Monday, April 23, 2012

ছাড় দেবে না বিএনপিঃ মঙ্গলবার সন্ধ্যায় খালেদার সংবাদ সম্মেলন

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়া ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরবেন।

স্মরণ-বাবাকে মনে পড়ে by স্বপ্না রেজা

বাবা আসফউদেদৗলা রেজা। দৈনিক ইত্তেফাক-এর সাবেক বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক। গতকাল ছিল তাঁর মৃত্যুদিন। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান পরলোকে। তাঁর অবর্তমানে তাঁর সম্পর্কে সহকর্মী, সহযোগী আর রাজনৈতিক-অরাজনৈতিক শুভানুধ্যায়ীদের কাছ থেকে আমরা অনেক স্মৃতিচারণা শুনে আসছি।

মিসর-বিপ্লবের ভাগ্য জেনারেলদের হাতে? by রবার্ট ফিস্ক

হোসনি মোবারকের স্বৈরশাসনের বিরুদ্ধে লাখ লাখ মিসরবাসী বিজয়লাভের দুই দিন পর মোবারকের আজীবন বন্ধু জেনারেল মোহামেদ এল-তানতাবির নেতৃত্বে সে দেশের সেনাবাহিনী গত রোববার পার্লামেন্ট বিলুপ্ত ও সংবিধান স্থগিত করে। এর মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় সেনাবাহিনীর কবজা আরও সংহত হলো।

জনসংখ্যা-‘দিনে দিনে যত বাড়িয়াছে দেনা...’ by অলোক বসু

পত্রিকার পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় জাতীয় সমস্যার নানা চিত্র আমরা প্রায় প্রতিদিন দেখতে পাই। এসব সমস্যার সমাধান নিয়ে বড় বড় চিন্তাবিদ, পরিকল্পনাবিদ, বুদ্ধিজীবী এবং সরকারের ওপর মহলের লোকজনের নানা ভাবনা-চিন্তার কথাও জানতে পারি।

গদ্যকার্টুন-ফাল্গুন, ভালোবাসা, পুঁথি ও মুখপুঁথি by আনিসুল হক

যৌবনে দাও রাজটীকা। লিখেছিলেন প্রমথ চৌধুরী। তাঁর উপলক্ষ ছিল বসন্ত। আগের জমানায় খুব বসন্ত দেখা দিত। জলবসন্ত নয়, রীতিমতো গুটিবসন্ত। সেই বসন্তে আক্রান্ত হলে বাঁচার আশা ছিল খুব কম। তারপর বসন্তের প্রতিষেধক টিকা আবিষ্কৃত হলো।

সহজিয়া কড়চা-গামছা পেঁচানো দোররা ও হতভাগিনীদের নিয়তি by সৈয়দ আবুল মকসুদ

দোররা একটি ফারসি শব্দ। দোররা একই সঙ্গে বিশেষ্য ও ক্রিয়াপদ। অর্থাৎ এটি একটি বস্তুও। বস্তুর কোনো ধর্ম নেই, কিন্তু শব্দটির মধ্যে আছে ইসলামি আমেজ। কারণ, এটি মধ্যপ্রাচ্যের শব্দ। ইরানি ভাষার শব্দ হলেও বস্তুটির কোনো জাতীয়তা নেই। একসময় এটি পারস্যে ব্যবহূত হতো, আরব দেশে হতো, ইরাক, ইয়েমেন, মিসরেও হতো।

মন্ত্রী যে প্রশ্নের উত্তর দেননি-বৃত্তাকার নৌপথের বৃত্তাকার স্থবিরতা

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ তৈরির প্রকল্প বৃত্তাকার দীর্ঘসূত্রতায় ভুগছে। সংসদে প্রশ্নোত্তরে নৌপরিবহনমন্ত্রী বলেছেন, এই প্রকল্প শেষ হবে ২০১২ সালের জুলাই মাসে। ২০০৩ সালে চালু হওয়া প্রকল্পটির জন্য তাহলে লাগবে মোট নয় বছর।

মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে রাজনীতি নয়-বাহাস বন্ধ করুন

শেয়ারবাজার ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, রাজনৈতিক নেতৃত্বের আচরণ ও কথাবার্তায় সে ব্যাপারে কোনো উদ্বেগ লক্ষ করা যাচ্ছে না। বিশেষ করে ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা যে পরস্পরের প্রতি দোষ চাপিয়ে যাচ্ছেন, তাতে বাজারে অস্থিরতা বাড়ছে।

ভ্যালেন্টাইন ডে কীভাবে এলো? by আব্দুল কাইয়ুম

আপনার হূদয় যেন শূন্যে ভাসতে থাকে, আর আপনি ভালোওওওওওবাসার মানুষটিকে নিয়ে নার্ভাস হয়ে পড়েন। এ জন্যই মনে হয় প্রেমে হাবুডুবু খাচ্ছেন। না, এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়। মনের ব্যাপার তো, সেখানে নিরস বিজ্ঞান টেনে আনলে রোমান্স থাকে না।

ভালোবাসার সাত দিন by সারওয়ার-উল-ইসলাম

শনিবার যাই তেজগাঁ কলেজে মোহনার কাছে আমি
মোহনা আমাকে ফাজলামো করে বলে, ‘হে আমার স্বামী,
তোমাকে কেবল সপ্তাহে এই শনিবার পাই কাছে
আমি ছাড়া আর এ ঢাকা শহরে কজন প্রেমিকা আছে?’

ভালোবাসার মূল্য কত?-জবাব দিতে হবে সরকারকেই

আজ বিশ্ব ভালোবাসা দিবস। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে দিনটি। কিমাপুরির কিমা সীমাবদ্ধ থাকলেও প্রেমিক-প্রেমিকাদের মনে আজ আনন্দের কোনো সীমা নেই। আহা, তাদের আনন্দ দেখলে যে কারোর মনেই প্রেম করার বিপ্লবী চেতনা জেগে উঠতে পারে।

চারদিক-বসন্তে ভালোবাসা by শারমিন নাহার

পড়ন্ত বিকেলে চারুকলার সামনে থেকে মেয়েটিকে একগোছা চুড়ি কিনে দেয় ছেলেটি। মেয়েটির পরনে হলুদ শাড়ি, হাতে লাল চুড়ি। গালে হালকা মিষ্টি রোদ মেখে হাত ধরাধরি করে হেঁটে এগিয়ে চলে ওরা। রাজু স্মৃতি ভাস্কর্য, টিএসসি পেরিয়ে বইমেলার মূল ফটক, আর একটু পেরিয়ে বইমেলা প্রাঙ্গণে ঢোকে ওরা।

বিজ্ঞান ও প্রযুক্তি-শিক্ষায় বিজ্ঞানমনস্কতা by মোহাম্মদ কায়কোবাদ

অধ্যাপক সত্যেন বোস যখন রাত জেগে কার্জন হলে গবেষণা করতেন, তখন নাকি রিকশাওয়ালারা পর্যন্ত জানালা দিয়ে উঁকি মেরে দেখত, একজন বিজ্ঞানের সাধক কীভাবে নিবিষ্টমনে কাজ করে যাচ্ছেন। এটা ছিল আমাদের মহাপরাধীন দেশে বিজ্ঞানমনস্কতার উদাহরণ।

হরতালের ফাঁদে দেশ! বিরোধীদলের ফাঁদে সরকার! by ফজলুল বারী

যুদ্ধাপরাধীদের বিচারের মূল রাজনৈতিক প্রতিশ্রুতিতে গত নির্বাচনে ভোট নিয়েছে আওয়ামী লীগ। প্রতিপক্ষ বিএনপি ভোট করেছে এর বিপক্ষে। এসব নিয়ে পরবর্তী নানা ঘটনা, ট্রাইবুন্যাল নিরপেক্ষ কিনা, আন্তর্জাতিক মানের কিনা এসব একশ’ বিতর্কে জনসমক্ষে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখে বিএনপি এতে কৌশলের আশ্রয় নেয়।

শেকলে বাঁধা জীবন by সমীর চক্রবর্তী

কিশোর ছেলেটির গলায় লোহার শেকল। গাছের সঙ্গে পশুর মতো বেঁধে রাখা হয় ওকে। একই বৃত্তে ঘুরতে থাকে বার বার। উদোম শরীরে সারাদিন সে মাটিতে গড়াগড়ি করে। মুখে রা নেই। ধারে-কাছে কাউকে পেলে ইশারা-ইঙ্গিতে শেকলের বাঁধন খুলে দেওয়ার আর্তি জানায়। এভাবেই জীবনের ১২টি বছর কেটে গেছে ওর।

সোহেল তাজের খোলা চিঠিঃ সম্মান রক্ষায় এছাড়া পথ ছিল না

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করা সোহেল তাজ তার ই-মেইল ঠিকানা থেকে নির্বাচনী এলাকা কাপাসিয়ার জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। এতে তিনি কাপাসিয়ার মানুষ ও নিজের সম্মানরক্ষায় পদত্যাগ ছাড়া কোনো উপায় ছিল না বলে উল্লেখ করেছেন।

ধর্ষকের সঙ্গে বিয়ে-ধর্ষণ প্রশমনের সামাজিক মলম? by জোবাইদা নাসরীন

ছোট্ট মেয়েটি। বয়স এখনো ১১ পেরোয়নি। পৃথিবীর অনেক কিছুই বোঝার বাকি তার। তেমনি বোঝার বাকি ছিল নারী-পুরুষের সামাজিক ক্ষমতার বিষয়টি। সে নারী, তার শরীরই তার শত্রু—বিষয়টি তাকে জানিয়ে দিয়েছেন ধর্ষক শিক্ষক আবদুল জলিল।

অর্থনীতি-বৈদেশিক মুদ্রা বিনিময় আইনের সংশোধন জরুরি by মামুন রশীদ

কয়েক বছর আগে আমি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছিলাম যে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিদেশি ব্যাংকের কাছ থেকে পাওয়া গ্যারান্টির বিপরীতে অর্থায়ন করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। এমনকি ওই ব্যাংক যদি ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিংধারীও হয়, তাতেও এই নিয়মের ব্যত্যয় নেই।

দাহকালের কথা-খেলা by মাহমুদুজ্জামান বাবু

আমাদের কি মনে পড়ছে, সেই যে কিশোর বয়সে পাঠ করা গল্পটির কথা? একদল বালক খেলার আমোদে এক পুকুরে ঢিল ছুড়ছিল বিরামহীন। পুকুরে, জলের গভীরে শান্তিতে জীবন যাপন করা নানা রকমের মাছ ও ব্যাঙের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল কিছুক্ষণ পরই। শেষে ব্যাঙের দলনেতা জলের ওপর মাথা তুলে বলেছিল, হে বালকবৃন্দ!

সরল গরল-প্রধান বিচারপতির প্রতি ১০ বিচারপতির অনাস্থা! by মিজানুর রহমান খান

মন্ত্রিসভার রদবদলের মতো আপিল বিভাগে বিচারপতি নিয়োগও চমকপূর্ণ হয়ে উঠেছে। যা অনেকের কল্পনার বাইরে, তা-ই এবার ঘটছে। প্রধান বিচারপতি হতে রাতের অন্ধকারে মন্ত্রীপাড়ায় তদবিরের কথা আমরা জানি। জোট সরকারের আমলে মন্ত্রীর বাড়িতে কর্মরত বিচারকদের পার্টির কথাও অজানা নয়।

তালিকা তৈরিতে ধীরগতি কেন?-শহুরে কর্মজীবী মায়েদের ভাতা

শহুরে কর্মজীবী মায়েদের সহযোগিতার জন্য সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু উদ্যোগটি বাস্তবায়নে অস্বাভাবিক রকমের ধীরগতি লক্ষ করা যাচ্ছে। চলতি অর্থবছরের আট মাস পেরিয়ে যাচ্ছে, অথচ ‘কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের সহায়তা তহবিলের’ অর্থ প্রদান শুরুই হয়নি।

বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে অসাধু ব্যবসায়ীরা উৎসাহিত হবে-খাদ্যপণ্য ও বাজার কারসাজি

বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দাম বাড়ানো, এরপর বাজারে যথারীতি সরবরাহ—এসব বাজার কারসাজিরই প্রমাণ। বাজার যে ঠিকভাবে চলছে না, তা প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন। তিনি বলেছেন, দেশে বিপুল পরিমাণ খাদ্য মজুদ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াতে নানা কারসাজি করা হচ্ছে।

রুনি-সাগর হত্যাকাণ্ড-দেখতে দেখতে দুই মাস! by মাহফুজ মিশু

স্বরাষ্ট্রমন্ত্রী, মনে পড়ে; আপনিই বলেছিলেন, এই মামলাটি খোদ প্রধানমন্ত্রী তদারকি করছেন। কেন? আপনি কি এই মামলা তদারকি করতে পারছেন না? আর যদি প্রধানমন্ত্রীই তদারকি করেন, তাহলে এত দিনেও কেন কোনো কূল-কিনারা হলো না? তার মানে কি এই, খুনিরা রাষ্ট্রের চেয়েও শক্তিশালী? এ রকম অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মধ্যে। এসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই একদিন মিলবে।

অর্থনীতি-কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নতুন ব্যাংক by খোন্দকার গোলাম মোয়াজ্জেম

বর্তমানে যে প্রায় অর্ধশত ব্যাংক কাজ করছে, তাদের সবার পারফরম্যান্স আশানুরূপ নয়। ইচ্ছাকৃত নিয়ম লঙ্ঘনের ঘটনা যেমন রয়েছে, তেমনি দক্ষতাও প্রশ্নবিদ্ধ। উদ্ভাবনী কর্মকাণ্ডও তুলনামূলক কম। সবাই চলতে চাইছে প্রচলিত ছকবাঁধা পথে। নতুন ব্যাংকগুলো কি এ ধারার বাইরে যেতে পারবে? তারা রাজনৈতিক প্রভাবের ফসল

ভারতের ক্ষেপণাস্ত্র অভিঘাত by এরিক এস মারগোলিস

ভারত তার প্রথম আন্তঃমহাদেশীয় দূরবেধী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর ফলে পরমাণু ওয়ার হেড বহনে সক্ষম ভারতের ৫ হাজার কিলোমিটারের এই অগি্ন-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চীনের বেইজিং ও সাংহাইয়ের মতো শহরগুলো এসে গেল। ভারতের ইতিপূর্বেকার সাড়ে ৩ হাজার কিলোমিটারের অগি্ন-৩ ক্ষেপণাস্ত্র চীনের উপকূলীয় শহরগুলোতেই আঘাত হানার ক্ষমতা ধরত।

ছিটমহল-'মৃত্যু আমাকে নেবে জাতিসংঘ আমাকে নেবে না by নূরুননবী শান্ত

ছিটমহলের অধিবাসীরা নাগরিক হতে চান, ভোটার হতে চান। চান মানুষ হিসেবে মানবাধিকার পেতে। তারা কেবলই ছিটমহলবাসী হয়ে মানবেতর জীবনযাপন করার চেয়ে মৃত্যুই কামনা করেন বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলের বাসিন্দারা ১৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার জেমজুট এলাকার পুঁটিমারী ছিটমহলে সমবেত হয়ে টানা অনশন করেছেন।

জাতীয় পোশাক-জাতিসত্তার পরিচায়ক হয়ে উঠুক by কামাল লোহানী

জাতীয় পতাকা ও সঙ্গীতের পর পোশাকটাই তো নির্ধারিত হওয়া উচিত ছিল। ফল, পশু, পাখি, মাছ ইত্যাদির বিষয় নির্ধারিত হয়ে গেছে সেই কবে, সেই প্রথম জমানাতেই। কিন্তু যা দিয়ে চেনা যাবে, বাঙালি বিশ্বের কাছে চিহ্নিত হবে, দর্শনধারী হবে, সেটাই হয়নি আজ পর্যন্ত।

বিরান আশ্রয়ণ প্রকল্প-নতুন করে ভাবতে হবে

ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বিধ্বস্ত উপকূলীয় এলাকার বিপুল অধিবাসী যখন নিরাশ্রয়, তখন খুলনার কয়েকটি আশ্রয়ণ প্রকল্পে চার শতাধিক ঘর খালি পড়ে থাকার খবর বিস্ময়ের জন্ম দেয় বৈকি! রোববার সমকালের লোকালয় পাতায় এ সংক্রান্ত সংবাদের সঙ্গে ছাপা আলোকচিত্র দেখলে অবশ্য বিস্ময় ফিকে হতেও সময় লাগে না।

এসএসসির ফল ৬ মে প্রকাশ হতে পারে by অভিজিৎ ভট্টাচার্য্য

আগামী ৬ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ই-মেইল ও সনাতন পদ্ধতিতে ফল পাঠানো হবে। এবার পাঁচটি মানদণ্ডে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

মায়েশা মিলল পাইকপাড়ায়

'সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি। আমার সোনামণি কোথায় আছে? কিভাবে আছে? ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।' দীর্ঘশ্বাস ফেলে এ কথাগুলো বলছিলেন মা খালেদা বেগম। এখন তাঁর মুখে হাসি। কোলে হাসছে-খেলছে আট মাসের মেয়ে মোবাশ্বিরা আলম মায়েশা।

এমপি হোস্টেল থেকে উদ্ধার হলো এক নারীর মৃতদেহ

রাজধানীর সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল থেকে গতকাল রবিবার সন্ধ্যায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান, ৬ নম্বর ব্লকের একটি অব্যবহৃত বাথরুমের সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর পেটে জখমের চিহ্ন আছে।

আজ আবারও হরতাল-ঢাকায় রাতে ৩ বাসে আগুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় আজ সোমবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপিসহ ১৮ দলীয় জোট। গতকাল রবিবার দিনব্যাপী হরতালের পর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজকের হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নৃশংস হত্যাকাণ্ডের নির্বিকার বর্ণনা by এস এম রানা

স্ত্রীর লাশের অর্ধেক ফ্রিজে রেখে বাকিটা চার টুকরো করা থেকে শুরু করে কার্টনে ভরা, কার্টন সঙ্গে নিয়ে বাসা থেকে চট্টগ্রামের মাদারবাড়ী বাস কাউন্টারে যাওয়া, মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর সদরে নেমে সিএনজি অটোরিকশা ভাড়া করা, গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করা- সব ক্ষেত্রেই স্বাভাবিক ছিল ঘাতক স্বামী সাইফুল ইসলাম জুয়েল।

স্ত্রীকে কেটে চার টুকরো-বাক্সে ভরা অর্ধেক মৃতদেহসহ ঘাতক সাইফুল ফেনীতে ধরা

স্ত্রীকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। মৃতদেহ টুকরো টুকরো করে অর্ধেক বাসার ফ্রিজে ভরেছে। বাকি অর্ধেক হিমায়িত মাছ পরিচয়ে বাক্সবন্দি করে নিয়ে রওনা হয়েছে গ্রামের বাড়ির দিকে। তবে পার পায়নি এই পাষণ্ড। ধরা পড়ে গেছে পুলিশের হাতে। চট্টগ্রামের বন্দর থানায় এক ভাড়া বাসায় বৃহস্পতিবার এই নৃশংস ঘটনার দুই দিন পর শনিবার রাতে বাক্সবন্দি লাশসহ পুলিশের হাতে ধরা পড়েছে ঘাতক স্বামী।

ইলিয়াসের খোঁজে রাতভর অভিযান

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর খোঁজে গতকাল রবিবার রাতভর গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে র‌্যাব ও পুলিশ। তবে রাত আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।রাতে র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালের কণ্ঠকে জানান, শুধু গাজীপুরেই নয়, দেশের বিভিন্ন স্থানে অনুসন্ধান চলছে।

সেই রাতে বাড্ডার মার্কেটে আশ্রয় নেওয়া দুই ব্যক্তিকে অপহরণ! by পারভেজ খান ও আপেল মাহমুদ

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান এখন পর্যন্ত মেলেনি। র‌্যাব-পুলিশসহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তাঁকে খুঁজে বের করার জন্য রাজধানীসহ সারা দেশে অনুসন্ধান অব্যাহত রাখলেও তারা এখনো ব্যর্থ। গোয়েন্দা সূত্র মতে, এটি সাধারণ কোনো পেশাদার চক্রের কাজ নয়।

পিকেটারদের ধাওয়া খেয়ে প্রাণ গেল গাড়িচালকের-হরতালে ঢাকাসহ কিছু স্থানে সহিংসতা

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় ডাকা হরতাল গতকাল রাজধানীতে মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হলেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতা ঘটেছে। সাভারে পিকেটারদের বেপরোয়া আচরণের শিকার হয়ে প্রাণ দিতে হয় এক গাড়িচালককে।

আশা করি জনসমক্ষে ফিরে আসবেন ইলিয়াস আলী by রফিক-উল হক

গুম কিংবা গুপ্ত হত্যা বন্ধ করার জন্য সর্বাত্মক উদ্যোগ নিতে হবে সরকারকেই। এখন যা হচ্ছে তাকে কি সন্ত্রাসীদের কাজ বলব, নাকি রাজনৈতিক প্রতিহিংসার ফসল বলব বুঝতে পারছি না। এই যে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হলেন, তারপর দেখা গেল, রাত ১২টায় মামলা হলো ইলিয়াস আলীর বিরুদ্ধে।

ঈশ্বর গুপ্তের ঢাকা-মানুষ মশার উৎপাত থেকে বাঁচতে চায়

রেতে মশা দিনে মাছি/এই নিয়ে কোলকেতায় আছি'- কবি ঈশ্বর গুপ্তের ব্যঙ্গাত্মক রচনার কথা বহুল শ্রুত। কলকাতা মহানগরীর দুরবস্থার বর্ণনা দিতে গিয়ে তা কটাক্ষ করে লিখেছিলেন। যাঁরা রাজধানী শহর এই ঢাকায় বসবাস করেন, তাঁদের অবস্থাটা কী কিংবা জনবিড়ম্বনার তালিকা কত দীর্ঘ- এ এক অন্তহীন প্রশ্ন বটে।

মানুষ পোড়ানোর হরতাল-এই জিঘাংসু রেওয়াজ থেকে মুক্তি চাই

অসুস্থ রাজনীতির শিকার হয়ে প্রাণ দিলেন গাড়িচালক বদর আলী বেগ। হরতালের আগের দিন আতঙ্ক বিস্তারের মাধ্যমে হরতাল সফল করার ঘৃণ্য কৌশল হিসেবে কিছু গাড়ি পোড়ানো যেন একটা রেওয়াজে পরিণত হয়েছে।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের জন্য আক্ষেপ এবং রাসুলকে অভয় দিয়ে সুরার সমাপ্তি

১২৬. আওয়া লা-ইয়ারাওনা আন্নাহুম ইউফ্তানূনা ফী কুলি্ল আ'-মিম্ মার্রাতান আও মার্রাতাইনি ছুম্মা লা-ইয়াতূবূনা ওয়ালা-হুম ইয্যাক্কারূন। ১২৭. ওয়া ইযা মা- উনযিলাত্ ছূরাতুন্ নাযারা বা'দ্বুহুম ইলা বা'দ্বিন; হাল্ ইয়ারা-কুম্ মিন আহাদিন ছুম্মান সারাফূ; সারাফাল্লা-হু ক্বুলূবাহুম বিআন্নাহুম ক্বাওমুন লা-ইয়াফ্ক্বাহূন।

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ by খন্দকার মাহবুব হোসেন

গুম ও গুপ্তহত্যা মানবতাবিরোধী অপরাধ। এসব রাজনৈতিক প্রতিহিংসা থেকে জন্ম নেয়। অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে সন্ত্রাসীরা এর সুযোগ গ্রহণ করে। রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি উল্লেখ করতে হলে আমাদের হিটলারের আমলের কথা স্মরণ করতে হবে। গেস্টাপোর কাহিনী আমাদের স্মরণে আসে।

চরাচর-সীতাকোট বৌদ্ধবিহার by আলম শাইন

আমাদের দেশে এ পর্যন্ত যত বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে সীতাকোট বৌদ্ধবিহার সবচেয়ে প্রাচীন। এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত। নবাবগঞ্জ সদর থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে প্রায় এক একর জমির ওপর সীতাকোট বৌদ্ধবিহারের অবস্থান। এ বিহারের নামকরণ নিয়ে কিছু তথ্য পাওয়া যায়।

ভিন্নমত-মানুষকে কিসে সুখী করে? by আবু আহমেদ

আমেরিকানরা সুখ খুঁজতে দেশ ভ্রমণে বের হয়, তাদের ভ্রমণ লক্ষ্যের মধ্যে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র দেশগুলোও আছে। তারা তাদের স্বাস্থ্য পরিচর্যা করার জন্য হংকং, ম্যানিলা এবং ভারতের কেরালায়ও যায়। কেন তারা তাদের দেশের এত বিখ্যাত বিখ্যাত হাসপাতালের চিকিৎসাকে এড়িয়ে প্রাকৃতিক চিকিৎসার পেছনে ছুটছে? অধিকাংশ লোকই ভাবেন, অর্থ-কড়ি হলো সুখের আসল উপাদান।

প্রতিক্রিয়া-প্রসঙ্গ : ড. মুহাম্মদ ইউনূস গাফ্‌ফার সাহেব এসব তথ্য কোথায় পান? by মুহাম্মদ মুসা খান

প্রখ্যাত কলামিস্ট জনাব আবদুল গাফ্‌ফার চৌধুরী 'কালের কণ্ঠে' ড. ইউনূস সম্পর্কে গত ৩ এপ্রিল যে নিবন্ধ লিখেছেন (ইউনূস সাহেবকে সার্চ কমিটির প্রধানের পদে বসাতে হবে কেন?), সেই নিবন্ধের কয়েকটি মন্তব্য সম্পর্কে আমি কিছু সঠিক তথ্য পাঠকদের উদ্দেশে তুলে ধরতে চাই।

ঐতিহ্যের মূলে আঘাত

খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গড়ে ওঠা পুণ্ড্র নগরীর স্মৃতিবহ মহাস্থানগড় এখন হুমকির মুখে। আইন-আদালতকে তোয়াক্কা না করে এখন সেখানে চলছে ঐতিহ্যের মূলে আঘাত হানার প্রতিযোগিতা। যদিও সেখানে যাতে কেউ কোনো স্থাপনা গড়তে না পারে সে জন্য দেশের উচ্চ আদালত থেকে স্পষ্টভাবে নির্দেশনা রয়েছে।

হরতালে সহিংসতা-মৃত্যুর দায়ভার কে নেবে?

একের পর এক ঘটে চলেছে সহিংসতা। যারা নিরপরাধ_ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, তাদের মাশুল দিতে হচ্ছে। এমনকি আকস্মিক মৃত্যুর পরোয়ানাও মাথা পেতে নিতে হচ্ছে। যাত্রীবাহী বাসে আগুন দিয়ে জীবন্ত দগ্ধ করার ঘটনা সম্প্রতি আমরা দেখেছি। এবার স্বার্থান্ধ মানুষের নির্মমতার শিকার হতে হলো বাসচালক বদর আলীকে।

চারদিক-বনে ফাগুন মনে আগুন by আশরাফুল হক

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে\

মিডিয়া ভাবনা-প্রেস কাউন্সিলকে কার্যকর করতে হবে by মুহাম্মদ জাহাঙ্গীর

দেশের প্রধানমন্ত্রী সাধারণত সংবাদপত্র তথা গণমাধ্যমের সমালোচনা করেন না। গণমাধ্যমের সমালোচনা করেন মন্ত্রী, এমপি বা অন্য রাজনীতিবিদেরা। গণমাধ্যম সরকার বা সরকারি দলের প্রশংসা করলে প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা খুশি হন, আর সমালোচনা করলেই যত দোষ।

দুই দু’গুণে পাঁচ-লাইনসংক্রান্ত ব্যাপার-স্যাপার by আতাউর রহমান

ষাটের দশকের প্রারম্ভে ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছিল, যেটায় অন্যতম অন্তর্ভুক্তি ছিল প্রয়াত সত্যজিৎ রায়ের মহানগর ছায়াছবিটি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, থাকি সলিমুল্লাহ মুসলিম হলে। রাতের বেলায় জানা গেল, পরদিন সকাল ১০টায় স্টেডিয়ামের বাইরে অধিষ্ঠিত ফুটবল খেলার টিকিট বুথ থেকে

অভিনন্দন মিসর-জালিমের বিদায়, জনতার জয় এবং অরক্ষিত বিপ্লব by রবার্ট ফিস্ক

হঠাৎ সবার বুক ফেটে বেরিয়ে এল গান। তারা হাসল, তারা কাঁদল, তারা প্রার্থনা করল, হাঁটু গেড়ে বসে চুমু খেল ময়লা রাস্তাটায়। এবং তারা নাচল, খোদার কাছে শুকরিয়া জানাল। তিনি তাদের ঘাড় থেকে হোসনি মোবারককে খালাস করেছেন। এক মহান মুহূর্ত, কোনো অলৌকিক শক্তিতে, সাহসের বলে তারা মিসরকে স্বৈরাচারমুক্ত করেছে।

বিশেষ সাক্ষাৎকার-খাদ্যমূল্য নিয়ন্ত্রণে চাই সরকারের বাজারবান্ধব হস্তক্ষেপ by মোস্তফা কামাল মুজেরী

ড. মোস্তফা কামাল মুজেরী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

নোট-গাইড বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-শিক্ষক সমিতি-প্রকাশক আঁতাত

নিয়ম অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত বোর্ডের বইয়ের বাইরে কোনো বই পাঠ্য করার সুযোগ নেই। আর নোট বা গাইড—এ ধরনের বই তো নয়ই। কিন্তু ভোলা থেকে প্রথম আলোর প্রতিবেদক যে প্রতিবেদন পাঠিয়েছেন, তা এর উল্টো চিত্রকেই তুলে ধরছে। সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নোট-গাইড কেনা অনেকটা বাধ্যতামূলক।

পরিপূর্ণ মুক্তি ও গণতন্ত্রের বিকল্প নেই-মিসরীয় জনতার জয়

টানা ১৮ দিন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে মিসরের জনগণ শুক্রবার সন্ধ্যায় স্বৈরশাসক হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করেছে। চূড়ান্ত ক্ষমতার মালিক যে জনগণ এবং স্বৈরতন্ত্র যতই শক্তিশালী ও দীর্ঘ হোক, শেষ পর্যন্ত তা যে টিকে থাকতে পারে না, কায়রোর স্বাধীনতাচত্বরে সমবেত জনতা আরও একবার তা প্রমাণ করল।

শুভ বাংলা নববর্ষ

আজ পহেলা বৈশাখ। ১৪১৮ বাংলা সনের প্রথম দিন আজ। 'তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে' উড়িয়ে দিয়ে 'আজি প্রাতে সূর্য ওঠা' সফল হলো। পুব আকাশের নতুন সূর্য জানিয়ে দিল 'ব্যর্থ প্রাণের আবর্জনা সরিয়ে দিয়ে' এসেছে নতুন দিন। এসেছে নতুন সকাল। এসেছে নতুন বছর। সেই নতুন বছরকে বরণ করে নিতেই আজ নানা আয়োজন।

পবিত্র কোরআনের আলো-জ্ঞানীরা সৃষ্টিরহস্য সম্পর্কে চিন্তা-গবেষণা করে

১৯০. ইন্না ফী খালকি্বচ্ছামা-ওয়াতি ওয়াল আরদ্বি ওয়াখতিলা-ফিল্লাইলি ওয়ান্নাহা-রি লাআ-ইয়াতিল্ লিঊলিল আলবা-ব। ১৯১. আল্লাযীনা ইয়ায্কুরূনাল্লা-হা কি্বইয়া-মাঁও ওয়া ক্বুঊদাওঁ ওয়াআ'লা জুনূবিহিম ওয়া ইয়াতাফাক্কারূনা ফিল খালকি্বচ্ছামা-ওয়াতি ওয়ালআরদ্বি; রাব্বা-না মা-খালাক্বতা হা-যা বা-তি্বলা; ছুবহা-নাকা ফাকি্বনা আ'যা-বা ন্না-র।

চারদিক-আখতারুজ্জামান ইলিয়াসের কাটা পা by ফারুক ওয়াসিফ

ঔপন্যাসিক বললেই অনেকের মনে ভাসে ভাবুক প্রকৃতির চশমাধারী এক ব্যক্তির কথা। যেন চশমার পুরুত্বই লেখকের গুরুত্বের নিরিখ। আখতারুজ্জামান ইলিয়াসের বেলায়ও এমন ভাবনা অনেকের মনে জাগে। আহা, তাঁর মোটা ফ্রেমের পুরু চশমাটা! আহা, তাঁর তামাক খাওয়ার জাঁদরেল পাইপটা! আমার কেবল তাঁর পায়ের কথা মনে আসে। তাঁর কাটা পড়া পায়ের কথাই মনে পড়ে।

মিসর-পরিবর্তন ও মুসলিম ব্রাদারহুড by তারিক রামাদান

তিউনিসিয়ায় গণবিক্ষোভ শুরু হলে কে ভেবেছিল এত তাড়াতাড়ি জিনে এল আবেদিন বেন আলীর পতন ঘটবে? কে ভেবেছিল কিছুদিনের মধ্যেই মিসরে এমন অভূতপূর্ব বিক্ষোভ দেখা যাবে? একটি বাধা সরে গেছে। কোনো কিছুই আর আগের মতো হবে না। মিসর যে কেন্দ্রীয় ও প্রতীকী তাৎপর্য বহন করে, তাতে অন্যান্য দেশও মিসরকে অনুসরণ করার সম্ভাবনা অনেক। কিন্তু স্বৈরতন্ত্রের পতনের পর কী হবে ইসলামপন্থীদের ভূমিকা?

মিসর-গণতন্ত্রকামীদের যা করতে হবে by মোহাম্মদ এলবারাদি

আমি যখন যুবক ছিলাম, তখন কায়রোতে আমাদের রাজনৈতিক কথাবার্তা হতো ফিসফিসিয়ে। কথাবার্তা আসলে কমই হতো এবং হতো কেবল বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে। ভয় ও দমনের পরিবেশে আমরা বাস করতাম। যত দূর মনে পড়ে, দেখতে পাই, কীভাবে মিসরীয়রা টেবিলে খাবার জোগানোর জন্য, মাথার ওপরে ছাদ পাওয়ার জন্য, চিকিৎসা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে।

ফতোয়ার শিকার-হেনার কাছে দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা by কুর্রাতুল-আইন-তাহ্মিনা

কিছু ঘটনার দায় সবাইকে নিতে হয়। আমরা যারাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালোবাসি, শরীয়তপুরের হেনা বেগমকে নিপীড়ন ও হত্যার দায় আমাদের সবার ওপরে আসে। সমাজকে আমরা কেমন হতে দিচ্ছি, এ দায় সবার আগে এবং সবার ওপরে প্রত্যেকের বিবেকের।

শেয়ারবাজার-লোভ নয়, লাভের বাজার হোক by আব্দুন নূর তুষার ও হাসান মাহমুদ

২০১০ সালে শেয়ারবাজার রেকর্ড করল। ৮৯১৮ ডিএসইর সাধারণ সূচক। বাজারসংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কেউ কেউ বলছেন, দেশের দ্রুত আর্থিক উন্নতির লক্ষণ এই বর্ধনশীল বাজার। এ রকম চলতে থাকলে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। কর্মসংস্থান বাড়বে। জিডিপি বেড়ে দুই অঙ্কের কোঠায় পৌঁছাবে।

গতকাল সমকাল-দক্ষিণ সুদান: একবিংশ শতাব্দীর দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র by ফারুক চৌধুরী

ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ২০০২ সালে পূর্ব তিমুর বর্তমান শতাব্দীতে সৃষ্ট প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তার নয় বছর পর, ২০১১ সালের জুলাই মাসে দক্ষিণ সুদান আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন দেশের মর্যাদায় বিশ্বদরবারে আসন গ্রহণ করবে এবং তা হবে একবিংশ শতাব্দীর দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র।

বন কর্মকর্তাদের প্রশ্নবিদ্ধ ভূমিকা-সংরক্ষিত বনে রাস্তা

চোরাচালানি বা পাচারকারীরা সাধারণত কাজ করে গোপনে। তবে এসব গোপন আর অবৈধ কাজ যাদের ঠেকানোর কথা, তাদের সঙ্গে যদি চোরাকারবারিদের ‘সুসম্পর্ক’ থাকে, তবে লুকোছাপার আর প্রয়োজন পড়ার কথা নয়। কক্সবাজারের রামু উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে রাস্তা তৈরির বিষয়টিও সে কারণে লুকানো কোনো বিষয় নয়।

বিরোধী দলের কার্যকর ভূমিকাই প্রত্যাশিত-বিএনপির সংসদে যাওয়া না-যাওয়া

প্রধান বিরোধী দল বিএনপির সংসদে যাওয়া না-যাওয়ার সিদ্ধান্তটি পেন্ডুলামের মতো ঝুলছে। বৃহস্পতিবার বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেছেন, পরিবেশ সৃষ্টি হলে তাঁরা সংসদে যাবেন। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারও একই কথা বলেছেন।

শ্রদ্ধাঞ্জলি-চাচা কাহিনি by ইবনে মুস্তাফা

আমার ছোট চাচা অর্থাৎ প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর সিলেট জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন, বর্তমানে করিমগঞ্জ ভারতের অন্তর্ভুক্ত। তাঁর ডাকনাম ছিল সিতারা অর্থাৎ আকাশের তারা। সংক্ষেপে ডাকা হতো সিতু বলে। আমরা ছোটরা মানে ভাইপো-ভাগনেরা ডাকতাম ছোট চাচ্চু, ছোট মামু বলে।

উচ্চশিক্ষা-ঢাকা বিশ্ববিদ্যালয়: বড় গৌরব, বড় পতন by মোহীত উল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকলে বাংলাদেশ হতো না। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালের দুপুর সাড়ে ১২টায় গাজীউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় ছাত্রসভায় যদি ছাত্রছাত্রীরা জারি করা ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত না নিতেন, তাহলে ২১ ফেব্রুয়ারি ‘অমর একুশে’ হতো না এবং বাংলাদেশও ঘটনাপরম্পরায় জন্ম নিত না।

ধর্ম-জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ুন by মুহাম্মদ আবদুল মুনিম খান

শিক্ষাই আলো বা জ্ঞানই আলো। জগতে যত আলো পাওয়া যায়, যত নীতি-আদর্শ, যত গতি—সবই বইয়ের মধ্যে নিহিত। প্রকৃত শিক্ষার অভাবে ধর্মের মর্মকথাও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। আল্লাহ তাআলা মুসলমানদের অনুসৃত ঐশী ধর্মগ্রন্থের প্রারম্ভিক বাণীতেই পড়ার তাগিদ দিয়েছেন।

দুদক আইন সংশোধন-সরকার কি আমলাদের ভয় পায়? by জায়েদুল আহসান

প্রজাতন্ত্রের কর্মচারী-কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে সরকারের পূর্বানুমতির বিধানসংবলিত দুর্নীতি দমন কমিশন আইন (সংশোধিত) গত ২৪ জানুয়ারি মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে। সাত বছর আগে বিএনপি-জামায়াত জোট সরকার এ কাজটি গোপনে করতে চেয়েও পারেনি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার জনমতের তোয়াক্কা না করে

কালের পুরাণ-বাজার, শেয়ারবাজার বিএনপি চালায়, সরকার কী করে? by সোহরাব হাসান

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আনন্দ ছাপিয়ে দেশবাসীর কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাজার ও শেয়ারবাজার। প্রায় প্রতিদিনই শেয়ারবাজার নিয়ে মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করছেন। চালসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বাড়ছে।

মহাস্থানগড়ে খোঁড়াখুঁড়ি-হাইকোর্টের নির্দেশ অমান্য করার শাস্তি হোক

প্রত্নতাত্ত্বিক নিদর্শনস্থল ও প্রত্নসম্পদের গুরুতর ক্ষতিসাধন করেছে মহাস্থান মাজার উন্নয়ন কমিটি। গুপ্ত ও পাল যুগের বেলেপাথর ও কালোপাথরের প্রত্ননিদর্শন খোয়া যাওয়া থেকে রক্ষা পেয়েছে বটে, কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে প্রাচীন যুগের অবকাঠামো।

বিদ্যুতের মূল্য বৃদ্ধি-মড়ার ওপর খাঁড়ার ঘা

সরকার একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছে, অন্যদিকে পিডিবির প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। বিদ্যুতের এই মূল্য বৃদ্ধির প্রভাবে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে।

অপরাজেয় বাংলাদেশ by রানা আব্বাস

বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর চলতি বছরের মে মাসের সংখ্যাটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন লেখা হয়েছে বাংলাদেশকে নিয়ে। ডন বেল্টের লেখা 'দ্য কামিং স্ট্রর্ম (ধেয়ে আসছে ঝড়)' শিরোনামের দীর্ঘ এ প্রতিবেদনটিতে বাংলাদেশের নানা সমস্যা, বিশেষ করে জলবায়ু বিপন্নতা নিয়ে নানা শঙ্কা প্রকাশ করা হয়েছে।

এই সময়-বাংলাদেশ-জাপান সাংস্কৃতিক কেন্দ্র ও দারাদ by প্রবীর বিকাশ সরকার

এত বড় একজন মানুষের সঙ্গে প্রতারণা করার সাহস দারাদ কোত্থেকে পেল সেটাই বিস্মিত করেছে আমাদের! যে প্রবাসীরা প্রচণ্ড পরিশ্রম আর নানাবিধ প্রতিকূলতার ভেতর দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলছে সে প্রচেষ্টাকে অসম্মান করার ধৃষ্টতা দেখিয়েছে! তার এই প্রতারণার যথার্থ বিচার আমরা জাপান প্রবাসীরা সরকারের কাছে দাবি করছি।

সমকালীন প্রসঙ্গ-বাংলাদেশের সমাজভূমি ও গণতান্ত্রিক সংগ্রাম by বদরুদ্দীন উমর

বর্তমানে প্রগতিশীল ও বিপ্লবী রাজনীতি ক্ষেত্রে যে অচলাবস্থা দেখা যাচ্ছে সে অচলাবস্থা দূর করার জন্য বিদ্যমান সমাজভূমির দিকে তাকাতে হবে। এই সমাজভূমি পরিবর্তনের জন্য লড়তে হবে। এ লড়াই কোনো সাংবিধানিক লড়াই নয়, একের পর এক 'নিরপেক্ষ' নির্বাচনের লড়াই নয়।

চারদিক-কালীগঙ্গায় মৎস্য শিকার by ইমরান উজ-জামান

পুবের চরের দৃশ্যটা আজ একটু অন্য রকম। মুরগি ঢেকে রাখার পলো বা খাঁচা কাঁধে চারদিক থেকে মানুষ আসছে। মুন্সিগঞ্জের চরাঞ্চলে বাঁশের তৈরি এই জিনিসকে ‘পলো’ বলে। টরকী, গুয়ের চর, নাকডাকার চর, খাশকান্দি ও ফুলতলার খেত মাড়িয়ে আসছে তারা। সবাই এসে পৌঁছাতে হবে, না হলে মাছ ধরতে পানিতে নামা যাবে না।

জ্বালানি-বিদ্যুৎ-সংকটের অন্তরালে by এম এ তসলিম

দেশের বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। সরকার প্রায়ই দাবি করছে যে গত তিন বছরে বিদ্যুৎ-পরিস্থিতির দারুণ উন্নতি হয়েছে। কিন্তু গ্রীষ্মকালীন আবহাওয়া শুরু না হতেই লোডশেডিংয়ের তীব্রতা এবং সব শিল্পকারখানায় দিনে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নজিরবিহীন সিদ্ধান্ত পরিস্থিতির কোনো উন্নতির স্বাক্ষর বহন করে না। এখন অর্থমন্ত্রী বলছেন যে সরকারের বিদ্যুৎ তথ্যে অস্পষ্টতা রয়েছে।

অনুকরণীয় দৃষ্টান্ত-সাহসী যুবক হযরত আলীর প্রতি শ্রদ্ধা

কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খুবই ছোট একটি খবরে আমরা জানতে পেরেছি, সম্প্রতি ছিনতাইকারীর গুলিতে হযরত আলী নামের বেসরকারি একটি অফিসের একজন কর্মচারী নিহত হয়েছেন। ৬ এপ্রিল প্রাতর্ভ্রমণে বের হওয়া রাজধানীর মিরপুরের রাইনখোলায় তিনজন নারীকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি ছিনতাইকারীদের ছোড়া গুলিতে মৃত্যুবরণ করেন।

পাঠকের মন্তব্য-নির্বাচনে ভরাডুবির ভয় কোন কালে কোন সরকারের ছিল?

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

দেশীয় উপাদানভিত্তিক আরও কারখানা হোক-ধানের কুঁড়ার ভোজ্যতেল

আমদানিকারকেরা যখন দফায় দফায় ভোজ্যতেলের দাম বাড়িয়ে ভোক্তাদের বলতে গেলে প্রায় জিম্মি করে রাখছে, তখন শেরপুরের রাইস ব্রান অয়েল বা ধানের কুঁড়ার ভোজ্যতেল মিলটি তাদের মনে কিছুটা হলেও আশা জাগাতে পারে। এ কারখানায় ধানের কুঁড়া থেকে যে ভোজ্যতেল উৎপাদিত হচ্ছে, তা উৎকৃষ্টমানের এবং কোলেস্টেরলমুক্ত।

কিন্তু সম্পদ ও প্রাণহানির দায় কে নেবে?-আবার সকাল-সন্ধ্যা হরতাল

এক দিনের হরতাল শেষ না হতেই আজ আবার হরতালের ডাক দিয়েছে বিএনপি। গতকালের সফল হরতালের জন্য বিরোধী দল বিএনপি আত্মতৃপ্তি পেতে পারে, কিন্তু একজন নিরীহ বাসচালককে পুড়িয়ে এবং অন্য একজনকে ধাওয়া দিয়ে যে মারা হলো, তার দায় কে নেবে? আজও কি আবার কয়েকজনকে প্রাণ দিতে হবে?

বাংলা নববর্ষের সংস্কৃতি ও বহুজাতিক কম্পানি by ড. রাহমান নাসির উদ্দিন

বাংলা নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে আমাদের বছর-পরম্পরার অনুশীলন, নানামাত্রিক বহু-ব্যঞ্জনার উৎসব-আয়োজন, গ্রামবাংলার মানুষের প্রাণোচ্ছল পিঠা-পার্বণের পসরা, প্রত্যন্ত অঞ্চলের বাহারি বৈশাখী মেলা, হালখাতা খোলার ঐতিহ্যিক আনুষ্ঠানিকতা, শহরে-মফস্বলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কসরত, নগরকেন্দ্রিক নানা রকম আনুষ্ঠানিকতা

বাংলা সন ও পহেলা বৈশাখ by ড. শরদিন্দু ভট্টাচার্য

২১ ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা এবং পহেলা বৈশাখ উপলক্ষে নববর্ষকে কেন্দ্র করে আবেগময় বক্তব্য প্রদান ও প্রবন্ধ রচনা করা আজকাল অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু একুশ অন্তর্হিত হলে যেমন বিশুদ্ধ বাংলা চর্চা এবং বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তার কথা অনেকে ভুলে যান,

বাংলা নববর্ষ উদযাপন : ঐকমত্যের এক স্রোতস্বিনী by এমাজউদ্দীন আহমদ

পহেলা বৈশাখ আমাদের নিজস্ব সম্পদ। নিজস্ব উৎসব। আমাদের জাতীয় উৎসব। ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতোই পহেলা বৈশাখকে আমরা উদ্যাপন করি জাতীয়ভাবে। ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে। মুসলমান হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে যেভাবে আমরা গ্রহণ করি,

চরাচর-চড়ক উৎসব by ফখরে আলম

সন্ন্যাসীকে উদোম শরীরে মাটিতে শুইয়ে তাঁর পিঠে ফোটানো হলো লোহার মোটা বড়শি। এরপর তাঁকে গামছা আর দড়ির সাহায্য ঝোলানো হলো চড়কগাছে। সন্ন্যাসী শূন্যে ঘুরতে থাকলেন। এই হচ্ছে চড়ক পূজা। শত শত বছর ধরে চৈত্রসংক্রান্তিতে দেশের বিভিন্ন স্থানে চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এ তামাশার শেষ কোথায় by লুৎফর রহমান রনো

আইন সবার জন্য সমান। নাগরিকের কাছে এই সাংবিধানিক বাণীটি সুনিশ্চিত হলে তবেই সুশাসন বলা যাবে। মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশের রাষ্ট্রক্ষমতায় যাঁরা যখন আসীন হন, তখন তাঁরা বলেন সুশাসনের কথা, মানবাধিকার প্রতিষ্ঠার কথা, দারিদ্র্য বিমোচনের কথা এবং এমন অজস্র আশা-আকাঙ্ক্ষার কথাও শোনান।

সংস্কৃতির বিকাশ by মযহারুল ইসলাম বাবলা

স্বাধীনতাপ্রাপ্তির পরই পুরোমাত্রায় আমাদের সংস্কৃতি বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছিল। নানা বাধা-বিপত্তি পেরিয়ে আমাদের সংস্কৃতির অগ্রযাত্রা থামেনি, বরং এগিয়েছে। পাকিস্তানি শাসনামলজুড়ে উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংস্কৃতি বিনাশের সক্রিয় চেষ্টা ছিল। সেসব অপচেষ্টা ব্যর্থ হলেও কিছু ক্ষেত্রে সফল যে হয়নি,

কালের মহানায়ক নেলসন ম্যান্ডেলা by ফকির আলমগীর

উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের কবিতার পঙ্ক্তি দিয়ে শুরু করছি আমার লেখা_ 'তোমার ঢাকের শব্দ আজও দ্রিমি দ্রিমি বাজে তোমার দেহই তোমার ঢাল আফ্রিক ...।' আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, বর্ণবাদবিরোধী গণতন্ত্রকামী নেতা নেলসন ম্যান্ডেলার ৯৩ বছর পূর্ণ হলো ১৮ জুলাই।

স্মরণ-বেলাল হোসেনের জন্য শোকগাথা by শহিদুল ইসলাম রিপন

রাষ্ট্র-রাজনীতি এই দুর্ঘটনার-মৃত্যুর, এই দুস্থ পরিবারটির দায় নেবে না। সাংবাদিক ইউনিয়নগুলোর কোনো তৎপরতাও চোখে পড়ে না। তাহলে কি বহ্নি আর বেলালের পরিবারের জন্য কিছুই করার নেই? ১৬ জুলাই ২০১১। শনিবার। বিকেল ৪টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে আছে চারটি মৃতদেহ।

রাজনীতি-ইসলামী দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ল কেন? by নুরুল ইসলাম বিএসসি

ব্যক্তিগতভাবে সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম রাখার বিপক্ষে অনেক লেখালেখিও করেছি। কিন্তু যখনই দল নীতিগতভাবে এগুলো রাখার সিদ্ধান্ত নেয়, বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ভালো কি মন্দ হয়েছে, এর বিচার ভবিষ্যতের গর্বে নিহিত থাক, তবে ইসলামী দলগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও অপপ্রচারে বিশ্বাস জন্মেছে যে, তারা ইসলাম বা বিসমিল্লাহর জন্য কথা বলছে না,

বাজার পর্যবেক্ষণ-অসাধুদের সাধু সাজার সুযোগ!

ঘটা করে আজ চট্টগ্রাম মহানগরীর ১৭টি বাজার পর্যবেক্ষণ শুরু করার কথা রয়েছে। ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পাঁচটি পর্যবেক্ষণ কমিটি লাগাতার তিন দিন বাজার পর্যবেক্ষণ করবে। তবে ১২ জুলাই পর্যবেক্ষণ কমিটি গঠন এবং তাদের বাজার মনিটরিংয়ে নামার সিদ্ধান্ত নেওয়ার পরপরই তা জানাজানি হয়ে যায়। এতে অসাধু ব্যবসায়ীরা নিজেদের সাধু প্রমাণ করার সুযোগ পেলেন।

আদমশুমারি ২০১১-'শুমার করিয়া দেখিল...'

বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠান এতদিন জনসংখ্যা সম্পর্কে যে ধারণা দিয়ে এসেছে তাতে বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ১৫ কোটি ছাড়িয়ে ১৬ কোটির কোঠা ছুঁই ছুঁই। কিন্তু ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনার যে ফল শনিবার প্রকাশিত হলো তাতে বেশ ভিন্ন রকমের একটি চিত্রই পাওয়া গেল।

শেকড়ের ডাক-আজ চৈত্রসংক্রান্তি না পহেলা বৈশাখ by ফরহাদ মাহামুদ

সামরিক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের ফরমানবলে বাংলাদেশে নতুন বাংলা সন চালু হয়েছিল। বাঙালি মুসলমানের জীবনে, বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাংলা সনের কোনো প্রয়োগ নেই। তাই আমরা সানন্দচিত্তে তা মেনে নিয়েছি। কিন্তু বিশ্বাসী হিন্দুদের পূজা-আচার-অর্চনা এই পঞ্জিকা দিয়ে চলে না।

যুগের বাণী-সংসদীয় গণতন্ত্রের দর্শন by মোহাম্মদ গোলাম রাব্বানী

আজকের লেখাটির শিরোনাম পড়ে প্রিয় পাঠক, নিশ্চয়ই আপনার মনের আয়নায় লেখাটির কারণ-প্রেক্ষাপট দ্রুত হাজির হয়েছে এবং আমি নিশ্চিত সেগুলো হচ্ছে রাজনৈতিক বিরোধী দলগুলো কর্তৃক জাতীয় সংসদকে উপেক্ষা করে যত্রতত্র বাগ্বিতণ্ডা, মিছিল-ঘেরাও-হৈচৈ করার কর্মকাণ্ডের খবরের কাগজগুলোর সচিত্র প্রতিবেদন এবং তাদের চেয়েও বাড়া টিভির পর্দায় দেখা সেসব কর্মকাণ্ড।

গরু ফিচারিং মানুষ by সুমন সওদাগর

ভূমিকা মানুষ একটি উপকারী প্রাণী। প্রাণিজগতে বৈচিত্র্যের দিক দিয়ে মানুষের নাম প্রথম সারিতে রয়েছে। বলা হয়ে থাকে, মানুষ না থাকলে নিখিল বিশ্বের প্রাণিজগৎ বৈচিত্র্যশূন্য থাকত। তুলনামূলকভাবে কম মগজের অধিকারী হলেও আমাদের বিনোদনের জন্য মানুষ পৃথিবীতে অনেক কিছু করে থাকে।

নয়া ব্যাংকের নয়া অফার

এসেছে নতুন ব্যাংক। তাদের দিতে হবে নতুন নতুন অফার। এমন অফার, যা কেউ ভাবেনি আগে। নতুন ব্যাংকগুলোর জন্য নতুন কিছু অফারের কথা ভেবেছেন আদনান মুকিতআপনার ঘরের কাছেই আমাদের এটিএম বুথ। প্রতিটি বুথে রয়েছে অত্যাধুনিক এটিএম মেশিন।

গুণীজন কহেন

প্রতি প্রদেশে দুজন করে সিনেটর থাকার কারণ হলো, যাতে করে একজন ড্রাইভারের কাজ করতে পারে।জে লেনো মার্কিন টিভি উপস্থাপক বিয়ে খুবই চমৎকার একটি প্রথা। কিন্তু, আমি কোনো প্রথার জন্য প্রস্তুত নই।মে ওয়েস্ট, মার্কিন অভিনেত্রী

কলমে লেখা কলাম by নাসিফ চৌধুরী

রস+আলোর জন্য বিশেষ এই কলামগুলো লিখেছেন বিশিষ্ট কলমিস্ট নাসিফ চৌধুরী ডিমের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কিছু কথা
একটা সময় পর্যন্ত মাছে-ভাতে বাঙালি হিসেবে আমাদের পরিচিতি থাকলেও কালের বিবর্তনে আমরা ডিমে-ভাতে বাঙালিতে রূপান্তরিত হয়ে গেছি। তাই ডিম ও ডিমের দাম আমাদের সমাজে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।

রসকারণ-মাথার ওপর মশারা ওড়ে কেন? by আব্দুল কাইয়ুম

সন্ধ্যার দিকে মাঠে বা নদীর পাড়ে হাঁটার সময় মশারা চারপাশ থেকে এসে দলবেঁধে মাথার ওপর জড়ো হয়। ফানেলের আকার ধারণ করে ঘুরপাক খেতে থাকে। হাত দিয়ে তাড়াতে চাইলেও ওরা যায় না। একটানা ভনভন শব্দ করে উড়তে থাকে।

বৈঠক করেছেন প্রধানমন্ত্রী-কাতারের আমির আসছেন

কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল-থানি বাংলাদেশ সফরে সম্মত হয়েছেন। তেলসমৃদ্ধ দেশটির আমিরের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) আঙ্কটাড-১৩ সম্মেলনের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৭৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবদুল জব্বার, বীর প্রতীক সফল এক মুক্তিযোদ্ধার কথা মুক্তিযোদ্ধাদের মূল দল আক্রমণের লক্ষ্যে রওনা হলো সীমান্তসংলগ্ন পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটির উদ্দেশে। একই সময় আরেক দল রওনা হলো কাট অফ পার্টি হিসেবে।

প্রকৃতি-অরণ্য কুটিরে আগর বাগান by নীরব চৌধুরী

চারদিকে সবুজ গাছগাছালি ও লতাপাতার ঘন সন্নিবেশ। প্রায় ৪০ একর জায়গাজুড়ে এক মনোরম বাগান। পাখপাখালির কলকাকলিতে মুখর হয়ে আছে পরিবেশ। অনেকেই বেড়াতে আসেন এখানে। নাম ‘অরণ্য কুটির’।
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি উপজেলার পানছড়ি উপজেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আসতে হয় অরণ্য কুটিরে।

বিশ্বনাথে থানা ঘেরাও, দফায় দফায় সংঘর্ষ

বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে গতকাল রোববার হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। থানা ঘেরাও করে বিক্ষোভ থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে পুলিশসহ ৪০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।

বিভিন্ন স্থানে সংঘর্ষ, যানবাহন ভাঙচুর, ১০৮ জন গ্রেপ্তার-সারা দেশে সর্বাত্মক হরতাল

বিক্ষিপ্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে গতকাল রোববার সারা দেশে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এর মধ্যে রাজশাহী, সাতক্ষীরা, জয়পুরহাট, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। হরতাল-সমর্থকেরা পিকআপ, ট্রাক, লেগুনা, ইজিবাইকসহ অন্তত ১৩টি যানবাহন ভাঙচুর করেছে।

সময়চিত্র-গুম হয়ে যাচ্ছে গণতন্ত্র? by আসিফ নজরুল

রোববারের পত্রিকা পড়ার পর আরও চিন্তিত হয়ে আছি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, গুম ও নিখোঁজের কিছু ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। তাঁর এই সাহসী বক্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ; কিন্তু তিনি যা বলেছেন, তা উদ্বেগজনকও।

উদ্বেগ-উৎকণ্ঠার ১৭ ঘণ্টা-মা-বাবার কোলে মায়েশা by কাজী আনিছ

আদুরে মুখে মিষ্টি হাসি। চোখ দুটি উৎসুক-চঞ্চল। ক্ষণে ক্ষণে মা-বাবার মুখে কোমল হাতের পরশ। আর আনন্দে ছোট্ট পা দুটো সজোরে ছোড়ার চেষ্টা। অপহরণের প্রায় ১৭ ঘণ্টা পর বাবা-মায়ের কোলে ফিরে আসে আট মাসের শিশু মোবাশ্বিরা আলম মায়েশা।

সুরক্ষিত এমপি হোস্টেলে নারীর গলিত লাশ

সুরক্ষিত সংসদ ভবন চত্বরে এমপি হোস্টেলের তিনতলায় কয়েক দিন ধরেই লাশটা পড়ে ছিল। যখন উৎকট গন্ধ বের হতে থাকল, তখনই বিষয়টি ধরা পড়ল। গতকাল রোববার বিকেলে এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লক থেকে অজ্ঞাতনামা এক নারীর হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রেলের অর্থ কেলেঙ্কারি-জীবনের ভয়ে লুকিয়ে আছেন চালক আজম by আলম পলাশ

গাড়িচালক আলী আজম খান (২৮) নিখোঁজ বা গুম হননি। তিনি আত্মগোপনে আছেন। জীবনের নিরাপত্তা পেলেই তিনি জনসমক্ষে আসবেন বলে জানিয়েছেন তাঁর ভাই। ৯ এপ্রিল মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিপুল টাকাসহ ধরা পড়া সাবেক রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িচালক আজম খান সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন।

ইলিয়াসকে উদ্ধারে ‘লোক দেখানো’ অভিযান-পাঁচ দিনে ফলাফল শূন্য

ইলিয়াস আলীর সন্ধানে ‘ব্যাপক তৎপরতা’ চলছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র‌্যাব-পুলিশ সদর দপ্তর, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়— সবখানেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের একই কথা, তদন্তের ব্যাপারে তাঁরা খুবই আন্তরিক। কিন্তু ইলিয়াস নিখোঁজ হওয়ার পাঁচ দিন হলেও দৃশ্যমান অভিযান হয়েছে মাত্র একটি, তা-ও আবার নিষ্ফল।