Showing posts with label তামান্না ইসলাম অলি. Show all posts
Showing posts with label তামান্না ইসলাম অলি. Show all posts

Monday, February 4, 2013

চরাচর-বিশ্ব ক্যান্সার দিবস by তামান্না ইসলাম অলি

ক্যান্সার। যতটা না মারাত্মক, তার থেকে বেশি আতঙ্কের। শব্দটি শুনলে মনে হতো নিশ্চিত মৃত্যু। অবশ্য এখন আর তা নয়। ক্যান্সারের চিকিৎসা অনেক এগিয়েছে। সম্ভব হচ্ছে এর প্রতিরোধ। আছে প্রতিকারও। আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস।

Sunday, December 23, 2012

স্মরণ-মাহবুবুল আলম চৌধুরী একুশের প্রথম কবি by তামান্না ইসলাম অলি

একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'-এর কবি তিনি। ছিলেন একজন ভাষাসৈনিক। করেছেন পত্রিকার সম্পাদনার কাজও। দেশের যেকোনো আন্দোলনে ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ। একজন সাংস্কৃতিক উদ্যোক্তা ও সংগঠকও ছিলেন। তিনি মাহবুবুল আলম চৌধুরী।

Monday, December 10, 2012

চরাচর-বিশ্ব মানবাধিকার দিবস : নিশ্চিত হোক মৌলিক অধিকার by তামান্না ইসলাম অলি

আজ ১০ ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এ দিনটির ঘোষণা দেয়। এ দিবসটির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও মানবতাবিরোধী কাজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

Saturday, December 1, 2012

চরাচর-বিশ্ব এইডস দিবস by তামান্না ইসলাম অলি

এইডস কথাটি শুনলেই আমরা আঁতকে উঠি। মন বলে নিশ্চিত মৃত্যু। চোখের সামনে ভেসে ওঠে লাল রিবনের প্রতীকটি। যেটি দ্বারা আক্রান্তদের প্রতি সহযোগিতা ও এটি প্রতিরোধের পদক্ষেপ নেওয়াকে বোঝায়। বর্তমানে এইডস বিশ্বব্যাপী এক মারাত্মক ভয়াবহ ব্যাধির রূপ নিচ্ছে। আজ ১ ডিসেম্বর।

Tuesday, November 20, 2012

চরাচর-শিশু দিবস by তামান্না ইসলাম অলি

আজ ২০ নভেম্বর। আন্তর্জাতিকভাবে এ দিনটিকেই বিশ্ব শিশু দিবস হিসেবে উদ্যাপন করা হয়। শৈশবকে সম্মান জানানোই এ দিনটির মূল উদ্দেশ্য।
তবে প্রতিটি দেশই নিজেদের মতো করে এ দিনটি উদ্যাপন করে। শিশু দিবসের শুরু হয়েছিল ১৯২০ সালের ২৩ এপ্রিল তুরস্কে।

Monday, September 3, 2012

চরাচর-সিডও সনদ : নারীর মুক্তি by তামান্না ইসলাম অলি

সিডও সনদ। নারীর অধিকার প্রতিষ্ঠার একটি মৌলিক চুক্তি। একটি বৈশ্বিক দলিল। এটি একটি অর্থনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত অধিকার সনদ। এতে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকারের অঙ্গীকারের কথা বলা হয়েছে। তাই সিডওকে 'ইন্টারন্যাশনাল বিল অব রাইটস ফর ওম্যান' বলা হয়। আজ ৩ সেপ্টেম্বর।

Friday, August 24, 2012

চরাচর-নারী নির্যাতন প্রতিরোধ দিবস by তামান্না ইসলাম অলি

আজ ২৪ আগস্ট। কেউ কেউ হয়তো ভুলে গেছি ১৯৯৫ সালের এই দিনটির কথা। ভুলে গেছি দিনাজপুরের ইয়াসমিনের কথা। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের হাতে, সেই পুলিশরা ধর্ষণ করেছিল ইয়াসমিনকে। শুধু ধর্ষণই নয়, হত্যা করেছিল তাকে।

Friday, July 13, 2012

স্মরণ-ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ by তামান্না ইসলাম অলি

একজন মানুষ একই সঙ্গে ছাত্র ও শিক্ষক। আমৃত্যু শিখেছেন এবং শিখিয়েছেন। ভাষার প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। বইপাগল তো ছিলেনই, জানতেন ২২টিরও বেশি ভাষা। পাঠশালার পণ্ডিতমশাইরা ডাকতেন 'সিরাজউদ্দৌলা'। বাড়ির সবাই আদর করে ডাকতেন 'সদানন্দ'।

Monday, July 9, 2012

স্মরণ-সার্জেন্ট জহুরুল হক by তামান্না ইসলাম অলি

নেশা ছিল ছবি আঁকার। ভালো খেলোয়াড়ও ছিলেন। কিন্তু পেশায় ছিলেন বিমানবাহিনীর কর্মী। সার্জেন্ট জহুরুল হক একজন নির্ভীক দেশপ্রেমিক। এই দেশপ্রেমের কারণে জীবন দিতে হয়েছিল তাঁকে। পাকিস্তানি জান্তার ষড়যন্ত্রে শহীদ হন জহুরুল। আমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ধরা হয় তাঁকেই।

Tuesday, July 3, 2012

চরাচর-জন্মনিবন্ধন প্রত্যেকের রক্ষাকবচ by তামান্না ইসলাম অলি

কাজলির বয়স ১৫ বছর। ও যৌনকর্মী। বয়স বেশি দেখিয়ে তাকে এ কাজে বাধ্য করা হয়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও ও পারছে না আইনের আশ্রয় নিতে। কারণ ওর কাছে ওর বয়স প্রমাণের কোনো প্রমাণপত্র নেই। অথচ একটি জন্মসনদই পারত ওকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে। ওসমানের বয়স ১২ বছর। একটি ফ্যাক্টরির শ্রমিক সে।

Friday, June 22, 2012

চরাচর-সিটি কলোনির দলিত নারীরা by তামান্না ইসলাম অলি

দলিত নারী সুকন্যা জানান, আজ থেকে প্রায় ২০০ বছর আগে ব্রিটিশ সরকার তাঁদের এ দেশে এনেছিল ভালো কাজ ও বাসস্থান দেওয়ার কথা বলে। কিন্তু এ দেশে এনে দিয়েছে এমন কাজ, যাকে সবাই ছোট কাজ মনে করে। তাঁদের বেশির ভাগেরই আদি বাসস্থান ভারতে।

Sunday, June 17, 2012

স্মরণ-গাজীউল হক : বায়ান্নর কাণ্ডারি by তামান্না ইসলাম অলি

'ভুলবো না, ভুলবো না, ভুলবো না, এই একুশে ফেব্রুয়ারি ভুলবো না'- এ গানের স্রষ্টা গাজীউল হককেও আমরা ভুলব না। তিনি জড়িয়ে আছেন ভাষা আন্দোলনের সঙ্গে। জড়িয়ে আছেন আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গেও। তাঁর এই গানই একসময় প্রভাতফেরিতে গাওয়া হতো। স্কুলজীবন থেকেই দেশের প্রতিটি আন্দোলনে তাঁর অংশগ্রহণ ছিল।

Saturday, June 16, 2012

চরাচর-জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি দিবস by তামান্না ইসলাম অলি

জাপানের সাম্প্র্রতিক ভূমিকম্প। ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি। অতঃপর ১০ হাজার মানুষের প্রাণহানি। ব্যাপক ক্ষয়ক্ষতি। ইদানীং দুর্যোগের কথা মনে হলেই চোখে ভাসে এই দৃশ্য। আজ জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি দিবস। ১৯৯৮ সাল থেকে প্রতিবছর বাংলাদেশে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে দিনটি পালন করা হচ্ছে।

Sunday, June 10, 2012

চরাচর-আনিস-হাজেরাদের মৌসুমি গল্প by তামান্না ইসলাম অলি

আনিস। বয়স ১২ বছর। রাজধানীর কারওয়ান বাজারের ফল বিক্রেতা সে। মৌসুমি ফল। কখনো আম, জাম, লিচু। আবার কখনো করমচা, লেবু পেয়ারা, তাল, বেল। যখন যেটা পায়। তবে যখন মৌসুমি ফলের সরবরাহ কম থাকে, তখন নতুন কাজ খুঁজতে হয়।

Sunday, June 3, 2012

চরাচর-বর্ণবৈষম্য নির্মূল দিবস by তামান্না ইসলাম অলি

'কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবার সমান রাঙা', অথবা 'জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি'_কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও যদি শুধু মানুষবাদে বিশ্বাস করতাম তবে আধুনিক বিশ্বে বর্ণবৈষম্য প্রতিরোধ নিয়ে এত সভা, সেমিনার, সম্মেলন করতে হতো না।

Wednesday, May 30, 2012

চরাচর-কিংবদন্তির নারী সুহাসিনী দাস by তামান্না ইসলাম অলি

মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাঁকে। আর বিধবা হয়েছিলেন ২০ বছর বয়সে। তখন তাঁর কন্যার বয়স মাত্র দেড় বছর। তিনি পেরিয়েছেন জীবনের অনেক চড়াই-উতরাই। একসময় সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছেন সক্রিয় কংগ্রেসকর্মী। সারা জীবন অভয়বাণী শুনিয়েছেন বঞ্চিতদের।

Tuesday, May 15, 2012

আন্তর্জাতিক পরিবার দিবস-কাজ ও পরিবারের ভারসাম্য রক্ষা by তামান্না ইসলাম অলি

পরিবার_কথাটি শুনলেই আমাদের বাঙালি মানসে যে ছবিটি ভেসে ওঠে, সেখানে থাকেন দাদা-দাদি, মা-বাবা, ভাইবোনসহ আরো অনেকে। শুধু বাঙালি নয়, অন্য অনেক জাতিগোষ্ঠীর মধ্যেও পরিবারের রূপ প্রায় একই রকম। কিন্তু আধুনিক সমাজে পরিবারের সেই রূপটি ক্রমেই ক্ষয়ে যাচ্ছে। দিন দিন কমে যাচ্ছে যৌথ পরিবার।

Monday, April 30, 2012

চরাচর-বিশ্ব ধরিত্রী দিবস by তামান্না ইসলাম অলি

'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা।' কত না সুন্দর আমাদের এই পৃথিবী। পাহাড়, নদী, সমুদ্র, বনের সৌন্দর্যে মানুষ আচ্ছন্ন হয়ে আছে আজীবন। এই আচ্ছন্নতায় সৃষ্টি হয়েছে অগণিত শিল্প। বহু পর্যটক হাজার বছর ধরে পথ হেঁটেছেন পৃথিবীর পথে। আমাদের আবাস এই পৃথিবী।

Saturday, April 7, 2012

স্মরণ-শিল্পাচার্য জয়নুল আবেদিন by তামান্না ইসলাম অলি

জয়নুল আবেদিনের জন্ম ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জে। বাবা তমিজউদ্দিন আহমেদ, মা জয়নাবুন্নেসা। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। ১৯৭৬ সালের ২৮ মে তিনি আমাদের ছেড়ে পরপারে চলে যান। চিত্রকর্মের ওপর পড়াশোনা করেন কলকাতার সরকারি চারুকলা বিদ্যায়তনে।

Thursday, March 15, 2012

স্মরণ-বুলবুল চৌধুরী : আমাদের নৃত্যগুরু by তামান্না ইসলাম অলি

তাঁর চিন্তা-চেতনা ও মনোভাব প্রকাশের প্রধান হাতিয়ার ছিল নৃত্যকলা। নৃত্যকলাকে অচলাবস্থা থেকে যুগোপযোগী করে তোলার ক্ষেত্রে তিনি অগ্রবর্তী ভূমিকা পালন করেছিলেন। ইনিই বুলবুল চৌধুরী। মাত্র ৩৫ বছর বয়সেই বনে গিয়েছিলেন এ দেশের নৃত্যগুরু। নৃত্য চর্চার চলার পথকে সুগম করেছেন তিনি।