Tuesday, December 18, 2012

যাদের ত্যাগে স্বাধীনতাঃ একাত্তরে সব হারিয়ে এখন বইয়ের ফেরিওয়ালা by রমেন দাশগুপ্ত

মধ্যাহ্নের কাঠফাটা রোদ, তীব্র, ভ্যাপসা গরম। চট্টগ্রাম শহরের যে কোন রাস্তায় পথ চলতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ে যেতে পারে কাঁধে বইয়ের ঝোলা নিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধা।

মেয়ের জন্য কেটির ব্যয়বহুল ক্রিসমাস গিফট!

হলিউড অভিনেত্রী কেটি হোমস এবারের বড়দিনে তার একমাত্র মেয়ে সুরি’র জন্য ত্রিশ হাজার পাউন্ডের উপহার কিনেছেন। ব্যয়বহুল এই উপহারের মধ্যে থাকছে পনেরো হাজার পাউন্ডের ভিক্টোরিয়ান প্লেহাউজ, যা তাদের পারিবারিক বাগানে বসানো হবে।

অ্যাডাম লানজাঃ মাথা ভর্তি ভিডিও গেমস, বাড়ি ভর্তি অস্ত্র

অস্ত্রের ঝনঝনানির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে বেজে ওঠছে একের পর এক মৃত্যুঘণ্টা। সেই অস্ত্রের ঝলক দেখা যায় কখনো শিক্ষা প্রতিষ্ঠানে, কখনো শপিং মলে, কখনো অফিস অথবা সিনেমা হলে।

ভারতে গণধর্ষণের শিকার এক মেডিকেল ছাত্রী, চার অভিযুক্ত সনাক্ত

দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছে ২০ বছর বয়সী এক মেডিকেল ছাত্রী। ধর্ষণের পর তাকে বাস থেকে নিক্ষেপ করে পালিয়ে যায় ধর্ষণকারীরা।

সিরিয়ায় জাতীয় ঐক্যের সরকারের ডাক রাসায়নিক অস্ত্রে নিয়ন্ত্রণ হারাচ্ছেন বাশার!

সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল শারা জাতীয় ঐক্যের সরকারের ডাক দিয়েছেন। তার এ আহ্বানকে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে। ওদিকে সিরিয়ার সহিংসতা থেকে বেরিয়ে আসার জন্য তুরস্ক একটি নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়ার কাছে।

অন্ধকারে একাকীত্বের জীবন ছিলো লানজার!

অন্ধকারে একাকীত্বের জীবন ছিলো অ্যাডাম লানজার। তার মন জুড়ে ছিলো নৃশংসতার অতিকল্পনা (ফ্যান্টাসি)। ভীষণ বাতিকগ্রস্ত এই সদ্য যুবক নিজেকে আড়াল করে রাখতো জগতের আলো থেকে। বাড়ির বেজমেন্টে জানালাবিহীন ঘরে ছিলো তার বাস।

জগন্নাথ ছাত্রলীগে গ্রেফতার আতঙ্ক by মহিউদ্দিন মাহমুদ

বিশ্বজি‍ হত্যাকাণ্ডকে ঘিরে নানামুখী গুজব ছড়িয়ে পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ছাত্রলীগ নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে ভুগছেন।

বামদলের হরতালে সহায়ক পুলিশ! by মাজেদুল নয়ন ও মফিজুল সাদিক

বাসদ-সিপিবি-বামমোর্চার সকাল-সন্ধ্যা হরতালের কারণে ১৮ ডিসেম্বরের বিসিএস লিখিত পরীক্ষা পিছিয়ে ২৬ তারিখে নেওয়া হয়েছে। আর ঝুঁকিমুক্ত ভেবে সিলেট ও রাজশাহীতে ১৯ ডিসেম্বর ডাকা জামায়াতের হরতাল

সরকারি হরতাল! by মাজেদুল নয়ন ও মফিজুল সাদিক

বাসদ-সিপিবি-বামমোর্চার সকাল-সন্ধ্যা হরতালের কারণে ১৮ ডিসেম্বরের বিসিএস লিখিত পরীক্ষা পিছিয়ে ২৬ তারিখে নেওয়া হয়েছে। আর ঝুঁকিমুক্ত ভেবে সিলেট ও রাজশাহীতে ১৯ ডিসেম্বর ডাকা জামায়াতের হরতাল এবং

বিশ্ব অভিবাসী দিবসঃ মর্যাদা মেলেনি প্রবাসী শ্রমিকদের by জেসমিন পাঁপড়ি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ২০১১ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ২১৭ কোটি  মার্কিন ডলার। ২০১২ সালে এর পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলার ছাড়াবে বলে আশা করছে মন্ত্রণালয়।

ক্যানভাসের প্রতারণায় বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গ by জাহাঙ্গীর সুমন ও ইমরান আলী

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ, রবিউলের দীর্ঘ দিনের স্বপ্ন। এ লক্ষ্যে ঢাকায় এসে পত্রিকার বিজ্ঞাপণ দেখে কনসালটিং ফার্ম ক্যানভাসের খোঁজ পায় সে। রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে অবস্থিত “ক্যানভাস”

বিশ্বজিৎ হত্যা মামলাঃ ফাঁসানো হচ্ছে চারজনকে! by কামরুল হাসান ও কাজী আনিছ

বিশ্বজিৎ দাস হত্যার ঘটনা শুরুতেই ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। জড়িত নয়, এমন আটজনকে গ্রেপ্তার করে মামলার আসামি করতে চেয়েছিলেন পুলিশের এক উপকমিশনার (ডিসি)। কিন্তু গণমাধ্যমে ছবিসহ সবার পরিচয় প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়।

রাজপথে অহিংস পিকেটিং, জনমনে স্বস্তি by শামীম খান ও মেহেদী হাসান পিয়াস

এর আগে এমন হরতাল কেউ দেখেছে কি না জানা নেই। যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা, জনজীবনের সঙ্কট নিরসন, তাজরীন গার্মেন্টে অগ্নিকাণ্ডে নিহত শতাধিক শ্রমিকের করুণ মৃত্যুর জন্য দায়ী গার্মেন্টস মালিকসহ অন্যদের গ্রেফতার,

নিরুত্তাপ হরতাল চলছে

ভোর থেকেই শুরু হয়েছে বামদলগুলোর ডাকা নিরুত্তাপ হরতাল। নেই কোন ভাঙচুর, পিকেটিং কিংবা অগ্নিসংযোগ। তবে কোথাও কোথাও হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়।

ফের বিতর্কে দুদকঃ রমেশের ডায়েরি না পাওয়ায় আসামি হননি দুই আবুল by আদিত্য আরাফাত

পদ্মাসেতু প্রকল্পে পরপর দু’বার সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দায়মুক্তি দেওয়ায় বিতর্কের মুখে পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাতীয় পতাকা হাতে জামায়াত নিষিদ্ধের হরতাল মঙ্গলবার by ইসমাইল হোসেন

স্বাধীনতার একচল্লিশ বছরে দেশের স্বাধীনতার বিরোধীতাকারীদের নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ও বাম মোর্চার হরতাল মঙ্গলবার।

যুদ্ধাপরাধীদের বাঁচাতে দুদককে বিদেশি চাপঃ প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি বিদেশি সংস্থা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

পদ্মাসেতু নির্মাণের সব পথ বন্ধ হলো by মান্নান মারুফ

পদ্মাসেতুতে পরামর্শক নিয়োগে অনিয়মের মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে বাদ দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা দায়েরের ঘটনায় পদ্মাসেতু নির্মাণের সব পথ বন্ধ হয়ে গেছে বলে মনে করছেন বিরোধী দলের রাজনীতিকরা।

ফের ভেঙে যেতে পারে পাকিস্তান by শরিফুল ইসলাম

পাকিস্তান ১৯৭১ সালে যে পরিস্থিতি কাটিয়েছিল আজকের পরিস্থিতি তার চেয়েও খারাপ। যদি খুব তাড়াতাড়ি সামাজিক সমস্যাগুলোর নিরসন করা না যায় তাহলে খুব দ্রুত ভেঙে যেতে পারে দেশটি।

তদন্ত প্রতিবেদনঃ তাজরীনে নাশকতা হয়েছে, মালিককে শাস্তির সুপারিশ by এস এম আব্বাস

তাজরীন ফ্যাশনস’র মালিক দেলওয়ার হোসেনের বিরুদ্ধে শাস্তির সুপারিশসহ পাঁচটি চূড়ান্ত এবং ১৬ টি সাধারণ সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। কমিটির আহবায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন।