Thursday, November 10, 2011

টিটির মাধ্যমে রফতানি বিলেও নগদ সহায়তা

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানির অর্থ টিটির মাধ্যমে এলেও নগদ সহায়তা দেওয়া হবে। তবে এ পদ্ধতিতে রফতানির বিপরীতে নগদ সহায়তা পেতে কিছু শর্ত পালন করতে হবে। এর আগে শুধু নেগোসিয়েশন ও কালেকশন পদ্ধতিতে পাওয়া বিলের বিপরীতে রফতানিতে নগদ সহায়তা দেওয়া হতো। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকে পাঠানো হয়েছে।

লাল মাটির হলুদ by শাহজাহান সোহেল,

'লাল মাটির বর্ণ রান্নায় অনন্য'_ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার লাল মাটির খিয়েরি এলাকায় এ কথাটির ব্যাপক প্রচলন রয়েছে। চমৎকার রান্নায় লাল মাটির হলুদ খুব সামান্যতেই তরকারির চাহিদা মেটায়। সে জন্য দেশজুড়ে লাল মাটির হলুদের সর্বাধিক চাহিদা রয়েছে। দেশের একটি বৃহৎ অংশে হলুদ জোগান দেওয়া সাদুল্যাপুর উপজেলায় এবারও ব্যাপক হলুদের চাষ হয়েছে। বিশেষ করে উপজেলার ধাপেরহাট, ফরিদপুর, ইদিলপুর, ক্ষোর্দকোমরপুর এবং ভাতগ্রাম ইউনিয়নে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে হলুদ ক্ষেত।

হিমায়িত চিংড়ি রফতানি বেড়েছে by কিসমত খোন্দকার

ন্তর্জাতিক বাজারে বাংলাদেশি হিমায়িত চিংড়ির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রফতানিও বেড়েছে। আর এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ও আগের তুলনায় বেড়েছে। এ ছাড়া দীর্ঘদিন দেশে উৎপাদিত গলদা চিংড়ি রাশিয়ায় আবার রফতানি শুরু হওয়ায় মোট রফতানির পরিমাণও বেড়েছে বলে জানিয়েছে হিমায়িত খাদ্য রফতানিকারকদের প্রতিষ্ঠান বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) ।সূত্র জানায়, চলতি অর্থবছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে। এ সময় হিমায়িত খাদ্য রফতানি হয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৫৩ শতাংশ বেশি।

লেনদেনের ভারসাম্যে চাপ কমেছে

লতি অর্থবছরের শুরুর দিকটায় বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের লেনদেনের ভারসাম্যে (বিওপি) চাপ কমেছে। গত অর্থবছরের তুলনায় বাণিজ্য ঘাটতি অনেক কম হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ মুদ্রানীতি ঘোষণায় চলতি অর্থবছরে লেনদেনের সামগ্রিক ভারসাম্যে ঘাটতির পূর্বাভাস দিয়েছে। বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অর্থবছরের শুরুতে বিওপিতে চাপ কম থাকার এ প্রবণতা দীর্ঘস্থায়ী হতে পারে। সঠিক নীতি সহায়তার মাধ্যমে রফতানি ও রেমিট্যান্স এবং বিদেশি পুঁজির অন্তঃপ্রবাহ উৎসাহিত করা হলে পরিস্থিতি বর্তমানের মতো থাকতে পারে।

মৃত্যুর কাছে নকআউট জো ফ্রেজিয়ার

ক্সিং রিংয়ে বীরত্বে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া জোসেপ উইলিয়াম ফ্রেজিয়ার জীবনযুদ্ধে পরাজয় মেনে নিলেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মৃত্যুবরণ করেন 'স্মোকিং জো' নামে পরিচিত অলিম্পিক স্বর্ণজয়ী এ বক্সার।১৯৭১ সালে মোহাম্মদ আলীর বিপক্ষে আলোড়ন সৃষ্টি করা লড়াইয়ে জয় তুলে নেন ফ্রেজিয়ার, যা ছিল পেশাদার মঞ্চে আলীর প্রথম পরাজয়। পরবর্তী সময়ে এটি শতাব্দীর সেরা লড়াইয়ের স্বীকৃতি পেয়েছে। ১৯৬৫ সালে ক্যারিয়ার শুরুর পর খেলেছেন ১৯৭৬ পর্যন্ত, যিনি ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে স্বর্ণজয় করেন। পেশাদার ক্যারিয়ারে ৩৭ লড়াইয়ে ফ্রেজিয়ার জিতেছেন ৩২টিতে। ৪টিতে ছিল হার, অন্য লড়াইটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

হার আর ক্লান্তি নিয়ে শুরু...

ছেলেদের ক্রিকেটে যখন ঈদের ছুটির আমেজ, মুশফিকরা সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মহিলা ক্রিকেটে তখন তুমুল ব্যস্ততা। বিশ্বকাপ বাছাই ক্রিকেটের স্বাগতিক বাংলাদেশ। ১০ দলের এ মহাআয়োজন প্রতিদিন নতুন নতুন দল আসছে ঢাকায়। শ্রীলংকা একটু আগেই এসে পড়েছে, এখন আমেরিকার মেয়েরাও ব্যাট-বল নিয়ে মিরপুরে হাজির। আজ দলবল নিয়ে আসছে আয়ারল্যান্ড। এদের প্রত্যেকেই আসছে বুকে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে। ২০১৩-তে ভারতে যে বিশ্বকাপ হবে সে আসরের টিকিট পেতে হলে প্রথম চারে থাকতে হবে।

নাসির-সৌরভের ঈদ উপহার

'মা, তোমাকে খুব মনে পড়ছে... মিস ইউ মা...' ঈদের দিন দূর দেশে থাকা এক ছেলে মাকে মনে পড়ার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এভাবেই। পরদিন সে ছেলে যখন দেশের হয়ে ১৩৪ রান করেন, তখন তার সে অর্জনকে ঈদ উপহার হিসেবে মায়ের জন্যই পাঠিয়ে দেন। ছেলেটির নাম নাসির হোসেন, এ মুহূর্তে বাংলাদেশ 'এ' দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। যেখানে চার দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ১৩৪ রান করেন।

পদত্যাগে রাজি বার্লুসকোনি

তালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি পদত্যাগ করতে রাজি হয়েছেন। দেশটির পার্লামেন্টে এক ভোটাভুটিতে তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা না থাকা স্পষ্ট হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন তিনি। তবে পার্লামেন্টে বাজেট পুনর্গঠন প্রস্তাব পাস হলেই তিনি পদত্যাগ করবেন। ঋণ সংকটে ধুঁকতে থাকা ইতালিকে রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্যদের আহ্বানে পার্লামেন্টে বাজেট পুনর্গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়। এদিকে গতকাল প্রকাশিত এক সাক্ষাৎকারে বার্লুসকোনি বলেছেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ সার্ক পরিবারের মতো, প্রয়োজন অবাধ চলাচল

ক্ষিণ এশিয়ায় ‘সেতুবন্ধ’ অর্থবহ করে তুলতে বিধি-নিষেধ শিথিল করে জনগণ ও শ্রমিকের অবাধ চলাচলের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি, বিশ্বের অন্যতম শ্রমিক রপ্তানিকারক অঞ্চল হিসেবে শ্রমিকের স্বার্থ সুরক্ষায় সার্ক দেশগুলোর মধ্যে সহযোগিতা গড়ে তুলতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় এ প্রস্তাব দেন। তাঁর মতে, একই কৃষ্টি ও সংস্কৃতির ধারক এ অঞ্চলের দেশগুলো একে অন্যের পরিবারের মতো। তাই এখানে জনগণের অবাধ চলাচল প্রয়োজন।

পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান

রান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে শক্ত প্রমাণ পাওয়া গেছে_ জানিয়েছে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএ। ইরানের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টায় সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে এক প্রতিবেদনে বলেছে, পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে তেহরান কাজ করেছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। মঙ্গলবার ১১৭ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, যাচাইকৃত ও বিশ্বস্ত এসব তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, পরমাণু বোমার নকশা তৈরির ক্ষেত্রে ইরান কাজ করেছে। ইরান প্রতিবেদন প্রত্যাখ্যান করলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমারা। খবর বিবিসি, এএফপি।

ঈদের ছুটিতে রাজধানী ভেসেছে আনন্দস্রোতে by এসএম মুন্না

দ মানেই আনন্দ। আর সে আনন্দ যদি হয় প্রাণের উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তাহলে তো কথাই নেই। ঈদুল আজহার ছুটিতে গত তিন দিনে ঢাকার প্রধান বিনোদন কেন্দ্রগুলো দেখে এমনটাই মনে হয়েছে। ঈদের আগের দিন থেকেই খুশির জোয়ার বইতে থাকে। ঈদের দিন দুপুরের পর নগরীর সব পথ যেন মিশেছিল শাহবাগের শিশুপার্ক, ঢাকা চিড়িয়াখানা, শ্যামলীর শিশুমেলা আর গুলশানের ওয়ান্ডারল্যান্ডে। ঢাকা যে প্রায় নির্জন নগরীতে পরিণত হয়ে গেছে, এসব বিনোদন কেন্দ্রের চিত্র দেখে তা বোঝার উপায় ছিল না। এমনকি সংসদ ভবন, বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমা উদ্যানসহ উন্মুক্ত উদ্যানগুলোও জনস্রোতে ভেসে যায়। উৎসবের রঙে রঙিন ছিল তিলোত্তমা ঢাকা।

পিরোজপুরে দু'পক্ষের সংঘর্ষ বাড়িঘরে আগুন, নিহত ২

পিরোজপুরের নাজিরপুর উপজেলার পেনাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দু'জন নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছে। দীর্ঘদিনের বিরোধের জের ধরে মঙ্গলবার দাড়িয়া বংশের সঙ্গে হাওলাদার ও শেখ বংশের লোকজনের সংঘর্ষ হয়। এ সময় ৯৮টি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।

পর্যটন কেন্দ্রে মানুষের ঢল

দের ছুটিতে কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, মাধবকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে পর্যটকের উপচেপড়া ভিড় বেড়েই চলেছে। এদিকে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে রাসমেলা। মঙ্গলবার থেকেই সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব শুরু হয়েছে। ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :কক্সবাজার : ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে হাজারো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে সৈকতনগরী। তবে গত ঈদের তুলনায় এবার পর্যটকের সংখ্যা কিছুটা কম বলে জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র কাটছে উইপোকায় by ওয়াকিল আহমেদ হিরন

রাজধানীর আবদুল গনি রোডে শিক্ষা ভবনের ঠিক বিপরীতে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র কাটছে উইপোকায়। প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো রেকর্ড রুম না থাকায় জরুরি এ কাগজপত্র রাখা হয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কক্ষে।সরেজমিন দেখা গেছে, সরকারি এ প্রতিষ্ঠানে জায়গার অভাবে বিভিন্ন মামলার রায়সহ জরুরি নথিপত্র দীর্ঘদিন ধরে রেজিস্ট্রারের কক্ষে স্তূপ করে রাখা হয়েছে। এর ফলে এসব কাগজপত্রে উইপোকা বাসা বেঁধেছে। এরই মধ্যে অনেক জরুরি কাগজপত্র নষ্ট হয়ে গেছে।

হত্যা মামলায় মুক্ত, অগি্নসংযোগ মামলায় কারাগারে খোকন-নরসিংদীতে বিএনপির বিক্ষোভ :কর্মসূচি ঘোষণা by প্রীতিরঞ্জন সাহা,

রসিংদী পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ডের ৯ দিন অতিবাহিত হলেও এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকনকে গতকাল বুধবার আদালতে হাজির করা হলে হত্যার সন্দেহে ৫৪ ধারায় আটকের মামলাটি খারিজ করে দেওয়া হয়। তবে অন্য দুটি মামলায় খায়রুল কবীর খোকনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোরবানির পশুর চামড়া নিয়ে কারসাজি :তিন বছরের মধ্যে দাম কম by আবু হেনা মুহিব

ত তিন বছরের মধ্যে সবচেয়ে কম দামে এ বছর কোরবানির পশুর চামড়া বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় প্রতি পিস গরুর চামড়ার দর কমেছে গড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। খুচরা পর্যায়ে গত বছর মাঝারি আকারের গরুর চামড়া প্রতি পিসের দাম ছিল গড়ে ২ হজারর ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা। এ বছর ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকার বেশি দাম ওঠেনি। সাধারণত কোরবানির মৌসুমে একদিনের জন্য চামড়া সংগ্রহ করে আড়তদারের কাছে বিক্রি করেন এমন ক্ষুদ্র ব্যবসায়ীরা কেনা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন। অনেকের সংগ্রহ করা চামড়া পচে যাচ্ছে।

জনপ্রশাসনে প্রতি মাসেই ওএসডি বাড়ছে by শরীফুল ইসলাম

নপ্রশাসনে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রতি মাসে বেড়েই চলেছে। পদের তুলনায় কর্মকর্তার সংখ্যা বেশি এবং পদায়নের ক্ষেত্রে দলীয়করণের প্রভাবে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। ওএসডি ঠেকাতে সরকারের কোনো নীতিই কাজে আসছে না। ফলে প্রশাসনে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। কয়েকশ' কর্মকর্তাকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। যারা বছরের পর বছর ওএসডি রয়েছেন তারা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন। অনেকেই চাকরি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন। অনেকে অপেক্ষা করছেন পরবর্তী সরকারের জন্য।

গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে মাত্র ২৭০ কোটি টাকা

ব্যাংকগুলোর বিনিয়োগের ঘোষণা দেয়ার পরও বাজারের তারল্য প্রবাহ বাড়েনি। গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন হয়েছে মাত্র ২৭০ কোটি টাকা। এর মধ্যে সপ্তাহের শেষ কার্য দিবসে ৪০ মাসের মধ্যে সর্বনিম্ন ১৮১ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে ২০০৮ সালের ৯ জুলাই সর্বনিম্ন ১৩০ কোটি টাকার লেনদেন হয়েছিল। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৫২ কোটি টাকা। এর আগের সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭৩ কোটি টাকা।

অর্থ সঙ্কটে হুমকিতে এডিপিগত অর্থবছরে এক টাকাও ব্যয় হয়নি ৬৪ প্রকল্পে

র্থ সঙ্কটের কারণে চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) বাস্তবায়ন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সহস্রাধিক উন্নয়ন পরিকল্পনা থাকলেও সে তুলনায় অর্থ বরাদ্দ দিতে পারছে না অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে পর্যাপ্ত বরাদ্দ পেলেও অর্থ ব্যয় করতে পারছে না অনেক মন্ত্রণালয় ও বিভাগ। গত অর্থবছরে ৬৪টি প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত অর্থ থেকে এক টাকাও ব্যয় করতে পারেনি বাস্তবায়নকারী সংস্থা। এসব প্রকল্পের বরাদ্দ ৩৭৬ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ে ফেরত গেছে।

রূপালী ব্যাংকের অটোমেশনে অনিয়মের অভিযোগ

রূপালী ব্যাংকের ১২০ কোটি টাকার অটোমেশন প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পে সর্বনিম্ন দর প্রস্তাবকারীকে কাজ না দিয়ে অবৈধভাবে টাকার বিনিময়ে ফ্লোরা টেলিকমকে কাজ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। অভিযোগে বলা হয়, পে-অর্ডারের পরিমাণ বাড়ানোর পাশাপাশি বেশকিছু শর্ত জুড়ে দিয়ে দরপত্র প্রক্রিয়ায় যেন অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে না পারে সে ধরনের ব্যবস্থাও করা হয়। সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে।

সিরিয়ায় আসাদবিরোধী বিক্ষোভে নিহত ৩ হাজার ৫শ’র বেশি : জাতিসংঘ

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়নে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সিরিয়ায় সরকারের হামলায় এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তিনি আরও বলেন, গত সপ্তাহে আরব লিগের সহযোগিতায় সিরিয়া শান্তি পরিকল্পনায় সই করার পর থেকে সেনাবাহিনীসহ অন্যান্য সরকারি বাহিনীর হাতে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রোববার ঈদুল আজহার দিনেই অন্ততপক্ষে ১৯ জন মারা গেছে।

পাকিস্তান আরও ৮ হাজার সেনাকে পরমাণু অস্ত্র রক্ষার প্রশিক্ষণ দিচ্ছে

পাকিস্তান আরও আট হাজার সেনাসদস্যকে পরমাণু অস্ত্র রক্ষার প্রশিক্ষণ দিচ্ছে। পাকিস্তানের সেনা কর্মকর্তারা এক বিবৃতিতে এ খবর দিয়েছেন। এসব সেনাসদস্য শারীরিক দিক দিয়ে যেমন সামর্থবান, তেমনি মেধাবী এবং উন্নত অস্ত্র দ্বারা সজ্জিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করা নিরাপত্তা বাহিনীর সাতশ’ সদস্যের মাঝে সনদ বিতরণ উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে এ বিবৃতি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা বিভাগের প্রধান মেজর জেনারেল মুহাম্মাদ তাহির উপস্থিত ছিলেন। পাকিস্তানের পরমাণু অস্ত্র এই কৌশলগত বিভাগই দেখাশোনা করে থাকে।

জর্জ পাপান্দ্রুর পদত্যাগ : শিগগিরই গ্রিসের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

গ্রিস সরকারের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, শিগগিরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে। গত তিন দিন ধরে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং একটি নতুন ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে মঙ্গলবার বিদায়ী প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু মন্ত্রিসভার এক বৈঠকের পর বলেছেন, আমরা অচিরেই একটি ইতিবাচক ফলাফলে পৌঁছতে যাচ্ছি। বিশেষজ্ঞ মহল ধারণা করছেন, জর্জ পাপান্দ্রুর পদটি নিতে পারেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট লুকাস পাপাডেমোস।

আটলান্টায় রাত্রিকালীন কারফিউ : যুক্তরাষ্ট্রে চলছে পুঁজিবাদবিরোধী বিক্ষোভ

‘অকুপাই ওয়াল স্ট্রিট্থ আন্দোলনকারীরা নিউইয়র্কের উত্তর ম্যানহাটন জুককোটি পার্ক পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ পথ বিক্ষোভ-শোভাযাত্রা করে অতিক্রম করেছে। পুঁজিবাদী ব্যবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে এ শোভাযাত্রায় নিউইয়র্ক নগরীর সিনেটর আন্দ্রিয়ানো ইস্পাইলাট ও নিউইয়র্ক নগরীর কাউন্সিলর ইডানিস রোড্রিগুজ যোগ দিয়েছেন। চলমান পুঁজিবাদবিরোধী বিক্ষোভের সময় আটলান্টা থেকে গতকাল ভোরে আরও দশজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সেখানে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

পদত্যাগ করছেন বারলুসকোনি

তালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি বলেছেন, তার সরকারের নেয়া অর্থনৈতিক সংস্কার পরিকল্পনাগুলো অনুমোদন করার পর চলতি মাসের শেষ দিকে তিনি পদত্যাগ করবেন। আস্থাভোটে উের গেলেও পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বারলুসকোনি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বারলুসকোনি সরকারের প্রধান প্রধান অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো এরই মধ্যে পার্লামেন্টে অনুমোদন পেয়েছে।

ভেনিজুয়েলার তরুণী সারকোস ২০১১ সালের বিশ্বসুন্দরী

বিশ্বের ১১৩টি দেশের সুন্দরীকে পেছনে ফেলে ৬১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতেছেন ভেনিজুয়েলার ২১ বছরের তরুণী ইভিয়ান সারকোস। ঝলমলে এক আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার ২০১১ সালের বিশ্বসুন্দরী ইভিয়ান সারকোসের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী যুক্তরাষ্ট্রের আলেক্সান্দ্রিয়া মিলস। প্রথম রানারআপ হয়েছেন মিস ফিলিপাইন গেনডোলিন রুয়ায়িস। দ্বিতীয় রানারআপের সম্মান পেয়েছেন মিস পুয়ের্তোরিকো আমান্ডা পেরেজ।
ভেনিজুয়েলার তরুণী ইভিয়ান সারকোসের স্বপ্ন ছিল ঈশ্বরের সাধনায় মনোনিবেশ করার। কৈশোরে মা-বাবাকে হারানোর পর নানবিদ্যা নিয়ে পাঁচ বছর পড়াশোনাও করেছিলেন ইভিয়ান সারকোস।

আইএইএ’র প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত - ইরান : তেহরান পরমাণু অস্ত্র তৈরি করছে - জাতিসংঘ

রান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে শক্ত প্রমাণ পাওয়া গেছে—দাবি জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)। দেশটি তাদের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পরমাণু অস্ত্রের উন্নতি করছে। আইএইএ’র প্রতিবেদনে আরও বলা হয়, ইরান পরমাণু বোমার নকশা তৈরি করছে।জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার আইএইএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে তেহরান কাজ করছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।

শনিবার বিদেশি ফুটবলারদের সঙ্গে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ

শুক্রবারই বিদেশি ফুটবলারদের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে অবস্থানরত বিদেশি ফুটলাররা ঈদের ছুটিতে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাদের একত্রিত করতেই আরও একদিন জাতীয় দলের অনুশীলন ম্যাচ পেছানো হয়েছে। বাফুফে সূত্রে জানা গেছে এ তথ্য। একদিন পিছিয়ে শনিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের প্রস্তুতিরত জাতীয় ফুটবল দল বিদেশি ফুটবলারদের সঙ্গে এক প্রস্তুতি ম্যাচ খেলবে। জাতীয় দলের দুধের স্বাদ ঘোলে মেটানোর এমন আয়োজন করেছে বাদল রায়ের নেতৃত্বাধীন জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি।

পানি সঙ্কটে এমএ আজিজ স্টেডিয়াম

মএ আজিজ স্টেডিয়ামের পানি সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। স্টেডিয়ামে প্রতিদিনই বিভিন্ন খেলা চললেও ক্রীড়াবিদদের মুখ-হাত ধোয়া বা টয়লেট সারারও ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। জিমনেসিয়ামে কারাতে লিগ শেষ হয়েছে, চলছে বাস্কেটবল প্রশিক্ষণ কোর্স। কিন্তু এখানে বাথরুম বা টয়লেট থাকলেও পানি না থাকায় দুর্গন্ধে পুরো জিমনেসিয়াম দূষিত হয়ে পড়েছে।চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের পথে। আর কয়টা দিন মাত্র বাকি। আর এই শেষ লগ্নে এসেও একের পর এক খেলা চালানোয় কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না।

জয় দিয়ে শুরু ভারতের

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুবাসটা আগে থেকেই পাচ্ছিল স্বাগতিক ভারত। স্বাগতিক বোলাররাই মূলত জয়ের পথটা পরিচ্ছন্ন করেছিলেন ড্যারেন সামি বাহিনীকে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে গুটিয়ে দিয়ে। বোলারদের পর জয় নিশ্চিত করেন দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণ। ক্যারিবীয়দের বেঁধে দেয়া ২৭৫ রানের টার্গেট তাড়া করে জয় তুলে নিতে খুব বেশি বেগ পোহাতে হয়নি ভারতকে। টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

ঢাকায় আসতে শুরু করেছে দলগুলো

ছরের শুরুর দিকে আইসিসি বিশ্বকাপ আয়োজনের পর ২০১৩ আইসিসি মহিলা বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সপ্তাহান্তেই শুরু হতে যাচ্ছে বাছাই পর্বের লড়াই। এ লড়াইয়ে অংশ নিতে ঢাকায় আসতে শুরু করেছে বিদেশি দলগুলো। বাছাই পর্বে বাংলাদেশসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে। এরই মধ্যে ৭ নভেম্বর ঢাকায় এসে পৌঁছছে শ্রীলঙ্কা ও আমেরিকা দল। দু’একদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা, হল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও জাপান দলের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

খোকনের মুক্তি দাবিতে বিএনপির কর্মসূচি : সরকারের পায়ের তলায় মাটি নেই : ফখরুল

বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে দু’দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।খোকনের গ্রেফতারের প্রতিবাদে কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১১ নভেম্বর শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এবং ১২ নভেম্বর শনিবার নয়াপল্টনের কার্যালয়ের সামনে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আর বাধা নেই - সাখাওয়াত : ইভিএম পদ্ধতিতে ভোট হবে সেনা মোতায়েন হবে না

ইনি জটিলতা কেটে যাওয়ায় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই নির্বাচনে ইভিএম পদ্ধতি অনুসরণ করা হবে। কিন্তু সেনা মোতায়েনের জন্য কমিশন সরকারের কাছে আবেদন জানাবে না।গতকাল নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই নির্বাচন কমিশনের অধীনেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঈদে শুভেচ্ছা বিনিময় : না’গঞ্জে প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নিরপেক্ষ হয় না - খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) চাওয়ার পরও নিজের সমর্থিত প্রার্থীকে জেতাতে সেনা মোতায়েন করেনি সরকার। এতে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। এ কারণে শেষ মুহূর্তে আমাদের সমর্থিত প্রার্থী ভোট থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হন। সেখানে একদলীয় নির্বাচন হয়েছে। এতে প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হয় না।সোমবার দুপুরে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের বলেন, এখনও সময় আছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা নিন। সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন।

সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় : সার্ক সম্মেলনে যোগ দিতে মালদ্বীপ গমন

ন্য অনেকের মতোই ১৩ বছরের বালক তোফাজ্জল আহমেদ নয়নও সোমবার (ঈদের প্রথম দিন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্ করেছে। দিনটি নয়নের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ, প্রধানমন্ত্রী যে তার পড়াশোনার ব্যয় নির্বাহের দায়িত্ব গ্রহণ করেছেন।প্রধানমন্ত্রী সুনামগঞ্জের সাতগাঁওয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অনাথ বালক নয়নের দুঃখের কাহিনী শুনে তার অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকা মহানগরীর একটি স্কুলে তাকে ভর্তির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

নারী নির্যাতন : সাঘাটায় যৌতুকের দাবিতে স্ত্রী খুন, ৩ জেলায় ৪ ছাত্রী ধর্ষণ

গাইবান্ধার সাঘাটায় যৌতুক দাবিতে ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের অভিযোগ পাওয়া গেছে এক পাষণ্ডের বিরুদ্ধে। এছাড়া রংপুর, চট্টগ্রাম ও পিরোজপুরে ৩ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো খবরে :সাঘাটায় ছুরিকাঘাতে স্ত্রী খুন : সোনাতলা (বগুড়া) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামারপাড়া গ্রামের পাষণ্ড মিন্টু মিয়া শ্বশুরবাড়ি থেকে মাত্র ১ হাজার টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী রিজু বেগমকে (২৫) উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে গ্রাম ছেড়ে পালিয়েছে। মঙ্গলবার রাত এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তে লাশ গাইবান্ধা হাসপাতালে পাঠায়।

শেবাচিম হাসপাতাল : ঈদের ছুটিতে চিকিত্সক নার্সের অনুপস্থিতিতে ৩০ রোগীর মৃত্যু by জি. এম. বাবর আলী,

দের ছুটিতে বিশেষজ্ঞ চিকিত্সকের পাশাপাশি অন্যান্য চিকিত্সক এবং নার্স না থাকায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিপর্যস্ত চিকিত্সা সেবার মারাত্মক বিপর্যয় দেখা গেছে। এ সময় চরম দুর্ভোগের মুখোমুখি হন সহস্রাধিক রোগী। ঈদের ৩ দিনে এ হাসপাতালে ৩০ জন রোগীর মৃত্যু হয়েছে। রেফার্ড করা হয় ৪৩ জনকে। যার একজন পথিমধ্যে ইন্তেকাল করেন। চিকিত্সাবঞ্চিত ৩৫ রোগী স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন। চিকিত্সক-নার্সরা ছুটিতে থাকায় হাসপাতালের এ অবস্থায় রোগী ও স্বজনদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়।

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন স্থানে ৬ খুন

শোরের ঝিকগাছায় দলীয় সন্ত্রাসীদের হাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন স্থানে অন্তত ৬টি খুনের ঘটনা ঘটেছে। ঈদপূর্ব ও পরবর্তী চারদিনে এসব খুনের ঘটনা ঘটে। বিস্তারিত আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঝিকরগাছা : মঙ্গলবার দিনে-দুপুরে সন্ত্রাসীরা স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন করেছে বলে খবর পাওয়া গেছে।

বিভিন্ন স্থানে আগুনে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই, আহত ২০

নারায়ণগঞ্জ, সোনারগাঁও, চট্টগ্রাম ও গোপালগঞ্জে ভয়াবহ আগুনে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে গ্যাস রাইজার বিস্ফোরণে একই পরিবারের ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ সময় আগুনে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত দুইটায় শহরের পাইকপাড়া বেপারীগলি এলাকায় এ ঘটনায় ঘটে।

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ৩ : চার দিনে সড়ক দুর্ঘটনায় ২৪ জনসহ ৩২ অপমৃত্যু

রাজধানীতে ঈদের ছুটির তিন দিনে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অন্তত ৩ জন নিহত আরও ৯ জন আহত হয়েছে। এছাড়া রোববার রাত থেকে গতকাল পর্যন্ত চার দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ২৪ জনসহ ৩২টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্তারিত আমার দেশ-এর স্টাফ রিপোর্টার, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে:ঈদের ছুটির তিন দিনে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রীতম নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। প্রীতম বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিল।

ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত

ত্যাগের অনুপ্রেরণায় পশু কোরবানির মধ্য দিয়ে গত সোমবার সারাদেশে উদযাপিত হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল আজহা। সকালে সাধ্য অনুযায়ী ধনী-গরিব নির্বিশেষে নতুন পরিপাটি পোশাক পরে আতর-সুরমা লাগিয়ে ঈদগাহ বা মসজিদে যান। সেখানে ইমামের পেছনে দাঁড়িয়ে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে সবাই হজরত ইবরাহিম ও হজরত ইসমাঈলের (আ) আদর্শে উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর নামে পশু কোরবানিতে শামিল হন। দুপুর পর্যন্ত চলে পশু কোরবানি। এরপর আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ করা হয়।

হাসিনা-মনমোহন বৈঠক আজ : তিস্তার পানিবণ্টন চুক্তি যত দ্রুত সম্ভব সই করার বিষয়ে আলোচনা হবে

জ মালদ্বীপে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তার পানিবণ্টন বিষয়টি তুলে ধরবেন। এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে বলা হয়, তিস্তা চুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চাইছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সিলেটের সারি নদীর উজানে ভারতের পানি বিদ্যুত্ উত্পাদন এ মাসেই by এটিএম হায়দার,

সিলেটের জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলার উজানে মাইনথ্রু-লেসাকা হাইড্রোইলেক্ট্রিক প্রজেক্টের অধীন সারি নদীতে ভারতের মেঘালয় রাজ্য সরকার বাঁধ নির্মাণের কাজ শেষ করলেও বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুত্ উত্পাদনের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিট চলতি নভেম্বর মাসে এবং দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের উত্পাদন আগামী মার্চ পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।আগের খবর অনুযায়ী প্রকল্পটির তিনটি ইউনিটের বাণিজ্যিক উত্পাদন শুরু গত ১৫ অক্টোবর নির্ধারিত ছিল। তবে এখন বলা হচ্ছে, প্রথম ইউনিটে চলতি নভেম্বর মাস থেকেবাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুত্ উত্পাদিত হবে। অপর দুই ইউনিটে বিদ্যুত্ উত্পাদনে যাবে আগামী মার্চ মাসে।

হঠাত্ করেই পশুশূন্য হাট : কোরবানি দিতে পারেননি হাজার হাজার মানুষ by আলাউদ্দিন আরিফ

রুর হাটে ক্রেতা লাখো, গরু নেই। এবার ঈদের একদিন আগে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে ছিল এই চিত্র। বলতে গেলে হাট থেকে কোরবানির পশু একদম উধাও হয়ে গিয়েছিল। পশু কিনতে না পেরে কোরবানি দিতে পারেননি বহু মানুষ। অনেকে সারাদিন সারারাত হাটে হাটে ঘুরেও পশু কিনতে পারেননি। যারা কিনতে পেরেছিলেন তাদেরও গুনতে হয়েছি দ্বিগুণ-আড়াইগুণ দাম। শেষে পরিস্থিতি এমন হয়েছে, ‘দড়ি যার গরু তার।’ অর্থাত্ একট্রাক গরু নামার সঙ্গে সঙ্গে শত শত মানুষ পশু কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন।

চামড়ার বাজারে মন্দা

বিশ্ব অর্থনৈতিক মন্দার দোহাই দিয়ে পাইকার ও আড়তদাররা চামড়ার দাম কম দিচ্ছে বলে অভিযোগ করছেন খুচরা ব্যবসায়ীরা। অন্যবার আগে থেকেই চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হলেও এবার না দেয়ায় চামড়া কিনে বিপাকে পড়েন খুচরা ব্যবসায়ীরা। যে দাম দিয়ে তারা চামড়া কিনেছেন সে তুলনায় পাইকার ও আড়তদারদের কাছ থেকে বেশি দর পাচ্ছেন না। ট্যানারি মালিকরা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে এবার আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা খুব বেশি নেই। তাই চামড়ার দামও কম। এদিকে চামড়ার দাম কম হওয়ায় বিপুল পরিমাণে চামড়া ভারতে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীতে ঈদের ছুটিতে বিএনপি নেতাসহ ৬ খুন

কোরবানির ছুটির গত তিন দিনে রাজধানীতে বিএনপি নেতাসহ ৬ জন খুন হয়েছে। শেরেবাংলানগরে গুলি করে হত্যা করা হয় ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল বাকি ওরফে মিল্টনকে (৪০), সবুজবাগের কমলাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত (২৫) তরুণীর খণ্ডিত লাশ, খিলক্ষেতে ইশরাত জাহান ইভা (৮) নামের এক বালিকাকে অপহরণের পর হত্যা করা হয়; খিলগাঁওয়ে শিশু হৃদয়ের (৬) লাশ পাওয়া যায় ঝিলের পানিতে, লালবাগে গৃহবধূ শান্তা বেগমকে (২০) গলা কেটে হত্যা করে বেড়িবাঁধে ফেলে রাখা হয়। যাত্রাবাড়ীতে খুন হয় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি। পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির কবলে পড়ে ওই ব্যক্তি খুন হয়েছেন।

রাজধানীতে ৮ দিনে অজ্ঞান ও মলম পার্টির কবলে ৮৭ জন

দুল আজহায় রাজধানীর বিভিন্ন পশুরহাট, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে অজ্ঞান ও মলম পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন ৮৭ জন। এর মধ্যে বেশিরভাগই গরু ব্যবসায়ী। এছাড়াও রয়েছেন ঘরমুখো মানুষ। গত ৮ দিনে পশু কেনাবেচা ও বাড়ি ফেরার পথে প্রতারকচক্র তাদরে নেশাজাতীয়দ্রব্য খাইয়ে ও চোখে মলম লাগিয়ে তাদের সঙ্গে থাকা টাকা ও মালামাল কেড়ে নেয়। প্রতারকচক্রের কবলে পড়ে গুরুতর অসুস্থ বা অচেতন ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ : বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৩ জেলায় নিহত ৪ : আহত চার শতাধিক

পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনায় পৃথক হামলা-সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক ব্যক্তি। ঈদপূর্ব ও ঈদ-পরবর্তী গত চারদিনে এসব হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। বিস্তারিত আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবরে :নাজিরপুর : পিরোজপুরের নাজিরপুরের পেনাখালী গ্রামে দু’বংশের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেড়ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষে ইয়াহিয়া দাড়িয়া (৩৫) ও বাবুল শেখ (৩০) নামের দু’যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক ব্যক্তি। এছাড়া জ্বালিয়ে দেয়া হয়েছে শতাধিক ঘরবাড়ি, গোয়ালঘর ও ধানের গোলা। এ সময় ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে।

লোকমান হত্যার আসামিরা ধরা পড়ছে না : ভেঙে পড়েছে নরসিংদীর আইনশৃঙ্খলা : খোকনকে নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট, কাইয়ুমের ওপর হামলা by মো. মাজহারুল পারভেজ

টনার ৮ দিন অতিবাহিত হলেও নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হত্যার কোনো কূল কিনারা হয়নি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নরসিংদী এখন ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। ঈদের আগের রাতেও নরসিংদীতে গুলির ঘটনা ঘটেছে। এদিকে বিনা অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি নেতা খায়রুল কবীর খোকনের মুক্তি নিয়েও চলছে টালবাহানা। হত্যার অভিযুক্তরা ঘুরে বেড়ালেও নির্দোষ খায়রুল কবীর খোকনকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়েছে। টিঅ্যান্ডটি মন্ত্রীর ভাই ও এপিএসসহ আওয়ামী লীগের নেতাদের হত্যা মামলায় আসামি করা হলেও তাদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের যেন কোনো মাথাব্যথা নেই।

মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলন আজ : জলবায়ু পরিবর্তনে আঞ্চলিক ঐক্য চায় বাংলাদেশ by বশীর আহমেদ,

ক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন সার্কের ১৭তম শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে মালদ্বীপের আদ্দু দ্বীপপুঞ্জের রাজধানী হিথাধুর কনভেনশন সেন্টারে। দু’দিনের এই সার্ক শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ‘বিল্ডিং ব্রিজেস’ বা সেতুবন্ধন। সার্কের সদস্য আটটি দেশের ১৬০ কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার নেতারা সম্মেলনে নিজেদের মধ্যে বন্ধন জোরদার করে আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পাবে।

ক্ষমতাসীনদের কোন্দলে বাড়ছে খুন by নাছির উদ্দিন শোয়েব

চাঞ্চল্যকর খুনের আসামিকেও গ্রেফতার করা হচ্ছে না। ঘুরে বেড়াচ্ছে পুলিশের নাকের ডগায়। এমনকি উল্টো বাদীপক্ষকেও হুমকি দিয়ে যাচ্ছে। বাড়িঘরে হামলাও চালানো হচ্ছে। বাদী ও ভুক্তভোগীরা মামলা করেও পড়ছেন বিপাকে। মামলার এজাহারভুক্ত আসামি হলেও এসব আসামিকে কেন গ্রেফতার করা হচ্ছে না? পুলিশ নাগালে পেয়েও কেন ধরছে না? এসব প্রশ্নের জবাবে পুলিশেরই ঊর্ধ্বতন কেউ কেউ বলছেন, যারা আসামি তারা অত্যন্ত ক্ষমতাশালী। দলের লোক খুন হলেও একই দলের প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে থাকায় চিহ্নিত আসামিদের গ্রেফতার করা যাচ্ছে না। এক্ষেত্রে পুলিশ অনেকটা নিরুপায় বলেও মন্তব্য করেছেন একাধিক কর্মকর্তা।

আমার লগে যতক্ষণ আছিল, হে বাঁইচা আছিল by ফজলুল বারী

খন বিচিন্তা’য়। রিপোর্টিংয়ে নতুন। রাজপথ রিপোর্টিংয়ের সব গ্রামারও জানা নেই। ১৯৮৭ সালের ১০ নভেম্বর। এরশাদ বিরোধী আন্দোলনরত দলগুলোর ঢাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে টান টান উত্তেজনা চারদিকে। ঢাকা অবরোধের পর কী? কেউ তখনও কিছুই বলছে না। এর আগে ‘এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে হবে `জাতীয় বেঈমান’ এই ঘোষণা দিয়ে ১৯৮৬ সালের নির্বাচনে গেছে আওয়ামী লীগ।

সার্ক শীর্ষ সম্মেলন শুরু আজ

মালদ্বীপের আড্ডু সিটিতে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনের পর্দা উঠবে আজ বৃহস্পতিবার। দুপুর আড়াইটায় আড্ডুর হিথাডো কনভেনশন সেন্টারে দু'দিনের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য নির্ধারণে সার্কের আট জাতির শীর্ষ নেতারা মিলিত হবেন এ অনুষ্ঠানে। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, সেতুবন্ধন। সার্কে বাংলাদেশের জনগণের প্রত্যাশা তুলে ধরতে এ বৈঠকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিন লাদেনকে ধরিয়ে দিয়েছেন জাওয়াহিরি!

ল কায়েদার শীর্ষ পদে বসতে ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিয়েছিলেন দলের দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি_যুক্তরাষ্ট্রের সাবেক এক কমান্ডো এ দাবি করেছেন। মার্কিন কমান্ডো বাহিনী নেভি সিল-এর সাবেক কমান্ডার চাক ফেরার তাঁর 'সিল টার্গেট জেরোনিমো' বইয়ে এ কথা লিখেছেন বলে টাইমস অফ ইন্ডিয়াসহ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।নেভি সিল কমান্ডো বাহিনীই গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে বিন লাদেনের আস্তানায় হানা দিয়ে তাঁকে হত্যা করে। আল কায়েদার এক সদস্যকে অনুসরণ করে বিন লাদেনের আস্তানার সন্ধান পেয়েছিল মার্কিন গোয়েন্দারা।

লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে দেশে পাঠানোর নির্দেশ

তিউনিসিয়ার একটি আপিল আদালত লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আল-বাগদাদি আল-মাহমুদিকে দেশে ফেরত পাঠানোর আবেদন মঞ্জুর করেছেন। লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) নেতৃত্বাধীন নতুন সরকার এ আবেদন জানিয়েছিল। গত মঙ্গলবার এ নির্দেশ দেন আপিল আদালত।মাহমুদিকে লিবিয়ায় ফেরত পাঠানোর ব্যাপারে তাঁর নিজের এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার উদ্বেগের মধ্যেই এ সিদ্ধান্ত জানালেন আদালত। মাহমুদির আইনজীবী মাব্রুক করশিদ এ রায়কে 'অন্যায্য ও রাজনৈতিক সিদ্ধান্ত' হিসেবে অভিহিত করেছেন।

মাইকেল জ্যাকসনের মৃত্যু-ব্যক্তিগত চিকিৎসক মারে দোষী সাব্যস্ত

মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে বলে মত দিয়েছেন আদালত। লস অ্যাঞ্জেলেসের আদালতের ১২ সদস্যের জুড়ি বোর্ড গত সোমবার রাতে সর্বসম্মতিক্রমে এ মত দেন। আর এ ঘটনায় তাঁরা জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে-কে দোষী সাব্যস্ত করেছেন। ব্যথানাশক ওষুধ প্রোপোফলের অতিরিক্ত ডোজ দেওয়ায় জ্যাকসন মারা গেছেন বলে সিদ্ধান্তে পেঁৗছান জুরিরা। চূড়ান্ত রায় দিতে তাঁরা ৯ ঘণ্টা সময় নেন।আদালত মারের জামিন আবেদন নাকচ করায় তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। কী সাজা হবে_তা তিন সপ্তাহের মধ্যেই জানাবেন আদালত। ধারণা করা হচ্ছে, মারের চার বছরের কারাদণ্ড হতে পারে।

'নেতানিয়াহু মিথ্যাবাদী'

সরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'মিথ্যাবাদী' হিসেবে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। গত সপ্তাহে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার সময় এ মন্তব্য করেন তিনি। কিন্তু তাদের অসাবধানতায় সাংবাদিকরা এ মন্তব্য শুনে ফেলেন।ফরাসি ওয়েবসাইট অ্যারেত সুর ইমেজেস গত মঙ্গলবার জানিয়েছে, ওবামা ও সারকোজির যৌথ সংবাদ সম্মেলনের জন্য আগত সাংবাদিকদের অনুবাদক যন্ত্র দেওয়া হয়।

পরমাণু অস্ত্র বানাতে গবেষণা করছে ইরান : আইএইএ

রানের পরমাণু প্রকল্প নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। তাদের দাবি, তেহরান পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে কাজ করেছে। গত মঙ্গলবার প্রকাশিত দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদনে আইএইএ জানায়, 'ইরান পরমাণু অস্ত্র-সংক্রান্ত সরঞ্জাম নিয়ে গবেষণা করছে'_এমন 'বিশ্বাসযোগ্য' গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে। ইরান কম্পিউটারের যে মডেল নিয়ে কাজ করছে তা দিয়ে পরমাণু বোমার ট্রিগার তৈরি সম্ভব।
তেহরান 'ভারসাম্যহীন, অপেশাদারি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে উল্লেখ করে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

দাঁতের দাম ৩১ হাজার ডলার!

কটা দাঁতের দাম ৩১ হাজার মার্কিন ডলার। অবাক হাওয়ারই বিষয়। কিন্তু না এ যেনতেন মানুষের দাঁত নয়। এক সময় দুনিয়া কাঁপানো গায়ক জন লেননের দাঁত। লেনন তাঁর পড়ে যাওয়া দাঁতটি নিজের জঞ্জাল দূর করার তাগিদেই হোক আর তাঁর ভক্তকে ভালোবেসেই হোক দিয়েছিলেন। কিন্তু এই গিফট হিসেবে দেওয়া দাঁতটিই যে সোনা ফলাবে তা কী আর বুঝতে পেরেছিল ওই ভক্ত।শনিবার ওমেগা নিলাম ঘরে প্রখ্যাত গায়ক জন লেননের ওই দাঁতটির দাম উঠল ৩১ হাজার ২০০ মার্কিন ডলার। আর জন লেননের এই দাঁতটি নিলাম থেকে হাতিয়ে নিলেন মিচেল জুক নামের এক কানাডিয়ান ডেন্টিস্ট। তবে শনিবারের ওই নিলামের পর এখন পর্যন্ত মুখ খোলেননি জুক।

পাখি-নাম তার নীলকণ্ঠ by আলম শাইন

পাখি দেখার বাতিক যৌবনে ধরেছিল, তা রয়ে গেছে আজও। মূলত পাখি শিকার থেকে পাখিপ্রেমের জন্ম। বলা যায়, অনুশোচনার বহিঃপ্রকাশ। কোথাও বেড়াতে গেলে তাই অনুসন্ধানী মন এখন ইতিউতি করে খুঁজতে থাকে পাখ-পাখালির দঙ্গল। একবার সেন্ট মার্টিন দ্বীপে বেড়ানোর সুযোগ হয়েছে। ওখানে স্বাভাবিকভাবে যেতে হয় নাফ নদী অতিক্রম করে। স্বভাবসুলভ আচরণ নিয়ে বাইনোকুলারটা চোখে ঠেসে ধরে মিয়ানমার সীমান্তের দিকে তাকাতেই যে পাখিটা গাছের ডালে বসে থেকে দৃষ্টি কেড়ে নিয়েছে তার নাম শুনেছি, দেখেছি বহুবার। কিন্তু চিনেছি এবারই প্রথম।

এমপিওবঞ্চিত শিক্ষকদের ঈদ শহীদ মিনারে-প্রয়োজনে আত্মাহুতি!

রিবার-পরিজন ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ করলেন এমপিওবঞ্চিত বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। এমপিওভুক্তির দাবিতে 'বাংলাদেশ এমপিওবঞ্চিত শিক্ষক ফোরাম'-এর ব্যানারে গত সোমবার ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিয়ে নিজেদের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্তির দাবি জানিয়ে সমাবেশ করেন। ডিসেম্বরের মধ্যে সরকার এমপিওভুক্তির দাবি মেনে না নিলে শহীদ মিনারে আত্মাহুতির কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশ থেকে হুমকি দেওয়া হয়। শিক্ষকরা তাঁদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

হুমায়ূন আহমেদকে চতুর্থ কেমোথেরাপি দেওয়া হলো

ত ৭ নভেম্বর নিউ ইয়র্কে বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোন-ক্যাটারিং ক্যান্সার হাসপাতাল সেন্টারে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের চতুর্থ কেমোথেরাপি দেওয়া হয়েছে। হাসপাতালের ইন্টারন্যাশনাল অনকোলজি ডিপার্টমেন্টের ক্লিনিক্যাল পরিচালক ক্যান্সার বিশেষজ্ঞ ড. ভেচ স্টিফেনের তত্ত্বাবধানে ১৬ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদের কেমোথেরাপি শুরু হয় এবং ১৪ দিন অন্তর থেরাপি দেওয়া হচ্ছে। তিনটি থেরাপি দেওয়ার পর তাঁর শরীরে চতুর্থ কেমোথেরাপি দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে কি না তা যাচাই করা হয় ৭ নভেম্বর সকালে।

শহীদ নূর হোসেন দিবস আজ

জ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে নূর হোসেন আত্মাহুতি দিয়েছিলেন। নূর হোসেনের এই রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে।১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকার জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। এর পর থেকে এ দিন পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে।

শুভেচ্ছা বিনিময়কালে খালেদা-মানুষের মনে এই ঈদেও শান্তি নেই

সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আবারও সরকারকে উদ্দেশ করে বলেছেন, এখনো সময় আছে_নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা নিন। সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন হলে তা দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। তাই সরকারের উচিত, ক্ষমতা ছেড়ে দিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা।

চট্টগ্রামের আগেই বিএনপির খুলনা রোডমার্চ by মোশাররফ বাবলু

দের আমেজ এখনো বইছে। আগামী সপ্তাহে বিএনপির রাজনৈতিক কার্যক্রম জোরেশোরে শুরু হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলনের মাঠ উত্তপ্ত করবে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে দলের সাংগঠনিক কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত ছাড়াও আন্দোলনের পরবর্তী কর্মসূচি প্রণয়ন করা হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়ার পাশাপাশি খুলনা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে রোডমার্চ এবং বৃহত্তর জেলায় জনসভার দিনক্ষণ চূড়ান্ত করবেন নীতিনির্ধারকরা। চট্টগ্রামে রোডমার্চ জানুয়ারিতে।

আওয়ামী লীগের পরিকল্পনা অনেক বাস্তবায়ন নেই by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

রসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে অভিযোগের আঙুল উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সভাপতিমণ্ডলীর সদস্য প্রভাবশালী মন্ত্রীর দিকে। সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর বিশাল পরাজয়, সারা দেশের বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, শেয়ারবাজারে ধস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা বিষয়ে চ্যালেঞ্জের মুখে সরকার। শুধু বাইরে নয়, খোদ ক্ষমতাসীন দলের নেতারাও সরকারের সমালোচনায় মুখর।
এসবের পাশাপাশি রয়েছে ঈদের পর বিরোধীদলীয় জোটের আন্দোলনের প্রস্তুতি। আছে দলের সাংগঠনিক নাজুক অবস্থা, অভ্যন্তরীণ কোন্দল এবং মহাজোটের শরিকদের মধ্যে সমন্বয়হীনতা।

প্রধানমন্ত্রীর ঈদ-শুভেচ্ছা বিনিময়-মানুষ ভালোভাবেই ঈদ করতে পেরেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, এবার অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপিত হয়েছে। মানুষ ভালোভাবেই ঈদ করতে পেরেছে। জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই ছিল। মানুষের বাড়ি যেতেও কোনো অসুবিধা হয়নি।গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় শেখ হাসিনা বিভিন্ন মানুষের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সেসব সমাধানের ব্যবস্থা নেন।

আদৃতার পরিচয় মিললেও বেওয়ারিশ দাফনে পুলিশে তোলপাড়

র‌্যাম্প মডেল তাহিয়া তাবাসসুম আদৃতার (১৮) মৃত্যুরহস্য এখনো উদ্ঘাটন হয়নি। গ্রেপ্তার হয়নি ঘাতকরা। গত সোমবার রাত পৌনে ১০টায় মোহাম্মদপুর তাজমহল রোডের সি ব্লকের একটি ভবনের ছাদসংলগ্ন সিঁড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছিল। অভিযোগ উঠেছে, পরিচয় মেলার পরও পুলিশের অবহেলার কারণে বেওয়ারিশ পরিচয়ে গত বৃহস্পতিবার আঞ্জুমান মুফিদুল ইসলাম তাঁর লাশ দাফন করে।নিহত আদৃতার পরিবারসহ পুলিশেরই একাধিক সূত্র জানায়, এ হত্যাকাণ্ডের পর থানার পুলিশের ভূমিকা রহস্যজনক। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মডেল আদৃতাকে খুন করা হয়েছে।

ইসির অবস্থান বদল-কুমিল্লা সিটির নির্বাচন ৫ জানুয়ারির মধ্যেই

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান বদল হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সাফল্যের সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে নিয়ে বর্তমান নির্বাচন কমিশনাররা বিদায় নিতে চাইলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় কুমিল্লার নির্বাচন দ্রুত অনুষ্ঠানের পথ সুগম করে দিয়েছে। আজ বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে প্রকাশিত হচ্ছে এ সিটির সীমানা নির্ধারণী গেজেট। এ অবস্থায় বর্তমান নির্বাচন কমিশন তাদের মেয়াদের মধ্যেই আগামী ৫ জানুয়ারির আগে এ নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে মারধরের শাস্তি-'বাধ্যতামূলক অবসর'প্রাপ্তরা চাকরি ফিরে পেলেন by মজুমদার বাবু

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাকে মারধরের দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো সিবিএর সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে চাকরিতে পুনর্বহাল করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। তাঁদের কর্মস্থল হবে ঢাকার বাইরে। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ গত বৃহস্পতিবার গোপনে শাস্তি শিথিল করার এ নির্দেশনা জারি করে। শাস্তিপ্রাপ্তদের আবেদনের ভিত্তিতে 'শর্তসাপেক্ষে' নতুন করে এ লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে।

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা-কোরবানির মাংসের পরিবর্তে এল লাশ

রিবারের অন্য সদস্যরা আশায় ছিল কোরবানির গরু জবাই করে মাংস নিয়ে ঘরে ফিরবেন গৃহকর্তা। তাদের সে আশা পূরণ হলো না। একটি সড়ক দুর্ঘটনা শেষ করে দিল সব কিছু। কোরবানির মাংসের পরিবর্তে নিজেই লাশ হয়ে ফিরলেন বরিশাল নগরীর রূপাতলী গাউছিয়া সড়কের বাসিন্দা আমির হোসেন (৬০)। ঈদের দিন সোমবার সকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বলাইখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই ছেলে তানজিল মোর্শেদ (৩০) ও প্রিন্স মাহমুদ (২৮)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকায় ৫ বাংলাদেশি খুন

ক্ষিণ আফ্রিকায় চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কমপক্ষে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের প্রত্যেককেই হত্যা করা হয়েছে তাঁদের নিজস্ব ব্যবসাকেন্দ্রে। দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গ ও ডারবানে এসব হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার হতভাগ্য বাংলাদেশিরা হলেন আহমেদ নূর, দিল মোহাম্মদ, মোবারক হোসেইন, শহীদুল্লাহ ও সোহেল।দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মিজানুর রহমান গতকাল বুধবার বিডিনিউজকে জানান, জোহানেসবার্গে ১ নভেম্বর খুন হন আহমেদ নূর ও দিল মোহাম্মদ। চার দিনের ব্যবধানে ৫ নভেম্বর একই শহরে খুন হন মোবারক হোসেইন।

জরিমানা মেনে নিয়েছেন তেভেজ

সামনেই দলবদল। সে কারণেই মনে হয় এখন কিছুটা নরম কার্লোস তেভেজ। নইলে অনেক ঢাক-ঢোল পেটানোর পরও কেন রবার্তো মানচিনির বিরুদ্ধে মামলা না করে রাতারাতি সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন!দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শাস্তি হিসেবে তেভেজের কাছ থেকে চার সপ্তাহের মজুরির সমপরিমাণ অর্থ কেটে রাখার সিদ্ধান্ত নেয় ম্যানচেস্টার সিটি। পরে অবশ্য সেটা দুই সপ্তাহে নেমে আসে ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন (পিএফএ) আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাশে এসে দাঁড়ানোয়। তার পরই ম্যানসিটি কোচকে আদালতে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে বসেন তেভেজ।

একদিন ম্যারাডোনার মতো হবেন নেইমার-মনে করেন পেলে

ত দুবারের বিশ্বসেরা তিনি, আছেন এবারের সংক্ষিপ্ত তালিকাতেও। আর যে রকম ফর্মে আছেন লিওনেল মেসি, তাতে ফিফা ব্যালন ডিঅর জেতায় তাঁর সম্ভাবনাই যে সবচেয়ে উজ্জ্বল, সেটা মানছেন ইংলিশ ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারও। এখনই অতটা উচ্চতায় হয়তো ওঠেননি, তবে নেইমারও যে একদিন সেখানে পেঁৗছাবেন_এ নিয়ে কোনো সন্দেহ নেই পেলের। শুধু মেসি নয়, একদিন ম্যারাডোনার পাশেও উচ্চারিত হবে এ ব্রাজিলিয়ান তরুণের নাম, বিশ্বাস করেন 'ফুটবলের রাজা'। একই বিশ্বাস ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নেইমারের সতীর্থ গানসোরও।

আমিরের আবাস বদল, আপিল করবেন বাট

মোহাম্মদ আমিরকে অপেক্ষাকৃত সুরক্ষিত একটি সংশোধনী কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। কারণ হিসেবে তাঁর 'অত্যন্ত নম্র ব্যবহারের' উল্লেখ করা হয়েছে ইংল্যান্ডের দ্য প্রিজন সার্ভিসেস ইয়ুথ জাস্টিসের আদেশে। সেই মতে, ফেল্টহামের তরুণ আসামিদের ইনস্টিটিউশন থেকে আমিরের নতুন ঠিকানা হচ্ছে ওয়েমাউথের প্রিজন পোর্টল্যান্ড। রানির তত্ত্বাবধানে পরিচালিত নতুন এই সংশোধনী কেন্দ্রে আমির খেলাধুলা ছাড়া পড়াশোনা, জিম সুবিধা এমনকি ইন্টারনেট ব্যবহারেরও সুযোগ পাবেন।

আর্জেন্টিনার সামনে বলিভিয়া-কলম্বিয়ার চ্যালেঞ্জ

চিলির বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে ২০১৪ বিশ্বকাপ অভিযান শুরু করা আর্জেন্টিনা বড় এক ধাক্কা খেয়েছে বাছাইপর্বের পরের ম্যাচেই। ভেনিজুয়েলার কাছে অপ্রত্যাশিতভাবে ০-১ গোলে হেরে যাওয়া 'আলবিসেলেস্তে'দের সামনে এবার কঠিন আরেক পরীক্ষাই অপেক্ষা করে আছে। পাঁচ দিনের মধ্যেই যে খেলতে হবে বিশ্বকাপ বাছাইয়ের দু-দুটো ম্যাচ! এ দুটো ম্যাচের জন্য ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি, হাভিয়ের মাসচেরানো এবং ইউরোপের বিভিন্ন ক্লাব দলে খেলা আর্জেন্টিনার তারকা ফুটবলাররা।

রোনালদোর হ্যাটট্রিকে আরো এগিয়ে গেল রিয়াল

যেন রোমান সাম্রাজ্যের দুই গ্ল্যাডিয়েটরের লড়াই! কিংবা কখনো কখনো ট্রয় উপাখ্যানের দুই বীরের মহারণ! ফুটবল ইতিহাসে অন্তত শ্রেষ্ঠত্বের জন্য সমসাময়িক দুই তারকার এমন দ্বৈরথ আগে কখনো দেখা যায়নি। ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির মধ্যে চলতে থাকা শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের সঙ্গে তাই তুলনা চলে না আর কিছুর। সেই লড়াইয়ে কখনো মেসির জয় হয়, কখনো শেষ হাসিটা থাকে রোনালদোর মুখে। রবিবার রাতে স্প্যানিশ লিগের ম্যাচগুলো হয়ে যাওয়ার পর যেমন জয়ের মুকুট পর্তুগিজ যুবরাজের মাথায়।

মুখোমুখি প্রতিদিন-এখন আর বিদেশি কোচের জন্য এতটা আক্ষেপ নেই

০১২ অলিম্পিককে সামনে রেখে অনেক দিন ধরেই প্র্যাকটিস ক্যাম্প করছেন শ্যুটাররা। প্র্যাকটিসে বাংলাদেশের মেয়েদের অগ্রগতি কতটুকু, তাঁদের লক্ষ্যইবা কী_এসব প্রশ্নের উত্তর খুঁজতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল এসএ গেমসের সোনাজয়ী শ্যুটার শারমিন আক্তার রত্নারপ্রশ্ন : অনেক দিন হলো লন্ডন অলিম্পিকের জন্য ক্যাম্প করছেন আপনারা। প্র্যাকটিসের এখন কী অবস্থা?শারমিন আক্তার রত্না : শুধু আমি না, ক্যাম্পে আমাদের প্রতিটি মেয়ের (রত্না, সাদিয়া, শারমিন ও তৃপ্তি) স্কোরই এখন অনেক ভালো। খেলার দিন যদি সবাই একসঙ্গে মনোযোগ দিতে পারি, আশা করছি অবশ্যই ভালো কিছু হবে।

মমিনুল-নাসিরের সেঞ্চুরিতে 'এ' দলের ড্র

মাত্র ৫৯ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে প্রায় ডুবতেই বসেছিল বাংলাদেশ 'এ' দল। মমিনুল হক ও নাসির সেঞ্চুরির জোড়া সেঞ্চুরিতে অবশ্য শেষমেশ ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মঙ্গলবার ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ২৩৩ রানের টার্গেটের পিছু নিয়ে বাংলাদেশ 'এ' দল থামে ৫ উইকেটে ১৩৫ রান তুলে।অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের এ ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানের ব্যর্থতা আপাতত আড়াল করেছেন মমিনুল ও নাসির। প্রথম ইনিংসে মাত্র ৫৯ রানে শুরুর চার ব্যাটসম্যানকে হারিয়েও বাংলাদেশ 'এ' দল ৬৪ রানের 'লিড' নেয় পঞ্চম উইকেটে মমিনুল ও নাসিরের ২৫৯ রানের জুটির কল্যাণে।

শিরোপার স্বপ্ন নিয়ে শেখ জামালের যাত্রা

রোয়া মৌসুম শুরুর আগে নিজেদের শক্তি যাচাই করতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব আজ নেপাল যাচ্ছে পোখরা গোল্ডকাপ খেলতে। বিশাল লটবহর নিয়েই গতবারের লিগ চ্যাম্পিয়নরা যাচ্ছে রথ দেখা আর কলা বেচার উদ্দেশ্যে। খেলার পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের নেপাল ভ্রমণও হবে আর কি। তবে ১২ দলের এই টুর্নামেন্টটা কোচ সাইফুল বারী টিটুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, 'সেই চ্যাম্পিয়ন দল নেই, এখন অনেক নতুন মুখ। তাই টুর্নামেন্টটা আমাদের জন্য একটা টেস্ট পরীক্ষার মতো। কিন্তু গ্রুপ করে খেলা হলে আমাদের জন্য ভালো হতো, তখন বেশি ম্যাচ খেলার সুযোগ পেতাম এবং একেকটা পজিশনে কয়েকজনকে খেলাতে পারতাম।

সিরিজ নিশ্চিত করতে ঝুঁকির পথে যায়নি পাকিস্তান

পাকিস্তান ঝুঁকি নিতে চায়নি মোটেই। শেষ দিনে ২৫৫ রানের লক্ষ্য জয়ের জন্য। সেখানে রঙ্গনা হেরাথ ২২ ওভার বল করে মেডেন নিলেন ১৪টি। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মিসবাউল হক। তিনি আসাদ শফিককে নিয়ে ৯৫ বলে ১০ রানের জুটি গড়ার পথেই যা জানান দেওয়ার জানিয়ে দিয়েছিলেন। শারজার এই ম্যাচ জেতা নয়, পাকিস্তান বরং সিরিজ জয়ের কৃতিত্বটাই হাতছাড়া করতে চায়নি। তৃতীয় টেস্টে ড্রটা তাই বিরক্তিকর ঠেকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ সিরিজ জয়ের উৎসব করতে কোনো বাধা হয়নি পাকিস্তানিদের।

অভিজ্ঞদের ব্যাট জেতাল ভারতকে

ততম টেস্ট সেঞ্চুরিটা হয়নি। তবে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও কোটলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ৫ উইকেটে জয়ের 'নিউক্লিয়াস' শচিন টেন্ডুলকারের অর্ধশতক। প্রথমে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৬৭ এবং পরে ভিভিএস লক্ষণ এবং তাঁর ৭১ রানের জুটিই জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় ভারতকে। তিন ম্যাচের প্রথম টেস্টেই ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া এ ম্যাচের জয়সূচক রানটা আসে ৫৮ রানে অপরাজিত থাকা লক্ষণের ব্যাট থেকে।অবশ্য আরো বড় ব্যবধানে জিততে পারত ভারত।

অপেক্ষা আরো কিছুদিনের by কামরুল হাসান

দেবেন্দ বিশুর বলটা আলতো করে কাভারে পাঠিয়ে একটা রানের জন্য ছুটলেন। নেহাতই সাদামাটা সিঙ্গেল। কিন্তু সেটা পূর্ণ হওয়ার আগেই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বজে র মতো করতালি! কী ব্যাপার? মাত্র তো ২৮ রান হলো শচীন টেন্ডুলকারের। ভারতের জয়টাও তখনো বেশ দূরে। তাহলে গ্যালারিজুড়ে এমন উচ্ছ্বাস আর দর্শকদের কান-ফাটানো চিৎকারের কারণ কী? নিজের দ্বিধাটা দূর করতেই যেন ইলেকট্রনিক স্কোরবোর্ডের দিকে আরো একবার তাকালেন টেন্ডুলকার। তার

ইউরো সহায়তা তহবিলে বিনিয়োগে অনাগ্রহ চীনের

ণগ্রস্ত গ্রিসের অর্থনীতি যখন অনিশ্চয়তায় ঘুরপাক খাচ্ছে তখন ইউরো দেশগুলোর ঋণ সহায়তা তহবিলে বিনিয়োগ করে ঝুঁকি নিতে রাজি নয় চীন। দেশটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গ্রিস পরিস্থিতি স্পষ্ট হওয়া ছাড়া ইউরোপিয়ান ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফান্ডে (ইএফএসএফ) বিনিয়োগের কোনো প্রতিশ্রুতি দেবে না চীন। যদিও ইউরোপীয় নেতারা আশা করছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক এ দেশটি ইএফএসএফ বন্ড ক্রয় করবে এবং নগদ অর্থে প্রাণ ফিরে পাবে ইউরোপের অর্থবাজার।ইউরো জোনের ঋণসংকট সমাধানে ইউরোপীয় নেতারা যে তিনটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন, ইএফএসএফকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা তার অন্যতম।

অর্থনৈতিক পুনর্গঠনে বহুমুখী চ্যালেঞ্জের মুখে লিবিয়া by মুহাম্মদ শরীফ হোসেন

গাদ্দাফি-পরবর্তী লিবিয় সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক ঐক্য ও অর্থনৈতিক পুনর্গঠন। কিন্তু আঞ্চলিক বিশেষজ্ঞরা বলছেন, দেশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে স্থিতিশীল অর্থনীতিতে ফিরে যাওয়া খুব বেশি সহজ হবে না। ইতিমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়ে দিয়েছে, আট মাসের গৃহযুদ্ধে লিবিয়ার অর্থনীতি এ বছর ৫০ শতাংশেরও বেশি সঙ্কুচিত হবে। গৃহযুদ্ধে ন্যুয়ে পড়া দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া খুব বেশি সহজ হবে না বলেই অন্তবর্তী সরকার জানায়, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার পুনর্গঠন হবে টম ক্রুজের 'মিশন ইমপসিবল'।

চট্টগ্রাম সিটি করপোরেশন-এক হাজার পাঁচ কোটি টাকার ১৪ আয়বর্ধক প্রকল্প অনুমোদন by আহমেদ কুতুব,

ট্টগ্রাম সিটি করপোরেশনের এক হাজার পাঁচ কোটি টাকার ১৪টি আয়বর্ধক প্রকল্পের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এসব প্রকল্প থেকে করপোরেশনের ৫৮৬ কোটি টাকা নিট আয় হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে ২০০৬ সালে ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আটটি আয়বর্ধক অ্যাপার্টমেন্ট ও আধুনিক মার্কেট প্রকল্প রয়েছে। কিন্তু ছয় বছর আগে অ্যাপার্টমেন্টগুলোর নির্মাণকাজ শেষ হলেও সরকারের অনুমোদন না থাকায় দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ৯১৯ কোটি টাকা ব্যয়ে বাকি ছয়টি নতুন অ্যাপার্টমেন্ট ও আধুনিক মার্কেট নির্মাণ প্রকল্প ২০১১-১২ অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু করবে করপোরেশন।

মাংসের দোকান বন্ধ, ভিড় নেই সবজির বাজারে

দের ছুটির পর বুধবার থেকে অফিস-আদালত খুলেছে। রাজধানীতে এখনো প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি। তাই নগরীর বেশির ভাগ শাকসবজি, মাছ ও মাংসের দোকান এখনো বন্ধ। কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, কয়েকটি সবজির দোকান খোলা। দোকানিরা বলছেন, 'ঈদের পর এখনো মানুষ ঢাকায় ফেরেনি। এ ছাড়া কোরবানির ঈদে মানুষ মাংসের ওপর নিভরশীল থাকে। তাই শাকসবজির প্রতি তাদের আগ্রহ থাকে খুবই কম। এ ছাড়া বেশির ভাগ দোকানদার ঈদ করতে গ্রামে গেছেন। তাই বেশির ভাগ দোকান এখনো বন্ধ রয়েছে।

চামড়ায় লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের-লবণের চড়ামূল্যে বেড়ে গেছে সংরক্ষণ ব্যয়

বেশি দামে চামড়া কিনে ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দামে বেচতে হলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে বলে চামড়া ব্যবসায়ীরা জানান। দেশের বিভিন্ন স্থান থেকে কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এ বছর কোরবানির পশুর চামড়া কেনাবেচার এ চিত্রই উঠে এসেছে। এ পরিস্থিতির জন্য ট্যানারি মালিকদের দায়ী করে ব্যবসায়ীরা বলেন, ব্যাংক থেকে কম সুদে ঋণ নিয়েও প্রতিবছর কোরবানির সময় চামড়া কেনা নিয়ে টালবাহানা করেন মিলমালিকরা। আবার তাঁরাই চামড়া পাচার হয়ে যাচ্ছে বলে আহাজারি করেন।

খোকনকে গ্রেপ্তার করতে সরকার চাপ দেয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষী যে দলেরই হোক না কেন, তাকে ধরা পড়তে হবে। বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর সরকারের কোনো চাপ ছিল না। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।খায়রুল কবির খোকনকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর সরকারের চাপ ছিল_এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিরোধী দল সরকারকে অন্যায়ভাবে দোষারোপ করছে।

শুভেচ্ছা বিনিময় করে কাটল আইভীর ঈদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ঈদ কেটেছে কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। সারা দিন তিনি আপামর মানুষকে স্বাগত জানিয়ে তাদের খোঁজখবর নেন। অপরদিকে নির্বাচনে অপর দুই আলোচিত প্রার্থী সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারও ঈদের দিনটি কাটিয়েছেন নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।

বাংলালিংক ও সিটিসেল দিল আরো ১,০০৮ কোটি টাকা-আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিটিআরসি

লাইসেন্স নবায়নের জন্য মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ও সিটিসেল স্পেকট্রাম চার্জ হিসেবে গতকাল বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আরো এক হাজার আট কোটি টাকা জমা দিয়েছে। বাংলালিংক দিয়েছে ৮২১ কোটি টাকা এবং সিটিসেল দিয়েছে ১৮৭ কোটি টাকা। এর আগে গত ৩১ অক্টোবর এ দুই অপারেটর লাইসেন্স ফি হিসেবে সাড়ে আট কোটি টাকা করে জমা দেয়।গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও সিটিসেলের লাইসেন্সের প্রথম মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়-শেখ হাসিনাকে ডি-লিট প্রদানে আমন্ত্রণপত্র by সুব্রত আচার্য্য,

ক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় নানা ধরনের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি-লিট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আসছে সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ হাসিনা যাতে এ সম্মান গ্রহণ করেন, এ জন্য গত ৪ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের মাধ্যমে তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুরঞ্জিত দাশ কালের কণ্ঠকে বলেন, 'গত বছর ভুটানের রাজাকে সম্মানিত এই উপাধি দেওয়া হয়েছিল।

চামড়া কিনে বিপাকে সিলেটের ব্যবসায়ীরা, ক্ষতির আশঙ্কা

কোরবানির পশুর চামড়া কিনে এবার বিপাকে পড়েছেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা। ঢাকার ট্যানারি মালিকরা চামড়া দাম কম বলায় তাঁরা বিপাকে পড়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা যে দামে চামড়া কিনেছেন, ট্যানারি মালিকরা তার চেয়েও দাম কম দিতে চাচ্ছেন। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা আরো অভিযোগ করেন, গতবারের মতো এবারও সিলেটে কোরবানি হওয়া পশুর অর্ধেক চামড়াই সীমান্ত দিয়ে পাশের দেশে পাচার হয়ে গেছে।

এখনো রাজধানীর যত্রতত্র পশুর বর্জ্য-আজ সরানো শেষ হবে!

রাজধানীর প্রধান সড়কগুলো পরিষ্কার করা হলেও পাড়া-মহল্লা ও অলিগলিতে এখনো কোরবানির পশুর বর্জ্য রয়ে গেছে। বর্জ্যের স্তূপ থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। নির্ধারিত এলাকার পরিবর্তে যত্রতত্র পশুর বর্জ্য ফেলায় এমন অবস্থার তৈরি হয়েছে। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ৭২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর সব বর্জ্য অপসারণের পূর্ব ঘোষণা দিলেও গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তা সম্ভব হয়নি। ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা কালের কণ্ঠকে বলেন, 'সোমবার দুপুর ২টা থেকে ডিসিসির কর্মীরা পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন। সে হিসেবে কাল বৃহস্পতিবার (আজ) দুপুর ২টায় সেই সময় শেষ হবে।

ছুটিতে মুখর নগরীর সব বিনোদনকেন্দ্র

রিবারের সদস্যদের নিয়ে ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রগুলোয় ছুটে বেড়াচ্ছে রাজধানীর ভ্রমণপিয়াসি মানুষ। রাজধানী ও এর আশপাশের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে এখন দর্শর্নার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে এবারও সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রগুলো বিশেষ আয়োজন করে। শাহবাগের শিশু পার্ক, শ্যামলীর শিশুমেলা, চিড়িয়াখানা, গুলশানের ওয়ান্ডারল্যান্ড, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্কসহ বিনোদনকেন্দ্রগুলো নেয় বিশেষ প্রস্তুতি।সোমবার ঈদের দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগের শিশু পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পরদিন বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

ঢাকায় গরুর আকালের নেপথ্যে

রাজধানীর কোরবানির হাটগুলোতে এবার আকস্মিকভাবেই দেখা দিয়েছিল তীব্র পশু সংকট। শুরুতে রাজধানীতে বিপুলসংখ্যক গরু আমদানি হলেও ঈদের আগের দিন সকালেই হাটগুলো প্রায় শূন্য হয়ে পড়ে। সেই সঙ্গে দামও বেড়ে যায়। বড় আকৃতির কিছু গরুর দেখা মিললেও মাঝারি আকারের গরুর দেখা পাওয়া ছিল মুশকিল। ফলে অনেকে পশু কিনতে না পেরে ফিরে যান। অনেকে বাধ্য হয়ে খাসি কিনে নেন কোরবানির জন্য।একাধিক পশু ব্যবসায়ী ও ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের তিন দিন আগে থেকে রাজধানীতে অস্থায়ী পশুহাট বসার কথা থাকলেও এবার আগেভাগেই হাটগুলো জমে ওঠে। প্রতিটি হাটে আমদানি হয় বিপুলসংখ্যক পশু।

ঈদুল আজহা উদ্‌যাপিত

ল্লাহর প্রতি আনুগত্য এবং ত্যাগের শিক্ষায় প্রাণিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত সোমবার মুসলমানরা তাঁদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ত্যাগের নমুনা হিসেবে মুসলমানরা হালাল পশু কোরবানি দিয়েছেন। কোরবানির পশুর মাংস বিলিয়েছেন ফকির, মিসকিন ও দরিদ্র মানুষ এবং প্রতিবেশী ও আত্মীয়স্বজনের মাঝে। এর আগে জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের প্রতিটি মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন মুসলি্লরা।

রাজধানীতে ওয়ার্ড বিএনপি নেতাসহ পাঁচ খুন

রাজধানীতে ওয়ার্ড পর্যায়ের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আবদুল বাকী মিল্টনের (৪০) ঘাড়, মাথা ও পিঠে গুলি করা হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় গত তিন দিনে দুটি শিশু ও দুই নারী খুন হয়েছেন। তাঁরা হলেন শান্তা বেগম (২০), ইসরাত আরা জাহান ইভা (৮), হৃদয় (৬) ও অজ্ঞাতপরিচয় তরুণী (২৫)।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শেরে বাংলানগরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গতকাল বুধবার সকালে বিএনপির স্থানীয় নেতা আবদুল বাকি মিল্টনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার খিলক্ষেত থেকে অপহৃত হয় শিশু ইসরাত আরা জাহান ইভা।

খণ্ডিত টিকিটের ফাঁদে ৪০ হাজার হাজি-ফিরতি ফ্লাইট কাল থেকে by মোশতাক আহমদ

জযাত্রীদের ফিরতি ফ্লাইট আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। রাত সাড়ে ১১টা ও এরপর ভোর ৫টায় বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে সহস্রাধিক যাত্রীর বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিমানের ফিরতি হজ ফ্লাইট। বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি হাজিদের নিয়ে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৬টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তবে সৌদি এয়ারলাইনসসহ অন্য এয়ারলাইনসগুলোর ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১২ নভেম্বর থেকে।এদিকে বাংলাদেশ বিমানসহ হজযাত্রীবাহী উড়োজাহাজ সংস্থাগুলোর টিকিট কালোবাজারে বিক্রি ও পৃথক বিমানে আসা-যাওয়ার টিকিট দেওয়ায় এবার কমপক্ষে ৪০ হাজার হজযাত্রী

ট্যানারি মালিকদের কম দামে চামড়া কেনার প্রস্তুতি-পুঁজি হারানোর ভয়ে ছোট ব্যবসায়ীরা by আবুল কাশেম

ড়াই হাজার কোটি টাকা মূল্যের প্রায় এক কোটি পশুর চামড়ার সঙ্গে সম্পৃক্ত সারা দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, ফড়িয়া ও আড়ৎদাররা তাকিয়ে আছেন ট্যানারি মালিকদের দিকে। আর বিশ্ববাজারে মন্দার কথা বলে কম দামে চামড়া কেনার আয়োজন সম্পন্ন করে রেখেছেন ট্যানারি মালিকরা। ইতিমধ্যেই তাঁরা ব্যাংক থেকে ৩৩০ কোটি টাকা ঋণ নিয়েছেন। আগামী সপ্তাহের শুরু থেকে ট্যানারি মালিকরা চামড়া কেনা শুরু করবেন।এ বছর চামড়ার মূল্য নির্ধারণ না করায় মাঠ পর্যায় থেকে কেনা চামড়ার কেমন দাম পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সারা দেশের চামড়া ব্যবসায়ীরা।

পুরান ঢাকার কষ্টগাথা-বসবাসের অযোগ্য পুরান ঢাকার বঞ্চনার ইতিহাস শত বছরের by আপেল মাহমুদ

ভালো নেই পুরান ঢাকার স্থায়ী বাসিন্দারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর অন্যান্য এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও পুরান ঢাকা অবহেলিতই থেকে গেছে। ফলে বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে এখন অনেকেই পালানোর পথ খুঁজছে। কেউ কেউ অন্যত্র আশ্রয়ও নিয়েছে। আর এ জন্য পুরান ঢাকার মানুষ দায়ী করছে সরকার ও জনপ্রতিনিধিদের। বলছে, ঢাকার আদি বাসিন্দাদের মধ্য থেকে মেয়র, এমপি ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলে তাঁদের আর কোনো সমস্যা থাকবে না।

মনমোহনের সঙ্গে আজ মালদ্বীপে বৈঠক-তিস্তা নিয়ে হতাশার কথা জানাবেন শেখ হাসিনা

তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি না হওয়ায় বাংলাদেশের জনগণের হতাশার কথা আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের আদ্দু নগরীর সাংগ্রিলা ভিলেঙ্গি রিসোর্টে স্থানীয় সময় আজ দুপুর ১টার দিকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। গত ৭ সেপ্টেম্বর ঢাকার পর দুই প্রধানমন্ত্রীর এটিই হবে প্রথম বৈঠক। সার্কের ১৭তম শীর্ষ সম্মেলন উপলক্ষে শেখ হাসিনা বর্তমানে মালদ্বীপে রয়েছেন।আধা ঘণ্টার ওই বৈঠকের প্রস্তুতি-সংশ্লিষ্ট এক বাংলাদেশি কর্মকর্তা মঙ্গলবার ঢাকা থেকে মালদ্বীপে যাওয়ার পথে বিমানে কালের কণ্ঠকে জানান, 'বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সব ইস্যুতে আলোচনা হবে।

নরসিংদীতে গুলি-রহস্য-* লোকমানের ঘনিষ্ঠ এস এম কাইয়ুমকে হত্যার চেষ্টা * এসপি বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ভুল বোঝাবুঝি by হায়দার আলী ও সুমন বর্মণ,

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম কাইয়ুম সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। গত রবিবার সারা দিন তিনি শহরের বাসাইলে লোকমানের বাসায় তাঁর শোকার্ত পরিবারের সঙ্গেই কাটান। রাত সোয়া ১১টার দিকে শহরের রাঙ্গামাইট্যার নিজ বাসায় ফেরার জন্য রিকশায় চড়ে বের হন। সঙ্গে ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সহসভাপতি সিহাব, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল, বাবলুসহ ৮-৯ জন বন্ধু। লোকমানের বাসভবন থেকে ১০০ গজ দূরে দস্তগীর মেডিক্যাল গেটে পেঁৗছার পর তাঁদের গতিরোধ করে অস্ত্রধারী সাত-আটজন।

হাতেনাতে দুর্নীতি ধরে নমুনা নিয়ে এলেন কর্মকর্তা by আশরাফুল হক রাজীব

খাদ্য বিভাগের ৯১টি গুদাম নির্মাণে অর্থ লুটপাট চলছে প্রকাশ্যে। খোদ সরকারি প্রতিবেদনেই এই নির্মাণকাজ সম্পর্কে মন্তব্য করা হয়েছে, 'সরকারি অর্থ তছরুপের এক মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।' প্রায় সোয়া ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গুদামগুলো অল্প দিনেই দেশের সম্পদ থেকে সমস্যায় পরিণত হবে বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।অর্থ লুটপাটের অভিযোগ পেয়ে একপর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ও তদন্তে নামে এবং তাদের তদন্তেও অভিযোগগুলোর প্রমাণ মেলে। মন্ত্রণালয়ের তদন্তে বলা হয়েছে, 'গুদাম নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইট। এসব ইট হাতে ধরার সঙ্গে সঙ্গে ভেঙে চার-পাঁচ টুকরো হয়ে যাচ্ছে।

সেঁজুতির আত্মার আর্তনাদ by মান্নান মারুফ

সামিরা ঘুরে বেড়ালেও মুখ খুলতে পারছেন না সেঁজুতির মা ও গ্রামের সাধারণ মানুষ। তারা এখনও শুনতে পান সেঁজুতির আর্তনাদ। মায়ের চোখে ক্ষণে ক্ষণেই ভেসে ওঠে সেঁজুতির সুন্দর মুখখানি। মা হাফেজা বেগম মেয়ের ছবি নিয়ে বসে থাকছেন ঘরের কোণে। মানুষ দেখলেই হাউমাউ করে কাঁদছেন। মেয়ে হত্যার বিচার চাচ্ছেন। কিন্তু কে করবে বিচার- এ প্রশ্ন এলাকাবাসীর।