Showing posts with label আমাদের সময় ডট কম. Show all posts
Showing posts with label আমাদের সময় ডট কম. Show all posts

Wednesday, November 20, 2019

জলবায়ু পরিবর্তন ঠেকাতে অণুজীবের ভূমিকা অবজ্ঞা করার ফলাফল হবে ভয়াবহ, হুঁশিয়ারি বিজ্ঞানীদের by নূর মাজিদ

বিশ্বের নয়টি দেশের শীর্ষ ৩০জন মাইক্রোবায়োলজিস্ট বা অণুজীব বিজ্ঞানী সম্প্রতি সমগ্র মানবজাতির প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় তারা বিশ্বের প্রতি প্রকৃতির গোপন ও খালি চোখে দেখা সম্ভব নয় এমন বিপুল জীবচক্রের অবদানকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের পেছনে এই সকল অণুজীবের ভূমিকাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিৎ, পরামর্শ বিজ্ঞানীদের। যার অন্যথা হলে, বিশ্বের উষ্ণায়ন এবং তার ফলে সৃষ্ট আবহাওয়ার পরিবর্তন ঠেকানো সম্ভব হবেনা।
গত ১৯ জুন বিজ্ঞানীদের এই হুঁশিয়ারি সম্পর্কিত গবেষণাপত্রটি ন্যাচারাল রিভ্যিউস মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত হয়। এই বৈশ্বিক গবেষণায় নেতৃত্ব দেন সিডনির স্কুল অব বায়োটেকনলজি অ্যান্ড বায়োমলিকিউলার সায়েন্সের প্রফেসর রিক ক্যাভিচ্চিওলি। গবেষণা প্রবন্ধে প্রকাশিত নিজেদের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞানীরা বিশ্বকে অণুজীবের প্রভাব সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছেন।
গবেষক দলের প্রধান ক্যাভিচ্চিওলি বলেন, অণুজীবের মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়েই পড়ে। আপনি এদের সংরক্ষণের বিষয়ে কোন প্রচারণা দেখবেন না, বা তাদের নাম পাবেন না প্রাণী বাঁচাও আন্দোলনের তালিকায়। শুধু বিজ্ঞানীরাই এদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন। এরা প্রকৃতির সামগ্রিক বাস্তুসংস্থান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়াও, তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা রাখে।
তিনি আরো বলেন, এতো গুরুত্বপূর্ণ হওয়া স্বত্বেও জলবায়ু পরিবর্তনের আলোচনায় এদের জীবনচক্র প্রাধান্য পায়না। যা একইসঙ্গে উদ্বেগ এবং পরিতাপের বিষয়। কারণ এই অনুজিবেরা বিশ্বের সকল প্রাণীকূল এবং কৃষি উৎপাদন ব্যবস্থার মূল নিয়ন্ত্রক। এরা মানুষ এবং অন্যান্য প্রাণীর স্বাস্থ্যেও গভীর প্রভাব ফেলে। অবদান রাখে বিশ্বের খাদ্য সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পে।
একটি ছোট্ট উদাহরনের মাধ্যমে এই অণুজীবদের অবদান সম্পর্কে ধারণা লাভ করা যায়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মহাসাগরগুলিতে যে পরিমাণ জৈব পদার্থ আছে, তার ৯০ভাগই অনুপ্রাণের সমন্বয়ে গঠিত। এদের মাঝে ফাইটোপ্লাংকটন নামক অণুজীবও রয়েছে। এই অণুজীব বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে সূর্যের রশ্মির ব্যবহার করে খাদ্য উৎপাদন করে, ঠিক উদ্ভিদের মতোই। এমনকি সারা বিশ্বের যতো বন আছে তারা যত কার্বন শুষে নেয় ঠিক একই পরিমাণ কার্বন এরাও টেনে নেয়। এদের ওপর ভিত্তি করেই আবার সমুদ্রের বিশাল খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে।
কিন্তু, সামুদ্রিক বরফ গলার হার যে হারে বেড়েছে তাতে উদ্বিগ্ন অণুজীব বিজ্ঞানীরা। কারণ এটা ফোটোপ¬্যাংকটনের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে। এই অবস্থায় বিশ্বের অণুজীবের অবস্থান নিয়মিত আলোচনার অংশ হওয়া উচিৎ। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ঠেকানোর লড়াইয়ে জয়ী হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে।
>>>সূত্র : ন্যাচারওয়ার্ল্ডনিউজ।

Wednesday, September 18, 2019

শাহীনুর বেগমের সংসার চলে তালের আঁটি বিক্রি করে by রফিকুল ইসলামা

রসালো পাকা তালের পিঠা খাওয়ার সেই দিনগুলি এখন হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মানুষের কাছে কচি তালের নরম আঁটির শাঁস অপেক্ষাকৃত অনেক বেশি সু-স্বাদু এবং জনপ্রিয়। ফলে প্রচুর চাহিদার কারণে কচি অবস্থাতেই ব্যবসায়ীরা বাজারজাত করে থাকেন। এতে লাভও হয় বেশি। কিন্তু তাল গাছগুলো তাল শূন্য হয়ে পড়ায় আগের তুলনায় অনেকটাই কম পাওয়া যায় পাকা তাল।
প্রচুর চাহিদার কারণে তালের আঁটি বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেড়তাড়ি গ্রামের দরিদ্র গৃহবধু শাহীনুর বেগম ও স্বামী ডিপটি মিয়া। গাইবান্ধা জেলা শহরের শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকার পিকে বিশ্বাস রোডের পাশে প্রতিদিন শাহীনুর বেগম বিক্রি করেন এই তালের আঁটি।
শাহীনুর বেগম জানালেন, একটি তালে ১-৪টি আটি থাকে। আবার কোনো কোনো তালে একটি বা দুটি আঁটিও থাকে। প্রতিটি আঁটি ৫টাকা মূল্যে বিক্রি করা হয়। দা দিয়ে কেটে কেটে তাল থেকে আঁটি বের করে পলিথিনে ভরে গ্রাহককে দেই।
উল্লেখ্য, তালের আঁটির চাহিদা এতটাই বেশি যে, নারী-পুরুষ, ছেলে-মেয়ে, শিশু-বৃদ্ধ সবগ্রাহকরা একসাথে তাদের চাহিদা মোতাবেক তালের আঁটির জন্য দাঁড়িয়ে ভীড় করে তখন শাহীনুর বেগম ও স্বামী ডিপটি মিয়া দুজন গ্রাহকের চাহিদা পূরণ করতে দিশেহারা হয়ে পড়েন। শাহীনুর বেগমের সাথে কথা বলে জানা গেছে, তার স্বামী ডিপটি মিয়া মূলত জেলার বাইরে থেকে তাল সংগ্রহ করে নিয়ে আসেন। কারণ গাইবান্ধা জেলায় তাল গাছের সংখ্যা খুব কম থাকায় জেলা থেকে চাহিদা মোতাবেক তাল সংগ্রহ করা সম্ভব হয় না। সেজন্য তাকে যেতে হয় নওগা জেলার সান্তাহার, নওগা, পত্নীতলা, বগুড়া জেলার সোনাতলাসহ বিভিন্ন জায়গায়। এই সমস্ত এলাকায় গিয়ে ডিপটি মিয়া ও তার সঙ্গের লোকজন ২শ’ থেকে ৩শ’ টাকা দরে একটি গাছ চুক্তি নেয়। পরে নিজেরাই গাছ থেকে তাল পেড়ে নিয়ে আসে। প্রতিটি গাছ থেকে তাল পাওয়া যায় প্রায় ৫শ’থেকে ১ হাজার টাকা। ছোট ছোট ট্রাকে করে সংগৃত তাল নিয়ে এসে তারা গাইবান্ধায় বেচাকেনা করে।
এই পরিবারটি তালের আঁটির ব্যবসার সাথে ৮ থেকে ১০ বছর যাবত। তালের মৌসুম শেষ হলে অন্য সময় তারা পেয়ারা, বড়ইসহ অন্যান্য ফল-মূল বিক্রি করেন। এছাড়া পাশেই ছোট একটি চায়ের দোকান দিয়ে চা বিক্রি করে সংসার চালান। তারা জানান, অন্যান্য ব্যবসার চাইতে তালের আঁটি বিক্রির ব্যবসাটাই লাভজনক।

Wednesday, September 11, 2019

ভারতে প্রতি ১০ জন নারীর সাতজন পরকীয়ায় লিপ্ত

ভারতের নারীদের পরকীয়ায় জড়িয়ে পড়ার চাঞ্চল্যকর তথ্য এক জরিপের মাধ্যমে উঠে এসেছে। জরিপে প্রত্যেক ১০ জন নারীর মধ্যে সাতজন তাদের স্বামীর সঙ্গে প্রতারণা করছেন।
এমনকি তারা পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা ৩৪ থেকে ৪৯ বছরের নারীদের মধ্যে বেশি। ডেটিং অ্যাপ গ্লিডেনের পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
এই অ্যাপ ২০০৯ সালে ফ্রান্সে যাত্রা শুরু হয়েছিল। ২০১৭ সাল থেকে ভারতে পথ চলা শুরু করেছিল গ্লিডেন। গ্লিডেন জানিয়েছে, বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতা, এই তিন শহরের নারীরা সব থেকে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন।
পাঁচ লাখ গ্লিডেন ব্যবহারকারীর মধ্যে ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারী পরকীয়ায় জড়ানোর কথা সরাসরি স্বীকার করেছেন। গবেষণায় উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য।
গবেষণা অনুযায়ী দশজন নারীর মধ্যে সাতজন নারী পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। এছাড়া ভারতের প্রায় ৪৮ শতাংশ নারী মনে করেন, তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকা উচিত।
জরিপে অংশ নেয়া এমন ৭৭ শতাংশ ভারতীয় নারী বলেছেন, তাদের বিবাহিত জীবন একঘেয়েমি হয়ে পড়েছে; যে কারণে তারা বিয়ের বাইরে একজন সঙ্গীকে খুঁজে নিচ্ছেন। বিবাহিত জীবনের বাইরে একজন সঙ্গী খুঁজে পাওয়ার মধ্যে তারা ভিন্ন ধরনের উত্তেজনা অনুভব করেছেন বলে দাবি করেছেন।
প্রায় পাঁচ লাখ ভারতীয় পুরুষ ও নারী এই মুহূর্তে গ্লিডেন অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করেন। তাদেরকে নিয়েই একটি গবেষণা করেছে সংস্থাটি।

Wednesday, August 7, 2019

যে সাবান মাখলে দূরে থাকবে মশা by মুসবা তিন্নি

ডেঙ্গুর কারণে মানুষ এখন অস্বস্তিতে দিন পার করছে। বিশেষ করে রাজধানীবাসি চরম আতঙ্কে আছেন। এ অবস্থায় মশা থেকে দূরে থাকার সব ধরনের চেষ্টাই করছেন তারা। স্বাস্থ্য বার্তা

এ চেষ্টায় গুরুত্বপূর্ণ একটি উপাদান হতে পারে সাবান। তবে সব সাবান নয়। নির্দিষ্ট এক ধরনের সাবান মাখলেই আপনার ধারে-কাছেও ঘেঁষবে না মশা। ওই সাবানটি হলো নিম সাবান।

ডেঙ্গুজ্বরের ভাইরাস বহনকারী মশা যেন কামড়াতে না পারে সে জন্য নিম সাবানের কথা বলেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি লেখক ও গবেষক রবিশঙ্কর মৈত্রী। ১৯ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মশা তাড়ানোর জন্য নিম সাবানের কথা বলেছেন তিনি।

এক্ষেত্রে বাড়িতে নিমপাতা বেটে পেস্ট তৈরি করে গায়ে মাখতে পারেন। এছাড়া নিমের সাবান বাজারে কিনতে পাওয়া যায়। শুধু এডিস মশা না। যে কোন মশা-মাছিই আপনার শরীরে বসবে না যদি নিম সাবান দিয়ে গোসল করেন ও নিম পাতার পেস্ট গায়ে মাখেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে নিমের গন্ধ থাকবে ততক্ষণই মশা শরীরের কাছেও ঘেঁষবে না।

পাওয়া গেলো ১৪ কোটি বছর আগের ডাইনোসরের হাড় by মাজহারুল ইসলাম

সরোপড প্রজাতির তৃণভোজী এক ডাইনোসরের সাড়ে ৬ফুট দৈর্ঘ্যরে একটি ঊরুর হাড় পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এ হাড় ১৪ কোটি বছর আগের। সম্প্রতি ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাংশের নুভেল আকিতেন অঞ্চলের শ্যারান্ট এলাকার একটি খননক্ষেত্র থেকে অতিকায় এ অস্থি পান প্রত্নজীবাশ্মবিদরা। নব-আবিষ্কৃত এ হাড়টির ওজন আধা টন (৫০০ কেজি)। ডেইলি মেইল

ডেইলি মেইলের ওই প্রতিবেদনে থেকে জানা যায়, খননক্ষেত্র-সংলগ্ন কনিয়াক শহরটিতে ১৪ কোটি বছর আগে জলাভূমি ছিলো। ওই তৃণভোজী ডাইনোসররা এসব এলাকায় বসবাস করত। ডাইনোসরের অস্থির সন্ধান পাওয়া আঁজেক শ্যারন্ট নামের এ খননক্ষেত্রটি সারা ইউরোপের মধ্যেই বিশিষ্ট। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত এ এলাকা থেকে ৪৫ প্রজাতির ডাইনোসরের প্রায় সাড়ে ৭ হাজার অস্থি উৎখনন করেছেন প্রত্নজীবাশ্মবিদরা। নতুন পাওয়া ঊরুর এ হাড় প্রসঙ্গে অঙ্গুলেম জাদুঘরের অধ্যক্ষ জ্যঁ ফ্রাসোয়া তোর্নোপিশ উচ্ছ্বাসের বলেন, এটি বিশাল। খুবই ব্যতিক্রমীভাবে এটি মাটির নিচে সংরক্ষিত অবস্থায় ছিলো।

প্যারিসের প্রাকৃতিক ইতিহাসবিষয়ক জাতীয় জাদুঘরের স্বেচ্ছাসেবীরা ঊরুর এ হাড়টির পাশাপাশি মাটির ওই একই স্তরে অতিকায় একটি জঙ্ঘাস্থিও (পেলভিক বোন) সন্ধান পান। প্রত্নজীবাশ্মবিদরা আঁজেক শ্যারন্টে এ যাবত খুঁজে পাওয়া বিভিন্ন হাড়ের অংশ জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ সরপড ডাইনোসরের কংকাল তৈরির চেষ্টা করছেন। এরই মধ্যে কঙ্কালের প্রায় ৫০ শতাংশ অবয়ব দাঁড় করানো সম্ভব হয়েছে।

Friday, July 19, 2019

ফাগুনের কাছে খোলা চিঠি by কাকন রেজা

সোহেল তাজের ভাগনে ফিরে এসেছে। বাবা-মা এতেই খুশি, ফিরে তো এসেছে। নাও তো ফিরতে পারতো। অসংখ্য সন্তান ঘরে ফিরে আসেনি, আসেনি পিতা, ভাই। আমার নিখোঁজ সন্তানও ফিরেছে তবে তার ঘরে ঠাঁই হয়নি, হয়েছে মাটির কবরে। ওর একটি সুন্দর ঘরের খুব শখ ছিল, মিলেছে মাটির কামরা, অন্ধকার। অথচ অন্ধকারে ওর ছিল বড় ভয়।
এই অন্ধকার কবরের অন্ধকার নয়, এই অন্ধকার আমাদের ভেতর ছড়িয়ে যাওয়া অন্ধকার। ভয়ের অন্ধকার, চারিদিকে রাত্রি, জয়ের আলো নেই, নেই ভোরের চিহ্ন। মানুষ মাতৃজঠর থেকে যে অনুভূতি বয়ে আনে, ভয়ের অনুভূতি। কবর আর মায়ের জঠর দুটোই অন্ধকার। সেই অন্ধকারের অনুভূতি বয়ে চলেছে মানুষ। যেন আছে মাতৃজঠরে, নয় মাটির ঘরে। ভয়ের আঁধারে।
ফাগুন, বাবারে আমি তোর নাদান পিতা। অক্ষমতো নিশ্চিত বলতে পারিস। তোকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব হয়নি। তোকে দেয়া সম্ভব হয়নি একটি নিশ্চিত জীবন। হয়নি, মালোয়েশিয়া কিংবা কানাডায় সেকেন্ড হোম। দেয়া হয়নি, দেশি ‘পশ’ জীবনও। যেহেতু কখনো আপোষ করা হয়নি আমার। তুইও তো জীবনের শুরুতেই ছিলি আপোষহীন। আমাদের হতো না রে। তুই থাকলেও হতো না। তারচেয়ে এই ভালো চলে গিয়েছিস।
বড় আফসোস ছিল তোর। কেনো গরীব মানুষদের এত কষ্ট। একটা বিপদে পড়া কিংবা অসুস্থ মানুষ, এমনকি পশুও- তোর সেবার বাইরে যেতো না কেউ। এত নরম মন নিয়ে, এত ভালো মানুষি নিয়ে তুই বড় অচল ছিলি এই সমাজে- দেশে। এখানে মন শক্ত করতে হয়। মানুষ রাস্তায় পড়ে কাতরালেও পাশ কাটিয়ে যেতে হয়। যেমন, আহত হয়ে পড়ে থাকার পরও কেউ তোকে হাসপাতালে নেয়নি। তেমনি, এ দেশে থাকলে অমানুষ হতে হয়। কে মরলো, কে বাঁচলো পশুতো দূরের কথা, মানুষের কথাও ভাবতে নেই। তুই তো মানুষ শুধু নয়, পশুদের কথাও ভাবতি। সত্যিই, তুই বড় বেমানান ছিলি এমন সময়ে-সমাজে।
মনে আছে, বাদামী রঙের বেড়ালটার কথা। রক্তাক্ত, লেজটা কাটা, ছোট্ট একটা বাচ্চা। তুই সইতে পারিসনি। তুলে এনেছিলি বাসায়। তোর মা ও তোর দিনরাতের সেবায় বেঁচে গিয়েছিল সেই বেড়াল বাচ্চাটা। তুই কেনো মরে গেলি বাবা? তোকে কেনো কেউ তুলে এনে বাঁচালো না। কেনো তোর মত কোন দেবদূত সেই বেড়াল বাচ্চাটার মত তোকে তুলে নিলো না। কেনো তোর মা’র আর আমার বুক খালি হলো? কেনো রে বাবা?
প্রতিদিন নিজেকে প্রশ্ন করি, কী দোষ ছিলো তোর কিংবা আমার। কেউ তো আমাদের কাছে এসে ফিরে যায়নি। অসুস্থ মানুষ, বিপদগ্রস্ত মানুষ, এমনকি পশুও। নিজের বুক পেতে দিয়ে আশ্রয় দিয়েছি, যতটুকু পেরেছি সেবা করেছি। তুই তো অস্থির ছিলি, মানুষের জন্য।
ছোট ভাইটার বন্ধু ব্যথা পেয়েছিল। তুই ধমকাচ্ছিল ওকে, দ্বিতীয়বার দেখতে যায়নি বলে। তোকেও এখন কেউ দেখতে যায় না রে। তোর ওই অন্ধকার ঘর কারো পছন্দ না। আমি, তোর মা, ভাই যাই। আরেকজন প্রতিদিন যেতে না পারলেও অনুভব করে। হাতেগোনা কজন মাঝেমধ্যে যায়। এক সময় হয়তো কেউ যাবে না। হয়তো আমরা তিনজনই যাবো। কেউ না যাক, আমরা তিনজন মিলেই পরম করুণাময়ের কাছে হাত তুলে চাবো, অন্য আরেক জীবনে তুই যেন থাকিস আমাদের সাথে অনন্তকাল। তখন তো আর কেউ সরিয়ে নিতে পারবে না তোকে এই বুকের খাঁচা শূন্য করে।
ভালো থাকিস বাবা, ক্ষমা করিস তোর এই অক্ষম বাবাকে।

Sunday, June 30, 2019

এই বুঝি আসে দুঃসংবাদ, বুক কেঁপে উঠছে বিদিশার by আবুল বাশার নূরু

হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে না পারার আক্ষেপ ঝাড়লেন সাবেক স্ত্রী বিদিশা। রোববার রাতে নিজ ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আক্ষেপ করে তিনি লিখেছেন, ‘এ নির্মমতার শেষ কোথায়? স্ত্রী দেখতে পারছে না তার স্বামীকে, সন্তান দেখতে পাচ্ছে না তার পিতাকে। এ রকম এক নির্মমতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে আমার দিনগুলো। সবসময়ই বুকের ভেতরটা কেঁপে উঠছে এই বুঝি কোনো দুঃসংবাদ শুনি, আর কারও কথা বলছি না, আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের কথা বলছি।
তিনি এখন জীবন-মত্যুর সন্ধিক্ষণে আছেন। অথচ তাকে নিয়ে চলছে রাজনীতি, কেউ বা চায় তার পদ দখল করতে কেউ বা তার স্থাবর-অস্থাবর সম্পত্তি। কি নির্দয় এ সমাজের মানুষগুলো? যাদের জন্য জীবনে এত কিছু করে গেলেন তিনি, তারাই আজ তার মুত্যু কামনা করছেন। বাবার মৃত্যুক্ষণে ছেলেকে সুকৌশলে দূরে রাখা হচ্ছে, কেউ কেউ তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখাও শুরু করেছেন।
আমি অতো সাত, পাঁচ বুঝি না, আর এগুলো বুঝতে চাইও না, আমি চাই আমার ছেলেটা সুন্দরভাবে বেড়ে উঠুক, বাবার স্বপ্ন প‚রণে সেও এক সময় দেশ ও জাতির জন্য কাজ করবে, কিন্তু আমার ভয় হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ও যেন আমার মতো কোনো ষড়যন্ত্রের শিকার না হয়। তাই আমি এরশাদের গড়া জাতীয় পার্টির সব নেতাকর্মীকে অনুরোধ করব, আপনাদের নেতার এ দুঃসময়ে তার পরিবারের পাশে এসে দাড়ান সত্য উদঘাটন করুন, ষড়যন্ত্রের হাত থেকে এরিককে বাঁচান। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কি এরিক তার বাবাকে দেখতেও পারবে না? পারবে না কি শেষবারের মতো একবার বাবা বলে ডাকতে? এই প্রশ্ন জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীর কাছে আমার রইল, পাশাপাশি উনার সুস্থতার জন্য সকলকে দোয়া করার অনুরোধ রইলো, বিদিশা।

মুরসিকে নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন আবদুল কাদির খান

মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ২০১৩ সালের অভ্যুত্থানের নেপথ্যের কথা জানিয়েছেন পাকিস্তানি বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান। এতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ছাড়াও অভ্যন্তরীণ গোয়েন্দারা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। মিডল ইস্ট মনিটরের খবরে এসব তথ্য জানা গেছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পোস্টে তিনি বলেন, ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি রাশিয়া, ভারত ও পাকিস্তান সফরে গিয়েছিলেন। কিন্তু অনেকেই জানেন না যে ইউরেনিয়ামসমৃদ্ধ মিসরীয় পরমাণু চুল্লি ফের চালু করতে রাশিয়ার সঙ্গে একমত হয়েছিলেন তিনি, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
‌‘একই উদ্দেশ্যে তিনি আরও একটি পরমাণু চুল্লি প্রতিষ্ঠায় সম্মত হয়েছিলেন। যেটা বছর তিনেক পর গ্রহণ করার কথা ছিল মিসরের।’
পাকিস্তানের পরমাণু বিজ্ঞানের জনক বলে খ্যাত আবদুল কাদির খান বলেন, মিসর নিয়ে কথা না-বলাই আমার জন্য ভালো ছিল। কিন্তু প্রেসিডেন্ট মুরসির ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আসল সত্যটি মিসরীয়দের জানা উচিত বলে মনে করি।
‘মিসরীয়রা কি জানেন, তাদের সাবেক প্রেসিডেন্টের এই সফর পশ্চিমাদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল?’
তিনি বলেন, মিসরের বৈদ্যুতিক সংকটের একটা স্থায়ী সমাধান হওয়া উচিত ছিল। পাশাপাশি আফ্রিকা মহাদেশ আলোকিত করতে যথেষ্ট বিদ্যুৎ রফতানি করতে পারতো দেশটি।
‘মিসরীয়দের জানা উচিত, প্রেসিডেন্ট মুরসির শাসনকালে জার্মানির কাছ থেকে দুটি ডুবোজাহাজ পেয়েছিল মিসর। কিন্তু এ ধরনের ডুবোজাহাজ প্রতিবেশী দেশে হস্তান্তরে জার্মানিকে নিবৃত্ত করতে চেয়েছিল ইসরাইল। কারণ মিসরের কাছে সঠিক ক্ষেপণাস্ত্র থাকলে এই ডুবোজাহাজ দিয়ে রণতরীতে আঘাত হানা সম্ভব।’
গত মার্চে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, তিনি জার্মানি ও মিসরের মধ্যের এই ক্রয়চুক্তিকে অনুমোদন দিয়েছিলেন। কিন্তু কেন তিনি সেটা করেছেন, তা গোপন রাখলেন। তার দাবি, এটা রাষ্ট্রীয় গোপনীয়তা।
আবদুল কাদির খানের ব্যাখ্যা, মিসরের একটি সামরিক উপগ্রহের মালিক হওয়ার গুরুত্ব দেশটির বহু নাগরিক অনুধাবন করতে পারছেন না। এমন উপগ্রহ দিয়ে ইসরাইলে ব্যাপক নজরদারি চালানো সম্ভব।
‌‘ভারতীয় বিজ্ঞানীদের সঙ্গে এ বিষয়ে একমত পোষণ করেছিলেন মুরসি। কাজেই যদি ২০১৩ সালের অভ্যুত্থান না ঘটতো তাহলে ইতিমধ্যে এমন একটি উপগ্রহের মালিক হয়ে যেতেন মিসরীয়রা,’ বললেন এই পাক পরমাণু বিজ্ঞানী।
তিনি বলেন, এ কথা অনেকেই জানেন না যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মুরসি বলেছেন-মিসরের ক্ষেপণাস্ত্র প্রয়োজন। এজন্য একটি চুক্তি সইয়ে আনুষ্ঠানিকভাবে রাজি হয়েছিল রাশিয়া। এ বিষয়ে আলোচনা করতে আল-তারাজ নামের এক মেজর জেনারেলকে পাঠিয়েছিলেন মুরসি। কিন্তু দেশটির সেনাবাহিনীর ওপর মার্কিন চাপে তা ভেস্তে যায়।

Tuesday, June 25, 2019

ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পে জীর্ণ দশা by মুসবা তিন্নি

স্বাধীনতার এতো বছর পরও দেশে ভিটেবাড়িহীন মানুষের সংখ্যা নির্ণয়ে বিশদ জরিপ না হলেও তাঁদের সংখ্যা কম নয়। ভূমিহীনদের মধ্য থেকে সবচেয়ে প্রান্তিক অবস্থায় থাকা কিছু মানুষের জন্য সরকারের কিছু মানবিক উদ্যোগ আছে। সেগুলোর মধ্যে আশ্রয়ণ প্রকল্প বিশেষভাবে উল্লেখ করার মতো। প্রকল্পের আওতায় বহু ভূমিহীনকে থাকার ঘরসহ জমি দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে, এসব প্রকল্পের অবকাঠামো ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
১৯৯৮ সালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামে ‘দেওনা আশ্রয়ণ প্রকল্পে’ হতদরিদ্র ৮০টি পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দেওয়া হয়েছিল। সেখানে বিনা পয়সায় ঘর পেয়ে ভালোই ছিলেন তাঁরা। কিন্তু কয়েক বছর যেতেই মরিচা পড়ে ঘরের চাল নষ্ট হয়ে যায়। দরজা-জানালা ভেঙেচুরে গেছে। বৃষ্টি হলে ফুটো চাল দিয়ে পড়া পানির যন্ত্রণা আর গরমে অসহ্য কষ্ট সহ্য করতে হয় তাঁদের। সরকার থেকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না। অর্থাভাবে নিজেদের পক্ষেও ঘর ঠিক করা সম্ভব হচ্ছে না। এই প্রকল্পে মসজিদ, পুকুর, কবরস্থান, সমবায় সমিতির কার্যালয়সহ টিনের তৈরি ঘর রয়েছে ৮০টি। প্রতি ১০টি পরিবারের জন্য যৌথভাবে চারটি শৌচাগার ও দুটি গোসলখানা নির্মাণ করে দেওয়া হয়। এ ছাড়া কৃষিকাজের জন্য প্রতিটি পরিবারকে ৮ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নির্মাণের পর আর দেখভাল না করায় সবকিছুই বেহাল হয়ে পড়ে। নির্মাণের পর থেকে প্রকল্পে কোনো সংস্কার করা হয়নি। শৌচাগার ও নলক‚পের অবস্থাও খারাপ। ৩২টি শৌচাগারের সব কটিই এখন বেহাল।
লক্ষণীয় বিষয় হলো, এই প্রকল্পে ৯৯ বছরের জন্য একটি পরিবারকে ঘর ও জমি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘর ও জমির মালিক তাঁরাই। সে ক্ষেত্রে সব কটি ঘর ও শৌচাগার নষ্ট হয়ে যাওয়া এবং সেগুলো ঠিক না করার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় যে তাঁরা সেই আশ্রয়কে নিজের বলে এখনো মনে করতে পারছেন না। তাঁরা এগুলো সংস্কারের জন্য সরকারি সহায়তার দিকেই চেয়ে আছেন। এই প্রকল্পের সুবিধাভোগীদের সরকারের পক্ষ থেকে আগেভাগেই বোঝানো উচিত ছিল, এই সম্পদ তাঁদের, এগুলো তাঁদেরই সংস্কার করা উচিত। এখন যেহেতু সেখানকার বাসিন্দারা বলছে, সংস্কারের সামর্থ্য তাঁদের নেই, সেহেতু সরকারি খরচে সেখানকার ঘরবাড়ি সংস্কার করা যেতে পারে। তবে এই ঘর যে তাঁদেরই, এবং সেগুলো যে তাঁদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে, সে বার্তাও পরিষ্কারভাবে তাঁদের কাছে পৌঁছানো দরকার।

Sunday, June 23, 2019

৭০ বছরের আওয়ামী লীগ: ভাসানী-মুজিব থেকে শেখ হাসিনা by আবুল বাশার নূরু

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এদেশের যত অর্জন, আন্দোলন সংগ্রাম আর ইতিহাসের বাঁকে বাঁকে জড়িয়ে আছে দলটির নাম। প্রতিষ্ঠার পর ৭০ বছর অতিক্রম করেছে দলটি। এই দীর্ঘ সময়ে ২০টি জাতীয় সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। এখন পর্যন্ত সভাপতি হয়েছেন সাতজন। এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ আটবার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী তিনবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া আবদুর রশীদ তর্কবাগীশ দুইবার এবং এ এইচ এম কামারুজ্জামান ও আবদুল মালেক উকিল একবার করে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সৈয়দা জোহরা তাজউদ্দিন একবার নির্বাচিত হয়েছেন দলের আহ্বায়ক।
এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন ১০ জন। সবচেয়ে বেশি চারবার করে সাধারণ সম্পাদক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিল্লুর রহমান। এছাড়া তাজউদ্দিন আহমেদ তিনবার, আবদুর রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলাম ও সৈয়দা সাজেদা চৌধুরী দুইবার করে, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক এবং আবদুল জলিল একবার করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে দলটির সাধারণ সম্পাদক রয়েছেন ওবায়দুল কাদের।
১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে সভাপত্বি করেন আতাউর রহমান খান। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মাওলানা ভাসানী, সাধারণ সম্পাদক হন শামসুল হক আর যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান।
১৯৫৩ সালের ৩ থেকে ৫ জুলাই মুকুল সিনেমা হলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সম্মেলন। এই সম্মেলনেও সভাপতি নির্বাচিত হন মাওলানা ভাসানী। আর দলের সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। ১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর রূপমহল সিনেমা হলে তৃতীয় সম্মেলনে পুনরায় মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৭ সালে চতুর্থ সম্মেলনের আগে দলের মধ্যে বিভক্তির পর আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন মাওলানা ভাসানী। ১৩ জুন আরমানিটোলার নিউ পিচকার হাউজে এবং পরদিন গুলিস্তান সিমেনা হলে অনুষ্ঠিত সম্মেলনে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ভারপ্রাপ্ত সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালে। ৬ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন মাওলানা তর্কবাগীশ ও শেখ মুজিবুর রহমান।
১৯৬৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনটি হয় ১৮ থেকে ২০ মার্চ হোটেল ইডেনে।দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। আর প্রথমবারের মতো সাধারণ সম্পাদক হন তাজউদ্দীন আহমেদ। ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগারে আটক তখন অনুষ্ঠিত হয় দলের সপ্তম জাতীয় সম্মেলন। ১৯ থেকে ২০ অক্টোবর হোটেল ইডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। সম্মেলনে আবার শেখ মুজিবুর রহমান সভাপতি ও তাজউদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন। ১৯৭০ সালের উত্তাল সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের অষ্টম জাতীয় সম্মেলন। ৪ থেকে ৫ জুন হোটেল ইডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি ও তাজউদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৭ থেকে ৮ এপ্রিল আওয়ামী লীগের নবম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১১২, সার্কিট হাউজ রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দলটির ১০ম জাতীয় সম্মেলন ১১২ সার্কিট হাউজ রোডে দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। এ সম্মেলনে বঙ্গবন্ধু দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। দলের সভাপতি হন এ এইচ এম কামারুজ্জামান এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
এরপরই ঘটে ১৯৭৫-এর ১৫ আগস্টের সেই ভয়াবহ ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হন সপরিবারে। সামরিক সরকার ক্ষমতা দখল করে। দলটির ইতিহাসে সবচেয়ে বড় দুঃসময় এসে হাজির হয়। এমন একটি পরিস্থিতিতে ১৯৭৭ সালের ৩ থেকে ৪ এপ্রিল হোটেল ইডেন প্রাঙ্গণে দলের ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের আহ্বায়ক নির্বাচিত হন সৈয়দা জোহরা তাজউদ্দিন। এর পরের বছর ১৯৭৮ সালের দলটির ১২ তম জাতীয় সম্মেলন হয় ৩ থেকে ৫ মার্চ হোটেল ইডেন প্রাঙ্গণে। এতে সভাপতি নির্বাচিত হন আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবদুর রাজ্জাক।
১৯৮১ সালের ১৩ তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৪ থেকে ১৬ ফের্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৮২ সালে আব্দুর রাজ্জাক দলত্যাগ করলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন সৈয়দা সাজেদা চৌধুরী। ১৯৮৭ সালের ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ১৪ তম জাতীয় সম্মেলন। শেখ হাসিনা সভাপতি ও সৈয়দা সাজেদা চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২ সালের ১৯ থেকে ২০ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ১৫তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই থেকে বাড়িয়ে তিন বছর মেয়াদী করা হয়। শেখ হাসিনা সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে ১৬ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ৬ থেকে ৭ মে আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন শেখ হাসিনা ও জিল্লুর রহমান। ২০০২ সালে পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় দলের ১৭ তম জাতীয় সম্মেলন। এ সম্মেলনে সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল জলিল। ২০০৯ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত হয় দলটির ১৮তম জাতীয় সম্মেলন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হন। ২০১২ সালে ২৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় দলটির ১৯তম জাতীয় সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হন শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলাম। ২০১৬ সালের সোহরাওয়ার্দী অনুষ্ঠিত ২০তম সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রথমবার গ্লোবাল হক ড্রোন ভূপাতিত হওয়া আকাশ প্রতিরক্ষায় মার্কিনীদের প্রতি চ্যালেঞ্জ by রাশিদ রিয়াজ

মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ গ্লোবাল হক ভূপাতিত করার বিষয়টি সামরিক বিশেষজ্ঞদের বিশেষ নজর কেড়েছে। প্রায় দেড় যুগ ধরে আকাশ থেকে গোয়েন্দা তৎপরতা চালালেও এই প্রথমবার এটিকে ভূপাতিত করা হলো। নিউ ইয়র্ক টাইমস এ প্রসঙ্গে লিখেছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে আরকিউ-৪এ ভূপাতিত হওয়ার ঘটনায় হতচকিত হয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কারণ এধরনের বৈমানিক বিহীন বিমানকে ক্ষেপণাস্ত্রকে ফাঁকি দেয়ার উপযোগী করেই তৈরি করা হয়েছিল।
পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক ইউরোপীয় পরিষদের ড্রোন বিশেষজ্ঞ উলরিকা ফ্রাংক বলেছেন, এটি একবার ব্যবহার উপযোগী কম দামের চালকহীন বিমান নয়। বিমানটিকে ‘উড়ন্ত ডাটা’ সংগ্রহকারী ও এটি অনেক উঁচু দিয়ে ওড়াওড়ি করে। এতে অনেক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকে যায় আরকিউ-৪এ। কিন্তু ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শ্যেন চক্ষু ফাঁকি দিতে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে এটি এখন প্রমান হল। এ ড্রোন ইরাক, আফগানিস্তান, উত্তর আফ্রিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশে আড়াই লাখ ঘণ্টার বেশি উড়েছে। আরকিউ -৪এ’র নির্মাতা সংস্থা নর্থথ্রোপ গুরুমম্যানের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিটি আরকিউ-৪এ’র দাম প্রায় ১২কোটি ৩০ লাখ ডলার। লকহিড মার্টিনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫এ লাইটেনিং ২’এর চেয়েও এর দাম পড়ছে ৩ কোটি ৪০ লাখ ডলার বেশি। ৪৭ ফুট লম্ব জেট-পরিচালিত আরকি-৪এ’র ডানার দৈর্ঘ্য প্রায় ১৩০ ফুট। বোয়িং বিমানের চেয়ে বড় ডানাওলা এ ড্রোন ৬৫ হাজার ফুট ওপর দিয়ে টানা ৩০ ঘণ্টার বেশি উড়তে পারে। গোয়েন্দা তথ্য হাতিয়ে নেয়ার জন্য এতে বসানো থাকে অত্যাধুনিক এবং স্পর্শকাতর নানা যন্ত্র।
উলরিকা ফ্রাংক ড্রোন ভূপাতিত হওরার ঘটনাকে ‘বেদনাদায়ক’ আখ্যায়িত করে বলেন, আমরা ভাবতাম ‘গ্লোবাল হক’ ড্রোনকে শনাক্ত করে কেউ তা গুলি করে ভূপাতিত করতে পারবে না; কিন্তু আমাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্মান ধুলায় মিশে গেছে।

Saturday, June 22, 2019

রাজধানীতে বায়ু দূষণ বাড়ছে, প্রতিরোধে শিগগিরই হচ্ছে আইন by দেবদুলাল মুন্না

ঢাকাতে গাড়ির ধোঁয়া, ধুলো-বালি নানা কারণে প্রতিনিয়ত বাড়ছে বায়ু দূষণ। বাতাসে বাড়ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক পিএম ২.৫ এর মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, এতে ফুসফুসজনিত নানা রোগসহ ক্যানসারের ঝুঁকি বাড়ছে।সমস্যা সমাধানে বায়ু দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ পরিবেশবিদদের।নিজেদের সীমাবদ্ধতা থাকলেও দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিচ্ছে পরিবেশ অধিদপ্তর।রাজধানীসহ সারা দেশে বায়ু দূষণ রোধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
ইতোমধ্যেই আইনের খসড়া প্রণযন চুড়ান্ত হয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী।তিনি জানান,‘বায়ু দূষণ নিয়ে আগে কোনো আইন ছিল না। পরিবেশ অধিদফতর পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে বায়ু দূষণ রোধে কার্যক্রম পরিচালিত হবে। বায়ু দূষণ রোধে ২০১৮ সালের ডিসেম্বর থেকে চলতি ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত মোট ৩৫৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ১৭৫টি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।যানবাহন সৃষ্ট কালো ধোঁয়া নির্গমন হ্রাসের জন্য ২০ বছরের পুরনো যানবাহনসহ ঢাকাসহ শহরের রাস্তা থেকে প্রত্যাহার এবং যানবাহনের ফিটনেস সার্টিফিকেট প্রদানকালে যানবাহন নিঃসৃত কালো ধোঁয়া পরীক্ষার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়।’
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) প্রকল্প থেকে দেশের আটটি শহরের বায়ুর মান প্রতিদিন পর্যবেক্ষণ করা হয়। তাতে দুই মাস ধরে ঢাকার পাশাপাশি রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা শহরের বায়ুর মান মারাত্মক ও খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।এর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর হলো রাজধানী ঢাকা। পরিবেশ অধিদপ্তরের নির্মল বায়ু প্রকল্পের পরিচালক মনজুরুল হান্নান খান বলেন,‘রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর আশপাশে গড়ে ওঠা প্রায় ছয় হাজার ইটভাটা ও গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া দূষণের জন্য প্রধানত দায়ী।

১০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে বিটকয়েনের মূল্য by নূর মাজিদ

২০১৯ সালে আবারো নতুন দরবৃদ্ধির রেকর্ড স্থাপন করেছে বিশ্বের সবচাইতে পুরোনো ও প্রতিষ্ঠিত ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। গত বৃহস্পতিবারে ভার্চুয়াল মুদ্রাটি ৯ হাজার ৫৯৯ ডলার দর অর্জন করে। এদিন বিশ্বের সর্ববৃহৎ এই ডিজিটাল মুদ্রা সর্বশেষ ৯ হাজার ৩৪৮ ডলারে কার্যদিবস শুরু করে, এরপর দীর্ঘক্ষণ এই দর স্থির ছিলো। কার্যদিবসের শেষ দিকে আকস্মিক উত্থান দেখা যায় মুদ্রাটির বাজারদরে। শেষ সময়ে ৯ হাজার ৫৯৯ ডলারের সামান্য কমে মুদ্রাটির দর।
এর আগে গত ১৮ জুন মুদ্রাটির দর কমে ৮ হাজার ৯১৯ মার্কিন ডলারে এসে দাঁড়ায়। তবে একইদিন আকস্মিক চাহিদা বৃদ্ধির কারণে ফের দর বেড়ে ৯ হাজার ডলারে উন্নীত হয়। এরপরে বিটকয়েনের দর আরো ৪ শতাংশ বাড়ে। বৃহস্পতিবার রাতের লেনদেনে এটি ৯ হাজার ৪শ ডলারে উন্নীত হয়। এরপর দেড় ঘণ্টা পর সাড়ে ৯ হাজার ডলার মূল্য অর্জন করে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত মুদ্রাটি ৯ হাজার ৫২৫ ডলারে স্থির ছিলো।
কয়েনমার্কেটক্যাপ সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় মুদ্রাটির লেনদেন ৯শ কোটি ডলারের হয়েছে। যা বিগত ৪শ দিনের মাঝে আরেক নতুন রেকর্ড।
সূত্র : কয়েন ডেস্ক।