Tuesday, April 10, 2012

চারদিক-তুলি আর ক্যামেরার যুগলবন্দী by খাদিজা ফাল্গুনী

আজ শেষ হয়ে যাবে প্রদর্শনী ‘অন্তহীন সময়’। উদ্বোধনী অনুষ্ঠানটি লেগেছিল একটু অন্য রকম। ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি গাইল উপস্থিত সবাই, সেটাই ছিল অনানুষ্ঠানিক উদ্বোধন। ছবিগুলো ছিল দেয়ালে। কিছু ছবি আঁকা, কিছু তোলা। অর্থাৎ চিত্রকর ও ফটোগ্রাফারের যুগলবন্দী।

সমাজ-উন্নয়ন-অনুকূল সংস্কৃতির সন্ধানে by মোহাম্মদ কায়কোবাদ

পৃথিবীর এক সহস্রাংশ ভূখণ্ডের বাংলাদেশে চব্বিশ সহস্রাংশ মানুষের বাস। পৃথিবীর গড় জনঘনত্বের ২৪ গুণ বেশি জনঘনত্ব। প্রাকৃতিক সম্পদের ছড়াছড়ি নেই। যাও বা কিছু প্রাকৃতিক গ্যাস আছে, তা নিজেদের দক্ষতার অভাবে বিদেশি কোম্পানিগুলো টেংরাটিলায় আর মাগুরছড়ায় পুড়িয়ে নষ্ট করলেও কার্যকরভাবে ক্ষতিপূরণ দাবি করার ক্ষমতাও

সামাজিক যোগাযোগ-আরেক দেয়াল by রেবেকা এল স্টেইন

তিউনিসিয়া ও মিসরের গণজাগরণকে ফেসবুক বা টুইটার-বিপ্লব আখ্যা দেওয়ার চল চলছে। আবার একইভাবে চালু আছে গণবিদ্রোহে সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) ভূমিকা অতিরঞ্জিত করা হচ্ছে—এমন মত। তবে এসব মিডিয়াকে রাষ্ট্রের জনসংযোগ ও বিদ্রোহ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়টি ততটা নজরে আসেনি।

অপরাধ-অরাজক খুনের হিড়িক by মোহীত উল আলম

রাজশাহীতে ডাক্তারি পাঠরত তথাকথিত ছাত্র জ্যোতির্ময় আর সাব্বির তাদের ঘনিষ্ঠ বন্ধু মাহাবুবকে নৃশংসভাবে খুন করার পর একটা বিষয় উদ্বেগের কারণ হয়েছে যে ব্যক্তিগত পর্যায়ে খুনের ঘটনা বেড়ে গেছে। এর মাত্র ১০ দিন আগে একই শহরে একজন বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হককে নির্মমভাবে খুন করে তাঁর ব্যবসার সহযোগী এবং খানিকটা বন্ধু

সময়ের প্রতিবিম্ব-সংবিধান সংশোধন নিয়ে অলীক ভাবনা by এবিএম মূসা

সংবিধান সংশোধন নিয়ে বিজ্ঞজন ও বিশেষজ্ঞদের আলোচনা ও আমার মতো অভাজনদের অংশগ্রহণে বিতর্ক বেশ জমে উঠেছে। সংশোধনী প্রস্তাবকেরা আদিতে একবাক্যে বলেছিলেন, ‘বাহাত্তরটি’ হুবহু দাঁড়ি-কমা-সেমিকোলনসহ অবিকলভাবে ফিরিয়ে আনা হবে। বর্তমানে সংশোধনীগুলো বিবেচনায় বিষয়াদি বিস্তৃততর হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে-ছাত্রলীগের কোপাকুপি

একটি ছাত্রসংগঠনের নিজেদের কর্মী-সমর্থকদের মধ্যে মতভেদ বা নেতৃত্ব নিয়ে রেষারেষি থাকতে পারে, তাই বলে এভাবে কোপাকুপি! দেশের সবচেয়ে বড় ও নামী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের, সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের এই আচরণে আমরা হতবাক। উপাচার্য নিজেই বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরস্পরকে এভাবে কোপাতে পারে! এমন বীভৎসতা দেখে আমরা আতঙ্কিত।’

আয়বৃদ্ধিমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দিন-মূল্যস্ফীতির চাপ

গত মঙ্গলবার ‘জাতীয় বাজেট ২০১১-১২’ শীর্ষক প্রস্তাব উপস্থাপন অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে যেসব তথ্য, বিশ্লেষণ ও পরামর্শ তুলে ধরা হয়েছে, তা মনোযোগের সঙ্গে লক্ষ করা প্রয়োজন। জাতীয় অর্থনীতির সাম্প্রতিক অবস্থার চিত্র ও সম্ভাব্য ভবিষ্যৎ গতি-প্রকৃতির কিছু আভাস এ থেকে পাওয়া যাবে।

শ্রদ্ধাঞ্জলি-মুক্তির কারিগর

আলেক্সান্ডারের বিখ্যাত উক্তি ‘সত্যিই সেলুকাস! কী বিচিত্র এই দেশ!’ তিনি ছিলেন বিদেশি। কোনটা চিত্র আর কোনটা বিচিত্র, সেটা তিনি বুঝতে পারেননি হয়তো। কিন্তু বিচিত্র সেই দেশের বৈচিত্র্যময় আবহাওয়ার সঙ্গে অবিরাম সংগ্রাম করে যাওয়া মানুষগুলোর মনের খুব কাছাকাছি অতি অল্প সময়ে পৌঁছেছিলেন যে মানুষটি,

নারী উন্নয়ন নীতি-নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় কী ভূমিকা রাখবে? by মালেকা বেগমনারী উন্নয়ন নীতি-নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় কী ভূমিকা রাখবে? by মালেকা বেগম

জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশের প্রগতিশীল মানুষ তথা নারীসমাজ যখন নতুন নারীনীতিতে তাদের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটেনি বলে আক্ষেপ করছে, তখন এ নিয়ে প্রতিক্রিয়াশীল চক্রের অপপ্রচারের উদ্দেশ্য বুঝতে অসুবিধা হয় না।

টাইম স্কেল বাতিল-বেসরকারি কলেজশিক্ষকের দিনলিপি by নাসিমা হক

সকালের নাশতায় তিনটে ডিম লাগছে এখন। কদিন আগেও দুটোতে হতো। সন্তানসম্ভবা হওয়ার কারণে এখন বাবা ও মেয়ের পাশাপাশি নিজেকেও খেতে হচ্ছে। যদিও খেতে ইচ্ছে হয় না। সংসারে দিন দিন চাহিদা শুধু বেড়েই চলেছে। নাশতার পাট চুকিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া। আজ আবার ওদের স্কুলে বেতনের তারিখ।

লিবিয়ায় হামলা-‘সভ্য দুনিয়ার প্রতিনিধিদের’ কী কাজ by ফারুক ওয়াসিফ

নিরীহ মুখে মিথ্যা বলা সবাই পারে না, বারাক ওবামা পারেন। তিনি হাসতে হাসতে ড্রোন হামলায় নিরীহ মানুষ হত্যার খবর দেন, আবার নয়নভরা জল নিয়ে ‘লিবিয়ার মানববিপর্যয় উপেক্ষা করতে পারি না’ বলে কেঁদে ফেলেন। ওদিকে মার্কিন-সৌদি আঁতাতের মিত্র বাহরাইন ও ইয়েমেনে বিক্ষোভকারীদের হত্যা চললেও ফুঁসতে থাকেন কেবল সিরিয়ার

মত দ্বিমত-ভারতকে আগে উন্মুক্ত হতে বলুন by আনু মুহাম্মদ

বাংলাদেশ-ভারত ট্রানজিট বা ট্রানশিপমেন্ট বিষয়ে সম্প্রতি উভয় দেশের সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। একটি চুক্তিও সম্পাদিত হয়েছে। জাতীয় স্বার্থের বিবেচনায় বিষয়টির বিভিন্ন দিক নিয়ে এখনো বিতর্ক চলছে। এ প্রেক্ষাপটে ট্রানজিটের পক্ষে-বিপক্ষে দুটি লেখা প্রকাশ করা হলো।

মত দ্বিমত-সামগ্রিক বিবেচনায় ইতিবাচক by মইনুল ইসলাম

বাংলাদেশ-ভারত ট্রানজিট বা ট্রানশিপমেন্ট বিষয়ে সম্প্রতি উভয় দেশের সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। একটি চুক্তিও সম্পাদিত হয়েছে। জাতীয় স্বার্থের বিবেচনায় বিষয়টির বিভিন্ন দিক নিয়ে এখনো বিতর্ক চলছে। এ প্রেক্ষাপটে ট্রানজিটের পক্ষে-বিপক্ষে দুটি লেখা প্রকাশ করা হলো।

শাস্তি দিয়ে শেখানোর মানসিকতা ছাড়তে হবে-নিরানন্দ শ্রেণীকক্ষ

আনন্দের সঙ্গে শিক্ষার কথা বহু আগে থেকেই এ দেশে বলা হচ্ছে। আধুনিক শিক্ষা পদ্ধতিতে এটাই মেনে চলা হয়। অথচ আজও আমাদের কথা বলতে হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শাস্তি নিষিদ্ধ করা কিংবা শ্রেণীকক্ষে মুঠোফোন ব্যবহার না করার মতো ব্যাপার নিয়ে। এটা আমাদের এক দুঃখজনক বাস্তবতা।

ফি যৌক্তিক হোক, অনিশ্চয়তা কাটুক টেলিকম খাতে-লাইসেন্স নবায়ন নীতিমালা

বাংলাদেশে মুষ্টিমেয় যে কয়েকটি শিল্প খাত দ্রুত বিকাশ লাভ করেছে এবং বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে, টেলিযোগাযোগ খাত এর মধ্যে অগ্রগণ্য। এই খাতের ক্রমাগত সমৃদ্ধি জাতীয় অর্থনীতিতে যেমন গতিসঞ্চার করেছে, তেমনি লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে।

চারদিক-বয়স্বী কল্যাণ সমিতির মিলন আলয় by মাহফুজ রহমান

ধরা যাক, তাঁর নাম রোকেয়া বেগম। তাঁর এখন বয়স ৬২ চলছে। তন্ময়ের বয়স আট। তাদের দুজনের সম্পর্ক দাদি-নাতি। মাস দুয়েক আগে রুদ্র, মানে তন্ময় রহমান দাদির জন্য একটা গান লিখেছিল। রোকেয়া বেগম যতটুকু মনে করতে পারেন, গানের কথাগুলো ছিল এ রকম,

পারমাণবিক জ্বালানি-চেরনোবিল দুর্ঘটনার ২৫ বছর by পিটার কাস্টার্স

চেরনোবিল দুর্ঘটনা মানবজাতিকে জাগিয়ে তুলতে পারত। ২৫ বছর আগে, ১৯৮৬ সালের ২৬ এপ্রিল সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন প্রজাতন্ত্রে অবস্থিত চেরনোবিল পারমাণবিক স্থাপনার চতুর্থ চুল্লিতে দুর্ঘটনা ঘটে। আসলে বিপর্যয় কুণ্ডলী পাকাতে থাকে আগের রাতেই, যখন পারমাণবিক কেন্দ্রটির কর্মীরা টারবাইন পরীক্ষা করতে যান। তখন কেন্দ্রের স্বয়ংক্রিয় জরুরি ব্যবস্থা বন্ধ হয়ে চুল্লির নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে।

শেয়ারবাজার-একটি ‘নিষ্ঠুর’ রসিকতা by এ কে এম জাকারিয়া

পুঁজিবাজারের অবস্থা খুবই খারাপ। কালও (সোমবার) দরপতন হয়েছে। বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। তবে পুঁজিবাজারের পতন হলেও ঘুরে দাঁড়িয়েছে এসইসি। এসইসি মানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ারবাজার ধসের পর যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি তাদের

প্রতিক্রিয়া-দেবতুল্য দাদা ও পাহাড়চুড়োর বাড়িটি by ফারজিন কাদের চৌধুরী

১২ এপ্রিল প্রথম আলোয় বিশ্বজিৎ চৌধুরীর লেখা ‘দেবতুল্য দাদা ও পাহাড়চুড়োর বাড়িটি’ শীর্ষক নিবন্ধটি পড়লাম, কিছুটা উপভোগও করলাম। আমি তো জানি এবং সজাগ মহলও এটা জানে যে, কাদের চৌধুরী পরিবারের কোনো সদস্য কোনো কিছু বললে আপনাদের মতো গুটিকয়েক কলমসৈনিক শশব্যস্ত হয়ে তেড়ে আসেন কলম উঁচিয়ে।

গদ্যকার্টুন-অন্তত মঙ্গলবারে হাসুন by আনিসুল হক

প্রথম আলোর ছুটির দিনে সাময়িকী বের হয় শনিবারে। তাতে একটা পাতা আছে কৌতুকের—শিরোনাম: অন্তত শনিবারে হাসুন। শনি কথাটা বাংলায় সব সময় ইতিবাচকভাবে ব্যবহূত হয় না। শনির দশা মানে খুবই খারাপ সময়। জিয়াউর রহমানের আমলে যখন স্বনির্ভর আন্দোলন নামে একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, তখন লোকে সেটাকে

সহজিয়া কড়চা-সংবিধান সংশোধন: বিষয়বস্তু ও প্রক্রিয়া by সৈয়দ আবুল মকসুদ

আমাদের সামনে যখন যে বিষয়ই এসে উপস্থিত হোক না কেন, তা নিয়ে কিছুক্ষণ ভেবে কথা বলা আমাদের স্বভাব নয়। সঙ্গে সঙ্গে অযাচিতভাবে প্রতিক্রিয়া প্রকাশ করা এবং যার যার মতো একটি চূড়ান্ত রায় দিয়ে দেওয়াই এখন রেওয়াজ। কোনো জিনিস সম্পর্কে একজন যদি বলেন, ওটি কালো, সঙ্গে সঙ্গে আরেকজন বলবেন—ধূসর।

রাজনৈতিক মোড়ক দিয়ে হত্যা মামলা প্রত্যাহারের চেষ্টা-খুনিরা এভাবেই পার পেয়ে যাবে?

কলেজছাত্র আশিকুর রহমান অপু হত্যা মামলাটি রাজনৈতিক মোড়ক দিয়ে প্রত্যাহারের সুপারিশ করা কেবল অনৈতিক নয়, আইনের শাসনেরও পরিপন্থী। আইনের শাসনের মূল কথা হলো, শিষ্টের পালন ও দুষ্টের দমন। এখন দেখা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুষ্টদের রক্ষায় নেমেছে কোনো রাখঢাক না রেখেই।

রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসুক-মানবিক দুর্যোগ

২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সহিংস ঘটনার খবর দেশ-বিদেশের সংবাদমাধ্যমে প্রচারিত হয়; দেশের ভেতর ও বাইরে তার ব্যাপক সমালোচনাও হয়। ওই নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্বাচনে বিজয়ী বিএনপি ও

শিক্ষা ও শিক্ষক-প্রভাষকদের টাইম স্কেল by মাহবুব আলী

অবশেষে বেসরকারি প্রভাষকদের টাইম স্কেল বাদ দিয়ে বেসরকারি সব শিক্ষকের ২০১১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন-ভাতার সরকারি অংশ ব্যাংকে পৌঁছেছে। শিক্ষকেরা দীর্ঘ প্রতীক্ষার পর দুই মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে নিজ নিজ অ্যাকাউন্টের মাধ্যমে তুলছেন, যখন মার্চের তৃতীয় সপ্তাহ শুরু হয়ে গেছে।

ভারত-পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন’ না ‘প্রত্যাবর্তন’? by মিজানুর রহমান খান

রোববার অপরাহ্নে মিট দ্য প্রেসে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের দিন পশ্চিমবঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া মন্তব্যে উষ্মা প্রকাশ করেন। সেটা অপ্রত্যাশিত ছিল না। তিনিও কম যাননি। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যবাসীকে শুধু কম দামে চালই নয়, আরও তিন-চারটি ভোগ্যপণ্য রেশন দেওয়ার অঙ্গীকার করেন।

গাড়িগুলোর কী দোষ?-চট্টগ্রামে ভাঙচুর

ঘটনা যা-ই ঘটুক, তার রেশ ও রোষের শিকার হবে রাস্তার গাড়ি। ঢাকায়, চট্টগ্রামে বা দেশের অন্য কোথাও হেরফের হবে না। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদের ক্ষোভের শিকার হলো রাস্তার অসংখ্য গাড়ি, যার সঙ্গে এই গাড়িগুলোর কোনো সম্পর্ক নেই। এমনকি এটি কোনো সড়ক দুর্ঘটনার প্রতিক্রিয়াও নয়।

মিডিয়া ভাবনা-প্রেস কাউন্সিলের এই রায় যথেষ্ট নয় by মুহাম্মদ জাহাঙ্গীর

‘বাংলাদেশ প্রেস কাউন্সিল’ নামের যে একটা সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তা অনেকেই হয়তো জানেন না। জানলেও এর অস্তিত্ব অনেকে অনুভব করেন না। সম্প্রতি কালের কণ্ঠ (সম্পাদক: আবেদ খান) পত্রিকার হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করায় বাংলাদেশ প্রেস কাউন্সিল অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

অবিলম্বে এসইসি পুনর্গঠনের কাজ শুরু করুন-যোগ্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না!

শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের কথা বলা হয়েছে। অথচ এ ব্যাপারে এখনো সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। গত শনিবার প্রাক-বাজেট মতবিনিময় সভায় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা অর্থমন্ত্রীর

জারদারির ভারত সফর-চীন-ভারত মডেলই আদর্শ! by মনীষ চাঁদ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ভারত সফর শুধু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেই নয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সংবাদপত্র ও টেলিভিশনের নজর ছিল এই সফরকে ঘিরে। এখানে লন্ডনের গার্ডিয়ান ও পাকিস্তানের নেশন পত্রিকা থেকে দুটি লেখার অনুবাদ প্রকাশ করা হলো।

জারদারির ভারত সফর-অনেক খারাপ খবরের পর ভালো সংবাদ by জেসন বুরকি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ভারত সফর শুধু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেই নয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সংবাদপত্র ও টেলিভিশনের নজর ছিল এই সফরকে ঘিরে।

এ কেমন তারুণ্য? by আসিফ আহমেদ

দলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হয় না_ এমন অভিযোগ সর্বদা উত্থাপিত হয় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের সভায়। আওয়ামী লীগের যেসব সভায় 'সাধারণের' কথা বলার বিন্দুমাত্র সুযোগ থাকে, সেখানে এটা অবশ্যই শুনতে পাবেন। কয়েকদিন আগে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা হয়। নেতারা চেয়েছিলেন এক বেলাতেই সভা শেষ করতে।

জনপ্রশাসন-ঘষেমেজে কত ধারালো করা যায়? by বদিউর রহমান

পাকিস্তান আমলে আমরা যেমন শুনেছি এবং পরে ওইসব নিয়োগের কর্মকর্তাদের অধীনে কাজ করে দেখেছি, নিয়োগের সময়ের বাছাইটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। চাকরির শুরু থেকে শেষ ধাপে অর্থাৎ সচিব পর্যন্ত পেঁৗছার জন্য পদসংখ্যার ভিত্তিতে প্রত্যেক পরীক্ষায় সীমিত আকারে নিয়োগ করা হতো।

সমকালীন প্রসঙ্গ-পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ফ্যাসিস্ট শাসন by বদরুদ্দীন উমর

কয়েকদিন আগে মমতা ব্যানার্জি এক হুকুম জারি করেছেন, পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত পাঠাগারগুলোতে কোনো সরকারবিরোধী সংবাদপত্র রাখা যাবে না। যারা সরকার-বিরোধিতা করবে, তাদের নাম পাঠাগারের সংবাদপত্র তালিকা থেকে বাদ দেওয়া হবে।

সন্ত্রাসীর প্রত্যাবর্তন-আতঙ্কের ছায়া

ঢাকা সিটি করপোরেশনের দুই অংশের মেয়র ও কাউন্সিলর নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা যখন পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করছেন, তখন পুরান ঢাকার পলাতক সন্ত্রাসীদের এলাকায় ফেরার খবর আশার আগুনে আতঙ্কের পানিই ঢেলে দেয়। সোমবার সমকালে প্রকাশিত প্রতিবেদনসূত্রে জানা যাচ্ছে, আধিপত্য বিস্তারের জের ধরে ইতিমধ্যে

মামলার আলামত বিক্রি-কোর্টের মালখানাতেই মাদক সস্তা!

চট্টগ্রাম আদালতের মালখানা থেকে চুরি হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ আলামত। এর ফলে মামলা দুর্বল হয়ে পড়ার শঙ্কা রয়েছে। আবার এখানেই মিলছে সস্তায় মাদকদ্রব্য_ ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ইয়াবা ও চোলাই মদ। আদালতে মামলা বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিকভাবে, তাই আলামতও বেড়ে চলেছে।

চলতি পথে-বিজয়পুরের সাদা মাটির পাহাড় by দীপংকর চন্দ

দুর্গমতার জন্য পাহাড়ের প্রতি অহেতুক ভীতি কাজ করে আমার ভেতর। স্পর্শাতীত দূরত্ব বজায় রাখার জন্য আকাশের প্রতি ক্রিয়াশীল থাকে একরাশ অভিমান। সমুদ্রের প্রতি মুগ্ধতা মেশানো শ্রদ্ধা আজন্মলালিত থাকলেও আমার ভালোবাসা কিন্তু নদীর প্রতি। নদীর স্নিগ্ধ রূপ, আকস্মিক রুদ্ররোষ, সাময়িক গাম্ভীর্য, সুললিত হাস্যরস—সব মিলিয়ে নদীকেই মানবিক গুণসম্পন্ন সজীব সত্তা মনে হয় আমার কাছে!

জাতীয় সংসদ-গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে by মো. আবদুল হামিদ

আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। সংসদীয় গণতন্ত্রে সংসদ হচ্ছে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আইন প্রণয়ন সংসদের মূল কাজ হলেও সরকারি কর্মকাণ্ডের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করাও সংসদের অন্যতম দায়িত্ব।

ইস্টার-খ্রিষ্টের ক্রুশ, তাঁর পুনরুত্থান by মার্টিন অধিকারী

বছর ঘুরে আবার এসেছে ইস্টার, যিশুখ্রিষ্টের পুনরুত্থানের দিন। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টসমাজের লোকেরাও আনন্দের সঙ্গে এ দিনটি উদ্যাপন করছে উপাসনা, কীর্তন-গান প্রভৃতির মাধ্যমে। আজকের গান, ‘কী মহানন্দ উপস্থিত, কী জয় যিশুর উত্থানে! পাপ অন্ধকার হয় অন্তর্হিত কালনিশি অবসানে।’

নারী উন্নয়ন নীতি-ছেলেসন্তান মেয়েসন্তান by মশিউল আলম

গত সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল, দলটি ক্ষমতায় গেলে ১৯৯৭ সালে প্রণীত নারী উন্নয়ন নীতি পুনর্বহাল করবে। মহাজোটের অন্য শরিকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেছে।

বিশেষ সাক্ষাৎকার-সরকারের জন্য আগামী অর্থবছর হবে বেশি চ্যালেঞ্জিং by দেবপ্রিয় ভট্টাচার্য

দেবপ্রিয় ভট্টাচার্যের জন্ম ১৯৫৬ সালে। ঢাকার সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, ঢাকা কলেজ, মস্কোর প্লেখানভ ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কাজ করেছেন বিআইডিএস, বিশ্বব্যাংক, এডিবি ও ইউএনডিপিসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে।

আগাম সতর্কতাই রক্ষাকবচ-ডায়রিয়া বাড়ছে

দূষিত পানি ও গরম আবহাওয়া—দুটো মিলে প্রতিবছর এ সময়টায় ডায়রিয়া পরিস্থিতির অবনতি ঘটে। গত কয়েক দিনে রাজধানীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রতিদিন শুধু আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) শ পাঁচেক রোগীর ভর্তি হওয়ার বিষয়টি পরিস্থিতির যথেষ্ট অবনতি হিসেবেই ধরে নিতে হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনের কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

আইনি বাহিনীর বেআইনি কাজ বন্ধ হোক-থানা হেফাজতে মৃত্যু

কেবল পিটিয়েই মেরে ফেলা হলো টাঙ্গাইলের তরুণ ওষুধ ব্যবসায়ী মনিরুজ্জামান রুবেলকে। পুলিশ ভুলে যেতে পারে কিন্তু সবাই জানে, পুলিশের হাত মানে আইনেরই হাত। তাদের হেফাজতে থাকা মানে আইনের হেফাজতে থাকা। সুতরাং তাদের হাতে কারও অপমৃত্যু ঘটা কেবল হত্যাকাণ্ডই নয়, আইনেরও চরম অপব্যবহার।

চারদিক-রাজধানীতে বৈশাখী মেলা by মিজানুর রহমান

নববর্ষের আগমনে বৈশাখী মেলা—এ যেন বাংলা নববর্ষকে উৎসবে, বরণে বাঙালির বিরাট আনন্দমাধ্যম ছাড়াও সুপ্রাচীন সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সেই ছেলেবেলায় নববর্ষে বৈশাখী মেলা আগমনের প্রত্যাশায় থেকেছি আমরা অধীর আগ্রহে। ব্রহ্মপুত্রের শাখা নদী নরসুন্দার তীরে মেলা বসবে। কতই-না আমাদের আনন্দ।

নেতৃত্ব নির্বাচন-ছাত্রলীগ, ছাত্রদল by মাহমুদুর রহমান মান্না

এক সাংবাদিক ফোনে বললেন, বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির পাঁচ বছর পূর্ণ হলো, মন্তব্য করুন। আমি প্রায়ই বলি, বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানত অ্যাডহক ভিত্তিতে চলে। এটা শুধু আওয়ামী লীগের বেলায় নয়, আওয়ামী লীগের যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সেটা আরও অগোছালো।

আন্তসংযোগ প্রকল্পে আন্তর্জাতিক নদী অন্তর্ভুক্ত করবে না ভারত

বহুল আলোচিত আন্তসংযোগ প্রকল্পে আন্তর্জাতিক কোনো নদী অন্তর্ভুক্ত করবে না ভারত। দেশটির কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসল গতকাল সোমবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। পানিসম্পদ সপ্তাহ উপলক্ষে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় বলে বিবিসি জানিয়েছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-সাঈদীর মামলায় পোড়া টিন-কাঠ উপস্থাপন-কালক্ষেপণে ট্রাইব্যুনালের প্রশ্ন : জাতির কাছে কী সিগন্যাল যাবে?

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে কারাবন্দি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় আলামত হিসেবে একাত্তরের পোড়া টিন ও কাঠ উপস্থাপন করা হয়েছে ট্রাইব্যুনালে। স্বাধীনতাযুদ্ধের সময় পিরোজপুরের চিথলিয়া গ্রামে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের নির্যাতনের চিহ্ন হিসেবে আগুনে পোড়া ঘরের

বিএনপির প্রশ্ন-নতুন ছয় ব্যাংক মালিকের টাকার উৎস কী

নতুন ব্যাংকগুলোর মালিকদের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতি ভালো নয়। এ রকম অবস্থায় ক্ষমতাসীন দল ও জোটের শরিকদের খুশি করতে সরকার ছয়টি ব্যাংকের অনুমোদন দিয়েছে।

বিড়ি নিয়ে প্রচলিত মিথের কোনো বাস্তব ভিত্তি নেই

বহু বছর ধরেই স্বল্প আয়ের মানুষের কাছে ধূমপানের প্রধান  উৎস বিড়ি। কিন্তু বিড়ি নিয়ে আছে নানারকম মিথ ও বিভ্রান্তি। দেশে আসলেই কী পরিমাণ বিড়ি কারখানা আছে বা শ্রমিকের সংখ্যাই বা কেমন, তা নিয়ে এতদিন সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান ছিল না।

মিনারের শেষ চিঠি by আদিত্য আরাফাত

গাদাখানেক ঘুমের ট্যাবলেট খেয়ে নিজেকে হত্যা করেছেন সাংবাদিক মিনার মাহমুদ। মৃত্যুর আগের প্রতিটি মুহূর্ত ছিলেন সচেতন। জীবনের যত বেদনার স্মৃতি মৃত্যুর পূর্বক্ষণটিতে ভর করে মিনার মাহমুদের ওপর। যা তাকে আরও মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। সচেতনভাবেই তিনি স্ট্রিপ ছিড়ে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খান।

গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-পাড়ায় পাড়ায় গড়ে উঠুক গ্রন্থাগার by মনজুরুর রহমান

আজকের এই যে দিনটি ইউনেসকো ঘোষিত আন্তর্জাতিক গ্রন্থ ও কপিরাইট দিবস। ১৯৯৬ সাল থেকে জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেসকো, যারা সারা পৃথিবীর মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে কাজ করে, তারা শেকসপিয়ারসহ বেশ কজন স্বনামখ্যাত স্রষ্টার জন্ম-মৃত্যুর দিনটিকে ঘোষণা করেছে বিশেষ দিবস হিসেবে।

পাকিস্তান-শাসকগোষ্ঠীর গণবিরোধী কর্মকাণ্ড by আই এ রেহমান

গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের বিরুদ্ধে শাসকগোষ্ঠী যে এককাট্টা, তা খুব ভালোভাবেই ধরা পড়ে এসব মানুষের প্রতিবাদ ও দাবির বিরুদ্ধে তাদের হিসাবি ঔদাসীন্য থেকে। অন্যদিকে সমাজের অবস্থাপন্ন ব্যক্তিদের খুশি রাখতে বড় মূল্য দিতেও সদা প্রস্তুত কর্তাব্যক্তিরা।

শিবের গীত-চেয়ার মার্কেট by সৈয়দ মনজুরুল ইসলাম

গত কুড়ি বছর ধরে বাংলাদেশে দুই ধরনের সরকার চলছে: এক. কেয়ার টেকার, যা নির্বাচনের আগে কিছুদিন দেশ চালায়; এবং দুই. চেয়ার টেকার, যা নির্বাচনের মাধ্যমে চেয়ার গ্রহণ করে মোটামুটি অনন্তকাল দেশ চালায়। এ দুই ধরনের সরকার নিয়ে টেনেটুনে চলছিল আমাদের, কিন্তু এক-এগারোর পর তৃতীয় আরেক ধরনের সরকারের উদয়

জনপ্রশাসন-সিভিল সার্ভিস আইনের খসড়া নিয়ে কিছু কথা by আলী ইমাম মজুমদার

বাংলাদেশ সংবিধানের ১৩৩ অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ, কর্মসম্পাদন ও আনুষঙ্গিক বিষয়ে আইন প্রণয়নের তাগিদ রয়েছে। আর সে আইন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুসারে এসব বিষয় পরিচালিত হওয়ার বিধান সংবিধানের সে অনুচ্ছেদেই উল্লিখিত আছে।

আর কত বেঘোরে জীবন দেবে যাত্রী?-মেঘনায় লঞ্চ দুর্ঘটনা

গত বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে চালানোর সুযোগ নেই। সেই রাতে ঝড়-বৃষ্টি ছিল না, তাই প্রকৃতির ওপর দায় চাপানো যাবে না। ৩০ বছরের পুরোনো এমভি বিপাশা নামের এই লঞ্চটি রাতের বেলায় ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে চলাচল করার কথা নয়।

বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশিত-সংবিধান সংশোধনে আলোচনা

সংবিধানে সংশোধনী আনতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই তা করা উচিত। কারণ, দেশটা গণতান্ত্রিক, একটি নির্বাচিত জাতীয় সংসদও রয়েছে; রয়েছে সেই সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দল।
সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটির উদ্যোগ সেদিক থেকে যথার্থই বটে। আগামীকাল রোববার

পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়ন-উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্বব্যাংক-জাপান

পদ্মা সেতুতে অর্থায়নের বিকল্প উৎসের সন্ধানে সরকারের তৎপরতায় টনক নড়েছে স্থগিত হয়ে যাওয়া ঋণচুক্তিতে স্বাক্ষরকারীদের। রবিবার সমঝোতা স্মারকে সই করতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের মালয়েশিয়া যাওয়ার দিন বিশ্বব্যাংক ও জাপান দূতাবাসের কর্মকর্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে তাঁদের উদ্বেগের কথা জানিয়ে এসেছেন।

শিক্ষিকা শারমিন হত্যা মামলার রায়ে যুবলীগ নেতার মৃত্যুদণ্ড

বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষিকা শারমিন জাহান ওরফে সুমু হত্যা মামলার রায়ে যুবলীগ নেতা সিরাজুল ইসলাম ওরফে আবুল গোমস্তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম সলিমুল্লাহ গতকাল সোমবার এই রায় দিয়েছেন।

আদমশুমারির যাচাই জরিপ-বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ!

পঞ্চম আদমশুমারি শেষে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছিল দেশের জনসংখ্যা হচ্ছে ১৪ কোটি ২৩ লাখ। কিন্তু বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জরিপ যাচাই করে দেখতে পেয়েছে, দেশের জনসংখ্যা আরো ৫৭ লাখ বাড়বে।

'বাচ্চু রাজাকার' পালিয়ে ভারতে, গন্তব্য পাকিস্তান

বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত মাওলানা আবুল কালাম আযাদ পাকিস্তানে পাড়ি জমানোর উদ্দেশ্যে পালিয়ে ভারতে চলে গেছেন বলে জানিয়েছে র‌্যাব। তাঁকে পালাতে সহযোগিতা করার অভিযোগে র‌্যাব তাঁর দুই ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

উৎসব-নারায়ণগঞ্জ হাইস্কুলের ১২৫ বছর উদ্যাপন by রফিউর রাব্বি

১৮৮৫ সালে সরকারি উদ্যোগে নারায়ণগঞ্জ শহরে সর্বপ্রথম ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। সে সময় স্কুলটি বর্তমান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের কাছাকাছি ছিল। ১৮৮৬ সালের মার্চ মাস থেকে নারায়ণগঞ্জ হাইস্কুলের দায়িত্বভার পৌর কমিশনারদের ওপর ন্যস্ত হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-ব্যালট বিপ্লবে বাম দুর্গে ফাটল আসন্ন! by মিজানুর রহমান খান

অনেক হয়েছে, আর নয়।’ একটি শিশুর কণ্ঠে টিভি বিজ্ঞাপন ধ্বনিত হচ্ছে। ৩৫ বছর ধরে চলছে বাম শাসন। এই শাসনের অবসানের আকুল আহ্বান তৃণমূলের প্রচারণায়। কেরালায়ও বামেরা সরকার গঠন করে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটানা নয়। বামেরা সেখানে বিরোধী দলেও বসে।

ধর্ম-ব্যবসা-বাণিজ্যে নীতি-নৈতিকতা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ব্যবসা-বাণিজ্য মানুষের আয়-উপার্জনের একটি অন্যতম বৈধ পেশা। ইসলাম ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কল্যাণ ও অকল্যাণের বিষয়গুলো নৈতিকতার আলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী জীবন বিধানের ধারক-বাহক হিসেবে মুসলমান ব্যবসায়ীদের নীতি-নৈতিকতাবর্জিত হলে চলবে না।

প্রতিক্রিয়া-উচ্চ আদালতের রায় ও তাহেরের রাজনীতি by মুশতাক হোসেন

২২ মার্চ, ২০১১। বাংলাদেশের উচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে কর্নেল (অব.) আবু তাহেরের (বীর উত্তম) ফাঁসি ও সহ-অভিযুক্ত ব্যক্তিদের দণ্ডাদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন। ১৯৭৬ সালের জুন-জুলাইয়ে গোপন বিশেষ সামরিক আদালতে কর্নেল তাহের, মেজর (অব.) এম এ জলিল, আবু ইউসুফ খান বীর বিক্রম, আ স ম আবদুর রব,

এসো নীপবনে-টি-পার্টি by আবুল হায়াত

চায়ের নেশাটা আমি পেয়েছি মায়ের কাছ থেকে। দিনে দশ থেকে পনেরো কাপ চা পান করি। এ থেকে পাই বিরতিহীন কাজ করার প্রাণশক্তি। ছোটবেলায় মাকে দেখতাম, কাঁসার এক জামবাটিতে করে চা খেতেন। তাও আবার ভীষণ গরম হতে হবে। শাড়ির আঁচলটা দিয়ে ধরে অতি সাবধানে মুখে দিতেন চা।

সময়চিত্র-বিশেষজ্ঞ নই, তবু মতামত দিচ্ছি by আসিফ নজরুল

পিএইচডি নিয়ে পৃথিবীতে নানা গল্প প্রচলিত আছে। এসব গল্প ভালো বলতে পারেন ড. আইনুন নিশাত। তিনি আমাকে একবার বলেছিলেন, পিএইচডি আসলে পাঁচ প্রকার। জালিয়াতি (ব্যাখ্যা নিষ্প্রয়োজন), তেজারতি (টাকা-পয়সা খরচ করলেই যা পাওয়া যায়), খয়রাতি (খয়রাত হিসেবে যা দেওয়া হয়), মারফতি (যে পিএইচডির ব্যাখ্যা মারফতি জ্ঞান ছাড়া সম্ভব নয়) এবং মেহনতি (মেহনত করে পাওয়া)।

বাংলাদেশ নয়, মিয়ানমারকে চাপ দিন-রোহিঙ্গা শরণার্থী সমস্যা

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী নিজেরা যেমন সমস্যায় আছে, তেমনি বাংলাদেশের জন্যও বহু রকম সমস্যার জন্ম দিচ্ছে। এদের মিয়ানমারে ফেরত পাঠানোর দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। কিন্তু সেই দায়িত্ব তারা পালন করছে না। বরং বাংলাদেশকেই চাপ দেওয়া হচ্ছে শরণার্থী হিসেবে মিয়ানমারের নাগরিকদের সুযোগ-

অনির্বাচিত স্থানীয় সরকার সংস্থা নয়-জেলা পরিষদের গাড়ি

সংবিধানে শক্তিশালী স্থানীয় সরকার সংস্থার কথা বলা হলেও স্বাধীনতার ৪০ বছর পরও কোনো পর্যায়ে তা বাস্তবায়িত না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতাসীনেরা বরাবর স্থানীয় সরকার সংস্থাগুলোকে সক্রিয় করার চেয়ে দলীয় স্বার্থে ব্যবহারে সচেষ্ট হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল, দিনবদলের কথা বলে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তথা

মাঠ ছাড়ছে না বিএনপি বহিষ্কারের ঝুঁকি নিতেও রাজি প্রার্থীরা by মোশাররফ বাবলু ও শফিক সাফি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মাঠ ছাড়ছে না প্রধান বিরোধী দল বিএনপি। প্রকাশ্য-অপ্রকাশ্য যেকোনোভাবেই হোক তারা নির্বাচনী মাঠে থাকবে। এ ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ডিসিসি নির্বাচনে অংশ না নিয়ে কৌশলী ভূমিকায় এগুচ্ছেন দলটির আগ্রহী প্রার্থীরা।

কাউন্সিলর পদে মনোনয়ন পেতে আ. লীগ নেতাদের দৌড়ঝাঁপ by পাভেল হায়দার চৌধুরী

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা জোর তৎপরতা শুরু করেছেন। দোয়া চেয়ে, শুভেচ্ছা জানিয়ে এবং এলাকার সমস্যা সমাধানে সম্পৃক্ত হয়ে প্রচার শুরু করেছেন কাউন্সিলর পদপ্রার্থীরা। এই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়,

গন্তব্য ঢাকা-‘আর ঢাকায় থাকতে চাই না’ by শর্মিলা সিনড্রেলা

মাথার ওপর সূর্যটা যেন আরও বেয়াড়া হয়ে উঠছে দিনে দিনে। কিছুতেই বারণ শোনে না। দিনকে দিন হয়ে উঠছে আরও বেশি উত্তপ্ত; যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড। পথচারীর তো তৃষ্ণায় প্রাণ যাওয়ার জোগাড়! তবে এই তপ্ত রোদই হাসি ফোটায় কিছু কিছু মানুষের মুখে। এই যেমন হাসিম উদ্দিনের কথাই বলা যাক; রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি বিক্রি করেন

কালের পুরাণ-বাংলাদেশের পক্ষে একজন পাকিস্তানির সংগ্রাম by সোহরাব হাসান

হামিদ মির। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিয়ো টিভির ব্যবস্থাপনা পরিচালক। এর আগে সে দেশের ডেইলি জং-এ কাজ করেছেন। সম্পাদক ছিলেন ডেইলি পাকিস্তান-এর। প্রথম আলোর পাঠকদের কাছে হামিদ মির নামটি অপরিচিত নয়। গত বছরের মার্চ মাসে প্রথম আলোতে ‘বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত’

লিবিয়া আগ্রাসন-এরা ‘সভ্যতা’র প্রতিনিধি? by আলাঁ বাদিয়ু

[ফরাসি দার্শনিক জঁ-লুক ন্যান্সি লিবিয়ায় ন্যাটোর অভিযানকে সতর্কভাবে স্বাগত জানিয়ে একটি নিবন্ধ লেখেন লিবারেশন পত্রিকায়। সেই নিবন্ধের সূত্র ধরেই আলাঁ বাদিয়ু এই খোলা চিঠিটি প্রকাশ করেন] হ্যাঁ, প্রিয় জঁ-লুক, লিবিয়ায় ‘পশ্চিমা’ আগ্রাসনের পক্ষে আপনার অবস্থান আমার কাছে দুঃখজনকভাবে আশ্চর্য লেগেছে বৈকি।

শিক্ষা-আঞ্চলিক বৈষম্য ও সিলেট বিভাগ by সমীর রঞ্জন নাথ ও রাশেদা কে চৌধুরী

প্রাকৃতিক সম্পদ আর জনসাধারণের সাধারণ অর্থনৈতিক সামর্থ্যের নিরিখে সিলেট বিভাগ বেশ সমৃদ্ধিশালী। অথচ সামাজিক সাফল্যের নিরিখে এর অবস্থান তত ভালো নয়। শিক্ষাক্ষেত্রে সিলেট বিভাগের অনগ্রসরতার কারণ অনুসন্ধান এবং এ অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে এডুকেশন ওয়াচ-এর সর্বশেষ গবেষণায় উদ্যোগ

সময়ের প্রতিবিম্ব-বাঙালিত্বের ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা by এবিএম মূসা

নতুন বছরের প্রথম দিন আমি মানবজটে পড়েছিলাম। ঢাকা শহরে প্রতিদিন যানজটে পড়ে আমি বিরক্ত হই, ক্রুদ্ধ হই এবং মনে মনে অনেকের মুণ্ডপাত করি। সেই যানজট এখন সহ্য হয়ে গেছে। ১০ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টা সময় হাতে নিয়ে বের হই। গাড়িতে বসে গজগজ করি অথবা পত্রিকা পড়ি।

আইনি বাধা অবিলম্বে তুলে নিন-আফ্রিকার কৃষি খাতে বিনিয়োগের সুযোগ

স্থানীয় এনজিওগুলোর একটি জোট (সিএলএনবি) গত রোববার জাতীয় প্রেসক্লাবে ‘আফ্রিকায় কৃষি-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করেছিল। বাণিজ্যমন্ত্রী ফারুক খান সেখানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আফ্রিকার অনাবাদি জমি ও কৃষিভিত্তিক শিল্পে বাংলাদেশ বিনিয়োগ করবে।

সুযোগ ও সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে-ঢাকা-কলম্বো সহযোগিতা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের তিন দিনের ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার সম্পর্ক সৃষ্টি হতে পারে।

ডিসিসি নির্বাচন ২৪ মে

দীর্ঘ ১০ বছর পর আগামী ২৪ মে তৃতীয়বারের মতো ভিন্ন আদলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। একক সিটি করপোরেশন হিসেবে নয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে একসঙ্গে দুই সিটি করপোরেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তেতোয় চৈত্রসংক্রান্তি

চৈত্রসংক্রান্তি অর্থাৎ বাংলা বছরের শেষ দিনে তেতো খাবারের চল আছে। ভাত, ডাল আর তেতো নানা পদে হয়ে যাক এদিনের রসনাবিলাস। এমন কয়েক পদ রান্না দিয়েছেন নাজমা হুদা। নিমপাতার সুক্তো উপকরণ: বেগুন আধা কাপ, আলু আধা কাপ, শজিনা আধা কাপ, মিষ্টি কুমড়া আধা কাপ, কুমড়ো বড়ি ৫-৬টি, নিমপাতা ৫-৬টি, জিরাবাটা ১

নববর্ষে মিষ্টিমুখ

উপলক্ষটা আনন্দের, মিষ্টিমুখ তো হবেই। তবে সেটা বাড়িতে তৈরি হলে তো মজাটাই অন্য রকম। এখনই বানিয়ে রেখে দিতে পারেন কয়েক রকমের লাড্ডু। দেখুন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো নারকেলের শাহি লাড্ডু
উপকরণ: নারকেল কোরানো ২ কাপ অর্থাৎ বড় একটি নারকেল, ঘি ২ টেবিল-চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ,

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি

কাঁচা আম উঠেছে বাজারে। এই গরমে টক টক আমের স্বাদে পাবেন তৃপ্তি। শরবত, ভর্তা বা চাটনি—দেখে নিন নাসরিন আলমের রেসিপিগুলো। আমের অম্বল উপকরণ: আম কুচানো ২ কাপ, পানি ১২ কাপ, হলুদগুঁড়া সিকি চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, গুড় বা চিনি ২ টেবিল-চামচ বা স্বাদমতো, লবণ ১ চা-চামচ।

সাধ-সাধ্যে বৈশাখী অন্দর by তৌহিদা শিরোপা

পয়লা বৈশাখে বাড়িতে আনতে পারেন বাঙালিয়ানার ছোঁয়া। তাই বলে পুরো বাড়ির অন্দরসজ্জা তো আর পরিবর্তন করা সম্ভব নয়। একটু কৌশল করে সাধ্যের মধ্যেই বৈশাখী আমেজ ফুটিয়ে তুলতে পারেন আপনার বাড়িতে। অন্দরসাজের প্রতিষ্ঠান অন্দরসজ্জার প্রধান নির্বাহী কর্মকর্তা রুমানা আফজাল খান জানান,

কোচিংয়ের শিক্ষকরা কোটিপতি by অভিজিৎ ভট্টাচার্য্য

ঢাকার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিত ও বিজ্ঞানের শিক্ষক সুভাষ চন্দ্র পোদ্দার শুধু কোচিং ব্যবসা করেই রাজধানীর শাহজাহানপুরে দুই হাজার স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট কিনেছেন। এখন তিনি তাঁর ফ্ল্যাটেই গণিত ও বিজ্ঞান মিলিয়ে প্রায় ১০০ ছেলেমেয়েকে কোচিং করান।

চারদিক-বই, না ভিডিও গেমস? by শরিফুল ইসলাম ভূঁইয়া

মহানগরের গণ্ডিবদ্ধ জীবনে বেশির ভাগ শিশুর অবসর কাটে একঘেয়েমির ভেতর। এখানে এত বড় মাঠ নেই যে একটি শিশু দিগন্ত ছোঁয়ার প্রলোভনে মিছেমিছি ঊর্ধ্বশ্বাসে ছুটবে। সরষে খেতের পাশে সবুজ ঘাসে শুয়ে বুনো ঘ্রাণে বুঁদ হওয়ার সুযোগ নেই তাদের।

পাকিস্তান-জারদারির সুফিবাদী ঝোঁক by সৈয়দ নাকভি

ভারত ও পাকিস্তানে যখন ধর্মীয় চরম পন্থা চরমে, তখন আসিফ আলী জারদারির আজমির শরিফে খাজা বাবা চিশতির মাজারে ধরনা দেওয়া প্রশংসার যোগ্য হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং উপযুক্ত সময়ে পাকিস্তান সফর করবেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ খবর। কিন্তু আমার কাছে এই ঘটনার প্রতীকী গুরুত্ব অন্যখানে।

বাঘা তেঁতুল-হেমিংওয়ের বিড়াল by সৈয়দ আবুল মকসুদ

আর্নেস্ট হেমিংওয়ে আমেরিকার একজন বড় লেখক। তাঁর গল্প ও উপন্যাস সহজ ভাষায় লেখা, কিন্তু অসাধারণ। ছিলেন রোমাঞ্চাভিলাষী। দুঃসাহসী ও বিপৎসংকুল কাজকর্ম করতে পছন্দ করতেন। যেমন সমুদ্রে ছোট নৌকা নিয়ে মাছ ধরা, গহন অরণ্যে শিকার, ষাঁড়ের সঙ্গে লড়াইয়ে অংশ নেওয়া,

কঠোর, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন-আরও দুটি হত্যাকাণ্ড

সোমবারের প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছে জান্নাতুল ফেরদৌসের ছবি। রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্রী এই শিশুটির বয়স হয়েছিল মাত্র ১০ বছর। সংবাদপত্রের পাতায় সে এল দুঃসংবাদের শিরোনাম হয়ে। গত রোববার জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ট্রেনের কামরায় একটা কার্টনের ভেতরে পাওয়া গেছে তার মৃতদেহ।

আর্থিক খাতে ঝুঁকি আরও বাড়বে-রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক

শেষ পর্যন্ত রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ছয়টি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দিল। বাংলাদেশ ব্যাংক গত রোববার এই অনুমোদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। এ কথা ঠিক যে, এক যুগের ব্যবধানে দেশের অর্থনীতির আয়তন ও পরিধি যেমন বেড়েছে,

কোচিং বাণিজ্যে ৫৭ বিসিএস কর্মকর্তা by মাসুদুল আলম তুষার

একেই যেন বলে 'কেঁচো খুঁড়তে সাপ বের হওয়া'। কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের তালিকা করতে গিয়ে গোয়েন্দারা পেয়েছেন চমকে ওঠার মতো সব তথ্য। তাঁরা দেখেছেন, কোচিং বাণিজ্যে শুধু ব্যবসায়ী নন, জড়িয়ে গেছেন খোদ সরকারি কর্মকর্তারা।

পোলট্রি শিল্পের দুর্দিন

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সব রকমের সুযোগ-সুবিধা থাকার পরও সরকারি মালিকানাধীন পোলট্রি শিল্প ধ্বংসের দিকে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে সুযোগ-সুবিধার অভাব এবং দুর্নীতি ও সরকারি অসহযোগিতার কারণে বেসরকারি পোলট্রি শিল্পও বেকায়দায় পড়েছে। সরকারি ২১টি খামারের মধ্যে কিছু বন্ধ হয়ে

নতুন বেসরকারি ব্যাংক-ইতিবাচক পরিবর্তন হবে কি

শেষ পর্যন্ত সব সমালোচনা ও বিতর্কের অবসান ঘটিয়ে অথবা নতুন বিতর্কের জন্ম দিতে নতুন ছয়টি বেসরকারি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশে নতুন কোনো বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজন আছে কি না, নতুন ব্যাংক এলে তাতে গ্রাহকসেবার মান কোন্ পর্যায়ে উন্নীত হবে বা

পবিত্র কোরআনের আলো-তাবুক অভিযান থেকে যারা কৌশলে বিরত ছিল তাদের প্রতি ভর্ৎসনা

৯৪. ইয়াতাযিরূনা ইলাইকুম ইযা-রাজাতুম ইলাইহিম; ক্বুল লা-তা'তাযিরূ লান্নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা-আনাল্লাহু মিন আখ্বারিকুম; ওয়াছাইয়ারা ল্লাহু আ'মালাকুম ওয়ারাসুলুহু ছুম্মা তুরাদ্দুনা ইলা- আ'লিমিল গাইবি ওয়াশ্শাহাদাতি ফাইউনাবি্বউকুম বিমা-কুনতুম তা'মালুন।

একাত্তরের ১০ এপ্রিলের ঐতিহাসিক তাৎপর্য by সৈয়দ মাহবুবুর রশিদ

প্রতিটি রাষ্ট্রেই জাতীয় দিবস হিসেবে এক বা একাধিক দিবস পালিত হয়ে থাকে। যেমন- আমরা ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বর পালন করে থাকি। তবে এর বাইরেও কিছু দিবস আছে, যার গুরুত্ব ও তাৎপর্য খাটো করে দেখার অবকাশ নেই। একটি দেশের স্বাধীনতা অর্জনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। অনেক রক্তক্ষয় ঘটে।

চালচিত্র-এই সড়ক অবরোধ, জনদুর্ভোগ, এই অস্থিরতা by শুভ রহমান

সমাজে অস্থিরতা জন্ম নিচ্ছে এখন প্রায় প্রতিমুহূর্তেই। বস্তি উচ্ছেদ হবে, বিপন্ন হাজারো মানুষ রাস্তায় নেমে এলো, শুয়ে পড়ল সড়ক অবরোধ করে। বন্ধ থাকল যানবাহন চলাচল ঘণ্টার পর ঘণ্টা। প্রশাসন অসহায়। জনদুর্ভোগ চরমে। সম্প্রতি রাজধানীর কড়াইল এলাকায় অবৈধ বসতি স্থাপনকারী বস্তিবাসীদের উচ্ছেদ করা নিয়ে এ অমানবিক

চরাচর-চরখাগরিয়াবাসীর দিগন্তবিস্তৃত স্বপ্ন by বনরূপা

গ্রামের নাম চরখাগরিয়া। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি গ্রাম, যে গ্রামের কর্মক্ষম হাতগুলো খুঁজে বেড়াচ্ছিল কাজ এবং কাজকে অবলম্বন করেই তারা দেখছিল স্বাবলম্বী হওয়ার বিস্তৃত স্বপ্ন। তাদের অনেকেরই সে স্বপ্নপূরণ হয়েছে এবং কারো কারো অভাবনীয় সাফল্য অন্যদেরও স্বপ্নের দিগন্ত বিস্তৃত করেছে।

সহজ-সরল-অজানা গন্ধের আশঙ্কায় আমি ও আমরা by কনকচাঁপা

গন্ধের প্রতি আকর্ষণ মানুষের প্রায় আদিম কাল থেকেই। যখন তারা জানল যে তারা মোটামুটি একটা সত্তা, তখন থেকে নিজেকে বাকল-ছালপাতা দ্বারা আবৃত করার প্রচেষ্টার সঙ্গে সঙ্গেই তারা গাছগাছালি, ফুল-ফল থেকে প্রাকৃতিক সুগন্ধি দিয়ে নিজেকে জড়িয়ে রাখতে সচেষ্ট হলো।

কল্পকথার গল্প-ম্যাটার লাইক ছেলের হাতের মোয়া by আলী হাবিব

অনুকরণ কি করতে পারি আমরা? পারলে কতটুকুই বা পারি? অন্যের অনুকরণে সিনেমা বানাই, ফ্যাশন করি। কবিতা? তা-ও লিখছি আজকাল। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখেনি।' এমন তো আমরাও লিখতে পারি, 'চল্লিশ বছর কেটে গেল কারও নির্বাচনী ইশতেহার বাস্তবায়িত হলো না।'

জাতীয় সার্বভৌমত্ব নিয়ে কথা by হায়দার আকবর খান রনো

আমাদের দেশে মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ এবং ব্যতিক্রমহীনভাবে আমাদের বর্তমান ও অতীতের সব সরকার তথা শাসকগোষ্ঠী যে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে এসেছে, এ খবর নতুন কিছু না হলেও খুব সাম্প্রতিককালে খবরের কাগজে প্রকাশিত কতিপয় খবরে আমরা বেশি করে আতঙ্কিত না হয়ে পারছি না।

মধ্যযুগীয় বর্বরতা

ভাবতে অবাক লাগে, এ দেশে এখনো মধ্যযুগীয় বর্বরতা বিদ্যমান। অজ্ঞতা, কুসংস্কার এখনো মধ্যযুগীয় নয়, সম্ভবত তারও আগের পর্যায়ে রয়ে গেছে। তা না হলে ইটখোলায় ইটের সঙ্গে মানুষের মাথা পোড়ালে ইটের রং সুন্দর হবে_এমন অবাস্তব চিন্তাভাবনা আসে কী করে! আর কতটা অন্ধবিশ্বাসী ও নিষ্ঠুর হলে সেই ভাটারই একজন শ্রমিককে

বেঁচে থাকো নারী by তৃপ্তি বালা

স্বামীকে ভালোবেসেছেন রুমানা। বিশ্বাস করেছেন তাকে। প্রত্যেকটি নির্যাতনের পরে হাতে-পায়ে ধরে মাফ চাইলেই মাফ করেছেন। কেন, না করে উপায় নেই বলে? এই দীনতা কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষিকা, একজন উচ্চশিক্ষিত নারীর এই যে অসহায়ত্ব আরেকবার আঙুল দিয়ে দেখিয়ে দেয় নারী, কন্যা-

ইন্ডিয়ান এক্সপ্রেসের মন্তব্য-দিলি্লর মানসিকতা বদলাতে হবে by মিহির এস শর্মার

নয়াদিলি্লতে অপর পাঞ্জাবের কবিরাও পূজিত হন এবং সীমান্তের ওপারে ফেলে আসা বাড়িঘরের স্মৃতিতে তারা এখনও এক ধরনের নস্টালজিয়ায় ভোগেন। আরেক অভিন্ন সংস্কৃতি তাদের কাছে প্রাসঙ্গিক হয়ে ধরা দেয় না। এই সংস্কৃতি সম্ভবত আরও সমৃদ্ধ এবং অনেক বেশিসংখ্যক ভারতীয় এটা শেয়ার করে।

বৈদেশিক সম্পর্ক-কূটনৈতিক উত্তাপ প্রশমনে বিচক্ষণ পদক্ষেপ by আবুল হাসান চৌধুরী

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নতির জন্য বাংলাদেশ কার্যকর সহায়তা দিতে পারে, ভারতের ব্যবসায়ী ও শিল্পপতি মহলের পাশাপাশি নীতিনির্ধারক মহলেও সে বুঝ-বিবেচনা জোরালো হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের রফতানি পণ্যের জন্য বিশেষ সুবিধা প্রদানে নয়াদিলি্লর কোনোভাবেই দ্বিধা করা উচিত নয়।

তত্ত্বাবধায়ক সরকার সংস্কার

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি স্থান পায়। পরে ওই সংশোধনী চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধতা দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার আসে একটি নির্দিষ্ট সময়ের জন্য। তত্ত্বাবধায়ক সরকারের হাতে যে ক্ষমতা থাকে সেটাও সীমাবদ্ধ।

চরাচর-গান্ধীজির কেরোয়াগ্রাম by আলম শাইন

মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে চেনেন না এমন লোক এ দেশে খুব কমই আছেন। তবে এই নামে তাঁকে কেউ না চিনলেও 'মহাত্মা গান্ধী' নামে ঠিকই চেনেন। তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তবে এটুকু বলা যায়, তিনি ছিলেন একজন অহিংসবাদের প্রবাদপুরুষ এবং একজন শুদ্ধ রাজনীতিবিদ।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-১৯)-গেণ্ডারিয়ার মাস্টার মশাই by আলী যাকের

গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠকে কেন্দ্র করেই আবর্তিত হতো আমাদের জীবন। মাঠের পুব দিকে একটি অতি পুরনো পুকুর ছিল, যেটি এখনো আছে। এই পুকুরেই প্রতি রবিবার আমরা পাড়ার ছেলেমেয়েরা সারা দিন দাপাদাপি করতাম। পুকুরটি ঘিরে ছিল বেশ কিছু একতলা, দোতলা বাড়ি। ওই সব বাড়িতে ছিল আমাদের অবাধ যাতায়াত।

শেকড়ের ডাক-তীব্র ভূমিকম্পে ঢাকায় 'কেয়ামত' নেমে আসবে by ফরহাদ মাহমুদ

ভূমিকম্প নয়। এমনকি টর্নেডো বা কালবৈশাখীও নয়। তবুও রাজধানীতে একের পর এক ভবন ধসের ঘটনা ঘটছে। কিছুদিন আগে বেগুনবাড়ীতে একটি পাঁচতলা ভবন একদিকে কাত হয়ে পড়ে গেল। ভবনের নিচে চাপা পড়ল আরো কয়েকটি কাঁচা ঘর। মারা গেল আটজন, আহত হলো ২২ জন।

শিক্ষা খাত-শিক্ষা প্রশাসনে স্বজনপ্রীতি by আকমল হোসেন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের জন্য কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে পরিচালনা কমিটিতে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রতিনিধি থাকলেও সেখানে যোগ্যতা ও গণতান্ত্রিকত্ব কোনো সুযোগ নেই। ক্ষমতাসীন দলের অনুসারীদের সেখানে নিয়োগ দেওয়া হয়

রাজনীতি-সাজানো যুদ্ধের আয়োজন? by আলতাফ পারভেজ

হাজারো সমস্যায় জর্জরিত বাংলাদেশে বিগত আশির দশক থেকে রাজনীতি আবর্তিত হচ্ছে 'নির্বাচন কীভাবে হবে'_ শুধু এই প্রশ্নকে ঘিরে। এ দেশের রাজনীতির প্রতি নজর রাখা বহির্বিশ্বের যে কারও মনে হতে পারে, নির্বাচনী ব্যবস্থাই বোধ হয় বাংলাদেশের একমাত্র সমস্যা।

হিলির নষ্ট সার-সার না শাঁখের করাত?

দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রায় সাড়ে ১২ লাখ টন সার যেভাবে খোলা আকাশের নিচে সাত বছর ধরে পড়ে আছে, তা যেমন উদ্বেগজনক তেমনই কৌতুককরও। অস্বীকার করা যাবে না, দিনাজপুর ও জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হওয়ার সময় আটক ভারতীয় ওই বিপুল পরিমাণ সার নিম্নমানের।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সম্পদ-সর্বসমক্ষে হিসাব প্রকাশ কাঙ্ক্ষিত

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ সরকার বা প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত সমমর্যাদা ও তুলনীয় মর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে হবে_ সোমবার এমন সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। প্রতি বছর ব্যক্তিশ্রেণীর করদাতারা আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়েই প্রধানমন্ত্রীর কাছে এ হিসাব দেবেন।

সাদাকালো-দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ ব্যবস্থার সমস্যা by আহমদ রফিক

দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্রঋণ সহায়তা ইত্যাদি বিষয় নিয়ে বেশ কিছুদিন থেকে লেখালেখি চলছে। অর্থনীতিবিদ বা সমাজবিজ্ঞানীরা নিজ নিজ অবস্থান থেকে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন। পক্ষে-বিপক্ষে নানা কথা নানা মত। বিষয়টা এমন যে এর ভালোমন্দ সমাজমনস্ক মানুষমাত্রই বুঝে নিতে পারেন এবং তা অর্থনীতির গভীরে না গিয়েও।

শিক্ষিকাকে হত্যার দায়ে বখাটের মৃত্যুদণ্ড

বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্কুলশিক্ষিকা শারমিন আক্তার হত্যা মামলায় একমাত্র আসামি বখাটে সিরাজুল ইসলাম ওরফে আবুল গোমস্তার মৃত্যুদণ্ড হয়েছে। গতকাল সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম সলিমউল্লাহ এই রায় দেন।

ভারতের পানি সম্পদমন্ত্রীর দাবি-আন্তনদী-সংযোগ প্রকল্পে আন্তর্জাতিক নদী থাকবে না

ভারত বিতর্কিত আন্তনদী-সংযোগ প্রকল্পে আন্তর্জাতিক কোনো নদী অন্তর্ভুক্ত করবে না। গতকাল সোমবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল এ কথা বলেন। পানিসম্পদ সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

৮৩ হাজার মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় মামলা হয়নি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নকিয়া, স্যামসাং এবং এইচটিসি ব্র্যান্ডের ৮৩ হাজার নকল মোবাইল ফোনসেট আটকের ঘটনায় ২৪ ঘণ্টা পরও কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। গত রোববার বিকেলে আমদানি করা প্রায় ২০ কোটি টাকার এই নকল মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

শোকে-ক্ষোভে চিরবিদায়

‘আমার মায়েরে য্যামনে ঘাড় মটকে, পা ভাইঙে কার্টনে ঢুকাইছে; আমি ওগো ত্যামন মৃত্যু চাই।’ বিলাপ করে কথাগুলো বলছিলেন রুনা বেগম। ছয় দিন ধরে কাঁদতে কাঁদতে তাঁর চোখে পানি নেই। গত বুধবার নিখোঁজ হওয়া তাঁর ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসের লাশ মিলেছে ট্রেনের বগিতে কাগজের কার্টনের ভেতরে।

বর্ষবরণ-রোদ-বৃষ্টি মাথায় নিয়ে বর্ণিল প্রস্তুতি by মাসুম আলী

চৈত্রের শেষভাগে এসে বদলেছে আবহাওয়ার মেজাজ। মেঘলা আকাশ। হালকা বৃষ্টিও হচ্ছে রাজধানীতে। তবে তাতে নববর্ষ বরণ উৎসবের প্রস্তুতি থমকে যায়নি। চারুকলা অনুষদে উৎসবমুখর পরিবেশ। তুমুল কর্মব্যস্ততা। জয়নুল গ্যালারির সামনে থরে থরে সাজানো চিত্রিত সরা। দেয়ালে শোভা পাচ্ছে জলরঙের চিত্রকর্ম।

ডেসটিনির আর্থিক লেনদেনের হিসাব চেয়েছে দুদক

ডেসটিনি গ্রুপের ৩৭টি প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক লেনদেনের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া কথিত পরিবেশকদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কত টাকা মুনাফা দেওয়া হয়েছে, সেই হিসাবও চাওয়া হয়েছে।

অরণ্যে রোদন-খাই খাই তন্ত্রের কালে মুস্তাক-হযরত আলী by আনিসুল হক

মেঘ দেখব, নাকি মেঘের কিনার ঘেঁষে যে রুপালি রেখা দেখা যাচ্ছে, সেটাকেই গুরুত্ব দেব। সেই যে সিরাজউদ্দৌলা নাটকে সংলাপ ছিল, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, সেই মেঘ আজও গেল না। এত ব্যর্থতা, এত দুঃসংবাদ, এত হতাশা চারদিকে। হুমায়ুন আজাদের ভাষায় বলতে হয়, এখন প্রকৃত আশাবাদীর পক্ষে আর কিছুই সম্ভব নয়, কেবল হতাশ হওয়া ছাড়া।

৩৩তম বিসিএস নিয়ে কারিগরি জটিলতা-পরীক্ষা দিতে পারছেন না সাড়ে ১১ হাজার প্রার্থী by শরিফুল হাসান

কারিগরি ত্রুটির কারণে ৩৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমাদান-প্রক্রিয়া শেষ করতে পারেননি অন্তত ২০ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে সাড়ে ১১ হাজার পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করলেও টেলিটকে টাকা জমা দিতে ব্যর্থ হয়েছেন। এ জন্য তাঁরা পরীক্ষা দিতে পারবেন না।

জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখজনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ

সর্বশেষ আদমশুমারির সময় প্রায় চার শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়েছিল। বাদপড়া মানুষ সমন্বয় করলে প্রাথমিকভাবে ‘আদমশুমারি ও গৃহগণনা ২০১১’ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ।গতকাল সোমবার ‘শুমারি-পরবর্তী যাচাইয়ের (পোস্ট এমিউনারেশন চেক—পিইসি) চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ’ উপলক্ষে

ঢাকা সিটি নির্বাচন ২৪ মে-চমক দিতে চায় বিএনপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী সমর্থনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে এ নির্বাচনে কোনো না কোনোভাবে অংশ নেওয়ার পক্ষে দলটি। এমনকি চমকও দেখাবে বলে মন্তব্য করেছেন শীর্ষস্থানীয় একজন নেতা।

ঢাকা সিটি নির্বাচন ২৪ মে-দেখেশুনে কৌশল নেবে আ.লীগ

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও এর শরিকদের বেশ কয়েকজন নেতা প্রচারণা শুরু করলেও দল বা জোটগতভাবে প্রার্থী সমর্থন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিরোধী দলের অবস্থান দেখে দলীয় বা জোটগত কৌশল নির্ধারণ করা হবে।

একা একা আর কতোদিন সুমাইয়া শিমু !

নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘ দিনের ক্যারিয়ারের জনপ্রিয় শব্দটি মুঠোবন্দী করেছেন অনেক আগেই। এখন চলছে তার নিজের সঙ্গেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। অভিনয়ের পাশাপাশি একাডেমিক শিক্ষাতেও রেখেছেন মেধার স্বাক্ষর। সাফল্যের পথে হাঁটতে হাঁটতেই বোধ হয় ভুলে গেছেন ঘর বাঁধার কথা।

শোকে-ক্ষোভে চিরবিদায়

‘আমার মায়েরে য্যামনে ঘাড় মটকে, পা ভাইঙে কার্টনে ঢুকাইছে; আমি ওগো ত্যামন মৃত্যু চাই।’ বিলাপ করে কথাগুলো বলছিলেন রুনা বেগম। ছয় দিন ধরে কাঁদতে কাঁদতে তাঁর চোখে পানি নেই। গত বুধবার নিখোঁজ হওয়া তাঁর ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসের লাশ মিলেছে ট্রেনের বগিতে কাগজের কার্টনের ভেতরে।

কারওয়ান বাজারে মরা মুরগি বেচাকেনা, দুজনের কারাদণ্ড

বাজার থেকে মরা মুরগি সংগ্রহ করে বিক্রির অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ভোরে রাজধানীর কারওয়ান বাজারের রেলওয়ে স্টেশন মুরগি মার্কেটের নোয়াখালী স্টোরের পেছন থেকে ১০২টি মরা মুরগিসহ দুজনকে হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।

নির্মম!


ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে রোববার সন্ধ্যায় তিন বছরের শিশুপুত্র আসলামকে নিয়ে অপেক্ষা করছিলেন হাজেরা বেগম। সঙ্গে ছিলেন তাঁর তিনজন আত্মীয়। যাবেন নিজ বাড়ি জয়পুরহাট সদর উপজেলার কাদুয়া ঢোলপাড়া গ্রামে। এ সময় গাইবান্ধাগামী সৈকত পরিবহনের আইমান এন্টারপ্রাইজ কোচের হেলপার ও সুপারভাইজার মিথ্যা কথা বলে তাঁদের বাসে উঠিয়ে নেন।