Saturday, October 22, 2011

ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে ইসলাম মুহাম্মদ আবদুল মুনিম খান

আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব বা ‘আশরাফুল মাখলুকাত’ হচ্ছে মানবজাতি। প্রকৃতিগতভাবে সব মানুষই এক ও অভিন্ন। তবে অবস্থানগতভাবে কিছুটা পার্থক্য ও বৈষম্য রয়েছে। কিছু উঁচু বংশের, কেউ নিচু বংশের, আবার কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ চাকর, কেউ মনিব। তবে বংশ-গোত্র, জাতি-বর্ণ ও অবস্থানগত তারতম্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বা এর কোনোটিই তাঁর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। মানবসমাজে ধনী-দরিদ্রের এ ধরনের শ্রেণীভেদ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে মানবজাতি! তোমরা আল্লাহর মুখাপেক্ষী; কিন্তু আল্লাহ, তিনি অভাবমুক্ত, প্রশংসিত।’ (সূরা আল-ফাতির, আয়াত-১৫)
ইসলাম দুস্থ মানবতা, নিঃস্ব্ব-গরিব কাঙালের স্বার্থ সংরক্ষণের ন্যায়সংগত অধিকার বা হকগুলো ফরজ হিসেবে নির্দিষ্ট করে দিয়েছে। দান-খয়রাত, সাদকা, জাকাত, উশর, করজে হাসানা, সাদাকাতুল ফিতর বা ফিতরা ইত্যাদি ছাড়া দেশের প্রথা ও প্রচলিত রীতিনীতি অনুযায়ী গরিব-দুস্থ, নিঃস্ব-অসহায় কাঙালেরা ধনাঢ্য, বিত্তবান ও অর্থশালীদের অর্থসম্পদ থেকে যে ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা লাভ করতে পারে, তা ইসলামের সম্পদ বণ্টন নীতিমালায় সুস্পষ্ট ঘোষণা দিয়ে তা যথাযথভাবে আদায়ের জোরালো তাগিদও প্রদান করা হয়েছে। ইসলামি অর্থনীতিতে সর্বপ্রকার ধনসম্পদ বণ্টনের মূলনীতি সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘ধনসম্পদ যেন শুধু তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়।’ (সূরা আল-হাশর, আয়াত-৭)
ইসলামে মানবসমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য বিশেষভাবে দিকনির্দেশনা রয়েছে। ইসলাম ধনদৌলত, অর্থসম্পদের উদারতা ও আদল-ইনসাফের দ্বারা গরিবের ন্যায্য প্রাপ্য, হতদরিদ্রের হক বা অধিকার ব্যাপকভাবে সংরক্ষিত করেছে। ধনীদের অর্থসম্পদের ওপর যে দরিদ্রের হক রয়েছে, পবিত্র কোরআনে তা বারবারই উচ্চারিত হয়েছে, ‘আর তাদের (ধনী লোকদের) সম্পদে অবশ্যই প্রার্থী (দরিদ্র) ও বঞ্চিতদের অধিকার রয়েছে।’ (সূরা আল-যারিআত, আয়াত: ১৯)
অন্যদিকে দরিদ্রের স্বাভাবিক জীবনধারণের জন্যও ধনীদের প্রতি তাদের অধিকারকে নির্দিষ্ট করেছে। ইসলামের অর্থনীতিতে জাকাত-ফিতরা, সাদাকা এবং দান-খয়রাত কেবল গরিবদের বেলায় প্রাপ্য, দরিদ্রদের এগুলো হলো মৌলিক অধিকার। ইসলামে জাকাতব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো মানবসেবা তথা হতদরিদ্র মুসলমানদের আর্থসামাজিক জীবনে শান্তি ও নিরাপত্তা বিধান করা। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সাদাকাত বা জাকাত দরিদ্র, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী, ইসলামের প্রতি যাদের মন আকৃষ্ট করার প্রয়োজন, বন্দী, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় নিয়োজিত এবং বিপদগ্রস্ত পথিকের জন্য (ব্যয়িত হবে); এ হলো আল্লাহর নির্ধারিত বিধান, আর তিনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।’ (সূরা আত-তাওবা, আয়াত: ৬০)
জাকাতের মাধ্যমে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা হয়। ধনীরা তাদের উদ্বৃত্ত সম্পদের ৪০ ভাগের এক ভাগ বছরান্তে জাকাত প্রদান করে মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ইসলামি বণ্টনব্যবস্থায় ধনীরা তাদের ধনসম্পদের কিছু অংশ দরিদ্রদের জাকাত দিলে গরিবদের সম্পদ কিছুটা বেড়ে যায় এবং অর্থনৈতিক বৈষম্য দূরীভূত হয়।
পবিত্র কোরআনে ৩২টি আয়াতে সরাসরি জাকাতের কথা বলা হয়েছে। এর মধ্যে ২৮টি আয়াতে সালাতের সঙ্গে জাকাত আদায়ের কথা উল্লেখ রয়েছে। সব মিলিয়ে ৯০টি আয়াতে কারিমায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাকাত, সাদকা, ফিতরা আর ধনসম্পদ এবং তা ব্যয়ের বিষয়ে আলোচনা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক হকদারকে তার ন্যায্য অধিকার দিয়ে দাও।’ (বুখারি) নবী করিম (সা.) ফরমান, ‘আমির ও ধনী লোকের ৪০ বছর আগে দরিদ্র বা গরিব লোকেরা জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, “তোমরা দেখো তো, আমার প্রিয় বান্দাকুল কোথায়?” ফেরেশতারা নিবেদন করবেন, “হে রাব্বুল আলামিন! কারা আপনার প্রিয় বান্দা?” আল্লাহর থেকে উত্তর আসবে, “তারা হবে মুসলমান গরিব-দরিদ্র লোক, আমার দানে ও নিয়ামতে তারা পরিতৃপ্ত এবং সন্তুষ্ট ছিল তাদের জান্নাতে নিয়ে যাও”।’
দরিদ্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘দান-খয়রাত এবং বিবিধ রকম সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসা প্রত্যেক মুসলমানের কর্তব্য ও দায়িত্ব।’ সাহাবায়ে কিরাম নবীজির মুখ-নিঃসৃত বাণী শুনে বললেন, ‘হে আল্লাহর নবী! যার সামর্থ্য নেই, সেই ব্যক্তি কীভাবে তার কর্তব্য পালন করবে?’ তদুত্তরে তিনি বললেন, ‘শক্তি দিয়ে পরিশ্রম করবে এবং সেই পরিশ্রমলব্ধ অর্থ দ্বারা নিজে উপকৃত হবে এবং গরিব-দুঃখীজনকে অকাতরে দান-খয়রাত করবে।’ সাহাবিগণ আরজ করলেন, ‘যদি এমন কেউ সুযোগ না পায়?’ নবীজি বললেন, ‘যতই তোমাদের কষ্ট হোক, দুঃখ-দুর্দশায় পতিত অভাবগ্রস্ত গরিব-মিসকিনদের সর্বপ্রকার আপদ-বিপদে সাহায্য-সহযোগিতা করবে। অসহায়-উপায়হীন মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়াবে।’
মানবজাতি প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার অগণিত নিয়ামত উপভোগ করছে, তাই মহান আল্লাহর বান্দা হিসেবে গরিব-অসহায় আর্তমানবতার সেবা, সর্বাঙ্গীণ কল্যাণ ও উপকার সাধন করা মুসলমানদের অবশ্যকর্তব্য। দান-খয়রাতের উপযুক্ত পাত্র হলো সমাজের হতদরিদ্র ব্যক্তিরা এবং যে বা যারা আল্লাহ পাকের দ্বীন ইসলামের খেদমতে থেকে সৎপথে জীবন নির্বাহ করছে, তারাই প্রকৃত ঈমানদার।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।

অর্থমন্ত্রীর পর্যবেক্ষণই এখন উদ্বেগজনক-অর্থনীতির অবস্থা তাহলে ভালো

দেশের অর্থনীতির অবস্থা ভালো রয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিছু ঝুঁকির কথা স্বীকার করে নিয়েও তিনি বলেছেন যে মূল্যস্ফীতি ও লেনদেনের ভারসাম্য পরিস্থিতি নিয়ে গণমাধ্যম ও সুশীল সমাজ নেতিবাচক কথাবার্তা বলছে। তিনি বরং আশাবাদী যে মূল্যস্ফীতি অচিরেই নিম্নমুখী হবে। অর্থমন্ত্রীর এসব মন্তব্যের মধ্য দিয়ে এ রকম একটা বার্তাই জনগণ পাচ্ছে যে অর্থনীতি নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন বা বিচলিত নন। অথবা অর্থনীতির সাম্প্রতিক প্রবণতায় বিচলিত হওয়ার মতো তেমন কিছু ঘটেনি। অথচ দেশের সামগ্রিক অর্থনীতির বর্তমান বাস্তবতা অর্থনীতির এহেন পর্যবেক্ষণকে যথেষ্ট সমর্থন দেয় না। সামষ্টিক অর্থনীতির কিছু সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাকেই যদি অর্থনীতির ভালো অবস্থা হিসেবে বিবেচনা করা হয়, তাহলে তা হবে একটি হতাশাজনক বিষয়।
মূল্যস্ফীতি দিয়ে শুরু করা যাক। সরকারি পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বর মাসে জাতীয় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে প্রায় ১২ শতাংশ। গত দেড় দশকে কোনো মাসে এত উচ্চহারে মূল্যস্ফীতি হয়েছে বলে জানা নেই। আর ১২ শতাংশ হারে এসে ঠেকা প্রায় এক বছর ধরে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়ে চলারই জের। এর ফলে নির্দিষ্ট আয়ের মানুষের প্রকৃত আয় কমে গেছে। নিত্যপণ্যের বাজারে গেলেই টের পাওয়া যায়, অবস্থা কতটা দুঃসহ। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন খাতের বাড়তি ব্যয়। ভর্তুকি কমানোর জন্য জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যার শেষ অভিঘাত চরমভাবে গিয়ে পড়েছে সাধারণ মানুষের ওপর। মালিক-শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়া গণপরিবহন খাতে যুক্তিহীন বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মানুষকে।
আবার বিদ্যুতের দামও বাড়ানোর প্রক্রিয়া চলছে। অথচ বিদ্যুৎ উৎপাদনের অবস্থা বেগতিক। বাসাবাড়িতে তো বটেই, শিল্পকারখানাগুলোও ধুঁকছে জ্বালানির সংকটে। অনেক স্থানে গ্যাস সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে উৎপাদন ব্যয়; শ্রম অসন্তোষ দানা বাঁধার আশঙ্কা তৈরি হচ্ছে। অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে পণ্য রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি হওয়াকেই হয়তো দেখছেন অর্থমন্ত্রী, যেমনটি দেখছেন বাণিজ্যমন্ত্রীও। অথচ এই সময়কালে লক্ষ্যমাত্রা পূরণ তো হয়ইনি, বরং সেপ্টেম্বর মাসের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ কমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি ডলারে উন্নীত হওয়া উদ্যাপন করা হয়েছিল প্রায় দেড় বছর আগে। রিজার্ভ কিন্তু এখনো ওই পর্যায়েই আছে। অথচ আমদানি ব্যয় বেড়ে গেছে। ফলে রিজার্ভের ওপর চাপও বেড়েছে।
অন্যদিকে আর্থিক খাতে চলছে অস্থিরতা, যা ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। শেয়ারবাজারকে ঘিরে সরকারের কর্মকাণ্ড নীতি সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার এক চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ যেন প্রলুব্ধ করে ঝুঁকিপূর্ণ এই বাজারে লাখ লাখ মানুষকে ডেকে আনার পর দায় এড়ানোরই নামান্তর। রাষ্ট্রের কার্যক্রম চালাতে ক্রমাগত বাড়ছে সরকারের ঋণের বোঝা। তাও সরাসরি টাকা ছাপিয়ে। অথচ কমে গেছে কৃষিঋণ বিতরণ। কমে গেছে বিদেশি সহায়তা প্রাপ্তিও। রাজস্ব আয়ে নেই টেকসই অগ্রগতি। আয়কর আদায়ে নানামুখী প্রয়াসে বাইরে থেকে যাচ্ছে উচ্চ আয়ের অতি সম্পদশালীরা। এতে বাড়ছে সামাজিক আয়বৈষম্য, যা ম্লান করে দিচ্ছে গরিবি হার কমে আসার চিত্রকে। অর্থমন্ত্রী মহোদয় কি সামগ্রিকভাবে অর্থনীতির বিষয়গুলো বিবেচনায় এনে পদক্ষেপ নেবেন?

ইংলিশ ক্রিকেটারদের আচরণে অসন্তুষ্ট ধোনি

প্রথম তিন ম্যাচেই দুর্দান্ত জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা জিতেই নিয়েছে স্বাগতিক ভারত। তবে সাফল্যের ধারা অব্যাহত থাকলেও মাঠে ইংলিশ ক্রিকেটারদের আচরণ নিয়ে মোটেই সন্তুষ্ট হতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। প্রতিপক্ষের সঙ্গে এবং নিজেদের মধ্যে সফরকারীদের বদমেজাজি আচরণ একেবারেই মেনে নিতে পারেননি এই ভারতীয় অধিনায়ক। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে এ আচরণ শুধরে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের ঘাম ঝরানো জয়ের পরে ধোনি সাংবাদিকদের বলেছেন, ‘সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ফিল্ডিংয়ের সময় কেউ যখন চাপের মুখে থাকে তখন বেশির ভাগ ক্রিকেটারই অনেক ভুলত্রুটি করে। আর এ আচরণগুলো দিয়েই কোনো দলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণাটা তৈরি হয়। ইংল্যান্ড খুবই ভালো একটা দল। কিন্তু তাদের একসঙ্গে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষত যখন তারা আশানুরূপ ফলাফলটা পাচ্ছে না।’
দিল্লিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পরেও বেশ কিছু ইংলিশ ক্রিকেটারকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছিলেন আম্পায়াররা। এবার বাকি দুটি ম্যাচের জন্যও তাদের উদ্দেশে একই আহ্বান জানিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘মাঠে টুকটাক কিছু কথাবার্তা বলাতে কোনোই সমস্যা নেই। এতে খেলাটা আরও উপভোগ্য হয়ে ওঠে। আর সব সময়ই তো কেউ একটা বন্ধুত্বপূর্ণ সিরিজ আশা করতে পারে না। কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত যে সেগুলো যেন খুব ব্যক্তিগত পর্যায়ে না চলে যায়। আমার মনে হয় পরবর্তী দুটি ম্যাচের জন্য ইংল্যান্ডের পরিকল্পনা পরিবর্তন করা উচিত।

রাহুলের পাশ থেকে রিভলবারসহ এক ব্যক্তি আটক

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর অতি কাছ থেকে রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকা আমেথিতে এ ঘটনা ঘটে।
যদিও আটক ব্যক্তি বলেছেন, নিজের নিরাপত্তার জন্য তিনি তাঁর কাছে রিভলবার রেখেছিলেন। তিনি বলেন, বাবা ও ভাই হত্যার দ্রুত তদন্তের আবেদন জানাতে তিনি রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।
আটক ব্যক্তি বলেন, ‘আমি রাহুল গান্ধীকে একটি আবেদনপত্র দিতে এসেছিলাম। নিজের নিরাপত্তার জন্য আমি রিভলবার রেখেছিলাম। এখানে আমার একটি দোকান আছে। গ্রামের মানুষ আমাকে ভালোভাবেই চেনে।’

ওহাইওতে ৪৮টি বন্য প্রাণীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি ব্যক্তিগত চিড়িয়াখানা থেকে ছেড়ে দেওয়া ৪৮টি বন্য প্রাণীকে অবশেষে গুলি করে হত্যা করা হয়েছে। গত বুধবার মাত্র ছয়টিকে জীবিত ধরা গেলেও এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে বাকিগুলো হত্যা করা হয়। চিড়িয়াখানাটির মালিক টেরি থম্পসন আগের দিন মঙ্গলবার প্রাণীগুলোকে ছেড়ে দিয়ে আত্মহত্যা করেন।
ওহাইও অঙ্গরাজ্যের জেন্সভিল এলাকার কাছে মুশকিনগাম কাউন্টি অ্যানিমেল খামারটি অবস্থিত। এটির মালিক টেরি থম্পসন (৬২) গত মঙ্গলবার প্রাণীগুলোর খাঁচা খুলে দিয়ে নিজে আত্মহত্যা করেন। তাঁকে তাঁর খামারবাড়ির গাড়িসড়কে মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রাণীগুলোর আটকাভিযানে গুলির নির্দেশ দেওয়া শেরিফ ম্যাট লুটজ জানান, মোট ৫৬টি প্রাণী খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়। শিকারি বাহিনী যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন সন্ধ্যা হয় হয়। সে সময় প্রাণীগুলো এদিক-সেদিক ছোটাছুটি করছিল। এগুলো যাতে পালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে গুলি করা ছাড়া তখন আর কোনো বিকল্প ছিল না। কারণ, জনগণের নিরাপত্তাই তাঁদের একমাত্র বিবেচ্য ছিল বলে জানান শেরিফ লুটজ।
শেরিফ আরও জানান, ছেড়ে দেওয়া প্রাণীগুলোর মধ্যে একটি ভালুক, তিনটি চিতাবাঘ ও দুটি বানরকে জীবিত অবস্থায় ধরা সম্ভব হয়েছে। বাকি ৪৮টি প্রাণীকে হত্যা করা হয়।

নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত হতে পারে ১১ নভেম্বর

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের বিষয়ে আগামী ১১ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ওই দিন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর দূতেরা বৈঠকে বসবেন। গতকাল বুধবার কূটনীতিকেরা এ কথা জানান।
গত মঙ্গলবার পরিষদের সদস্য দেশগুলোর দূতদের সঙ্গে বৈঠকের পর একজন কূটনীতিক জানান, ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাবে কি না, ১১ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ফিলিস্তিন কর্তৃপক্ষ চাইলে এ বিষয়ে ভোট হবে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত ২৩ সেপ্টেম্বর দেশটির পূর্ণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। সে অনুযায়ী বিষয়টির নিষ্পত্তির সময় নির্ধারণে দেরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকে আশা করছেন, আগামী সপ্তাহে ফিলিস্তিন-ইসরায়েল আলোচনার মাধ্যমে সমাধান আসবে।

অনশন ভাঙলেন বহিষ্কৃত সেই আফগান এমপি

অনশন ভেঙেছেন আফগানিস্তানের পার্লামেন্ট থেকে বহিষ্কৃত সেই নারী এমপি সেমিন বারেকজাই। অনশন শুরুর ১৭ দিন পর গত বুধবার তা ভাঙেন তিনি। পার্লামেন্টে পুনর্বহাল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন সেমিন।
ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভের অভিযোগে সেমিনসহ নয়জন এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়। এরপর সেমিন পার্লামেন্ট ভবনের বাইরে তাঁবু স্থাপন করে অনশন শুরু করেন।
আফগানিস্তানের ধর্মীয় নেতারা অনশনকে ইসলামের পরিপন্থী বলে ঘোষণা দিলে অনশন ভাঙার ব্যাপারে নমনীয় হন সিমেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সিনেটর সাবগাতুল্লাহ মুজাদ্দেদি গত বুধবার এমপি সিমেনের অনশন ভাঙান।
এদিকে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ বলেছে, সেমিন বারেকজাইকে আইনগতভাবে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। এখন তিনি অনশন করলেও এর কোনো দায় তাদের নেই।
৩২ বছর বয়সী সিমেন বারেকজাই গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের প্রদেশ হেরাত থেকে নির্বাচিত হন। গত আগস্টে দেশটির নির্বাচন কমিশন সিমেন বারেকজাইসহ নয়জন এমপিকে ভোট কারচুপির দায়ে অযোগ্য ঘোষণা করে। এর প্রেক্ষিতে তাঁদের পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়।

গাদ্দাফির স্ত্রী ও সন্তানেরা

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি গতকাল বৃহস্পতিবার নিহত হলেও তাঁর স্ত্রী-সন্তানদের ভাগ্যে কী ঘটেছে, তা স্পষ্ট নয়। বিভিন্ন সময়ে গণমাধ্যমগুলোতে পাওয়া তথ্য অনুযায়ী তাঁদের অবস্থা তুলে ধরা হলো:
ফাতিহা: গাদ্দাফির প্রথম স্ত্রী ফাতিহা ছিলেন একজন স্কুলশিক্ষিকা। এই স্ত্রীর ঘরে একমাত্র সন্তান মোহাম্মদ। লিবিয়ার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ও একটি টেলিযোগাযোগ কোম্পানিরও প্রধান ছিলেন তিনি।
সাফিয়া: গাদ্দাফির দ্বিতীয় স্ত্রীর নাম সাফিয়া। বিদ্রোহীরা ত্রিপোলি দখল করার পর আলজেরিয়ায় পালিয়ে যান সাফিয়া। তাঁদের ঘরে হয় ছয় ছেলে ও এক মেয়ে। এ ছাড়া তাঁরা মিলাদ ও হান্না নামের দুই ছেলেমেয়েকে দত্তক নেন। ১৯৮৬ সালে হান্না খুন হন।
সাইফ আল ইসলাম: গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলামকে লিবিয়ার ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে ভাবা হতো। ত্রিপোলির পতনের পরপরই এনটিসি দাবি করেছিল, সাইফকে তারা আটক করেছে। তবে এ দাবির কয়েক ঘণ্টা পরই সাইফ জনসমক্ষে আসেন।
সাদি: ত্রিপোলির পতনের পর গত সেপ্টেম্বরে সাদি গাদ্দাফি প্রতিবেশী দেশ নাইজারে পালিয়ে যান।
মুতাসিম: এনটিসির অভিযানে সিরতে শহরেই মুতাসিম নিহত হন বলে দাবি করা হয়েছে।
হান্নিবেল: হান্নিবেল গাদ্দাফির বিরুদ্ধে অনেক সহিংস ঘটনার অভিযোগ রয়েছে। ২০০৮ সালে জেনেভার একটি হোটেলে দুই কর্মীকে পেটানোর অভিযোগে তিনি স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনিও পলাতক।
সাইফ আল আরব: গত ৩০ এপ্রিল ত্রিপোলিতে ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির আরেক ছেলে সাইল আল আরব ও গাদ্দাফির তিন নাতি নিহত হন।
খামিস: লিবিয়ার সেনাবাহিনীতে মুয়াম্মার গাদ্দাফির অন্যতম প্রতাপশালী ছেলে হিসেবে খামিস পরিচিত ছিলেন। খামিস নিহত হয়েছেন বলে একাধিকবার এনটিসি দাবি করলেও নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি।
আয়শা আল গাদ্দাফি: গাদ্দাফির মেয়ে আয়শা গাদ্দাফি জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে রক্ষার আন্তর্জাতিক আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ছিলেন। গত আগস্টে আয়শা আলজেরিয়া পালিয়ে যান।
মিলাদ: পালিত ছেলে মিলাদ ১৯৮৬ সালে লিবিয়ায় মার্কিন বোমা হামলা থেকে গাদ্দাফিকে রক্ষা করেন।

গ্রিসে ধর্মঘটে জনতা-পুলিশ ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর

গ্রিস সরকাুেরর ব্যয় সংকোচন বিলের বিরুদ্ধে ডাকা ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত বুধবার ধর্মঘটের প্রথম দিনে এথেন্সে পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ৪৫ জন আহত হয়। এ সময় আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর চলে। চূড়ান্ত ভোটের জন্য গতকাল বৃহস্পতিবার বিলটি পার্লামেন্টে তোলার কথা।
ঋণের ভারে জর্জরিত গ্রিসের দেউলিয়াত্ব ঠেকাতে এই ব্যয় সংকোচন। নতুন বিলটিতে বিভিন্ন খাতে কর বাড়ানো, মজুরি কমানো ও চাকরির ক্ষেত্র কমানোর প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে গ্রিসের বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের সংগঠন জিএসইই এবং সরকারি কর্মীদের একটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।
গত বুধবার গ্রিসের পার্লামেন্টে ওই বিল ১৫৪-১৪১ ভোটে প্রাথমিকভাবে অনুমোদিত হয়। গতকাল ওই বিল অনুমোদনে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হওয়ার কথা।
ধর্মঘটের প্রথম দিনে পার্লামেন্টের আশপাশের সড়কগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এসব সড়কে অবস্থান নেওয়া বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দিতে দাঙ্গাপুলিশ শক্তি প্রয়োগ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ক্ষুব্ধ জনতা আশপাশের দোকানপাট, ব্যাংক, হোটেলসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। জনতাও পুলিশকে লক্ষ্য করে বোমা ও পাথর ছুড়ে এর পাল্টা জবাব দেয়। এথেন্সের পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘটের কারণে সড়কে পড়ে থাকা আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ধর্মঘটে সংহতি প্রকাশ করে বিমানের ট্রাফিক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা-কর্মচারীরা বুধবার ১২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বেশ কিছু ফ্লাইট বাতিল হয়ে যায়। পরে আবার তাঁরা কাজে যোগ দেন।
এ পরিস্থিতিতে দেশটির ক্ষমতাসীন দলের চিফ হুইপ ‘চূড়ান্ত’ সমাধানে পৌঁছার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। চিফ হুইপ ক্রিসটোস প্রোটোপাপ্পাস বলেন, ‘বুধবার কী ঘটেছে তা দেখার জন্য ইউরোপীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ, এ পরিস্থিতি চলতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে এই জনগণ আরও ক্ষুব্ধ হয়ে উঠবে। তা বিভিন্ন দেশে ছড়িয়েও পড়বে।’ তিনি বলেন, এ সমস্যা এরই মধ্যে পর্তুগাল ও ইতালিতে ছড়িয়ে পড়েছে। এরপর এটা ফ্রান্স ও বেলজিয়ামে ছড়িয়ে পড়বে।’
গ্রিস সরকার ঋণের ভার সামলাতে হিমশিম খাচ্ছে। দেশটি দেউলিয়া হয়ে পড়লে ইউরো জোনে তার প্রভাব পড়বে। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন (্ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গ্রিসকে দুটি সহায়তা প্যাকেজ দেওয়ার প্রস্তাব করে। আর এ জন্য সরকারের বিভিন্ন খাতে কঠোর ব্যয় সংকোচন নীতি গ্রহণের শর্ত দেয়। এর ধারাবাহিকতায় গ্রিস ব্যয় সংকোচনের উদ্যোগ নেয়।
গ্রিস সরকারের ঋণের পরিমাণ দেশটির জিডিপির ১৬২ শতাংশে পৌঁছেছে। এরপর আইএমএফ ও ইইউয়ের শর্ত অনুযায়ী সহায়তা প্যাকেজ পেতে সরকারের ব্যয় সংকোচন নীতির ফলে দেশটিতে বেকারত্বের হার পৌঁছেছে সাড়ে ১৬ শতাংশে।

হাক্কানির বিরুদ্ধে সামরিক অভিযান চলছে: হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে এবং সীমান্তের অপর পাশে নিরাপদ আশ্রয়স্থল থেকে এদের বিতাড়িত করতে পাকিস্তানকেও অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কাবুলে যৌথ সংবাদ সম্মেলন করেন হিলারি। এ সময় তিনি বলেন, ‘হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। কয়েক দিন ধরে আফগানিস্তানের অভ্যন্তরে বড় ধরনের অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। হাক্কানির সদস্যদের গ্রেপ্তার ও বিতাড়িত করা হচ্ছে।’
এ ছাড়া হাক্কানির অর্থ সংগ্রহ ও অন্যান্য কার্যক্রম বন্ধ করতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি কাবুলে মার্কিন দূতাবাস ও ন্যাটো দপ্তরে হামলার জন্য হাক্কানিকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অভিযোগ করে, পাকিস্তানি কর্তৃপক্ষ এই জঙ্গি সংগঠনকে সহযোগিতা করছে।
হিলারি জানান, পাকিস্তানের অভ্যন্তরে নিরাপদে আশ্রয় নিয়ে এই সংগঠন তাদের কর্মকাণ্ড চালাচ্ছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘এখন প্রশ্ন হলো, তাদের বিতাড়িত করতে পাকিস্তান কতটা সহযোগিতা করবে।’
হিলারি ক্লিনটন গত বুধবার আকস্মিক সফরে আফগানিস্তানে যান। গতকাল আফগানিস্তান থেকে তাঁর পাকিস্তান সফরে যাওয়ার কথা। সেখানে তাঁর সঙ্গে যোগ দেবেন সিআইএর প্রধান ডেভিড পেট্রাউস ও মার্কিন সেনা কর্মকর্তা মার্টিন ডিম্পসে।
হিলারি বলেন, ‘হাক্কানিকে তাদের নিরাপদ আশ্রয়স্থল থেকে বিতাড়িত করতে এবং আফগান সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সহযোগিতা করার জন্য পাকিস্তানকে আমরা জোর চাপ দেব।

গাদ্দাফির আলোড়ন তোলা মন্তব্য

ক্ষমতায় আসার পর মুয়াম্মার গাদ্দাফি বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর এসব মন্তব্য থেকে বাছাই করা কিছু অংশ এখানে তুলে ধরা হলো:
‘আমি একজন আন্তর্জাতিক নেতা। আরব শাসকদের প্রধান। আফ্রিকার রাজাদের রাজা। আর মুসলিমদের ইমাম। আমার যে আন্তর্জাতিক মর্যাদা, তা আমার নিচু স্তরে নামার বিষয়টি অনুমোদন করে না।’—২০০৯ সালের ৩০ মার্চ এক সমাবেশে এই মন্তব্য করেন গাদ্দাফি। সেখানে সৌদি আরবের বাদশা আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তাঁর এই মন্তব্য দ্য স্কচম্যান-এ প্রকাশিত হয়।
‘লিবিয়া ছাড়া বিশ্বে আর কোনো গণতান্ত্রিক দেশ নেই।’—২০০৮ সালের ২৩ মার্চ নিউইয়র্ক সিটিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় গাদ্দাফি এ কথা বলেন।
‘আমি বিশ্বাস করি যে ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান ইহুদি ও ফিলিস্তিনিদের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এর নাম “প্যালেস্টাইন” হতে পারে, আবার “ইসরাটাইনও” হতে পারে। কিংবা তাদের পছন্দমতো অন্য কোনো নামও হতে পারে। এটাই হচ্ছে মূল সমাধান। অন্যথায় ভবিষ্যতে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে।’—২০০৭ সালের ২৭ মার্চ আল-জাজিরায় প্রচারিত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন গাদ্দাফি।
‘যদি কোনো সমাজে কোনো শোকের অনুষ্ঠানে একদল লোক সাদা পোশাক পরে এবং আরেক দল পরে কালো পোশাক, তাহলে একদল সাদা পোশাকের অনুরাগী হয়ে কালো পোশাক অপছন্দ করবে। একই সঙ্গে অপর দল কালো পোশাকের অনুরাগী হয়ে সাদা পোশাক অপছন্দ করবে। এই মনোভাবের বিরূপ প্রভাব শরীরের কোষে কোষেও ছড়িয়ে পড়বে।’—১৯৭৫ সালে প্রকাশিত গাদ্দাফির বই দ্য গ্রিন বুক থেকে এই উদ্ধৃতি নেওয়া হয়েছে।
‘আব্রাহাম লিংকন এমন এক ব্যক্তি, যিনি কারও কোনো সহযোগিতা ছাড়াই নিজেকে গড়ে নিয়েছিলেন। তাঁর ও আমার মধ্যে নির্দিষ্ট কিছু সাদৃশ্য রয়েছে।’—মেরি কলভিন রচিত ‘গাদ্দাফি, দ্য ম্যান দ্য ওয়ার্ল্ড লাভস টু হেট’ নিবন্ধ থেকে গাদ্দাফির এই উক্তি নেওয়া হয়েছে।
‘অন্তঃসত্ত্বা কোনো নারীকে প্যারাসুটে করে লাফিয়ে পড়তে বললে কেউ কিন্তু অভিযোগ করতে পারবে না।’—১৯৭৫ সালের ২৩ জুলাই টাইম সাময়িকীতে গাদ্দাফির এই মন্তব্য প্রকাশিত হয়।

বিশিষ্টজনের প্রতিক্রিয়া : বিএনপির ওপর পদ্মা সেতুর দুর্নীতির দায় চাপানো হাস্যকর by রকিবুল হক

বিএনপির দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল আমার দেশকে দেয়া প্রতিক্রিয়ায় তারা বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য একদিকে হাস্যকর, অন্যদিকে জাতির জন্য চরম লজ্জার বিষয়। কারণ পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয়েছে বর্তমান সরকারের সময়ে। দুর্নীতি হলে তাদের সময়েই হয়েছে, যে কারণে বিশ্বব্যাংক ওই প্রকল্পের অর্থছাড় স্থগিত করতে বাধ্য হয়েছে।

আফ্রিকার ‘রাজার রাজা’ গাদ্দাফির করুণ বিদায়

মুয়াম্মার গাদ্দাফি। প্রকৃত নাম মুয়াম্মার মোহাম্মদ আবু মিনায়ার আল-গাদ্দাফি। কর্নেল গাদ্দাফি নামেই সর্বাধিক পরিচিত। নিজেকে জাহির করতেন ‘দ্য ব্রাদার লিডার’, কখনো ‘গাইড অব দ্য রেভল্যুশন’, কখনো আবার ‘কিং অব দ্য কিংস অব আফ্রিকা’ নামে। লিবিয়ার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয়, নিজেকে লিবিয়ার নেতা হিসেবেই পরিচয় দিতে পছন্দ করতেন তিনি। তবে পশ্চিমা বিশ্বের কাছে গাদ্দাফি মানেই একগুঁয়ে ও জেদি ‘স্বৈরশাসক’ আর সন্ত্রাসবাদী।
৪২ বছর ধরে শক্ত হাতে লিবিয়া শাসনকারী সেই ‘রাজার রাজা’ গাদ্দাফির জীবনের শেষ পরিণতি হলো অত্যন্ত করুণ। রাজধানী ত্রিপোলির পতনের পর প্রায় তিন মাস ধরে আত্মগোপনে থাকা গাদ্দাফি গতকাল বৃহস্পতিবার ধরা পড়েন অন্তর্বর্তী সরকারের অনুগত যোদ্ধাদের হাতে। যোদ্ধাদের দাবি অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় ধরা পড়ার পর তিনি গতকালই মারা গেছেন।
গাদ্দাফির জন্ম উপকূলীয় সিরত্ এলাকায়, ১৯৪২ সালে। বাবা-মা ছিলেন বেদুইন। সেখানেই বেড়ে ওঠা। শিক্ষাজীবনে ভূগোল বিভাগে ভর্তি হয়েছিলেন বেনগাজি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেনাবাহিনীতে যোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের পাঠ আর শেষ করতে পারেননি।
১৯৬৯ সালে ২৭ বছরের তরুণ গাদ্দাফি সেনাবাহিনীর একজন কর্নেল। অল্প কিছু সহযোগী নিয়ে রক্তপাতহীন এক অভ্যুত্থানে হটিয়ে দেন রাজা ইদ্রিসকে। ক্ষমতা দখলের পরই গাদ্দাফি নিজেকে আরব বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে তৎপর হন। সাম্রাজ্যবাদবিরোধী ভাবাদর্শ গ্রহণ করে দেশের বৃহৎ প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেন। মিসরের নেতা জামাল আবদেল নাসের এবং তাঁর আরব সমাজতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শের অনুরাগী ছিলেন তিনি। লিবিয়া, মিসর ও সিরিয়াকে নিয়ে একটি ফেডারেশন গঠনের চেষ্টা করে ব্যর্থ হন। ১৯৭৭ সালে তিনি দেশের নাম বদলে ‘গ্রেট সোশ্যালিস্ট পপুলার লিবিয়ান আরব জামাহিরিয়াহ’ করেন।
ক্ষমতা গ্রহণের পর থেকেই ‘স্বৈরশাসক’ হিসেবে তাঁর বিরোধিতা শুরু করেন সমালোচকেরা। সুশীল সমাজ ও ভিন্নমতাবলম্বীদের দমন-পীড়নের অভিযোগ ওঠে। গত শতকের সত্তরের দশকে প্রতিবাদ-বিক্ষোভের দায়ে ত্রিপোলি, বেনগাজিসহ অনেক শহরে ছাত্রদের প্রকাশ্যে ফাঁসি দেন গাদ্দাফি। আশির দশকে বিরোধীরা অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়। গাদ্দাফির সবচেয়ে ভয়ংকর নৃশংসতা ছিল সম্ভবত আবু সালিম কারাগারের এক হাজার ২০০ বন্দীকে হত্যা করা। নিরস্ত্র ওই বন্দীদের তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যা করা হয়।
১৯৭৮ সালে ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তিচুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গাদ্দাফির। এ ঘটনার পর আরব বিশ্বের অনেক দেশ তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন তিনি নজর দেন আফ্রিকার দিকে। তিনি স্বপ্ন দেখতে থাকেন আফ্রিকা যুক্তরাষ্ট্র করার। তাতে ব্যর্থ হলেও আফ্রিকান ইউনিয়ন গঠনে তাঁর অসামান্য ভূমিকা ছিল। ২০০৮ সালে আফ্রিকান শাসকদের এক সম্মেলনে গাদ্দাফিকে ‘আফ্রিকার রাজাদের রাজা’ ঘোষণা করা হয়।
তবে পশ্চিমা বিশ্বের কাছে গাদ্দাফি মানে ‘স্বৈরশাসক’ ও ‘সন্ত্রাসবাদী’। ১৯৮৬ সালে বার্লিনে একটি নাইট ক্লাবে বোমা হামলার জন্য দায়ী করা হয় লিবিয়াকে। তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ‘মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর’ হিসেবে অভিহিত করেন গাদ্দাফিকে। এ ছাড়া ১৯৮৮ সালে লকারবি বিমান হামলার জন্য দায়ী করা হয় গাদ্দাফিকে। পরে ওই হামলায় নিহত ২৭০ জনের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হন তিনি।
গত ফেব্রুয়ারিতে গণ-অভ্যুত্থানে তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেন আলী ও মিসরের হোসনি মোবারকের পতনে উদ্বুদ্ধ হয়ে গাদ্দাফিকে হটাতে রাজপথে নেমে পড়ে লিবিয়ার জনগণ। দীর্ঘ আট মাসের আন্দোলন ও সশস্ত্র যুদ্ধে অসংখ্য প্রাণের বিনিময়ে লিবিয়া এখন গাদ্দাফির স্বৈরশাসনমুক্ত।

বিনাশুল্কে ভারতকে করিডোরের বিরুদ্ধে সোচ্চার হোন - খালেদা : রোডমার্চে ব্যাপক অংশগ্রহণে জনগণকে অভিনন্দন

দেশের উত্তরাঞ্চল অভিমুখে দু’দিনের রোডমার্চ ও সমাবেশগুলোতে সব স্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ও ব্যাপকভাবে অংশ নেয়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জনসাধারণের প্রতি অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও গোপনে ভারতকে ট্রানজিটের নামে করিডোর সুবিধা দেয়ায় ক্ষোভ জানিয়ে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে এসবের বিরুদ্ধে সোচ্চার ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রোডমার্চ সফল করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে গতকাল গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাংকের রিপোর্ট : ব্যবসা পরিবেশে চার ধাপ অবনতি বাংলাদেশের

বিদ্যুত্ ও জ্বালানি সঙ্কটের কারণে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশে ব্যবসা পরিবেশের (Easing doing business) অবনতি হয়েছে চার ধাপ। বাংলাদেশের অবস্থান ১৮৩টি দেশের মধ্যে ১১৮ থেকে নেমে ১২২-এ দাঁড়িয়েছে। আর ব্যবসায়ে অনুকূল পরিবেশের দিক থেকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। গতকাল বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি) প্রকাশিত বিভিন্ন দেশের ব্যবসায়িক পরিবেশের অবস্থা সূচক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে।

সরকারি প্রেসনোট : পদ্মা সেতুর কাজ থেমে নেই : দরপত্র অনুমোদনে বিশ্বব্যাংককে অনুরোধ

দ্মা সেতুর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনসহ যেসব কাজ শুরু ও বাস্তবায়ন করা হয়েছে সেসব ব্যাপারে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছে সরকার। ‘পদ্মা সেতুর কাজ থেমে নেই’ শিরোনামে সরকার গতকাল তথ্য অধিদফতর থেকে এক প্রেস নোট জারি করে। এতে জানানো হয়, পদ্মা সেতুতে সরকার গৃহীত ব্যবস্থা অনুযায়ী ভবিষ্যতেও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

নোবেলজয়ী পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান - হাসিনা : ‘রনি মীরজাফর : রাস্তা থেকে এনে এমপি বানিয়েছি’ by এমরান হোসাইন

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একজন নোবেল বিজয়ীও এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। পদ্মা সেতু যাতে না হয়, তার জন্য আন্তর্জাতিক পর্যায়ে তদবির করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ রয়েছে ওই নোবেল বিজয়ীর—বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি নিজ দলের সংসদ সদস্যদের সব ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী দৃঢ়তা প্রকাশ করে বলেন, তার সরকারের সময়ই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হবে।

আরব মরু ঈগলের আমৃত্যু লড়াই by গোলাম সরোয়ার

তিনি ছিলেন লৌহমানব। তিনি ছিলেন আরব-আফ্রিকার আদিগন্ত মরুর দুরন্ত বেদুঈন বাদশা। বর্ণাঢ্য ছিল তার লাইফস্টাইল। আর সেজন্য দীর্ঘ চার দশক ধরেই ছিলেন দুনিয়াজুড়ে আলোচনায়।গতকাল ঘটেছে সেই মরুঈগলের অবসান। আরব বিশ্বের বহুল আলোচিত ও সমালোচিত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। টানা ৪২ বছর দেশটির ক্ষমতায় ছিলেন। সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ছিল তার মূল অনুপ্রেরণা। একাধারে তিনি ছিলেন বিলাসী ও একগুঁয়ে। তার নিরাপত্তায় সঙ্গে রাখতেন নারী দেহরক্ষী। রহস্যময় জীবন বেছে নিয়েছিলেন তিনি।

গাদ্দাফি নিহত

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি গতকাল তার জন্মস্থান সির্তের অদূরে বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর নিহত হয়েছেন। লিবিয়ার টেলিভিশনে গাদ্দাফির মৃতদেহের ছবি দেখানো হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মাহমুদ জিবরাইল গাদ্দাফি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তথ্যমন্ত্রী মাহমুদ শাম্মাম বলেছেন, গাদ্দাফি যেখানে লুকিয়ে ছিলেন, বিদ্রোহীরা সেখানে অভিযান চালালে তিনি পালানোর চেষ্টা করলে গুলিতে নিহত হন। তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে গোপন একটি স্থানে।

শুধুই চিঠি চালাচালি

ত্তরাঞ্চলে বিসিকের (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) ৭টি শিল্পনগরী সম্প্রসারণের জন্য নেওয়া প্রকল্পটি চিঠি চালাচালিতে আটকে আছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদনের অপেক্ষায় থাকা এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধনের জন্য পরিকল্পনা কমিশন থেকে মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর পর বিসিকের পক্ষ থেকে আবার নতুন করে ডিপিপি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কবে নাগাদ প্রকল্পটি পরিকল্পনা কমিশনে উত্থাপন করা হবে এবং তা অনুমোদিত হবে সে ব্যাপারে বিসিকের কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রাজধানীতে পর্যটন মেলা শুরু

দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা গতকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জিএম কাদের এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ও সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন থাকার পরও বিশ্বমানের পর্যটন অবকাঠামো সুবিধা ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পর্যটকরা আমাদের দেশে আসতে চান না। বিশ্বে পর্যটন বাজার ধরতে হলে আমাদের অবশ্যই পর্যটকদের বিশ্বাসযোগ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অর্থনীতির ঝুঁকি মোকাবেলায় সরকারের পদক্ষেপ বিচ্ছিন্ন

র্থনীতির ঝুঁকি মোকাবেলায় সরকারের পদক্ষেপকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, এক বছর আগে সিপিডির বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে অর্থনীতির সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। সেসব সতর্কতা সরকার আমলে নেয়নি। আগামী বছরের অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় সরকারের সামনে একটি 'অদ্ভুত সৃজনশীল' রয়েছে বলে জানান তিনি।ঢাকায় দক্ষিণ এশীয় চতুর্থ অর্থনৈতিক সম্মেলন (এসএইএস-৪) উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব মন্তব্য করেন দেবপ্রিয়।

বাংলাদেশে ব্যবসা পরিবেশের অবনতি

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য শুরু এবং পরিচালনা আগের চেয়ে আরও কঠিন হয়েছে। একটি দেশে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ব্যবসা-বাণিজ্যের পরিবেশ কতটুকু সহজ তার ওপর বিশ্বব্যাংক পরিচালিত জরিপে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর ১৮৩টি দেশের ব্যবসা-বাণিজ্য পরিবেশের ওপর বিশ্বব্যাংকের 'ডুয়িং বিজনেস রিপোর্ট-২০১২' গতকাল প্রকাশিত হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১২২তম। গত বছরের রিপোর্টে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮ নম্বরে। বিদ্যুৎ সংযোগ পেতে দ্বিতীয় খারাপ অবস্থার দেশ হয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৮২তম।

উমরের ডাবল সেঞ্চুরি

শ্রীলংকার বোলাররা সম্ভবত খুবই ফেভারিট পাকিস্তানি ব্যাটসম্যানদের কাছে। না হয় কেন, ২০০৭-এর পর পাকিস্তানি ব্যাটসম্যানরা দেড়শ'র বেশি যত ইনিংস খেলেছেন তার সবই লংকানদের বিপক্ষে! ইউনিস খানের ৩১৩, কামরান আকমলের ১৫৮*, ফওয়াদ আলমের ১৬৮-র পর সর্বশেষ তৌফিক উমরের ২৩৬ রান এলো একই প্রতিপক্ষের বিপক্ষে। আবুধাবি টেস্টে ওপেনার তৌফিকের ক্যারিয়ারসেরা ২৩৬ রানের ওপর ভর করে রানের পাহাড়ে চড়েছে পাকিস্তান।

বার্সার 'গোল লজ্জা'

লিওনেল মেসি ও আন্দ্রে ইনিয়েস্তার চমৎকার বোঝাপড়ায় দশম মিনিটেই গোলের দেখা পেয়েছিল বার্সেলোনা। এই গোল প্লজেনের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল বার্সা সমর্থকদের। চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বে নিজেদের মাঠের এ ম্যাচে জয় বার্সেলোনা পেয়েছে; কিন্তু বড় জয় নয়। বলের ওপর বার্সেলোনার নিয়ন্ত্রণ ছিল শতকরা ৭৭ ভাগ। প্লজেনের গোল লক্ষ্য করে ১৮টি শট নিয়েছে বার্সেলোনা। যার পাঁচটি ছিল পোস্টে। বিপরীতে প্লজেন একটি শটও নিতে পারেনি বার্সেলোনার জালে। তার পরও বড় জয় নয় বার্সেলোনার। মাত্র ২-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। আন্দ্রে ইনিয়েস্তা ও ডেভিড ভিয়া করেন গোল দুটো।

'দল কিছু পেলে আমিও কিছু পাব'

কাঁধে কাঁধ রেখে ক্যারিবীয় দল যখন মাঠে গোল হয়ে দাঁড়ায়, তখন আর কাউকে না চেনা গেলেও একজনকে ঠিকই চিনতে পারেন ফটোগ্রাফাররা। তিনি দেবেন্দ্র বিশু। শারীরিক গঠন এবং গৌর বর্ণের কারণে ক্যারিবীয়দের আর সবার চেয়ে একটু যেন আলাদা। এমনকি তার নামের মধ্যেও কিছুটা বাঙালিয়ানা আছে। বাংলাদেশে খুঁজলেও বিশু নামের অনেককেই পাওয়া যাবে। আপনার নামটি কিন্তু বাঙালিদের মতো? মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পথেই কথাটি শুনে দাঁড়িয়ে গেলেন। 'আমার নামের অর্থ জানেন। বিশু মানে ওয়ার্ল্ড। এখানেও কি ওয়ার্ল্ড নামের কেউ আছে?' লাজুক বিশু আর উত্তরটি শোনার অপেক্ষায় থাকলেন না। বোলিং সেশন শেষে ব্যাটিং করতে হবে।

অভিষেকের মঞ্চ তৈরি by সঞ্জয় সাহা পিয়াল,

সেদিন মজা করেই দুটো ট্রফির একটি মুশফিকের হাতে তুলে দিয়েছিলেন স্যামি। ফলও পেয়েছিলেন পরের দিন টি২০ ট্রফিটা সত্যি সত্যিই মুশফিকের হাতে ছেড়ে দিয়ে। গতকালও চট্টলায় যখন দুই টেস্ট সিরিজের ট্রফিটা কালো কাপড়ে মুড়িয়ে টেবিলে রাখা হলো, রসিক স্যামি তখনও রাশভারী সংবাদ সম্মেলনে হাসির রোল তুলে দিলেন কাপড়ের মধ্যেই মুখ ঢুকিয়ে ট্রফি দর্শন করে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন মনে করিয়ে দিলেন, 'ট্রফিটা মুশফিকের হাতেই দিয়ে দিন...।' এবারও বড় হৃদয়ের পরিচয় দিলেন স্যামি। 'অসুবিধা কী, মুশফিকই ট্রফিটা নিক...।' হেসে বললেও এটা যে স্যামির কৌশলী এবং ভয়ঙ্কর রঙ চড়ানো মিথ্যা, তা বলার অপেক্ষা রাখে না।

রাহুল গান্ধীর মঞ্চের কাছ থেকে রিভলবারসহ যুবক আটক

ভারতের আমেথিতে কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর মঞ্চের কাছ থেকে গতকাল রিভলবারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এর আগে সকালের দিকে ফুরসাতগঞ্জ বিমানবন্দর থেকে আমেথি যাওয়ার পথে বাবুগঞ্জ খসড়া নামক স্থানে একদল গ্রামবাসী রাহুলের গাড়ির গতিরোধ করে আগামী বিধানসভা নির্বাচনে সৎ প্রার্থীকে দলের মনোনয়ন দেওয়ার দাবি জানায়। খবর হিন্দুস্তান টাইমস ও জিনিউজ অনলাইনের।

তালেবানের জন্য আলোচনার দরজা খোলা :হিলারি

রাজনৈতিক আলোচনার মাধ্যমে তালেবানের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনার দরজা এখনও খোলা আছে। আফগানিস্তান সফরে হিলারি এই আহ্বান জানান। গতকাল আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করেন হিলারি। কারজাইয়ের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানে যান তিনি। খবর এএফপি ও ডন অনলাইনের।

থাই প্রধানমন্ত্রীর আশঙ্কা-বন্যায় তলিয়ে যেতে পারে ব্যাংকক

লমান বন্যাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে থাইল্যান্ডে সতর্কতা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। বন্যা থেকে রাজধানী ব্যাংকককে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। দেশটির মধ্যাঞ্চল থেকে পানি নামতে থাকায় দক্ষিণাঞ্চলে অবস্থিত রাজধানী ব্যাংকক ভয়াবহ বন্যার ঝুঁকির মধ্যে পড়েছে। দিন-রাতের পরিশ্রমে বাঁধ রক্ষা করে ও চুইয়ে আসা পানি অপসারণ করে শহরটিকে এখন পর্যন্ত বন্যামুক্ত রাখা গেলেও সেটি আর সম্ভব হচ্ছে না। আরও বৃষ্টি হলে শহররক্ষা বাঁধ উপচে প্রবেশ করা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে ব্যাংকক। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরার।

সারকোজি-ব্রুনির ঘরে কন্যাসন্তান

ন্যাসন্তানের বাবা-মা হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও ফার্স্টলেডি কার্লা ব্রুনি। বুধবার প্যারিসের একটি ক্লিনিকে কন্যাশিশুর জন্ম দেন ব্রুনি। ফার্স্টলেডির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফ্রান্সের গণমাধ্যম এ খবর প্রকাশ করে। কন্যাশিশুর জন্মের খবরে আনন্দ প্রকাশ করেছেন সারকোজি। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, এটা অত্যন্ত আনন্দের সংবাদ। ব্যক্তিগত বলে এটি আরও বেশি আনন্দের বলেন তিনি। খবর বিবিসি, জিনিউজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দিনের শুরুর দিকে প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ওই ক্লিনিকে ব্রুনিকে দেখতে যান।

বন্ডের নতুন ছবি স্কাইফল

শিরোনাম ঠিক না হলেও, বেশ কিছুদিন ধরেই 'বন্ড' সিরিজের ২৩তম ছবির শুটিং চলছিল। অবশেষে ছবিটির নাম চূড়ান্ত হলো। বহুলপ্রতীক্ষিত ছবিটির নাম রাখা হয়েছে 'স্কাইফল'। খবর হিন্দুস্তান টাইমস। ইতিমধ্যেই ছবিটির প্রযোজনা সংস্থা এমজিএম এবং সনি পিকচার্স JamesBond-Skyfall.com এবং Skyfallthefilm.com নামে ছবিটির ওয়েবসাইট খুলেছে। অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ঘোষণা করা হয়নি।

ক্ষুব্ধ প্রধানমন্ত্রী রনিকে তুলাধোনা করলেন-আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক

দ্মা সেতুর দুর্নীতির সঙ্গে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বরখাস্ত করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেছেন, একজন নোবেলবিজয়ী পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বাধার সৃষ্টি করছেন। তবে বর্তমান সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে এ কথা বলেন। শেখ হাসিনা পটুয়াখালী-৩ আসনের সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনিকে তীব্র ভাষায় ভর্ৎসনাও করেছেন। বিতর্কিত এই সাংসদকে 'মীরজাফর' আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, দলের এমপি হয়েও দলের বিরুদ্ধে অপরাধ যারা করছেন, তারা শাস্তি পাবেন।

লিবিয়াজুড়ে উল্লাস

গাদ্দাফি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার সারা লিবিয়া উল্লাসে ফেটে পড়ে। রাজধানী ত্রিপোলিতে সমুদ্রগামী জাহাজ এবং রাস্তায় গাড়িতে অনবরত হর্ন বাজতে থাকে এবং এনটিসি যোদ্ধারা শূন্যে ফাঁকা গুলি চালিয়ে আনন্দ প্রকাশ করে। সিএনএন সংবাদদাতা ডন রিভার্স জানিয়েছেন, প্রচণ্ড জয়ে উল্লাস আর উত্তেজনায় ফেটে পড়ে গোটা নগরী। খবর সিএনএন অনলাইনের।ক্ষমতাচ্যুত লিবীয় শাসকের নিহত হওয়া সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এনটিসি সরকারের তথ্যমন্ত্রী মাহমুদ শাম্মাম বলেছেন, এক অবিস্মরণীয় মুহূর্ত। এর জন্য আমি দশকের পর দশক ধরে অপেক্ষা করছিলাম। ত্রিপোলির রাস্তায় জনতা ও যোদ্ধারা মিলে উল্লাস প্রকাশ করতে থাকে।

বিশ্বব্যাংককে আশ্বস্ত করেছে বাংলাদেশ-পদ্মা সেতু নির্মাণ কাজ স্বচ্ছতার সঙ্গেই হবে

রকার পদ্মা সেতু প্রকল্পের স্বচ্ছতার ব্যাপারে বিশ্বব্যাংককে আশ্বস্ত করে বলেছে, এ বিষয়ে ভবিষ্যতে দুর্নীতির কোনো প্রমাণ পেলে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে জারিকৃত এক প্রেসনোটে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের কিছু কিছু পদক্ষেপ যথাযথ মনে করছে না সরকার। বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়ে সরকার বলেছে, পরামর্শক নিয়োগে দরপত্র কার্যক্রম আপাতত স্থগিত থাকলেও জমি অধিগ্রহণ, পুনর্বাসনসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে। বিশ্বব্যাংকের সঙ্গে সৃষ্ট জটিলতা অতিসত্বর নিষ্পত্তি করে দ্রুত পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে একটি 'অবকাঠামো তহবিল' গঠন করা হবে।

সবিশেষ-ফেইসবুকে মস্তিষ্কের ক্ষতি!

ফেইসবুক, টুইটারে কিংবা অমুক ব্লগে আপনার অ্যাকাউন্ট আছে তো? ফেইসবুকে আপনার বন্ধু সংখ্যা এখন কত? ঠিক আছে, ফেইসবুকে তাহলে বিস্তারিত কথা হবে। ইদানীং এ ধরনের কথাবার্তা প্রায় যে কারো সঙ্গে দেখা হলে বা ফোনে কথা হলে প্রতিপক্ষকে বলতে শোনা যায়। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মধ্যে ফেইসবুক অন্যতম। কিন্তু এই ফেইসবুকে অধিক আসক্তি মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, ইন্টারনেট বিশেষত ফেইসবুকের অধিক ব্যবহার মানুষের মস্তিষ্কের গঠন বদলে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা এ গবেষণা চালিয়েছেন।

শপথ নিলেন ১০ অতিরিক্ত বিচারপতি-সমিতি সংবর্ধনা দেয়নি

পথ নিয়েছেন হাইকোর্টের নবনিযুক্ত ১০ অতিরিক্ত বিচারপতি। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার সকালে জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পড়ান। সে সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।নবনিযুক্ত বিচারপতিরা হলেন এম এইচ নুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের রিপন, মজিবুর রহমান মিয়া, মোস্তফা জামান, মোহাম্মদ উল্লাহ, মো. খুরশীদ আলম সরকার, এ কে এম শহীদুল হক, শহীদুল করিম, মো. জাহাঙ্গীর হোসেন ও আবু তাহের মো. সাইফুর রহমান।

দুবাইয়ে হত্যার দায়ে বাংলাদেশির মৃত্যুদণ্ড

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত এক বাংলাদেশিকে হত্যার দায়ে অন্য এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গত বুধবার আদালত এ রায় দেন বলে কূটনৈতিক সূত্র জানালেও মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম প্রকাশে অনীহা প্রকাশ করে। তাঁকে দূতাবাস থেকে প্রাপ্য সব সেবা ও সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক কালের কণ্ঠকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশির বয়স ২৩ বছর, পেশায় গাড়িচালক। চাকরি দেওয়ার জন্য আর্থিক লেনদেনবিষয়ক বিরোধের জের ধরে তিনি অপর এক বাংলাদেশিকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করেন বলে দুবাইয়ের ফৌজদারি আদালতের রায়ে বলা হয়েছে।

আগারগাঁওয়ের 'গডফাদার' নূরু হাজি নিখোঁজ

রাজধানীর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আগারগাঁওয়ের 'গডফাদার' হিসেবে পরিচিত হাজি নূর মোহাম্মদ ওরফে নূরু হাজি 'রহস্যজনক' নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, গত বুধবার মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে গিয়ে সাভারের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। ওই সময় র‌্যাবের গাড়িও ছিল। তবে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে র‌্যাব। জানা গেছে, গত ১৪ জানুয়ারি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান হত্যা মামলার আসামি নূরু হাজি। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি সম্প্রতি জামিনে ছাড়া পান। এরপর থেকে তিনি আগারগাঁওয়ে অবস্থান না করে সাভারে চলে যান।

উত্তরাঞ্চলের গণজাগরণ বিএনপির মনোবল বাড়িয়েছে : খালেদা

ত্তরাঞ্চলে প্রবল গণজাগরণ বিএনপির মনোবল বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া। রাজশাহী বিভাগে দুদিনের রোডমার্চ কর্মসূচি ও জনসভা সফল করায় সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ কথা বলেন।উত্তরাঞ্চলে দুদিনের রোডমার্চ শেষে বিএনপি নেতা গত বুধবার রাতে রাজধানীতে ফেরেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, 'রাজধানী ঢাকা থেকে শুরু করে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আমাদের যাত্রাপথে নবীন-প্রবীণ, তরুণ-তরুণীসহ সর্বস্তরের মানুষ পথে নেমে স্বাগত জানায়। এর মধ্য দিয়ে তারা ব্যর্থ ও অত্যাচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাই।

যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় ক্ষোভ-খালেদার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দাবি মহাজোট এমপিদের

'নিজামী-মুজাহিদ-সাকারা' যুদ্ধাপরাধী নন, বিরোধী দলের নেতা খালেদা জিয়ার এমন বক্তব্য সংসদ ও আদালতের অবমাননার শামিল বলে দাবি করেছেন ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা। এ বিষয়ে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ, খালেদা জিয়াকে বিচার ও শাস্তির মুখোমুখি করার আহ্বান জানান তাঁরা।জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে সরকারি দলের সদস্যরা ঘণ্টাব্যাপী অনির্ধারিত বিতর্কে অংশ নেন। তাঁরা বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন। তিনি এ বক্তব্য দিয়ে সংসদ ও আদালতের অবমাননা করেছেন।

নাশকতার মিশনে মাঠে নেমেছেন জঙ্গির কারিগর সালাহউদ্দিন

য়াবহ নাশকতার মিশন নিয়ে মাঠে নেমেছেন শিবিরের সাবেক নেতা ও জঙ্গির পৃষ্ঠপোষক পিংকসিটির এম সালাহউদ্দিন। তাঁর তত্ত্বাবধানে সারা দেশ থেকে শিবিরের দুর্ধর্ষ কর্মীদের সংগঠিত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব শিবির ক্যাডার দিয়ে গঠিত 'রিজার্ভ ফোর্স'ই রাজধানীসহ সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।গত বুধবার রাজশাহীর জামায়াত নেতা ওবাইদুল্লাহ জামায়াত-শিবির আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আরেকটি ১৫ আগস্টের ঘটনা ঘটানোর প্রকাশ্য হুমকি দেন। রাজশাহী জেলা জামায়াতের এ নেতা পিংকসিটির এম সালাহউদ্দিনের বরাবরই খুব ঘনিষ্ঠ।

প্রতিষ্ঠাবার্ষিকী-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনন্দ-উল্লাস

গন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজন আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি বর্ণিল সাজে সেজেছিল পুরো ক্যাম্পাস।গত বুধবার রাতেই বিজলি বাতির রঙিন আলোয় ঢেকে গিয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল ৯টার আগেই গোলাপ, গাঁদা ফুল ও রঙিন বেলুনে শোভিত হয়ে ক্যাম্পাসে আসে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১০টি বাস। আসেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। তখন সবাই একসঙ্গে আনন্দে মেতে ওঠেন।

আইভীর অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী তাঁর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডা. আইভীর পক্ষে তাঁর এজেন্ট আলহাজ আনোয়ার হোসেন জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে বলা হয়, মেয়র প্রার্থী এ কে এম শামীম ওসমানের ভাই ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি নাসিম ওসমান জনসভা করে ঘোষণা দিয়েছেন, ৩০ অক্টোবরের নির্বাচনের দিন সন্ধ্যা ৭টায় শামীম ওসমানকে বিজয়ী ঘোষণা করা হবে। আইভী সেখানে পাঁচ হাজার ভোটও পাবেন না। তাঁর এ বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।

গণসংযোগেও তাঁরা সমানে সমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র আট দিন বাকি। যদিও ছয়জন মেয়র প্রার্থী রয়েছেন নির্বাচনে। আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান, ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও বিএনপি সমর্থিত তৈমূর আলম খন্দকারকে নিয়েই আগ্রহ সারা দেশের মানুষের। তিনজনই সারা দিন ঘাম ঝরাচ্ছেন নানা কৌশলে ভোট আদায়ে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণসংযোগেও কেউ পিছিয়ে নেই। কখনো কখনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মুখোমুখি হলে উভয়ই হাসিমুখে কুশল বিনিময় করছেন। গতকাল বৃহস্পতিবারও নারায়ণগঞ্জে গণসংযোগ করেছেন তাঁরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-ডান্ডিবাসীর যন্ত্রণা অশেষ, অনেকের ভরসাস্থল মেয়র by অমিতোষ পাল ও দিলীপ কুমার মণ্ডল,

ঢাকা-চট্টগ্রাম সড়কের সাইনবোর্ড মোড় দিয়ে নারায়ণগঞ্জের দিকে এগোলেই চোখে পড়ে বিশাল ফটকে লেখা 'স্বাগতম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন'। বুঝতে অসুবিধা হয় না, এখান থেকেই শুরু হয়েছে নতুন এ করপোরেশনের এলাকা। কিন্তু ফটক পার হলেই নাকে আসে উৎকট দুর্গন্ধ। নাড়িভুঁড়ি মোচড় দেওয়ার জোগাড়। দুর্গন্ধের উৎস রাস্তার পূর্ব পাশে রাখা ময়লার স্তূপের সারি। পুরো শহরের ময়লা ফেলা হচ্ছে ওই জালকুড়ি এলাকায়।আরো একটু এগোলেই আরেক বিপদ। রাস্তার অবস্থা এমন পর্যায়ে পেঁৗছেছে যে সড়ক বিভাজকের একপাশে যানবাহন চলাচল এখন বন্ধ।

মোহালিতে সিরিজ নিশ্চিত করল ভারত

মোহালি স্টেডিয়ামের কৃত্রিম আলোর ঝলকানিতেও কমে যায়নি মহেন্দ্র সিং ধোনির হাসিমুখের আভা। শেষ ওভারে টানা দুই বাউন্ডারি দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়ে তার মুখে যে হাজার ওয়াটের আলো। কে বলবে, ইংল্যান্ড সফরে তাঁর এই চেহারাটাই ছিল শ্রাবণের আকাশের মতো আঁধারমাখা! তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ওয়ানডের সিরিজ ৩-০-তে নিজেদের করে নিয়েছে ভারত, ম্যাচসেরা হয়েছেন আজিনকা রাহানে।

মুখোমুখি প্রতিদিন-কোচিং করাতে হলে ছোট-বড় চিন্তা করে লাভ নেই

ত দুই মৌসুমে ছিলেন শেখ রাসেলের কোচ। এবার জায়গা হতে যাচ্ছে রহমতগঞ্জ ক্লাবে, যাদের বিরুদ্ধে আছে পাতানো ম্যাচ খেলার অভিযোগ। মানিয়ে নিতে পারবেন তো? আসন্ন মৌসুমকে ঘিরে তাঁর পরিকল্পনাটাই বা কী, কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে এসব কথাই জানিয়েছেন মাহমুদুল হক লিটনকালের কণ্ঠ স্পোর্টস : শোনা যাচ্ছে রহমতগঞ্জের কোচ হতে যাচ্ছেন আপনি?মাহমুদুল হক লিটন : মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো সব কিছু চূড়ান্ত হয়নি, রবিবার হবে। তবে রহমতগঞ্জের কোচ হওয়ার সম্ভাবনাই বেশি।প্রশ্ন : শেখ রাসেলের মতো বড় দলে কোচিং করিয়েছেন। কিন্তু এবার আপনাকে চলে যেতে হচ্ছে ছোট একটি দলের দায়িত্ব নিয়ে।

মরিনহোর কথা কে-ই বা আমলে নেয়!-মন্তব্য ক্রুইফের

বিতর্কের সঙ্গে হোসে মরিনহোর সম্পর্কটা যেন জলের সঙ্গে মাছের! দুই দিন পরপরই তাঁকে জড়িয়ে শোনা যায় নতুন নতুন কোনো মন্তব্য। খুব বেশি দিন আগের কথা নয়, যখন বার্সেলোনার সহকারী কোচের চোখে আঙুলের খোঁচা দেওয়ার জের ধরে ইয়োহান ক্রুইফ তাঁকে বলেছিলেন 'নপুংসক, বদরাগী'। সহকারী কোচ হিসেবে বার্সেলোনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় এই পর্তুগিজের ওপর ক্রুইফের রাগটা যেন একটু বেশি! ডাচ ফুটবলের কিংবদন্তি এবার বলছেন, 'মরিনহোর কথাবার্তা আমলে নেওয়ারই দরকার নেই।'

মালদ্বীপের ভয় সৌদি আরব-ইরাককে

টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, তার সবচেয়ে বড় তারকা নিকোলা ইলিয়েভস্কি! এই দল এখনো এমন কিছু করেনি কিন্তু প্রতিদিনই এই কোচ নতুন নতুন তারকা আবিষ্কার করে চমকে দিচ্ছেন। আর সৌদি আরব-ইরাককে হারানোর স্বপ্ন দেখাচ্ছেন। তাঁর মাথায় আরব ফুটবল যেভাবে জায়গা করে নিয়েছে সেখানে মালদ্বীপের ঢোকার কোনো সুযোগই নেই! অন্তত এ কদিনে ২৫ তারিখের প্রথম প্রতিপক্ষ নিয়ে সরব হননি বাংলাদেশ দলের কোচ। বোঝাই যাচ্ছে, মালদ্বীপে তাঁর মোটেও ভয় নেই। এই দল ঢাকায় প্র্যাকটিসে নেমেও ভীতিজাগানিয়া কিছু দেখাতে পারেনি।

মুখোমুখি প্রতিদিন-টুর্নামেন্টসেরা হওয়াই লক্ষ্য আমাদের

তৃতীয় বিভাগ ফুটবল লিগে খেলতে এসেছিলেন কদমতলা সংসদের হয়ে। সেখান থেকে সুযোগ পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে, কাল সেই দলের অধিনায়কের দায়িত্বটাও পেলেন আবদুল মালেক। এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানতে কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছে তাঁরইকালের কণ্ঠ স্পোর্টস : ২৫ তারিখ থেকেই টুর্নামেন্ট শুরু হচ্ছে। বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হলো?আবদুল মালেক : আমরা প্রায় দুই মাস ধরে প্র্যাকটিস করছি। আগের চেয়ে সবাই এখন আরো বেশি পরিণত।

লিবিয়া অতঃপর

লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) নেতারা বলেছেন, গাদ্দাফিবিরোধীরা বিজয়ী হলেও সে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এদিকে ত্রিপোলি সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গাদ্দাফিবিরোধী বাহিনীকে সতর্ক করে দিয়েছেন, চূড়ান্ত বিজয় এখনও আসেনি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্বাভাবিক অবস্থায় নিতে এনটিসিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। খবর এএফপি, বিবিসি ও ক্যাথলিক অনলাইনের।

আরব রাজনীতির পিকাসো by মাহবুব মোর্শেদ

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পতন তখন আসন্ন। সবাই ভাবছেন ক্ষমতার চূড়া থেকে পতনের পর এখন কী করবেন কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফি? গণমাধ্যমে জোর গুজব দেশ ছেড়ে সপরিবারে পালাচ্ছেন গাদ্দাফি। সে সময়ও তিনি বলেছেন, 'আমি এই ভূমি ছেড়ে কোথাও যাব না। এখানেই যুদ্ধের ময়দানে শহীদ হব।' দেশবাসীর উদ্দেশে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, যাতে তারা ঘর ছেড়ে ময়দানে, রাস্তায় নেমে প্রতিরোধ করেন বিদ্রোহী সেনাদের। দীর্ঘদিনের অপশাসনে ক্লান্ত, ত্যক্ত-বিরক্ত মানুষ তার পক্ষে নেমে আসেনি। বরং বিদ্রোহীদের সঙ্গেই হাত মিলিয়েছে। কিন্তু কথা রেখেছেন গাদ্দাফি।

লড়েই মরেছেন

ত ফেব্রুয়ারির গোড়ার দিকে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে আসছিলেন কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফি। কথা রেখেছেন আরব বিশ্বের শৌর্যবীর্যের এই প্রতীক। লড়াই করেই মরেছেন, আত্মসমর্পণ করেননি তিনি। গত ২২ আগস্ট ত্রিপোলির বাব আল আজিজিয়া প্রাসাদ থেকে আত্মগোপনে চলে যাওয়ার পর জন্মশহর সিরতে থেকেই প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান ৬৯ বছর বয়সী ক্ষমতাচ্যুত এই শাসক। এ সময়ে একবারও জনসমক্ষে দেখা যায়নি তাকে। তবে অডিও বার্তার মাধ্যমে দফায় দফায় লিবিয়ার জনগণকে 'ন্যাটোর দখলমুক্ত' করতে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান করেন কর্নেল গাদ্দাফি।

গাদ্দাফি নিহত-জীবিত ধরা পড়েছিলেন by নুরুল ইসলাম

বশেষে জন্মশহর সিরতেতেই সাঙ্গ হলো লিবিয়ার ৪২ বছরের শাসক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির জীবন। রাজধানী ত্রিপোলির ৪৬৩ কিলোমিটার পূর্বের এই উপকূলীয় শহরে গতকাল লিবিয়ার বর্তমান শাসক ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধাদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে নিহত হয়েছেন আরব শৌর্যবীর্যের প্রতীক এই নেতা। আহত অবস্থায় জীবিতই গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারের কিছুক্ষণ পর এনটিসি যোদ্ধাদের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর মাধ্যমে লিবিয়ায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো তার ৪২ বছরের শাসনের।

এশিয়ান ফুটবলের কালো দিন

৯ অক্টোবর, ২০১১, বুধবার। এশিয়ান ফুটবলের ইতিহাসে একটা কালো দিন হয়েই থাকবে তারিখটা। একদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যাচের সময় হাতাহাতি, ক্রোধে উন্মত্ত সমর্থকদের মধ্যে নৃশংসতা, অন্যদিকে পাতানো ম্যাচ কেলেঙ্কারিতে জড়িয়ে দক্ষিণ কোরিয়ান এক ফুটবল কোচের আত্মহত্যা_কী হয়নি গত পরশু! একের পর এক ঘটে যাওয়া এসব বিশ্রী ঘটনা হয়তো স্মৃতি থেকে মুছে ফেলতে পারলেই স্বস্তি পেতেন নিখাদ ফুটবল সমর্থকরা।

প্রথম ওয়ানডে-বৃষ্টিভেজা জয়ে শুরু অস্ট্রেলিয়ার

য়ানডেতে ম্যান অব দ্য সিরিজ হবে পন্টিং আর টেস্টে করবে সবচেয়ে বেশি রান'_দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে বলেছিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ান অধিনায়কের ভবিষ্যদ্বাণী সঠিক হবে কি না জানা যাবে কিছুদিন পর, তবে পন্টিংয়ের শুরুটা দুর্দান্তই হলো। পরশু সেঞ্চুরিয়ানে বৃষ্টিবিঘি্নত প্রথম ওয়ানডেতে পন্টিংয়ের ৭৭ বলে ৬৩ রানে ভর করে ২৯ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২৯ ওভারে করতে হতো ২২৩। কিন্তু ২২ ওভারে মাত্র ১২৯ রানে অল আউট হয়ে ৯৩ রানে হেরে গেছে তারা।

৪৪, ৬১, ৯৪......২২৫

ক্রিকেট নাকি গৌরবময় অনিশ্চয়তার খেলা। ওয়ানডেতে এই অনিশ্চয়তা আরো বেশি। দলে তারার ছড়াছড়ি থাকলেও একটা দিন খারাপ যেতেই পারে। সেদিন রাজা হয়ে যায় অন্য কেউ। এমন রাজা হওয়ার দিন খুব বেশি আসেনি বাংলাদেশের, তবে মাঝে মাঝে তো আসেই। এই যেমন কদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে তারা বেঁধে ফেলল ৬১ রানে। এ বছর ১০০ রানের কমে অল আউট হওয়ার মাত্র পঞ্চম ঘটনা এটা। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ ১০০ রানের নিচে প্রতিপক্ষকে বেঁধে রাখতে পেরেছে মাত্র তিনবার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট-ওয়ানডে খেলা সব দলের সর্বনিম্ন রানের ইনিংসগুলো নিয়েই আজকের এই আয়োজন।অস্ট্রেলিয়া : সূর্য ডুবেছে অস্ট্রেলিয়ান সাম্রাজ্যের।

টেস্টের বিশু হবেন অন্য রকম!

ক্রিকেট মাঠে সবচেয়ে নান্দনিক দৃশ্য কী? শচীন টেন্ডুলকারের মতো কাভার ড্রাইভ নাকি ব্রায়ান লারার মতো পুল, ওয়াসিম আকরামের মতো আউটসুইং নাকি শেন ওয়ার্নের মতো লেগস্পিন? বিতর্কের অবকাশ আছে যথেষ্ট। তবে লেগস্পিন চাক্ষুষের অপার্থিব অনুভূতির সঙ্গে তুলনীয় খুব বেশি কিছু যে ক্রিকেট নামক খেলাটিতে ঘটে না_এ নিয়ে দ্বিমত নেই বললেই চলে। হয়তো ক্রিকেট-আনন্দের শ্রেষ্ঠ রূপ এটিই!আজ থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট আলোকিত করার অপেক্ষায় আছেন এক লেগস্পিন শিল্পী। দেবেন্দ্র বিশু। ২২ গজি আয়তক্ষেত্রকে যিনি বানাবেন ক্যানভাস। সেখানে ফ্লিপার-গুগলিতে এঁকে যাবেন ক্রিকেট শিল্পের ছবি।

আস্থার প্রতিদান দিতে পারবেন নতুনরা!

৯ টেস্ট ইতিহাসে ৫৯ জনের মাথায় উঠেছে টেস্ট ক্যাপ। মুড়ি-মুড়কির মতো এই টেস্ট ক্যাপ বিলানোর বিলাসিতা যেকোনো বিচারেই বাড়াবাড়ি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পায়ের নিচের মাটি যে এক দশকেও শক্ত হলো না, তার অন্যতম কারণ তো এই। খেলোয়াড়দের মানে ঘাটতি আছে, তবে এর চেয়ে কম নেই তাঁদের প্রতি নির্বাচকদের আস্থাহীনতা। তাই তো আগে টেস্টে ৭৩ ও ৩৯ রানের দুটি ইনিংস খেলার পরও চলতি সিরিজে বাদ পড়েন মোহাম্মদ আশরাফুল!

হতাশা যেখানে ওয়েস্ট ইন্ডিজের আশীর্বাদ

সেবার বাংলাদেশ অধিনায়ক ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন পাংশু মুখে। নতজানু, কোণঠাসা, হতোদ্যম। ৫৮ রানে অল আউট হওয়ার লজ্জায় সেই কুঁকড়ে যাওয়াই তো স্বাভাবিক।অথচ এবার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সেই স্বাভাবিকতার ধারও ধারলেন না। ৬১ রানে অল আউট হয়েও হাসিতে উদ্ভাসিত ছিল ড্যারেন সামির চোখ-মুখ। বিস্ময় ছড়িয়েছিল তা। সেই বিস্ময় কাটল কাল টেস্ট-পূর্ব আলাপচারিতায়। আদ্রিয়ান বারাথের ইনজুরিতে ইনফর্ম ওপেনার লেন্ডল সিমন্সের টেস্ট স্কোয়াডে থেকে যাওয়াটা আশীর্বাদ কি না, এমন প্রশ্নে সামির উত্তরটা শুনুন, 'এই খেলায় প্রতিটি হতাশাই কোনো না কোনোভাবে আশীর্বাদ হয়ে যায়। জীবনটাকেও আমি ঠিক সেভাবেই দেখি।

এবার আসল পরীক্ষা-চাই 'টিম বাংলাদেশের' পারফরম্যান্স by নোমান মোহাম্মদ,

বাংলাদেশ ভয়ংকর দল_প্রতিপক্ষ কোচ-অধিনায়ক-খেলোয়াড়দের মুখে এমন কথা শোনা যায় প্রায়ই। সেটি যত না ক্রিকেটীয় বিশ্লেষণের সিদ্ধান্ত, তার চেয়ে ঢের বেশি ক্রিকেটীয় ভদ্রতার খোলস! আর ক্যারিবিয়ানদের সৌজন্যবোধ তো সর্বজনবিদিত। বাংলাদেশে আসার পর থেকেই স্বাগতিকদের বারংবার 'ভয়ংকর দল'-এর স্বীকৃতি দিতে তারা কুণ্ঠাহীন। তো ঠিক কী কারণে বাংলাদেশকে ভয়ংকর মনে হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা দারুণভাবে দিয়েছিলেন মারলন স্যামুয়েলস, 'কারণ বাংলাদেশের খেলার ধরনও আমাদের মতো। একদিন হয়তো আমাদের সামনে অন্য কোনো দলই পাত্তা পায় না, আবার পর দিন সেই আমরাই হেরে যাই বাজেভাবে।'

মেয়ের মা হলেন কার্লা ব্রুনি

রাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সুপার মডেল স্ত্রী কার্লা ব্রুনি গত বুধবার একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ফার্স্টলেডির ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে মেয়ের জন্মের সময় স্ত্রীর কাছে ছিলেন না সারকোজি। ইউরোজোনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য জার্মানিতে যেতে হয় তাঁকে। জন্মের তিন ঘণ্টা পর প্রথমবারের মতো সন্তানের মুখ দেখেন বাবা।ব্রুনির খবর জানতে বুধবার গণমাধ্যমকর্মীরা প্যারিসের লা মুয়েত ক্লিনিকের সামনে ভিড় জমান। ব্রুনির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, 'সন্ধ্যা ৭ থেকে সাড়ে ৭টার মধ্যে ব্রুনির মেয়ে পৃথিবীর আলো দেখে।' মা-মেয়ে দুইজনই সুস্থ আছে।

দীর্ঘমেয়াদে নির্জন কারাবাসের শাস্তি বন্ধের আহবান

পরাধীদের দীর্ঘমেয়াদে নির্জন কারাবাসের শাস্তি দেওয়া বন্ধ করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত হুয়ান মেনদেজ, বিশেষ করে কিশোর ও মানসিক প্রতিবন্ধীদের ওপর এ শাস্তি বিধান নিষিদ্ধ করার পক্ষে তিনি। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকারবিষয়ক কমিটিতে মেনদেজ বিষয়টি উত্থাপন করেন।বন্দিদের ওপর নির্যাতনবিষয়ক জাতিসংঘের এই কর্মকর্তা কমিটিকে বলেন, নির্জন কারাবাসের কারণে একজন ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার মারাত্মক ক্ষতি হয় এবং এটা নির্যাতনের পর্যায়ে চলে যায়। এটা কখনই কিশোর কিংবা মানসিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রয়োগ করা ঠিক নয়।

হাক্কানি গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চলছে : হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলে হাক্কানি জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসের 'নিরাপদ স্বর্গ' ধ্বংসে পাকিস্তানকে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। কাবুলে গতকাল বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে হিলারি এসব কথা বলেন।হিলারি তালেবানের প্রতি আফগানিস্তানের শান্তিপূর্ণ ভবিষ্যতের অংশ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় 'অব্যাহত হামলা মোকাবিলা' করতে হবে তাদের। গত বুধবার রাতে এক আকস্মিক সফরে আফগানিস্তানে যান হিলারি। গতকাল রাতেই তাঁর পাকিস্তানে যাওয়ার কথা।

হুমকির মুখে কুয়েতে ব্রিটিশ দূতাবাস বন্ধ

কুয়েতে ব্রিটিশ দূতাবাসের কাজ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সন্ত্রাসী সংগঠনগুলোর হামলার হুমকি বেড়ে যাওয়ায় দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, 'ক্রমবর্ধমান হুমকির কারণে ১৯ অক্টোবর থেকে আমরা সাময়িকভাবে দূতাবাসের সেবা বন্ধ রাখছি। সরাসরি দূতাবাসকেই হুমকি দেওয়া হয়েছে। এ কারণে কুয়েতে ব্রিটিশ স্বার্থসংশ্লিষ্ট স্থানগুলোতেও হামলার আশঙ্কা আমরা বাদ দিতে পারি না।'

গাদ্দাফি-যুগের সমাপ্তি

লতি বছরের শুরুর দিকের আরব বিশ্বজুড়ে ওঠা গণ-আন্দোলনের ছোঁয়া লিবিয়ায়ও এসে লাগে। একনায়ক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহে সমর্থন দেয় পশ্চিমা বিশ্ব। সামাজিক যোগাযোগভিত্তিক ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে জেগে ওঠা আন্দোলন রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়।১৪ ফেব্রুয়ারি : মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের তিন দিন পর গণতন্ত্রের দাবিতে ও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আহ্বান জানানো হয় ফেসবুকে।

সার্ত : জন্ম ও মৃত্যুশহর

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সার্ত। রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফি দুর্গের পতনের পর এ শহরেই ঘাঁটি গেড়েছিলেন তিনি। এখান থেকেই যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বিদ্রোহীদের দমনে হুংকার দিয়েছিলেন। তবে তা আর বাস্তবায়িত হলো না। তার আগেই গতকাল বৃহস্পতিবার এনটিসির বিদ্রোহীর হাতে পতন হয় গাদ্দাফির শেষ ঘাঁটির। গাদ্দাফিকে গুরুতর আহত অবস্থায় আটকের পর তাঁর মৃত্যুর ঘোষণা দেন লিবিয়ার ক্ষমতাসীন এনটিসির সরকারের কর্মকর্তারা।

আমৃত্যু লড়াইয়ে ছিলেন

ন্মস্থান সার্তেই জীবনের শেষ লড়াই লড়ে গেলেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। আত্মসমর্পণ নয়, বিদেশে পালিয়ে যাওয়া নয় বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মাটিতেই লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গতকাল লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) গাদ্দাফিকে হত্যার খবর নিশ্চিত করে। ৪২ বছর ধরে লিবিয়ার একচ্ছত্র অধিপতি ছিলেন তিনি। আক্রমণাত্মক কথাবার্তা, ভিন্ন রকম জীবনযাপন, একগুঁয়েমি আর পোশাকের জমকালো রুচির কারণে বিশেষভাবে পরিচিত এই নেতা (৬৯) বরাবরই পশ্চিমা দেশের চক্ষুশূল ছিলেন। তিনিই ছিলেন আফ্রিকা ও আরব বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শাসক।

রাজশাহীর বিনিয়োগকারীরা আশাবাদী, তবে শঙ্কামুক্ত নন

টানা পতনের পর শেয়ারবাজার আবার ঘুরে দাঁড়ানোয় রাজশাহীর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শঙ্কা কেটে স্বস্তি ফিরেছে। তবে তাঁরা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত না হয়ে সামনের বাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে আগের দিনের তুলনায় প্রায় পৌনে দুই কোটি টাকার লেনদেন বেশি হয়েছে।
জানা গেছে, গতকাল ডিএসই ও সিএসইতে সূচক ও অধিকাংশ শেয়ারের দাম উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়ায় রাজশাহীর বিনিয়োগকারীদের মধ্যে টানা পতন আতঙ্ক কিছুটা কেটেছে। তাঁরা বাজারের আরো উন্নতি প্রত্যাশা করছেন। গতকাল রাজশাহীর ব্রোকারেজ হাউসগুলোয় সকাল থেকেই লেনদেনে বেশ চাঙ্গা ভাব বিরাজ করছিল।

সিএসইতে ট্রেডিং সফটওয়্যার এনজিটিএসের যাত্রা শুরু-প্রথম দিনে লেনদেন ২০ কোটি টাকা

বেঙ্মিকো ফার্মার ৫০টি শেয়ার লেনদেনের মধ্য দিয়ে গতকাল চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) নতুন ট্রেডিং সফটওয়্যার নেঙ্ট জেনারেশন ট্রেডিং সিস্টেমের (এনজিটিএস) যাত্রা শুরু হলো। এনজিটিএস সিস্টেমে প্রথম ক্রেতা ছিল লঙ্কাবাংলা সিকিউরিটিজ। এর আগে সকাল ঠিক ১১টায় সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ ঘণ্টা বাজিয়ে বহু আকাঙ্ক্ষিত এ অত্যাধুনিক সফটওয়্যারের উদ্বোধন করেন। পুঁজিবাজারে শেয়ার লেনদেন বা তারল্য বৃদ্ধি, লেনদেন পদ্ধতির অধিকতর সহজীকরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই সিএসই এই যুগোপযোগী ট্রেডিং সফটওয়্যার প্রবর্তন করেছে। এর মাধ্যমে ১৩ বছরের পুরনো ভেক্টর সফটওয়্যারে কার্যক্রমের সমাপ্তি ঘটল।

মা ইলিশ শিকারের জের-পটুয়াখালীতে ১৪০ টাকার ব্রয়লার মুরগি ৯০ টাকা by এমরান হাসান সোহেল,

টুয়াখালীতে চলতি মাসের প্রথম সপ্তাহে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। লোকসান কমাতে মাইকিং করে বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি। পটুয়াখালীর প্রায় ৭০০ পোলট্রি খামারি লোকসানের ফাঁদে পড়ে কম মূল্যে এ প্রক্রিয়ায় মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ জন্য খামারি ও খুচরা বিক্রেতারা দায়ী করেছেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করে অবাধে বিক্রি করাকে।খামারিদের সূত্রে জানা গেছে, পটুয়াখালীর তেঁতুলিয়া ও রামনাবাদ নদীর তীরবর্তী দশমিনা, বাউফল ও গলাচিপা উপজেলার প্রায় ৭০০ পোলট্রি খামারি এ কারণে ৭০ লাখ টাকা লোকসানের ফাঁদে পড়েছেন।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগ-সৈয়দপুরে তৈরি পোশাক মালিকদের পাঁচ দিনের প্রশিক্ষণ কোর্স

সৈয়দপুরে ক্ষুদ্র গার্মেন্টস মালিকদের দক্ষতা বাড়াতে পাঁচ দিনের এক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশন ওই প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদ্র গামেন্টস মালিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মামুনুর রহমান।

কম দামে বিক্রি হচ্ছে পচা ইলিশ-ডিমওয়ালা মাছ ধরা বন্ধ করা যায়নি by শেখ শাফায়েত হোসেন

বাজারে ইলিশ মাছের ছড়াছড়ি। এগুলোর অধিকাংশই ডিমওয়ালা। দামও প্রায় অর্ধেক। ডিমওয়ালা মাছ ধরার ওপর জারীকৃত নিষেধাজ্ঞা শেষে বাজারে একসঙ্গে এত ইলিশের উপস্থিতিতে ক্রেতাদের মনে দেখা দিয়েছে সংশয়। তাদের অভিযোগ, কয়েক দিন আগের পচা ইলিশ বিক্রি করতেই দাম কম নেওয়া হচ্ছে।গতকাল রাজধানীর কয়েকটি মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি বাজারে প্রচুর ডিমওয়ালা ইলিশ বিক্রি হচ্ছে। তবে দাম আগের তুলনায় প্রায় অর্ধেক। দাম যাচাই করে দেখা গেছে, ঢাকার পলাশী, হাতিরপুল ও কারওয়ান বাজারের প্রতিটি মাছের দোকানে ইলিশ মাছ প্রতি পিছ ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদন-ব্যবসার জন্য ভারতের চেয়ে বাংলাদেশ ভালো-দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো শ্রীলঙ্কা

ব্যবসা-বাণিজ্যের উপযোগী পরিবেশ রয়েছে_এমন দেশগুলোর তালিকায় গতবারের চেয়ে নেমে গেলেও ভারতের চেয়ে উঁচুতে রয়েছে বাংলাদেশের অবস্থান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করার সবচেয়ে ভালো পরিবেশ রয়েছে শ্রীলঙ্কায়। তারপর রয়েছে নেপাল, পাকিস্তান ও বাংলাদেশের অবস্থান।গতকাল প্রকাশিত বিশ্বব্যাংকের 'ডুয়িং বিজনেস ২০১২ : ডুয়িং বিজনেস ইন এ মোর ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ড' প্রতিবেদনের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২২, যা গতবারের অবস্থানের চেয়ে চার ঘর নিচে।

এনবিআর চেয়ারম্যান বললেন-শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগে বাধা নেই

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসির উদ্দীন আহমেদ বলেছেন, 'শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই।বাজেটে দেওয়া বিদ্যমান সুযোগ এখনো রয়েছে। ফলে যে কেউ চাইলে এ সুযোগ গ্রহণ করতে পারেন।' গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে মূল্য সংযোজন কর (মূসক) বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে কালের কণ্ঠকে তিনি এ কথা বলেন। কালো টাকা বিনিয়োগের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, 'টাকার উৎস সম্পর্কে কোনো রকম প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ এ সুযোগ গ্রহণ করেননি। তবে অর্থবছরের মাত্র তিন মাস পার হয়েছে।'

ঝুঁকিতেই আছে অর্থনীতি : সিপিডি

র্থবছরের শুরুতে অর্থনীতির ঝুঁকি নিয়ে সতর্ক করলেও সরকার তা আমলে নেয়নি। ফলে বর্তমানে দেশের অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংগঠনটির মতে, অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তা কোনো কোনো ক্ষেত্রে পরস্পরবিরোধী। শুধু তা-ই নয়, সামগ্রিকভাবে তা প্রস্তুতিহীন।গতকাল সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। 'মন্দা পরবর্তী বিশ্ব অর্থনীতি, নতুন ঝুঁকি এবং টেকশই উন্নয়ন : দক্ষিণ এশীয় অবস্থার পুনর্বিবেচনা' শীর্ষক অর্থনৈতিক সম্মেলন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পুঁজিবাজারে বিনিয়োগ করবে বাণিজ্যিক ব্যাংক-টানা পতনের পর ডিএসইতে সূচক বাড়ল ২৮৬ পয়েন্ট

বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগের খবরে সপ্তাহের শেষ দিনে চাঙ্গা ভাব ফিরে এসেছে শেয়ারবাজারে। টানা দরপতনের পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে।গতকাল লেনদেনের শুরুতেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। আর দিন শেষে আগের দিনের চেয়ে ২৮৬.২৯ পয়েন্ট বেড়ে ৫৫৪৪.৭৫ পয়েন্টে স্থির হয় ডিএসইর সূচক। গতকাল সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। আগের দিনের তুলনায় ১২৪ কোটি ৪৪ লাখ টাকা বেশি লেনদেন হয়ে এর পরিমাণ দাঁড়ায় ৪০২ কোটি ১৬ লাখ টাকায়।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি-জামায়াত নেতা ওবাইদুল্লাহর বিরুদ্ধে মামলা

রেকটি পনেরোই আগস্ট আসন্ন, সেনাবাহিনীর মধ্যে থাকা জামায়াত-শিবিরের হাজার হাজার মুজাহিদ তা সংঘটিত করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা হবে_এমন হুমকিমূলক ও উত্তেজনাকর বক্তব্য দেওয়ায় রাজশাহী জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. ওবাইদুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে জেলার গোদাগাড়ী থানায় স্থানীয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক বাদী হয়ে এ মামলা করেন।

ঢাকাকে দুই ভাগ করার সিদ্ধান্ত নগরবাসী মানবে না : বিএনপি

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার সিদ্ধান্ত নগরবাসী কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে বিভিন্ন ওয়াদা করে একটি প্রতারণা করেছে সরকার। আবার ঢাকা সিটিকে দুই ভাগ করার সিদ্ধান্ত নিয়ে জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা করছে সরকার। রাজনৈতিক বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্তে নাগরিক দুর্ভোগ আরো বাড়বে। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে তা প্রত্যাহার করে যত দ্রুত সম্ভব ডিসিসি নির্বাচনের দাবিও জানান তিনি।

ফতেহ আলী খানের কনসার্ট এবারও হলো না, আটক ১

দু-দুবার তারিখ পরিবর্তন করেও খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট অনুষ্ঠিত হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানটি না হওয়ার কারণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দর্শক ও আয়োজক প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় আয়োজক প্রতিষ্ঠান মিররের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সারোয়ার জাহান ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় ফাহিমা নাসরীন নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মিরর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, এমডি সারোয়ার হোসেনসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে শেরে বাংলানগর থানায় একটি প্রতারণার মামলা করেছেন।

চট্টগ্রামে ৬৯ মুক্তিযোদ্ধার সন্তানকে সংবর্ধনা

মুক্তিযোদ্ধার কৃতী সন্তানদের উদ্দেশে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'দেশ আজ মূল্যবোধের সংকটে। জীবনের প্রতিটি ক্ষেত্রকে যুদ্ধক্ষেত্র ভেবে দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে হবে।'গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধার কৃতী সন্তানদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত এ অনুষ্ঠানে চলতি বছর চট্টগ্রাম জেলার জেএসসি, এসএসসি, এইচএসসি ও উচ্চতর শিক্ষায় প্রথম শ্রেণীপ্রাপ্ত এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত মুক্তিযোদ্ধার ৬৯ জন সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়।

রাজেমের সম্পত্তি ক্রোক-অতিরিক্ত দেড় লাখ টাকা করে দিতে হচ্ছে হজযাত্রীদের

পাবনার চাঞ্চল্যকর সেলিম হত্যাকাণ্ডের পর বিপাকে পড়া ভুক্তভোগী হাজিদের প্রত্যেককে অতিরিক্ত দেড় লাখ টাকা করে জমা দিতে হচ্ছে। এ টাকা যাঁরা জমা দিতে পারবেন না, তাদের হজে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে ট্রাভেল এজেন্সি থেকে জানিয়ে দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার অনেকেই বাধ্য হয়ে টাকা পরিশোধ করতে শুরু করেন। এদিকে আদালতের নির্দেশে পাবনা থানা পুলিশ গতকাল সেলিম হত্যা মামলার প্রধান আসামি রাজেমউদ্দিনের অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে।

হাইকোর্টে ৩২টি বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্ট বিভাগে ১০ অতিরিক্ত বিচারপতি নিয়োগ করার প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের ৩২টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম ব্যাপক হারে বেঞ্চ পুনর্গঠন করলেন।সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটির পর ব্যাপকভাবে বেঞ্চ পরিবর্তনের প্রথা থাকলেও এবার তার ব্যতিক্রম হয়। ছুটির আগে বেঞ্চের এখতিয়ার যা ছিল এবার ছুটির পরও তা বহাল থাকে। তবে নতুন বিচারপতি নিয়োগ হওয়ায় বেঞ্চ পুনর্গঠন করতে হয়েছে। নতুন ১০ বিচারপতিকে বেঞ্চ বণ্টন করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ঠিক রেখে কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করে দেওয়া হয়েছে।

র‌্যাব-৭ অধিনায়কের তথ্য-চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছে ৩০ শীর্ষ সন্ত্রাসী

ট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে ৩০ শীর্ষ সন্ত্রাসী। এসব সন্ত্রাসী তাদের অনুগতদের মাধ্যমে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। তবে তাদের অনেকেই এখন এলাকা ছাড়া। এলাকা বা দেশের বাইরে অবস্থান করে শীর্ষ সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭-এর অধিনায়ক জুলফিকার আলী মজুমদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব কার্যালয়ে নতুন অধিনায়কের যোগদান উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংসদের একাদশ অধিবেশন শুরু, বিরোধী দল যায়নি

প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের বর্জনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ। অধিবেশন আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ঈদের জন্য ১৭ দিনের বিরতি দিয়ে ১৪ নভেম্বর থেকে আবার বসবে। অধিবেশনের শুরুতে স্পিকার বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মমতা ব্যানার্জির বালা ছিনতাই-উদ্দেশ্য ছিল হত্যা! by সুব্রত আচার্য্য,

শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার 'চেষ্টা' হয়েছে। গত বুধবার উত্তর চবি্বশ পরগনায় এক অনুষ্ঠান শেষে কর্মী-সমর্থকদের সঙ্গে করমর্দন করতে গিয়ে মমতা নিজেকে ঝুঁকির দিকে ঠেলে দেন। নিরাপত্তাকর্মীদের ত্বরিত তৎপরতায় মুখ্যমন্ত্রী রক্ষা পেলেও খোয়া গেছে তাঁর হাতের বালা। বারাসাতের এমপি ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনীতিক বলে পরিচিত ডা. কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, সিপিএমের মহিলা শাখার সন্ত্রাসীচক্র এর সঙ্গে জড়িত।
গত বুধবার দুপুরে উত্তর চবি্বশ পরগনার উন্নয়ন নিয়ে প্রশাসনের শীর্ষস্থানীয় আমলাদের সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জি।

আগামী সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ করবে ব্যাংকগুলো

সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আগামী সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে একমত হয়েছেন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা। যেসব ব্যাংকের বিনিয়োগ বাংলাদেশ ব্যাংক নির্দেশিত সীমার মধ্যে রয়েছে, তারা আগামী সপ্তাহ থেকেই শেয়ার কেনা শুরু করবে। তবে কোন ব্যাংক কী পরিমাণ বা কোন শেয়ারে বিনিয়োগ করবে, সে বিষয়ে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। আর মার্চেন্ট ব্যাংকের সুদ মওকুফ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক

লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি ছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়দাতা। তিনি শুধু তাঁদের আশ্রয়ই দেননি, খুনিদের ক্ষমা করার জন্য ১৯৯৬ সালে চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শুধু বাংলাদেশের খুনিদের নয়, লকারবি হামলার দণ্ডপ্রাপ্ত আসামি আবদেল বাসেত আল মেগরাহিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন তিনি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত আগস্টে দৃশ্যত গাদ্দাফির প্রাসাদ পতনের পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি (বরখাস্ত) খন্দকার আবদুর রশীদের কোনো হদিস মিলছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, রশীদসহ অন্য খুনিরা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

কাজ থেমে নেই, তবু চলছে রাজনৈতিকীকরণের চেষ্টা

রকার বলেছে, পদ্মা সেতুর কাজ থেমে নেই; কিন্তু বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা লক্ষ করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক প্রেস নোটে বলা হয়, পদ্মা সেতুর প্রকল্প নিয়ে দুর্নীতির প্রমাণ পেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে বিশ্বব্যাংককে আশ্বস্ত করেছে।প্রেস নোটে বলা হয়, সেতু নির্মাণের দরপত্রপ্রক্রিয়া স্থগিত রাখাসহ নদী শাসনের প্রাক-যোগ্যতা যাচাইকাজের জন্য দরপত্র মূল্যায়নের প্রতিবেদন বিশ্বব্যাংক অনুমোদন না করে স্থগিত করে রেখেছে। পদ্মা সেতুর তদারকির কাজের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য দরপত্র কার্যক্রমও আপাতত স্থগিত। এ ছাড়া মাওয়ার দিকের সংযোগ সড়কের দরপত্রের ব্যাপারেও কার্যক্রম স্থগিত রেখেছে বিশ্বব্যাংক।

রনির কথাবার্তায় চরম অসন্তুষ্ট প্রধানমন্ত্রী by পার্থ প্রতীম ভট্টাচার্য্য ও পাভেল হায়দার চৌধুরী

রকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করেছে_বিরোধী দল বিএনপির এমন বক্তব্যের পরদিন এই অর্থায়ন স্থগিত করার পেছনে একজন নোবেল বিজয়ীকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ওই নোবেল বিজয়ীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ আছে বলেও মন্তব্য করেন তিনি। তবে পদ্মা সেতু বর্তমান সরকারের মেয়াদেই হবে বলে দলীয় সংসদ সদস্যদের আশ্বস্ত করেছেন শেখ হাসিনা। ছাড়া সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কঠোর সমালোচনা করে আলোচিত ও বিতর্কিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে 'মীরজাফর' বলে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি।

মন্তব্য প্রতিবেদন-খুলে গেল স্বপ্নের দরজা by ইমদাদুল হক মিলন

হগ্রাম-আঙ্গরপোতা থেকে পাটগ্রামে বাজার করতে গেছেন একজন ছাপোষা মানুষ। সকাল সকাল হেঁটে রওনা দিয়েছেন তিনি, ফিরতে ফিরতে সন্ধ্যা। ৬টা বেজে গেছে। তিনবিঘা করিডর ততক্ষণে বন্ধ। মানুষটি নিরুপায় হয়ে গেছেন। তাঁর ফেরার পথ নেই। সারা রাত পাটগ্রামের কোনো গাছতলায় বসে থেকেছেন কিংবা আশ্রয় নিয়েছেন কোনো পরিচিতজনের দরিদ্র কুটিরে। ঠিক একই ঘটনা ঘটেছে পাটগ্রাম থেকে দহগ্রাম-আঙ্গরপোতায় আসা কোনো কোনো মানুষের ক্ষেত্রে।

রনির কথাবার্তায় চরম অসন্তুষ্ট প্রধানমন্ত্রী by পার্থ প্রতীম ভট্টাচার্য্য ও পাভেল হায়দার চৌধুরী

রকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করেছে_বিরোধী দল বিএনপির এমন বক্তব্যের পরদিন এই অর্থায়ন স্থগিত করার পেছনে একজন নোবেল বিজয়ীকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ওই নোবেল বিজয়ীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ আছে বলেও মন্তব্য করেন তিনি। তবে পদ্মা সেতু বর্তমান সরকারের মেয়াদেই হবে বলে দলীয় সংসদ সদস্যদের আশ্বস্ত করেছেন শেখ হাসিনা।এ ছাড়া সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কঠোর সমালোচনা করে আলোচিত ও বিতর্কিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে 'মীরজাফর' বলে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি।

যুক্তরাষ্ট্রই চেয়েছিল গাদ্দাফির পতন কিন্তু কেন? by সজীব সরকার

লিবিয়ায় গতকাল বৃহস্পতিবারের ঘটনার পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদের পাশাপাশি অনেক বিশ্লেষণ-মতামতও প্রচার ও প্রকাশ করা হয়েছে। এসব মন্তব্যে বলা হয়েছে, ইরাকসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র মিথ্যার বেসাতি করে যুদ্ধে লিপ্ত হয়েছে। নিজের হীন স্বার্থ উদ্ধারের জন্য একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে দেশটি। অনেক সময় দেখা যাচ্ছে, উভয় পক্ষের বড় বড় সংবাদমাধ্যম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রের এসব মিথ্যার লেজুড় ধরে। বিশেষ করে ইরাক আগ্রাসন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসের অন্যতম বড় লজ্জাজনক অধ্যায়। পরে এসব মিথ্যাচার ধরাও পড়ে। কখনোই এসব মিথ্যাচারের পর্দা সরতে খুব বেশি দেরি হয়নি।

জন্মস্থানে গাদ্দাফিকে হত্যা

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সার্ত। আর এই শহরেই তাঁকে হত্যা করেছে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) অনুসারী সেনারা। গতকাল বৃহস্পতিবার সার্তের কাছে গুলিবিদ্ধ অবস্থায় এনটিসি অনুসারীদের হাতে ধরা পড়েন গাদ্দাফি। পরে তিনি মারা যান। তাঁর দুই পা, পেট ও মাথায় গুলি লেগেছিল। অভিযানে গাদ্দাফির ছেলে মুতাসিম, সশস্ত্র বাহিনীর প্রধান আবু বকর ও গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল সেনুসিও নিহত হয়েছেন বলে এনটিসি জানিয়েছে।

নতুন রুট সম্পর্কে স্পষ্ট ধারণা না পেলে এগোবে না জাইকাঃ পথহারা মেট্রোরেল by এ কে এম জাকারিয়া ও আনোয়ার হোসেন

বিকল্প পথ ঠিক করার পরও প্রস্তাবিত মেট্রোরেলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিমানবাহিনীর আপত্তিতে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের পথ বিজয় সরণির পরিবর্তে সংসদ ভবন এলাকা দিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যোগাযোগ মন্ত্রণালয় এখনো জাতীয় সংসদ কর্তৃপক্ষের অনুমোদন নিতে পারেনি। প্রকল্পের অর্থায়নে প্রতিশ্রুতি দেওয়া জাপানি ঋণদান সংস্থা জাইকা বলছে, সংসদ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তারা এগোবে না।

তদন্তের তাগিদ জাতিসংঘ কমিশনের, গাদ্দাফির মৃত্যু ক্রসফায়ারে?

লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি ঠিক কী পরিস্থিতিতে নিহত হয়েছেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথমে বলা হয়েছিল, গাদ্দাফিকে গুরুতর আহত অবস্থায় আটক করার পর আঘাতের জেরে তাঁর মৃত্যু হয়। কিন্তু জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) প্রধানমন্ত্রী পরে বলেছেন, গাদ্দাফি নিহত হয়েছেন ‘ক্রসফায়ার’ অর্থাৎ দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে। নতুন এ তথ্যে বিভ্রান্তি ও প্রশ্ন আরও বেড়েছে।

বিমানবাহিনীর প্রস্তাব সংসদ ও আদালতের অবমাননা by মিজানুর রহমান খান

তেজগাঁওয়ে সীমিত বিমান চলাচলের স্টলপোর্টকে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবে বিবেচনায় নেওয়া এবং জাতীয় সংসদের আগাম সম্মতি ছাড়া তার চত্বরের মধ্য দিয়ে মেট্রোরেল স্থাপনের সরকারি সিদ্ধান্ত অন্তত দুটি আইনের লঙ্ঘন ঘটাবে। এটা হবে দেশের সর্বোচ্চ আদালত অবমাননারও শামিল। সংসদের জন্যও অবমাননাকর। স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেছেন, তিনি লুই কানের নকশা খতিয়ে দেখতে চান। এ জন্য এই নকশা সরবরাহে পূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন।

আদর্শ টেস্ট ব্যাটিংয়ের এক দিন by উৎপল শুভ্র

নিস্তরঙ্গ এক দিনে যা একটু ঢেউ তুলল শাহরিয়ার নাফীসের রক্ত! ফিদেল এডওয়ার্ডসের বাউন্সার লাগার পর হেলমেট খুলে উবু হয়ে আছেন নাফীস। নাক দিয়ে টপটপ করে রক্ত ঝরছে মাঠে। প্রথম দিনের সবচেয়ে আবেদনময় ছবি কি এটিই? যে ছবি ওয়েস্ট ইন্ডিজের সেই সব দিনও ফিরিয়ে আনল অনেকের মনে। যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা মানেই ছিল রক্তারক্তি ব্যাপার। অন্তহীন মিছিলের মতো চার ফাস্ট বোলার ছুটে আসছেন, আর তাঁদের হাত থেকে বেরোচ্ছে আগুনের গোলা। যখন রান করার চেয়ে শরীর বাঁচানোর চিন্তায় জর্জর ব্যাটসম্যান অনেক সময় হাফভলি পেলেও ড্রাইভ করতে ভুলে যেতেন!

লিমনের ফেরা by মশিউল আলম

সাত মাস পর তার গ্রামে ফিরেছে র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) গুলিতে পা হারানো লিমন। কেমন কাটছে তার সময়? ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতুরিয়া ঘুরে এসে লিখেছেন —মশিউল আলম

রোববার, ১৬ অক্টোবর ২০১১
কাঁঠালিয়া
চারদিকে গভীর ছায়াঘন সুপারির বন, মাঝখানে হঠাৎ ঝলমল করে উঠল একটি সবুজ মাঠ। সাদা সাদা পুঞ্জমেঘ নিয়ে হেমন্তের আকাশ সবুজ মাঠকে মুখ দেখানোর সুযোগ পেয়েছে এখানে। মাঠের এক পাশ দিয়ে চলে গেছে কালো পিচঢালা সড়ক। দুই পাশে সারিবদ্ধ পাকা ঘর, আর একটি পাশ সুপারিবনের দিকে খোলা।

হেমন্তের দেবকাঞ্চন 'ফুল' by আশীষ-উর-রহমান

কাঞ্চন ফুলের নাম করলে বসন্তের রক্তিম ফুলটির কথাই সচরাচর মনে পড়ে। তাকে নিয়ে কবিতাও আছে—ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল/ ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল’। তবে এখন রমনা উদ্যানে যে কাঞ্চন ফুটেছে, সেটি বসন্তের নয়, হেমন্তের। বর্ণেও আকাশ-পাতাল তফাত উভয়ের। বসন্তের কাঞ্চনের নাম রক্তকাঞ্চন। নাম থেকেই অনুমান করা যায় তার রং কেমন। শীতের শেষে রক্তকাঞ্চনের পাতা ঝরে যায়। এর পাতাগুলোও চমৎকার। ডগার দিকটি দ্বিধাবিভক্ত।

লিবিয়ার সামনে অনেক চ্যালেঞ্জ

গাদ্দাফি-পরবর্তী লিবিয়ায় দেশটির জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। গত বৃহস্পতিবার গাদ্দাফি নিহত হওয়ার পর এনটিসি চূড়ান্ত জয়ের ঘোষণা দেয়। এনটিসি নেতারা জানিয়েছেন, লিবিয়ার নতুন সংবিধান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাঠামো ঘোষণা করা হবে।