Tuesday, March 13, 2012

বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করে নাগরিক কল্যাণে লাগান-দখল-পুনর্দখলের খেলা

ছিল নদীর তীর, দখলের মাধ্যমে হলো ব্যক্তিগত সম্পত্তি, দখল উচ্ছেদের পর জায়গাটি এখন সরকারের হাতে। রাজধানীর শ্যামপুরের কদমতলী এলাকায় এ রকম উদ্ধার করা সাত একর জমি শেষ পর্যন্ত কার হাতে থাকবে, তা নিয়ে চলছে টানাটানি। কেউ গুদাম করতে চায়, কেউ চায় ডকইয়ার্ড বানাতে, কারও ইচ্ছা শিল্প স্থাপন; অথচ এঁরা কেউ মালিক নন।

ঢাকা সিটি করপোরেশনের বাজেট-ব্যর্থতার জবাব নেই

বাজেটের আকার দিনে দিনে বড় হবে, এটাই স্বাভাবিক। গতবারের তুলনায় এবার ঢাকা সিটি করপোরেশনের বাজেটে বরাদ্দ বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে যেখানে বাজেট ছিল দুই হাজার ১৭১ কোটি টাকা, সেখানে চলতি ২০১১-১২ অর্থবছরে এর পরিমাণ হয়েছে দুই হাজার ৭১৫ কোটি টাকা।

চারদিক-‘আমি জানি সে আকাশ ছোঁবে by নিমাই সরকার

একজন মা কী ভাবেন তাঁর সন্তানকে নিয়ে? কিংবা একজন শিক্ষক তাঁর ছাত্রের কাছ থেকে কী আশা করেন? প্রশ্নটা নিতান্তই সহজ। উত্তরও কঠিন হওয়ার কথা নয়। তবে এ জন্য তত্ত্বগত কোনো ধারণার ওপর নির্ভর না করে সরাসরি যাঁর প্রশ্ন, তাঁর কাছেই যাওয়া শ্রেয়তর।

সপ্তাহের হালচাল-হরতাল ও লজ্জা-শরমের সমীকরণ by আব্দুল কাইয়ুম

ইসলামপন্থী দলগুলোর হরতাল ছাত্রলীগকে বিন্দুমাত্র বিচলিত করেনি, হরতালের মধ্যে দলটির জাতীয় সম্মেলনে যথারীতি বিপুলসংখ্যক কর্মী উপস্থিত হন। এটাই তো স্বাভাবিক। একে তো সরকারি দলের আয়োজন, তার ওপর স্বয়ং প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেখানে লোকসমাগম কম হওয়ার প্রশ্নই ওঠে না।

বিলেতের স্ন্যাপশট-সংহতি কবিতা উৎসব: অনিবার্য অক্সিজেন by শামীম আজাদ

বাংলা টাউনের জমজমাট কবিতা উৎসব সেরে বহুদিন পর অনেক রাত করে রেডব্রিজে ফিরলাম। আমার হাতে বিলেতে বসবাসকারী কবিদের প্রকাশিত একগুচ্ছ কবিতার বই, সদ্য পাওয়া সংহতি সাহিত্য পুরস্কারের ক্রিস্টাল ক্লিয়ার ট্রফি, সনদ ও ফুল। প্রতিবেশীরা ঘুমে।

দুর্ঘটনা-এই শিশুরা দায়ী করে গেল আমাদের by বিশ্বজিৎ চৌধুরী

ছবিটি দেখেছি পত্রিকার পাতায়। কিশোর সন্তানের নিস্পন্দ দেহ কোলে-কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন মধ্যবয়সী মানুষটি। দুই চোখে অদ্ভুত দৃষ্টি তাঁর। সেই দৃষ্টিতে ক্ষোভ, প্রশ্ন ও সর্বস্ব হারানোর বেদনা। এই মানুষটিকে আমরা চিনি না, তাঁর নামধাম-পরিচয়ও জানি না। হয়তো আলাদা করে চেনার প্রয়োজনও নেই তাঁকে।

মত দ্বিমত-এখন হরতালের অপপ্রয়োগ হচ্ছে by এম এম আকাশ

হরতালে জনদুর্ভোগ ছাড়াও যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়, মানুষের জীবন-জীবিকার ওপর আঘাত আসে, তার দায় কার? কীভাবে এই ধ্বংসাত্মক কর্মসূচি থেকে মানুষকে রেহাই দেওয়া যায়, এ নিয়ে দুই অর্থনীতিবিদের অভিমত প্রকাশ করা হলো:

মত দ্বিমত-সরকারই হরতাল ডেকে এনেছে by মাহবুবউল্লাহ

হরতালে জনদুর্ভোগ ছাড়াও যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়, মানুষের জীবন-জীবিকার ওপর আঘাত আসে, তার দায় কার? কীভাবে এই ধ্বংসাত্মক কর্মসূচি থেকে মানুষকে রেহাই দেওয়া যায়, এ নিয়ে দুই অর্থনীতিবিদের অভিমত প্রকাশ করা হলো:

আর কত বিচারের নামে এই বর্বরতা?-রংপুরে গৃহবধূ নির্যাতন

আমাদের সমাজ যে সভ্যতা ও আইনের শাসন থেকে কত দূরে, তার আরেকটি প্রমাণ মিলল দুই গৃহবধূ নির্যাতনের ঘটনায়। রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর কাশীগঞ্জে গ্রাম্য সালিসে নির্যাতিত দুই গৃহবধূ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষা করা এখন জনপ্রশাসনের দায়িত্ব।

আমরা শোকাহত, আমরা সমব্যথী-মর্মান্তিক

একসঙ্গে ৪০ জনেরও বেশি স্কুলছাত্রের প্রাণহানি যারপরনাই মর্মান্তিক, হূদয়বিদারক দুর্ঘটনা। উচ্ছল, প্রাণচঞ্চল, মা-বাবার চোখের মণি, দেশের ভবিষ্যৎ এই কিশোরদের এমন করুণ অকালমৃত্যুতে আমরা বেদনায় বিমূঢ়। আমরা নিহত কিশোরদের আত্মার শান্তি কামনা করি।

বোঝার ওপর শাকের আঁটি!

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস সিএনজির দাম আবার বাড়ানো হলো। কয়েক দিন আগেই বাড়ানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। সেই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে জনজীবনে। এখন সিএনজির দাম বাড়ানো হলে তার প্রভাবও পড়বে। বিশেষ করে সিএনজির মূল্যবৃদ্ধির প্রভাব নগরীতে পণ্য পরিবহন ও নগর পরিবহনে পড়বে।

অভিনন্দন

জীবনের একটি ধাপ পেরোল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা। এই ধাপটি পেরিয়ে যাওয়াও সাধারণ ব্যাপার নয়। এবারের ফলাফলে সৃষ্টি হয়েছে নতুন এক ইতিহাস। দেশ তাদের এই সাফল্যে গর্বিত। উত্তীর্ণ হওয়ার সংখ্যাই শুধু নয়, ভালো ফলের দিক থেকেও এবার সর্বকালের রেকর্ড সৃষ্টি হয়েছে। আমরা বলতে পারি, এ সাফল্য একটি ধারাবাহিক

স্মরণ-শওকত ওসমান : সার্থক কথাশিল্পী by মো. জাহাঙ্গীর হোসেন

'এবার যেখানে যাবো/অসম্ভব ফিরে আসা।' আজ ১৪ মে। ১৯৯৮ সালের এই দিনে কথাশিল্পী শওকত ওসমান মৃত্যুবরণ করেন। কিন্তু ফিরে আসাটা তাঁর জন্য অসম্ভব হয়নি। তিনি ফিরে ফিরে আসেন প্রতিনিয়ত আমাদের মন ও মননে। যাঁকে নিয়ে কথা বলছি, তিনি নিজেকে মনে করতেন ঝাড়ুদার।

পবিত্র কোরআনের আলো-পরিচ্ছন্নতা, পবিত্রতা, আত্মসচেতনতা ও সুপথগামিতার উপদেশ

৪৩. ইয়া-আইয়্যুহাল্লাযীনা আ-মানূ লা-তাক্বরাবূচ্ছ্বালা-তা ওয়া আনতুম ছুকা-রা, হাত্তা তা'লামূ মা-তাক্বূলূনা ওয়ালা-জুনুবান ইল্লা আ'বিরী ছাবীলিন হাত্তা তাগছিলূ। ওয়া ইন কুনতুম্ মারদ্বান আও আ'লা ছাফারিন আও জা-আ আহাদুম্ মিনকুম্ মিনাল গা-য়িতি্ব আও লামাছতুমুন নিছা-আ ফালাম তাজিদূ মা-আন ফাতাইয়াম্মামূ সায়ীদান ত্বায়্যিবান ফামছাহূ বিউজূহিকুম ওয়া

মৃণাল দা, মনে পড়ে সেই ফ্রিজ শট? by মৃধা রেজাউল

আজ তোমার কত বছর পূর্ণ হচ্ছে মৃণাল দা? সবাই বলবে ৭৮। কিন্তু আসল বয়স কি ২৮-এর বেশি? এ কথা সবাই তো জানে, মানুষের মনের বয়সই আসল বয়স। সেই কবে থেকে বিশ্ব চলচ্চিত্রের মহান এক অধিপতি তুমি, হাঁটতে শুরু করেছিলে এই বাংলার এক সবুজ শহর থেকে। তারপর ক্রমাগত ডিঙিয়েছ সম্মুখে যা ছিল।

চারদিক-ছোটরাই অতিথি by কল্যাণ প্রসূন

সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে ‘বড়রা’ (বয়সে যাঁরা বড়) প্রধান ও বিশেষ অতিথি হন; কিন্তু আমরা আজ যে অনুষ্ঠানটির কথা বলছি, তাতে ‘শিশুরা’ই ছিল অতিথি। বড়রাও ছিলেন অনুষ্ঠানে, তবে তাঁরাই সম্মান জানালেন শিশুদের। এই অতিথিরা এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাওয়া শিক্ষার্থী!

সংবিধান-পঞ্চদশ সংশোধনীর পরিণতি শুভ হবে না by বদিউল আলম মজুমদার

গত ৩০ জুন আমাদের জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল ২৯১-১ ভোটে পাস হয়েছে। এর মাধ্যমে মোটা দাগে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাদ পড়ে গেল। স্থায়িত্ব পেল রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম; সংযুক্ত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যবাধকতা; স্বীকৃতি পেল বল প্রয়োগ করে

প্রতিষ্ঠাবার্ষিকী-আটান্ন বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় by সাইফুদ্দীন চৌধুরী

দেশের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী জেলা শহর রাজশাহী। পদ্মা নদীবিধৌত রাজশাহী একসময় হয়ে উঠেছিল প্রাচীন বরেন্দ্রভূমির প্রাণকেন্দ্র। বরেন্দ্রভূমিতে সহস্র বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বৃহত্তর রাজশাহীর নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার। এই বিহার জ্ঞান-বিজ্ঞান, মীমাংসা, ব্যাকরণ, সাহিত্য,

নারী নির্যাতন-ফিসফিসানি নয়, এটা লড়াইয়ের জায়গা by জোবাইদা নাসরীন

স্বামীর অত্যাচারে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার নার্গিস আক্তারের মৃত্যু, যৌতুকের জন্য গায়ে কেরোসিন ঢেলে দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হালিমাকে হত্যা, স্বামীর নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের দৃষ্টি হারানো, বখাটেদের উৎপাতে পাবনা সদর উপজেলার শামীমা আক্তারের আত্মহত্যা,

বাঘা তেঁতুল-সহ-অবস্থান by সৈয়দ আবুল মকসুদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের একটি কক্ষে বেঞ্চে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে পাটগাতী ও গিমাডাঙ্গা গ্রামের লোকজন রামদা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাটি দুই গ্রামের অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়।

অরণ্যে রোদন-তারপর থাকে শুধু অন্ধকার by আনিসুল হক

মহাজোট সরকার তার ক্ষমতারোহণের মাত্র আড়াই বছরের মাথায় উপর্যুপরি হরতাল ডেকে আনল কেন? তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি, কাজেই সরকার চাইলেই সময় নিতে পারত, সংবিধানের যে সংশোধনী সরকার এখন করেছে, সেটা তারা আরও দুই বছর পরও করতে পারত।

দায়ী ব্যক্তিদের শাস্তি হোক-অচল ভলভো বাস

কথায় বলে, ‘সরকার কা মাল দরিয়া মে ঢাল’। সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাঁদের ওপর অর্পিত, তাঁরা যে কতটা দায়িত্বহীন, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসির) কেনা ভলভো বাসের করুণ পরিণতিই তার প্রমাণ। সুইস সাহায্য সংস্থা সিডার আর্থিক সহায়তা ও ঋণে ২০০২-০৪ সালে ৬০টি ভলভো বাস কেনা হয়।

মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করুন-সবজিবাজারে আগুন

রাজধানীর কাঁচাবাজারে সত্যিই যে আগুন লেগেছে: তরিতরকারি ও শাকসবজির দাম এতটাই বেড়েছে যে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। প্রথম আলোয় রোববার প্রকাশিত এক সরেজমিন প্রতিবেদন বলছে, কোনো কোনো সবজির দাম গত এক সপ্তাহে কেজিপ্রতি বেড়েছে কুড়ি টাকা পর্যন্ত।

সদরে অন্দরে-গোলায় উঠছে সোনার ফসল by মোস্তফা হোসেইন

সোনার ধানে জমি ভরা, কৃষকের মুখে তাই তৃপ্তির হাসি। যেদিকে তাকাই, মনে হয় কার্পেট বিছিয়ে রাখা হয়েছে সোনালি রঙের। এ অবস্থা প্রায় সারা দেশের, যেদিকে যাওয়া যাক সবখানে। গত সপ্তাহে দৈনিক কালের কণ্ঠ সম্পাদক শ্রদ্ধেয় আবেদ খান গিয়েছিলেন চট্টগ্রাম। বললেন সেই ধানের কথা। মন ভরে যায় সেই দৃশ্যের দিকে চোখ গেলে।

ইতিউতি-পানি রে পানি by আতাউস সামাদ

বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ঝড়ঝাপ্টা কিছু তো হবেই। তবু প্রার্থনা থাকে, ঘূর্ণিঝড় বা টর্নেডো অথবা শিলাবৃষ্টি যেন না হয় এবং অঝরধারায় যেন বৃষ্টি না নামে। ঘূর্ণিঝড় হলে ঘরবাড়ি ধ্বংস হয়, প্রাণহানিও ঘটে। আর তীব্র ঘূর্ণিবাত্যা, যা টর্নেডো নামেও পরিচিত, আঘাত হানলে গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়।

জন্মদিন-স্মৃতি ও আনন্দের কাব্য by আসাদ চৌধুরী

১৯৬০-এর আগে আল মাহমুদের কোনো কবিতা পড়েছি কি না, মনে করতে পারছি না। তবে তাঁর সঙ্গে দেখা হওয়ার বেশ আগেই ‘ব্রে’ কবিতাটি পড়েছিলাম, দারুণ লেগেছিল। তাস নিয়ে যে কবিতা লেখা যায়, এটা আমার জানা ছিল না। বলা ভালো, সে সময় আমি বেশ তাস খেলতাম, এখনো সময় ও সুযোগ পেলে খেলি।

সরল গরল-তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখনো বহাল! by মিজানুর রহমান খান

পঞ্চদশ সংশোধনী পাসের ফলে কি সুপ্রিম কোর্টের রায়ের কার্যকারিতা একেবারে ফুরিয়ে গেছে? আমরা বহুল আলোচিত ত্রয়োদশ সংশোধনীর কথা বলছি। বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কথা বলছি। আগামী দুই মেয়াদের সংসদ নির্বাচন কি দলীয় সরকারের অধীনে হতেই হবে? সংবিধানের দেহ থেকে এই পরিচ্ছেদটি মুছে ফেলে কি ক্ষমতাসীন দল

বিশ্ব জনসংখ্যা দিবস-জনঘনত্ব ও খাদ্যনিরাপত্তা by জিয়া উদ্দিন আহমেদ

আমাদের অত্যুচ্চ জনঘনত্ব ধরিত্রীর ইতিহাসে কেবল এক নজিরবিহীন ঘটনাই নয়, জীবতাত্ত্বিক বিস্ময়ও। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে জনঘনত্বে বাংলাদেশের অবস্থান প্রথম, জনসংখ্যায় সপ্তম এবং আয়তনে চুরানব্বইতম। কৃষিকাজে নিয়োজিত মোট জনগোষ্ঠীর আকার হিসেবে মাথাপিছু জমির পরিমাণ আমাদের অতি নগণ্য—০.১ হেক্টর, যা বিশ্বের সর্বনিম্ন।

নিউজ অব দ্য ওয়ার্ল্ড-একটি জনপ্রিয় পত্রিকার হত্যারহস্য by মশিউল আলম

১৮৪৩ থেকে ২০১১। দীর্ঘ ১৬৮ বছর প্রবল সক্রিয়তার সঙ্গে বেঁচে ছিল একটি পত্রিকা। গতকাল রোববার ১০ জুলাই হত্যা করা হলো সেটিকে। পত্রিকাটির নাম নিউজ অব দ্য ওয়ার্ল্ড। বিলেতের সর্বাধিক প্রচারিত ট্যাবলয়েড সাপ্তাহিক পত্রিকা, জনপ্রিয় ট্যাবলয়েড দৈনিক দ্য সান-এর ‘ভগ্নি’। লন্ডন থেকে প্রকাশিত হতো প্রতি রোববার।

বিক্ষোভ দমন-তখনো পুলিশ এখনো পুলিশ by এ কে এম জাকারিয়া

আজকের দুনিয়ায় অধিকারের বিষয়টির মধ্যে একটি ভাগাভাগির ব্যাপার আছে। সবারই যেহেতু নানা অধিকার আছে, সুতরাং তা ভাগাভাগি না করে আর উপায় কী! সভ্যতার এই নিয়ম। বিক্ষোভের অধিকার যেমন আমরা মেনে নিয়েছি, আবার পুলিশ সেই বিক্ষোভ কীভাবে ঠেকাবে, তার কিছু নিয়ম বা বিধিবিধানও ঠিক করা আছে। এসব এক দিনে হয়নি।

গতকাল সমকাল-দক্ষিণ সুদান—পৃথিবীর নব্যতম স্বাধীন রাষ্ট্র by ফারুক চৌধুরী

গত ৯ জুলাই সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর নব্যতম স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল দক্ষিণ সুদান। ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদ্বয়ের সঙ্গে বর্তমানের দরিদ্র ও স্বল্পোন্নত এ দেশটির একটি জায়গায় মিল রয়েছে। তা হলো, একটি বৃহত্তর দেশ সুদান থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ সুদানের স্বাধীনতা অর্জন।

পুলিশ ও প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ কাম্য নয়-রাজনৈতিক চাপ কী বস্তু!

৫৮ দিন অনুপস্থিত থাকার পর বিদায় নিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) একরামুল হাবীব। এ বিদায় অন্য সব বিদায়ের মতো নয়। কেন নয়, তা বোঝা যায় পুলিশের বিভিন্ন সূত্রের ভাষ্য থেকে। আনুষ্ঠানিকভাবে ছুটিতে থাকাই তাঁর দীর্ঘ অনুপস্থিতির হেতু।

সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত-নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের কারণে নির্বাচনের সময় নির্বাচন কমিশন যেন সরকারের প্রভাবমুক্ত থেকে নির্বাচন পরিচালনা করতে পারে, তা নিশ্চিত করা দরকার।

রিকশা উচ্ছেদ ও নাগরিক ভোগান্তি by এম শওকত আলী

শৈশবকালে পুঁথিতে পড়েছিলাম_ 'ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল'। আমাদের রাজধানী শহরের একশ্রেণীর শিক্ষিত (?) লোকের অবস্থাও প্রায় সেই রকমের দেখা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কথা বললেও ছ্যাকড়াগাড়ির কথা অনেকেই ভুলতে পারছেন না।

রাজনীতি-ধর্মনিরপেক্ষতা যেদিন কর্তন হলো by মমতাজ লতিফ

বঙ্গবল্পুব্দ সংবিধানের খসড়া উপস্থাপনের সময় বলেছিলেন, '... পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। ... কেউ যদি বলে, গণতান্ত্রিক মৌলিক অধিকার নেই, আমি বলব_ সাড়ে সাত কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যদি গুটি কয়েক লোকের অধিকার হরণ করতে হয়, তা করতেই হবে'

বাংলাদেশ-ভারত সম্পর্ক-যুগান্তকারী পরিবর্তনের মুখে by মার্ক টালি

বাংলাদেশে এ নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হবে তা শেখ হাসিনা মোকাবেলা করার যথেষ্ট সাহস প্রদর্শন করতে না পারলে বল্পুব্দত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আশা পূরণ হওয়ার নয়। আজ শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে তার কন্যা হাসিনার সাহসের যথেষ্ট তারিফ করতেন।

মানুষই ভিনগ্রহী! by একরামুল হক শামীম

ভিনগ্রহীদের নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের শেষ নেই। ভিনগ্রহীরা দেখতে কেমন, আচার-ব্যবহার কেমন_ এসব বিষয় নানাভাবে উঠে এসেছে আমাদের সাহিত্য আর চলচ্চিত্রে। চলচ্চিত্র নির্মাতা রিডলি স্কটের 'এলিয়েন' চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ১৯৭৯ সালে। ভিনগ্রহীদের নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি একদিকে যেমন নানা সমালোচনা তৈরি করে,

জনপ্রতিনিধির ভাবনা-সমাজের অন্ধকারে বিপন্ন মানুষ by আবুল কালাম আজাদ

১৯৯১ সালের নির্বাচনে আমাকে বহনকারী জিপ গাড়িটি সহযাত্রীসহ পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। অল্পের জন্য সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। দীর্ঘদিন নির্বাচনী প্রচারণার সময়ে আমার উপজেলার বিভিন্ন স্থানে যাওয়ার ফলে নিজের নির্বাচনী এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার নানা কাহিনী, দুঃখ, বেদনা, অব্যক্ত কথা,

সময়ের কথা-পায়ের কোথায় যেন জুতার পেরেক খোঁচাচ্ছে... by অজয় দাশগুপ্ত

ঘাতকের হাতে নিহত জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করাও ছিল সামরিক শাসকদের দৃষ্টিতে গুরুতর অপরাধ। এটাও বলা দরকার যে ১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবল্পুব্দর প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশের কোনো সংবাদপত্রে এ সংক্রান্ত একটি লাইনও প্রকাশিত হয়নি।

ইউনিয়ন তথ্যকেন্দ্র-শুভ উদ্যোগে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র শুরুতেই হোঁচট খেয়েছে। জনগণের দোরগোড়ায় আধুনিক তথ্যসেবা পেঁৗছে দেওয়ার উদ্যোগের আনুষ্ঠানিক শুরু গত নভেম্বরে একসঙ্গে সাড়ে চার হাজার সেবাকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে। শনিবার সমকালে 'তথ্য সেবাকেন্দ্রগুলো দাঁড়াতেই পারছে না' শিরোনামের প্রতিবেদনে বলা হয়, অনেক কেন্দ্রের কম্পিউটার, ল্যাপটপসহ

তারেক মাসুদ-মিশুক মুনীর-আর হলো না 'কাগজের ফুল'

নিষাদ। এক বছরের বেশি তার বয়স। অবুঝ এই শিশুটি এখনও জানে না মৃত্যু কী। মৃত্যু সংবাদের কোনো আলাদা মর্মও হয়তো তার কাছে নেই। কিন্তু আজ থেকে শিশুটি দেখতে পাবে না তার প্রিয় বাবাকে। মাকে ফিরে পাবে কি-না তাও নিশ্চিত নয়। শিশুটির বাবা চলচ্চিত্রকার তারেক মাসুদ গতকাল মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শৈশবে সাইকেল by আবদুল্লাহ আল রাশেদ

বাসার নিচের একচিলতে উঠান থাকলে তো দারুণ! না থাকলেও বাড়ির ভেতরই শিশুরা চালাতে পারে সাইকেল। নানা বয়সের শিশুদের উপযোগী সাইকেল পাওয়া যাচ্ছে বাজারে। জেনে নিন দরদাম। শিশুদের জন্য সাধারণত চীন থেকে আমদানি করা হয় নানা ব্র্যান্ডের সাইকেল। এগুলো ডাবল বা সিঙ্গেল সিট দুই রকমই পাওয়া যাবে।

ভ্রমণসঙ্গী ব্যাগ by নাঈমা আমিন

‘কোথাও যাওয়ার আগে তো ব্যাগটা গোছাতে হবে। কদিন থাকবেন, কী উদ্দেশ্যে যাচ্ছেন—সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তবেই ব্যাগ গোছাতে হবে। আর আপনার প্রয়োজনের ওপর ভিত্তি করে বেছে নিতে হবে পছন্দসই আকার ও ধরনের ব্যাগ।

সাধ্যের মধ্যেই কাঠের আসবাব by নাদিয়া মাহমুদ

হয়তো নতুন সংসার সাজাবেন, চাচ্ছেন ঘরে কাঠের আসবাব রাখতে। শোবার ঘরের পুরোনো স্টিলের আলমারিটি সরিয়ে সেখানে রাখতে চাচ্ছেন কাঠের সুন্দর একটি আলমারি। কিন্তু সব সময় তা সাধ্যের মধ্যে থাকে না। এ জন্য কিনে নিতে পারেন কাঠের পুরোনো আসবাব। ব্যবহূত আসবাব আবার মেরামত, রং,

স্ট্রবেরি স্ট্রবেরি

দেশেই এখন চাষ হচ্ছে স্ট্রবেরির। এমনিতে খাওয়া গেলেও স্ট্রবেরি দিয়ে তৈরি করতে পারেন নানা মজাদার ডেজার্ট। এ রকম কয়েকটি রেসিপি দিয়েছেন হোটেল ঢাকা রিজেন্সির শেফ রাজিব হাসান স্ট্রবেরি মিলফ্যু উপকরণ: ৫০০ গ্রাম রেডিমেড পাফ পেস্ট্রি, পাঁচ টেবিল চামচ আইসিং চিনি, ৩০০ মিলিলিটার ডাবল ক্রিম, আধা চা-চামচ ভ্যানিলা ফ্লেভার, এক টেবিল চামচ ক্যাস্টর চিনি, ৪০০ গ্রাম স্ট্রবেরি।

মহাসমাবেশের টুকিটাকি-পতাকা গুটিয়ে নিলেন মন্ত্রী

গতকাল সোমবার রাজধানীর কাকরাইলসংলগ্ন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাছ দিয়ে যাচ্ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। পাশ দিয়েই যাচ্ছিল বিএনপির সমাবেশ অভিমুখে একটি মিছিল। সরকারের কোনো মন্ত্রীর গাড়ি- বিষয়টি মিছিলকারীদের চোখে পড়লে তিনি রোষের শিকার হতে পারেন।

অবরুদ্ধ ঢাকায় হরতালের আবহ অন্তহীন দুর্ভোগ

জোড়ায় জোড়ায় অসংখ্য চোখ। সবার চাহনিই উদ্বেগমাখা। ফাঁকা সড়কে যত দূর দৃষ্টি যায়, চোখগুলো কেবল একটা জিনিসই খুঁজছে- গণপরিবহন। কিন্তু দীর্ঘক্ষণের এই অপেক্ষা আর অনুসন্ধান পুরোটাই নিষ্ফল। না অটোরিকশা, না ট্যাক্সি না ভ্যান। কোনো যানবাহন না পেয়ে শেষ পর্যন্ত হেঁটে গন্তব্য অভিমুখে যাত্রা।

সশস্ত্র মহড়ায় ছাত্রলীগ

পূর্ব ঘোষণা অনুযায়ী বিরোধী দলের মহাসমাবেশের সময় মাঠে নেমেছিল ছাত্রলীগ। র‌্যাব-পুলিশের সতর্ক অবস্থানের মধ্যেই তাদের সশস্ত্র মহড়া ও হামলার ঘটনা গতকাল সোমবার বেশ 'গুরুত্বপূর্ণ' হয়ে ওঠে। ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় সমাবেশ অভিমুখী ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা পাল্টাধাওয়ার চেষ্টা করলেও পুলিশের পিটুনি খেয়ে তাঁরা

স্মরণ-রাজুর পায়ের ছাপ পথ দেখায় সূর্যের দিকে

দিন পাঁচ-ছয় আগে একটি বিদেশি নম্বর থেকে কল আসে আমার মোবাইল ফোনে। আমি ফোনটি কানে তুলে ‘হ্যালো’ বলার সঙ্গে সঙ্গে সেই পরিচিত কণ্ঠটি শুনতে পাই, যার সঙ্গে পরিচিত হয়েছি আজ থেকে ২০ বছর আগের এই দিনে। বছরের অন্যান্য সময় যোগাযোগের কিছুটা ব্যবধান থাকলেও মার্চ মাস এলে নিশ্চিতভাবে কণ্ঠটি শুনতে পাই।

ভারত-সবখানে নাক গলাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় by কুলদীপ নায়ার

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যালয়ে গুরুতর কিছু একটা হয়েছে। যত বিতর্ক, যত কেলেঙ্কারি গিয়ে ঠেকছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর যেটা হচ্ছে, সব বিষয়ের মধ্যেই নাক গলাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মনে হয়, ওখানে যত লোক দরকার, তার চেয়ে অনেক বেশি জড়ো হয়েছেন, আর তাঁদের মধ্যে তিনজন ভোগ করছেন প্রতিমন্ত্রীর মর্যাদা, সেখানে কর্তৃত্ব করছেন তাঁরাই।

অপরাধ-প্রযুক্তিনির্ভর প্রতারণা by আমিনুল ইসলাম

সাইবার ক্রাইম’ খুবই আলোচিত একটি বিষয়। কম্পিউটার ক্রাইমে কম্পিউটার প্রাথমিক যন্ত্র হিসেবে ব্যবহূত হয় এবং এটি একটি নেটওয়ার্ক ব্যবহার করে। এ ক্ষেত্রে সরাসরি কম্পিউটারই হয় অপরাধের লক্ষ্যবস্তু অথবা লক্ষ্যবস্তু হতে পারে কম্পিউটার নেটওয়ার্ক এবং এ-সম্পর্কিত বিভিন্ন যন্ত্রপাতি।

প্রতিরোধের মার্চ-মুজিবের সমান্তরাল সরকার ও বহির্বিশ্ব by ফারুক চৌধুরী

ইতিহাসে যদি তার তুলনা আদৌ থেকেও থাকে, বিরল তা নিশ্চয়ই যে একই সময় একই ভূখণ্ড থেকে দুটি সরকার চালু রয়েছে। ১৯৭১-এর মার্চ মাসে তদানীন্তন পূর্ব পাকিস্তান, তথা বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে তা-ই ছিল। প্রথমটি ছিল ১৯৪৭-এর ১৪ আগস্টে ব্রিটিশের এই ভূখণ্ড ত্যাগকালে স্থাপিত সরকার, দ্বিতীয়টি আকস্মিকভাবে আবির্ভূত এবং এই

অবিলম্বে নির্বাচনের উদ্যোগ নিন-ডাকসু ও অন্যান্য ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে আবার সোচ্চার হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আন্দোলনের নানা উদ্যোগের পাশাপাশি আইনিভাবেও মাঠে নেমেছেন তাঁরা। ২০ বছর ধরে কোনো যৌক্তিক কারণ ছাড়াই নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের সামনে এর কোনো বিকল্প ছিল বলে মনে হয় না।

সংঘাত নয়, আলোচনায় বসুন-অচল ঢাকা, অচল দেশ

বিরোধী দলের মহাসমাবেশকে কেন্দ্র করে কয়েক দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে যে তৎপরতা চালিয়েছে, তাতে মানুষের মধ্যে যেমন আতঙ্ক দেখা দিয়েছে, তেমনি প্রায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। তারা ঘোষিত-অঘোষিতভাবে গণপরিবহনগুলো শুধু বন্ধ করেই ক্ষান্ত হয়নি, ঢাকার প্রবেশপথগুলো অনেকটা বন্ধ করে দিয়েছে।

কোনো 'অঘটন' ঘটেনি

নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষসহ গোয়েন্দাদের নানা অঘটনের আশঙ্কা এড়িয়ে অবশেষে নিরাপদে ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বিরোধী দলের বহুল আলোচিত মহাসমাবেশ। তবে এই কর্মসূচি ঘিরে গতকাল সোমবার রাজধানীতে ছিল ঠাস বুনট নিরাপত্তা ব্যবস্থা। মহাসমাবেশ এলাকার বাইরেও চলেছে কঠোর নজরদারি।

২৯ মার্চ হরতাল-এপ্রিল-মে জুড়ে নানা কর্মসূচি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আয়োজিত গতকাল সোমবারের মহাসমাবেশে ঢাকায় আসতে দেশের বিভিন্ন স্থানে দলীয় ও জোটের নেতা-কর্মীদের বাধা দেওয়ার প্রতিবাদে ২৯ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপির নেতৃত্বাধীন শরিক ও সমমনা দলগুলো।

হরতালের চেয়েও বেশি ক্ষতি-আড়ত বাজার হোটেল-রেস্তোরাঁ দোকানপাট ক্রেতাশূন্য

বিরোধী দল হরতাল ডাকেনি, তবু একটি হরতাল হয়ে গেল রাজধানীতে। আজকাল হরতালে ঢাকায় বাস চলে, রিকশা-অটোরিকশা তো 'স্বাভাবিক' যান। কিন্তু গতকাল সোমবার ঢাকার রাস্তায় বাস চলেনি; মানুষজন ছিল না। ক্রেতাহীন মার্কেটে দোকানপাট খুলে রাখার কোনো কারণই দেখেননি ব্যবসায়ীরা।

মহাসমাবেশের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী

রাজধানীজুড়ে হরতালের আবহ বিরাজ করলেও বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সারা দিন মুখরিত ছিল নেতা-কর্মীদের পদভারে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিন বছর যে কার্যালয় ছিল প্রায় নীরব, বিএনপির কর্মসূচি উপলক্ষে সেই কার্যালয় প্রাণ ফিরে পায় গতকাল সোমবার।

মহাসমাবেশে খালেদা জিয়ার আলটিমেটাম-১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক

আগামী ১০ জুনের মধ্যে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আলটিমেটাম দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে ১১ জুন ঢাকায় আবার মহাসমাবেশ করা হবে।

আটার বাজার জিম্মি-দ্রুত মূল্য কমানো দরকার

বাংলাদেশে বরাবরই দরিদ্র মানুষের খাদ্য ঘাটতিতে খাবার হিসেবে সহায়ক হয়ে উঠেছে আটা। সব সময়ই দরিদ্র বিশাল জনগোষ্ঠীর খাদ্য ভরসা ছিল আটা। কিন্তু সেই আটাই আজ রীতিমতো বিলাসী খাবারে পরিণত হয়েছে। আটার সরবরাহে কমতি নেই, গম উৎপাদনও দেশে অব্যাহত আছে; কিন্তু আটা ভোক্তাদের কপালে নেমে এসেছে দুর্ভোগ।

জনদুর্ভোগ-জনগণের কল্যাণের দায় সবার

গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা কিংবা রাজনৈতিক অধিকার সবারই রয়েছে, কিন্তু নৈরাজ্য কিংবা জনভোগান্তি সৃষ্টির অধিকার কারোরই নেই। ১২ মার্চ বিরোধী জোটের সমাবেশ ঠেকাতে গিয়ে সরকারের তরফে যেসব পদক্ষেপ নেওয়া হয়, তা নিয়ে নানা মহলে নেতিবাচক আলোচনা হয়।

পবিত্র কোরআনের আলো-আল্লাহর একত্ববাদের মূল কথা সত্যকে জীবনে ধারণ ও অনুশীলন করা

৩৪. ক্বুল হাল মিন শুরাকা-য়িকুম্ মান ইয়্যাবদাউল খালক্বা ছুম্মা ইঊঈদুহূ; ক্বুলিল্লা-হু ইয়াব্দাউল খালক্বা ছুম্মা ইউঈদুহূ ফাআন্না- তু'ফাকূন। ৩৫. ক্বুল হাল মিন শুরাকা-য়িকুম্ মান ইয়্যাহ্দী ইলাল হাক্কি; ক্বুলিল্লা-হু ইয়াহ্দী লিলহাক্কি; আফামান ইয়্যাহ্দী ইলাল হাক্কি আহাক্কু আন ইয়্যুত্তাবাআ' আম্মান লা ইয়াহিদ্দী ইল্লা আন ইউহ্দা-; ফামা- লাকুম কাইফা তাহ্কুমূন।

বিবাদ সূত্র ব্রহ্মপুত্র by অমিত বসু

বসন্তের বিকেলের দিকে ফিরোজা আকাশ। শঙ্কা রাতের সন্ত্রাসকে। কখন এসে সব রং চেটেপুটে খাবে কে জানে। বাংলা আকাদেমি প্রাঙ্গণে লাল কৃষ্ণচূড়া গাছে ফুলের আগুন। তাও কালো হবে রজনীর স্বেচ্ছাচারে। চীনের কনসাল জেনারেল চ্যাং লিচুং জীবনানন্দ সভাগৃহে প্রবেশের আগে ওপর দিকে চাইলেন।

বাংলাদেশ কি ইমেজ সংকটের মুখে পড়েছে by তারেক শামসুর রেহমান

সৌদি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা খালাফ আল আলীর হত্যাকাণ্ডের পর মুসলিম বিশ্বের সংবাদপত্র তথা মিডিয়ায় যেভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা বাংলাদেশের ইমেজ সংকটের জন্য যথেষ্ট। যদিও আমাদের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কিংবা সৌদি উপরাষ্ট্রদূত জামির আল হিন্দ বলেছেন,

সহজ-সরল-পৃথিবী যতই বদলে যাক আমি এমনই থাকতে চাই! by কনকচাঁপা

আমার বাসার রান্নাঘরের বারান্দা। অনেক রকম টবে কিছু কিছু গাছ। সবজি, পুদিনা পাতা ও ধনে পাতা। সেখানে দুষ্ট চড়ুই পাখি শুধু জ্বালাতন করে। জ্বালাতন মানে সত্যি সত্যিই। মরিচ গুঁজে দিয়েছি টবে চারা বানাব- তারা দল বেঁধে কচি অঙ্কুরগুলো সালাদ ভেবে খেয়ে নিল। আমার মরিচ গাছের স্বপ্ন অঙ্কুরেই মিশে গেল।

বিচ্ছিন্ন অঞ্চল-বাঞ্ছারামপুরবাসীর বঞ্চনা by মোঃ সিরাজুল ইসলাম

এখন প্রশ্ন হলো, এমনি একটি ভৌগোলিক অবস্থায় বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হলো কী করে? জানা যায়, ব্রিটিশ আমলে নবীনগর বাঞ্ছারামপুর মিলে এক থানা ছিল মেঘনা-তিতাস বিধৌত বাঞ্ছারামপুর উপজেলায় আমার জন্ম, এখানেই বড় হয়েছি। এখানকার ভালো কিছু দেখলে ভালো লাগে, মন্দ কিছু দেখলে অন্তর বেদনায় নীল হয়।

একাত্তরে যদি হেরে যেতাম? by মামুন রশীদ

যদি আমরা একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করতে না পারতাম, তাহলে এর বেশিরভাগই ঘটত না। আমাদের এত বিপুলসংখ্যক সফল শিল্পপতি ও ব্যবসায়ী, প্রধান নির্বাহী, সামরিক ও বেসামরিক আমলা, উপাচার্য ও পেশাজীবী চারপাশ আলোকিত করতে পারতেন না।

পাকিস্তানের আফগান গেরো by এম আবদুল হাফিজ

পারিপাশর্ি্বক বাস্তবতাই সম্ভবত যুক্তরাষ্ট্র এবং তালেবানদের কাতারে অন্তত মতান্তরে হলেও একমত হতে বাধ্য করেছে। সংঘর্ষের এই যে দুটি পক্ষ দর কষাকষিতে রাজি হয়েছে_ এতেই প্রকাশ পায় যে, তারা ছোটখাটো ইস্যুতে সমঝোতা করতে রাজি, যাতে উভয়ের দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জিত হতে পারে।

নিখিল ফিরে আসছে by মাহবুবুল হক রিপন

সাংবাদিক নিখিল ভদ্র সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দেশ-বিদেশের চিকিৎসা শেষে সহসাই তার কর্মক্ষেত্রে ফিরে যাবে এটাই প্রত্যাশা। তিনি এখন ব্যাংককের বামরুনগ্রাদ ঝিবো আর্মি হাসপাতালে চিকিৎসাধীন। ব্যাংককে আসার পর নিখিলের কয়েকটা ছোট আকারের অপারেশন হয়েছে।

প্রাথমিক শিক্ষক-পাঠদানই মুখ্য কাজ হোক by মোঃ সিদ্দিকুর রহমান

প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অসংখ্য কমিটি গঠিত হয়। ম্যানেজিং কমিটি, অভিভাবক কমিটি, বাধ্যতামূলক ওয়ার্ড কমিটি, বিদ্যালয় কল্যাণ কমিটি। এসব কমিটির কাজকর্ম, রেজুলেশন ঠিক রাখতে একাধিক শিক্ষককে ব্যস্ত থাকতে হয়। শিক্ষকের শিক্ষাদান সংশ্লিষ্ট কাজগুলো চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।

সমকালীন প্রসঙ্গ-সিরিয়া দখলের জন্য মার্কিন সাম্রাজ্যবাদের চক্রান্ত by বদরুদ্দীন উমর

সিরিয়ায় লিবিয়ার মতো তেল না থাকলেও মধ্যপ্রাচ্যে Strategic অবস্থানের দিক দিয়ে সিরিয়া খুব গুরুত্বপূর্ণ। ইরান সরকার ও লেবাননের হিজবুল্লাহদের সঙ্গে সিরিয়ার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তারা ইরান আক্রমণের জন্য যে প্রস্তুতি চালাচ্ছে তাতে সিরিয়ার বর্তমান সরকারকে উচ্ছেদ করা তাদের জন্য খুব দরকার।

কম্পিউটার শিক্ষা-সখীপুরে প্রতারণার ফাঁদ

টাঙ্গাইলের সখীপুরে কম্পিউটার প্রশিক্ষণের নামে এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের যে জাল পাতা হয়েছে, তা নতুন নয়। প্রশ্নবিদ্ধ এই পদ্ধতি এখন নানাভাবেই ছড়ানোর চেষ্টা চলে। চাকরির মুলো ঝোলানো, কারিগরি শিক্ষা বোর্ডের সনদ দেওয়ার প্রতিশ্রুতি_ অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্রে এসব আমরা আগেও দেখেছি।

অর্থনীতি নিয়ে উদ্বেগ-আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা চাই

বিশ্ব অর্থনীতিতে মন্দার সময়েও বাংলাদেশ প্রবৃদ্ধির উচ্চহার বজায় রাখতে পারছে_ সরকারের দায়িত্বশীল মহল থেকে এ দাবি করার সময়ে গর্বের প্রকাশ থাকে যথেষ্টই। জিডিপি বার্ষিক প্রবৃদ্ধির হার কিংবা বৈদেশিক মুদ্রার মজুদ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়া_ এ ধরনের কিছু পরিসংখ্যান তুলে ধরে এমন দাবি করাই যায়।

চরাচর-কটকা ট্র্যাজেডি by গৌরাঙ্গ নন্দী

নোনা জল-কাদার বন। নাম বাদা বন। ইংরেজিতে ম্যানগ্রোভ ফরেস্ট। সাগরমাতার কোল ঘেঁষে উপকূলের বিশাল এলাকাজুড়ে বিশ্বের একক বৃহত্তম বন- সুন্দরবন। অসংখ্য নদী-নালা-খালের মধ্যকার ভূমিতে বিচিত্র প্রজাতির নানা উদ্ভিদ ও প্রাণিকুল নিয়ে অপার সৌন্দর্যের আধার।

কল্পকথার গল্প-আমরা আছি সুখে হাস্যমুখে... by আলী হাবিব

আর ঠেকানো গেল না। লেগে গেল। মোচ্ছব আর কাকে বলে! গান গেয়ে বলে দেওয়া যায়, 'আয়রে সবাই দেখবি যদি আয়রে ছুটে আয়।' না না, গৌর-নিতাই দেখার দরকার নেই। কী হচ্ছে, সেটা দেখার জন্য একবার উঁকি দিলেই হলো। আপনি বলছেন, হবে। হব্বেই। আমি বলছি, না, হবে না। হতেই পারে না। আমি যেখানে না, আপনি সেখানে হ্যাঁ।

কালান্তরের কড়চা-বিএনপির কর্মসূচি আওয়ামী লীগ সরকারই সফল করে দিল by আবদুল গাফ্‌ফার চৌধুরী

হজরত নিজামউদ্দীন আউলিয়া (র.)কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত ভদ্রতা ও আদব-তমিজ শিখেছেন কার কাছ থেকে? তিনি জবাব দিয়েছিলেন, 'বেয়াদবের কাছ থেকে। বেয়াদব যা করে এবং বলে, আমি তার উল্টোটা করি ও বলি এবং এই উল্টো কাজই হচ্ছে আদব বা ভদ্রতা।

ফেনীতে যুবলীগের নেতা, নোয়াখালীতে যুবদলের কর্মী খুন

ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শহীদুল্লাহ মুহুরী (৪৫) গত রোববার রাতে খুন হয়েছেন। অন্যদিকে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামে খুন হন যুবদলের কর্মী সাইফুল ইসলাম ওরফে উজ্জ্বল (২৬)।

মানবতাবিরোধী অপরাধের বিচার-গোলাম আযমের পক্ষের আইনজীবী অনুপস্থিত, শুনানি হবে আজ

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানিতে গতকাল সোমবার আসামিপক্ষে মামলা পরিচালনাকারী কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আজ মঙ্গলবার এই শুনানি হবে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৩৯ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। এম এ গাফফার হালদার, বীর উত্তম সাহসী এক দলনেতা মুক্তিবাহিনীর কয়েকটি দল একযোগে আক্রমণ চালাল পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে। একটি দলের নেতৃত্বে এম এ গাফফার হালদার।

সুন্দরবনের গাছ, কপোতাক্ষের মাটি কেটে তৈরি হচ্ছে ইট by সুমন্ত চক্রবর্ত্তী

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে ছোট ছোট অসংখ্য বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের ভেতর জমা হওয়া পলিমাটি কেটে নেওয়া হচ্ছে নদের পাড়ের তিনটি ইটভাটায়। এসব ভাটায় পাশের সুন্দরবন থেকে কেটে আনা গাছ পোড়ানো হচ্ছে। সেই গাছ চেরাই করতে ভাটা এলাকায় বসানো হয়েছে একটি করাতকল।

মেক্সিকান চিংড়ি ফুল by মোকারম হোসেন

বেশ কয়েক মাস আগে আমাকে রেডউড ট্রির খবরটি জানিয়েছিলেন বৃক্ষপ্রেমিক আমাতুল আজিজ। তখন আগাম বলে রেখেছিলেন, এই গাছের ফুল ফুটলে আমাকে খোঁজ জানাবেন। যথারীতি ফুল ফোটার খবর জানিয়েছিলেন। তাঁর লালমাটিয়ার বাসায় গিয়ে বেশ কিছু ফুলের পাশে পাওয়া গেল এই ফুল।

এই ঋতুতে ত্বকের যত্ন by শারমিন নাহার

বসন্ত মানেই ঝরাপাতার অবসান আর নতুন পাতার আবির্ভাব। তবে শুষ্কতা আর রুক্ষতার কারণে এ সময় প্রকৃতিতে ধুলাবালি বেড়ে যায়। ধুলাবালির সঙ্গে সঙ্গে সূর্যের তির্যক আলোতেও ক্ষতিগ্রস্ত হয় ত্বক। তাই এই ঋতুতে ত্বকের দরকার বিশেষ যত্ন।

এই ঋতুতে ত্বকের যত্ন by শারমিন নাহার

বসন্ত মানেই ঝরাপাতার অবসান আর নতুন পাতার আবির্ভাব। তবে শুষ্কতা আর রুক্ষতার কারণে এ সময় প্রকৃতিতে ধুলাবালি বেড়ে যায়। ধুলাবালির সঙ্গে সঙ্গে সূর্যের তির্যক আলোতেও ক্ষতিগ্রস্ত হয় ত্বক। তাই এই ঋতুতে ত্বকের দরকার বিশেষ যত্ন।

সঙ্গী সাদা by রয়া মুনতাসীর

গরমের এই সময়ে সাদা পোশাকটাই যেন সবচেয়ে স্বস্তির। তবে বসন্ত ঋতুতে পোশাক হওয়া চাই বর্ণিল। সাদার সঙ্গে তাই মিলিয়ে নিতে পারেন নানা উজ্জ্বল রং। কামিজটি সাদা আর সালোয়ার ওড়না বর্ণিল। বেশ কয়েক বছর আগের এ ফ্যাশন আবার ফিরে এসেছে।

বাঘা তেঁতুল-ঘোড়াবন্ধন ও বিমান ভাঙচুর by সৈয়দ আবুল মকসুদ

প্রতিবাদের পদ্ধতি হিসেবে মানববন্ধন এক নম্বরে আজ বাংলার মাটিতে। এক যুগ আগেও এই জিনিস ছিল না। সাত-আট বছর ধরে এমন দিন নেই, যেদিন সারা দেশে ১০টি মানববন্ধন না হয়। তবে ঘোড়াবন্ধন ছিল না। সেটাও হয়ে গেল কক্সবাজারে।

দেখে এসে লেখা-‘ম্যাডাম হুকুম দিলে রাজপথ ছাড়ব না’ by মশিউল আলম

বেলা দেড়টায় সোনারগাঁও হোটেলের পাশের চৌরাস্তার সড়কদ্বীপে দাঁড়িয়ে বাঁয়ে ও ডানে তাকালে দেখা যায়, ফার্মগেট থেকে বাংলামোটরের দিকে যত দূর চোখ যায় কাজী নজরুল ইসলাম এভিনিউ অস্বাভাবিক রকম জনবিরল। নগরের মধ্যে যেসব বাস চলাচল করে সেগুলোর একটিও নেই,

অরণ্যে রোদন-এমনি সব গাধা... by আনিসুল হক

‘এমনি সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা।’ এ তো রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের চেয়েও কম বোকামো নয়। ‘করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর।’ বিরোধী দল ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। সেই মহাসমাবেশে যাতে লোকসমাগম কম হয়, সে জন্য সরকার যেন হরতাল ডেকে বসল।

বিভিন্ন স্থানে ধাওয়া, হামলা-পুলিশের ভূমিকায় যেন ছাত্রলীগ

বিএনপির নেতৃত্বাধীন জোটের মহাসমাবেশ সামনে রেখে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও গতকাল সোমবার সারা দিন রাজধানীতে তৎপর ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ছিল ছাত্রলীগ। রাজধানীর প্রবেশপথগুলোতে তারা মহড়া দিয়েছে।

‘সরকার রাষ্ট্রের চারটি স্তম্ভ ভেঙে দিয়েছে’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার রাষ্ট্রের চারটি স্তম্ভ—প্রশাসন, বিচার বিভাগ, সংসদ ও গণমাধ্যমকে ভেঙে দিয়েছে। ফলে রাষ্ট্র চলছে সরকারের ইচ্ছা অনুযায়ী। দেশের মানুষের কোনো অধিকার আর থাকছে না। গতকাল সোমবার নয়াপল্টনে চারদলীয় জোটের মহাসমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

তত্ত্বাবধায়ক পুনর্বহালের দাবি, বাধা উপেক্ষা, চারদলীয় জোটের মহাসমাবেশে মানুষের ঢল-৯০ দিন সময় দিলেন খালেদা

কর্মসূচি  ২৯ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল  এপ্রিল ও মে জুড়ে দেশব্যাপী বিক্ষোভ  ১১ জুন ঢাকায় জনসভা  চারদলীয় জোট সম্প্রসারণের ঘোষণা উদ্বেগ-উৎকণ্ঠা আর বাধার মধ্যে শান্তিপূর্ণভাবেই শেষ হলো বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশ।

পথে পথে মানুষের দুর্ভোগ

সড়কে বাস বন্ধ। লঞ্চ থেমে আছে নদীতে। বিমানে চড়ার সামর্থ্য নেই সাধারণ মানুষের। তারা পড়েছে ভোগান্তিতে। এর পরও দেশের বিভিন্ন স্থান থেকে নিতান্ত দায়ে ঠেকে গতকাল রবিবার যারা রাজধানীর পথে রওনা দিয়েছিল, পথে পথে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে তাদের। তবে বেশির ভাগ মানুষকে আটকে থাকতে হয়েছে যাত্রাস্থলেই।

বঙ্গোপসাগর পাড়ি দিয়েও ঢাকার পথে নেতা-কর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট ও সমমনাদের আজকের মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা যেন মরিয়া। নেতা-কর্মীদের ঢাকায় আসা ঠেকাতে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পথে পথে চলছে তল্লাশির নামে পুলিশের নানামুখী বাধা। তাতে জনস্রোত কিছুটা কমেছে সত্য,