Showing posts with label জেসমিন আখতার. Show all posts
Showing posts with label জেসমিন আখতার. Show all posts

Sunday, December 7, 2014

কুতুবদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শনে পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীর by জেসমিন আখতার

বে-সামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব উপজেলার কৃতি সন্তান খোরশেদ আলম চৌধূরী শনিবার কুতুবদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শন করেন। স্থানীয়দের সাথে দ্বীপরক্ষা বাঁধের মারাত্মক দৈন্যদশা নিয়ে খোলামেলা কথা বলেন এবং জরুরী আর্থ ওয়ার্কের কাজ ঠিকমতো না করলে বিল পাবেনা বলে জানান তিনি। এ ছাড়া বাঁধ নির্মাণে বরাদ্ধের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে স্থানীয়দের আশ্বস্থ করেন সচিব। উত্তর ধূরুং ও আলী আকবর ডেইল এলাকায় পরিদর্শন কালে ভাইস চেয়ারম্যান হুমায়ুন হায়দার, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, থানা ওসি আলতাফ হোছাইন, আ.লীগ নেতা আহমদ উল্লাহ মাষ্টার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, পাউবোর তত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মুহাম্মদ চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী তফাজ্জল হোছাইন, মাসুদুর রাব্বী ও ছাত্রলীগ নেতা সেলিম উদ্দিন লিটনসহ বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

Friday, November 21, 2014

কক্সবাজার জেলার সেরা চেয়ারম্যানের সম্মাননা অর্জনে কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আজাদ সংবর্ধিত by জেসমিন আখতার

উপজেলার দক্ষিণ ধূরুং ইউপির সফল চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন আল-আজাদকে গন-সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ কর্তৃক কক্সবাজার জেলার সফল চেয়ারম্যান ও সমাজসেবক হিসেবে শের-ই-বাংলা এ.কে.ফজলুল হক সম্মাননা-২০১৪ লাভ করায় স্বত:স্ফূর্তভাবে এলাকাবাসীর বর্নাঢ্য আয়োজনে তাকে এ বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোছলেহ্ উদ্দিনের সভাপতিত্বে শুক্রবার ধূরুং হাইস্কুল ময়দানে অনুষ্টিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হুমায়ুন কবির হায়দার প্রধান অতিথি ছিলেন। অনুষ্টানে এলাকার সর্বস্তরে মানুষ সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ছলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় রাজনীতিক ও সমাজসেবক মুহাম্মদ তাহের, ধূরুং হাইস্কুলের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, সতরুদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক শুক্কুর আলম আজাদ, লেমশীখালী হাইস্কুলের প্রধান শিক্ষক আবু ইউসুফ, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, প্রবীণ শিক্ষক আলহাজ্ব মনিরুজ্জামান, মাষ্টার ফরিদুল আলম, ধূরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার আলম, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি মোতাহের হোছাইন, মাষ্টার জয়নুল আবেদীন, মাষ্টার আবুল হোছাইন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ বিশেষ অতিথি ছিলেন। এতে মাষ্টার নুরুল আবছার কুতুবী, মাদ্রাসা সুপার মাহফুজুর রহমান ও মাষ্টার মোস্তান মাহমুদ বক্তব্য রাখেন। সংবর্ধিত চেয়ারম্যান কৃতজ্ঞতা প্রকাশ করে তার অর্জিত সম্মাননা এলাকাবাসীর প্রতি উৎসর্গ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।

Thursday, November 20, 2014

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে ভিজিডির উপকারভোগী মহিলা বাছাই সম্পন্ন by জেসমিন আখতার

উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে সবার অংশগ্রহনমূলক এক ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে দু’দিন ব্যাপী ভিজিডির উপকারভোগী গরীব, দু:স্থ ও অসহায় মহিলা নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা মুহাম্মদ আজমগীর মাতবরের সভাপতিত্বে অনুষ্টিত এক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে ইউএনও মমিনুর রশীদ, ওসি আলতাফ হোছাইন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভ্রাত দাশ, সাবেক ইউপি সচিব আলহাজ্ব সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্যরা বিশেষ অতিথি ছিলেন। বিডিপিসির উপজেলা কো-অর্ডিনেটর মুহাম্মদ আহাদ আলী মৃধা জুয়েল’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম, প্রধান শিক্ষক জাফর আলম, জয়নাল আবেদীন, মহিলা অধিদপ্তরের জাকির হোছাইন ও পরিষদের সদস্যগণ এতে বক্তব্য রাখেন। এ কার্যক্রমটি সার্ভিস ইম্প্রুভমেন্ট থ্রো কালেক্টিভ রেসপন্সিবিলিলিটি (শিকড়) নামক প্রকল্পের অধীনে মানুষের জন্য ফাইন্ডেশনের সহযোগীতায় এবং বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) বাস্তবায়ন করছে। সীমিত যে কোন সরকারী উন্নয়ন প্রকল্প ও বরাদ্ধ এভাবে বাস্তবায়ন হলে স্বচ্ছতা ও জবাবদিহীতার পাশাপাশি জনপ্রতিনিধিদের বদনাম থাকবেনা বলে প্রধান অতিথিসহ বক্তারা মন্তব্য করেন। উল্লেখ্য বাছাইকৃত ১৬৫ জন দু:স্থ মহিলা প্রতি মাসে ৩০ কেজি করে দু’বছর পর্যন্ত খাদ্যশষ্য পাবে।