Monday, October 1, 2012

পুলিশের ভুল না নির্মমতা! by সেরাজুল ইসলাম সিরাজ

পুলিশের ভুল না নির্মমতা কিছুই বুঝতে পারছি না! ভুল হলেও মেনে নেওয়া যায় না, নির্মমতা হলে বাকরূদ্ধ হতে হয় বলে মন্তব্য করেছেন পুলিশি হামলায় আহত সিপিবির কর্মী আরাফাতুল কবির রিজভী।

উপহার পৌঁছে দেবে ফেসবুক by সাব্বিন হাসান

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে। শুধু তথ্য বা মতবিনিময়ে নয়, বরং শুভেচ্ছা বিনিময়েও এগিয়ে আছে ফেসবুক। তাই এখন আর কাগুজে বা ভার্চুয়াল গিফট নয়, সরাসরি উপহার দেওয়া উদ্যোগ নিয়েছে ফেসবুক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

কখনোই বিয়ে করবেন না মল্লিকা!

ভারতের একটি নারী সংগঠনের পার্টিতে সেক্সসিম্বল ইমেজের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত হয়ে আসা বলিউড অভিনেত্রী অভিনেত্রী মল্লিকা শেরওয়াত "বিয়ে করবো না" বক্তব্যের মাধ্যমে যেন বোমাই ফাটালেন।

সৌদিতে ১৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু by মোহাম্মদ আল-আমীন

পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী বাংলাদেশিদের মধ্যে গত সেপ্টেম্বরের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)।

২৫ মার্চ একাত্তরের স্মৃতি by বদরুদ্দীন উমর

১৯৭১ সালের ২২ মার্চ মুঈদুল হাসানের বাসায় এক ডিনারে পশ্চিম পাকিস্তান ন্যাপের নেতা ওয়ালী খান ও বেজেঞ্জোর সঙ্গে দেখা হয়। ওয়ালী খান ছিলেন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বিখ্যাত কংগ্রেস নেতা আবদুল গাফফার খানের ছেলে। বেজেঞ্জো ছিলেন বেলুচিস্তানের নেতা।

মানুষের শত্রুমিত্রঃ কে রুখবে এই পরাজয়? by মাহমুদ শামসুল হক

২০১০ সালের মার্চে এই পরিবারে একবারও ভাতের হাঁড়ি চাপেনি চুলায়। গৃহস্বামী হজরতের বয়স ষাটের ওপরে। ঢাকায় এসেছে কুড়ি বছর হলো। এই দুদশকে নিজের টাকায় কেনা হয়নি একটি জামা, গেঞ্জি কিংবা শীতকালে একটি চাদর। চার মাস আগে তেজগাঁও কলেজের একজন ছাত্র একটি পুরনো পাঞ্জাবি দিয়েছিল আর একটি গ্যাবাডিনের প্যান্ট। সেই যে পরেছেন আর খোলেননি।