Thursday, December 8, 2011

ভালো নেই বাংলাবাজারের বই ব্যবসায়ীরা by এসএম মুন্না

ই ছাপানো, প্রকাশ ও বিক্রিকে কেন্দ্র করে সারা বছরই সরগরম থাকত বাংলাবাজার। সেই ব্যস্ততা এখন আর চোখে পড়ে না। বইপ্রেমী মানুষের সংখ্যা দিনের পর দিন কমতে থাকায় এ ব্যবসা গুটিয়ে অন্য ব্যবসায় চলে গেছেন অনেকেই। তাদের বক্তব্য, বই বিক্রি করে এখন সংসার চলে না। ধুঁকে ধুঁকে চলছে বহু দোকান। কিছুদিন আগেও যে দোকানের সুদৃশ্য তাকগুলোতে সারি সারি বই সাজানো থাকত, সেসব তাকে বইয়ের বদলে এখন কসমেটিক সামগ্রী

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত ধীমান-আলাউদ্দিন

তৃতীয় দিনেই বরিশালকে ১৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী। জাতীয় লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে আজ শেষদিনে চট্টগ্রামের বিপক্ষে রংপুর জয়ের স্বপ্ন দেখছে ধীমান ঘোষ ও আলাউদ্দিন বাবুর বড় সেঞ্চুরিতে। যথাক্রমে ১৭ ও ২০ রানের জন্য দ্বিশতক ছুঁতে পারেননি তাঁরা। দুর্বল ঢাকার বিপক্ষে জয়ের জন্য আর মাত্র ৮৮ রান দরকার সিলেটের। হাতে ৯ উইকেট থাকায় জয়ের স্বপ্ন দেখতেই পারে তারা।

দ্রগবার দুই গোলে রক্ষা চেলসির

লিওনেল মেসি নেই, নেই জাভি, ইনিয়েস্তা, সেস্ক ফ্যাব্রেগাস এমনকি গোলের নিচে নেই ভিক্তর ভালদেসের বিশ্বস্ত হাতজোড়াও। নিয়মিত একাদশের চেনামুখ বলতে পেদ্রো, বাকি ১০ জনের মধ্যে অনেকেই আবার এখনো ঠিক পেশাদার হয়েই ওঠেননি, খেলেন বার্সেলোনা 'বি' দলের হয়ে দ্বিতীয় বিভাগে। মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছিল যে দলটা, তাকে বার্সেলোনা বলে চেনার উপায় ছিল না শুরুতে।

কোচ যা শিখিয়েছেন তার চেয়ে বেশি ভুলিয়েছেন!

ড়ি-মরি করে ঢাকা থেকে ত্রাতা হয়ে এসেও বাদল রায় ঠেকাতে পারেননি দলের পতন। খেলোয়াড়দের ক্ষোভ-বিক্ষোভ ভুলিয়ে মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামিয়েও পারেননি দলকে সেমিফাইনালে তুলতে।\ টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে অন্য রকম ভাব ধরেছিলেন নিকোলা ইলিয়েভস্কি। কোনো প্রশ্নের জবাব না দিয়ে মালদ্বীপের কোচের সামনে থেকে ট্রফিটা নিয়ে রেখেছিলেন নিজের সামনে।

টেস্টে আপ্রাণ চেষ্টার আশ্বাস

ট্টগ্রাম থেকে প্রতিনিধি : আচ্ছা, এ সিরিজ থেকে এখন পর্যন্ত আমাদের প্রাপ্তি কী?তৃতীয় ওয়ানডেটা শেষ হয়ে যাওয়ার পর প্রেসবঙ্ েবসে ম্যাচ রিপোর্ট লিখতে লিখতে এক সহকর্মী করলেন প্রশ্নটা। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই। তারপর কে যেন আস্তে করে বললেন, বোধহয় নাসিরের সেঞ্চুরি! যিনি বলেছেন তাঁর দিকে তাকিয়ে মনে হলো নিজেই নিজের উত্তরে সন্তুষ্ট নন! শুধু একটা সেঞ্চুরি, সেটাও হেরে যাওয়া ম্যাচে।

মুখোমুখি প্রতিদিন-পাকিস্তান আর লেবাননের বিপক্ষের দলটা ভাঙা উচিত হয়নি

ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দেশে ফিরেছে বাংলাদেশ। কোনো ম্যাচ না খেললেও এই দলে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। সাফ ফুটবলে কেন দলের এই অবস্থা, তা জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল এই গোলরক্ষকের।প্রশ্ন : সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সাতটি দলে ছিলেন আপনি। এর আগে কি কখনো দল এবারের মতো দুর্বল ছিল? বিপ্লব ভট্টাচার্য : আসলে কোচই এবার সব কিছু করেছেন।

'ভ্যাট' নিয়ে মোবাইল কোম্পানি বিটিআরসি টানাপড়েন-গ্রামীণফোনের কাছেই ৯০ কোটি টাকা পাওনা by সজল জাহিদ

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে মোবাইল ফোন কোম্পানিগুলোর আয় ভাগাভাগি নিয়ে নতুন টানাপড়েন শুরু হয়েছে। আয়ের ভাগাভাগিতে ভ্যাটের অংশ কার হিসাব থেকে যাবে তা নিয়ে দু'পক্ষের ভিন্ন ভিন্ন ব্যাখ্যায় এক বছরে ১৭৪ কোটি টাকার সমন্বয়হীনতা তৈরি হয়েছে। টাকা বুঝে পেতে বিটিআরসি অপারেটরগুলোকে পাঁচ দফা চিঠি লিখেছে। বিষয়টির সমাধানে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুকে মধ্যস্থতা করতে হচ্ছে।

ছুটির দিনেও কর অফিস মুখরিত-আজ রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে

তকাল শনিবার ছুটির দিনেও কর অফিস খোলা ছিল। রাজধানী ঢাকাসহ সারাদেশে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে ছুটির দিনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। উপচে পড়া ভিড় না থাকলেও সারাদিন মুখরিত ছিল কর অফিস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরামহীনভাবে রিটার্ন জমা নিয়েছেন কর্মকর্তরা। নির্ধারিত সময়ানুয়ায়ী আজ রিটার্ন জমা নেওয়ার শেষ দিন। এনবিআর বলেছে, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে আজ রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা

জিডিপিতে রেমিট্যান্সের হার কমছে-উন্নয়ন অন্বেষণের রিপোর্ট

জিডিপিতে রেমিট্যান্সের শতকরা হার কমতে শুরু করেছে। ২০০৯-১০ অর্থবছরের পর থেকে তা কমছে। কমার এ হার অব্যাহত থাকলে ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে রেমিট্যান্সের শতকরা হার হবে মাত্র ৯ দশমিক ৯৮ শতাংশ, যা ২০০৯-১০-এ ছিল ১০ দশমিক ৯৫ শতাংশ। রেমিট্যান্সের এ প্রবৃদ্ধির হার জিডিপির প্রবৃদ্ধির হারকে বাড়াতে পারছে না। ২০০৩-০৪ অর্থবছর থেকে মুদ্রাস্ফীতির হার জিডিপি প্রবৃদ্ধির হার থেকেও বেশি, যা জিডিপি প্রবৃদ্ধির হারকে ব্যাহত

চীনের সঙ্গে বাড়ছে বাণিজ্য-প্রথমবারের মতো সরাসরি পণ্য নিয়ে জাহাজ এলো by সারোয়ার সুমন

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য যোগাযোগ বাড়ছে। চীনের সাংহাই বন্দর থেকে সরাসরি পণ্য নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছে কনটেইনারবাহী একটি জাহাজ। কনটেইনার নিয়ে চীন থেকে আগামীকাল আসবে দ্বিতীয় জাহাজ। চলতি মাসে আরেকটি শিপিং কোম্পানি সরাসরি চীন থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ আনার ঘোষণা দিয়েছে। এভাবে পণ্য আনা-নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও

যেখানে মূল আকর্ষণ মেসি-নেইমার

শেষ পর্যন্ত খেলবে ফাইনালে_এটাই যেন বিশ্ব ক্লাব কাপ টুর্নামেন্টের নিয়তি। এবার তো সেটা আরো আকাঙ্ক্ষিত হয়ে উঠেছে, কারণ তাহলে ফাইনালে জমে উঠবে মেসি-নেইমারের লড়াই! ফিফার বর্ষসেরার লড়াইয়ে এবারের মতো পিছিয়ে পড়লেও সান্তোসের ব্রাজিলিয়ান তারকার মধ্যে ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলারকে দেখছেন অনেকেই। সে অভিধার তিনি কতটা যোগ্য সেটা প্রমাণ করার জন্য বিশ্বসেরা মেসির সঙ্গে দ্বৈরথের এমন একটা মঞ্চই তো প্রয়োজন

টেস্ট দলে ফিরলেন আশরাফুল ও নাজিমউদ্দিন এই প্রথম

তিন ওয়ানডেতেই ১৪ জনকে খেলিয়ে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের জন্য গতকাল ঘোষিত ১৫ জনের স্কোয়াডেও পরিবর্তনের জোয়ার! অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট স্কোয়াডের তিনজন নেই বর্তমান দলে। খেলোয়াড় সংখ্যা বাড়ালে বাদ পড়ার সংখ্যাটা চার হতো। তো এ পরিবর্তনের স্রোতে প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন নাজিমউদ্দিন। তবে যথারীতি দল ঘোষণার প্রধান আকর্ষণ মোহাম্মদ আশরাফুল।

আরেকটি ফুটবল ট্র্যাজেডির পর... by সনৎ বাবলা

নেপাল সেমিফাইনালের দুয়ার খুলে দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। সেই খোলা দুয়ার পেয়েও বাংলাদেশ পারেনি সাফের সপ্তম আসরে সেমিফাইনালে প্রবেশ করতে। শেষ ম্যাচে পরশু মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে তৃতীয়বারের মতো করুণ ও লজ্জাকর বিদায় হয়েছে সাফ সভাপতির দলের।\সভাপতি কাজী সালাউদ্দিনের প্রত্যাশা ছিল, বাংলাদেশ অন্তত ফাইনালে খেলবে। কিন্তু এই দলকে দেখে মনে হলো, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে

লোডশেডিং নাকি ভুলে যাওয়া ব্যাটিং! by কামরুল হাসান

হায় লোডশেডিং! তুমি জানলেও না কী ক্ষতিটা করেছ বাংলাদেশের ক্রিকেটের!সব আলো নিভিয়ে তোমার আঁধারের করাল গ্রাসটা বাড়ানোর বুঝি আর সময় পেলে না?\ কিছুক্ষণের জন্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ডুবে তলিয়ে গেল সেই আঁধারে। দর্শকদের হাতে থাকা অসংখ্য মোবাইল ফোনসেটের স্ক্রিন জ্বলল। দেখে মনে হচ্ছিল রাতের আকাশে মিটিমিটি জ্বলতে থাকা অনেকগুলো তারা। কবি, সাহিত্যিক, ভাবুকদের জন্য হয়তো দারুণ দৃশ্য, কিন্তু

অভিনব দৃষ্টান্ত by ভবতোষ রায়

তালাকপ্রাপ্ত, বিধবা, স্বামী পরিত্যক্ত\ ও অসহায় নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে 'মুষ্টির চালে নারী উন্নয়ন সমিতি'র তলে একতাবদ্ধ করে দিনবদলের সংগ্রাম করে যাচ্ছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাউসী গ্রামের রাশেদা বেগম। ওই সমিতিতে প্রতিদিন এক মুঠ করে চাল কলসিতে রেখে দিয়ে সংসারের অভাব কিছুটা হলেও দূর করতে পেরেছেন এলাকার নারীরা । তাদের দেখাদেখি পাশের এলাকার আরও অসহায় নারী আলোর মুখ দেখছেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন।

উন্নয়নের নতুন শক্তি by কনিকা হক

ছেলেকে স্কুল গেটে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার সময়টায় কাঁচা-পাকা চুলের একজন মহিলা সব সময় আমার নজর কাড়ত। আন্দাজ করি আমার মায়ের বয়েসী হবেন। সত্তরের কাছাকাছি! হালকা করে ঘোমটা টানা, পরিপাটি সাজে রুচিশীলতার সুস্পষ্ট ছাপ। মুখে হাসি লেগেই থাকে। লক্ষ্য করি আরও বেশ কিছু অভিভাবকের সঙ্গে বন্ধুত্বের একটা গ্রুপ তৈরি করে ফেলেছেন তিনি। আমার অফিসের তাড়ায় কথা বলি বলি করে বলা হয় না।

সন্তান সবই সমান কাজেই... by মেহেরুননেছা রুমা

দীপার বাবা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অনেক বছর আগে ঢাকা এসেছিলেন প্রায় শূন্যহাতে। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে গায়ের রক্ত পানি করে ঢাকার লালবাগ এলাকায় নিজের একটি ব্যবসা দাঁড় করান। সেখান থেকে ধীরে ধীরে তিনি অনেক বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। আর লালবাগে অনেক জায়গাজমি কিনে বাড়িঘর তৈরি করে সেই এলাকাতেই দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। একমাত্র মেয়ে দীপা আর পাঁচ ছেলের সবাই এখন প্রতিষ্ঠিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়-ছাত্রীদের আবাসন সমস্যা বাড়ছেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা এখন প্রায় সমান সমান। অথচ ছাত্রদের জন্য আছে ১৩টি হল আর ছাত্রীদের জন্য চারটি। আবাসনের ক্ষেত্রে চরমভাবে উপেক্ষিত হচ্ছে\ঢাবি' র ছাত্রীরা। বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রীদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে বেসরকারি হোস্টেল কিংবা সাবলেটে, যা বেশ ব্যয়বহুল এবং ততটা নিরাপদও নয়। অথচ তাদেরই নিরাপদ আবাসস্থল সবচেয়ে বেশি জরুরি। ঢাবির ছাত্রীদের আবাসন সংকট নিয়ে প্রতিবেদনটি লিখেছেন মৌনতা

ত থ্য বি চি ত্র-হ্যাঙারের আঁতুড়কথা

মাদের পোশাক-আশাক আমরা যে বস্তুটির সঙ্গে ঝুলিয়ে রাখি, তার নাম হ্যাঙার। শক্ত তার জাতীয় বস্তু দিয়ে তৈরি এর পেটেন্ট প্রথম উদ্ভাবন করা হয় ১৮৬৯ খ্রিস্টাব্দে।\ষ অনেক ইতিহাসবিদই বিশ্বাস করেন, কাপড়-চোপড় বা কোট ঝুলিয়ে রাখার জন্য কাঠ দিয়ে তৈরি বিশেষ বস্তুটির উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থমাস জেফারসন।\ষ তবে ১৯০৩ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত তার এবং খেলনা তৈরির এক প্রতিষ্ঠানের কর্মচারি আলবার্ট জে

এ ই দি নে-মহান আত্মা...

খন আমি হতাশ হই, তখন স্মরণ করি সমগ্র ইতিহাসেই সত্য ও ভালোবাসার জয় হয়েছে। দুঃশাসক ও হত্যাকারীদের কখনও অপরাজেয় মনে হলেও শেষ সব সময়ই তাদের পতন ঘটে মনে রাখবেন সর্বদাই।' জীবনী গ্রন্থে মহাত্মা গান্ধী এভাবেই নিজের অবস্থান বর্ণনা করেছিলেন। সংগ্রাম ও সহিংসতা যে এক জিনিস নয়, পৃথিবীর মানুষকে তিনি তা বুঝিয়ে দিয়েই পরিণত হয়েছিলেন মহান এক আত্মায়; মহাত্মা গান্ধীতে।

মনেপ্রাণে নিজেকে তরুণ মনে করি by মীর সামী

শুভ জন্মদিন। আপনি দীর্ঘায়ু লাভ করুন।\অনেক অনেক ধন্যবাদ।\ষ আজকের এই দিনটা কীভাবে কাটাবেন?আসলে জন্মদিন উপলক্ষে আগেও যে বিশেষ কিছু করেছি তা কিন্তু নয়। ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতেই কেটে যায় সময়। ফলে সেভাবে বলতে গেলে প্রতিদিনের মতোই কেটে যায় এ দিনটি। প্রতিবারের মতো এবারের জন্মদিনটাও পালন করা হবে।\ষ জন্মদিনে আপনার পাওয়া সেরা উপহার কোনটি?

৪৫০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

০১৫ সালের মধ্যে ৪৫০ কোটি ডলার বা ৩৪ হাজার কোটি টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে সহজ শর্তে ঋণ হিসেবে পাওয়া যাবে ২৪০ কোটি আর কঠিন শর্তে মিলবে ২১০ কোটি ডলার। এ অর্থ মূলত জ্বালানি, পরিবহন, নগরায়ন, শিক্ষা, কৃষি, প্রাকৃতিক সম্পদসহ দারিদ্র্য বিমোচন খাতে খরচ হবে। এসব খাতের বিনিয়োগের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে (পিপিপি) উৎসাহিত করা হবে।

শুল্ক ও কোটামুক্তের বাইরের ইস্যু সামনে আনার তাগিদ

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবিল্গউটিও) অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এক সংলাপে বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশ এবং দোহা উন্নয়ন আলোচনার বাইরে এসে রুলস অব অরিজিন, অশুল্ক বাধা, জনশক্তি রফতানিসহ দ্বিতীয় প্রজন্মের নানা ইস্যু নিয়ে সামনে এগোতে হবে। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি রাজনৈতিক।

৮০ হাজার সমবায় সমিতি বন্ধ

দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অব্যাবস্থাপনার কারণে দেশের প্রায় ৮০ হাজার সমবায় সমিতি বন্ধ হয়ে গেছে। এখনও সক্রিয় বাকি সমিতিগুলোও জাতীয় উন্নয়নে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না। 'দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলন, সমবায়ের ভূমিকা এবং অবদান' এ বিষয়ে এক সমীক্ষা প্রতিবেদনে গতকাল বুধবার এসব তথ্য প্রকাশ করা হয়। মাঠপর্যায়ে জরিপের ফল নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এ সমীক্ষা প্রতিবেদন প্রকাশ

বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন-১০ ম্যাচে ওয়াকওভার দিল স্বাগতিকরা!

স্বাগতিকদের প্রত্যাশার কেন্দ্রে থাকার কথা ছিল র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা মোস্তফা মোহাম্মদ জাবেদের। কঠিন বাস্তবতা হচ্ছে কোর্টের লড়াইয়ে তিনি কেবলই দর্শক! কর্মকর্তাদের দ্বন্দ্বে আইনি জটিলতায় খেলা হচ্ছে না তার। স্বপ্নের 'বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ' ব্যাডমিন্টন এখন আক্ষেপের অধ্যায়। গতকাল উডেনফ্লোর জিমনেশিয়ামে আবেগ সংবরণে ব্যর্থ এ যুবক কেঁদেই ফেললেন!

ব্যাটিংয়ে সেরা নাসির by রুবেল খান

শ্রীলংকাকে নাস্তানাবুদ করে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। সঙ্গে করে নিয়ে এসেছে তারা সাফল্যের জাদুমন্ত্রও। সে জাদুমন্ত্রের বেড়াজালে টাইগারদের আবদ্ধ করে টি২০-র পর মিসবাহরা জিতে নিলেন ওয়ানডে সিরিজও। এ জাদুমন্ত্রটা আর কিছুই নয়, দলীয় পারফরম্যান্স। তুখোড় ফর্মে রয়েছেন আফ্রিদি-মিসবাহরা। ব্যাটিং কিংবা বোলিং সর্বক্ষেত্রেই যথাসময়ে জ্বলে উঠে জিতে নিচ্ছেন তারা একের পর এক ম্যাচ।

অন্ধকারেই সব শেষ by ইমাম হোসাইন সোহেল

কাকডাকা ভোর থেকে তাদের অপেক্ষা। একটি টিকিট যদি অন্তত পাওয়া যায়! কিন্তু সোনার সে হরিণের দেখা পাননি দর্শকদের অনেকেই। শেষ পর্যন্ত মারামারি, আহত হওয়া_ কোনো কিছুই বাদ যায়নি। তবু যারা টিকিট পেয়ে গ্যালারিতে ঢুকতে পেরেছিলেন, হতাশ হয়েই ফিরতে হলো তাদের। মাত্র ১৭৭ রানে পাকিস্তানকে বেঁধে ফেলার পর এক ঝটকায় তামিম ইকবালের উইকেট হাওয়া হয়ে যাওয়ার পর শাহরিয়ার নাফীস আর মাহমুদুল্লাহ রিয়াদ রুখে

কী হয়েছে তামিমের!

কী হয়েছে তামিমের? বাংলাদেশ ওপেনারের হাসিখুশি মুখটা কোথায় উধাও হয়ে গেল? ব্যাটিংয়ের সেই আগ্রাসী ভাবটা কোথায় হারিয়ে গেল? বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মনে কমন এ প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। 'রান পাচ্ছি না... রান পেলেই সব ঠিক হয়ে যাবে।' তামিম না বললেও সমর্থকরা জানেন রান পেলেই মুখে আবার হাসি ফিরবে। কিন্তু রান কেন আসছে না, এর আগে এতটা সংগ্রাম তো তামিমকে কখনোই করতে হয়নি।

রাশিয়ায় ফের বিক্ষোভের ডাক

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে ব্যাপক পুলিশি অভিযান ও গ্রেফতার সত্ত্বেও নতুন করে বিক্ষোভে নামছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার রাতভর বিক্ষোভ চলাকালে পুতিনবিরোধী ৮০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করে মস্কো দাঙ্গা পুলিশ। এদিকে নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দেওয়ার দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেব।

হত্যার দায় অস্বীকার করলেন আসাদ

সিরিয়ায় হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যার দায় অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের দমন-পীড়ন ও হত্যার নির্দেশ দেননি। তবে ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি। সহিংসতার জন্য তিনি সশস্ত্র অপরাধী গোষ্ঠীকে দায়ী করেন। সোমবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাশার জানান, তিনি এ দমন অভিযানে অংশগ্রহণকারী সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন না।

জারদারির পদত্যাগের গুজব

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতাজনিত কারণ এবং কিছু গোপন নথি প্রকাশ কেলেঙ্কারির ঘটনায় তিনি পদত্যাগ করতে পারেন বলে যুক্তরাষ্ট্রের বিখ্যাত 'ফরেন পলিসি' ম্যাগাজিন খবর প্রকাশ করেছে। তবে তার ক্ষমতা ছাড়ার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের মানবাধিকারবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মুস্তাফা খোকার।

আশুরার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা

ফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় বোমা বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছে। বুধবার হেলমান্দ প্রদেশের রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ১৯ জন এবং মঙ্গলবার পবিত্র মহররমের দিনে জোড়া বিস্ফোরণে ৫৯ জনের প্রাণহানি ঘটেছে। প্রথমে কাবুলের শিয়া মসজিদ এবং খানিক পরেই মাজার-ই-শরিফে বোমা হামলায় নিহত হয় ৫৯ জন। আহত ১৬৪। এ জোড়া হামলার অভিযোগের তীর পাকিস্তানের দিকেই। আফগান কর্মকর্তাদের দাবি, হামলার পরিকল্পনা করা হয়েছে

বাজার ফিরে গেছে দরপতনের ধারায়-তিন দিনে সূচক কমেছে ২৯৩ পয়েন্ট * ব্যাংকগুলো বিনিয়োগে আসেনি

গুচ্ছ প্রণোদনা ঘোষণার অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু নিয়মকানুন শিথিল করার পরও ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগে আসছে না। প্রাতিষ্ঠানিক অন্য বিনিয়োগকারীরাও সক্রিয় হননি। শেয়ারের ঘাটতি পূরণে কম্পানি পরিচালকদেরও তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি মেটানো হলেও বাজারে তার প্রভাব নেই। ফলে সরকারের সর্বোচ্চ মহলের উদ্যোগে ঘোষিত গুচ্ছ প্রণোদনা ঘোষণার রেশ যেতে না যেতেই বাজার আবার ফিরে গেছে দরপতনের ধারায়।

আন্তর্জাতিক বাজারে চিনির দাম সর্বনিম্ন-দাম কমলেও আমদানি করছেন না ব্যবসায়ীরা by রাজীব আহমেদ

ন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসের মধ্যে চিনির দাম এখন সর্বনিম্ন পর্যায়ে। নভেম্বর মাসে প্রতি টন অপরিশোধিত চিনির দাম ৫৩৩ ডলারে নেমেছে; কিন্তু দেশের আমদানিকারকরা চিনি আমদানির জন্য এখন ঋণপত্র খুলছেন না। চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রতি মাসে গড়ে দুই লাখ ২০ হাজার টন চিনি আমদানির ঋণপত্র খোলা হলেও নভেম্বর মাসে এক টন চিনির ঋণপত্রও খোলা হয়নি।

সিপিডির আলোচনা সভায় বক্তারা-বাজার সুবিধা পেতে অশুল্ক বাধা অপসারণে জোর দিতে হবে

বিশ্ববাণিজ্যে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ কমে এসেছে। শুল্কের বাইরেও অনেক অশুল্ক বাধা বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে বাধা দিচ্ছে। তাই যেসব অশুল্ক বাধা পণ্যের বাজার সম্প্রসারণে বাধা দেয়, সেসব বিষয় আসন্ন বিশ্ববাণিজ্য সংস্থার (ডাবি্লউটিও) অষ্টম মন্ত্রীপর্যায়ের বৈঠকে তুলে ধরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বাজার সুবিধা পেতে শুল্কের ওপর জোর না দিয়ে অন্যান্য অশুল্ক বাধার ওপর জোর দিতে

নৌ চুক্তির আওতায় ভারতের ট্রান্সশিপমেন্ট চালুর তাগিদ by আবুল কাশেম

নৌ ট্রানজিট চুক্তির আওতায় নিয়মিত ট্রান্সশিপমেন্ট চালুর তাগিদ দিয়েছে ভারত। গত ২০ নভেম্বর এ বিষয়ে ভারতীয় হাইকমিশন অফিস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন। তবে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব ও ট্রানজিট মাশুল নির্ধারণ ছাড়া নিয়মিত নৌ ট্রানজিট এখনই চালুর পক্ষে নয় সরকার। এ ছাড়া নৌ ট্রানজিটের মাধ্যমে শেরপুর ও আশুগঞ্জে আসা ভারতীয় পণ্য পরিবহনে

উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার আইন শিথিল

ম্পানির হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগ থেকে নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে জারি করা ১৯৯৫ সালের আইন শিথিল করেছে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার ধারণকারী কম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার ক্ষেত্রে ধারাটি শিথিল করা হয়েছে। ফলে ৩০ শতাংশের কম শেয়ার ধারণকারী উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনায়

পুঁজিবাজারে সব ব্যাংকের বিনিয়োগই এখন আইনি সীমার নিচে by মজুমদার বাবু

লাগাতার দরপতনের কারণে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ আইনি সীমার মধ্যে চলে এসেছে। ব্যাংকগুলোর শেয়ার ধারণ-সংক্রান্ত অক্টোবরভিত্তিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। ফলে ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের দ্বার আবারও খুলে গেল। তবে বিশ্লেষকদের মতে, ব্যাংকগুলো বিনিয়োগে কতখানি এগিয়ে আসবে, তা নির্ভর করবে বাজারের প্রতি তাদের আস্থার ওপর, যা তৈরির দায়িত্ব এসইসির।

রাজধানীতে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজনসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন নাসিমা আক্তার (৪৫) ও হামিদুল ইসলাম (২০)। পঞ্চম তলা থেকে পড়ে হাবিবুর রহমান (৪৫) নামের এক সাব-কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে। অজ্ঞাতপরিচয় এক যুবকের কাটা লাশ বিমানবন্দর এলাকার রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে কাফরুল এলাকায় আত্মহত্যা করেছেন জাহানারা বেগম (৩০) নামের এক গৃহবধূ।

পবিত্র আশুরা পালিত

মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা ও যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরান ঢাকার হোসেনি দালান রোডের ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা তাজিয়া মিছিল বের করে। মিছিলটি চকবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমণ্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে থাকা

সাঈদের পরিবার বলছে এটা হত্যাকাণ্ড-রশি ও পলিথিনের উৎস খোঁজা হচ্ছে by সাহাদাত হোসেন পরশ ও ইন্দ্রজিৎ সরকার

কারা হেফাজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মঞ্জুরের স্বামী হাসান সাঈদের মৃত্যুরহস্যের জট এখনও খোলেনি। তবে কর্তব্যে অবহেলার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলের ১১ কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাটের রশি ও একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। প্রিজন সেলের ভেতর ওই রশি ও পলিথিনের ব্যাগ কীভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

মানুষের বসবাসযোগ্য-আরেক পৃথিবী

নেকটা পৃথিবীর মতো নীলগ্রহ। আকারে একটু বড়। তাপমাত্রা আনুমানিক ২২ ডিগ্রি। সূর্যের মতোই একটা নক্ষত্রকে ঘিরে অনেক দিন ধরে ঘুরে চলেছে 'সে'। অবশেষে তার নাম রাখা হলো 'কেপলার-২২বি' বা বাসযোগ্য 'সুপার আর্থ'। পুরো কৃতিত্ব নাসা আর কেপলার দূরবীক্ষণ যন্ত্রের। মঙ্গলবার একটি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে এ কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হৈচৈ পড়ে গেছে বিশ্বজুড়ে। কারণ 'কেপলার-২২বি' গ্রহটিতে প্রাণ থাকার সম্ভাবনা

বাংলাদেশ-মিয়ানমার দুটি দলিল সই-যৌথ কমিশন ও বাণিজ্য কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়াতে যৌথ কমিশন ও বাণিজ্য কাউন্সিল গঠনের লক্ষ্যে দুটি দলিল সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের প্রেসিডেন্ট উ থিন সেইনের উপস্থিতিতে মঙ্গলবার মিয়ানমারের নতুন রাজধানী নে পেই তাওয়ে দলিল দুটি সই হয়েছে। এ ছাড়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমার। শেখ হাসিনা ও প্রেসিডেন্ট উ থিন সেইনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয়

ত্রিখণ্ডিত হলো দিলি্ল by গৌতম লাহিড়ী,

৩ বছর পর ভারতের রাজধানী দিলি্ল ত্রিখণ্ডিত হলো। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত দিলি্ল বিধানসভায় গত সপ্তাহে দিলি্লর পুরনিগমকে তিনটি নিগমে ভাগ করার বিল পেশ করলেন এবং প্রায় বিনা বাধায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল বিলটি। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সামান্য ত্রুটিগত আপত্তি তুললেও মূল প্রস্তাবিত আইনে কোনো আপত্তি তোলেনি। স্বাধীনতার পর রাজধানী দিলি্লর পুরসেবার দায়িত্বে এতদিন ছিল কেবল একটি পুরনিগম।

চার মন্ত্রীর প্রথম দিন

তুন দায়িত্ব গ্রহণের পর গতকালই প্রথম অফিসকরেছেন চার মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের,
জিএম কাদের ও ফারুক খান। তারা সাংবাদিকদেরজানিয়েছেন তাদের অনুভূতি\'ঢাল নেই তলোয়ার নেই' অবস্থা :সুরঞ্জিত\সমকাল প্রতিবেদক\নয়া রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তার প্রথম চ্যালেঞ্জ হবে সময়মতো ট্রেন ছাড়া এবং পেঁৗছানো।

ট্রাইব্যুনালে সাক্ষী মাহবুবুল আলম-সাঈদীর নির্দেশে হিসাব বালীকে হত্যা করা হয়

কাত্তরে স্বাধীনতা যুদ্ধে পিরোজপুরে গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগি্নসংযোগ, জোরপূর্বক ধর্মান্তরকরণসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মাহবুবুল আলম হাওলাদার যুদ্ধকালীন সময়ের প্রত্যক্ষদর্শী হিসেবে সাঈদীর মানবতাবিরোধী কর্মকাণ্ড আদালতে

অচিরেই বিশ্বব্যাংকের সবুজ সংকেত

যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী বদলের পর পদ্মা সেতু নির্মাণের অনিশ্চয়তার কালো মেঘ কেটে যাচ্ছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থছাড় স্থগিত রেখেছিল। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গতকাল অর্থমন্ত্রী ও নবনিযুক্ত যোগাযোগমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে আলোচনার পর অর্থছাড় দ্রুত হবে বলে আশ্বাস পাওয়া গেছে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থছাড়ের সবুজ সংকেত শিগগিরই পাওয়া যাবে বলে জানা গেছে।

বাসার মধ্যে 'বিআরটিএ' দুই প্রতারক গ্রেপ্তার

তার কোনো অফিস নেই। প্রথম স্ত্রীর ঘরকেই সে বানিয়ে নিয়েছে অফিস। আর সেখানেই সে গড়ে তোলে বিআরটিএর বিকল্প অফিস। সেখান থেকে সে সরবরাহ করত রাস্তায় মোটরগাড়ি চালানোর সব কাগজপত্র। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির ফিটনেস সার্টিফিকেট, ইনস্যুরেন্স ফরম, রেজিস্ট্রেশনের কাগজপত্র, ট্যাঙ্ টোকেনসহ গাড়ি চালানোর জন্য এমন কোনো কাগজপত্র নেই, যা সে বানাতে পারত না।

চট্টগ্রাম বিএনপির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত by আহমেদ কুতুব,

ট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংঘাত এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকতে নগর বিএনপিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গতকাল সন্ধ্যায় নগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক

গাজীপুরে জনসভায় এরশাদ-ভুল রাজনীতির কারণে দেশ আজ পিছিয়ে যাচ্ছে

দেশের মানুষ এখন সুখে নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষের সব আশা হতাশায় পরিণত হয়েছে। ভুল রাজনীতির কারণে দেশ আজ পিছিয়ে যাচ্ছে। তিনি বলেন, 'আমি ভুল করিনি বলেই এখনো মানুষের মনে বেঁচে আছি।' গত মঙ্গলবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-ফিরে দেখা ১৯৭১ by রায়হান বিন সায়ার

'কত ধরনের প্রদর্শনীই তো দেখি। কিন্তু পত্রিকা নিয়ে প্রদর্শনী? এমন তো প্রথম দেখলাম।' এ কথা বলছিলেন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আরিফ আরমান। অন্যদিকে তার বন্ধু জাকারিয়া বলছিল, মুক্তিযুদ্ধের সময় পত্রিকার শিরোনামগুলো সবার নজর কেড়েছিল। সে সময়ের নানা শিরোনাম এখনও শরীরে শিহরণ তৈরি করে।তরুণ প্রজন্মের সামনে ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে গত ১ ডিসেম্বর বিজয়ের চলি্লশ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিপেনডেন্ট

ক্যামব্রিয়ান স্কুুল-এই সময়ের পাঠশালা by হারুনুর রশিদ শাহীন

প্রতিষ্ঠানটির প্রধান বৈশিষ্ট্য হলো_ একজন শিক্ষার্থী ভর্তি হওয়ারপরই তার স্কুলের পরিকল্পনা যাতে জানতে পারে তার জন্য শ্রেণীভিত্তিক ক্যালেন্ডার প্রস্তুত করা হয়। আর এ ক্যালেন্ডার অনুসরণ করেই কোন ক্লাসে কোন বিষয়ের কী পড়ানো হবে তা পাঠ করিকল্পনায় উল্লেখ থাক\ বিএসবি ফাউন্ডেশন পরিচালিত আইএসও সনদপ্রাপ্ত বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ২০০৪ সালে যাত্রা শুরু করে পরের বছরই মাধ্যমিক ও

পড়ার বিষয়-হতে চাইলে ফার্মাসিস্ট by ফারজানা আক্তার

ভালো ফার্মাসিস্ট ছাড়া গুণগত মানের ওষুধ প্রস্তুত করা সম্ভব নয়। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে ফার্মাসি শিক্ষার সুযোগ হয়। ১৯৬৪ সাল থেকে ২০১০_ এত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বেশ কয়েকটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্মাসি শিক্ষা চালু করা হয়েছে। শিক্ষার গুণগত মান ও আধুনিক শিক্ষা পদ্ধতির মূল্যায়নে ড্যাফোডিল ইউনিভার্সিটি ২০০৮ সালে বাংলাদেশ ফার্মেসি

২৮ শহীদের রক্তে লাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-মনে পড়ে তোমাদের by মেহেরুল হাসান সুজন

মাদের মহান মুক্তিযুদ্ধে এ দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকেনি একচুলও নিশ্চুপ। প্রতিবাদের ভাষা গর্জন তুলেছিল এই ক্যাম্পাসেও। তাই তো দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ের ২৮ তাজা প্রাণের রক্তে লাল হয়েছিল মতিহারের সবুজ আঙিনা।আন্দোলনেই যার জন্ম, ১৯৫৩ সালে জন্মের পর সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবাদের তীর্থস্থানে পরিণত হবে, সেটাই স্বাভাবিক। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাক হানাদারদের রুখতে গিয়ে

স্বামীর দেওয়া আগুনে ঝলসে গেলেন মরিয়ম by শফিক আদনান,

মাত্র ২০ দিন আগে বিয়ে হয়েছিল মরিয়মের। এখনো মেহেদির রং ওঠেনি হাত থেকে। এর আগেই স্বামীর দেওয়া আগুনে ঝলসে গেছে তাঁর শরীর। গতকাল বুধবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেতরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।বেতরাহাটি গ্রামে গিয়াস উদ্দিনের মেয়ে মরিয়ম আক্তার (২০)। তাঁর মা আম্বিয়া খাতুন জানান, তাঁর ভাই আবদুল কুদ্দুছের ছেলে বাক্কারের সঙ্গে তাঁর মেয়ের অনেক দিনের সম্পর্ক ছিল।

এসএমই প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করতে জাইকার সঙ্গে বৈঠক করবেন গভর্নর

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বাস্তবায়নাধীন প্রকল্পে পরিকল্পনা মন্ত্রণালয় চুক্তিবহির্ভূত শর্তারোপ করায় দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ৪১৫ কোটি টাকা অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। শর্ত প্রত্যাহার না করলে প্রকল্পের টাকা ছাড় করবে না বলে সরকারকে সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি। এমতাবস্থায় প্রকল্পের অর্থ যেন ফেরত বা প্রত্যাহার না করা হয় তা নিশ্চিত করতে জাইকা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি

রুদ্র কমিশনের আশা, তিস্তা চুক্তি হচ্ছে by সুব্রত আচার্য্য,

বাংলাদেশের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই তিস্তা চুক্তি করার দিকে এগিয়ে যাচ্ছে ভারত সরকার। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার ইতিবাচক ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় তিস্তা নদীর পানিপ্রবাহ নির্ণয় করতে এক সদস্যবিশিষ্ট রুদ্র কমিটিও দ্রুত প্রতিবেদন দাখিল করতে চলেছে। সব কিছু ঠিক থাকলে এ মাসের মধ্যেই কমিশনের প্রতিবেদন হাতে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ

মেয়র লোকমান হত্যাকাণ্ড-বিচার দাবিতে লাখো মানুষের মানববন্ধন-মন্ত্রী রাজুর অপসারণ দাবি

রসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও খুনিদের বিচারের দাবিতে গতকাল বুধবার লাখো মানুষ ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী থেকে শিবপুরের ইটাখোলা পর্যন্ত এ মানববন্ধন হয়েছে।নরসিংদী জেলা আওয়ামী লীগের ডাকে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পেশাজীবীরা অংশ নেন।

আপিল বিভাগের রায়-ঢাবি 'গ' ইউনিটে ২০ ডিসেম্বর ফের ভর্তি পরীক্ষা

গামী ২১ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নতুন করে ভর্তি পরীক্ষা না নেওয়া এবং আগের পরীক্ষার ভিত্তিতে ফল পুনর্মূল্যায়ন করতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে আপিল বিভাগ এ নির্দেশ দেন। আপিল বিভাগের আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২০ ডিসেম্বর বিকেল ৩টায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাইদের মৃত্যুরহস্য তদন্ত করবে গোয়েন্দা পুলিশ-স্বামীর মৃত্যুতে রুমানা শোকাহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের স্বামী হাসান সাইদের মৃত্যুর রহস্য কাটেনি এখনো। সাইদের শরীরে দাগ, পরিবারের অভিযোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তবে এ মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ জন্য কারা কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়ে চিঠি পাঠাবে ডিবি। এদিকে রুমানার ওপর নির্যাতনের অভিযোগে দায়ের করা আলোচিত মামলাটি গুরুত্ব হারিয়েছে একমাত্র আসামি হাসান সাইদের মৃত্যুর

হাজার কোটি টাকা নিয়ে গ্রাহকদের প্লট দিতে পারছে না আশিয়ান

নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমানোর পরামর্শ যে প্রতারণার কৌশলমাত্র_এমনটা আগে বুঝতে পারেননি সাধারণ গ্রাহকরা। যখন বুঝতে পারলেন, তত দিনে পেরিয়ে গেছে অনেকটা সময়। আজ তাঁরা নাকে তেল দিয়েও ঘুমাতে পারছেন না। কারণ, সারা জীবনের সঞ্চয় আর সহায়-সম্বলের বিনিময়ে এক চিলতে জমির মালিক হওয়ার যে স্বপ্ন তাঁরা দেখেছিলেন, তা ফিকে হয়ে গেছে। প্লট তো দূরের কথা, এখন জমার টাকাটা ফিরে পাওয়ার আশাও দুরাশায়

আন্দোলনে গতিহীনতায় হতাশ খালেদা জিয়া-ফখরুল বললেন, সবই অপপ্রচার by মোশাররফ বাবলু

রকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রোডমার্চ, সভা-সমাবেশ এমনকি হরতালের মতো জোরালো কর্মসূচি দিলেও বিএনপির আন্দোলন যেন দানা বাঁধছে না। সাময়িকভাবে গতি পেলেও পরক্ষণেই ঝিমিয়ে পড়ছে। সর্বশেষ ঢাকা বিভক্তির প্রতিবাদে গত রবিবার রাজধানীতে আহূত হরতালে নেতা-কর্মীদের ঢিলেঢালা তৎপরতায় আবারও স্পষ্ট হয়ে উঠেছে আন্দোলনের দৈন্যদশা। এ দিন বিএনপির পাশাপাশি জোটের শরিক ও সমমনা দলের নেতারাও

শেয়ারবাজার-এক বছরে এক লাখ কোটি টাকার মূলধন নেই by নাজমুল আলম শিশির

পুঁজিবাজারে ধসের আলামত প্রথম দেখা গিয়েছিল ২০১০ সালের ৫ ডিসেম্বর। সেদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ছিল ৮৯১৮.৫১ পয়েন্ট। দুই দিন পর ৭ ডিসেম্বর সূচক ৩৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৮৫৮৬ পয়েন্টে। এর ঠিক এক বছর পর গতকাল বুধবার মূল্যসূচক থেমেছে ৫০৩১ পয়েন্টে। এক বছর আগে এই দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৫০ কোটি টাকা। আর বাজার মূলধন ছিল তিন লাখ ৫৬ হাজার ৭০১

বিএনপি : চাঁদপুর-৪, ফরিদগঞ্জ-নেতৃত্বের আনাড়িপনায় দুর্গের ভবিষ্যৎ নড়বড়ে

কসময় বিএনপির ভোট-ব্যাংক বলে খ্যাত ছিল ফরিদগঞ্জ। '৯১ সালের পর থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আলমগীর হায়দার খান। রাস্তাঘাট আর নানা অবকাঠামো উন্নয়নে তাঁর ভূমিকা এ অঞ্চলের মানুষ আজও স্মরণ করে। তিনিই একমাত্র নেতা ছিলেন, যিনি বিএনপিকে একক নেতৃত্বে সংগঠিত করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ২০০৮ সালে তার মনোনয়ন অনিশ্চিত হলে এ পদে নতুন করে যুক্ত হন ব্যাংকার, ঠিকাদার ও

আওয়ামী লীগ : চাঁদপুর-৪, ফরিদগঞ্জ-দুই নেতা পরস্পরের সঙ্গে কথা বলেন না by ফারুক আহম্মদ,

কজন মন্ত্রীর উপস্থিতিতে একই মঞ্চে পাশাপাশি চেয়ারে বসেছেন তাঁরা। গত শনিবারের ঘটনা এটি, দুপুর ১টা থেকে বেলা ৩টা। এ দুই ঘণ্টা তাঁরা একসঙ্গে অবস্থান করলেও কেউ কারো দিকে একবারের জন্যও তাকাননি। এ বিষয়টি উপস্থিত হাজারো নেতা-কর্মীর চোখ ফাঁকি দিতে পারেনি। তাঁদের একজন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মো শামছুল হক ভূইয়া, অন্যজন পরপর দুইবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ

প্রতিশ্রুতির ফুলঝুরি-যেই লাউ সেই কদু

০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী সাংবাদিক মুহাম্মদ সফিকুর রহমান নির্বাচনী বিভিন্ন জনসভায় রাস্তাঘাট, নতুন নতুন ব্রিজ ও এলাকায় গ্যাস সংযোগ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ওই নির্বাচনে তিনি বিজয়ী হননি। অন্যদিকে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ তাঁর প্রচরণামূলক সমাবেশে বলেছিলেন, তাঁর দল ক্ষমতায় গেলে ফরিদগঞ্জের উন্নয়নে যেসব কাজ বাকি

পবিত্র কোরআনের আলো-শেষ নবী (সা.) আগের নবীদের মতোই মানুষের জন্য মুক্তির বার্তা নিয়ে এসেছেন

৫৬. ওয়াকতুব লানা ফি হাজিহিদ দুনিয়া হাছানাতান ওয়া ফিল আখিরাতে ইন্না হুদনা ইলাইকা; ক্বালা আজা-বি উসিবু বিহি মান আশা-উ। ওয়া রাহমাতি ওয়াসিআ'ত কুল্লা শাইয়্যিন; ফাসা আকতুবুহা লিল্লাজিনা ইয়াত্তাক্বুনা ওয়া ইউতুনাজ জাকাতা ওয়াল্লাজিনাহুম বিআয়াতিনা ইউ'মিনুন।\ ১৫৭. আল্লাজিনা ইয়াত্তাবি'উনার রাসুলান নাবিয়্যাল উম্মিয়াল্লাজি ইয়াজিদুনাহু মাকতুবান ইন্দাহুম ফিততাওরা-তি ওয়াল ইনজি-লি, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া

পুনর্বার পাটের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা by ইফতেখার আহমেদ টিপু

সোনালি আঁশ পাটের বাজারে চলছে ভয়াবহ মন্দা। কৃষকরা যে দামে পাট বিক্রি করছে, তাতে তাদের উৎপাদন খরচ উঠে আসছে না। একসময়ের আমাদের গর্ব সোনালি আঁশ তাদের গলার ফাঁস হিসেবে বিবেচিত হচ্ছে। পাটকলগুলো পাট কেনা কমিয়ে দিয়েছে। রপ্তানির মাত্রা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন পর্যন্ত। রপ্তানিকারকরা পাট কিনতে চাইছে না আগের মতো। কমে গেছে বিশ্ববাজারেও পাটের চাহিদা। পাটচাষ ও পাটের

চালচিত্র-সময় এসেছে বিএনপির প্রকৃত মুক্তিযোদ্ধাদের ঘুরে দাঁড়ানোর by শুভ রহমান

বিজয়ের মাসে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টিই জাতির সামনে এসে দাঁড়িয়েছে। এটা জাতির সবচেয়ে স্পর্শকাতর বিষয়। লাখো-কোটি বাঙালির অশ্রু-হাহাকার-রক্তপাত জড়িয়ে আছে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে, সেই মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তানি বাহিনীর প্রত্যক্ষ দোসর যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তিদানের বিষয়টি বিজয় সংহত করার সঙ্গে অবিচ্ছেদ্যভাবেই জড়িত। বিজয় অর্থহীন হয়ে যাবে, বিজয় নস্যাৎ হয়ে যাবে, যদি আজ একাত্তরের যুদ্ধাপরাধীদের

রক মিউজিকের বোহেমিয়ান by কামরুজ্জামান মিলু

ম্প্রতি 'সাউথ-ইস্ট এশিয়ান ব্যান্ড ফেস্টিভ্যাল'-এ গান করে এসেছে 'বোহেমিয়ান'। এর কয়েক দিন আগেই 'সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ড'-এ সেরা ব্যান্ডের (জনপ্রিয়তায়) পুরস্কার পেয়েছেন তাঁরা। ব্যান্ডটিকে নিয়ে লিখেছেন কামরুজ্জামান মিলু ২০০৭ সালের কথা। তখন আমি লন্ডনে পড়াশোনা করি। আমি ও আমার বন্ধু মাহবুব লিমন গান লিখতাম। তাঁর সঙ্গেই প্রথম একটা ব্যান্ড গঠন করার বিষয়ে আলাপ করি।

'টেলিভিশনে মুখ দেখানোর জন্য সংগীত নয়'

ম্প্রতি ঢাকা ঘুরে গেলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেছেন মিলু
এবার ঢাকায় এসেছেন কী কাজে?\উত্তরা ক্লাব, অফিসার্স ক্লাব এবং অল কমিউনিটি ক্লাবে শো ছাড়াও মাছরাঙা টেলিভিশনে দুটি প্রোগ্রামে গান করতে এবার তৃতীয় বারের মতো ঢাকায় আসা। পাঁচ-ছয় বছর আগে এক আত্মীয়ের সঙ্গে প্রথম এসেছিলাম। তখন আলাউদ্দিন আলীর সুরে গান গেয়েছিলাম।

অমানিশা কাটল তবে by সুদীপ কুমার দীপ

ত সপ্তাহে মুক্তি পেল অমিত হাসান অভিনীত ৪৫০তম ছবি 'কে আপন কে পর'। শাহীন-সুমন পরিচালিত এ ছবিটির প্রযোজকও তিনি। কয়েক বছর ধরে ছবিটি নিয়ে কম ঝামেলা পোহালেন না। ছবিটি ব্যবসা সফল হওয়ায় অমিত ভীষণ খুশি। তাঁকে নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ বাব্বা! অমিত হাসানের মাথার ওপর থেকে এবার যেন সাত রাজ্যের চিন্তা দূর হলো। কয়েক বছর ধরে মুখটা তুলে আকাশ দেখার মতো ফুরসতটুকুও নাকি পাননি তিনি। প্রথমবারের মতো

হাত-পা বেঁধে দুরন্ত ষাঁড়ের সামনে দাঁড়ানো কতটা সমীচীন by দাউদ হোসাইন রনি

মাসেই ১৪টি সিনেমা হলে মুক্তি পাবে ভারতীয় বাংলা চলচ্চিত্র 'জোর'। মুক্তির জন্য প্রস্তুত আরো দুটি ছবি, 'বদলা' ও 'সংগ্রাম'। হিন্দি-বাংলা মিলিয়ে আরো ৯টি ছবি রয়েছে সেন্সরের অপেক্ষায়। এই ইস্যুতে সারা দেশ আজ দুই ভাগে বিভক্ত। কেউ ভারতীয় ছবি প্রদর্শনের পক্ষে আবার কেউ বিপক্ষে। পক্ষ-বিপক্ষের যুক্তিও অনেক। পুরনো এই ইস্যু নিয়ে নতুন করে লিখেছেন দাউদ হোসাইন রনি

শেষ হলো আনন্দযাত্রা by শ্রাবণ সরকার

৯৪৬ সালে যে সিনেমার মাধ্যমে একাকী এক তরুণ রুপালি জগতে পা রাখেন, সেই সিনেমার নাম ছিল 'হাম এক হ্যায়'। অথচ এরপর সেই একা তরুণ কিন্তু আর কোনোভাবেই একা ছিলেন না। বনে যান মানুষের বাস্তব জীবনের রোমান্টিকতার 'গাইড'! তাই তো দেব আনন্দ চলে যাওয়ার সময় নিলেন কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধা। দেব আনন্দের ৮৮ বছরের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটল গত শনিবার, লন্ডনে।

চন্দ্রিমা উদ্যানে ছাত্রের লাশ-সেপটিক ট্যাঙ্ক থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে শামিম হাসান রেজা নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ক্ষতবিক্ষত ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। ২২ বছর বয়সী শামিম ধানমণ্ডির ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ফার্মাসি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল।
শেরেবাংলানগর থানা পুলিশ জানায়, গতকাল সকাল ৭টার দিকে চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশের পাবলিক টয়লেটের

এরশাদকে বিরোধী দলের নেতা করে নির্বাচনের নীলনকশা হচ্ছে-ফখরুল

স্বৈরাচার' এরশাদকে নিয়ে ক্ষমতাসীনরা একতরফা নির্বাচনের নীলনকশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অবিলম্বে একীভূত ঢাকা দাবি করেন তিনি। গতকাল বুধবার একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ফখরুল বলেন, নব্বইয়ের ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।

মেয়ের চিকিৎসা করাতে গিয়ে লাশ হলেন মা

রাজধানীর ধানমণ্ডির একটি ডায়াগনস্টিক সেন্টারে ছোট মেয়ের ডাক্তারি পরীক্ষার জন্য যান নাসিমা বেগম ইয়াসমিন। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখান থেকে বেরিয়ে আসছিলেন তিনি। হঠাৎ করে ওই ডায়াগনস্টিক সেন্টারের একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয় তাকে। এতে চিকিৎসার জন্য নেওয়া মেয়েটি বেঁচে গেলেও মারা যান তার মা নাসিমা। গত মঙ্গলবার সকালে ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বন্ধুত্ব বিপদের সঙ্গে by স্যাম মাহিদ

ন্ধুবান্ধব নিয়ে ঘুরতে গেছেন বান্দরবানে। সবুজ পাহাড়ে ট্রেকিং, অদেখা জলপ্রপাত দেখার উত্তেজনা আর আবিষ্কারের রোমাঞ্চ। কিন্তু পথ ভুলে সব বদলে গেল আতঙ্কে। মশা আর পোকামাকড়ের উপদ্রব, পানীয় জলের অভাব, খাবার সংকট_একে একে সব বিপদই উপস্থিত। এখন উপায়? জীবন রক্ষার সহজ কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই উতরে যেতে পারবেন এসব বিপদ থেকে। সেই কৌশলগুলো সাধারণ মানুষকে জানানোর জন্যই ডিসকভারি

শার্লক হোমস-আ গেম অব শ্যাডোজ by হামিদুর রহমান খান

বিখ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি ২০০৯ সালে 'শার্লক হোমস' নির্মাণের পরই আরো দুই পর্বের ঘোষণা দিয়েছিলেন। যার ধারাবাহিকতায় মুক্তি পেতে চলেছে 'শার্লক হোমস : আ গেম অব শ্যাডোজ'। এ ছবিতেও শার্লক হোমসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আছে ড. জন ওয়াটসন এবং প্রবল প্রতিপক্ষ অধ্যাপক জেমস মরিয়ার্টি। ঘটনার শুরু যখন অনেক ঘটনা কাঁপিয়ে তোলে বিশ্বের সংবাদপত্রগুলোকে।

দুই ছক্কা পাঁচ! by সামীউর রহমান

সেই এক বছর পুরনো তারিখ। সেই একই প্রযোজনা প্রতিষ্ঠান। সেই একই পরিচালক। একই সংগীত পরিচালক। পাল্টেছে কেবল কাহিনী আর ছবির নাম। নতুন এই ছবিতে 'ব্যান্ড বাজা বারাত'-এর পর সেই আনুশকা শর্মা আবারও জুটি বেঁধেছেন রণবীর সিংয়ের সঙ্গে। কাল মুক্তি পাচ্ছে আলোচিত এই জুটির নতুন ছবি 'লেডিস ভার্সেস রিকি বেল'। 'ব্যান্ড বাজা বারাত'-এর সেই সাফল্য কী আবারও মিলবে এই ছবিতে? লিখেছেন সামীউর রহমান

মৌসুমি নাট্যোৎসব by মামুন মিজানুর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হয়েছে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে 'মৌসুমব্যাপী নাট্য অভিনয়ের ২০ বছর পূর্তি ও বিজয়ের ৪০ বছর উদ্যাপন'। লিখেছেন মামুন মিজানুর রহমান\ বিজয়ের মাসের প্রথম শুক্রবারের সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে তিল ধারণের জায়গা ছিল না। বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত 'মৌসুমব্যাপী নাট্য অভিনয়ের ২০ বছর পূর্তি ও বিজয়ের ৪০ বছর উদ্যাপন' অনুষ্ঠানমালার উদ্বোধনী

নাটকে সংলাপে মুক্তিযুদ্ধের নাট্যোৎসব by মামুন মিজানুর রহমান

বিজয়ের মাসের প্রথম দিন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব। স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে আয়োজিত এ অনুষ্ঠান নিয়ে লিখেছেন মামুন মিজানুর রহমান অনেক দিন ধরেই শিল্পকলায় চলছে উৎসবের ঘনঘটা। গত কয়েক দিনে অনুষ্ঠিত হলো বেশ কয়েকটি নাট্যোৎসব। লোকোনাট্যদল আয়োজিত নাট্যোৎসব, বাংলাদেশ থিয়েটার আয়োজিত নাট্যোৎসবের পর পরই পয়লা

আমাদের রবীন্দ্রনাথ একই by ফখরে আলম,

মাদের একই ভাষা। একই রবীন্দ্রনাথ। আমাদের একই বাতাস। একই আকাশ। আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব হাজার বছরের। সাংস্কৃতিক বন্ধুত্ব আরো মজবুত। আমরা এক সুরে গান গাই। রবীন্দ্রনাথকে মেলে ধরি।' নাটকের শুরুতে এ কথা বললেন কলকাতার অনিক থিয়েটারের সাধারণ সম্পাদক অমল চক্রবর্তী। স্বাধীনতার ৪০ বছর পূর্তি ও রবীন্দ্রনাথের সার্ধশততম বর্ষ উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে নাটক নিয়ে এসেছে কলকাতার অনিক থিয়েটার।

নক্ষত্রের ফিরে আসা

কোহিনূরের জন্ম বাংলাদেশে। স্বাধীনতা যুদ্ধের পর এক নরওয়েজীয় পরিবার দত্তক গ্রহণ করে তাঁকে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। বড় হয়ে সেই খুদে কোহিনূরই হয়ে ওঠেন একজন সংগীতশিল্পী। শুধু তা-ই নয়; কোহিনূর এখন আন্তর্জাতিক তারকা! বিশ্বব্যাপী তাঁর পরিচিতি! স্বাধীনতার প্রায় ৪০ বছর পর এই শিল্পী এবার ফিরে এসেছেন নিজ মাতৃভূমিতে। তাও আবার একজন আন্তর্জাতিক তারকা হিসেবে। প্রথমবারের মতো কোহিনূর বাংলাদেশে এসেছেন

চট্টগ্রামে স্বাধীনতার ৪০ বছর উদ্‌যাপন by শিউলি শবনম,

র্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার ৪০ বছর উদ্‌যাপন করছে চট্টগ্রামের একটি নাট্যদল। বাংলাদেশের প্রায় সমান বয়স এ নাট্যদলের। স্বাধীনতা-উত্তর দেশে ঢাকার বাইরে যে গ্রুপ থিয়েটার চর্চা শুরু হয়েছে, এর মধ্যে অগ্রগামী নাট্যদলটি হলো চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায়। গত ২ ডিসেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে অরিন্দম আয়োজিত আট দিনব্যাপী স্বাধীনতার ৪০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।

এবার রাজনীতির মাঠে

মাসুদ পারভেজ, ফারুক, কনকচাঁপা ও আসিফ_অভিনয়ে এবং গানে নিজ নিজ ক্ষেত্রে সফল মানুষ প্রত্যেকেই। শিল্পচর্চার পাশাপাশি রাজনীতির মাঠেও বেশ সক্রিয় হয়ে উঠছেন প্রত্যেকেই। সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হয়ে দেশ ও মানুষের সেবায় কাজ করা। তাঁদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন সুদীপ কুমার দীপ ও কামরুজ্জামান মিলু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সোহেল রানা

শীত-বিকেলে তিন প্রজাপতি by গোলাম রাব্বানী

ভাবনা, নওশাবা ও তাহসিন সময়ের ব্যস্ত তিন অভিনেত্রী। নিজেদের অভিনয়ের দক্ষতা ও মেধা দিয়ে দর্শক ও নির্মাতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। কেমন কাটছে তাঁদের সময়। কী তাঁদের ভাবনা, আর কী নিয়ে এতটা ব্যস্ততা_এসব খবর নিয়েই এবারের প্রচ্ছদ প্রতিবেদন। লিখেছেন গোলাম রাব্বানী এবং ছবি তুলেছেন কাকলী প্রধান শীতকাল বড়ই কৃপণ। আইসক্রিমের মতো দ্রুতই গলে শেষ হয়ে যায় একেকটা দিন।

চরাচর-একজন মুক্তিযোদ্ধা গোপাল দাশ

গণিত মৃত্যু, নিষ্ঠুরতা ও অমানবিকতাকে পরাজিত করে অবশেষে অর্জিত হয় আমাদের এই মহান স্বাধীনতা। আজ আমরা স্বাধীন বাংলাদেশের অধিবাসী। কিন্তু পেছনের দিকে ফিরে তাকালে নারী-পুরুষ, শিশু-আবালবৃদ্ধবনিতার ওপরও অকথ্য নির্যাতনের বিভিন্ন কাহিনী আমরা খুঁজে পাব আমাদের প্রান্তিক পর্যায়ের মুক্তিযোদ্ধাদের মুখে মুখে। আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাখালকান্দি পশ্চিমপাড়া গ্রামের প্রাণ গোপাল বাবু দাশ নামে

আইনি জটিলতায় ডিসিসির বিভক্তি by তারেক শামসুর রেহমান

শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হয়েছিল, তাই হয়েছে। আইনি জটিলতায় জড়িয়ে গেছে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বিভক্তি। গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন সংশোধনী) বিল ২০১১ পাসের এক দিনের মাথায় বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কেন সরকারের এই সিদ্ধান্ত বাতিল করা হবে না, তা জানতে চেয়েছেন।

চাই সামাজিক সম্পর্কের শৈথিল্যের অবসান by ড. নিয়াজ আহম্মেদ

কটি সময় ছিল যখন পরিবারের সব সদস্য একসঙ্গে বসে দিনের একটি নির্দিষ্ট সময়ে গল্পে মেতে উঠত। তখনো টিভির প্রচলন শুরু হয়নি। ঘরোয়া বিনোদনের এটিই ছিল প্রধান মাধ্যম। এরপর টেলিভিশনের প্রচলন শুরু হলো। সুন্দর ও পরিচ্ছন্ন মাধ্যম হিসেবে আমরা টেলিভিশনের ওপর নির্ভরশীল হয়ে পড়লাম। ঘরের বাইরের বিনোদনের ধরনও কম ছিল না। ফুটবল, হা-ডু-ডু, দাঁড়িয়াবান্দা খেলাগুলো ছিল গ্রামেগঞ্জে জনপ্রিয়।

সাদাকালো-ছোট্ট অগ্নিশিখা কবে দাবানলের রূপ নেবে by আহমদ রফিক

কোনো মতাদর্শের রাজনীতিতেই বাড়াবাড়ি সমর্থনযোগ্য নয়। কারণ বাড়াবাড়ির ফল কখনো ভালো হয় না। সোভিয়েত সমাজতন্ত্র নিয়ে প্রশস্তিবাচনের পাশাপাশি পরোক্ষে এ কথাটা রবীন্দ্রনাথ বুঝিয়ে দিতে চেয়েছিলেন সোভিয়েত নীতিনির্ধারকদের। সেসব কথা সমাজতন্ত্রীরা বোঝেননি। বোঝার কথা নয় গণতন্ত্রের লেবেল-আঁটা ধনতন্ত্রী তথা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর। দীর্ঘ সময় ধরে ভিত পোক্ত করা ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদ সমাজতন্ত্রী দুনিয়ার পতনের

সড়ক দুর্ঘটনা-আর কত দীর্ঘ হবে মৃত্যুর মিছিল

কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। এবার রংপুরে প্রাণ গেল ছয় বাসযাত্রীর। আহত হয়ে হাসপাতালে ২০ জন। দেশের সড়কপথ যে আর নিরাপদ নেই, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অপ্রতিরোধ্যভাবে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। কোনো প্রতিকার নেই। প্রতিদিন সড়ক-মহাসড়কে প্রাণ যাচ্ছে মানুষের। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কতজনকে পঙ্গু জীবন বরণ করতে হয়েছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে না।

পূর্বাচল প্রকল্পে জালিয়াতি-ভাঙতে হবে অশুভ চক্রের উৎস

বাংলাদেশে জমি নিয়ে যে জালিয়াতি হয়, তার উদাহরণ অন্য কোথাও বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। একই জমি নানাজনের কাছে বিক্রির উদাহরণ আছে এখানে। তেমনি অন্যের জমি জাল দলিল করে হাতিয়ে নেওয়ার উদাহরণও কম নেই। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে পূর্বাচল প্রকল্পের জালিয়াতচক্রের কারসাজি। জমির মালিক সেজে এই চক্র হাতিয়ে নিয়েছে অধিগ্রহণ করা জমির প্রকৃত মালিকদের টাকা। অনেকেই এখন সেই টাকায় গাড়ি-বাড়ির মালিক।

সদানন্দের চিরবিদায়

সমুদ্র হিমাচল কথাটা বোধহয় ক্লিশে শোনাবে এ ক্ষেত্রে। কারণ দেব আনন্দের মৃত্যুতে ভারতের সীমা অতিক্রম করে শোক ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশে। চলচ্চিত্রকে ভালোবেসে বুকে জড়িয়েই তিনি ছড়িয়ে যাচ্ছিলেন অনাবিল বিনোদনের ফুলবৃষ্টি। কিন্তু হঠাৎ বজ্রপাতে থেমে গেল সব। রোমান্টিক অভিনয়ের অমোঘ টানে দীর্ঘ ৬৫ বছরের বেশি সময় ধরে দর্শককে যিনি টেনে এনেছেন রূপালি পর্দার সামনে, যার অভিনয় দেখার জন্য আজও মনে

বিদ্যার জাদু by ফয়সাল আহমেদ

লিউডের ছবিগুলো বরাবরই নায়কপ্রধান। এখানে নায়িকা নিয়ে যেন কারও কোনো মাথাব্যথা নেই। তাই নায়করা ছবিপ্রতি ২০ থেকে ৫০ কোটি রুপি পেলেও নায়িকাদের মাত্র ২ থেকে ৪ কোটি রুপি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অবশ্য এ ক্ষেত্রে ব্যতিক্রম একজনকে এতদিনে খুঁজে পেয়েছে বলিউড। তিনি বিদ্যা বালান। তার ছবিতে নায়ক না থাকলেও যেন চলে! ব্যবসাসফল কিংবা দর্শকপ্রিয়তা পেতে বিদ্যা একাই নাকি যথেষ্ট!

'ডাকলে আসবো ডাকলে যেও' by অপূর্ব কুমার কুণ্ডু

থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা পদক ২০১১ নিতে এক ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন ভারতের অধ্যাপক, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মনোজ মিত্র। কর্মময় ব্যস্ততার মধ্যেও নন্দনের আহ্বানে সাড়া দিয়ে মুখোমুখি হয়েছিলেন দুই বাংলার দুই নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র ও ফেরদৌসী মজুমদার। নন্দনের পাঠকদের জন্য রইল তাদের কথোপকথন।

চোখের তারায় স্বপ্ন

টিভির পাশাপাশি চলচ্চিত্রেরও নিয়মিত মুখ হয়ে উঠেছেন জয়া আহসান। তবে ছোট ও বড় দুই পর্দাতেই তার কাজের সংখ্যা হাতেগোনা। সেগুলো বরাবরই আলাদাভাবে নজর কাড়ে। জয়ার জনপ্রিয়তা ক্রমে আকাশসম উচ্চতায় উঠছে। এখনও তার চোখের তারায় নানা স্বপ্ন ঘোরে। তাকে নিয়ে লিখেছেন মীর সামী\\ চলতি বছরের এপ্রিলে ঢাকার ইস্কাটনে নতুন ফ্ল্যাটে উঠেছেন জয়া আহসান। এটি ১৩তলা ভবনের পাঁচ তলায়।

র ঙ বে র ঙ-রোগের কত্ত নাম!

শিল্প-সাহিত্যের মতো চিকিৎসাশাস্ত্রেও আছে তুলনার ব্যবহার। যেমন, জরায়ুকে বলা হয় উল্টানো নাশপাতির মতো, কিডনিকে বলা হয় শিমের বীজের মতো। শুধু তাই নয়, কিছু রোগের নামকরণও হয়েছে ফল বা খাবারের নামে। এর মানে এই নয়, এসব খাবার খেলে ওই রোগ হবে। মূলত ওই ফল বা খাবারের বাহ্যিক বৈশিষ্ট্যের সঙ্গে রোগাক্রান্ত অঙ্গটির বাহ্যিক মিল থাকার কারণেই এমন নামকরণ হয়েছে।

ডোবে আর ভাসে দক্ষিণ বেদকাশী

তিন দিক দিয়ে ঘেরা দুটি নদী। একদিকে শাকবাড়িয়া, অন্য দুই দিকে কপোতাক্ষ নদ। সুন্দরবনের কোলঘেঁষে প্রায় ব-দ্বীপের মতো জনবসতি খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন। কিন্তু চার বছর ধরে এই ইউনিয়নের ১৪টি গ্রাম নদীর জোয়ারের পানিতে দিনের ১২ ঘণ্টারও বেশি সময় ডুবে থাকে। কঠিন দুর্যোগের শিকার এই জনপদ ছেড়েছে বিপুলসংখ্যক মানুষ। যারা এখনো টিকে আছে, তাদের হিসাবে ২৫ হাজারের মধ্যে ২০ হাজারের মতো মানুষ

কথার বড়াই by জাহিরুল ইসলাম

কিছু মানুষ আছেন কথার বড়াই করাই তাদের স্বভাব। কথা রাখতে না পারলেও বড় কথা বলে আরেকজনকে টেক্কা দিতে পারলে তারা তৃপ্তি অনুভব করেন। রাজনীতিবিদদের মধ্যেও এই প্রবণতা প্রায়শই দেখা যায়। রাজনীতিতে কথার গুরুত্ব আছে বটে। তবে রাজনীতি যে শুধু কথার খেলা নয় সেটা তারা বুঝতেই চান না। আর বুঝতে চান না বলেই যত বিপত্তি। ২৬ নভেম্বর খুলনা অভিমুখে রোডমার্চের সময় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া মোড়ে পথসভায়

নাইবা হলো পারে যাওয়া-রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সংস্কার জরুরি by মামুন রশীদ

ব্যবস্থাপনা, রাজনৈতিক হস্তক্ষেপ, ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত বিনিয়োগ, অদক্ষ-অযোগ্য ও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়ার কারণেই মূলত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো লোকসান-ঝুঁঁকির দুষ্টচক্রে আটকে গেছে। এসব ব্যাংক একদিকে দক্ষ ও গতিশীল বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিজনেস শেয়ার বা বাজার হিস্যা হারাচ্ছে, অন্যদিকে বছরের পর বছর ধরে ক্রমবর্ধমান শ্রেণীকৃত ঋণের দায় বহন করে চলেছে

ভারত-মমতাভীতিতে তটস্থ পশ্চিমবঙ্গ by পার্থ চট্টোপাধ্যায়

মতা বাঘের পিঠে সওয়ার হয়েছেন। তার এখন এগোলেও বিপদ। পেছনেও বিপদ। যেমন হয়েছে কংগ্রেসের সঙ্গে তার এখনকার সম্পর্ক নিয়ে। সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার ৩৪ বছর পর কংগ্রেস আবার গ্রামাঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে সর্বত্র সিপিএম ক্যাডাররা পিঠ বাঁচাতে ব্যস্ত যারা তাকে ক্ষমতায় এনেছিলেন পশ্চিমবঙ্গের সেই লেখক-শিল্পী-নাট্যাভিনেতাদের মুখপাত্র মহাশ্বেতা দেবী মমতাকে 'ফ্যাসিস্ট' আখ্যা দিলেন।

মাঝিনা-ত্রিমোহনী সড়ক-দুর্নীতিজটে যোগাযোগ ব্যবস্থা

মাঝিনা-কায়েতপাড়া-ত্রিমোহনী সড়কপথটির নির্মাণ ছয় বছরেও শেষ করা যায়নি। অথচ যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন প্রকল্পটির পূর্ত কাজে ৬ কোটি ৮৩ লাখ টাকা খরচ করে ১৫ কোটি ২৭ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে বলে এক তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সমকালে প্রকাশিত এ সংক্রান্ত এক রিপোর্টে এহেন পুকুরচুরিতে প্রকল্প পরিচালক জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মিয়ানমার সফর-পূর্বমুখী কূটনীতিতে নতুন গতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফরে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া, জ্বালানি খাতে সহযোগিতা, সড়ক ও বিমানপথে সরাসরি যোগাযোগ স্থাপন, বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, শিক্ষা ও পর্যটন বিষয়ে সহযোগিতা প্রভৃতি ইস্যু প্রত্যাশিতভাবেই গুরুত্ব পায়। মিয়ানমার বাংলাদেশে গ্যাস সরবরাহের প্রস্তাব বিবেচনারও আশ্বাস দিয়েছে। দুই নিকট প্রতিবেশী দেশের শীর্ষ পর্যায়ের এ বৈঠক থেকে কেবল আশ্বাস-প্রতিশ্রুতি

নোনা জলে কয়রাবাসী-অসময়ের দশ ফোঁড়-৫০ লাখ টাকার পাতাখালী বাঁধের নির্মাণ দর এখন হাঁকা হচ্ছে ৩০ কোটি টাকা by নিখিল ভদ্র

ড়াই বছর আগে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলায় বাঁধটি ভেঙে গেলে সরকার হিসাব করে দেখছিল, এটি পুনরায় নির্মাণ করতে খরচ পড়বে ৫০ লাখ টাকার মতো। তখন টেন্ডারের মাধ্যমে এরও কম টাকায় বাঁধটি তৈরির কার্যাদেশও দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু সেই ঠিকাদার কাজটি করতে পারেননি। পরে আরো দুইবার কার্যাদেশ দেওয়া হলেও নতুন ঠিকাদাররা কাজটি করেননি বা করতে ব্যর্থ হন।