Thursday, December 14, 2017
বিখ্যাত চীনা সুপারম্যানের ৬২ তলা থেকে পড়ে মৃত্যু
চীনা সুপারম্যান খ্যাত ২৬ বছরের স্টান্টম্যান ইউ ইয়ুংনিং। কোনো ধরণের নিরাপত্তা ছাড়াই বহুতল দালানের গা বেয়ে অনায়াসে ওঠানামা করে বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি। দালানে চড়ে সেলফি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাক লাগিয়ে দিতেন সবাইকে। এমন এক নেশায় জড়িয়ে পড়েছিলেন শেষমেশ এতেই প্রাণ হারালেন চীনের এ তরুণ স্টান্টম্যান। খবর দ্য সান, টেলিগ্রাফ।
ঘটনাটি এক মাস আগের হলেও সম্প্রতি বিষয়টি সবার নজরে এসেছে। ৮ নভেম্বর দেশটির হুনান প্রদেশের এক এলাকায় ৬২ তলা বাড়ির ছাদে ঝুলে কসরত দেখাতে গিয়ে পড়ে মারা যান এই চীনা সুপারম্যান। ভক্তরা তাকে এই নামেই চিনতেন।
ভক্তদের কাছে তিনি ‘চীনা সুপারম্যান’ হিসেবে পরিচিত ছিলেন। মার্শাল আর্ট জানা ইউ তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন। বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন তিনি।
কয়েকটি সিনেমায় স্টান্টম্যান হিসেবে কাজ করা ইউ দালান চড়ার নেশায় জড়িয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও বিক্রি হত। একটা পর্যায়ে সব কিছু ছেড়ে দিয়ে এর মাধ্যমেই অর্থ আয়ের নেশা পেয়ে বসে তাকে।
কিন্তু দালানে চড়তে গিয়েই মৃত্যু হল তার। দীর্ঘদিন তার কোন ভিডিও বা ছবি না পেয়ে ভক্তরা চিন্তিত হয়ে পড়লে বেরিয়ে আসে তার শেষ ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, কসরত দেখিয়ে ৬২ তলা ভবনের একটি ছাদের কিনারে ঝুলছেন ইউ। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়ে যান তিনি। বাঁচার চেষ্টা করলেও অনেকক্ষণ ঝুলে থাকার পরও শেষ রক্ষা পাননি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মাটির নিচে মাইন শনাক্ত করবে বাংলাদেশের রোবট
মাটির নিচে মারাত্মক বিস্ফোরক মাইন খুঁজে বের করে তা ধ্বংস করতে পারে বাংলাদেশের রোবট লাইফ সিকিউরটি রোবট। কোথাও মাটির নিচে যদি মাইন থাকে তাহলে এই রোবট তার স্ক্যানিং মেশিন দিয়ে সেটি শনাক্ত করতে পারে।
এরপর মাইন ডিটেক্ট করে মুটোফোনে ম্যাসেজ দিয়ে দিবে রোবট। পাশাপাশি সেই মাইনকে লাইভ ভিডিওর মাধ্যমে রোবটিক আর্ম এর মাধ্যমে তুলে নিয়ে আসা যাবে।
রোবটটি মাইনের সেই ফুটেজ মুহূর্তে পাঠিয়ে দিবে। এছাড়া সেন্সরের মাধ্যমে ভেতরের তাপমাত্রা জানিয়ে দিবে।
লাইফ সিকিউরটি রোবটের আবিষ্কারক মোহাম্মদ ফয়সাল উদ্দিন ও তার দুই সহকারী কৌশিক মোহাম্মদ রফিক ও সুজন মজুমদার। তারা চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট চতুর্থ বর্ষের ছাত্র।
এ সম্পর্কে মোহাম্মদ ফয়সাল উদ্দিন জানান, গুলশান আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর আমরা তিন বন্ধু লাইভ ভিডিওতে লক্ষ্য করলাম পুরো এলাকায় মৃত্যু ঝুকি রয়েছে। এছাড়া ভেতরে কয়জন আছে কারা আছে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না এবং ভেতরে কোনো বোমা সেট করে রাখা আছে কিনা!
ওইখান থেকেই আমাদের চিন্তাধারা শুরু। আমরা চিন্তা করলাম এমন একটা রোবট বানাবো যেটা দিয়ে একজন সৈনিক এর পরিবর্তে রোবট কাজ করবে। রোবটটি প্রায় আটমাস চেষ্টা করে তৈরি করা হয়েছে। ৭ কেজি ওজনের রোবটটি বানাতে ব্যায় হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। যা আমরা নিজেরাই বহন করেছি।
তিনি আরো জানান, যদি সামরিক সহায়তা পাওয়া যায় তাহলে রোবটটি আরো কর্মক্ষম করে তোলা সম্ভব। রোবটটি জাতীয় স্কিল কম্পিটিশন ২০১৬ তে প্রথম, চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৭ তে প্রথম স্থান অধিকার করেছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা: স্পিকার
বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবশে তিনি একথা বলেন।
স্পিকার আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ফসল আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তাঁর ৭ মার্চের দিকনির্দেশনামূলক ভাষণ শুনেই স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরে তারা নয় মাসের যুদ্ধ শেষে বিজয়ীর বেশে ঘরে ফিরেছে।
শিরীন শারমিন বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস ও স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে।
স্কুলের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের জন্য জাতির পিতার সংগ্রামের ইতিহাস, ৩০ লাখ শহীদদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের ত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে।
তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, শাহাদাত হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিভিতে ধরা পড়ে যে ৫ টি ভুল
চাকরি বাজারে এগিয়ে থাকার জন্য প্রথমেই প্রয়োজন একটি নিখুঁত সিভির। আপনি একটি প্রতিষ্ঠানের জন্য কতটুকু যোগ্য তা প্রথমেই বিবেচনায় আনবে আপনার সিভি।একটি নির্ভুল এবং আকর্ষণীয় সিভি আপনাকে পৌঁছে দিতে পারে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত।
কিন্তু সাধারণ কিছু ভুল নষ্ট করে ফেলে আপনার সিভির যোগ্যতা। এই ভুলগুলোকে এড়িয়ে কীভাবে আপনার সিভিটিকে আরোও আধুনিকভাবে উপস্থাপন করা যায়, চলুন জেনে নিন এ বিষয়গুলো।
• বানান ও ব্যাকরণের ভুল : সিভি তৈরি করার প্রথম শর্ত হলো, বানান কিংবা ব্যাকরণে কোনো ভুল থাকা যাবে না। তুচ্ছ এই ভুলগুলো আটকে যেতে পারে নিয়োগকর্তার চোখে। দক্ষ কাউকে দিয়ে চেক করিয়ে নিতে পারেন।
• অপ্রয়োজনীয় তথ্য : যেকোনো অপ্রয়োজনীয় তথ্য যেমন রাজনৈতিক ধারণা, ধর্ম, ছোট বেলার অর্জন ইত্যাদি সিভিতে উল্লেখ করা উচিৎ না।
• অতিরিক্ত ডিজাইন : সৃজনশীলতা সবাই পছন্দ করে, কিন্তু অতিরিক্ত কেউ পছন্দ করে না। গ্রাফিক্স এর কাজ, লিখার ফন্ট এবং সাইজের নানা ধরন কিংবা কালারিং করলেই তা চোখে পরবে না। বরং সহজ এবং রুচিশীল সিভি প্রাধান্য পাবে বেশি।
• বড় এবং অস্পষ্ট : নিজের ব্যাপারে বাড়িয়ে লিখবেন না। নিজের অভিজ্ঞতা এবং কাজের ব্যাপারে স্পষ্ট ধারণা দিন। চাই, প্রয়োজন, খুঁজছি এরূপ কথা উল্লেখ করা যাবে না। এছাড়া বেশি পুরানো তথ্য দিয়ে সিভি বড় করবেন না। কারণ বড় সিভি পড়া নিয়োগকর্তার জন্য বিরক্তিকর হতে পারে।
• আপডেট না থাকা : সিভি প্রতিমাসে আপডেট রাখতে হবে। যেকোনো কাজের অভিজ্ঞতা সিভিতে তুলে ধরুন। সিভিতে পুরনো ছবি ব্যবহার করবেন না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেকড়ের মুখোমুখি সালমান
এবার হিংস্র নেকড়ের মুখোমুখি হয়েছেন সালমান খান। মুখের এক্কেবারে সামনে হিংস্র নেকড়ে। মুখ উঁচিয়ে থাবা জোড়া নিয়ে এগিয়ে আসছে। অন্যদিকে হাতে কুঠার নিয়ে দাঁড়িয়ে আছেন সালমান। চারপাশ বরফে ঢাকা।
নেকড়ে বনাম টাইগারের লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। কারণ এদিন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। নেকড়ে ও টাইগারের ভয়ংকর এই দৃশ্যটি দেখা গেছে ছবির প্রমো ভিডিওতে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, এটিই নাকি সালমানের সবচেয়ে ভয়ংকর স্টান্ট। অস্ট্রিয়ার প্রচণ্ড ঠাণ্ডায় করা হয়েছে এর শুটিং। আন্তর্জাতিক অ্যাকশন ক্রুর তরফ থেকে সবরকম ব্যবস্থা করা হয়েছিল যাতে নেকড়ের কোনো ক্ষতি না হয়। কয়েক মাস ধরে বিশেষ প্রশিক্ষক দিয়ে নেকড়েদের প্রশিক্ষণ দেয়া হয়। তারপরই স্টান্ট মাস্টার টম শ্রুথার্সের তত্ত্বাবধানে এ স্টান্টের দৃশ্য শুটিং করা সম্ভব হয়েছে। যেখানে গ্রাফিক্সের কারুকার্য নেই, পুরোটাই বাস্তব!
এদিকে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হ্যায় ছবিতে এই দুই তারকার কাজ করা নিয়ে অতীত প্রেমের রসায়ন নতুনভাবে আলোচনায় আসছে। এ জুটির ভক্তরা আশান্বিত হচ্ছেন প্রিয় তারকার পুরনো রসায়ন দেখে।
২০১২ সালে মুক্তি পায় সালমান-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’। সেই ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবির গল্পে সালমানকে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্য ‘টাইগার’র ভূমিকায়। অন্যদিকে ক্যাটরিনাকে দেখা যাবে পাকিস্তানি চরের ভূমিকায়। আর এই দুজনের প্রেম নিয়ে তৈরি সিনেমার গল্প।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আসছেন নতুন এক পপি
ভক্তদের ভালোবাসায় ঢালিউডের এই গ্লামারাস নায়িকা নতুনভাবে ফিরছেন। ওজন কমিয়ে পপি আগের চেয়েও আকর্ষণীয় লুকে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। যার প্রমাণ তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ‘সাদা আর লাল’ গানের মিউজিক ভিডিওর মডেল হয়ে দেখিয়েছেন চলতি বছরেই। উৎসব মুখোর গানটিতে দারুণ লুকে হাজির হন পপি। যা দেখে তার ভক্তরাও মুগ্ধ।
অন্যদিকে ‘সোনাবন্ধু’ নামে একটি চলচ্চিত্রে দেখা গেছে তাকে। যদিও বিধবা চরিত্রে পপিকে দর্শকরা তাদের প্রিয় নায়িকা সেভাবে খুঁজে পাননি বলে অভিযোগ করেছেন। চলতি বছর যেমনই যাক না কেন নতুন বছরে ঘুরে দাঁড়াবেন পপি এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।
নারী প্রধান একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন বছর শুরু করবেন পপি। ছবির নাম ‘টার্ন’। এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। একই সঙ্গে প্রতিবন্ধী ও বুদ্ধিমত্তা সম্পন্ন এক তরুণীর চরিত্রে অভিনয় নিয়ে বেশ আশাবাদী পপি।
কারণ এর আগে তিনি এরকম কোনো গল্পে অভিনয় করেননি। পরিচালনা করবেন শহীদুল ইসলাম খান। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার : এমএসএফ
মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস জানায়, মিয়ানমারের কর্তৃপক্ষের ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত এটি।
মিয়ানমার সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের ওপর সহিংসতার দায় দিয়ে নিজেদের নির্দোষ দাবী করছে।
এমএসএফ'এর তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ৬ লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দাতা সংস্থাটির জরিপে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৯ হাজার রোহিঙ্গা মিয়ানমারে মারা যায়। এর মধ্যে অন্তত ৬ হাজার ৭শ মৃত্যুর কারণ সহিংসতা, যার মধ্যে পাঁচ অথবা তার চেয়ে কম বয়সের শিশু ছিল ৭৩০ জন।
মিয়ানমার সেনাবাহিনীর বক্তব্য এসময়ে রাখাইনে নিহত হয়েছে ৪শ রোহিঙ্গা। যাদের মধ্যে অধিকাংশই মুসলিম জঙ্গি।
এদিকে 'ফ্রিডম অব ডাবলিন সিটি' অ্যাওয়ার্ডের তালিকা থেকে ভোট দিয়ে অং সান সু চি'র নাম অপসারণ করলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা। সু চি'কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তার 'ফ্রিডম অব ডাবলিন' পুরস্কার ফিরিয়ে দেন। রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চি'র বিরুদ্ধে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৭১ লিটার রঙে রঙিন হলো বধ্যভূমি স্মৃতিসৌধ
বুধবার দিনের আলোয় রং করা, ঝোপঝাড় পরিষ্কার, নতুন করে ফুলের চারা লাগানো, উত্তর পাশে ভেঙে পড়া দেয়াল মেরামত আর বেড়া লাগানোর কাজ শেষ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
কাজ তদারকি করছিলেন চসিকের ইন্সপেক্টর রমিজুল হক। তিনি বলেন, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে গতকাল (মঙ্গলবার) কাজ শুরু করেছি আমরা। লাল, কালো, সাদা মিলে ৭১ লিটার রং লেগেছে বধ্যভূমি স্মৃতিসৌধ, বেদি, দেয়ালে। ৩০ জন শ্রমিক কাজ করছেন। বুদ্ধিজীবী দিবসে সর্বস্তরের মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন। তাই দ্রুত কাজ করছি আমরা।
লাল জমিনে বধ্যভূমি শব্দটি সাদা রঙে লিখছিলেন চসিকের পেইন্টার বাবুল। হাসিমুখে বললেন, দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের স্মরণে এ বধ্যভূমি স্মৃতিসৌধ। এটিতে রঙের কাজ করতে খুব ভালো লাগে। মনে হয় দেশের জন্য কাজ করছি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি সেখানে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বিবি, পিএসসি ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনা ঘন দিন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি ঘাতক বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের প্রবল পরাক্রমের সামনে পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল। তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতিক্ষেত্রের অগ্রগণ্য মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি ঘাতকদের এ বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল রাজাকার-আলবদর বাহিনী।
মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছিল ঘাতকেরা। বিজয় অর্জনের পর রায়েরবাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় হাত-পা-চোখ বাঁধা দেশের খ্যাতিমান এই বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মৃতদেহ।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
December
(1121)
-
▼
Dec 14
(9)
- বিখ্যাত চীনা সুপারম্যানের ৬২ তলা থেকে পড়ে মৃত্যু
- মাটির নিচে মাইন শনাক্ত করবে বাংলাদেশের রোবট
- জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা: স্পিকার
- সিভিতে ধরা পড়ে যে ৫ টি ভুল
- নেকড়ের মুখোমুখি সালমান
- আসছেন নতুন এক পপি
- ৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার : এমএসএফ
- ৭১ লিটার রঙে রঙিন হলো বধ্যভূমি স্মৃতিসৌধ
- বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ...
-
▼
Dec 14
(9)
-
▼
December
(1121)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...