Showing posts with label হারুন হাবীব. Show all posts
Showing posts with label হারুন হাবীব. Show all posts

Saturday, July 27, 2013

সাম্প্রতিক প্রসঙ্গ-গণতান্ত্রিক সমাজের পথে বাধা অসহিষুষ্ণতা by হারুন হাবীব

ধর্ম কখনোই গুটিকয়েক ধর্মবেত্তা বা তালেবানদের হাতে রক্ষিত হয়নি। যুগে যুগেই ধর্ম রক্ষিত হয়েছে সাধারণ মানুষের হাতে। কারণ ধর্ম মানুষের আদি বিশ্বাস, যা মানুষ শ্রদ্ধা করে এসেছে, লালন করে এসেছে নিজের আত্মার তাগিদে।

Friday, July 12, 2013

সাম্প্রতিক প্রসঙ্গ-কী শিক্ষা নেবে আওয়ামী লীগ? by হারুন হাবীব

গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলের কর্মকাণ্ড, উত্তেজনা স্বাভাবিক ঘটনা। এতে সমাজ প্রভাবিত হয়। কিন্তু রাজনীতির এসব উত্তেজনা শান্ত মাথায় দেখা ভালো। এতে সাধারণ জনজীবন রাজনীতির তাপে মাত্রাতিরিক্ত যন্ত্রণাবিদ্ধ হয় না।

Friday, June 21, 2013

মত ও মন্তব্য-নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন গার্মেন্ট শিল্পে by হারুন হাবীব

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আগুন ও দালানধসের অভিশাপে শত শত নারী-পুরুষ নিহত হয়েছে কয়েক বছরে। পঙ্গু, সহায়সম্বলহীন হয়েছে অনেকে।

মত ও মন্তব্য-নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন গার্মেন্ট শিল্পে by হারুন হাবীব

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আগুন ও দালানধসের অভিশাপে শত শত নারী-পুরুষ নিহত হয়েছে কয়েক বছরে। পঙ্গু, সহায়সম্বলহীন হয়েছে অনেকে।

Friday, June 7, 2013

জবাবদিহি-কার্যকর সংসদের প্রত্যাশা by হারুন হাবীব

মুক্তিযুদ্ধ-উত্তরকালে আমরা যারা সাংবাদিকতায় আসি তারা বেশিরভাগই পেশার দৈনন্দিন রুটিনে এখন যুক্ত নেই। বেশিরভাগই 'রিটায়ার' করেছেন, 'রিপোর্টিং' বলতে যা বোঝায় _ তা করা হয় না।

Wednesday, January 23, 2013

মত ও মন্তব্য-দ্বিতীয় মুক্তিযুদ্ধ ও জাতীয় নবযাত্রার শুভ অধ্যায় by হারুন হাবীব

বাংলাদেশ চার দশক অতিক্রম করেছে। এই চার দশকে নানা সাফল্যের সঙ্গে সঙ্গে ব্যর্থতাও কম নেই বাংলাদেশের। যে ব্যর্থতাগুলো জাতির কপালে কলংকতিলক পরিয়ে দিয়েছিল, তার অবসান ছিল জরুরি।

Wednesday, January 16, 2013

হত্যা ও রক্তের আত্মসংহার বন্ধ হোক by হারুন হাবীব

দীর্ঘ ৩৪ বছরের অমানিশার পর বাংলাদেশ আরেকটি বিজয়ের পথে পদযাত্রা নিশ্চিত করেছে। দীর্ঘ অাঁধার পার করে আলোর পথে পা বাড়িয়েছে স্বদেশভূমি। ১৯৭৫-এর ঘাতকদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

Tuesday, December 25, 2012

মত ও মন্তব্য-স্বাধীনতাবিরোধীদের পুনরুজ্জীবন ও জাতীয় সংকট by হারুন হাবীব

বহু দলমত বা তাদের বিপরীতমুখী কর্মতৎপরতা একটি দেশের স্বাভাবিক ও সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন। যেকোনো সমাজের শান্তিপ্রিয় মানুষ বহু মত ও পথের এই রাজনৈতিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল।

Monday, November 19, 2012

মত ও মন্তব্য-কতটা টেকসই হবে খালেদা জিয়ার নতুন ভারতনীতি? by হারুন হাবীব

খালেদা জিয়ার সাম্প্রতিক ভারত সফরকে নানা মাত্রায় দেখার সুযোগ আছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিরোধীরা অনেকেই এ সফরকে আগামী নির্বাচনে তাঁদের ক্ষমতায় আসার অন্যতম 'শত পূরণ' হিসেবে দেখছেন। সফরটি নিয়ে সরকারি দল আওয়ামী লীগের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

Wednesday, October 17, 2012

মত ও মন্তব্য-ঐতিহাসিক শত্রু যেখানে ঘনিষ্ঠ সহযোগী by হারুন হাবীব

ঐক্যের মাধ্যমে শান্তিকে আমন্ত্রণ জানানোর স্বীকৃতি হিসেবে নরওয়ের নোবেল কমিটি এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে- যাকে আমরা সংক্ষিপ্তাকারে ইইউ বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ইইউর ভূমিকা ঐতিহাসিক নিঃসন্দেহে।

Wednesday, August 15, 2012

জাতীয় নবজাগৃতি এবং বঙ্গবন্ধু by হারুন হাবীব

১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভক্তির পর অল্পদিনেই প্রমাণিত হয়, এই বিভক্তি শুধুই পতাকা পরিবর্তনের। সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর জন্য কোনো সুফল বয়ে আনেনি এই বিভক্তি। বরং এক উপনিবেশবাদ বিদায় হওয়ার পর জেঁকে বসেছে আরেক উপনিবেশবাদ। কিন্তু লড়াকু বাঙালি মর্যাদার সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি।

Friday, August 3, 2012

মহাজোট সরকারের এক বছর সাহস ও প্রতিশ্রুতির রূপরেখা by হারুন হাবীব

পাঁচ বছরের একটি নির্বাচিত সরকারের জন্যে প্রথম এক বছর বড় কিছু নয়। এরপরও বলতে হবে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গেল এক বছরে আগামী চার বছরের পদযাত্রার একটা রূপরেখা তৈরি করেছে। সে রূপরেখা সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়েছে, বা হবে, এমনটা বলা সমীচীন হবে না।

Wednesday, August 1, 2012

মত ও মন্তব্য-পিছু হটছে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র by হারুন হাবীব

এককালে যা ভাবা যেত না, সন্দেহ করার তেমন অবকাশও ছিল না_তাই আজ বাস্তবে রূপ নিচ্ছে আফ্রিকা ও এশিয়ার আরবিভাষী অঞ্চলে। অবিশ্বাস্য গণবিদ্রোহে তিউনিসিয়া ও মিসরে বহু যুগের দুই স্বৈরাচারী শাসকের বিদায়ের পর উত্তাল হয়ে উঠেছে এবার অন্যান্য আরবিভাষী দেশ।

Wednesday, July 25, 2012

অনন্তযাত্রায় সমকাল বিজয়ী লেখক by হারুন হাবীব

১৯ তারিখ সন্ধ্যায় লন্ডনের হিথরো এয়ারপোর্টে পৌঁছার খানিকক্ষণ বাদেই আমাদের মেয়ে শুক্লা প্রথমেই দুঃসংবাদটি জানাল। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাড়িঁয়ে রইলাম। এমন অবেলায় চলে যাবেন হুমায়ূন ভাবিনি। ব্যক্তিজীবনে খুব একটা কাছাকাছি ছিলাম না আমরা। কালেভদ্রে দেখা। বেশির ভাগই তাঁর বাড়ির আড্ডায়।

Monday, July 23, 2012

মত ও মন্তব্য-ভারত-বাংলাদেশের টেকসই সম্পর্ক by হারুন হাবীব

ভূখণ্ডগত দিক থেকে প্রতিবেশীর অবস্থান নড়চড়যোগ্য হয় না। আমরা জানি, অবিভক্ত পাকিস্তানের ২৪ বছর ভারতের পরিচিতি ছিল 'শত্রু দেশ'। দেশটির নাগরিকদের সে মানসিকতাতেই গড়ে তোলার চেষ্টা হয়েছে। এটিও বলা সংগত হবে যে পাকিস্তানকে 'শত্রু দেশ' হিসেবেই গ্রহণ করেছিলও ভারত।

Sunday, July 8, 2012

মত ও মন্তব্য-বইমেলা, বাঙালির সৃজনশীলতা by হারুন হাবীব

চিন্তাশক্তির সৃজনশীলতা বাঙালিকে বৈশিষ্ট্য দান করেছে। বাঙালি শিল্পমনস্ক, সৃজনশীল এবং সৌন্দর্যপ্রিয়। এসব বৈশিষ্ট্যতার জন্য বিশ্বের জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বাঙালির সশ্রদ্ধ স্বীকৃতি আছে। শিল্পকলার নানা শাখায় এ জাতির পদচারণ বহুকাল।

Wednesday, June 27, 2012

মত ও মন্তব্য-অসীমান্তিক অমৃতপায়ী মেহেদি হাসান by হারুন হাবীব

মেহেদি হাসান নেই। দীর্ঘ রোগভোগের পর ১৩ জুন ২০১২ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবাদপ্রতিম এই সংগীতশিল্পী। করাচির আগা খান হাসপাতাল থেকে খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হৃদয় দুমড়ানো যন্ত্রণার আঘাত সইতে হয়েছে তাঁর বিশ্বজোড়া কোটি কোটি ভক্তকে। এ ভক্তকুল যেমন পাকিস্তানে, তেমনি ভারতে এবং বাংলাদেশে।

Friday, June 8, 2012

মত ও মন্তব্য-কালরাত্রি স্মরণে : যুক্ত পাকিস্তানের কফিনে শেষ পেরেক by হারুন হাবীব

স্বাধীনতার ৪০তম বার্ষিকীর কালরাত্রি স্মরণে যে লেখাটি লিখছি, তাতে আমার নিজের মন্তব্যের চেয়ে প্রতিবেদনের বিষয়গুলো প্রাধান্য পাক_এটিই আমি চেয়েছি। ৪০ বছর পেরিয়ে এসে এই দিনে আমাদের তারুণ্যের কথা মনে পড়ে। লাখো শহীদের রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে আমাদের মতো মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিকদের স্মৃতি নাড়িয়ে দেয়।

Thursday, June 7, 2012

মত ও মন্তব্য-হারিয়ে যাওয়া ডলার, কুড়িয়ে পাওয়া তিন মানবতাবাদী by হারুন হাবীব

প্রীতিভাজন ডা. খালেদ শামসুল ইসলাম ডলার শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিলেন। ঢাকা মহানগরীর সড়ক তাঁকে ছিনিয়ে নিল। আপাদমস্তক প্রগতিশীল এবং বিরল সাংগঠনিক ক্ষমতার অধিকারী ডা. ডলার মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন 'একাত্তরের যাত্রী'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

Sunday, May 6, 2012

মত ও মন্তব্য-কে শোনাবে শান্তির বাণী অশান্তির অতলান্তিকে by হারুন হাবীব

ক্রমান্বয়েই অদ্ভুত সমাজ হয়ে উঠছি আমরা! লড়াইয়ের শেষ নেই এখানে! আধিপত্যের লড়াই, রাতারাতি বড় লোক হওয়ার লড়াই, কে কত বেশি অমানুষ হবে তার লড়াই, কে কত নিকৃষ্ট, নিষ্ঠুর হবে তার লড়াই, কে কাকে কতটা ঠকাতে, কতটা প্রতারিত, কতটা অধিকারহীন করতে পারে, কেড়ে নিতে পারে- তার লড়াই! দুর্ভাগ্য, লড়াই নেই কেবল