Friday, November 18, 2011

নয় মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে প্রায় ২১ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ৩৮৬ কোটি ৬৩ লাখ ডলার। এটি গত বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি।
আর ২০১০ সালের একই সময়ে এই রপ্তানি থেকে আয়ের পরিমাণ ছিল ৩১৮ কোটি ডলার।
চলতি বছরের শুরু থেকেই আমেরিকার বাজারে রপ্তানির যে ঊর্ধ্বগতি চলছিল, তা এখনো অব্যাহত রয়েছে। তবে যে গতিতে রপ্তানি বাড়ছিল, তাতে কিছুটা ভাটা পড়েছে। প্রথম আট মাসে যেখানে আগের বছরের তুলনায় ২৫ শতাংশ রপ্তানি বেড়েছিল, সেখানে নয় মাস শেষে এই হার কমে দাঁড়িয়েছে ২১ শতাংশে।
অর্থাৎ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি থেকে আয় বাড়লেও রপ্তানির প্রবৃদ্ধির ধারা সামান্য শ্লথ হয়েছে।
যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য বিভাগের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, মার্চ মাসের পর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রায় প্রতিমাসেই ছিল নিম্নমুখী। মার্চে যেখানে ৪৭ কোটি ৬৮ লাখ ডলারের রপ্তানি আয় হয়েছিল, সেখানে জুলাই মাসে তা নেমে যায় ৪১ কোটি ৩১ লাখ ডলারে।
তবে আগস্ট মাসে রপ্তানি হঠাৎ করেই বেড়ে যায়। ওই মাসে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়ায় ৫০ কোটি ৩১ লাখ ডলার। কিন্তু সেই ধারা সেপ্টেম্বর মাসে আর ধরে রাখা সম্ভব হয়নি। এই মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে আয় কমে দাঁড়ায় ৩৭ কোটি ৪৪ লাখ ডলারে।
অন্যদিকে, চলতি বছরের প্রথম নয় মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আমদানিও প্রায় দ্বিগুণ হয়েছে। গত বছরের একই সময়ে যেখানে ৪০ কোটি ৩০ লাখ ডলারের সমপরিমাণ পণ্য আমদানি করা হয়েছিল, সেখানে চলতি বছরের নয় মাসে আমদানি হয়েছে ৭০ কোটি ৫৮ লাখ ডলার।
এর ফলে চলতি বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩১৬ কোটি পাঁচ লাখ ডলার। গত বছরের এই সময়ে উদ্বৃত্ত ছিল ২৭৭ কোটি ৭০ লাখ ডলার।

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ছাড় চেয়েছে এবিবি

শেয়ারবাজারে চাহিদামাফিক বিনিয়োগ করতে হলে ব্যাংকগুলোর অর্থ তথা তারল্যসংকট দূর করার তাগিদ দিয়েছেন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা। একই সঙ্গে সংকট দূর করতে নগদ সংরক্ষণ হার (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্যহার (এসএলআর) কমানোসহ বিভিন্ন ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে এক বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতারা।
এবিবি এও জানিয়েছে, সংকটের মধ্যেও ব্যাংকগুলো বাজারে সাধ্যমতো বিনিয়োগ অব্যাহত রেখেছে। তবে বিনিয়োগযোগ্য অর্থসংকটের কারণে ইচ্ছা থাকলেও শেয়ারবাজারে চাহিদামাফিক বিনিয়োগ সম্ভব হচ্ছে না।
গতকাল বেলা ১১টায় রাজধানীর দিলকুশায় জীবন বীমা ভবনের এসইসি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এ সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এবিবির নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এবিবির নেতারা বলেন, ব্যাংকগুলো অল্প অল্প করে প্রতিদিন শেয়ারবাজারে বিনিয়োগ করছে। বিক্রি বন্ধ রেখেই এটি করা হচ্ছে। এই বিনিয়োগের পরিমাণ হয়তো চাহিদার তুলনায় কম। অনেক ব্যাংক মুদ্রাবাজার থেকে টাকা ধার নিয়ে চলছে। এই অবস্থায় বিনিয়োগ বাড়াতে হলে ব্যাংকের আর্থিক সংকট দূর করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবিবির সহসভাপতি ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার, এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রমুখ।
এক প্রশ্নের জবাবে কে মাহমুদ সাত্তার বলেন, তারল্য সরবরাহ বাড়াতে সিআরআর, এসএলআর কমানোসহ বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেসব প্রস্তাব নিয়ে এসইসি সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। এ ছাড়া আমরা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে করসুবিধাসহ প্রণোদনার কথা বলেছি।
বৈঠক সূত্রে জানা গেছে, এবিবির নেতারা শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সংশ্লিষ্টতার সীমার (এক্সপোজার লিমিট) বিষয়টি নতুনভাবে নির্ধারণের সুপারিশ করেছেন। শেয়ারবাজারে বিনিয়োগ করে অনেক ব্যাংক লোকসানে থাকায় ওই লোকসানের বিপরীতে সঞ্চিতির (প্রভিশনিং) বাধ্যবাধকতা কিছুটা শিথিল করারও প্রস্তাব করেছেন। এ ক্ষেত্রে ধাপে ধাপে সঞ্চিতি সংরক্ষণের সুযোগ দিলে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে বলেও মনে করেন তাঁরা।
তবে গতকালের বৈঠকে ব্যাংকাররা শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতির জন্য আর্থিক সংকট ও বিনিয়োগকারীদের আত্ম-বিশ্বাসহীনতাকে প্রধান কারণ বলে মত দিয়েছেন।
সংবাদ সম্মেলনে এবিবির সভাপতি আরও বলেন, ‘শেয়ারবাজারের বর্তমান মৌলভিত্তি খুবই ভালো। এই অবস্থায় ব্যাংকগুলো ভালো শেয়ারে বিনিয়োগ করে যদি স্বল্পসময়ে লাভ নাও করতে পারে, দীর্ঘমেয়াদে সন্তোষজনক হারে লাভ করতে পারবে।’
শেয়ারের বিপরীতে বিতরণ করা প্রান্তিক ঋণের সুদ মওকুফের বিষয়ে জানতে চাইলে মাহমুদ সাত্তার বলেন, এটি ব্যাংক-গ্রাহক সম্পর্কের বিষয়। ব্যাংকগুলো আলাদা আলাদাভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।

১৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় বিমা কোম্পানিগুলো

বিমা কোম্পানিগুলোর তহবিলের টাকা শেয়ারবাজারে বিনিয়োগের ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। আজ বৃহস্পতিবার সংগঠনটির চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সুপারিশ করা হয়।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নতুন কোম্পানি আইপিওর মাধ্যমে বাজারে আসার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ন্যায় আইপিওতে ১০ শতাংশ কোটা ইনস্যুরেন্স কোম্পানিগুলোকে প্রদান, ইনস্যুরেন্স কোম্পানির সহযোগী কোম্পানি হিসেবে ব্যাংকের মতো পূর্ণ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স প্রদান এবং ইনস্যুরেন্স কোম্পানিগুলোকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির (এএমসি) লাইসেন্স প্রদান।
ওই চিঠিতে আরও বলা হয়, ইনস্যুরেন্স কোম্পানিগুলোর হাতে বিনিয়োগযোগ্য দুই হাজার ৮৩৩ কোটি টাকা রয়েছে। এর মধ্যে এক হাজার কোটি টাকার বেশি এরই মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়েছে। এই মুহূর্তে তাদের হাতে প্রায় এক হাজার ৮০০ কোটি বিনিয়োগযোগ্য টাকা রয়েছে।
উপরিউক্ত সুপারিশগুলো বাস্তবায়িত হলে ইনস্যুরেন্স কোম্পানিগুলোর হাতে থাকা বিনিয়োগযোগ্য ওই টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করা যাবে বলে পত্রে উল্লেখ করা হয়।
পুঁজিবাজারে লাইফ ফান্ডের টাকা বিনিয়োগ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক আহসানুল ইসলাম বলেন, ‘লাইফ ফান্ডের টাকা সরাসরি শেয়ারবাজারে না এনে আমরা তিনটি প্রস্তাব দিয়েছি। এগুলো বাস্তবায়িত হলে ওই টাকা বিনিয়োগ অনেক ঝুঁকিমুক্ত হবে।’

ওয়াল স্ট্রিট দখল কেন by ফারুক মঈনউদ্দীন

আমেরিকার অর্থনৈতিক রাজধানী নিউইয়র্কে হঠাৎ করে যে বিক্ষোভ সংঘটিত হয়ে গেল, সেটাকে আপাতদৃষ্টিতে মার্কিনিদের সহজাত বিচ্ছিন্ন হুজুগের মতো মনে হতে পারে অনেকের কাছে। প্রায় নেতৃত্ববিহীন স্বতঃস্ফূর্ত অর্থপূর্ণ অথচ অসংগঠিত এই বিক্ষোভকারীদের দাবি ছিল অনেক। তবে মূল কথাটি ছিল পুঁজিবাদী অর্থনীতিতে পুঁজিপতি ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্থলোভ, সীমাহীন দুর্নীতি, সরকারি নীতিনির্ধারণে ধনবাদী পরিবার ও প্রতিষ্ঠানগুলোর অন্যায় প্রভাব এবং অর্থনৈতিক বৈষম্য ও বঞ্চনা। এসবের বিরুদ্ধেই ছিল বিক্ষোভকারীদের মূল প্রতিবাদ। ওয়াল স্ট্রিট দখল করার স্লোগানটি অবশ্যই প্রতীকী। কারণ, এই ওয়াল স্ট্রিটেই অবস্থিত নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। প্রতিবাদকারীদের মতে, যখন লাখ লাখ আমেরিকান চাকরি, শিক্ষা, বেকারভাতা, গৃহঋণ ইত্যাদি নিয়ে হিমশিম খাচ্ছে—এমনকি সরকারও তার নাগরিকদের এসব মৌলিক সুবিধা বহাল রাখতে সমস্যায় হাবুডুবু খাচ্ছে, তখন ওয়াল স্ট্রিট তথা বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলো কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে কেবল তাদের মুনাফা বাড়াতে ব্যস্ত। শুধু তা-ই নয়, শেয়ার ব্যবসায় লাখ-কোটি ডলার উৎপাদনবিহীন আয় করলেও তারা আয়কর রেয়াত পাচ্ছে।
এসবের বাইরে বিক্ষোভকারীরা আরও যেসব দাবি তুলেছে, সেগুলোর মধ্যে আছে পূর্ণ কর্মসংস্থান, ঋণাত্মক আয়কর, (যার অর্থ একটা নির্দিষ্ট পরিমাণ আয়ের নিচে হলে সরকারকে উল্টো সেই আয়কারীকে অর্থসাহায্য দিতে হবে), সর্বজনীন স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন ইত্যাদি। তবে প্রতিবাদকারীদের দাবিনামাকে সাধারণ দৃষ্টিতে অসংলগ্ন মনে হলেও, খুব গুরুত্বপূর্ণ দুটি দাবি সে ধারণাকে বদলে দেয়। এ নিয়ে গণমাধ্যম ও বিশ্লেষকেরা তেমন উচ্চবাচ্য না করলেও এই দাবি দুটির অর্থনৈতিক গুরুত্ব বেশ গভীর। দাবি দুটি হচ্ছে—টোবিন ট্যাক্স চালু করা এবং গ্লাস-স্টিগাল ব্যাংকিং আইনের পুনর্বহাল।
টোবিন ট্যাক্সের ধারণাটি দিয়েছিলেন আমেরিকার নোবেলজয়ী অর্থনীতিবিদ জেমস টোবিন, যার মধ্যে ছিল ফটকা উদ্দেশ্যে মুদ্রা ব্যবসার ওপর কর বসানোর পরামর্শ। আমরা জানি, শেয়ারবাজারে যেমন শেয়ার কেনা-বেচা হয়, তেমনই আন্তর্জাতিক মুদ্রাবাজারে বিভিন্ন উন্নত অর্থনীতির মুদ্রা কেনা-বেচা হয় স্বল্পমেয়াদে মুনাফা লাভের জন্য। টোবিন উপদেশিত করারোপের উদ্দেশ্য ছিল বিভিন্ন মুদ্রারবাজার ও সুদের হারের স্থিতিশীলতা বজায় রাখা। স্মরণ করা যেতে পারে, ২০০০ সালের প্রথমার্ধে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক এই ব্যবসা করতে গিয়ে শত শত কোটি টাকা লোকসান দিয়েছিল।
গ্লাস-স্টিগাল ব্যাংকিং আইনের পুনর্বহালবিষয়ক দাবিটিও অর্থবহ। ১৯২৯ সালে আমেরিকার শেয়ারবাজারের মহাধস ও অর্থনীতিতে মহামন্দার পর নীতিনির্ধারক মহল উপলব্ধি করে, এই বিপর্যয়ের মূল হোতা বাণিজ্যিক ব্যাংকগুলো। কারণ, তারা মূল ব্যাংকিং কার্যক্রম উপেক্ষা করে বেশি উৎসাহী ছিল শেয়ারবাজারে লগ্নি করতে। এমনকি নিজস্ব পুঁজি বিনিয়োগের পর তারা আমানতকারীদের অর্থ শেয়ারবাজারের মতো একটা ঝুঁকিবহুল খাতে বিনিয়োগ করে নিয়েছিল সীমাহীন ঝুঁকি। এ রকম মহাবিপর্যয় সৃষ্টিকারী কার্যকলাপ থেকে ব্যাংকগুলোকে বিরত রাখতে ১৯৩৩ সালে প্রণীত হয়েছিল গ্লাস-স্টিগাল অ্যাক্ট, যেটা দিয়ে বাণিজ্যিক ব্যাংক ও বিনিয়োগ ব্যাংকের মধ্যে সুস্পষ্ট ভেদরেখা তৈরি করা হয়। আমেরিকার সাবেক ট্রেজারি সেক্রেটারি ও ফেডারেল রিজার্ভ সিস্টেমের প্রতিষ্ঠাতা কার্টার গ্লাস ছিলেন এই উদ্যোগের আবিষ্কর্তা। তাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন ব্যাংকিং ও মুদ্রা কমিটির চেয়ারম্যান হেনরি স্টিগাল। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদেরও সদস্য ছিলেন। এ আইনের আওতায় ব্যাংকগুলোকে বেছে নিতে বলা হয়েছিল, তারা কি ব্যাংকিংয়ের মূলধারায় থাকতে চায়, নাকি বিনিয়োগ ব্যাংকিংয়ে বিশেষায়িত হয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করতে চায়? তবে এখানে একটা ব্যতিক্রম দেওয়া হয়েছিল, অবিক্রীত সরকারি বন্ড কেনার (আন্ডার রাইটিং) ব্যাপারে এই আইন প্রযোজ্য হবে না।
সর্বকালের সব ভালো আইনের বিরুদ্ধে একটা শক্তি যে রকম সোচ্চার থাকে, এই আইনের বিপক্ষেও ছিল তেমনই শক্তি, যারা এই আইন অপসারণের জন্য সক্রিয় কর্মকাণ্ড চালাতে থাকে। ফলে ৬৬ বছর পর ১৯৯৯ সালে আইনটি বিলুপ্ত করা হয়, আর তার বিপরীতে চালু করা হয় নতুন আইন; যার মাধ্যমে ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করতে আবার সক্ষম হয় নিজস্ব ব্রোকারেজ হাউসের মাধ্যমে। তবে ব্যাংকের বিশাল পুঁজি ও বৃহৎ কার্যক্রম শেয়ারবাজারে অপরিমেয় ভূমিকা রাখতে পারে বলে একটা সংবিধিবদ্ধ ভেদরেখা টানা হয়েছে বাণিজ্যিক ব্যাংক ও বিনিয়োগ ব্যাংকের মাঝখানে। ওয়াল স্ট্রিট দখলকারীদের কাছে সেই ভেদরেখা খুব কার্যকর কিছু নয় বলে তাদের একটা দাবি ছিল গ্লাস-স্টিগাল ব্যাংকিং আইনের পুনর্বহাল। বাংলাদেশের শেয়ারবাজারের সাম্প্রতিক মহাধসের পর ব্যাংকগুলোর আগ্রাসী ভূমিকাও হয়ে উঠেছিল প্রশ্নবিদ্ধ। তাই চলতি বছরের তারল্যসংকট ইত্যাদি কারণে বিভিন্ন ব্যাংকের মুনাফা হ্রাস পেলেও পুঁজিবাজারে অতিতৎপর ব্যাংকগুলোর মুনাফা পতনের হার সবচেয়ে বেশি। কেন্দ্রীয় ব্যাংকের সুস্পষ্ট নীতিনির্দেশনা অনুযায়ী শেয়ারবাজারে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা ও সংশ্লিষ্টতার প্রশ্নটি স্পষ্টতর হওয়ার পরও ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি আসেনি।
ওয়াল স্ট্রিট দখলকারীদের অনেকগুলো দাবির মধ্যে এই দুটি দাবির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করার মুখ্য উদ্দেশ্য উৎপাদনের সঙ্গে সম্পর্কবিহীন একটা শ্রেণীর বাণিজ্য ও অপরিমেয় মুনাফা অর্জনের বিরুদ্ধে আন্দোলনকারীদের একটা সুস্পষ্ট অবস্থান চিহ্নিত করা। শিল্পায়নের উদ্দেশ্যে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য একটা সুস্থ শেয়ারবাজার প্রয়োজন—এ কথা যেমন সত্য, তেমনই এই শেয়ারবাজারের মাধ্যমে যে বিপুল পরিমাণ মুনাফা পেশাদার শেয়ার ব্যবসায়ীরা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তুলে নেন—সেটাও সত্য। শেয়ার ব্যবসায়ীদের এই মুনাফার সঙ্গে কিন্তু শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠানের লাভ কিংবা উৎপাদনের কোনো সম্পর্ক নেই। এ কারণে পুরো প্রক্রিয়াটা দাঁড়ায় প্রকৃত উৎপাদনের সঙ্গে সম্পর্কবিহীন একটা মধ্যস্বত্বভোগী শ্রেণীর সম্পদ আহরণে। একইভাবে মুদ্রা ব্যবসায়েও শুধু মুনাফা সংগৃহীত হয় বিভিন্ন মুদ্রার বিনিময় মূল্যের উদ্বৃত্ত থেকে, যার সঙ্গে প্রকৃত উৎপাদনের কোনো সম্পর্ক নেই। এ দুটি কর্মকাণ্ডের মাধ্যমে উচ্চবিত্ত একটা শ্রেণী কোনো কিছু উৎপাদন না করেও বিশাল অঙ্কের মুনাফা ঘরে তুলে নিতে পারে—এমনকি কারসাজির মাধ্যমে বাজার প্রভাবিত করে কয়েক গুণ বৃদ্ধি করতে পারে এই মুনাফা। ওয়াল স্ট্রিট দখলকারীদের মূল লক্ষ্য ছিল এই শ্রেণীটি।
ওয়াল স্ট্রিটের অপরিমেয় মুনাফার বিপরীতে আমেরিকার বিশাল একটা জনসংখ্যা নিমজ্জিত হয়ে আছে দারিদ্র্যে এবং এই মুনাফার পেছনে নেই কোনো উৎপাদনপ্রক্রিয়া। তাই ‘ওয়াল স্ট্রিট দখল করো’ বিক্ষোভকারীদের এই দাবি দুটির পেছনের মূল উদ্দেশ্য ছিল উৎপাদনের সঙ্গে সম্পর্কবিহীন মুদ্রা ও শেয়ার ব্যবসা সম্পর্কিত আইনগুলো বাস্তবায়ন করা। বিক্ষোভকারীদের নেতৃত্বহীনতা, দাবির অসংলগ্নতা ইত্যাদি সত্ত্বেও এই দাবি দুটির মাধ্যমে যে বক্তব্যটি উঠে আসে, সেটি হচ্ছে—অনুৎপাদক খাতে মধ্যস্বত্বভোগীদের বিশাল মুনাফার উৎস বন্ধ করা। স্পষ্টতই এসব দাবিনামার মূল প্রতিপাদ্য ছিল অর্থনৈতিক বৈষম্য এবং পুঁজিবাদী শোষণ, সম্পদের পুঞ্জীভবন ও সরকার ও তার নীতির ওপর বৃহৎ করপোরেটদের অন্যায় প্রভাবের বিরুদ্ধে। তবে বিক্ষোভকারীদের উদ্দেশ্য যত মহৎ ও বিশাল হোক না কেন, আমেরিকার বাস্তবতায় ও হুজুগে হয়তো এই আন্দোলন হালে পানি পায়নি। কিন্তু অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রথাগত এই প্রতিবাদের ভিন্ন মাত্রাটি প্রতিফলিত হয়েছে মুদ্রা ও শেয়ার ব্যবসা সম্পর্কিত উপরিউক্ত দুটি আইন প্রবর্তনের দাবির মাধ্যমে। আমেরিকার সচেতন মানুষের প্রতিবাদ অন্যান্য দেশের মানুষের চোখ খুলে দিয়েছে যে কেবল মুনাফাই একটা অর্থনীতির মূল চালিকাশক্তি হতে পারে না ।
এ কথা হয়তো সত্যি অথবা সত্যি নয় যে ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলনের মূল প্রেরণা ছিল সাম্প্রতিক ‘আরব গণজাগরণ’। কারণ, আমেরিকায় ও ইউরোপের দেশে দেশে গণবিক্ষোভের মূল বক্তব্য মূলত অর্থনৈতিক হলেও তার কৌশলটি পথপ্রদর্শক আরব বিক্ষোভকারীদের মতো। ২০১০ সালের ডিসেম্বর থেকে শুরু আরব গণজাগরণের উৎস ছিল তিউনিসিয়া। দেশটির পুলিশ বাহিনীর দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক নগণ্য নাগরিকের আত্মাহুতি থেকে সৃষ্ট ব্যাপক গণজাগরণের ফলে উৎখাত হয় সরকার। তার পর মিসর, লিবিয়া, আলজেরিয়া, বাহরাইন, ওমান, কুয়েত, সিরিয়া, ইয়েমেন, ইরাক, জর্ডান, মরক্কো, লেবানন, মৌরিতানিয়া, সুদান প্রভৃতি দেশেও শুরু হয় গণতন্ত্রকামী মানুষের বিক্ষোভ ও আন্দোলন। এই গণজাগরণের ফলে তিউনিসিয়া, মিসর ও লিবিয়ার সরকার উৎখাত হয়। এ ছাড়া সুদান, ইরাক, জর্ডান ও ইয়েমেনের সরকার বা রাষ্ট্রপ্রধানেরা বিক্ষোভকারীদের দাবির প্রতি নতজানু হয়ে বিভিন্ন শর্তে এবং বিভিন্ন মেয়াদে ক্ষমতা ছাড়ার মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন।
কঠোরভাবে অগণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক আরব বিশ্বের এই গণজাগরণ ছিল অভূতপূর্ব ও অকল্পনীয়। তবুও হাজার হাজার অকুতোভয় বিক্ষোভকারী বিভিন্ন দেশের রাজপথে নেমে প্রতিবাদে মুখর হয়েছে, কোনো কোনো দেশে আদায় করে নিয়েছে তাদের দাবি। আবার কোথাও কঠোর হাতে দমন করা হয়েছে বিক্ষোভ। আরব বিশ্বের মতো চরম অগণতান্ত্রিক দেশে এ জাতীয় আন্দোলনের সফলতা বা ব্যর্থতার চেয়ে যে বিষয়টি মূল বিবেচ্য তা হচ্ছে, অন্যায় শাসনের বিরুদ্ধে নিপীড়িত মানুষের জেগে ওঠা। আরব গণজাগরণের দাবিগুলোর মধ্যে অর্থনীতি ও রাজনীতি দুটিই ছিল; যেমন—সরকারি দুর্নীতি, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক মন্দা—এসব। ওয়াল স্ট্রিট দখলকারীদের দাবি ছিল মূলত অর্থনৈতিক। সম্পদশালী ১ শতাংশের বিরুদ্ধে বিত্তহীন ৯৯ শতাংশের এই জাগরণ অবশ্যই তাৎপর্যপূর্ণ, বিশেষ করে সমাজতান্ত্রিক বিশ্বের পতনের এত বছর পর সেই সুরে কথা বলা কিংবা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সরাসরি রাজপথে নেমে আসার বিষয়টি আর বোধ হয় উপেক্ষা করার উপায় নেই।
ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার।
fmainuddin@hotmail.com

পর্তুগালের গোল-উৎসব

ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে এমির স্পাহিচ। একজন মহাতারকা তো অন্যজন একেবারেই অচেনা! দুই অধিনায়কের মতোই ব্যবধান দুই দলের মধ্যেও। পর্তুগাল ৬-২ গোলে বিধ্বস্ত করল বসনিয়া-হার্জেগোভিনাকে। অথচ পরশু রাতে ইউরো বাছাইপর্বের সবচেয়ে ‘আকর্ষণীয়’ লড়াই নাকি ছিল এই দুই দলেরই!
কারণটা প্লে-অফের সমীকরণ। ইউরো ২০১২-এর ষোলো দলের ১২টিই চূড়ান্ত হয়ে গিয়েছিল আগে। প্লে-অফে নির্ধারিত হয়েছে বাকি চার দলের ভাগ্য। প্লে-অফের প্রথম লেগ জিতেই চূড়ান্ত পর্বে এক পা দিয়ে রেখেছিল চার দলের তিনটি। পুঁচকে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে গোলশূন্য ড্র করায় ঝুলে ছিল পর্তুগালের ভাগ্য।
ম্যাচের আগে বসনিয়া-হার্জেগোভিনা কোচ সাফেত সুসিচ তাই এমনটা বলারও দুঃসাহস পেয়েছিলেন, ‘আমরা আক্রণাত্মকই খেলব।’ লিসবনের ম্যাচটিতে পরশু ৭০ মিনিট পর্যন্ত কিন্তু অস্বস্তিতেই ছিল পর্তুগাল। তারা এগিয়ে গিয়েছিল ৩-২ ব্যবধানে, কিন্তু একটি গোল পাল্টে দিতে পারত সবকিছু। তবে ৭২ থেকে ৮২—এই ১০ মিনিটে আরও তিন গোল করে পর্তুগাল উড়িয়ে দিয়েছে সব দুশ্চিন্তা।
শেষ পর্যন্ত অস্বস্তির জায়গায় হয়েছে গোল-উৎসব, আর বড় এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোনালদোই। ম্যাচের অষ্টম মিনিটেই ৩৫ গজি ফ্রি-কিকে করেছেন প্রথম গোল। ৫৩ মিনিটে করেছেন আরেকটি। এর মধ্যে ২৪ মিনিটে গোল করেছেন নানি। ৪১ মিনিটে পেনাল্টি থেকে জুভিজেজদান মিসিমোভিচ আর ৬৬ মিনিটে অধিনায়ক স্পাহিচের গোলে আশা বাঁচিয়ে রাখে সফরকারীরা। কিন্তু ৫৪ মিনিটে সেনাদ লুলিচ লাল কার্ড দেখতেই মাঠ এলোমেলো হয়ে যায় সব। এর পরই সেই ১০ মিনিটে তিন গোলের ঝড়।
লিসবনের চেয়েও পরশু বড় উৎসব হয়েছে ডাবলিনে। ২৪ বছর পর ইউরোর চূড়ান্ত পর্বে গেছে আয়ারল্যান্ড। ২০০২ বিশ্বকাপের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের টিকিট পেল আইরিশরা। ঘোচাল একটা দুঃখও। ২০১০ বিশ্বকাপে থিয়েরি অঁরির সেই ‘হ্যান্ডবল কাণ্ডে’ই তো গতবার বিশ্বকাপে খেলা হয়নি। এস্তোনিয়ার সঙ্গে ম্যাচটা ১-১ ড্র হলেও প্রথম লেগের ৪-০ জয় শুরু থেকেই অ্যাভাইভা স্টেডিয়ামকে দিয়েছিল উৎসবের আমেজ। আবেগাপ্লুত আয়ারল্যান্ডের ইতালিয়ান কোচ জিওভানি ত্রাপাত্তোনি এই জয়টিকে তুলনা করেছেন তাঁর জীবনের অন্যসব বড় অর্জনের সঙ্গে, যেখানে চ্যাম্পিয়নস লিগ জয়ও আছে!
ওদিকে তুরস্কের বিপক্ষে প্রতিশোধ-পর্ব সমাপ্ত হয়েছে ক্রোয়েশিয়ার। ২০০৮ ইউরোর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে বিদায় করে দিয়েছিল তুর্কিরা। সেটিও অতিরিক্ত সময়ে সমতা ফেরানোর পর টাইব্রেকারে জিতে!
পরশু ঠিক হয়ে গেল ২০১২ ইউরোর ১৬ দল। স্বাগতিক হিসেবে সরাসরি টিকিট পেয়েছে ইউক্রেন ও পোল্যান্ড, বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে গেছে জার্মানি, রাশিয়া, ইতালি, ফ্রান্স, হল্যান্ড, গ্রিস, ইংল্যান্ড, ডেনমার্ক, স্পেন ও সুইডেন। প্লে-অফে টিকিট পেল পর্তুগাল, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র।

প্রতিশোধ নিল জার্মানি

গ্যালারিতে একটা পতাকা। কোনো দেশের নয়, তারিখের—২১-০৬-৮৮! কী সেই তারিখ? ওই দিন এই হামবুর্গেই ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জার্মানদের হূদয় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল মার্কো ফন বাস্তেনের গোলে। স্বাগতিক দর্শকদের কাঁদিয়ে ফাইনালে উঠে গিয়েছিল হল্যান্ড।
স্রেফ একটা প্রীতি ম্যাচ, কিন্তু দল দুটি যখন জার্মানি-হল্যান্ড, সিন্দুকের ডালা মেলে ধরলে অতীতের বারুদের গন্ধ তো আসবেই। আর তাই তো বিচ্ছিন্ন একটা প্রীতি ম্যাচ হলেও সেই ডাচ দর্শক ঠিকই মনে করিয়ে দিতে চেয়েছেন ২৩ বছর ধরে পুষে রাখা জার্মানির সেই দুঃখ।
গত বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেই দুঃখ ভুলল জার্মানি। কনকনে ঠান্ডা রাতে তাই লড়াইয়ের উত্তাপ জমেনি ডাচদের এই আত্মসমর্পণে। তবে জাতীয় দলের জার্সি গায়ে ভালো খেলে যাওয়ার ধারাটি ধরে রেখেছেন মিরোস্লাভ ক্লোসা। ১৫ মিনিটে টমাস মুলারের করা ম্যাচের প্রথম গোলটি বানিয়ে দিয়েছেন। ৬৬ মিনিটে মেসুত ওজিলের করা ম্যাচের শেষ গোলটিও। শুধু বানিয়ে দেওয়া নয়, মাঝখানে ২৬ মিনিটে জাতীয় দলের হয়ে নিজের ৬৩তম গোলটিও করেছেন। জার্মানির পক্ষে সর্বোচ্চ গোলদাতা জার্ড মুলার এখন মাত্র ৫ গোলের দূরত্বে।
১৯৯৬ সালের পর এই প্রথম হল্যান্ডকে হারানোর সুখস্বাদও পেল জার্মানরা। প্রীতি ম্যাচের এই রাতে ইংল্যান্ডও একটা গেরো খুলেছে। সুইডেনের বিপক্ষে জিতেছে ৪৩ বছর পর। সর্বশেষ সুইডিশদের হারানোর সময় কোচ ছিলেন সেই আলফ রামসে!
ওদিকে রেকর্ড ছোঁয়া আর রেকর্ড ভাঙা—দুটি ম্যাচই হতাশায় কাটল ইকার ক্যাসিয়াসের। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছিলেন। সেই ম্যাচে হেরেছিল স্পেন। পরশু ১২৭তম ম্যাচ খেলতে নেমে আন্দোনি জুবিজারেতাকে পেছনে ফেলে রেকর্ডটা একার করে নিলেন ক্যাসিয়াস। তবে জয়ের দেখা পেলেন না এদিনও। কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র যথেষ্টই হতাশার। উল্টো সেটি আনন্দ হয়ে যাচ্ছে এখানে। কারণ ৮২ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ডেভিড উদ্ধার করেছেন দলকে। ৮৩ মিনিটে সিলভা, একদম শেষ মুহূর্তে ভিয়া।
পরশু প্রীতি ম্যাচের পসরায় জার্মানি-হল্যান্ডের পর সবচেয়ে বড় ম্যাচ ছিল ইতালিতে। রোমে অনুষ্ঠিত সেই ম্যাচে উরুগুয়ের কাছে হেরে গেছে স্বাগতিক দল। তৃতীয় মিনিটেই গোল করে ফোরলান-সুয়ারেজবিহীন উরুগুয়েকে জয় এনে দিয়েছেন সেবাস্তিয়ান ফার্নান্দেজ। নিজেদের মাঠে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। জয় না পাওয়ার হতাশায় একটা কথা ভেবেই সান্ত্বনা পেতে পারেন ফরাসি কোচ লরাঁ ব্লাঁ—১৭ ম্যাচ ধরে অপরাজিত আছে তাঁর দল।

চীনে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার এক সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৭ জন স্কুলশিক্ষার্থী। যাত্রীবোঝাই একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার সকাল নয়টা ৪০ মিনিটে গানসু প্রদেশের ইউলিনজি এলাকায় বাসটি দুর্ঘটনাকবলিত হয়। এ সময় এতে ৬৪ জন যাত্রী ছিল। গানসুর নিরাপত্তা ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় শিশুরা ছাড়াও একজন শিক্ষক ও বাসটির চালক নিহত হন। আহত হয়েছে আরও ৪৫ জন।

তিন বছরের শিশুর শরীর থেকে ২৮টি নখ অপসারণ

ইন্দোনেশিয়ার চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তিন বছরের একটি মেয়ের পা ও পিঠ থেকে ২৮টি নখ বের করেছেন। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা এজন্য ডাকিনীবিদ্যাকে দায়ী করেছেন।
সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের চিকিৎসকেরা জানান, তাঁরা গত মঙ্গলবার অস্ত্রোপচার করে মেয়েটির পা থেকে দুই ডজনের বেশি নখ, সিরিঞ্জের ভাঙা সুঁই এবং অ্যালুমিনিয়ামের রড অপসারণ করেন। মেয়েটির মেরুদণ্ডের কাছে মারাত্মকভাবে একটি নখ গেঁথে ছিল বলে চিকিৎসকেরা জানান।
গত সেপ্টেম্বরে মেয়েটির পা ও পিঠের এক্স-রে প্রতিবেদনে ক্ষতিকর বস্তুর অবস্থান ধরা পড়ে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এসব ক্ষতিকর বস্তু জাদুমন্ত্রের মাধ্যমে তার শরীরে ঢোকানো হয়েছে।
চিকিৎসকেরা জানান, মেয়েটির পায়ে কাটা দাগগুলো থেকে বোঝা যায়, কেউ একজন ছয় মাস ধরে এসব নখ তার শরীরের মধ্যে গেঁথে দিয়েছে।

রাজস্থান মন্ত্রিসভার সদস্যদের একযোগে পদত্যাগ

ভারতের কংগ্রেসশাসিত রাজ্য রাজস্থানের মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার একযোগে পদত্যাগ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকের পর ভাবমূর্তি পুনরুদ্ধারে উচ্চপর্যায়ের নির্দেশে মন্ত্রীরা এই গণ-ইস্তফা দেন।
বৈঠকের পর পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী শান্তি ধারিওয়াল জানান, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রতি বিশ্বাস ও আস্থা প্রকাশ করতেই সব মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। এতে করে মুখ্যমন্ত্রী নয়াদিল্লির হাইকমান্ডের কাছে গিয়ে বলতে পারবেন তাঁর দল তাঁর পাশেই আছে। এরপর হাইকমান্ডের পরামর্শে উজ্জ্বল ভাবমূর্তিসম্পন্ন বিধায়কদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
২০০৮ সালে রাজ্য বিধানসভার নির্বাচনে ক্ষমতায় আসে কংগ্রেস। এই তিন বছরের শাসনামলে মন্ত্রিসভার বেশ কজন সদস্য দুর্নীতি, খুনসহ নানা অভিযোগে জড়িয়ে পড়েন। বিশেষ করে একজন সেবিকার নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে।

থাকসিনকে সাধারণ ক্ষমা করছে থাই সরকার?

থাইল্যান্ডের মন্ত্রিসভা দণ্ডিত ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণার একটি বিতর্কিত প্রস্তাব গ্রহণ করেছে। এটি দেশটির স্বেচ্ছানির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নির্বিঘ্নে দেশে ফিরে আসার পথ সুগম করবে। বিরোধী দল এ প্রস্তাবের কঠোর সমালোচনা করেছে। গতকাল বুধবার থাই গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
সাধারণ ক্ষমা ঘোষণার এ প্রস্তাবের ব্যাপারে গত মঙ্গলবার থাই মন্ত্রিসভার বৈঠকে সম্মতি দেওয়া হয়েছে। তবে মন্ত্রিসভার বৈঠকের পর দেওয়া বিবৃতিতে এ সম্পর্কে কিছুই বলা হয়নি। এ ছাড়া মন্ত্রীরা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিনের ছোট বোন ইংলাক সিনাওয়াত্রা এ উদ্যোগ সম্পর্কে কোনো মন্তব্যও করেননি এবং তা নিশ্চিতও করেননি।
টেলিযোগাযোগ টাইকুন থেকে জনপ্রিয় রাজনীতিক থাকসিন ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ৬২ বছর বয়সী থাকসিনকে ২০০৮ সালে ক্ষমতার অপব্যবহারের দায়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ব্যাংকক পোস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা উপস্থিত ছিলেন না

জুকোটি পার্ক আবার খুলে দেওয়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের সূতিকাগার বলে পরিচিত জুকোটি পার্ক গত মঙ্গলবার রাতে আবার খুলে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা আবার সেখানে ফিরে গেলেও তাদের তাঁবু খাটাতে দেওয়া হয়নি।
নিউইয়র্কের একটি আদালতের বিচারক সেখানে তাঁবু খাটানোর ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে সমর্থন করেছেন।
মঙ্গলবার বিক্ষোভকারীদের উচ্ছেদ করার কয়েক ঘন্টা পর জুকোটি পার্ক খুলে দেওয়া হয়। এ সময় পুুঁজিবাদবিরোধী আন্দোলনকারীরা দলে দলে সেখানে জড়ো হয়। পুলিশ একজন করে আন্দোলনকারীদের ভেতরে প্রবেশের সুযোগ দেয়। একই সঙ্গে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয় আন্দোলনকারীরা পার্কে সমবেত হতে পারবেন ঠিকই, তবে তাঁবু খাটাতে পারবেন না। এছাড়া তারা জেনরেটরও চালাতে পারবেন না।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, পার্কে প্রবেশে কাউকে বাধা দেওয়া হবে না। এ সময় আন্দোলনকারীরা পার্কে বিচরণ করছিল। একদল আন্দোলনকারী পুঁজিবাদবিরোধী স্লোগান দিচ্ছিল।
এক বিবৃতিতে মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, নগর কর্তৃপক্ষ এই বেসরকারি পার্কটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রুকফিল্ড প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান পার্কটির মালিক। পার্কটি পরিষ্কার করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্র চীনকে ভয় পায় না: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র চীনকে ভয় পায় না এবং দেশটির অগ্রগতি ঠেকানোর চেষ্টাও করে না। তবে বেইজিংয়ের অবশ্যই আন্তর্জাতিক বিধি মেনে চলতে হবে।
প্রেসিডেন্ট ওবামা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা অবস্থান শক্তিশালী করার পরিকল্পনা প্রকাশ করেছেন।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরে প্রেসিডেন্ট ওবামা অস্ট্রেলিয়ায় অবস্থান করেছেন। ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে ওবামা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডও ওই সংবাদ সম্মেলনে অংশ নেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চীনকে ভয় করি, এ ধারণা ভুল। এটাও ভুল যে চীনের অগ্রগতিকে বাধা দিতে চাই আমরা।’ তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, চীনকে অবশ্যই বিশ্ববাণিজ্য নিয়ে ‘নতুন করে চিন্তা’ করতে হবে।
সংবাদ সম্মেলনে ওবামা ও জুলিয়া গিলার্ড ঘোষণা করেন, ২০১২ সালের মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়ায় মার্কিন সেনা মোতায়েন শুরু হবে। এশিয়ায় মার্কিন সামরিক শক্তির ‘ভারসাম্য সৃষ্টির’ জন্য এই সেনা মোতায়েন করা হবে। আফগানিস্তান ও ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। তাই ‘ভারসাম্য’ রক্ষায় যুক্তরাষ্ট্র নতুন এই উদ্যোগ নিয়েছে।
প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমার এই সফরের মধ্য দিয়ে এ অঞ্চলে মার্কিন অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট করছি আমি। এই অঞ্চলের নিরপত্তার বিষয়টি একবিংশ শতাব্দীর মতো করে হালনাগাদ করতে হবে। এটা নিশ্চিত করাই আমাদের সঠিক কাজ।’
জুলিয়া গিলার্ড বলেন, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে মার্কিন নৌ ও বিমানবাহিনীর সহযোগিতা বাড়ানোর একটি লক্ষ্য ছিল। সেটাই বাস্তবায়িত হচ্ছে।
এর আগে অস্ট্রেলিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর ব্যাপারে দুই পক্ষের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।
ওবামার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরকে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন এক লক্ষ্যের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

সিরিয়ায় সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বিরোধীদের হামলা

সিরিয়ার সেনাবাহিনী ছেড়ে সরকারবিরোধীদের সঙ্গে যোগ দেওয়া সেনাসদস্যরা গতকাল বুধবার রাজধানী দামেস্কর কাছে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালিয়েছেন। এই ঘাঁটি দেশটির বিমানবাহিনীর গোয়েন্দা বিভাগের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়।
সিরিয়ায় গত মার্চ থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম এত বড় হামলা চালানো হলো।
সিরিয়া সরকার দেশটিতে আর কোনো বিদেশি দূতাবাসে হামলা হবে না বলে অঙ্গীকার করেছে। গত সোমবার দামেস্কতে জর্ডানের দূতাবাসের সামনে বিক্ষোভ করে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সমর্থকেরা।
এদিকে সিরিয়া গতকাল আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী ছেড়ে সরকারবিরোধীদের সঙ্গে যোগ দেওয়া সদস্যদের ‘ফ্রি সিরিয়ান আর্মি’ বলা হচ্ছে। গতকাল ওই সেনারা দামেস্কর কাছে হারাসতা এলাকায় সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালান। হামলায় রকেট ও মেশিনগান ব্যবহার করা হয়। সিরিয়ার সরকারবিরোধীদের জোট সিরিয়ান রেভ্যুলেশন জেনারেল কমিশন (এসআরজিসি) এক বিবৃতিতে এ হামলার কথা জানায়। একটি সূত্র জানায়, হামলার সময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। আকাশে হেলিকপ্টার চক্কর দেয়।
নাম প্রকাশ না করার শর্তে হারাসতা এলাকার একজন বাসিন্দা বলেন, ‘আমি প্রথমে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাই। এরপর পাল্টাপাল্টি গুলি চলতে থাকে।’ এই হামলার ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। কোনো পক্ষ থেকেই হতাহতের বিষয়টি প্রকাশ করা হয়নি।
এই হামলাকে স্বাগত জানিয়েছে সিরিয়ান ফ্রি আর্মির অংশ খালেদ ইবনে ওয়ালিদ ব্রিগেড। তারা বলেছে, ‘আমরা আমাদের ভাইদের, বিদ্রোহের নায়কদের অভিনন্দন জানাই। আল্লাহ আপনাদের সহায় হোন।’ যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এ হামলার সত্যতা নিশ্চিত করেছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ কায়েদ জানান, দামেস্কতে নিযুক্ত আরব দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে গত মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের ঘনিষ্ঠ একজন সহযোগীর সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে সিরিয়ায় আর কোনো দূতাবাসে হামলা হবে না বলে অঙ্গীকার করেন ওই সহযোগী।
আরব দেশের প্রথম নেতা হিসেবে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গত সোমবার প্রেসিডেন্ট আসাদের প্রতি পদত্যাগের আহ্বান জানান। এতে আসাদের ক্ষুব্ধ সমর্থকেরা জর্ডানের দূতাবাসের সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে দুই ব্যক্তি দূতাবাস চত্বরে ঢুকে জর্ডানের পতাকা ছিঁড়ে ফেলে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ কায়েদ আরও জানান, এ ঘটনায় সিরিয়া সরকার দুঃখ প্রকাশ করেছে।
মরক্কোর রাবাতে গতকাল আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক বর্জন করে সিরিয়া। ওই বৈঠকে সিরিয়ায় সেনা অভিযান বন্ধ ও আরবে শান্তি উদ্যোগ নেওয়ার ব্যাপারে আলোচনা হওয়ার কথা। বিস্তারিত কিছু না জানিয়ে মরক্কোর কর্মকর্তারা উল্লেখ করেন, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
এক হাজার ১৮০ জনের মুক্তি: সরকারবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক হাজার ১৮০ জন বন্দীকে মুক্তি দিয়েছে সিরিয়া। গত মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানায়। এর আগে চলতি মাসের শুরুর দিকে ৫৫৩ জনকে ছেড়ে দেওয়া হয়।
জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ায় গত ১৫ মার্চ সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয় কয়েক হাজার মানুষকে। দেশটির দারা প্রদেশ থেকে এই সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

১০ হাজারের মাইলফলকে আজই জয়াবর্ধনে!

য়ানডেতে ১৮ হাজার রান হয়ে গেছে শচীন টেন্ডুলকারের। এই সৌধের দিকে তাকালে ১০ হাজার আর এমন কী? টেন্ডুলকারের তুলনা টেন্ডুলকারই, তবে ১০ হাজার এখনো গৌরবের মাইলফলক যেকোনো ব্যাটসম্যানের জন্য। কেননা ৪০ বছরের ওয়ানডে ইতিহাসে মাত্র আটজনই পেঁৗছাতে পেরেছেন এখানে। নবম ব্যাটসম্যান হিসেবে আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০ হাজারের মাইলফলকে নাম লেখানোর সুযোগ রয়েছে মাহেলা

ব্রাভোর সেঞ্চুরি তবু ইনিংস হার ওয়েস্ট ইন্ডিজের

ডেন গার্ডেনসে কোনো দল ফলোঅন করলে অবধারিতভাবে ফিরে আসে ২০০১ সালের স্মৃতি। ভিভিএস লক্ষ্মণ-রাহুল দ্রাবিড়ের সেই বীরত্বগাথা, হরভজন সিংয়ের সেই রুদ্ররূপ_ফলশ্রুতিতে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে ভারতের অস্ট্রেলিয়াবধ। নাহ্, ওয়েস্ট ইন্ডিজ এবার তেমন কিছু করতে পারেনি। ইনিংস ও ১৫ রানে হেরে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ খুইয়েছে তারা। এর পরও ইডেন গার্ডেনস টেস্ট থেকে তাদের প্রাপ্তি খুব কম নয়।

বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার ম্যাচ

বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের জাতীয় পুরুষ ক্রিকেট দলের যে তফাত, মেয়েদের ক্রিকেটে ব্যবধানটা তার চাইতেও বেশি। সেই পার্থক্যটা হলো, মেয়েদের ক্রিকেটে আয়ারল্যান্ড এগিয়ে। আইরিশ মেয়েদের টেস্ট এবং ওয়ানডে মর্যাদা দুটোই আছে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের পথচলাটা আয়ারল্যান্ডের ছেলেদেরও প্রায় দেড় যুগ আগে। কাঙ্ক্ষিত ওয়ানডে মর্যাদা আর বাংলাদেশ মহিলা দলের মাঝখানে বাধার দেয়াল হয়ে আছে এই আয়ারল্যান্ড দলই।

১০ প্রকল্পে অতিরিক্ত ২২৩ কোটি টাকা বরাদ্দ-ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও সেতু নির্মাণ

ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও সেতু নির্মাণে নেওয়া ১০টি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত শেষ করতে ২২৩ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের চলমান কম গুরুত্বপূর্ণ ৮৩ প্রকল্প থেকে ১০ প্রকল্পে এই অতিরিক্ত অর্থ স্থানান্তর করা হয়েছে। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার এই যোজন-বিয়োজনে অনুমোদন দিয়েছেন। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত মাসে যোগাযোগ

জাপানকে বাংলাদেশে যৌথ বিনিয়োগ করতে এফবিসিসিআইর আহ্বান

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ. কে. আজাদ জাপানকে বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার জাপানি দূতাবাসে সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাম্বাসাডর সিরো সাদোসিমা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি মোঃ জসিম উদ্দীন, সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অন্যান্য ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

টেক্সটাইল খাতে বিনিয়োগ নিবন্ধন বাড়ছে-টেক্সটাইল শিল্পে ২১২টি প্রকল্পে বিনিয়োগ নিবন্ধন by শেখ আবদুল্লাহ

টেক্সটাইল শিল্পে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ নিবন্ধন বাড়ছে। চলতি বছরে একক খাত হিসেবে টেক্সটাইল খাতে সবচেয়ে বেশি নিবন্ধন নিয়েছেন উদ্যোক্তারা। দেশের উদ্যোক্তারা টেক্সটাইল শিল্পে বিনিয়োগে বেশি আগ্রহ দেখাচ্ছেন।বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন শিল্পে ৫৩৬টি প্রকল্পের নিবন্ধন নিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। এসব প্রকল্পে ১৬ হাজার ৫৯০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তারা।

নিয়মের দাস হয়ে থেকো নাঃ অধ্যাপক ইউনুস

রুণ নেতৃত্ব নিয়ে গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের জুরিখে হয়ে গেছে ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট’। পৃথিবীর ১৭০টি দেশ থেকে এ সম্মেলনে তরুণরা অংশগ্রহণ করেছে। তরুণরাই পৃথিবী বদলে দেবে এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে হয় এ সম্মেলন। আয়োজনের অন্যতম ছিল পৃথিবীর সফল ব্যক্তিদের বক্তৃতা। শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনুস ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট’ সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।

৭ নভেম্বর-কর্নেল তাহেরের প্রতিপক্ষ by মুশতাক হোসেন

ত ২২ মার্চ ২০১১ বাংলদেশের হাইকোর্টে কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ড প্রদানকারী আদালতের সব কার্যক্রম ও রায়কে অবৈধ ঘোষণা করার পর ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানকে আবার নতুন করে আবিষ্কার করার প্রেক্ষাপট তৈরি হয়েছে। ৭ নভেম্বরের রাজনৈতিক লক্ষ্য কী ছিল, তা অর্জন করার রাজনৈতিক কৌশল কী ছিল, তা আবারও বিস্তারিত আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে।

৭ নভেম্বর-বিপ্লব ছিল অনিবার্য by আ স ম হান্নান শাহ

ছর ঘুরে আবার এসেছে ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আজ থেকে ৩৬ বছর আগে ১৯৭৫ সালের এ দিনে বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করেছিল। বাংলাদেশ রক্ষা পেয়েছিল সিকিম কিংবা হায়দরাবাদের মতো ভাগ্যবরণ থেকে। সেদিন সিপাহি-জনতা একাত্তরে ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করে। রক্ষা করে গণতন্ত্র। রক্ষা পায় জাতীয় গৌরবের প্রতীক সেনাবাহিনী। পতন ঘটে একদলীয় বাকশালবাদী

একজন কর্নেল তাহের by আকাশ চৌধুরী

দুল আজহার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বই লেখার বিষয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আনোয়ার হোসেন স্যারের সঙ্গে। কথার ফাঁকে তিনি আমাকে জানান, ১৮ নভেম্বর টিএসসিতে কর্নেল তাহেরমেলা অনুষ্ঠিত হবে। আমি তাকে বিনয়ের সঙ্গে ওই মেলায় উপস্থিত থাকবো বলে জানাই এবং ১৪ নভেম্বর তাহেরের জন্মদিন নিয়ে কিছু লিখার সিদ্ধান্ত নিই।

গড বেল্গস আমেরিকা by মিনার মাহমুদ

বিকেলে ঘুম থেকে জেগে, কাজে যাওয়ার প্রস্তুতির সময়ে দরজায় বেল। খুব অস্বাভাবিক ব্যাপার। কারও আসার কথা নেই। আবার অকারণে কেউ আসে না এখানে। দরজার বাইরে ক্ষুদে দুই কিশোর। একজন সেজেছে ব্যাটম্যান পোশাকে, বাকিটা ভূতের। একদম মনে ছিল না, আজ 'হ্যালোইন ডে'। বছরের এই একটি মাত্র দিনে প্রতিবেশী শিশু-কিশোররা দরজায় আসে। একটাই প্রশ্ন তাদের : ট্রিক অর ট্রিট?_ ট্রিক মানে আজ যেহেতু ভূতের দিন, তাই সেই

শ্রদ্ধাঞ্জলি-ভূপেন হাজারিকা :এক কিংবদন্তির নাম by শেখ সাদী খান

'এই শিল্পীই তো মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। মানুষ ও মানবতার কথা বলার জন্য জেল খেটেছেন। কিন্তু কখনও পিছপা হননি। 'মানুষ মানুষের জন্যে', 'গঙ্গা আমার মা, পদ্মা আমার মা', 'নিঃশব্দ হাহাকার'_ এই জাগরণী গানগুলো আমাকে খুব নাড়া দিত। এ গানগুলো শুনলে অনুপ্রাণিত হতাম। তখন যৌবন ছিল বলেই কি-না কে জানে! গানগুলোর কথা সহজেই হৃদয় ছুঁয়ে যেত'

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথ by ইমতিয়াজ আহমদ

টা হতে হবে এমন আদর্শ প্রতিষ্ঠান, যেখানে ছাত্র বা ছাত্রী হিসেবে ভর্তি হতে এবং শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে উদগ্রীব থাকবে অগণিতজন। কিন্তু বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর ৯০ বছর পর আমরা কি এ প্রশ্ন করতে পারি না যে ইতিহাস নির্দিষ্ট এ দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে? এ প্রতিষ্ঠানটি কি নিজের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারছে, নাকি তা ম্লান হচ্ছে? দুর্ভাগ্যজনকভাবে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ প্রতিষ্ঠানটির যে চিত্র

এনার্জি-মাদক-এই চক্র রুখতে হবে

নার্জি ড্রিংকসের নাম করে মাদকমিশ্রিত পানীয় বিক্রির খবর শঙ্কা জাগায়। এসব পানীয় কেবল নামেই 'শক্তিদায়ক পানীয়', কাজে তেমন কোনো উপাদানই এতে নেই। বরং এতে রয়েছে 'ওপিয়েট' নামের মাদকের উপস্থিতি। ফলে এসব এনার্জি ড্রিংকস পান করলে তন্দ্রাভাব আসে। এনার্জি ড্রিংকস নাম দিয়ে এবং চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে এ পানীয়র জনপ্রিয়তা গড়ে তোলা হয়েছে। ক্লান্তি দূর করতে অনেকেই এখন এসব এনার্জি ড্রিংকস পান

ঈদুল আজহা-ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে উঠুক

মুসলমানদের ঘরে ঘরে আবারও খুশির বারতা বয়ে নিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে ঘরে ঘরে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শহরবাসী মানুষ গ্রাম ও মফস্বলে প্রিয়জনের উদ্দেশে যাত্রা করেছেন। ঈদের প্রস্তুতি হিসেবে কোরবানির পশু বিক্রির হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। শহর-গ্রামের রাস্তায় কোরবানির উদ্দেশ্যে কেনা পশু নিয়ে মানুষের নানা আয়োজনও চোখে পড়ছে। ঈদুল আজহাকে আমাদের দেশে কোরবানির ঈদ বা বকরি ঈদ হিসেবেও

সড়ক নির্মাণকাজে অনিয়ম ও জালিয়াতি-বোয়ালমারীর মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

রিদপুরের বোয়ালমারী পৌরসভার মেয়র আবদুস শুকুর শেখের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার একই প্যাকেজে চারটি সড়কের নির্মাণকাজে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে মেয়র তাঁর ছোট ভাইকে কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্ট এক ঠিকাদার। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন ওই ঠিকাদার।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি-জামায়াত নেতা ওবাইদুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজশাহী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ওবাইদুল্লাহর বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর অতিরিক্ত প্রধান বিচারিক হাকিমের আদালতে ১৯৭২ সালের দণ্ডবিধির ১২৪ ও ১২৪ (ক) ধারায় মামলাটি করেন।

খুলনা অঞ্চলে পাটকল স্থাপনে বেসরকারি উদ্যোগ বাড়ছে

খুলনা অঞ্চলে গত দুই বছরে বেসরকারি খাতে ১৪টি পাটকলের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। পাশাপাশি অর্ধলক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। খুলনা বিনিয়োগ বোর্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে।সূত্র জানায়, গত দুই বছরে শুধু খুলনা ও যশোর জেলায় বেসরকারি ১৪টি পাটকলের অনুমোদন দেওয়া হয়। এর কয়েকটিতে কমপক্ষে ১০ কোটি টাকা এবং কয়েকটিতে ১৫ থেকে ২০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে।

চট্টগ্রামে ফিঙ্গার প্রিন্ট মেশিন উদ্বোধন-'তিন বছরে জনশক্তি রপ্তানি ১৪ লাখ'

ট্টগ্রামের ১৪ উপজেলার বিদেশগামীদের জন্য বসানো হয়েছে অত্যাধুনিক ফিঙ্গার প্রিন্ট মেশিন। চট্টগ্রাম জনশক্তি, রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোতে স্থাপিত মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল বৃহস্পতিবার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, মহাজোট সরকারের বিগত প্রায় তিন বছরে বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছে ১৪ লাখ।

স্বল্পোন্নত দেশের ঝুঁকি মোকাবিলায় সার্বভৌম তহবিল গঠনের তাগিদ-অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো

স্বল্পোন্নত ৪৮টি দেশের অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরো বৃদ্ধির পাশাপাশি একটি সার্বভৌম সম্পদ তহবিল গঠনের তাগিদ দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা 'ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্টের (আংকটাড)।গতকাল বৃহস্পতিবার স্বল্পোন্নত দেশগুলোর প্রতিবেদন বিশ্বের বিভিন্ন দেশে একযোগে প্রকাশ করা হয়।

নতুন গ্যাসকূপ-বাপেক্সে আরো সক্ষম করা হোক

রো একটি শুভ সংবাদ। সালদা গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপের দুটি স্তরে গ্যাস পাওয়া গেছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কম্পানি বাপেঙ্ জানিয়েছে, চলতি নভেম্বর মাসেই এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা যাবে এবং উত্তোলিত গ্যাসের পরিমাণ হবে দৈনিক দুই কোটি ঘনফুট। গ্যাসের জন্য যখন রীতিমতো হাহাকার শুরু হয়েছে, সেই মুহূর্তে আমাদেরই রাষ্ট্রীয় কম্পানি বাপেঙ্রে এই ঘোষণা অবশ্যই প্রশংসার দাবিদার।

পবিত্র ঈদুল আজহা-স্থাপিত হোক সহমর্মিতার নতুন দৃষ্টান্ত

দুল আজহা_ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। পবিত্র এই দিনটিতে আল্লাহর রাহে প্রিয় জিনিস হিসেবে পশু উৎসর্গ করা হয়। কোরবানির ভেতর দিয়ে মহান আল্লাহর নৈকট্যলাভের দিকে অগ্রসর হয় মুসলিম সম্প্রদায়। কোরবানির অর্থ হচ্ছে উৎসর্গ করা। পশু কোরবানি হচ্ছে তার মাধ্যম। ত্যাগের মহিমার এক প্রতীকী আচার এই কোরবানি। যে সত্য, সুন্দর ও কল্যাণ মূর্ত হয় মানুষের জীবনে, সেই সত্য, সুন্দর ও কল্যাণের জন্য চরম

ঈদুল আজহার শিক্ষা আত্মত্যাগে উজ্জীবিত হওয়া by মাওলানা শাহ আবদুস সাত্তার

মাদের ধর্মীয় জীবনে আত্মত্যাগের মহান উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদের এই পবিত্র দিনে আমরা সর্বশক্তিমান আল্লাহপাকের নৈকট্য লাভের জন্য, সন্তুষ্টিপ্রাপ্তির নিমিত্তে স্বপ্রণোদিত হয়ে ঐকান্তিক তাকওয়া অর্জনে হজরত ইব্রাহীম (আ.) যে আত্মত্যাগ এবং মহান আদর্শ ও শিক্ষা দুনিয়ার বুকে স্থাপন করে গেছেন, তা অনুসরণের শপথ নিই। তাই পবিত্র ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য প্রতিটি মুসলমানের কাছে অপরিসীম। আরবি

পবিত্র হজ-ঐক্যের স্থান আরাফাতের ময়দান

জের মাসে তিনটি ফরজ রয়েছে, যেমন_ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে ৯ জিলহজ অবস্থান করা ও তাওয়াফে জিয়ারত করা। এ তিনটি ফরজের মধ্যে বড় ফরজ ৯ জিলহজ সারা দিন আরাফাতের ময়দানে অবস্থান করা। পবিত্র কাবাঘরকে কেন্দ্র করে হজ হয়। কাবাঘর আল্লাহপাক নির্মাণই করেছিলেন দুনিয়ার হজ পালনকারীদের দেখার সুযোগ-সুবিধার জন্য, হজের মূল কেন্দ্রই কাবাঘর। অথচ কাবা শরিফে তাওয়াফ করা সবচেয়ে বড় ফরজ ধার্য করা হয়নি।

বৃত্তের ভেতরে বৃত্ত-জাতীয় সংসদে গরহাজির মন্ত্রীদের নিয়ে কথা by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

৭ অক্টোবর, ২০১১ জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে উঠেছিল কিছু সংগত কারণেই। সংসদে সরকারি দলের সদস্যদের এই উত্তপ্ততা কুলক্ষণ নয়, অবশ্যই সুলক্ষণ বটে। এ জন্য সুলক্ষণ, এর মধ্য দিয়ে প্রতীয়মান হলো, সংসদে বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতির পরও জাতীয় সংসদ রাবার স্ট্যাম্পে পরিণত হয়নি। সংসদ উত্তপ্ত হয়ে ওঠার বিষয়টি বিরোধী দলের কাছে নেতিবাচক রাজনীতির 'খোরাক' হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সচেতন মানুষদের তা আশান্বিত

কৃষকদের স্বার্থ সংরক্ষণ by এ এম এম শওকত আলী

৯৯৯ সালে প্রণীত কৃষিনীতিতে কৃষকদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত। বর্তমান খসড়া কৃষিনীতিতেও এ বিষয়টির উল্লেখ রয়েছে বা করা হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় উলি্লখিত বিষয়টি সরাসরিভাবে উল্লেখ করা না হলেও পরোক্ষভাবে এর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন বলা হয়েছে, মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ভেজাল বীজ ব্যবসা রোধ করতে হবে।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ওবামা-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে থাকতে এসেছি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এশিয়া-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল। আর এ অঞ্চলের জাতি হিসেবে যুক্তরাষ্ট্র এখানে উপস্থিতি অব্যাহত রাখবে। মার্কিন নিরাপত্তানীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এ অঞ্চলকে। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ওবামা এসব কথা বলেন।

'সহিংসতা' বন্ধে সিরিয়াকে তিন দিনের সময় আরব লিগের

রকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর 'সহিংস দমন-পীড়ন' বন্ধের জন্য গত বুধবার সিরিয়াকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আরব লিগ। এ সময়ের মধ্যে সহিংসতা বন্ধ না হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে তারা।এদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিক্ষোভকারীদের সহিংস আচরণের ফলে শেষ পর্যন্ত আসাদ সরকারই লাভবান হবে। সিরিয়ায় পরিস্থিতি গৃহযুদ্ধের রূপ নিয়েছে উল্লেখ করে রাশিয়া সহিংসতা বন্ধে আরব লিগসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

আন্দামানের বিপন্ন চার ভাষা অভিধানভুক্ত হলো

ন্দামান দ্বীপপুঞ্জের বিপন্ন চার উপজাতীয় ভাষাকে প্রথমবারের মতো অভিধানভুক্ত করলেন ভারতের ভাষাবিজ্ঞানী আনভিতা আবি্ব। ছয় বছরের গবেষণা শেষে লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (এসওএএস) ভাষাতত্ত্বের এই অধ্যাপক 'গ্রেট আন্দামানিজ ল্যাঙ্গুয়েজ' শীর্ষক অভিধানটির কাজ শেষ করেছেন।অধ্যাপক আবি্বর এ অভিধানে ঠাঁই পাওয়া চারটি ভাষার অন্তত দুটি এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি-কুয়েতি পার্লামেন্টে জনতার বিক্ষোভ

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহর পদত্যাগের দাবিতে গত বুধবার কয়েক হাজার মানুষ পার্লামেন্টের ভেতরে-বাইরে বিক্ষোভ করেছে। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত পার্লামেন্টের সামনে অবস্থানের অঙ্গীকার করেছে তারা। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টার সময় দাঙ্গা পুলিশ তাদের লাঠিপেটা করে। এতে পাঁচ বিক্ষোভকারী আহত হয়। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা জরুরি বৈঠক করে।

টাকা দিতে চেয়েছিলেন রোবাক!

বিখ্যাত ক্রিকেট লেখক পিটার রোবাকের মৃত্যু নিয়ে রহস্য শুধু বাড়ছেই। পুলিশের তদন্তে এখনও কোনো রহস্য উম্মোচিত হয়নি; বরং ভিন্ন ভিন্ন সূত্রের খবরে জটিলতা বাড়ছে। রোবাকের বিরুদ্ধে পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন যিনি, ২৬ বছর বয়সী সে জিম্বাবুইয়ান ইতাই গনডো মুখ খুলেছেন। মুখ খুলেই রোবাকের আত্মহত্যার রহস্য আরও বাড়িয়ে দেন। তিনি দাবি করেন, 'পিটার রোবাক আমাকে অর্থ দিতে চেয়েছিলেন। বিনিময়ে তিনি আমার সঙ্গে সমকামিতা করতে চেয়েছিলেন।'

মেসি হবো বলে...-বর্ণবাদের কাঠগড়ায় ব্লাটার

বিশ্বকাপ বলুন আর অন্য যে কোনো ফুটবল ম্যাচ বলুন, খেলা শুরুর আগে ফিফার পতাকা এবং দু'দল কিংবা দেশের পতাকার সঙ্গে আরও একটি সম্প্রীতির পতাকা মাঠে বয়ে আনা হয়। সম্প্রীতির সে পতাকায় লেখা থাকে, 'সে নো টু রেসিজম (বর্ণবাদকে না বলুন)।' বর্ণবাদ কিংবা বৈষম্যমূলক আচরণের পক্ষপাতী নন ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটারও। তিনি নিজেকে অ্যান্টি রেসিস্ট (বর্ণবাদবিরোধী) দাবি করে থাকেন; কিন্তু সেই সেফ ব্লাটারকেই কি-না এবার বর্ণবাদের

সিরিজজয়ী ভারত

র্শক-দর্শক করে চেঁচাচ্ছেন ইডেন গার্ডেনের কর্মকর্তারা; কিন্তু দর্শক গেল কোথায়? ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কর্মকর্তাদের অবাক করে দিয়ে সব দর্শক জড়ো হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি কমপ্লেক্স মাঠে। সেখানে যে খেলছেন সৌরভ গাঙ্গুলি! রনজি ট্রফিতে মধ্যপ্রদেশের বিপক্ষে পশ্চিমবঙ্গের চার দিনের ম্যাচ শুরু হয়েছে গতকাল। সৌরভ অপরাজিত রয়েছেন ৩৭ রানে; কিন্তু সেখানে খেলা দেখতে যাওয়া দর্শকরা ইডেন গার্ডেনে দারুণ একটি

ওয়ানডে স্ট্যাটাসের লড়াই

বাংলাদেশের মহিলা ক্রিকেট ইতিহাসে আজকের দিনটি হয়ে উঠতে পারে অবিস্মরণীয়। আজ মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেই বহু কাঙ্ক্ষিত ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বিকেএসপির ৩ নম্বর মাঠে হবে বাংলাদেশের মহিলা ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ম্যাচটি।আইরিশদের হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস আদায় করে নেওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক সালমা

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান মিয়ানমারের

মিয়ানমারের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। দেশটিতে চলমান গণতান্ত্রিক সংস্কারের অগ্রগতির কথা তুলে ধরে ইয়াঙ্গুনে গতকাল বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতমন্ত্রী কিয়াও হিসান এ আহ্বান জানান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার মিয়ানমার সরকারকে এ সংস্কার আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন। খবর এএফপি, রয়টার্স অনলাইনের।

এশিয়া-প্যাসিফিকে মার্কিন সামরিক ব্যয় কমবে না :ওবামা

শিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ব্যয় না কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু সামগ্রী পাচারের অভিযোগ করে তা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। চীনকে যুক্তরাষ্ট্র ভয় পায় না বলেও মন্তব্য করেন ওবামা। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সিলেটে পারিবারিক কলহের বলি হলেন রুমা-স্বামীসহ আটক ২

সোহেল আহমদ মাসুদকে ভালোবেসে বিয়ে করেছিলেন তানজিনা আকতার রুমা। কিন্তু বিয়ের ৬ বছর যেতে না যেতেই তাদের জীবনের প্রেম ফুরিয়ে গেল! শেষ পর্যন্ত দাম্পত্য জীবনের তিক্ততার বলি হলেন রুমা। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে রুমা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছেন তার মা ও বোন। তাকে খুন করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করছে পুলিশও।

সিরিয়াকে আরব লীগের আলটিমেটাম-৩ দিনের মধ্যে রক্তপাত বন্ধ করা না হলে নিষেধাজ্ঞা

টানা আট মাসের গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাড়ে ৩ হাজার লোক নিহত হওয়ার প্রেক্ষাপটে রক্তাক্ত নিপীড়ন বন্ধ করতে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তিনদিনের আলটিমেটাম দিয়েছে আরব লীগ। বৃহস্পতিবার মরক্কোর রাজধানী রাবাতে এ আলটিমেটাম দিয়ে হুশিয়ার করে বলা হয়, সিরিয়া সরকারকে অবশ্যই আরব লীগের এ সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে রক্তপাত বন্ধ করতে হবে।

কলকাতা চলচ্চিত্র উৎসব-শ্রেষ্ঠ ছবি 'গেরিলা'

৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস প্রযোজিত 'গেরিলা'। পুরস্কারটির নাম_ নেটপ্যাক অ্যাওয়ার্ড ইন এশিয়ান সিলেক্ট কম্পিটিশন। উৎসবের শেষদিনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দন প্রেক্ষাগৃহে জুরি বোর্ডের পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায় শ্রেষ্ঠ ছবি হিসেবে 'গেরিলা'র নাম ঘোষণা করেন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

পুরনো যন্ত্রপাতি দিয়ে শতকোটি টাকায় নতুন বি্লচিং প্লান্ট by তৌফিকুল ইসলাম বাবর,

রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) হরিলুট চলছে। কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতাদের শক্তিশালী একটি চক্র এ লুটপাটের সঙ্গে জড়িত। শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসির প্রত্যক্ষ-পরোক্ষ যোগসাজশে বেড়ে উঠেছে দুর্নীতির এ দুষ্ট চক্র। সর্বশেষ কেপিএমে প্রায় ২০০ কোটি টাকায় সম্পন্ন করা বিএমআরই প্রকল্পে ধরা পড়েছে বড় ধরনের অনিয়ম-দুর্নীতির ঘটনা।

হত্যাকারীর ক্ষমা নেই by মাসউদুল কাদির

র্তমান পরিপ্রেক্ষিতে অপরাধের শাস্তিটা দ্রুত জরুরি। অপরাধের শাস্তি হলে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। সমাজকে সুষ্ঠু ও গতিশীল রাখার জন্য এসব শাস্তির ব্যাপারে প্রশাসনকে যুগান্তকারী ভূমিকা পালনে সচেষ্ট হতে হবেমানুষ হত্যা এখন মামুলি ব্যাপার। সময় যত যাচ্ছে তত বেশি মানুষের দাম কমে যাচ্ছে। কমে যাচ্ছে মানবিকতার মূল্য। মানুষ মানুষের জন্য আজ কতটুকু! স্নোগানসর্বস্ব হয়ে পড়েছে গোটা সমাজ ও রাষ্ট্র।

ইসলাম ও আধুনিকতা by ফরহাদ জাকারিয়া

ধুনিকতা কী? সহজ কথায় বললে, চিন্তা-চেতনা, বুদ্ধি ও মানসিকতায় অগ্রসরতা। মানুষ সামাজিক জীব। বেঁচে থাকার তাগিদে মানুষকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়। সমাজ পরিবর্তনশীল। দৃশ্যমান না হলেও এ কথা সত্য যে, সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। অনেক দিন পর এই পরিবর্তন যখন একটা বৃহৎ রূপ লাভ করে, তখন তা আমাদের সামনে দৃশ্যমান হয়। সমাজ পরিবর্তনশীল হওয়ার কারণে আজ যা আধুনিক কাল তা পুরনো।

গৃহকর্মী নির্যাতন ভয়াবহ পাপের কারণ by মুফতি এনায়েতুল্লাহ

ক সাহাবি হজরত রাসূলুল্লাহকে (সা.) জিজ্ঞেস করলেন, 'ইয়া রাসূলাল্লাহ! আমরা কাজের লোককে কতবার ক্ষমা করব? হজরত রাসূলুল্লাহ (সা.) চুপ থাকলেন। প্রশ্নকারী আবার জিজ্ঞেস করলেন, এবারও আল্লাহর রাসূল (সা.) চুপ থাকলেন; তৃতীয়বার প্রশ্নের উত্তরে হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, প্রতিদিন সত্তরবার ক্ষমা করবে

মাতৃমন্দিরের মাসিমা by শাহজাহান খান

নোরমা বসু মাসিমার জন্ম ১৮ নভেম্বর, ১৮৯৭ এবং মৃত্যু : ১৬ অক্টোবর, ১৯৮৬ সালে। তাকে প্রথম দেখেছিলাম লুকিয়ে আমাদের মেহেন্দীগঞ্জের বাড়িতে। তিনি গিয়েছিলেন এক গোপন রাজনৈতিক সভায় যোগ দিতে। কয়েক বছর পর যে তার স্নেহস্পর্শে আমার জীবনটা নতুন বাঁক নেবে সেটা তখন ভাবতেও পারিনি। ১৯৬৩ সালে পরিবারের অমতেই আমি ঢাকা থেকে বরিশালে চলে যাই।

হরতাল-অসহায়ত্বের দিন! by মিনার মাহমুদ

রাজনীতি নাকি বোঝার গভীরতা থেকেও গভীরতর। ক্ষমতাসীন একটি সরকার কেন পারে না 'জনবিরোধী' এই হরতাল প্রথাকে কঠোর আইন দিয়ে চিরতরে বিলুপ্ত করে দিতে? নাকি ভবিষ্যতে নিজেদের প্রয়োজনেও অব্যাহত রাখা এই অভিশপ্ত হরতাল! প্রতিবাদ জানানোর বিকল্প পল্গাটফর্ম হয়েছে এখন মিডিয়া। যদিও জাতীয় সংসদের মতো মুখোমুখি এবং তাৎক্ষণিক নয়। জাতীয় রাজনীতির যা কিছু চলমানতা_ সবই পেয়ে যাই আমরা মিডিয়ায়।

সবুজের আহ্বানে by একরামুল হক শামীম

বীন্দ্রনাথ ঠাকুরের 'সবুজের অভিযান' কবিতায় আছে_ 'ওরে সবুজ ওরে আমার কাঁচা/আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।' তিনি নবীন বোঝাতে সবুজ শব্দের ব্যবহার করেছিলেন। সাম্প্রতিক সময়ে পরিবেশবাদী সংগঠনগুলো সবুজকে বেছে নিয়েছে প্রকৃতি রক্ষা ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক হিসেবে। 'গ্রিন প্রোডাক্ট' শব্দটি মার্কেটিংয়ের জগতে পরিবেশবান্ধব পণ্য হিসেবেই স্বীকৃত। সবুজ সবচেয়ে ব্যবহৃত রঙগুলোর মধ্যে একটি।

ধর নির্ভয় গান-এই বন্ধুর পথে বড্ড একা হয়ে যাচ্ছি আমরা by আলী যাকের

ধরনের একটা স্বপ্ন আমার সব সময়ই ছিল যে, পুকুরের ঢালে গণমানুষের নাটক করব আমরা আর তা দেখবে আমাদেরই গ্রামগঞ্জের মানুষ। তবে এর আয়োজন করতে ইমদাদ ভাইয়ের মতো একজন সংগঠক, একজন অসম সাহসী মানুষ, একজন অতি দক্ষ শিল্পীর প্রয়োজন হয়। শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমি আরও ভাবছিলাম, তারা যে একে একে চলে যাচ্ছেন, আমাদের এক ভীষণ অবক্ষয়ী সমাজে ফেলে রেখে, এরপর প্রয়োজনে কার কাছে গিয়ে দাঁড়াব আমরা?

চরফ্যাশনের আতঙ্কিত কৃষক-ভূমিসন্ত্রাসীরা যেন আশকারা না পায়

ভোলার চরফ্যাশন উপজেলার ৩টি চরের প্রায় ২ হাজার কৃষক তাদের ফলানো আমন ধান লুট হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে রয়েছেন। বৃহস্পতিবার সমকালের লোকালয় পাতায় প্রকাশিত এ সম্পর্কিত রিপোর্টে দেখা যায়, দুই জেলার মধ্যে সীমানা বিরোধের কথা বলে ভূমিসন্ত্রাসীরা ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর সাহায্যে আমন ফসল কেটে নেওয়ার পাঁয়তারা করছে। অথচ চর মোতাহার, চর মনোহর ও চর লিউলিনের প্রায় সাড়ে তিন হাজার একর জমি দীর্ঘদিন থেকে সেখানকার চাষিরাই চাষবাস করে আসছেন।

পুঁজিবাজারে আস্থা পুনরুদ্ধার-শুভ উদ্যোগ, সতর্কতাও কাম্য

পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি বৈঠক করবেন মঙ্গলবার_ এ খবর প্রচারের পরদিনই ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে এসইসি ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতে বিধিবদ্ধ নগদ জমা ও বিধিবদ্ধ জমা হার কমানো, পুঁজিবাজারে ব্যাংকের আইনি বিনিয়োগ সীমা নতুনভাবে সংজ্ঞায়িত করা, ব্যাংকের বিনিয়োগের বিপরীতে প্রভিশনিং ধাপে ধাপে

শিশু ফাহিমের মৃত্যু তদন্তে তিন সদস্যের কমিটি

রাজধানীর মেরাদিয়ার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের নির্মাণাধীন নতুন ভবনের দেয়াল ভেঙে প্রথম শ্রেণীর ছাত্র জুবায়ের আহমেদ ফাহিমের মর্মান্তিক মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 'মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে'র (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক শফিকুর রহমানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মাউশির ঢাকা অ

মিথ্যা তথ্য দেওয়ায় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার ভার গ্রহণ করতে চেয়ে কানাডীয় প্রতিষ্ঠানটি মিথ্যা তথ্য দিয়েছে। তাদের এ কাজে সহযোগিতা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি চক্র। এমন প্রমাণ পাওয়ার পর বেবিচকের ওই চক্রকে খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

ছোটে নবাবের আবিষ্কার by অনন্য রেজা করিম

নিজের প্রযোজিত 'লাভ আজকাল' ছবিতে ব্রাজিলের মডেল কাম অভিনেত্রী গিসেল মন্টেরিওকে বলিউডে প্রথম ব্রেক দিয়েছিলেন ছোটে নবাব সাইফ আলী খান। এ ছবিতে হারলিন কাউর সেজে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই বিদেশিনী। ইতিমধ্যে একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের কাপড়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন গিসেল মন্টেরিও। লাভ আজকালের মতো দ্বিতীয় প্রযোজিত ছবিতে এবারও সাইফ আলী খান এক সুন্দরী বিদেশিনীকে নিয়ে আসছেন

সোনাক্ষীর কথায় ক্ষুব্ধ সালমান by ফারহানা আদৃতা

সোনাক্ষী সিনহাকে রাতারাতি সুপারস্টারে পরিণত করার পেছনে সালমান খানের অবদান সবচেয়ে বেশি। সালমান খান না হলে সোনাক্ষীর খ্যাতির শীর্ষে পেঁৗছা কোনোভাবেই সম্ভব ছিল না। এ কথা সোনাক্ষী নিজেও স্বীকার করেন। সেই সাল্লু ভাইকে গডফাদার মানতে নারাজ বলিউডের নতুন প্রজন্মের ব্যস্ততম নায়িকাটি। সম্প্রতি বিভিন্ন মহলে সোনাক্ষী সিনহা বলে বেড়াচ্ছেন, বলিউডের সব ভালো অভিনেতার সঙ্গেই তিনি অভিনয়ে আগ্রহী, বিশেষ করে বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের জন্য তিনি মুখিয়ে আছেন। তাঁর স্বপ্ন শাহরুখের সঙ্গে অভিনয়।

দ্য নাইনথ বচ্চন by সৈয়দ মাহ্মুদ জামান

সোমবার রাত সাড়ে ৭টার কিছু পর একসঙ্গে আটটি গাড়ি এসে থামে মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালের সামনে। গাড়ি থেকে কেউ বের হওয়ার আগেই নিরাপত্তাকর্মীরা ঘিরে ফেলেন পুরো পার্কিং এরিয়াটি। একে একে গাড়ি থেকে বের হয়ে আসেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জয়া ভাদুরী, শ্বেতা বচ্চন, বৃন্দ্রা রাই ও কৃষ্ণারাজ রাই এবং সব শেষে ঐশ্বরিয়া রাই বচ্চন।

গল্প অন্তরাল-আমার পরিশ্রম সার্থক হয়েছে

গ্নিবিণার ব্যানারে ঈদে প্রকাশিত হয়েছে সন্দীপনের ষষ্ঠ একক অ্যালবাম 'ভাবের ঘরে'। অ্যালবামটি নিয়ে অন্তরালের গল্প বলেছেন তিনি।২০০৪ সালে 'সোনাবন্ধু' নামে আমার প্রথম অ্যালবাম বাজারে আসে। এরপর এবারের ঈদে আমার ষষ্ঠ অ্যালবাম 'ভাবের ঘরে' বাজারে আসে। বছর দুয়েক আগে থেকেই আমার নতুন অ্যালবামের কথা ভাবছিলাম। হৃদয়মিঙ্ ২-তে 'মাওলা' শিরোনামের একটি গানে আমি কণ্ঠ দিই।

কোন এক সন্ধিক্ষণে by আল মাহমুদ

মৃত্যু আমার কাছে কোনো ভয়ঙ্কর কিছু নয় বলে মনে হয়। একটা কথা আছে_ 'জন্মিলে মরিতে হবে/অমর সে কোথা কবে'। মৃত্যুর আগ মুহূর্তের সংকটাপন্ন মুমূর্ষু অবস্থার কথা বলার জন্যই এই লেখার অবতারণা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার চিন্তা মাথায় এলে আমি নিরুত্তর হয়ে পড়ি। কেননা আমরা সবাই মৃত্যুর অধীন এবং এর পর কী আছে সে সম্পর্কের কিছুই জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে মরণের ভেতর কী আছে তা জানতে আগ্রহী।

সময় নিয়ে বিতর্ক by আফসানা শাওন

মরা যেভাবে সময়কে জানি, সময় আর তেমন থাকছে না। শিগগিরই বদলে যাচ্ছে সময়ের সংজ্ঞা। সম্প্রতি বিজ্ঞানীরা বিতর্কে মেতেছেন পৃথিবীর টাইমস্কেলের নতুন সংজ্ঞা নিয়ে। আর এ বিতর্কের মূল বিষয় ছিল লিপ সেকেন্ড বাতিল করা হবে কি-না।সময়ের হিসাবেও এবার আসুক আধুনিকতা দাবি তুলছেন বিজ্ঞানীরা। ফ্রান্সভিত্তিক ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারসের [বিআইপিএম] এমনটিই দাবি।

ধ্রুপদী সাহিত্যের অনুবাদ by জিল্লুর রহমান সিদ্দিকী

ধ্রুপদী বা ক্লাসিকের সংজ্ঞা নিয়ে মতভেদ আছে। উৎকৃষ্ট রচনা মাত্রই অনেকের চোখে ক্লাসিক। আমরা নিছক অত্যুৎকৃষ্ট অর্থে ক্লাসিক শব্দটি ব্যবহার করছি না। আবার এলিয়টীয় অর্থে ক্লাসিককে একটি বা দুটি কালজয়ী রচনার মধ্যে সীমাবদ্ধ করতে চাই না। আমরা উৎকর্ষের সঙ্গে কিছুটা প্রাচীনতার যোগে ক্লাসিক শব্দটার সীমানা টানতে চাই। রবীন্দ্রনাথ বা তলস্তয় একমাত্র এ কারণেই বর্তমানের বিবেচনায় আসবেন না। শেক্সপিয়র আসবেন, চণ্ডীদাস আসবেন, এমনকি ভারতচন্দ্রেও আপত্তি নেই।

র ঙ বে র ঙ-সূর্যদেবের রহস্যময়তা

বিজ্ঞানবিষয়ক ব্রিটিশ পত্রিকা 'নেচার' সম্প্রতি জানিয়ে দিয়েছে, সূর্য পৃথিবীতে আর আলো দেবে মাত্র পাঁচশ' কোটি বছর। অর্থাৎ সূর্য নামের জ্বলজ্বলে নক্ষত্রটি ইতিমধ্যে আয়ুষ্কালের অর্ধেক সময় পেরিয়ে এসেছে! অথচ এ জগৎ সম্পর্কে আমাদের এখনও পুরোপুরি জানা সম্ভব হয়নি। বিজ্ঞানের কল্যাণে চিররহস্যের সেরা টোপ থেকে সূর্যের গতি-প্রকৃতি ক্রমে বের করে আনা সম্ভব হচ্ছে। একেবারেই ধ্বংস হওয়ার আগে সমগ্র সৌরজগৎ এবং আমাদের এই সাধের

সাংবাদিক চরিত্রে অভিনয় করেছি

'অনুরাধাকে বলা হলো না' নাটকটি নিয়ে বলুন।নাটকে আমার চরিত্রের নাম মিথিলা। সে একটি মাসিক ম্যাগাজিনের সাংবাদিক। ফেসবুকে মিথিলার সঙ্গে অন্ধকারের মানুষ নামে একটি ছেলের পরিচয় হয়। ধীরে ধীরে মনের অজান্তে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু কেউ কাউকে দেখে না। এক সময় তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। সময়মতো নির্বাচিত স্থানে মিথিলা উপস্থিত হলেও ছেলেটি আসে না।

শ্রদ্ধাঞ্জলি-জমিদার বৌরানি থেকে একজন মাসিমা

ট বছর বয়স থেকেই বাবা-মা বিয়ের জন্য উঠেপড়ে লেগে যান। কালো ও হালকা ছোটখাটো গড়নের মেয়েটির বর পাওয়া তো সহজ নয়! উৎকণ্ঠায় দিন কাটে তাঁর স্বজনদের। পরিবারের উৎকণ্ঠায় তাঁর নিজের কোনো মাথাব্যথা নেই। তাঁর খেয়াল গ্রামের রাস্তা দিয়ে গেয়ে যাওয়া বিপ্লবী গান আর মিছিলের দিকে। আট বছর বয়সেই ১৯০৫ সালে হাতে হলদে সুতোর রাখি বেঁধে ভিড়ে যান ওই গান আর মিছিলের দলে। অবশেষে ১৪ বছর বয়সে ফোটে বিয়ের ফুল।

আলোকের এই ঝরনাধারায় পর্ব - ৫০-রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী কখনোই গড়ে ওঠেনি by আলী যাকের

জাহাঙ্গীর রোডের সরকারি কোয়ার্টার্সে বেশির ভাগ অধিবাসী ছিলেন বিভিন্ন সরকারি বিভাগে কর্মরত বাঙালি করণিক। একটি মেসে চার সিটের একটি ঘরে আমার জায়গা হলো। এবার ভাবলাম, এত দিন তো বিনা পয়সার সরাইখানায় থেকেছি মহা-আনন্দে; এখন থাকা-খাওয়ার খরচটি অন্তত আমাকেই জোগাড় করতে হবে। আমাদের পৈতৃক সম্পত্তির আয় থেকে তখন আমার জন্য বরাদ্দ ছিল মাসে ২০০ টাকা।

শেকড়ের ডাক-জলবায়ু পরিবর্তনের রাজনীতি ও ঢাকা ঘোষণা by ফরহাদ মাহমুদ

গুগলের স্কলার তালিকায় লর্ড এ্যান্টনি গিডেন্স্ এখনো দুনিয়াব্যাপী সবচেয়ে আলোচিত সমাজবিজ্ঞানী। তাঁর লেখা একটি বইয়ের শিরোনাম হচ্ছে 'দ্য পলিটিঙ্ অব ক্লাইমেট চেঞ্জ'। বইটি নিয়ে বিশদ আলোচনা করা এই লেখার উদ্দেশ্য নয়। আগ্রহী পাঠকরা বইটি পড়ে বিস্তারিত জানার চেষ্টা করতে পারেন। তবে গিডেন্স্ মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব এখন যেসব সমস্যা মোকাবিলা করছে এবং করতে যাচ্ছে, সেগুলোর সমাধানে বিশ্ব রাজনীতি সঠিকভাবে

মৃদুকণ্ঠ-প্রতিষ্ঠান সংহতকরণ প্রয়োজন by খোন্দকার ইব্রাহিম খালেদ

ণতন্ত্র কোনো বায়বীয় বিষয় নয়। গণতন্ত্র বাস্তবসম্মত একটি রাষ্ট্রশাসন প্রক্রিয়া, যা সাবলীলভাবে চলতে পারে রাষ্ট্রীয় সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর ওপর ভিত্তি করে। রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি রাজনৈতিক-সামাজিক প্রতিষ্ঠানগুলোও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় বা সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠানের সংহতকরণ বলতে আমরা বুঝি, ওই সব প্রতিষ্ঠান যে লক্ষ্য অর্জনের জন্য গঠিত, সেসব লক্ষ্য অর্জনে সক্ষমতা ও সফলতা। দেশের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক-

মঙ্গামুক্ত উত্তরের জনপদ-কৃষি গবেষণাকে আরো জোরদার করতে হবে

ঙ্গাকবলিত উত্তরের জনপদ'। উত্তরের জনপদের সঙ্গে 'মঙ্গাকবলিত' বিশেষণটি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল। সেই উত্তরের জনপদ এখন মঙ্গামুক্ত জনপদে পরিণত হয়েছে। কার্তিকের মঙ্গায় কয়েক কোটি মানুষের চরম দুর্ভোগের অবসান হয়েছে। আগাম ও খরাসহিষ্ণু ধানের আবিষ্কার উত্তরের জনপদে এই পরিবর্তন এনে দিয়েছে। এবার উত্তরের জেলাগুলোতে এই জাতের আমন ধানের চাষ এত ব্যাপক হয়েছে এবং ফলনও এত ভালো হয়েছে যে তা নির্ধারিত

স্থানীয় বিনিয়োগ-উদ্বুদ্ধ করতে হবে আগ্রহীদের

বরটি ইতিবাচক। যখন ধারণা করা হচ্ছে, অর্থনীতিতে দেশ পিছিয়ে যাচ্ছে, সংকট থেকে উত্তরণের কোনো পথই আর খোলা নেই_তখনই স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহ নতুন পথের দিশা দিচ্ছে। এমনিতে আমাদের এখানে অনেক নেতিবাচক দিক রয়েছে। এই নেতিবাচক দিকগুলো অতিক্রম করাও সহজ নয়। তার পরও বিনিয়োগকারীদের আগ্রহ দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে, এমনটি আশা করা যায়।

ঐতিহ্য-শাঁখা আছে, নেই সুদিন by রফিকুল ইসলাম,

ছর কয়েক আগেও শাঁখা তৈরির জন্য শঙ্খ (সমুদ্রের শামুক) কাটতে কেবল হাত এবং সাবেক আমলের যন্ত্রপাতি ব্যবহৃত হতো। যুগের পরিবর্তনে এখন সেখানে যোগ হয়েছে বিদুৎচালিত যন্ত্র। এই যন্ত্র দিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার শাঁখারিপাড়ার শাঁখারিরা এখন শঙ্খ কাটাসহ শাঁখা তৈরির প্রধান কাজগুলো করে থাকেন। রাতদিন এই যন্ত্রের আওয়াজই জানিয়ে দেয়, এটি একটি শিল্পপল্লী।

মইনুল রোডের সেই জমিতে উঠে গেছে বহুতল ভবন-অন্য ভবনের কাজ শুরু হওয়ার পথে by কাজী হাফিজ

ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কে নির্মাণাধীন একটি বহুতল ভবন এখন অনেক দূর থেকেও দৃশ্যমান। সেনানিবাসের প্রধান সড়ক দিয়ে যাওয়ার পথে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ও শহীদ লে. আনোয়ারা গার্লস কলেজের কাছাকাছি এসে অনেকেই পূর্বদিকে চোখ রাখে। এ সময় নির্মাণাধীন সুউচ্চ ভবনটি সহজেই চোখে পড়ে। কারণ ওই এলাকায় এ রকম বহুতল ভবন একটাই। প্রথমবারের মতো ভবনের চূড়ায় চোখ রেখে অনেকে বিস্ময়ে বলে ওঠে, এত তাড়াতাড়ি এমন বড় একটি ভবন তৈরি হয়ে গেল!

মুখোমুখি প্রতিদিন-আমরা জয়ের জন্যই মাঠে নামব

য়ারল্যান্ডের সঙ্গে মহিলা বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ মহিলা দল। অনুশীলন শেষে অধিনায়ক সালমা খাতুন আজকের ম্যাচ নিয়ে তাঁর ভাবনা, প্রস্তুতি, সামর্থ্য ও সম্ভাবনার কথা ভাগাভাগি করেছেন কালের কণ্ঠ স্পোর্টসের সঙ্গেকালের কণ্ঠ স্পোর্টস : গত কয়েক ম্যাচে আপনাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৮৮। অথচ বিকেএসপিতে যে ভেন্যুতে খেলা, সেখানে এই টুর্নামেন্টের হাইস্কোরিং দুটো ম্যাচ হয়েছে।

এড জয়েসের দুই যমজ বোন by সামীউর রহমান

মরা শুধুই অনুশীলন করছিলাম, এর বেশি কিছু না। কিন্তু দেয়ালের ওপারে শত শত মানুষ শুধু আমাদের দেখার জন্যই দাঁড়িয়ে। একে অন্যের গায়ে ধাক্কা দিচ্ছে, এমনভাবে আমাদের দেখছে যেন আমরা চাঁদে পা রাখা প্রথম মানুষ। লিভারপুলের অন্ধ সমর্থক হিসেবে আমি জানি, খেলার জন্য কতটা পাগল হলে মানুষ এটা করতে পারে'_২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলতে এসে নিজের দিনপঞ্জিতে বাংলাদেশকে এভাবেই বর্ণনা করেছিলেন

২৬ হাজার টন সরকারি গম নিয়ে প্রথম জাহাজ বন্দরে by আসিফ সিদ্দিকী,

রকারিভাবে আমদানি করা ২৬ হাজার টন গমের প্রথম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পেঁৗছেছে। সরকারের খাদ্যশস্য মজুদের অংশ হিসেবে ইউক্রেন থেকে এক লাখ টন গম আমদানির চুক্তি করেছে সরকার। মঙ্গলবার এর প্রথম চালানটি বন্দরে এল। দ্বিতীয় চালানে ৫৫ হাজার টন গম নিয়ে আরো একটি জাহাজ ইউক্রেন থেকে বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। বাকি ১৯ হাজার টন গম

দেশেই তৈরি হবে হোন্ডা মোটরসাইকেল-* আগামী বছরের ডিসেম্বরে বাংলাদেশ-হোন্ডা বাজারে পাওয়া যাবে -* বছরে ২৪টি মডেলের দুই লাখ পিচ তৈরী হবে by ফারজানা লাবনী

বাংলাদেশ-হোন্ডা নামে নতুন ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি হবে বাংলাদেশের বাজারে। বিএসইসির (বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন) সঙ্গে যৌথ উদ্যোগে জাপানের হোন্ডা কম্পানি এ মোটরসাইকেল তৈরি করবে। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে জাপানের হোন্ডা কম্পানির সঙ্গে বিএসইসির আলোচনা চূড়ান্ত হয়।

ওরা অঝোরে কাঁদল by ফিরোজ শিবলী,

মিরসরাইয়ে ট্রাক উল্টে নিহত ৪৪ স্কুলছাত্রের বীভৎস স্মৃতি চার মাস পরও ভুলতে পারছে না তাদের সহপাঠীরা। ওই মর্মান্তিক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া এ সহপাঠীদের প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে সেই দুঃসহ স্মৃতি। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে সাক্ষ্য দিতে এসে বেঁচে যাওয়া ছাত্ররা কান্নায় ভেঙে পড়ে। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদল এসব কোমলমতি শিশু। ছাত্রদের কান্নায় কেউ ধরে রাখতে পারেনি তাদের চোখের পানি। আইনজীবী থেকে শুরু করে উপস্থিত সবার চোখে

সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 'অভিযোগ' আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ২৪ নভেম্বর তার (সাকা) উপস্থিতিতে 'ফরমাল চার্জ' (অভিযোগ) গঠনের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আরও একগুচ্ছ প্রণোদনা-রোববার চূড়ান্ত ঘোষণা

কালো টাকা বিনিয়োগ করলে কোনো সংস্থাই প্রশ্ন করবে না
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মুনাফার ওপর কর প্রত্যাহার হচ্ছে
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ হতে পারে
ব্যাংক-বীমা বিনিয়োগ বাড়াবে

মন্ত্রীর ভাই বাচ্চু জড়িত-জিজ্ঞাসাবাদে আশরাফ by পিনাকি দাসগুপ্ত ও প্রীতিরঞ্জন সাহা

ন্ত্রীর ভাই বাচ্চুর গ্রিন সিগন্যাল পাওয়ার পরই মেয়র লোকমানকে হত্যার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। লোকমান হত্যা মামলায় গ্রেফতার হওয়া নরসিংদী শহর যুবলীগ সভাপতি আশরাফ হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন। এদিকে লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নরসিংদীর আওয়ামী লীগ নেতা আবদুল মতিন সরকার গ্রেফতার হয়েছেন।

দেশি-বিদেশি সংস্থার আগ্রহ-মহামায়া ও মুহুরীতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি by মুহাম্মদ জয়নাল আবেদীন,

দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহামায়া প্রকল্প ও সোনাগাজী উপজেলার সীমান্তবর্তী মুহুরী প্রকল্পের প্রতি আগ্রহ বাড়ছে দেশি-বিদেশি নানা সংস্থার। এসব প্রকল্প এলাকায় পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছে তারা। দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি সিঙ্গাপুরের একটি সংস্থার প্রতিনিধিদল ইতিমধ্যে মহামায়া প্রকল্প এলাকা ঘুরে গেছে।

কলকাতা উৎসবে 'গেরিলা' এশিয়ার সেরা চলচ্চিত্র by সুব্রত আচার্য্য,

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ও নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের 'গেরিলা' এশিয়ার সেরা চলচ্চিত্র হিসেবে কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো। গতকাল বৃহস্পতিবার কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে উৎসবের সমাপনী অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য সন্দীপন রায় মঞ্চে দাঁড়িয়ে এ কথা ঘোষণা করেন। এর পরই দর্শক সারিতে বসা নাসির উদ্দীন ইউসুফকে ডেকে নিয়ে এশিয়া নেট-প্যাক সম্মাননা সনদ দেওয়া হয়।

দশ ট্রাক অস্ত্র মামলা-কালক্ষেপণের চেষ্টা করা হবে আপিল করে! by এস এম রানা,

শ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আপিল করবেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালত থেকে আদেশের নকল পাওয়ার পরপরই আপিল করা হবে। নকলের জন্য এরই মধ্যে আবেদন জানানো হয়েছে।

গুঞ্জন আর গুজবে ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগ by পাভেল হায়দার চৌধুরী

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও নেতা-কর্মীর মধ্যে দ্বন্দ্ব থেকে দূরত্ব তৈরি হয়েছে অনেক দিন ধরে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনার সঙ্গে এ দূরত্বের যোগফলে অস্থিরতারও আভাস মিলছে সরকারের মধ্যে। দলের জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে মন্ত্রিসভার রদবদলের দাবি উঠেছে।দলের সাধারণ সম্পাদকের পদত্যাগ ও মন্ত্রিপরিষদ রদবদলের গুজব ছড়িয়েছে। এসব গুজবের পেছনে 'মতলব' খুঁজে পাচ্ছেন কোনো কোনো নেতা।

গুলশান-কড়াইল বস্তির মাঝে অবৈধ হাজার সংযোগ-পানিতেই পানি চুরি by অমিতোষ পাল

হাখালী ও গুলশান-১-এর সংযোগ সড়কের মধ্যবর্তী স্থান। নৌকায় করে গুলশান লেকের দিকে যেতেই মাঝির বৈঠা আটকে যায়। দ্রুত বৈঠা চালানোর চেষ্টা করেও ব্যর্থ হন মাঝি ইউসুফ আলী মজুমদার। পানির নিচে তাকাতেই দেখা যায় প্লাস্টিকের পাইপের আঁকাবাঁকা সারি। সামান্য ডুবে থাকা পাইপগুলোতেই বেধে যাচ্ছে বৈঠা। কিন্তু এত পাইপ কোত্থেকে এল_জিজ্ঞেস করতেই ইউসুফ আলী বললেন, 'এগুলো সব অবৈধ পানির লাইনের পাইপ।

সাবেক পৌর চেয়ারম্যান মতিন সরকার গ্রেপ্তার! by পারভেজ খান ও হায়দার আলী

লোকমান হত্যা মামলার দ্বিতীয় আসামি নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকার গ্রেপ্তার হয়েছেন। পুলিশ গত বুধবার রাতে নোয়াখালীর ফেনী সড়ক থেকে নরসিংদী জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি আবদুল মতিন সরকারকে গ্রেপ্তার করে। তদন্ত ও গ্রেপ্তার অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এই গ্রেপ্তারের কথা স্বীকার করেননি। তবে পুলিশের গোয়েন্দা শাখার একাধিক সূত্র থেকে খবরটির সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

রাজনীতিকদের হাতে পরিবহন খাত by আনোয়ার হোসেন

দেশের পরিবহন ব্যবসা পুরোপুরি রাজনীতিক ও প্রভাবশালীদের দখলে। বেশ কয়েকজন মন্ত্রী-সাংসদ-রাজনীতিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত। কিছু রাজনীতিবিদ পরিবহন ব্যবসা না করেও মালিক সমিতি কিংবা শ্রমিক সংগঠনের নেতা বনে এই খাত নিয়ন্ত্রণ করছেন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মিলে ২০-২৫ জন নেতাই ঘুরেফিরে পরিবহন খাতের নীতি ঠিক করেন। আবার তাঁরাই পরিবহন ব্যবসা করেন ও এই খাতের শ্রমিক রাজনীতি নিয়ন্ত্রণ করেন। ফলে পরিবহন খাতে সরকারের নেওয়া সিদ্ধান্ত সহজে বাস্তবায়িত হয় না।

অবৈধভাবে লিবিয়ায় লোক পাঠানো হচ্ছে, সম্ভাবনার বাজারে শঙ্কা by শরিফুল হাসান

বাংলাদেশ থেকে ফের অবৈধভাবে লিবিয়ায় লোক পাঠানো শুরু হয়েছে। একশ্রেণীর অসাধু জনশক্তি রপ্তানিকারক, দালাল ও কয়েকটি ট্রাভেল এজেন্সি এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বেগ জানিয়ে বলেছেন, অবৈধ কর্মকাণ্ডের কারণে গুরুত্বপূর্ণ শ্রমবাজারটির নতুন সম্ভাবনা ভেস্তে যেতে পারে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে মন্ত্রণালয়ে পাঠানো এক জরুরি চিঠিতে এ কথা জানিয়ে বলা হয়, গত শনিবার অবৈধভাবে লিবিয়ায় প্রবেশকারী ১৩ জন বাংলাদেশিকে আটক করে পুলিশ।

সিএনজির দাম বাড়ছে না, বৃদ্ধির প্রক্রিয়ায় বিদ্যুৎ by অরুণ কর্মকার

যানবাহনের পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম আপাতত বাড়ছে না। সরকারি পর্যায়ে দাম বাড়ানোর যে উদ্যোগ ছিল, তা স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্র জানিয়েছে। এদিকে সারা দেশের সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন বিতরণ এলাকার সাধারণ গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি হয়েছে। গতকাল বৃহস্পতিবার এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে সরকারের চিঠির জবাব দিয়েছেঃ দুর্নীতির বিষয়ে ছাড় নেই

দ্মা সেতু প্রকল্পের কাজে দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ কথা আবার জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক।পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত হওয়া সম্পর্কে সরকারের চিঠির জবাবে বিশ্বব্যাংক এ কথা বলেছে। জবাবটি এখন অর্থ মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে। পদ্মা সেতু বিষয়ে সরকারি প্রেসনোট জারির পরদিন গত ২১ অক্টোবর সরকারের পক্ষ থেকে দুটি চিঠি পাঠানো হয় বিশ্বব্যাংকের কাছে।

‘সিএসআর’ মানে শুধু মানবিকতা নয় by আব্দুল কাইয়ুম

শিয়া ও ইউরোপের ১১টি দেশের ১২ জন সাংবাদিক কিছুটা অবাক হয়ে শুনছি লিসা সেনসনের কথা। চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সাংবাদিক যেমন আছেন, তেমনি আছেন ইতালি, পর্তুগাল, চেক প্রজাতন্ত্রের সাংবাদিকেরাও। লিসা অর্থনীতিতে পিএইচডি করেছেন। তিনি সুইডিশ সিএসআর অ্যাম্বাসেডর। সিএসআর মানে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি, এর আসল তাৎপর্যটা আমরা সাধারণত গভীরে ভেবে দেখি না।

বেশির ভাগ এলডিসির চেয়ে বাংলাদেশ এগিয়ে আছেঃ স্বল্পোন্নত দেশগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ

স্বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, পণ্য রপ্তানি, প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ আগের চেয়ে নিম্নমুখী হয়েছে। অন্যদিকে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। ফলে সার্বিকভাবে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতি ভালো নেই। এমনটাই মনে করে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।

অক্টোবরে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে

মাসওয়ারি মূল্যস্ফীতির হার গত অক্টোবর মাসে কিছুটা কমেছে। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবমতে, অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৪২ শতাংশে। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ১১ দশমিক ৯৭ শতাংশ, যা অন্তত এক দশকের মধ্যে সর্বোচ্চ। চলতি অর্থবছরের জুলাই মাস থেকেই মূল্যস্ফীতির হার মূলত দুই অঙ্কের ঘরে রয়েছে। আশঙ্কার বিষয় হলো, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে।

আইপিওতে বিমা খাতের জন্য ১০% কোটা দাবি

জীবন বিমা কোম্পানিগুলোর বিনিয়োগযোগ্য তহবিলের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের আবেদন জানিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। বিআইএর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এই আবেদন জানানো হয়েছে। বিআইএর সভাপতি শেখ কবীর হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই আবেদন জানানো হয়।

হাতে লেখা পাসপোর্টে কর্মীরা বিদেশে যেতে পারবেন না

বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশি কর্মীদের এখন থেকে শুধু যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ হাতে লেখা পাসপোর্টে ভিসা না দেওয়ায় সরকার প্রবাসী শ্রমিকদের এমআরপি পাসপোর্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে। গত রোববার থেকে ঢাকার সৌদি দূতাবাস বাংলাদেশিদের হাতে লেখা পাসপোর্ট জমা নেওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন অনেকে।

তেরখাদার দুঃখ ভুতিয়ার বিলের জলাবদ্ধতা

লাবদ্ধতার কারণে খুলনার তেরখাদা উপজেলার ভুতিয়ার বিলে এখন আর ফসল হয় না। বছরের পর বছর ফসল মার খেয়ে সচ্ছল কৃষকেরও এখন দরিদ্র দশা। অনেকে কাজের তাগিদে এলাকা ছেড়েছেন। নগরের পাশেই রূপসা নদী পেরিয়ে নর্থ খুলনা বলে পরিচিত তেরখাদা উপজেলার ভুতিয়ার বিলটি আট বছর ধরে জলাবদ্ধ। উপজেলার সাচিদাহ, সাকলাদাহ ও তেরখাদা ইউনিয়নের প্রায় ২০ হাজার একর জমিতে জলাবদ্ধতার কারণে লক্ষাধিক মানুষ দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির অভিযোগে দুদকের ১০ মামলাঃ ২৮০ টাকার ইনজেকশন কেনা হয় দুই হাজার ৯০ টাকায়

কিডনি রোগীদের জীবন রক্ষাকারী হ্যাপারিন ইনজেকশনের (৫০০০ ইউনিট) দাম ২৮০ টাকা। অথচ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই ইনজেকশন কিনেছে দুই হাজার ৯০ টাকা করে। পাঁচ হাজার টাকার বাল্ব কেনা হয়েছে ১৯ হাজার ৯০০ টাকায়। কোটেশন পদ্ধতিতে এভাবে বিভিন্ন ওষুধ ও সামগ্রী কেনায় ২০০৯-১০ অর্থবছরে মোট ছয় কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১০টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ফুলঃ- হেমন্তের নিশিপুষ্প হিমঝুরি by মোকারম হোসেন

হেমন্তের এক মিষ্টি সকাল। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বরের দিকে হেঁটে যাচ্ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারের প্রবেশপথ অতিক্রম করার আগেই দৃষ্টি আটকে গেল ঝরে পড়া পুষ্পমেলায়। অসংখ্য ফুল শয্যা পেতেছে গাছতলায়। সেখান থেকে একটি ফুল তুলে গন্ধ শুঁকি। বাহ, বেশ সুগন্ধি তো! ওপরে তাকিয়ে দেখি, পত্রঘন সুউচ্চ একটি গাছ। আগে কখনো দেখিনি।

‘সুপাত্র’

পাত্র ডক্টর শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ শাখা) সিনিয়র সহকারী সচিব। ঢাকার গুলশানে নিজের বাড়ি। তাঁর জন্য মিষ্টি চেহারার উচ্চশিক্ষিতা পাত্রী প্রয়োজন। এভাবে পত্রিকায় একাধিক বিজ্ঞাপন দিয়ে একে একে পাঁচটি বিয়ে করেছেন। বিজ্ঞাপনে দেওয়া তথ্যগুলোর মধ্যে শুধু ফোন নম্বরটিই সঠিক। বাকি সব ভুয়া। এই ‘সুপাত্রের’ নাম হাফিজুর রহমান ওরফে জাহিদ (৪০)।

মোবারক ভয়ংকর লোক, বললেন লোকমানের স্ত্রীঃ কী করে সে বন্ধুকে খুন করাল! by কামরুল হাসান ও মনিরুজ্জামান

অ্যালবামে পাশাপাশি দুটি ছবি রাখা। একটিতে কয়েকজন আছেন রিসোর্টের সিঁড়িতে। আরেকটিতে সঙ্গে আছেন তাঁদের স্ত্রী-সন্তানেরাও। দুটি ছবিতেই লোকমান হোসেনের হাসিমাখা মুখ। গতকাল বৃহস্পতিবার লোকমানের স্ত্রী তামান্না নুসরাত ছবি দুটি প্রতিবেদকদের দেখাচ্ছিলেন। তিনি ছবিতে লোকমানের সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় দিচ্ছিলেন, ‘পাশের লোকেরা হলেন লোকমানের ঘনিষ্ঠ বন্ধু মোবারক হোসেন, কবির সরকার, আসাদুজ্জামান, ডেবিট ও জুবায়ের কবির। দুই বছর আগে সিলেটে বেড়াতে গিয়ে এ ছবি তোলা।’

'আবার আচিবো ফিরে, এই বংলাই' by সাইফুল্লাহ মাহমুদ দুলাল

বি জীবননান্দ দাশের ‘আবার আসিবো ফিরে...’ এর সুরে সুরে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বাংলাদেশ সফরকালে বললেন, ‘আবার আচিবো ফিরে, এই বংলাই!` একটু অন্য রকম, অন্য সুরে বিদেশির মুখে বাংলা শুনতে ভালোই লাগে! ‘আবার আচিবো ফিরে, এই বংলাই’, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি... ছাড়াও আরো কিছু বাংলা শব্দ শিখে নিয়ে (কেমন আচে, ধন্যোবাদ, আসসালামু আলাইকু ইত্যাদি) বিভিন্ন অনুষ্ঠানের সূচনায় সম্বোধনে এবং বক্তব্যের বিদায় বেলায় বাংলার মানুষকে শুনিয়ে চমক দিয়ে চমৎকারভাবে কড়তালির বাহবা নিয়েছেন।