Monday, February 13, 2012

তালপাখার গ্রাম by আল মাসুদ নয়ন, আতিকুর রহমান জনী ও সবিতা রহমান

গ্রামের নাম ছোলমাইদ পূর্বপাড়া। রাজধানীর বাড্ডা থানা এলাকায় অবস্থিত ছোলমাইদ পূর্বপাড়া গ্রামটি তালপাখা তৈরির গ্রাম হিসেবই পরিচিত। এই গ্রামটি তালপাখা তৈরির গ্রাম হলেও এই পাখা তৈরির তালপাতাসহ পুরো সরঞ্জাম আসে ময়মনসিংহ থেকে।

এভরার জয়

আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। প্যাট্রিক এভরার সাথে হাত মেলালেন না লুইস সুয়ারেজ। তবে আসল কাজ কিন্তু ঠিকই করেছেন এভরার দল। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে লীগের শীর্ষস্থানে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়েইন রুনি জোড়া গোল করে দলকে লিড এনে দেন। ৮০ মিনিটে সুয়ারেজ ব্যাবধান কমালেও দরের হার এড়াতে পারেন নি। ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল এভরা-সুয়ারেজ হাতমেলানো নিয়ে। এভরাকে উপেক্ষা করে সুয়ারেজ বিতর্ককে উস্কে দিয়েছেন। প্রথমার্ধ শেষে এ নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশি হস্তক্ষেপে তার সমাধান হয়। অন্যম্যাচগুলোতে এভারটন ২-০ গোলে চেলসি, ফুলহ্যাম ২-১ গোলে স্ট্রোক সিটি, ব্ল্যাকবার্ন ৩-২ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্স , নরউইচ সিটি ৩-২ গোলে সোয়ানসি, উইগান ২-১ গোলে বোল্টন, আর্সেনাল ২-১ গোলে সান্ডারল্যান্ড এবং টটেনহ্যাম ৫-০ গোলের বড় ব্যাবধানে নিউক্যাসল ইউনাউটেডকে হারায়।

মা

একন, লেডি গাগা, টম ক্রুজ, প্যারিস হিলটন, অপরাহ্‌ উইনফ্রের ধারাবাহিকতায় এবার ভারত মাতাতে আসছেন হলিউড সুপারস্টার জেনিফার লোপেজ। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা ও অভিনেতা সঞ্জয় দত্ত গঠন করেছেন একটি স্পোর্টিং কমপ্লেঙ। এ দুই বন্ধুর মালিকাধীন ‘আন্ধেরি স্পোর্টিং কমপ্লেঙ’-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়েই এবার ভারত আসছেন লোপেজ। আগামী ১১ই মার্চ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করছে এই স্পোর্টিং কমপ্লেঙ। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকছে পপসিঙ্গার ও অভিনেত্রী জেনিফার লোপেজের মন মাতানো পারফরমেন্স। অনুষ্ঠানকে সামনে রেখে  জনিফার লোপেজ ৬ই মার্চ ভারত আসবেন। অবস্থান করবেন ‘সাবুরবান’ ফাইভস্টার হোটেলে। রিহার্সেলের সুবিধার্থেই ভেন্যু থেকে অপেক্ষাকৃত কাছের এ হোটেলটিতে অবস্থান করবেন তিনি। ‘আন্ধেরি স্পোর্টিং কমপ্লেঙ’-এর অন্যতম মালিক রাজ কুন্দ্রা জানিয়েছেন, অনেক অনেক সারপ্রাইজ  অপেক্ষা করছে পুরো অনুষ্ঠানটিতে। বোঝা যাচ্ছে সফল একটি অনুষ্ঠান আয়োজনের জন্য তারা চেষ্টার কোন ত্রুটি রাখবেন না। লোপেজ এতে তার সেরা  হিট আর একদম নতুন অ্যালবাম ‘লাভ’ থেকে পারফরমেন্স করবেন। জেনিফার লোপেজ নাইট মানেই তার পারফরমেন্সের পাশাপাশি দর্শক উন্মাদনা। লোপেজের  আসার খবর শুনইে ভারতে তার গানের ভক্তদের মধ্যে শুরু হয়ে গেছে  তোলপাড়। অনুষ্ঠানটির নিরাপত্তা সুরক্ষা করতে এখন থেকেই প্রশাসন প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন জেনিফার লোপেজ  আমেরিকার উদ্দেশে পাড়ি দেবেন।

বিয়ে করছেন আনজাম মাসুদ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ। বিয়ের দিনক্ষণ হিসেবে বেছে নিয়েছেন বিশ্ব ভালবাসা দিবসকে। সে হিসেবে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে আনজাম মাসুদের সংসার জীবনের নতুন অধ্যায়। বিষয়টি নিশ্চিত করে আনজাম আরও জানান, এরই মধ্যে গেল ২৭শে জানুয়ারি পারিবারিকভাবে আংটি বদল হয়েছে হবু স্ত্রী নাদিয়া জামান অন্তরার সঙ্গে। বিক্রমপুরস্থ অন্তরার নিজ বাসাতেই অনানুষ্ঠানিকভাবে আংটি বদল হয়। সেদিনই বিয়ের দিন ধার্য হয় ১৪ই ফেব্রুয়ারি। জানা যায়, বিক্রমপুরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের মেয়ে নাদিয়া জামান অন্তরার সঙ্গে বিয়ের পুরো বিষয়টি চূড়ান্ত হয় দুই পরিবারের উদ্যোগে। আগে থেকে আনজাম-অন্তরার কোন প্রেম কিংবা পরিচয়ের ঘটনা ছিল না। এমনটাই নিশ্চিত করে আনজাম মাসুদ বলেন, মা-বাবা অনেক দিন ধরেই আমার জন্য পাত্রী খুঁজছেন এটা জানতাম। কিন্তু সেটা যে এখনি, এভাবে হুট করে চূড়ান্ত আকার ধারণ করবে বুঝতে পারিনি। তবে উপরওয়ালা যা করেন ভালর জন্যই করেন। আশা করছি সবাই আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। মঙ্গলবার দুপুরে আনজাম-অন্তরার বিয়ের আনুষ্ঠানিকতা হবে ঢাকার অদূরে কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে। সেখানেও উপস্থিত থাকছেন দুই পরিবারের নিকটাত্মীয়রা। দাওয়াত পাচ্ছেন না মিডিয়া সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, পুরো আয়োজনটি হচ্ছে একেবারের পারিবারিক বেষ্টনীর মধ্যে, যেখানে আমি নিজেই অতিথির মতো। ফলে মিডিয়ার বন্ধু-ভাইদের দাওয়াত করতে পারিনি। তাছাড়া আনুষ্ঠানিকতা হচ্ছে ঢাকার বাইরে। তবে বউ ঘরে তুলে খুব শিগগিরই একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবো। জানা যায়, মিডিয়ার প্রিয়মুখ আনজাম মাসুদের হবু স্ত্রী নাদিয়া জামান অন্তরা কিংবা তার পরিবারের সঙ্গে মিডিয়ার কোন সংশ্লিষ্টতা নেই।


জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

পুলিশ পেটানোর মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। পরে শাহজাহান চৌধুরীকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রামে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

দুর্গাপুরে গাছ কাটা চলছেই by মো. কামরুজ্জামান

হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ অমান্য করে গতকাল বৃহস্পতিবারও নেত্রকোনার দুর্গাপুরের শতবর্ষী রেইনট্রি কাটা হয়েছে। গতকাল একটি গাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। আরেকটি গাছ কাটা চলছে। তৃতীয় একটি গাছের গোড়ার মাটি সরানো হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-প্রার্থীদের হলফনামার পূর্ণ তথ্য প্রকাশ করেছে সুজন

নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের হলফনামার পূর্ণ তথ্য প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হানিফ খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে সুজন এসব তথ্য প্রকাশ করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, সমন্বয়কারী দিলীপ মজুমদার, সদস্য মনির হায়দার প্রমুখ।

সরকার পার্বত্য চট্টগ্রামের ভূমি নিয়ে নানা ষড়যন্ত্র করছে: সন্তু

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামের ভূমি নিয়ে নানা ষড়যন্ত্র করছে। সে কারণে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা এখনো ভূমির আইনগত অধিকার থেকে বঞ্চিত।

চারদিক-৯০ বছরে পা দিল বাংলা বিভাগ

বেলা ১১টা। টিএসসির মূল ফটক পেরিয়ে ভেতরে পা দিতেই চোখে পড়ল হুলস্থুল কাণ্ড। একজন অন্যজনকে দেখেই জড়িয়ে ধরছেন। আবার কেউ হয়তো ইতিউতি খুঁজেই মরছেন তাঁর ব্যাচের বন্ধুদের। কেউ আবার অনেক দিন পরে বন্ধুকে দেখে একজন অন্যজনের থেকে মুঠোফোনের নম্বর বিনিময় করছেন। কুশল বিনিময়ের পালা যেন শেষই হচ্ছে না।

ধর্ম-সমাজে সর্বস্তরে দুর্নীতিকে ‘না’ বলুন by মুহাম্মদ আবদুল মুনিম খান

নীতি-নৈতিকতার বিপরীত যা কিছু তা-ই হলো দুর্নীতি; যার অর্থ কু-অভ্যাস ও খারাপ নীতি। এটি এমন অবৈধ লেনদেন, যা অন্যায় ও গোপনীয়ভাবে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত হয়। যে জীবনাচরণ বা বদ-অভ্যাস ব্যক্তিগত জীবনে ভয়াবহ অকল্যাণ বয়ে আনে এবং সমাজকে অত্যন্ত কলুষিত করে, সেই দুর্নীতি আজ বিশ্বব্যাপী একটি ভয়ংকর সামাজিক ব্যাধি হিসেবে রন্ধ্রে রন্ধ্রে প্রসারিত হয়েছে। পৃথিবীর সর্বক্ষেত্রে কমবেশি দুর্নীতির অস্তিত্ব বিরাজমান।

উত্তরাধিকার-যে ‘নতুন’ পুরাতনের ভূত by ফারুক ওয়াসিফ

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, দু-দুবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন যিনি, তিনি কি আর মানুষের মন না বুঝে পারেন? তিনি ঠিকই বুঝেছেন, তবে একটু দেরিতে। তার আগেই বর্তমান প্রধানমন্ত্রী নতুন সরকারের সঙ্গে নতুন একগুচ্ছ ব্যক্তিকে এমপি-মন্ত্রী-উপদেষ্টা হিসেবে থাকে থাকে বসিয়েছেন।

মিডিয়া ভাবনা-সংবাদপত্রে মিথ্যাচার: প্রতিকার কী by মুহাম্মদ জাহাঙ্গীর

যে বিষয়টি নিয়ে আজ লিখতে বসেছি, তা আমার আগের কোনো লেখার পুনরাবৃত্তি হতে পারে। তাই প্রথমেই পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে রাজনীতিবিদেরা প্রতিদিন একই কথা বললে, আর তা প্রতিদিন সংবাদপত্রে ছাপা হলে যদি দোষ না হয়, আমারও দোষ হবে না। শর্ত হলো—কথাটি জনগুরুত্বপূর্ণ কি না।

নেতিবাচক রাজনীতি পরিহার করুন-এবং বিরোধীদলীয় নেতা কী বলেন

সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর দল ও জোটের শরিকদের নিয়ে বিরোধী জোটের দায়িত্ব কতটা পালন করছেন, সেদিকে খেয়াল না রেখে প্রকাশ্য জনসভায় দায়িত্বহীন কথাবার্তার তুবড়ি ছোটাচ্ছেন। ১১ অক্টোবর সিলেটের জনসভায় তিনি যেসব কথা বলেছেন, তাতে দায়িত্বহীনতা ও বিদ্বেষই ফুটে উঠেছে। বিশেষ করে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর একটি উক্তির উল্লেখ করে তিনি যা বলেছেন, তা শিষ্টাচারবর্জিত।

সুস্থ রাজনৈতিক বক্তব্যই প্রত্যাশিত-প্রধানমন্ত্রীর অতীতমুখী ভাষণ

সিলেটে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জনসভার পরদিন নীলফামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থাকায় তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ছিল। তিনি যে তাঁর ভাষণে আগের দিন বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেবেন, সে সম্পর্কেও আমরা নিঃসংশয় ছিলাম।

চারদিক-৯০ বছরে পা দিল বাংলা বিভাগ

বেলা ১১টা। টিএসসির মূল ফটক পেরিয়ে ভেতরে পা দিতেই চোখে পড়ল হুলস্থুল কাণ্ড। একজন অন্যজনকে দেখেই জড়িয়ে ধরছেন। আবার কেউ হয়তো ইতিউতি খুঁজেই মরছেন তাঁর ব্যাচের বন্ধুদের। কেউ আবার অনেক দিন পরে বন্ধুকে দেখে একজন অন্যজনের থেকে মুঠোফোনের নম্বর বিনিময় করছেন। কুশল বিনিময়ের পালা যেন শেষই হচ্ছে না।

শ্রদ্ধাঞ্জলি-নানকার বিদ্রোহের বীর

‘নান’ শব্দের অর্থ রুটি তথা খাদ্য এবং ‘কার’ হচ্ছে কাজ। খাদ্যের বিনিময়ে যাঁদের দিয়ে কাজ করানো হতো, তাঁরাই সামন্ত সমাজে নানকার নামে পরিচিত ছিলেন। নানকার একটি বর্বর শ্রম শোষণের প্রথা, অনেকটা মধ্যযুগীয় দাস প্রথার সঙ্গে তুলনীয়। প্রধানত সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ অঞ্চলে এই সামন্ত প্রথাটি প্রচলিত ছিল।

সরল গরল-নাইকো-হোসেন! পদ্মা-হোসেন! by মিজানুর রহমান খান

আমাদের পদ্মা সেতু প্রকল্পের জন্য মন্ট্রিলের এসএনসি-লাভলিনের দপ্তরে হানা দেওয়া কানাডীয় কর্তৃপক্ষের নাম আরসিএমপি (রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ইউনিট। তাদের কপাল বটে। ছয় বছর কাজ করে এক হোসেনকে কাবু করতে না করতে হয়তো তাদের শ্রবণযন্ত্রে আঘাত হানছে আরেক হোসেন। নাইকোর পরে পদ্মা। মোটা দাগে দুই হোসেনের গল্প। একটি প্রমাণিত। আরেকটি অনুমাননির্ভর।

শিরশ্ছেদ-সৌদি বিচারের অমানবিকতা by মোহীত উল আলম

সৌদি আরব আট বাংলাদেশিকে গত শুক্রবার (৭ অক্টোবর) জনসমক্ষে শিরশ্ছেদ করে তাদের অমানবিকতার নজির রাখল। এই অভিযুক্ত ব্যক্তিরা যদি আমেরিকার নাগরিক হতো, তাহলে সৌদি আরব এ সাহস করত কি না সন্দেহ। বলা বাহুল্য, সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্কটা অসমভিত্তিক।

মিডিয়া ভাবনা-সংবাদপত্রে মিথ্যাচার: প্রতিকার কী by মুহাম্মদ জাহাঙ্গীর

যে বিষয়টি নিয়ে আজ লিখতে বসেছি, তা আমার আগের কোনো লেখার পুনরাবৃত্তি হতে পারে। তাই প্রথমেই পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে রাজনীতিবিদেরা প্রতিদিন একই কথা বললে, আর তা প্রতিদিন সংবাদপত্রে ছাপা হলে যদি দোষ না হয়, আমারও দোষ হবে না। শর্ত হলো—কথাটি জনগুরুত্বপূর্ণ কি না।

কালের পুরাণ-খালেদা জিয়ার ‘নতুন নেতৃত্ব’ by সোহরাব হাসান

শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই খালেদা জিয়ার ঢাকা-সিলেট রোডমার্চ শেষ হয়েছে। এ জন্য চারদলীয় জোট নেতারা মোবারকবাদ পেতে পারেন। সিলেটে খালেদা জিয়ার জনসভায় প্রচুর লোক হয়েছে। মানুষের ভিড় দেখা গেছে পথসভাগুলোতেও। ক্ষমতাসীন দলের যেসব হামবড়াভাব নেতা জনপ্রিয়তা ও ক্ষমতা চিরস্থায়ী ভাবেন, তাঁদের জন্য এটি সতর্কবার্তা হতে পারে। অবশ্য যদি তাঁরা দেয়ালের ভাষা পড়তে পারেন।

নেতিবাচক রাজনীতি পরিহার করুন-এবং বিরোধীদলীয় নেতা কী বলেন

সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর দল ও জোটের শরিকদের নিয়ে বিরোধী জোটের দায়িত্ব কতটা পালন করছেন, সেদিকে খেয়াল না রেখে প্রকাশ্য জনসভায় দায়িত্বহীন কথাবার্তার তুবড়ি ছোটাচ্ছেন। ১১ অক্টোবর সিলেটের জনসভায় তিনি যেসব কথা বলেছেন, তাতে দায়িত্বহীনতা ও বিদ্বেষই ফুটে উঠেছে। বিশেষ করে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর একটি উক্তির উল্লেখ করে তিনি যা বলেছেন, তা শিষ্টাচারবর্জিত।

আমাদের আমলাতন্ত্রের জয় হোক!-বিশ্বভ্রমণের স্বপ্নের সমাধি ঘটবে স্বদেশেই?

দুনিয়ার এত দেশে গেলেন, সমস্যায় পড়লেন না, পড়লেন নিজের দেশে। আবদুস সাত্তার সালাউদ্দিন একজন মুক্তিযোদ্ধা, কানাডা থেকে শুরু করেছিলেন গাড়ি নিয়ে বিশ্বভ্রমণ। দেশের মাটি স্পর্শ না করলে একটি বিশ্বভ্রমণ কি পূর্ণতা পায়! আবদুস সাত্তার তা-ই করতে চেয়েছিলেন, আর এখানেই বড় ভুল করে বসেছেন তিনি! দেশে আসার পর এক বছরের বেশি সময় ধরে আটকে আছে তাঁর গাড়িতে চড়ে বিশ্বভ্রমণ।

সুস্থ রাজনৈতিক বক্তব্যই প্রত্যাশিত-প্রধানমন্ত্রীর অতীতমুখী ভাষণ

সিলেটে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জনসভার পরদিন নীলফামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থাকায় তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ছিল। তিনি যে তাঁর ভাষণে আগের দিন বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেবেন, সে সম্পর্কেও আমরা নিঃসংশয় ছিলাম।

অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত চাই-পদ্মা সেতুর ভবিষ্যৎ

বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণকাজে অনিশ্চয়তা গোটা জাতির জন্য বেদনাদায়ক। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর মহাজোট সরকার এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। বিদেশি দাতাদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রুতিও আদায় করতে পেরেছিল। এসব নিঃসন্দেহে সরকারের সাফল্য।

চারদিক-‘আবার এল যে সন্ধ্যা’

কেউ কি তাঁকে মনে রেখেছে? সুরমূর্ছনায় আকণ্ঠ নিমজ্জিত মানুষটিকে নিয়ে কি কোথাও কোনো আলোচনা হয়?মাঝে মাঝে কোথাও কখনো ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি ভেসে উঠলে চমকে উঠি! ফিরে যাই আমাদের কৈশোরে। কিংবা তারও আগে—শৈশবে। যখন থেকে লাকী আখান্দ্, হ্যাপি আখান্দের ভালোবাসা পেয়েছিলাম।

উচ্চশিক্ষা-একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশায় by আবদুল মান্নান

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অ্যাসোসিয়েশন অব স্কুলস অ্যান্ড কলেজেসের কমিশন অন ইনস্টিটিউশনস অব হায়ার এডুকেশনের (এনইএএসসি) আমন্ত্রণে গত মাসে বোস্টনের নিকটবর্তী শহর বেডফোর্ডে গিয়েছিলাম তাদের বার্ষিক সভায় অংশগ্রহণ করতে।

সংঘর্ষে মেডিক্যাল কলেজ বন্ধ-কঠোর ব্যবস্থা নিতে হবে

শিক্ষাঙ্গন উত্তপ্ত হয়ে থাকে সাধারণত বিরোধীদলীয় ছাত্র সংগঠনের আন্দোলন-দাবিতে। কিন্তু প্রায়ই লক্ষ করা যাচ্ছে, দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বিঘি্নত করছে সরকারকে সমর্থনকারী সংগঠন ছাত্রলীগ। শনিবার আবারও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে কর্তৃপক্ষ সলিমুল্লা মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করেছে।

তিস্তা চুক্তি নিয়ে নতুন প্রশ্ন-বাংলাদেশের স্বার্থ যেন ক্ষুণ্ন না হয়

তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের নতুন কৌশলের যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি, তা আমাদের হতাশাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ভারতের আনন্দবাজার পত্রিকা ও বাংলাদেশের কালের কণ্ঠে প্রকাশিত খবর ও অন্যান্য সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থানে এখনো অনড়।

পবিত্র কোরআনের আলো-সত্যের পথে জিহাদ করতে যাওয়া এবং বিমুখ হয়ে থাকা লোকদের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল

৮৫. ওয়ালা- তু'জিব্কা আমওয়া-লুহুম ওয়াআওলা-দুহুম; ইন্নামা- ইউরীদু ল্লা-হু আঁই ইয়্যুআ'য্যিবাহুম বিহা- ফিদ্ দুনইয়া- ওয়াতায্হাক্বা আনফুছুহুম ওয়াহুম কা-ফিরূন। ৮৬. ওয়াইযা- উনযিলাত ছূরাতুন আন আ-মিনূ বিল্লা-হি ওয়াজা-হিদূ মাআ' রাছূলিহিছ্ তা'যানাকা ঊলুত্ ত্বাওলি মিনহুম ওয়াক্বা-লূ যারনা- নাকুম্ মাআ'ল ক্বা-য়ি'দীন।

বিশেষ সাক্ষাৎকার : মোফাজ্জল করিম-রাজনীতিতে গুণগত পরিবর্তন আসেনি

তিন বছর পার করল মহাজোট সরকার। এই তিন বছরে কতটুকু এগিয়েছে দেশ? সরকার কি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? বিরোধী দল কি সঠিক ভূমিকা পালন করছে? রাজনীতির মাঠে দুই জোট এখন অনেকটাই মুখোমুখি অবস্থানে।

চরাচর-রোয়াইলবাড়ির পুরাকীর্তি by আলম শাইন

কথায় আছে 'আগুন কখনো ছাইচাপা থাকে না'। থাকে না কখনো ইতিহাস গ্রন্থচাপা। এর সঙ্গে বলতে হয়, পুরাকীর্তি কখনো থাকে না মাটিচাপা। একটা সময় মাটির উপরে বেরিয়ে আসবেই। হাজার বছর পরে হলেও তা খননের মাধ্যমে উদ্ঘাটিত হবে। এ ধরনের অনেক পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে দেশে, যা শত হাজার বছর আগে লোকচক্ষুর অন্তরালে থাকলেও তা একসময় মানুষের চোখের সামনে চলে এসেছে।

টেপরেকর্ডার ও এক মুমূর্ষু ভাষা by মুহাম্মদ হাবিবুর রহমান

হেসে খেলে
প্রকৃতির সঙ্গে বেড়ে উঠে
অনেক পরমায়ু পেয়ে
বুড়োবুড়ি মারা গেছে।

মালদ্বীপ যাচ্ছে কোথায় by লে. জেনারেল প্রকাশ সি ক্যাটচ (অব.)

ভারতীয় প্রশাসন মনে হয় মালদ্বীপের সঠিক পরিস্থিতি সম্পর্কে অনুমান করতে পারছে না। প্রচার মাধ্যমও এই দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। মৌলবাদের থাবা সেখানে পড়েছে কয়েক বছর আগেই। তখন থেকেই বর্তমান অস্থিতিশীলতার সূত্রপাত হয়। তারই সূত্র ধরে কিছু মানুষ বিক্ষোভের জন্ম দেয়। আর তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায় কিছু পথভ্রষ্ট পুলিশকেও। এই পুলিশরাই আসলে উন্মুক্ত রাস্তায় মিলিটারির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

নিত্যজাতম্‌-রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ অর্থমন্ত্রীদের দূরদৃষ্টি by মহসীন হাবিব

একজন অর্থমন্ত্রীর দূরদৃষ্টি একটি দেশের জন্য কতটা অপরিহার্য সেটা শুধু আধুনিক বিশ্ব নয়, প্রাচীন রাজ্য-সাম্রাজ্যের দিকে তাকালেও আমরা পরিষ্কার দেখতে পাই। প্রায় সক্রেটিসের সম-সাময়িক বিস্ময়কর এক মানুষ জন্মগ্রহণ করেছিলেন ভারত উপমহাদেশের মগধ, অর্থাৎ আধুনিক বিহারের পাটনায়। তাঁর পিতৃপ্রদত্ত নাম ছিল বিষ্ণুগুপ্ত মিশ্র। সে নাম ঢাকা পড়ে গেছে তাঁর প্রতিভা থেকে উদ্গত নামগুলোর নিচে। আমরা এখন তাঁকে চিনি চাণক্য বা কৌটিল্য বলে।

ভিন্নমত-কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করে বিদেশি বিশ্ববিদ্যালয় আসতে দিন by আবু আহমেদ

আমরা কিছুদিন যাবৎ অতীব দুঃখের সঙ্গে লক্ষ করছি ব্যক্তিখাতে বিশ্ববিদ্যালয় স্থাপন করে কিছু লোক রীতিমতো শিক্ষা দেওয়ার নামে সার্টিফিকেট বিক্রির বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ব্যক্তিখাতকে উচ্চশিক্ষার জন্য উন্মুক্ত করে দেওয়ার পেছনে আমরা কোনোদিনই ভাবিনি যে এভাবে উচ্চশিক্ষার নামে সনদ বিক্রির বাণিজ্য হতে পারে।

মর্মান্তিক দুর্ঘটনা-দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

দুর্ঘটনা বাড়ছে। মিরসরাই ট্র্যাজেডির ক্ষত এখনো শুকায়নি। সড়ক দুর্ঘটনা থেমে নেই। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। অকালে ঝরে যাচ্ছে প্রাণ। প্রতিকারহীনভাবেই বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। শনিবার সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাজধানীতে প্রাণ হারিয়েছেন এক মেধাবী সাংবাদিক। সোমবার কুমিল্লা ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছে।

পঞ্চম আদমশুমারি-জনসংখ্যার প্রকৃত চিত্র দেখতে চাই

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রকৃতপক্ষে কত? পঞ্চম আদমশুমারি অনুযায়ী, গত ১৫ মার্চ বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ। ২০১০ সালের অক্টোবর মাসে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বলেছিল, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ। এতে সরকারের উচ্চপর্যায় থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল।

পবিত্র কোরআনের আলো-হজরত আদম (আ.)-এর দুই পুত্রের কলহের কাহিনী

২৫. ক্বালা রাবি্ব ইন্নী লা-আমলিকু ইল্লা নাফছী ওয়া আখী ফাফ্রুক্ব বাইনানা ওয়া বাইনাল ক্বাওমিল ফাছিক্বীন।২৬. ক্বালা ফাইন্নাহা মুহার্রামাতুন আ'লাইহিম আরবায়ী'না ছানাতান; ইয়াতীহূনা ফিল আরদ্বি; ফালা তা'ছা আ'লাল ক্বাওমিল ফাছিক্বীন।

প্রতিষ্ঠাবার্ষিকী-চতুর্থ বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় by সালেহ মোহাম্মদ

দেশ বিভাগের পর থেকেই রংপুরবাসী রংপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিল। ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সেই আন্দোলনে অনেকটাই ভাটা পড়ে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আবার রংপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে।

মহানগর-সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকা শহরের প্রত্যাশায়... by শেখ হাফিজুর রহমান

৭ অক্টোবর প্রথম আলোর খোলা কলামে নজরুলের জীবনযুদ্ধের কথা পড়ছিলাম। সিরাজগঞ্জের চৌহালী থেকে আসা নজরুল ভ্যানগাড়িতে করে আখ বিক্রি করেন। জীবনযুদ্ধে জেরবার নজরুল বলছেন, ‘ঢাকায় কি আর সাধে থাকি?’ শিরোনামটি দেখেই লেখাটি পড়ি। লেখাটি ভালো লাগে আর শিরোনামটি মনে গেঁথে যায়। ‘ঢাকায় কি আর সাধে থাকি?’

খোলা হাওয়া-আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে by সৈয়দ মনজুরুল ইসলাম

কলেজে আমাদের বাংলা পড়াতেন সুধীর চন্দ্র পাল স্যার। খুব আবেগ দিয়ে রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ গল্পের ওপর আলোচনা করতেন, মাঝেমধ্যে রসিকতাও করতেন। দু-একটি হাসির গল্প বলে ক্লাস-পালানোদ্যত ছোটখাটো দলটিকে ক্লাসে ধরে রাখতেন। তাঁর একটা গল্প ছিল—এক বস্তিবাসী এবং তাঁর বড়লোক ও অট্টালিকাবাসী প্রতিবেশীকে নিয়ে। বড়লোক প্রতিবেশীর ছেলের বিয়ে হচ্ছে, সবাই নিমন্ত্রণ পেয়েছেন। বস্তিবাসী ভাবলেন,

দুই রাষ্ট্রীয় সংস্থার বিরোধ অনাকাঙ্ক্ষিত-ডিবি সদস্যদের পেটানোর অভিযোগ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) সদস্যদের হাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তিন সদস্যের আটক এবং নির্যাতিত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এ দুটি সংস্থার মধ্যে বিরোধ স্পষ্ট। বিষয়টি উদ্বেগের। কারণ, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব-বিরোধ মোটেই সুলক্ষণ নয়। তাদের মধ্যে বরং পরিষ্কার বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্কই বাঞ্ছনীয়।

আপিল বিভাগের রায়ের প্রতিফলন চাই-বিচারক নিয়োগে অস্বচ্ছতা

সুপ্রিম কোর্টে ছয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ-প্রক্রিয়া দেখে প্রতীয়মান হয় যে এখানে আগের মতোই অস্বচ্ছতা রয়ে গেছে। অথচ ১০ জন বিচারকের আলোচিত মামলার রায়ে উচ্চ আদালতের বিচারক বাছাই থেকে শুরু করে নিয়োগের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

বি. রমণ-১৩/৭ মুম্বাই হামলা : কিছু প্রশ্ন ও উত্তর

১৩/৭-এর মুম্বাইতে তিনটি বোমা হামলা কি গোয়েন্দা ব্যর্থতারই ইঙ্গিত করে? হ্যাঁ, প্রতিটি সফল সন্ত্রাসী হামলাই হয় গোয়েন্দা ব্যর্থতা অথবা নিরাপত্তা ব্যর্থতা অথবা দুটো ব্যর্থতার কারণে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদম্বরম বলেছেন, গোয়েন্দা তৎপরতা না থাকলেও একে গোয়েন্দা ব্যর্থতা বলে আখ্যায়িত করা যাবে না। তিনি এ কথা দিয়ে কী বোঝাতে চেয়েছেন?

ভিন্নমত-ভারতের সঙ্গে কথা বলুন, তবে সাহসের সঙ্গে by আবু আহমেদ

ভারত অবশ্যই আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রতিবেশী। এই গুরুত্বটা বেড়েছে ভারতের বিশাল আয়তন এবং উঠতি বড় অর্থনীতিগুলোর অন্যতম হওয়ার কারণে। অন্যদিকে বাংলাদেশও বড় বটে, তবে শুধু জনসংখ্যায়। এই দেশের তিন দিকেই ভারত, অন্যদিকে আছে সাগর। বাস্তবতা হলো, ভারত ইচ্ছা করলে বাংলাদেশের জন্য অনেক সমস্যা সৃষ্টি করতে পারে।

চরাচর-সাপের বিষ by আজিজুর রহমান

পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে মাত্র ৮ শতাংশ বিষধর। বাকি ৯২ শতাংশ নির্বিষ ও নিরীহ প্রকৃতির। আর বাংলাদেশে রয়েছে ৮০ প্রজাতির সাপ। এগুলোর মধ্যে ২২ প্রজাতি মারাত্মক বিষধর। সুতরাং সাপে কামড়ালেই মানুষ মারা যাবে_এ আশঙ্কা ঠিক নয়।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

গণ-অনশন পালন করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সার্বক্ষণিক মিত্ররা ছাড়াও এই গণ-অনশনে সহমর্মিতা জানিয়েছে যারা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের কথা এখন আর বলার অপেক্ষা করে না। দলগুলোতে কর্মীর সংখ্যা হাতে গোনা। সমর্থকদের তো বেড়জাল দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ঢাল-তলোয়ারবিহীন নিধিরামদের গর্জন কিন্তু তাই বলে কম নয়।

কল্পকথার গল্প-'...আমারে চিনলাম না আমি' by আলী হাবিব

আমি কে? আমি এক শক্তিমান। আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এখানে আমি, ওখানে আমি। আকাশে আমি, পাতালে আমি। আমি সবখানে। সর্বত্র আমি আছি। আমি না থাকলে এটা হবে না_ওটা হবে না। কোথাও গণ্ডগোল_খবর এল। বলে দিলাম, আমি আসছি। আজকাল তো হাতের মুঠোয় ফোন। ফোন থেকে বলে দিলেই হলো।

কালান্তরের কড়চা-জীবন সায়াহ্নে পৌঁছেও যদি অভ্যাস পাল্টানো না যায়, তবে আর কবে পাল্টাব? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

মিথ্যাচারের জবাবে (২) আগেই লিখেছি, সিরাজুর রহমান (বিবিসি রেডিও বাংলা বিভাগের সাবেক স্টাফ) তাঁর 'নয়া দিগন্তের' এক কলামে লিখেছেন, ১৯৫২ সালে আমি ম্যাট্রিক পাস করে বরিশাল থেকে ঢাকায় এসে তাঁর কাছে চাকরিপ্রার্থী হয়েছিলাম। কথাটা ডাহা মিথ্যা না হলে স্বীকার করতাম। কারণ কারো কাছে চাকরিপ্রার্থী হওয়া এমন কিছু লজ্জার ব্যাপার নয়। সিরাজুর রহমানও তাঁর সাংবাদিক জীবনে বহু লোকের কাছে চাকরিপ্রার্থী হয়েছেন।

উচ্চ আদালতের রায়-দ্রুত বাস্তবায়িত হোক

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় হলেও অবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ নিতান্তই অপর্যাপ্ত। এখানে ওয়াসার সরবরাহ করা পানি পানের অযোগ্য। এই পানি পান করে প্রতিবছর বহু মানুষ ডায়রিয়া ও অন্যান্য পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। নদীতে নিক্ষিপ্ত রাসায়নিক বর্জ্যের কারণে ক্যান্সারসহ লিভার ও কিডনির রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

পাখি by আদনান মুকিত

গত রাতে তিথির সঙ্গে পূর্ণদৈর্ঘ্য ঝগড়া হওয়ায় ঘুম হয়নি। আমি আগেও খেয়াল করেছি, কোনো কারণে রাতে ঘুম না হলে পরদিন ভোর থেকেই ঝামেলা শুরু হয়। আজও তা-ই হচ্ছে। যে কাক প্রতিদিন বৈদ্যুতিক খাম্বার ওপর বসে ডাকত, সে একদম আমার জানালার কার্নিশে বসে ডাকছে।

ভালোবাসার বাজারে বিপণন কৌশল

ভ্যালেন্টাইন ডে-তে কি কেবল ভালোবাসাবাসিময় জিনিসপত্রই বিক্রি হবে! মোটেও না, বুদ্ধি থাকলে চরম রস-কষহীন পণ্যও গছিয়ে দেওয়া যায় একজন প্রেমিকের হাতে। পণ্যের সঙ্গে কেবল চাই সূক্ষ্ম ও ভালোবাসাবাসিময় একটা
মোক্ষম বাণী!

আমি কেন আর হাত দেখি না by বিশ্বজিৎ চৌধুরী

আমি যখন থার্ড ইয়ারের ছাত্র, তখন থেকে হাতের রেখা দেখে ভাগ্য বলতে শুরু করি। ফোর্থ ইয়ারে ওঠার পর ক্যাম্পাসে, বিশেষত মেয়েদের কাছে আমি এতটাই জনপ্রিয় যে এক ছাত্রনেতা আমাকে ডেকে নিয়ে শাসিয়ে দিয়েছিলেন। এসব ‘বুজরুকি’ বন্ধ না করলে মেডিকেল কলেজ থেকে বিতাড়নের পাকা ব্যবস্থার কথা জানানো হলো আমাকে।

রসকারণ-পটোলচেরা চোখ হলে সুন্দরী বলি কেন? by আব্দুল কাইয়ুম

গায়ের রং ফরসা হলে সুন্দর বলা হয়। আগের যুগে মোটাসোটা মেয়েদের সুন্দরী বলা হতো, কারণ তারা পরিশ্রমী। আজকাল অবশ্য হালকা-পাতলা চেহারার মেয়েরাই সুন্দরী বলে বিবেচিত। অঞ্চলভেদে সুন্দরীর সংজ্ঞা একেক রকম। কিন্তু সব দেশে সব কালে পটোলচেরা চোখের মেয়েদের সুন্দরী বলি।

আলাদিনের দৈত্য ফিচারিং ভালোবাসা দিবস by নাসিফ চৌধুরী

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের ভালোবাসা দিবস পালনের ইচ্ছা ছিল। কিন্তু কিসের কী, আমার আর ঐশীর প্রেমের বিষয়টা টের পেয়ে সব পণ্ড করে দিলেন ঐশীর বাবা বজলুর রহমান। বাংলা সিনেমার ভিলেন বাবাদের মতো তিনি গৃহবন্দী করলেন তাঁর মেয়েকে। ভালোবাসা দিবস নামের উজ্জ্বল বাল্বটি আমার চোখের সামনেই ফিউজ হয়ে গেল।

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি -নিশ্চিত করা হোক শিক্ষার মান

শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। বাংলাদেশে এখনো সবার জন্য শিক্ষা নিশ্চিত করা যায়নি। শিক্ষাকে সবার কাছে পেঁৗছে দেওয়ার চেষ্টা চলছে। আবার শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। শিক্ষাক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে ফারাকটাও বেশ স্পষ্ট। আমাদের দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নয়। আবার সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি অনুদানও পায় না।

পবিত্র কোরআনের আলো-হালাল-হারাম সম্পর্কে কোরআনের নির্দেশ

৪. ইয়াছআলূনাকা মা যা উহিল্লা লাহুম; ক্বুল উহিল্লা লাকুমুত্ ত্বায়্যিবাতু ওয়া মা আল্লাম্তুম্ মিনাল জাওয়ারিহি মুকালি্লবীনা তু'আলি্লমূনাহুন্না মিম্মা আ'ল্লামাকুমুল্লাহু; ফাকুলূ মিম্মা আমছাকনা 'আলাইকুম ওয়ায্কুরুছ্মাল্লাহি 'আলাইহি ওয়াত্তাক্বুল্লাহা; ইন্নাল্লাহা ছারীউ'ল হিছাব।

জহুর আহমদ চৌধুরী : একজন আজীবন সংগ্রামী by মুহম্মদ সবুর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঠানো স্বাধীনতার সেই পবিত্র ঘোষণাটি টেকনাফ থেকে তেঁতুলিয়াসহ বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন জহুর আহমদ চৌধুরী। বাঙালির মুক্তির পতাকাটি ঊধর্ে্ব তুলে ধরে বাঙালির প্রাণের আকুতিটুকু তিনি ছড়িয়ে দিয়েছিলেন অসীম সাহসে।

একুশের চাওয়া একুশের পাওয়া-ভিনভাষীদের সম্প্রচারমাধ্যমে বাংলা by কুর্রাতুল-আইন-তাহ্মিনা

ভাষা প্রাণ পায় মানুষের মুখে। আর মানুষের বড় শক্তি তার প্রাণের ভাষা। আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের বাংলাযাত্রা যেন সে কথাই বলছে। গত শতাব্দীর গোড়ায় যখন বেতার সম্প্রচারমাধ্যম হিসেবে রূপ পাচ্ছে, তখন থেকেই সীমানা পেরোনো সম্প্রচারের উদ্যোগও শুরু হয়েছে। বেতারের শক্তি, ভালো বা মন্দ কাজে, তখনই চিহ্নিত হয়েছে।

যৌথ নদী-তিস্তার পানি বণ্টন নিয়ে জটিলতা বাড়ছে by ম. ইনামুল হক

গত ১১ জানুয়ারি কলকাতার আনন্দবাজার পত্রিকায় ‘মমতার শর্ত মেনে তিস্তা-জট খুলতে উদ্যোগী মনমোহন’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তির কারণে মুখ থুবড়ে পড়েছিল তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গ জল থেকে বঞ্চিত হবে—এই অভিযোগ তোলায় প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে গিয়েও সেই চুক্তি বাস্তবায়ন করতে পারেননি।

বাংলাদেশ পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা by মো. তৌফিক হোসেন

সম্প্রতি পুঁজিবাজারে ব্যাপক দরপতনে উদ্বিগ্ন অজস্র বিনিয়োগকারী। সেই সঙ্গে দেশবাসী। শুধু তা-ই নয়, পুঁজিবাজারের এই উত্থান-পতন দেশের বাইরের বিনিয়োগকারীদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁদের মনে জন্ম নিয়েছে হাজারো প্রশ্ন। কেন এই দরপতন? এটা কি মাইন্ড গেম, নাকি পুঁজিবাজার উত্থান-পতনের একটি চলমান প্রক্রিয়া? প্রতিনিয়ত বাজার পরিচালনার পেছনে অদৃশ্য শক্তি কে বা কারা?

সদরে অন্দরে-কলঙ্কের দাগ কেন শিক্ষকের গায় by মোস্তফা হোসেইন

এক মণ দুধও নষ্ট হয়ে যেতে পারে এক ফোঁটা গোচনার দোষে। তেমনি গোজাতভুক্ত না হয়েও মানবজাতির দু-একজনই দূষিয়ে দিতে পারে দু-চার লাখ মানুষের একটি সম্প্রদায়কে। সে ক্ষেত্রে গোটা সম্প্রদায় যদি কোনো কারণে দূষিত না-ও হয়, তবু আঁচড় লেগে যায় শুদ্ধজনের গায়েও।

ইতিউতিপুলিশের সভ্য আচরণ কি পাওয়া যাবে by আতাউস সামাদ

এক. জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক পুলিশের নৃশংস মারপিটের ফলে গুরুতর আহত হওয়ায় এখন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (রহঃবহংরাব পধৎব) আছেন। তাঁর ওপর প্রকাশ্যে যে রকম বর্বর অত্যাচার করে কিছু পুলিশ, সে দৃশ্য খানিকটা দেখেছিল দেশবাসী ও সারা বিশ্বের মানুষ বেসরকারি টেলিভিশনগুলোর কল্যাণে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি-পরিত্রাণের ব্যবস্থা করতে হবে

গত কয়েক বছরে বাংলাদেশের মানুষের আয় বেড়েছে অনেক। কিন্তু আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি অস্বাভাবিক। আঘাত লেগেছে সঞ্চয়ে। সঞ্চয়ের পরিমাণ কমতে কমতে শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছে অনেকের। কারো কারো আবার জীবন চালাতে গিয়ে ঋণের বোঝা বাড়াতে হচ্ছে বাধ্য হয়ে। এ অবস্থা মূলত মধ্যবিত্ত শ্রেণীরই বেশি।

বাংলাদেশ-ভারত ট্রানজিট ইস্যু-প্রাধান্য পাক জাতীয় স্বার্থ

সমগ্র বিশ্বকে বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে একটি 'ভুবন গ্রাম' বলা যায়। বর্তমান যুগটা হলো পারস্পরিক আস্থার ভিত্তিতে একে অন্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়ার যুগ। সে প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারতের সম্পর্কের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

পবিত্র কোরআনের আলো-অজু, গোসল ও তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জনে বিধি-বিধান

৬. ইয়া-আইয়্যু হাল্লাযীনা আ-মানূ ইযা-ক্বুমতুম ইলাস্ সালা-তি ফাগছিলূ উজূহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারা-ফিকি্ব ওয়ামছাহূ বিরুঊছিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন; ওয়াইন কুনতুম জুনুবান ফাত্ ত্বাহ্হারূ; ওয়াইন কুনতুম্ মার্দ্বা- আও আ'লা- ছাফারিন আও জা-আ আহাদুম্ মিনকুম্ মিনাল গা-য়িতি্ব আও লা-মাছতুমুন্ নিছা-আ ফালাম তাজিদূ মা-আন ফাতাইয়াম্মামূ সায়ী'দান ত্বায়্যিবান ফামছাহূ বিউজূহিকুম ওয়া আইদিয়াকুম্ মিনহ; মা-ইউরীদু ল্লা-হু লিইয়াজআ'লা

বিশ্ব বেতার দিবস-জগদীশচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি by চৌধুরী মুফাদ আহমদ

আজ ১৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিশ্বব্যাপী পালিত হচ্ছে World Radio Day বা বিশ্ব বেতার দিবস। গত নভেম্বর মাসে স্পেনের অনুরোধে ইউনেসকোর ৩৬তম সাধারণ অধিবেশনে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালনের সিদ্ধান্ত হয়।

বন্য প্রাণী আইন-কার সুরক্ষা? কার নিরাপত্তা? by পাভেল পার্থ

অরণ্য ও প্রাণবৈচিত্র্যবিষয়ক প্রথম রাষ্ট্রীয় আইন তৈরি হয় ১৯২৭ সালে। বাংলাদেশের বনভূমি ও প্রাণবৈচিত্র্যের সমাহারকে ঔপনিবেশিক ওই আইনের ধাক্কা সামলেই এখনো পর্যন্ত চলতে হচ্ছে। পরবর্তী সময়ে ১৯৭৩ সালে তৈরি হয় বন্য প্রাণী সংরক্ষণ আইন। সম্প্রতি উল্লিখিত আইন দুটি বদলের রাষ্ট্রীয় উন্মাদনা শুরু হয়েছে।

সরল গরল-সংবিধান বিতর্ক: আহমেদ বনাম আহমদ by মিজানুর রহমান খান

সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আওতায় নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপি জনগণের সামনে সত্য আড়াল করছে। তারা অর্ধসত্য বলার প্রতিযোগিতায় আছে। এভাবে তারা জনগণকে কার্যত ভাঁওতা দিচ্ছে। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেছেন, ‘প্রজ্ঞাপন জারির মাধ্যমে ইসি পুনর্গঠন-প্রক্রিয়া অসাংবিধানিক।’ তাঁর কথায়, গত ৪০ বছরে এই প্রথম অসাংবিধানিকভাবে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে।

দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন-পুলিশ সদস্যদের বাড়াবাড়ি

‘অনেকগুলো গাড়ি আটকের সময় ওই দুই ছেলেকেও আটক করা হয়। থানায় আনার পর ছেলেটি পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে।’ রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের বক্তব্য এটি। বলেছেন প্রথম আলোর প্রতিবেদককে। আটক দুই ছেলের একজন রাকিব; ওসি শাহ আলম বলেছেন, গত শুক্রবার গুলশান থানায় রাকিবের ওপর পুলিশের ‘নির্যাতনের অভিযোগ সত্য নয়।’

মানুষ কতটা নিরাপদ?-সাংবাদিক দম্পতি হত্যা

সমগ্র গণমাধ্যম মহলে শোকের ছায়া নেমেছে। শুধু এ জন্য নয় যে সাংবাদিক দম্পতিকে নির্মমভাবে খুন করা হয়েছে। সেই শোক তো আছেই। কিন্তু পরিস্থিতির কতটা অবনতি ঘটলে খুনিরা এভাবে ফ্ল্যাটের ভেতর দম্পতিকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে নির্বিঘ্নে সরে যেতে পারে, সেটাই বড় দুশ্চিন্তার বিষয়। এত থানা, এত পুলিশ, নিরাপত্তার নামে রাস্তার মোড়ে মোড়ে এত চেকপোস্ট তাহলে কিসের জন্য?

শ্রদ্ধাঞ্জলি : সৈয়দ জাহাঙ্গীর-বিদায় বন্ধু আমিনুল ইসলাম, বিদায়

আমিনুল ইসলাম এ দেশের প্রথম প্রজন্মের প্রথম স্থান অধিকারী প্রথম চিত্রশিল্পী। শিল্পের প্রতি অনুরাগ তাঁর কেবল নিজস্ব শিল্প সৃষ্টিতেই সীমাবদ্ধ ছিল না, তিনি সামগ্রিকভাবে বাংলাদেশের শিল্পকলার অগ্রগতিতে নিরলস ও সক্রিয় ভূমিকা রেখে গেছেন। উল্লেখ করা যায়, তিনি দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশে অনুষ্ঠানের প্রচেষ্টায় অনুপ্রেরণা ও সক্রিয় সহযোগিতা প্রদানে অগ্রণী ভূমিকা রেখেছিলেন।

স্বাস্থ্য খাতে বিদ্যমান নেতিবাচক চিত্র by ডা. এম এ করীম

এক সহকর্মীর বিদায় অনুষ্ঠানে (চাকরি থেকে অবসর নেওয়া) সহকর্মীরা আমাকে দাওয়াত করেছিলেন। সেখানে আড্ডায় মেতেছিলাম আমরা কয়েকজন পরমাণু চিকিৎসাবিজ্ঞানী। আড্ডার বিষয়বস্তু ছিল স্বাস্থ্যব্যবস্থা, স্বাস্থ্যনীতি, বিএমডিসি, ড্যাব এবং স্বাচিপ। আলাপ হচ্ছিল স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী স্বাস্থ্য খাত সম্পর্কে যা বললেন তা হলো, 'সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছি।

স্মরণ-মেঘনাপারের ছেলে কবি আহসান হাবীব by সাদিয়া মাহ্জাবীন ইমাম

সময়ের সঙ্গে নিজে তাল মেলাননি বরং সময়কে ছুটিয়েছিলেন নিজস্ব আধুনিকতার পেছনে। সঙ্গে নয় সময়ের আগে আগে পথচলা মানুষ। আধুনিক কবিতার কবি এমন পরিচয় কয়েকজনেরই রয়েছে। তার মধ্যে তিনিও একজন কিন্তু বড় পরিচয়, তিনি সবার কবি। পরিবর্তনের কবি। তাঁর কবিতা শুধু নির্দিষ্ট একটি বয়সী বা শ্রেণীর নয়।

রঙ্গব্যঙ্গ-'আমি দারোগা হব না, বাবা!' by মোস্তফা কামাল

আগেকার দিনে গ্রামগঞ্জে বড় চাকরি বলতেই দারোগার চাকরি বোঝাত। গ্রামের সাধারণ মানুষের কাছে দারোগারা ছিলেন দেবতুল্য। কারণ তাঁদের ছিল বেসুমার ক্ষমতা। গ্রামে দারোগা গেলে ভয়ে গ্রামছাড়া হতো মানুষ। গ্রামে দারোগা এসেছেন বলে রব ওঠে যেত।

বৃত্তের ভেতর বৃত্ত-বাপেক্সকে শক্তিশালী করতে বাধা কোথায়? by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

বাপেক্স বাংলাদেশ সরকারের মালিকাধীন একটি প্রতিষ্ঠান। আমরা জানি, এই প্রতিষ্ঠানের কাজ হলো দেশের গ্যাসক্ষেত্র আবিষ্কার এবং ভূগর্ভের গ্যাস উত্তোলন। কিন্তু বাপেক্সে অবস্থা হয়ে দাঁড়িয়েছে-'ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার'-এর মতো। দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ মহল থেকে এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কিংবা সক্ষমতা অর্জনের পথ বাতলে দেওয়া হলেও কোন কারণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে উদাসীন, তা বলা মুশকিল।

সংসদীয় গণতান্ত্রিক ধারা by এ এম এম শওকত আলী

দুর্নীতি দমন কমিশন (দুদক) জন্মলগ্নে খোঁড়া হাঁস হিসেবে আখ্যায়িত ছিল। কমিশনের চেয়ারম্যানসহ সদস্যদের মধ্যে কার্যসম্পাদন প্রক্রিয়া নিয়ে তীব্র মতবিরোধের কারণে শুরুতে দুদক খুব একটা কাজ করতে সক্ষম হয়নি। জনবলসহ অন্যান্য সাংগঠনিক সমস্যাও ছিল এর অন্যতম কারণ।

পূর্ব জাপানে ভূমিকম্প-ধকল কাটেনি কৃষি ও পর্যটন খাতের by রাহীদ এজাজ

‘সুনামির তাণ্ডব দাদাকে কেড়ে নিয়েছে। ভাসিয়ে নিয়ে গেছে আমাদের ঘরবাড়ি। তার পরও ব্যবসা বাড়িয়ে এ কারখানা গত সেপ্টেম্বরে চালু করেছি। এখানকার লোকজনের কর্মসংস্থানের কথা ভাবছি। কাজেই ধ্বংসস্তূপ থেকে ওনাগাওয়া শহর খুব শিগগিরই যে জেগে উঠবে, সে ভরসা আমার আছে।’ বললেন মাসাহি তাকামাশি।

মাশুল আরোপের বিষয়টি তোলেনি বাংলাদেশ-ট্রানজিটের আওতায় আরও সুবিধা চায় ভারত

নৌ প্রটোকলের আওতায় পণ্য ট্রানজিটের জন্য ভারত নতুন করে দুটি পোর্ট অব কল, বহুমাত্রিক ট্রানজিট-সুবিধাসহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে। ভারতের এই প্রস্তাবে ইতিবাচক মনোভাবও দেখিয়েছে বাংলাদেশ। এ অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ প্রটোকল-সংক্রান্ত যৌথ স্ট্যান্ডিং কমিটির প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠকে এসব সেবার বিনিময়ে কোনো মাশুল দাবি করেনি বাংলাদেশ।

বইয়ের মেলা প্রাণের মেলা-আজ মেলায় লাগবে বসন্তের রং by আশীষ-উর-রহমান

অশোকে, পলাশে, শিমুলে রাঙা বসন্ত এখন জাগ্রত দ্বারে। কিন্তু এই ইট-পাথরের কৃত্রিম নগরে তার লাবণ্যের স্পর্শ কি লাগে কোথাও? নিসর্গে বসন্তের সেই বর্ণচ্ছটা তো এখানে সুলভ নয় মোটেই। তবুও মানবহূদয় তার প্রভাব এড়াতে পারে না বলেই হয়তো আজ এই যান্ত্রিক নগরেও নাগরিকদের বেশভূষায়, উৎসব-আয়োজনে দেখা যাবে ঋতুরাজের আগমনীর আভাস।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩১২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। চাঁদ মিয়া, বীর প্রতীক
অদম্য এক মুক্তিযোদ্ধা তুমুল গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত। সহযোদ্ধাদের নিয়ে বীরত্বের সঙ্গে পাকিস্তানি সেনাদের আক্রমণ মোকাবিলা করছেন চাঁদ মিয়া। এমন সময় তাঁর চোখের সামনে গুলিবিদ্ধ হলেন তাঁদের অধিনায়ক।

ফাগুন, হাওয়ায় হাওয়ায়... by শরিফুল হাসান

রঙ লাগালে বনে বনে।/ ঢেউ জাগালে সমীরণে\/ আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা—’ কেবল কবিগুরুর ভাষাতেই নয়, বাস্তবেও ফাগুন হাওয়ার দোলা লেগেছে বাংলার নিসর্গে। আজ পয়লা ফাল্গুন। ষড়্ঋতুর এই দেশে ঋতুরাজ বসন্তের প্রথম দিন।

ভোটারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ-নির্বাচন কমিশনের আইন নিয়ে বিশ্বব্যাংকের আপত্তি by হারুন আল রশীদ

ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের (ইসি) বিদ্যমান ও প্রস্তাবিত আইনের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলেছে, ব্যক্তির মৌলিক অধিকারের পরিপন্থী এ আইন সংশোধন করা না হলে তারা উন্নত মানের জাতীয় পরিচয়পত্র, ডেটাবেইস ও নেটওয়ার্ক তৈরি প্রকল্পে (আইডিয়া প্রকল্প) ঋণ দেবে না।

নতুন করে পরীক্ষা নেওয়া হবে-খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ by ইফতেখার মাহমুদ

খাদ্য বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ‘জাতীয় স্বার্থে’ গত ২৭ জানুয়ারি দেশের ২১টি জেলায় একযোগে অনুষ্ঠিত ওই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ বাতিলেরও সুপারিশ করেছে তিন সদস্যের ওই কমিটি।

তলব না পালে আকাল লাইগবেক’-নন্দরানী চা-বাগানে শ্রমিকদের আকুতি by উজ্জ্বল মেহেদী ও মুজিবুর রহমান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা-বাগানের শ্রমিক সমীরণ গড়। স্ত্রীসহ শ্রমিকের কাজ করেন ওই বাগানে। তাঁদের রোজগারে চলে দুই সন্তানের পরিবার। চা-বাগানে সপ্তাহে এক দিন মজুরি দেওয়ার ‘তলব’ প্রথায় অভ্যস্ত এই দম্পতি তিন দিন ধরে কর্মহীন।

সীমান্তে হত্যা বন্ধের দাবি-বাংলাদেশ-ভারত সাইবার-যুদ্ধ! by পল্লব মোহাইমেন

বাংলাদেশ ও ভারতের কম্পিউটার হ্যাকাররা সাইবার-জগতে ওয়েবসাইট বেদখল ও অকার্যকর করার প্রতিযোগিতায় নেমেছেন। বিষয়টিকে এখন বলা হচ্ছে সাইবার-যুদ্ধ। হ্যাকারদের ফেসবুক গ্রুপ, বিভিন্ন বাংলা ব্লগসাইটের একাধিক ব্লগে বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে।

তাজউদ্দীনের নাতিকে নির্যাতন-দুই এসআই প্রত্যাহার, পাঁচ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় গুলশান থানার দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গতকাল রোববার একটি কমিটি গঠন করেছে পুলিশ।
ওই নির্যাতনের ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে আদালতে তলব করেছেন হাইকোর্ট।

এবার আগ্রহ দেখাল চীন by শরিফুজ্জামান

মালয়েশিয়া ২১ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। আবার চীনও এ সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। দিনক্ষণ ঠিক না হলেও খুব শিগগির চীন সরকারের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।