Monday, December 19, 2011

স্বাধীনতার ৪০ বছর-তোমাদের এ ঋণ শোধ হবে না

২৫৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। গোলাম মোস্তফা, বীর প্রতীক যুদ্ধক্ষেত্রে অবিচল এক বীর মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল রাতের অন্ধকারে অবস্থান নিতে থাকল পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানের অদূরে। ভোর হওয়ার আগে পাকিস্তানি সেনারা তাদের আকস্মিক আক্রমণ করল। নিমেষে সেখানে শুরু হয়ে গেল ভয়াবহ যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের একটি দলে আছেন গোলাম মোস্তফা। তিনি ও তাঁর সহযোদ্ধারা

চার জেলায় বিএনপি-জামায়াতের ৪২ নেতা-কর্মী আটক

শেরপুর, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির এবং বিএনপির ৪২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ও আজ সোমবার নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে তাঁদের আটক করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: শেরপুর: আজ ভোরে জেলা শহরের দমদমা কালীগঞ্জে অভিযান চালিয়ে বিএনপির তিন

সিলেটে দুই ছাত্র হত্যা-আরেক যুবক গ্রেপ্তার, নৌকার মাঝি রিমান্ডে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে পিটিয়ে নদীতে ফেলে হত্যার ঘটনায় জড়িত সোহেল মিয়া (২৬) নামের আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে জালালাবাদ থানা পুলিশের একটি দল সিলেট সদর উপজেলার নলকুট হাওরের পার্শ্ববর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাবের হাতে আটক যুবক ছইফুল মিয়া, নৌকার মাঝিসহ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।

দেশে ‘দেবতা’, পশ্চিমে ‘খেয়ালি একনায়ক’ by সাইফুল সামিন

নিয়ন্ত্রিত গণমাধ্যমের চিত্রায়ণে দেশে তিনি ‘দেবতা’। কিন্তু এই একই ব্যক্তিই আবার পশ্চিমাদের চোখে ‘খেয়ালি একনায়ক’। ঘরে-বাইরে উত্তর কোরিয়ার সদ্য প্রয়াত নেতা কিম জং ইলের পরিচিতি এমনই। দেশটির গণমাধ্যমসহ প্রচারণার অন্যান্য মাধ্যমে সব সময়ই কিম জং ইলকে অত্যন্ত জনপ্রিয় ও পূজনীয় ব্যক্তিত্ব হিসেবেই দেখানো হতো। তাঁর সম্পর্কে বলা হয়, তিনি ‘দেবতুল্য নেতা’। তবে পশ্চিমারা তাঁকে সব সময়ই চিহ্নিত করেছে এক ‘বদমেজাজি

অন্য রকম সু চি!

সেই ষাটের দশকের কথা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাইকেলে করে ঘুরে বেড়াতেন সুন্দর এক বার্মিজ মেয়ে। ভিন্ন দেশের এমন সুন্দর একটি মুখ দেখে মুগ্ধ হন অক্সফোর্ডের শিক্ষার্থী মাইকেল এরিস। আশপাশের মানুষের কাছে জানতে চান, ‘এমন সুন্দর মেয়েটা কে?’ উত্তরে জানতে পারেন, বার্মার (বর্তমান মিয়ানমার) কোনো জেনারেলের মেয়ে, নাম অং সান সু চি।

সাকা চৌধুরীর ছয় আবেদনই খারিজ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা ছয়টি আবেদনই খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল আগামী ১৫ জানুয়ারি সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।

বিষাক্ত আগাছা পার্থেনিয়াম by আবুল কালাম মুহম্মদ আজাদ

দেখতে অনেকটা ধনেগাছের মতো। উচ্চতা দুই থেকে তিন ফুট। পাতা সবুজ, ফুল সাদা। দূর থেকে ঘন ঝোপ মনে হয়। রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় এমন অসংখ্য ঝোপালো গাছ কয়েক বছর ধরে থাকলেও স্থানীয় ব্যক্তিরা এর নাম জানেন না। তবে বিজ্ঞানী ও কৃষিবিদেরা বলেছেন, এগুলো একধরনের বিষাক্ত আগাছা। নাম পার্থেনিয়াম (Parthenium)। বৈজ্ঞানিক নাম Parthenium Hysterophorus L।

সরকারকে খালেদা জিয়া-বাধা দেবেন না, তা হলে রাস্তায় নামতে হবে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই বর্বর সরকার পুলিশ দিয়ে যেভাবে হত্যা-হামলা চালাচ্ছে, তা নজিরবিহীন। এই সরকার টিকে আছে পুলিশের ওপর ভর করে। জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে, তা তিনি জানেন উল্লেখ করে বলেন, একদিন তা বের হয়ে আসবে। বিএনপি উন্নয়নের রাজনীতি করে, প্রতিহিংসার নয়। তাই এ নিয়ে কিছু করা হয়নি। গতকালের বিএনপির কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার কথা উল্লেখ করে খালেদা জিয়া

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো উৎসব ২০১২-গণিত জয়ের উৎসব শুরু

‘প্রশ্নটা খুবই জরুরি, করতেই হবে। আমাকে মাইক্রোফোন দেন।’ মাইক্রোফোন হাতে পাওয়ার পর কুষ্টিয়া হালশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আতিকা রহমতুল্লাহ প্রশ্নের পরিবর্তে দাবি করে বসল, নিউটনের তৃতীয় সূত্রে ভুল আছে। নিমেষেই সব শিক্ষার্থীর চোখ তার দিকে। পরে শিক্ষকেরা সূত্রটি তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন।ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো দশম গণিত উৎসব ২০১২ আঞ্চলিক পর্বের শুরুতে গতকাল রোববার কুষ্টিয়া ও

ডব্লিউটিও সম্মেলন শেষ-প্রতিশ্রুতি ছাড়া কিছুই পেল না বাংলাদেশ by ফখরুল ইসলাম

সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত ছাড়াই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষ হয়েছে। শনিবার রাতে (বাংলাদেশ সময় রাত দুইটা) ডব্লিউটিওর চেয়ারম্যান নাইজেরিয়ার বাণিজ্যমন্ত্রী ওলুসেগান আগাঙ্গা আর সংস্থার মহাপরিচালক প্যাসকেল লামি সমাপনী অধিবেশনে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের মতো প্রধান অর্থনীতির বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্যসুবিধার বিষয়ে এই সম্মেলনেও কোনো অগ্রগতি হয়নি। আশ্বাস ছাড়া তিন দিনের এই সম্মেলন

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল-কাদের মোল্লার বিরুদ্ধে সাত অভিযোগ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ঢাকার মিরপুরের আলোকদী গ্রামে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে এসব অপরাধ উল্লেখ করা হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এ ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ দাখিল

ইমিগ্রেশন বিতর্ক এবং বৈষম্য-ব্যবসা-ব্রিটেন by ফারুক যোশী

শুধু ব্রিটেন নয়, গ্রিস-ইতালিসহ সারা ইউরোপই যেন এক সংকটময় সময় পরিক্রমণ করছে এখন। এই সংকট অর্থ সংকট। এ সংকট মোকাবেলা করতেই চাকরিতে চলছে ছাঁটাই। এই ছাঁটাইয়ের কারণেই স্টাফ সংকট এবং বোর্ডার শৈথিল্য। কারণ তারা চেয়েছিলেন যাচাই-বাছাই না করেই ইউরোপীয়দের পার করিয়ে দিয়ে ইমিগ্রেশনের লম্বা লাইন ছোট করে আনতে। সে জন্যই ইউরোপীয় পাসপোর্টধারীদের নজরদারিতেও ছিল শিথিলতা

খেসারত ৭৮ লক্ষ কোটি টাকা! by আসিফ আহমেদ

ইরাকে গণতন্ত্র কায়েমের জন্য যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় হয়েছে এক ট্রিলিয়ন ডলার বা ৬৪৯ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ ৭৮ লক্ষ কোটি টাকা! বাংলাদেশ এ পরিমাণ অর্থ দিয়ে বর্তমান আকারের অন্তত ৫০টি রাজস্ব ও উন্নয়ন বাজেট বাস্তবায়ন করতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পি জে ক্রলি লিখেছেন, ইরাক এখন তুলনামূলক শান্ত ও স্থিতিশীল। বাগদাদে একটি গণতান্ত্রিক সরকার কাজ করছে। তবে তিনি আরেকটি

প্রশাসক নিয়োগে কার লাভ কার ক্ষতি?-জেলা পরিষদ by আবু সাঈদ খান

গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের একাত্মতায় মতামতের ভিত্তিতে পরিচালিত হয়, আর জনমতকে যাচাই না করে ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়ার পেছনে মহৎ উদ্দেশ্য থাকলেও তা গণতন্ত্রসম্মত নয়। এ নিয়োগের ক্ষেত্রে কোনো মহৎ উদ্দেশ্য আছে, তা প্রমাণ করতে পারেনি শাসক দল। বলেছে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য এটি করা হয়েছে। হ্যাঁ, আমাদের সংবিধানে প্রশাসন বিকেন্দ্রীকরণের নির্দেশনা রয়েছে। তবে প্রশাসক নিয়োগের কথা কোথাও নেই

পাঁচ বছরেই জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ by মনোজ সাহা

কোমলমতি শিশুদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের মালেকা একাডেমী। মানসম্মত শিক্ষা প্রদান করে প্রতিষ্ঠানটি মাত্র ৫ বছরের মধ্যে জেলার শ্রেষ্ঠ শিশু বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিক্ষক ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা শিক্ষার্থীদের অধ্যবসায়কে যুগলবন্দি করে স্কুলটি সাফল্যের পথে চলছে। এ স্কুলের শুরুতেই মনোরম পরিবেশে উন্নত শিক্ষা, সুশৃঙ্খল পাঠদান, শ্রেণীকক্ষেই পাঠদান সম্পন্ন করা এবং নিয়মিত

একাত্তরের মৃত্যুপুরী মিরপুর-ইতিহাস by আখতার জাহান ফরিদা বানু

একাত্তরে মিরপুর ছিল ভয়াবহ এক মৃতপুরী। আগ্রাসী পাকসেনারা চরম অবিবেচনায় যখন ঝাঁপিয়ে পড়েছে অগণিত ছাত্র-জনতা ও নিরীহ মানুষের ওপর, তখন পাশবিক বর্বরতার চরম দৃষ্টান্ত দেখিয়েছে মিরপুরের একদল অবাঙালি। তারা নিরস্ত্র ঘুমন্ত বাংলাভাষীদের ঘরে ঘরে পৈশাচিক তাণ্ডব চালিয়ে হত্যা করেছে বহু মানুষ। রোকনপুরে আমাদের বাড়ির পাশেই থাকত তারা। লম্বা, একহারা গড়নের, ফর্সা, সপ্রতিভ মেয়েটার নাম ছিল মেহেরুননেসা_ ডাক নাম রানু।

শাবিপ্রবি শিক্ষার্থীদের মৃত্যু-এ শোকের সান্ত্বনা নেই

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই ছাত্রের মৃত্যু দেশবাসীকে হতবাক করে দিয়েছে। সকলেই একবাক্যে এ ঘটনাকে দুঃখজনক, মর্মান্তিক বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই এ ঘটনাকে আমিনবাজারে ছয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর সঙ্গে তুলনীয় বলে মনে করছেন। বিজয় দিবসের ছুটির অবকাশে শাবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী সিলেটের স্থানীয় খালে নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন। নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে

বাংলাদেশ-ভারত-সীমান্তে শরবিদ্ধ শান্তির পায়রা

বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বৈঠক শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই বিএসএফের গুলিতে যেভাবে চার বাংলাদেশি নাগরিক নিহত হলো, তা যথেষ্ট উদ্বেগজনক। দুই দেশের দীর্ঘ সীমান্তে এ ধরনের অঘটন নতুন নয়। কিন্তু শীর্ষস্থানীয় পর্যায়ে আলোচনার স্বল্পতম সময়ে যদি রক্তপাত ঘটে, এসব আনুষ্ঠানিকতা অযৌক্তিকই মনে হয়। শিলংয়ে সদ্য সমাপ্ত বৈঠকে বিজিবি সীমান্তে নিরস্ত্র বাংলাদেশির ওপর গুলিবর্ষণ বন্ধের দাবি জানিয়েছিল।

কুয়াকাটার আমন্ত্রণ by কাজী আলিম-উজ-জামান

কার্তিকের মাঝামাঝি, ভর হেমন্ত। সিদ্ধান্ত নিলাম, লঞ্চে যাব না, কুয়াকাটা যাব সড়কপথে। সড়কের দুপাশের সবকিছু—গাছ, মাঠ, ধান, জলাভূমি—দেখা তো যাবে। সকাল নয়টায় সায়েদাবাদ থেকে ছাড়ল বাস। বাস যাবে কলাপাড়ায়। পথ বড় বেহাল, বিশেষ করে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত, প্রকৃতি দেখার আর ফুরসত কই? কলাপাড়ায় যখন পৌঁছালাম, তখন ঘড়িতে সন্ধ্যা সাড়ে সাতটা।

আচারের উৎসব by রুহিনা তাসকিন

গান, নাচ, তারকাদের অংশগ্রহণ—সবই ছিল। জমকালো মঞ্চ সাজানো ছিল বিজয়ীকে বরণ করে নেওয়ার জন্য।
সবকিছু ছাপিয়ে এই অনুষ্ঠানে বড় হয়ে উঠল আজকের নারীর অগ্রযাত্রার কথাই। নিজের হাতে যত্ন নিয়ে বানানো আচার দিয়েই তাঁরা জয় করলেন বিচারকদের মন, জিতে নিলেন নানা পুরস্কার। তবে বাজিমাত কথাটার প্রয়োগ যে কেমন হতে পারে, ঢাকার আফরোজা সালাম সেটা দেখিয়ে দিলেন সারা দেশকে। প্রথমবারের মতো অংশ নিয়ে জিতে

উপহারে মুক্তিযুদ্ধ by মারুফ ইসলাম

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা ফুটে ওঠে এমন কিছু বন্ধু, প্রিয়জনকে দেওয়াই যায়। স্বাধীনতার চেতনাকেও ছড়িয়ে দিতে পারেন এভাবে। উপহার হিসেবে কী দেবেন? এমনটা ভাবতে ভাবতেই মুক্তিযুদ্ধ জাদুঘরে চলে এসেছেন উম্মে হাবিবা। খুঁজতে খুঁজতে ‘মুক্তিযুদ্ধ আমার অহংকার’ লেখা চাবির রিংটাই মনে ধরে গেল তাঁর। লাল-সবুজ রঙের এই নান্দনিক চাবির রিংটাই বন্ধুকে উপহার দেবেন বলে মনস্থির করলেন তিনি। ‘কেননা মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের

ফুলকপির চার পদ by শাহানা পারভীন

ফুলকপির জাফরান-পায়েস উপকরণ: ফুলকপি (ছোট টুকরা) ১ কাপ, দুধ ২ লিটার, চিনি ১ কাপ, জাফরান ১ চিমটি, এলাচ ৩-৪টি, ঘি ২ টেবিল চামচ, বাদাম ও কিশমিশ ১ টেবিল চামচ করে। প্রণালি: প্যানে ঘি দিয়ে ফুলকপি হালকা করে ভেজে নিতে হবে। ২ লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবার ফুলকপি দিয়ে দ্রুত হাতে নাড়তে হবে। ফুলকপি সেদ্ধ হলে চিনি ও এলাচ দিয়ে ঘন ঘন নাড়তে হবে। পায়েস ঘন হয়ে এলে তাতে দুধে ভেজানো জাফরান,

লাল সবুজে দেশী দশ by শারমিন নাহার

৯ ডিসেম্বর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দেশী দশ প্রাঙ্গণ যেন সেজে ছিল কিছুটা ভিন্ন সাজে। বড় পাত্রে পানি আর তার মাঝে ভাসানো মোমবাতি যেন উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিল আগত ক্রেতাদের। দেশী দশের অভ্যন্তরের পুরো অংশজুড়েই নানা ধরনের পণ্যের সমাহার। পণ্যগুলোর চারপাশে ঘিরে দেওয়া হয়েছে লাল আর সবুজ রঙের ফিতা দিয়ে। ঠিক যেন প্রাচীরের মতো। টি-শার্ট, ফতুয়া, শাড়ি, মগ, কুশন কভার, বিছানার চাদর, মাথায় বাঁধার লাল-সবুজের

পোশাকে মুক্তিযুদ্ধের ভিনদেশি বন্ধুরা by মাহফুজ রহমান

কৃতজ্ঞতা কিংবা ভালোবাসা—মানবিক এই অনুভূতিগুলোর প্রকাশমাধ্যম পাল্টে যাচ্ছে দিনকে দিন। বিশেষ করে তরুণ প্রজন্মের ক্ষেত্রে। আমরা যদি বলি, পোশাকও এখন তরুণ প্রজন্মের ভাষা হয়ে উঠেছে; যদি বলি, পোশাকের মাধ্যমে এখন এই তরুণেরা জানিয়ে দিচ্ছেন শ্রদ্ধা ও ভালোবাসার কথা—খুব কি বেশিবলা হবে? নিশ্চয়ই না। বিশেষ করে, বাংলাদেশের এই বিজয়ের মাসে এ কথা বেশ জুতসই। কেবল নিজের দেশের প্রতি ভালোবাসার প্রকাশই

এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’-বিদেশে এ পেশার চাহিদা ব্যাপক...

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ২৯ নভেম্বর এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. নাসিরউদ্দিন মুন্সী। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। গ্রন্থাগার বিষয়ে পড়াশোনা এবং এ পেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেনকথাবন্ধু: এ বিষয়টিকে কেন গ্রন্থাগার বিজ্ঞান বলা হচ্ছে? এটি কি আসলেই বিজ্ঞান?

ঘরে বসে শেখার সুযোগ by ইমাম হাসান

আপনি প্রশিক্ষণ নিয়ে নিজের কাজের দক্ষতা বাড়িয়ে তুলতে চান। কিন্তু প্রতিদিনকার ব্যস্ততার কারণে কোথাও শিখতে পারছেন না। অথবা বাইরে এসে প্রশিক্ষণ নিতে রাস্তায় বের হওয়ার কথা ভাবলেই জ্যাম বা নানা কারণে মন আর সায় দেয় না। তাদের জন্য এটি সুখবরই বটে। আপনি চাইলেই এখন ঘরে বসে নিতে পারেন তথ্যপ্রযুক্তি (আইটি) বা ব্যবসাবিষয়ক হাজার তিনেক প্রশিক্ষণ। এ প্রসঙ্গে প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা শৈবাল

ভাতাসহ তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণের সুবিধা by জাহিদ হাসান

প্রতিনিয়তই বদলে যাচ্ছে কাজ বা পেশার ধরন। সে অনুযায়ী গত কয়েক বছরে সারা বিশ্বে পেশার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। বদৌলতে কর্মসংস্থানকারী প্রতিষ্ঠানগুলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর হচ্ছে। ফলে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ জনশক্তির চাহিদা যেমন তৈরি হয়েছেতেমনি কাজের সুযোগও সৃষ্টি হচ্ছে। চাহিদার কারণে নতুন নতুন ও পুরোনো নির্বিশেষে সব প্রতিষ্ঠানেই দিনদিন যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর সেবা।

পুনশ্চঃ লিয়ার লেভিন by ক্যাথরিন মাসুদ

১৯৯০ সালের শেষ দিক। আমি আর তারেক তখন আমেরিকায়। এক দিন তারেকের চাচাতো ভাই বেনুর পুরোনো বন্ধু তারিক আলির সঙ্গে দেখা। তিনি পার্শ্ববর্তী শহর লরেন্সভিলে একটা ওষুধের ফার্মে কাজ করতেন। তারিক ভাই আমাদের পরের শনিবার ছুটির দিনে তাঁর ওখানে দুপুরে খাওয়ার দাওয়াত করলেন। যথারীতি পরের শনিবার তারিক ভাইয়ের বাসায় খাওয়া-দাওয়া সেরে বাংলাদেশের গল্প, ঢাকার গল্প আর দেশে ফেরার স্বপ্ন নিয়ে মেতে উঠেছিলাম।

মনের জানালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।স্থান স্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।

ঘর-মন-জানালা-মা

সকাল থেকে কয়েকবার ফোনে জেনেছি, মায়ের অবস্থা কেমন। কিডনি ক্রমাবনতির দিকে। আগের স্ট্রোক, হার্ট অ্যাটাক আর বহুদিনের ডায়াবেটিস। এখন গভীর ঘুমে, ঘোরের মধ্যে—মা মনে হয় ভিন্ন কোনো জগতে।আমরা প্রায় এক ডজন বিশেষজ্ঞ চিকিৎসক পৃথিবীর দুই প্রান্তে বসে ঠিক করছি, কী করব। কী করা উচিত।ডায়ালিসিস না করলে কী হবে আর করতে গেলে যে কষ্ট ও জটিলতার আশঙ্কা, তা কি মায়ের সহ্য হবে? মা কি তা-ই চান? এ এক সংকট

আপনার রাশি by কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > ক্লাস-১ বয়সে আমি সেজ বোনের সঙ্গে কুমিল্লা শহরে থাকতাম। বাসা-পালিয়ে একা একা ঘোরার

অন্তত শনিবারে হাসুন-পাঁচমিশালি কৌতুক

রণন আর নাছের দুই বন্ধুতে কথা হচ্ছে।
রণন: বুঝলি নাছের, সুলেখাকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না।
নাছের: কেন?
রণন: মেয়েটা কানে কম শোনে।

সবিশেষ-অদম্য সম্ভাবনা by মো. সাইফুল্লাহ ও রুবেল হাবীব

একদল তরুণ প্রাণ। ১২ ডিসেম্বর প্রথম আলো কার্যালয়ে তারা পা রেখেছিল ‘অদম্য মেধাবী’ পরিচয়ে। তাতেও কি পরিচয়টা পূর্ণতা পেল? মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ভ্যানচালকের ছেলে মো. রাসেল কবির, কুপির কেরোসিন ফুরিয়ে যাওয়ার ভয়ে যার রাতের পড়াটা দীর্ঘায়িত হতো না—তার কথা কি বলা হলো? কিংবা মাত্র দেড় বছর বয়সে বাবাকে হারিয়ে যে কৃপেশ চন্দ্র দাস কখনো টিউশনি করে, কখনো দিনমজুরের কাজ করে, কখনো বা রিকশা চালিয়ে

বাংলাদেশে অবস্থানকালে লিয়ার লেভিনের মুখোমুখি হয়েছিলেন তারেক মাসুদ-‘জয় বাংলা, মুক্তির গান থেকে বেশ ভিন্ন’

তারেক মাসুদ: তোমার সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হলো, সেদিনের কথা মনে আছে? লিয়ার লেভিন: হ্যাঁ, মনে আছে। নিউইয়র্কের ফিল্ম ভিডিও আর্কসের সম্পাদনা কক্ষে। তারেক মাসুদ: হ্যাঁ, তোমার ফুটেজের রাশ প্রিন্ট দেখার জন্য আমরা সম্পাদনার মেশিন ভাড়া করেছিলাম। আমার মনে পড়ে, ফুটেজ দেখতে দেখতে আমি শিহরিত হয়ে উঠছিলাম। দুই চোখের সামনে সবাক রঙিন একাত্তরের দৃশ্য! আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না।

‘জয় বাংলা’ ও ‘মুক্তির গান’

সত্যজিৎরায় ছিলেন তাঁর কাছে গুরুর মতো। সত্যজিতের ক্যামেরার চোখ দিয়ে দেখেই বাংলা, বাঙালি ও এ দেশের সংস্কৃতির প্রেমে পড়ে গিয়েছিলেন মার্কিন চিত্রগ্রাহক ও নির্মাতা লিয়ার লেভিন। এ দেশ তাঁর কাছে এতটাই আপন, ১৯৭০ সালে প্রকৃতি যখন তাণ্ডবলীলা চালাল, পাশে এসে দাঁড়িয়েছিলেন। বছর না-ঘুরতেই মানুষ নামের কিছু পশু যখন চালাল তাণ্ডবলীলা, তখন ক্যামেরা কাঁধে তিনি ছুটে এসেছেন নিজে। বানিয়েছেন তাঁর স্বপ্নের ছবি জয় বাংলা।

মূল রচনা-‘জয় বাংলা’র স্মৃতি by লিয়ার লেভিন

১৯৭০ সালে প্রকৃতি যখন তাণ্ডবলীলা চালাল, পাশে এসে দাঁড়িয়েছিলেন। একাত্তরে ক্যামেরা কাঁধে তিনি ছুটে এসেছেন নিজে। বানিয়েছেন তাঁর স্বপ্নের ছবি জয় বাংলা। এই লেখা মুক্তির গান ছবির মূল ফুটেজ ধারণকারী মার্কিন চিত্রগ্রাহক ও নির্মাতা লিয়ার লেভিনের স্মৃতিচারণা। ১৯৭০ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আর বন্যা অগণন মৃত্যু ডেকে এনেছিল পূর্ব পাকিস্তানে। আরও অনেক আমেরিকানের মতো আমিও ব্যাকুল হয়েছিলাম আক্রান্তদের সাহায্য করার

ইতিহাসে নাম লেখানোর সুযোগ হারালেন সাকিব by উৎপল শুভ্র

জিওফ বয়কট কথাটা খুব বলেন। ব্যাটিংয়ের সময় দল ভালো অবস্থায় থাকলেও সব সময় দুই উইকেট যোগ করে নাও। তুমি আউট হয়ে গেলেই আরেকটি উইকেট পড়ে যেতে পারে। বাংলাদেশের টেস্ট খেলার তীব্রবিরোধী বয়কটের এই টেস্ট ম্যাচ দেখার সম্ভাবনা আর এই শীতে ঢাকায় তুষারপাতের সম্ভাবনা প্রায় সমান। তবে দুর্ঘটনাক্রমে দেখে থাকলে ওই কথাটা উদাহরণসহ বোঝানোর সুযোগ পেয়ে গেছেন সাবেক ইংলিশ ওপেনার।

২১ আবাসন কোম্পানির নিবন্ধন স্থগিত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২১টি আবাসন কোম্পানির নিবন্ধনের কার্যকারিতা স্থগিত করেছে। এসব কোম্পানি অনুমোদনহীন প্রকল্পের মাধ্যমে রিহ্যাব মেলায় স্টল খুলে ব্যবসা চালিয়ে যাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া ২০টির বেশি কোম্পানির অনুমোদনহীন প্রকল্পের প্লট বিক্রি নিষিদ্ধ করে মেলা থেকে ব্যবসা গুটিয়ে নিতে বলা হয়। সন্ধ্যায় এসব কোম্পানির স্টলে গিয়ে রাজউকের কর্মকর্তারা নোটিশ ধরিয়ে দেন। এর ভিত্তিতে কিছু কোম্পানি

নির্বাচন কমিশনার নিয়োগ-রাষ্ট্রপতি ২২ ডিসেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে মতামত নিতে ২২ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন। খবর বাসসের।রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছারউদ্দিন ভুঁইয়া গতকাল রোববার জানান, রাষ্ট্রপতি আলোচনার প্রথম দিন ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং দুপুর ১২টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে সংলাপে বসবেন।

আপাতত আসছেন না হিলারি, হাসিনাকে চিঠি-বাংলাদেশ-মার্কিন সম্পর্কে দূরত্ব by রাহীদ এজাজ

আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণের পর গণতন্ত্র ও সুশাসনে অগ্রগতির পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অপেক্ষায় ছিল, রূপরেখা বাণিজ্য চুক্তি (টিকফা) সইয়ের মতো অমীমাংসিত বিষয়েও সুরাহা হবে। কিন্তু প্রত্যাশিত বিষয়গুলো পূরণের পরিবর্তে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকসহ কয়েকটি প্রসঙ্গ নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে।

হঠাৎ বিস্ফোরণ আগুন, নিহত ২-ঢাকাসহ ৮ জেলায় চোরাগোপ্তা হামলা

গতকাল সকাল থেকেই হঠাৎ চোরাগোপ্তা হামলা, ককটেলের বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ রকম পরিস্থিতি ছিল ঢাকার বাইরে কয়েকটি জেলায়ও। ঢাকায় ককটেল বিস্ফোরণে একজন এবং সিলেটে বাসের ভেতরে আগুনে পুড়ে একজন মারা গেছেন।গতকাল রোববার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে বিএনপি। এ জন্য ঢাকার বাইরে থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীকে ঢাকায় জড়ো

ঢাকার চারপাশে ২৫০ গাড়ি আটকে দিল পুলিশ

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাকে উপলক্ষ করে গতকাল রোববার রাজধানীতে প্রবেশের পথে আশপাশের জেলার বিএনপির অনেক নেতা-কর্মীকে আটকে দিয়েছে পুলিশ। আটক করা হয় অন্তত ৩০ জনকে। বিভিন্ন স্থান থেকে আড়াই শতাধিক বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানে করে গত শনিবার রাতে ও গতকাল ভোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন বিএনপির নেতা-কর্মীসহ মুক্তিযোদ্ধারা। এ ধরনের কর্মসূচিতে যোগদানের বিষয়টি অতীতে স্থানীয়

সিলেটে বাসে আগুন, এক যাত্রী নিহত

ঢাকায় বাসে অগ্নিসংযোগের পরপরই গতকাল রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এতে একজন যাত্রী পুড়ে মারা যান। অগ্নিদগ্ধ হয় আরও ১২ জন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ সময় প্রায় আধা ঘণ্টার মধ্যে নগরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ‘হবিগঞ্জ এক্সপ্রেস’-এর যাত্রীবাহী একটি বাস হবিগঞ্জ থেকে সিলেটে

বড় জমায়েতের পর টানা অবস্থানের পরিকল্পনা ছিল

রাজধানীতে আচমকা বড় ধরনের জমায়েত, তারপর টানা অবস্থান ও গণবিক্ষোভের পরিকল্পনা নিয়েছিল প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল রোববারের মুক্তিযোদ্ধাদের পূর্বঘোষিত সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ করে এ পরিকল্পনা বাস্তবায়নেরও উদ্যোগ নেয় দলটি। কিন্তু শেষ মুহূর্তে জানতে পেরে তা দৃশ্যত ব্যর্থ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে শিল্পে যৌথ বিনিয়োগের আহ্বান by অমর সাহা

বাংলাদেশে যৌথভাবে শিল্প স্থাপনে বিনিয়োগের জন্য ভারতীয় শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিল্পপতিরা।গত শনিবার কলকাতায় মার্চেন্ট চেম্বার অব কমার্স এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানানো হয়। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমদ বলেন, বিদেশিদের শিল্প স্থাপনের জন্য সিলেট ও কিশোরগঞ্জে তাঁদের শিল্পতালুকেই ২০০ একর জমি

সহায়তা পেলে দরিদ্ররাও ক্ষুদ্র ব্যবসা করতে সক্ষম

প্রয়োজনীয় কিছু আনুষঙ্গিক সম্পদ এবং সেগুলোকে কাজে লাগানোর জন্য দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ পেলে দরিদ্ররাও সফলভাবে ক্ষুদ্র ব্যবসা করতে সক্ষম। ‘উদ্যোক্তা কর্মসূচি কি দরিদ্র মানুষের জীবনের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে?’ শীর্ষক গবেষণা থেকে এমন ফলাফলই দেখা গেছে। এতে বলা হয়েছে, যাদের ওপর গবেষণাটি পরিচালিত হয়েছে, সেই দরিদ্র মানুষগুলো এখন অনেকটাই দারিদ্র্য থেকে উত্তরণের পথে রয়েছে।

সূচক ও লেনদেন সামান্য কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আবারও পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজারে দরপতন ঘটে। এর ফলে ডিএসইর সাধারণ মূল্যসূচক নেমে এসেছে চার হাজার ৯৯৬ পয়েন্টে। যদিও গতকাল লেনদেনের শুরু থেকেই ঢাকার বাজারে মূল্যসূচকের উত্থান-পতন ছিল। অবশ্য গতকাল সকাল সাড়ে নয়টায় মতিঝিলে ডিএসই ভবনের অদূরে সড়কে বোমা

ডব্লিউটিওর সম্মেলন সমাপ্ত -যুক্তরাষ্ট্রের কারণে বাজারসুবিধা এখন পক্ষাঘাতগ্রস্ত বিষয় by ফখরুল ইসলাম

বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাই এখন গভীর সংকটে। আর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে বাজারসুবিধার বিষয়টিও।
অবশ্য এ পক্ষাঘাতগ্রস্ততার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে। কেননা, মার্কিন যুক্তরাষ্ট্র গরিব দেশগুলোর জন্য তাদের বাজার পুরোপুরি উন্মুক্ত করছে না। আর তাই স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত যে বেঞ্চমার্ক (মানদণ্ড) করা হয়েছে, তা কোনো অর্থবহ পরিবর্তন আনবে না।

ঋণের সুদাসল পরিশোধের পর বিদেশি সাহায্য প্রায় শূন্য!

বিদেশি সহায়তার প্রকৃত প্রাপ্তি কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। যে পরিমাণ বিদেশি সহায়তা আসছে, তার প্রায় সমপরিমাণ অর্থ বিদেশি ঋণ হিসেবে গৃহীত সহায়তার সুদ ও আসল বাবদ পরিশোধ করতে হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) মাসের বৈদেশিক সহায়তা পরিস্থিতি বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে ঋণ ও অনুদান মিলিয়ে ৪১ কোটি ৩৮ লাখ

কাগজ আমদানি-দেশীয় শিল্পের ওপর কুঠারাঘাত

দেশীয় শিল্পের বিকাশে সরকারের নানা মহল থেকে গুরুত্বারোপ করা হলেও বাস্তবে কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে বিপরীত চিত্র। ১৮ ডিসেম্বর, ২০১১ কালের কণ্ঠের একটি প্রতিবেদনে প্রকাশ, শুল্ক সুবিধার অপব্যবহার করে বিদেশি কাগজ আমদানির ফলে দেশের কাগজশিল্প হুমকির মুখে পড়েছে। দেশে উৎপাদিত কাগজ যেখানে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে, সেখানে শুল্ক সুবিধা দিয়ে কাগজ আমদানির বিষয়টি প্রশ্নবোধক।

পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা-আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে হবে

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি এবার ছাত্রদল কর্মীরাও পুলিশের ওপর হামলা, বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা জানিয়েছে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমে কোনাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসেও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রবিবারের এসব ঘটনায় একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। উল্লেখ্য, গতকালই একাত্তরের

পবিত্র কোরআনের আলো-কিয়ামত বা ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া কারোই কোনো প্রকৃত জ্ঞান নেই

১৮৬. মান ইউদ্লি লিল্লা-হু ফালা হা-দিইয়ালাহূ; ওয়া ইয়াযারুহুম ফী ত্বুগ্ইয়া-নিহিম্ ইয়া'মাহূন।১৮৭. ইয়াছ্আলূনাকা আ'নিচ্ছা-আ'তি আইয়্যা-না মুরছা-হা; ক্বুল ইন্নামা ই'লমুহা ই'নদা রাব্বী; লা ইউজাল্লীহা লিওয়াক্কতিহা ইল্লা হুয়া; ছাক্কুলাত ফিচ্ছামা-ওয়া-তি ওয়ালআরদ্বি; লা-তা'তীকুম ইল্লা বাগ্তাহ; ইয়াছআলূনাকা কাআন্নাকা হাফিয়্যুন আ'নহা; ক্বুল ইন্নামা ই'লমুহা ই'নদাল্লা-হি ওয়ালা-কিন্না আকছারান না-ছি লাইয়া'লামূন।

জেমস হারকিন-সিরিয়ার বিরোধী দলের সতর্ক হওয়া উচিত

রবিবার দিন সিরিয়ার বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়। এতে আন্দোলনকারীদের অংশগ্রহণ ছিল বিশাল। বিশেষ করে, কিছু নির্দিষ্ট এলাকায় তাদের অবস্থা খুবই শক্তিশালী। তবে সম্পূর্ণ এবং সঠিক তথ্য জানার ক্ষেত্রে কিছু অসুবিধা দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে সেখানকার পুলিশি শাসন। এই যে জনগণের অংশগ্রহণ, এটা কি স্বতঃস্ফূর্ত নাকি তারা বাড়ি থেকে বের হতে বাধ্য হচ্ছে_এটাও দেখার বিষয়।

টিপাইমুখ রাজনৈতিক নয় আমাদের অস্তিত্বের ইস্যু by গাজীউল হাসান খান

ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন এখন আর শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নেই। সে আন্দোলন এখন লন্ডন ও নিউ ইয়র্কসহ প্রবাসে বসবাসকারী লাখ লাখ বাংলাদেশির মধ্যে ছড়িয়ে পড়েছে। তাই তাকে উপলক্ষ করে প্রবাসীরা শিগগিরই লন্ডনের ওয়েস্ট মিনস্টার পার্লামেন্ট, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনেই ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছে।

চরাচর-নিশ্চিহ্ন গয়াল

বাংলাদেশ আয়তনে ছোট হলেও একসময় দেশটি প্রাকৃতিকভাবে জীববৈচিত্র্যে খুবই সমৃদ্ধ ছিল। বাংলাদেশের আবহাওয়া বিশেষ করে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর চাপ, ঋতুচক্র, পানি ও মাটির উপাদান বন্য প্রাণীর জীবনধারণের উপযোগী হওয়ায় বৈচিত্র্যময় হয়ে উঠেছিল এ দেশের অরণ্য। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, ব্যাপক হারে বন উজাড়, নদীর নাব্য হ্রাস, পরিবেশদূষণ, বেপরোয়া শিকার, খাদ্যাভাব, জনসচেতনতার অভাব ইত্যাদি নানা কারণে

ব্যবস্থাপনার কালান্তর-মেধাবী কর্মীর স্বীকৃতি দিতে হবে by ইফতেখারুল ইসলাম

পর্ব-২ : নবীন ব্যবস্থাপনা প্রজন্মের প্রস্তুতিপর্ব এ কথা ইতিমধ্যেই বলা হয়েছে যে বাণিজ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গত কয়েক দশকে সাংস্কৃতিক বিবর্তন ও অভাবনীয় অগ্রগতি ঘটেছে বাংলাদেশেও। এই অগ্রগতির পেছনে নবীন কর্মীদের অদম্য আগ্রহ সবচেয়ে বড় শক্তি। এ ছাড়া শিল্প ও বাণিজ্যের দেশি-বিদেশি উদ্যোক্তাদের লাভজনক ব্যবসা বিস্তারের স্পৃহা ও নিরলস উদ্যোগ যেমন ভূমিকা রেখেছে, তেমনি সক্রিয় রয়েছে মোটামুটি মানসম্মত ব্যবস্থাপনা-শিক্ষার ব্যাপক

নিত্যজাতম্‌-নিত্যজাতম্‌ by মহসীন হাবিব

১৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডি ফ্যাকাল্টির আয়োজিত তিন দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে অর্থমন্ত্রী এএমএ মুহিত বলেছেন, 'অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও গত ৪০ বছরে বাংলাদেশ অন্য অনেক দেশের তুলনায় অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে।' ১৬ ডিসেম্বর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ইমপ্যাক্ট প্রোগ্রামে বাংলাদেশের ৪০ বছর পূর্তির ওপর একটি নাতিদীর্ঘ রিপোর্ট প্রকাশ করে।

ভিন্নমত-ডাক্তারি পেশা ও হাসপাতাল ব্যবসাকে তদারকির মধ্যে আনুন by আবু আহমেদ

আমাদের সরকার স্বাস্থ্যখাতে বিরাট অঙ্কের বাজেট ব্যয় করছে। কিন্তু সত্য হলো, ওই বাজেটের বিরাট অংশ শুধু জলেই যাচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবার হ-য-ব-র-ল অবস্থা। সরকারি অর্থায়নে অনেক মেডিক্যাল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়েছে। ওইসব প্রতিষ্ঠানে অনেক শিক্ষিত ডাক্তার-অধ্যাপক প্রশিক্ষণও দিচ্ছেন। তবে উনারা যখন সরকারি হাসপাতালগুলোতে রোগী দেখেন, তখন অবস্থাপন্ন রোগীরা উনাদের রোগী হতে চান না।

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি ২৫০ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে প্রায় ২৫০ জন নিখোঁজ হয়েছে। দক্ষিণাঞ্চলীয় জাভা উপকূল থেকে দুর্গম সমুদ্রপথে অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে যাওয়ার পথে নৌকাটি গত শনিবার ডুবে যায়। রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা গতকাল রোববার জানান, প্রতিকূল আবহাওয়া ও সমুদ্রের উত্তাল অবস্থার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। অতিরিক্ত যাত্রীবোঝাই ওই নৌকার আরোহীদের বেশির

দুই মেয়েকে ফেসবুক ব্যবহার করতে নিষেধ করেছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর মেয়েদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহার করতে নিষেধ করেছেন। গত শনিবার যুক্তরাজ্যের ট্যাবলয়েড মেইল অনলাইন-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।ওই ট্যাবলয়েড জানায়, ওবামা বলেছেন, সবার কাছে তাঁর পরিবারের তথ্য উন্মুক্ত করে দেওয়ার কোনো মানে হয় না। তিনি নিজেও চান না অচেনা লোকেরা তাঁর পরিবারের কর্মকাণ্ড সম্পর্কে জানুক।

রেডিওকে এহুদ বারাক-ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করা হবে

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বদ্ধপরিকর এবং এটা নির্মূল করতে দেশ দুটি যেকোনো পন্থা অবলম্বন করবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের দুই দিন পর গতকাল রোববার একটি সরকারি রেডিওকে এহুদ বারাক এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশ বিশ্বাস করে, ইরান পরমাণু শক্তিধর হতে পারে না, এটা গ্রহণযোগ্যও নয়।

বিধবাদের গ্রাম

ভারতের পশ্চিমবঙ্গের সংগ্রামপুর গ্রামটি কয়েক দিনেই লোকমুখে নতুন নাম পেয়েছে। সংগ্রামপুর এখন ‘বিধবাদের গ্রাম’। গত মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংগ্রামপুর গ্রামে বিষাক্ত চোলাই মদ পান করে অসুস্থ হয়ে পড়েন কয়েক শ মানুষ। পরদিন সকালে হাসপাতালে নিতে নিতে মারা যান অনেকে। এরপর হাসপাতালে মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গতকাল রোববার পর্যন্ত প্রায় ১৭০ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আরও প্রায় ১০০ জনের অবস্থা

ইরাক ছেড়েছে সব মার্কিন সেনা

যুক্তরাষ্ট্র গতকাল রোববার ইরাক থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে নয় বছরের ইরাক যুদ্ধের সমাপ্তি ঘটল। কিন্তু পড়ে রইল রাজনৈতিক অস্থিতিশীলতা ও জাতিগতভাবে বিভক্ত অনিশ্চিত এক ইরাক। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ২০০৩ সালের মার্চে ইরাকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। কয়েক মাসের মধ্যে সাদ্দাম হোসেনের পতন ঘটলেও যুদ্ধের ইতি টানেনি ওয়াশিংটন।

এক যাত্রী নিখোঁজ-মাওয়ায় পদ্মা নদীতে যাত্রীবোঝাই লঞ্চকে ট্যাংকারের ধাক্কা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া ঘাটের কাছে গতকাল রোববার পদ্মা নদীতে যাত্রীবোঝাই একটি লঞ্চকে ধাক্কা দিয়েছে একটি তেলবাহী ট্যাংকার। এতে লঞ্চের একজন যাত্রী নিখোঁজ ও চার-পাঁচজন আহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল ২৫০ জন যাত্রী নিয়ে খান-১ নামের একটি লঞ্চ মাওয়াঘাটের উদ্দেশে মাদারীপুরের কাওরাকান্দি থেকে ছেড়ে আসে। বিকেল সোয়া পাঁচটার দিকে লঞ্চটি মাওয়াঘাটের কাছে এলে সিরাজগঞ্জ থেকে চাঁদপুরগামী তেলবাহী ট্যাংকার

টঙ্গী সরকারি হাসপাতাল-চিকিৎসক হাসপাতালের বাইরে রোগীরা কক্ষের সামনে by রফিকুল ইসলাম

শনিবার সকাল পৌনে আটটা। শীত উপেক্ষা করে টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগ ও টিকিট কাউন্টারে নারী-পুরুষ ও শিশুদের ভিড়। টিকিট হাতে অনেকে উঁকি দিচ্ছে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) কক্ষে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভিড় বাড়তে থাকে। সকাল আটটার আগে হাসপাতালে উপস্থিত হন আরএমও ইসমাইল হোসেন সিরাজী, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) রোকসানা পারভীন ও করণিক নাজমুল আলমসহ আরও

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ-ঘন কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল বন্ধ থাকছে দিন-রাতের অনেকটা সময়। কিন্তু এর মধ্যেও ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চ। এতে করে ঘটছে দুর্ঘটনা। গত শুক্রবার কুয়াশার মধ্যে চলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পাটুরিয়ার কাছে যমুনা নদীতে ডুবে যায় এমভি আরাফাত নামে একটি লঞ্চ। ওই স্থানে নদীর গভীরতা কম হওয়ায় বেঁচে যায় যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে

ভোলায় সড়কের ইট সেতু ও গাছ লুটপাট

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী-সমর্থকেরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন সড়কের ইট-সুরকি, সেতু ও গাছ লুটপাট করছেন বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালে বোরহানউদ্দিনের উদয়পুর থেকে দৌলতখান উপজেলা শহর পর্যন্ত ১৩ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়। গত বছর সড়কটি মেঘনার ভাঙনের কবলে পড়ে।

সাহিত্য আকর্ষণীয় করতে বাস্তবমুখী গবেষণার আহ্বান



ভিন্ন ভাষাভাষীর কাছে বাংলা ভাষা ও সাহিত্যকে আরও আকর্ষণীয় করে তুলতে বাস্তবমুখী গবেষণা পরিচালনার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন’। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমী যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি-বাড়িওয়ালাদের কাছে জিম্মি ঢাকার ভাড়াটেরা

ঢাকা মহানগরের ৯৫ শতাংশ মানুষ ভাড়া বাড়িতে থাকে। অথচ তাদের স্বার্থ রক্ষার কথা সরকারের নীতিনির্ধারকেরা ভাবেন না। এ অবস্থা চলতে চলতে এখন বাড়িওয়ালারা ভাড়াটেদের জিম্মি করে ফেলেছেন। এ সমস্যা সমাধানে সবাইকে প্রতিবাদী ও ঐক্যবদ্ধ হতে হবে। সিটি করপোরেশনের ভাড়ার হার ও ১৯৯১ সালের বাড়িভাড়া আইন কার্যকর করতে হবে। ‘মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন চাই, ৩০ বছরের কিস্তিতে ভাড়ার টাকায় ফ্ল্যাট চাই’

টিভি চ্যানেলের জন্য নীতিমালা দরকার

বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সেমিনারে আলোচকেরা বলেছেন, নারীকে সঠিকভাবে উপস্থাপনের জন্য দেশের টিভি চ্যানেলগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের চলচ্চিত্র ও নাটকে নারীর চিত্রায়ণ’ শীর্ষক ওই সেমিনারে আলোচকেরা বলেন, টিভি চ্যানেলে প্রচারিত নাটকে সমাজের প্রতি দায়বদ্ধতার কোনো দৃষ্টান্ত থাকে না বললেই চলে।

নার্সদের বিক্ষোভ সমাবেশ-প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন না হলে আমরণ অনশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই বছর আগে নার্স নিয়োগের ঘোষণা দিলেও বাস্তবায়িত হয়নি। দ্রুত এ ঘোষণার বাস্তবায়ন না হলে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নার্সরা। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজা হেনা। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, ঢাকা

মির্জা ফখরুল বললেন-সুপরিকল্পিতভাবে সরকার এসব হামলা চালিয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বানচাল করতে সরকার সুপরিকল্পিতভাবে ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতাদের ওপর হামলা চালিয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোর থেকে এ পর্যন্ত ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার ও ২৫০ নেতা-কর্মী পুলিশের হামলায় আহত হয়েছেন। গতকাল রোববার বেলা একটার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত-সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ওপর পুলিশের হামলা, গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার রাজধানী, প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। গতকাল রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আজকের পূর্বঘোষিত বিজয় র‌্যালির পরিবর্তে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশে হানিফ-ষড়যন্ত্র ও রক্তপাতের পথে ক্ষমতায় আসা সম্ভব নয়

বিএনপিকে অস্থিতিশীল সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্র ও রক্তপাতের পথে আর ক্ষমতায় আসা সম্ভব নয়। মিথ্যাচার ও শঠতা দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর-জনবল নিয়োগ হয়নি হতাশ এলাকাবাসী by কার্ত্তিক দাস

লোকবলের অভাবে অযত্ন আর অবহেলায় ধুঁকছে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদনগরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারিক না থাকায় ঠিকমতো বই পাচ্ছেন না পাঠকেরা। চুরি হয়ে যাচ্ছে অন্যান্য স্থাপনার অংশবিশেষ। পর্যাপ্ত লোকবল নিয়োগ দিয়ে এ গ্রন্থাগার ও জাদুঘরটি সবার কাছে গ্রহণযোগ্য ও আকর্ষণীয় একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি করেছেন স্থানীয় লোকজন।

যদি এমন হতো... by রাজীব নন্দী

বাংলাদেশের রাজনৈতিক ঘটনা নিয়ে স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে ১০টি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাগুলো নিচে দেওয়া হলো... ফেসবুক আইডি লগইন করার আগে নিউজপ্রিন্ট কাগজে কলম দিয়ে হাতে লিখে স্ট্যাটাসটির ড্রাফট ভার্সন আপনার এলাকার পোস্ট অফিসের ডাকবাক্সে ফেলে আসতে হবে। প্রাথমিকভাবে মনোনীত হলে সেই ড্রাফট স্ট্যাটাসটি তিন দিনের মধ্যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘স্ট্যাটাস প্রকাশ শাখা’য় গভীরভাবে নিরীক্ষা করা

শীত থেকে বাঁচার উপায় by শাহরীয়ার শরীফ

সহকারী বাবুর্চি পদ্ধতি: এ ক্ষেত্রে লবিং করে শহরের খ্যাতনামা কোনো বাবুর্চির সহকারীর চাকরি নিতে হবে, তাতে চুলার পাশে বসে শরীর গরম রাখা যাবে। মূল্যপদ্ধতি: এ ক্ষেত্রে রুম হিটারের শোরুমের সামনে দাঁড়িয়ে সেগুলোর ক্রমবর্ধমান মূল্যতালিকার দিকে তাকালে এমনিতেই শরীর গরম হয়ে যাবে। কুশপুত্তলিকা পদ্ধতি: এ ক্ষেত্রে যখন-তখন আন্দোলন ডেকে যদু-মধু যে কারও কুশপুত্তলিকা পোড়ানোর ব্যবস্থা করতে হবে। সেই আগুনে শরীর গরম হবে।

রস+আলোতে যদি আনুষ্ঠানিকভাবে লেখক নিয়োগ দেওয়া হতো... by ইকবাল খন্দকার

লেখার হাত থাকলেই রস+আলোর লেখক বানিয়ে নেওয়া হয়। বিষয়টা যদি এত সহজ না হতো, যদি এখানে লেখক নিয়োগ দেওয়া হতো আনুষ্ঠানিকভাবে, তাহলে কোন কোন দিকে নজর দেওয়া হতো আসুন জেনে নিই।প্রাথমিক যোগ্যতা  প্রার্থীকে অবশ্যই দুই-দুইটা ভাষায় পারঙ্গম হতে হবে। একটা হলো শুদ্ধ ভাষা এবং অন্যটা অশুদ্ধ ভাষা। কারণ, কার্টুনের ডায়ালগ লেখার সময় অশুদ্ধ ভাষার প্রয়োজন হয়।

বিশেষজ্ঞ by তারাপদ রায়

দিল্লী থেকে বিশেষজ্ঞ এসেছেন সুদূর দীঘাতে কাজু চাষ পর্যবেক্ষণ করতে। বিশেষজ্ঞ মহোদয় বাঙালি, ইনি সম্প্রতি মার্কিন দেশ থেকে ছয় মাসের কাজু চাষের ট্রেনিং নিয়ে এসেছেন। আমেরিকায় কাজুর চাষ হয় কি না, সেখানে এর ট্রেনিং কি হবে—এ সব প্রশ্ন আশা করি কাণ্ডজ্ঞান সম্পন্ন পাঠকেরা দয়া করে তুলে অসুবিধে সৃষ্টি করবেন না।সে যা হোক, বিশেষজ্ঞ মহোদয় সপারিষদ এক শীতের দুপুরে দীঘায় গেলেন। এই ঠাণ্ডার দিনেও খালি গায়ে রোদ্দুরে

রসকারণ-সেভেন আপ নামটি কীভাবে এল? by আব্দুল কাইয়ুম

প্রায় ৮০ বছর আগে, ১৯২৯ সালে হালকা পানীয় হিসেবে সেভেন আপ বাজারে আসে। এর আবিষ্কারক প্রথমে কমলার রস বাজারজাত করে ব্যবসায় সাফল্য পেয়েছিলেন। এরপর তিনি লেবুর গন্ধসমৃদ্ধ কোমল পানীয় তৈরির ১১টি ফর্মূলা নিয়ে গবেষণা করে সেভেন আপ তৈরি করেন। এতে ছিল সাতটি (সেভেন) প্রাকৃতিক সুগন্ধের সমাহার।

শ্রদ্ধাঞ্জলি-মুক্তিযুদ্ধে প্রথম শহীদ জেলা প্রশাসক

যেসব শহীদ বুদ্ধিজীবীর রক্তে বাংলাদেশের জন্ম হয়েছিল তাঁদের মধ্যে এ কে এম শামসুল হক খান সিএসপি অন্যতম। একাত্তরের মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। সত্তরের নির্বাচনে চট্টগ্রামে ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখনই আভাস পেয়েছিলেন, কিছু একটা হতে যাচ্ছে। ঢাকা কলেজের ছাত্র থাকাকালীন বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

দায়িত্ববোধ-‘সুবল সাহা, আমরা আপনার কাছে ঋণী, চিরঋণী’


গত ১৩ ডিসেম্বরের দৈনিক প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ছাপা একটি ছোট খবর হয়তো অনেকেরই চোখে পড়েনি। ‘গাড়িচালক বাঁচিয়ে গেলেন ৫২টি প্রাণ’ শিরোনামের খবরের সূত্রে আমরা সবাই পরিচিত হয়েছি সুবল সাহা নামের একজন বাসচালকের সঙ্গে, যিনি মৃত্যুর মুখে ঢলে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত নিজ দায়িত্ব পালন করে অর্ধশতাধিক মানুষের জীবন রক্ষা করেছেন। ঢাকা-খুলনা মহাসড়কে বাস চালানো অবস্থায় হূদরোগে আক্রান্ত হন সুবল সাহা, কিন্তু

জেলা প্রশাসক নিয়োগ-কেন এই স্বেচ্ছাচারিতামূলক সিদ্ধান্ত? by বদিউল আলম মজুমদার

গত ১৫ ডিসেম্বর রাতে, বিজয় দিবসের প্রাক্কালে, স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৬১টি জেলায় দলীয় ব্যক্তিদের নিয়ে জেলা প্রশাসক নিয়োগ প্রদান করেছে। নিয়োগপ্রাপ্তদের প্রত্যেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের নেতা। কেউ কেউ এই নিয়োগকে বিজয় দিবসের উপহার বলে আখ্যায়িত করেছেন। নিঃসন্দেহে নিয়োগপ্রাপ্তদের জন্য এটি একটি উপহার, কিন্তু আমাদের আশঙ্কা যে জাতির জন্য এটি একটি দুঃসংবাদ।

ধূমপান-তামাক ও নির্বাচন by ফরিদা আখতার

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানের ফলে যে ধূমপান করে সে নিজে এবং তার আশপাশের সবাই নানা রোগের শিকার হয়। এই তথ্য নিয়ে কেউ বিতর্ক করে না, কারণ এসবই প্রমাণিত এবং প্রচুর তথ্য আছে। যাঁরা যক্ষ্মা রোগ নিয়ে কাজ করেন, হূদেরাগ এবং শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে কাজ করেন, তাঁরা সবাই রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়া এবং অকালমৃত্যুর সংখ্যা দেখে উৎকণ্ঠিত। ক্যানসারের রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়া চোখের সামনেই

বাংলা ব্লগ দিবস-সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন

১৯ ডিসেম্বর পালিত হচ্ছে তৃতীয় বাংলা ব্লগ দিবস। এবারের প্রতিপাদ্য ‘গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন’। ‘ব্লগ’ এ সময়ের সবচেয়ে বহুল উচ্চারিত শব্দগুলোর মধ্যে অন্যতম। একসময় ব্লগ বলতে বোঝানো হতো অন্তর্জালিক ডায়েরি। এখন ব্লগ বিকল্প মাধ্যম হিসেবে সমাদৃত। ব্লগের মূল তাৎপর্য এর অবারিত মিথস্ক্রিয়া। এখানে লেখক এবং প্রকাশকের প্রথাগত ধারণা অবলুপ্ত। আর তাই সামাজিক যোগাযোগ, মুহূর্তের তথ্য ও খবর, ছবি,

এমন মৃত্যুতে সবার টনক নড়া উচিত-শাবিপ্রবির দুই ছাত্রের মৃত্যু

আমিনবাজারে ছাত্রহত্যা হয়েছিল পুলিশের প্রশ্রয়ে গণপিটুনিতে; সিলেটে হলো সন্ত্রাসীদের হাতে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আহত করে নদীতে ফেলে হত্যা করা হয়। ঘাতকেরাও তরুণ। বিনা কারণে তরুণের হাতে তরুণের এমন মৃত্যু তিক্ত ও মর্মান্তিক। দুই বিশ্ববিদ্যালয়-ছাত্রের এমন মৃত্যু কেবল তাঁদের পরিবারের অপূরণীয় ক্ষতিই নয়, সবার জন্যই শোকের। আমরা ওই দুই ছাত্রের পরিবার এবং তাঁদের

সীমান্তে চার বাংলাদেশি খুন

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, আমলা, মন্ত্রী, এমনকি শীর্ষপর্যায়ের বৈঠকে সীমান্তে গুলি না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। কিন্তু বিএসএফ সেই প্রতিশ্রুতির কোনো তোয়াক্কাই করছে না। গত শুক্রবার রাতে ও শনিবার সকালে দিনাজপুর, মেহেরপুর ও কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ চারজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। এর আগেও ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে বহু নিরীহ ও নিরস্ত্র মানুষ নিহত হয়েছে।