Saturday, June 16, 2012

গানওয়ালাদের গান শোনা

গানই যাদের জীবন, তারা কোন সুরে কান পাতছেন? কখনই বা তারা গান শোনেন? আইপড ভালবাসেন, না গাড়ির মিউজিক সিস্টেম? ভারতের পাঁচ সঙ্গীতশিল্পীর এসব প্রশ্নের জবাবে কী বলেন?

প্রথম আলো গোলটেবিল বৈঠক-‘পার্বত্য শান্তিচুক্তি: দ্রুত বাস্তবায়ন জরুরি’

গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোর উদ্যোগে ‘পার্বত্য শান্তিচুক্তি: দ্রুত বাস্তবায়ন জরুরি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো:

শ্রদ্ধাঞ্জলি-দীক্ষাগুরু মোহাম্মদ ফরহাদ by সারওয়ার আলী

বয়স যখন ১৫ থেকে ২৫, তখন অধিকাংশ মানুষের মধ্যে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। সে সময় অভিভাবক কিংবা বন্ধুবান্ধব তাদের চিন্তাধারাকে প্রভাবিত করে। ষাটের দশকে আমরা যারা ছাত্র ইউনিয়ন করেছি, তাদের ক্ষেত্রে এ দায় নিয়েছিলেন মোহাম্মদ ফরহাদ।

কালের পুরাণ-খালেদার কণ্ঠে জামায়াতের সুর! by সোহরাব হাসান

কয়েক দিন আগে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ও সাবেক মন্ত্রী আলাপ প্রসঙ্গে বলেছিলেন, ‘যুদ্ধাপরাধের বিচার আমরাও চাই। কিন্তু বিচারের নামে রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা যাবে না।’ ১৯ মে পল্টন ময়দানে আয়োজিত সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধের বিচারের বিরোধী নয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি-লোনাপানির চিংড়ি আর কৃষকের লোনা অশ্রু by মোশাহিদা সুলতানা

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কত কৃষকের চোখের জল একসঙ্গে হলে একটা নদী বইবে তা আমরা জানি না। শুধু জানি, এই চোখের জল বইছে নিয়মিত। আবহমানকাল ধরে নদীর কূলে বসবাসকারী কৃষকেরা লড়াই করে চলেছেন নদীর ও আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে।

তথ্য অধিকার আইন-তথ্য দেওয়ার দায়িত্ব কে নেবেন by মশিউল আলম

২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে দেশের নাগরিক-সমাজের হতাশার কথা জানা গেল। অনেকগুলো বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও বিশিষ্ট নাগরিকের সমন্বয়ে গঠিত তথ্য অধিকার ফোরাম নামের একটি যৌথ মঞ্চ সেদিন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছে।

সময়চিত্র-আসুন, সরকারের প্রশংসা করি by আসিফ নজরুল

স্বাস্থ্য উপদেষ্টার কথা চমৎকার। তিনি বলেছেন, সরকারের সমালোচনা করলে অসুবিধা নেই, তবে সরকারের ৯০ শতাংশ সমালোচনা করলে ১০ শতাংশ প্রশংসা অন্তত করা উচিত। এ ধরনের উদারতা নিকট অতীতে কোনো মন্ত্রী বা রাজনীতিবিদ দেখিয়েছেন বলে মনে হয় না। মন্ত্রী-উপদেষ্টারা চান শতভাগ আনুগত্য, অকুণ্ঠ প্রশংসা।

অমানবিক কারা ব্যবস্থাপনার সংস্কার দরকার-দুঃসহ কারা-পরিস্থিতি

কারাবন্দী মানেই অভিশপ্ত নয়। যদিও বাংলাদেশের কারাগারগুলোতে বন্দীদের বেশির ভাগকেই কাটাতে হয় অভিশপ্ত জীবন। দুঃসহ পরিবেশ, নাজুক ব্যবস্থাপনা, মানবাধিকার লঙ্ঘন এবং খাদ্য ও চিকিৎসার সমস্যা এতই চরম যে বন্দীদের নৈতিক, শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটে।

বিপন্ন মানুষের পাশে দাঁড়ান-অরক্ষিত উপকূলীয় জনপদ

দেশের বাদবাকি অঞ্চলে যা ঘোর বর্ষার চাপ, দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার মানুষের জন্য তা ক্রমশ দুর্যোগের চেহারা নিচ্ছে। বঙ্গোপসাগর যেন জোয়ারের সঙ্গে উঠে আসতে চাইছে, উপকূলীয় রক্ষা বাঁধ ও পোল্ডার ভেঙে অনেক গ্রাম ডুবে গেছে, শহরগুলোও প্লাবিত হচ্ছে এবং ট্রলারডুবি ও বাঁধ ভেঙে মানুষের মৃত্যুর খবরও আসতে শুরু করেছে।

শ্রদ্ধাঞ্জলি-নীরবেই চলে গেলেন ডা. সোফিয়া খাতুন by শুভা জিনিয়া চৌধুরী

১৯৭১ সাল। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলো পার হচ্ছিল একে একে। চারদিকে শঙ্কা, ভয় আর উত্তেজনা। ঢাকার অধিকাংশ মানুষই তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামের পথে যাত্রা করেছে। সে সময় ধানমন্ডির একটি বেসরকারি ক্লিনিকে নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছিলেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সোফিয়া খাতুন।

সোজা কলমে-নদীর কান্না আমরা শুনতে পাই না by আহমদ রফিক

আপাত গুরুত্বহীন একটি সংবাদ শিরোনাম ‘আবার নদী দখল, বালুর ব্যবসা’। সচিত্র এ প্রতিবেদনে জানা গেছে, ‘কাঁচপুর সেতু এলাকায় শীতলক্ষ্যা নদী দখল ও ভরাট করে তৈরি ১০ একর জায়গায় আবার বালু ও পাথর ব্যবসা শুরু হয়েছে।...বছর দেড়েক আগে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জায়গাটি উদ্ধার করেছিল।’

অনলাইনে পাঠক মন্তব্য

প্রধানমন্ত্রীর প্রতি আপনি কি আপনার সোনার ছেলেদের, অর্থাৎ ছাত্রলীগকে থামাতে পারবেন? আবদুল্লাহ আলী
সরকারে গেলে দুই নেত্রীই জনদরদি হয়ে যান। হরতাল, হানাহানি, ভাঙচুর করবেন না। জনগণকে কষ্ট দেবেন না।
রুহেল আহমেদ

ধর্ম-শান্তি বিনির্মাণে আন্তধর্মীয় সম্প্রীতি by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইহকালীন জীবনে মানবজাতির শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বিভিন্ন ধর্মে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। ধর্ম মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, জীবনের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা সহকারে সমাজের সবার সঙ্গে মিলেমিশে শান্তি বিনির্মাণের সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। জন্মগতভাবে বিশ্বের সব মানুষ রক্তসম্পর্কীয় গভীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ।

টেলিভিশন-শিশুদের নিয়ে বড়দের বেহুঁশ বিনোদন থামান by ফারুক ওয়াসিফ

রাষ্ট্রের পতন হয় সশব্দে, কিন্তু নীতি-নৈতিকতার মৃত্যু ঘটে নীরবে, দিনে দিনে। আমাদের সমাজে নীতির মৃত্যু এ রকম নিঃশব্দেই হচ্ছে। টেলিভিশনের কিছু কিছু অনুষ্ঠানে তার আভাস মিলছে। মধ্যপ্রাচ্যে আমাদের শিশুদের উটের দৌড়ের জকি করা নিয়ে দুনিয়াজুড়ে অনেক কথা হয়েছে।

সময়ের প্রতিবিম্ব-গণমাধ্যম নিয়ে দিশেহারা সরকার by এবিএম মূসা

সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে অবস্থানকালে বিবিসি একটি টেলি সাক্ষাৎকার প্রচার করেছে। আমার ভালো লাগল, তিনি সপ্রতিভভাবে সাক্ষাৎকার গ্রহণকারীর প্রতিটি জিজ্ঞাসার যুক্তিসংগত ব্যাখ্যাসূচক উত্তর দিয়েছেন। তাঁর সরকারের কতিপয় অভ্যন্তরীণ ও বৈদেশিক কর্মসূচি বিশদভাবে ব্যাখ্যা করেছেন।

এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যু আর দেখতে চাই না-আবার রাসায়নিকের আগুন, আবার লাশ

গতকালই আমরা সম্পাদকীয় লিখেছিলাম আবাসিক এলাকায় ‘গণবিধ্বংসী মৃত্যুফাঁদ’ রাসায়নিকের গুদাম বিষয়ে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজও আমাদের একই বিষয়ে লিখতে হচ্ছে। গতকাল আমরা বলেছিলাম, ঢাকার নিমতলীর মর্মান্তিক ট্র্যাজেডি থেকে আমরা কিছুই শিখিনি—সেই ঘটনার চার মাস পেরিয়ে গেলেও সেখানকার রাসায়নিক গুদামগুলোর একটিও সরিয়ে নেওয়া হয়নি।

সুশাসন ও সহনশীলতা গণতন্ত্রের পূর্বশর্ত-বিবেকের কণ্ঠস্বর শুনুন

সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান গত বুধবার দ্য স্টেট অব গভর্ন্যান্স অন বাংলাদেশ-২০০৯ প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চার দিক-অনামিকা, তোমাকে বাঁচাবই by আশীষ কুমার চক্রবর্ত্তী

প্রতিদিনের মতো সকালে চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের পিআইসিইউ ইনচার্জ ফারজানা এসে আমাকে জানাল, ‘স্যার, পেডিয়াট্রিক আইসিইউতে (চওঈট) পাঁচ বছরের একটি বাচ্চা মেয়ে অনামিকা ভর্তি আছে। ভর্তির সময় ওর লক্ষণগুলো—গুলেন বারি সিনড্রোমের (জিবিএস) মতো মনে হলেও পরে অ্যাকিউট স্ট্রোক সিনড্রোম, সেই সঙ্গে

পাবনার ভাবনা-আত্মতুষ্টি নয়, প্রয়োজন আত্মবিশ্লেষণ by সৈয়দ মনজুরুল ইসলাম

পাবনা এখন আমাদের অনেকের ভাবনায়। আমরা যারা সুশাসনের স্বপ্ন দেখি, রাজনীতির দায়বদ্ধতা প্রত্যাশা করি এবং অপরাজনীতির অবসান চাই, তাদেরকে পাবনা অনেক ভাবাচ্ছে। এই ভাবনা এখন মিডিয়াজুড়ে এবং বোধ করি প্রশাসনের প্রায় সবার মধ্যেই। শুধু সরকারের ভেতর এর কোনো প্রকাশ নেই।

ইউরোপ-অভিবাসীবিরোধী রাজনীতি কীভাবে মূল স্রোতে এল by স্লাভো জিজেক

সম্প্রতি ফ্রান্স থেকে রোমা জনগোষ্ঠী বা জিপসিদের বের করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে ইউরোপজুড়ে। উদারনৈতিক গণমাধ্যম থেকে শুরু করে শীর্ষ রাজনীতিকেরাও এতে শামিল হয়েছেন। প্রতিবাদ শুধু বামপন্থী রাজনীতিকদের মধ্যেই সীমিত থাকেনি।

মুদ্রা-টাকার দাম কত হবে? by মামুন রশীদ

যদিও আমাদের কথায় টাকা ব্যবহূত হয়ে আসছে বহু শতাব্দী ধরে, কিন্তু মুদ্রা হিসেবে বাংলাদেশি টাকার আত্মপ্রকাশ আমাদের স্বাধীনতার পর থেকেই। আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেনে সবর্জনীন মুদ্রা হিসেবে ব্যবহূত হয়ে আসছে মার্কিন ডলার। হিসাবের সুবিধার জন্য সব দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে নির্ধারিত হয়।

সুশাসন-প্রশাসনের উন্নতিকল্পে এক গবেষণাপ্রতিষ্ঠানের কিছু সুপারিশ by মুহাম্মদ হাবিবুর রহমান

মানুষ নিপীড়নের পরিবর্তে স্বাধীনতা চায়। গণতান্ত্রিক-প্রক্রিয়া স্বাধীনতার কথা বলে, কিন্তু স্বাধীনতার নিশ্চয়তা দান করে না। গণতন্ত্রের আদর্শটা বেশ দীর্ঘজীবীই বলতে হবে, কিন্তু এর স্বাস্থ্য ও সাফল্য প্রায়ই অনিশ্চিত। আমরা নিজেদের অক্ষমতা ঢেকে রাখার জন্য প্রায়ই বলি, দেশে গণতন্ত্রকে সুযোগ দেওয়া হয়নি।

রাসায়নিক গুদামগুলো কি সরানো যায় না?-গণবিধ্বংসী মৃত্যুফাঁদ

ধন্য আমাদের সহনশীলতা! ঢাকার নিমতলীতে বীভৎসভাবে আগুনে পুড়ে ১১৭ জন মানুষের মৃত্যু থেকে আমরা কিছুই শিখিনি। সেই মর্মান্তিক ট্র্যাজেডির পর চার মাস পার হয়ে গেলেও সেখানকার রাসায়নিক গুদামগুলোর একটিও সরিয়ে নেওয়া হয়নি।

জ্বালানি সংস্থানের ওপর গুরুত্ব দিতে হবে-বিদ্যুৎ-পরিস্থিতি

বিদ্যুৎ-পরিস্থিতি সহনীয় নয়; শিগগিরই যে সহনীয় পর্যায়ে আসবে—এমন আশ্বাসও কেউ দিতে পারছে না। উদ্বেগ ও হতাশা রয়েই যাচ্ছে। কারণ, পর্যাপ্ত বিদ্যুৎ ছাড়া অর্থনীতির চাকা সচল রাখা কঠিন, উন্নয়ন-অগ্রগতি সাধন আরও কঠিন।

বিদ্যুৎ ও জ্বালানি খাত-‘দ্রুত’ ও ‘বিশেষ’ আইনের বিপদ by এ কে এম জাকারিয়া

সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মানেই তখন প্রতিযোগিতা। শুধু অস্ত্র নিয়ে নয়, সব ক্ষেত্রেই। কোন দেশ কোন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কোনটি আগে করে ফেলছে—এসব নিয়ে প্রতিযোগিতা। এমন অবস্থায় প্রথম মানুষ হিসেবে মহাশূন্যে পরিভ্রমণ করে এসেছেন সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন।

শুভ জন্মদিন মেঘ by জাকিয়া আহমেদ

শনিবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটা হয়েছে। তবে আগের বছরগুলোর মতো উচ্ছ্বাস ছিলো না। খুব চুপচাপ ছিলো। চুপচাপ কেন জিজ্ঞেস করতেই ছোট্র মেঘের ছোট্র উত্তর, মন খারাপ। তার একটু পরই ঘুমিয়ে পড়ে মেঘ। সকালে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মজা করেছে মেঘ।

চারদিক-একটি দরিদ্র ছবি by নেয়ামত উল্যাহ

আবদুল বারেক মাঝি ৪০ বছর মহাজনি গয়না নৌকা টেনেছেন দাঁড় বেয়ে। কখনো পাট, কখনো ধান-সুপারি। ভুসা মালভর্তি গয়না নিয়ে ভোলার মনপুরা হাজিরহাট ঘাট থেকে গেছেন হাতিয়া-সন্দ্বীপ, চরফ্যাশন, তজুমদ্দিন। কখনো ভোলা জেলার বাইরে।

নিশ্চিত হোক স্বাস্থ্যসেবা

স্বাধীনতার চার দশক পেরুলেও স্বাস্থ্যসেবা এখন পর্যন্ত সবার জন্য নিশ্চিত করা যায়নি। দেশের প্রত্যন্ত এলাকায় পেঁৗছে দেওয়া যায়নি স্বাস্থ্যসেবা। এক সময় চিকিৎসকের সংকট ছিল। বর্তমানে আমাদের নগরমুখী মানসিকতা উচ্চশিক্ষিত মহলকে নগরকেন্দ্রিক করে ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাণিজ্যিক মানসিকতা।

অভিমত ভিন্নমত

গণতন্ত্রে স্বাধীন সংবাদমাধ্যমের বিকল্প নেই আমাদের দেশের পুরো ব্যবস্থা দূষিত, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। কোনো রাজনৈতিক দলই দুর্নীতির ঊর্ধ্বে নয়। এখনকার প্রবণতা আরও খারাপ। প্রতিটি নতুন সরকার আগের সরকারের চেয়ে বেশি দুর্নীতিতে লিপ্ত হচ্ছে। দুর্নীতিতে কে কাকে টেক্কা দিতে পারে, এই প্রতিযোগিতা চলে তাদের মধ্যে।

এসিড-সন্ত্রাস-নিয়ন্ত্রণ আইন কতটুকু কার্যকর by ফেরদৌস ফয়সাল

এসিড নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় এসিডের অপব্যবহার কমছে না। প্রতি মাসে কেউ না কেউ এসিড-সন্ত্রাসের শিকার হচ্ছেন। আক্রান্ত ব্যক্তিরা মানবেতর জীবন যাপন করছেন। সারা দেশে হাজারখানেক প্রতিষ্ঠান এসিড ব্যবহার করলেও অনুমতিপত্র সবার নেই। তারা অবৈধ উপায়ে এসিড সংগ্রহ করছে।

দায় অন্যের ওপর না চাপিয়ে সমস্যা সমাধানে মনোযোগী হোন-যে উত্তরাধিকার পরিত্যাগ করতে হবে

ব্যাধিই সংক্রামক, আরোগ্য নয়। চাঁদাবাজি ও বিদ্যুৎ-সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে যে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তা ভুল নয়। এক দিনে এ সমস্যার সমাধান হবে না, সে কথাও অস্বীকারের উপায় নেই।

বাজার স্থিতিশীল রাখতে জোগান বাড়াতে হবে-চালের দাম

দ্রব্যমূল্য, বিশেষ করে চালের দাম বাংলাদেশের বাস্তবতায় একটি স্পর্শকাতর বিষয়। গত এক বছরে চালের দাম যে হারে বেড়েছে, তাকে স্বাভাবিক বৃদ্ধি হিসেবে বিবেচনা করা যায় না। ধানের ফলন থেকে শুরু করে খোলাবাজারে চাল সরবরাহ, উৎপাদন ও চাহিদার মধ্যে সামঞ্জস্য—এসব ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা বা ত্রুটি-বিচ্যুতি না থাকলে

স্বাগত রূপসী বাংলায়

বিশ্বব্যাপী পর্যটন আজ একটি শিল্পে পরিণত হয়েছে। পৃথিবীর অনেক দেশেই জাতীয় আয়ের একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। উন্নত দেশগুলোও নিজ নিজ দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশই সম্ভবত তার ব্যতিক্রম। পর্যটন খাতের উন্নয়নে এখানেও অনেক কথা হয়।

পবিত্র কোরআনের আলো-নবী (সা.)-এর পক্ষে কোনো কিছু খেয়ানত করা অসম্ভব

১৬০. ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা-গা-লিবা লাকুম; ওয়া ইয়াখ্যুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিম্ বা'দিহী; ওয়া আ'লাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মু'মিনূন। ১৬১. ওয়ামা- কা-না লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা; ওয়া মান ইয়াগলুল ইয়া'তি বিমা- গাল্লা ইয়াওমাল কি্বয়ামাতি; ছুম্মা তুওয়াফ্ফা- কুল্লু নাফছিম্ মা- কাছাবাত ওয়াহুম লা ইউয্লামূন।

ব্রিটেনে কয়েক তরুণের কর্মকাণ্ডে শঙ্কায় নতুন প্রজন্ম by ফারুক যোশী

গত বছরের একেবারে শেষ দিকে ব্রিটেনসহ সারা বিশ্বে ব্রিটেনের বাঙালিরা প্রশ্নের মুখোমুখি হয়েছিল কয়েক তরুণকে নিয়ে। ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বোমা হামলার অভিযোগে অভিযুক্ত ৯ জনের মধ্যে সাতজনই ছিল বাংলাদেশি বংশোদ্ভূত।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা এবং প্রসঙ্গ কথা by ড. নিয়াজ আহম্মেদ

দেশকে নিয়ে আমরা সবাই কমবেশি ভাবনায় রত। কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত দেশকে নিয়ে ভাবেন। তবে এই ভাবনার মধ্যে রয়েছে পার্থক্য। আবার একই ধরনের ভাবনার ভেতর ভিন্নতাও খুঁজে পাওয়া যায়। মোদ্দাকথা ভাবনার মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি।

ধাঁধা দুনিয়া

ছবির ধাঁধা  পাশের ছবির এ তারকার জন্ম ১৯৬৫ সালের ১৪ মার্চ মুম্বাইয়ে। মাত্র আট বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চাচা নাসির হুসেইন প্রযোজিত ইয়াদও কি বারাত ছবির মধ্য দিয়ে বড় পর্দায় হাজির হন। তাঁর বাবা তাহির হুসেইনও পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক।

সত্যিকারের সবজান্তা-বিবিধ

 মানুষ গড়ে তার জীবনের তিন বছর বাথরুমে কাটায়  মোনালিসার ভ্রু নেই  চোরাবালিতে গাধা ডুবে যায়, কিন্তু খচ্চর ডোবে না  ভালোবাসার মানুষটির দিকে তাকালে আপনার চোখের মণি প্রসারিত হয়। একই ঘটনা ঘটে, যখন আপনি এমন কারও দিকে তাকান, যাকে আপনি প্রচণ্ড ঘৃণা করেন!

যে খবর নাড়া দেয়-কিশোরী সাহসিকা!

গ্রামের সাদাসিধে কিশোরী একটা মেয়ে। কী দুর্দান্ত সাহস তার! এই ছোট্ট বয়সেই সে তার গ্রাম নিয়ে ভেবেছে। সঙ্গী-সাথিদের নিয়ে নেমেছে তার নোনাপুকুর গ্রামকে মাদকমুক্ত করার সংগ্রামে। তৈরি করেছে নোনাপুকুর মাদকবিরোধী গণগবেষক দল।

ভিনদেশের চিঠি-স্বপ্নে তাঁর সাথে হয় দেখা

ইউসিএলে (ইউনিভার্সিটি অব লন্ডন) আন্তর্জাতিক শিশুস্বাস্থ্য বিষয়ে পড়ার সময় ড. এমার সঙ্গে আমার একটু ভাব জমেছিল। পরে সাংস্কৃতিক পার্থক্যের কারণে সম্পর্কের কাটাকাটি হয়ে যায়। সেই সম্পর্ক আর জোড়া লাগেনি। তবে সেদিন রোববার ছুটির দিনে সকালবেলায় একটু বেশি ঘুমাতে গিয়ে অনেকদিন পর এমার সঙ্গে আমার একটা স্বর্গীয়সুন্দর সাক্ষাৎ হয়।

চারদিক-ছাদের মানুষ ও আমরা by তুহিন ওয়াদুদ

রংপুরের মডার্ন মোড়। আশ্বিন-কার্তিক মাস অথবা চৈত্র-বৈশাখ মাস। মোড়ে দাঁড়ালে চোখে পড়বে বাসের ছাদে অসংখ্য মানুষ। ছাদে মানুষ ওঠার চিত্র আমাদের বেশ পরিচিত। বিশেষ করে মুসলমানদের দুই ধর্মীয় উৎসবে ট্রেনের মধ্যেও এই বাস্তবতা পরিলক্ষিত হয়।

সাম্প্রতিক ঘটনাবলি ও পুলিশের জবাবদিহি

২ জুন ২০১২ প্রথম আলোর উদ্যোগে ‘সাম্প্রতিক ঘটনাবলি ও পুলিশের জবাবদিহি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।
আলোচনা আব্দুল কাইয়ুম

শহীদ সাবেরকে যেন ভুলে না যাই by সিরাজুল ইসলাম চৌধুরী

শহীদ সাবের জেলে যান ১৯৫০ সালে, যখন তিনি সদ্য ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছেন, চট্টগ্রামে। সেকালের অসংখ্য রাজবন্দির মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠতম। তারপর বিনা বিচারে চার বছর আটক ছিলেন কারাগারে। বন্দি অবস্থা থেকে আইএ পাস করেন; প্রস্তুতি নিয়েছেন প্রাইভেট প্রার্থী হিসেবে বিএ পরীক্ষা দেওয়ার।

চরাচর-জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি দিবস by তামান্না ইসলাম অলি

জাপানের সাম্প্র্রতিক ভূমিকম্প। ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি। অতঃপর ১০ হাজার মানুষের প্রাণহানি। ব্যাপক ক্ষয়ক্ষতি। ইদানীং দুর্যোগের কথা মনে হলেই চোখে ভাসে এই দৃশ্য। আজ জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি দিবস। ১৯৯৮ সাল থেকে প্রতিবছর বাংলাদেশে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে দিনটি পালন করা হচ্ছে।

আত্মশক্তির জোরে ঘুরে দাঁড়াতে হবে by লুৎফর রহমান রনো

স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল জাপানে কিছুদিন আগে। প্রচণ্ড ভূমিকম্পে ধসে গেল সহস্র ঘরবাড়ি, তারপর সুনামির প্রলয়ে ভেসে গেল উপকূলীয় শহরের বাড়ি-গাড়ি_মানববসতি নিশ্চিহ্ন হলো প্রায়। তাতেও থেমে থাকল না। বিস্ফোরণ ঘটল পারমাণবিক চুলি্লগুলোতে। জাপান বলে কথা।

দুনিয়াজুড়ে খাদ্যঘাটতি ও মূল্য বিস্ফোরণ by শামসুল আরেফিন খান

'আই অ্যাম হাংরি মম'_এই ইংরেজি বাক্যের শুদ্ধ বঙ্গানুবাদ শিষ্টাচারে হওয়া উচিত, মা আমার খিদে পেয়েছে। কিন্তু যে বর্ধিষ্ণু শিশু পেটের তাগিদে কর্মক্ষেত্রে ঘাম ঝরিয়ে ক্ষুধায় কাতর হয়ে ডেরায় ফেরে, তার ভাষায় সেটা হবে, মা ভাত দে।

কালান্তরের কড়চা : এবারের বঙ্গদর্শন (৩)-ছহি বড় ইউনূস-নামা by আবদুল গাফ্‌ফার চৌধুরী

এবার ঢাকায় গিয়ে সহসাই ইউনূস-বিতর্কে জড়িয়ে গিয়েছিলাম। লেখালেখিতে নয়, তদবির-তদারকে। এবার সিদ্ধান্ত নিয়েই গিয়েছিলাম যে মাসখানেক দেশে থাকার সময় কোনো কাগজেই লেখালেখি করব না। কেবল দেখব, শুনব, জানব।

কলকাতার চিঠি-বাঙালির কাঁটা বাঙালি? by অমর সাহা

১৯৯৬ সাল। ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বাম ও প্রগতিশীল ১৩টি দলের ‘যুক্তফ্রন্ট’ সরকার গড়ার কাজে ব্রতী হয়। এই ১৩ দলে ছিলেন জনতা দলের ভি পি সিং, রাষ্ট্রীয় জনতা দলের লালুপ্রসাদ যাদব, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, বিজু জনতা দলের বিজু পট্টনায়েক, তেলেগু দেশমের চন্দ্রবাবু নাইডু, অসম গণপরিষদের প্রফুল্ল

সরকারদলীয় নেতা-কর্মীরা কি আইনের ঊর্ধ্বে?-ক্ষমতার দৌরাত্ম্য

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের দুর্ভাগ্য একটি নয় দুটি: প্রথমত তাঁরা স্থানীয় আওয়ামী লীগের নেতার হাতে প্রহূত হলেন, দ্বিতীয়ত তাঁরা জানতেও পারলেন না কী তাঁদের ‘অপরাধ’। অন্যদিকে যশোরের যে সাংবাদিককে পুলিশের সামনে হাতুড়িপেটা করা হয়েছে, তাঁর ‘অপরাধ’ তিনি সাংবাদিক।

বন্ধের নীতিমালা মানা না-মানা নিয়ে সংশয়-কোচিং-বাণিজ্য

কোচিং-বাণিজ্য বন্ধের দিকনির্দেশনাটি সরকারের নির্বাহী বিভাগ থেকে আসেনি, এসেছে অভিভাবক ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চতর আদালত থেকে। শিক্ষা মন্ত্রণালয় আদালতের নির্দেশ মান্য করে কোচিং বন্ধ করতে একটি নীতিমালা চূড়ান্ত করেছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় ধন্যবাদ পেতে পারে।

শনিবারের সুসংবাদ-মোজাফ্‌ফরের চোখে আমবিপ্লবের স্বপ্ন by তোফায়েল আহমদ

চলতি মৌসুমে লেবু বিক্রি করে পেয়েছেন আড়াই লাখ টাকা। কয়েক দিনের মধ্যেই আম বিক্রি করে আসবে আরো প্রায় ছয় লাখ টাকা। গত বছরের চেয়ে এবার আয় পাঁচ লাখ টাকা বেশি। প্রতিবছরই বাগানে লেবু ও আমের ফলন বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে আয়ের অঙ্ক।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪২৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ আবদুল লতিফ, বীর প্রতীক সালদা নদীতে শহীদ হন তিনি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তরেখায় সালদা নদী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অন্তর্গত। অদূরেই ভারত-বাংলাদেশ সীমান্ত।

রিহ্যাব মেলা-রাজউক কর্মকর্তাদের দেখে বন্ধ হয়ে যায় কিছু স্টল

রিহ্যাব মেলায় সারা দিন অবাধে প্লট-ফ্ল্যাটের বিক্রি ও প্রচার অব্যাহত থাকলেও সন্ধ্যায় অনেক আবাসন কোম্পানি তাদের স্টলের প্রচারপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম গুটিয়ে নেয়। কারণ, ওই সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা মেলাস্থলে হাজির ছিলেন। তার পরও কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা অনেকটা নির্দ্বিধায় স্টলে বসে থাকেন।

সময়মতো সেবা না পাওয়ায় বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ by অরুণ কর্মকার

বিদ্যুৎ গ্রাহকেরা সময়মতো সেবা পাচ্ছেন না। ট্রান্সফরমার বিকল হওয়া, সরবরাহ লাইনের সমস্যা, লো-ভোল্টেজ প্রভৃতি বিভ্রাটে গ্রাহকদের সময়মতো সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া ঢাকার প্রায় প্রতিটি এলাকা থেকে গ্রাহকেরা বাড়তি বিদ্যুৎ বিল আসার অভিযোগ করছেন।

সত্য প্রকাশ পাবেই by কামরান শফি

শেষ পর্যন্ত ওসামা বিন লাদেন পাকিস্তানের এবোটাবাদ ক্যান্টনমেন্টে মার্কিন নৌসেনাদের হাতে নিহত হয়েছে। আর আফগানিস্তান থেকে এই হেলিকপ্টারচালিত হামলাটি আমেরিকানরা নিজেরাই পরিচালনা ও কার্যকর করে। এখন বড়জোর আমরা প্রশ্ন করতে পারি, যখন চারটি বিদেশি হেলিকপ্টার আমাদের সীমান্ত অতিক্রম করে এক ঘণ্টা ধরে

লাদেনের মৃত্যু পাকিস্তানকে তাড়া করে ফিরবে by সাইমন টিসুডাল

ইসলামাবাদ থেকে ৩৫ মাইল দূরে একটি কম্পাউন্ডে বিন লাদেনকে পাওয়া যাওয়ায় পাকিস্তান ও আইএসআই বিপজ্জনক অস্বস্তির মধ্যে পড়েছে। পাকিস্তান সরকার দীর্ঘদিন থেকেই লাদেনের অবস্থান সম্পর্কে জ্ঞাত নয় বলে জানিয়ে আসছিল।

মর্ত্য থেকে সাগরে by একরামুল হক শামীম

সারা পৃথিবীর সংবাদমাধ্যম গুলোর কাছে এখন সবচেয়ে বড় সংবাদ লাদেনের মৃত্যু। দীর্ঘদিন ধরে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী হিসেবে মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে অনেক ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে। ওসামা বিন লাদেনকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পরিচালিত সফল অপারেশনের পরপরই যুক্তরাষ্ট্রের

এই সমাজ-সামাজিক শক্তির জাগরণ চাই by শেখ জিনাত আলী

রাজনৈতিক কর্মকাণ্ড যখন সীমাবদ্ধ গণ্ডির মধ্যে ঘুরপাক খায় বা যখন দেশের সমস্যা সমাধানে বিব্রত থাকে অথবা দোদুল্যমান তখন সমাজকে নাড়াতে হলে সমাজের সৎ, নিষ্ঠাবান দেশপ্রেমিক ব্যক্তিদের এগিয়ে আসতে হয় মানুষকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক নেতাকর্মীদের চাপে রেখে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে, মানবিক অধিকার সংরক্ষণে।

কণ্ঠস্বর-লাদেন নেই কিন্তু তারপর? by রাহাত খান

দৈনিক সমকালে আমার নির্ধারিত লেখাটা প্রায় শেষ করে এনেছিলাম। এই মুহূর্তে বাংলাদেশে সংবিধান নিয়ে নানারকম কথাবার্তা চলছে। চলছে নানা মতের বক্তৃতা-বিবৃতি দেওয়া। হুঙ্কার দেওয়া এবং তর্জন-গর্জন করাও কিছু কম হচ্ছে না। লিখেছিলাম এই প্রসঙ্গেই।

নদীর সেতু-অপরিণামদর্শী কাজের ফল

বুধবার সমকালে লোকালয় পৃষ্ঠায় একটি সংবাদ শিরোনাম ছিল :'পুনর্স্থাপনের সপ্তাহ ব্যবধানে ভেঙে পড়ল বেইলি সেতু'। এর সঙ্গে প্রকাশিত ছবিটি নিদারুণ উদ্বেগের_ সেতুতে উঠে পড়া একটি ট্রাক সেতুসহ নদীতে ভেঙে পড়েছে। এ ঘটনা ১ মের। এর আগে ২৪ এপ্রিল এবং ২০ মার্চ দুই দফায় সেতুটি ভেঙে পড়ে।

জনপ্রশাসন মন্ত্রণালয়-নামবদলই যথেষ্ট নয়

সংস্থাপন মন্ত্রণালয় কিংবা মিনিস্ট্রি অব এস্টাবলিস্টমেন্ট নতুন নামে পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে। এ পরিবর্তনকে নতুন যাত্রা হিসেবে অভিহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, এর মাধ্যমে প্রশাসনের কাজে গতি ফিরে আসবে।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের এখনই সময় by জোনাথন স্টিল

ওসামা বিন লাদেন হত্যা ওবামা প্রশাসনের জন্য এক বিরাট বিজয় এবং আমেরিকানদের কাছে বিষয়টির সমাপ্তি টানতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তবে আফগানিস্তানে যুদ্ধ করার বিচক্ষণতা নিয়ে ১০ বছর আগে উত্থাপিত প্রশ্ন পুনরুজ্জীবিত হতে পারে।

ওসামা বিন লাদেন-আল কায়দা কঠিন সময় অতিক্রম করছে by আসিফ আহমেদ

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জঙ্গিবাদী আদর্শের ওপর এ মৃত্যুর কী প্রভাব পড়বে? তিনি র‌্যাডিক্যাল ইসলামের ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পেরেছিলেন। অনেকেই বিভিন্ন সময় জঙ্গিবাদী মত প্রচার করেছেন। কিন্তু তিনি তা করেছেন কাজের মাধ্যমে।

আরেক আলোকে-ওসামা হত্যা, অতঃপর! by ইনাম আহমেদ চৌধুরী

ওসামা বিন লাদেনের মৃত্যু নিঃসন্দেহে সুদূরপ্রসারী ফল ও প্রভাব ফেলবে। এটা ঠিক, তিনি আল কায়দার অপারেশনাল কমান্ডে ছিলেন না বা বিভিন্ন দেশে আল কায়দা কার্যক্রম তার নির্দেশের মুখাপেক্ষী ছিল না, অন্তত গত কয়েক বছর ধরে।

বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস by রুদ্র মাসুদ

আজ ৩ মে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। এটি সাংবাদিকদের দিন। পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ ও সংবাদ পরিবেশনের অবাধ সুযোগের বিষয়টি এ উপলক্ষে সামনে আসে। এ বছর ৩ মে মুক্ত সাংবাদিকতা দিবস সামনে আসায় চোখের সামনে ভাসতে থাকে গত ২২ সেপ্টেম্বরের প্রায় সবক'টি দৈনিকের শিরোনামে।

স্বল্পোন্নত দেশ সম্মেলন-নতুন অংশীদারিত্ব অথবা পুরনো আনুষ্ঠানিকতা? by জিয়াউল হক মুক্তা

একদিকে ক্ষমতাধর ও উন্নত দেশ, অন্যদিকে এশিয়ায় ভারত ও চায়না কিংবা আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা কিংবা আমেরিকা মহাদেশে ব্রাজিল ও মেক্সিকোর মতো দেশের রাজনৈতিক-কূটনৈতিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আলোচনায় স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে প্রকাশ্য অবস্থান গ্রহণ খুবই কঠিন;

সমকালীন প্রসঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদ ওসামা বিন লাদেন ও গাদ্দাফির সন্তানদের খুন করেছে by বদরুদ্দীন উমর

ভালো কাজের জন্য ধর্ম বিশ্বাস, জাতি, গায়ের রঙ ইত্যাদি যেমন কোনো ব্যাপার নয়, তেমনি ক্রিমিনাল কাজের সঙ্গেও ধর্ম, জাতি, গায়ের রঙের কোনো সম্পর্ক নেই। শ্রেণী, দল ও ব্যক্তিগত স্বার্থে মানুষ মানুষের বিরুদ্ধে অনেক ধরনের ক্রাইম করে থাকে। বর্তমানে আমরা আরব বিশ্বে যে ঘটনাবলি প্রত্যক্ষ করছি, সেখানকার বিভিন্ন দেশের

সুন্দরবন ও জলবায়ু পরিবর্তন-দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা চাই

অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বিশেষ প্রাণসম্পদে সমৃদ্ধ এ বন। শুধু প্রাণসম্পদের জন্যই নয়, উপকূলীয় অঞ্চলের বনাঞ্চল হিসেবে এ বনের রয়েছে বিশেষ গুরুত্ব। এসব কারণে সুন্দরবন এখন বিশ্ব ঐতিহ্যের অংশ।

লাদেন হত্যাকাণ্ড-স্বস্তির বিশ্ব চাই

আল কায়দা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের এবোটাবাদ এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিহত হয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় এটা যুক্তরাষ্ট্রের কাছে 'ঐতিহাসিক বিজয়' হিসেবেই বিবেচিত হবে। বিশ্বের সর্বত্র শান্তি ও স্বস্তির পরিবেশ এর প্রভাবে উন্নত হবে, এমনই প্রত্যাশা।

ব্রিফিংয়ে ফখরুল-আন্দোলন দমানোর চেষ্টা করে সরকার ব্যর্থ হয়েছে

সদ্য কারামুক্ত বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের বেশির ভাগ সিনিয়র নেতাকে কারাগারে পাঠিয়ে আন্দোলন 'সীমিত' রাখার চেষ্টা করতে গিয়ে সরকার ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাদের কারাগারে পাঠানোর ফলে

ভারতের রাষ্ট্রপতি পদে ইউপিএর প্রার্থী প্রণব

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদের জন্য প্রণব মুখোপাধ্যায়কে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা- ইউপিএ। এর মধ্য দিয়ে গত তিন দিন ধরে চলা নাটকীয়তার অবসান হলো। ভারতের রাজনীতিতে আবারও বড় ধরনের চমক দেখালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

সওজের টেন্ডার নিয়ে সহিংসতা-সন্ত্রাসীদের হাতে ছিল ৫০ অস্ত্র, শতাধিক গুলি by রেজোয়ান বিশ্বাস

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দরপত্র নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামলার সময় আনুমানিক ৫০টি দেশি-বিদেশি অস্ত্র ও শতাধিক গুলি ছিল সন্ত্রাসীদের হাতে। সওজের অফিস সহকারী ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার কামাল উদ্দিন মূলত একটি সন্ত্রাসী গ্রুপের দলনেতা। শীর্ষ সন্ত্রাসী আশিকের সহযোগী সন্ত্রাসীরা ওই হামলায় জড়িত।

আশুলিয়া শিল্পাঞ্চল শান্ত, ৫০ শতাংশ কারখানা খুলেছে

টানা চার দিন শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধের মতো ঘটনার পর আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। গতকাল শুক্রবার ৫০ শতাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। অস্থিরতার কারণে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান আর্টিস্টিক ডিজাইন লিমিটেডেও গতকাল কাজ শুরু হয়েছে।

ফেরত পাঠানো হলো আরো ৪৭ রোহিঙ্গাকে

টেকনাফ সীমান্ত দিয়ে গতকাল শুক্রবার মিয়ানমারের আরো ৪৭ নাগরিককে ফেরত পাঠিয়েছেন বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এ নিয়ে গত এক সপ্তাহে ৭৩১ জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হলো। এদিকে অনুপ্রবেশের চেষ্টা কমে আসার পাশাপাশি মিয়ানমারের আরাকান রাজ্যের পরিস্থিতি শান্ত হয়ে আসার খবর পাওয়া গেছে।

রশ্মি প্রযুক্তির চিকিৎসা নিয়ে ছেলেখেলা! by তৌফিক মারুফ

'দেশে রেডিওথেরাপি দেওয়ার পরও কোনো কাজ না হওয়ায় ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে গেলাম ভারতে। সেখানে চিকিৎসকরা জানালেন আগের চেয়ে আরো ক্ষতি হয়েছে। হয়তো সঠিকভাবে থেরাপি দেওয়া হয়নি। শুরু হয় নতুন করে চিকিৎসা।'

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-কিষান কিষানিদের পাঠশালা by রহিদুল মিয়া

তারাগঞ্জের বাছুরবান্দা গ্রামে ঢুকলেই চোখে পড়ে চকচকে একটি টিনের ঘর। সাইনবোর্ডে লেখা ‘কৃষি পাঠশালা’। এখানে বসে থাকেন একজন মানুষ, নাম গিরিশচন্দ্র রায় (৫০)। কীটনাশককে তিনি বলেন সর্বনাশা বিষ এবং সেটা ব্যবহার করতে বারণ করেন। সেই সঙ্গে এ বিষ ছাড়াই কীভাবে ফসলের পোকা দমন করা যায়, তার পরামর্শ দেন।

টিপাইমুখ প্রকল্প-প্রস্তুতির কাজ থেমে নেই by রাহীদ এজাজ

বাংলাদেশের সম্মতি নিয়ে এগোনো হবে বলা হলেও টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের প্রস্তুতিকাজ থেমে নেই। প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া সাপেক্ষে প্রকল্পটি মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। প্রধান প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এনএইচপিসির (জাতীয় জলবিদ্যুৎ সংস্থা) জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রথম আলোকে বলেছেন, পরিবেশ ছাড়পত্র পাওয়া গেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন-প্রকল্প এগোয় না, খরচ বাড়ে by আনোয়ার হোসেন

দূরত্বের হিসাবে ৩০ কিলোমিটার। ঠিকাদার নিয়োগ করা হয়েছে। নির্মাণকাজ শুরু হয়নি এখনো। অথচ এর মধ্যেই ব্যয় বেড়ে যাচ্ছে ২৪০ কোটি টাকা। এই হিসাবটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের একাংশের।

ফিরিয়ে আনা হচ্ছে ভারতে সমাহিত মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ-প্রতিনিধিদলে ফরেনসিক বিশেষজ্ঞ নেই! by আশরাফুল হক রাজীব

দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে ভারতের মাটিতে সমাহিত হওয়া মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ আনা হচ্ছে দেশে। তাঁদের দেহাবশেষ নতুন করে সমাহিত করা হবে দেশের মাটিতে। একই সঙ্গে বর্ণিল আলোকচ্ছটায় নতুন সমাধিস্থলে এই বীরসেনাদের জীবন উৎসর্গ করার কাহিনী উপস্থাপন করা হবে।

পোশাক শিল্প নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন-শ্রমিক অসন্তোষের জন্য মালিক পক্ষের অন্যায়ই মূলত দায়ী by আবুল কাশেম

পোশাক শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি হলে মালিকরা এর প্রকৃত কারণ আড়ালে রেখে নানা 'ষড়যন্ত্র' খুঁজে বেড়ান। প্রতিবারই অস্থিতিশীলতার জন্য 'দেশি-বিদেশি' ষড়যন্ত্রের কথা বলেছে মালিকদের সংগঠন বিজিএমইএ। গত এপ্রিল-মে মাসের শ্রমিক অসন্তোষের পেছনেও ষড়যন্ত্রকেই কারণ বলে দাবি করেছেন তাঁরা।

ছোট মামলায় বড় ভোগান্তি by আশরাফ-উল-আলম

ঢাকার ডেমরার পারডগাইর এলাকার বাসিন্দা মো. মফিজুর রহমান তাঁর জমিজমা যাতে অন্য কেউ দখল করতে না পারে সে জন্য প্রতিকার চেয়ে ২০০১ সালের ২০ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন (নালিশি মামলা নম্বর ৩৮৭৯/২০০১)। এ মামলার বিবাদী নুর মোহাম্মদ খান, টুটুল ও বিপ্লব।

নদীর অন্তিম দশা-অবিলম্বে দখলমুক্ত করা হোক

টাঙ্গাইল শহরের বুকজুড়ে প্রবাহিত যে নদীটি, তার নাম লৌহজং। কয়েক দশক আগেও যে নদীতে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌকার ভিড় ছিল, সেটি এখন নামেই নদী। বাস্তবে সেটি একটি মৃত খালে পরিণত হয়েছে। ক্রমাগতভাবে দখল ও ভরাট হতে হতে এর অস্তিত্বই মুছে যেতে বসেছে।

ব্লগের শব্দ ব্লগের কথা-অশ্লীলতা থেকে দূরে থাকুক

তথ্য জানার পাশাপাশি তথ্য পরিবেশনেরও বড় একটি মাধ্যম ব্লগিং। জনপ্রিয়তার একেকটি ধাপ পেরিয়ে বাংলা ব্লগিং এখন বিশাল জায়গা করে নিতে সক্ষম হয়েছে। বিশেষ করে দেশের শিক্ষিত তরুণদের বড় একটি অংশ আকৃষ্ট হয়েছে এই মাধ্যমে। নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে যে কেউ মনের ভাব প্রকাশের অফুরন্ত স্বাধীনতা পেয়ে থাকে এখানে।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের জন্য আক্ষেপ এবং রাসুলকে অভয় দিয়ে সুরার সমাপ্তি

১২৬. আওয়া লা-ইয়ারাওনা আন্নাহুম ইউফ্তানূনা ফী কুলি্ল আ'-মিম্ মার্রাতান আও মার্রাতাইনি ছুম্মা লা-ইয়াতূবূনা ওয়ালা-হুম ইয্যাক্কারূন। ১২৭. ওয়া ইযা মা- উনযিলাত্ ছূরাতুন্ নাযারা বা'দ্বুহুম ইলা বা'দ্বিন; হাল্ ইয়ারা-কুম্ মিন আহাদিন ছুম্মান সারাফূ; সারাফাল্লা-হু ক্বুলূবাহুম বিআন্নাহুম ক্বাওমুন লা-ইয়াফ্ক্বাহূন।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিসম্পদ বণ্টন কত দূর? by সৈয়দ ইমতিয়াজ ইসলাম

পাকিস্তান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি। সেদিন লাহোরে দ্বিতীয় ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে উভয় দেশ পারস্পরিক স্বীকৃতি বিনিময় করে। স্বীকৃতি বিনিময়ের পর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য লাহোর সফর করেন।

শ্রম ও কর্মসংস্থান-মে দিবস ও আজকের বাংলাদেশ by মোঃ ইসরাফিল আলম

আমাদের জাতীয় উৎপাদন প্রক্রিয়ার নিয়ামক শক্তি হিসেবে শ্রমিক সমাজকে সংগঠিত ও সঠিকভাবে পরিচালিত করতে তাদের কল্যাণ ও অধিকার সম্পর্কিত বিষয়ের পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও শিক্ষা প্রশিক্ষণের প্রসঙ্গকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নিতে হবে।

মে দিবস-রাজনৈতিক প্রভাবমুক্ত ট্রেড ইউনিয়ন চাই by শহীদুল্লাহ চৌধুরী

মে দিবসে এখন এ প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে_ প্রকৃত ট্রেড ইউনিয়ন আন্দোলন কবে গড়ে উঠবে। অর্থনৈতিক উন্নয়ন চাইলে এর বিকল্প কিন্তু নেই। আমরা চাই সচেতন শ্রমিকশ্রেণী এবং আপসহীন বলিষ্ঠ নেতৃত্ব। তারা যেমন শ্রমিকদের স্বার্থে কাজ করবে, তেমনি দেশকেও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ায় ভূমিকা রাখবে

শ্রমিক আন্দোলন-সংগঠনের ধারণা নতুনভাবে বিন্যস্ত হচ্ছে by আনু মুহাম্মদ

ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত করা হলেও যেহেতু শ্রমিকদের মজুরিসহ বঞ্চনা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সেহেতু ক্ষোভ-বিক্ষোভও সমাজে বিস্তৃত হচ্ছে। সে জন্য গত এক দশকে শ্রমিক আন্দোলনের একটি নতুন চেহারা আমরা দেখতে পেয়েছি। এ আন্দোলন স্বতঃস্ফূর্ত, অনেক বিস্তৃত।

পাবনা প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী by এবিএম ফজলুর রহমান

আজ ১ মে, পাবনা প্রেস ক্লাব ৫০ বছরে পা রাখছে। ১৯৬১ সালের এদিনে পাবনা শহরে পাবনা প্রেস ক্লাবের গোড়াপত্তন ঘটে। সেই থেকে অনেক স্মৃতি, নানা ইতিহাস ও গৌরবময় ঘটনার সঙ্গে পাবনা প্রেস ক্লাবের নাম জড়িয়ে রয়েছে।

চলতি প্রসঙ্গ-গৃহকর্মী বনাম গৃহশ্রমিক by নূর কামরুন নাহার

শ্রমের স্বীকৃতিই যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয়, তবে শ্রম বিনিয়োগের ক্ষেত্রে শৃঙ্খলা কি প্রতিষ্ঠিত হবে! তাই নীতিমালাই যদি করতে হয়, তাদের ন্যায্য পাওনাই যদি নিশ্চিত করতে হয় এবং গৃহশ্রম দেওয়া-নেওয়ার ক্ষেত্রে যদি একটা সুষ্ঠু প্রক্রিয়া ও জবাবদিহিতা তৈরি করতে হয় তবে অবশ্যই আগে একে শ্রমের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে

সমকালীন প্রসঙ্গ-আইএমএফের সোনায় আরও সোনা, নদীতেও অঢেল সোনা by অজয় দাশগুপ্ত

লেখার শুরুতে উল্লেখ করেছি বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ ক্রয়ের ঘটনা। এ সিদ্ধান্ত যেমন স্বল্প ও দীর্ঘমেয়াদে বাংলাদেশকে লাভবান করেছে, নদীর জন্য বিনিয়োগও তেমনই ডিভিডেন্ড বা লাভ নিয়ে আসবে। সড়কপথে যাত্রা যত দ্রুতগামীই হোক না কেন, নদীপথের প্রয়োজন রয়েছে বাংলাদেশে

হিমাগারে আলুর পচন-কৃষক দায় নেবে কেন?

গোল আলু উৎপাদনে কৃষককে সরকারি-বেসরকারি পর্যায়ে উৎসাহ জোগানো হলেও এর বাজারজাতকরণ ও সংরক্ষণে যে নীতিনির্ধারকরা মনোযোগ দিচ্ছেন না, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিমাগারে রক্ষিত পাঁচ হাজার বস্তা আলু পচে যাওয়ার অঘটনে তা আরেকবার স্পষ্ট হলো।

মে দিবস-শ্রমজীবীদের স্বপ্ন ও প্রত্যয়ের দিন

আজ মে দিবস, শ্রমিকদের আন্তর্জাতিক সংহতির দিন। দুনিয়াব্যাপী এদিনটি নানা উৎসব-আয়োজনে পালিত হবে। বাংলাদেশে আজ রাষ্ট্রীয় ছুটির দিন। সরকারও এদিনটি পালনের জন্য যথেষ্ট উদ্যোগী। অনেক আড়ম্বরপূর্ণ কর্মসূচিরও আয়োজন হয়ে থাকে এদিনে।

বিআইডবি্লউটিএর শূন্য পদ স্থায়ী করুন by মোঃ শামীম খান

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিআইডবি্লউটিএতে শূন্য পদের বিপরীতে ১৯৯৯ ও ২০০০ সালে বিভিন্ন পদে ৩২৫ জনের অস্থায়ীভাবে নিয়োগ হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর আমাদের চাকরি আর স্থায়ী করা হয়নি।

বিশুদ্ধ পানির নিশ্চয়তা by আরিফুল ইসলাম

পানির অপর নাম জীবন। পরিবেশ দূষণের কারণে সারা পৃথিবীতে বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে এ সমস্যা আরও প্রকট। বর্তমানে দূষিত পানির কারণে বিশ্বে প্রতিদিন মারা যায় প্রায় তিন হাজার শিশু।

হৃদয়নন্দন বনে-কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা by আলী যাকের

এখনকার ডিজিটাল যুগে ক্যামেরার চাকতি ঘুরিয়েই সব ছবি দেখা যায়। এক এক করে ছবিগুলো দেখি আর নিজেই নিজের কাজে মুগ্ধ হই। কত রঙিন, কত প্রাণবন্ত এই বনের ছবি! তবুও আমার মনে হয় যে, এই বনের ছবি ক্যামেরার চেয়ে হৃদয়ে ধারণ করা অনেক শ্রেয়।

মুক্তি_ নতুন অভিজ্ঞতা by আনোয়ার হোসেন

কারাগার থেকে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বা বিএনপির অনেক নেতা মুক্তি পেয়েছেন। বাংলাদেশের রাজনীতিকদের ক্ষেত্রে জেলজীবন এক সময় স্বাভাবিক ছিল। এর শুরু ব্রিটিশ আমল থেকে। অনেক নেতা জেলজীবন এড়াতে পালিয়ে বেড়াতেন। তাদের বলা হতো আন্ডারগ্রাউন্ডে রয়েছেন।

একই বৃত্তে ঘুরছে রাজনীতি by এম আবদুল হাফিজ

অন্তত প্রধান দুই দলের রাজনীতিতে নেই কোনো অভিনবত্ব বা বৃত্তবন্দি রাজনীতি থেকে বেরিয়ে আসার সাহসী উদ্যোগ। শীর্ষ নেতৃত্ব ভুগছে প্রতিহিংসার এক প্রকার দুরারোগ্য বিকারে। সম্প্রতি ১৮ দলীয় জোটের গণসমাবেশ এবং তা ভণ্ডুল করতে মহাজোট তথা আওয়ামী লীগের প্রাণান্তকর চেষ্টা সেটাই প্রমাণ করল।

শরণার্থী-মিয়ানমারকে যে প্রশ্নটি করতে হবে by মোহাম্মদ আরজু

'নতুন মিয়ানমার'কে এই প্রশ্ন করতে হবে যে, নতুন এই শরণার্থীদের আশ্রয় দেওয়া হলে তাদের যথাশিগগির ফিরিয়ে নেওয়ার নিশ্চয়তা, ফিরিয়ে নেওয়ার মতো অভ্যন্তরীণ পরিস্থিতি তৈরি করতে রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি এবং নৃতাত্তি্বক সংখ্যালঘু হিসেবে স্ট্যাটাস দেওয়ার নিশ্চয়তা দেশটি দেবে কি?

কালের আয়নায়-গ্রামীণ ব্যাংক ব্যবস্থার একজন উদ্ভাবকের মৃত্যু by আবদুল গাফ্ফার চৌধুরী

রণজিত গুপ্তের পরিকল্পনায় গ্রামীণ ব্যাংকের মালিকানা থাকবে গরিব শেয়ারহোল্ডারদের হাতে। তাদের নির্বাচিত বোর্ড ব্যাংক পরিচালনা করবে এবং এই ব্যাংকের তত্ত্বাবধানে কোনো এক ব্যক্তির কর্তৃত্বের বদলে সরকারের নজরদারি থাকবে।

ধুনটের নদী-অবৈধ ড্রেজিংয়ের বিপদ

অনেকের কাছে মনে হতে পারে, নদ-নদীতে চর পড়লেই ভালো। তাতে বসত বাড়ি কিংবা চাষাবাদের জমি মেলে। এসব প্রাকৃতিক জলাধার শুকিয়ে গেলে তো আরও মওকা। এ ধারণা ভ্রান্ত প্রমাণিত হচ্ছে। পরিবেশ সচেতনতার যুগে ভিন্নভাবে দেখা হচ্ছে এ সম্পদকে। একইভাবে নদ-নদীর বালু তোলা নিয়েও ধারণা বদলাচ্ছে।

কোচিংবাণিজ্য-নীতিমালা কার্যকর হোক

দীর্ঘদিন ধরে কোচিংবাণিজ্য বন্ধের দাবি জানানো হচ্ছিল সমাজের নানা স্তর থেকে। সকলেই স্বীকার করেন, পেশাগত কাজের বাইরে দীর্ঘ সময় কোচিং করানোর ফলে ক্লাসরুমের প্রতি শিক্ষকদের নিষ্ঠা, মনোযোগ ও স্পৃহা উদ্বেগজনক হারে কমে গেছে। তারপরও কোচিংয়ের প্রতি শিক্ষকদের আকর্ষণ অদম্য। কেননা কোচিংয়ের সঙ্গে আছে অর্থযোগ।

সদরে অন্দরে-কোন ষড়যন্ত্রের শিকার গার্মেন্ট শিল্প by মোস্তফা হোসেইন

আবারও শ্রমিক অসন্তোষ। আশুলিয়া উত্তপ্ত। গাড়ি ভাঙচুর, পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ইত্যাকার ঘটনার পুনরাবৃত্তি ঘটল সেখানে। তৎপরতা বেড়ে গেল তৈরি পোশাক শিল্প মালিকদের। মন্ত্রী-সচিবও এগিয়ে এলেন। সবশেষে মাইকিং করা হলো, প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন। কথা বলবেন তৈরি পোশাক শিল্প শ্রমিকদের সঙ্গেও।

মনের কোণে হীরে-মুক্তো-বাংলাদেশে দুর্নীতির দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা by ড. সা'দত হুসাইন

নির্বাচন-পূর্ব বিবেচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একজন আলোকিত মানুষ। বর্তমানে বয়সের ভারে এবং পরিস্থিতির চাপে তিনি 'ডাইনে-বাঁয়ে' সমানতালে বক্তব্য রেখে যাচ্ছেন। তাঁর বক্তব্য কোনো কোনো সময় সরকারের জন্য বিব্রতকর, এমনটি বললে অত্যুক্তি হবে না। আশার কথা যে মাঝেমধ্যে এর মধ্যেও আলোক রশ্মি দেখা যায়।