Saturday, April 4, 2015
বিদ্যুতের যন্ত্রণা, পানির কষ্ট by অরূপ দত্ত
![]() |
| গুলিস্তান–যাত্রাবাড়ী উড়ালসড়কের নিচে বিভাজকের খোপে যথেচ্ছ ব্যবহার। শেরেবাংলা স্কুলের সামনে থেকে তোলা ছবি l হাসান রাজা |
আবার ঝড়-বৃষ্টি শুরু হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ গেল, এল ভোর পাঁচটায়। গত বুধবার দিন-রাতে বিদ্যুৎ-যন্ত্রণার চিত্র এভাবে তুলে ধরলেন রাজধানীর অভয় দাস লেনের ১৩ নম্বর বাড়ির বাসিন্দা আবুল কাশেম ও তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের সঙ্গে কথা হয়। এই পরিবারের প্রতিবেশী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমুর দেবনাথ বললেন, ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ যেতেই পারে। কিন্তু তাঁদের এলাকায় কোনো কারণ ছাড়াই দিনে তিন-চারবার বিদ্যুৎ যায়। বিদ্যুৎ না থাকলে পানিও থাকে না। হাটখোলার একটি মনিহারি দোকানের মালিক আবদুস সবুর বলেন, কয়েক দিন আগে সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, এখন ২৪ ঘণ্টায় এক সেকেন্ডের জন্যও লোডশেডিং হয় না। তাহলে তাঁদের এলাকায় প্রতিদিন গড়ে চারবার বিদ্যুৎ যাওয়াকে কী বলবেন, লোডশেডিং নাকি ভুতুড়ে বিদ্যুৎ-বিভ্রাট? অভয় দাস লেন ও হাটখোলা পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে আরও আছে কে এম দাস লেন, রামকৃষ্ণ মিশন রোডের একাংশ, পেয়াদাপাড়া, জয়কালী মন্দির, ফোল্ডার স্ট্রিট, ভগবতী ব্যানার্জি রোডসহ আশপাশ। বিদ্যুৎ নিয়ে অভিযোগ এই ওয়ার্ডের প্রায় সব বাসিন্দা ও ব্যবসায়ীর।
ওয়ার্ডবাসী বলেন, কখনো ট্রান্সফরমার বিস্ফোরণ, কখনো ওভার ভোল্টেজের কারণে তো বিদ্যুৎ যায়ই, এখন যায় কারণে-অকারণে। বুধবার সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা সাপ্তাহিক বাজারের মাছ-মাংস নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করলেন পেয়াদাপাড়ার বাসিন্দা সোহাগী বেগম। শুধু বিদ্যুতের ভোগান্তি নয়; পানির কষ্ট, আবর্জনা, রাস্তায় খানাখন্দ, জলাবদ্ধতা, যানজট—সবই আছে ৩৯ নম্বর ওয়ার্ডে।
বিশুদ্ধ পানির জন্য ছোটাছুটি: গতকাল সকাল ১০টার দিকে কে এম দাস লেনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী নারী-পুরুষের হাতে কলস বা জারিকেন। কথা বলে জানা গেল, তাঁরা ছুটছেন স্বামীবাগ ও গোলাপবাগ পানির পাম্প থেকে পানি আনতে। তাঁদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কামরুল ইসলাম বললেন, এলাকায় বিশুদ্ধ পানির অভাব। বাসায় লাইনে ওয়াসার যে পানি আসে, তা পান করা তো দূরের কথা, ব্যবহারেরও অনুপযোগী।
হুমায়ুন সাহেবের গেট এলাকার বাসিন্দা রাশিদুল ইসলাম সরকারি ব্যাংকের কর্মচারী। শুক্রবার ছুটির দিনে তিনি সাধারণত বিশ্রাম নেন। কিন্তু তাঁর হাতেও দেখা গেল বড় দুটি জার। বললেন, বিশ্রাম নেওয়ার উপায় নেই। পানির কষ্ট বড় কষ্ট। রামকৃষ্ণ মিশন রোড, পেয়াদাপাড়ায়ও পানির কষ্ট। রামকৃষ্ণ মিশন রোডের ৮/২-এ নম্বর বাড়ির প্রহরী আবদুল লতিফ দুঃখ করে বলেন, তাঁর চাকরি পাহারা দেওয়ার। কিন্তু এখন আসল চাকরি, সব ফ্ল্যাটমালিকের জন্য বালুর মাঠের ওয়াসার পাম্পে গিয়ে বিশুদ্ধ পানি আনা। তবে গতকাল সকাল থেকে পাম্পের পানিতেও গন্ধ। মালিকেরা পানি বদলে আনতে বলেছেন। বালুর মাঠের পাম্পে গিয়ে জানা যায়, পানি পরিশোধনের জন্য বেশি ওষুধ দেওয়ার কারণে এমন গন্ধ।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন ও রক্ষণাবেক্ষণ) এ বি এম কামরুল আলম চৌধুরী বলেন, শীতলক্ষ্যা নদীর পানিতে দূষণের মাত্রা বেশি হওয়ায় শোধনে সমস্যা হচ্ছে। নিরাপত্তার জন্য ক্লোরিন বেশি দিতে হচ্ছে। তবে এতে পানির ক্ষতি হয় না।
উড়ালসড়কের নিচে ভাগাড়, গর্ত: মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের (গুলিস্তান-যাত্রাবাড়ী) বেশ কিছু অংশ ৩৯ নম্বর ওয়ার্ডে পড়েছে। গতকাল বিকেল চারটার দিকে জয়কালী মন্দির থেকে রাজধানী সুপার মার্কেট পর্যন্ত ঘুরে দেখা যায়, উড়ালসড়কের নিচে বিভাজকের (মিডিয়াম) ওপর আবর্জনার ভাগাড়।
শেরেবাংলা স্কুল ও কলেজ এলাকার টায়ারের দোকানি ওসমান গনি বলেন, উড়ালসড়ক নির্মাণের সময় ধুলাবালি আর কাদামাটির ভোগান্তি সহ্য করেছেন। এখন সহ্য করতে হচ্ছে আবর্জনার গন্ধ। অপর দোকানি মিল্লাত হোসেন বলেন, ওয়ারী, হাটখোলা ও আশপাশের এলাকার অনেকেই উড়ালসড়কের নিচের অংশকে আবর্জনা ফেলার জায়গা বানিয়ে নিয়েছেন। প্রতিদিন এখানে যানজটও হয়। দেখা যায়, জয়কালী মন্দিরের কাছে উড়ালসড়কের নিচে ও পেয়াদাপাড়ায় রাস্তায় খানাখন্দ। জয়কালী মন্দিরের কাছে একটি বড় গর্ত রয়েছে। যেখানে রিকশা-অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে।
এলাকাটি সিটি করপোরেশনের ৫ নম্বর আঞ্চলিক কার্যালয়ের অধীন। এই অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবুল হাশেমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, উড়ালসড়কের নিচের বিভাজন অংশ দেখার দায়িত্ব তাঁদের নয়। তার পরও এলাকাবাসীকে আবর্জনা না ফেলার অনুরোধ জানানো হয়েছে। তবে রাস্তার গর্ত শিগগির মেরামত করা হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারত বিদ্বেষ নয়, আত্মমর্যাদাবোধের লেখা by গোলাম মোর্তোজা
১. চোরাচালান মানে কিন্তু এই নয় যে, ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা গরু চুরি করে আনে। ভারতে গরু উৎপাদন হয় প্রচুর, সেই তুলনায় চাহিদা খুবই কম। ভারতের খামাড়িরা বাংলাদেশের বাজারের কারণেই গরু পালন করেন। ভারতের ব্যবসায়ীরা সেই গরু খামাড়ি মালিকদের থেকে কেনে। সীমান্ত অঞ্চলে হাট বসে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীদের থেকে গরু কেনে। যেহেতু বৈধ উপায়ে গরু আসার নিয়ম নেই, তাই বিএসএফ -বিজেপিকে ঘুষ দিয়ে ব্যবসায়ীরা গরু সীমান্ত অতিক্রম করায়। নাম -চোরাচালান হলেও কেনা -বেচা প্রক্রিয়ার মধ্য দিয়েই গরু বাংলাদেশে আসে। বাংলাদেশের মানুষ গরুর মাংস খেতে পারে, ভারতের খামাড়ি ব্যবসায়ীরা লাভবান হয়। ভারতের ব্যবসায়ী বা আবাদকারী কৃষক বা খামাড়িরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না।
২. ভারত সরকার যদি মনে করে এভাবে নয়, বৈধ আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে গরু যাবে -তাতে দোষের কিছু নেই। দূ দেশ আলোচনা করে তা ঠিক করতে পারে। তা না করে, বাংলাদেশের মানুষ যাতে গরুর মাংস খেতে না পারে -এটা কোন ধরণের বন্ধুসুলভ কথা বা আচরণ? বাংলাদেশের মানুষ কী খাবে, কী খাবে না -একান্তভাবেই সেটা তাদের নিজস্ব ব্যাপার। বাংলাদেশের মানুষ মাংস -পেঁয়াজ থেকে শুরু করে যা কিছু খায়, অর্থ দিয়ে কিনে খায়, ভারতের করুণায় কিছু খায় না, পায় না, চায়ও না। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এত বড় জেহাদ কেন? ছোট দেশ তাই?
ভারতের তুলনায় বাংলাদেশ ছোট দেশ, ভারতের তুলনায় বাংলাদেশ কিন্তু গরীব দেশ নয়।
৩. আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রী কী আশুগঞ্জ বন্দর -সীমান্ত পরিদর্শনে গিয়ে বলবেন, মানবিক বা অন্য কোনো কারণে নদী বা সড়ক পথে, খাদ্য বা অন্য কোনো সামগ্রী ত্রিপুরায় ঠুকবে না? বলবেন, ত্রিপুরা তথা সেভেন সিস্টার্সের ভারতীয়রা খাদ্য কষ্টে ভূগুক, বিদ্যুৎ কষ্টে পড়ুক? বলা উচিত নয়, এমনটা করাও ঠিক নয়। বিনা শুল্কে নয়, শুল্কের বিনিময়ে ভারতকে এই সুবিধা দেয়াই উচিত।
কিন্তু ভারত সরকারের অনায্য দাদাগিরির জবাব দেয়ার জন্যে হলেও, বাংলাদেশকে একবার সাহস দেখানো দরকার।
৪. যারা মনে করেন বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, তাদের মনে রাখা দরকার সব দেশই কম -বেশি অন্য দেশের ওপর নির্ভরশীল। আমাদের প্রধান খাদ্য চাল দরকার না হলেও কিছু পরিমান ভারত থেকে আসে। পেঁয়াজ -ডাল -পোষাক-বাস, গাড়ি আসে। এর কোনোটিই কিন্তু অপরিহার্য নয় যে ভারত থেকেই আমদানি করতে হবে। বিকল্প অনেক পথ এখন আছে। সবচেয়ে বড় কথা বাংলাদেশের কাছে অর্থ আছে। সুতরাং ভারতের দাদাগিরিকে বাংলাদেশ চাইলে খুব সহজেই না করতে পারে। ভারতের মানুষ বাংলাদেশে কাজ করে, বাংলাদেশের মানুষ ভারতে কাজ করে না। ভারত যেসব দেশ থেকে বৈদেশিক মূদ্রা অর্জন করে, সেই তালিকায় বাংলাদেশের স্থান পঞ্চম। ভারতের সঙ্গে দর কষাকষির অনেক উপাদান বাংলাদেশের হাতে আছে।

৫. ভারতের সঙ্গে বৈরিতার পক্ষে আমি নই, সব সময় সব রকম সুসম্পর্কের পক্ষে। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ভারতের হাতে তুলে দেয়া, বাংলাদেশে অবস্থানের সুযোগ না দেয়ার নীতিকে পুরোপুরি সমর্থন করি। তবে আত্মমর্যাদাবোধ প্রশ্নে মাঝেমধ্যে সাহস দেখানোর পক্ষে। সাহস দেখাতে না পারলে, ভারতের এমন কথা আচরণ আরও তীব্র হবে। সীমান্তে বাংলাদেশের মানুষ হত্যা চলতেই থাকবে। যা কোনোভাবেই কাম্য হতে পারে না।
গোলাম মোর্তোজা। সম্পাদক সাপ্তাহিক। লেখাটি তার ফেসুবক আইডি থেকে নেয়া।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সম্পাদিত পরমাণু চুক্তি নিয়ে ইরানের প্রেসিডেন্টের বক্তব্য
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্বাচনের এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিমান বিধ্বস্ত: প্রশিক্ষণার্থী পাইলটদের ঢাকায় তলব কার্যক্রম বন্ধ
গতকাল সকালে তদন্ত কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বিমানটি উড্ডয়নের আড়াই থেকে তিন মিনিটের মাথায় পাইলট বিমানবন্দর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের কথা বলেন। বিমানবন্দর অপারেটর জরুরি অবতরণের জন্য সবুজসংকেত দেয়ার পরই প্রশিক্ষণ বিমানটি অবতরণের চেষ্টা করে। তবে বিমানের কি ধরনের ত্রুটি ছিল বিমানবন্দর স্টেশন মাস্টারের সঙ্গে সে সম্পর্কে কোন কথা হয়নি। বিমানবন্দরের স্টেশন মাস্টার ও পাইলট শাহেদ কামালের কথোপকথনের অডিও বার্তা সংগ্রহ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান সিভিল এভিয়েশনের সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন এইচ এম আক্তার খান হতাহত সম্পর্কে জানান, প্রশিক্ষণ বিমানের দুই পাখায় ৫৯ লিটার করে ৯৮ লিটার জ্বালানি ছিল। বিমানটি রানওয়েতে ডান দিকে প্রথমে আঘাত করে। এ সময় বিমানের বাম পাখা আকাশের দিকে উঁচু হয়ে যায়। এরপর ওই পাখার সব জ্বালানি তেল বিমানের মধ্যে থাকা পাইলট ও প্রশিক্ষণার্থী পাইলটের ওপর পড়ে। এর ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। দুটি কারণে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। বিমানের ভেতরে স্পার্ক থেকে অথবা বিমান রানওয়েতে আছড়ে পড়ার সময় ঘর্ষণে আগুন লাগতে পারে। তবে কি কারণে এ দুর্ঘটনা তা তদন্ত শেষ না করে বলা কঠিন বলে তিনি জানান। তবে তিনি আশা প্রকাশ করেন, আগামীকাল নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন।
প্রশিক্ষণ উড়োজাহাজ সেসনা-১৫২ সম্পর্কে এইচ এম আক্তার খান বলেন, দুনিয়াব্যাপী এ জাতীয় উড়োজাহাজ দিয়েই পাইলট তৈরি করা হয়। এসব উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে তৈরি। এর গুণগত মান নিয়ে প্রশ্ন করা যাবে না। আর তার প্রশিক্ষক লে. কর্নেল (অব.) শাহেদ কামাল খুবই দক্ষ। তার পাঁচ হাজার ঘণ্টা প্রশিক্ষণ উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর ধরে বাংলাদেশ ফ্লাইং একাডেমি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরটি ব্যবহার করে আসছে। রাজশাহীতে তাদের যে দুটি প্রশিক্ষণ বিমান রয়েছে সেগুলো ভাড়া করা। তাদের উড্ডয়ন (ব্যবহারিক) ক্লাসগুলো রাজশাহীতে হয়। তবে ফ্লাইং একাডেমির তত্ত্বীয় সব ক্লাস ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইনেও প্রার্থিতা ফেরত পাওয়ার সুযোগ আছে by সিরাজুস সালেকিন

স্থানীয় সরকার আইনের একটি ধারায় মিন্টু প্রার্থিতা ফিরে পেতে পারেন বলে মনে করছেন তার আইনজীবীরা। এ ক্ষেত্রে আশাবাদী হয়ে উঠেছে বিএনপিও। যদিও পুরো বিষয়টিই নির্ভর করছে নির্বাচন কমিশনের স্বদিচ্ছার ওপর। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা (সিটি করপোরেশন) ২০১০-এর ১৪এর (আ) অনুসারে ‘রিটার্নিং অফিসার গুরুতর নহে এইরূপ কোন ত্রুটির কারণে কোন মনোনয়নপত্র বাতিল করিবেন না এবং অনুরূপ ত্রুটি অবিলম্বে সংশোধন করিবার জন্য সুযোগ প্রদান করিতে পারিবেন।’
শুধু সমর্থনকারীর ‘অযোগ্যতার’ কারণে প্রার্থিতা বাতিলের বিষয়টিকে লঘু অপরাধ বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আপিল কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করছে মিন্টুর প্রার্থিতা। নতুন করে একজন বৈধ ব্যক্তি মিন্টুকে সমর্থন দিলে বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। এ প্রসঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মানবজমিনকে বলেন, রিটার্নিং অফিসারের দায়িত্ব ছিল এটা বাতিল ঘোষণা করা। কারণ সুস্পষ্টভাবে আইনে আছে। তবে রিটার্নিং অফিসার যদি কোন ভুল করে থাকেন সেজন্য আপিলের ব্যবস্থা আছে। আপিল কর্তৃপক্ষ চাইলে প্রার্থিতা ফিরিয়ে দিতে পারেন। আইনের সমপ্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশেষ পরিচয়ের কারণে কাউকে যদি হয়রানি করা হয় কিংবা কাউকে সুবিধা দেয়া হয় তবে তা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
এ ঘটনায় রিটার্নিং অফিসারের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ বিধিমালা অনুসারে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধানের সুযোগ ছিল। ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা শাহ আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন কমেন্ট করবো না। এটা কি কারণে বাতিল হয়েছে তা সবাই জানে। তারা আপিল করেছেন। আপিলের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসিরুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। আপিলের মাধ্যমে তার বাবা প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা দক্ষিণের একজন নির্বাচনী কর্মকর্তা জানান, এ ধরনের ভুল সংশোধন যোগ্য। ছোটখাটো ও সংশোধনযোগ্য ভুলের ক্ষেত্রে প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকদের তাৎক্ষণিক সংশোধনের সুযোগ দেয়া হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের বেশির ভাগই ছিলেন ঋণখেলাপি বা ঋণের নিশ্চয়তা দানকারী এবং মামলার আসামি।
এ প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টুর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মানবজমিনকে বলেন, মিন্টু সাহেব প্রার্থী হিসেবে যোগ্য। যে ভুল হয়েছে তা নগণ্য। এখানে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল বিষয়টি সংশোধনে সহায়তা করার। আশা করছি আপিলে মিন্টু সাহেব প্রার্থিতা ফিরে পাবেন। আপিলে হারলে উচ্চ আদালতে যাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে খোকন বলেন, আমরা এ ধরনের কোন চিন্তাই করছি না। কারণ আমরা বিশ্বাস করি আপিলের মাধ্যমেই আবদুল আউয়াল মিন্টু প্রার্থিতা ফিরে পাবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম গত বুধবার বিএনপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সমর্থনকারী ব্যক্তি আবদুর রাজ্জাক সংশ্লিষ্ট সিটি করপোরেশন ভোটার না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত দেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মিন্টুর ভুল সংশোধন ও উপেক্ষাযোগ্য। এটি লঘু পাপে গুরু দণ্ডের শামিল। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানের কাছে আপিল করা হয়। আজ বিকাল ৪টায় আপিল শুনানির কথা রয়েছে। আবদুল আউয়াল মিন্টুর পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত থাকবেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিটি নির্বাচনে স্বস্তি, তারপর? by আবুল মোমেন
সত্যিই জনগণ দীর্ঘ প্রায় তিন মাসের আন্দোলন নিয়ে আতঙ্কিত ও হতাশ। আন্দোলনের ধরন থেকে বিএনপির সাংগঠনিক দুর্বলতা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি এ-ও মনে হয়েছে যে সাধারণ মানুষের জন্য তাদের দরদ নেই। আন্দোলনের ভয়ংকর দুঃসহ যন্ত্রণাময় ধকল তারাই তো ভোগ করেছে। মানুষ শারীরিকভাবে আক্রান্ত হলে স্বাভাবিকভাবেই আত্মরক্ষার কথাই আগে ভাবে, তাদের পক্ষে সংগঠিত প্রতিবাদে নামার উদ্দীপনা থাকার কথা নয়। বরং চরম দুর্ভোগের সময় তারা কাউকে পাশে চায়, কারও সাহায্য চায়। বিএনপি সেটা করেনি। ফলে এ আন্দোলন তাদের বিপক্ষেই গেছে এবং যাচ্ছে।
জনগণের এই মনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত হওয়ার মতো অত সরল নয় পরিস্থিতি। সাম্প্রতিক কালে বিএনপির পরিচিত দুজন নেতার গুম বা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে হালকাভাবে নেওয়া যাবে না। সাম্প্রতিককালে আরও মানুষ গুম ও নিখোঁজ হয়েছেন। এসব ঘটনা ভুক্তভোগী পরিবারকে যে যন্ত্রণায় ঠেলে দেয়, তা আগুনে পোড়া পরিবারের যন্ত্রণার মতোই। তা ছাড়া, এ রকম ঘটনা বৃহত্তর জনগোষ্ঠীর মনে চাপা আতঙ্ক, গভীর ক্ষত সৃষ্টি করে, যার প্রভাব হয় দীর্ঘমেয়াদি। নির্বাচনে মানুষের এই অসংগঠিত নীরব আবেগের বহিঃপ্রকাশ ঘটতে পারে নীরবেই।
সরকার ক্ষমতার সুবিধা নিয়ে প্রধান প্রতিপক্ষ বিএনপিকে দুর্বল করে ফেলার কৌশল নিয়ে এগোচ্ছে বলে মনে হয়। এ রকম কৌশল জেনারেল জিয়াও নিয়েছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন তো দূরের কথা, দুর্বল করাও সম্ভব হয়নি। দীর্ঘদিন আন্দোলন চালিয়ে একুশ বছর পর দলটি ক্ষমতায় ফিরেছিল। এর আগে পাকিস্তান আমলে আমরা দেখেছি, জনপ্রিয় আন্দোলনের মুখে পাকিস্তান মুসলিম লীগ কেবল ক্ষমতাই হারায়নি, এই প্রদেশ থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ফলে দেখা যাচ্ছে, প্রতিকূল পরিস্থিতিতে কোনো দল নিশ্চিহ্ন হয়, কোনোটি হয় না। তখনকার বিশ্বে, বিশেষত উপনিবেশমুক্ত দেশে দেশে জনপ্রিয় হয়ে উঠেছিল ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ ও গণতন্ত্র এবং সমাজতন্ত্রের রাজনৈতিক দর্শন। আওয়ামী লীগ নেতৃত্ব একদিকে দলকে জনগণের ভেতরে সাংগঠনিকভাবে শক্ত ভিত্তি দিতে পেরেছিল আর অন্যদিকে উদীয়মান শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয় রাজনৈতিক দর্শনগুলো গ্রহণ করেছিল। এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক শক্তির পরিচয় মেলে। তিনি বুক চিতিয়ে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁর সাহস, আত্মমর্যাদাবোধ, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা বঙ্গবন্ধুকে সবার চেয়ে এগিয়ে রেখেছিল এবং শেষ পর্যন্ত এক মহানায়কে রূপান্তরিত করেছিল।
বিপরীতে মোহাম্মদ আলী জিন্নাহসহ মুসলিম লীগের নেতারা ছিলেন জনগণের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কবিহীন অভিজাত শ্রেণির প্রতিনিধি। তৎকালীন অবিভক্ত ভারতের, বিশেষত বাংলার মুসলমানদের মনের কথা বলে দলটি অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছিল। সহজেই জনসমর্থন পেয়ে নেতারা আর দলের সাংগঠনিক ভিত্তি ও বিকাশের বিষয় নিয়ে ভাবেননি, কাজ করেননি। এই হলো ক্ষমতা গ্রহণ ও ভোগের জন্য তৈরি দল।
১৯৭৫–এর শেষ ভাগে আকস্মিকভাবে ক্ষমতায় এসে জিয়াউর রহমানকেও রাজনৈতিক দল গঠন করতে হয়েছিল। তখন তিনি একদিকে ক্ষমতার জবরদস্তি চালিয়ে সামরিক-বেসামরিক অস্থিরতা দমন করেছেন, অন্যদিকে আওয়ামী লীগবিরোধী রাজনীতি দাঁড় করাতে গিয়ে প্রত্যাখ্যাত পাকিস্তানি অর্থাৎ মুসলিম জাতীয়তার রাজনীতি গ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যুর পরে বিএনপি ১০ বছর ক্ষমতার বাইরে ছিল। তবে পরবর্তী শাসক জেনারেল এরশাদ কেবল ক্ষমতা গ্রহণের ধরন ও ধারাবাহিকতায় নয়, রাজনৈতিক মতাদর্শেও তাঁর উত্তরসূরিই ছিলেন। তা সত্ত্বেও স্বৈরাচারবিরোধী গণতন্ত্রের আন্দোলনের সূত্রে, অনেকটা আন্দোলনের মাঠপর্যায়ে মুখ্য দল আওয়ামী লীগের সহযোগিতাতেই বিএনপি টিকেও গেল। শুধু টিকে নয়, ১৯৯১-এ গণতন্ত্রে উত্তরণের পরে প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে সরকারও গঠন করল। এ পর্যন্ত এই দলের অগ্রযাত্রা বিবেচনা করে বলা যায় যে বাংলাদেশে মুসলিম লীগ ধারার রাজনীতির ভিত্তি যথেষ্ট ব্যাপক। এমন হতেও পারে, সাংগঠনিক দুর্বলতার কারণে প্রবল সরকারি চাপে ক্ষমতার বাইরে দীর্ঘদিন টিকতে পারবে না এই দলও। কিন্তু তাই বলে এই মতাদর্শের সমর্থক-ভোটার কমবে না। বিএনপি না পারলে অন্য নামে তারা সংগঠিত হবে। সমর্থকদের চাহিদা ও প্রণোদনা তো থাকবেই।
ফলে মানতে হবে আওয়ামী লীগসহ যারা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র বা জনকল্যাণমূলক অর্থনীতির আদর্শে দেশ চালাতে চায়, তারা জনগণের মধ্যে এর মতাদর্শিক ভিত্তিটা দাঁড় করাতে পারেনি। দেখা গেছে, অত্যন্ত সস্তা স্লোগান দিয়ে বিপক্ষ দল ভোটারদের টানতে পেরেছে। এর মধ্যে প্রধান ছিল ধর্মনিরপেক্ষ দল ক্ষমতায় এলে ধর্ম থাকবে না এবং সেই সূত্রে দেশ ভারতের কুক্ষিগত হয়ে পড়বে—এমন প্রচারণা। এখনো অনেক মানুষ এসব কথা বিশ্বাস করে। এই অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ সোজাসাপ্টা কৌশল নিয়েছে—তারা নেতা-কর্মীদের ধর্মচর্চাকে দৃশ্যমান করেছে, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে, রাজনীতিতে ইসলাম ধর্মের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ দলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি পাল্টে ধর্মভিত্তিক রূপ দাঁড় করিয়েছে। হয়তো এসব কৌশল ভোটের রাজনীতিতে কাজ দিয়েছে। কিন্তু এতে সমাজের প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে, এ ধরনের উদ্যোগগুলো ব্যাহত হয়েছে, সমাজের স্বাভাবিক উদার মানবিক বাতাবরণ দুর্বল হয়েছে। আমরা লক্ষ করলে দেখব, রাজনীতি ও রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকলেও পশ্চিমের উন্নত দেশের কোথাও ধর্মহীনতার প্রকোপ নেই, সেসব দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কেউই নিজের ধর্মীয় পরিচয় বাদ দেয় না, গির্জায় যাতায়াতেও কমতি নেই, ধর্মীয় পর্বগুলোও ঠিকঠাক পালিত হয়। এমনকি অভিবাসী বা ধর্মান্তরিত মানুষও তাদের নিজ নিজ ধর্ম ঠিকঠাকমতোই পালন করে থাকে। বরং দুঃখের সঙ্গে বলতে হবে, সেসব সমাজে সাধারণ মানুষের নীতিবোধ ও মূল্যবোধ আমাদের চেয়ে ভালো। আমরা কোনোভাবে মিথ্যাচার, কপটতা, প্রতারণা, দুর্নীতি থেকে মুক্ত হতে পারছি না। ধর্মের দোহাই দিয়েও পারছি না।
আমি পশ্চিমের সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল ও সচেতন। তৃতীয় বিশ্বের ওপর তাদের শোষণ-নির্যাতনের কথাও আমরা জানি। ইরাক, আফগানিস্তান, লিবিয়া আক্রমণের এবং প্যালেস্টাইন নিয়ে তাদের অসদুদ্দেশ্যও গোপন নেই। আপাতত আমি একটি দেশের সমাজজীবন কীভাবে আলোকিত, উন্নত, স্থিতিশীল ও নাগরিকদের জন্য মর্যাদাপূর্ণ করে গড়ে তোলা যায়, সেদিকেই দৃষ্টি দিচ্ছি। আমরা যেন বহিঃসম্পর্ক ও স্বদেশীয় স্বার্থ সংরক্ষণ এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়গুলো গুলিয়ে ফেলছি। ধর্ম বা মাতৃভাষা দুটিই মানুষের শক্তিশালী সাংস্কৃতিক উপাদান। দুটিই রক্ষা ও চর্চা করে ধর্মনিরপেক্ষ মানবিক নাগরিক হওয়া সম্ভব। কারণ, যুগে যুগে সব সমাজেই দেখা গেছে যে অধিকাংশ মানুষই ধর্মভীরু এবং নিজ ধর্ম পালনে উৎসাহী। একই কারণে মাতৃভাষায় সাহিত্য-সংস্কৃতির চর্চাও রুদ্ধ করা সম্ভব নয়।
বাস্তবতার আলোকেই ইংরেজি ভাষাকে যেমন গুরুত্ব দিতে হয়েছে, মাদ্রাসায়ও এ ভাষা চালু করতে হয়েছে, বিজ্ঞান-গণিত শিক্ষা গ্রহণ করতে হয়েছে; তেমনি একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সব ধর্ম, সব মতাদর্শের জন্য সমসুযোগ সৃষ্টি করতে হবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার বা আতঙ্কিত হওয়ার কিংবা বিতর্ক সৃষ্টির কোনো মানে নেই। সরকার নয়, সমাজই সমাজকে পাল্টায়।
আমরা বহু বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বহু বছর ধরে গণতান্ত্রিক শাসনের চর্চাও করেছি। কিন্তু সে কেবল নির্বাচন ও সরকার বদলেই সীমাবদ্ধ থেকেছে, সমাজের বা সমাজমানসের গণতন্ত্রায়ণের কাজ হয়নি। তাই এত বছর ধরে গণতন্ত্রের চর্চা হলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। প্রায় দুই শ বছর ধরে আধুনিক শিক্ষাব্যবস্থা চালু থাকলেও যুক্তি, বিচারবোধ, বিবেকবোধ ইত্যাদিতে উন্নত এমন সমাজ তৈরি করতে পারছি না, যেখানে আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাশীল আলোকিত মানুষ তৈরি হবে। বহুমতের শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি স্থিতিশীল সমাজ গড়ে উঠবে।
রাজনৈতিক দলগুলো যদি কেবল নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা লাভের সংক্ষিপ্ত অর্জন নিয়ে মশগুল থাকে এবং এর জন্য যেকোনো পথ অবলম্বন করতে দ্বিধা না করে—যেমন রাজনীতিতে ধর্মের ব্যবহার, ক্ষমতা বিস্তারে অস্ত্র ও অবৈধ অর্থের ব্যবহার—তাহলে সমাজের উত্তরণ ঘটবে না। বাহ্যত আধুনিক নগরায়ণ ও পোশাকি নাগরিকতা তৈরি হবে, কিন্তু তা হবে ময়ূরপুচ্ছ, ভেতরে মধ্যযুগীয় চিন্তা, সামন্ত সংস্কৃতি ঠিকই বহাল থাকবে। তাই আসন্ন মেয়র নির্বাচন নিয়ে যদি শান্তি-স্থিতি কিছুটা আসে, তা-ও হবে সাময়িক। আমাদের অপরিণত সমাজকে পরিণত পরিশুদ্ধ করে তুলতে একযোগে শিক্ষা-সংস্কৃতি-রাজনীতিতে ব্যাপকভাবে কাজ করতে হবে। সে কাজ বাদ রেখে কেবল সুষ্ঠু নির্বাচন করে বেশি দূর যাওয়া যাবে না।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গীতা প্রতিযোগিতায় জয়ী মুসলিম ছাত্রী
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পোশাক পরিবর্তনে গিয়ে গোপন ক্যামেরার শিকার ভারতের শিক্ষামন্ত্রী
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আজমল-জুনায়েদকে নিয়ে আসছে পাকিস্তান
টেস্ট দল : বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলী, ইউনুস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান ও রাহাত আলী।
ওয়ানডে দল : সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, সোহেব মাকসুদ, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল ও সোহেল খান।
টি ২০ দল : আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুস্তার আহমেদ, সোহেব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সোহেল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল ও জুনায়েদ খান। ওয়েবসাইট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মঞ্চ হল অভিনয়ের আদর্শ জায়গা
**বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ চলছে। আরও দুটো নাটকে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। একজন মায়াবতী ও দহন নাটক দুটো প্রচার হচ্ছে। পাশাপাশি ঈদের নাটকের কাজ নিয়েও ব্যস্ততা যাচ্ছে।
*প্রচারের অপেক্ষায় কী কী রয়েছে?
**এখন প্রচারের অপেক্ষায় আছে আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’ ও বাশার জর্জিসের ‘উজান গাঙের নাইয়া-২’ ধারাবাহিক দুটি।
*আপনি তো মঞ্চের শিল্পী। ওখানে কি সময় দিচ্ছেন?
**মঞ্চে নিয়মিত কাজ করছিলাম কিছুদিন আগেও। কিন্তু বর্তমানে ব্যস্ততা বেড়ে যাওয়ায় আপাতত সময় দিতে পারছি না। আসলে মঞ্চ হল অভিনয়ের আদর্শ জায়গা। একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য মঞ্চের কোনো বিকল্প নেই।
*এখন তো অনেকেই অভিনয়ে এসেছেন মঞ্চে কাজ না করেই। তাদের ক্ষেত্রে কী করণীয়?
**এখন যারা অভিনয়ে আসছেন তাদের বেশিরভাগই মডেলিং থেকে। তারা যেহেতু চলেই এসেছেন সেক্ষেত্রে তাদের উচিত হবে ভালোভাবে অভিনয়টা রপ্ত করে যাওয়া।
*মনপুরা চলচ্চিত্র দিয়েই আলোচনায় এসেছেন। এরপর আর বড় পর্দায় আসার কোনো খবর নেই কেন?
**নতুন কিছু ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু সমস্যা হল আমার ছেলেকে নিয়ে। ও এখনও অনেক ছোট। তাই ঢাকার বাইরে কোনো শুটিং হলে যেতে পারছি না। ছেলেটি আরেকটু বড় হলে আশা করছি সব আগের মতো ঠিক হয়ে যাবে। সাদিয়া ন্যান্সি
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এশিয়ায় গণতন্ত্রের বিচার by ইউরিকো কোইকি
![]() |
| বাংলাদেশ সরকার ও বিচার |
![]() |
| ইউরিকো কোইকি জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা |
(অনলাইন প্রজেক্ট সিন্ডিকেটে প্রকাশিত লেখার অনুবাদ)
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুধারি তলোয়ার by বিশ্বজিৎ চৌধুরী
কী রকম?
এসব কি আর উদাহরণ দিয়ে বোঝানো যায়, যেমন ধরো আমি বাথরুমে ঢুকছি গোসলের জন্য, বলল, এক মিনিট দাঁড়াও, তারপর সে নিজে ঢুকে আগে শাওয়ারের গরম–ঠান্ডা দুটো ট্যাপই ছেড়ে দিয়ে বারবার হাত দিয়ে পরখ করে দেখত দুই রকম পানি মিলেমিশে কুসুমগরম হলো কি না, নিশ্চিত হয়ে তারপর বলত, এবার যাও। আচ্ছা আমি কি ছোট মেয়ে, আমি কি মিশিয়ে নিতে পারি না? এ রকমই, রান্না করতে গিয়ে কখন এক ফোঁটা গরম তেলের ছিটা লাগল হাতে, ব্যস, আহা-উহু শুরু হয়ে গেল—এটা লাগাও, ওটা লাগাও...পারলে আমার ওই হাতটা সারা দিন ধরেই রাখে হাতে। লোকটা তো পাগল!
ওভাবে বলো না। হয়তো পাগলই...স্বাভাবিক একটা মানুষ এভাবে ভালোবাসতে পারে? আমাদের দোতলা বাড়িটার পেছনে একটা জংলামতো জায়গা ছিল, আমাদের সীমানা দেয়ালের বাইরে, আগাছায় ভর্তি, শুধু শরৎকালে কী করে কাশফুলে ভরে যেত পুরো জংলাটা। আমার সকালটা ভালো হয়ে যেত পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালে। ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি...’ আমি তো এক-আধটু গাইতে পারতাম, শরতের নির্মেঘ আকাশ, কখনো থোকা থোকা সাদা মেঘ আকাশজুড়ে, কখনো হালকা নীল দূর দিগন্ত পর্যন্ত, মন ভালো হয়ে যেত। একদিন বলল, এত ভালো লাগে? ব্যস, পরদিন অর্ধেক কাশবন আমার ঘরে। কাকে দিয়ে গোছা গোছা কাশফুলের গাছ কাটিয়ে এনেছে। আমার ঘরে-বারান্দায়, ফুলদানিতে, মাটির মটকায়—সর্বত্র কাশ আর কাশ। কী করে বোঝাই, জংলায় কাশফুল সুন্দর, ঘরে এলে জঞ্জাল,...হালকা নীল আকাশটা তো ধরে বেঁধে ঘরে আনা যায় না...। পারলে সেটাও নিয়ে আসত হয়তো...হা হা হা। আনতই তো। সাদা পাড়ের হালকা নীল একটা মণিপুরী শাড়ি কিনে এনেছিল পরদিন, সে শাড়ি পরে কাশফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে হলো, কত ছবি...।
এসব মিস করো এখন?
মিথ্যা বলব না, করি। ভালোবাসার সঙ্গে একটু পাগলামি না মিশলে ভালোবাসা হয় বলো? জগদ্বিখ্যাত লাভ-ফিকশনগুলো দেখো, সেখানে অনেক অসংগতি, অনেক পাগলামি...সত্যি বলছি মিস করি।
তোমাদের সমস্যাটা শুরু হয়েছিল কখন, কীভাবে?
শুরু তো হয়েছিল শুরু থেকেই। দেশের বাইরে ছিল দীর্ঘদিন, নিউইয়র্কে, ভালো চাকরিও করত। দেশে এসেছিল অল্প কয়েক দিনের জন্য। আমি তখন একটা বেসরকারি ফার্মে চাকরি করতাম, সেই ফার্মের চিফ এক্সিকিউটিভ তার পূর্বপরিচিত, তাঁর সঙ্গে দেখা করতে এসে আমাকে দেখল। দেখে তার মনে হয়েছিল, এই মেয়েটাকেই সে খুঁজছে এত দিন ধরে, যাকে এত দিন ধরে খুঁজছে, কেন সেই মেয়েটা আমিই, তার অনেক কারণ ব্যাখ্যা করেছিল, সেই বিস্তারিত বিবরণে যাব না, শুধু বলি এ রকম একটি মেয়ের সঙ্গে বাকি জীবন কাটানোর সুযোগ পেলে নিউইয়র্কের জীবন ঘোড়ার ঘাস কাটার মতোই অর্থহীন মনে হয়েছিল তার কাছে। ঘোড়ার ঘাস কাটা নেহাত অর্থহীন কাজ না, পৃথিবীতে এই প্রাণীটিকেও বাঁচিয়ে রাখার দরকার আছে, হা হা হা...। ঠাট্টা কোরো না। কয়েক দিনের মধ্যেই আমার বস ঘটকালি শুরু করলেন। আমার প্রায় নিম্নমধ্যবিত্ত পরিবার এই প্রস্তাবকে দুর্লভ মনে করেছিল, আর এমন স্মার্ট দীর্ঘদেহী সুদর্শন মানুষটাকে আমারও ভালো না লাগার কোনো কারণ তো ছিল না। বিয়ে হয়ে গেল।
শুরুর কথাটা কী যেন বলছিলে?
হ্যাঁ, শুরু থেকেই সন্দেহ করতে শুরু করল আমাকে। প্রথম তিরটা আমার বসের দিকে, অথচ তাঁর সঙ্গে সম্পর্কের সূত্রে তিনিই আমার বিয়ের যাবতীয় দূতিয়ালি করলেন। বলল, ‘রাকিব সাহেবের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন?’ বললাম, কেন, ঊর্ধ্বতনের সঙ্গে তাঁর সাব-অডিনেটের যেমন থাকে, সে রকম। এবার প্রশ্ন, ‘তোমার কী মনে হয় না লোকটা তোমাকে একটু এক্সট্রা ফেবার করেন?’ কী জানি ঠিক ওইভাবে তো ভাবিনি, হতে পারে, বাড়তি একটু স্নেহ আছে বলেই হয়তো তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে উদ্যোগ নিলেন। আমাকে অবাক করে দিয়ে বলল, ‘রাকিব সাহেব লোকটা অসাধারণ, দেশি একটা কোম্পানি এত সুন্দর রান করাচ্ছেন, লাভজনক তো বটেই, ডিসিপ্লিন বা অন্য সবকিছু বিবেচনা করলে রীতিমতো মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে তুলনা করা যেতে পারে, কিন্তু এত সাফল্য নিয়েও রাকিব বিনয়ী, মার্জিত রুচির ভদ্রলোক।’ বললাম, ঠিকই বলেছ। এই একটা অসাধারণ গুণ ছিল ওর, মানুষের ভালো ব্যাপারটা, সাফল্যের জায়গাটা শনাক্ত করতে পারে। হঠাৎ জানতে চাইল, ‘এ রকম একটা লোক রাকিব, তাঁকে তোমার ভালো লাগেনি?’ বললাম, মানে? ‘মানে এ রকম একটা লোকের প্রতি দুর্বলতা জন্মাল না, প্রেমে পড়লে না ওর?’ কী জবাব দেব, ভাবো এ রকম একটা অদ্ভুত প্রশ্ন বিয়ের মাত্র ১৫-১৬ দিনের মাথায় নিজের স্ত্রীকে কেউ করতে পারে?
তারপর?
বললাম, না, এ রকম ভাবনা আমার মাথায় আসেনি, তা ছাড়া এ রকমই যদি হতো আমি তোমাকে বিয়ে করতে রাজি হব কেন? কিছুক্ষণ চোখ বন্ধ রেখে কী যেন ভেবেছিল একবার, তারপর বলল, ‘আচ্ছা, ব্যাপারটা তো এ রকমও হতে পারে, আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়াটা রাকিবের একটা চাল, তিনি নিজে বিবাহিত মানুষ, বউ-বাচ্চা আছে, আমার সঙ্গে তোমার বিয়ে করিয়ে দিলে কোনো সামাজিক সমস্যা তৈরি হলো না, নিরাপদে প্রেম চালিয়ে গেল তোমার সঙ্গে...।’ বিশ্বাস করো, আমি হাঁ করে তাকিয়ে ছিলাম ওর দিকে, মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষটার সামনে বসে আছি আমি। এরপর দুই দিন অফিসে যাইনি, তৃতীয় দিন গিয়েছিলাম রেজিগনেশন লেটার হাতে নিয়ে। ব্যস, মামলা ডিসমিস। না, মামলা আর ডিসমিস হলো কই? সন্দেহের বাতিকটা গেল না। আমার এক কাজিন ছিল, ইউনিভার্সিটিতে একসঙ্গে অনার্সে পড়তাম আমরা। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেট্রিক-ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র, কিন্তু কী এক অজানা কারণে মাস্টার্স পরীক্ষা দিল না। চাকরি-বাকরি নেই, বেকার ঘুরছে। মাঝেমধ্যে আমার বাসায় আসত, তবে আত্মসম্মানবোধ টনটনে, টাকাপয়সা চাইত না, গল্পসল্প করে কখনো দুপুরে খেয়ে যেত। পরের দিকে আমার চেয়েও বেশি আড্ডা দিত আশিকের সঙ্গে। হঠাৎ একদিন ওর প্রসঙ্গ তুলল, ‘তোমার এই কাজিন কিন্তু এক্সট্রা অর্ডিনারি একটা ছেলে, এ রকম গুড হিউম্যান বিয়িং জীবনে কম দেখেছি আমি। আচ্ছা, ওকে কি ভালোবাসো তুমি?’ বললাম, কেন, এ কথা মনে হলো কেন তোমার?
কী রকম?
আমার শ্বশুরের দোতলা বাড়িটা তো একটু পুরোনো আদলের, একদিন বললাম, এটা রেনোভেট করা দরকার। মুখ থেকে কথাটা পড়েছে কি পড়েনি, টাকাপয়সার তো অভাব ছিল না, নেমে পড়ল কাজে, দেশের সবচেয়ে ভালো আর্কিটেক্টকে দিয়ে কাজটা করাতে হবে। পুরোনো বাড়ি, কেন এত নামী আর্কিটেক্ট দরকার বা সে রকম কেউ রাজিই-বা হবেন কেন, এসব কথা ওকে বুঝিয়ে লাভ নেই। ঠিকই তোমাকে ধরে বেঁধে নিয়ে এল, তুমিই-বা কী করে রাজি হয়েছিলে জানি না।
আমি রাজি না হলে হয়তো পরের ইতিহাসটা অন্য রকম হতো।
হ্যাঁ, ইতিহাসটা সত্যি অন্য রকম হতো। মনে আছে, তুমি প্রথম যেদিন এলে খুব বৃষ্টি ছিল, গাড়ি থেকে নেমে ঘরের দরজা পর্যন্ত ছুটে আসতেই ভিজে একসা হয়েছিলে...।
হ্যাঁ, তুমি একটা তোয়ালে এনে দিয়েছিলে। প্রথম দেখায় প্রেম বলে একটা কথা চালু আছে...এসব কথায় অবশ্য বিশ্বাস করার বয়স নয় আমার। কিন্তু তোমাকে প্রথমবার দেখেই চমকে উঠেছিলাম বা মুগ্ধ হয়েছিলাম, এ কথা অস্বীকার করব না।
সেটা তোমার চোখের দিকে না তাকিয়েও টের পেয়েছিলাম, মেয়েদের সামনে-পেছনে মাছির মতো ছটা চোখ থাকে জানো তো? তা ছাড়া নতুন তো নয়, প্লিজ বড়াই করছি ভেবো না, ছেলেরা যে একটু মুগ্ধতার দৃষ্টি নিয়েই তাকায় আমার দিকে, সেটা কম বয়স থেকেই বুঝতে শিখেছি। তুমিও তেমন হেলাফেলার কেউ না, দেশজোড়া নাম তোমার...দেখতে শুনতেও..., তবে সত্যি কথা হচ্ছে, তোমার দিকে আলাদা করে তাকানোর কোনো ভাবনাই আসেনি মনে। তোমাকে আলাদা করে চেনাল আশিকই।
কেমন?
তোমার করা নকশায় আমাদের পুরোনো বাড়ির আদলটাই পাল্টে গেল। বাইরে থেকে দেখে কে বলবে এই বাড়ির বয়স চল্লিশের ওপর। সামনের পথ দিয়ে হেঁটে যেতে যেতে একবার বাড়িটার দিকে ঘুরে তাকায়নি এমন লোক পাওয়া যাবে না। ইন্টেরিয়রটাও তুমিই করে দিয়েছিলে...অসাধারণ! স্বপ্নের বাড়ি বলে না, তুমি সত্যি একটা স্বপ্নের বাড়ি তৈরি করে দিয়েছিলে। কিন্তু সেই বাড়িটাতে শেষ পর্যন্ত তুমি আমাকে থাকতে দিলে না...।
আমি দিলাম না?
পুরোপুরি দায়ী করব না, তোমার দায় আংশিক। তোমার সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে উঠল আশিকের। একদিন আড্ডা দিতে দিতে তুমি বলেছিলে, লিভিং রুমের দেয়ালে একটা পেইন্টিং ঝোলানো দরকার। তোমার কথা তো তখন বেদবাক্য, এককথায় রাজি হয়ে গেল সে। কোন শিল্পীর চিত্রকর্ম সংগ্রহ করা হবে, কোত্থেকে সংগ্রহ করা হবে—এসব নিয়ে আলোচনা হচ্ছিল। তুমিই হঠাৎ প্রস্তাব দিয়ে বসলে, ভাবির একটা পোর্ট্রেট করলে কেমন হয়। লাফিয়ে উঠেছিল লোকটা, গুড আইডিয়া, যত টাকা লাগে, ওর একটা পোর্ট্রেট আপনি করিয়ে দিন। মনে আছে, আমি কী রকম আপত্তি করেছিলাম? কিন্তু তোমরা দুজন কেউই আমলে নিলে না সেই আপত্তি। আমার একটা ফটোগ্রাফ চেয়ে নিয়ে গিয়েছিলে তুমি। কদিন পর আমার প্রতিকৃতির একটা তেলচিত্র নিয়ে তুমি হাজির। তুমি তো স্থপতি, ছবিও আঁকতে পারো জানতাম না দুজনের কেউই। নিজের এমন সুন্দর তেলচিত্র দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু উচ্ছ্বাসটা আড়াল করেছিলাম সেদিন। কিন্তু আশিক তো পাগল, আনন্দে তোমাকে জড়িয়ে ধরেছিল সে। লিভিংরুমে ঝোলানো হয়েছিল ছবিটা, নিশ্চয় এখনো ওখানেই আছে।
কী করে জানলে যে এখনো আছে?
আমি তো লোকটাকে চিনি...।
হুম্। সর্বনাশের কথা বলছিলে...কীভাবে সর্বনাশটা হলো তোমার?
এর পর থেকে তোমার প্রশংসায় পঞ্চমুখ লোকটা, এবং যথারীতি সেই সন্দেহ, আমি তোমার প্রেমে পড়েছি কি না, এমন একটা অসাধারণ মানুষের প্রেমে না পড়া কী সম্ভব...ইত্যাদি। তারপর একদিন বলল, তুমি যে আমার প্রেমে পড়েছ, এ ব্যাপারে সে নিশ্চিত। কেন? তরুণ আর্কিটেক্ট, দেশজোড়া তার পরিচিতি, সে আমার মতো বিবাহিত নারীর প্রেমে পড়বে কেন? এসব কোনো প্রশ্ন বা যুক্তি তার মনে ধরে না, সে যেন নিশ্চিত তুমি আমার প্রেমে পড়েছ, প্রেমে না পড়লে একটা মেয়ের এমন নিখুঁত ছবি আঁকা যায় না, এ ছবি ফটোগ্রাফের চেয়ে জীবন্ত...। ধীরে ধীরে আমার প্রতিরোধ ভেঙে যাচ্ছিল। লোকটার ভালোবাসার অত্যাচারটা হয়তো আমি আর নিতে পারছিলাম না। একটা শূন্যতা তৈরি হচ্ছিল হয়তো। তোমার দিক থেকে আগ্রহটাও টের পাচ্ছিলাম, আর যতবার লিভিংরুমে ওই ছবিটা দেখি, ততবারই নিজেকে ছাপিয়ে তোমার কথা মনে পড়ে যাচ্ছিল আমার।
হা হা হা, এইভাবেই তাহলে সর্বনাশটা ঘটে গেল। কিন্তু আশিককে কি ভুলতে পেরেছ তুমি?
জানি শুনতে ভালো লাগবে না তোমার, তবু স্বীকার করি, না, এ রকম একটা পাগলকে ভোলা যায় না। একবার আমার গলব্লাডারে একটা পাথর ধরা পড়ল, ছোট্ট অপারেশন করাতে হবে। আমাকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার সময় ডাক্তারের হাত ধরে ছোট্ট শিশুর মতো এমন হাউমাউ করে কাঁদতে শুরু করল...ডাক্তার-নার্স সবাই অবাক!
সত্যিই অদ্ভুত লোক।
অদ্ভুত। আমরা তো আসলে একধরনের সো-কল্ড স্বাভাবিক জীবনের মধ্যেই বাস করি, তাই মানুষের স্বাভবিক আচরণগুলো ভুলে যাওয়া যায়, পাগলামি ভোলা যায় না। একবার আমার জন্মদিনে পতেঙ্গার নেভাল বিচে সারা রাত কাটালাম আমরা, প্রচণ্ড ঠান্ডার রাত...শীতে জবুথবু, আমার কোলে মাথা রেখে আধশোয়া হয়ে ছিল, নদী-সমুদ্রের মোহনায় কী রকম যেন অপার্থিব হয়ে উঠেছিল সেই রাত। আরেকবার দার্জিলিংয়ের টাইগার হিলে সূর্যোদয় দেখব বলে শেষরাত থেকে অপেক্ষা করে থাকা; হঠাৎ দেখি হিমালয়ের সাদা বরফচূড়ায় ভোরের সূর্য এসে লাল রং ঢেলে দিল। শৈশবে বরফকুঁচির ওপর লাল স্যাকারিন দেওয়া একধরনের আইসক্রিম পাওয়া যেত মনে আছে? অনেকটা সে রকম। সাদা বরফে যেই সূর্যোদয়ের প্রথম স্পর্শ পড়ল, ঠিক তখনই গভীর আলিঙ্গনে জড়িয়ে নিয়ে একটা চুম্বন করল ঠোঁটে...।
লোকটাকে তো কখনো ভুলতে পারবে না তুমি! আমার ধারণা, এখনো আমার চেয়ে ওকে বেশি ভালোবাসো তুমি।
সন্দেহ করছ?
না, ঈর্ষা হচ্ছে।
ঈর্ষা ভালো, সন্দেহ কোরো না।
এখন তোমার কোনো যোগাযোগ নেই ওর সঙ্গে?
তুমি কিন্তু সন্দেহ করছ।
এই যে লোকটা প্রায়ই আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়, তুমি বলছ আড়াল থেকে তাকে দেখো, তুমি কখনো দাঁড়াওনি বারান্দায় গিয়ে? ইশারায়ও কথা হয়নি কখনো?
তুমি কিন্তু সত্যি সন্দেহ করছ।
কোনো দিন যদি দেখা না হয়, তাহলে লোকটা দিনের পর দিন কী আশায় হেঁটে যায় এই রাস্তা দিয়ে? এমন কি হতে পারে না, তোমার সঙ্গে ফোনে যোগাযোগ করেই একটা নির্দিষ্ট সময়ে এই পথ দিয়ে হেঁটে যায় আশিক, যখন আমি বাড়িতে থাকি না।
তুমি সত্যি সন্দেহ করছ আমাকে?
একই শহরে থেকে তোমাদের কোনো যোগাযোগই নেই, এ কথা বিশ্বাস হচ্ছে না...।
সন্দেহ কোরো না, সন্দেহ দুধারি তলোয়ার যেতেও কাটে, আসতেও কাটে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
'সিভিল সমাজ প্রায় ধ্বংস করে দেয়া হয়েছে' - সাক্ষাৎকারে : আকবর আলি খান by শানজিদ অর্ণব
আলোকিত বাংলাদেশ : বর্তমান রাজনৈতিক সঙ্কট কতটা গভীর বলে মনে করেন? এ সঙ্কট থেকে উত্তরণের কোনো সম্ভাবনা দেখছেন কি?
আকবর আলি খান : সঙ্কট অবশ্যই গভীর। কারণ এ সঙ্কট শুধু আজকের সৃষ্টি নয়, তিন দশক ধরে এ সঙ্কট বিরাজ করছে। বর্তমানে এটা গভীরতর হয়েছে। মনে হয় না অদূর ভবিষ্যতে এ সঙ্কট সমাধানের খুব বেশি সম্ভাবনা আছে। এ পরিপ্রেক্ষিতে আমরা সবাই শঙ্কিত এবং আমরা চাই যে, বাংলাদেশের স্বার্থে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেন আমরা গড়ে তুলতে পারি যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা বিকশিত হতে পারে।
প্রশ্ন : আমরা জানি যে, আপনি 'উদ্বিগ্ন নাগরিক সমাজ' নামের একটি ১৩ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য...
আকবর : নাম কী আছে সেটা আমি জানি না। আমি একটা কমিটির সদস্য ছিলাম।
প্রশ্ন : সদস্য ছিলেন মানে, এখন কি আর নেই?
আকবর : মানে এখনও আছি; কিন্তু ওটা তো আর এখন কোনো কাজ করছে না।
প্রশ্ন : কমিটির প্রধান সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মার্চ মাসের শুরুর দিকে বলেছিলেন, চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে কমিটির পক্ষ থেকে একটি ফর্মুলা প্রকাশ করা হবে। এ ফর্মুলা সম্পর্কে যদি কিছু বলেন?
আকবর : আমি কোনো ফর্মুলা সম্পর্কে অবগত নই। আমি এ বিষয়ে যেটা বলতে পারি যে, আমরা চলমান সমস্যা নিয়ে উদ্বিগ্ন। আমরা যারা একত্রিত হয়েছিলাম তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। আমি ব্যক্তিগতভাবে ভবিষ্যতে বাংলাদেশের কোনো রাজনৈতিক পদে যাব না। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমরা চাই, এ সমস্যাটা সমাধান হোক। সেটা তুলে ধরার জন্যই আমি তাদের সঙ্গে একত্রিত হয়েছিলাম। আমাদের নিজস্ব কোনো ফর্মুলা নেই। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আমাদের সমর্থন চায় তাহলে হয়তো আমরা তাদের সহায়তা করতে পারি। তারা যদি নিজেরা সমাধান বের করতে পারে সেটাই সবচেয়ে ভালো হবে।
প্রশ্ন : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনকে কীভাবে দেখছেন?
আকবর : নির্বাচন তো সবসময়ই ভালো। দুর্ভাগ্যজনকভাবে সিটি করপোরেশনের নির্বাচন ৭ বছর দেরি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় রাজনীতির অঙ্গে পরিণত হয় এবং ৭ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই নির্বাচন হোক এবং যথাসময়ে নির্বাচন হোক। যথাসময়ে নির্বাচন হলে জনসাধারণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সম্ভাবনা বৃদ্ধি পায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজনৈতিক দলগুলো নির্বাচনী সংস্কার চাইলেও নির্বাচনী ব্যবস্থার যে ত্রুটি আছে সেটা তুলে ধরার জন্য নির্বাচনে অংশ নেয়া উচিত। নির্বাচন থেকে দূরে থাকলে নির্বাচন প্রক্রিয়ায় যে ত্রুটিগুলো আছে সেগুলো জনসমক্ষে প্রকাশ করা সম্ভব হবে না। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, নির্বাচন হলে সব দলেরই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। কিন্তু নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেটাও তুলে ধরা উচিত। নির্বাচন গ্রহণযোগ্য হলে ফল মেনে নেয়ার মতো মানসিক শক্তি থাকা প্রয়োজন।
প্রশ্ন : সরকারি দল বিএনপির সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে তাদের জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগের কথা বলে। একই আহ্বান জানিয়েছে কিছু বিদেশি সংস্থাও। অন্যদিকে দেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিও আছে বিভিন্ন মহল থেকে। এ বিষয়টিকে কীভাবে দেখছেন?
আকবর : জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরকার যেসব অভিযোগ এনেছে সেগুলো সত্য হলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা উচিত। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বেশ কয়েকটি বক্তব্যে আমি স্বাক্ষর করেছি। কিন্তু সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে না অথচ বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগের যে উপদেশ দিচ্ছে তার মধ্যে রাজনীতি ছাড়া আমি আর কোনো উদ্দেশ্য দেখি না। সরকার যদি এর সত্যিকার সমাধান করতে চায় তাহলে সরাসরি জামায়াতকে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয়ে যায়। এরপরও যদি বিএনপি তাদের সঙ্গে জোট বাঁধে তাহলে সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। বিষয়টা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন : স্থানীয় সরকার নির্বাচনকে অরাজনৈতিক নির্বাচন বলা হয়...
আকবর : আমি মনে করি বাংলাদেশে এমন কিছু নেই যেটা রাজনীতির বাইরে। সর্বগ্রাসী রাজনীতি বাংলাদেশের সবকিছু গ্রাস করে বসে আছে। আপনি যদিও বলেন যে, স্থানীয় সরকারে রাজনৈতিক অংশগ্রহণ থাকা উচিত নয়; কিন্তু বাস্তবে এগুলো সবই রাজনৈতিক দলগুলো দিয়ে নিয়ন্ত্রিত। শুধু এখানে নয়, যখন শিক্ষক পরিষদের নির্বাচন হয় সেখানেও রাজনীতি, যখন আইনজ্ঞদের সমিতির নির্বাচন হয় সেখানেও রাজনীতি, যখন চিকিৎসকদের প্যানেলের নির্বাচন হয় সেখানেও রাজনীতি। বাংলাদেশের সব জায়গায় রাজনীতি আছে।
প্রশ্ন : আপনি বললেন যে, সর্বগ্রাসী রাজনীতি বাংলাদেশের সবকিছু গ্রাস করে বসে আছে। এ অবস্থা দেশের ভবিষ্যৎকে কীভাবে প্রভাবিত করবে?
আকবর : এটা তো ভবিষ্যৎ নয়, এটা আমাদের অতীতকেও কালিমালিপ্ত করেছে। বর্তমানকেও দুঃসহ করে তুলেছে এবং ভবিষ্যতেও এর প্রভাব খারাপ হবে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো সিভিল সমাজকে রাজনীতিকরণ করে প্রায় ধ্বংস করে দেয়া হয়েছে। সিভিল সমাজ একটা দেশে কেন থাকে? রাষ্ট্র যখন খুব বেশি ক্ষমতার অধিকারী হয় তখন সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন হয়। সাধারণ মানুষের অধিকার রক্ষা করার জন্য সিভিল সমাজগুলো বিভিন্ন পেশা বা অন্যান্য ভিত্তিতে গড়ে ওঠে। বাংলাদেশে যেটা হয়েছে যে, যত পেশাভিত্তিক সংগঠন আছে সেগুলো সবই রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এরা বর্তমানে কোনো ভূমিকা রাখতে পারছে না। অথচ পাকিস্তান আমলে এমনকি বাংলাদেশেও আশির দশকে এরা যথেষ্ট শক্তিশালী ছিল। কিন্তু এখন তারা দ্বিধাবিভক্ত হয়ে গেছে, তাই তাদের কোনো শক্তি নেই।
প্রশ্ন : একটি অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকার সময় প্রশাসনকে দলীয়করণ করে। আপনি কি মনে করেন যে, রাজনৈতিক দলগুলোর কারণে বা চাপে প্রশাসনের দলীয়করণ হয় নাকি প্রশাসনের শীর্ষে যারা থাকেন তারাও রাজনৈতিক দলের প্রভাব বলয়ে থাকতে আগ্রহী হয়ে ওঠেন?
আকবর : দুইটিই আছে। তবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা মুখ্য। প্রশাসনিক কর্মকর্তারা যখন দেখেন যে, রাজনীতিকরণ করলে তাদের লাভ হবে তখন তারাও এর অংশীদার হওয়ার চেষ্টা করে। এর ফলে আমরা এমন এক পর্যায়ে এসেছি যে, এখন বাংলাদেশে ভালো লোকদের দুষ্ট লোকরা তাড়িয়ে বেড়াচ্ছে। বর্তমানে প্রশাসনে রাজনীতিকীকরণ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। অতীতে যে সরকার ছিল তারাও একই পদ্ধতিতে রাজনীতিকীকরণ করেছে। এর ফলে প্রশাসনের ওপর মানুষের আস্থা কমে গেছে।
প্রশ্ন : দেশের অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার নিজেদের সফল মনে করে। আপনিও কি তাই মনে করেন?
আকবর : সরকার যেটা বলে সেটা এক অর্থে ঠিক আবার অন্য অর্থে ঠিক নয়। ঠিক এই অর্থে যে, বাংলাদেশের অথনৈতিক অগ্রগতি হচ্ছে। ১৯৭০ সালের তুলনায় যদি আজকের বাংলাদেশের দিকে তাকাই তাহলে অর্থনৈতিক উন্নতি হচ্ছে। কিন্তু এই অর্থনৈতিক উন্নতি শুধু আওয়ামী লীগ সরকার করেনি, বিএনপি সরকারও করেছে। দেখা যাবে, এক সরকারের পরে যারা আসে তারা আরও ভালো করে, এরপর যারা আসে তারা আরও ভালো করে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যত উন্নতিই আমরা করে থাকি না কেন, বিশ্বের দেশগুলোর অগ্রগতি আরও অনেক বেশি ঈর্ষণীয়। এর ফলে আমাদের অগ্রগতি বিশ্বের অগ্রগতির তুলনায় যথেষ্ট সন্তোষজনক নয়। আমাদের আরও অনেক সামনে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মানে যদি আমরা দারিদ্র্যসীমা বিচার করি তাহলে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে আছে। কিন্তু জাতীয় যে দারিদ্র্যসীমা সেটার হিসাবে আমাদের এখানে দারিদ্র্যসীমা ২৫ শতাংশের নিচে চলে এসেছে। কাজেই এ ধরনের সংখ্যায় অনেক হেরফের আছে। সামগ্রিকভাবে আমার বক্তব্য হলো, আন্তর্জাতিক মানে আমাদের আরও অনেক এগোনোর অবকাশ রয়েছে।
প্রশ্ন : আপনার 'ডিসকভারি অব বাংলাদেশ' বইয়ে বাংলায় ইসলাম ধর্মের প্রসারের কারণ নিয়ে আলোচনা করেছেন। আজকের দিনে এসে দেখা যাচ্ছে, এদেশে ইসলামী চরমপন্থার এক ধরনের বিকাশ হচ্ছে। এ দুই পরিস্থিতি সম্পর্কে যদি কিছু বলেন।
আকবর : অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে, এদেশের মানুষ কেন মুসলমান হয়েছে? আমার মনে হয়, ভারতের পরিপ্রেক্ষিতে সেই প্রশ্নটা সবচেয়ে বড় নয়। প্রথম কথা হলো, তৎকালে ভারতে ধর্ম পরিবর্তন করার স্বাধীনতা ছিল কিনা। আমার কথা হলো, ভারতের অন্যান্য অঞ্চলের গ্রাম প্রশাসনের সঙ্গে ব্রাহ্মণ্যবাদের এমন একটা সংমিশ্রণ ছিল যে সেখানে লোকের পক্ষে ধর্মান্তরকরণের কোনো সুযোগই ছিল না। কিন্তু বাংলাদেশে খুব বেশি শক্তিশালী গ্রাম প্রশাসন ছিল না। সেজন্য এখানকার লোকের পক্ষে ধর্মান্তরকরণ সম্ভব হয়েছে। শুধু মুসলিম আমলেই নয়, এর আগে হিন্দু আমলেও বিভিন্ন সহজিয়া মতবাদ প্রাধান্য লাভ করেছে। ব্রাহ্মণ্যবাদ এখানে কখনও প্রাধান্য লাভ করেনি। বৌদ্ধরা এখানে উল্লেখযোগ্য অবদান রেখেছে। অর্থাৎ বাংলাদেশে যারা মুসলমান হয়েছে তারা জেনেশুনে মুসলমান হয়েছে। কারণ তাদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার ছিল এবং তারা সেই অধিকার প্রয়োগ করেছে। যারা এখানে হিন্দু ছিলেন তারাও জেনেশুনে হিন্দু ছিলেন। এখানে কারও ওপর ধর্ম চাপিয়ে দেয়া হয়নি। বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ের ডাক অনুসারে ধর্মের চর্চা করেছে। এ কারণে বাংলাদেশের জনসংখ্যা ভারতের জনসংখ্যা থেকে ধর্মীয় দিক থেকে বিভিন্ন। এর মূল ভিত্তি বাঙালির মানবতাবাদ। 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' এটা বাঙালি মুসলমান-হিন্দু সবাই বিশ্বাস করে। এই মানবতাবাদ কখনও উগ্রপন্থী মৌলবাদী ছিল না। উগ্রপন্থী মৌলবাদ কিন্তু আজকের সৃষ্টি। মাদরাসা শিক্ষিত ছাত্ররা উগ্রপন্থী মৌলবাদী নয়। উগ্রপন্থী মৌলবাদী হলো পশ্চিমা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত ছাত্রছাত্রীরা। সুতরাং আজকের মৌলবাদের ভিত্তির সঙ্গে আমাদের ইতিহাসের যে ধারা তার কোনো মিল নেই। কিন্তু এর প্রভাব সব দেশেই পড়ছে এবং বাংলাদেশেও পড়বে। কারণ বিশ্বায়নের বিরুদ্ধে যে প্রতিবাদ সেটাই মূর্ত হচ্ছে উগ্রবাদী ধারায়। এ সমস্যা বাংলাদেশের পক্ষে আলাদা করে সমাধান করা সম্ভব নয়। সামগ্রিক বিশ্বের পরিপ্রেক্ষিতেই এ সমস্যার সমাধান হবে।
প্রশ্ন : এখন কী নিয়ে লেখালেখি করছেন?
আকবর : বাংলাদেশের গণপ্রশাসনের ওপর আমার একটি বই খুব শিগগির বের হবে। বইটির নাম "গ্রেশামস ল সিনড্রম অ্যান্ড বিয়ন্ড"। বইটির বক্তব্য হচ্ছে বাংলাদেশে গ্রেশামস ল'-এর মতো একটি ব্যাধি কাজ করছে। গ্রেশামস ল' অর্থনীতিতে বলে যে, খারাপ টাকা ভালো টাকাকে তাড়িয়ে দেয়। বাংলাদেশের প্রশাসনেও বর্তমানে খারাপ লোকরা ভালো লোকদের তাড়িয়ে দিচ্ছে এবং এই পরিপ্রেক্ষিত থেকে আমি বাংলাদেশের প্রশাসনে বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করেছি এই সাড়ে ৩০০ পাতার বইয়ে। আমার মনে হয়, বইটি এক-দেড় মাসের মধ্যে প্রকাশিত হবে।
প্রশ্ন : আত্মজীবনী লিখবেন কি?
আকবর : আত্মজীবনী লিখব, তবে সবশেষে লিখতে চাই। যাতে আমি মারা যাওয়ার পর প্রকাশ হয়। জীবদ্দশায় সত্য কথা বলার অনেক কষ্ট আছে।
প্রশ্ন : আমাদের সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আকবর : আপনাদেরও ধন্যবাদ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একদিকে গ্যাসের ঘাটতি, অন্যদিকে অপচয় by অরুণ কর্মকার

পেট্রোবাংলার সূত্র এবং বেসরকারি গবেষকেরা বলেন, পুরোনো বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানার অদক্ষ যন্ত্রপাতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সেকেলে প্রযুক্তির বয়লার এ অপচয়ের প্রধান কারণ। এ ছাড়া আবাসিক ও বাণিজ্যিক খাতেও বিপুল পরিমাণ গ্যাসের অপচয় হচ্ছে। তাঁরা বলেন, বর্তমানে দেশে প্রতিদিন উৎপাদিত প্রায় ২৫০ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার করে যে পরিমাণ বিদ্যুৎ, সার ও শিল্পপণ্য উৎপাদিত হচ্ছে, যন্ত্রপাতির দক্ষতা বাড়ানো হলে তাতে সর্বোচ্চ ২১০ কোটি ঘনফুটের বেশি গ্যাস লাগার কথা নয়। অর্থাৎ বর্তমানে চাহিদার তুলনায় দেশে দৈনিক গ্যাসের যে ঘাটতি রয়েছে, অপচয় বন্ধ করে তার প্রায় সবটাই পূরণ করা সম্ভব।
জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি দক্ষতা (এনার্জি এফিশিয়েন্সি) বিষয়ের গবেষক ইজাজ হোসেন প্রথম আলোকে বলেন, জ্বালানি অপচয়ের বিষয়টি দীর্ঘদিন একেবারেই অবহেলিত ছিল। যুগের পর যুগ অদক্ষ যন্ত্রপাতি চালিয়ে বিপুল পরিমাণ গ্যাসের অপচয় করা হয়েছে। এখন জ্বালানি-সংকট দেখা দেওয়ায় বিষয়টি আলোচনায় এসেছে। কিছু কাজও শুরু হয়েছে। বেসরকারি খাতের অল্প কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান জ্বালানির দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। সরকারও তাদের উৎসাহ দিচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
তিতাসের জরিপ: দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একটি জরিপ করে দেখেছে, তাদের বিতরণ এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুরোনো প্রযুক্তির বয়লার নতুন প্রযুক্তিতে রূপান্তর করে দৈনিক ১৫ কোটি ঘনফুট গ্যাস সাশ্রয় করা সম্ভব। এই রূপান্তরে ব্যয়ও বেশি নয়। এ ছাড়া আবাসিক গ্রাহকদের চুলা উন্নত প্রযুক্তির করা হলে এবং রাস্তা থেকে রান্নাঘরে গ্যাস সরবরাহের লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে প্রতিদিন গ্যাস সাশ্রয় হবে ১০ কোটি ঘনফুট। এ কাজেও ব্যয় হবে সামান্য।
পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতিদিন দেশে উৎপাদিত মোট গ্যাসের ১২ শতাংশ (৩০ কোটি ঘনফুট) ব্যবহৃত হচ্ছে আবাসিক খাতে। আর শুধু তিতাসের এলাকায় প্রতিদিন ২৫ কোটি ঘনফুট গ্যাসের অপচয় হচ্ছে।
তিতাস অবশ্য শিল্পে উন্নত প্রযুক্তির বয়লার ও উন্নত চুলার ব্যবহার উৎসাহিত করে গ্যাস সাশ্রয়ের উদ্যোগ কয়েক বছর আগেই নিয়েছে। কিন্তু এখনো এতে উল্লেখযোগ্য ফল মেলেনি। সম্প্রতি হাতে গোনা কয়েকজন শিল্পগ্রাহক তাঁদের বয়লার ও যন্ত্রপাতি জ্বালানি-সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছেন বলে তিতাস সূত্র জানায়।
বিদ্যুতে অপচয়: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, দেশে এখন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদনক্ষমতা ছয় হাজার মেগাওয়াটের বেশি। এসব কেন্দ্রের জ্বালানি দক্ষতা (ফুয়েল এফিশিয়েন্সি) ৩৫ শতাংশের মধ্যে। কিন্তু এখন উন্নত প্রযুক্তির গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দক্ষতা ৫০ থেকে ৫৫ শতাংশ। পুরোনো কেন্দ্রগুলোর প্রযুক্তি পরিবর্তন করা হলে এখনকার তুলনায় প্রায় অর্ধেক জ্বালানি ব্যবহার করে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
এ ব্যাপারে সরকারি সূত্রগুলো জানায়, চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন দীর্ঘদিন ধরে অনেক কম থাকায় এবং অর্থসংকটের কারণে পুরোনো কেন্দ্রগুলো বন্ধ করে প্রযুক্তি পরিবর্তনের সুযোগ কখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে অধ্যাপক ইজাজ হোসেন বলেন, আশির দশকে চীনের ঋণে চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎকেন্দ্র করার সময়ও কেন নতুন প্রযুক্তি নেওয়া হলো না। তখন তো আর পুরোনো কেন্দ্র বন্ধ রেখে করার প্রশ্ন ছিল না। আসলে সরকার জ্বালানি দক্ষতার বিষয়টিকে কখনো তেমন গুরুত্ব দেয়নি।
পিডিবি সূত্র জানায়, তাদের প্রায় এক হাজার মেগাওয়াট ক্ষমতার পুরোনো বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলোর জ্বালানি দক্ষতা সর্বোচ্চ ২৫ শতাংশ। এই কেন্দ্রগুলোতে যে পরিমাণ জ্বালানি ব্যবহৃত হচ্ছে, সেই পরিমাণ জ্বালানি দিয়ে এখনকার তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদিত হতে পারে। সে জন্য ওই কেন্দ্রগুলো নবায়নের জন্য বিপুল অর্থ দরকার। তবে সেই অর্থের পরিমাণ অপচয় হওয়া জ্বালানির তুলনায় অনেক কম।
বিদ্যুতের আরেকটি বড় অপচয়ের ক্ষেত্র ক্যাপটিভ পাওয়ার (বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন)। এ ক্ষেত্রে কম দামে গ্যাস দেওয়া হয়। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশের কম।
সারেও অপচয়: ইউরিয়া সার কারখানাগুলোতেও জ্বালানির অপচয় ব্যাপক। কর্ণফুলী সার কারখানা (কাফকো) বিদেশি বিনিয়োগে স্থাপিত একটি বহুজাতিক প্রতিষ্ঠান। এ কারখানায় এক মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে গ্যাস লাগে ২৪ হাজার ঘনফুট। অপর দিকে সরকারি কারখানাগুলোর মধ্যে সবচেয়ে দক্ষ যমুনা সার কারখানায় এক টন ইউরিয়া উৎপাদনে গ্যাস লাগে ৩২ হাজার ঘনফুট। চিটাগাং ইউরিয়া সার কারখানায় লাগে ৪২ হাজার; ঘোড়াশালের জিয়া ও পলাশ সার কারখানায় লাগে যথাক্রমে ৪৩ ও ৪৯ হাজার ঘনফুট। আশুগঞ্জের সার কারখানায় লাগে ৭৩ হাজার ঘনফুট। ফেঞ্চুগঞ্জ সার কারখানায় লাগত ৮২ হাজার ঘনফুট। এটি বন্ধ করে নতুন শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়েছে।
অধ্যাপক ইজাজ বলেন, কারখানাগুলোর প্রযুক্তি পরিবর্তন করে এ অপচয় বন্ধ করা যায়। কাফকোর মতো প্রতিষ্ঠানকে তা করতেই হয়। কারণ, তাদের তো আন্তর্জাতিক দামে গ্যাস কিনতে হয়। দেশের কারখানাগুলো কম দামে গ্যাস পায়। ফলে জ্বালানির অপচয় নিয়ে তাদের এবং সরকারের মাথাব্যথা কম।
সরকারি-বেসরকারি সূত্রগুলোর হিসাব অনুযায়ী, এই ক্ষতি সরকারি খাতই বেশি করছে। সরকার কারখানাগুলোর আধুনিকায়নে বিনিয়োগ না করায় এ ক্ষতি হচ্ছে। আবার এ ক্ষতির কারণেই সরকার বা প্রতিষ্ঠানগুলোর হাতে নতুন বিনিয়োগ করার মতো অর্থ আসছে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় শিল্পের বয়লার ও পুরোনো বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি পরিবর্তন করে জ্বালানি দক্ষতা বাড়ানোর একটি কার্যক্রম নেওয়া হয়েছিল। কিছু কাজও হয়েছিল। তবে সময়স্বল্পতায় তা বেশি দূর এগোয়নি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দিনে গড়ে ১৫ খুন by নুরুজ্জামান লাবু
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে কয়েকটি নৃশংস খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। শীতাংশুর স্ত্রী কৃষ্ণা কাবেরী মণ্ডলকে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এ ঘটনায় ওই দম্পতির দুই মেয়েও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর একদিন আগেই তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ী এলাকায় ওয়াসিকুর রহমান বাবু নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা বাবুর মাথায় চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। যাতে তার চেহারাই বিকৃত হয়ে গিয়েছিল। এছাড়া গত মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাসায় সূর্যি বেগম (৭৫) ও মাফিয়া বেগম (৫০) নামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাদের দুজনের মাথাসহ শরীরজুড়ে অসংখ্য ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যান বলে জানিয়েছে স্থানীয় থানার পুলিশ। ২৯শে মার্চ টাঙ্গাইলের গোপালপুরে এক পাষণ্ড ছেলে তার বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করেছে। গত ২৪শে মার্চ রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় খুন হন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুসের বৃদ্ধা স্ত্রী রওশন আরা বেগম ও গৃহকর্মী কল্পনা। মাত্র দশ হাজার টাকা চেয়ে না পেয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে রওশন আরা বেগমকে গলা কেটে হত্যা করে সাঈদ নামে ওই বাসার গৃহকর্মীর ছেলে। হত্যাকাণ্ডের দৃশ্য দেখে ফেলায় ঘাতক সাঈদ তার আপন বোন কল্পনাকেও গলা কেটে হত্যা করে। এর আগে গত ১০ই মার্চ রাজধানীর ফকিরাপুলে সুমি নামে এক তরুণীকে হত্যার পর সাত টুকরা করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এছাড়া নিহত তরুণীর পরিচয় যেন শনাক্ত না হয় এজন্য তার মাথা ও মুখমণ্ডল পুড়িয়ে চেহারা বিকৃত করা হয়। ১১ই মার্চ সিলেটে আবু সাঈদ নামে নয় বছর বয়সী এক স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরে এক পুলিশ সদস্যেরও জড়িত থাকার প্রমাণ পায় তদন্তকারীরা। এছাড়া একদিন আগে ৯ মার্চ বনানীতে বাসের ভেতর ফেলে যাওয়া একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত মাসের ২৬শে ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পাশে শ’ শ’ মানুষের সামনেই যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক ড. অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে অভিজিৎ রায় মারা গেলেও প্রাণে বেঁচে যান বন্যা। বিষয়টি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা হয়।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের নৈতিক মূল্যবোধ ক্রমশ লোপ পাচ্ছে। চিড় ধরছে সামাজিক বন্ধনেও। মানুষ হয়ে উঠছে ভোগবাদী। কমছে মানুষের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধাবোধ। এ কারণে তুচ্ছ ঘটনার জের ধরে একে-অপরকে নৃশংসভাবে খুন করতেও দ্বিধা করছে না। স্বামীর হাতে স্ত্রী কিংবা স্ত্রীর হাতে স্বামী যেমন খুন হচ্ছেন, তেমনি বাবা-মা খুন করছেন নিজের সন্তানকে আবার সন্তানের হাতেও খুন হতে হচ্ছে মা-বাবাকে। ভাইয়ের হাতে ভাই আর আত্মীয়ের হাতে আত্মীয় খুন হওয়ার ঘটনা এখন হরহামেশাই ঘটছে। একই সঙ্গে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। খুনের ধরনও দিনকে দিন পাল্টে যাচ্ছে। অপেক্ষাকৃত নৃশংস খুনের ঘটনা বেড়েই চলছে। হত্যার পর লাশ টুকরো করে ফেলা বা আগুনে পুড়িয়ে ফেলা এবং গলা কেটে হত্যার সংখ্যা বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি এবং সামাজিক অস্থিরতার কারণে মানুষ এমন নৃশংস হয়ে উঠছে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম বলেন, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে সমাজে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যায়। সমাজে ভারসাম্য বজায় না থাকলে যারা বঞ্চিত তাদের মধ্যে ‘ক্রুয়েলটি’ বেড়ে যায়। এজন্য সমাজে ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি। তিনি বলেন, আইন ও বিচার ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে যাতে খুনের মতো বড় অপরাধ করে কেউ আইনের ফাঁক-ফোকর গলে বেরিয়ে যেতে না পারে। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
অপরাধ বিশ্লেষকদের মতে, খুনের ঘটনা বাড়ার অন্যতম কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। খুন করে কেউ একজন পার হয়ে যাওয়া মানে দৃষ্টান্ত স্থাপন করা। তাকে দেখে অন্যরা উৎসাহিত হয়ে থাকে। এছাড়া বাংলাদেশে দীর্ঘ সময় দরে বিচারকার্য চলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বা স্বজনেরাও একসময় আগ্রহ হারিয়ে ফেলে। এই সুযোগ কাজে লাগিয়ে সন্ত্রাসী বা দুর্বৃত্তরা দৃষ্টান্তমূলক শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও পারিবারিক কারণে নৃশংস খুনের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে। একমাত্র আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এসব খুন-খারাবি ঠেকানো সম্ভব। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, খুনের ঘটনার পরও দায়ী ব্যক্তিরা রাজনৈতিক প্রভাব, ক্ষমতা আর অর্থ দিয়ে ‘ম্যানেজে’র মাধ্যমে পার পেয়ে যাচ্ছে। এ রকম একটি ঘটনাও ঘটলে সেটি অন্যদের মধ্যে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। অন্যরা উৎসাহিত হয় যে, খুন করেও ‘শক্ত খুঁটি’ থাকলে পার পাওয়া যায়। এজন্য অপরাধ বিশেষজ্ঞরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার ৯৭৫ জন খুন হয়েছেন। শুধু চলতি বছরের গত তিন মাসে সারা দেশে আরও অন্তত হাজার খানেক খুনের ঘটনা ঘটেছে। ২০১০ সালে সারা দেশে ৩ হাজার ৯৮৮ জন, ২০১১ সালে ৩ হাজার ৯৬৬ জন, ২০১২ সালে ৪ হাজার ১১৪ জন, ২০১৩ সালে ৪ হাজার ৩৯৩ জন ও ২০১৪ সালে ৪ হাজার ৫১৪ জন খুন হয়েছেন। এই হিসাবে সারা দেশে প্রতিদিন গড়ে ১৪-১৫ জন খুন হচ্ছেন। ডিএমপির হিসাব অনুযায়ী, গত পাঁচবছরে রাজধানী ঢাকাতেই খুন হয়েছেন ১ হাজার ৪২৪ জন। চলতি বছরের প্রথম তিন মাসেই খুনের সংখ্যা অর্ধশতক পেরিয়ে গেছে। পুলিশের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, পুলিশ চিহ্নিত সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে খুন-খারাবির ঘটনা ঠেকানোর চেষ্টা করতে পারে। কিন্তু পারিবারিক কলহের জের ধরে সংগঠিত হওয়া খুন ঠেকাতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এছাড়া আসামিদের গ্রেপ্তারের পর দ্রুত বিচারকার্য শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিটি নির্বাচনে আচরণবিধি- মন্ত্রীর অসংযমী কথাবার্তা দুঃখজনক
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন মনে করেন, ‘তিনটি সিটি করপোরেশনে অবশ্যই যেকোনো প্রকারে হোক আমাদের জিততে হবে।’ স্থানীয় সরকারের নির্বাচনটি আইনগতভাবে দলীয় ভিত্তিতে যে অনুষ্ঠিত হয় না, তার কতিপয় উদ্দেশ্য রয়েছে। কিন্তু দায়িত্বশীল কোনো মন্ত্রী যখন ‘যেকোনো প্রকারে’ জয়লাভ করার মতো প্রগলভ উক্তি করেন, তখন তা প্রশাসনে ও সমাজে ভুল বার্তা পৌঁছায়। এটি সুস্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন।
সবার মনে রাখা উচিত, গভীরতর রাজনৈতিক সংকটকালে বিএনপির প্রচ্ছন্ন অংশগ্রহণে তিন সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। এখানে প্রথাগতভাবে বিদেশি পর্যবেক্ষক না থাকলেও নানা কারণে এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের কেন্দ্রে আসতে পারে।
দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন অনুষ্ঠান ও তার ফলাফল বিরাট ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শুভবুদ্ধিসম্পন্ন সব মহলই আশা করবে, এই নির্বাচনের পরিবেশ যেন ক্ষমতাসীন দলের অতি উৎসাহীদের বাড়াবাড়ির কারণে ক্ষতিগ্রস্ত না হয়। নির্বাচনের জয়-পরাজয়ের সঙ্গে ক্ষমতাসীনদের ক্ষমতার ভরকেন্দ্রের সরাসরি প্রভাব নেই। এমনকি প্রভাব থাকলেও মন্ত্রীর মুখে ‘যেকোনো মূল্যে নির্বাচনে জিততে হবে’ উক্তি মানায় না। ভোটারদের প্রতি ন্যূনতম আস্থা থাকলে কেউ এ ধরনের দায়িত্বহীন উক্তি করতে পারেন না।
নির্বাচন কমিশনের উচিত হবে এ বিষয়ে আগেভাগেই কঠোর মনোভাব প্রদর্শন করা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তাদের তরফে সরকারের প্রভাবশালীদের প্রতি নমনীয়তা প্রদর্শন করা হলে গোটা নির্বাচন প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরমাণু কর্মসূচি নিয়ে ঐতিহাসিক সমঝোতা- ইরান ছাড় দেবে, পশ্চিমারা তুলে নেবে অবরোধ
![]() |
| মতৈক্য হওয়ার পর সংবাদ সম্মেলনে যাচ্ছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি (ডান থেকে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বাঁয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি l ছবি: রয়টার্স |
এ সমঝোতার আওতায় ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছে। এর অংশ হিসেবে দেশটি সেন্ট্রিফিউজের সংখ্যা ১৯ হাজার থেকে কমিয়ে ছয় হাজারে নিয়ে আসবে। নিম্নমাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা ইরানের সেন্ট্রিফিউজ ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামোগুলো পর্যবেক্ষণ করবে। স্থাপনাগুলো নিয়মিতভাবে পরিদর্শন করতে পারবে আইএইএ। ইরান মারকাজি প্রদেশের রাজধানী আরাকে ভারী পানির চুল্লির নকশার পরিবর্তন করবে, যাতে দেশটি আর অস্ত্র তৈরির পর্যায়ের প্লুটোনিয়াম তৈরি করতে না পারে।
এর বিনিময়ে ইরানের ওপর থেকে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করা হবে। পারমাণবিক কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেগুলো ধাপে ধাপে তুলে নেওয়া হবে।
যেভাবে ঘোষণা এল: লুজানে যৌথ সংবাদ সম্মেলনে রূপরেখা চুক্তির বিষয়ে মতৈক্যের ঘোষণা দেওয়া হয়। এতে ছয় বিশ্বশক্তির পক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ উপস্থিত ছিলেন।
জারিফকে পাশে রেখে মগেরিনি ঘোষণা করেন, অবশেষে ‘চূড়ান্ত পদক্ষেপ’ অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমরা মূল বিষয়গুলোর সমাধানে যৌথভাবে একটি সমন্বিত কর্মপরিকল্পনার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছি। আলোচকেরা এখন এই কর্মপরিকল্পনার খসড়া বিষয়বস্তুর জন্য কাজ শুরু করবেন।
এর আগে খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ জানান, ‘সমাধান পাওয়া গেছে। শিগগিরই খসড়া প্রস্তুতের কাজ শুরু হবে।’
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় বলেছে, ‘রূপরেখা চুক্তির বিষয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছা গেছে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি টুইটার বার্তায় লিখেছেন, আজ অনেক বড় একটি দিন...চূড়ান্ত চুক্তির জন্য শিগগিরই কাজে ফিরতে হবে।
তবে ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু টুইটার বার্তায় ঘোষণা করেছেন, ‘যেকোনো চুক্তিই হোক, সেখানে অবশ্যই ইরানের পারমাণবিক সামর্থ্য কমাতে হবে এবং সন্ত্রাসবাদ ও সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।
প্রেসিডেন্ট ওবামা এই রূপরেখা চুক্তিতে পৌঁছানোর ঘটনাকে ‘ঐতিহাসিক সমঝোতা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। ইরান যদি প্রতারণা করে, বিশ্ববাসী তা জানবে। ওবামা বলেন, চুক্তিতে পৌঁছানোর সমঝোতা শুধু বিশ্বাসের ওপর ভিত্তি করে নয়, ‘নজিরবিহীন সত্যাসত্য নির্ধারণ’ করেই। মার্কিন প্রেসিডেন্ট রূপরেখা চুক্তিকে ‘চমৎকার চুক্তি’ বলে অভিহিত করেন। ওবামা এই চুক্তি নিয়ে ইসরায়েলি নেতা নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলেও উল্লেখ করেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন দুই পক্ষের মতৈক্যকে স্বাগত জানিয়ে বলেছেন, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করবে।
ইরানের ঘোর শত্রু ইসরায়েলসহ পশ্চিমা বিভিন্ন দেশ অভিযোগ করছিল, তেহরান পারমাণবিক বোমা তৈরি করার জন্য ওই কর্মসূচি চালিয়ে আসছে। তবে এই অভিযোগ বারবার অস্বীকার করে তেহরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারই দেশটির এই কর্মসূচির উদ্দেশ্য। ওই পারমাণবিক কর্মসূচিতে ঘিরে ইরানের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছিল পশ্চিমা দেশগুলো।
বরফ গলা শুরু: ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতায় আসার পর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক সহজ করার বার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। ২০১৩ সালে প্রথমবারের মতো টেলিফোনে দুই নেতা কথা বলেন।
ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ওটাই ছিল প্রথম সরাসরি আলাপের ঘটনা। এর ধারাবাহিকতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার বিষয়টি উঠে আসে।
সমঝোতার প্রক্রিয়া: ২০১৩ সালেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির (জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানি) আলোচনা শুরু হয়। ইরানের কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে অবরোধ শিথিল করার প্রস্তাব ওঠে। বিষয়টি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়ে আগে কয়েক দফা সময়সীমা ঘোষণা করা হলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১ মার্চের মধ্যে একটি রূপরেখা চুক্তি হওয়ার কথা ছিল। তবে দুই দফায় এক দিন করে সময় বাড়ানো হয়। শেষ দিনে দুই পক্ষ রূপরেখা চুক্তিতে পৌঁছার কথা জানাল। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ জুনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা। যেখানে কোন পক্ষ কী করবে, তার বিশদ বর্ণনা দেওয়ার কথা রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শ্রেয়া সিঙ্ঘালের লড়াই by শানজিদ অর্ণব
২০১২ সালে শ্রেয়া যখন পিটিশনটি দাখিল করেন তখন তার বয়স ২১। ঘটনার শুরু মায়ের সঙ্গে শ্রেয়ার রাতের খাবার খাওয়ার সময় এক আড্ডায়। শ্রেয়ার মা মানালি সিঙ্ঘাল সুপ্রিমকোর্টের আইনজীবী। সেই আড্ডায় শ্রেয়া মায়ের কাছে জানতে পারেন, শিবসেনার প্রতিষ্ঠাতা বাল থ্যাকারের মৃত্যুর পর মুম্বাই শহর অচল হয়ে যাওয়ার বিরুদ্ধে পোস্ট দেয়া বা কোনো ‘আক্রমণাত্মক’ পোস্টে লাইক দেয়ার অপরাধে দুই মেয়েকে গ্রেফতার করা হয়েছে। শ্রেয়ার মতে, এটিই ছিল টার্নিং পয়েন্ট। আইনের আগ্রহী ছাত্রী হিসেবে শ্রেয়া সেই অভিযুক্ত দুই মেয়ের স্ট্যাটাস এবং সংশ্লিষ্ট তথ্য পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণের প্রতিক্রিয়া সম্পর্কে শ্রেয়া বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে কেউই এভাবে গ্রেফতার হতে পারেন। মা বললেন, আমি কেন এ বিষয়ে কিছু করছি না।’ এরপর দুই দিনের মধ্যে শ্রেয়া এবং তার সহযোগীর আইনজীবীরা মিলে পিটিশনের খসড়া তৈরি করে আদালতে দাখিল করেন। পুরো বিষয়টিকে পারিবারিক চেহারা না দেয়ার জন্য তিনি আইনজীবী হিসেবে নিজের মাকে ব্যবহার করেননি। এ কাজে পরিচিত-অপরিচিত সবার কাছ থেকেই সমর্থন পেয়েছেন তিনি। সে সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে শ্রেয়া বলেন, ‘আমার মনে হচ্ছিল এ কাজ আমি শুধু গ্রেফতারকৃতদের জন্য নয়, বরং সবার জন্যই করছি। এ বৈচিত্র্যময় দেশে আমাদের মতপ্রকাশের স্বাধীনতা বেশি করে দরকার।’ নিজের পড়াশোনা শেষ হতে আরও দেড় বছর সময় বাকি আছে। শ্রেয়া এ সময়টাতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আইন নিয়ে পড়াশোনা এবং কাজ করতে ইচ্ছুক।
আমি শ্রেয়া সিঙ্ঘাল কেন ৬৬(এ) ধারাকে চ্যালেঞ্জ করেছি? তথ্যপ্রযুক্তি আইন ২০১০-এর ৬৬(এ) ধারাটিকে চ্যালেঞ্জ করে ২০১২ সালে আমি পিটিশন দায়ের করেছিলাম। সে সময় মহারাষ্ট্রে দুজন তরুণীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের গ্রেফতারের কারণ জেনে আমি বেশ ধাক্কা খেয়েছিলাম। তার চেয়েও বড় ধাক্কা খেলাম, যে আইনে তাদের গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ ৬৬(এ) ধারাটি পড়ে। ৬৬(এ) ধারাটির অপব্যবহারের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও পন্ডিচেরিতেও অনেকে গ্রেফতার হলেন। আমার মনে হলো আইনের এ অপব্যবহার রোধ করতে কাউকে কিছু করতে হবে।
৬৬(এ) ধারা ইন্টারনেটে মানুষের কণ্ঠরোধ করে রেখেছিল। পাঠক কোনো বিষয়কে ‘বিরক্তিকর’ বা ‘ভীতিকর’ মনে করে বিষয়টি ইন্টারনেটে আপলোড করলে আইন দিয়ে সেটিকে আপরাধ হিসেবে সাব্যস্ত করার আশঙ্কা ছিল। ৬৬(এ) ধারা ছিল আমাদের মতপ্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকার পরিপন্থী।
বর্তমানে সুপ্রিমকোর্ট এ মৌলিক অধিকারকে ঊর্ধ্বে তুলে ধরেছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে আজকের দিনের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় সমাজ বৈচিত্র্যময়। এদেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও লিঙ্গের মানুষ বাস করেন এবং তাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। এ মতভিন্নতা হচ্ছে আমাদের সমাজের যোগসূত্র। আমাদের দেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ চরিত্রের এটাই মূল বিষয়।
বেশিরভাগ ভারতীয় নাগরিকের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহারের সুযোগ আছে। ফলে তারা ইন্টারনেটের সঙ্গেও যুক্ত। ইন্টারনেট সবচেয়ে বেশি সহজলভ্য এবং বিস্তৃত যোগাযোগ মাধ্যম। বিভিন্ন মত ও চিন্তা প্রকাশে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। একই কথা বা মত ইন্টারনেটে না বলে যদি মিডিয়ায় (সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি) প্রকাশ হতো তাহলে সেটা আইনি সমস্যায় পড়ত না। এ হচ্ছে ৬৬(এ) ধারার কাজ। নিজেকে প্রকাশ করার জন্য ইন্টারনেট খুবই জনপ্রিয় মাধ্যম। আর এ নিজস্ব মতপ্রকাশ আমাদের অধিকার যা অবশ্যই লালন এবং রক্ষা করতে হবে।
হাফিংটন পোস্ট এবং এনডিটিভি অবলম্বনে
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
April
(816)
-
▼
Apr 04
(35)
- বিদ্যুতের যন্ত্রণা, পানির কষ্ট by অরূপ দত্ত
- ভারত বিদ্বেষ নয়, আত্মমর্যাদাবোধের লেখা by গোলাম মো...
- সম্পাদিত পরমাণু চুক্তি নিয়ে ইরানের প্রেসিডেন্টের ব...
- নির্বাচনের এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি
- বিমান বিধ্বস্ত: প্রশিক্ষণার্থী পাইলটদের ঢাকায় তলব ...
- আইনেও প্রার্থিতা ফেরত পাওয়ার সুযোগ আছে by সিরাজুস ...
- সিটি নির্বাচনে স্বস্তি, তারপর? by আবুল মোমেন
- গীতা প্রতিযোগিতায় জয়ী মুসলিম ছাত্রী
- পোশাক পরিবর্তনে গিয়ে গোপন ক্যামেরার শিকার ভারতের শ...
- আজমল-জুনায়েদকে নিয়ে আসছে পাকিস্তান
- মঞ্চ হল অভিনয়ের আদর্শ জায়গা
- এশিয়ায় গণতন্ত্রের বিচার by ইউরিকো কোইকি
- দুধারি তলোয়ার by বিশ্বজিৎ চৌধুরী
- 'সিভিল সমাজ প্রায় ধ্বংস করে দেয়া হয়েছে' - সাক্ষাৎক...
- একদিকে গ্যাসের ঘাটতি, অন্যদিকে অপচয় by অরুণ কর্মকার
- দিনে গড়ে ১৫ খুন by নুরুজ্জামান লাবু
- সিটি নির্বাচনে আচরণবিধি- মন্ত্রীর অসংযমী কথাবার্তা...
- পরমাণু কর্মসূচি নিয়ে ঐতিহাসিক সমঝোতা- ইরান ছাড় দে...
- শ্রেয়া সিঙ্ঘালের লড়াই by শানজিদ অর্ণব
- পৃথিবীর বিষণ্নতম দেশ by হাসান ফেরদৌস
- টেস্ট কেস এবং নয়া নির্বাচন by সাজেদুল হক
- শেয়ারের কোটি টাকাই কাল হলো শীতাংশু পরিবারের by রুদ...
- গ্রেপ্তারি পরোয়ানা ৩৮ দিনেও থানায় যায়নি! by শরি...
- গাইড বইয়ে আটকে যাচ্ছে সৃজনশীলতা by মোহসিনা হোসাইন
- সিটি নির্বাচন ও আমাদের ভাবনা by নজরুল ইসলাম
- কালচে পাট হবে সোনালি আঁশ by আশরাফুল ইসলাম
- যেখানে রণাঙ্গনকে ভাগ করা হয় ১১ সেক্টরে
- ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ভূমিকা কতটা ইতিবাচক? by ...
- যশোরে চরম দুঃসময়ে তিন বাল্যবন্ধু
- টাকা থাকলে দেখিয়ে দিতেন পুতিন by শরিফুল ইসলাম ভূঁ...
- ইয়েমেনের মৃত্যুকূপে কাঁদছেন বাংলাদেশীরা by মিজানুর...
- বিষের খাদ্য, খাদ্যের বিষ- গুরুতর স্বাস্থ্যবিপদে বা...
- চরাঞ্চলের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি
- ক্যামেরা লেন্সকে অস্ত্র ভেবেছিলো শিশুটি -বিবিসি বাংলা
- বিরোধী প্রার্থীদের বাড়ি বাড়ি পুলিশের হানা by কাফি ...
-
▼
Apr 04
(35)
-
▼
April
(816)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...














