Thursday, August 1, 2024
বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ
যার আওতায় প্রথম স্লটেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের ন্যূনতম ৪৭০ মিলিয়ন ইউরো সহযোগিতা পাওয়ার কথা ছিল। তাছাড়া এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পথকে আরও প্রশস্ত করতো। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিটি ঢাকা ও ব্রাসেলসের মধ্যে সই হলেও জোটের সব সদস্যের জন্য এটি মেনে চলার আইনগতভাবে বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নে গোটা ইউরোপের সমর্থন সহযোগিতা পেতে এটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি। সেই চুক্তির পরবর্তী আলোচনা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে সেগুনবাগিচা এটা স্বীকার করেছে যে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খুবই সমালোচনামুখর রয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ মানবাধিকার সংবেদনশীল পশ্চিমা বিশ্ব। চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট উত্তেজক পরিস্থিতিতে প্রকাশ্যে কোনো রকম বিবৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার। আন্দোলনের শুরুর দিকে তারা এ নিয়ে কোনো বিবৃতি না দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তরফে বেপরোয়া গুলি বিশেষ করে শিক্ষার্থীদের লাশ পড়ে যাওয়ায় পর থেকে কাছের এবং দূরের প্রায় সব রাষ্ট্রেই প্রতিক্রিয়া হয়েছে। ইউরোপের দেশগুলো জোটবদ্ধভাবে এবং ঢাকায় থাকা দেশগুলোর প্রতিনিধিরা পশ্চিমা অন্য রাষ্ট্র, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা-সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলে দফায় দফায় এ নিয়ে উদ্বেগ ব্যক্ত করে চলেছেন। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংঘটিত বেআইনি হত্যা ও ঘোষিত ‘শুট অন সাইট পলিসি’ বা দেখামাত্র গুলির ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইইউ’র পররাষ্ট্রমন্ত্রী জোসেপ বোরেল।
তিনি বাংলাদেশে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের তীব্র নিন্দা জানান। বিবৃতি দেয়া ছাড়াও গত ২৭শে জুলাই লাওসে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন তিনি। জোসেপ বোরেল খোলাসা করেই বলেন, প্রতিবাদকারী শিক্ষার্থী, সাংবাদিক, শিশুসহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের বাছ-বিচারহীন গ্রেপ্তার বা আটকে ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ করতে হবে। আলোচনা স্থগিত করার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে ইইউ’র সঙ্গে অ্যাঙ্গেইজ থাকবো। নিশ্চয়ই তারা নতুন শিডিউল দিবে। উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ইউরোপিয়ান ইউনিয়ন। আমাদের রপ্তানির ২০ শতাংশের বেশি ইইউভুক্ত দেশগুলোতে পাঠানো হয়।
অস্ট্রেলিয়ার সঙ্গে একাধিক বৈঠক স্থগিত: এদিকে উদ্ভূত বাংলাদেশ পরিস্থিতিতে অস্ট্রেলিয়াও ঢাকার সঙ্গে একাধিক বৈঠক স্থগিত করেছে। গত ২৪ ও ২৫শে জুলাই ফরেন অফিস কনসালটেশন এবং বাণিজ্য বিষয়ক একটি বৈঠক হওয়ার কথা ছিল। দুটি বৈঠকই শেষ সময়ে এসে স্থগিত করা হয় বলে জানায় সেগুনবাগিচা।
Wednesday, March 27, 2013
বাংলাদেশ-সৌদি আরব: অভিবাসী শ্রমিক ইস্যুতে প্রতিশোধ?
Wednesday, February 13, 2013
যুক্তরাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী
আসামে সংঘর্ষে ১১ জন নিহত
ভারতে মেডিকেলে অটিজম পড়ানোর প্রস্তাব
ব্রিটিশ সিদ্ধান্ত নাকচ করল স্কটল্যান্ড
ব্রিটিশ সরকারের আইনি বিশ্লেষণে বলা হয়েছে,
নতুন পোপ নির্বাচনে হস্তক্ষেপ করবেন না ষোড়শ বেনেডিক্ট
মমতার ডাকে সাড়া সিন্দের
মোবারকের পতন দিবসে মিসরে পুলিশের সঙ্গে সংঘর্ষ
ইরাকে আত্মঘাতী হামলা ও গুলিতে নিহত ১২
চলতি বছরের এপ্রিলে নির্বাচনকে সামনে রেখে দেশটিতে সাম্প্রদায়িক ও গোত্রগত সহিংসতা বাড়ছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে।
বিরোধীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করুণঃ মুনঃ সিরিয়া সংকট
আবার পরমাণু বোমা পরীক্ষা করল উত্তর কোরিয়া
Tuesday, February 12, 2013
সিরিয়ায় সংঘাত নিরসন প্রশ্নেঃ বিরোধীদের আলোচনার নতুন প্রস্তাব বাশারের 'না'
ভারতে কুম্ভমেলা থেকে ফেরার পথে পদদলিত হয়ে নিহত ৩৬
Thursday, December 27, 2012
বাংলাদেশ নিয়ে দৃষ্টিভঙ্গি পাল্টানোর সময় এসেছেঃ সৌদি গেজেট by হাসান শাহরিয়ার হৃদয়
Thursday, November 1, 2012
প্রশ্নের মুখে চিনের এক সন্তান নীতি
বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন প্রেসিডেন্ট ওবামা
Wednesday, October 31, 2012
স্যান্ডির আঘাতে লণ্ডভণ্ড নিউ ইয়র্কঃ নিহত ৪০
Tuesday, October 23, 2012
সুনীল গঙ্গোপাধ্যায় আর নেই
Monday, October 22, 2012
জেলখানা পরিদর্শনের অনুমতি পাননি আহমাদিনেজাদ
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (1801)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...