Wednesday, May 15, 2013
ডাস্টবিন
প্রতিদিন ক্লাস করতে ছাত্রছাত্রীদের এ রাস্তা মাড়াতে হয়। তখন নাকে রুমাল চাপলেও দুর্গন্ধের কাছে তা হার মানে। বিশেষ করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা এর ফলে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চাইলেই এই ডাস্টবিন দুটি সরিয়ে নিতে পারে। আর সকালের মুক্ত বাতাসের স্বাদ নিতে পারে ওই পথে চলাচলকারী অসংখ্য পথচারী।
মো. সাদ্দাম হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাছে সাইনবোর্ড
আজকাল বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, গাছে গাছে যেন সাইনবোর্ড লাগানোর প্রতিযোগিতা চলছে। এতে করে কি গাছের কষ্ট হচ্ছে না? তারা বলতে পারে না ঠিকই কিন্তু তাদের যে অনুভূতিশক্তি আছে। তাই আমাদের বিবেককে জাগ্রত করা দরকার। গাছে সাইনবোর্ড লাগানোর বিরুদ্ধে একটি আইনও আছে। আসুন, এই পরম উপকারী বন্ধু গাছের গায়ে আমরা সাইনবোর্ড ঝোলানো বন্ধ রাখি। গাছকে মুক্তি দিই। এর আপন সৌন্দর্য ও স্বকীয়তাকে বজায় রাখি।
এ ব্যাপারে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার।
কংকন কুমার সরকার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রেলের কালো বিড়ালেরা কোথায়?
সরকার যদি আসন্ন নির্বাচনে কোনো খাতে অনেক বাজেট বরাদ্দ দিয়ে ভোটের সুবিধা নিতে চায়, তাহলে রেলকে সেই কাজে ব্যবহার করতে পারে। এই কাজটি এখন অত্যন্ত সহজ। যেসব স্থানে রেললাইন রয়েছে, সেসব স্থানে বাজেট বরাদ্দ দিয়ে অল্প সময়ের মধ্যেই ইঞ্জিন আর কোচ নিয়ে এসে রেল যোগাযোগকে সমৃদ্ধ করা সম্ভব। দেশের কাজও হবে, জনপ্রিয়তাও বাড়বে। আমাদের রেলব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের সৈয়দপুর-পার্বতীপুরে যে রেলকারখানা গড়ে তুলেছিলেন, সেগুলোকে সক্রিয় করে দেশেই রেলের প্রয়োজনীয় সবকিছুই উৎপাদন করা সম্ভব। রেলওয়ের প্রচুর সম্পদ রয়েছে। সেই সম্পদের এখন কোনো সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। রেলের স্থাপনা ও ভূমি যথাযথ ব্যবহারের মাধ্যমেও অনেক আয় করা সম্ভব।
রেলব্যবস্থা যাতে সোজা হয়ে দাঁড়াতে না পারে, হয়তো সে জন্যই রেলের প্রতি হরতালের দিনগুলোয় রেলপথকে নাশকতার বড় লক্ষ্যে পরিণত করেছে হরতালকারীরা। রেললাইন তুলে ফেলা, ফিশপ্লেট তুলে ফেলা, রেললাইনে আগুন দেওয়া, ক্লিপ খুলে ফেলা, লাইনের নিচে গ্রেনেড পুঁতে রাখা, লাইনের ওপর গাছ কেটে রাখা, স্টেশনে আগুন দেওয়াসহ বিভিন্ন নাশকতা করছে জামায়াত-শিবির। গত দু-তিন মাসে শতাধিক নাশকতা হয়েছে রেলে। এগুলো ভীতি সঞ্চার করার ক্ষেত্রে খুবই সহজ। কারণ, ট্রেন চলে অনেক দ্রুত। কোথাও দ্রুত একটি লাইন খুলে ফেললেই দুর্ঘটনা অনিবার্য। অর্থমূল্যে এ ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা। রেলের নাশকতা বন্ধ করা না গেলে সড়কপথের ব্যবসায়ীরাই বেশি লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ যাত্রী। রেলের সেবা বাড়ানো অত্যন্ত জরুরি। স্টেশনগুলোয় জেনারেটর না থাকার কারণে বিদ্যুৎ থাকা সাপেক্ষে টিকিট পেতে হয়। এই বিড়ম্বনাও বন্ধ হওয়া প্রয়োজন। রেলের যত কালো বিড়াল রয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আশা করি, আসন্ন বাজেটে সরকার বরাদ্দ বাড়িয়ে রেলপথের উন্নয়নে মনোযোগী হবে।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
wadudtuhin@gmail.com
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তত্ত্বাবধায়ক সরকারই কি সমাধান?
প্রথমবার অর্থাৎ ১৯৯১ সালের নির্বাচন ছিল স্বৈরাচার পতনের পর প্রথম নির্বাচন। গণতান্ত্রিক ব্যবস্থায় শাসন শুরু হওয়ার পরে অনুষ্ঠিত তিনটি নির্বাচনেই ক্ষমতার পালাবদল ঘটেছে। এভাবে চারবারের নির্বাচনে প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ অদলবদল করে ক্ষমতায় এসেছে বা ক্ষমতা হারিয়েছে। কিন্তু কথা হলো, এতে কি আমাদের রাজনীতি থেকে অস্থিরতা, বিরোধ ও সংঘাতের প্রবণতা দূর হয়েছে? সংসদ কি কোনোবার দুই দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে চলেছে? বিরোধী দলের সংসদ বর্জন কি বন্ধ হয়েছিল? বিজয়ী দলের ক্ষমতা কুক্ষিগত করার তথা ভোগদখল, লুটপাটের প্রবণতা বন্ধ হয়েছিল? সরকারের দায়বদ্ধতা-জবাবদিহি কি চালু হয়েছিল? দলীয়করণ কি অব্যাহত ছিল না? আমরা জানি, এ তালিকা আরও বাড়ানো যাবে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলে এবার কি পরিস্থিতির গুণগত উন্নতি হওয়ার কোনো নিশ্চয়তা আছে? আমরা সবাই জানি, উত্তরটা কী হবে। এ-ও আমরা জানি, সমাজ ও জাতির ক্রিটিক্যাল ইস্যুগুলোর কোনো সরল সমাধান নেই। যে সমস্যার আবর্তে দেশের রাজনীতি আবর্তিত হচ্ছে, তার সমাধান অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার নয়; বরং এটা জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে সাময়িকভাবে স্থগিত করে দেয়, মানুষের মধ্যে ভ্রান্ত প্রত্যাশার জন্ম দেয়। বড় দুই দলের মধ্যে তো বটেই, সম্ভব হলে সর্বদলীয় রাজনৈতিক সংলাপ সব সময় প্রয়োজন, কিন্তু যা শুধু নির্বাচনকালীন সরকারে সীমাবদ্ধ থাকলে দেশ রাজনৈতিকভাবে খুব বেশি লাভবান হবে না। বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল কারণ—সমাজের সব সংগঠন-প্রতিষ্ঠানে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের পরিবর্তে প্রতিনিধিত্বশীল যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠায় আমাদের অপারগতা। এ থেকে শুরু হয় একদিকে ব্যক্তি ও তার পছন্দের গোষ্ঠীর দখলদারি, বাকিদের জন্য কিছু পাওয়ার লক্ষ্যে তোষামোদ ও দুর্নীতির আশ্রয় গ্রহণ; অন্যদিকে তৈরি হয় অপ্রাপ্তি-বঞ্চনা-নির্যাতনের দুঃসহ অভিজ্ঞতা এবং তা প্রতিবিধানে চাটুকারিতা ও দুর্নীতির আশ্রয় নেওয়া। অর্থাৎ দুদিক থেকেই নেতা ভিন্ন বাকিদের বাঁচতে হলে তোষামোদ ও দুর্নীতির পথ ধরতে হয়। আসলে ক্ষমতাসীন ব্যক্তি এবং ক্ষমতার ব্যবহার ও প্রয়োগকারী প্রতিষ্ঠানের নিরপেক্ষতাই হলো সুশাসনের মূল ভিত্তি। নির্দলীয় কথাটি বাহুল্য। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় সবাইকেই ভোট দিতে হয় এবং দিলে কোনো দলের প্রার্থীকেই দিতে হয়। তবে শাসনের ক্ষেত্রে নিরপেক্ষতার উপজীব্য হলো আইনের শাসন। দলের নয়, দল বিজয়ী হয়ে ক্ষমতায় গিয়ে আইনের শাসন বজায় রাখবে, এটাই কাম্য। আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের অভাব হয়নি, কিন্তু সুশাসনের ঘাটতি থেকে যাচ্ছে। সুশাসন ছাড়া তত্ত্বাবধায়ক সরকার একটি মাকাল ফল, জনগণকে প্রকৃত সুফল কিছুতেই দিতে পারে না। এ অবস্থায় আমাদের জন্য যে ইস্যুগুলো জরুরি ও জোরালোভাবে তোলা প্রয়োজন সেগুলোর একটি তালিকা করা যাক—
১. প্রতিটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক গতিশীল ব্যবস্থার বিধান।
২. সংসদের সব কার্যক্রমে সরকারি ও বিরোধী দলের অংশীদারির মাধ্যমে সংসদকে কার্যকর করা।
৩. নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা।
৪. দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা।
৫. স্থানীয় সরকারগুলোকে স্বাধীন ও শক্তিশালী করে সচল করা।
৬. সর্বস্তরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।
৭. গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
এসব ক্ষেত্রে লোক দেখানোর বেশি সত্যিকারের সংস্কার না করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ক্ষমতার অদলবদলের খেলা চালিয়ে গেলে এটা গণতন্ত্রকে কেবল তামাশায় পরিণত করবে না, তার অবক্ষয়ও ঘটাবে। আমরা দেখেছি, দীর্ঘদিনের এই অচল ব্যবস্থা চলতে চলতে দুই বড় দলকে ঘিরে দেশে দূষিত দুর্নীতিগ্রস্ত ক্ষমতার রাজনীতির কায়েমি স্বার্থ তৈরি হচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই দূষণ-দুর্নীতি পাচার হয়ে যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, সেদিকে আমাদের ‘জয়যাত্রা’ শিখরের কাছাকাছি পৌঁছেছে। জরিপের ফলাফলে জামায়াত নিষিদ্ধ করা বিষয়ে যেমন তেমনই গণজাগরণ মঞ্চের ব্যাপারেও না ভোট বেশি এসেছে। এ দুটিকে পরস্পরবিরোধী দুটি বিষয়ে ঐকমত্য হিসেবে ধরে নিয়ে সমাজপ্রগতি এবং জনমানসের অগ্রগতির ইতিহাসের আলোকে বিচার করলে এটিও একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এবং এটিও এ রকম হ্যাঁ/না ভোটের মতো সরল মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছার বিষয় নয়। বাংলাদেশের সমাজের, বিশেষত বাঙালি মুসলিম সমাজের (বস্তুত প্রায় সারা বিশ্বের মুসলিম সমাজের) অর্থাৎ ব্যাপকভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের এই দেশের পশ্চাৎপদতার একটি বড় কারণ রেনেসাঁস-উত্তর জ্ঞান-বিজ্ঞান, সমাজ ও রাষ্ট্রচিন্তার ধারণাগুলোর সঙ্গে বুদ্ধিবৃত্তিক সমন্বয় সাধনে অনীহা ও ব্যর্থতা। ফলে গণতন্ত্র চাই আমরা কিন্তু অসাম্প্রদায়িক হতে পারি না, ধর্মনিরপেক্ষতাকে মানতে পারি না তবে আধুনিক শিক্ষা চাই কিন্তু বিজ্ঞানের অনেক মৌল বিষয় মানি না বা এ সম্পর্কে নিরুত্তর থাকি, একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজের কথা বলি কিন্তু নারীর অধিকার মানতে চাই না, মুখস্থবিদ্যার দুর্বলতা বুঝি কিন্তু জিজ্ঞাসু তারুণ্যের নিন্দা জানাই। এ সমাজে বারবার মুক্তবুদ্ধির উৎসমুখ খোলার চেষ্টা হয়েছে কিন্তু রক্ষণশীলদের প্রতিক্রিয়া ও প্রবল প্রত্যাঘাতে সেসব ভেস্তে গেছে। যদিও জ্ঞানের স্ফুলিঙ্গ একবার জ্বললে তার রেশ থেকে যায়, এবং তা সময় ও সুযোগে ঠিকই যুগে যুগে মানুষকে উজ্জীবিত করেছে। আরব-পারস্যের মুতাজিলা থেকে বাংলাদেশের বুদ্ধির মুক্তি আন্দোলন পর্যন্ত বিষয়টি এ রকমই। এবার বাংলাদেশে মুক্তবুদ্ধি ও ন্যায়ের পক্ষে তারুণ্যের জাগরণ আমরা দেখেছি। তাতে আতিশয্য বা ভুলভ্রান্তি ছিল, কিন্তু সমাজ তাতে নাড়া খেয়েছে এবং বহুকাল পরে শতাব্দীপ্রাচীন জড়তা ও অচলায়তন ভেঙে জেগে ওঠার লক্ষণ ফুটে উঠেছিল। যেমনটা হয়ে থাকে, এর বিরুদ্ধে ধর্মান্ধ গোষ্ঠী উঠেপড়ে লেগেছিল। তার আলামত আমরা সম্প্রতি দেখছিলাম। আর এখনকার বাস্তবতা অনুযায়ী বড় দুই দল এর পক্ষে-বিপক্ষে গিয়ে তাদের ক্ষমতার রাজনীতির সুবিধা আদায়ের চেষ্টায়ও লিপ্ত ছিল। এখন সমাজের এই পরিবর্তনের প্রয়াসটি নিয়ে জনমত জরিপে রক্ষণশীলতার পক্ষে মতামত বেশি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সেটা এ সমাজের জন্য কাঙ্ক্ষিত পথ কি না, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। জরিপ ছাড়াই সবাই জানি যে বৃহত্তর সমাজে এখনো জ্ঞানের সেই আলো প্রবেশ করেনি, যা সব রকম জিজ্ঞাসা কৌতূহল সম্পর্কে সহনশীল হবে। আমরা জানি, ধর্মের নামে ধর্মান্ধতার চর্চা বেড়ে চলেছে, আর তার প্রভাব সমাজে বাড়ছে। এটা সমাজের কেবল দুর্বলতা, গভীর সংকটেরই প্রকাশ ঘটায়। আমরা স্পষ্টতই দেখেছি, হেফাজতে ইসলাম গণজাগরণের চেয়ে বেশি লোক রাজপথে নামাতে পেরেছে। এটিকে সমাজপ্রগতির দৃষ্টিতে সমাজের দুর্বলতা কিংবা বিভ্রান্ত অবস্থার লক্ষণ হিসেবেই দেখা উচিত। পাশাপাশি একে এ দেশের শিক্ষিত সমাজ, গণতান্ত্রিক-রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হিসেবেও দেখা যায়। এই বিপুলসংখ্যক মানুষ যে অকেজো শিক্ষার মধ্যে পড়ে আছে, সে অবস্থায় শিক্ষিত সমাজ তাদের সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থেকে আর রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ক্ষমতার চালের ঘুঁটি হিসেবে ব্যবহার করে দায়িত্বহীনতারই পরিচয় দিয়ে যাচ্ছে। সমাজের সচেতন অংশের দৃষ্টি ফেরানো দরকার তাদের এই অবহেলা ও দায়িত্বহীনতার প্রতি। এ হলো সমাজের রোগ। রোগগ্রস্ত শরীরের ওপর যেমন পরীক্ষা-নিরীক্ষা চালাতে হয় অত্যন্ত সাবধানতা ও বিচার-বিবেচনার সঙ্গে, তেমনি একটি রোগগ্রস্ত সমাজের দুর্বল দেহে পরীক্ষা চালাতে সাবধানতা ও সতর্কতা প্রয়োজন। কারণ, এর ফলে যেসব প্রতিক্রিয়া ও প্রত্যুত্তর আসবে, তা সুস্থ মানসের পরিচয় বহন না করাই স্বাভাবিক। ইংরেজ আমলে বিধবাবিবাহ রদ আইন করার সময় এর বিরুদ্ধে রক্ষণশীলদের ৩৩ হাজার স্বাক্ষরসংবলিত আবেদনের পাশাপাশি বিদ্যাসাগরের নেতৃত্বে প্রদত্ত আবেদনে এর পক্ষে মাত্র ৯৮৭ জন স্বাক্ষর করেছিলেন। কিন্তু ইতিহাস প্রমাণ করে, কারা সঠিক ছিলেন। ইংরেজ সরকারও সিদ্ধান্ত নিতে ভুল করেনি। এ রকম সিদ্ধান্তের যাথার্থ্য বারবার প্রমাণিত হয়েছে ইতিহাসে। আমাদের সমাজ যে অবস্থানে আছে, তাতে গণমাধ্যমকে ইতিহাসের গতিপথ, জনগণের কল্যাণ এবং ভবিষ্যতের মঙ্গল ইত্যাদি বিষয় বিবেচনায় রাখতে হয়। কেননা দারিদ্র্য, কুসংস্কার, অশিক্ষা (ও কুশিক্ষা) মানুষকে স্থির সিদ্ধান্তে পৌঁছতে দেয় না, তার ব্যক্তিত্ব দৃঢ় নয় বলে নিরপেক্ষও হয় না। এ রকম বিভ্রান্ত উসকানিতে ইংরেজি শিক্ষার বিরুদ্ধতা কিংবা ধর্মান্ধ রাষ্ট্র সৃষ্টি করে বাঙালি মুসলমান আত্মঘাতী কাজ আগেও করেছে। আমরা কি ইতিহাস থেকে কিছুতেই শিক্ষা গ্রহণ করব না? শেষে বলব, দর্শনে ও বিজ্ঞানে সত্য জানার পথে একটি প্রহেলিকার মতো বিষয় হলো অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি। অর্থাৎ কোনো বস্তু বা বিষয় দেখতে যেমনটা দেখায়, বাস্তবে তা নয়—এমন অনেক কিছুই চতুর্দিকে আছে ও ঘটে। বাস্তব বিষয় থেকে একটা উদাহরণ নেওয়া যাক—আকাশ দেখতে নীল, কিন্তু বিজ্ঞানের সূত্রে আমরা জানি, আদতে আকাশের কোনো রং নেই এবং এ-ও জানি, কেন তা নীল দেখায়।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ওসাংবাদিক।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পার্লামেন্টারি গণতন্ত্রে রাজনৈতিক সংস্কৃতি
যে বিষয়টি আমি লক্ষণীয় বলে মনে করি, চিন্তায় ও ভাবাদর্শে বিপরীতধর্মী হলেও ব্রিটেনের লেবার পার্টি তাঁকে সম্মান ও স্বীকৃতি দিয়েছে এ জন্য যে তিনি ব্রিটেনের মর্যাদা বহির্বিশ্বে উন্নত করেছিলেন এবং ব্রিটিশ জনগণকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। জাতির স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, স্বদেশের সম্মান ও পতাকা উঁচু করে ধরে রাখতে সব রাজনৈতিক দলই ঐক্যবদ্ধ। সে অবস্থা যদি প্রতিপক্ষের অনুকূলে যায়, তবুও। অবশ্য থ্যাচারও নমনীয় ও সমঝোতামূলক ভাব দেখিয়েছেন প্রয়োজনমতো। জাতীয় স্বার্থে। যখন হংকংকে চীনের কর্তৃত্বে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চীনা নেতা দেং জিয়াওপিংয়ের সঙ্গে ১৯৮২ সালে তিনি আলোচনা করেন এবং দেং তাঁকে বলেন, ‘মনে রাখবেন প্রধানমন্ত্রী, চীন ইচ্ছা করলে আজ বিকেলেই হংকংকে চীনের অন্তর্ভুক্ত করতে পারবে।’ তখন বাস্তববাদী থ্যাচার বলেন, ‘তা ঠিক, কিন্তু হংকংয়ের জন্য বা চীনের খ্যাতির জন্য তা ভালো হবে না। চলুন, আমরা একটি সম্মানজনক সমঝোতাভিত্তিক হস্তান্তর-প্রক্রিয়া স্থির করি।’ এবং তা-ই করা হলো। এই পরিস্থিতিতে নমনীয় হতে থ্যাচার কোনো দ্বিধা করেননি। এই ঘটনাগুলো এবং অবস্থান বিশ্লেষণ থেকে দেখা যেতে পারে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এবং নেতাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। দেরিতে হলেও, বর্তমানে সংলাপের একটি সম্ভাবনা দেখা দিয়েছে বলে কেউ কেউ মনে করেন। আমরা আশা করব, সরকারি দল উপলব্ধি করতে চেষ্টা করবে যে দলীয় ক্ষমতাধীন নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে না এবং বিএনপি ও সহযোগী দলগুলো তাতে অংশ নেবে না। আমাদের গণতন্ত্রের ইতিহাসও সুস্পষ্টভাবে শুধু নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনাধীন নির্বাচন-উত্তর সরকার গঠনের সাক্ষ্য দিচ্ছে। সুতরাং অংশগ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা নির্ধারণের জন্য আলোচনা এখনই শুরু হোক এবং রেওয়াজমতো প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে লিখিতভাবে আহ্বান করুন। সব রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্তি দিয়ে, সভা-সমাবেশের অনুমতি দিয়ে আলোচনার এক অনুকূল পরিবেশ সৃষ্টি করে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করুন। নইলে অন্যান্য বহু অপশক্তি ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠবে। তাদের কিছুতেই রুখতে পারবেন না। বিভাজনের খাল কাটলে যে কুমির আসবে, সে হবে সর্বগ্রাসী। ইতিমধ্যেই তার আলামত দেখা যাচ্ছে। সব দলের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া স্থিরীকৃত হলেই দেশে শান্তি ও শৃঙ্খলা আসবে।
শুধু গণতন্ত্রের জন্যই নয়, অর্থনীতি ও উন্নয়নের জন্য আজ তা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ঐক্যবদ্ধভাবে বহির্বিশ্বে বাংলাদেশকে আজ যদি আমরা এক ইতিবাচক বা পজিটিভ ভাবমূর্তিতে প্রকাশ না করতে পারি, তাহলে আমাদের প্রায়-বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়াবে। বিরোধী দলের গ্রহণযোগ্য একটি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার স্থিরীকৃত না হওয়া পর্যন্ত আন্দোলন-হরতাল চলবেই। ক্ষতিগ্রস্ত হতে থাকবে আমাদের শিল্প-বাণিজ্য-অর্থনীতি। বতুতপক্ষে জীবনের সব কটি দিক।
বাংলাদেশের বর্তমান সাংঘর্ষিক সংকট এড়াতে সহায়তা দিতে কূটনৈতিক উদ্যোগের কোনো কমতি হচ্ছে না। গুরুত্বপূর্ণ দূতাবাসপ্রধানেরা ছাড়াও আসছেন বহু সফরকারী। কিছুদিন আগে ওআইসির মহাসচিব এসে কথা বলে গেলেন। সফর করে গেলেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। সরকারের উপলব্ধির প্রয়োজন রয়েছে যে বর্তমান সরকার ক্ষমতায় থেকে কোনো গ্রহণযোগ্য অংশগ্রহণসমন্বিত নির্বাচন করা সম্ভব নয়। সম্প্রতি প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট পরিচালিত এক নিরপেক্ষ জনমত জরিপে দেখা গেছে, ৯০ শতাংশ মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার। এই বিষয়টি স্বীকার করে নিয়ে সরকারের উচিত হবে অবিলম্বে সংলাপের আয়োজন করা।
নিবন্ধের প্রথমার্ধে আমি ওয়েস্টমিনস্টার টাইপের পার্লামেন্টারি ডেমোক্রেসির সূতিকাগার ব্রিটেনে কীভাবে রাজনৈতিক দলগুলো আচরণ করে এবং একে অন্যের প্রতি সমীহ ও সহযোগিতামূলক সম্মান দেখায়, তা ব্যক্ত করেছি। প্রধানমন্ত্রী লক্ষ করতে পারেন, কীভাবে লৌহমানবী মার্গারেট থ্যাচার হংকং ইস্যুতে বাস্তববাদী হয়ে চীনের সঙ্গে সমঝোতা করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রীকেও সংকট নিরসনে নমনীয় হয়ে সমঝোতামূলক মনোভাব গ্রহণ করতে হবে। তা না করতে পারলে কিন্তু হবে তাঁরই ব্যর্থতা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আমাদের কাছ থেকেই ধার করে নিয়ে পাকিস্তান একটা সর্বাঙ্গসুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করল। নিশ্চয়তা বিধান করল গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের। নেপালেও অনুষ্ঠিত হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড়।
বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায় কিন্তু সরকারের। আর এ নিয়ে উদ্যোগ নেওয়ার মুখ্য দায়িত্ব সরকারি দল ও তার নেত্রীর।
সরকারকে এটা ভুললে চলবে না, পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল ও অপরিহার্য অঙ্গ হচ্ছে পার্টিসিপেটরি বা অংশগ্রহণসমন্বিত সুষ্ঠু সাধারণ নির্বাচন। আর তার নিশ্চয়তা বিধান না করতে পারলে তা হয়ে দাঁড়াবে দলীয় স্বৈরাচার।
ইনাম আহমদ চৌধুরী: উপদেষ্টা, বিএনপিরচেয়ারপারসন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বোরো ধান

সংলাপই পথ
বর্তমান বিশ্ববাস্তবতায় যেকোনো দেশের অভ্যন্তরীণ সংকটের আন্তর্জাতিক অভিঘাত রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তাই উন্নয়ন-সহযোগী ও বন্ধুদেশগুলোর উদ্বেগের কারণ। নির্বাচনের সময় এগিয়ে আসছে এবং এ নিয়ে বিরোধের কারণে দেশে সংঘাত ও সহিংসতার যে ঘটনা ঘটছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অজানা নয়। জাতিসংঘের সহকারী মহাসচিব একটি বিরোধপূর্ণ ও অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ সফরে আসেন। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে আলোচনা ও বৈঠক শেষে তিনি দুই পক্ষকে সংলাপে বসার যে আহ্বান জানিয়েছেন, তাতে বাংলাদেশের মানুষের মনের কথাই প্রতিধ্বনিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সহকারী মহাসচিব প্রধানমন্ত্রীর এই আলোচনার প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আমরা জেনেছি, খালেদা জিয়া এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। ফলে সংলাপ শুরু করার ক্ষেত্রে দৃশ্যত বাধা নেই। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের মূলে রয়েছে আগামী নির্বাচনকালীন সরকার নিয়ে বিতর্ক। যে ধরনের বা যে নামের সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, নির্বাচনটি হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য। ফলে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও মতৈক্য খুবই জরুরি। কোন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা আসলে দুই পক্ষকে বসেই সমাধান করতে হবে, এ ক্ষেত্রে বাইরের কারও কিছু করার নেই।
বাংলাদেশে অতীতেও বিভিন্ন রাজনৈতিক সংকটে এ ধরনের সংলাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছে, কিন্তু তা কার্যত সফল হয়নি। এর ফলাফল কী হয়েছে, তা দেশের প্রধান দুটি রাজনৈতিক দলকে স্মরণ করে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। এবার দল দুটি অতীত থেকে শিক্ষা নেবে—সেটাই প্রত্যাশিত। প্রধানমন্ত্রী যেহেতু আগেই সংলাপের প্রস্তাব দিয়ে রেখেছেন, এখন তা শুরু করার উদ্যোগও সরকারি দলকেই নিতে হবে। বিরোধী দলের উচিত হবে, সরকারি দলের এ ধরনের যেকোনো উদ্যোগে সাড়া দিয়ে আলোচনায় বসা। দুই পক্ষকেই এ ক্ষেত্রে খোলা মন নিয়ে বসতে হবে, তবেই সংলাপ অর্থবহ হবে, আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথ বের হয়ে আসবে। সংলাপের ব্যাপারে দুই পক্ষের ইতিবাচক মনোভাব যে লোক দেখানো নয়, এবং তারা যে দেশকে আরও বেশি সংঘাতের দিকে ঠেলে দিতে চায় না, সেটা শুধু মুখে বললেই হবে না, কাজে তার প্রমাণ দিতে হবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিনেসোটাতেও বৈধ

মুরসিকে উৎখাতে

জন কেরির ভাইও মার্কিন মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাশিয়ায় ‘সিআইএর চর’ পাকড়াও

মালির পুনর্গঠনে অর্থ সংগ্রহে আজ সম্মেলন

কুর্দিদের প্রথম দল তুরস্ক ছেড়েছে

পরাজয়ের দায় স্বীকার গিলানির

মোশাররফের রিমান্ডের মেয়াদ বাড়ল

স্তন অপসারণ করলেন অ্যাঞ্জেলিনা জোলি

সিরিয়ার বিষয়ে অগ্রসর হতে রাশিয়াকে নতুন করে চাপ
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অর্থনীতি পুনরুদ্ধার হবে আমার সরকারের প্রধান কাজ
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1353)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
May
(446)
-
▼
May 15
(18)
- ডাস্টবিন
- গাছে সাইনবোর্ড
- রেলের কালো বিড়ালেরা কোথায়?
- তত্ত্বাবধায়ক সরকারই কি সমাধান?
- পার্লামেন্টারি গণতন্ত্রে রাজনৈতিক সংস্কৃতি
- বোরো ধান
- সংলাপই পথ
- মিনেসোটাতেও বৈধ
- মুরসিকে উৎখাতে
- জন কেরির ভাইও মার্কিন মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন
- রাশিয়ায় ‘সিআইএর চর’ পাকড়াও
- মালির পুনর্গঠনে অর্থ সংগ্রহে আজ সম্মেলন
- কুর্দিদের প্রথম দল তুরস্ক ছেড়েছে
- পরাজয়ের দায় স্বীকার গিলানির
- মোশাররফের রিমান্ডের মেয়াদ বাড়ল
- স্তন অপসারণ করলেন অ্যাঞ্জেলিনা জোলি
- সিরিয়ার বিষয়ে অগ্রসর হতে রাশিয়াকে নতুন করে চাপ
- অর্থনীতি পুনরুদ্ধার হবে আমার সরকারের প্রধান কাজ
-
▼
May 15
(18)
-
▼
May
(446)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)