Wednesday, October 31, 2012

নবাবী ঈদে সারপ্রাইজড কারিনা by কামরুজ্জামান মিলু

দীর্ঘ ৫ বছর প্রেমের সফল পরিণতি পায় সাইফ-কারিনা জুটি। গত ১৬ অক্টোবর সাইফ ও কারিনার পরিবারের সদস্যদের উপস্থিতিতে কোর্টে তাদের বিয়ের রেজিস্ট্রি হয় এবং এরপর মুম্বাইয়ের হোটেল তাজমহলে কিছু নির্দিষ্ট আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

খেলার ছলে মেঘের সঙ্গে গল্প জমায় র‌্যাব

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তাদের একমাত্র শিশু পুত্র মেঘের (৬) কথা শোনা শেষ করেছে র‌্যাব। খেলা ও গল্পের ছলে তার বাবা-মা সাগর-রুনি সম্পর্কে বিভিন্ন তথ্য বিশেষ করে হত্যাকাণ্ডের বিষয়ে মেঘের কাছ থেকে তথ্য নিয়েছেন এ মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‘প্রধানমন্ত্রীর কাছে ছেলের প্রাণ ভিক্ষা চাই’ by জাহাঙ্গীর সুমন

“আমার ছেলে ছাড়া সংসার অচল। তার নামে মামলা তো দূরের কথা, কোথাও একটা জিডি পর্যন্ত নাই। আমার ছেলেকে র‌্যাবে ধরে নিয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাই।”

সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোতাহার হোসেন এ অভিযোগ গঠন করেন।

স্যান্ডির আঘাতে লণ্ডভণ্ড নিউ ইয়র্কঃ নিহত ৪০

হ্যারিকেন স্যান্ডির আঘাতে লণ্ডভণ্ড নিউ ইয়র্ক নগরী। থমকে গেছে জনজীবন। এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত ( বাংলাদেশ বুধবার সকাল ৮ টা) নিউ ইয়র্কে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।

‘উইমেন অব দ্য ইয়ার’ কেটি পেরি

রক-পপ সংগীতাঙ্গনে নবাগত জনপ্রিয় তারকাদের অন্যতম কেটি পেরি। স্বতঃস্ফূর্ত সুরেলা কণ্ঠে, রক ও গসপেল সংগীতের ছোঁয়ায় এক নতুন স্বাদের পপ সংগীত উপহার দিয়েছেন তার অসংখ্য অনুরাগীদের।

নয়া প্রেমে জিয়া খান

নয়া প্রেমে জড়িয়েছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী জিয়া খান। সম্প্রতি তাকে প্রেমিকসহ একটি নাইট ক্লাবে আবিষ্কার করা গেছে। সেই প্রেমিক আর কেউ নন, অভিনেতা আদিত্য পাঞ্চলির পুত্র সুরাজ।

টোকিওতে সময়োপযোগী আলোচনাঃ ‘সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ বাংলাদেশ’ by জেড এম আবুসিনা

‘হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে পৃথিবীর সবখানে সবসময় মানবতার জয় হোক’ এই চিরন্তন শুভবার্তাকে সামনে রেখে সম্প্রতি টোকিওতে বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম-জাপান `সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দেশ বাংলাদেশ` শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

‘বেশির ভাগই খাওইন্যা পার্টি’ by আশরাফুল ইসলাম

উপকূলীয় জেলা বরগুনার আমতলী থানার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন (৫৫)। বিরূপ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করেই বেড়ে ওঠা। কৈশোর-যৌবনের পুরো সময়ই কেটেছে নদীতে মাছ ধরে ও বিক্রি করে। শুধ‍ু মাছ ধরে ঠিক মত চলছিল না কফিলের সংসার।

হাসন সখী by অন্নদাশঙ্কর রায়

ক্লাসে যারা ডাকসাইটে দস্যি ছেলে, পড়া বলতে পারে না, বেঞ্চির উপর দাঁড়ায়, তারা বসে পিছনের সারিতে। একদিন তাদের রাজা সূর্যমোহন এসে আমায় বললে, 'আজ থেকে তুমি হলে আমাদের মন্ত্রী। আমাদের সঙ্গে বসবে, খাতা দেখতে দেবে, প্রম্পট্ করবে।

মিয়ানমারে জাতিগত দাঙ্গা-দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন

মিয়ানমারের আরাকান অঞ্চলে পুনরায় জাতিগত সংঘাত শুরু হয়েছে। কয়েক দিনের সংঘাতে সেখানে প্রায় ২৮ হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে। হতাহতের সংখ্যাও অনেক। জাতিসংঘ মিয়ানমার সরকারকে দাঙ্গা থামানোর আহ্বান জানিয়েছে।

খালেদা জিয়ার ভারত সফর-প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক সুদৃঢ় করবে

শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা যেকোনো দেশের জন্য অত্যন্ত জরুরি। নিকটতম এবং বৃহত্তম প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের অগ্রগতির স্বার্থেই প্রয়োজন।

পবিত্র কোরআনের আলো-জ্ঞানপাপী ও ধুরন্ধর ব্যক্তিদের জন্য রয়েছে কঠিন শাস্তি

২০৪। ওয়ামিনান্নাসি মাইঁউ'জিবুকা ক্বাওলুহূ ফিল হাইয়্যাতিদ্ দুনইয়া ওয়াইউশহিদুল্লাহা আ'লা মাফী ক্বালবিহী ওয়াহুয়া আলাদ্দুল খিসাম। ২০৫। ওয়াইযা তাওয়াল্লা ছাআ' ফিল আরদ্বি লিইউফসিদা ফীহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান্নাসল; ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ।

নই বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, আমি মানবসন্তান by শাহজাহান মিয়া

আমার লেখার শিরোনামটি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, লেখক ভদ্রলোক তো মনে হয় মুসলমান! আর আমাদের সমাজের কিছু লোক যাঁরা আমাকে ভালো করে চেনেন-জানেন তাঁরা হয়তো মনে করতে পারেন, শাহজাহান মিয়া এমন লিখতেই পারেন।

চরাচর-সংগীতের এক রাজপুত্র by জাহাঙ্গীর হোসেন অরুণ

'না আইলো মোর প্রাণের পতি হাইহাইরে না আইলো/না আইলো মোর প্রাণের পতি, ডুইব্বা গেলো বেলারে, ডুইব্বা গেলো বেলা/রঙ্গীলা রঙ্গীলা রঙ্গীলারে রঙ্গীলা।' গান হচ্ছে বাণী ও সুরের খেলা, বাণীর বান ডাকবে মনে। মনের বান কণ্ঠের কারুকার্জের বাঁকে ঢেলে দিলে হবে গান।

কালের পুরাণ- নষ্ট গণতন্ত্রে বড় কষ্টে আছি by সোহরাব হাসান

গণতন্ত্রের পূর্বশর্ত যদি হয় একটি জাতীয় সংসদ নির্বাচন, সর্বজনীন ভোটাধিকার এবং নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা (টিআইবির প্রতিবেদন অনুযায়ী যাঁদের ৫৩.৫ শতাংশ ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িত) দেশ পরিচালনা, তা হলে বলতে হবে বাংলাদেশে গণতন্ত্র আছে, মাঝেমধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ সেনাশাসনের বিরতি সত্ত্বেও।

গ্রাহকের বাড়তি টাকা বিতরণ কোম্পানির পকেটে

বিদ্যুৎ বিলে ধাপ (স্ল্যাব) সুবিধা তুলে দিয়ে গ্রাহকের কাছ থেকে যে বাড়তি টাকা আদায় করা হয়েছে, তা যাচ্ছে বিতরণ কোম্পানিগুলোর পকেটে। বলা হচ্ছে, এই টাকা ব্যয় করা হবে তাদের লোকসান মেটাতে। প্রয়োজনে নবগঠিত ‘এনার্জি ডেভেলপমেন্ট ফান্ড’ থেকেও তাদের সহায়তা দেওয়া হতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক- সামনে তাকাতে চায় দুই পক্ষই

অতীত দূরে রেখে দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন খালেদা জিয়া। দিল্লি সফরের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার হায়দরাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা এ মত ব্যক্ত করেন।

অনুসন্ধান- ব্যবসায়ী জিয়া হত্যায় পুলিশও জড়িত! by কাজী আনিছ

মিরপুরের মধ্য পীরেরবাগের ব্যবসায়ী কাজী জিয়া হায়দার হত্যাকাণ্ডের সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠেছে। পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে ঘরে ঢুকে জিয়াকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে পাঁচ থেকে সাতজন অংশ নিয়েছেন।

কোম্পানি আইন সংশোধন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক- প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকার নিলে বিপদ হবে

যেকোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগের জন্য বিদ্যমান কোম্পানি আইন সংশোধনের উদ্যোগে কোনো সমর্থন পায়নি সরকার। ব্যবসায়ী নেতারা আবারও তীব্র আপত্তি জানিয়ে বলেছেন, এর অপব্যবহার হতে পারে, এর উদ্দেশ্যমূলক ব্যবহারও করা হতে পারে।

ভারতের নীতিতে পরিবর্তনের সূচনা by হুমায়ুন কবীর

আমাদের বিরোধী দলের নেতা খালেদা জিয়ার ভারত সফর নিয়ে গণমাধ্যম অনেকটা উচ্চকিত, দেশের মানুষও উচ্ছ্বসিত। মানুষের মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে উঠেছে যে আমাদের বিরোধী দল বিএনপির সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই বা সুন্দর সম্পর্ক গড়ে ওঠার সুযোগ নেই।

পুলিশের পক্ষে সাফাই গাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীদের লাঠিপেটার গল্প by প্রণব সাহা

মুজিবনগর সরকার থেকে শুরু করে বর্তমান মন্ত্রিসভা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের মধ্যে ৩২তম নামটি হবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের। এর আগে যে ৩১ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী,

বাংলাদেশের একটি প্রান্তিক অঞ্চল প্রসঙ্গ by মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

গত ২ অক্টোবর কালের কণ্ঠে প্রকাশিত আমার লেখা কলামের নাম ছিল 'ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের প্রান্তিক অঞ্চল'। ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম উত্তরাধিকারী পাকিস্তান নামক রাষ্ট্রের একটি প্রদেশ ছিল পূর্ব পাকিস্তান। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেটার ভৌগোলিক অবস্থান পূর্ব পাকিস্তান থেকে উত্তরাধিকার।

বাল্যবিবাহ-প্রয়োজন আইনি সংস্কার by এমএম কবীর মামুন

আমাদের সমাজে হাজার হাজার বছর ধরে চলছে শিশুকালে কন্যাসন্তানের বিবাহ দেওয়ার রীতি। এ সমাজে কন্যাসন্তানকে মনে করা হয় বোঝা। পিতা-মাতার গলার কাঁটা। তাই একে ঠেলে ফেলে দিতে পারলে বা সরিয়ে দিতে পারলে পিতামাতা এক ধরনের স্বস্তিবোধ করেন।

সাক্ষাৎকার-নগর বাঁচাতে নদীর পানিই ভরসা by সুস্মিতা সেনগুপ্ত

সাক্ষাৎকার গ্রহণ : শেখ রোকন সমকাল : আমরা জানি, আপনার প্রতিষ্ঠান নগর পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। এ সম্পর্কে জানতে চাই। সুস্মিতা সেনগুপ্ত : সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) বৃষ্টির পানি সংরক্ষণের ব্যাপারে কাজ শুরু করে সেই আশির দশকে।

জোনাকির আলো by একরামুল হক শামীম

রবীন্দ্রনাথ ঠাকুর জোনাকিদের নিয়ে গান লিখেছিলেন_ 'কী সুখে ঐ ডানা দুটি মেলেছ, ও জোনাকি।' জোনাকিরা নিজের আলোকে সঙ্গী করে রাতের আঁধার কাটিয়ে এগিয়ে চলে। তবে নাগরিক আলোকোজ্জ্বল রাতে জোনাকি পোকারা যেন হারিয়ে গেছে।

সাগর-রুনি হত্যাকাণ্ড-অযথা কেন সন্দেহ by মোহাম্মদ আলী

সাগর-রুনি পেশাদার কাজের কারণেই খুন হয়েছেন_ এটি সাংবাদিকসহ বিভিন্ন মহলের দৃঢ় বিশ্বাস। সেই কারণে বিভক্ত সাংবাদিক মহলও এ খুনের বিচার দাবিতে এক হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দায়িত্ব গ্রহণ করেই এ হত্যাকাণ্ডের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

সমকালীন প্রসঙ্গ-সত্য-অসত্যের রকমফের by আবু সাঈদ খান

সরকার ও বিরোধী দল একই সুরে কথা বলেছে_ এমন দৃষ্টান্ত বিরল। সরকার তার ব্যর্থতা আড়াল করে সাফল্যকে ফুলিয়ে-ফাঁপিয়ে বলে, আর বিরোধী দল সাফল্য বেমালুম অস্বীকার করে কেবল ব্যর্থতাই তুলে ধরে। এবার ঈদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার দুটি মন্তব্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করতে চাই।

সমুদ্রে ট্রলার বিধ্বস্ত-ঝুঁকিপূর্ণ পথে প্রবাস যাত্রা নয়

মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্রে ট্রলার বিধ্বস্ত হয়ে প্রায় দুইশ'জন নিখোঁজ_ এমন একটি খবর প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবারের সমকালে। কক্সবাজারের টেকনাফ থেকে তারা দুর্গম সাগরপথে চলছিল বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে। বিভিন্ন সূত্রের খবর_ এ ধরনের ঝুঁকি যারা গ্রহণ করে থাকে, তাদের বেশিরভাগ রোহিঙ্গা।

খালেদা জিয়ার ভারত সফর-কথায় ও কাজে মিল চাই

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ভারত সফর সবিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কোন্নয়নের গুরুত্ব উপলব্ধি এবং তা অর্জনের জন্য সরকার, বিরোধী দল নির্বিশেষ প্রধান প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক ধারার মধ্যে সহমত অপরিহার্য।

যুক্তরাষ্ট্রগামী চার হাজার যাত্রী আটকা পড়েছেন by ইশতিয়াক হুসাইন

যুক্তরাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় স্যান্ডির কারণে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রগামী চার হাজারেরও বেশি যাত্রী আটকা পড়েছেন। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নিষেধাজ্ঞার ফলে সোম ও মঙ্গলবার দুই দিনে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনাকারী ৬টি এয়ারলাইন্সের কমপক্ষে ১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

আসছে ওয়ালটনের ‘এক হাজার টাকা’

অনেক গুঞ্জন ছাপিয়ে এবার আসছে ওয়ালটনের ‘এক হাজার টাকা’। না এটা কোন পণ্যের দাম নয়, জনপ্রিয় ইলেক্ট্রনিক ব্র্যান্ড ওয়ালটনের সৌজন্যে চ্যানেল নাইনে প্রচারিতব্য এক নাটকের নাম।

ধীরে ধীরে সাফল্যের চূড়ায় কেটি পেরি by মনোয়ারুল ইসলাম

ব্যর্থতা ঢেকে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় ওঠেছেন এমন অনেকের সঙ্গে যুক্ত হলো মার্কিন গায়িকা কেটি পেরির নাম। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার উইমেন অব দি ইয়ার পদক নিচ্ছেন নিজের নাম পাল্টানো কেটি পেরি।