Thursday, June 7, 2012

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সরকার আন্তরিক হলে আইনশৃঙ্খলার উন্নতি সম্ভব

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উত্সাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো; বাকি অংশ আগামীকাল প্রকাশিত হবে।

সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানে শ্রমিকের প্রতি কর্তব্য by মুহাম্মদ আবদুল মুনিম খান

খেটেখাওয়া পরিশ্রমী মানুষ ও বিভিন্ন ধরনের শ্রমিকের পক্ষে রোজা রেখে পরিপূর্ণভাবে কাজকর্ম সম্পাদন যে কত কঠিন তা মালিক পক্ষের তিলে তিলে অনুভব করার সময় মাহে রমজান। যে শ্রমিক দৈহিক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে রুজি-রোজগার বা আয়-উপার্জন করে, তার জন্য রোজা অবস্থায় দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়টি

পরীক্ষা পদ্ধতি-‘সৃজনশীলে’ ভয় নেই, আছে আনন্দ by মুহাম্মদ ইব্রাহীম

আমাদের শিক্ষাক্ষেত্রে বহুদিন পর একটি বিরাট সম্ভাবনা নিয়ে এসেছে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি এবং এর উপযোগী পঠন-পাঠন। কেউ কেউ একে ভীতির চোখে দেখছেন—ছাত্ররা নয়, বরং কোনো কোনো অভিভাবক ও শিক্ষকেরা। অথচ তা হওয়ার কথা ছিল না।

অবিলম্বে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হোক-চমেক হাসপাতালে হৃদরোগ চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ একটি হৃদরোগ বিভাগ নেই—এটি নিঃসন্দেহে হতাশাব্যঞ্জক তথ্য। কারণ চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর; চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হলো ওই নগরের প্রধান পাবলিক হাসপাতাল, যার ওপর নির্ভরশীল শুধু চট্টগ্রাম নগরবাসী নয়, তিন পার্বত্য জেলাসহ পুরো বিভাগের মানুষ।

শক্তিশালী স্থানীয় সরকার সংস্থাই কাম্য-ত্রিমুখী দ্বন্দ্বে উপজেলা

ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে চার স্তরবিশিষ্ট শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলা ছিল আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সেই লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচন এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ জনমনে আশা জাগিয়েছিল।

চারদিক-মনে আছে তানভীরের কথা? by মোছাব্বের হোসেন

তানভীর মনে করে, তার মা আকাশে চলে গেছেন। কেবল সেখানে যেতে পারলেই মাকে খুঁজে পাওয়া যাবে। আর তাই তো বড় হয়ে সে হতে চায় নভোচারী। মহাকাশের অলিগলিতে খুঁজে খুঁজে মাকে বের করে আনতে চায় সে। আজ ২২ আগস্ট তানভীরের নবম জন্মদিনে এভাবেই নিজের স্বপ্নের কথা বলল সে।

যুক্তি তর্ক গল্প-বড় সাফল্যের জন্য নিজেদেরই বড় হওয়া চাই by আবুল মোমেন

একাত্তর বাঙালিকে রণক্ষেত্রে নিয়ে গেছে। বাঙালি ছিল ঘরকুনো আড্ডাবাজ—নিন্দুকের ভাষায়, ভেতো আর ভীতু বাঙালি। একাত্তর তাকে বিরাট ধাক্কা দিয়েছে, দিয়েছে বদলে। বাঙালি যোদ্ধার জাতে পরিণত হয়েছিল সেদিন। যুদ্ধ মানুষকে সাহসী করে এবং ঝুঁকি নিতে সাহস জোগায়।

ধর্ম-নৈতিক অবক্ষয় রোধে মাহে রমজান by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম নৈতিকতাহীন মানুষকে নৈতিকতা প্রদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইসলামের কল্যাণময় শিক্ষার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের নৈতিক অবক্ষয় রোধ তথা চরিত্র সংশোধন। সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, মহানুভবতা, সহিষ্ণুতা, ক্ষমাশীলতা প্রভৃতি নৈতিক মানবীয় গুণাবলি অর্জনের জন্য ইসলাম মানব জাতিকে

অবক্ষয়-বাংলাদেশে কি দুর্নীতি আদৌ কমবে? by মামুন রশীদ

আমাদের দেশের সব মানুষই সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতির দৌরাত্ম্যের সঙ্গে কমবেশি পরিচিত, কিন্তু আন্তর্জাতিকভাবে দুর্নীতির দায়ে অপদস্থ হওয়ায় দেশের সব সচেতন মানুষের মনে এক ব্যাপক গ্লানিবোধ সঞ্চারিত হয় কিংবা এরই মধ্যে হয়েছে।

বিশেষ সাক্ষাত্কার-দেশে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য by মিজানুর রহমান

ড. মিজানুর রহমান। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনা করতেন। একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও অতিথি অধ্যাপক ছিলেন সুইডেনের উমিও বিশ্ববিদ্যালয় ও নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের।

সড়কের ইট পর্যন্ত রক্ষা পাবে না?-‘নেতা’র ক্ষমতা

কারও বাড়ির দেয়াল থেকে ইট খুলে নিয়ে যাওয়া যেমন, জনগণের সম্পত্তি সড়ক থেকে ইট তুলে নেওয়া তেমনই এক অপরাধ। প্রকাশ্যে এবং স্থানীয় জনগণের আপত্তির মুখে সেই কাজটি নির্বিঘ্নে করেছেন বগুড়ার আওয়ামী লীগের এক নেতা।

পুলিশের নিরাপত্তাহীনতা গ্রহণযোগ্য নয়-আইনশৃঙ্খলার অবনতি

সন্ত্রাসীর গুলিতে পুলিশ সদস্যের মৃত্যুর খবর অনেক প্রশ্ন আর উদ্বেগ জাগায়। যাদের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া, তারা নিজেরাই নিরাপত্তাহীনতার শিকার! এ কেমন করে হয়? বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মতিঝিলে সন্ত্রাসীর গুলিতে পুলিশ কনস্টেবল মনজুরুল ইসলাম নিহত হওয়ার দুই দিন আগেই মঙ্গলবার রাতে

চলতি পথে-বিখ্যাত যুদ্ধের বিস্মৃত শহীদ by দীপংকর চন্দ

ধলাই চা-বাগানের নাটমন্দির অতিক্রম করলাম আমরা। আমাদের পায়ের নিচে নুড়ি বিছানো পথ। পথের দুই ধারে সারবাঁধা মাটির ঘর। বাগান কর্তৃপক্ষ প্রতিবছর একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে চিহ্নিত করে পুরোনো ছনে আচ্ছাদিত ঘরগুলোকে। যেমন ১৪৩, ১৪৪, ১৪৫...।

ধর্ম-মাহে রমজানে রহমতের প্রথম দশক by মুহাম্মদ আবদুল মুনিম খান

পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অফুরন্ত রহমত ও বরকতময় মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে প্রতিবছর মুসলিম বিশ্বের দ্বারে ফিরে আসে মহিমান্বিত রমজান মাস। ‘রমজান’ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে জ্বালিয়ে-পুড়িয়ে ভস্ম করে দেওয়া।

‘হামলার জন্য তাজউদ্দিন ১৫টি গ্রেনেড দেন’

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর এই ঘটনায় দোষ স্বীকার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যে জবানবন্দি দিয়েছেন, তা তুলে ধরা হলো:

সহজিয়া কড়চা-একুশে আগস্টের অপরাধ: তদন্ত ও বিচার by সৈয়দ আবুল মকসুদ

কোনো বর্বরোচিত অপরাধ এবং তা যদি হয় রাজনৈতিক—তার তদন্তের ধারা বিচিত্র পথে প্রবাহিত করতে বাংলাদেশ এক লীলাভূমি। এবং অপরাধ হলেই হবে না। রাষ্ট্র প্রথমেই বিবেচনায় আনবে অপরাধকাণ্ডের ভিকটিম বা শিকারটি কে। যদি তিনি হন ক্ষমতাসীনদের কেউ, তাহলে মামলাটি হবে একরকম, তার তদন্তের পদ্ধতি হবে আলাদা; যদি ক্ষতিগ্রস্ত

পাহাড়ে অবৈধ বসতি স্থাপন রোধ করুন-দেশটা যেন রাডারবিহীন হয়ে না পড়ে

আমাদের মতো সমুদ্র-উপকূলবর্তী দেশে সারা বছর ঘূর্ণিঝড়-সামুুদ্রিক জলোচ্ছ্বাস লেগেই থাকে। তাই রাডার ছাড়া চলা মুশকিল। কিন্তু বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে কক্সবাজারে একটি পাহাড় কেটে অবৈধ জনবসতি গড়ে তোলায় সেই পাহাড়চূড়ায় স্থাপিত উন্নত প্রযুক্তির ডপলার রাডার স্টেশনটি ঝুঁকির মধ্যে পড়েছে।

দ্রুত তদন্ত শেষ করে বিচারকাজ শুরু করুন-২১ আগস্টের হত্যাকাণ্ড

বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাই যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিলেন, তাতে সন্দেহ নেই। সন্দেহ নেই, ঘাতক চক্র কমান্ডো কায়দায় জনসভায় এ হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। এ ধরনের হামলা আমাদের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।

আবার ‘মেন ইন ব্ল্যাক’

পাক্কা ১০ বছর। মেন ইন ব্ল্যাক সিরিজের দ্বিতীয় ছবি মুক্তি পেয়েছিল ২০০২ সালে। ঠিক এক দশক পর মুক্তি পেল উইল স্মিথ অভিনীত বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর কমেডি ছবি মেন ইন ব্ল্যাক থ্রি। সিরিজের প্রথমটি মুক্তি পেয়েছিল ১৫ বছর আগে। ১৫ বছর লম্বা সময়। সে দিনের ২৫ বছরের টগবগে যুবক এখন চল্লিশের চালশের নামতা গুনছে।

শিনা চৌহান-ক্রিকেটের পরে গান by কল্লোল মেহেদী

শিনা চৌহান। ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় মডেল। হয়েছেন ‘ল্যাকমে মিস কলকাতা’। ২০১০ সালে ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স—আই অ্যাম শি’ প্রতিযোগিতায় জিতেছেন ‘আই অ্যাম ভয়েস’ পুরস্কার। এ বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট’।

নতুন ঐশ্বরিয়া

তিনি একজন, যার হাঁচির খবরও ভারতের জাতীয় ইস্যুতে পরিণত হয়! ১৮ বছর আগে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরেছিলেন। হয়তো সেদিন থেকেই খ্যাতির বিড়ম্বনার সঙ্গে বন্ধুত্ব। পাঁচ বছর আগে তাঁর বিয়ে বলিউডের সর্বকালের সবচেয়ে আলোচিত বিয়েতে পরিণত হয়।

সুস্থ হয়ে উঠুন ফারুক ভাই by ববিতা

গত ১৬ মে ফারুক ভাইকে দেখতে হাসপাতালে গেলাম। তিনি তাকিয়ে থাকলেন। মাথার কাছে একটু বসলাম। আস্তে আস্তে কথা বলতে শুরু করলেন। তাঁকে সান্ত্বনা দিলাম। আমি এরপর চলে যাই সিঙ্গাপুর। নিজের চিকিৎসা করিয়ে দেশে ফিরে শুনলাম, ফারুক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। মনটা খারাপ হয়ে গেল।

চারদিক-‘থ্রি’ পাস গ্র্যাজুয়েট by এম আর আলম

‘আমি সেনা কর্মকর্তা হব। আমাদের দেশের ওপর বাইরের শত্রুর কোনো হামলা এলে তা প্রতিহত করব; প্রয়োজনে বুকের রক্ত দেব, যেভাবে এ দেশের স্বাধীনতার জন্য ৩০ লাখ লোক তাঁদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিলেন।’ এভাবেই কথাগুলো বলল একজন ‘থ্রি’ পাস গ্র্যাজুয়েট।

ব্লগ থেকে...

নির্বাচিত মন্তব্য আমাদের দেশটা এখন মশার কামড় খাওয়া মানুষের মতো! মশা কীভাবে রক্ত খায়, জানেন তো? ওরা যখন রক্ত খেতে আমাদের শরীরে বসে, তখন আমরা টের পাই না। খাওয়া শেষ হলে আমরা টের পাই, কিন্তু ততক্ষণে ওদের কাজ শেষ। রক্ত খেয়ে চলে যাওয়ার আগমুহূর্তে আমরা বুঝতে পারি, মশা কামড়াচ্ছে।

বদলে যাও বদলে দাও মিছিল-ট্রেন জনপ্রিয় অথচ... by প্রিতম মুজতাহিদ

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও নির্বাচিত চারটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রিতম মুজতাহিদ ও সাফায়েত আমিন-এর নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলার বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও তিনজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো। এখন সাধারণ মানুষের জন্য যাতায়াতের প্রধান মাধ্যম নিঃসন্দেহে বাস। কিন্তু আমরা বাসের ওপর এত নির্ভরশীল হয়ে পড়লাম কেন? কারণ, স্বাধীনতার পর থেকেই এ দেশের নোংরা স্বার্থবাদী রাজনীতির কারণে ক্রমান্বয়ে যোগাযোগব্যবস্থা এই পর্যায়ে এসেছে। ট্রেন যোগাযোগ স্বাধীনতার আগেও যেমন জনপ্রিয় ছিল, এখনো তেমনই আছে। হয়তো অনেকেই বলবেন, এখন ট্রেনে কেউ যায় নাকি? ট্রেনের তো টাইম টেবিলেরই ঠিকঠিকানা নেই। পাঠক, একটু ভেবে দেখুন, স্বাধীনতার চার দশক পরও ট্রেন যোগাযোগের কী উন্নতি হয়েছে? বরং অনেক পথ বন্ধ হয়েছে। সরকারগুলো চাইলে এই খাতের সব অনিয়ম দূর করতে পারত। কিন্তু তারা এটা করেনি কেন? এর প্রধান কারণ, দেশসেবার রাজনীতি থেকে ব্যবসার রাজনীতি। কিন্তু ট্রেন এখনো টিকে আছে কীভাবে? সাধারণ মানুষের জন্যই ট্রেনকে পুরোপুরি মারতে পারেনি কোনো সরকার। কেন ট্রেন বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত। কারণ, যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা, সময় ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি অগ্রাধিকার পায়। এই তিনটি বিষয়েরই প্রকৃত সমন্বয় একমাত্র রেল যোগাযোগেই সম্ভব। পরিবহন ব্যবসায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই নিবিড়ভাবে সম্পৃক্ত। তাদের সব মনোযোগ সড়কপথে। কারণ, প্রতিবছর সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ তারা ছাড়তে চাইবে কেন? সড়কপথে পরিবহন ব্যবসা চালানো যাবে, রেলপথে তো তা আর সম্ভব নয়। কাজেই রেলে মনোযোগ দেব কেন?
পত্রিকা দেখলেই বুঝবেন, কীভাবে মানুষের সঙ্গে এরা ধোঁকাবাজি করে চলেছে। মানুষ পুরোপুরি জিম্মি এসব রাজনীতিবিদ নামধারী ব্যবসায়ীর হাতে। ব্রিজ, সেতু, রাস্তা—এগুলোতে এমন নিম্নমানের কাজ হবে, যাতে প্রতিবছর ভাঙবে আর প্রতিবছর এদের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবসা করবে। অথচ সরকার যদি রেলপথে গুরুত্ব দিত আর সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করত, তাহলে মানুষ রেল যোগাযোগকেই বেছে নিত। সড়কপথে প্রতিদিনের মৃত্যুর মিছিল অনেকটাই কমিয়ে আনা যেত।
আজ অনেক জায়গায় আর বিআরটিসির বাস চলে না, আসলে তাদের ব্যবসার কারণেই চলতে দেওয়া হয় না। এভাবে আর কত দিন আমরা জিম্মি হয়ে থাকব? নিজেদের ভালো নিজেরা কি আমরা বুঝতে শিখব না? দেশবাসী, দয়া করে সচেতন হোন। নিজেদের অধিকার নিজেরাই রক্ষা করতে একতাবদ্ধ হোন। এই বাংলাদেশ আমাদেরই দেশ, অথচ আমরা নিজেরাই এমন লোকদের হাতে ক্ষমতা দিই, যারা আমাদের লুটে নিচ্ছে প্রতিনিয়ত। নেতা হওয়া মানেই যে সমাজে লুটেরা হওয়ার সামাজিক অনুমোদন পাওয়া, সেই রাষ্ট্রীয় সমাজ চাই না।
প্রিতম মুজতাহিদ: বদলে যাও বদলে দাও মিছিল ব্লগের নিয়মিত লেখক। pritom.ssmc@gmail.com

যোগ দিন ফেসবুক পেজে : www.facebook.com/bjbdmichil

জনমত জরিপের ফলাফল
বদলে যাও বদলে দাও মিছিলের ওয়েবসাইটে নতুন তিনটি জনমত শুরু হয়েছে চলতি সপ্তাহে। আপনিও অংশ নিন জরিপে।
সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ নিহত ও আহত হলে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া উচিত বলেমনে করেন কি?

 হ্যাঁ ৮৭%  না ৭%
 মন্তব্য নেই ৬%
৬ জুন, ২০১২ পর্যন্ত
আপনি কি মনে করেন, সামাজিক সচেতনতা ও পারিবারিক শিক্ষা ইভ টিজিং কমিয়েআনতে পারে?
 হ্যাঁ ৮৭%  না ৮%
 মন্তব্য নেই ৫%
৬ জুন, ২০১২ পর্যন্ত
বাংলাদেশের কোন টিভি চ্যানেল ভারতে দেখাচ্ছে না? এটা কি সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করেন?
 হ্যাঁ ৮৭%  না ৮%
 মন্তব্য নেই ৫%
৬ জুন, ২০১২ পর্যন্ত
www.bodlejaobodledao.com

ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-ট্রাফিক নিয়ন্ত্রণে প্রযুক্তি by সাফায়েত আমিন

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও নির্বাচিত চারটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রিতম মুজতাহিদ ও সাফায়েত আমিন-এর নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলার বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও তিনজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।

চুনাপাথর-নতুন মজুদ নিয়ে আশাবাদ by মুশফিকুর রহমান

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক দেশের উত্তরাঞ্চলের জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলমান খনন কূপে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি নতুন চুনাপাথরের সঞ্চয়ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। তিনি অনুমান করেছেন যে নতুন চুনাপাথরের ক্ষেত্রটি দেশে আবিষ্কৃত চুনাপাথরের সঞ্চয়ক্ষেত্রগুলোর মধ্যে ‘বৃহত্তম’।

জবাবদিহি-দুর্নীতি: স্বদেশ চলেছে কোথায়? by মাহবুুবুর রহমান

দুর্নীতির ভয়াবহ চিত্র আজ গোটা জাতিকে উদ্বিগ্ন করছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বাংলাদেশকে গত দশকে পৌনঃপুনিকভাবে পাঁচবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আখ্যায়িত করেছিল।

দুর্নীতিবাজ বিটিসিএল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-অপটিক্যাল ফাইবার লাইন

দেশজোড়া অপটিক্যাল ফাইবার লাইন উন্নয়নের জন্য অপরিহার্য। কিন্তু সেই লাইন স্থাপন প্রকল্প বাস্তবে বিটিসিএলের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার আর্থিক উন্নয়নের স্বার্থে বলি হচ্ছে। এর ফলে একদিকে যেমন সরকারের বিপুল আর্থিক ক্ষতি হবে, অন্যদিকে সৎ বিদেশি বিনিয়োগকারীরাও এই দেশে বিনিয়োগে উৎসাহ হারাবেন।

সংসদে পেশ করলে আরও ভালো হতো-বিএনপির বাজেট ভাবনা

আজ সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ হবে। আর গত মঙ্গলবার সংসদ ভবন থেকে অদূরে একটি হোটেলে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বাজেট সম্পর্কে তাঁদের মতামত ও প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। বিকল্প বাজেট ভাবনা প্রকাশের জন্য বিরোধী দলকে আমরা স্বাগত জানাই।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪১৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মেহবুবুর রহমান, বীর উত্তম দুর্ধর্ষ এক যোদ্ধার কথা কুমিল্লা জেলার অন্তর্গত মিয়াবাজার। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী সেখানে ক্যাম্প স্থাপন করে। গেরিলা অপারেশন করার জন্য মুক্তিযোদ্ধাদের ওই এলাকা দিয়ে চলাচল করতে হয়।

সরকারি শিক্ষিকা-নতুন নিয়োগপ্রাপ্তদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হচ্ছে না by মানসুরা হোসাইন

মাতৃত্বকালীন ছুটি অনুমোদনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাকরির মেয়াদ নয় মাস না হলে ছয় মাস ছুটি দেওয়া যাবে না, এমন পুরোনো বিধানকে অজুহাত হিসেবে দেখানোর কারণে বিপাকে পড়ছেন শিক্ষিকারা।

রেলে জনবল নিয়োগে জালিয়াতি-টেব্যুলেশন শিট পরিবর্তনে শিক্ষকদের কাছে ধরনা! by প্রণব বল

বাংলাদেশ রেলওয়ের নিয়োগসংক্রান্ত সাম্প্রতিক লিখিত পরীক্ষার ফলাফলের টেব্যুলেশন শিট জালিয়াতির চেষ্টা করছেন একজন কর্মকর্তা। তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। ইতিপূর্বে শিক্ষকদের সই করা টেব্যুলেশন শিট হারিয়ে গেছে বলে নিজের ‘মনগড়া’ শিট তৈরি করে আবার সই নিতে শিক্ষকদের কাছে ধরনা দিচ্ছেন তিনি।

ইউপি নির্বাচনে হস্তক্ষেপ

স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না_বাংলাদেশে এটাই নিয়ম। স্বাভাবিক কারণেই এই নির্বাচনে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ থাকার কথা নয়। কিন্তু প্রকাশিত সংবাদ দেখে মনে হয়, নির্বাচন প্রভাবশালীদের হস্তক্ষেপমুক্ত থাকছে না।

শান্তির জন্য কাজ করছেন ওবামা?

শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন বারাক ওবামা। সেটা ২০০৯ সালের ঘটনা। নোবেল জয়ের পর স্বাভাবিকভাবেই মার্কিন প্রেসিডেন্টের ওপর চেপে বসে বাড়তি দায়িত্ব—বিশ্বের আরও শান্তি এনে দেওয়ার দায়িত্ব। কিন্তু সত্যি কি শান্তির পক্ষে কাজ করছেন ওবামা?

সংবাদ বিশ্লেষণ-দায় এড়াতে পারেন না উপদেষ্টা by অরুণ কর্মকার

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যৌক্তিকতা ও বিরোধিতার বিষয়টি স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই বিরোধিতাকে অজ্ঞতা, জ্ঞানপাপ কিংবা সরকারের বিরোধিতা বলেও ক্ষান্ত না হয়ে ‘দেশবিরোধিতা’ পর্যন্ত বলে ফেলাই এ স্পর্শকাতরতার উৎস।

ভারত ও পাকিস্তান ক্ষেপণাস্ত্র দৌড়ের পরিণতি কী?

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। গত মঙ্গলবার পাকিস্তান অজ্ঞাত স্থান থেকে হাতফ-৭ (বাবুর) নামের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিয়ে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে পাকিস্তানি কর্মকর্তাদের দাবি।

প্রতিশ্রুতি পূরণ, না চাপ সামলানো? by ফখরুল ইসলাম

মহাজোট সরকারের চতুর্থ বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থনীতির কঠিন এক সময়ে হাসিমুখে এবার বাজেট দিতে হবে অর্থমন্ত্রীকে। কারণ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের এটাই তাঁর জন্য সর্বশেষ সুযোগ। এর পর আর তিনি এই মেয়াদে বাজেট বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ একটি অর্থবছর পাবেন না।

স্পিকার সম্পর্কে বিচারপতির মন্তব্য-কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক ও রেলপথ অবরোধ

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের বক্তব্যকে হাইকোর্টের এক বিচারপতি ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ বলে মন্তব্য করার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

অন্য আলোয় কর্নেল তাহের

সাড়ে তিন দশক পর অন্য এক উপলব্ধি। ৩৬ বছর আগে যাঁকে বসানো হয়েছিল খলনায়কের আসনে, তিনিই আজ নায়ক। ইতিহাসের সত্য বোধ হয় এভাবেই প্রকাশিত হয়। সত্য যে একদিন আলোর মুখ দেখে, সেটা আজ আবার নতুন করে সবার কাছে প্রমাণ হয়ে গেল।

চরাচর-বিদায় সন্ধ্যাবাতি by সাইফুল ইসলাম

এক সময় বাংলাদেশের প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় ফুল গাছ ছিল অপরিহার্য। বাড়ির শোভা বর্ধনের পাশাপাশি এসব ফুল হিন্দুদের পূজা-আহি্নকে লাগত। তখনকার ফুলগাছের মধ্যে উল্লেখযোগ্য ছিল বেলি, জবা, গাঁদা, গন্ধরাজ, দুপুরমণি, কাঠগোলাপ, কামিনী,

সম্পদের হিসাব বনাম ক্ষমতার মাত্রা ও প্রহসন by লুৎফর রহমান রনো

নীতি-নৈতিকতার শিক্ষা ছোটকাল থেকে শুরু না হলে পরে আর সুযোগ থাকে না। কঠোর আইনকানুন প্রয়োগ করে জেল-জরিমানার ভয় দেখিয়ে অপরাধপ্রবণতা নির্মূল করা তো সম্ভব নয়ই, হ্রাস করাই কঠিন। আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মধ্যে নীতিশিক্ষা, মানবিক মূল্যবোধ সৃষ্টি কিংবা সৃষ্টিশীল সংবেদনশীল মানুষরূপে গড়ে তোলার

উত্ত্যক্তকারীদের প্রতিরোধ করতে হবে by ড. নিয়াজ আহম্মেদ

উত্ত্যক্তের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনা এখনো হরহামেশা ঘটছে। পত্রিকা খুললে ওই কারণে আত্মহত্যার ঘটনা এখনো চোখে পড়ে। তবে উত্ত্যক্ত করা শুরু এবং আত্মহত্যা করার মধ্যে মোটামুটি সময়ও ব্যয় হয়। কখনো কখনো দীর্ঘ সময়ের পর আত্মহত্যার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার প্রবণতা কম লক্ষ করা যায়।

শুষ্ক আমাজন, তৃষ্ণার্ত অরণ্য by কানন পুরকায়স্থ

আমরা যখন ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের কথা বলি, তখন তিনটি ভৌগোলিক অঞ্চলের অরণ্যকে বোঝাই। তা হলো লাতিন আমেরিকা, পশ্চিম নিরক্ষীয় আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চল। এই আলোচনা লাতিন আমেরিকার আমাজন নদী অববাহিকার অরণ্য নিয়ে।

সাদাকালো-স্বাধীনতার সুফল কে কতটুকু পেলেন by আহমদ রফিক

ভাষার মাস ফেব্রুয়ারি অনেক আবেগ ঝরিয়ে শেষ হয়েছে। এখন বাকি এগারো মাস অপেক্ষা। অসুবিধা নেই। মার্চ, রক্তাক্ত আবেগের মাস। এর সংগত কারণও রয়েছে। ভাষার মাসের শেষকৃত্য সমাপনের সময় একটা কার্ড-চিরকুট হাতে এল, তাতে লেখা_'স্বপ্নভঙ্গের স্বাধীনতা : স্বাধীনতার স্বপ্ন' অর্থাৎ এ বিষয়ে কিছু একটা লিখতে হবে।

সূর্যের বুকে শুক্র

ছোট্ট একটি কালো বিন্দু ধীরে ধীরে চলেছে সূর্যের ওপর দিয়ে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এমন বিরল ঘটনা এ শতাব্দীতে আর দেখা যাবে না। মহাজাগতিক এই বিরল ঘটনাটি ঘটে গেছে গতকাল বুধবার। সূর্যের সামনে দিয়ে নির্দিষ্ট সময় পর পর শুক্র গ্রহ তার কক্ষপথ পরিভ্রমণ করার সময় যখন পৃথিবী, শুক্র ও সূর্য এক সরলরেখায় চলে

দুর্নীতি ধামাচাপা দিতে মূল্যবান নথিপত্র চুরি! by আপেল মাহমুদ

স্পেশাল অডিট চলাকালে মূল্যবান নথিপত্র চুরি হয়ে গেছে। মূলত বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতেই চুরির ঘটনা ঘটেছে। তেজগাঁও উন্নয়ন সার্কেল অফিসের ডিলিংস অ্যাসিস্ট্যান্ট মো. আনোয়ার হোসেনের কক্ষে রক্ষিত স্টিলের আলমারির তালা ভেঙে চোররা নিয়ে গেছে রেকর্ডপত্র, ক্যাশ বই, ব্যাংক হিসাবের চেক ইস্যু রেজিস্টারসহ আরো কিছু মূল্যবান কাগজপত্র।

বিদ্যুতের ভর্তুকি মোকাবিলার উদ্যোগ-মোবাইলে কল করলেই ১৫-২০ পয়সা কর্তন! by আবুল কাশেম

বিদ্যুৎ ব্যবহার করুক বা না করুক- এ খাতের ভর্তুকি মোকাবিলায় টাকা দিতে হবে মোবাইল ফোন ব্যবহারকারী দেশের সব নাগরিককে। বিদ্যুতের ঘাটতি কমানোর জন্য প্রতি মোবাইল ফোনকলের ওপর ১৫ থেকে ২০ পয়সা সারচার্জ আরোপ করতে যাচ্ছে সরকার।

আলোর নিচে অন্ধকার by মোঃ আদনান আরিফ সালিম

বিগত হরতালের দিনে তেমন কাজ না থাকায় কয়েক বন্ধু মিলে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে গিয়ে যারপরনাই হতাশ হয়েছি। দেশের প্রচলিত আইনকে অনেকটা বুড়ো আঙুল দেখিয়ে গার্ডেনের অসাধু কর্মচারীরা তাদের অন্যায় উপার্জন করার পাশাপাশি সাধারণ মানুষকে হেনস্তাও করছে। যানবাহন না থাকায় অনেকটা হেঁটেই বাসায় ফিরতে হয়।

উপজেলা পরিষদ প্রসঙ্গে by রিফাত রিয়াদুল ইসলাম

গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আর এ ভাবনা থেকে বাংলাদেশে চালু করা হয় উপজেলা পরিষদ। এক সরকারের সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতা এবং সঙ্গে সঙ্গে বর্তমানে উপজেলা পরিষদের কিছুসংখ্যক চেয়ারম্যানের কার্যকলাপে তা সরকারের গলার কাঁটায় পরিণত হয়েছে।

বলুগা নদী হারিয়ে যাবে? by লিয়াকত হোসেন

গোপালগঞ্জ জেলার সর্ববৃহৎ ব্যবসাকেন্দ্র রামদিয়ার প্রাণ ঐতিহ্যবাহী বলুগা নদীর অস্তিত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। নদীর মধ্য দিয়ে অপরিকল্পিতভাবে মাছের ঘের, পাটা, পালা দিয়ে নদী দখল, কচুরিপানায় ভরা, নাব্য সংকটসহ নানা কারণে নদীটির অস্তিত্ব এখন বিপন্ন। উপজেলার প্রাণকেন্দ্র রামদিয়ার প্রাণ হচ্ছে এ নদী।

নারীর প্রতি অবিচার by মোঃ ফিরোজ সোহাগ

কি টিভি চ্যানেলের খবর, কি এফএম রেডিও, কি দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম_ নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন যেন বাংলাদেশের অন্য নামরূপে প্রকাশিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত নির্যাতন-নিপীড়ন আজ যেন স্বাভাবিকতায় পরিণত হয়েছে।

সামরিক আধিপত্য কতদিন? by আকবর জাইদি

পাকিস্তানের রাজনৈতিক অর্থনীতি ও রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সম্যক উপলব্ধি করতে হলে দেশটির সামরিক বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক বিশ্লেষণ অপরিহার্য। কারণ পাকিস্তান নামক রাষ্ট্রটি ও এর রাজনৈতিক অর্থনীতির ওপর দেশটির সামরিক বাহিনী ও এর বিভিন্ন এজেন্সির প্রভাব রয়েছে।

দূরের কিন্তু আপন অতি by শেখ রোকন

কাজিম কোইনসু সম্পর্কে প্রথম জেনেছিলাম এক তুর্কি তরুণীর কাছে। রবীন্দ্রসঙ্গীতে প্রেম, প্রকৃতি ও প্রজ্ঞার ব্যঞ্জনা ব্যাখ্যার পিঠে তিনি কাজিমের কথা তুলেছিলেন। সঙ্গে কাজিমের গানের অডিও-ভিডিও লিঙ্ক। মূলত তুর্কি ও কৃষ্ণসাগর-তীরবর্তী কয়েকটি আঞ্চলিক ভাষায় গাওয়া সেসব গানের কথা বুঝবার প্রশ্নই আসে না। কিন্তু সুর হৃদয়ছোঁয়া।

যোগাযোগ-জনস্বার্থের মাধ্যম কমিউনিটি রেডিও by বদরুল হায়দার চৌধুরী

অনেকের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমাদের সমাজে যুক্ত হচ্ছে নতুন মাধ্যম, যার নাম কমিউনিটি রেডিও_ যা ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং জাতিসংঘের সহস্রাব্দের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করে

কালের আয়নায়-বনের বাঘ নয়, আওয়ামী লীগ এখন ভুগছে মনের বাঘের ভয়ে by আবদুল গাফ্ফার চৌধুরী

আমার নিজের একটি ধারণা ছিল, পাকিস্তানে ও আফগানিস্তানে ইসলামী জঙ্গিদের অভ্যুত্থান এবং বিএনপি-জামায়াতের শাসনামলে বাংলাদেশে তাদের অনুপ্রবেশ ও তৎপরতা চালানোর অবাধ সুযোগ দেওয়ার ফলে মৌলবাদের যে শক্তি বেড়েছে, তাতে আওয়ামী লীগ সরকার হয়তো মনে করে,

ভুয়া মাস্টাররোল-রংপুরের দৃষ্টান্ত সামনে থাকুক

কর্মসংস্থান কর্মসূচির মাস্টাররোল তদারকির কারণে প্রায় দুই কোটি টাকা বেঁচে গেছে। প্রশাসনের এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। শুক্রবার সমকালের লোকালয় পাতায় প্রকাশিত খবর থেকে জানা যায়, রংপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের প্রায় দুই কোটি টাকা বেঁচে গেছে।

নামসর্বস্ব রাজনৈতিক দল-ইসিকে কঠোর অবস্থান নিতে হবে

গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশ ও সংগঠিত হওয়ার স্বাধীনতা থাকে। সভা-সমাবেশের মাধ্যমে নিজেদের অভিমত তুলে ধরা এবং রাজনৈতিক দল গঠনেও বাধা থাকার কথা নয়। গণমাধ্যমের স্বাধীনতা থাকায় সেখানেও মতামত প্রকাশ করা চলে।

উদ্বাস্তু শিক্ষা রমরমা ব্যবসা by মনোজিৎ মিত্র

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষার প্রতিটি ক্ষেত্র আজ বাণিজ্যের আখড়া। যে কোনো জেলা শহরেই আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে বেসরকারি কিন্ডারগার্টেনের সংখ্যাই বেশি। এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আজ সরকারি বিদ্যালয়ের পরিবর্তে গড়ে উঠছে ব্যক্তি মালিকানাধীন নানা রকমের শিক্ষা প্রতিষ্ঠান।

উচ্চশিক্ষা :নৈতিক অবক্ষয় by আসাদুজ্জামান

যুগে যুগে অসাধ্য সাধন ও জাতিকে বিভিন্ন সংকট থেকে উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখে সভ্যতাকে এগিয়ে নিয়েছে তরুণ সমাজ। আর এই তরুণরাই যখন নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন সমাজ, রাষ্ট্র, জাতির কল্যাণের বিপরীতে অকল্যাণ বয়ে আনে ও সার্বিকভাবে ব্যক্তি তার নিজের মূল্যকে পদদলিত করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-উপাচার্যের কাছে প্রত্যাশা by আহমেদ সজল

দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক-শিক্ষার্থী আর সাংস্কৃতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে সরকার অধ্যাপক শরীফ এনামুল কবিরকে উপাচার্য পদ থেকে সরিয়ে নেয়। অবশ্য এর আগে প্রধানমন্ত্রীর আশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

কৃষি ও খাদ্য নিরাপত্তা by একেএম সালাহউদ্দিন

কৃষিপ্রধান আমাদের এই বাংলাদেশের শতকরা ৮০ ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। অর্থনীতির চাবিকাঠি এই কৃষি দেশীয় জিডিপির শতকরা প্রায় ২২ ভাগ বহন করে আসছে। অর্থনীতির চাকা বেগবান করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন_ দারিদ্র্য দূরীকরণ, মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার, তদুপরি খাদ্য নিরাপত্তায় কৃষি এক অনবদ্য ভূমিকা পালন করে থাকে।

ডায়মন্ড জুবিলি by মাহবুব মোর্শেদ

ব্রিটেনের রানীর সিংহাসনে আরোহণের ষাট বছর পূর্তিতে রীতিমতো এক বিশাল উৎসব হয়ে গেল ব্রিটেনে। একদা যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, সে সাম্রাজ্যের অংশ ছিল বাংলাদেশও। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সে সাম্রাজ্যের হাত থেকে মুক্তি অর্জন করেছে এ অঞ্চলের মানুষ। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের বহু চিহ্ন এখনও রয়ে গেছে এখানে।

ফিরে দেখা-৭ জুন যেভাবে জড়িয়ে আছে সত্তায় by মেসবাহউদ্দীন আহমেদ

৭ জুন শিল্পাঞ্চলগুলোতেই হরতাল সফল হয়। '৬৯-এর গণআন্দোলন, '৭১-এর অসহযোগ আন্দোলনে শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণের বীজ মূলত এ সময় এভাবেই বপন হয়ে যায়। ইতিপূর্বে কোনো রাজনৈতিক কর্মসূচিতে শ্রমিকদের অংশগ্রহণ এত অধিক ছিল না

সমকালীন প্রসঙ্গ-সংসদের অবমাননা আসলে কে করেছেন? by মাহমুদুর রহমান মান্না

ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে সংসদে আলোচনা ঠিক হয়নি বলে অভিমত দিয়েছেন। তবে সেটা বলা হয়েছে সংসদের বাইরে। সংসদে ৩ জুন যারা আলোচনা করেছেন তারা এ ধরনের মন্তব্য করার আগে একটু কি খতিয়ে দেখতে পারতেন না যে তিনি কী বলেছেন?

ওয়াকওয়ে নির্মাণে বাধা-পুলিশের সক্রিয়তা কাম্য

কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজ সিটি করপোরেশনের এক কাউন্সিলর ও তার ভাইয়ের বাধার মুখে থমকে আছে। বিআইডবি্লউটিএ অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের দ্বারস্থ হয়েও তাদের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের দেখা পায়নি।

বেহাল বিদ্যুৎ পরিস্থিতি-কেন এ অসহিষ্ণুতা?

মহাজোট সরকারের মন্ত্রীদের কেউ কেউ ভেবেচিন্তে কথা বলেন না। এ কারণে কখনও কখনও তাদের বক্তব্য অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিতও মনে হয়। দেশ ও দশের মঙ্গল এবং কল্যাণের কথা যারা ভাবেন, বিপুল জনসমর্থনে নির্বাচিত একটি সরকারের কাছে যাদের প্রত্যাশা অনেক, তাদের কাছ থেকে এ ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক।

মন্তব্য প্রতিবেদন-জাতীয় হিসাবে মেলে না জীবনের হিসাব by টিটু দত্ত গুপ্ত

বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় ৫৩ হাজার ২৪৫ টাকা আর ব্যয় ৫১ হাজার ৪৫৫ টাকা। বিয়োগ করলে মাথাপিছু সঞ্চয় থাকে বছরে এক হাজার ৭৮৯ টাকা। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার হিসাবে, ভোগব্যয় বাড়ায় গত অর্থবছরে জাতীয় সঞ্চয় ২ শতাংশ কমেছে।

'রাষ্ট্রের জন্য অশনিসংকেত'

জাতীয় সংসদ ও আদালতের মধ্যে তর্কবিতর্ক অসৌজন্যমূলক। এ ধরনের বিতর্ক দুঃখজনক ও অনভিপ্রেত। রাষ্ট্রের দুই প্রধান অঙ্গের মধ্যে এ ধরনের বিতর্ক দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতিক, আইনজীবীসহ বিশিষ্টজনরা।

বাজেট ২০১২-১৩

বাস্তবায়নে বিরোধী দলের ভূমিকা বিশাল জাতীয় বাজেট ২০১২-১৩ ঘোষণা হচ্ছে আজ। রাজনৈতিক বিবেচনায় এই বাজেট মহাজোট সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০১৩-১৪ বাজেট ঘোষণার সুযোগ তারা পেলেও অর্থবছর শেষ হওয়ার আগেই নতুন সরকার ক্ষমতায় আসবে।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দাবি

স্পর্শকাতর বিষয়ে সম্মানজনক সমাধান কাম্য অবশেষে মুখোমুখি জাতীয় সংসদ ও উচ্চ আদালত। একদিকে সংসদে স্পিকার আবদুল হামিদের দেওয়া বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, স্পিকার সুপ্রিম কোর্ট ও সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দিয়েছেন। তিনি সংসদের দায়মুক্তির অপব্যবহার করেছেন।

পবিত্র কোরআনের আলো-অনুতপ্তদের দেওয়া সাদকা বা জাকাত গ্রহণ করার অনুমতি প্রদান

১০৩. খুয্ মিন আমওয়া-লিহিম সাদাক্বাতান তুত্বাহ্হিরুহুম ওয়াতুযাক্কীহিম বিহা- ওয়াসালি্ল আ'লাইহিম; ইন্না সালা-তাকা ছাকানু ল্লাহুম; ওয়াল্লা-হু ছামীউ'ন আ'লীম। ১০৪. আলাম ইয়া'লামূ আন্না ল্লা-হা হুওয়া ইয়াক্ববালু ত্তাওবাতা আ'ন ই'বা-দিহী ওয়াইয়া'খুযু চ্ছাদাক্বা-তি ওয়া আন্না ল্লা-হা হুওয়া ত্তাওয়্যা-বুর্ রাহীম।

আবহাওয়াগত কারণেই অর্থবছর পরিবর্তন প্রয়োজন by আনু মুহাম্মদ

বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা এলে অনেকে অর্থমন্ত্রীর প্রতি সহানুভূতি নিয়ে কথা বলেন। বলা হয়, তিনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করছেন। প্রশ্ন হচ্ছে, এই প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলো কেন? কারা এই পরিস্থিতি সৃষ্টি করল? সরকারই এই পরিস্থিতির জন্য দায়ী। আমাদের এডিপি বাস্তবায়ন করা সম্ভব হয় না সরকারের পক্ষে।

জিডিপির সঙ্গে সঙ্গে বাজেট বড় হতে হবে by মির্জ্জা আজিজুল ইসলাম

বাজেট বড় হচ্ছে বলে প্রতিবছরই বলা হয়। এটা কোনো যুক্তিসংগত কথা নয়। সময় তো থেমে থাকে না। জিডিপি বাড়ছে। জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে বাজেটের আকারও বড় হতে হবে। এটাই তো স্বাভাবিক। গত বছর এক লাখ ৬৩ হাজার কোটি টাকার বাজেট ছিল। এ বছর সেই অঙ্ক গিয়ে এক লাখ ৯০ হাজার কোটি টাকায় ঠেকবে।

চরাচর-আমড়া কাঠের ঢেঁকি by জাহাঙ্গীর হোসেন

'আমড়া কাঠের ঢেঁকি।' ঢেঁকির ধারা নেই, বাগধারাটা আছে। নিরেট অকর্মা বোঝাতে এই অপবাদ দেওয়া হয়। মাছে-ভাতে বাঙালি আমরা এবং বারো মাসে তেরো পার্বণ (অনুষ্ঠান) করার মতো উৎসবপ্রিয় জাতি। এখন মেশিনের যুগ। মেশিনে ধান থেকে চাল হচ্ছে, চাল থেকে পিঠা সরঞ্জাম- চালের গুঁড়া হচ্ছে।

মত ও মন্তব্য-হারিয়ে যাওয়া ডলার, কুড়িয়ে পাওয়া তিন মানবতাবাদী by হারুন হাবীব

প্রীতিভাজন ডা. খালেদ শামসুল ইসলাম ডলার শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিলেন। ঢাকা মহানগরীর সড়ক তাঁকে ছিনিয়ে নিল। আপাদমস্তক প্রগতিশীল এবং বিরল সাংগঠনিক ক্ষমতার অধিকারী ডা. ডলার মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন 'একাত্তরের যাত্রী'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

অভিন্ন নদীর প্রবাহ এবং কৃষি ও পরিবেশ by ড. জাহাঙ্গীর আলম

বাংলাদেশ একটি নদীবহুল দেশ। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনাসহ প্রায় ৩৫০টি বড় ও ছোট নদী এ দেশের ওপর দিয়ে প্রবাহিত। এদের অববাহিকায় আছে অসংখ্য বিল, হাওর ও বাঁওড়। দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে আছে নিম্ন সমতল ও প্লাবণ ভূমি। এর তিন পাশের সীমান্ত ঘিরে অবস্থান করছে ভারত, আর একপাশে আছে মিয়ানমার ও বঙ্গোপসাগর।

সাদাকালো-পোশাক শিল্পের নয়া আইনে শ্রমিক-মালিক দ্বন্দ্বের নিরসন চাই by আহমদ রফিক

বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে অনেকে গালভরা কথা বলে থাকেন। কারণ আর কিছু নয়, বিশ্ববাজারে পোশাক শিল্পের প্রবেশ। কিন্তু এর পেছনে সূচনা-পর্বের করুণ কাহিনী কারো মনে থাকে না। কলকাতার সমাজসেবী অধ্যাপক শান্তিময় রায়ের ভাষায়- এখানে ঘটেছে 'নীরব গ্রামীণ নারী বিপ্লব'।