Sunday, December 27, 2009
ফিলিপাইনের ম্যানিলা
ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র কমান্ডার আরমান্দো বালিলো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘পানি থেকে ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ৩৭ জন নিখোঁজ রয়েছে।’
সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার সময় ওই এলাকার আবহাওয়া খারাপ ছিল বলেও কোনো খবর পাওয়া যায়নি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জেদ্দায় ভারী বর্ষণে ফের বন্যা
আল-সাওয়ায়েদ এলাকার বাসিন্দা বান্দার আল-সামরানি জানান, তাঁর এলাকার পথঘাট ডুবে গেছে। পানি ঢুকে গাড়ি বিকল হয়ে পড়ায় সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের বাড়ি থেকে বের হতে পারছে না।
তবে নগরের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গত ২৫ নভেম্বরের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে না।
নভেম্বরের শেষ দিকের ওই বন্যায় ১২০ জনের মৃত্যু হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এনআরও নিয়ে উত্তেজনা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি নয়: হলব্রুক
এনআরও নিয়ে বিতর্ককে একটি ‘চরম রাজনৈতিক নাটক’ উল্লেখ করে হলব্রুক বলেন, ওয়াশিংটন খুব সতর্কভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে। সাক্ষাত্কারে তিনি আরও বলেন, পাকিস্তানে জঙ্গি দমনের ব্যাপারে অসুবিধা পোহাচ্ছে তার দেশ। তালেবান ও আল-কায়েদার জঙ্গি দমনে আফগানিস্তানের মতো পাকিস্তানে সেনা পাঠাতে পারছে না যুক্তরাষ্ট্র। আর এ জন্য বিকল্প উপায় খুঁজতে হচ্ছে। হলব্রুক জানান, পাকিস্তানে চলমান এই রাজনৈতিক নাটকে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন), পাঞ্জাব প্রদেশ, সেখানকার সেনাবাহিনীর প্রধান আশফাক কায়ানি, সুপ্রিম কোর্ট ও জনমত।
গত সপ্তাহে পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের জারি করা ন্যাশনাল রিকনসিলিয়েশন অধ্যাদেশকে সুপ্রিম কোর্ট ‘অসাংবিধানিক’ ঘোষণা করার পর থেকেই সেখানকার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। ওই ঘোষণার পর প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে আগের দুর্নীতির মামলাগুলো পুনরুজ্জীবিত হওয়ার পথ খুলে যায়। একই ধরনের মামলা রয়েছে পিপিপির অনেক নেতা ও মন্ত্রীর বিরুদ্ধেও।
এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফ। এনআরও বিতর্ক নিয়ে মুসলিম লিগের কয়েকজন নেতা কঠোর বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পিপিপির নেতারাও পাল্টা বক্তব্য দেন। শরিফের দেশে ফেরা প্রসঙ্গে দলীয় মুখপাত্র আহসান ইকবাল বলেন, পরিস্থিতি সামাল দিতে দলীয় কৌশল নির্ধারণ করার জন্য শরিফকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়। আহসান ইকবাল আরও বলেন, গত কয়েক দিনে পিপিপি ও পিএমএল-এনের নেতারা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ায় দুই দলের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। আলোচনার ক্ষেত্রে এর প্রভাব পড়বে। শরিফ ও জারদারির মধ্যে বৈঠকের সম্ভাবনাকে নাকচ না করে তিনি বলেন, বৈঠকের জন্য একটি আনুষ্ঠানিক আলোচ্যসূচি দরকার।
গত বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল কায়ানি বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া জঙ্গি দমনে সামরিক বাহিনীর ভবিষ্যত্ চাহিদা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরায়েলের প্রস্তাব বিবেচনা করছে হামাস
হামাস পরিচালিত সরকারের মুখপাত্র তাহের আল নুনু বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকালের বৈঠকের সময় ইসরায়েলের প্রস্তাব হামাসের কাছে হস্তান্তর করেছেন জার্মান মধ্যস্থতাকারী। তিনি আরও বলেন, হামাস প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে। পর্যালোচনা শেষে মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করা হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লাদেনের হামলা থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন বিল ক্লিনটন
ম্যানিলায় ক্লিনটনের যাত্রাপথে একটি সেতুতে বোমা পুঁতে রেখেছিল লাদেনের অনুসারীরা। ক্লিনটনের গাড়িবহর ওই সেতুতে ওঠার কিছুক্ষণ আগে এ ব্যাপারে জানতে পারেন নিরাপত্তাকর্মীরা। পরে প্রেসিডেন্টের গাড়িবহর পথ পরিবর্তন করে গন্তব্যস্থলে পৌঁছায়। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট অ্যাপেকের সম্মেলনে যোগদানকালে এ ঘটনা ঘটে।
মার্কিন আইনবিষয়ক অধ্যাপক কেন গর্মলি তাঁর লেখা ইন দ্য ডেথ অব আমেরিকান ভার্চু: ক্লিনটন ভার্সাস স্টার বইয়ে এ তথ্য জানিয়েছেন।
বইটিতে বলা হয়েছে, ম্যানিলায় স্থানীয় এক রাজনীতিকের সঙ্গে ক্লিনটনের দেখা করার কথা ছিল। ম্যানিলার মধ্যাঞ্চল হয়ে তাঁর সেখানে যাওয়ার কথা। যাত্রাপথে একটি সেতু ছিল। ক্লিনটনকে নিয়ে তাঁর গাড়িবহর যখন রওনা দেবে, তখনই গোয়েন্দা কর্মকর্তারা খবর পান যে প্রেসিডেন্টের ওপর হামলা হতে পারে এবং এটা একেবারেই আসন্ন। এ খবর পাওয়ামাত্র প্রেসিডেন্টের গাড়িবহর পথ পরিবর্তন করে। পরে মার্কিন গোয়েন্দারা ওই সেতুর নিচ থেকে একটি বোমা উদ্ধার করেন।
কেন গর্মলি লিখেছেন, পরে তদন্ত করে দেখা গেছে, ওসামা বিন লাদেনের নির্দেশেই এ হামলার পরিকল্পনা করা হয়েছিল।
ইরানে লাদেনের মেয়ে
সৌদি আরবভিত্তিক পত্রিকা আশার্ক আল-আওসাত বলেছে, ওসামা বিন লাদেনের এক মেয়ে ইরানি নিরাপত্তারক্ষীদের বেষ্টনী থেকে পালিয়ে এসে তেহরানে সৌদি দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তবে এ ব্যাপারে ইরান ও সৌদি আরবের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আট বছর ধরে লাদেনের পাঁচ ছেলে ও এক মেয়েকে গৃহবন্দী করে রেখেছিল ইরানের নিরাপত্তা বাহিনী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরানে মৌসাভিসহ গ্রেপ্তার ৫০
ইরানে ইসলামি বিপ্লবের অন্যতম নেতা মোনতাজেরি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমালোচক ছিলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকারবিরোধী বিক্ষোভেও তাঁর ভূমিকা ছিল। বুধবার ইস্পাহানের কেন্দ্রীয় মসজিদ সিয়াদে এক স্মরণসভায় মোনতাজেরির অনুসারীরা জড়ো হতে থাকে। কিন্তু আগে থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। তাঁরা ওই মসজিদসহ আশপাশের এলাকা ঘিরে রাখেন। জমায়েত বাড়তে থাকলে পুলিশ লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেওয়ার সুপারিশ
১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে যোগাযোগ, প্রতিরক্ষা ও পররাষ্ট্রসংক্রান্ত বিষয় বাদে অন্য সব ক্ষেত্রে স্বায়ত্তশাসন ভোগ করে আসছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রদেশটির স্বায়ত্তশাসন খর্বিত হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বায়ত্তশাসন যতটা সম্ভব বাড়ানোর সুপারিশ করেছে প্রধানমন্ত্রীর গঠিত উপদেষ্টা পরিষদ। পরিষদের প্রধান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ছগির আহমেদ।
উপদেষ্টা পরিষদ তাদের সুপারিশ প্রতিবেদন আকারে কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে গত মঙ্গলবার রাতে এবং বিষয়টি প্রকাশ্যে জানিয়েছে গত বুধবার।
কাশ্মীরের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের বিষয়ে রাজ্যের আইন পরিষদে ২০০০ সালে একটি প্রস্তাব পাস হয়েছিল। তবে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন তখনকার সরকার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।
রাজ্যের ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্সেরও প্রধান দাবি স্বায়ত্তশাসন। এই দলটিই ২০০০ সালের প্রস্তাবটি পাস করেছিল।
উপদেষ্টাদের সুপারিশের বিষয়ে সরকারের মন্তব্য জানা যায়নি। তবে কাশ্মীরের আইন ও সংসদবিষয়ক মন্ত্রী আলী মোহাম্মদ সাগর বলেছেন, ‘এটি একটি দীর্ঘ প্রতিবেদন। পূর্ণাঙ্গ প্রতিবেদনটি দেখার পরই আমরা এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাব।’
কাশ্মীরে সহিংসতা বন্ধে একটি স্থায়ী সমাধান খুুঁজে বের করার জন্যই মনমোহন সিং ২০০৬ সালে এই উপদেষ্টাদের নিয়োগ দিয়েছিলেন।
কাশ্মীরে ভাতরীয় শাসনের বিরোধিতা করে ২০ বছর ধরে সেখানে লড়াই করছে জঙ্গিরা। বিদ্রোহীদের বেশির ভাগ চায় পাকিস্তানের সঙ্গে একীভূত হতে। তাদের অল্প কিছু অংশ চায় কাশ্মীরের স্বাধীনতা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিশেল ওবামাকে হত্যার হুমকি গ্রেপ্তার ১
রোসিয়া গত ১০ নভেম্বর বোস্টনের গোয়েন্দা কার্যালয়ে ফোন করে মিশেল ওবামাকে হত্যার হুমকি দেন। ফোনে তিনি বলেন, ‘আমি অসীম ক্ষমতাবান ও দারুণ বিপজ্জনক’। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে ফার্স্টলেডিকে হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন রোসিয়া। তিনি গোয়েন্দা কর্মকর্তাদের জানান, তাঁর ওপর প্রেসিডেন্টকে হত্যার মিশন দেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্টকে আঘাত করার কোনো ইচ্ছা তাঁর ছিল না। এক প্রশ্নের জবাবে রোসিয়া জানান, গত সেপ্টেম্বরে ‘বারাক ওবামা’কে রক্ষায় তিনি হাওয়াই গিয়েছিলেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, রোসিয়া ২০০৪ সাল থেকে গোয়েন্দা কার্যালয়গুলোতে ফোন করা শুরু করেন। ২০০৭ সালে তিনি কার্যালয়গুলোতে ফোন করা বাড়িয়ে দেন। কোনো কোনো দিন তিনি পাঁচ থেকে দশবারও ফোন করেছেন।
গোয়েন্দারা আরও জানান, রোসিয়ার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুপারিশ বাস্তবায়নে সমস্যায় পড়তে পারে ভারতের কংগ্রেস সরকার -রঙ্গনাথ মিশ্র কমিশনের প্রতিবেদন by দীপাঞ্জন রায় চৌধুরী
প্রতিবেদনটি ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের জন্য সমস্যা তৈরি করতে পারে—এমন ধারণাই প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকেরা বলেন, ভারতে গত কয়েক দশকের কোটানীতি বিশ্লেষণ করলে দেখা যায়, এ ব্যাপারে তৈরি করা কাঠামোটি খুব একটা কার্যকর নয়। কারণ, এই কাঠামোতে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ব্যবস্থা নেই। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের জন্য কোটা নয়, বরং পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা দরকার। ইতিহাস প্রমাণ করেছে, সাম্প্রদায়িক কোটা ব্যবস্থা জাতীয় ঐক্য ও সমন্বয়ের স্বার্থ তেমনভাবে রক্ষা করতে পারেনি।
সংখ্যালঘুদের জন্য বিশেষ কোটা সংরক্ষণ-ব্যবস্থা চালুর প্রসঙ্গে ১৯৪৯ সালেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার মানে হচ্ছে, তাদের আলাদাভাবে বিবেচনা করা, মূল জনগোষ্ঠী থেকে তাদের আলাদা করে ফেলা। সংরক্ষণ-ব্যবস্থা স্বল্পমেয়াদে ওই সম্প্রদায়ের লোকদের সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে সমাজের মূল প্রবাহ থেকে তাদের আলাদা করে ফেলে।’ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার প্যাটেল সংখ্যালঘুদের জন্য কোটা পদ্ধতির সমর্থন করলেও ওই সময়ের শীর্ষ পাঁচ নেতা মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাফিজুর রহমান, বেগম আইজাজ রসুল, হুসেইনভয় লালজি ও তাজাম্মুল হোসেন এর বিরোধিতা করেন।
এদিকে রঙ্গনাথ মিশ্র কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে কংগ্রেস সরকার খুব একটা আগ্রহী নয়। এ ব্যাপারে কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংঘভি বলেন, ‘প্রতিবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এটা এমনিতেই একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এ নিয়ে যথাযথ বিশ্লেষণের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।’ যদিও সংখ্যালঘু-বিষয়কমন্ত্রী সালমান খুরশিদ ঘোষণা দিয়েছিলেন, সরকার ছয় মাসের মধ্যে কোটা ব্যবস্থা চালু করবে।
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত, সে ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করার দায়িত্ব বিচারপতি রঙ্গনাথ মিশ্রের নেতৃত্বে গঠিত কমিশনকে দেয় কেন্দ্রীয় সরকার। কমিশন ২০০৭ সালের মে মাসে তাদের প্রতিবেদন জমা দেয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিপাকে বড়দিনের ছুটিতে ভ্রমণে বের হওয়া মানুষ -ইউরোপ ও আমেরিকাজুড়ে তুষারপাতের জের
ভারী তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনায় ব্রিটেনে ও ইতালির উত্তরাঞ্চলে নিহত হয়েছে কমপক্ষে তিনজন। ডেনমার্কে প্রাণ হারিয়েছে দুই গৃহহীন মানুষ। সেখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
ভারী তুষারপাতের কারণে ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইট বিলম্বিত হচ্ছে। স্কটল্যান্ডের একটি বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে রায়ান এয়ারের একটি বিমান।
ইউরোস্টার রেল পরিষেবা তিন দিন বন্ধ থাকায় লন্ডনের সেইন্ট পেনক্রাস আন্তর্জাতিক স্টেশনে আটকা পড়েছে কয়েক হাজার যাত্রী। ইউরোস্টার রেলের কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এ কারণে ভ্রমণের জন্য কারা অগ্রাধিকার পাবে, সেটা নিয়ে যাত্রীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
সময়মতো বড়দিনের উত্সবে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। দুই দিন ধরে স্টেশনে অপেক্ষা করেছেন বেলজিয়ামের ব্যবসায়ী ইমানুয়েল ওরেজাস। কিন্তু যেসব যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে হয়নি, তাদের আগে তাঁকে ভ্রমণের সুযোগ না দেওয়ায় তিনি হতাশ।
ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। তুষারপাতের কারণে গত বুধবার লিভারপুল বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ব্যাপক তুষারপাতের কারণে ইতালির মিলানের মালফেনসো বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব অব্যাহত রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রেও বিপাকে পড়েছে বড়দিনের ছুটিতে ভ্রমণে বের হওয়া মানুষ। বড় ধরনের তুষারঝড়ের কারণে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই শ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিমানবন্দরে আটকা পড়েছে কয়েক হাজার যাত্রী। শহরের অন্য একটি বিমানবন্দরেও ৬০টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চট্টগ্রাম চেম্বারের মতবিনিময়
নগরের আগ্রাবাদ হোটেলে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চেম্বারের সাবেক সভাপতিদের মধ্যে সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, আলী আহমেদ, এস এম আবুল কালাম, ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আখতারুজ্জামান চৌধুরী বলেন, দ্বিধাবিভক্ত না হয়ে চট্টগ্রামের স্বার্থে সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলে চট্টগ্রামে ব্যাপক পর্যটন সম্ভাবনা দেখা দেবে।
সভায় এম এ লতিফ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে ব্যবসায়ীদের প্রধান অভিভাবক বলে দাবি করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওয়ারিদের স্মার্ট ভ্যালু অ্যাডেড সার্ভিসের প্রচারাভিযান শুরু
ওয়ারিদের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস) আব্রাহাম কায়কোবাদ ভাসের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ওয়ারিদ বর্তমানে তার গ্রাহকদের রিংটোন, গান, সর্বশেষ সংবাদ, স্টক এলার্ট, ভ্রমণ, সৌন্দর্য টিপস, মোবাইল ইন্টারনেটসহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ধরনের তথ্য ও বিনোদনমূলক ভ্যালু অ্যাডেড সেবা দিয়ে যাচ্ছে।
ওয়ারিদের সিসিও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গ্রাহকেরা এই ভ্যালু অ্যাডেড সার্ভিসের সুবিধাদি উপভোগ করার মাধ্যমে তাদের যোগাযোগ চাহিদা পূরণ করতে পারবে। ওয়ারিদ বাজারের ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও গ্রাহকদের চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট রয়েছে।’
প্রথম ধাপে ওয়ারিদ তার অসংখ্য স্মার্ট ভ্যালু অ্যাডেড সার্ভিসের মধ্য থেকে ইয়োলো পেজ, রিংটোন, মিসড কল এলার্ট, স্টক এলার্ট এবং কলার টিউনসকে জনপ্রিয় করার প্রচারণা চালাবে।
চলচ্চিত্র অভিনেত্রী পপি ও অভিনেতা মোশাররফ করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অটবির সাব-ব্র্যান্ড ‘নোটপ্যাড’-এর উদ্বোধন
ইন্টেরিয়র ও অফিসের যাবতীয় উপকরণসহ বিভিন্ন রকম সমাধান নিয়ে এই নোটপ্যাডকে সাজানো হয়েছে। করপোরেট অফিসে কর্মরত যে কেউ নোটপ্যাড দেখে আকৃষ্ট হবেন। এখানে পাওয়া যাচ্ছে মডার্ন অফিস ফার্নিচার থেকে শুরু করে অফিসের আনুষঙ্গিক সব স্টেশনারিস ও এক্সেসরিস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটবির রিজিওনাল হেড (সিআরএম), রিটেইল সাউথ এশিয়া আবু নাসের, প্রধান স্থপতি সানজিদা সামসসহ অটবির অন্য কর্মকর্তারা।
অটবি শিগগিরই বিভিন্ন স্থানে নোটপ্যাডের আরও শাখা উদ্বোধন করবে।
নোটপ্যাড সম্পর্কে অটবির সিইও সাব্বির হাসান বলেন, ‘আমাদের জেগে থাকা সময়ের বেশির ভাগটা কাটে কাজের জায়গায়। কাজই তো জীবন। সে স্থানটি সুন্দর না হলে জীবন কি সুন্দর হয়? নোটপ্যাড নতুন প্রজন্মের অফিসের যাবতীয় প্রয়োজন মেটাবে বলে আমাদের বিশ্বাস।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান -কলকাতায় শিল্প ও বাণিজ্য মেলা শুরু
শহরের বাইপাস ও পার্ক সার্কাস কানেক্টরের সামনে মিলনমেলা ময়দানে যৌথভাবে মেলাটির উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল মেলায় যোগ দিচ্ছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মো. রেজাউল করিম হীরা বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে বেশি করে পণ্য আমদানি করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও ভারী শিল্পসহ অন্যান্য খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে নৌপথে পণ্য পরিবহনের ওপর জোর দেন।
বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারতের অংশীদারি ৯১ শতাংশ এবং বাংলাদেশের মাত্র ৯ শতাংশ।
বাংলাদেশ এবারের কলকাতা শিল্প ও বাণিজ্য মেলার ফোকাস কান্ট্রি। মেলায় বাংলাদেশের ৪৩টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দিয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার ও বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এ মেলার আয়োজন করেছে। এ মেলায় দেশ-বিদেশের মোট ৭৫০টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দিয়েছে। এতে স্বাগতিক ভারত ও প্রতিবেশী বাংলাদেশ ছাড়াও যোগ দিয়েছে চীন, পাকিস্তান, ভুটান, তুরস্ক, মিসর ও ভিয়েতনামের বিভিন্ন শিল্পগোষ্ঠী। কেবল চীনের সিচান প্রদেশেরই ২০টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দিচ্ছে এ মেলায়।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে নিযুক্ত বাণিজ্যসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, এবারের মেলায় বাংলাদেশ ফোকাস কান্ট্রি হওয়ায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ৩০ সদস্যের দুটি প্রতিনিধিদল আসছে।
কলকাতা বাণিজ্য মেলায় এবার পাঁচ হাজার বর্গফুট জায়গা নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড আবার চালু হচ্ছে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিএসইসি মিলনায়তনে ইস্পাত ও প্রকৌশল করপোরেশন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকে এ আহ্বান জানান।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান মোহাম্মদ আবু হাফিজ, ইস্পাত ও প্রকৌশল করপোরেশন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসইসি মুনাফা অর্জনের ক্ষেত্রে নিজেদের একটি মডেল হিসেবে উপস্থাপনে সক্ষম হয়েছে। তাঁরা লাভজনক এ প্রতিষ্ঠানকে অত্যাধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য ১৪ দফা দাবি উত্থাপন করেন। তাঁরা বন্ধ কারখানা ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড আবার চালু, চিটাগাং ড্রাইডকের আধুনিকায়ন, দ্বিতীয় ড্রাইডক নির্মাণ, কোম্পানি বোর্ডের শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্তি, সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে শতভাগ রাষ্ট্রায়ত্ত কারখানার পণ্য ক্রয়ের দাবি জানান। খবর তথ্য বিবরণীর।
শিল্পমন্ত্রী বলেন, শ্রমিকবান্ধব বর্তমান সরকার শ্রমিকশ্রেণীর ন্যায়সংগত দাবি পূরণে সচেষ্ট রয়েছে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত কোনো চালু কারখানা বেসরকারি মালিকানায় ছেড়ে দেবে না। বেটার ম্যানেজমেন্টের নামে অতীতে রাষ্ট্রায়ত্ত ৭৪টি কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হলেও এর সব কটি বর্তমানে বন্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অতীতে পরিকল্পিতভাবে শিল্প কারখানাকে রুগ্ণ করে দিয়ে নামমাত্র মূল্যে সরকারি সম্পদ দুষ্টচক্রের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিএসইসির অধীনে কারখানাগুলোর আধুনিকায়নের মাধ্যমে একে আরও লাভজনক করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাল থেকে মহিলা ক্রিকেট লিগ
তৃতীয় মহিলা জাতীয় লিগে অংশ নেবে ছয়টি বিভাগীয় দল। প্রথম দিন শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা ও রাজশাহী। লিগের অপর ভেন্যু খুলনা বিশ্ববিদ্যালয় মাঠ। লিগ শেষ হবে ২ জানুয়ারি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নতুন বছরে অনেক নতুনের জাতীয় লিগ
জাতীয় লিগের চার দিনের ম্যাচের ফরম্যাট এবার অনেক সংক্ষিপ্ত। আগে লিগে মোট ৩৩টি ম্যাচ হলেও এবার হবে ২২টি। এই প্রথমবার লিগ হবে দুই পর্বে, দুই পর্বের খেলাই সিঙ্গেল লিগ পদ্ধতিতে। প্রথম পর্বের শীর্ষ চার দল খেলবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের শীর্ষ দুই দল ২২ ফেব্রুয়ারি থেকে খেলবে পাঁচ দিনের ফাইনাল। চার দিনের ম্যাচ শেষ হওয়ার পর মার্চের প্রথম সপ্তাহ থেকে ওয়ানডে ও এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার কথা।
বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন অবশ্য বলেছেন, ফরম্যাটের এই পরিবর্তন আপাতত পরীক্ষামূলক, ‘ভবিষ্যতে যে জাতীয় লিগ সব সময় এই ফরম্যাটেই হবে, এমন নয়। নতুন ফরম্যাটটা আমরা এবার দেখব। এরপর যদি মনে হয় যে আসলে আগেরটাই ভালো, সে ক্ষেত্রে সামনের বার থেকে আমরা পুরোনো ফরম্যাটেও ফিরে যেতে পারি।’
ছয় বিভাগের খেলোয়াড়-কোচ নির্বাচনের মূল কাজটা অন্যবার বিসিবির নির্বাচকেরা করলেও এবার বিভাগীয় দলগুলোর পছন্দকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন টুর্নামেন্ট কমিটির প্রধান, ‘বিভাগ থেকে আমাদের যে তালিকা দেওয়া হয়েছে, সেটাই ধরে রাখার চেষ্টা করেছি আমরা। খুব জরুরি না হলে পরিবর্তন করা হয়নি। যেমন কোনো বিভাগে হয়তো একাধিক ভালো উইকেটকিপার আছে, আবার অন্য বিভাগে নেই। সে ক্ষেত্রে আমরা কিছু ভারসাম্য রাখার চেষ্টা করেছি। এ ছাড়া কোচ, ম্যানেজারও এবার বিভাগের পছন্দ অনুযায়ীই রাখা হয়েছে।’
খেলোয়াড় তালিকায় খুব বেশি হাত না দেওয়ার মূল কারণ নতুন ফরম্যাট। এই ফরম্যাটে কিছু দলের খেলা বেশি কমে যাবে বলে বোর্ড চেয়েছে, সব বিভাগ তাদের প্রকৃত শক্তি নিয়ে খেলুক। দলগুলোর সামর্থ্যের প্রকৃত অবস্থা বোঝা যাবে তাতে।
জাতীয় লিগে ক্রিকেটারদের দৈনিক ভাতা গতবার ছিল ১ হাজার টাকা, ম্যাচ ফি ১০ হাজার। এবার দৈনিক ভাতা ৭০০ টাকা ও ম্যাচ ফি ১২ হাজার টাকা করে। গতবার এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণের দিনে টাকা না পেলেও এবার সেটা পাবেন ক্রিকেটাররা। এ ছাড়া প্রতি ম্যাচের জয়ী দল পাবে ২০ হাজার টাকা করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘এল গ্রুপো ডি লা মুয়েত্রে’!
এবারই যেমন ‘জি’ গ্রুপকে ডাকা হচ্ছে এই নামে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের (র্যাঙ্কিং ২) সঙ্গে যেটিতে আছে পর্তুগাল (৫), আইভরিকোস্ট (১৬) ও উত্তর কোরিয়া (৮৬)। মনে করে দেখুন তো, গত বিশ্বকাপে কোনটিকে বলা হয়েছিল ‘গ্রুপ অব ডেথ’, এর আগের বিশ্বকাপে? শুরুটা না হয় ১৯৯৮ থেকেই করা যাক। সেবারই প্রথম বিশ্বকাপে ৩২ দল এবং গ্রুপ অব ডেথ বলা হয়েছিল ‘ডি’ গ্রুপটিকে, যেটিতে ছিল স্পেন, নাইজেরিয়া, প্যারাগুয়ে ও বুলগেরিয়া। ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনা, ইংল্যান্ড, সুইডেন ও নাইজেরিয়ার ‘এফ’ গ্রুপ পেয়েছিল এই ‘মর্যাদা’। ২০০৬ বিশ্বকাপের ড্রয়ের পর ফুটবলবোদ্ধারা মনস্থির করতে না পারায় একটির বদলে ‘গ্রুপ অব ডেথ’ হয়ে গিয়েছিল দুটি। আর্জেন্টিনা, নেদারল্যান্ড, আইভরিকোস্ট এবং সার্বিয়া ও মন্টেনেগ্রোর ‘সি’ গ্রুপ এবং ইতালি, চেক প্রজাতন্ত্র, ঘানা ও যুক্তরাষ্ট্রের ‘ই’ গ্রুপ।
এই তিনটি বিশ্বকাপে গ্রুপ অব ডেথের বলি বললে ১৯৯৮ বিশ্বকাপে স্পেন ও ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনা। দুদলই শিরোপার অন্যতম দাবিদার হয়েও বিদায় নিয়েছিল প্রথম রাউন্ডেই। বাকি সব ক্ষেত্রে র্যাঙ্কিং অনুযায়ী যাদের পরের রাউন্ডে যাওয়ার কথা, গিয়েছিল তারাই।
বিশ্বকাপে ‘গ্রুপ অব ডেথ’ প্রবচনের প্রথম ব্যবহার হয় ১৯৭০ বিশ্বকাপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, এর আগের দুবারের (১৯৬২ ও ১৯৫৮) চ্যাম্পিয়ন ব্রাজিল, ’৬২ বিশ্বকাপের রানার্সআপ চেকোস্লোভাকিয়া ও রুমানিয়া এক গ্রুপে পড়ার পর মেক্সিকান সংবাদমাধ্যম এটির নাম দিয়েছিল ‘el grupo de la muetre.’
দুর্বোধ্য লাগছে? এটি ‘গ্রুপ অব ডেথ’-এর মেক্সিকান সংস্করণ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিয়ানীবাজার থেকে কোচ জোসির পদত্যাগ
কাল পদত্যাগের কারণ হিসেবে জোসি বললেন, ‘খেলোয়াড়দের থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা করা হয়নি। অনুশীলনের জন্য মাঠ দিতে পারেননি কর্মকর্তারা। ক্যাম্প ডেকেও সব খেলোয়াড় পাওয়া যায়নি। কেউ ১২-১৩ দিন পরও এসেছে। তা ছাড়া সকারের কাছে হারের পর ক্লাব সভাপতি আমার কাছে জানতে চাইলেন, দল গড়ার আগে তাঁদের সঙ্গে কেন আলোচনা করিনি। আমি বললাম, আপনাদের সঙ্গে কথা বলে তো আর দল গড়ব না, এভাবে কোচিং করাতে রাজি নই আমি। উত্তর পেলাম, তাহলে আপনি নিজের চিন্তা করেন। মোট কথা, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাইনি।’
ক্লাব সভাপতি কে এইচ খসরু অবশ্য জোসির অভিযোগ মানতে নারাজ, ‘কোচকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি আমরা। কিন্তু যখন দেখা গেল সমস্যা হচ্ছে, তখনই তাঁকে নিয়ে আর কাজ না করার সিদ্ধান্ত হয়েছে ক্লাবে। তাঁর অভিযোগ ঠিক নয়।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুরোনো প্রশ্ন নিয়েই স্কুল ক্রিকেট
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির গেম ডেভেলপমেন্ট এবং স্কুল ক্রিকেট ব্যবস্থাপনা কমিটির সদস্য জালাল আহমেদ চৌধুরী দাবি করলেন, স্কুল ক্রিকেটের নিয়মিত আয়োজন স্কুলে স্কুলে ক্রিকেটের চর্চা বাড়াচ্ছে। স্কুলগুলোও এই টুর্নামেন্ট নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস। অনেক স্কুল প্রতিযোগিতাকে সামনে রেখে এবার কোচও নিয়োগ দিয়েছে।
পুরোনো প্রশ্নগুলো তারপরও উঠল। স্কুল ক্রিকেটে ভুয়া ম্যাচের অভিযোগ আছে। একবার নাকি রাজশাহী অঞ্চলের খেলায় এক দিনে একই মাঠে দুই ম্যাচ খেলিয়ে দুই দিনের টাকা নিয়ে নেওয়া হয়েছিল! কাল সংবাদ সম্মেলনে প্রশ্নটা তুলতেই জালাল আহমেদ চৌধুরী দিলেন একটা আশ্বাস, ‘এই অভিযোগ আমাদের কানেও এসেছে। এসব দেখভালের জন্য এবার আমরা একটা স্কুল ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটি করেছি। আশা করি, এ ধরনের ঘটনা আর ঘটবে না।’
স্কুল ক্রিকেট আয়োজনের প্রধান উদ্দেশ্য নতুন প্রতিভা অন্বেষণ। এই স্কুল ক্রিকেট থেকেই উঠে আসা খেলোয়াড়দের একজন মেহরাব হোসেন জুনিয়র কাল সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন। স্কুল ক্রিকেট তাঁর ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সে কথাই বললেন জাতীয় দলের এই ক্রিকেটার, ‘স্কুল ক্রিকেট বেশির ভাগ ক্রিকেটারের ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করার মঞ্চ হয়। আমার জন্যও তাই। ২০০২-০৩ সালে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল ক্রিকেটে পারফর্ম করেই আমি প্রথম বিভাগ ক্রিকেটে ডাক পাই। স্কুল ক্রিকেট বড় জায়গায় খেলার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ মেহরাব মনে করেন স্কুল ক্রিকেটের মান যত বাড়বে, ততই এর উদ্দেশ্য সফল হবে, ‘আমাদের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের উঠে আসায়ও স্কুল ক্রিকেটের অবদান আছে। এ ছাড়া বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক ক্রিকেটারের শুরুটাই স্কুল ক্রিকেট দিয়ে। আমাদের স্কুল ক্রিকেটের মান আরও ভালো হলে ভবিষ্যতে আরও অনেক ক্রিকেটার উঠে আসবে আশা করি।’
মেহরাব জুনিয়র যে মানের স্কুল ক্রিকেটের কথা বললেন, সে মানের স্কুল ক্রিকেট বাংলাদেশে হয় কি না, সেটি একটা প্রশ্ন। দিনে দিনে প্রতিযোগী স্কুলের সংখ্যা বাড়ছে। গতবার সারা দেশের ৪৬৪টি স্কুল খেলেছে, এবার খেলবে ৫৩৯টি স্কুল। কিন্তু সে তুলনায় খেলার মান কি বাড়ছে? সাম্প্রতিক টুর্নামেন্টগুলো থেকে অর্জনই বা কী বিসিবির? এসব প্রশ্নে সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই।
আশার কথা, স্পনসর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তবু আছে স্কুল ক্রিকেটের সঙ্গে। ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী বললেন, ‘স্কুল ক্রিকেটের মূল উদ্দেশ্য ঢাকার বাইরের ক্রিকেট প্রতিভাদের খুঁজে এনে বড় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া, মূল স্রোতে নিয়ে আসা। বিসিবি যেভাবে সেটা করছে তাতে আমরা সন্তুষ্ট।’ স্কুল ক্রিকেটের সঙ্গে বেসরকারি এই ব্যাংকটির নাম জড়িয়ে আছে ২০০৪ সাল থেকে। এ বছর স্পনসরশিপ বাবদ ৭৭ লাখ টাকা দিচ্ছে তারা বিসিবিকে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টয়োটাকে ভেনেজুয়েলা থেকে বের করে দেওয়ার হুমকি হুগো শাভেজের
গত বুধবার রাজধানী কারাকাসে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে শাভেজ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে আর্জেন্টিনা থেকে আমদানি করা স্বল্প ব্যয়ের গাড়ির চাবি মালিকদের মধ্যে বিতরণ করেন তিনি।
শাভেজ বলেন, ‘আমি বাণিজ্যমন্ত্রী এদোয়ার্দো সামনকে টয়োটা কোম্পানির কারখানা পরিদর্শনের নির্দেশ দিয়েছি। টয়োটা কেন এ ধরনের গাড়ি তৈরি করতে চায় না, সে ব্যাপারে খোঁজখবর নিতে বলেছি।’ শাভেজ বলেন, ‘ভেনেজুয়েলার উপযোগী গাড়ি তৈরিতে টয়োটাকে চাপ দেওয়া হবে। আর যদি এতে রাজি না হয়, তারা এ দেশ ছেড়ে চলে যেতে পারে। সে ক্ষেত্রে আমরা অন্য আরেকটি দেশকে আমন্ত্রণ জানাব।’ শাভেজ বলেন, ‘চীনা কোম্পানিগুলো আমাদের বাজারে আসতে চেয়েছে।’
শাভেজ তাঁর দেশের জন্য টয়োটাকে কম করে হলেও একটা নির্দিষ্ট পরিমাণে এ ধরনের গাড়ি তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এতে রাজি না হলে টয়োটাকে ভেনেজুয়েলা থেকে বের করে দেওয়া হবে।
টয়োটার মুখপাত্র ইউটা কাগা গতকাল শুক্রবার বলেন, হুগো শাভেজের বক্তব্যের যথার্থতা বিবেচনা করার জন্য জাপানি সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
টয়োটা কোম্পানি সূত্রে জানা গেছে, ২০০৭ সাল থেকে এ ধরনের গাড়ি তৈরি বন্ধ করে দিয়েছে তারা। বিষয়টি ভেনেজুয়েলা সরকারকে জানিয়েই করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা নিহত!
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একজন কর্মকর্তা বলেন, এক সপ্তাহের ব্যবধানে আল-কায়েদার ঘাঁটিতে এটা ছিল সেনাবাহিনীর দ্বিতীয় হামলা। আল-কায়েদার জঙ্গিদের একটি গোপন বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়। হামলায় নিহত জঙ্গিদের মধ্যে মার্কিন বংশোদ্ভূত ধর্মীয় নেতা আনওয়ার আল-আওলাকি রয়েছেন। তবে এ ব্যাপারে পেন্টাগন কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত ওই হামলায় আরও অন্তত ৩৪ জন জঙ্গি নিহত হয়।
আল-কায়েদার নেতা আওলাকির সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট হুড সেনা ঘাঁটিতে ১৩ জন সেনা হত্যাকাণ্ডের ঘাতক মেজর নিদাল মালিকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ই-মেইলের মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন বলে বলা হয়েছে।
নিউ মেক্সিকোতে জন্ম নেওয়া আওলাকি ২০০২ সালে ইয়েমেনে আসেন। এর আগে তিনি কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষাজীবন সম্পন্ন করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুইডেনের গোয়েন্দা সংস্থা কথিত একটি হামলার পরিকল্পনা তদন্ত করছে
কখন বা কীভাবে গোয়েন্দা বিভাগ হুমকির ব্যাপারে তথ্য পেয়েছে, তা বিস্তারিত না জানিয়ে পিটার আরও বলেন, আমাদের এ ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য সর্বাত্মক চেষ্টাও চলছে।
সুইডেনের একটি ট্যাবলয়েড পত্রিকা বৃহস্পতিবার জানিয়েছে, একটি চরমপন্থী গ্রুপ সুইডিশ পার্লামেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি হামলা চালানোর পরিকল্পনা করছে। অজ্ঞাত পরিচয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ট্যাবলয়েড আরও জানিয়েছে, সম্প্রতি উদ্ধার করা একটি নািস জার্মান প্রতীক বিক্রির অর্থে ওই হামলা চালানো হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট ক্যালডেরা মারা গেছেন
রাফায়েল অ্যান্তনিও ক্যালডেরা দুই দফা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত প্রথম দফায় এবং ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর জোরালো ভূমিকা রয়েছে। তাঁর মৃত্যুতে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট হুগো শাভেজ গভীর শোক প্রকাশ করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
-
▼
2009
(2847)
-
▼
December
(699)
-
▼
Dec 27
(24)
- ফিলিপাইনের ম্যানিলা
- জেদ্দায় ভারী বর্ষণে ফের বন্যা
- এনআরও নিয়ে উত্তেজনা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ...
- ইসরায়েলের প্রস্তাব বিবেচনা করছে হামাস
- লাদেনের হামলা থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন বিল ক্লিনটন
- ইরানে মৌসাভিসহ গ্রেপ্তার ৫০
- কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেওয়ার সুপারিশ
- মিশেল ওবামাকে হত্যার হুমকি গ্রেপ্তার ১
- সুপারিশ বাস্তবায়নে সমস্যায় পড়তে পারে ভারতের কংগ্রে...
- বিপাকে বড়দিনের ছুটিতে ভ্রমণে বের হওয়া মানুষ -ইউরোপ...
- চট্টগ্রাম চেম্বারের মতবিনিময়
- ওয়ারিদের স্মার্ট ভ্যালু অ্যাডেড সার্ভিসের প্রচারাভ...
- অটবির সাব-ব্র্যান্ড ‘নোটপ্যাড’-এর উদ্বোধন
- বাণিজ্য ঘাটতি কমাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান...
- ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড আবার চালু হচ্ছে: শিল্পম...
- কাল থেকে মহিলা ক্রিকেট লিগ
- নতুন বছরে অনেক নতুনের জাতীয় লিগ
- ‘এল গ্রুপো ডি লা মুয়েত্রে’!
- বিয়ানীবাজার থেকে কোচ জোসির পদত্যাগ
- পুরোনো প্রশ্ন নিয়েই স্কুল ক্রিকেট
- টয়োটাকে ভেনেজুয়েলা থেকে বের করে দেওয়ার হুমকি হুগো ...
- ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা ...
- সুইডেনের গোয়েন্দা সংস্থা কথিত একটি হামলার পরিকল্পন...
- ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট ক্যালডেরা মারা গেছেন
-
▼
Dec 27
(24)
-
▼
December
(699)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...