Tuesday, January 3, 2012

সাংসদের হাতে সাংবাদিকদের মার খাওয়ার অভিযোগ

বেসরকারি টিভি চ্যানেল আরটিভির দুই প্রতিবেদককে মারধরের অভিযোগ উঠেছে সাংসদ কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে। তবে সাংসদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সাংবাদিকেরা তাঁর ছবি তুলতে গেলে তিনি কেবল তাঁদের ক্যামেরা হাত দিয়ে সরিয়ে দেন। ওই সাংবাদিকদের একজন ওসমান গণি জানান, মনিপুর উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত ভর্তি ফি আদায় করা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে তাঁরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ মারধরের

পুলিশ বাহিনীতে ‘এ’ গ্রেডভুক্ত পাঁচটি নতুন পদ-পরিদর্শক প্রথম শ্রেণী ও এসআই দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনীতে ‘এ’ গ্রেডভুক্ত পাঁচটি নতুন পদ (সচিব পদমর্যাদা) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এই বাহিনীতে ‘এ’ গ্রেডভুক্ত দুটি পদ (আইজিপি ও পুলিশ বাহিনীর সমন্বয়ক) রয়েছে। এ ছাড়া পরিদর্শক পদ প্রথম শ্রেণী এবং উপপরিদর্শক পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজারবাগে বার্ষিক পুলিশ সপ্তাহ ২০১২-এর

সিরিয়ায় গোলাগুলি বন্ধে আরব লিগের আহ্বান

রব লিগের সেক্রেটারি জেনারেল নাবিল আল-আরাবি সিরিয়ায় গোলাগুলি বন্ধের আহ্বান জানিয়েছেন। সেখানে গুপ্ত হামলার হুমকির মুখে সতর্কতা হিসেবে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়ার শহরগুলো থেকে সেনাবাহিনীর ট্যাংক, বড় কামান, গোলন্দাজ বাহিনী—সব সরিয়ে নেওয়া হয়েছে। সহিংসতা বন্ধে আরব লিগ উপস্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে প্রায় ৬০ জন পর্যবেক্ষক সিরিয়ায় রয়েছেন। বিবিসির প্রতিনিধিরা

রোডমার্চ বানচালের ষড়যন্ত্র করছে সরকার: ফখরুল

রকার বিএনপির চট্টগ্রাম রোডমার্চ বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথসভা শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক মনোভাব দেখিয়ে রোডমার্চ সফল করতে সরকারের সহায়তা চান। মির্জা ফখরুল জানান, ৮ জানুয়ারি ঢাকা থেকে রোডমার্চ শুরু হবে। পরদিন চট্টগ্রামের

১৭ জানুয়ারি সব বিদ্যুৎকেন্দ্র ঘেরাও করবে জাতীয় কমিটি

গামী ১৭ জানুয়ারি দেশের সব বিদ্যুৎকেন্দ্র ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওই দিন ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। গত ২৯ ডিসেম্বর জাতীয় কমিটির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুৎসংকট সমাধানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে

দুর্ঘটনার পর মাইক্রোবাসে আগুন লেগে নিহত ৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল সোমবার যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের আরোহী যুবলীগ-ছাত্রলীগের নেতাসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগের নেতাসহ আটজন। নিহত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫), সহসভাপতি

স্বাধীনতার ৪০ বছর-তোমাদের এ ঋণ শোধ হবে না

৭২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। হাবিবুর রহমান, বীর উত্তম জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও যুদ্ধ করেছেন তিনি মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা অবস্থানের দিকে বেপরোয়াভাবে এগিয়ে আসছে একদল পাকিস্তানি সেনা। হাবিবুর রহমান মেশিনগান দিয়ে গুলি করে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছেন। কিন্তু কোনো বাধাই পাকিস্তানি সেনারা মানছে না। অপ্রতিরোধ্য তারা। এমন সময় হাবিবুর রহমানের মেশিনগানের গুলি শেষ

লাল-হলুদ ক্যান্ডিকর্ন by ফারুখ আহমেদ

নির্মেঘ নীল আকাশ। সকালবেলা মোটরসাইকেল চালিয়ে রমনা উদ্যানে চলে যাই। শিমুল-শ্যাডের সামনে একদল উদ্যান-পরিচর্যাকারী ঝরাপাতা একত্র করছেন। উদ্যান তখন সরগরম প্রাতর্ভ্রমণকারীদের পদচারণে। শীতে এ উদ্যানে ফুলের দেখা ঠিক তেমন একটা পাওয়া যায় না। রমনা ছেড়ে পুরান ঢাকার বলধা গার্ডেনে যাই। এখানে সাইকি ভাগ হয়ে সিবিলিতে গিয়ে ফুলের দেখা পাই। ফুলটি গত শীতেই প্রথম বলধা গার্ডেনে দেখি। এক বছরে আর কোথাও দেখিনি।

জেরায় সাক্ষী মোস্তফা-এক দেলোয়ার হোসেন শিকদারকে চেনেন তিনি সাঈদী

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মো. মোস্তফা হাওলাদার বলেছেন, তিনি একজন দেলোয়ার হোসেন শিকদারকে চেনেন। তিনি বর্তমানে সাঈদী। আর কোনো দেলোয়ার শিকদারকে তিনি চেনেন না। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সোমবার জেরায় আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন চৌধুরীর

দরপত্র মূল্যায়নের আগেই সিদ্ধান্ত? by অনিকা ফারজানা

রপত্র মূল্যায়নের প্রক্রিয়া শেষ না করেই আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স কাকে দেওয়া হবে, সরকার সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একাধিক সূত্র প্রথম আলোর কাছে এ কথা উল্লেখ করে বলেছে, এবারের লাইসেন্সগুলো মূলত ‘রাজনৈতিক ঘনিষ্ঠতার ভিত্তিতে’ দেওয়া হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ডাকা দরপত্রে আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্সের দরপত্র জমা পড়েছে ১৫৩টি। এর মধ্যে আইজিডব্লিউ

ফিলিপাইনে বর্ষবরণের সময় আহত ৫০০

মানবজমিন ডেস্ক: নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করতে গিয়ে ফিলিপাইনে আতশবাজির বিস্ফোরণ ও বিক্ষিপ্ত বন্দুকের গুলিতে কমপক্ষে ৫০০ লোক আহত হয়েছেন। বহু শিশুও আহত হয় এতে। অসাবধানতা ও অতি উচ্ছ্বাসের কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে নববর্ষ উদযাপনের ক্ষেত্রে বহু আগে থেকেই সতর্ক থাকার প্রচারণা চালানো হলেও কাজ হয়নি। এ ঘটনায় সারা দেশের হাসপাতালের জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। আতশবাজির বিস্ফোরণে আকাশ প্রায় ধোঁয়ায় ঢেকে যায়। এজন্য প্রায় ১২টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী এনরিক ওনার বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আতশবাজির বিস্ফোরণে ৪৫৪ জন ও বিক্ষিপ্ত বুলেটের আঘাতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগগুলোয় তিল ধারণের ঠাঁই ছিল না।

৩ হাজার মানুষের মধ্যে এইডস ছড়িয়েছে এক মার্কিনি

মানবজমিন ডেস্ক: মরণব্যাধি এইডসে আক্রান্ত ৫১ বছর বয়সী এক মার্কিনি অনিরাপদ যৌন সম্পর্ক গড়ে হাজারো নারী-পুরুষের মধ্যে এইডসের জীবাণুবাহী এইচআইভি পজিটিভ ভাইরাস ছড়িয়েছে। এ খবর দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, এইডস আক্রান্ত ডেভিড ডিন স্মিথ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিশিগানের এক পুলিশ স্টেশনে আত্মসমর্পণকালে গত কয়েক বছরে প্রায় ৩ হাজার নারী-পুরুষের সঙ্গে অনিরাপদ শারীরিক সম্পর্ক গড়েছেন বলে দাবি করেন। স্মিথের মামলার এক তদন্তকারী গোয়েন্দা জানিয়েছেন, মানুষকে হত্যা করতে সে ইচ্ছানুসারে ও সুপরিকল্পিতভাবে এ ভাইরাস ছড়িয়েছে। তবে কখন তার শরীরে এইডসের জীবাণু ধরা পড়েছিল তা পরিষ্কার নয়। কিন্তু মানুষের সঙ্গে অবাধ ও অনিরাপদ দৈহিক সম্পর্ক স্থাপনকালে স্মিথ ভালভাবেই তার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। হাজারো নারী-পুরেষের মাঝে এইডস ছড়ানোর দাবি করলেও তার বিরুদ্ধে কেবল দু’জনের সঙ্গে তাদের অজ্ঞাতসারে অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে।

সার্র্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক: আসক

স্টাফ রিপোর্টার: কিছুটা অগ্রগতি হলেও গত বছর দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণপিটুনিতে হত্যা এবং গুপ্তহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত বছরের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে   পৃষ্ঠা ১৭ কলাম ৪
তিনি এ কথা বলেন। আসক-এর তথ্য অনুযায়ী, ২০১১ সালে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে কিংবা তাদের হেফাজতে ১০০ জনের মৃত্যু হয়েছে, গণপিটুনিতে মারা গেছেন ১৩৪ জন, উত্ত্যক্ততার কারণে আত্মহত্যা করেছেন ৩৩ জন এবং এর প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন ২৩ জন। এছাড়া রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে ৫৬ জনের এবং সীমান্তে বিএসএফ কর্তৃক ৩৯ জন বাংলাদেশী নিহত হওয়ার পাশাপাশি ৬৪ জন আহত এবং ৩০ জন অপহরণ হয়েছেন বলে আসক জানায়। নিখোঁজ বা গুপ্তহত্যা ২০১১ সালে অপরাধের নতুন প্রবণতা হিসেবে দেখা দিয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতন বন্ধে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, যারা এসব ঘটাচ্ছে তাদের বিচারের আওতায় এনে রাষ্ট্র এসব প্রশ্নের উত্তর দিতে পারতো। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তাদের অগের ধারা বজায় রেখে শক্তিশালী কিংবা প্রভাবশালীদের বাহিনী হিসেবে কাজ করছে। এ থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। সীমান্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যার জন্য দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করে তিনি বলেন, সরকার এমন কোন জোরালো পদক্ষেপ নিতে পারেনি, যাতে ভারত এ হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হয়। জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা হলেও একে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। কমিশন ৬৮ জন জনবলের প্রয়োজন জানালেও সরকার এখনও পর্যন্ত ২৮ জন কর্মী নিয়োগ দিয়েছে। এ ক্ষেত্রে আমরা ধরে নেবো, সরকারেরই রাজনৈতিক সদিচ্ছা নেই যেন তারা ভালভাবে কাজ করতে পারে। আসক-এর মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় বিডিআর জওয়ানদের বিচার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গেও আশঙ্কা প্রকাশ করা হয়। এছাড়া রাজনৈতিক কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেয়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, রাজনৈতিক বিবেচনায় মৃত্যুদণ্ডাদেশ ও মামলা প্রত্যাহার এবং সারা দেশে ৩০৪ জন সাংবাদিকের ওপর নির্যাতনের বিষয়টিগুলোও উঠে আসে। ২০১১ সালে কারা  হেফাজতে ১১৬ জনের মৃত্যু হয়েছে জানিয়ে আসক বলছে, এ সংখ্যা আগের বছরের তুলনায় বেশি। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে সুলতানা কামাল বলেন, দক্ষতা, যোগ্যতা দিয়ে ট্রাইব্যুনালকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসক-এর সভাপতি ড. হামিদা হোসেন। পর্যালোচনা উপস্থাপন করেন আসক-এর তদন্ত ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক নূর খান।

বীর আর্টেমিসিয়া

লা হয়, নারীরা অবলা, দুর্বল। কিন্তু ইতিহাস তা বলে না। কালে কালে পৃথিবীতে এমন কিছু নারী আবির্ভূত হয়েছিলেন, যারা সভ্যতা বিকাশে রেখেছেন অনন্য ভূমিকা। প্রয়োজনের তাগিদে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে অবস্থান করেছেন, হাতে তুলে নিয়েছেন অস্ত্র। বীরদর্পে যুদ্ধ করে মাতৃভূমির মর্যাদা রেখেছেন সমুজ্জ্বল। দেশের জন্য তাদের সেই বিরল ভূমিকার কথা ইতিহাসে লিপিবদ্ধ আছে স্বর্ণাক্ষরে। এমনই এক বীর নারীর নাম প্রথম আর্টেমিসিয়া। খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে তিনি

চীনে ফের বার্ড ফ্লু আতঙ্ক ১ জনের মৃত্যু

মানবজমিন ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনঝেন অঞ্চলে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর ফলে ১৮ মাস পর নতুন করে সেখানে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ ঘটলো। এ ঘটনা প্রকাশের পরপরই চীনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এদিকে কর্তৃপক্ষ এ ঘটনার কিছুদিন আগেই দুটি মৃত পাখিকে পরীক্ষা করে বার্ড ফ্লুর এইচ ফাইভ এন১ এভিয়ান ভাইরাসের উপস্থিতি শনাক্ত করার পর হংকংয়ে বেশ কয়েক হাজার পাখি মেরে ফেলার নির্দেশ দিয়েছিল।
এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত পেশায় বাস-চালক ওই ব্যক্তিকে গত রোববার  হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শরীরে বার্ড ফ্লুর ভাইরাস ধরা পড়ে। শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রত্যঙ্গ বিকল হয়ে মারা যান তিনি। আক্রান্ত ওই ব্যক্তি গত কয়েক মাসে শেনঝেন প্রদেশের বাইরে গাড়ি চালাননি। তবে তিনি সেখানে প্রায় ১২০ জনের সংস্পর্শে এসেছিলেন বা মেলামেশা করেছিলেন, এমন খবরে জনমনে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশের সহায়তা চেয়ে চট্টগ্রাম বিএনপির চিঠি

৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রামে বিএনপির রোডমার্চ ও পলোগ্রাউণ্ডের জনসভায় সার্বিক নিরাপত্তাসহ  রোডমার্চের প্রচারণায় পুলিশ প্রশাসনের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে নগর বিএনপি। সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো.আবুল কাশেমের সঙ্গে দেখা করে বিএনপি নেতারা চিঠি হস্তান্তর করেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে রোডমার্চ সামনে রেখে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধসহ বিনা বাধায় প্রচারণা চালানো এবং দলীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে চালাতে পুলিশ প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। এ সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ানসহ দলের  জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

ঘৃণাকারীকে উৎসর্গ করে গান লিখলেন অভিষেক

ঘৃণাকারীকে উৎসর্গ করে গান লিখলেন অভিষেক বচ্চন। সমপ্রতি ‘লাভ টু হেট ইউ’ অনুষ্ঠানে এসে অভিষেক জানান তিনি গান লিখবেন। কিন্তু তখনই  অনুষ্ঠানের সঞ্চালক অর্জুন রামপাল তাকে প্রশ্ন করেন কার জন্য গান লিখবেন?  অভিষেক জানান, তার কাজ, তার অভিনয় যে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকে নিয়েই গান লিখবেন তিনি। আর অর্জুন রামপালের ওই অনুষ্ঠানে অভিষেকের সবচেয়ে বড় ঘৃণাকারীকেও খুঁজে আনা হয়েছিল। তার নাম প্রতীক্ষা। তিনি অভিষেকের কোন কাজই আজ পর্যন্ত পছন্দ করতে পারেননি। তিনি অভিযোগ করেন, শুধু অমিতাভের ছেলে হওয়ার কারণেই বলিউডে এখনও টিকে আছেন অভিষেক। অন্যদিকে অনুষ্ঠানে অভিষেক জানান, প্রতীক্ষার এ অভিযোগ তাকে ভবিষ্যতে আরও পরিশ্রমী ও সচেতন হতে সাহায্য করবে। এজন্য ওই অনুষ্ঠানেই তিনি প্রতীক্ষাকে উৎসর্গ করে একটি গান লেখেন। তিনি এ-ও জানান, এখন থেকে যে কোন নতুন কাজ করার আগে অবশ্যই প্রতীক্ষার কথা একবার ভেবে নেবেন। তা নতুন কোনো ছবিতে অভিনয় অথবা নতুন লেখা গানই হোক না কেন।

৪ সেতুর টোল আদায়ে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরব সেতু, নারায়ণগঞ্জের কাঞ্চন সেতু, নরসিংদীর ঘোড়াশাল সেতু ও চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে। কম্পিউটারাইজড  পৃষ্ঠা ৮ কলাম ৪
পদ্ধতিতে টোল আদায় ও অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ওএন্ডএম) সংক্রান্ত দরপত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ও সরকারের নিয়ম-নীতি মানা হয়নি অভিযোগ করে বলা হয়েছে- এ কারণে সরকার প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। গতকাল দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসব অভিযোগ দায়ের করা হয়েছে।  অভিযোগে বলা হয়েছে, সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা বিশেষ সুবিধার বিনিময়ে অবৈধভাবে টোল আদায়কারী প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করছেন। এখন কেবল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুমোদনের অপেক্ষা। দুদক সূত্র জানিয়েছে, ভৈরব, ঘোড়াশাল ও কাঞ্চন সেতুর টোল আদায়ের জন্য চলতি বছরের ১৪ই আগস্ট গোপনে দরপত্র আহ্বান করা হয়। সাধারণ ঠিকাদাররা যাতে ৭০ কোটি টাকার এ কাজের টেন্ডারের তথ্য জানতে না পারেন সেজন্য অন্ডারগ্রাউন্ড পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে। টেন্ডার দাখিলের শেষ সময় ছিল ২৫শে আগস্ট। এ ক্ষেত্রে সময় দেয়া হয় মাত্র ৮ কার্য দিবস। প্রাক টেন্ডার মিটিং-এর ঘরেও কোন তারিখ ও সময় ছিল না। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা সিপিটিইউ ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর ফলে বেশির ভাগ পেশাদার ঠিকাদার বিষয়টি জানতে পারেননি। এছাড়া এসব কাজের মেইনটেন্যান্স ব্যয় বাবদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গত বছরের তুলনায় অনেক বেশি টাকা দেয়া হয়। গত অর্থবছরে রেজা কনস্ট্রাকশনকে ভৈরব সেতুর টোল আদায়ের কাজ ৮ কোটি ৫৮ লাখ টাকা দেয়া হলেও এবার একই কাজ দেয়া হচ্ছে ৩৬ কোটি টাকায়। একইভাবে এম.এম. বিল্ডার্সকে ঘোড়াশাল সেতুর কাজ ৩ কোটি ৯৯ লাখ টাকায় দেয়া হলেও এবার এই কাজ দেয়া হচ্ছে ১৮ কোটি টাকায়। একইভাবে কাঞ্চন ব্রিজের ক্ষেত্রে শতকরা ৩০০ ভাগ বেশি দরে কাজ দেয়া হচ্ছে। এসব দুর্নীতি ও অনিয়মের কথা জানতে পেরে নরসিংদী-৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ার আশরাফ খান তার নির্বাচনী এলাকায় অবস্থিত ঘোড়াশাল সেতুর টোল আদায়ের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কাছে নিজের প্যাডে একটি ডিও লেটার দেন। তিনি সরকারি নিয়ম অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগের অনুরোধ জানান। একই ভাবে ৩য় কর্ণফুলী সেতুর টেন্ডার দেয়া হয়েছে। সেতুর প্রকল্প পরিচালক গত ১০ই জুলাই টোল আদায়ের দরপত্র আহ্বান করেন। উক্ত কাজের দরপত্র কেনা ও জমা দেয়ার শেষ দিন ছিল গত ২১শে জুলাই। এত বড় কাজের জন্য দরপত্র দাখিলের সময় দেয়া হয় মাত্র ১৯ কার্যদিবস। এছাড়া দরপত্রে বিদেশী প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। সূত্র জানায়, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির বিষয়টি জানতে পেরে সাবেক যোগাযোগ মন্ত্রী ও বর্তমান  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ওই সব কাজের অনুমোদন দেননি। তিনি সওজ-এর প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুসকে সরকারি নিয়ম মেনে আবারও দরপত্র আহ্বানের নির্দেশ দেন। একই সঙ্গে তৃতীয় কর্ণফুলী সেতুর অনিয়ম তদন্তের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ) রাজ খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ভৈরব, ঘোড়াশাল ও কাঞ্চন সেতুর অনিয়মের বিষয়ে কোন তদন্ত ছাড়াই কার্যাদেশ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।

ঘৃণাকারীকে উৎসর্গ করে গান লিখলেন অভিষেক

ঘৃণাকারীকে উৎসর্গ করে গান লিখলেন অভিষেক বচ্চন। সমপ্রতি ‘লাভ টু হেট ইউ’ অনুষ্ঠানে এসে অভিষেক জানান তিনি গান লিখবেন। কিন্তু তখনই  অনুষ্ঠানের সঞ্চালক অর্জুন রামপাল তাকে প্রশ্ন করেন কার জন্য গান লিখবেন?  অভিষেক জানান, তার কাজ, তার অভিনয় যে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকে নিয়েই গান লিখবেন তিনি। আর অর্জুন রামপালের ওই অনুষ্ঠানে অভিষেকের সবচেয়ে বড় ঘৃণাকারীকেও খুঁজে আনা হয়েছিল। তার নাম প্রতীক্ষা। তিনি অভিষেকের কোন কাজই আজ পর্যন্ত পছন্দ করতে পারেননি। তিনি অভিযোগ করেন, শুধু অমিতাভের ছেলে হওয়ার কারণেই বলিউডে এখনও টিকে আছেন অভিষেক। অন্যদিকে অনুষ্ঠানে অভিষেক জানান, প্রতীক্ষার এ অভিযোগ তাকে ভবিষ্যতে আরও পরিশ্রমী ও সচেতন হতে সাহায্য করবে। এজন্য ওই অনুষ্ঠানেই তিনি প্রতীক্ষাকে উৎসর্গ করে একটি গান লেখেন। তিনি এ-ও জানান, এখন থেকে যে কোন নতুন কাজ করার আগে অবশ্যই প্রতীক্ষার কথা একবার ভেবে নেবেন। তা নতুন কোনো ছবিতে অভিনয় অথবা নতুন লেখা গানই হোক না কেন।
ঘৃণাকারীকে উৎসর্গ করে গান লিখলেন অভিষেক

বুয়েটের ৩ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ১৯ ঘণ্টা পর প্রো-ভিসি মুক্ত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ অর্ধ শতাধিক শিক্ষক ১৯ ঘণ্টা পর অবরোধ থেকে মুক্ত হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির জরুরি    পৃষ্ঠা ৮ কলাম ৪
বৈঠক বসেছে। সিনিয়র এক ছাত্রকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এসএম নজরুল ইসলাম বিশেষ ক্ষমতাবলে গতকাল তাদের সাময়িক বহিষ্কার করেন। বহিষ্কৃতরা হলেন- মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র সুজিত সাহা (সুজিত), একই বিভাগের ছাত্র সাইফুল্লাহ শিকদার (মিঠুন) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফ রায়হান (দ্বিপ)। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখনও অবরোধ তুলে নেয়নি। শনিবার বিকাল চারটা থেকে টানা তাদের অবরোধ চলছে। ঘটনা তদন্তে সাবেক ডীন অধ্যাপক আবদুর রশিদকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আজকের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শনিবার শেষ বর্ষের ছাত্র তৌসিফ আহমেদকে মারধর করে মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র সুজিত সাহা, একই বিভাগের ছাত্র সাইফুল্লাহ শিকদার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফ রায়হান। এরা তিনজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তৌসিফকে হকিস্টিক ও রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত করা হয়। এতে তার পা ভেঙে যায়। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ৩ ছাত্রলীগ কর্মীকে স্থায়ী বহিষ্কারের দাবি জানায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রদের অবস্থান বাড়তে থাকে। তারা তাদের দাবি আদায়ে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক হাবিবুর রহমানসহ অর্ধ শতাধিক শিক্ষককে অবরোধ করে। ভিসি ক্যাম্পাসের বাইরে থাকায় কোন সিদ্ধান্ত নিতে পারেননি প্রো-ভিসি। প্রো-ভিসি দায়ীদের বহিষ্কারের বিষয়ে শিক্ষার্থীদের বললেও তারা মেনে নেয়নি। টানা তাদের অবস্থান  চলে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ভিসি তিন ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার (৬ মাস) করে তদন্ত কমিটি গঠন করেন। এরপর প্রো-ভিসির কার্যালয়ের সামনে থেকে সাময়িক সময়ের জন্য অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। প্রো-ভিসি শিক্ষকদের নিয়ে সকাল ১১টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যান। প্রো-ভিসি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ক্যাম্পাস এখনও স্বাভাবিক হয়নি। ছাত্রদের অবস্থান রয়েছে। তবে এখন শিক্ষার্থীর সংখ্যা কম বলে জানান তিনি। প্রো-ভিসি বলেন, আমার সঙ্গে ৪০-৫০ জন শিক্ষক আটকা পড়েছিলেন। শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছে। এখনও তারা অবস্থান করছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক আমিনুল ইসলাম পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনিও প্রো-ভিসির সঙ্গে অবরুদ্ধ ছিলেন। তিনি শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে প্রো-ভিসি ও  রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি জানিয়েছেন, ছাত্রদের এ ধরনের আচরণে খুব কষ্ট পেয়েছি। তাই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। ঘটনা তদন্তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবদুর রশিদ সরকারকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক এম শহিদুল হাসান ও অধ্যাপক সাইদুর রহমান। কমিটিকে আজ রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটি গঠনের পরপরই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক এসএম নজরুল ইসলাম। ভিসি বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান দেখিয়ে ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে বোর্ড অব রেসিডেন্ট অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি পরবর্তী শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। র‌্যাগ ডে উপলক্ষে গত বুধবার আয়োজিত কনসার্টে পেছন থেকে সামনে যাওয়াকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার তাদের মধ্যে বিষয়টির মীমাংসা হয়ে যায়। এরপরও শনিবার দুপুরে ছাত্রলীগের ওই তিন কর্মী তৌসিফকে পেটায়। ওই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে প্রায় ১২০০ শিক্ষার্থী। ছাত্রদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ওই তিন ছাত্রের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার পূর্ব পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা  রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের আশেপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গতকাল সন্ধ্যায় ৬টায় ডিসিপ্লিনারি কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। ভিসি অধ্যাপক এসএম নজরুল ইসলাম জানান, ঘটনা যাতে আর অবনতির দিকে না যায় সেজন্যই বৈঠক ডাকা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

রেলের সঙ্গে জাইকা’র দ্বন্দ্ব মেট্রোরেল নাও হতে পারে

আশরাফ খান: পদ্মা সেতুর মতো মেট্রোরেলও অনিশ্চিত হয়ে পড়েছে। পদ্মা সেতুর ক্ষেত্রে অন্তরায় হয়েছে বিশ্বব্যাংক। আর মেট্রোরেল প্রকল্পে বাধা এলো সরকারের দিক থেকেই। রেল মন্ত্রণালয় চাইছে, বাংলাদেশ রেলওয়েই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনা করবে। উন্নয়ন সহযোগী জাইকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তা হবে না। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জাইকা’র সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী মেট্রোরেলের জন্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসি) গঠন করতেই হবে। মেট্রোরেলের জন্য এরই মধ্যে   পৃষ্ঠা ১৭ কলাম ৪
 স্পেশাল প্রজেক্ট অর্গানাইজেশন (এসপিও) গঠন করা হয়েছে। একেই ডিএমটিসিতে রূপান্তর করা হবে। কিন্তু বাংলাদেশ রেলওয়ে এটা মানতে রাজি নয়। বলেছে, মেট্রোরেল পরিচালনার জন্য রেলওয়েই উপযুক্ত সংস্থা। জাইকা বলেছে, ডিএমটিসি গঠন করা না হলে তারা মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন সম্পর্কে দ্বিতীয় চিন্তা করবে। মার্চে তারা ঋণচুক্তি স্বাক্ষর না-ও করতে পারে।
ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড ও জাইকা সূত্রে জানা যায়, ডিপোর স্থান ও সংসদ ভবনের পাশ দিয়ে রুট নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হলেও উদ্ভূত পরিস্থিতি প্রকল্পটি অনিশ্চিত করে তুলেছে। এ জটিলতার অবসানে সর্বোচ্চ পর্যায়ে হস্তক্ষেপ জরুরি হয়ে দেখা দিয়েছে। গত ২৯শে ডিসেম্বর ও ৩০শে ডিসেম্বর ছুটির দিনেও রেলওয়ে কর্তৃপক্ষ ডিটিসিবি সড়ক বিভাগ ও জাইকা’র সভায় প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ নির্ধারণে রেলের প্রস্তাবে একমত হওয়া সম্ভব হয়নি। ইতিপূর্বে সম্পাদিত সমঝোতা স্মারকে ডিটিসিবিকে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালনার জন্য ডিএমটিসি গঠনের কথা বলা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের কোম্পানির মাধ্যমে মেট্রোরেল পরিচালিত হচ্ছে। রেলওয়ে এখন এর সঙ্গে দ্বিমত করে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ ও মেট্রোরেল পরিচালনার দায়িত্ব নিতে চায়। জাইকা এর বিরোধিতা করে মেট্রোরেল পরিচালনায় রেলের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বলেছে, রেলওয়ে একটি লোকসানি প্রতিষ্ঠান। মেট্রোরেল হবে ব্যাপক জনস্বার্থ সংশ্লিষ্ট লাভজনক একটি প্রতিষ্ঠান। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করতে পারবে। একটি লোকসানি প্রতিষ্ঠান দিয়ে মেট্রোরেল পরিচালনার যুক্তি নেই। তাছাড়া, সব দেশেই এ জন্য পৃথক কোম্পানি থাকে। মেট্রোরেল শহরাঞ্চলের ট্রান্সপোর্ট ব্যবস্থা, জাতীয় রেল ট্রান্সপোর্ট নয়। এ কারণে রেলওয়েকে এর দায়িত্ব দেয়ার সুযোগও নেই। মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের সবকিছু আলাদা। অপরদিকে রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রেল একটি ঐতিহ্যবাহী দক্ষ প্রতিষ্ঠান। শুধুমাত্র বিনিয়োগের অভাবে রেলকে লাভজনকভাবে পরিচালনা সম্ভব হচ্ছে না।
খসড়া মেট্রোরেল আইনেও পৃথক কোম্পানির প্রস্তাব করা হয়েছে। ৪৭ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা জরিপসহ তিন বছর ধরে জাইকা মেট্রোরেল নিয়ে কাজ করছে। আগামী বছরের অক্টোবর নাগাদ ফাইনাল ডিজাইনের কাজ শেষ হবে। এ বছরের শেষে কিংবা ২০১৩-এর শুরুতে বাস্তব নির্মাণকাজ শুরু করা হবে। উত্তরা থেকে মিরপুর-পল্লবী রোকেয়া সরণি-খামারবাড়ি ফার্মগেট-শাহবাগ-বাংলা একাডেমী, দোয়েল চত্বর-জাতীয় প্রেস ক্লাব হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের রুট চূড়ান্ত করা হয়েছে। সংসদ ভবনের পাশ দিয়ে মেট্রোরেল নেয়ার ব্যাপারে যে আপত্তি উঠেছিল তার সুরাহা হয়েছে। সংসদ ভবন এলাকায় মেট্রোরেল হবে পুরোপুরি সাউন্ড প্রুফ। ফাইনাল ডিজাইন এমনভাবে করা হচ্ছে যাতে সংসদ ভবনের সৌন্দর্য ব্যাহত না হয়। খামারবাড়ির এলাকার কোন ভবনও ভাঙতে হবে না।
জাইকা প্রথমে ১ দশমিক ৭ বিলিয়ন ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন এ প্রকল্পে ২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ দিতে সম্মতির কথা জানিয়েছে। সুদ নেবে মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ হারে। এত স্বল্প সুদে কোন উন্নয়ন সহযোগী দেশ, সংস্থা কর্তৃক বাংলাদেশকে ঋণ দেয়ার ঘটনা এই প্রথম। এ ঋণও ৪০ বছরে পরিশোধযোগ্য। এর মধ্যে গ্রেস পিরিয়ড ১০ বছর। সৃষ্ট জটিলতার অবসান ঘটিয়ে এখন ঋণ চুক্তি সম্পাদন নিয়েই সমস্যা দেখা দিলো। ডিএমটিসি নামে পৃথক কোম্পানি করা না হলে এই ঋণ না-ও দিতে পারে জাইকা। এ ব্যাপারে তারা সরকারের শীর্ষ পর্যায়েও কথা বলতে পারেন।

এবার টয়লেট পেপারে

পোস্টার, স্টিকার আর বিলবোর্ডে নিজেকে দেখে এতোদিন অনেক খুশি হতেন হ্যারি পটার ড্যানিয়েল রেডক্লিফ। কিন্তু কিছুদিন আগে থাইল্যান্ডের একটি হোটেলে হ্যারি পটারের ছবিওয়ালা টয়লেট পেপারের ব্যাপারে জানতে পেরে অবাক হয়ে গেলেন এ অভিনেতা।
তবে এ বিষয়টি নিয়ে ড্যানি অবাক হলেও কষ্ট পাননি মোটেও। বরং ব্যাপারটি তার কাছে অনেক অদ্ভুত এবং অভিনব মনে হয়েছে। সমপ্রতি রেডক্লিফ ‘দ্য সান’কে জানান, এই ‘পটার’ টয়লেট পেপারের খবর তিনি তার এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছেন। আর তার কাছে এটা জেনে মন্দ লাগছে না। কারণ, এমনটা হওয়া মানে হলো, এখনও মানুষ হ্যারি পটারকে ভুলে যায়নি। রেডক্লিফ বলেন, আমি শুধু এ ব্যাপারে শুনেছি, কিন্তু এখনও এটা দেখিনি। তবে এ ‘পটার’ টয়লেট পেপারকে কমপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করছি। কারণ, ‘পটার’ চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনে আশীর্বাদের মতো। তবে এখন পটার শেষ, আর এটাকে পুঁজি করে কে কি করলো তা আমার দেখার বিষয় না।

সূচক সামান্য কমেছে

লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরবৃদ্ধির পর গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূল্যসূচক সামান্য কমেছে। ব্যাংকিং খাতের শেয়ারের দর কমায় সূচকের এ নিম্নমুখী অবস্থার কারণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ছিল মিশ্রাবস্থা।ডিএসইতে বড় খাতগুলোর মধ্যে একমাত্র ব্যাংকিং খাতের প্রায় সব শেয়ারের দর কমেছে। ক্লোজিং প্রাইসের হিসেবে রোববারের তুলনায় গতকাল এ খাতের সার্বিক শেয়ার দর কমার হার ছিল ১

প্রেমিকের সঙ্গে এক ফ্ল্যাটে বিদ্যা!

ভারতের ইউটিভি প্রধান সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী বিদ্যা বালানের সম্পর্কের কথা সবারই জানা। নিজেদের প্রেমের কথা স্বীকারও করেছেন তারা। নতুন খবর হলো, প্রেমিকের সঙ্গে এবার থাকতে যাচ্ছেন বিদ্যা। আগামী মার্চ মাস থেকেই তারা একসঙ্গে এক ফ্ল্যাটে থাকবেন বলে গুঞ্জন শুরু হয়েছে। সিদ্ধার্থ ইতিমধ্যে ভারতের জুহুর তারা রোডে সাগরের পাশে একটি ফ্ল্যাট কিনেছেন বিদ্যার জন্য। ওই ফ্ল্যাটেই মার্চ মাসে তারা উঠতে যাচ্ছেন বলে জানা গেছে। এই ফ্ল্যাটের নাম সিদ্ধার্থ রেখেছেন পরিণীতা বিল্ডিং। বিদ্যা বালান অভিনীত প্রথম ছবি ‘পরিণীতা’র নামেই এর নাম রেখেছেন তিনি। অনেক দিন ধরেই বিদ্যাকে একটি স্মরণীয় উপহার দেয়ার পরিকল্পনা করছিলেন সিদ্ধার্থ। সেই ধারাবাহিকতায়ই বিদ্যার জন্য এই ফ্ল্যাট কিনেছেন তিনি। এ ফ্ল্যাটটি খুব শিগগিরই বিদ্যার নামে লিখে দিতে যাচ্ছেন সিদ্ধার্থ। বিদ্যা বালান নিজেও সাগরের পাশে অবস্থিত এ ফ্ল্যাটটি বেশ পছন্দ করেছেন। বর্তমানে এটি গোছানোর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ। মার্চের মধ্যেই ফ্ল্যাট বিদ্যাকে বুঝিয়ে দেবেন তিনি। আর তখন থেকেই এ ফ্ল্যাটেই সিদ্ধার্থ-বিদ্যা উঠতে যাচ্ছেন। বিয়ের আগে সিদ্ধার্থ-বিদ্যার এ সিদ্ধান্তে বেশ সমালোচনাও শুরু হয়েছে। ‘দ্য ডার্টি পিকচার’-এর ব্যাপক সফলতার পর এখন বিদ্যা শুটিং করছেন বেশ কয়েকটি নতুন ছবির। এসব ছবির কাজ মার্চে শেষ হলেই খানিকটা অবসর পাবেন বিদ্যা। আর তখনই সিদ্ধার্থের সঙ্গে অবসর সময়টা বিদ্যা কাটাবেন সাগর তীরের এ ফ্ল্যাটে।

এবার উল্টো ঘটনা

গত বছরটা শুধু ঝামেলাতেই কেটেছে লিন্ডসে লোহানের। মামলা, জেল-জরিমানা, শাস্তি ভোগ-কত কি দুরবস্থাতেই না পড়তে হয়েছে তাকে। অথচ ২০১২ শুরু হতেই এবার উল্টো ঘটনা ঘটছে তার বেলায়। এবার লোহানই মামলা করতে যাচ্ছেন অন্যের বিরুদ্ধে। আর তিনি তা করতে যাচ্ছেন দুবাইয়ের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে। এ প্রসঙ্গে লোহানের মুখপাত্র স্টিভ হনিং ডেইলি স্টার ডট কো ডট ইউকে-কে জানিয়েছেন, ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি দুবাইয়ের একটি ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে লিন্ডসে লোহানের নাম ব্যবহার করেছে। অথচ লোহান ক্যালিফোর্নিয়ায় ইংরেজি নববর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দুবাইয়ে যাওয়ার কোন পরিকল্পনা তার ছিল না। এমনকি সেখানে যাওয়ার কোন ভবিষ্যৎ পরিকল্পনাও তার নেই। সুতরাং ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পুরো বিষয়টিই ছিল মিথ্যা। তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছেন লোহান।

এবার সানজিদা প্রীতি

স্টাফ রিপোর্টার: ফারিয়া হোসেন রচিত ও আরিফ খান পরিচালিত এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চাঁদ ফুল অমবশ্যা’তে এবার অভিনয় করছেন টিভি পর্দার আলোচিত অভিনেত্রী সানজিদা প্রীতি। ইতিমধ্যে এই নাটকে তার অভিনয়ের সব বিষয়ই পাকাপাকি হয়েছে। নাটকটিতে লাক্স তারকা অর্ষার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। অর্ষার শিডিউল জটিলতার মধ্য দিয়ে বেশ বিড়ম্বনার মধ্যে পড়তে হয় নাটকটির পুরো শুটিং ইউনিটকে। সে কারণেই ইতিমধ্যে নাটক থেকে বাদ দেয়া হয়েছে তাকে। তার স্থলে এই চরিত্রটি এখন করবেন সানজিদা প্রীতি। ১০৪ পর্বের এই ধারাবাহিকটির শুটিংয়ে খুব শিগগিরই অংশ নিতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে নাট্যকার ফারিয়া হোসেন বলেন, শিডিউল ঠিকমতো না দিলে আসলে ভাল কাজ করা যায় না। বিশেষ করে ধারাবাহিক নাটকে শিডিউল ফাঁসিয়ে দিলে পুরো ইউনিটকেই ভুগতে হয়। সত্যি কথা বলতে শিডিউল বিড়ম্বনা থেকে মুক্তি পেতেই অর্ষার স্থলে সানজিদা প্রীতিকে নিয়েছি। এর বাইরে প্রীতি অভিনেত্রী হিসেবেও অনেক ভাল ভাল কাজ করছে। আশা করছি নাটকটিতে তার কাছ থেকে শতভাগ পাবো। এ নাটকে অভিনয় প্রসঙ্গে সানজিদা প্রীতি বলেন, অভিনয়ে প্রস্তাব করার আগেও সময় পেলেই এ নাটকটি আমি নিয়মিত দেখতাম। নাটকটির কাহিনী বেশ ভিন্নধর্মী। নাটকের প্রতিটি চরিত্রই ভিন্ন ভিন্ন মাত্রা পেয়েছে। আমি যে চরিত্রে কাজ করছি সেটি খুব স্ট্রং। তাই অভিনয় করার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছি। তবে অভিনয়ের সময় শুধু চরিত্রটি মাথায় রেখে নিজের মতো করে কাজ করবো। এই তো!

অগ্রগতি নেই বালামের চতুর্থ অ্যালবামের

স্টাফ রিপোর্টার: ওয়ারফেজ ব্যান্ডের অন্যতম সদস্য হিসেবে দীর্ঘদিন থাকলেও একক ক্যারিয়ারই বালামকে রাতারাতি আকাশছোঁয়া তারকাখ্যাতি এনে দিয়েছিল বছর চারেক আগে। ২০০৭ সালে প্রকাশিত এ শিল্পীর ক্যারিয়ারের সেলফ টাইটেলড প্রথম অ্যালবামটির সবক’টি গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। এরপর একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান বালামের অ্যালবাম প্রকাশে আগ্রহ প্রকাশ করে। অনেকটা তড়িঘড়ি তাই পরবর্তীতে নিজের দ্বিতীয় এবং তৃতীয় একক প্রকাশ করেন তিনি। কিন্তু ফলাফল ছিল উল্টো। প্রথম অ্যালবামে ব্যাপক তারকা খ্যাতি পাওয়া এই সংগীতশিল্পী ‘বালাম-২’ এবং ‘বালাম-৩’ অ্যালবামে শুধু পিছিয়েছেন, অগ্রগতি হয়নি একটুও। এ দুটি অ্যালবামের গানেই শ্রোতাদের একঘেয়েমিতার অভিযোগ ছিল বালামের বিরুদ্ধে। এ অভিযোগ মাথা পেতে নিয়েই চতুর্থ এককের কাজ নতুন উদ্যম নিয়ে শুরু করেন তিনি। কিন্তু এক বছরেরও বেশি সময় পার করলেও নিজের অ্যালবামটি প্রকাশ করতে পারছেন না বালাম। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থের দিক দিয়ে বনিবনা না হওয়াতেই অ্যালবামটি প্রকাশ করতে পারছেন না তিনি। এর বাইরে মন পছন্দ স্পন্সরও তিনি পাচ্ছেন না অ্যালবামটি প্রকাশের জন্য। এদিকে পহেলা বৈশাখ, দুটি ঈদ এবং নতুন বছর ঘুরে আসছে ভালবাসা দিবসে নিজের এ অ্যালবামটি প্রকাশের কথা জানিয়েছিলেন বালাম। কিন্তু অগ্রগতি তো দূরের কথা, অ্যালবাম প্রকাশের এ তারিখটিও অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, কোন ভাল লক্ষণ না দেখায় অ্যালবামের শেষ পর্যায়ের কাজ এখনও শেষ করেননি বালাম। আর বাজারের দুরবস্থা দেখে অ্যালবামের চেয়ে বর্তমানে স্টেজ শোতেই বেশি আগ্রহ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় সমপ্রতি বালাম উড়াল দিয়েছেন ইউকের উদ্দেশ্যে। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করার কথা রয়েছে তার। এক সপ্তাহ সেখানে অবস্থান করবেন তিনি। তাই কাকতালীয় কোন ব্যাপার না ঘটলে ভালবাসা দিবসেও হয়তো বালাম ভক্তরা পাচ্ছেন না তার নতুন অ্যালবাম।

ছো ট প র্দা য় আ জ

এটিএন বাংলায় ‘আশা টকিজ’
এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘আশা টকিজ’। আশরাফুল চঞ্চলের রচনা ও দীপঙ্কর দীপনের পরিকল্পনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশীদ, রহমত আলী, সজল, শতাব্দী, নাদিয়া, হোমায়রা হিমু, মৌসুমী, জ্যোতিকা জ্যোতি, শামস সুমন, আ.খ.ম. হাসান, গাজী রাকায়েত, শামীম জামান, দীলিপ চক্রবর্তী, মাহমুদুল ইসলাম সেলিম, মাহবুবা রেজানুর, সৌরভ, তুষ্টি, শারমীন দীপ্তি প্রমুখ। সিনেমা ভালবাসা মানুষগুলোর জীবন, সংগ্রাম, স্বপ্ন, হাস্যরস আর সিনেমা হল বাঁচানোর যুদ্ধ নিয়েই ধারাবাহিক নাটক ‘আশা টকিজ’।
চ্যানেল আইতে ‘নেসক্যাফে গেট সেট রক’
চ্যানেল আইতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে মিউজিক্যাল ট্যালেন্টহান্ট শো ‘নেসক্যাফে গেট সেট রক’। প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন উর্মিলা ও পরিচালনা করছেন তাহের শিপন। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে অন্যান্য বিভাগে অডিশন কার্যক্রম। বিভাগীয় বিচারকার্য পরিচালনা করছেন মিউজিশিয়ান টিটন, টনটি, লাভু, সোহেল প্রমুখ।
এনটিভিতে ‘পথ গেছে বেঁকে’ শুরু আজ
আজ রাত ৮টা ১৫ মিনিট থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পথ গেছে বেঁকে’। নাটকটি প্রতি  সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জয়া আহসান, জাহিদ হাসান, ফারজানা চুমকি, দিপান্বিতা আইচ, স্বাধীন খসরু, রোজী সিদ্দিকী, অপূর্ব মজুমদার, ফারুক আহমেদ, নন্দিনী প্রমুখ। উচ্চ মধ্যবিত্ত পরিবারের সুখি দম্পতি আলম ও নীলা। তাদের দুই সন্তান সুশী ও মাহের। আলমের বাবা তাদের সঙ্গে থাকেন। আলম হ্যান্ডিক্রাফট এক্সপোর্টের বিজনেস করে। নীলার বড় ভাই সাগর আর ছোট বোন বীথি তাদের বাবা মোতাহার হোসেনের সঙ্গে থাকে। সাগরের স্বপ্ন সিনেমা বানানোর।
আরটিভিতে বিয়ে নিয়ে অনুষ্ঠান ‘ব্রাইডল শো’
বিয়ে নিয়ে সাধারণত আমাদের দেশীয় টিভি চ্যানেলে তেমন উল্লেখযোগ্য কোন অনুষ্ঠান হয় না। আরটিভি এবার আয়োজন করেছে বিয়ের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ব্রাইডল শো’। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় ও শারমিন লাকির উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
বাংলাভিশনে ‘লেডিস ফার্স্ট’
ফজলুল হক আকাশের রচনা ও এসএ হক অলীকের পরিচালনায় লেডিস ফার্স্ট নাটকের ৭৮তম পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, রওনক হাসান, নোভা, হোমায়রা হিমু, আলভী, শাহরিয়ার শুভ, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, তুষার খান, চিত্রলেখা  গুহ, শোয়েব, রওনক, নাসিম প্রমুখ। উল্লেখ্য, লেডিস ফার্স্ট নাটকটি বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতি রোববার ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। অ্যাপার্টমেন্টের বেশ কয়েকটি মধ্যবিত্ত পরিবারের কিছু চরিত্র নিয়ে নাটক ‘লেডিস ফার্স্ট’। একটি অ্যাপার্টমেন্টের বেশ কিছু পরিবারকে ঘিরেই এই ধারাবাহিক।
দেশটিভিতে ‘ভাবনগর’
আজ থেকে দেশটিভিতে প্রচার হবে লালন সাঁইজির বিভিন্ন তত্ত্বের ওপর ভিত্তি করে লালন গানের অনুষ্ঠান ‘ভাবনগর’। প্রতি সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার নির্ধারিত এ অনুষ্ঠানে একেক দিন একেক পর্বের গান হয়। থাকবে চাঁদ তত্ত্ব, পাখি তত্ত্ব, গুরু তত্ত্ব, ভাব তত্ত্ব, প্রেম তত্ত্ব, আত্ম তত্ত্ব, পার তত্ত্ব, রস তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, লীলা তত্ত্ব, হাওয়া তত্ত্ব, মানুষ তত্ত্ব, গোষ্ঠী তত্ত্ব, চরণ তত্ত্বসহ বিভিন্ন তত্ত্বের গান। প্রতি পর্বে দু’জন বাউল শিল্পী থাকবেন।  প্রথম পর্বে দেখানো হবে গুরুতত্ত্বের গান। শিল্পীরা হলেন শফি মণ্ডল ও বিউটি। যেসব গান তারা গাইবেন সেগুলো সম্পর্কে তাদের নিজের জানা মতামত বা গানের অর্থও জানাবেন। রিপন ফরাজীর প্রযোজনায় এ অনুষ্ঠানটিতে উপস্থাপকের দায়িত্বে আছেন রিংকু।
দিগন্ত টেলিভিশনে মর্নিং শো ‘সুবর্ণ সকাল’
সকাল বেলা যেমন দিনের শুরু তেমনি কর্মব্যস্ততাও শুরু। আজকে আমার করণীয়গুলো নির্ধারণ করি সকাল বেলাতেই। তাই একটি সুন্দর সকালই নিশ্চয়তা দিতে পারে একটি চমৎকার দিনের। এই দিনের শুরুটা যেন আরও গোছালো এবং পরিপাটি করে সাজানো যায় তারই প্রয়াস নিয়ে দিগন্ত টেলিভিশনে প্রচার হয় প্রাত্যহিক মর্নিং শো ‘সুবর্ণ সকাল’। আশরারুল আজিজ নোমানের উপস্থাপনায় দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ উপস্থাপন করা হয়ে থাকে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ৮টা ০৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হয়। এটি প্রযোজনা করেন এসএম রিপন।
বৈশাখী টেলিভিশনে ‘ইকারুসের ডানা’
আজ ধারাবাহিক নাটক ‘ইকারুসের ডানা’ বৈশাখী টেলিভিশনে প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে। হৃদি হকের রচনা এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, আল-মামুন, লাকী ইনাম, শম্পা রেজা, কায়েস চৌধুরী, মাহবুবা রেজানুর, লিটু আনাম, কুসুম শিকদার, সজল, হৃদি হক, সাজ্জাদ রেজা, তানজিকা, নওশিন, আজরা, তানভীর হোসেন প্রবাল, মাহমুদুল ইসলাম সেলিম, সুবর্ণা সেজুতি, প্রমা, পাবনি, হাবিব বাহার, রোমেলা প্রমুখ।

প্রথম উপার্জন দিয়ে বাড়ির বকেয়া ভাড়া শোধ করেছিলেন

এ সময়ের হার্টথ্রব সেলেনা গোমেজ প্রথম উপার্জন দিয়ে বাড়ির বকেয়া ভাড়া শোধ করেছিলেন। সমপ্রতি অ্যাকসেস হলিউড’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথা জানিয়েছেন সেলেনা নিজেই। তিনি জানান, তার অভিনীত প্রথম টিভি সিরিজ ছিল ‘উইজার্ডস অব বেভারলি প্যালেস’। ওই সিরিজে প্রথম দিনের শুটিং শেষে সেলিনা যে পারিশ্রমিক পেয়েছিলেন তা তিনি তুলে দিয়েছিলেন তার মায়ের হাতে, যা দিয়ে তার মা বাড়ির বকেয়া ভাড়া শোধ করেছিলেন। এভাবেই সেলিনাকে প্রথম দিকে টানা অনেক দিন সংসারের খরচ টানতে হয়েছিল। সেই সময়টাকেই তিনি তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত বলতে পছন্দ করেন। সেলিনা নিজেকে ভাগ্যবান মনে করেন এবং এই ভেবে এখনও খুশি হন, তিনি তার মা-বাবার জন্য কিছু হলেও করতে পেরেছেন। অনেকে তো এতোটুকু করার সুযোগও পায় না। তাই অল্প কিছু দিনের জন্য হলেও পরিবারের কাজে আসতে পেরে নিজেকে মা-বাবার যোগ্য মেয়ে বলে মনে করছেন বিবার প্রেমিকা সেলিনা গোমেজ।

২০১১-এর ‘হলিউড হট ফিমেল মুভিস্টার’ ক্রিস্টেন স্টুয়ার্ট

আরেকটি পালক যোগ হলো সুপারস্টার ক্রিস্টেন স্টুয়ার্টের মুকুটে। সমপ্রতি হলিউডনিউজ.কম ২০১১ সালের ‘হলিউড হট ফিমেল মুভিস্টার অব দ্য ইয়ার’ খেতাবে ভূষিত করেছে তাকে। ক্রিস্টেন অভিনীত ছবি ‘টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন’-এর প্রথম পর্ব গেল বছরের বঙ অফিসে তৃতীয় স্থানে অবস্থান করছে। ২৬৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ছবিটি। এদিকে এ বছর ‘স্নোহোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবিতে স্নোহোয়াইটের ভূমিকায় দেখা যাবে ক্রিস্টেনকে।

অপ-সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের দাবি পেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি, চলচ্চিত্র ও টিভি চ্যানেলে ভারতীয় সহ সব প্রকার বিদেশী অপ-সংস্কৃতির আগ্রাসনের প্রতিবাদে গতকাল বেলা ২টা থেকে শহীদ মিনারে সম্মিলিত নাগরিক জোটের আয়োজনে দেশের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী। এই সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করে চলচ্চিত্র পরিচালক মহম্মদ হান্‌নানের নেতৃত্বে যোগ দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এর বাইরে সমাবেশে যোগ দেয় বাংলাদেশে মিউজিক ওনার্স এসোসিয়েশন (এমআইবি) সহ আরও বেশকিছু সংগঠন। অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য প্রদান করেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, মোরশেদুল ইসলাম, মহম্মদ হান্‌নান, কণ্ঠশিল্পী মনির খানসহ বিভিন্ন গণ্যমান্য সাংস্কৃতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। বক্তারা সমাবেশ থেকে বিদেশী অপ-সংস্কৃতির আগ্রাসনের হাত থেকে দেশের সংস্কৃতি রক্ষার্থে সকলকে এক হয়ে আন্দোলন করার আহ্বান জানান। সম্মিলিত নাগরিক জোটের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবিও পেশ করা হয় সমাবেশস্থল থেকে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে- এফডিসিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ফিল্ম ইনস্টিটিউটে রূপ দেয়া। দলীয় নিয়োগ বন্ধ করা। সম্ভব হলে এফডিসিকে বিকেন্দ্রীকরণ করা। চলচ্চিত্রের প্রমোদ কর কমপক্ষে ৫০ শতাংশ কমানো। সিনেমা শিল্পের যন্ত্রাংশ এবং কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে কর ও প্রশাসনিক জটিলতা কমানো। পুরাতন সিনেমা হল সংস্কারের জন্য সরকারি অনুদান ও সহজ শর্তে ঋণ প্রদান করা। নতুন ও আধুনিক মানসম্পন্ন সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া। প্রত্যেকটি মাল্টিস্টোরেড মার্কেট নির্মাণ পরিকল্পনায় কমপক্ষে ২টি সিনেপ্লেক্স নির্মাণ বাধ্যতামূলক করা। অনুদানের ছবির সংখ্যা বাড়ানো। অনুদানের টাকার পরিমাণ আন্তর্জাতিক সিনেমা নির্মাণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং এই প্রক্রিয়াকে প্রশাসনিক ও দলীয় জটিলতা মুক্ত রাখা। সিনেমার জন্য আধুনিক ও সময় উপযোগী নীতিমালা প্রণয়ন করা।  সেন্সর বোর্ড গঠনে ভিন্ন ভিন্ন পেশার অভিজ্ঞদের সম্মিলন থাকা। আগামী ১০ বছরের চলচ্চিত্র উন্নয়নের পরিকল্পনা করে চলচ্চিত্রকে নতুন এবং বিশ্ববাজারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ করে সাজানো। সকল প্রকার পাইরেসি বন্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ। বিদেশী চ্যানেলের অবাধ প্রদর্শন নিয়ন্ত্রণ করা। এক্ষেত্রে অভিভাবকদের এবং গ্রাহকদের নিজস্ব রুচি, সংস্কৃতির পছন্দ অনুযায়ী চ্যানেল বাছাই করে গ্রাহক হওয়ার ব্যবস্থা চালু করা। বিদেশী বিজ্ঞাপন প্রদর্শনী নিষিদ্ধ করা এবং বিজ্ঞাপন নির্মাণে দেশ ও জাতির সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়ন করা। সমাবেশ অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে দেশের গান পরিবেশন করেন মনির খান ও পলাশ।

বা ণি জ্য মে লা-ক্রেতা আকর্ষণে এগিয়ে ভোগ্যপণ্য প্রতিষ্ঠান

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শুরুতেই ক্রেতা আকর্ষণে এগিয়ে রয়েছে ভোগ্যপণ্য বাজারজাতকারি প্রতিষ্ঠানগুলো। মেলায় অংশ নেওয়া ভোগ্যপণ্যের কোম্পানিগুলো নানা ছাড়ের মাধ্যমে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে। কেউ দিচ্ছে নগদ ছাড়, কেউ পণ্যের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান নগদ ও পণ্য উভয় ধরনের ছাড়ই দিচ্ছে। সোমবার মেলামাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিষ্ঠানগুলোর বিক্রয়কর্মীরা জানান, বাণিজ্যমেলায় কোম্পানিগুলো

‘গোল্ডেন বিয়ার’ পাচ্ছেন মেরিল স্ট্রিপ

লচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মেরিল স্ট্রিপকে ফেব্রুয়ারিতে বিশেষভাবে সম্মানিত করা হবে বার্লিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে৷ তার হাতে তুলে দেয়া হবে ‘গোল্ডেন বিয়ার’৷ বার্লিন উৎসব কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে৷ মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ এ পর্যন্ত  ১৭ বার অস্কার মনোনয়ন পেয়েছেন এবং জিতেছেন দু’বার৷

বিপাশা-সোনমের খোলামেলা হওয়ার প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক: বলিউডে নতুন বছরের সবচেয়ে বড় ছবি হিসেবে ৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ছবি ‘প্লেয়ারস’। আব্বাস মস্তান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন- অভিষেক বচ্চন, নীল নিতীন মুকেশ, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। তবে এই ছবির মাধ্যমে বিপাশা বসু বনাম সোনম কাপুরের মধ্যে একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতাই হতে যাচ্ছে। কারণ দু’জনই ‘প্লেয়ারস’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। দু’জনই শতভাগ দিয়ে ছবিটির জন্য কাজ করেছেন। ছবির গানগুলোতে বিপাশা ও সোনমের পারফরমেন্স ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ছবিতে বিচে এক জোড়া লাল বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। এই
ছবির সবগুলো গানেই ব্যাপক খোলামেলা হয়ে টপ সেক্সসিম্বল অভিনেত্রী হিসেবে নিজের ইমেজকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন বিপাশা। অন্যদিকে সোনম কাপুর এর আগে কোন ছবিতেই এতটা খোলামেলা হয়ে পারফর্ম করেননি। ছবিতে সোনমের যৌন আবেদন বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আব্বাস মস্তান।

পুরনো গান নিয়ে দিলরুবা খান

স্টাফ রিপোর্টর: পাগল মন মনরে, মন কেন এত কথা বলে-শীর্ষক গানটির মাধ্যমে শ্রোতাদের মন সত্যিই জয় করেছিলেন দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী দিলরুবা খান। বছরের পর বছর পার হলেও গানটি এখনও সমান জনপ্রিয়। এই গানের পরে আরও অসংখ্য শ্রোতাপ্রিয় গান তিনি তার অ্যালবামের মাধ্যমে উপহার দিয়েছেন। সেই গানগুলো নিয়েই নতুন পরিকল্পনা করছেন
দিলরুবা খান। আগের গানগুলো নতুন কম্পোজিশনের মাধ্যমে তুলে ধরতে যাচ্ছেন তিনি। কাজটি বেশ সময় নিয়ে করতে চাচ্ছেন। দিলরুবা খানের জনপ্রিয় গান নিয়েই হবে এই অ্যালবাম। ইতিমধ্যে অ্যালবামটির জন্য নিজের গানগুলো বাছাইয়ের কাজ করছেন তিনি। এ সময়ের বেশ ক’জন আলোচিত সংগীতায়োজকের মাধ্যমেই অ্যালবামটি করার পরিকল্পনা করেছেন তিনি। চলতি বছরই অ্যালবামটি প্রকাশ করার কথা জানিয়েছেন দিলরুবা খান। এ বিষয়ে তিনি বলেন, সংগীতাঙ্গনের অবস্থা যা দেখছি তাতে আসলে গান করার সাহস হারিয়ে ফেলি। কিন্তু তারপরও বাণিজ্যিক দিক চিন্তা না করেই এবার অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। নিজের শ্রোতপ্রিয় গানগুলো নিয়েই এই অ্যালবামটি সাজাবো। গান বাছা্‌ই করছি। বাছাই করতে গিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি। কারণ এক এক শ্রেণীর শ্রোতার এক একটি গান পছন্দ। যাই হোক, গান বাছাই করে খুব শিগগিরই অ্যালবামের কাজ শুরু করে দেবো। উল্লেখ্য, পুরনো গান নিয়ে অ্যালবাম করার পাশাপাশি নতুন গানের কাজও খুব শিগগিরই শুরু করছেন বলেও জানিয়েছেন দিলরুবা খান।

‘সবুজ কেন অপরাধী’র মহরত দিয়ে শুরু হলো চলচ্চিত্রের নতুন বছর

স্টাফ রিপোর্টার: বাণিজ্যিক ছবির সফল পরিচালক মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘সবুজ কেন অপরাধী’র বর্ণাঢ্য মহরত দিয়ে শুরু হলো চলচ্চিত্রের নতুন বছর। ইংরেজি নববর্ষের প্রথম দিনে এফডিসি’র ঝরনাস্পটে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য মহরতে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম. হামিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি ইমাম হোসেন, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ (সোহেল রানা), চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হাননান ও চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহকারী সাধারণ সম্পাদক ড্যানি সিডাক। পরিচালক মনতাজুর রহমান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য এ মহরতে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, ছবির নায়ক জায়েদ খান, নায়িকা রুমানা, নতুন নায়ক নায়িকা স্বাধীন, পুষ্পি, কথা, সেই সঙ্গে প্রবীর মিত্র, রেহানা জলি, আসিফ ইকবাল, কাবিলা ও আলীরাজ এবং ছবির প্রযোজক আমানুল্লাহ সরকার। রাফসানা নূর, তাসফিয়া আরফিন ও এহসানুল হক নিবেদিত ও শাহনেওয়াজ কথাচিত্র পরিবেশিত ‘সবুজ কেন অপরাধী’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- মিজু আহমেদ, ড্যানি সিডাক, সঞ্চিতা, তনু, সালদিন, নাসরিন, সেলিম, টিটু, সুমন, রিপন, গুলশান আরা ও রেবেকা। প্রয়াত চিত্রতারকা দোয়েল এবং প্রয়াত পরিচালক এম এম সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিটের নীরবতা পালন করার পর ‘সবুজ কেন অপরাধী’ ছবির বিসমিল্লাহ ক্ল্যাপস্টিক দিয়ে মহরত ঘোষণা করেন আমন্ত্রিত অতিথিরা। মহরতের পর রুমানা ও জায়েদ খানকে নিয়ে দু’টি দৃশ্যের শুটিং করেন পরিচালক মনতাজুর রহমান আকবর। কমল সরকারের কাহিনী ও সংলাপ এবং আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য নিয়ে নির্মীয়মাণ ‘সবুজ কেন অপরাধী’র চিত্রগ্রহণ করছেন এমএ কাইয়ুম, সংগীত ইমন সাহা, অ্যাকশন সালাম, সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী, নৃত্য মাসুম বাবুল, সাইদ খান কালু ও হাবিব, সহযোগী পরিচালক জিএম বাহার, মেকাপ বাবু, স্থিরচিত্রে রফিক।

থার্টি ফার্স্টে তিশমার 'এক্সপেরিমেন্ট'

মক দিতেই ভালোবাসেন জনপ্রিয় পপকন্যা তিশমা। আর তাই থার্টি ফার্স্ট নাইটেও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিশমা। দীর্ঘ তিন বছর পর এদিন তিনি প্রকাশ করছেন ক্যারিয়ারের নবম অ্যালবাম। অ্যালবামের নাম 'এক্সপেরিমেন্ট'। থার্টি ফার্স্ট নাইটে শ্রোতাদের চমক দেয়ার জন্যই অ্যালবাম প্রকাশের বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তিনি।

সারা বছরই ছিল সিক্যুয়েল ছবির জয়জয়কার

ফয়সাল রাব্বিকীন: ২০১১ সালটি ছিল হলিউড চলচ্চিত্রের সফলতার একটি বছর। গত বছরের মতো এবারও এগিয়ে ছিল গতানুগতিক ধারার বাইরের ছবিগুলো। একাধিক ছবি এ বছর আকাশছোঁয়া সফলতা লাভ করে ব্যবসায়িক দিক দিয়ে। তবে সফলতার দিক দিয়ে ২০০৯-এ মুক্তিপ্রাপ্ত অ্যাভাটারের কাছাকাছিও যেতে পারেনি কোন ছবি। হাতেগোনা দু-একটি বাদ দিলে তেমন কোন ছবিই সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেনি। ছবির মতো আলোচনায়ও ছিলেন হাতেগোনা কয়েকজন তারকা। বিশেষ করে নতুন মুখ এবার আলোচনায় তেমন আসেনি, বরং জনপ্রিয় তারকারাই নতুন করে আলোচনায় ছিলেন নতুন ছবির মাধ্যমে। এ বছর রোমান্টিক, ভৌতিক, অ্যানিমেটেডসহ সব ধরনের ছবি বছরজুড়েই মুক্তি পেয়েছে। সার্বিক দিক বিবেচনা করলে হলিউড বক্স অফিসে ফ্লপ ছবির সংখ্যা বছরটিতে কম ছিল, গড়পড়তা আয়ের ছবিই ছিল বেশি। সব মিলিয়ে এর আগের বছরের মতো গত বছরও রোমান্টিক ছবিকে ডিঙ্গিয়ে স্থান করে নিয়েছে অ্যানিমেটেড ও থ্রিলারনির্ভর ছবি। হরর ছবির সংখ্যা ছিল তুলনামূলক কম। সারা বছরই ছিল সিক্যুয়েল ছবির জয়জয়কার। প্রায় ৩০টি সিক্যুয়েল ছবি মুক্তি পেয়েছে এবার।  ব্যবসায়িক এবং দর্শকপ্রিয়তার দিক দিয়ে হ্যারি পটারের অষ্টম  সিক্যুয়াল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট-২’ ছিল সবচেয়ে এগিয়ে। এই ছবির মাধ্যমে বছরের সবচেয়ে আলোচিত তারকা হিসেবে উঠে আসেন ছবির প্রধান ভূমিকায় অভিনয় করা ড্যানিয়েল রেডক্লিফ। একই ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে আসেন অভিনেত্রী এমা ওয়াটসন। ছবিটি হলিউডের সর্বকালের ব্যবসা সফল ছবির তালিকায় তিন নম্বরে জায়গা করে নেয়। এর বাইরে ট্র্যান্সফরমার ছবির সিক্যুয়েল ‘ট্রান্সফরমারস-ডার্ক অব দ্য মুন’, টোয়াইলাইট ছবির সিক্যুয়েল ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডাউন পার্ট-১’ এবং পাইরেটস সিরিজের চতুর্থ ছবি ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: অন স্ট্রেঞ্জার্স টাইডস’ ছবিটি ছিল ব্যবসা সফলতার শীর্ষে। এর বাইরে নিজ নিজ ছবির মাধ্যমে আলোচনার তুঙ্গে ছিলেন হলিউড তারকা পেনালোপ ক্রুজ, জনি ডিপ, ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন।
বছরের ব্যবসাসফল
শীর্ষ ৫ ছবি
১. হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট-২ (আয়-প্রায় ৩৮১ মিলিয়ন ইউএস ডলার)
২. ট্রান্সফরমারস-ডার্ক অব দ্য মুন (আয়- প্রায় ৩৫২ মিলিয়ন ইউএস ডলার)
৩. দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডাউন পার্ট-১ (আয়- প্রায় ২৬৮ মিলিয়ন ইউএস ডলার)
৪. দ্য হেংওভার-পার্ট ২ (আয়- প্রায় ২৫৫ মিলিয়ন ইউএস ডলার)
৫. পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: অন স্ট্রেঞ্জার্স টাইডস (আয়- প্রায় ২৪১ মিলিয়ন ইউএস ডলার)
বছরের আলোচিত ১০ তারকা
১. ড্যানিয়েল রেডক্লিফ (হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট-২ )
২. ক্রিস্টেন স্ট্রয়ার্ট- (দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডাউন পার্ট-১)
৩. রবার্ট প্যাটিনসন (দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডাউন পার্ট-১)
৪. জনি ডিপ (পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: অন স্ট্রেঞ্জার্স টাইডস)
৫. এমা ওয়াটসন (হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট-২)
৬. পেনালোপ ক্রুজ (পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: অন স্ট্রেঞ্জার্স টাইডস)
৭. সিয় লাাবউফ (ট্রান্সফরমারস-ডার্ক অব দ্য মুন)
৮.ব্রেডলি কপার- (দ্য হেংওভার)
৯. টেইলর লাউন্টার (দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডাউন পার্ট-১)
১০. ইডি হেলমস (ট্রান্সফরমারস-ডার্ক অব দ্য মুন)
শীর্ষ অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ এবং
শীর্ষ অভিনেত্রী এমা ওয়াটসন
চলতি বছরে জনপ্রিয়তা ও সফলতার দিক দিয়ে হলিউড অভিনেতাদের মধ্যে শীর্ষে ছিলেন ড্যানিয়েল রেডক্লিফ হ্যারি পটার সিরিজের অষ্টম ও শেষ সিরিয়ালে অভিনয় করে। ছবিতে বরাবরের মতো অসাধারণ অভিনয় করেছেন রেডক্লিফ। এই ছবিতে সদ্য প্রাপ্ত বয়স্ক এক তরুণের ভূমিকায় অভিনয় করেছেন তিনি, যিনি কিনা জাদু জানেন। এই জাদু দিয়েই তিনি লড়াই করেন অশুভ শক্তির বিরুদ্ধে। এই লড়াইয়ে জয়ীও হন তিনি। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত নিজের অভিনয়ের মায়াজালে দর্শকদের বেঁধে রেখেছিলেন রেডক্লিফ। পাশাপাশি ছবি নির্মাণে শতভাগ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন পরিচালক ডেভিড ইয়েটস। যার ফলস্বরুপ পুরো বছরই দর্শক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে ছবিটি। এর বাইরে হ্যারি পটার সিরিজের শেষ ছবি হওয়াতেও দর্শকদের বিশেষ আগ্রহ ছিল ছবিটির প্রতি। এ কারণেই ছবিটি বছরের সবচেয়ে সফল ছবি হওয়ার পাশাপাশি বাঘা বাঘা অভিনেতাদের পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন ড্যানিয়েল রেডক্লিফ। পাশাপাশি ছবিতে দুর্দান্ত অভিনয়ের দরুন এ বছর ব্যাপক আলোচিত ছিলেন অভিনেত্রী এমা ওয়াটসন। এমার  উপস্থাপন ও চরিত্র ছবিটিকে নিঃসন্দেহে অন্যমাত্রা দান করেছে। ছবিটির মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে বেশি সফলতা অর্জন করেন টিনএজ এই তারকা। যার ফলে বছরটিতে অনেক সিনিয়র অভিনেত্রীকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসেন এমা ওয়াটসন।
আলোচিত কিছু ঘটনা
২০১১ সালে ঢালিউডের বেশ কিছু ঘটনা আলোচনার জন্ম দেয়। এরমধ্যে রয়েছে অভিনেত্রী লিন্ডসে লোহানের জেল-জরিমানা, রবিন গিবসনের সঙ্গে মেল গিবসনের বিবাহ বিচ্ছেদ ও অ্যাস্টন কুচারের সঙ্গে ডেমি মুরের দাম্পত্যের অবসান।

ডিসেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স

কক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত ডিসেম্বরে। ডিসেম্বরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১১৪ কোটি ৪৩ লাখ ডলার, যা এর আগের যে কোনো মাসের তুলনায় বেশি। এর আগের মাস নভেম্বরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৩ কোটি ৫৬ লাখ ডলার বা ২০ দশমিক ৫৮ শতাংশ। ২০১০ সালের ডিসেম্বরে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৯৬ কোটি ৯০ লাখ ডলার। ডিসেম্বরে বৈদেশিক বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক

কলকাতা ছেড়ে ইসলামাবাদের পথে হোয়াটমোর!

স্পোর্টস ডেস্ক: গত ক’দিন ধরেই গুঞ্জন ছিল। ক্রমে বিষয়টি হচ্ছিল স্পষ্ট। এবার এলো ঘোষণা। ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ডেভ হোয়াটমোর। আর ব্যাগ গোছাচ্ছেন ইসলামাবাদের পথে। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের পদে হোয়াটমোরও একজন প্রার্থী। এ নিয়ে আলোচনা করতে জানুয়ারির মাঝামাঝিতে হোয়াটমোরকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। কলকাতা ত্যাগের সিদ্ধান্ত নেয়ার কারণটাও স্পষ্ট করেছেন নাইট রাইডার্স কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর। বিশ্ব ক্রিকেটে কোন জাতীয় দলের হয়ে কাজ করতে চান শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের এ অসি কোচ। আর হোয়াটমোরের এ অভিলাষ ও দল ত্যাগের ঘটনাকে সহজভাবেই নিয়েছে কলকাতা কর্তৃপক্ষ। গতকাল এ বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। বলেন, হোয়াটমোর আন্তর্জাতিক কোচিংয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন। আমরা তার ভালই চাই। তবে বিষয়টি নিয়ে দোদুল্যমান না থেকে নাইট রাইডার থেকে অব্যাহতি নেয়ায় আমরাও নতুন চিন্তা সাজাতে পারবো। এ জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। গত দু’বছর দলে অবদানের জন্যও হোয়াটমোরকে ধন্যবাদ।

ভেস্তে গেল ১৫০তম গোল

স্পোর্টস ডেস্ক: দলের পক্ষে ১৫০ গোল করার মাইলফলক স্পর্শ করার দিনেও মুখ ভার করে থাকতে হয় চেলসির আইভরি কোস্টের তারকা দিদিয়ের দ্রগবাকে। কারণ তার এ গোল হারিয়ে যায় প্রতিপক্ষের তিন গোলের কাছে। ৩৩ বছর বয়সী এ ফুটবলারের চেয়ে চেলসির পক্ষে বেশি গোল করার কৃতিত্ব কেবল ববি ট্যাম্বিলিং-২০২, কেরি ডিক্সন- ১৯৩ ও ফ্রাঙ্ক ল্যামপার্ডের- ১৭৮। দ্রগবা ২০০৪ সালে ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্রান্সের অলিম্পিক মার্সেই থেকে চেলসিতে যোগ দেন। দু’বার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। আফ্রিকান নেশন্স কাপের আগে ঘরের মাঠে এটিই হয়তো দ্রগবার শেষ খেলা।

ম্যানসিটি-ও হারলো

আগের দিন হেরে গিয়েছিল দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এতে জয় নিয়ে শিরোপা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল টেবিল শীর্ষ দল ম্যানচেস্টার সিটির কিন্তু পারেনি তারা। ইংলিশ প্রিমিয়ার লীগের রোববারের ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে একমাত্র গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষদের স্বস্তি দেয়া এ গোলটি ম্যানসিটি হজম করে খেলার ইনজুরি সময় শেষ হওয়ারি মাত্র ৪ সেকেন্ড আগে। আর ব্লু হাফ তারকাদের হতাশায় ডোবানো সান্ডারল্যান্ডের গোলের নায়ক দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড জি ডং ওন। এ ম্যাচের ফলে ২০১১’র শেষ ও ২০১২’র প্রথম দিনটিতে অঘটন দেখলো ফুটবল বিশ্ব। রোববারের অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠে ওয়েস্ট ব্রমউইচকে একমাত্র গোলে হারিয়েছে এভারটন ।

স্ত্রীকে নিয়ে ডিনার- কোচের রোষানলে রুনি

স্পোর্টস ডেস্ক: বস ফার্গুসনের সঙ্গে আবার ঝামেলায় জড়ালেন ইংলিশ ফুটবল সুপারস্টার ওয়েন রুনি। সস্ত্রীক ডিনার খেতে যাওয়ার ঘটনা থেকে এর সূত্রপাত। এর পরিণতিতে ব্ল্যাকবার্নের বিপক্ষে ম্যাচে রুনিকে খেলার বাইরে বসিয়ে রাখেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফার্গুসন। সঙ্গে জরিমানা লাখ পাউন্ড। উইগানের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলেছিল ওয়েন রুনিদের ম্যানচেস্টার ইউনাইটেড। দলের ওই জয় এবং বক্সিং ডে উদযাপন করতে স্ত্রী কলিনকে নিয়ে রুনি ডিনার খেতে যান গত মঙ্গলবার সন্ধ্যায়। সঙ্গে ছিলেন দুই সতীর্থ জনি ইভান্স ও ড্যারন গিবসন। বিষয়টি জানতে পেরে রুনিকে তার অফিসে ডেকে নেন ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। নাখোশ কোচ পরদিন অতিরিক্ত অনুশীলন করতে নির্দেশ দেন রুনিদের। এমনিতে বুধবার অনুশীলন থাকে না ম্যানইউ’র। এ সময় ৭০ বছর বয়সী কোচের রুদ্রমূর্তির সামনে বাদানুবাদে জড়িয়ে পড়েন রুনি- এমন খবর প্রকাশ পেয়েছে ইংলিশ গণমাধ্যমে। গত শুক্রবার রাতে জানিয়ে দেয়া হয়, ব্ল্যাকবার্নের সঙ্গে ম্যাচে দলে নেই রুনি ও তার ওই দুই সতীর্থ। এছাড়া এক লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে রুনিকে। শনিবার বাইরে বসে দেখা ম্যাচ শেষে মুখ খুলেন রুনি। বলেন, ‘বিষয়টি নিয়ে ফার্গুসনের ক্রোধ দেখে আমি হতবাক হয়েছি। এমন প্রতিক্রিয়া ঠিক নয় তার।’ মাঠ ও মাঠের বাইরের এ দুই হাই প্রোফাইল ম্যানইউ তারকার মনোমালিন্যের শুরুটা ১৪ মাস আগের।

পপির পারিশ্রমিক এবার দ্বিগুণ! by প্রীতি ওয়ারেছা

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নায়িকা পপি। গত ডিসেম্বরে সর্বশেষ মুক্তি পাওয়া পপি অভিনীত ছবি ‘গার্মেন্টস কন্যা’ ব্যবসা সফল হয়। তাকে নিয়ে যখন নির্মাতারা নতুন করে ভাবতে শুরু করছেন, ঠিক তখনই অযৌক্তিকভাবে পারিশ্রামিক চেয়ে বিতর্কের জন্ম দিলেন।

‘দে আর ইডিয়টস’

স্পোর্টস রিপোর্টার: মোহামেডানের দর্শকদের ইডিয়টস বললেন, দলটির নাইজেরিয়ান কোচ এমেকা ইউজিগো। এছাড়া ওরা মোহামেডানের সমর্থক কিনা তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। গতকাল বিজেএমসি’র সঙ্গে গোলশূন্য ড্র করে মওসুম শুরু করেছে মোহামেডান। প্রথম ম্যাচে ড্র করার ফলে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে শঙ্কায় পড়েছে ঢাকার এই ঐহিত্যবাহী দলটি। প্রত্যাশা অনুযায়ী খেলতে ব্যর্থ হয়েছে মোহামেডানের চার বিদেশী ফুটবলার। এই কারণেই কান্ত, এন্থনি, বোরম চিবুক, উইলককসহ কোচ এমেকার ওপর ক্ষুব্ধ হয় খেলা দেখতে আসা মোহামেডানের সমর্থকরা। তারা কোচ এমেকা ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর পদত্যাগসহ চার বিদেশীকে দেশে ফেরত পাঠানোর দাবিতে স্লোগান দেন। ম্যাচ শেষে মোহামেডানের সমর্থকদের হাত থেকে বাঁচার জন্য ড্রেসিং রুমে আশ্রয় নেন কোচ হিসেবে অভিষিক্ত এমেকা। সমর্থকরা কিছুটা শান্ত হলে মিডিয়ার মুখোমুখি হন সাবেক এই নাইজেরিয়ান তারকা। শুরুতেই মোহামেডানের দর্শকদের ইডিয়টস বলে গালি দেন তিনি। ‘সবাই জানে আমি দুর্যোগের মধ্যে মোহামেডানের কোচের দায়িত্ব নিয়েছে। আমি মোহামেডানকে এশিয়ার সেরা ক্লাবকে রূপান্তির করার চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে এসেছি। এসময় যারা মোহামেডানকে ভালবাসে তাদের আমাকে সাহায্য করা উচিত। কিন্তু ওরা তা না করে আমার বিরোধিতা করছে। তাই আমি বলবো, ওরা ইডিয়টস। ওরা মোহামেডানকে ভালবাসে না- বললেন এমেকা।’ জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল মোহামেডান। কিন্তু বিদেশীরা তাদের মান অনুযায়ী খেলতে না পারার কারণেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি জানালেন তিনি। তবে পরের ম্যাচের জয়ের ব্যাপারে আশাবাদী  এই নাইজেরিয়ান। বিদেশী চার ফুটবলার প্রথম ম্যাচে তাকে হতাশ করলেও পরবর্তী ম্যাচের তাদের সেরাটা দেবে বলে জানান তিনি।

হতাশা ছাড়া তিন বছরে জনগণ কিছুই পায়নি: ফখরুল

স্টাফ রিপোর্টার: মহাজোট সরকারের তিন বছরে জনগণ হতাশা ছাড়া কিছুই পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। মির্জা আলমগীর বলেন, তিন বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। হত্যা, গুমসহ সকল ধরনের অপরাধ বাড়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দেশের বেকারত্বের হারও ব্যাপকভাবে বেড়েছে। ক্ষমতায় আসার আগে সরকার জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো তা পূরণ করতে পারেনি। এতে জনমনে হতাশা বাড়ানো ছাড়া সরকার কিছুই করতে পারেনি। তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সরকার হুমকির মুখে ঠেলে দিয়েছে। তাই নতুন বছরে আমাদের প্রধান লক্ষ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। আশা করি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে আমরা সরকার পতনের সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু এভাবে সরকার পতন হয় না। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামীতে সফল হবো। এ সময় তিনি জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, অতীতে জাতীয়তাবাদী ছাত্রদল দেশের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। আগামী দিনগুলোতেও বিএনপি’র আন্দোলন-সংগ্রামে ছাত্রদল নতুন মাত্রা যোগ করবে। এ জন্য তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আলমগীর বলেন, এ বিষয়গুলো ছাত্রদলের নেতারা দেখেন। তবে আশা করছি তারা এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিবেন। মাজার জিয়ারতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি হায়দার আলী লেলিন, হাবিবুর রশীদ হাবিব, বজলুল করিম চৌধুরী আবেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট-সিডনি ম্যাজিকের অপেক্ষায় ভারত

চার বছর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এ সময়েই শুরু হয়েছিল কুখ্যাত সেই টেস্ট ম্যাচ, যেটি বিতর্কিত হয়ে আছে মাঙ্কিগেট কেলেঙ্কারির জন্য। আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত, বর্ণবাদী আচরণ, অতিরিক্ত আউটের আবেদন আর বাজে ব্যবহারের জন্য ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া-ভারতের সেই টেস্ট ম্যাচটি 'কুখ্যাত' হয়েই থাকবে। দুই খলনায়ক ভারতের হরভজন সিং কিংবা অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের কেউই এবার দলে নেই। ওই টেস্ট পরিচালনায় দক্ষতা দেখাতে ব্যর্থ

সন্ত্রাসের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীর মতো গর্জে উঠুন: ডা. সেলিনা হায়াৎ আইভী

মানিকগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সারা দেশ দুর্বৃত্তায়নে ভরে গেছে।  সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ঘরে বসে না থেকে প্রতিবাদ করতে হবে। নারায়ণগঞ্জের মানুষের মতো গর্জে উঠতে হবে। গতকাল রাতে মানিকগঞ্জ শহরের বিজয়মেলা মাঠে মাদার ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০০১ সালে আমি যখন বিদেশ থেকে নারায়ণগঞ্জে ফিরে আসি, তখন বাঘা বাঘা অনেক নেতাই দেশ ছেড়ে পালিয়েছিল। আমি পৌর নির্বাচন করেছি, নারায়ণগঞ্জবাসী আমার পাশে ছিল। এবার মেয়র নির্বাচন করেছি, দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে দল মনোনয়ন না দিলেও নারায়ণগঞ্জবাসী আমাকে ভালবেসে বুকে টেনে নিয়েছিল বলেই আমি জয়লাভ করেছি। আমি বলতে চাই, রাজনৈতিক দলগুলোতে তৃণমূল পর্যায়ের নেতাদের মূল্যায়ন না করার কারণে দলগুলোর অবস্থা এতো খারাপ। এখন তৃণমূল পর্যায়ের নেতাদের মূল্যায়নের সময় এসেছে। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগে আছি এবং থাকবো। আর জয় বাংলা স্ল্লোগান  কোন দলের একার নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, সাধারণ মানুষের স্লোগান এবং লুঙ্গি পরা মানুষের স্ল্লোগান। স্থানীয় বিজয়মেলা মাঠে অনুষ্ঠিত সভায় মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে- সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, পিপি আবদুস সালাম, পৌর মেয়র মো: রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল প্রমুখ বক্তব্য রাখেন।

সন্ত্রাসের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীর মতো গর্জে উঠুন: ডা. সেলিনা হায়াৎ আইভী

মানিকগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সারা দেশ দুর্বৃত্তায়নে ভরে গেছে।  সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ঘরে বসে না থেকে প্রতিবাদ করতে হবে। নারায়ণগঞ্জের মানুষের মতো গর্জে উঠতে হবে। গতকাল রাতে মানিকগঞ্জ শহরের বিজয়মেলা মাঠে মাদার ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০০১ সালে আমি যখন বিদেশ থেকে নারায়ণগঞ্জে ফিরে আসি, তখন বাঘা বাঘা অনেক নেতাই দেশ ছেড়ে পালিয়েছিল। আমি পৌর নির্বাচন করেছি, নারায়ণগঞ্জবাসী আমার পাশে ছিল। এবার মেয়র নির্বাচন করেছি, দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে দল মনোনয়ন না দিলেও নারায়ণগঞ্জবাসী আমাকে ভালবেসে বুকে টেনে নিয়েছিল বলেই আমি জয়লাভ করেছি। আমি বলতে চাই, রাজনৈতিক দলগুলোতে তৃণমূল পর্যায়ের নেতাদের মূল্যায়ন না করার কারণে দলগুলোর অবস্থা এতো খারাপ। এখন তৃণমূল পর্যায়ের নেতাদের মূল্যায়নের সময় এসেছে। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগে আছি এবং থাকবো। আর জয় বাংলা স্ল্লোগান  কোন দলের একার নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, সাধারণ মানুষের স্লোগান এবং লুঙ্গি পরা মানুষের স্ল্লোগান। স্থানীয় বিজয়মেলা মাঠে অনুষ্ঠিত সভায় মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে- সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, পিপি আবদুস সালাম, পৌর মেয়র মো: রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল প্রমুখ বক্তব্য রাখেন।

স্ত্রীকে নিয়ে ডিনার- কোচের রোষানলে রুনি

স্পোর্টস ডেস্ক: বস ফার্গুসনের সঙ্গে আবার ঝামেলায় জড়ালেন ইংলিশ ফুটবল সুপারস্টার ওয়েন রুনি। সস্ত্রীক ডিনার খেতে যাওয়ার ঘটনা থেকে এর সূত্রপাত। এর পরিণতিতে ব্ল্যাকবার্নের বিপক্ষে ম্যাচে রুনিকে খেলার বাইরে বসিয়ে রাখেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফার্গুসন। সঙ্গে জরিমানা লাখ পাউন্ড। উইগানের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলেছিল ওয়েন রুনিদের ম্যানচেস্টার ইউনাইটেড। দলের ওই জয় এবং বক্সিং ডে উদযাপন করতে স্ত্রী কলিনকে নিয়ে রুনি ডিনার খেতে যান গত মঙ্গলবার সন্ধ্যায়। সঙ্গে ছিলেন দুই সতীর্থ জনি ইভান্স ও ড্যারন গিবসন। বিষয়টি জানতে পেরে রুনিকে তার অফিসে ডেকে নেন ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। নাখোশ কোচ পরদিন অতিরিক্ত অনুশীলন করতে নির্দেশ দেন রুনিদের। এমনিতে বুধবার অনুশীলন থাকে না ম্যানইউ’র। এ সময় ৭০ বছর বয়সী কোচের রুদ্রমূর্তির সামনে বাদানুবাদে জড়িয়ে পড়েন রুনি- এমন খবর প্রকাশ পেয়েছে ইংলিশ গণমাধ্যমে। গত শুক্রবার রাতে জানিয়ে দেয়া হয়, ব্ল্যাকবার্নের সঙ্গে ম্যাচে দলে নেই রুনি ও তার ওই দুই সতীর্থ। এছাড়া এক লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে রুনিকে। শনিবার বাইরে বসে দেখা ম্যাচ শেষে মুখ খুলেন রুনি। বলেন, ‘বিষয়টি নিয়ে ফার্গুসনের ক্রোধ দেখে আমি হতবাক হয়েছি। এমন প্রতিক্রিয়া ঠিক নয় তার।’ মাঠ ও মাঠের বাইরের এ দুই হাই প্রোফাইল ম্যানইউ তারকার মনোমালিন্যের শুরুটা ১৪ মাস আগের।

বাংলাদেশে ফিরতে চান জেমি সিডন্স

যাওয়ার বেলায় দুঃখ করে বলে গিয়েছিলেন, দেওয়ার মতো অনেক কিছুই দিতে পারেননি তিনি। সুযোগ পেলে আবার আসতে চান বাংলাদেশে। বিশ্বকাপের ব্যর্থতা কাঁধে নিয়ে সাকিবদের কোচের পদ থেকে সরে যেতে হয়েছিল জেমি সিডন্সকে। এরপর নিউজিল্যান্ডের একটি ক্লাব অকল্যান্ড ফায়ারবার্ডসে চাকরি নেন সিডন্স। সেখানে গিয়ে ঢাকায় না বলা অনেক কথাই বলে ফেলেন মিডিয়ায়। বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো এবং বোর্ডে রাজনীতির প্রভাব নিয়ে মুখ খোলেন

কারও পৌষ মাস, কারও সর্বনাশ!

স্পোর্টস ডেস্ক: কারও পৌষ মাস আর কারও সর্বনাশ! বছরের শেষদিনে এ অবস্থাই হয়েছে ইংলিশ ফুটবল সমর্থকদের। হাজার হাজার ফুটবলপ্রেমীর থার্টিফার্স্ট নাইটের আনন্দটাই মাটি হয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির মতো বড় দল যদি একদিনেই হার মানে, তবে অবস্থাটা কি হতে পারে- তা সহজেই অনুমেয়। নিচের দলের কাছে উপরের দিকের দল দু’টির এমন হারে অনেকের বিশেষ করে ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল শিবিরে বয়ে যায় খুশির বন্যা। কাল সিটি টপকে গেছে ইউনাইটেডকে আর আর্সেনাল টপকে গেছে চেলসিকে। বছরের বিদায়ী সূর্যটি সবচেয়ে বেশি বেদনাবিধূর মনে হতে পারে ম্যানইউ বস অ্যালেক্স ফার্গুসনের জন্য। নিজের ৭০তম জন্মদিন  যে এতটা হতাশার হবে- তা হয়তো কল্পনাও করেননি তিনি। ইপিএল-এ শনিবার তালিকার একেবারের নিচের দিকের দল ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ৩-২ গোলে হেরে গেছে ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। আর অ্যাস্টন ভিলার কাছে ৩-১  গোলে হেরেছে চেলসি। তবে এদিন ১-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল। ১৯ খেলায় আর্সেনালের পয়েন্ট ৩৬। পঞ্চম স্থানে নেমে যাওয়া চেলসির পয়েন্ট সমান খেলায় ৩৪। ১৯ খেলায় ম্যান ইউ’র পয়েন্ট ৪৫। সমান খেলায় ব্ল্যাকবার্নের পয়েন্ট ১৪। শীর্ষে  থেকে বছর শুরু করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলো না বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট একই হলেও তারা খেলেছে ১৮ ম্যাচ। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মূলত গোলরক্ষক ডেভিডের ভুলে খেলার ৮০ মিনিটে তৃতীয় গোলটি খেয়ে বসে ম্যান ইউ। ব্ল্যাকবার্নের ডিফেন্ডার গ্র্যান্ট হ্যানলেইর ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই মওসুমে এটা ব্ল্যাকবার্নের তৃতীয় জয় হলেও প্রতিপক্ষের মাটিতে এটিই প্রথম। ম্যাচ শেষে বিক্ষুব্ধ ফার্গুসন বলেন, ‘এটা একটা বিপর্যয়। এমনটা আমি স্বপ্নেও ভাবিনি।’ বছরের শেষদিনে নিজেদের মাঠে তালিকার সবচেয়ে নিচের দলের সঙ্গে খেলা। তার উপর আবার কোচের জন্মদিন। স্বাভাবিকভাবেই উৎসবের মেজাজে ছিল ওল্ড ট্র্যাফোর্ডের ৭৫ হাজার দর্শক। কিন্তু তাদের স্তব্ধ করে দিয়ে খেলার ১৬ মিনিটে এগিয়ে যায় ব্ল্যাকবার্ন। অতিথি ডিফেন্ডার ক্রিস্টোফার সাম্বাকে অবৈধভাবে বাধা দেন দিমিতার বারবেতভ। পেনাল্টি বাঁশি বাজান রেফারি। গোল করেন ইয়াকুবু।
দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে নাইজেরিয়ার ইয়াকুবু ব্যবধান দ্বিগুণ করেন। অবশ্য এক মিনিট পরই ব্যবধান কমিয়ে আনেন ম্যান ইউ’র স্ট্রাইকার বারবেতভ। ৬২ মিনিটে বারবেতভের দ্বিতীয় গোল খেলায় সমতা ফেরায়। তবে নিজেদের ভুলে  শেষ পর্যন্ত মওসুমের সবচেয়ে বড় অঘটনের শিকার হতে হয় ম্যান ইউকে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা টটেনহ্যামও এদিন কোন রকমে ১-১ গোলে ড্র করেছে সোয়ানসি সিটির সঙ্গে। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে  চেলসিকে এগিয়ে নিয়েছিলেন দিদিয়ের দ্রগবা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। অ্যাস্টন ভিলার পক্ষে ২৮ মিনিটে স্টিফেন আয়ারল্যান্ড খেলায় সমতা ফেরান। শেষদিকে ৮৩ ও ৮৬ মিনিটের মাথায় যথাক্রমে স্টিলিয়ান পেত্রোভ ও ড্যারেন বেন্ট গোল করে লন্ডনের দলটির সমর্থকদের স্তব্ধ করে দেন।

প্রতিমন্ত্রীর ভাগ্নে খুন: ২২ আসামির কললিস্ট পরীক্ষা করছে গোয়েন্দারা

স্টাফ রিপোর্টার: প্রতিমন্ত্রীর ভাগ্নে মামুন হোসাইন খুনের পরিকল্পনাকারী ও ঘাতকদের শনাক্তকরণে ২২ আসামির কললিস্ট পরীক্ষা করছে গোয়েন্দারা। খুনের আগে মামুন ঘটনাস্থলে কার ফোনে, কি কারণে গিয়েছিলেন, কার কার ফোন রিসিভ করেছিলেন তা যাচাই-বাছাই করা শুরু করেছেন। এদিকে বাড্ডা থানা পুলিশ মামুন খুনের এজাহারভুক্ত ১২ নম্বর আসামিকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এক দিনের রিমান্ড শেষে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে দ্বিতীয় দফায় ১০ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত  দু’দিনের রিমান্ড মঞ্জুর করে। বাড্ডা থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আসামি শহিদুল ইসলাম প্রথম দফা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। জমির ব্যবসা ও বালু ভরাটকে কেন্দ্র করেই যে মামুন খুন হয়েছেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত শহিদুল  ইসলাম  মামলার প্রধান দুই আসামি জাহাঙ্গীর ও আলমগীরের ক্যাডারবাহিনীর সদস্য। এ আসামি মামুন হত্যাকাণ্ড সংক্রান্ত  যেসব তথ্য দিয়েছে, তা যাছাই-বাছাই করার জন্যই দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়েছে। এ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। ওই টিমের গোয়েন্দারা ইতিমধ্যেই মামলার এজাহারভুক্ত ২২ আসামির মোবাইল ফোনে কথোপকথনের আগের তথ্য উদ্ধার করেছেন। এদের সবার সঙ্গে মামুনের সম্পর্কের ধরন জানার চেষ্টা করছেন। একই সঙ্গে খুনের আগে ও পরে ২২ আসামির সঙ্গে বাইরে থাকা লোকজনের সংশ্লিষ্টতা খুঁজে বেড়াচ্ছেন। গোয়েন্দারা জানান, মামুনের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে মূল পরিকল্পনাকারী ও কিলিং মিশনের সদস্যদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। শিগগিরই প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হবে। সূত্র জানায়, মামুন খুনের পেছনে একজন হাই প্রোফাইলের নেতার ইন্ধন রয়েছে। খুনের সঙ্গে জড়িত থাকতে পারে- এমন সন্দেহে এজাহারভুক্ত পলাতক ২২ আসামির বাইরে আরও বেশ কয়েকজনের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। সূত্র জানায়, হত্যাকাণ্ডের আগে মামুন বাড়ি থেকে ডিআইটি প্রজেক্টে নিজের রিকশার গ্যারেজের দিকে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে এ খবর কিলার গ্রুপের কাছে কেউ জানিয়ে দিয়েছিল।  মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার এসআই শেখ মো. সাইফুল ইসলাম বলেন, মামুন হত্যাকাণ্ডে এজাহারভুক্ত ২২ আসামি ছাড়াও তৃতীয় একটি গ্রুপ জড়িত থাকতে পারে। ওই গ্রুপের নেতার গতিবিধি নজরদারিতে রেখেছি। তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত শহিদুল খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। সে জাহাঙ্গীর-আলমগীর গ্রুপের ক্যাডার। মাঝেমধ্যে ভবন পাইলিংয়ের কাজ করতো। তার বাড়ি আনন্দনগর এলাকায়। সেই সুবাদে মামুনকে আগে থেকেই চিনতো। তার দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় পুলিশ ও গোয়েন্দাদের একাধিক টিম মাঠে রয়েছে। কিন্তু পলাতক ২১ আসামির সব মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঠিক অবস্থান জানতে পারছে না পুলিশ ও গোয়েন্দারা। উল্লেখ্য, গত ২৯শে ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের ফুপাতো বোনের ছেলে ও ৯৭ নম্বর ওয়ার্ড  স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন হোসাইনকে  বোমা মেরে ও গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা নূরুল ইসলাম মাস্টার বাদী হয়ে ২২ জন আসামির নাম উল্লেখ করে বাড্ডা থানায় মামলা করেন।

মোহামেডানের ফ্লপ শো-মোহামেডান ০ :০ বিজেএমসি

ম্যাচের পর হনহন করে চলে গেলেন এমেকা। মিডিয়া পিছু নিলে আবার ফিরবেন বলে ঢুকলেন ড্রেসিং রুমে। মিনিট বিশেক পর ফিরে মিডিয়ার মুখোমুখি হয়ে কথা বললেন মোহামেডানের সাবেক এই খেলোয়াড়। ব্যাখ্যা করলেন ফেডারেশন কাপের প্রথম ম্যাচ জিততে না পারার কারণ। মাঝের সময়টুকু পরিবেশ গরম করে রাখলেন কিছু মোহামেডান সমর্থক! কোচ এমেকা এবং ম্যানেজার-কর্মকর্তাদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করলেন তারা। তাদের অশ্লীল শব্দগুলো আছড়ে

৫ ইস্যুতে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার: ৫ ইস্যুতে জরুরি বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভানেতৃত্বে গত রাতে তারই গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, চলমান রাজনৈতিক ইস্যুতে হঠাৎ এ বৈঠক ডাকা হয়েছে। তবে নির্বাচন কমিশন নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ, চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ, জোট সমপ্রসারণ, তেলের মূল্য বৃদ্ধি এবং ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন। সূত্র আরও জানায়, প্রেসিডেন্টের সংলাপের প্রতিনিধি টিম তৈরি ও বক্তব্য নির্ধারণ, রোড মার্চের সার্বিক প্রস্তুতি ও নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি নির্ধারণের বিষয়গুলোতে জোর দেয়া হতে পারে।

সুসংবাদ

কূটনৈতিক রিপোর্টার: নতুন বছরের শুরুর দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুখবর দিয়েছে দেশবাসীকে। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো আইএমও’র বিবেচনায় জাহাজ চলাচলে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেয়া হয়েছে। সরকারের কড়া প্রতিবাদের মুখে দেশবাসীর জন্য এ সুসংবাদটি এসেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। জলদস্যুতা বা পাইরেসি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দীর্ঘদিন ধরে অভিযুক্ত বাংলাদেশ। সংস্থাটির ওয়েবসাইটে বাংলাদেশের জলসীমা ব্যবহারকারী জাহাজগুলোকে জলদস্যুদের আক্রমণ থেকে সতর্ক থাকতে বিশেষ নির্দেশনা দেয়া ছিল। গত ২০শে ডিসেম্বর সরকারের তরফে পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিবাদ জানায়। একই সঙ্গে এ নিয়ে সংবাদ সম্মেলন করে জলদস্যুতা বা পাইরেসি সংক্রান্ত স্পর্শকাতর ইস্যুতে আন্তর্জাতিক আইনে সৃষ্ট ভুল বোঝাবুঝি নিরসনে গণমাধ্যমের সহায়তা কামনা করা হয়। প্রতিবাদ পাঠানোর দু’সপ্তাহের কম সময়ের মধ্যেই সংস্থাটি বাংলাদেশের ব্যাখ্যা আমলে নেয় এবং বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দিয়ে তাদের ওয়েবসাইটে সংশোধনী দিয়েছে।

নারীবিষয়ক মার্কিন দূত বুধবার ঢাকা আসছেন

কূটনৈতিক রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রের নারীবিষয়ক দূত মেলানি ভেরভিয়ার তিন দিনের সফরে আগামী বুধবার (৪ঠা জানুয়ারি) ঢাকা আসছেন। দক্ষিণ এশিয়ায় নারী জাগরণ, দেশে দেশে তাদের নিরাপদ-নির্বিঘ্ন চলাচল ও বেড়ে ওঠা এবং তাদের অভিজ্ঞতা নিয়ে যুক্তরাষ্ট্রের নারীনীতি উন্নয়নের লক্ষ্যে ঢাকার পর কাঠমান্ডু সফর করবেন তিনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বারাক ওমবামার বিশেষ দূত মিজ ভেরভিয়ার সফরকালে নারী ও কন্যা শিশুদের অধিকার, তাদের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখছে এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ ও নেপাল মিলে ৭ দিনের সফরের উদ্দেশে আজ যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন তিনি। বাংলাদেশে অবস্থান করবেন ৪ থেকে ৬ই জানুয়ারি পর্যন্ত।

সারাদেশে বই উৎসব

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে বই উৎসব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সকাল ১০টায় বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান-উর রশীদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী মতিঝিল গভঃবয়েজ স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল গভঃবয়েজ স্কুলের ছাত্রছাত্রীরা নেচে গেয়ে, আনন্দ-উল্লাস করে, প্ল্যাকার্ড-ফেস্টুন নেড়ে, বেলুন উড়িয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মন্ত্রীর হাত থেকে নতুন বই পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়। হাজার হাজার শিক্ষার্থী সবাই নতুন বই উঁচু করে নাড়তে থাকে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার শুধু বছরের প্রথমদিনে ছাত্রছাত্রীদের হাতে বই তুলেই দিচ্ছে না, বছরের প্রথম দিন থেকে ক্লাসও শুরু করেছে। তিনি বলেন, এতো বিশাল সংখ্যক বই ছাপিয়ে, পরিবহন করে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও ইতিমধ্যে তা রুটিন কর্মসূচির রূপ নিয়েছে। এক্ষেত্রে বড় বড় বাধা ও প্রতিবন্ধকতাগুলো সরকারের দূরদর্শী পরিকল্পনা, সময়োপযোগী মনিটরিং, সাহসী পদক্ষেপের কারণে অপসৃত হয়েছে। ২০১২ শিক্ষাবর্ষে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের ৩ কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৩১৬টি বিষয়ের মোট ২২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

রাবিতে শিবিরকর্মীকে পেটালো ছাত্রলীগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা এক শিবিরকর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে।
আহত ওই শিবিরকর্মীর নাম জুবায়ের হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কের্টিং বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় ওই শিবিরকর্মী রবীন্দ্র ভবনে ক্লাস করতে আসেন। এ সময় ছাত্রলীগকর্মী জাকির হাসান রাজীবের নেতৃত্বে ৪-৫ জন ছাত্রলীগকর্মী তাকে ধরে বেড়ধক পেটাতে পেটাতে চারতলা থেকে টুকিটাকি চত্ব্বরে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে এরশাদ - ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই কাজ করছে জাতীয় পার্টি

স্টাফ রিপোর্টার: ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়েই কাজ চলছে জাতীয় পার্টির। এ লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি শুরু করা হয়েছে। এ যাত্রা সেদিনই শেষ হবে যেদিন লক্ষ্য অর্জিত হবে। জাতীয় পার্টির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী মাঠে আয়োজিত এক সমাবেশে গতকাল এসব মন্তব্য করেন এইচ এম এরশাদ। তিনি বলেন, অতীতে আমাদের হাতে শৃঙ্খল ছিল। পায়ে ছিল বেড়ি। মুখে দেয়া হয়েছিল তালা। প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনেছি। সবকিছু ভেঙে মৃত্যুঞ্জয়ী পার্টি এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি এখন প্রাণ খুলে হাসতে পারছি। জাতীয় পার্টিতে এখন যৌবন বিরাজ করছে। এ যৌবনই পার্টিকে ক্ষমতায় নিয়ে যাবে। জাতীয়তাবাদের প্রহরী হয়ে আমরাই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবো। এরশাদ বলেন, জাতির সামনে এখন একটাই প্রশ্ন- ৩ বছরে আমরা কি পেলাম? এ সময়ে দেশের মানুষ শেয়ারবাজারের মাধ্যমে সর্বস্ব হারিয়েছে। প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। গুপ্ত হত্যার খবরে শিউরে উঠছি। চাঁদাবাজি-টেন্ডারবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ। ফুটপাত দখল করে চলছে অবৈধ বাণিজ্য। দ্রব্যমূল্য চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সৃষ্টি হয়েছে অসহ্য যানজট। ঘটছে জনসংখ্যার বিস্ফোরণ। লক্ষ কোটি বেকার আজ হতাশাগ্রস্ত। পূর্ণাঙ্গ উপজেলা হয়নি। স্থানীয় সরকার শক্তিশালী হয়নি। প্রাদেশিক ব্যবস্থা চালু হচ্ছে না। এসব কারণে মানুষ সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় গিয়ে এসব সমস্যার সমাধান করব। কল-কারখানা চালু করব। কৃষক-শ্রমিককে বাঁচাব। ঐতিহ্যবাহী ঢাকাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করব। সন্ত্রাস ও দলীয়করণের কবর রচনা করব। এরশাদ বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন বিকল্প নেই। নীতি-আদর্শকে জলাঞ্জলি দিয়ে জাতীয় পার্টি ভবিষ্যতে কোন রাজনীতি করবে না। তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনকে তিনি সরকারের এসিড টেস্ট হিসেবে উল্লেখ করে বলেন, শান্তির জন্যই আমরা সরকারের পরিবর্তন চাই। তিনি বলেন, আমি ভয় করব না, ভয় করব না। মরার আগে দু’বার করে মরব না। বক্তব্যের শেষপর্যায়ে তিনি নিজের লেখা দু’টি কবিতা শোনান। পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বলেন, এরশাদ ঘোষণা দিয়েছেন- ১০০টি মামলা হলেও জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। এ ঘোষণার পর মহাজোটের আর অস্তিত্ব নেই। বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, জাতীয় পার্টির ইতিহাসে নতুন সূর্য উঠেছে। পার্টি ক্ষমতায় থাকাকালে যেসব অভিযোগ তোলা হয়েছিল, তার কোনটিই ধোপে টেকেনি। এরশাদ গণতন্ত্রের যে বীজ রোপণ করে গিয়েছিলেন, কোন সরকারই তা এগিয়ে নিয়ে যায়নি। গণতন্ত্রকে তারা একনায়কতন্ত্র ও রাজতন্ত্রের দিকে ঠেলে দিয়েছে। পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, কোন রক্তচক্ষুর কাছে জাতীয় পার্টি আর মাথা নত করবে না। জীবন দেব, রক্ত দেব- তারপর এককভাবে নির্বাচন করব। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এডভোকেট সালমা ইসলাম, গোলাম হাবিব দুলাল, সাইদুর রহমান টেপা, লিলি চৌধুরী, ফয়সাল চিশতি, শ্রমিক পার্টির সভাপতি আনোয়ারা বেগম, যুগ্ম মহাসচিব গোলাম মো. রাজু, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঝন্টু এবং ছাত্র সমাজের আহ্বায়ক আবুল কাশেম রিপন।
তোপের মুখে জিয়াউদ্দিন বাবলু: সমাবেশ চলাকালে বক্তব্য দেয়ার জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুর নাম ঘোষণা করার পর নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন তিনি। পার্টির নেতা-কর্মীরা তাকে সরকারের দালাল হিসেবে উল্লেখ করে স্লোগান দিতে থাকেন।

আইওয়া ককাসে আজ মুখোমুখি রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা-জরিপে এগিয়ে মিট রমনি

যুক্তরাষ্ট্রের চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ঠিক করতে আজ মঙ্গলবার আইওয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে দলীয় নির্বাচন। গতকাল সোমবার পর্যন্ত শেষ মুহূর্তের প্রচার কাজে তুমুল ব্যস্ত থেকেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। চূড়ান্ত মনোনয়ন পেতে এ নির্বাচন সর্বশেষ সিদ্ধান্তসূচক না হলেও ভোট সূচনাকারী হিসেবে বেশ গুরুত্বপূর্ণ। ১৯৭২ সাল থেকে আইওয়া ককাস থেকেই এ নির্বাচন শুরু হয়ে আসছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।

আদালতের আদেশ অমান্য করে স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে হাতিরঝিলে

স্টাফ রিপোর্টার: হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বারবার উচ্চ আদালতের আদেশ অমান্য করে চলছে। সর্বশেষ গত বুধবার পশ্চিম মেরুল বাড্ডায় আদালতের স্থিতাদেশ, কনটেম্পট অর্ডার ও রিটের রায় অবমাননা করে সব ধরনের স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। রাজউক ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে এসব হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে এসএম আজাদ হোসেন, আবদুল ওহাব এবং সাইদুর রহমানসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে কেবল আদালতের আদেশ অমান্যই নয়- ক্ষতিগ্রস্তদের সঙ্গে প্রতারণাও করা হচ্ছে। এসএম আজাদ হোসেন জানান, বুধবার প্রকল্প পরিচালক ক্ষতিগ্রস্তদের প্রকল্প কার্যালয়ে ডেকে আনেন। এসময় তিনি সবাইকে নিশ্চিত করেন যে, সুষ্ঠু পুনর্বাসনের পূর্ব পর্যন্ত কাউকেই স্থাপনা থেকে উচ্ছেদ করা হবে না। এ শর্তে স্ট্যাম্প-এ স্বাক্ষরও করা হয়েছে। প্রকল্পের স্বর্থে ক্ষতিগ্রস্তরা বিষয়টি মেনে নেয়। কিন্তু প্রকল্প কার্যালয় থেকে ফিরে গিয়ে ক্ষতিগ্রস্তরা দেখেন সব স্থাপনা বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত আব্দুল ওহাব জানান, গায়ের জোরেই যদি সবকিছু হয় তাহলে তো আদালতের কোন দরকার নেই। তিনি জানান, বিষয়টি নিয়ে আমরা রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদার কাছে গেলে তিনি আমাদের জানান, তার নামে ৫২টি আদালত অবমাননার রয়েছে। আরেকটি মামলা হলে অসুবিধা কি? এ বিষয়ে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা মানবজমিনকে জানান, আমার আগেই একজন ম্যাজিস্ট্রেট এখানকার স্থাপনা উচ্ছেদ করেছেন। তখন ক্ষতিগ্রস্তরা ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালত অবমাননার ৬টি মামলা করেছেন। এবার উচ্ছেদ অভিযানের আগে তাদের নোটিশ দেয়া হয়েছিল। তারা প্রকল্প পরিচালককে বলেছিলেন, প্রকল্পের স্বার্থে তারা নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নিবেন। তারা কথা রাখেননি। এ কারণেই আমরা অভিযান চালিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জাতীয় পার্টির দুই অংশ এক হলেও ক্ষমতায় যেতে পারবে না - আনোয়ার হোসেন মঞ্জু

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দুই অংশ এক হলেও জাতীয় পার্টি এককভাবে কখনও ক্ষমতায় যেতে পারবে না। অন্যের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি (জেপি)’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমালোচনা করে বলেন, তিনি একেক সময় একেক কথা বলেন। কখনও বলেন একশ’ বছর জেল দিলেও আর মহাজোটে যাবো না। আবার গুরুত্বপূর্ণ বৈঠকের দাবি করে মামলা প্রত্যাহারের তদবির করেন, মহাজোটকে সুসংহত করার ঘোষণা দেন। এ ধরনের দ্বিমুখী রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। মামলা প্রত্যাহার করলে এক জোট, না করলে আরেক জোট- এ রাজনীতি আমরা করি না। তিনি বলেন, শেয়ারবাজারের নায়ক-খলনায়ক কারা দেশের মানুষ তা জানে। এসব নায়ক-খলনায়কদের খুঁজে বের করতে হবে। মানুষের লুটের টাকা ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, জেপি সবসময় সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারার পক্ষে আছে এবং থাকবে। ২৬ বছর টিকে আছি, এটিই জেপি’র সাংগঠনিক শক্তি। প্রমাণ হয়েছে আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিক সুষ্ঠু ধারার রাজনীতির পক্ষে ছিলাম। ভবিষ্যতেও থাকবো। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি সেদিন সংসদে বলেছিলাম- সময়ের প্রয়োজনে, অভিজ্ঞতার আলোকে সংবিধানে কোন সংশোধন-বিয়োজনের দরকার হলে এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এ তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আমরাও আন্দোলন করেছি। কিন্তু কি বিচিত্র! যিনি (বিচারপতি হাবিবুর রহমান) এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন তিনিই আজ বলছেন ‘কোন সভ্য সমাজে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকতে পারে না।’ তিনি অত্যন্ত মেধাবী, জ্ঞানী-গুণী ও সম্মানিত মানুষ। তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদ গ্রহণ না করে এ কথা বলতেন তাহলে তার বক্তব্য অনেক বেশি গুরুত্ব পেতো। জেপি চেয়ারম্যান বলেন, ১৯৭২ সালে আমরা সংবিধান পাওয়ার পর দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত হয়েছিল। ’৮৬ সালে নির্বাচনের মাধ্যমে অন্তত জোড়াতালি মার্কা একটি গণতাaন্ত্রিক ব্যবস্থা কায়েম করতে আমরা সক্ষম হয়েছিলাম। অনেকেই বলেন, ’৯৬ সালের নির্বাচনের পর জাতীয় পার্টি সংবিধানের পক্ষে অবস্থান না নিলে দেশে আরেকটি সাংবিধানিক সঙ্কট তৈরি হতো। ’৯৬-এর নির্বাচনে সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা কোন দলই পায়নি। অনেক প্রলোভন ও লোভ দেখানো হয়েছিল, অনেক সুযোগ-সুবিধা দেয়ার কথা বলা হয়েছিল। তৎকালীন জাতীয় পার্টির কেউ কেউ সে প্রলোভন ও লোভের পক্ষে ছিলেন। কিন্তু মরহুম মিজানুর রহমান চৌধুরীসহ আমরা সেদিন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। যেন দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকে। তিনি বলেন, আমরা গণতন্ত্র রক্ষার কথা বলি। গণতন্ত্র অর্জনে রক্ত দান করার কথাও বলি। কিন্তু যেসব পদক্ষেপ নিলে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে, সঠিক সময়ে এসব সঠিক পদক্ষেপ নিতে আমরা অনেকেই পারি না। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পাকিস্তান আমলে আন্দোলনের সময় আমরা ২২ পরিবারের বিরুদ্ধে বক্তব্য দিতাম। ৪০ বছরে এখন এখানে হয়তো ৭-৮ হাজার ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কেউ কেউ নাকি ১০ হাজার কোটি টাকার মালিক হয়েছেন। ব্যবসা-বাণিজ্য আমরাও করি। সঠিক পথে ব্যবসা করলে কিভাবে কত টাকা লাভ করা যায় তা আমাদেরও অজানা নয়। সভায় জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, অন্ধকার দূর করে দেশকে আলোকিত করবো, সাংবিধানিক ধারাকে শক্তিশালী করবো- এটিই হোক আমাদের নতুন বছরের শপথ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, মিসেস আমেনা বারী, লে. ক. (অব.) আবদুল লতিফ মল্লিক, আবু সাঈদ খান, এজাজ আহমেদ মুক্তা, শেখ জয়নাল আবেদীন, নাজমুন নাহার বেবী ও মীর হারুনুর রশীদ প্রমুখ।

পাকিস্তানের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত

পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যপট ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। জোট বাঁধছেন ইমরান খান ও পারভেজ মোশাররফ। ক্রিকেট তারকা থেকে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ ও সাবেক সামরিক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের পাকিস্তান মুসলিম লীগ জোট বাঁধছে বলে জানিয়েছেন ইমরানের দলের নতুন ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরাইশি। পাকিস্তানে মেমোগেট বিতর্কে সরকার ও সেনাবাহিনীর

অস্ট্রেলিয়ায় ১০ বছরের এক জাহানারার বাঁচার লড়াই

মানবজমিন ডেস্ক: বিরল রোগে আক্রান্ত বাংলাদেশের জাহানারা জব্বার (১০)। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে কোনমতে বেঁচে আছে সে। পিতা-মাতার সঙ্গে বসবাস করছে অস্ট্রেলিয়ার নিউ টাউনে। এরই মধ্যে তার শরীরে বড় ধরনের     পৃষ্ঠা ৫ কলাম ৩
৬টি অপারেশন হয়েছে। ২০০৪ সালে তাকে বাঁচানোর স্বপ্ন নিয়ে পিতা-মাতা অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন। কিন্তু কিছুদিন পরই অভিবাসন মন্ত্রণালয়ের নজরে পড়ে যান তারা। তাদেরকে বাংলাদেশে ফেরত আসতে বলা হয়। এমন অবস্থায় এগিয়ে আসেন বিশেষজ্ঞ চিকিৎসক ও আইনজীবীরা। তাদের হস্তক্ষেপে জাহানারার পরিবার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছে। গতকাল এ খবর দিয়েছে দ্য মর্নিং হেরাল্ড। এতে আরও বলা হয়, অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি পাওয়ার জন্য জাহানারার পরিবারের সদস্যদের বিশ্বের নামী-দামি অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে হয়েছে। দৌড়াতে হয়েছে আইনজীবীদের কাছে। চিকিৎসকরা পরিস্থিতি আঁচ করতে পেরে জাহানারার পক্ষ নেন। তারা বলেন, জাহানারাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া মানে এক অবুঝ শিশুকে মৃত্যুদণ্ড দেয়া। তাদের এমন মতামতের পরই কেবল তার পরিবারকে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পিআর দেয়া হয়েছে। ওই রিপোর্টে বলা হয়, অস্ট্রেলিয়ার নিউ টাউনে বসবাস করেন বাংলাদেশী অভিবাসী আবদুল জব্বার। তার মেয়ে জাহানারা। সে এক্সোফেলুস নামের এক বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করে। জন্মকালে তার কিছু অঙ্গ-প্রত্যঙ্গ পেটের বাইরে ছিল। চিকিৎসা দিয়ে মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য তার পরিবার ২০০৪ সালে সুদূর অস্ট্র্রেলিয়ায় পাড়ি জমায়। সেখানে গিয়ে সিডনির রেন্ডউইক হাসপাতালে জাহানারার এক সফল অস্ত্রোপচার করা হলেও সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। বিভিন্ন জটিলতায় ভোগার কারণে তাকে তখন থেকেই হাসপাতালটির শিশু বিশেষজ্ঞদের বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছিল। এই ৭ বছরে তার এতটুকুন ছোট শরীরটির ওপর দিয়ে ৬ বার বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। এখানেই শেষ নয়। চিকিৎসকরা আরও অস্ত্রোপচার করতে হতে পারে বলে তার পরিবারকে আগাম জানিয়ে রেখেছেন। জাহানারাকে এখনও তরল খাবার দিতে হয়। তার পরিবার যখন তাকে বাঁচিয়ে তুলতে এমন নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সবচেয়ে বড় আঘাতটি আসে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রণালয়ের তরফ থেকে। তারা জাহানারার পরিবারকে জানিয়ে দেয়, তাদেরকে বাংলাদেশে ফেরত যেতে হবে। বাংলাদেশী এই পরিবারের  দুরবস্থা নিয়ে সেখানকার পত্রিকা দ্য সান হেরাল্ড মানবিক আবেদনসম্পন্ন একটি প্রতিবেদন প্রকাশ করে। এ অবস্থায় সিডনির অভিবাসন আইনজীবী অ্যানি ও’ডনুগুইয়ে এবং তার দল প্রচারণায় নামেন। তারা বলেন, জাহানারাকে বাঁচিয়ে রাখতে বর্তমান চিকিৎসা ও পরিচর্যা চালিয়ে যেতে হবে। এ মর্মে  তারা সারা বিশ্ব থেকে চিকিৎসকদের মতামত সংগ্রহ করে অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী ক্রিস বাউয়েনের কাছে জমা দেন এবং জাহানারার মামলাটি পুনর্বিবেচনায় সম্মত করান। তারা মন্ত্রী বাউয়েনকে বলেন, জাহানারাকে তার দেশে ফেরত পাঠানো আর একটি অবুঝ শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া একই কথা। ফলে মন্ত্রীর হস্তক্ষেপে কেন্দ্রীয় সরকার জাহানারার পরিবারকে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি দেয়। তার সঙ্গে তার পিতা আবদুল জব্বার, মা পপি ও সিডনিতে জন্ম নেয়া এক বোন জেসমিনকেও স্থায়ী আবাসিক অনুমোদন দেয়া হয়। দ্য সান হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে জাহানারার আইনজীবী অ্যানি বলেন, আমরা সব কিছুই করেছি তার জীবন বাঁচাতে। আমরা যদি ব্যর্থ হতাম তাহলে তা হতো এক ট্র্যাজেডি। অস্ট্রেলিয়ার নিউ টাউনে বসবাসকারী আবদুল জব্বার সরকারের এই সিদ্ধান্ত পাওয়ার পর তার রেস্টুরেন্ট ব্যবসা আবারও চালু করার পরিকল্পনা করছেন। রোগাক্রান্ত জাহানারাও আবারও সেখানকার ম্যারিকভেলি ওয়েস্ট প্রাইমারি স্কুলে যেতে শুরু করেছে। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বেঁচে থাকার এবং বেড়ে ওঠার স্বপ্ন দেখছে।

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান-এটি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম

রোববার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক দিন পর গতকাল সোমবার দূরপাল্লার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে সামরিক মহড়ার শেষ দিনে এ ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা। ইরানি নৌবাহিনীর ডেপুটি কমান্ডার মাহমুদ মোসার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থ্থাটি জানায়, উপকূল থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য 'কাদের' নামের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সাঈদীর বিরুদ্ধে সপ্তম ও অষ্টম সাক্ষী যা বললেন-

স্টাফ রিপোর্টার: একাত্তরের ৭ই মে পাড়েরহাট রিকশাস্ট্যান্ডে অন্যদের সঙ্গে দেলাওয়ার হোসাইন সাঈদী পাকিস্তানি সেনাবাহিনীর আসার অপেক্ষা করেন। পরে ২৬টি রিকশায় করে ৫২ জন হানাদার এলে তাদেরকে হিন্দু সমপ্রদায় ও আওয়ামী লীগ নেতাদের    পৃষ্ঠা ৫ কলাম ৫
বাড়ি হাত দিয়ে দেখিয়ে দেন। এরপর শুরু হয় লুটপাট। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে এমন জবানবন্দি দিয়েছেন প্রসিকিউশনের অষ্টম সাক্ষী মো. মোস্তফা হাওলাদার। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সাক্ষ্য গ্রহণ করে। পরে মোস্তফাকে জেরা করা হয়। এর আগে সপ্তম সাক্ষী মফিজ উদ্দিন পসারীর জেরা শেষ হয়। সাঈদীর পক্ষে জেরা করেন এডভোকেট মিজানুল ইসলাম, এডভোকেট মনজুর আহসান আনসারী ও এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। ট্রাইব্যুনালের কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। মোস্তফা বলেন, একাত্তরের মে মাসে আমি পাড়েরহাটের বাজারে ছিলাম। মে মাসে দেলোয়ার হোসেন সিকদার (সাঈদী), সেকান্দার সিকদার ও মোসলেম মাওলানা অন্য রাজাকারদের নিয়ে পাড়েরহাটের রিকশাস্ট্যান্ডের কাছে পাকিস্তানি সেনাদের জন্য অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে পাক বাহিনী এলে সাঈদী, দানেশ মোল্লা, সেকান্দার সিকদার ও মোসলেম মাওলানা হিন্দু সমপ্রদায় ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি হাত দিয়ে দেখিয়ে দেয়। সাঈদী, মোসলেম মাওলানা, খলিল মৌলভিসহ আরও অনেক রাজাকার ও শান্তি কমিটির লোক লুটপাট করে। এভাবে ঘণ্টা দেড়েক লুটপাটের পর পাক বাহিনী রাজলক্ষ্মী স্কুলে ক্যাম্প স্থাপন করে। মোস্তফা আরও বলেন, পরের দিন ১৫-১৬ জন পাক সেনা ও ৩০-৩৫ জন রাজাকার বাদুরা গ্রামে যায়। পরে খালের এপার থেকে আমরা আগুন ও ধোঁয়া দেখি। এরপরে সেই বাড়ি থেকে তারা লুটপাট করে বের হয়। পরে ওই গ্রামের রইস উদ্দিন কোম্পানি পসারীর বাড়িতেও রাজাকাররা লুট করে। বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সইজ উদ্দিন পসারীর বাড়ি লুট ও আগুন দেয়া হয়। পাক বাহিনী সইজ উদ্দিনের বাড়ি থেকে ইব্রাহিম কুট্টিকে ধরে নিয়ে গুলি করে পাড়েরহাটের খালে লাশ ফেলা দেয়। এর আগে সপ্তম সাক্ষী মফিজ উদ্দিনকে জেরা করা হয়। জেরায় সাঈদীর আইনজীবী বলেন, আপনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকেন। সাক্ষী বলেন, হ্যাঁ। আইনজীবী বলেন, আপনার স্ত্রী ও শাশুড়ি পাড়েরহাটে ভিক্ষা করেন। সাক্ষী বলেন, আমার স্ত্রী ভিক্ষা করেন না। শাশুড়ি হয়তো করেন। আইনজীবী বলেন, আপনাকে ৮ই মে ধরে নিয়ে যাওয়া, মারধর করার বিষয়টি মানিক পসারী কবে জানতে পারেন। সাক্ষী বলেন, ৮ই মে পালিয়ে আসার পরে ফজরের সময়। আইনজীবী বলেন, মারধরের কারণে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন। সাক্ষী বলেন, না। আইনজীবী বলেন, রাজাকার ক্যাম্প থেকে পালিয়ে আসার পরে সুন্দরবনে যাওয়ার আগ পর্যন্ত সময়ে আপনার শ্বশুর বাড়িতে ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়েছিল। সাক্ষী বলেন, না। আইনজীবী বলেন, আপনার শ্বশুরের ঘরে এসে তাদের বা আপনার শালীকে মারধর করেছিল কিনা। সাক্ষী বলেন, জানি না। এক পর্যায়ে আইনজীবী জিজ্ঞেস করেন, মে’র আগের মাসের নাম কি? সাক্ষী বলেন, বলতে পারবো না। আইনজীবী বলেন, মে মাস কত দিনে। সাক্ষী বলেন, সম্ভবত ২৯ দিনে। পরে অষ্টম সাক্ষী মোস্তফাকে জেরা করা হয়। জেরায় আইনজীবী বলেন, হোগলাবুনিয়ার মৃত আজহার আলীর ছেলে আবদুর রশিদ বয়াতীকে চেনেন। সাক্ষী বলেন, চিনি। আইনজীবী বলেন, তার দায়ের করা চুরির মামলায় আপনার সাজা হয়েছিল। সাজা বহাল আছে। সাক্ষী বলেন, সাজা হয়েছিল। বহাল নেই। আইনজীবী বলেন, সাজা কিভাবে বাতিল হলো। সাক্ষী বলেন, মীমাংসার মাধ্যমে। জজকোর্টে আপিলের পর উভয় পক্ষের মীমাংসার মাধ্যমে। আইনজীবী বলেন, পাড়েরহাটে পাকিস্তানি বাহিনী আসার পূর্ব পর্যন্ত এলাকাটি মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের নিয়ন্ত্রণে ছিল। সাক্ষী বলেন, না। আইনজীবী বলেন, পাক আর্মি আসার কতদিন আগে রাজলক্ষ্মী স্কুলে ক্যাম্প স্থাপন করা হয়। সাক্ষী বলেন, ১৫ দিন বা ১ মাস আগে। আইনজীবী বলেন, শান্তি কমিটি কবে গঠন হয়? সাক্ষী বলেন, পাক বাহিনী আসার পরে। আইনজীবী বলেন, পাড়েরহাট ইউনিয়নে ওই সময় চেয়ারম্যান কে ছিল? সাক্ষী বলেন, বলতে পারবো না। সাক্ষী পরে বলেন, আমজেদ গাজী। আইনজীবী বলেন, দানেশ মোল্লা কি করতেন? সাক্ষী বলেন, রাজাকার হওয়ার আগে মাস্টারি করতেন। আইনজীবী বলেন, সেকান্দার সিকদার কি করতেন? সাক্ষী বলেন, সৌখিন লোক। বাজারে তার দোকান ছিল। তাতে বসতেন। তিনি খুব ভাল মানুষ ছিলেন। আইনজীবী বলেন, রাজাকার বাহিনী গঠিত হওয়ার পরেই তারা হিন্দু সমপ্রদায় ও আওয়ামী লীগের লোকদের ওপর অত্যাচার শুরু করে? সাক্ষী বলেন, জি। আইনজীবী বলেন, তাদের অত্যাচারের ধরন ছিল লুটপাট ও অগ্নিসংযোগ? সাক্ষী বলেন, জি। আইনজীবী বলেন, এ ভয়ে অনেক হিন্দু ও আওয়ামী লীগের লোক ভারতে চলে যায়? সাক্ষী বলেন- কিছু চলে যায়, কিছু থেকে যায়। আইনজীবী বলেন, তাদরে দু’-এক জনের নাম বলুন। সাক্ষী বলেন, স্মরণ নেই। আইনজীবী বলেন, ইব্রাহিম কুট্িটকে কতদিন আগে থেকে চিনতেন? সাক্ষী বলেন, তাকে হত্যার ঘটনার ২-১ বছর আগে থেকে। আইনজীবী বলেন, তার বাড়ি কোথায় ছিল, বাবার নাম কি? সাক্ষী বলেন, বাড়ি বাদুরা গ্রামে। বাবার নাম গফুর শেখ। আইনজীবী বলেন, ইব্রাহিম কুট্টির শালা সাহেব আলী  ওরফে সিরাজকে চিনতেন? সাক্ষী বলেন, না। আইনজীবী বলেন, ইব্রাহিম কুট্টির স্ত্রীর নাম কি? সাক্ষী বলেন, জানি না। আইনজীবী বলেন, তার কোন সন্তান ছিল কিনা? সাক্ষী বলেন, এ খোঁজ নেয়ার কোন দরকার নেই। আইনজীবী বলেন, ইব্রাহিম কুট্টির লাশ কি হয়েছিল? দাফন হয়েছিল কিনা? সাক্ষী বলেন, জানি না। শুনেছি লাশ পায়নি। আইনজীবী বলেন, ১৬ই ডিসেম্বরের কতদিন আগে পাড়েরহাট শত্রুমুক্ত হয়? সাক্ষী বলেন, বলতে পারবো না। আইনজীবী বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে আপনার প্রথম কবে দেখা হয়? সাক্ষী বলেন, ১৮/০৮/১০ (২০১০ সালের ১৮ই আগস্ট)। আইনজীবী বলেন, ১৮/০৮/১০-এর মতো করে গতকালের (শনিবার) তারিখটি বলতে পারবেন। সাক্ষী বলেন, বলতে পারবো না।

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

গত ৩০শে ডিসেম্বর মানবজমিনে ‘প্রকৌশলীকে পেটালেন শ্রমিক লীগ নেতা’ শীর্ষক প্রকাশিত সংবাদের ব্যাখ্যা পাঠিয়েছেন সরিষাবাড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এলডিএ কাম টাইপিস্ট মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, তাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সত্য নয়। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সাংবাদিককে দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। এটি প্রকৃতপক্ষে আবাসিক প্রকৌশলীর সঙ্গে তার যে সুসম্পর্ক রয়েছে তা ক্ষুণ্ন করার অপচেষ্টামাত্র।

কুড়িগ্রামে মিনি বিশ্ব ইজতেমা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে: ধরলা নদীর তীরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে। মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইজতেমায় দেশ বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও আলেমরা বয়ান পেশ করেন। ইজতেমায় উত্তরাঞ্চলসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। গতকাল ইজতেমার শেষ দিনে সকাল ৯টায় আখেরি মুনাজাত পরিচালনা করেন, হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম। এছাড়া ইজতেমায় আরও বয়ান করেন মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলান নুরুল হুদা ফয়েজী, মাওলানা ছুফিউল্যাহ লাহোরী, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা আইয়ুব আলী আনছারী, মাওলানা আবুল হাসান আনছারীসহ দেশ বরেণ্য বক্তারা।
এদিকে তিন দিনব্যাপী ইজতেমার শেষ দিনে গতকাল সকালে ভিড়ের চাপে পড়ে শুকুর আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে।

বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়-ভর্তি নিয়ে তুঘলকি কাণ্ড, ফল বদলে গেছে ৩৫ শিক্ষার্থীর

রিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে প্রভাতি শাখার ভর্তি পরীক্ষার ফল নিয়ে তুঘলকি কাণ্ড ঘটেছে। ২৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ২৭ ডিসেম্বর ঘোষণা করা হয় ফল। গতকাল সোমবার আগেরটা বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করা হয়েছে। সংশোধিত ফলে আগে উত্তীর্ণ হওয়া ৩৫ শিক্ষার্থীর ভর্তি ফল বাতিল এবং আগে বাতিল হওয়া ৩৫ শিক্ষার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে। শিশুদের ভর্তি পরীক্ষার ফল নিয়ে স্কুল ও জেলা প্রশাসনের

এক বছরে পণ্যমূল্য বেড়েছে ১২.৭৭ শতাংশ

স্টাফ রিপোর্টার: গত এক বছরের দ্রব্যমূল্য নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। প্রতিবেদনে বাজার    পৃষ্ঠা ১৭ কলাম ৫
তথ্য পর্যালোচনা করে বলা হয়, ২০১১ সালে এক বছরে বাজারে পণ্যের দাম বেড়েছে গড়ে ১২ দশমিক ৭৭ ভাগ। এটি শিক্ষা, চিকিৎসা ও প্রকৃত যাতায়াত ব্যয়-বহির্ভূত। ক্যাব সংগৃহীত জরিপের মাধ্যমে এই পর্যালোচনা করে। গতকাল সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বছর জুড়েই নিত্যপণ্যের দাম ছিল বেসামাল। তবে বছরের শেষে আকস্মিক জ্বালানির দাম বাড়ানোয় এবার সহনীয় পণ্যমূল্যকে উস্কে দেবে। অন্যদিকে ডলারের আগ্রাসনে টাকার মূল্যমান কমছে লাফিয়ে লাফিয়ে। বাড়ছে আমদানি ব্যয়। ১৯৭১ সালে প্রতি ডলারের মূল্যমান ছিল ৭.৩০ টাকা, ২০১১ সালে সেটি এসে ঠেকেছে ৮১.৮২ টাকায়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাজারে দাম বাড়ায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা ছিল ভোজ্য তেলের। শতকরা হারে এটি ২৬ দশমিক ৪৪ ভাগ বেড়েছে। মসলার দাম বেড়েছে ১২ দশমিক ১১ ভাগ। শাক-সবজি ১৭ দশমিক ৩৩ ভাগ, নারকেল ১৯ দশমিক ৬৬, গরুর মাংস ৫ দশমিক ৬৮, মাছ ৮ দশমিক ১৯, জ্বালানি ৩ দশমিক ৬৪, ওয়াসার পানি প্রতি ১ হাজার লিটারে ৫ দশমিক ০৫ এবং সোনা-রুপায় ২৭ দশমিক ৬৩ ভাগ। চালের দাম বেড়েছে ৯ দশমিক ৯৭ ভাগ। গাড়িভাড়া অত্যধিক বাড়ায় এখন যাতায়াত কঠিন হয়ে পড়েছে। এ সেক্টরে বিরাজ করছে এক তুঘলকি কাণ্ড। এসবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাসাবাড়ি ভাড়া। ২০১১ সালে গড়ে শতকরা ১৫ দশমিক ৮৩ ভাগ বেড়েছে। এর মধ্যে পাকা বাড়িতে ১৩ দশমিক ২৭, আধাপাকা ১৪ দশমিক ৭১, মেসরুম ১৭ দশমিক ৩৯ এবং বস্তি বাড়িতে ভাড়া বেড়েছে ১৭ দশমিক ৯৫ ভাগ। প্রতিবেদনে বলা হয়, বাড়িভাড়া বাড়ানোর ক্ষেত্রে নিয়মনীতি ও বিদ্যমান আইন-কানুনকে বাড়িওয়ালারা সচরাচর তোয়াক্কা করেন না। চলতি জানুয়ারি মাসে বাড়িওয়ালারা আবারও বাড়িভাড়া বাড়ানোর নির্দেশনা জারি করেছেন। এভাবে ভাড়া বাড়ার কারণে মূল শহর থেকে অনেক পরিবার উপশহরে সরে যেতে বাধ্য হচ্ছেন। এতে বাচ্চাদের পড়াশোনা ও যাতায়াত নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ক্যাব তাদের প্রতিবেদনে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ভোক্তাদের অধিকার সংরক্ষণে ১৫টি সুপারিশ করেছে। এর মধ্যে আছে বাজারে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট রোধে প্রতিযোগিতামূলক নীতি ও আইন জারি এবং তা কার্যকর করা, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা, টিসিবিকে বাস্তবতার ভিত্তিতে ঢেলে সাজানো, খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের প্রতি গুরুত্ব দেয়া এবং বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে একে রক্ষা করা ও বাড়িভাড়া আইন ১৯৯১ হালনাগাদ করে তা বাস্তবায়ন করা। এছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার সুপারিশও করা হয়।

চট্টগ্রামে রোড মার্চের তোরণে আগুন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামে চারদলীয় জোটের রোড মার্চ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে টাঙানো তোরণগুলো শনিবার গভীর রাতে কে বা কারা খুলে নিয়ে গেছে। কয়েক জায়গায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে নগরীর দলীয় কার্যালয় নূর আহমেদ সড়কের নাসিমন ভবনে জরুরি সংবাদ    পৃষ্ঠা ৫ কলাম ১
সম্মেলন ডাকে নগর বিএনপির নেতারা।
এতে রোড মার্চ বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। বলেছেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে নগরীর বিভিন্ন স্থানে একযোগে রোড মার্চের এসব ব্যানার, বিলবোর্ড খুলে ফেলা ও তোরণে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় সরকারের ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে।
নেতা-কর্মীরা আরও জানান, একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা সত্যিই লজ্জাজনক। যা সব মতাদর্শের লোকজনের মনে অসন্তোষ তৈরি করবে। এতে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, উত্তর জেলা সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন, বিএনপি নেতা এম সবুর প্রমুখ।
সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জনগণের জোয়ার দেখে আতঙ্কিত। কি করবে বুঝতে পারছে না। তাই বিএনপির শান্তিপূর্ণ রোড মার্চ বানচাল করতে বেছে নিয়েছে ষড়যন্ত্র। রাতের আঁধারে আমাদের কর্মসূচি পণ্ড করতে তাদের সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়ে দিয়েছে। পুলিশ দিয়ে বিশেষ অভিযানের নামে আমাদের ৩০০ কর্মী সমর্থককে ধরে নিয়ে গেছে। আগামী নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে।
তিনি বলেন, শনিবার রাত দেড়টায় আমার বাসার সামনে তৈরি করা একটি তোরণ কে বা কারা জ্বালিয়ে দিয়েছে। আসন্ন রোড মার্চ উপলক্ষে মেহেদীবাগের বাসার সামনে এই তোরণটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির প্রহরীরা ছুটে এসে আগুন নেভায়। সকাল হলেই জানতে পারি এভাবে পুরো নগরীর সব তোরণ সরাতে কাজ করেছে সন্ত্রাসীরা। দেশের মানুষ কি এসব ষড়যন্ত্র বোঝে না। জনগণকে বোকা ভাবা ঠিক নয়। আমীর খসরু ঘটনার সময় তোরণের আলোকসজ্জার জন্য লাগানো বাতিগুলো ভেঙে ফেলার কথাও জানান। একইসঙ্গে ব্যানারে লাগানো খালেদা জিয়ার ছবি পুড়িয়ে ফেলার অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা রোড মার্চের আগে পুলিশের একের পর এক মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, মাদক বিরোধী অভিযানের আড়ালে নগরী ও তার বাইরের থানা থেকে নেতা-কর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মিরসরাই, সীতাকুণ্ড, চন্দনাইশ, সাতকানিয়া, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী থেকে বেছে বেছে প্রচুরসংখ্যক নেতা-কর্মীকে হাজতে নিয়ে যাওয়া হয়েছে- যাতে এসব সক্রিয় কর্মী রোড মার্চেও কোন কাজে অংশ নিতে না পারে। বিএনপি সরকারের এসব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
খালেদার জনসভা
পলোগ্রাউন্ড মাঠে
ওদিকে নির্ধারিত হলো খালেদা জিয়ার জনসভাস্থল। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কাছে চিঠি দিয়ে ও তার সঙ্গে দেখা করার পর অবশেষে নগরীর রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠকে রোড মার্চের জনসভা করার অনুমতি দেয়া হয়েছে।
চট্টগ্রাম নগর বিএনপি সূত্র জানায়, গতকাল দুপুরে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ চট্টগ্রামের নেতারা রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ বেশ কয়েকজন নেতা। সুরঞ্জিত সেনগুপ্ত তাদের কথা শোনেন, পরে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করার অনুমতির কথা জানান।
ঢাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে রোড মার্চের প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী ৮ ও ৯ই জানুয়ারি চট্টগ্রাম অভিমুখী রোড মার্চ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
কিন্তু এর পরপরই বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে যান চট্টগ্রামের নেতা-কর্মীরা। রোড মার্চের দিনক্ষণ ঠিক হলেও চূড়ান্ত করতে পারেননি নেত্রীর সমাবেশস্থল। নগরীর বেশ কয়েকটি জায়গা জনসভার জন্য নির্ধারণ করার পর সেখানে অনুমতি নেয়া নিয়ে সৃষ্টি হয় জটিলতা।
গতকাল সন্ধ্যায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী জনসভাস্থলের অনুমতি পাওয়ার বিষয়টি মানবজমিনের কাছে নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ (রোববার) বিকাল সাড়ে ৩টায় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ঢাকার বিএনপি নেতারা। পরে তারা টেলিফোনে অনুমতি পাওয়ার বিষয়টি আমাকে জানিয়েছেন।
তিনি সমাবেশস্থলের অনুমতির বিলম্ব হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগের নেতারা জনসভাস্থলের জায়গায় মেলা করতে পারলে আমরা কেন সমাবেশ করতে পারবো না? তবে দেরি হলেও রেলমন্ত্রীকে ধন্যবাদ।

নির্বাচনের প্রস্তুতি নিন, জেলা পরিষদ প্রশাসকদের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সদ্য নিয়োগ পাওয়া জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী প্রশাসকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া   পৃষ্ঠা ৮ কলাম ৬
জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রশাসকদের দিকনির্দেশনা দেন। বৈঠকে প্রত্যেক বিভাগ থেকে একজন করে প্রতিনিধির বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ড. মহীউদ্দীন খান আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রশাসকদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন। একই সঙ্গে দলীয় কার্যক্রমেও তাদের সক্রিয় হওয়া এবং জেলা পরিষদের প্রশাসক পদে নির্বাচনের প্রস্ততি নেয়ার নির্দেশনা দিয়েছেন। নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করে দল এবং নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দিয়েছেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলার প্রশাসক আজিজুর রহমান জানান, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদকে কার্যকর করা ও কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় এমপি ও  নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে বলেছেন। এছাড়া পরিষদের নির্বাচনের প্রস্তুতি নিতেও তিনি নির্দেশনা দিয়েছেন। জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।