Showing posts with label ফজলুল আলম. Show all posts
Showing posts with label ফজলুল আলম. Show all posts

Tuesday, July 16, 2013

কথা সামান্যই-দুঃখিত, নির্বাচন নির্দলীয় হয় নাই by ফজলুল আলম

দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে গেল, কলামিস্ট, টক শো, খবর- সর্বত্র সেসব নিয়ে প্রচুর শব্দ ব্যয় হয়েছে, এই লেখার সময় পর্যন্ত বিদেশে বসে যা শুনলাম তাতে মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে সরকার তৃপ্ত, যদিও এর অন্য ব্যাখ্যা অনেকে করছেন।

Monday, June 24, 2013

কথা সামান্যই-ঝরে গেলেন আরেক গুণীজন by ফজলুল আলম

কাজী নজরুল ইসলামের সঙ্গে আমি খোন্দকার আশরাফ হোসেনের চুলের কোথায় একটা সাদৃশ্য পেয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে চাকরি করার সময় যখন তাঁকে কোনো কারণে মনে পড়ত, কিন্তু নাম মনে করতে পারতাম না, তখন বলতাম, 'আরে, ওই যে ইংরেজি বিভাগের কবি নজরুলের চুলের মতো যাঁর চুল।'

Tuesday, June 11, 2013

কথা সামান্যই-সরলীকরণের যুগে জ্ঞানচর্চা by ফজলুল আলম

আধুনিক সময়ে একেকটা বিষয়ের ওপর এত বেশি পড়াশোনা, গবেষণা ও লেখালেখি হয়েছে যে বিশেষজ্ঞ ব্যতিরেকে সেসব বিষয় বোঝা দুরূহ। তার পরও আমরা দেখতে পাচ্ছি, সরকারি অঙ্গনে উচ্চ পদাধিকারী অনেককে প্রশাসন

Tuesday, February 5, 2013

কথা সামান্যই-প্রগতি বর্জনকারী প্রগতিশীলতা by ফজলুল আলম

বাংলাদেশে প্রগতিশীল কৃতবিদ্য মানুষের অভাব দেখি না। তাঁদের বেশির ভাগই উচ্চশিক্ষিত, উচ্চ পেশায় বা কর্মে নিয়োজিত আছেন বা ছিলেন, অনেকেই বিত্তবান, বেশির ভাগই (চলতি অর্থে) মধ্যবিত্ত, অনেকে সহনশীল দারিদ্র্যের মধ্যে চলছেন এমনও আছেন এবং তাঁদের অনেকেই বয়সে আর তরুণ-যুবক নন।

Tuesday, January 22, 2013

কথা সামান্যই-সৃজনশীল লেখক ও ফাঁকা ঔচিত্যবোধ by ফজলুল আলম

একজন লেখক কী লিখবেন, তা নির্ধারণ করার কাজে তিনিই যোগ্য ব্যক্তি। সেটা বই আকারে প্রকাশনার জন্য যোগ্য ব্যক্তি হবেন প্রকাশক এবং সেটার সমঝদারিত্বের বা প্রত্যাখ্যান করার ভার পাঠকদের ওপর ন্যস্ত আছে বললে ভুল হবে না।

Tuesday, January 15, 2013

কথা সামান্যই-সমাজবিজ্ঞানে গবেষণার সীমারেখা by ফজলুল আলম

ধরে নিন, মতামত জরিপের উদ্দেশ্যে আপনাকে দুটি প্রশ্ন করা হলো- এক, যুক্তরাষ্ট্রের কার্যকলাপ আপনাকে বেশি প্রভাবান্বিত করে কি? দুই, নাকি সমাজতন্ত্রের ধ্যানধারণায় আপনি উদ্বেলিত? আমার বর্তমান জরিপ মতে দেখা গেছে যে ৭৩.৫ শতাংশ বলেছেন 'যুক্তরাষ্ট্র', ১৭.৬ শতাংশ সমাজতন্ত্র, ৮.৯ শতাংশ উত্তর দেননি।

Tuesday, January 8, 2013

কথা সামান্যই-কেউ কিন্তু কারণ বলছে না by ফজলুল আলম

আরো একটি বছর শেষ হলো- কলামিস্ট সম্পাদকের দল উঠেপড়ে সর্বত্র বিগত বছরের ঘটনাবলি পর্যালোচনা করছেন, শুধু মন্দটি নয়, ভালো ঘটনার কথাও বলছেন।

Tuesday, January 1, 2013

কথা সামান্যই-বাঙালিত্বের বিভ্রম by ফজলুল আলম

বাংলাদেশে বাঙালি জাতিসত্তার উপাদানগুলো কী হতে পারে? একই ভাষা, নৃতাত্ত্বিক উৎস, ইতিহাসে, পৌরাণিক গাথা, স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, এসব কিন্তু রাজনৈতিকভাবে স্বীকৃত।

Tuesday, December 25, 2012

কথা সামান্যই-বাঙালির একক জাতিসত্তা by ফজলুল আলম

ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন জাতিতে পার্থক্য থাকে। প্রধানত এ পার্থক্য প্রকাশ পায় অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্ষমতাগত সম্পর্কের মধ্যে। কিন্তু একই জাতি, জাতির ব্যাখ্যা ছাড়াই বলতে হয়, স্বীকৃত কোনো একটি গোষ্ঠীর জনগণের মধ্যেও অভ্যন্তরীণ অনেক বিষয়ে পার্থক্য প্রকটভাবে প্রতীয়মান।

Tuesday, December 4, 2012

কথা সামান্যই-পুঁজিবাদ প্রচারে সমাজতন্ত্রের ভাষা by ফজলুল আলম

একটা সময় ছিল যখন শ্রেণী, শ্রেণী বিভাজন, শ্রেণীসংগ্রাম, পুঁজি, শ্রমিক, শ্রম, শ্রমিক-মজুরদের ক্ষমতায়ন (এমপাওয়ারমেন্ট), শ্রমের উদ্বৃত্ত মূল্য ইত্যাদি শব্দ ব্যবহার করলে লেখককে কমিউনিস্ট অ্যাখ্যা দিয়ে বিতাড়িত করা হতো, তার লেখা কোনো অভিজাত পত্রিকায় ছাপা হতো না।

Tuesday, November 27, 2012

কথা সামান্যই-বিদেশি পণ্য সংস্কৃতি ও দারিদ্র্য by ফজলুল আলম

বিদেশি জিনিসপত্রের সম্ভার আমাদের জীবনযাপনের প্রায় পুরো স্থানটাই দখল করে নিয়েছে- এটা বলা বোধ হয় সত্যের অপলাপ হবে না। এমনকি যেসব তরিতরকারি আমাদের দেশে উৎপাদিত হয়, সেসবের মধ্যেও অনেক কিছু (যেমন ক্যাপসিকাম বা গ্রিন পেপার) বিদেশ থেকে আমদানি করে ডাবল দামে বিক্রি করা হয়। ব্রিটিশ রাজত্বকালে বিদেশি পণ্য, বিশেষত বিলেতি কাপড় বর্জনের আন্দোলন হয়েছিল।

Tuesday, November 20, 2012

কথা সামান্যই-কম্পিউটারের যুগে শিক্ষা by ফজলুল আলম

যারা কম্পিউটারের ম্যাজিক দেখে মুগ্ধ, আমিও তাদের মধ্যে একজন। প্রতিটি ঘরে একটি করে কম্পিউটার থাকবে ইন্টারনেট কানেকশনসহ_এটা স্বাভাবিক প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে। তাতে তথ্য সংগ্রহের ক্ষমতা ও জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করা আর কোনো সমস্যা হবে না।

Tuesday, November 6, 2012

কথা সামান্যই-বর্ণ ধর্ম জাতি সম্পর্কিত আইন by ফজলুল আলম

আমি ব্যক্তিগতভাবে অতীতের ইতিহাস, বিশেষ করে আমাদের পরাধীনতার ইতিহাস পড়ে কোনো আনন্দ পাই না, উপভোগ তো করিই না। তার পরও স্বীকার করতে বাধ্য হই, ব্রিটিশরা যে দৃঢ় পণ করে ভারতবর্ষ দখলে সফলতা

Wednesday, October 24, 2012

স্মরণ- অধ্যাপক ডা. ফজলুল করীম by ফজলুল আলম

বাবা-মায়ের তৃতীয় ছেলে ছিলেন ফজলুল করীম। স্কুলে আমাদের ছয় ভাই, এক বোন—সবাই ভালো রেজাল্ট করতাম। কিন্তু ফজলুল করীমকে প্রতিযোগিতামূলক স্কুলে দিতে আগ্রহী ছিলেন বাবা। তাঁর বদলির চাকরিতে প্রতিবছর স্কুল বদলানোর জন্য লেখাপড়ায় সমস্যা হতো।

Tuesday, October 23, 2012

কথা সামান্যই-মন্ত্রী হাজির by ফজলুল আলম

বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোক্তারা খুবই আশা করেন যে তাঁদের অনুষ্ঠানে কোনো না কোনো মন্ত্রী হাজির থাকবেন। গুরুত্বপূর্ণ, অ-গুরুত্বপূর্ণ, প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, অর্থনৈতিক, অনর্থনৈতিক, ফালতু, সামাজিক মূল্যহীন,

Tuesday, October 16, 2012

কথা সামান্যই-একজন শিক্ষকের কথা by ফজলুল আলম

শিক্ষা, পাঠ্যক্রম ও শিক্ষানীতি নিয়ে আমরা সুগভীর কথাবার্তা শুনি এবং মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়েই দেশকে যথাযথভাবে গড়ে তোলা সম্ভব। এই শিক্ষা থেকেই আগামী প্রজন্ম দেশে প্রয়োজনীয় অবদান রাখবে।

Tuesday, September 25, 2012

কথা সামান্যই-নীতিশাস্ত্র ও নৈতিকতা- দুটি ভিন্ন বিষয় by ফজলুল আলম

আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই কিছু না কিছু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে চলি- নানা দ্বন্দ্ব আমাদের মনে তোলপাড় করে। জীবনযাপনের সমস্যা নানা ধরনের হতে পারে, অনেকের জীবনে অর্থনৈতিক সমস্যা, অনেকের ব্যক্তিগত সম্পর্ক সমস্যা, অনেকের পারিবারিক সমস্যা- এ রকম অনেক কিছু বড় হয়ে দাঁড়ায়।

Tuesday, September 18, 2012

কথা সামান্যই-শূন্যে কথা ছুড়ে দিয়ে আস্ফালন by ফজলুল আলম

কলাম লিখিয়েদের কাজ কী? সেদিন দেখলাম, এই পত্রিকায় মাত্র ৫০০ শব্দের চেয়ে কম একটা রিপোর্টিংয়ের ভিত্তিতে দুটি গ্রামে ভেজাল ও বিষাক্ত গুড়ের সন্ধানে সরকার মাঠে নেমেছে। আহা রে, একটা কলাম লেখার ওপর ভিত্তি করে তেমন কিছু যদি হতো! সরকারের বা বিরোধী দলের পক্ষে-বিপক্ষে নয়,

Tuesday, September 11, 2012

কথা সামান্যই-কষ্টার্জিত শব্দের জায়গায় লিখুন শ্রমার্জিত by ফজলুল আলম

যারা স্থায়ীভাবে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে অভিবাসন করেছে, এই রচনাটি তাদের সম্পর্কে নয়; এটা স্বল্পকালীন শ্রমিক হিসেবে চুক্তিভিত্তিতে যাওয়া (বিশেষ করে মধ্যপ্রাচ্যে ও পূর্ব এশিয়ায়) বাঙালিদের সম্পর্কে। সমকালীন সময়ে বাঙালিরা অনেক সাধ্যসাধনা করে বিদেশ পাড়ি দেয়, বহুদিন ধরেই তারা এটা করছিল।

Tuesday, September 4, 2012

কথা সামান্যই-দক্ষিণ আফ্রিকায় আবার রক্তগঙ্গা by ফজলুল আলম

আগস্ট মাস কি রক্তগঙ্গার মাসে পরিণত হচ্ছে? আমাদের দেশে দুই-দুইটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে গেছে এই মাসে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হলেন, আর এ বছর ১৬ আগস্ট আমাদের দেশ থেকে বহু দূরে দক্ষিণ আফ্রিকায় একটি প্লাটিনাম খনির ৪৪ জন শ্রমিককে ঠাণ্ডা মাথায়