Wednesday, October 24, 2012

প্রশাসক যদি হয় ভয়ানক! by জুয়েল মাজহার

অনেক আগে কবি শামসুর রাহমানের কবিতায় পড়েছিলাম: ``তোমার প্রেম সরকারি প্রেসনোটের মতোই মিথ্যা’’। মিথ্যা এবং সরকারি প্রেসনোট দুজনে দু’জনার---এ ধারণা সর্বক্ষেত্রে সত্য না হলেও মানুষ যে এমনটাই মনে করে!

প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব

আনন্দ-বেদনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তরা সজল চোখে আজ বিদায় দিয়েছেন দেবী দুর্গাকে।

বিশ্লেষণ- আক্রমণাত্মক ওবামা, সতর্ক রমনি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় ও শেষ বিতর্কে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা ছিলেন আক্রমণাত্মক। বিপরীতে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি ছিলেন বেশ সতর্ক। শেষ বিতর্কের বিষয় ছিল পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি নিয়ে দুই প্রার্থীর অবস্থানের মধ্যে প্রকৃত অর্থে পার্থক্য খুবই কম।

অনলাইন জরিপে পুতিনের বিরোধী নেতা নির্বাচিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধীরা নির্বাচনী আইন সংস্কারের জন্য লড়াই করতে নতুন বিরোধী নেতা হিসেবে আলেক্সি নাভালনিকে বেছে নিয়েছেন। গতকাল মঙ্গলবার অনলাইন জরিপের এক ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।

বাশারের সাধারণ ক্ষমা, তবে ‘সন্ত্রাসী’রা পাবে না

সিরিয়ায় অপরাধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কেবল যেসব বিদ্রোহী কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, তাঁদের জন্য এই ক্ষমা প্রযোজ্য হবে।

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় এখন নয়’

পাকিস্তান পারমাণবিক অস্ত্রের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে যেতে পারে, ড্রোন হামলাকে সমর্থন করি: রমনি, ওসামাকে হত্যায় পাকিস্তানের অনুমতির অপেক্ষা করলে তাঁকে হত্যা করতে পারতাম না: ওবামা

মানুষের কণ্ঠ নকল করে তিমি!

মানুষের কণ্ঠ নকল করে গবেষকদের তাক লাগিয়ে দিয়েছে বেলুগা প্রজাতির একটি তিমি। তিমিটি নাকি মানুষের কথা বলার মতো করে শব্দ করতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ন্যাশনাল মেরিন ম্যামাল ফাউন্ডেশনের গবেষকেরা এই তথ্য দিয়েছেন।

তিন জেলায় বাসের চাপায় নিহত ৪

বাগেরহাটের রামপাল উপজেলায় বাসের চাপায় গত সোমবার নছিমনের দুই যাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসের চাপায় এক ব্যক্তি এবং গত সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক শিশু নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

পটুয়াখালীতে নানা রোগে ২২ দিনে ৬০০ শিশু আক্রান্ত

পটুয়াখালীতে গত ২২ দিনে ভাইরাসজনিত জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ৬০০ শিশু আক্রান্ত হয়েছে। আক্রান্ত শিশুর সংখ্যা বেশি হওয়ায় পটুয়াখালী সদর হাসপাতালের বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাঁরা বিএনপির নেতা লুৎফর রহমান হত্যা এবং মজুমদার ট্রেডার্সে বোমা হামলার আসামি -গণপিটুনিতে একজন, বোমার আঘাতে দুজনের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছে। এর মধ্যে দুজনকে বোমা মেরে এবং আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন সন্ত্রাসী দলের নেতৃত্ব দিত এবং অন্যজন গরুচোর বলে পুলিশ জানিয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আবাসিক এলাকায় আ.লীগ নেতার গরুর হাট! by সাইফুর রহমান

বরিশালে আবাসিক এলাকায় অবৈধভাবে গরুর হাট স্থাপন করেছেন আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা। আবাসিক এলাকায় অবৈধ গরুর হাট বসানোর কারণে সেখানকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

সাতক্ষীরার সেই স্কুলশিক্ষিকাকে পুনর্বহালের নির্দেশ

ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাতক্ষীরার সেই স্কুলশিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশ বিধিসম্মত হয়নি। ওই আদেশ বাতিল করে তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মু. আনোয়ার হোসেন হাওলাদার। গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের সভাপতিকে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তিনি।

সব মহাসড়কেই যানজট, ভোগান্তিতে নাকাল মানুষ

সড়কপথে ঘরমুখী মানুষের ভোগান্তি আরও বেড়েছে। গতকাল মঙ্গলবারও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর সব কটিতেই গাড়ির দীর্ঘ জট ছিল। আজ বুধবার পূজা উপলক্ষে সরকারি ছুটি। ঈদের বাকি আর দুদিন।

হল-মার্কের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ- পুলিশসহ আহত তিন শতাধিক অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুরের নন্দখালি এলাকায় হল-মার্ক গ্রুপের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে গতকাল মঙ্গলবার পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১০ পুলিশসহ তিন শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকেরা অর্ধশতাধিক যানবাহনসহ একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।

সরল গরল- আজমকে দুদকের তলব প্রশ্নবিদ্ধ by মিজানুর রহমান খান

সুরঞ্জিত সেনগুপ্তর এপিএসের গাড়িচালক আলী আজম খানের বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান যে ভূমিকা নিয়েছেন, তা অগ্রহণযোগ্য বললে কম বলা হবে। তিনি ব্যক্তিগতভাবে একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে শ্রদ্ধাভাজন হতে পারেন।

কর্মের মাঝে বেঁচে থাকবেন চিরদিন- বিদায় সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলায়। বাংলা সাহিত্যে বিপুল ঐশ্বর্য যোগ করার জন্যই যেন-বা তাঁকে জন্ম দিয়েছিল বাংলাদেশের ফরিদপুর। ইতিহাসের দুর্বিপাকে উপমহাদেশ বিভক্তির ফলে তাঁর পরিচিতি ঘটেছে ভারতীয় কবি ও কথাশিল্পী হিসেবে।

সত্য, ন্যায় ও শুভশক্তির জয় হোক- বিজয়া দশমী

বিজয়া দশমী আজ। শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন। দুর্গার বিদায়লগ্নের আনন্দ-বেদনা মেশানো অনুভূতি আজ ভক্তদের মনকে সিক্ত করে আছে। বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই শুভক্ষণে আমরা সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।

কয়লা খনন- ‘মাননীয় প্রধানমন্ত্রী, শেষ বিকেলে মাটি কাটবেন না’ by বদরূল ইমাম

অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রবন্ধের শিরোনামে দেওয়া এ কথা প্রধানমন্ত্রীর ঘোর সমর্থক একজন বিজ্ঞ ব্যক্তিত্বের, যিনি নানা দিক ভেবে-চিন্তে রাজনৈতিক চাল-চলনের সর্বোত্তম পন্থা বা পদক্ষেপ সম্পর্কে প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন।

স্মরণ- অধ্যাপক ডা. ফজলুল করীম by ফজলুল আলম

বাবা-মায়ের তৃতীয় ছেলে ছিলেন ফজলুল করীম। স্কুলে আমাদের ছয় ভাই, এক বোন—সবাই ভালো রেজাল্ট করতাম। কিন্তু ফজলুল করীমকে প্রতিযোগিতামূলক স্কুলে দিতে আগ্রহী ছিলেন বাবা। তাঁর বদলির চাকরিতে প্রতিবছর স্কুল বদলানোর জন্য লেখাপড়ায় সমস্যা হতো।

উদ্যোগ by পূরবী শেখ

অযত্ন আর অবহেলায় ডুবতে বসা গোপালগঞ্জের প্রথম গণগ্রন্থাগার নজরুল পাবলিক লাইব্রেরি দুই মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে প্রথম আলো গোপালগঞ্জ বন্ধুসভা।

এল আনন্দ দিন by ফারজানা শারমীন

‘জানো...জানো...আমাদের গরুটা না লাল!’—ঝুঁটি দোলাতে দোলাতে গত ঈদে আমাকে এই ভীষণ গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়েছিল পিচ্চি এশা। সঙ্গে সঙ্গে দৃশ্যপটের পরিবর্তন। বাজনার তালে তালে যেন বিগত সময়ের কিছু সুখদৃশ্যের চলমান প্রদর্শনী শুরু হয়ে গিয়েছিল আমার চোখের সামনে।

আমার ঈদ আমার আনন্দ by হাসান ইমাম

ঈদ উৎসব মানেই আমি একজন মহাতারকা! ঈদে আমার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে। আমার বাড়ি যাওয়ার তারিখের ওপর অনেক কিছুই নির্ভর করে। মা বসে থাকে আমার প্রিয় সব খাবার রান্না করার জন্য।

প্রাণের মেলা বন্ধুমেলা by তোফাজ্জল হোসেন ও মিজানুর রহমান

পাবনা শহর কেবল রাতের মায়া কাটাতে শুরু করেছে।পাবনা বন্ধুসভার বন্ধুরা তখনো ব্যস্ত মিলনায়তন সাজাতে। সকাল আটটা বাজতেই বন্ধুদের বরণ করতে প্রস্তুত হয়ে উঠল দোয়েল সেন্টার মিলনায়তন। তারুণ্যের উচ্ছলতায় পরিপূর্ণ অনুষ্ঠান অঙ্গন।

শেষ বিতর্কে জয়ী ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা জয়ী হয়েছেন। রিপাবলিকান প্রার্থী মিট রমনি হারলেও কোনো প্রার্থীই এ বিতর্কে নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করতে পারেননি। তবে বিতর্কের শুরু থেকেই ওবামা ছিলেন বেশ আক্রমণাত্মক।

চট্টগ্রামে বাসায় ঢুকে মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকায় এক মা ও তাঁর দুই ছেলেমেয়েকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। নিহত তিনজন হলো মা ডলি (৩০), তাঁর ছেলে আলবি (১০) ও মেয়ে পায়েল (৫)।

নানা রঙের স্বপ্ন-শিক্ষক হতে চাই by হাবিবা সিদ্দিকা

‘তোমার স্বপ্ন কী?’ ছোটবেলায় আমরা সবচেয়ে বেশি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। একটা সময় খুব বিরক্ত হতাম এই প্রশ্নে। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমার নিজেরও একটা স্বপ্ন তৈরি হয়ে গেল, যেটা ভবিষ্যতে আমি পূরণ করতে চাই ।

সাক্ষাতে অনাগ্রহের কথা নাফিসের মুখ থেকেই শুনতে চায় বাংলাদেশ

সন্ত্রাসী হামলা চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের সঙ্গে একান্তে কথা বলার সুযোগের (কনসুলার অ্যাকসেস) অপেক্ষায় আছে বাংলাদেশ মিশন।

দুর্ভোগে ঘরমুখো মানুষ গাবতলীতেই ছয় ঘণ্টা by শরীফুল আলম সুমন

প্রতিবছর ঈদে ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও এবার চিত্র ভিন্ন। যানজটে বাসের শিডিউল বিপর্যস্ত। ঘরমুখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বাস টার্মিনালে। কিন্তু বাসের কোনো দেখা নেই। সময়মতো কোনো বাসই ছাড়তে পারছে না টার্মিনাল থেকে।

টেলিটকে হঠাৎ বিপর্যয়-১০ হাজার সংযোগ বিচ্ছিন্ন by কাজী হাফিজ

সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের থ্রিজি (তৃতীয় প্রজন্ম) পদ্ধতি আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে প্রায় ১০ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সর্বাত্মক চেষ্টা চালিয়েও সিমগুলো চালু করা

বিশিষ্ট আইনজীবীদের মত-কম্পানির স্বাধীনতা নষ্ট হবে

'কম্পানি আইন সংশোধন করা হলে দেশের কম্পানিগুলোর স্বাধীনতা নষ্ট হবে। স্বাধীনভাবে কম্পানি মালিকরা ব্যবসা চালাতে পারবেন না'- এই অভিমত ব্যক্ত করেছেন দেশের বিশিষ্ট আইনজীবীরা। যেকোনো কম্পানিতে প্রশাসক নিয়োগের সুযোগ রেখে ১৯৯৪ সালের কম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যাওয়া তো নয় যাওয়া by ইমদাদুল হক মিলন

তেইশ দিন আগে সুনীলদার সঙ্গে দেখা হলো কলকাতায়। সুরমা চৌধুরী স্মৃতি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে পুরস্কারটি পেয়েছেন আরো পাঁচজন লেখক- আখতারুজ্জামান ইলিয়াস, প্রফুল্ল রায়, সেলিনা হোসেন, সমরেশ মজুমদার এবং আমি আমার 'নূরজাহান' উপন্যাসের জন্য।

ভাষা হারাল লেখক দেশ হারাল বন্ধু by নওশাদ জামিল

শামসুর রাহমান ও সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন যেন হরিহর আত্মা। গভীর হৃদ্যতা ছিল দুজনের। সুনীল তাঁর লেখায় বহুবার তুলে এনেছেন শামসুর রাহমানের কবিতার পঙ্‌ক্তি। লিখেছেন তাঁদের বন্ধুত্বপূর্ণ নানা স্মৃতির কথা।

তাঁর প্রয়াণে by হাসান আজিজুল হক

এখনকার মিডিয়ার দক্ষতাকে মাঝে মাঝে দুয়ো দিতে ইচ্ছে করে। সব খবরই কি এত দ্রুত চালাচালি করা ঠিক? কাল রাত ২টায় সুনীল গঙ্গোপাধ্যায় ঘুমের মধ্যেই চলে গেছেন। এই নিদারুণ দুঃসংবাদটি কি সকাল ৮টার মধ্যেই না পেলে চলছিল না।

হেমন্তের রাতে সুনীলের প্রস্থান by সুব্রত আচার্য্য

চলে গেলেন দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। এ যেন মহাষ্টমীর রাতে দেবী বিসর্জন। সোমবার দিবাগত রাতে অষ্টমী এবং নবমীলগ্নের মাঝখানে কলকাতার মন্দিরে মন্দিরে যখন সন্ধি পূজা চলছিল, তখনই পাঁচ দশকের জনপ্রিয়তম কবির প্রয়াণ ঘটে।

অধ্যাপক বলছেন... by মোহাম্মদ হায়দার আলী

অধ্যাপক মেডিসিন বিভাগ এবং বিভাগীয় প্রধান,উত্তরাআধুনিকমেডিকেলকলেজওহাসপাতাল,উত্তরারক্তেকোলেস্টেরল
হূৎপিণ্ডের নিজস্ব রক্তসঞ্চালনকারী ধমনির নাম করোনারি ধমনি।

যে খাবারে মগজ খোলে by মিজানুর রহমান

আবাসিক সার্জন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা সত্যিই কি এমন কোনো খাবার আছে, যা মস্তিষ্কের জন্য ভালো? কীভাবে কাজ করে সেসব খাবার? এ ব্যাপারে গবেষণা হয়েছে অনেক।

স্বাস্থ্য সংবাদঢাকা মেডিকেল কলেজে ঠোঁটকাটা ও তালুকাটা চিকিৎসা- জীবন হবে আরও সুন্দর

ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে শাহীন আক্তার। আর দশজন স্বাভাবিক মানুষের চেয়ে তার ভাগ্যটা একটু আলাদা। জন্মগতভাবে ঠোঁটকাটা রোগে আক্রান্ত শাহীন আক্তার। সেই শৈশব থেকেই সব কাজেই যেন বাধা আসে।

ছুটির দিনে হঠাৎ প্রয়োজনে...

যেকোনো সময় অসুস্থ হয়ে পড়লে ওষুধের খোঁজে যেতে হবে ফার্মেসিতে। কিন্তু সব ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা থাকে না। সব সময় খোলা থাকে—এ রকম ফার্মেসির ঠিকানা-নম্বর হাতের কাছে থাকলে মন্দ হয় না। দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে—সারা দেশের এ রকম কিছু ফার্মেসির নাম-ঠিকানা দেওয়া হলো।

ক্ষমতায়ন- আনুশেহ আনসারি প্রথম নারী মহাকাশ পর্যটক

মহাকাশে ভ্রমণের স্বপ্নটা আরও দশটা মানুষের মতো আনুশেহ আনসারিরও ছিল। কিন্তু চাইলেও তো এটি সম্ভব নয়। কল্পনার জগতে বাধা দেয় কঠোর বাস্তবতা। কেননা, মহাকাশ ভ্রমণের জন্য অনেক অর্থ এবং নানা ধরনের প্রশিক্ষণ দরকার।

প্রতিমাশিল্পী সৌভাগ্যের কথা by তানভীর হাসান

দুর্গাপূজাসহ অন্যান্য পূজার প্রতিমা তৈরিতে সাধারণত পুরুষ শিল্পীদেরই দেখা যায়। মুন্সিগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগরকসবার একজন নারী শিল্পী প্রতিমা বা মূর্তি তৈরি করছেন। তাঁর নাম সৌভাগ্য পাল।

বিদেশে খেলতে গেলেও বাবা ঈদের কাপড় কিনে দেন by তৌহিদা শিরোপা

আজ থেকে চীনে শুরু হবে ‘প্রমিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল খেলতে গিয়েছে। যাওয়ার আগে দলের অফ স্পিনার খাদিজাতুল কুবরার সঙ্গে কথা হয়। ছোটবেলার ঈদ, নিজের খেলা ও নানা বিষয়ে বলেন কুবরা।

প্রশাসক নিয়োগের চেষ্টা নিয়ন্ত্রণমূলক অপ্রয়োজনীয়-ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর সংবাদ সম্মেলন

আইন সংশোধনের মাধ্যমে যেকোনো কম্পানিতে প্রশাসক নিয়োগের জন্য সরকারের হাতে ক্ষমতা নেওয়ার চেষ্টাকে 'অগণতান্ত্রিক এবং নিয়ন্ত্রণমূলক' বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাই ১৯৯৪ সালের কম্পানি আইনে এ-সংক্রান্ত ধারা যুক্ত করার সরকারি প্রক্রিয়ার বিরোধিতা করে ব্যবসায়ীরা তা বাতিলের দাবি জানান।

তাইওয়ানে হাসপাতালে আগুন, ১২ জনের মৃত্যু

তাইওয়ানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। তাইনান শহরে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালটিতে চিকিৎসাধীন বেশির ভাগই বয়স্ক এবং মানসিক রোগী।

ফিলিস্তিন-ইসরায়েল শান্তির সম্ভাবনা ক্রমেই বিলীন হচ্ছে : কার্টার

ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তির সম্ভাবনা ক্রমেই মিলিয়ে যাচ্ছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। গত সোমবার ইসরায়েল সফরকালে এ মন্তব্য করেন তিনি। কার্টার দীর্ঘদিন ধরেই ইসরায়েলি নীতির কট্টর সমালোচক।

গাজায় ঐতিহাসিক সফরে কাতারের আমির

গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান গাজা সফর করলেন। ২০০৭ সালে ইসলামপন্থী দল হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি গতকাল মঙ্গলবার এই ভূখণ্ডে পৌঁছান।

ধর্মীয় বিভেদের নদীতে ভালোবাসার সেতু রোহিন-আমিনা!

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের দাবাং উদ্বাস্তু শিবিরে নামাজ পড়ছেন রোহিন মুল্লা। রাজ্যের রাজধানী সিতিউয়ের বাইরের জরাজীর্ণ এ শিবিরে তাঁর সঙ্গে আছেন স্ত্রী আমিনা ও তিন সন্তান। তবে ৩৭ বছরের আজকের এই সাচ্চা মুসলমান রোহিন ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী।

আফগানিস্তানে ড্রোন দ্বিগুণ করবে ব্রিটেন

আফগানিস্তানে তদারকি এবং যৌথ অভিযান পরিচালনায় ব্যবহৃত অস্ত্রসজ্জিত চালকবিহীন বিমানের (ড্রোন) সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। নতুন আরো পাঁচটি ড্রোন যোগ হয়ে দেশটিতে মোতায়েন মোট ব্রিটিশ ড্রোনের সংখ্যা হবে ১০টি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান গতকাল মঙ্গলবার এ খবর জানায়।

মুরসির সঙ্গে বিচার বিভাগের দ্বন্দ্ব-সাংবিধানিক পরিষদ বাতিলের আশঙ্কা

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে মিসরের বিচার বিভাগের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। সংবিধানের খসড়া প্রণয়ন নিয়ে মুরসি বিচার বিভাগের খৰের নিচে পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। খসড়ায় বিতর্কিত কয়েকটি ধারার

'সাধারণ ক্ষমা' ঘোষণা আসাদের

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ঈদ উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত সংঘটিত সব ধরনের অপরাধ এই ক্ষমার আওতায় আসবে। তবে 'সন্ত্রাসী'দের ক্ষমা করা হবে না। আসাদের দৃষ্টিতে সরকারবিরোধী বিদ্রোহীরাই সন্ত্রাসী।

ইইউ টেকসই হবে না : ব্রিটেন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) 'গণতান্ত্রিকভাবে টেকসই হবে না' বলে মনে করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। জার্মানির রাজধানী বার্লিনে গতকাল মঙ্গলবার পররাষ্ট্রনীতি-বিষয়ক 'কোয়েরবের ফাউন্ডেশন' নামের এক ফোরামে তিনি সতর্ক করে বলেন, ব্রিটিশ জনগণের মধ্যে ইইউ প্রসঙ্গে মোহ ভাঙতে শুরু করেছে এবং বর্তমানে তা সর্বনিম্ন অবস্থায় রয়েছে। ইইউর নীতিতে পরিবর্তন আনার দাবি করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৫০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক সাহসী দলনেতা কুয়াশাচ্ছন্ন শীতের রাতে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ মুক্তিযোদ্ধাদের কয়েকজন দলনেতা (কোম্পানি অধিনায়ক) সমবেত হন অনেক গাছের নিচে।

কাল পবিত্র হজ, হাজিরা এখন মিনায় by ফেরদৌস ফয়সাল

কাল বৃহস্পতিবার পবিত্র হজ। হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার তাঁরা গাড়িতে, পায়ে হেঁটে মক্কা থেকে মিনায় পৌঁছান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২২ লাখ মুসল্লি এবার হজ পালন করছেন।

শেষ হলো সাক্ষ্য গ্রহণ- রাষ্ট্রপক্ষের সাক্ষী সাক্ষ্য দিলেন সাঈদীর পক্ষে!

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষী হিসেবে গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের তালিকাভুক্ত সাক্ষী গণেশ চন্দ্র সাহা।

ভূমিকম্পের পূর্বাভাসে ব্যর্থতা-ইতালির ছয় বিজ্ঞানীসহ সাতজনের কারাদণ্ড

ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দিতে ব্যর্থতার দায়ে ইতালির ছয় বিজ্ঞানী এবং এক সরকারি কর্মকর্তাকে ছয় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালের এপ্রিল মাসে লাকুইলা শহরে আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জনগণকে ঠিকঠাক সতর্কতা দিতে পারেননি তাঁরা।

সুনীলের মহাপ্রয়াণ-তুমি হৃদয়ে থেকেই যাবে

যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো/আমি বিষপান করে মরে যাবো!/ বিষণ্ন আলোয় এই বাংলাদেশ/নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্তে নির্নিমেষ- /এ আমারই সাড়ে তিন হাত ভূমি/যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো...

শুভ বিজয়া-শক্তিশালী হোক সম্প্রীতির বন্ধন

মহালয়ায় পূর্বপুরুষদের তর্পণের ভেতর দিয়ে বেজে উঠেছিল তাঁর আগমনী সুর। আজ বিজয়া দশমী। গত শনিবার ষষ্ঠীতে বোধনের ভেতর দিয়ে শুরু হওয়া বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এবার গজে চড়ে দেবীর আগমন ঘটেছে মর্ত্যে।

পবিত্র কোরআনের আলো-হজ ফরজ হওয়ার বিধান ও নিয়মাবলি

১৯৬। ওয়াআতিম্মুল হাজ্জা ওয়ালউ'মরাতা লিল্লাহি; ফাইন উহ্ছি্বরতুম ফামাছতাইছারা মিনাল হাদই; ওয়ালা-তাহলিক্বূ রুঊ'ছাকুম হাত্তা- ইয়াবলুগাল হাদইউ মাহিল্লাহু; ফামান কা-না মিনকুম্ মারি-দ্বান আও বিহী আযাম্

বিশেষ সাক্ষাৎকার : সুনীল গঙ্গোপাধ্যায়-বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারতের শ্রদ্ধাশীল হওয়া উচিত

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয় কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় আর নেই। তিনি সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন আগে তিনি কালের কণ্ঠকে একটি সাক্ষাৎকার দেন। কবির বাসভবনে এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন আমাদের কলকাতা প্রতিবেদক সুব্রত আচার্য্য

চরাচর-আন্তর্জাতিক জাতিসংঘ দিবস by পাভেল রহমান

২৪ অক্টোবর আন্তর্জাতিক জাতিসংঘ দিবস। ১৯৪৭ সালে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিন প্রতিবছর দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয়।

কয়লা খনন- ‘মাননীয় প্রধানমন্ত্রী, শেষ বিকেলে মাটি কাটবেন না’ by বদরূল ইমাম

অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রবন্ধের শিরোনামে দেওয়া এ কথা প্রধানমন্ত্রীর ঘোর সমর্থক একজন বিজ্ঞ ব্যক্তিত্বের, যিনি নানা দিক ভেবে-চিন্তে রাজনৈতিক চাল-চলনের সর্বোত্তম পন্থা বা পদক্ষেপ সম্পর্কে প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন।

নৌমন্ত্রীর আচরণে সবাই হতবাক (ভিডিও)

ঘটনা আরটিভির স্টুডিওতে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছিল। সেখানে বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়ার উদ্দেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাষা শালীনতা অতিক্রম করার একপর্যায়ে আরটিভি সম্প্রচার বন্ধ করে দেয়। অনুষ্ঠানের সঞ্চালক, অতিথি আলোচক সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে দেখছিলেন শ্বাসরুদ্ধকর সেই দৃশ্য।

সহজে ব্যবসা করা- বৈশ্বিক সূচকে ৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

অবকাঠামো, বিশেষত বিদ্যুৎ পাওয়া দুনিয়াজুড়েই ব্যবসায়ীদের একটি বড় উদ্বেগ। আর এই বিদ্যুৎ পাওয়া কোথায় সবচেয়ে কঠিন? এই প্রশ্নের উত্তরে নাম উঠে এসেছে বাংলাদেশের। কেননা, বিশ্বের ১৮৫টি দেশে বিদ্যুৎ-সংযোগ পাওয়ার কাজটি যদি সহজ থেকে কঠিন এই ক্রমানুসারে সাজানো হয়,

রেলের অর্থ কেলেঙ্কারি- প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চান গাড়িচালক আজম by মুহাম্মদ জাকির হোসেন

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর জীবনের নিরাপত্তা চেয়েছেন। জীবনের নিরাপত্তা পেলে তিনি যেকোনো তদন্ত কমিটির কাছে হাজির হতে রাজি আছেন।

প্রশাসক বসানোর আইনে আতঙ্কিত ব্যবসায়ীরা

কোম্পানি আইন সংশোধন নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, এর অপব্যবহার হবে এবং আইনটি ব্যবসায়ীদের বিরুদ্ধেই ব্যবহূত হবে। এতে বিনিয়োগও নিরুৎসাহিত হবে। কোম্পানি আইনের সংশোধন নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর নানা ধরনের তৎপরতা চলেছে।

বহে কাল নিরবধি-এখনো অনিশ্চিত পদ্মা সেতুর ভাগ্য! by এম আবদুল হাফিজ

রাজনীতিসহ জীবনের যেকোনো সংকটে কুইক ফিক্স (Quick fix) বা তাৎক্ষণিক সমাধান বলে কিছু নেই। আবার কোনো সংকট যদি ইচ্ছা বা অনিচ্ছাকৃত বিচ্যুতির কারণে ঘটে থাকে, তাহলে তো কথাই নেই। অনেক মাথা কুটতে হয় সেই বিচ্যুতি শোধরানোর এবং এর প্রক্রিয়া অনেক জটিল, সময়সাপেক্ষ ও অনিশ্চিত।

'লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিসটিকস' by ওয়াহিদ নবি

মার্ক টোয়েন বলেছিলেন, 'তিন ধরনের মিথ্যা রয়েছে। মিথা, ডাঁহা মিথ্যা ও পরিসংখ্যান।' পরিসংখ্যান দেখলেই আমরা সম্বিতহারা হয়ে যাই। মনে করি, পণ্ডিত ব্যক্তিরা যখন অঙ্ক ও সংখ্যা দিয়ে দুরূহ কিছু একটা প্রকাশ করেছেন, কাজেই কোনো রকম তর্ক না করে তা মেনে নিই।

মোহাম্মদ শাহজাহান স্মরণে by আবু সাঈদ খান

নায়কোচিত চেহারা, জলদগম্ভীর কণ্ঠ, পরিপাটি পায়জামা-পাঞ্জাবি পরা মোহাম্মদ শাহজাহানকে প্রথম দর্শনে শ্রমিক নেতা ভাবা যেত না। কিন্তু তার ছিল মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রমদরদি মন; এ গুণই তাকে দিয়েছিল দেশের জনপ্রিয় শ্রমিক নেতার সম্মান।

অশান্ত নগরে শান্তি by সুভাষ সাহা

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের পছন্দের বা দলীয় পরিচয় অথবা আদর্শের লোককে উপাচার্য করে পাঠানোই এখানে রেওয়াজ হিসেবে দাঁড়িয়ে গেছে। বিষয়টি মানুষ অনেকটা স্বাভাবিক হিসেবে গ্রহণও করে নিয়েছে। কিন্তু মানুষ যখন দেখে; যাকে ভিসি করে পাঠানো হলো বা নির্বাচনের মাধ্যমে যিনি ভিসি হলেন, তিনি প্রশাসক হিসেবে যথেষ্ট

বিধ্বস্ত 'হলুদ ফুলের দেশে' by অদিতি ফাল্গুনী

"আপনারা বাঙালিরা এই এলাকাকে বলেন রামু। কিন্তু আমাদের রাখাইন ভাষায় আমরা এই এলাকাকে বলি 'প্যান-ওয়া', যার অর্থ 'হলুদ ফুলের দেশ'। আজ দেখেন, এই হলুদ ফুলের দেশের কী পোড়া আর বিধ্বস্ত চেহারা!"

পর্যবেক্ষণ-নষ্ট শরৎ-কথা by হাসান আজিজুল হক

মানুষের বর্তমান ধূসর, না অতীতটা? মানুষের বর্তমান কি বর্ণহীন? অতীতটা কি সুবর্ণময়? মানুষ যখন জীবনযাপন করে, তখন সেই যাপনের মুহূর্তে জীবনটাকে নিয়ে কি কিছু ভাবে? নাকি ভাবতে গেলেই একটু পিছিয়ে যেতে হয়? আজকের যাপনটা গতকালের করে নিতে হয় নাকি? কিংবা গতকালকের যাপনটা তারও আগের করে নিতে হয় কি?

সরাইলে হত্যা-সন্ত্রাস-আইন-শৃঙ্খলায় ছাড় নয়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি একেএম ইকবাল আজাদকে যেভাবে খুন করা হয়েছে এবং তার সমর্থকরা যেভাবে প্রতিপক্ষের বাড়ি ও ব্যবসা কেন্দ্রে আগুন দিয়ে 'প্রতিবাদ' করছেন_ কোনোটিই সেখানকার আইন-শৃঙ্খলার জন্য ইতিবাচক নয়।

শুভ বিজয়া দশমী-সহাবস্থান ও সম্প্রীতিই হোক আরাধ্য

আকাশে পেঁজা তুলোর মতো খণ্ড খণ্ড ভাসমান মেঘ, নদী ও জলাশয়ের কোলে শুভ্র কাশের গায়ে কখনও উত্তুরে, কখনও দখিনা বাতাসের দোলা। হালকা শীতের মিষ্টি রোদের আড়ালে কখনওবা হঠাৎ বৃষ্টির সম্ভাবনা। শরৎ বলতে এমন এক অতুলনীয় প্রকৃতির ছবিই বাঙালির স্মৃতিতে ভেসে ওঠে। আর এ ছবি যদি শব্দ সহকারে আত্মপ্রকাশ করে,

সাদাকালো-দখলদারির এই ধারা আর কত দিন by আহমদ রফিক

জবরদখলের হিড়িক পড়ে গেছে। মনে হয় দেশটির কোনো অভিভাবক নেই; যিনি বলতে পারেন 'অ্যাই, কী হচ্ছে এসব।' শুধু বলা নয়, বলে ব্যবস্থা নিতে পারেন। যদি তেমন কেউ থাকতেন, তাহলে এভাবে অবাধ জবরদখল চলতে পারত?' দীর্ঘদিন ধরে এ নৈরাজ্য চলছে।

‘কথা রেখে’ চলে গেলেন সুনীল গঙ্গোপাধ্যায় by পরিতোষ পাল

চলে গেলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। গতরাত দুইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বহুমুখি প্রতিভার অধিকারী এ লেখক। তার এই হঠাৎ চলে যাওয়ায় দুই বাংলার  সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সুনীলের প্রথম কবিতা


বিয়ের প্রস্তুতিতে বিশেষ ডায়েট

ছেলে বন্ধু জেসন ট্রাওয়েকের সঙ্গে গাঁটছড়া বাঁধার উদ্দেশ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। আর তাই বিশেষ ডায়েট করছেন তিনি। তিন বছর ডেট করার পর গেল বছর ডিসেম্বরে  ট্রাওয়েকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ব্রিটনি।