Showing posts with label কামাল লোহানী. Show all posts
Showing posts with label কামাল লোহানী. Show all posts

Friday, December 12, 2014

ত্বকীকে হত্যা করে পরিবেশ বিষাক্ত করা হয়েছে: কামাল লোহানী

(আজ নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা উদীচীর দশম সম্মেলনের উদ্বোধন করেন কামাল লোহানী ও রওনক রেহানা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য) উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী বলেছেন, ‘গণতন্ত্র বলে এ দেশে কোনো কিছু নেই। মানুষ কথা বলতে পারছে না। কেউ প্রতিবাদ জানাতে গেলে তাঁর প্রতিপক্ষ সহিংসতায়, হিংস্রতায় তাঁকে দমনের চেষ্টা করছে। নারায়ণগঞ্জ তাঁর প্রত্যক্ষ সাক্ষী। একটি মাত্র পরিবারের ঘৃণ্য চক্রান্ত এ শহরের মানুষের মন থেকে শান্তিকে বিতাড়িত করেছে। ত্বকীকে হত্যা করে এই শহরে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে।’ আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা উদীচীর দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল লোহানী এসব কথা বলেন।
উদীচীর জেলা শাখার সভাপতি জাহিদুল হক দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা। বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদ সেলিম, জেলা শাখার সাধারণ সম্পাদক পিন্টু সাহা। উপস্থিত ছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, উদীচীর সংগঠক জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।
কামাল লোহানী আরও বলেন, ত্বকী হত্যার প্রতিবাদ শুধু নারায়ণগঞ্জে না, আমেরিকা, কানাডা, ফ্রান্সসহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও হয়েছে। নারায়ণগঞ্জের বীর জনতা এই অবিচারের বিরুদ্ধে বীরোচিত লড়াই করে চলেছেন। এ দেশের মানুষ ও যাঁরা বিশ্বের মুক্তি সংগ্রামী, তাঁরা নারায়ণগঞ্জবাসীর পক্ষে রয়েছেন। ভয় পাওয়ার কিছু নেই।
অনুষ্ঠানে ত্বকীর মা রওনক রেহানা বলেন, ‘আজকে দেশ সংকটে নিমজ্জিত। গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। মানুষের জেগে ওঠার স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য হত্যা, গুম, নির্যাতন, সন্ত্রাসের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে আতঙ্ক। আর এসবই হচ্ছে সরকারের সহায়তায়। নারায়ণগঞ্জে চরম অশান্তি ও আতঙ্ক বিরাজ করছে। এ থেকে পরিত্রাণের জন্য রাষ্ট্রের অভিভাবক হিসেবে জনগণ প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকলেও তিনি নারায়ণগঞ্জের মানুষকে হতাশ করেছেন। তিনি বিশেষ পক্ষ অবলম্বন করায় জনগণের স্বপ্ন, স্বার্থ, আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত হয়েছে। আর সে কারণে সংকট এখানে আরও ঘনীভূত হয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

Monday, January 21, 2013

দুর্বৃত্তদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া উচিত নয় by কামাল লোহানী

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণসহ পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এখন প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

Wednesday, December 26, 2012

সমকালীন প্রসঙ্গ-মানুষে আস্থা বলেই রবীন্দ্রনাথ আপন by কামাল লোহানী

 ১৯৬১ সাল। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ পালনে উদ্যোগী সারা পৃথিবী। কিন্তু তৎকালীন পূর্ব বাংলায় এ তো জন্ম পালনোৎসব নয়, সে ছিল এক মহতী লড়াই। সামরিক চক্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে রবীন্দ্রশতবর্ষ উদযাপনে জেলায় জেলায় উৎসব কমিটি গঠিত হয়েছিল।

Wednesday, October 17, 2012

শ্রদ্ধাঞ্জলি-দেদীপ্যমান দুটি নক্ষত্র by কামাল লোহানী

লেখক-সাংবাদিক ও গীতিকার আবিদুর রহমান; দুই. দেশের বরেণ্য-জনপ্রিয় শিল্পী বিদিত লাল দাস। তারা দু'জনই সঙ্গীতাঙ্গনের দেদীপ্যমান নক্ষত্র। তাদের দু'জনের মৃত্যুসংবাদ দারুণভাবে শোকাহত করেছে আমাদের। দু'জনই ছিলেন সংগ্রামী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ।

Monday, September 24, 2012

নাগরিক অধিকার খর্ব করবেন না by কামাল লোহানী

কাগজে খবর পড়লাম, কোনো ব্যক্তি, সংগঠন বা বেসরকারি প্রতিষ্ঠান চাইলেই এখন আর নিজেদের মতো পুরস্কার, সম্মাননা বা পদক দিতে পারবে না। যে নামে পুরস্কার বা সম্মাননা দেওয়া হবে, সে নাম আগে থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। সরকার এ অনুমোদন দেবে।

Friday, September 7, 2012

শহীদ মিনার মুক্তিসংগ্রামের প্রধান সোপান এর অবমাননা বন্ধ করুন by কামাল লোহানী

একটি ছবি গোটা জাতি, অর্থাৎ আপামর জনসাধারণকে লজ্জায় নিমজ্জিত করেছে। দৃশ্যটি অবশেষে খবরের কাগজের পাতায় দেখে শহীদ মিনারের পবিত্রতাকে ক্ষুণ্নকারী কতিপয়ের ধৃষ্টতা, স্পর্ধা দেখে ঘৃণায় কুঁচকে যাওয়ার উপক্রম।

Wednesday, September 5, 2012

শহীদ মিনার মুক্তিসংগ্রামের প্রধান সোপান এর অবমাননা বন্ধ করুন by কামাল লোহানী

একটি ছবি গোটা জাতি, অর্থাৎ আপামর জনসাধারণকে লজ্জায় নিমজ্জিত করেছে। দৃশ্যটি অবশেষে খবরের কাগজের পাতায় দেখে শহীদ মিনারের পবিত্রতাকে ক্ষুণ্নকারী কতিপয়ের ধৃষ্টতা, স্পর্ধা দেখে ঘৃণায় কুঁচকে যাওয়ার উপক্রম। আমরা যাঁরা এই দেশের সত্যিকার নাগরিক, তাঁরা কেন সচেতনতার তাগিদে ওই পবিত্র স্থানটিকে আজ ৬০ বছর

Sunday, July 22, 2012

সংবিধানের হস্তলেখক শিল্পী রউফ by কামাল লোহানী

প্রখ্যাত শিল্পী আবদুর রউফের সঙ্গে আমার প্রথম পরিচয় নবাবপুর রোডের একটি বাড়িতে। তারপর থেকে একসঙ্গে খবরের কাগজ পড়া, দৈনন্দিন জীবনে চলাফেরা, আড্ডা, গল্প ইত্যাদির মাধ্যমে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আরও বাড়ল। সে সময় সুন্দর হাতের লেখার জন্য তার বেশ সুনাম ছিল।

Thursday, June 28, 2012

অনাকাঙ্ক্ষিত প্রস্তাব by কামাল লোহানী

একটি 'আন্তর্জাতিক' সংগঠন- 'ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন', যাকে আইসেসকো বলা হয়, 'ঢাকা'কে এক বছরের জন্য এ বছর ইসলামিক কালচারাল হেরিটেজ সিটি হিসেবে নাকি নির্বাচিত করেছে এবং জুলাইয়ের মাঝামাঝি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

Tuesday, June 5, 2012

শ্রদ্ধাঞ্জলি-সন্তোষদা অমর রহে by কামাল লোহানী

সন্তোষ গুপ্ত আমার শ্রদ্ধেয়জন। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। রাজনৈতিক সাংস্কৃতির ও সাংবাদিকতায় তিনি ছিলেন অগ্রণী ব্যক্তিত্ব। তাঁর পরিশ্রমী মানসিকতা কিংবা অন্যায়, অপরাধের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, কলম নব প্রজন্মকে প্রচণ্ড সাহসী ও কর্তব্যনিষ্ঠ করেছে। তাঁর সাংবাদিক দক্ষতা কর্মরত প্রতিষ্ঠানকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি উদ্বুদ্ধ করেছে নবীনদের।

Wednesday, April 25, 2012

স্মরণ-প্রতিবাদের স্ফুলিঙ্গ কর্নেল তাহের by কামাল লোহানী

হে মহান মুক্তিযোদ্ধা, আদর্শের সৈনিক, কালের নির্মম প্রবাহে আমরাও 'জেনে-শুনে বিষপান' করেছি। এ বিষ নামাতে একমাত্র তোমার প্রদর্শিত পথেই চলতে হবে সত্যিকার মুক্তিযোদ্ধাদের। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আরেকবার লড়তে হব
কর্নেল তাহের একটি দর্শনকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন বলে দেশকে নির্মোহভাবে ভালোবেসেছিলেন।

Monday, April 23, 2012

জাতীয় পোশাক-জাতিসত্তার পরিচায়ক হয়ে উঠুক by কামাল লোহানী

জাতীয় পতাকা ও সঙ্গীতের পর পোশাকটাই তো নির্ধারিত হওয়া উচিত ছিল। ফল, পশু, পাখি, মাছ ইত্যাদির বিষয় নির্ধারিত হয়ে গেছে সেই কবে, সেই প্রথম জমানাতেই। কিন্তু যা দিয়ে চেনা যাবে, বাঙালি বিশ্বের কাছে চিহ্নিত হবে, দর্শনধারী হবে, সেটাই হয়নি আজ পর্যন্ত।

Sunday, April 1, 2012

স্মরণ-সুন্দরবনকে ভালোবাসতেন তিনি by কামাল লোহানী

তোহা খান। সাংবাদিক, লেখক ও প্রগতি চিন্তার এক সচেতন মানুষ ছিলেন। অসাম্প্রদায়িক চেতনা তাঁকে ঋদ্ধ করেছিল প্রবলভাবে। ছোটবেলায় মনুষ্যসৃষ্ট ছিয়াত্তরের (বাংলা সন) মন্বন্তর ও ইংরেজি ছেচল্লিশের সাম্প্রদায়িক দাঙ্গা এবং অখণ্ড ভারতকে সাম্রাজ্যবাদী চক্রান্তে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দুই ভাগ করে পাকিস্তান-হিন্দুস্থান করার কারসাজি প্রত্যক্ষ

Thursday, March 15, 2012

সাম্প্রতিক প্রসঙ্গ-এ কিসের অশনিসংকেত by কামাল লোহানী

এত সব কথা বলার পেছনে যুক্তি হলো, মহাজোটকে চোখ মেলে দেখতে বলা। এই তো কিছুদিন আগে পশ্চিমবঙ্গে মমতার নির্বাচনে টাকার খেলা দেখলাম না? যে মমতা বাংলাদেশপ্রীতিতে গদগদ ছিলেন, এমন কী হলো যে তিনি মুখ ফিরিয়ে নিয়ে তিস্তামুখ, ফারাক্কা ইত্যাদির জল বণ্টন নিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছেন কার স্বার্থে? যাদের টাকায় বা

Friday, March 9, 2012

পাকিস্তানিদের প্রচণ্ড ক্রোধ ছিল পত্রিকার ওপর by কামাল লোহানী

এপ্রিল মাসটি আমাদের প্রত্যাশাকে প্রবল করে মানুষকে শত্রুর মোকাবেলায় দাঁড় করিয়ে দিতে থাকল। বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে ১৭ এপ্রিল, মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে। ২৬ মার্চ চট্টগ্রাম বেতারের রাজনীতিসচেতন কর্মীদের কেউ কেউ একত্রিত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেছিলেন,

Tuesday, February 28, 2012

কক্সবাজার ট্র্যাজেডি-তুমি রবে নীরবে by কামাল লোহানী

পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে।' গাইবে অনেকেই। কিন্তু আবিদ আর গাইবে না। অথচ এই গানেই মাত করে দিয়েছিল আবিদ একটি প্রতিযোগিতায়। শীর্ষদের একজন হয়ে সবার দৃষ্টি কেড়েছিল। এই প্রতিযোগিতায় পড়বার সময় সে ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

Wednesday, February 22, 2012

কে বলে নেই তিনি by কামাল লোহানী

ফয়েজ আহ্‌মদ, আমাদের ফয়েজ ভাই শারীরিকভাবে আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন। এই প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ও সংগঠক ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ২০ ফেব্রুয়ারি সোমবার ভোরে। ফয়েজ আহ্‌মদ ছিলেন জীবনের নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন মানুষ। তাঁর কাজ ও খ্যাতির সীমানা বিস্তৃত।

Tuesday, February 21, 2012

অপ্রতিদ্বন্দ্বী ফয়েজ ভাই by কামাল লোহানী

আমার সঙ্গে ফয়েজ ভাইয়ের রাজনৈতিক সখ্য এবং মন-মানসিকতার এক অভূতপূর্ব ঐক্য ছিল বলে বাস্তবে, বিশেষ করে সাংবাদিকতা ক্ষেত্রে তিনি ছিলেন আমার অগ্রজ। যখন যা করতাম, তাকে না শুধিয়ে কিছুই করতাম না। তারপর তার প্রতিভাদৃপ্ত এ অকৃতদার জীবনে ফয়েজ ভাই কত যে সাহসী কাজ করেছেন এবং বস্তুনিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন, তার কোনো হিসাব করে শেষ করা যাবে না। ফয়েজ ভাই প্রচণ্ড সাহসের মানুষ ছিলেন।

Sunday, February 19, 2012

শ্রদ্ধাঞ্জলি-দ্বিতীয় অজিত রায় আর জন্মাবে না by কামাল লোহানী

প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের এক পথিকৃৎ অজিত রায় আকস্মিকভাবে চলে গেলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের ক্যানসারের জন্য তাঁর দেহে এর আগে দুবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। এবারে অসুস্থ হওয়ার পর যখন তাঁকে বারডেমের নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছিল, তখন আবারও তাঁর ফুসফুসে ক্যানসারের প্রচ্ছন্ন ছায়া দেখা

সংস্কৃতি চর্চা-সোনারগাঁর কলঙ্কদাগ মুছে ফেলতে হবে by কামাল লোহানী

বাংলার মানুষকে যারা ভালোবাসেন তারা প্রতিভা প্রদীপ্ত পরিশ্রমী প্রয়াসে যে সোনারগাঁ জাদুঘর নতুন নতুন ইতিহাসজুড়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুস্থ প্রয়াসে সমুজ্জ্বল, তাকে সহৃদয় সহযোগিতা দিয়ে অসৎ প্রয়াসকে দূর করবেন_ এটা আমাদের সবারই কাম্য।