Tuesday, April 24, 2012

শ্রদ্ধাঞ্জলি-সত্তরতম জন্মবার্ষিকীতে আবদুশ শাকুর by স্বকৃত নোমান

বঙ্গবাসী কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিষ্ণু বেরা কথাশিল্পী আবদুশ শাকুর সম্পর্কে কলকাতার মাসিক একুশ শতক পত্রিকায় লিখেছেন, ‘অসাধারণ পাণ্ডিত্য ও সূক্ষ্ম রসবোধসম্পন্ন কথাশিল্পী শাকুর তাঁর রচনাসাহিত্যে নিজেকে এবং তাঁর প্রিয় বাংলাদেশ ও পরিবর্তমান বাঙালি সমাজকে বিশ শতকের উত্তাল বিশ্ব ইতিহাসের প্রেক্ষাপটে নানা রঙে নানা ভঙ্গিমায় স্থাপন করেছেন।

২৫ ফেব্রুয়ারি-স্বজন হারানোর দিন by ওয়ালিউল্লাহ

ফাগুন মাসে ৫৭টি পরিবারের সর্বনাশ হবে, এ ছিল কল্পনার অতীত। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে ৫৭ জনের কেউ ভাবতে পারলে হয়তো এ ঘটনা এড়ানো যেত। এ দিনে রক্তের হোলিখেলায় পরিকল্পনাকারীরা মেতে উঠেছিল। পরিকল্পনার বেড়াজাল ছিন্ন করা সম্ভব হয়নি।

ফিরে দেখা-বাঙালি সেনাদের বিদ্রোহপ্রবণতা ও পিলখানা হত্যাযজ্ঞ by মুহাম্মদ লুৎফুল হক

স্বাধীনতা-পরবর্তী সময়ে সামরিক ও আধা সামরিক বাহিনীতে আইন অমান্য, ক্যু ও বিদ্রোহের প্রবণতা লক্ষ করা যায়, যা আশির দশকের প্রথম দিকে এসে স্তিমিত হয়। তবে ভেতরে ভেতরে বীজ থেকেই যায়, যার প্রমাণ পাওয়া যায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাযজ্ঞে।

ধর্ম-ইসলামে মাতৃভাষা চর্চার গুরুত্ব by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামে মাতৃভাষা চর্চার প্রতি যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে। মাতৃভাষা মানে মায়ের ভাষা। মানবশিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তার মা-বাবা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর কাছ থেকে যে ভাষা শোনে এবং তাদের সঙ্গে যে ভাষায় কথা বলে তা-ই তার মাতৃভাষা। পৃথিবীতে অসংখ্য মাতৃভাষা প্রচলিত আছে।

লিবিয়া-ত্রিপোলিজুড়ে মৃত্যুর করাল ছায়া by রবার্ট ফিস্ক

সেনাবাহিনীর ঘেরাওয়ের মধ্যে অপেক্ষা করছে ১৫ হাজার নর-নারী-শিশু। পরশু রাতের ত্রিপোলি বিমানবন্দরে কেবল চিৎকার, হইচই। মুয়াম্মার গাদ্দাফির ভগ্ন রাষ্ট্র থেকে পালানোর জন্য সবাই বিমানের একটি আসনের জন্য কাকুতিমিনতি করছে।

খোলা চোখে-মিসরের মতো ঘটনা বাংলাদেশেও ঘটতে পারে? by হাসান ফেরদৌস

খবরটি নিশ্চয় আপনাদের চোখে পড়েছে। বাংলাদেশের বিরোধী দলের নেত্রী মন্তব্য করেছেন, মিসরের মতো ঘটনা বাংলাদেশেও ঘটতে পারে। অর্থাত্ গণ-অভ্যুত্থানের রুদ্ররোষে সরকারের পতন, অতঃপর তল্পিতল্পাসহ সরকারপ্রধানের পলায়ন।

হত্যার বিচার না হওয়ায় অপরাধীরা আশকারা পায়-জুরাইনে আওয়ামী লীগের নেতা খুন

স্বরাষ্ট্রমন্ত্রী যখন আইনশৃঙ্খলা-পরিস্থিতি ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো’ বলে দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অপরাধ দমনে নিজেদের কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেন, তখন খোদ মহানগরে উপর্যুপরি হত্যার ঘটনা জনমনে শঙ্কা ও ভীতি বাড়িয়ে দেয় বৈকি। বুধবার জুরাইনে একদল মুখোশধারী সন্ত্রাসী স্থানীয় আওয়ামী লীগের নেতা মোহাম্মদ উল্লাহ্ ও তাঁর গাড়িচালককে হত্যা করে।

সুপারিশ বাস্তবায়নেই মনোযোগী হতে হবে-পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর

পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে সে সময়ের বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে বিডিআর সদস্যরা যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, তা ছিল নৃশংস ও লোমহর্ষক। হতাহতের খবর জানতে দেশবাসীকে দুই দিন অপেক্ষা করতে হয়েছিল।

চারদিক-শ্রমে কেনা অন্ন by নেয়ামতউল্যাহ

শীত গিয়ে ফাগুন এসেছে। দখিনা বাতাস বয়ে যাওয়ার কথা। কিন্তু ভোর তা বলে না। ভোরে ঘন কুয়াশা। শীত কিছু কমে এসেছে সত্য, তবু ভোর-বিহানের শীত উদোম শরীরে চিকন দাঁতে কামড়ে ধরে। তেল চিটচিটে কাঁথার নিচ থেকে বের হতে ইচ্ছে করে না। মা তাড়া দেন, ‘ওঠ!’ না উঠলে বকুনি। বকা খেয়ে আট বছরের আইরিন উঠে পড়ে।

অধিকার-সাংবিধানিক সংস্কার ও আদিবাসী পরিচয় by দেবাশীষ রায় ওয়াংঝা

অসাম্প্রদায়িকতার যাত্রায় আদিবাসী যাত্রী সুপ্রিম কোর্টের পঞ্চম সংশোধনীর রায়ের মাধ্যমে দেশটি নতুন যাত্রায় নেমে পড়েছে ধর্মনিরপেক্ষতার অন্বেষণে। বৈঠা ধরেছেন শেখ হাসিনা। দাঁড়ে রয়েছে সংসদীয় সংস্কার কমিটি। পাঁচজন আদিবাসী সাংসদও বৈঠা হাতে। প্রশ্ন হলো, দেশের আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষেরা সেই নৌকার যাত্রী হওয়ার সুযোগ পাবে কি না।

মধ্যপ্রাচ্য-আরব মহাবিদ্রোহ by তারিক আলী

যে লৌহদণ্ড যুগের পর যুগ শাস্তি দিয়েছে, তাকে আর চুমু খেতে নারাজ আরব জনতা। তারা লিখছে ইতিহাসের নতুন এক অধ্যায়। পাশ্চাত্যের নব্য রক্ষণশীলদের আজব দম্ভ ছিল যে আরব ও মুসলমানেরা গণতন্ত্রবিদ্বেষী, তাদের সেই দম্ভ বিদ্রোহের আগুনে পুড়ে গেছে।

দুর্নীতি দমন কমিশন আইন-সংশোধনী প্রস্তাবগুলো জনসমক্ষে প্রকাশ করুন by মশিউল আলম

১৫ ফেব্রুয়ারি রাজধানীর এলজিইডি মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের শুরুতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানালেন, সরকার দুর্নীতি দমন কমিশন আইন,

বাংলা-ভাষা ও দেশপ্রেম by মোহীত উল আলম

গত বছর অমর একুশে উপলক্ষে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন শ্রদ্ধাভাজন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ভাষার প্রশ্নে তিনি বলেছিলেন, ইংরেজি অবশ্যই শিখতে হবে কার্যকর ভাষা হিসেবে, কিন্তু জোরটা দিতে হবে বাংলা ভাষার চর্চার ওপর। কারণ, মনের ভাব ও চিন্তা প্রকাশের ভাষা হচ্ছে মাতৃভাষা।

বিপর্যস্ত ঢাকা সরকারের দায়িত্বহীনতারই ফল-বসবাসের অনুপযোগী ঢাকা

ঢাকা যে বিশ্বের মধ্যে বসবাসের অনুপযোগী শহরের মধ্যে দ্বিতীয় হয়েছে, তাতে বিস্ময়ের কিছু নেই। প্রায় দেড় কোটি ঢাকাবাসী প্রতিদিন হাড়ে হাড়ে এই সত্য টের পাচ্ছে। ঢাকা এখন ধনী-গরিব সবার জন্যই দুর্বিষহ। আন্তর্জাতিক সাময়িকী দি ইকোনমিস্ট-এর সাম্প্রতিক প্রতিবেদন এ সত্যকেই ফলাও করে প্রকাশ করা হয়েছে।

যোগাযোগ মন্ত্রণালয়ের কাজকর্মে স্থবিরতা কবে কাটবে?-অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক

দুষ্টের দমন ও যোগ্যদের লালন জনপ্রশাসনের নীতি হলেও যোগাযোগ মন্ত্রণালয় যে তা আদৌ আমলে নিচ্ছে না, তার প্রমাণ আমরা হরহামেশাই পাচ্ছি। এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদগুলো তাঁদের দিয়েই পূরণ করা হয়েছে, যাঁরা অতীতে সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) নিজেদের দুর্নীতির কথা স্বীকার করেছিলেন।

শ্রদ্ধাঞ্জলি-সত্য আর সুন্দরে যাঁর বসবাস by তিতাশ চৌধুরী

আজ ২৩ ফেব্রুয়ারি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর জন্মদিন। তিনি একাধারে শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কবি, গবেষক ও অনুবাদক। এত গুণের আধার যে মানুষটি, তাঁকে দেখামাত্রই শ্রদ্ধা করতে ইচ্ছে করে।জিল্লুর রহমান সিদ্দিকী শিক্ষা প্রসারে ও বিকাশে যে ভূমিকা পালন করছেন, তা অতুলনীয়।

সম্মাননা-জাকির হোসেন ও ধ্রুপদি সংগীতের বিশ্বায়ন by হায়াৎ সাইফ

ভারতীয় তথা উপমহাদেশীয় ধ্রুপদি সংগীতকে যে কজন ক্ষণজন্মা সংগীত ব্যক্তিত্ব একটা বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে একটা উজ্জ্বল নাম ওস্তাদ জাকির হোসেন, যিনি মূলত তবলাবাদক। তবলাবাদনে তিনি একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছেন। বাদনে তাঁর প্রতিভা বাল্য বয়সেই স্পষ্ট হয়ে ওঠে।

আমার জীবনে একটা বড় অপূর্ণতা আছেঃ ফারাহ রুমা by ফাহিম ফয়সাল

ফারাহ রুমা, আমাদের শোবিজের সুপরিচিত একটি নাম। নজরকাড়া গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় উঠে এসেছেন লাইমলাইটে। ১৯৯৭ সালের লাক্স-সুন্দরীর খেতাব বিজয়ী ফারাহ রুমা মডেলিং আর উপস্থাপনাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা। সম্প্রতি এই সুন্দরীর অভিষেক হয়েছে বড়পর্দায়।

লিবিয়া-পতনের পথে গাদ্দাফি by রবার্ট ফিস্ক

সেই বৃদ্ধ, বিকারগ্রস্ত, নারী প্রহরীদের মালিক, উদ্ভট এক সবুজ বইয়ের লেখক, যিনি একদা ঘোষণা করেছিলেন শ্বেতাঙ্গদের ঘাড়ে চড়ে বেলগ্রেডে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে হাজির হবেন, অবশেষে তিনি পতিত হচ্ছেন। নিজ দেশের ক্ষিপ্ত জনতা এখন তাঁকে তাড়া করছে।

ফিরে দেখা বাঘাইছড়ি-দোষীদের বিচার কি হবে না? by ইলিরা দেওয়ান

বাঘাইছড়ি সহিংসতার এক বছর পরেও সেখানে ভীতির আবহ কাটেনি। এত দিনেও এ ঘটনায় জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা যায়নি। ক্ষতিগ্রস্ত চার শতাধিক পরিবার এখনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে চেয়ে আছে। বাঘাইছড়ি, খাগড়াছড়ি, মাইচছড়ি, মহালছড়ি, নানিয়াচর, লোগাং, লংগদু, মাল্যায় একের পর এক সহিংসতা আমরা দেখলাম।

প্রতিক্রিয়া-ঢাকা বিশ্ববিদ্যালয়: সাফল্য ও সংকটের প্রকৃতি by মোহাম্মদ তানজীমউদ্দিন খান

মোহীত উল আলমকে ধন্যবাদ, ১১ ফেব্রুয়ারি ২০১১ তারিখে প্রথম আলোতে প্রকাশিত তাঁর ‘ঢাকা বিশ্ববিদ্যালয়: বড় গৌরব, বড় পতন’ শিরোনামে লেখাটির জন্য। লেখাটিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষামানের অধোগতি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

যুক্তি তর্ক গল্প-দল নয়, আদর্শের ঐক্যকে গুরুত্ব দিন by আবুল মোমেন

ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। মানুষ নানা রকম আলামত দেখে দেশের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে শেয়ারবাজারের অধোগতির ধারাবাহিকতায় সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটেছে চোখে পড়ার মতো।

জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই-বাঘের বনে ফেরা

লোকালয়ের আশপাশে কোথাও বন্য প্রাণী দেখা যাওয়া মানেই যেন প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলা, তা রয়েল বেঙ্গল টাইগার, শিয়াল বা মায়া হরিণ, যা-ই হোক না কেন। এবারই প্রথম ব্যতিক্রমী ঘটনা ঘটেছে সুন্দরবন অঞ্চলে। লোকালয়ে চলে আসা একটি বাঘকে জীবিত বনে ফেরত পাঠানো গেছে।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করুন-এবার লিবিয়ায় গণবিদ্রোহ

ভূমধ্যসাগরের তীরে পশ্চিম আফ্রিকার অন্যতম তেলসমৃদ্ধ দেশ লিবিয়ার সাম্প্রতিক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গত কয়েক দিনে সেখানে যে গণবিদ্রোহ দেখা দিয়েছে, সরকার তার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হিংসাত্মক পথ বেছে নিয়েছে। পুলিশ নির্বিচারে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে। এমনকি বিমান থেকে গুলি ও বোমা মেরে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনাও ঘটছে।

চারদিক-ঘুড়ি উৎ সবের নিমন্ত্রণ by শর্মিলা সিনড্রেলা

বলা হয়, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কথাটা নেহাত মিথ্যে নয়। আর প্রতিটা পার্বণেই রয়েছে মানুষের আবেগ ও ভালোবাসার প্রকাশ। পয়লা বৈশাখ, নবান্ন উৎ সব বা বসন্তবরণ—সব ক্ষেত্রেই বাঙালির আনন্দ-উৎ সব দেখে বিশ্ববাসী।

স্মরণ-কাছে থেকে দেখা মওলানা ভাসানী by সৈয়দ জিয়াউর রহমান

মওলানা আবদুল হামিদ খানকে আমি প্রথম দেখি ১৯৪৬ সালে, দেশ ভাগের মাত্র এক বছর আগে। আমি তখন হাইস্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া। ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমা শহর থেকে ১৪ মাইল দূরে দুরমুট রেলস্টেশনের কাছে মামাবাড়ি থেকে বয়স্ক কয়েকজন উৎ সাহী আত্মীয়ের সঙ্গে মাত্র দুই স্টেশন দূরে দেওয়ানগঞ্জ

গোধূলির ছায়াপথে-যখন ফুল ফুটবে by মুস্তাফা জামান আব্বাসী

কখন ফুল ফুটবে কেউ জানে না। পরিচিত পৃথিবীর অপরিচিতজনেরা সারা দিন অন্বেষণে। দেখলেই জিজ্ঞেস করেন, দেখা পেয়েছেন? উত্তর না পেয়ে বলেন, আর কত দিন ধরে গুরু খুঁজব? দিনই তো শেষ। তরুণ বয়স থেকে মেলায় মেলায় ঘুরে বেড়াই। কিছু অভিজ্ঞতার কথা আজ বলব, বলার সুযোগও আর বেশি দিন নেই।

হেনা হত্যা-চিকিৎ সকেরাও দায় এড়াতে পারেন না by মো. তাজুল ইসলাম

ফতোয়ার আরেক নিষ্ঠুর বলি হেনার করুণ ও অপমানজনক মৃত্যুর কাহিনি প্রথম আলোসহ অন্যান্য সংবাদপত্রে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কারণে উচ্চ আদালত ত্বরিত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। এর জন্য সংবাদমাধ্যম ও আদালত শুধু ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়। কোটি কোটি বেদনাহত মানুষের কৃতজ্ঞতাও তারা পাবে।

বাঘা তেঁতুল-কার্টুনের কথা by সৈয়দ আবুল মকসুদ

বার্লিন দেয়াল চূর্ণ করার আগে বন ছিল পুঁজিবাদী পশ্চিম জার্মানির রাজধানী। সমাজতান্ত্রিক পূর্ব জার্মানির রাজধানী ছিল খণ্ডিত বার্লিনের এক অংশে। বন প্রেসক্লাবে গিয়েছিলাম দুপুরে খেতে। ঢুকেই দেখি এক নামজাদা আধুনিক শিল্পীর আঁকা কার্টুনের প্রদর্শনী।

অরণ্যে রোদন-ভয় পেয়ো না, আমরা আছি কোটি কণ্ঠ নিয়ে... by আনিসুল হক

ধানমন্ডি এলাকায় থাকি। মাঝেমধ্যেই এ-বাড়িতে ও-বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয় আর অনেক রাত অবধি উচ্চ স্বরে গান বাজে। সেসব গানের বেশির ভাগই হয় হিন্দি, নয়তো ইংরেজি। এই ফেব্রুয়ারি মাসেও পড়শির অনুষ্ঠান থেকে আসা হিন্দি আর ইংরেজি গানের কানফাটা আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটেছে। ২০ ফেব্রুয়ারি রাত।

এই অবস্থা শিক্ষার গুণগত মান নিশ্চিত করার সহায়ক নয়-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর গড় অনুপাতে যে বিরাট বৈষম্যের কথা জানা গেছে, তা মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত হতাশাব্যঞ্জক। ইউজিসির তথ্যমতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীর গড় অনুপাত ১:১৪৯।

অভ্যন্তরীণ গণতন্ত্রই পথনির্দেশক হতে পারে-রাজনীতিতে যোগ্য নেতৃত্ব

রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রচর্চার সুযোগ নিশ্চিত করা গেলে তা জাতীয় রাজনীতির জন্য একটি সুষ্ঠু ও সুস্থ ধারা সৃষ্টি করতে পারে। জাতীয় সংকট মোকাবিলায় রাখতে পারে কার্যকর ভূমিকা। কার্যত রাজনৈতিক নেতৃত্বের ওপরই আমাদের আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণের উৎ কর্ষ অনেকটা নির্ভরশীল।

এই দিনে-কী করে এল বাংলা ভাষা by শিখ্তী সানী

আমরা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই। আমাদের প্রতিবাদের ভাষা যেমন বাংলা, তেমনি উৎসাহ-উদ্দীপনায় আমরা চিৎকার করে উঠি এই বাংলায়। আজ রক্তঝরা অমর একুশে। মহান শহীদ দিবস। আজ আমাদের গর্বের দিন, মায়ের ভাষার ঋণ শোধবার দিন। অনেক প্রাপ্তি ও অনেক বেদনার দিন আজ।

সরল গরল-সংবিধান পুনর্মুদ্রণে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি by মিজানুর রহমান খান

বিশ্বকাপ ক্রিকেটের জাল টিকিট উদ্ধারের চমক কাটতে না কাটতেই আমরা একটা তঞ্চকতাপূর্ণ সংবিধানও পেলাম। বাংলাদেশের সংবিধান পুনর্মুদ্রণের ক্ষেত্রে ভয়াবহ বুদ্ধিবৃত্তিক দুর্নীতি হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ এ পর্যন্ত ১১৬ অনুচ্ছেদ সম্পর্কে মুদ্রণপ্রমাদ স্বীকার করেন।

মধ্যপ্রাচ্য-নতুন রাজনৈতিক যুদ্ধের শুরু by সামির আমিন

আরব বিশ্বে যা ঘটছে, তার নাম সামাজিক বিদ্রোহ। বিকল্প সৃষ্টির সম্ভাবনা ধরে এসব বিদ্রোহ। এমনকি দীর্ঘ মেয়াদে সমাজতান্ত্রিক ভাবধারাও লাভবান হবে এসব আন্দোলন থেকে। এ জন্যই পুুঁজিবাদী ব্যবস্থা, বৈশ্বিক একচেটিয়া পুঁজিবাদ এসব আন্দোলনকে সফল হতে দেবে না।

একটি জাতীয় ভাষা পরিকল্পনা প্রয়োজন-একুশে ফেব্রুয়ারি

আবার এসেছে একুশে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো দিন। জাতীয় শোক ও শহীদ দিবস। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদদের। গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি ভাষাসৈনিকদের।
১৯৫২ সালের এই দিনে বাঙালি তরুণেরা ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন মাতৃভাষার

ইতিহাসের ৭ উজ্জ্বল নক্ষত্র by বৃত্বা রায় দীপা

১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে ঘটেছিল ইতিহাসের এক নৃশংসতম হত্যাকাণ্ড। এ দিনে অমানবিক কারাশ্রমের বিরুদ্ধে কারাবন্দি কমিউনিস্টরা বিদ্রোহ করেছিলেন। বিদ্রোহীদের কারাগারের একটি নির্দিষ্ট ঘরে আটকে গুলি চালানো হয়। রক্তস্রোতে ভেসে গিয়েছিল রাজশাহী কেন্দ্রীয় কারাগার।

সোহেল তাজের খোলা চিঠি-ব্যক্তিস্বার্থের রাজনীতি পরিহার করতে হবে

সক্রিয় রাজনীতিতে পুনরায় আসার সম্ভাবনা না থাকলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার বাবা তাজউদ্দীন আহমদের আদর্শে গড়া আওয়ামী লীগই আমার শেষ ঠিকানা। কারণ এই দলটির সঙ্গে আমার বাবার রক্ত মিশে আছে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েছেন।

বিদ্যুৎ উধাও by আসিফ আহমেদ

'একে গরমে রক্ষে নেই। তার উপরে বিদ্যুৎ উধাও! লোডশেডিং বলা হোক বা বিদ্যুৎ-বিভ্রাট। ঘর্মাক্ত ভুক্তভোগীদের কাছে ফল একই_ দ্বিগুণ দহন-যন্ত্রণা।' সোমবার ভারতের বহুল প্রচারিত আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনের শুরু ছিল এভাবেই। এর শিরোনাম : 'উধাও বিদ্যুৎ, দহন-জ্বালা দ্বিগুণ'।

সলিল ভাণ্ডার-উচ্ছিষ্ট বিতরণ! by অমিত বসু

আকাশ, রেল, সড়ক থেকে নদী পরিবহনে বাংলাদেশে গুরুত্ব এখনও বেশি। পরিবহনের তিন-চতুর্থাংশ নদীপথে পরিচালিত হয়। সারা বছর নদীপথের পরিমাণ থাকে ৫,৬৩২ কিলোমিটার। বর্ষাকালে সেটা বেড়ে দাঁড়ায় ৮,০৪৫ কিলোমিটার। বাংলাদেশের ৫৪টি নদী প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে ভারতের সঙ্গে যুক্ত।

সমকালীন প্রসঙ্গে-উচ্ছৃঙ্খল হরতাল বন্ধ করতে হবে by বদরুদ্দীন উমর

জনগণ এসবের বিরুদ্ধে। তারা যেমন সরকারি দমন নীতির বিরুদ্ধে, তেমনি তারা হরতালের নামে বিরোধী দল কর্তৃক জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের সপক্ষে নিয়ে আসার কৌশলের বিরুদ্ধে। হরতালের সময়েই এসব প্রতিক্রিয়া জনগণের মধ্যে দেখা যায়। সরকার এখন ফ্যাসিষ্ট লাইনে শাসন কাজ পরিচালনা করছে।

সমুদ্রসম্পদ আহরণ-বঙ্গোপসাগর কমিশন সময়ের দাবি

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সমুদ্রসীমা যে কেবল আত্মবিশ্বাস বাড়ায় না, সম্ভাবনারও সোনালি রেখা হয়ে উঠতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বঙ্গোপসাগরের সম্পদরাজির তালিকা প্রণয়ন তারই প্রমাণ। এর আগেও বিরোধপূর্ণ সমুদ্র এলাকায় আমরা তেল-গ্যাস অনুসন্ধান ব্লক ঘোষণা করেছিলাম। সেগুলো নিয়ে আহ্বান করা দরপত্র প্রক্রিয়ায় বহুজাতিক কোম্পানিগুলো অংশও নিয়েছিল।

মায়েশার ফিরে আসা-সর্বত্র মিলুক এমন স্বস্তির খবর

অপহরণের মাত্র ১৭ ঘণ্টা পর মায়ের বুকে ফিরে এলো মোবাশ্বিরা আলম মায়েশা। রোববার যখন টেলিভিশনের সংবাদচিত্রে অশ্রুসিক্ত মা-বাবার মুখে ৮ মাসের নিষ্পাপ শিশুটির কোমল হাতের স্পর্শ বুলিয়ে দেওয়ার দৃশ্য দেখানো হচ্ছিল, তখন অগণিত দর্শকও চোখের পানি ধরে রাখতে পারেননি।

বিশ্বায়িত একুশ-আমাদের ঘরে ঘরে শহীদ, মাঠে মাঠে মিনার by ফারুক ওয়াসিফ

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজের সামনের কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে ফেলার সময় পাকিস্তানি সেনারা দম্ভ করে বলেছিল, ‘হার ঘর শহীদ মিনার বানা দেঙ্গা’। অর্থাৎ প্রতিটি ঘরকেই শহীদ মিনার বানিয়ে দেব। হ্যাঁ, তারা প্রায় প্রতিটি ঘরেই কাউকে না কাউকে শহীদ করেছিল। ভেঙে ফেলেছিল দেশের সব শহীদ মিনার।

ইলিয়াস নিখোঁজঃ একটি ফরেনসিক বিশ্লেষণ by অধ্যাপক মোহাম্মদ নাসিমুল ইসলাম

পেশায় একজন ফরেনসিক বিশেষজ্ঞ বলেই হয়ত প্রবাসীদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ইলিয়াস আলী কি আর ফিরে আসবেন না? বলে নেওয়া ভাল যে আমি বর্তমানে মালয়েশিয়া সরকারের অধীনে অধ্যাপক ও ফরেনসিক উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছি।

খোলা হাওয়া-ভবিষ্যতে কোন ভাষায় গাওয়া হবে একুশের গান? by সৈয়দ মনজুরুল ইসলাম

১৯৫২ সালে বাংলা ভাষা যে হুমকির মুখে ছিল, তার মূলে ছিল উপনিবেশী শাসন, যা ছিল সংখ্যাগুরুর ওপর চাপিয়ে দেওয়া সংখ্যালঘুর শাসন। তার বিরুদ্ধে লড়াই করেছিল বাংলা ভাষাভাষী বেশির ভাগ মানুষ। বাংলা ভাষাভাষী কিছু মানুষ অবশ্য সেই শাসনের পক্ষে ছিল, যেহেতু তারা ছিল সুবিধাভোগী অথবা চরিত্রগতভাবে ক্ষমতার পদলেহী।

মৃত্যুগুলো দুর্ঘটনা নয়, বহুপক্ষীয় গাফিলতির ফল-রেলক্রসিংয়ের মৃত্যুফাঁদ

ট্রেন-বাস এক পথে চলে না, সেহেতু তাদের মধ্যে সংঘর্ষ ঘটার সুযোগ অতি সামান্য। তা হলেও উভয় যানের গতিপথ স্থানে স্থানে পরস্পরকে কাটাকুটি করে যায় বলে সেই স্থানগুলোতে বিপদের ঝুঁকি থাকে। এই ঝুঁকি এড়াতেই অধিকাংশ রেলক্রসিংয়ে প্রতিবন্ধক বসানো থাকে, তা কার্যকর করার জন্য একজন লাইনম্যানও থাকেন।

চারদিক-কলকাতার শহীদ মিনার by অমর সাহা

ভারতের পশ্চিমবঙ্গের মানুষও বাংলায় কথা বলে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর বাংলাদেশের বাঙালিরা ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ভাষাশহীদদের স্মরণে গড়েছে শহীদ মিনার।

খেলা-ক্রিকেট ও গণতন্ত্রের কাকতালীয় সম্পর্ক! by এ কে এম জাকারিয়া

তিউনিসিয়ার পর মিসর। পরপর এ দুটি ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিল যে শেষ পর্যন্ত গণতন্ত্রই যেন শেষ কথা। তা না হলে তিউনিসিয়ার ঘটনা, যাকে সুনামির সঙ্গে তুলনা করে ‘টিউনিসামি’ বলতে শুরু করেছেন অনেকে, সেই ঢেউ পুরো আরব দুনিয়াকে আঘাত করবে কেন! তিউনিসিয়া থেকে পালালেন বেন আলী,

মিসর-মোবারক থেকে মিলিটারি by শান্তনু মজুমদার

আচমকা তেড়েফুঁড়ে ওঠা জনতার তোপে কোনো এক শাসকের পতন সত্যিকার অর্থে কতটুকু মানে তৈরি করে? গত কয়েক দিনে মিসরের ঘটনাপ্রবাহ অবধারিতভাবেই এ প্রশ্নের সামনে টেনে দাঁড় করায় আমাদের। ক্ষমতা কেমন করে বলতে গেলে আপসে স্বৈরাচারের হাত থেকে সেনার কোলে উঠে পড়তে পারে, তা কয়েক দিন আগে প্রত্যক্ষ করা গেল মিসরে।

বিশেষ সাক্ষাৎকার-ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম একসঙ্গে যায় না by মওদুদ আহমদ

সংবিধান সংশোধন ও পুনর্মুদ্রণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। কেউ কেউ পুনর্মুদ্রণের এখতিয়ার এমনকি রায় অনুযায়ী হয়েছে কি না, সেসব প্রশ্নও তুলেছেন। এ ব্যাপারে গতকাল শনিবার সাবেক আইনমন্ত্রী ও জাতীয় সংসদে বিশেষ কমিটির সদস্য আবদুল মতিন খসরু এবং সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সাক্ষাৎকার নেওয়া হয়। নিচে তা পত্রস্থ হলো।

সাক্ষাৎকার-সংবিধান সংশোধন হবে মতৈক্যের ভিত্তিতেই by আবদুল মতিন খসরু

বিশেষসংবিধান সংশোধন ও পুনর্মুদ্রণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। কেউ কেউ পুনর্মুদ্রণের এখতিয়ার এমনকি রায় অনুযায়ী হয়েছে কি না, সেসব প্রশ্নও তুলেছেন। এ ব্যাপারে গতকাল শনিবার সাবেক আইনমন্ত্রী ও জাতীয় সংসদে বিশেষ কমিটির সদস্য আবদুল মতিন খসরু এবং সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সাক্ষাৎকার নেওয়া হয়। নিচে তা পত্রস্থ হলো।

জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করুন-গতিহীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর

জনসংখ্যা বৃদ্ধির সমস্যাটির গুরুত্ব কি আমাদের জাতীয় নীতিনির্ধারকদের কাছে হ্রাস পেয়েছে? জনসংখ্যা নিয়ন্ত্রণ কি আজ আর কোনো জাতীয় অগ্রাধিকার নয়? এ প্রশ্ন জাগছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দুর্দশা দেখে।

লোকসানের হাত থেকে চাষিদের বাঁচাতে হবে-আলু সংরক্ষণ ও বিপণন

যে দেশের ৩৮ শতাংশ মানুষকে এখনো দারিদ্র্যসীমার নিচে, অর্থাৎ আন্তর্জাতিক মান অনুযায়ী দিনে সোয়া এক ডলারের (প্রায় ৯০ টাকা) কম আয়ের ওপর নির্ভর করে বাঁচতে হয়, সে দেশের কৃষক আলুর অতি উৎপাদনের কারণে আজ লোকসানের ভারে কাহিল।

চারদিক-পথস্কুলে একদিন by শারমিন নাহার

সূর্যের তেজ কিছুটা কমে এলেই হাতে বইয়ের ব্যাগ নিয়ে হাজির হয়ে যায় ওরা। প্রতিটি ব্যাগের ওপরে আবার নাম লেখা রয়েছে। আসার পর রাস্তার মধ্যেই মাদুর পেতে বসে পড়ে। নির্ধারিত সময় বেলা তিনটা থাকলেও ক্লাস শুরু হতে আরও ৩০ মিনিটের বেশি লাগে। সাড়ে তিনটা থেকে সমস্বরে ওরা পড়া শুরু করে। ওরা পথশিশু, কেউ বা কর্মজীবী।

উচ্চশিক্ষা-ঢালাও মন্তব্য সমীচীন নয় by আবদুল মান্নান

বছর দুয়েক আগে কানাডাপ্রবাসী এক বাঙালি সাংবাদিকের সঙ্গে ইন্টারনেট ব্লগে আমার বেশ কিছুদিন বাহাস হয়েছিল বাংলাদেশের পেশাজীবী মানুষের গড় সততা নিয়ে। তাঁর মতে, এ দেশের প্রায় সব সরকারি চাকরিজীবীই অসৎ এবং চরম দুর্নীতিগ্রস্ত। এমন উপলব্ধির কারণ হচ্ছে, তিনি কানাডার যে শহরে থাকেন, সে শহরে অনেক সরকারি আমলা,

ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম-দিনবদলের স্বপ্ন ও বর্তমান বিশ্ব by মহিউদ্দিন আহমদ

তাঁরা এসেছিলেন পেরু থেকে পোল্যান্ডে, এঙ্গোলা থেকে আর্জেন্টিনায়, ব্রাজিল থেকে বাংলাদেশে, চিলি থেকে চীনে—পৃথিবীর সব প্রান্ত থেকে। সেনেগালের রাজধানী ডাকারে বসেছিল ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের আসর, নাগরিক সমাজের বৈশ্বিক সম্মেলন।

বিশ্বকাপ-খেলা শুধু খেলা নয়, জীবনও by ফারুক ওয়াসিফ

দৃশ্যটি অদ্ভুত। ব্যাট-বল-স্টাম্প নিয়ে ছোকরাদের একটি দল হাঁটছে, সঙ্গে বোঁচকা কাঁধে আরও একজন। তারা খেলতে যাচ্ছে, যেখানে মাঠ যেখানে খেলোয়াড় সেখানেই খেল হবে। পাঁচ-ছয়জনের ছোট দল, আনাড়ি। খেলার জায়গাও ঠিক করা নেই।

কালের পুরাণ-সংবিধান পুনর্মুদ্রণ না সোনার পাথরবাটি? by সোহরাব হাসান

বাঘ ও মোষকে এক ঘাটে পানি খাওয়ানোর মতো অসম্ভব কাজটিই সম্ভব করেছে মহাজোট সরকারের আইন মন্ত্রণালয়। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ত্রিধারাকে এক ধারায় নিয়ে এসেছে বাংলাদেশের পুনর্মুদ্রিত সংবিধানের নামে।

বন্য প্রাণী হত্যা ও পাচারের জালটাকেই ধ্বংস করতে হবে-বাঘ-ঘাতকেরা

সুন্দরবনে বাঘ প্রায় নেই, কিন্তু ঢাকায় বাঘের চামড়া বিক্রি হয়। চোরাকারবারিদের কাছে বাঘের জীবনের মূল্য না থাকলেও বাঘের চামড়া, মাথা, হাড় প্রভৃতির মূল্য তারা বোঝে। সুন্দরবনের রাজকীয় বঙ্গশার্দূল অতি ধুরন্ধর ও প্রতাপশালী প্রাণী। তাকে ঘায়েল করা পেশাদার শিকারি ছাড়া সম্ভব নয়।

দুর্নীতির প্রতিটি অভিযোগের তদন্ত হোক-ভারত ও বাংলাদেশের চিত্র কি ভিন্ন?

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, তাঁর সরকার টুজি মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না।

চারদিক-আনা দিলি by মুহাম্মদ হাবিবুর রহমান

আমি দেড় বছর ধরে ইংরেজিতে ‘২১ ফেব্রুয়ারি সকল ভাষার কথা কয়’ শীর্ষক একটি মাতৃভাষার কবিতার সংকলন তৈরি করছিলাম। টেক্সাসে আমার এক তুর্কি-দম্পতির সঙ্গে আলাপ। আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতিবিষয়ক এক ভোজসভায় আবার তাঁদের সঙ্গে দেখা। আমি তুর্কি ও কুর্দি ভাষার দুটো কবিতা চাইলাম।

সময়চিত্র-একটাই প্রার্থনা এখন by আসিফ নজরুল

পাঁচ-ছয় বছর আগের কথা। বাংলাদেশ দলে এসেছেন নতুন এক মারকুটে ব্যাটসম্যান। দলের প্রথম ব্যাটসম্যান প্রায়ই আউট হয়ে ফিরে আসেন শ খানেক রানের মধ্যে। তারপর নামেন অলক কাপালি নামের এক উদ্ধত যুবক। কখনো খালেদ মাসুদ, কখনো রফিককে নিয়ে অবলীলায় মারতে থাকেন বাঘা বাঘা বোলারকে। রক্তে নাচন শুরু হয়।

স্মরণ-ইতিহাসের আলোকে শহীদ শামসুজ্জোহা by তুহিন ওয়াদুদ

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে তিনটি মৃত্যু পাকিস্তানবিরোধী আন্দোলনে দেশের আপামর জনতাকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করেছিল। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি আসাদুজ্জামানকে, ১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে এবং ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক ড. শামসুজ্জোহাকে পাকিস্তানি শাসক গোষ্ঠী হত্যা করে। এ তিনটি হত্যাই ছিল পূর্বপরিকল্পিত এবং বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামকে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য প্রয়াস।

মিসর-সেনাবাহিনী কি জনগণের পক্ষে কাজ করবে? by টম পোর্টেয়াস

মিসরে দৃশ্যত সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। দোকানপাট আবার খুলেছে, ধুলোবালি আবার হয়ে উঠছে শ্বাসরুদ্ধকর, জনজীবনের কোলাহল যেন আবার কানে তালা লাগিয়ে দিচ্ছে। সড়কের মহাযানজট এড়াতে মোটরসাইকেল চালকেরা ফুটপাতের ওপর দিয়ে চলার বিপজ্জনক অভ্যাস ফিরে পেয়েছে আবার।

খোলা হাওয়া-ভালো ক্রিকেট খেললে জয় অনেক রকমের by সৈয়দ মনজুরুল ইসলাম

আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের দশম আসরের শুভ উদ্বোধন হলো। এ অনুষ্ঠানটি ঘিরে দেশবাসীর প্রত্যাশাটা ছিল অনেক বড়, তার অনেকখানিই নিশ্চয় জমকালো উদ্বোধন পর্বটি মিটিয়েছে। অনুষ্ঠানটি মাঠে অথবা টিভিতে যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই স্বীকার করবেন, ভালো একটা কিছু করে দেখানোর সামর্থ্য বাংলাদেশের আছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তি নিশ্চিত করতে হবে-শল্যচিকিৎ সায় ‘ভুল’

গত মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) জাহাঙ্গীর খান নামের এক ব্যক্তির পায়ে অস্ত্রোপচারের সময় মারাত্মক ভুল হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছিলেন ডান পায়ে, কিন্তু একজন শল্যচিকিৎ সক অস্ত্রোপচার চালিয়েছেন তাঁর বাঁ পায়ে।

আয়োজনের সাফল্য বিজয়ের আশাও বাড়াল-ক্রিকেট বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধন

পৃথিবীর মধ্যে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে ঢাকা, ঢাকার মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, তার মধ্যিখানে চোখের মণির মতো এক মঞ্চ। সেই চোখ গোটা বিশ্বের দিকে তাকাল, আর গোটা বিশ্বও তাকাল বাংলাদেশের চোখে। এই অপূর্ব লগ্নই ভাস্বর হয়ে উঠল গতকাল সন্ধ্যায়—বাংলাদেশের মাটিতে উদ্বোধন ঘটল বিশ্বক্রিকেটের রোমাঞ্চকর মহোৎ সবের।

চারদিক-মায়ানদী পার হবি কেমনে... by সাহাদাত পারভেজ

রহমতখালী নদীর ঘাটে ভিড়ে আছে সারি সারি বেদেনৌকা। একটি সাদা বক সকালবেলায় আহারের জন্য মাছ খুঁজছিল নদীর কিনারায়। বকটিকে ধরার জন্য পিছু ছুটল এক বেদেশিশু। টের পেয়ে ডানা মেলে উড়াল দিল বকটি। বেদেশিশুটি আক্ষেপ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এমন একটি ছবি ধারণ করছিলাম আমার ক্যামেরায়।

সপ্তাহের হালচাল-মিসর থেকে বাংলাদেশ কত দূর by আব্দুল কাইয়ুম

মিসরের মতো বাংলাদেশেও গণবিস্ফোরণ ঘটতে পারে বলে বিএনপির নেতারা সম্প্রতি সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। গত সোমবার ঢাকা শেয়ারবাজারের বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা মধুমিতা সিনেমা হলে আগুন দিলে ওই ঘটনাকে বিএনপির নেতারা ‘আসন্ন গণবিস্ফোরণের’ আগাম সংকেত বলে ধরে নিয়ে পরবর্তী করণীয় স্থির করতে বসে গেলে অবাক হওয়ার কিছু নেই।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-শান্তির অগ্রদূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) by মুহাম্মদ আবদুল মুনিম খান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পৃথিবীর বুকে মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা (সা.){৫৭০-৬৩২ খ্রি.}-এর শুভাগমন উপলক্ষে মুসলিম উম্মাহর তথা সৃষ্টিকুলের জন্য সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ আনন্দ উৎসব। বিশ্বশান্তির অগ্রদূত এমন এক সময় দুনিয়ায় আগমন করেন, যখন আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় পৌঁছে গিয়েছিল।

চেতনা-সংস্কৃতির শক্তি ও একুশের গ্রন্থমেলা by বিশ্বজিৎ ঘোষ

সংস্কৃতিচেতনা ও বইমেলা—দুটি আপাত স্বতন্ত্র প্রত্যয় হলেও, এ দুয়ের মধ্যে রয়েছে গভীর এক সম্পর্ক। সাধারণ অর্থে গ্রন্থমেলা বই নামক পণ্যের বেচাকেনার মেলা। কিন্তু একুশের গ্রন্থমেলা কেবল পণ্য বেচাকেনার মেলা নয়। একুশের গ্রন্থমেলা অন্য যেকোনো বইমেলা থেকে স্বতন্ত্র চারিত্র্যের অধিকারী,

সময়ের প্রেক্ষিত-‘আব্বু আমার লি গাং!’ by মনজুরুল হক

অনেকটা এই একই শিরোনামে একটি প্রতিবেদন নিউইয়র্ক টাইমস ছেপেছিল গত বছর নভেম্বরে। যে ঘটনাকে কেন্দ্র করে সেই প্রতিবেদন, তা অবশ্য ঘটে এরও সপ্তাহ তিনেক আগে, মধ্য জাপানের হেবেই প্রাদেশিক বাওদিং শহরে। প্রাদেশিক পুলিশের উপপ্রধান হচ্ছেন শিরোনামের আলোচিত সেই পুরুষ লি গাং। শিরোনামেই যেমন আভাস পাওয়া যাচ্ছে, ঘটনার প্রধান আরেক চরিত্র হলো তাঁর আদরের ছেলে।

সুন্দর ও সুষ্ঠু হোক বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন-উদ্বোধনের অপেক্ষায়

বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল। দেশবাসী যেমন এই উৎসবের সহজ আনন্দে শামিল হতে উদ্গ্রীব, তেমনি অধীর বিশ্বের ক্রিকেটপ্রেমী কোটি কোটি মানুষ। এ উপলক্ষে ঢাকাকে উৎসবের আমেজে সাজানো হয়েছে, ঢাকা এখন বিদেশি পর্যটকদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। আমরা এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

মহানবী (সা.)-এর জীবনাদর্শ হোক চলার পাথেয়-পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল। মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বর্তমান সৌদি আরবের মক্কা নগরে জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ইহলোক ত্যাগ করেন। আজকের এই দিন তাই বিশ্বের মুসলমানদের কাছে অতি পুণ্যময়, আশীর্বাদপুষ্ট একটি দিন।

স্মরণ-বাবাকে মনে পড়ে by স্বপ্না রেজা

বাবা আসফউদেদৗলা রেজা। দৈনিক ইত্তেফাক-এর সাবেক বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক। গতকাল ছিল তাঁর মৃত্যুদিন। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান পরলোকে। তাঁর অবর্তমানে তাঁর সম্পর্কে সহকর্মী, সহযোগী আর রাজনৈতিক-অরাজনৈতিক শুভানুধ্যায়ীদের কাছ থেকে আমরা অনেক স্মৃতিচারণা শুনে আসছি।

সব পক্ষকে সংযত থাকার আহবান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিরোধী দলকে সংযত থাকার পাশাপাশি সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতভেদ সংসদীয় বিতর্কসহ গণতান্ত্রিক উপায়ে নিরসনকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রেসনোট-কল্পনাপ্রসূত সংবাদ প্রচার করছে কিছু পত্রিকা

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় প্রধান বিরোধী দল ও কিছু সংবাদপত্রের ভূমিকার সমালোচনা করেছে সরকার। গতকাল সোমবার এক প্রেসনোটে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল রাতে প্রধান বিরোধী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে সরকার তাঁর আশু উদ্ধার প্রচেষ্টায় অত্যন্ত সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই by গৌরাঙ্গ নন্দী

পুলিশের পরিদর্শক এস এম কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, ভূমিহীন নেতা অপহরণ ও খুন, যেকোনো কাজে খুলনার মেয়রের নাম ব্যবহার, সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আজও হরতাল নতুন কর্মসূচি দেবেন খালেদা

এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় রবি ও সোমবারের পর আজ মঙ্গলবারও দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ হরতাল শেষে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এরপর লাগাতার হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।

নতুন রূপচর্চাকেন্দ্র

ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর (পুরোনো) সড়কে চালু হলো নতুন রূপচর্চাকেন্দ্র ক্লিওপেট্রা। ‘এটি আসলে হারমনি স্পার আরেকটি অংশ। আসলে হারমনি স্পাতে বেশ কিছু সুবিধা আমরা গ্রাহকদের দিতে পারিনি। তাই একই জায়গা থেকে সব ধরনের সুবিধা দেওয়ার নিশ্চয়তা দিতেই এই নতুন স্যালন চালু করা।

ঝটপট নাশতা

বিকেলের নাশতায় বা অতিথি এলে ঘরে তৈরি খাবার তো দিতে মন চায়। কিন্তু ব্যস্ততায় সময় করে ওঠা মুশকিল। আগে থেকেই তাই বানিয়ে রাখতে পারেন কিছু নাশতা। অতিথি এলে ভেজে দিলেই হলো। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

ধোঁয়া ওঠা গরম খাবার by পার্থ সরকার

ঢাকার বনানী ১১ নম্বর রোডের মূল সড়কের ওপরেই সাত তলা এক বাড়ির ছাদে গড়ে উঠেছে খাবারের দোকান স্মোক। ঢুকতেই ড্রিংক বার। আছে জুস, কফি আর এর পাশে খোলা আকাশের নিচে বসার ব্যবস্থা। ছাদ থেকে চোখে পড়বে প্রায় গোটা বনানী এলাকা। হু হু বাতাসে মন আনচান করে উঠতেই পারে আপনার।

রোদে নেই ভয় by শারমিন নাহার

সূর্যের আলো ত্বকের জন্য উপকারী। এটি ভিটামিন ডি তৈরি করে। তবে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের খুবই ক্ষতি করে। এ ছাড়া কালো দাগ পড়া তো আছেই। এসব সমস্যা থেকে বাঁচতে চাই ত্বকের নিয়মিত যত্ন। ত্বকের পরিচর্যা না করলে রোদে পোড়া ভাব বা সানবার্ন স্থায়ী হতে পারে।

এই দিনে-রক্তে ভেজা খাপড়া ওয়ার্ডের স্মৃতি by নজমুল হক

১৯৫০ সালের ২৪ এপ্রিল, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডের সেই ভয়াবহ নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনা কি ভুলে যাওয়া যায়? ২৪ এপ্রিল ঘটনার পেছনের ঘটনা হলো, ১৯৪৭ সালের পাকিস্তান নামক রাষ্ট্রের তৎকালীন পূর্ব পাকিস্তানের গ্রামাঞ্চলের প্রত্যন্ত প্রান্তরে কৃষক বিদ্রোহের ব্যাপক সূচনা হয়।

যুক্তি তর্ক গল্প-আত্মীয় সমাজ থেকে নাগরিক সমাজ কবে হবে? by আবুল মোমেন

বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাটির প্রেক্ষাপটেই এই লেখা। ইলিয়াস আলী যদিও বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন, তবু তাঁর রাজনৈতিক ভূমিকা ও কাজকর্ম মূলত ছিল সিলেটকেন্দ্রিক। আবার যদিও তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা প্রয়াত সাইফুর রহমানের সঙ্গে পাল্লা দিয়ে টিকে

কলকাতার চিঠি-কার্টুন-কাণ্ড এবং দশে দশ by অমর সাহা

আবার রাজনৈতিক উত্তাপ বাড়ছে পশ্চিমবঙ্গে। সাম্প্রতিক কালের দুটি ঘটনা এই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। এক. কার্টুন-কাণ্ড এবং দুই. দশে দশ প্রসঙ্গ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ই-মেইলে সরকারবিরোধী একটি কার্টুন ফরোয়ার্ড করে বিপাকে পড়েন। লাঞ্ছিত হন সরকারি দলের কর্মী বাহিনীর হাতে।

অপরাধীদের খুঁজে বের করা হোক-এমপি হোস্টেলে তরুণীর লাশ

এমপি হোস্টেলে তরুণীর গলিত লাশও দেশবাসীকে দেখতে হলো। এই লাশ নৃশংস খুন এবং খুনের আগের বর্বরতার কথা বলে। জাতীয় সংসদ চত্বরের এই ভবনটি জাতীয় সংসদ স্থাপত্যের অংশ। সেখানে সাংসদেরা থাকেন। এই লাশ সেখানে কীভাবে গেল? মেয়েটি কি জীবিত অবস্থায় সেখানে গিয়েছিল? তার ওপর কি নির্যাতন করা হয়েছিল? সব থেকে বড় প্রশ্ন, এটা কার কাজ?

দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-লাগাতার হরতাল গ্রহণযোগ্য নয়

হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি মানেই সংঘাত-সহিংসতা, জন-অধিকার খর্ব ও মানবাধিকার লঙ্ঘন। গত দুই দিনের হরতালে আমরা আবারও তার প্রমাণ পেলাম। গতকাল দ্বিতীয় দিনের হরতালে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

* তদন্তকারীরা বললেন, অগ্রগতি এক কথায় শূন্য-* ইলিয়াস আলীর স্ত্রীর আক্ষেপ-'সবাই শুধু জানতে আসে জানাতে পারে না কিছুই' by পারভেজ খান ও এস এম আজাদ

'কেউ কোনো শর্ত দেওয়া দূরে থাক, নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো সামান্যতম আশ্বাসটুকুও পাইনি। জানি না আমার স্বামী এখন কোথায় আছেন, কেমন আছেন। আমি রাজনীতি বুঝি না, সংসার বুঝি। অবুঝ সন্তানদের আহাজারি আমি থামাতে পারছি না। এলোমেলো নিউজ লিখে আমাকে আর বিপর্যস্ত করবেন না।

প্রধানমন্ত্রী আগলে রাখতে চাইলেও দূরে সরে গেছেন তিনি by আশরাফুল হক রাজীব

মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ইস্তফাপত্র কার্যকর করার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সোহেল তাজের অবস্থানপত্র তৈরি করছিল। তবে এ অবস্থান জানার আগেই সংসদ সদস্য পদ ছেড়ে দিলেন তিনি। এ ঘটনায় সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। জেলহত্যার শিকার চার নেতার অন্য সন্তানদের মতো সোহেল তাজকেও সব সময় আগলে রাখতে চাইতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমপিত্বও ছাড়লেন সোহেল তাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের প্রায় তিন বছরের মাথায় 'সংগত' কারণে জাতীয় সংসদের সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন তানজিম আহমদ সোহেল তাজ। এর আগে ২০০৯ সালের ৩১ মে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

টানা হরতালে গতিহীন অর্থনীতি-ব্যবসা স্থবির কমেছে আয় বেড়েছে দাম by রাজীব আহমেদ

মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় ফেরি করে সবজি বিক্রি করেন খলিলুর রহমান। হরতালের দুই দিন তিনি সবজি বিক্রি বন্ধ রেখেছেন। এক দিনে তাঁর আয় হতো ৫০০-৬০০ টাকা। দুই দিনের হরতালে তিনি প্রায় এক হাজার ২০০ টাকা আয় থেকে বঞ্চিত হয়েছেন।

বিশ্বনাথে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত

বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় বিএনপির ডাকা হরতালের দিন সিলেটে দুজন নিহত এবং চার পুলিশসহ অর্ধশতাধিক গ্রামবাসী ও বিএনপির নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার ইলিয়াস আলীর এলাকার শত শত লোক সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিক্ষোভের জন্য জড়ো হলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে।

এমপি-ছাত্রলীগ প্রকল্প দ্বন্দ্ব-কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা-জবাবদিহিতা চাই

দেশে অনেক দিন থেকেই কিছু কর্মসূচি চালু রয়েছে, যেগুলোর উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ। এগুলোকে দরিদ্র-ক্ষুধার্ত মানুষের খেয়ে-পরে বেঁচে থাকতে সহায়তা প্রকল্পও বলা যেতে পারে। প্রকল্পগুলো হলো- কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), টেস্ট রিলিফ (টিআর) ইত্যাদি।

নৃশংসতা-সামাজিক অবক্ষয় রোধে দ্রুত পদক্ষেপ নিন

অবক্ষয় আজকের দিনে সমাজকে কোথায় নিয়ে গেছে, সেটা ভাবতে গেলে শিউরে উঠতে হয়। প্রায় প্রতিদিনই খবরের কাগজের পাতায় নৃশংসতা ও পৈশাচিকতার নানা খবর থাকে। এসব খবর বৈদ্যুতিক মিডিয়ায়ও দেখানো হয়। সংবাদপত্র কোনো নৃশংস ছবি ছাপে না। টেলিভিশনেও নৃশংস পৈশাচিকতার ছবি দেখানো হয় না।

পবিত্র কোরআনের আলো-হেদায়াতের জন্য মানুষের মধ্য থেকে একজন নবী পাঠানো বিস্ময়কর কিছু নয়-সুরা ইউনুস

বিসমিল্লাহির রাহমানির রাহিম ১. আলিফ লা-ম রা-; তিলকা আ-ইয়া-তুল কিতা-বিল হাকীম। ২. আকা-না লিন্না-ছি আ'জাবান আন আওহাইনা- ইলা রাজুলিম্ মিনহুম আন আনযিরিন না-ছা ওয়াবাশ্শিরিল লাযীনা আ-মানূ আন্না লাহুম ক্বাদামা সিদকি্বন ই'নদা রাবি্বহিম; ক্বা-লাল কা-ফিরূনা ইন্না হা-যা লাছা-হিরুম্ মুবীন।

অযুক্তির দুর্গ by কবীর সুমন

আমি নিশ্চিত, এমন ঘটনা ইতিহাসে ঘটেছে; কিন্তু ২০১২ সালে আমাদেরই শহর কলকাতায় একই ঘটনা ঘটছে, আমরা তা হজম করে নিচ্ছি। এমন ঘটনা ভারতে কমই ঘটে থাকে। প্রথমত এই বিতর্কের কেন্দ্রে যে তুচ্ছ বিষয় রয়েছে, তা এমনকি একটি কার্টুনবিষয়কও নয়। এটি একটি তুচ্ছ রসাত্মক বিষয়। একটি ছোট চিত্রকর্ম। জনপ্রিয় ধারার চিত্রকর্ম।

আশার বসন্ত, নৈরাশ্যের শীত by শুভ রহমান

বাংলাদেশ রঙ্গমঞ্চে একের পর এক রুদ্ধশ্বাস নাটক অভিনীত হয়ে চলেছে, মানুষ নীরব দর্শক। জনদুর্ভোগ সীমাহীন, অন্তহীন। প্রথমে মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত এপিসোড, তারপর বিএনপি নেতা ইলিয়াস আলী এপিসোড, তারপর হরতাল, আর মানুষ জীবন্ত অগ্নিদগ্ধ।

চরাচর-তরগাঁওয়ে হানাদারদের হত্যাযজ্ঞ by সাইফুল ইসলাম খান

১৯৭১ সালের জুলাই মাস। শ্রাবণ মাসের বৃষ্টির পানিতে ডুবে আছে মাঠ-ঘাট। খালবিলে জল থৈ থৈ করছে। গাজীপুর জেলার উত্তর-পূর্বদিক দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। ভরা শীতলক্ষ্যার দক্ষিণ পারে কাপাসিয়া পাইলট স্কুলে পাকিস্তানি আর্মিদের ক্যাম্প।

যুদ্ধাপরাধীদের বিচার যারা প্রতিহত করতে চায় তারাও অপরাধী by এ এন রাশেদা

আমারা অতিক্রম করলাম বিজয়ের ৪০ বছর। সময়টি একেবারে কম নয়। আমাদের অনেকের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। ১৯৭১-এর ১ মার্চ থেকে ২৫ মার্চের ভয়াল রাত- কামান, গোলা, মর্টারের মুহুর্মুহ শব্দ, গগণবিদারী স্লোগান, চিৎকার, তার পর কবরের নিস্তব্ধতা। মার্চ ২৭ তারিখ থেকে ঢাকাত্যাগী মানুষের কাফেলা।

কল্পকথার গল্প-জনতা-জনার্দন অবাক হবেন শুনে by আলী হাবিব

আবিষ্কার ব্যাপারটা মানুষের সহজাত। আবিষ্কার করতে পারলে আনন্দিত হয়। আর্কিমিডিসের 'ইউরেকা' জাতীয় গল্প তো আমাদের জানাই আছে। কোনো একসময় আবিষ্কার ব্যাপারটা হুট করেই হয়ে যেত। এখন আর তেমনটি হয় না। এখন আবিষ্কারের জন্য নানা কসরত করতে হয়। কী আবিষ্কার করা যেতে পারে, সেটা নিয়ে আগে ভাবতে হয়।

কোথায় চলেছে বাংলাদেশের রাজনীতি? by শহিদুল ইসলাম

এক. বাংলাদেশের সন্ত্রাসী অর্থনীতি ও রাজনীতি অবশেষে বাংলাদেশকে ধ্বংসের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর হারিয়ে যাওয়া তার সর্বশেষ দৃষ্টান্ত। ইলিয়াস আলীর রহস্যজনক হারিয়ে যাওয়ার প্রকৃত কারণ জানা গেলে হয়তো এ বিষয়ে সর্বশেষ মন্তব্য করা যাবে।

নতুন সার কারখানা

বাংলাদেশে খাদ্য ঘাটতি মোকাবিলা করতে হলে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। সীমিত জমিতে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনে সার ব্যবহার হচ্ছে বহু আগে থেকে। এর মধ্যে ইউরিয়া সারের চাহিদা পূরণ করতে পারছে না বাংলাদেশে উৎপাদনশীল সার কারখানাগুলো।

এবার ৯ টুকরো লাশ!

রাজশাহীর নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ মিলেছে। তবে জীবন্ত নয়, মৃত অবস্থায়। সেই মৃতদেহ আবার ৯টি টুকরো করা। নিখোঁজ হওয়ার পর ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছিল মুক্তিপণের টাকা। কিন্তু টাকা পাওয়ার পরও মুক্তি মেলেনি ব্যবসায়ীর। তাঁকে হত্যা করে মৃতদেহ নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক ব্যবসায়ী ও তাঁর কর্মচারীকে।

শ্রদ্ধাঞ্জলি-শিল্পী হাশেম খান by মোহাম্মদ আসাদুজ্জামান

হাশেম খানের ছবি সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়। বিশেষ করে পাঠ্যপুস্তকে তাঁর ছবি দীর্ঘদিন ধরে সংযোজিত হওয়ার কারণে গ্রামগঞ্জ সব মানুষের কাছে তিনি অধিক জনপ্রিয়। তাঁর ছবিতে বাংলার চিরন্তন দৃশ্য সর্বাধিক প্রতিফলিত হয়।
শিশু-কিশোরদের ছবি দেখাই শুধু নয়, পড়াতেও সক্ষম একজন শিল্পী। নাম তাঁর হাশেম খান।

পবিত্র কোরআনের আলো-রোজ হাশরে গুনাহগারদের স্তরে না ফেলার প্রার্থনা

১৯৩. রাব্বা-না ইন্নানা ছামি'না মুনা-দিইয়্যাইঁ ইউনা-দী লিলঈমা-নি আন আ-মিনূ বিরাবি্বকুম ফাআ-মান্না-; রাব্বা-না ফাগ্ফিরলানা যুনূবানা ওয়া কাফ্ফির আ'ন্না ছায়্যিআ-তিনা ওয়াতাওফ্ফানা মাআ'ল আবরা-র।১৯৪. রাব্বা-না ওয়া আ-তিনা মা ওয়া আ'দ্তানা আ'লা রুসুলিকা ওয়ালা-তুখযিনা ইয়াওমাল কি্বইয়া-মাতি; ইন্নাকা লা-তুখলিফুল মীআ'-দ।

বিরল ভালোবাসা এবং আমার কিছু কথা by হায়দার আলী

২০১০ সালের ৪ এপ্রিল। সকালবেলা আমাকে জড়িয়ে ধরে রমিজা খাতুন কাঁদলেন। বললেন, 'মরার আগে কাদিরের বাপ (হাসমত আলী) জমির দলিলডা হাতে দিয়া আমারে কইছিল, আমি মইরা গেলে আমার এতিম মাইডার কাছে (শেখ হাসিনা) জমির দলিলটা পেঁৗছাইয়া দিবি।

বিদায় বঙ্গীয় ব-দ্বীপ by শেখ রোকন

আলাদা রাজ্য হলো না; কিন্তু পশ্চিমবঙ্গের তিনটি জেলা_ দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়াং নিয়ে গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অথরিটি (জিটিএ) নামে যে স্বায়ত্তশাসিত অঞ্চল গঠিত হলো, তাতে পনেরো আনাই পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, স্বীকার করতে হবে যে নতুন ব্যবস্থায় দু'পক্ষেরই লাভ হয়েছে।

উন্নয়ন-জনপ্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন না কেন? by আলতাফ পারভেজ

বাংলাদেশের 'পার্লামেন্টারি ডেমোক্রেসি'তে এমপিদের ভূমিকা অপ্রতিরোধ্য। দুর্যোগে দেওয়া খয়রাতি সাহায্য থেকে শুরু করে নির্বাচনী এলাকার কোনো দফতরে কর্মী নিয়োগ পর্যন্ত সব ক্ষেত্রে তাদের সুতীক্ষষ্ট নজরদারি। কিন্তু একটি সেক্টর দশকের পর দশক তাদের কর্তৃত্ব এড়িয়ে যেতে পেরেছে সফলতার সঙ্গে।

লোকগণনা প্রতিবেদন-ভুল থাকলে সংশোধনে বদনাম হয় না by একেএম নূর-উন-নবী

পঞ্চম লোকগণনা বা আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। এর মধ্যে ৭ কোটি ১২ লাখ ৫৫ হাজার পুরুষ এবং ৭ কোটি ১০ লাখ ৬৪ হাজার নারী। এটা প্রাথমিক প্রতিবেদন এবং চূড়ান্ত প্রতিবেদনে ভুলভ্রান্তি থাকলে তা দূর করে পরিবর্তন আনা হবে, এটা অবধারিত।

চিরঞ্জীব হেনা দাস by জয়নুল আবেদীন

চুনারুঘাটের জমিদারকন্যা মনোরমা দত্ত ও প্রখ্যাত উকিল রায় বাহাদুর সতীশ চন্দ্র দত্তের ছেলেমেয়েদের মধ্যে সর্বকনিষ্ঠ বিপ্লবী হেনা দাস ১৯২৪ সালের ১২ ফেব্রুয়ারি সুরমা ভ্যালির অপূর্ব লীলা নিকেতন সিলেট শহরে জন্মগ্রহণ করেন। হেনা দাস সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন মেজদা বারীন দত্তের কাছ থেকে।

সাক্ষাৎকার-গ্রামে বসেও জীবন বদলানো সম্ভব by ফারহানা সুলতানা

সাক্ষাৎকার গ্রহণ অজয় দাশগুপ্ত সমকাল : এক সময়ে আপনার গবেষণার বিষয় ছিল চিংড়ি চাষের এলাকা নিয়ে...।
ফারহানা : তখনও পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি। চিংড়ি চাষ বিষয়ে কাজ করতে গিয়ে দেখি, এতে সচ্ছলতা যেমন আসে, তেমনি অনেক সমস্যা। উদ্যোক্তারা গরিবদের জমি কেড়ে নেয়। অত্যাচারের ঘটনা অনেক।

সড়ক দুর্ঘটনা-পথ অনিরাপদই থেকে যাচ্ছে

'সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ১৯' শিরোনামে গত মঙ্গলবার সমকালের শেষ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদটি বেদনাদায়ক ও আতঙ্কজনক। পত্রিকায় উলি্লখিত পাঁচটি দুর্ঘটনার মধ্যে চারটিতেই সড়কযানের মুখোমুখি সংঘর্ষের বিবরণ রয়েছে। একটি দুর্ঘটনা ঘটে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে টেম্পোর সংঘর্ষে।

গণপিটুনিতে ছাত্র-মৃত্যু-মানুষ কেন আইন হাতে তুলে নেবে?

রাজধানীর শহরতলিগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে পত্রপত্রিকায় অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদে এটি স্পষ্ট যে_ সাভার, আমিনবাজার, কেরানীগঞ্জসহ রাজধানীকে বেষ্টন করে থাকা অঞ্চলগুলোতে অপরাধী, পলাতক আসামি, ডাকাত, মাদকসেবীদের অভয়ারণ্য গড়ে উঠেছে।

সদরে অন্দরে-'জীবন্মৃত' বাউল গায় জীবনের জয়গান by মোস্তফা হোসেইন

'সব লোকে কয় লালন কী জাত সংসারে/লালন কয়, জাতির কী রূপ দেখলাম না এ নজরে'। এমন অসাম্প্রদায়িক এবং সর্বজনীন চেতনায় যে মানুষ ঋদ্ধ, তাঁকে দূর ছাই বলার ইচ্ছা পোষণ করতে পারে কে? যদি কেউ করে, নিশ্চিত সে কূপমণ্ডূকতার শীর্ষে। নিশ্চিতভাবে সে মানবধর্মে বিশ্বাসী নয় এবং চরমভাবে সাম্প্রদায়িক ভেদবুদ্ধিযুক্ত। বলতে পারি, ধর্ম মানে সে অধর্মের সব খৰ ঘুরিয়ে।

ইতিউতি-দুর্নীতির ধারা ঝরে অবিরল by আতাউস সামাদ

ইংরেজিভাষীদের মধ্যে যখন কেউ 'I said so' বলেন, তখন যাঁকে লক্ষ্য করে বলা হলো তিনি সাধারণত রেগে যান। ব্যাপারটা প্রথমদিকে খানিকটা ভাবাত। কথাটা তো তেমন কিছু নয়। একজন কেবল বলছেন, 'আমি তো বলেছিলাম।' একটু সংক্ষেপে 'বলেছিলাম তো' অথবা 'কইছিলাম না'

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৭৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ মোহাম্মদ সাহাব উদ্দীন, বীর বিক্রম মুখোমুখি যুদ্ধে শহীদ হন তিনি ১৯৭১ সালে মোহাম্মদ সাহাব উদ্দীনের বয়স ছিল ১৭ বা ১৮। স্কুলের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে নিজেকে আর স্থির রাখতে পারেননি।

কাতারে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-সহস্রাব্দের চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের সম-অধিকার চাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দের আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিত করতে নারীদের সমান সুযোগ-সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিকাশমান প্রযুক্তি ও তথ্যের মাধ্যমে আমাদের দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে নারী ও মেয়েদের মন-মানসিকতার পরিবর্তন ঘটছে।

সারা দেশে হরতাল: দূরপাল্লার বাস চলেনি, যাত্রীদুর্ভোগ, ভাঙচুর, সংঘর্ষে বিভিন্ন স্থানে আহত ২২৩, আটক ২৩৪-বিএনপির সঙ্গে আ.লীগ-পুলিশ সংঘর্ষ

রাজশাহী, পটুয়াখালী, ঝিনাইদহ, রাঙামাটি, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার হরতাল-সমর্থক বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বাঘা তেঁতুল-জিডিপি ও জিডিএইচ by সৈয়দ আবুল মকসুদ

কোনো কোনো দেশের মানুষ টিভির খবর দেখে ও পত্রিকা পড়ে আনন্দের বন্যায় ভাসে। যেমন দক্ষিণ আফ্রিকা। কোনো কোনো দেশের টিভির দর্শক ও কাগজের পাঠক চোখের পানিতে ভাসে। যুগে যুগে আনন্দ ও সুখ শুধু শাসকদের জন্য বরাদ্দ। তাঁরা সুখ-শান্তিতে হাসেন হা হা করে। হাহাকার করে কাঁদে শাসিতরা।

অরণ্যে রোদন-এই চাওয়া কি খুব বেশি কিছু ছিল? by আনিসুল হক

গলির মধ্যে নিচতলার ঘরটা অন্ধকার, তবু জানালা দিয়ে নিমগাছ দেখা যায়। এক পা বেরোলে ফুটপাতের পাশে আমগাছে দেখা যায়, ছোট ছোট আম দুলছে বৈশাখী বাতাসে। কান পাতলে এই ঢাকা শহরেও শোনা যায় চড়ুই পাখির কিচিরমিচির।

খোলা চিঠি-যে কারণে পদত্যাগ by সোহেল তাজ

অনেক কষ্ট করে গড়ে তোলা সুন্দর একটি জীবন ছিল যুক্তরাষ্ট্রে। কৈশোর বয়স থেকে নিজে দিন-রাত কাজ করে পড়াশোনার খরচ চালিয়েছি। মা-বাবার দেওয়া শিক্ষা ও দেশপ্রেম থেকেই দেশের মানুষের জন্য কাজ করতে সবকিছু ছেড়ে দেশে ফিরে গিয়েছিলাম। প্রথমে সামাজিকভাবে কাজ শুরু করেছিলাম।

৪০ বছরে সাদা হয়েছে ১২ হাজার ৯৯৬ কোটি টাকা  কর ১ হাজার ৩৬৮ কোটি টাকা-কালোটাকা সাদা হয় সামান্যই

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সরকারগুলো ১৬ বার কালোটাকা সাদা করার সুযোগ দিলেও এতে টাকা সাদা হয়েছে সামান্যই। ৪০ বছরে সব মিলিয়ে দেশে কালোটাকা সাদা হয়েছে মাত্র ১২ হাজার ৯৯৬ কোটি আর এতে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ১ হাজার ৩৬৮ কোটি টাকা।

সরকারি অফিস, ব্যাংক, বিপণিবিতানে ভাঙচুর-হরতালে অশান্ত বিশ্বনাথ, নিহত ২

ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে গতকাল সোমবার হরতাল চলাকালে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে যুবদলের এক নেতাসহ দুজন নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ ও বিএনপির শতাধিক নেতা-কর্মী।