Sunday, August 10, 2014
ম্যাডোনা কন্যা লর্ডিসের কান্ড

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কে নতুন পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আজ
![]() |
| অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী রিসেপ তাইয়েপ এরদোয়ান |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রহস্যময় সম্প্রদায় ইয়াজিদি
![]() |
| প্রার্থনা করছে একদল ইয়াজিদি কিশোর–কিশোরী |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরাকে অভিযান দীর্ঘমেয়াদি: ওবামা

মালিক শ্রমিক মন্ত্রী, সবই তিনি by আনোয়ার হোসেন
ঢাকা থেকে মাওয়া ঘাট হয়ে মাদারীপুরের মধ্যে চলাচলকারী বাস সার্বিক পরিবহনের মালিকও নৌমন্ত্রীর পরিবার। এই নৌমন্ত্রীই আবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
সড়ক পরিবহন ও নৌপরিবহন খাতের শ্রমিক সংগঠনগুলো বাস ও লঞ্চ থেকে প্রতিদিন চাঁদা তোলে। শ্রমিকনেতা হিসেবে এই দায় শাজাহান খানের। আবার মন্ত্রী হিসেবে এই চাঁদাবাজি বন্ধ করার অন্যতম দায়িত্বও তাঁর।
লঞ্চ ও পরিবহনমালিক, শ্রমিক-নেতা ও মন্ত্রী—এই তিন পারস্পরিক বৈপরীত্য এবং নৈতিকভাবে সাংঘর্ষিক অবস্থানে থেকেও এই দুই খাত দাবড়ে বেড়াচ্ছেন শাজাহান খান। জনপ্রতিনিধি হলেও তাঁর এই স্বার্থের দ্বন্দ্বে উপেক্ষিত কেবল জনগণ। কারণ, লঞ্চ আর সড়ক পরিবহনের ভাড়া নির্ধারণে অতীতে তাঁকেই মালিকদের পক্ষে সবচেয়ে সক্রিয় দেখা গেছে।

মালিক, শ্রমিকনেতা ও জনগণের স্বার্থে আইনের প্রয়োগকারী হিসেবে তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে কি না, জানতে চাইলে শাজাহান খান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘না, এমন সংঘাতের সুযোগ নেই। সব দিকে নিয়ন্ত্রণ আছে বলেই এই খাতে শৃঙ্খলা আছে।’ তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের বলে দিয়েছি, ব্যবসা করবা আইন মেনে। এ ক্ষেত্রে আমি সফল।’
মাওয়া-কাওড়াকান্দি পথে চলাচলকারী এমভি ঐশী খান নৌমন্ত্রীর পারিবারিক লঞ্চ। ঐশী খান মন্ত্রীর মেয়ের নাম। শাজাহান খান প্রথম আলোকে বলেন, মেয়ে ছাড়াও তাঁর ছোট ভাই, ভায়রা ও শ্যালক লঞ্চটির মালিক। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই লঞ্চটি নামানো হয়েছে।
জানতে চাইলে নৌমন্ত্রীর ভায়রা সিদ্দিক মোল্লা গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার শ্যালক (নৌমন্ত্রীরও শ্যালক) শেয়ারে এই লঞ্চ ব্যবসা করছি।’ সার্বিক তো নৌমন্ত্রীর কোম্পানি, মালিকও তিনিই হওয়ার কথা—জবাবে সিদ্দিক মোল্লা বলেন, ‘কোম্পানি মন্ত্রীর। কিন্তু মালিক তিনি নন।’
এই বিষয়ে শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘মালিক চারজন, সবাই আমার পরিবারের। আদর করে সবাই আমার মেয়ের নামে লঞ্চের নাম রেখেছে। আমি মন্ত্রী বলে তাদের তো ব্যবসা করতে মানা নেই। আর সড়ক পরিবহন ব্যবসা আমার বাবার আমলের।’
সার্বিক পরিবহন নামে নৌমন্ত্রীর পরিবারের বাস কোম্পানিও আছে। এই পরিবহনের বাস ঢাকা থেকে মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া—এই দুই পথে চলাচল করে।
মাওয়া, কাওড়াকান্দিসহ দেশের নৌঘাটগুলোর নিয়ন্ত্রক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এই প্রতিষ্ঠানটি লঞ্চ চলাচলের অনুমোদন দেয়। একই সঙ্গে ভাড়া নির্ধারণ, বাড়তি ভাড়া আদায় রোধ, যাত্রীদের নিরাপত্তা, অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধ করার দায়িত্বও এই সংস্থার। আর লঞ্চের নকশা অনুমোদন, নিবন্ধন এবং এর ফিটনেস ছাড় দেওয়ার দায়িত্ব সমুদ্র পরিবহন অধিদপ্তরের। দুটি সংস্থাই নৌ মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ।
নৌ মন্ত্রণালয় সূত্র জানায়, মাওয়া-কাওড়াকান্দি পথে চলাচলকারী ৮৬টি লঞ্চের অন্তত ৩৩টি অধিক পুরোনো ও ফিটনেস সনদ পাওয়ার যোগ্যতা নেই। পিনাক-৬ লঞ্চটিও এই ৩৩টির একটি। অভিযোগ রয়েছে, ডুবে যাওয়ার দেড় মাস আগে পিনাক-৬-এর অনুমোদন বাতিল করা হয়েছিল। ৮৫ জন যাত্রী বহনের অনুমোদন ছিল এই লঞ্চটির। কিন্তু তা মানা হয়নি। ফলে বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে।
মালিকদের চাপে সরকারের পিছু হটার কথা স্বীকার করলেও দায়িত্ব পালনে স্বার্থের সংঘাতের কথা অস্বীকার করেন নৌমন্ত্রী। তিনি বলেন, ‘মালিকেরা শক্তিশালী। ৩৩টি লঞ্চের চলাচল বন্ধ করতে গেলে তারা ধর্মঘট করে। এরপর আমি পিছু হটেছি। তবে সময় দেন। একদিন সফল হব।’
নিজেকে শতকরা ৭০ ভাগ সফল দাবি করে শাজাহান খান বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বছরে সর্বোচ্চ ৩১টি থেকে সর্বনিম্ন ২০টি পর্যন্ত দুর্ঘটনা ঘটেছিল। লঞ্চ উদ্ধারেও ওই সরকার ব্যর্থ হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বছরে সর্বোচ্চ ১৬টি থেকে সর্বনিম্ন পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। পিনাক-৬ লঞ্চও উদ্ধার করতে পারবে তারা।
তবে গত শুক্রবার মন্ত্রীর পরিবারের মালিকানাধীন এমভি ঐশীকেও ১০ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের জন্য চলাচলের অনুমতি বাতিল করেছে বিআইডব্লিউটিএ। নৌমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমার পরিবারের মালিকানাধীন লঞ্চটি ওই পথের সবচেয়ে বড় ও মানসম্মত লঞ্চ। জরিমানা করা হয়েছে অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকার দায়ে।’
শ্রমিক-মালিকের দ্বৈত ভূমিকার কারণে দীর্ঘদিন ধরেই পরিবহন খাতে শাজাহান খানের একচ্ছত্র আধিপত্য। নৌমন্ত্রী হওয়ার সুবাদে এবং মাদারীপুর সদর আসনের সাংসদ হিসেবে মাওয়া-কাওড়াকান্দি নৌ ও সড়কপথেও তাঁর একক কর্তৃত্ব আছে বলে পরিবহন ও লঞ্চমালিকেরা জানিয়েছেন।
ওই পথে চলাচলকারী একাধিক পরিবহনমালিক অভিযোগ করেন, কাওড়াকান্দি ঘাটে প্রতিটি পরিবহনের প্রতি যাত্রায় ৫০ টাকা চাঁদা দিতে হয়। ঈদের সময় চাঁদার হার বাড়িয়ে ১০০ টাকা করা হয়। এ ছাড়া খুলনা, বাগেরহাটসহ দক্ষিণের বিভিন্ন জেলা থেকে কাওড়াকান্দি পর্যন্ত চলাচলকারী বাস, মাইক্রোবাস চলে৷ সেগুলোকে আরও বেশি চাঁদা গুনতে হয়।
পরিবহনমালিকেরা জানান, বর্তমানে কাওড়াকান্দি ঘাটে চাঁদা তোলার দায়িত্বে আছেন ফারুক ব্যাপারী, ইসমাইলসহ স্থানীয় কয়েকজন। ইসমাইল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ফারুক ব্যাপারী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন শ্রমিক লীগ করেন।
জানতে চাইলে ফারুক ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘আমি একা চাঁদা নিয়ন্ত্রণ করি না। আরও অনেকেই আছেন। তবে যারাই চাঁদা তুলুক না কেন, গাড়ি চলাচল নিয়ন্ত্রণের জন্য যে লোকবল নিয়োগ দিতে হয়, তাদের পেছনেই এই টাকা খরচ হয়ে যায়।’
নিজের রাজনৈতিক পরিচয় সম্পর্কে ফারুক ব্যাপারী বলেন, তিনি বিএনপির রাজনীতি ছেড়ে শ্রমিক লীগে যোগ দিয়েছেন। এখন স্থানীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি। শাজাহান খানের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁকে চাঁদার টাকা দেন কি না—জানতে চাইলে ফারুক ব্যাপারী বলেন, ‘২০ টাকা চলে যায় শ্রমিক সংগঠনের নামে। আর বাকি টাকা ব্যয় হয় তদারকির কাজে।’
পরিবহনমালিক ও শ্রমিকদের স্থানীয় সূত্র জানায়, মাওয়া প্রান্তে দিনে চাঁদা আদায় না হলেও রাতে প্রতিটি গাড়ি থেকে স্থানীয় যুবলীগ ৩০ টাকা করে চাঁদা আদায় করে।
এই চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজি হয় জানি। তবে আমার সংশ্লিষ্টতা নেই। যতটুকু পারি, নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কারা চাঁদাবাজিতে জড়িত, তাদের আপনারা খুঁজে বের করেন।’
সড়ক, রেল ও নৌপথে যাত্রী অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, নৌ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তর লঞ্চমালিকদের কবজায় চলে গেছে। গত বছর বিআইডব্লিউটিএর বৈঠকে নৌ-নিরাপত্তা ও যাত্রী অধিকার নিয়ে বক্তব্য দেওয়ায় তাঁকে গত ঈদুল ফিতরের আগে অনুষ্ঠিত এ-সংক্রান্ত বৈঠকে ডাকাই হয়নি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একটি জাতির ডুবে যাওয়ার গল্প by সাজেদুল হক

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতা চলছেই...

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুবাইয়ে বাংলাদেশী নারীদের দিয়ে দেহ ব্যবসার ফাঁদ by উৎপল রায়
ভুক্তভোগীর স্বামীর বক্তব্য: পল্টন থানায় দাখিলকৃত গৃহবধূর স্বামী কবির হোসেনের অভিযোগ থেকে জানা যায়, ট্রাভেল এজেন্সি মিনার এয়ার ট্রাভেলসের মাধ্যমে ‘এস’ ও ‘আর’ আদ্যক্ষরের দুই খালাতো বোন গত ৭ ও ৯ জুন দুবাইয়ে যান। ‘এস’ আদ্যক্ষরের নারীর স্বামী কবির হোসেন জানান, ‘আমার স্ত্রী ও তার খালাতো বোনকে দুবাইয়ে পাঠাতে মিনার এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেনকে দুই কিস্তিতে মোট ২ লাখ ৮০ হাজার টাকা দিয়েছি। আমাদের বলা হয় দুবাইয়ে গিয়ে তারা ক্লিনারের কাজ করবেন। মাস শেষে ৪৫ হাজার টাকা বেতন পাবে। সঙ্গে ওভারটাইম, বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যাবে। এমনকি ক’দিন পরে আমাকেও নিয়ে যাবে। কবির জানান, গত ৯ই জুন আমার স্ত্রীকে ও ৭ই জুন তার খালাতো বোনকে দুবাইয়ে পাঠানো হয়। ১১ই জুন আমার স্ত্রী মোবাইলে জানায়, বাংলাদেশী যে এজেন্সির মাধ্যমে তাদের পাঠানো হয়েছে তারা দুবাইয়ের এক দালালের কাছে তাকে ও তার খালাতো বোনকে বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, তাদেরকে দেহ ব্যবসায় বাধ্য করাচ্ছে। কবিরের দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ১৪ই জুন এ বিষয়ে পল্টন থানায় একটি অভিযোগ দাখিল করেন কবির। তাতে মিনার এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ও শহীদ হোসেন, মোতালেব হোসেন, শাকিব হোসেনকে দায়ী করা হয়। এ বিষয়ে পুলিশ মিনার এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেনকে চাপ দেয় কবিরের স্ত্রী ও তার খালাতো বোনকে দেশে ফিরিয়ে আনার জন্য। ১৪ই জুন পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) ওবায়দুর রহমানের উপস্থিতিতে আনোয়ার হোসেন এ বিষয়ে একটি অঙ্গীকারনামা দাখিল করেন। তাতে আনোয়ার উল্লেখ করেন, পরবর্তী ৭ দিনের মধ্যে ভুক্তভোগী দুই তরুণীকে দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু আনোয়ার কথা রাখেনি। গৃহবধূ ফিরে এলেও তার খালাতো বোনের এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। কবির জানান, গত ২৭শে জুন সকালে আমার স্ত্রী দেশে ফিরে আসে। তখন তার অবস্থা ছিল বিধ্বস্ত ও সঙ্কটাপন্ন। আমাকে সে জানায়, তাকে একের পর এক যৌন নির্যাতন করা হয়েছে। সেখানে অবস্থা সঙ্কটাপন্ন হলে স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। গত মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাক্তারি ছাড়পত্রে দুবাইয়ে নির্যাতিত ঐ গৃহবধূকে ‘সেক্সুয়াল অ্যাসাল্ট’-এর শিকার বলে উল্লেখ করা হয়েছে। যৌন নিগ্রহের ফলে তার শরীরে এইচআইভি’র (এইডস) জীবাণু আছে কিনা তা শারীরিক পরীক্ষার পর জানা যাবে। তবে সে এখন সুস্থ হলেও ঘটনার ভয়াবহতা কিছুতেই ভুলতে পারছে না।
নির্যাতিতা নারী যা বলেন: ভুক্তভোগী ওই নারী মানবজমিনকে বলেন, ৭ই জুন দুবাই এয়ারপোর্ট থেকে একটি মাইক্রোবাসযোগে আমিসহ ১২ জন নারীকে বাংলাদেশী সাইফুল ইসলাম নামের একজনের অফিসে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তিন-চারজন করে ভাগ করে বিভিন্ন অফিসে পাঠানো হয়। আমাকেসহ ৪ জনকে নাইজেরিয়ান এক মহিলার কাছে তুলে দেয় সাইফুল। সঙ্গে ছিল সাইফুলের স্ত্রী খায়রুন। আমি তখনও কিছুই বুঝতে পারিনি। সাইফুল ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে তারা জানায় সবকিছু ঠিক আছে। দু’দিনের মধ্যে তোমরা কাজে যোগ দেবে। আমাকেসহ ৪ জনকে নাইজেরিয়ান ওই মহিলার তিনতলার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাড়িতে প্রবেশ করেই কিছুটা সন্দেহ হয়। দেখি আমাদের মতো আরও অনেক তরুণী। তাদের পোশাক আঁটসাঁট ও আপত্তিকর। ১০ জন সবাই বাংলাদেশী তরুণী। তাদের সবার বয়স পঁচিশ থেকে ৩৫-এর মধ্যে। সাইফুলের স্ত্রী খায়রুন আমাকে নাইজেরিয়ান ওই মহিলার কাছে সোপর্দ করে (পরে জানতে পারি আফ্রিকান ঐ মহিলা আসলে ‘মক্ষীরানী’। তার কাছে আমাকে বাংলাদেশী টাকায় ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করেছে)। কিছুক্ষণ পরেই আমাকে একটি সুসজ্জিত কক্ষে পাঠিয়ে দেয়া হলো। সেখানে বিছানায় দেখি একজন ভিনদেশি পুরুষ আপত্তিকর অবস্থায় বসে আছে। এরপর একে একে ওই কক্ষে ৮ জন পুরুষ প্রবেশ করে। এদের মধ্যে আফ্রিকান কিছু লোক ছিল। এতে আমি ভয়ে ওই রুমে প্রবেশ করতে চাইনি। কিন্তু সাইফুলের স্ত্রী খায়রুনসহ দুই-তিনজন তরুণী মিলে আমাকে টেনেহিঁচড়ে রুমে নিয়ে যায়। এরপর আমাকে জোর করে এক ধরনের ওষুধ খাওয়ায়। সঙ্গে সঙ্গে মাথা ঝিমঝিম করতে থাকে। ভুক্তভোগী নারী আরও বলেন, প্রথমে ওই পুরুষ আমার ওপর হামলে পড়ে। একে একে ৮ জন আমাকে পাশবিক নির্যাতন করে। প্রথম দিনেই কিছুক্ষণের মধ্যেই আমি সংজ্ঞা হারাই। রক্তপাত শুরু হয়। তবুও পাষণ্ডরা ক্ষান্ত হয়নি। এভাবে চলে ৮ দিন। খাওয়া নেই, ঘুম নেই। কেবলই শরীরের ওপর নির্যাতন। প্রতিদিন অন্তত ৭-৮ জন আমাকে ব্যবহার করে। আমন্ত্রিতদের খুশি করতে না পারলে নির্যাতনের মাত্রা বেড়ে যেতো। ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ওখানে (দুবাই) দেহ ব্যবসায় বাংলাদেশী নারীদের চাহিদা বেশি। সাইফুল নারী পাচারকারীচক্রের হোতা। দুবাইয়ে তার তিন স্ত্রী রয়েছে। তিনজনই বাংলাদেশী। তারাও দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। নির্যাতিতা গৃহবধূ বলেন, ২০শে জুন পল্টন থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমার সঙ্গে কথা বলেন। তখন তাকে শুধু বলেছি আমাকে দিয়ে এখানে দেহব্যবসা করানো হচ্ছে। এখান থেকে আমাকে নিয়ে যান। দেশে ফিরে সব বলবো। নির্যাতনের শিকার ওই গৃহবধূর দাবি, দুবাইয়ে যেখানে তাকে দিয়ে দেহব্যবসা করানো হয়েছে সেটি বাংলাদেশী নারীদের দেহ ব্যবসার কেন্দ্র। ওই বাড়িতে তিনি যেসব তরুণী ও গৃবধূদের দেখেছেন তাদের প্রায় সবাই বাংলাদেশী। সচ্ছলতার আশায় দুবাই গিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছেন তারা। তাদেরকে ১ থেকে দেড় লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়ার রত্না (ছদ্মনাম) নামে এক তরুণী কিছুদিন আগে দেশে ফিরেছেন। তবে তিনি এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। এছাড়া ঢাকার মিরপুরের আঁখি ও কুমিল্লার রাজিয়াসহ আরও অন্তত আট থেকে দশজন এ বাড়িটিতে দেহব্যবসায় নিযুক্ত রয়েছে। তারাও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত।
জানতে চাইলে মিনার এয়ার ট্র্যাভেলসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন উল্টো কবির হোসেনকে নারী ব্যবসায়ী বলে দাবি করেন। তিনি বলেন, আমি নিজের উদ্যোগে ওর স্ত্রীকে ফেরত এনেছি। যদি আমার কোন সমস্যা থাকতো তাহলে তো আমি তাকে ফেরত আনতে পারতাম না। এ বিষয়ে কবির হোসেন বলেন, মান, সম্মান, অর্থ সব হারিয়ে ফেলেছি। ভাই আমরা এখন মানসিকভাবে বিপর্যস্ত। অনেক আশা নিয়ে স্ত্রীকে দুবাই পাঠিয়েছিলাম। স্বপ্নতো শেষ হলোই, সেই সঙ্গে মানসিক যন্ত্রণাও বাড়লো। এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, মামলা না নেয়ার অভিযোগ সঠিক নয়। কবির হোসেনের অভিযোগ পাওয়ার পর পরই সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা ও আমি নিজে উদ্যোগী হয়ে তার স্ত্রীকে দেশে ফেরত এনেছি। ও যাতে ক্ষতিপূরণ ও ন্যায় বিচার পায় সেজন্য চেষ্টা করেছি। এখন কেউ যদি এসব বিষয় স্বীকার না করে তাহলে তো আমাদের করার কিছুই নেই।
পল্টন থানাকে মামলা নেয়ার নির্দেশ: এদিকে ভুক্তভোগী ওই নারীর স্বামীর দায়ের করা মামলা পল্টন থানার সংশ্লিষ্ট কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এনামুল হক ভূঁইয়া। গত বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বামী কবির হোসেন এই আদালতে একটি অভিযোগ দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শেষে আদালতের বিচারক এ মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য পল্টন থানাকে নির্দেশ দেয়।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
August
(332)
-
▼
Aug 10
(8)
- ম্যাডোনা কন্যা লর্ডিসের কান্ড
- তুরস্কে নতুন পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আজ
- রহস্যময় সম্প্রদায় ইয়াজিদি
- ইরাকে অভিযান দীর্ঘমেয়াদি: ওবামা
- মালিক শ্রমিক মন্ত্রী, সবই তিনি by আনোয়ার হোসেন
- একটি জাতির ডুবে যাওয়ার গল্প by সাজেদুল হক
- ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতা চলছেই...
- দুবাইয়ে বাংলাদেশী নারীদের দিয়ে দেহ ব্যবসার ফাঁদ by...
-
▼
Aug 10
(8)
-
▼
August
(332)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...