Thursday, November 24, 2011

সোহাগ-নিসা : রোমান্টিক নাচের জুটি by সৌরভ রাহমান।

র্তমান সময়ের আলোচিত নৃত্যজুটি সোহাগ-নিসা। অল্প সময়ে এই জুটি বিভিন্ন টিভি চ্যানেলে দুই শতাধিক দ্বৈত নাচ উপহার দিয়েছেন দর্শককে। ইতিমধ্যে তাঁরা পরিচিতি পেয়েছেন রোমান্টিক জুটি হিসেবে। এই জুটি সম্পর্কে লিখেছেন সৌরভ রাহমান।নিসার নাটকের শুটিং এবং ইভান শাহরিয়ার সোহাগের নাচ নিয়ে ব্যস্ততার কারণে দুজনকে একসঙ্গে পাওয়া মুশকিল। রবিবার নিসার নাটকের শুটিং নেই। সন্ধ্যা থেকে সোহাগের রামপুরার বাসায় বিজয় দিবস উপলক্ষে

শুভ সময়ের অপেক্ষায় শুভ by কামরুজ্জামান মিলু

ক গানের শিল্পী বলেই শুভকে চেনে সবাই। তবে অন্য ধাঁচের গানেও রয়েছে তাঁর পারদর্শিতা। গত ঈদে প্রকাশিত হয়েছে শুভর দ্বিতীয় একক 'অনেক কিছু'। লিখেছেন কামরুজ্জামান মিলু'ছোট্টবেলায় ঘুম থেকে উঠতেই বাবার কণ্ঠে রেওয়াজের সুর ভেসে আসত কানে। কিন্তু গানের প্রতি তখন ঝোঁক ছিল না। অনেকটা জোর করেই শিশু একাডেমীতে তবলা শেখার জন্য ভর্তি করিয়ে দেন মা। তখন আমার বয়স পাঁচ কি ছয়। গান শিখতে শিখতেই এসএসসি পর্যন্ত বেড়ে

'বিকল্পধারার চলচ্চিত্র বেশ ভালোই করছে'

বাংলাদেশের চলচ্চিত্র 'গেরিলা' অর্জন করেছে প্রথম নেটপ্যাক পুরস্কার পাওয়ার বিরল গৌরব। কলকাতা চলচ্চিত্র উৎসবে ছবিটির শ্রেষ্ঠত্ব অর্জন ও নানা প্রাসঙ্গিক বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন ছবির নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ। সাক্ষাৎকার নিয়েছেন মামুন মিজানুর রহমান।কলকাতায় 'গেরিলা' শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল। আপনার অনুভূতি বলুন।এই অর্জন আসলে আমার একার নয়। এ অর্জন আমাদের দেশের, এ অর্জন আমাদের মুক্তিযুদ্ধের।

ব্যাক ইন অ্যাকশন by ইমাম বাবু

র্দায় ফিরছেন বলিউডের হারিয়ে যাওয়া সুন্দরীরা। লিখেছেন ইমাম বাবুবয়সকে পেছনে ফেলে মেধা ও অভিনয়দক্ষতাকে পুঁজি করেই আবার কিছু করে দেখাতে চান 'পুরনো' নায়িকারা। আর বলিউডের রুপালি জগতে এমনই কয়েকজন নায়িকার শোনা যাচ্ছে আগমনীবার্তা!পুনরায় অভিনয়ে ফিরে আসার তালিকায় এই মুহূর্তের উজ্জ্বলতম নাম মাধুরী দীক্ষিত। হিন্দি ছবির দুনিয়ায় একসময়ের দর্শকপ্রিয় এই নায়িকা বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি

গিটারে বাঁধা ভালোবাসা

পাশের ছবিটি সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর কাপুরের 'রকস্টার' সিনেমার। কলকাতার সংবাদ প্রতিদিনে প্রকাশিত সিনেমাটির সমালোচনা ছাপা হলো পাঠকদের জন্যমেয়ের দুই হাতে মেহেদি। এক দিন পরই বিয়ে। ছেলেটা সামনে বসে এমনি গল্প করছে। হঠাৎ মেয়ে বলে, 'চেপে জড়িয়ে নে তো আমায়।' থতমত ছেলেটা (জর্ডন : রণবীর) বুঝতে পারে না হঠাৎ করে। তবে হীর (নার্গিস ফকরি) বলছে যখন, জড়িয়ে নেয় বুকে। মেয়ে বলে, আরো একটু জোরে।

দেশি গার্ল দেশি গার্ল by শ্রাবণ সরকার

মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। এক দশক হতে চলল বলে। চিত্রাঙ্গদা সিং রুপালি দুনিয়ায় পা রাখেন ২০০৩ সালে। তাঁর প্রথম ছবি 'হাজারো খোয়াইশে অ্যাইসি' মুক্তি পেয়েছিল সে বছরই। তারপর একে একে বেরোলো 'সরি ভাই', 'বরষা' ও 'ইয়ে সালি জিন্দেগি'। তবে এর আগেও ছোট পর্দায় কাজের অভিজ্ঞতা ছিল চিত্রাঙ্গদার। কাজ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। স্কুল-কলেজ জীবনেও অংশ নিয়েছেন নানা সাংস্কৃতিক

যাত্রাপালা 'আমি অমলেন্দু বিশ্বাস' by মামুন মিজানুর রহমান

৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে দেওয়া হয় 'অমলেন্দু বিশ্বাস স্মৃতি পদক'। একই সঙ্গে মঞ্চস্থ হয় অমলেন্দু বিশ্বাসের জীবনভিত্তিক একক যাত্রা অভিনয় 'আমি অমলেন্দু বিশ্বাস'। বিস্তারিত লিখেছেন মামুন মিজানুর রহমানশিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হল সন্ধ্যা হতে না হতেই যাত্রাশিল্পীদের আগমনে মুখর। সেদিন যাত্রাশিল্পীরা জমায়েত হয়েছিলেন 'অমলেন্দু বিশ্বাস স্মৃতি পদক' প্রদান অনুষ্ঠানে।

কত সহজেই ভুলে যাওয়া শিখেছে মানুষ by শাকিল ফারুক

প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না। সত্যিই হয়তো। কেউ চলে গেলে পৃথিবীতে তেমন ছায়া পড়ে না। জীবন চলে জীবনের নিয়মেই। কিন্তু কারো কারো চলে যাওয়া দীর্ঘশ্বাসের গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায়। একা দীর্ঘ রাত বিরান পথে হেঁটে যেতে যেতে হঠাৎ বুকের বাঁ পাশটায় হাহাকার বেজে ওঠে। সঞ্জীব চৌধুরীর চলে যাওয়াটা তেমনই। সবার প্রিয় এই মানুষটা দলছুট হয়েছেন চার বছর হলো, তবু আজও পেরোনো গেল না তাঁর দীর্ঘ ছায়া। চোখটা আজও পোড়ায় তাঁর জন্য!

সৃষ্টিশীল কিছু করে যেতে চাই by কামরুজ্জামান মিলু

রণ্যক নাট্যদলের নিবেদিতপ্রাণ কর্মী শামীম জামান। মঞ্চের সঙ্গে কাজ করেছেন প্রায় ২০ বছর ধরে। একজন শিল্পী, সফল অভিনেতা এবং নাট্য রচয়িতা হিসেবে মিডিয়ায় বেশ পরিচিত তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে আলোচিত বহু নাটকে অভিনয় করেছেন। তাঁকে নিয়ে লিখেছেন কামরুজ্জামান মিলুএকজন অভিনেতার শিল্পের মধ্যেই জন্ম। শিল্পের সঙ্গেই তাঁর বসবাস। তবে 'শিল্পী' শব্দটাকে অনেক বড় করে ভাবেন শামীম জামান।

লোকনাট্য দলের তিন দশক by মামুন মিজানুর রহমান

৯ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে আট দিনব্যাপী লোকনাট্য দলের (বনানী) তিন দশক পূর্তি নাট্যোৎসব। বিস্তারিত লিখেছেন মামুন মিজানুর রহমানপ্রতিদিনই শিল্পকলা একাডেমীতে জমে উঠছে নাট্যকর্মীদের মিলনমেলা। প্রতি সন্ধ্যায় জাতীয় নাট্যশালা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে নাট্যকর্মীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাট্যকর্মী তো বটেই, এ অনুষ্ঠান উপভোগ করছে শিল্পকলা একাডেমীতে বিকেলে বেড়াতে আসা সাধারণ লোকজনও।

চিত্রনাট্যে পলায়ন পর্ব অতঃপর গৃহপ্রবেশ by দাউদ হোসাইন রনি

মৎকার একটা চিত্রনাট্য সাজিয়ে বসেছেন সারিকা। সেই চিত্রনাট্যের ফাঁদে পা দিয়ে গুজব বানানোর কারিগররা রীতিমতো দিশেহারা! এরই মধ্যে খরচ করে ফেলেছেন দিস্তার পর দিস্তা কাগজ। বাট, দ্য গেইম ইজ ওভার নাউ! পলায়ন পর্ব সেরে আবার হাতের নাগালে চলে এলেন সারিকা। ফাঁস করে দিয়েছেন চিত্রনাট্যের প্রতিটি দৃশ্য। লিখেছেন দাউদ হোসাইন রনি

লীনার সুস্থতা আমাদের হাতেই আরিফুল সাজ্জাদ, আরিফুজ্জামান তুহিন

বাংলার জনপদে পুরাণ কথার মতো এই বিশ্বাস আজও ঘুরে ফেরে, প্রকৃতি দায় শোধ করে। মানুষ বিশ্বাস করে, সেই বিশ্বাস নিয়ে কেউ নদীকে করে প্রণাম, কেউবা লাল সালুতে বেঁধে রাখে বিশ্বাস। এসব দিনযাপনের মধ্যেই মানুষ বেঁচে থাকে তার দৈনন্দিন জীবনে। আমরাও বিশ্বাস করি, ভালোবাসার মতো অসম্ভব টানে লীনা আপা ফিরে আসবেন আমাদের মাঝে।

ভারত-পাকিস্তান-বৈচিত্র্যের মধ্যে ঐক্য অগ্রগতির নিয়ামক by সুভাষ সাহা

৫ বছর পর কথিত দুই চিরবৈরী দেশের বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে মিলিত হওয়ার ঘটনা নিশ্চয়ই প্রতীকী নয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা ও কার্যকর বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যেই। দক্ষিণ এশিয়ার এই দুটি দেশের সামনে কাশ্মীর ইস্যু নিয়ে বিরোধ অবসানের বাস্তব পরিস্থিতি সৃষ্টি হয়েছেএক সাংবাদিক বন্ধু কয়েক বছর আগে পাকিস্তান সফরের সময় সিন্ধু প্রদেশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানকার আঞ্চলিক

চিঠিপত্র-জনগণের ভালোবাসার শক্তির জয়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয় হয়েছে মানুষের ভালোবাসার শক্তির। অন্যদিকে ডা. সেলিনা হায়াৎ আইভী অবিস্মরণীয় বিজয়ের মধ্য দিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়ে সৃষ্টি করলেন নতুন ইতিহাস। তবে আমার প্রত্যাশা, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল, প্রধান বিরোধী দলসহ নাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নারায়ণগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে দলমত নির্বিশেষে কাজ করবেন। আর রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ,

নামেই নবাব by জামান সরদার

লিউড অভিনেতা সাইফ আলী খানের 'নবাব' হওয়ার খবর পড়ে যাদের মনে 'বাংলা বিহার উড়িষ্যার অধিপতি' সিরাজউদ্দৌলার কথা মনে পড়ে, তারা এখনও মুঘল যুগে পড়ে আছেন। যদি কোচবিহারের রাজার কথা মনে পড়ে, তাহলে ব্রিটিশ আমল। আর ঢাকার নবাব হলে, পাকিস্তান আমল নিশ্চিত। বর্তমানে দাঁড়িয়ে দেখলে, সাইফ আলী খানের নবাবিপ্রাপ্তি নিছক আনুষ্ঠানিকতা। ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলায় সত্তর দশকের গোড়ায় বিলুপ্ত জমিদার

জেলহত্যা দিবস-বিশ্ব বিবেক যেখানে পরাস্ত by বাঙালী শামসুর রহমান

১ বছর ধরে জেলহত্যা বিষয়ক গুরুত্বপূর্ণ ফাইলটি জেলখানার আইজি প্রিজনের কক্ষে ফাইলচাপা পড়ে ছিল। ১৩ সেপ্টেম্বর ১৯৯৬ তারিখে তা বহু খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। এতে দেখা যায়, খন্দকার মোশতাক এবং মেজর রশীদ জাতীয় চার নেতাকে হত্যার জন্য সরাসরি নির্দেশ প্রদান করেন। ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতাযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীর বুদ্ধিজীবী হত্যার সমতুল্য এই জঘন্যতম হত্যাকাণ্ড

জেলহত্যা দিবস-একাত্তরের চেতনাই সব বাধা দূর করে দেবে by এএসএম সামছুল আরেফিন

ঘাতকচক্র এবং তাদের পেছনে থাকা অপশক্তির টার্গেট ছিল একাত্তরের নেতৃত্বকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া। রাজনৈতিক নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের সমরনায়ক, সবাই ছিল তাদের নিশানায়। এ জন্য তারা পরিকল্পিতভাবে অগ্রসর হয়েছে এবং একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে। কেবল বঙ্গবন্ধুকে হত্যা করে তারা নিশ্চিন্ত ছিল না। বাঙালি জাতি তার অন্তর্নিহিত শক্তিতে ফের একাত্তরের ধারা ও চেতনা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হবে, এ বিষয়ে তাদের স্পষ্ট উপলব্ধি

আখাউড়ায় গরুর হাট-পরীক্ষার্থীদের স্বার্থ উপেক্ষিত

মকালে বুধবার আখাউড়ার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রের একটি চিত্র প্রকাশিত হয়েছে। কয়েক ছাত্রী একটি কক্ষে পরীক্ষা দিচ্ছে। কক্ষের পাশেই রয়েছে কলেজের খেলার মাঠ, যেখানে বসেছে কোরবানির গরুর হাট। সমকালে চিত্রের সঙ্গের প্রতিবেদনে বলা হয়েছে, 'কলেজের মাঠে তিলধারণের ঠাঁই নেই গরু আর মানুষের কারণে। ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। ভয়ভীতি আর শঙ্কা নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে।

নরসিংদীর মেয়র হত্যা-আইন-শৃঙ্খলার উদ্বেগে নতুন মাত্রা

জ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন মৃত্যুবরণ করেছেন। লোকপ্রিয় ও তরুণ এ মেয়র ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। পরপর দু'বার মেয়র নির্বাচিত হয়েছেন, মেয়র হিসেবে সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কৃতও হয়েছেন। এমন একজন মানুষের মৃত্যু শুধু নরসিংদীবাসী নয়, দেশের বহু মানুষকে বেদনাহত করেছে।

স্মরণ-নূজহাত জাহান : একজন কীর্তিমানের মুখচ্ছবি

নভেম্বর, ২০১১ মুন্নী ভাবির পঞ্চম মৃত্যুবার্ষিকী। আমার মেজভাই অধ্যাপক ও সাহিত্যিক ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীরের স্ত্রী তিনি। দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেল; কিন্তু মুন্নী ভাবির স্মৃতি আমাদের মধ্যে অমলিন। আমরা আত্মীয়স্বজন, জ্ঞাতিগোষ্ঠী ও পরিবারের কেউই মুন্নী ভাবিকে ভুলতে পারিনি। তাঁর অকৃত্রিম আচার-আচরণ, চালচলন, কথাবার্তা আমাদের ঘিরে রেখেছে। আমাদের সুখ-দুঃখের ছিলেন তিনি সাথি।

রাজনৈতিক তৃতীয় শক্তি by লুৎফর রহমান রনো

তৃতীয় বিশ্বের ক্ষমতালিপ্সু রাজনীতিকরা কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন না। বাংলাদেশের বেলায়ও এর কোনো হেরফের নেই। প্রশ্ন আসে, ধনী দেশগুলো বা পশ্চিমের রাজনীতির কোনো আদর্শ আছে কি? তাদের আদর্শ হোক আর রাষ্ট্রীয় নীতি হোক, তা হলো সাম্রাজ্যবাদ। পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হলো সাম্রাজ্যবাদ। পাশাপাশি তাদের রাজনীতি-রণাঙ্গনের একটি নূ্যনতম আদর্শ_আভিজাত্য ও জাতীয় কমিটমেন্টের সঙ্গে গণতান্ত্রিক সহনশীলতার বাহ্যিক

বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ by সৈয়দ মাহবুবুর রশিদ

বাংলাদেশ বীমা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার আগে সরকারের বীমা বিভাগ সব কাজকর্ম দেখাশোনা করত। সাধারণত সরকারের প্রশাসন ক্যাডারের একজন যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব বীমা বিভাগের প্রধান হয়ে আসতেন। তাঁর পদবি মুখ্য বীমা নিয়ন্ত্রক। তাঁর অধীনে আরো কিছু কর্মকর্তা ছিলেন যেমন_উপনিয়ন্ত্রক, সহনিয়ন্ত্রক ইত্যাদি। প্রধান যিনি আসতেন, তিনি তো একে স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করে পরবর্তী পদে যাওয়ার জন্য অস্থির

সময়ের প্রতিধ্বনি-আইভীর বিজয় এবং দুই নেত্রীর জন্য সতর্ক সংকেত by মোস্তফা কামাল

য়তু সেলিনা হায়াত আইভী। নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, আপনাকে উষ্ণ অভিনন্দন। আমাদের জাতীয় রাজনীতি যখন হতাশায় নিমজ্জিত হতে যাচ্ছিল, তখন ধ্রুবতারার মতো জ্বলে উঠলেন আপনি। নতুন করে আশার আলো জ্বালালেন। আপনার কাছ থেকে আমাদের জাতীয় রাজনীতিরও অনেক কিছু শেখার আছে। রাজনীতি যে এখনো শেষ হয়ে যায়নি, তারই প্রমাণ রাখলেন আপনি।

নরসিংদীর মেয়র খুন-সহিংসতার পরিসমাপ্তি চাই

ঙ্গলবার রাতে নরসিংদী পৌরসভার মেয়র দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় ঝাঁকুনি খেয়েছে গোটা বাংলাদেশ। একজন নির্বাচিত জনপ্রতিনিধি এভাবে খুন হবেন, তা কেউ মেনে নিতে পারছে না। নতুন করে ভাবতেও হচ্ছে_তাহলে কি দেশে রাজনৈতিক খুনোখুনি শুরু হয়ে গেল? রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সূত্র কি নতুন করে এখান থেকেই মারাত্মক রূপ নিতে যাচ্ছে? ঘটনাটা কি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড? এর সঙ্গে

কলঙ্ক মোচনের দায়-জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটুক

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনেকগুলো কালো দিন আছে। আছে শোকের দিন। তেমনই এক শোকের দিন আজ ৩ নভেম্বর। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে অশুভ শক্তির চক্রান্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় দেশের জাতীয় চার নেতাকে। আজ আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি জাতীয় চার নেতা_স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম

শেভরনকে জরিমানা করেছে ব্রাজিল

রিও ডি জেনিরোর উপকূলে তেলের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় মার্কিন তেল প্রতিষ্ঠান শেভরনকে দুই কোটি ৮০ লাখ ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে ব্রাজিল।
শেভরন এ দুর্ঘটনার দায়ভার স্বীকার করেছে। শেভরনের ব্রাজিলপ্রধান জর্জ বুক বলেন, তেল অনুসন্ধানের সময় পানির নিচে মজুদ করা তেলের চাপ তাঁরা বুঝতে পারেননি। তিনি আরও বলেন, তেলের লাইনের ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে। তেল নিঃসরণও বন্ধ হয়েছে।
ব্রাজিলের পরিবেশমন্ত্রী ইসাবেলা টিক্সিরা বলেন, তদন্তে আরও ক্ষয়ক্ষতি বেরিয়ে এলে শেভরনকে আরও জরিমানা করা হবে।

থাকসিনকে ক্ষমার খবর নাকচ করে দিয়েছে সরকার

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমার পরিকল্পনার খবর নাকচ করে দিয়েছে দেশটির সরকার।
এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ৫ ডিসেম্বর জন্মদিন উপলক্ষে সে দেশের রাজা যে কয়েক হাজার সাজাপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমা করবেন তাঁদের মধ্যে থাকসিনকে রাখারও পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রচলিত বিধি পরিবর্তনেরও চেষ্টা চলছে।
দুর্নীতির মামলায় থাকসিনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা এড়াতে তিনি স্বেচ্ছায় বিদেশে নির্বাসিত জীবন যাপন করছেন।
বর্তমান সাধারণ ক্ষমার আওতায় শুধু কারাভোগ করতে থাকা আসামিদের অন্তর্ভুক্ত করা হবে। প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে এমন কোনো আসামিকে এ তালিকায় রাখা হবে না।
কিন্তু স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, থাকসিনের ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন সরকার সাধারণ ক্ষমার বিধি পরিবর্তনের চেষ্টা করছে।

পেরুতে ৭০০ বছর আগের ৪৪ শিশুর দেহাবশেষের সন্ধান

পেরুর প্রত্নতাত্ত্বিকেরা ৬০০-৭০০ বছর আগের ৪৪টি শিশুর দেহাবশেষ আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে, এসব শিশুকে কোনো এক সময় দেবতার উদ্দেশে উৎসর্গ করা হয়েছিল।
পাথরের তৈরি একটি সমাধিস্থলের কাছে শিশুদের দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। তাদের জোড়ায় জোড়ায় বিশেষ পাত্রে সমাহিত করা হয়।
গবেষকেরা বলছেন, এসব দেহাবশেষের মধ্যে নবজাতক থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশু রয়েছে। এসব শিশুর পূর্বপুরুষ কল্লা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তাঁরা ১২০০ থেকে ১৭৫০ সাল পর্যন্ত পেরুর দক্ষিণাঞ্চলীয় পুনো এলাকা শাসন করেছিলেন।
প্রত্নতাত্ত্বিক দলের সদস্য এডুয়ার্ডো আরিসাকা বলেন, প্রতিটি শিশুর বুকে পাথর পাওয়া গেছে। এ ছাড়া তাদের চারপাশে পাওয়া গেছে বিভিন্ন প্রাণী, খাবার, থালাবাসন ও পাত্রবিশেষ।
গবেষকেরা বলেন, এসব দেহাবশেষের সঙ্গে যুদ্ধের ছবিসংবলিত সিরামিকও পাওয়া গেছে। এ থেকে মনে করা হচ্ছে, কল্লা সম্প্রদায়ের সঙ্গে তাদের শত্রুদের যুদ্ধের সময় এসব শিশুকে উৎসর্গ করা হয়। দেহাবশেষগুলো ১০ মিটার উঁচু একটি পাথরের টাওয়ারের পাশে পাওয়া গেছে। টাওয়ারটি চুলপা লাগারতো নামে পরিচিত।

কিউবায় সরাসরি পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন কৃষকেরা

কিউবার কৃষকেরা আগামী ১ ডিসেম্বর থেকে পর্যটক হোটেল ও রেস্তোরাঁয় সরাসরি তাঁদের কৃষিপণ্য বিক্রি করতে পারবেন। কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্র্যানমার পত্রিকা এক খবরে এ তথ্য প্রকাশ করেছে।
নতুন বিধি অনুযায়ী কিউবায় কৃষিপণ্য বিক্রি করতে আর সরকারের মধ্যস্থতার প্রয়োজন হবে না। কৃষকেরা তাঁদের কৃষিপণ্য সরাসরি বাজারে নিয়েও বিক্রির সুযোগ পাবেন। সরকার বলেছে, পর্যটনশিল্পে খাদ্য সরবরাহ দ্রুতকরণ ও পরিবহন খরচ কমানোর উদ্দেশ্যেই প্রচলিত বিধি পরিবর্তন করা হয়েছে। কয়েক দশক পর আবার কিউবায় কৃষকেরা এ সুযোগ পেলেন।
গ্র্যানমার জানায়, আইন সংস্কারের ফলে স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য পর্যটন এলাকায় নিজ দায়িত্বেই সরবরাহ করতে পারবেন। স্থানীয় পণ্য বিক্রি করে তাঁরা আরও বেশি লাভবান হবেন।
কিউবায় রাজস্ব আয়ের একটা উল্লেখযোগ্য অংশ আসে পর্যটনশিল্প থেকে। কিন্তু পর্যটকেরা প্রায়ই খাদ্যের মান খারাপ বলে অভিযোগ করে আসছিলেন। সরকার আশা করছে, প্রচলিত বিধি সংস্কারের ফলে পর্যটকেরা স্থানীয়ভাবে উৎপাদিত তরতাজা খাদ্যসামগ্রী সহজেই পাবেন।
বর্তমান বিধি অনুযায়ী সরকারের একটি নির্দিষ্ট বিভাগ কৃষিপণ্য বিক্রি ও সরবরাহ করে। এ কারণে কৃষকেরা সরাসরি বাজারে নিয়ে অথবা হোটেল ও রেস্তোরাঁয় তাঁদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পান না। প্রত্যেক ফসলের মূল্য ও উৎপাদনের মাত্রা আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়।
সমালোচকেরা বলছেন, সরকার-নিয়ন্ত্রিত এই পদ্ধতির কারণে বিতরণের আগেই বিপুল পরিমাণ কৃষিপণ্য পচে যায়। বি

বিপদে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে। মঙ্গলবার নেপোলির কাছে ১-২ গোলের হার তাদের সম্ভাবনার পথটা কঠিন করে তুলেছে। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কেননা, শেষ ম্যাচে তাদের খেলতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এ ম্যাচে জয় পেলেও তাদের সম্ভাবনা নেই। কেননা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নেপোলি দারুণ অবস্থানে পেঁৗছে গেছে।

সেঞ্চুরি পেলেন আশরাফুল

দ্বিতীয় দিন পর্যন্ত এগিয়ে ছিল খুলনাই। কিন্তু ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫ উইকেটে খুলনাকে হারিয়ে দিয়েছে রংপুর। এর চেয়েও বড় খবর হলো, রান পেয়েছেন ঢাকা মেট্রোর তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। তার অপরাজিত সেঞ্চুরি সত্ত্বেও ড্রর দিকেই যাচ্ছে ঢাকা মেট্রো-চট্টগ্রাম ম্যাচ। এ ছাড়া সিলেটের বিপক্ষে জয়ের গন্ধ পাচ্ছে রাজশাহী।
খুলনা-রংপুর :রাজশাহীতে খেলার আগের দু'দিন বোলারদের দাপট দেখে মনে হচ্ছিল খুলনার জয়টা সময়ের ব্যাপার;

রানের পাহাড় গড়েছে উইন্ডিজ

মুম্বাই টেস্টের প্রথম দিনেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল বড় রানের ইনিংস গড়তে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল দ্বিতীয় দিন শেষে প্রথম দিনের ইঙ্গিতটারই বাস্তবায়ন করেছে সফরকারীরা। ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৭৫। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ছয় ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবশ্য পাঁচবার ঘটেছে এমন ঘটনা। তাছাড়া ১৯৯০ সালের পর এ নিয়ে দ্বাদশবার এক ইনিংসে

স্বপ্ন পূরণের দিন by নোবেল নাজমুল

সুযোগ এসেছিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার, সুযোগ এসেছিল টি২০ বিশ্বকাপে অংশ নেওয়ারও; কিন্তু সেগুলোর একটিতেও সফল হতে পারেননি বাংলাদেশের মেয়েরা। এমন বড় দুটি সুযোগ কাজে লাগাতে না পারা সত্ত্বেও কিন্তু হতাশ নন সালমা-শুকতারারা। এমনকি তাদের এহেন ব্যর্থতায় এ দেশের ক্রিকেটপাগল দর্শকরা পর্যন্ত খুব একটা হতাশ নন। এর কারণটাও স্পষ্ট, এগুলোর একটাও যে বাংলাদেশের মেয়েদের লক্ষ্য ছিল না।

সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাব পাস

রকারবিরোধীদের ওপর দমন-পীড়ন চালানোয় সিরিয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সাধারণ পরিষদের মানবাধিকার বিষয়ক কমিটিতে এ নিন্দা প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবকে অর্থহীন বলে মন্তব্য করেছে সিরিয়া। খবর : এএফপি ও আলজাজিরা অনলাইনের।জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার বিষয়ক কমিটিতে উত্থাপিত এ নিন্দা প্রস্তাবে সমর্থন দেয় পশ্চিমা এবং কয়েকটি আরব দেশ। খসড়াটি তৈরি করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

পাকিস্তানে তালেবানের অস্ত্রবিরতি ঘোষণা

পাকিস্তানি তালেবান দেশজুড়ে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। সরকারের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে জঙ্গি সংগঠনটি। তবে তালেবানের মুখপাত্র এহসান উল্লাহ এহসান অস্ত্রবিরতির খবর প্রত্যাখ্যান করেছেন। এর পরপরই জঙ্গিরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে দুই পুলিশকে হত্যা করে। খবর ডন নিউজ।

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত শেরি রহমান

সাবেক তথ্যমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য শেরি রহমানকে ওয়াশিংটনে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ। গোপন মেমো বিতর্কে মঙ্গলবার রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির পদত্যাগের পর গতকাল বুধবার উদারপন্থি এ রাজনীতিককে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভি ও ডন নিউজ।প্রধানমন্ত্রীর অফিসের মুখপাত্র আকরাম শাহিদী জানান, শেরি রহমানকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

মিসরে সামরিক শাসকের প্রস্তাব প্রত্যাখ্যান

মিসরে বিক্ষোভকারীরা সামরিক শাসকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কায়রোর অশান্ত তাহরির স্কয়ারে রাতদিন চলছে বিক্ষোভ ও সংঘর্ষ। গতকাল সংঘর্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতের মধ্যে ১০ বছরের এক বালকও রয়েছে। বেসামরিক প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি সত্ত্বেও গতকালও হাজার হাজার বিক্ষোভকারী কায়রোর তাহরির স্কয়ারে সমবেত হয়।

সরিয়ে নেওয়া হচ্ছে ব্যানার ফেস্টুন পোস্টার by মাসুক আলতাফ চৌধুরী,

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় চলছে ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নেওয়ার কাজ। নিজ দায়িত্বে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এ কাজ করছেন। এদিকে কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। আগামী ১৪ ডিসেম্বর থেকে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। এ সময় ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া ও কুশলবিনিময়ে বাধা নেই প্রার্থীদের। তবে শোডাউন, মিছিল, সভা ও মাইকিং করা যাবে না।

শিক্ষকদের দলাদলিতে বুয়েটে অচলাবস্থা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অচলাবস্থা বিরাজ করছে। চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার দাবিতে বুয়েট শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।বুয়েট শিক্ষক সমিতির ডাকে শিক্ষকদের একাংশ মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন শুরু করেন। আবার বুয়েট কর্তৃপক্ষের আহ্বানে কিছু কিছু শিক্ষক ক্লাস নিচ্ছেন। তবে গত দু'দিনে অধিকাংশ বিভাগেই ক্লাস হয়নি।

ক্রিকেটার যখন রিকশাচালক by রুবেল খান,

ওয়ারি নিয়ে প্যাডেল ঘুরিয়ে যার সারাটা দিন ফুরিয়ে যায়, রিকশাওয়ালা সেই মোহাম্মদ মনির কি ভেবেছিলেন, কখনও নিজেই সওয়ার হবেন সাকিব আল হাসানের? স্বপ্নেও যা কাছে আসেনি, সেটিই গতকাল দুপুরে বাস্তব হয়ে ধরা দিয়েছিল চট্টগ্রামের চার রিকশাওয়ালার কাছে। 'জীবনেও ভাবিনি, বাংলাদেশ দলের ক্রিকেটাররা আমার রিকশায় উঠবেন। তার মধ্যে তারা শুধু আমার রিকশায় উঠলেনই না, আমাকে রিকশায় বসিয়ে তারা চালিয়েও নিলেন।

দ. আফ্রিকায় তথ্য সংরক্ষণ বিল পাস-গোপনীয়তা রক্ষার নামে গণমাধ্যমের কণ্ঠরোধ!

ক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গত মঙ্গলবার 'রাষ্ট্রীয় তথ্য সংরক্ষণ বিল' পাস হয়েছে। বর্ণবাদ আমলের 'তথ্য সংরক্ষণ আইন' হালনাগাদের নামে এ আইন করলেও ধারণা করা হচ্ছে, গণমাধ্যমের ওপর বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে।নতুন আইনে রাষ্ট্রীয় গোপনীয় হিসেবে বিবেচিত কোনো তথ্য প্রকাশের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির দীর্ঘমেয়াদি কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রতিবাদ হিসেবে দিনটিকে 'কালো মঙ্গলবার' হিসেবে পালন করেছেন সাংবাদিকরা।

শেরি রেহমান যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নতুন দূত

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও মানবাধিকারকর্মী শেরি রেহমান। গতকাল বুধবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শেরিকে এ পদে নিয়োগ দেন। তিনি হুসেইন হাক্কানির স্থলাভিষিক্ত হবেন। গোপন নথি নিয়ে বিতর্কের সূত্র ধরে ওয়াশিংটনে নিয়োজিত পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি গত মঙ্গলবার পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে গতকাল এ কথা জানানো হয়েছে।

ক্ষমতা হস্তান্তরের চুক্তি স্বাক্ষরে সৌদিতে সালেহ-* ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা ছাড়বেন * বিনিময়ে বিচার থেকে রেহাই পাবেন

ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করতে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ সৌদি আরবে পেঁৗছেছেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রস্তাবিত চুক্তিটি সই করতে গতকাল বুধবার সকালে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে পেঁৗছান। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন বিষয়টি নিশ্চিত করেছে।ইয়েমেন টিভি জানায়, 'প্রেসিডেন্ট নিরাপদে রিয়াদে পেঁৗছেছেন। সৌদি বাদশাহ আবদুল্লাহর আমন্ত্রণে ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করতে তিনি

তানতাউয়ির ঘোষণা জনতার প্রত্যাখ্যান

মিসর পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে। দেশের ক্ষমতাসীন সামরিক পরিষদ (এসসিএএফ) গত মঙ্গলবার নির্বাচনের সময় এগিয়ে এনে নতুন সময়সূচির ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। তারা এসসিএএফ প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ির দ্রুত পদত্যাগ দাবি করে। বিক্ষোভের কেন্দ্রস্থল কায়রোর তাহরির স্কয়ারে গতকাল বুধবারও লক্ষাধিক মানুষ জড়ো হয়ে তানতাউয়ির কুশপুত্তলিকাকে ফাঁসিতে চড়ায়।

ঝিনাইগাতী যেন 'সতিন'

ঞ্চনার যেন শেষ নেই। ঝিনাইগাতী চির অবহেলিত। শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত হলেও এমপি নির্বাচিত হয়েছে সব সময় শ্রীবরদী থেকে। বড় কোনো দলই ঝিনাইগাতী থেকে এমপি মনোনয়ন না দেওয়ায় এই উপজেলার বাসিন্দাদের মধ্য থেকে কেউ অদ্যাবধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। আর স্বভাবতই এমপিরা শ্রীবরদীর বাসিন্দা হওয়ায় তাঁদের নজর সব সময় সেদিকেই বেশি থাকে।

বিএনপি-রুবেল-বাদশা দুই মেরুতে

শ্রীবরদী ও ঝিনাইগাতী আসনে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহমুদুুল হক রুবেল। পিতা প্রয়াত সাবেক সংসদ সদস্য ডা. সেরাজুল হকের উত্তরাধিকারী হিসেবে স্থানীয় বিএনপির রাজনীতিতে আস্তে আস্তে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছেন তিনি। তিনি এখন জেলা বিএনপিরও সাধারণ সম্পাদক। শেরপুর-৩ আসনে প্রথমে উপনির্বাচনে, আর ২০০১ সালে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত

আওয়ামী লীগ : শ্রীবরদী ও ঝিনাইগাতী-টাকার গন্ধ যেখানে 'এমপির লোক' সেখানে!

সীমান্তবর্তী দুটি উপজেলা শ্রীবরদী ও ঝিনাইগাতী নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। এ আসনটি স্বাধীনতার পর থেকেই 'লাকি' আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্বাধীনতার পর যতবার সংসদ নির্বাচন হয়েছে প্রতিবারই এ আসনে বিজয়ী প্রার্থীর দলই সরকার গঠন করেছে। যে কারণে স্থানীয়ভাবে এমনকি জাতীয়ভাবেও আসনটি ভোটের রাজনীতির আলোচনায় সব সময় স্থান পেয়ে আসছে। কিন্তু এ 'লাকি' আসনে যতবার আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে এর পেছনে ততবারই 'আনলাকি ফ্যাক্টর' হিসেবে কাজ করেছে দলীয় কোন্দল।

প্রতিশ্রুতির ফুলঝুরি-প্রত্যাশার বেলুন ফুটো

রাস্তা না কইরা আর আসবো ন। এমপি সাব ভোটের আগে এমন কতাই কইছিল। রাস্তা করার জন্যই নৌকায় ভোট দিছি। পাস কইরা এই যে এমপি গেল, আর আইল না। রাস্তা তো অয়ই নাই, অহন পাহাড় থাইক্যা আত্তি (হাতি) আইয়া ক্ষেতের ধান খাইতাছে, মানুষ মারতাছে, তাও দেকপার আয়ে না।'_সীমান্ত জনপদ শ্রীবরদীর বালিজুরি গ্রামের সিদ্দিক মিয়া (৫০) এভাবেই তাঁর আশাভঙ্গের বেদনার কথা বলেছেন।

পবিত্র কোরআনের আলো-ক্রুদ্ধ ফেরাউন মুসার অনুগত জাদুকরদের শাস্তি দেওয়ার প্রত্যয় নিল

২০. ওয়া উলকি্বইয়াছ-ছাহারাতু ছা-জিদীন। ১২১. ক্বা-লূ আ-মান্না বিরাবি্বল আ'-লামীন। ১২২. রাবি্ব মূছা ওয়া হা-রূন। ১২৩. ক্বা-লা ফিরআ'ওনু আ-মানতুম বিহি ক্বাবলা আন আ-যানা লাকুম; ইন্না হা-যা লামাক্রুম্ মাকার্তুমূহু ফিল মাদিনাতি লিতুখরিজূ মিনহা আহ্লাহা; ফাছাওফা তা'লামূন। ১২৪. লাউক্বাত্তি্বআ'ন্না আইদিইয়াকুম ওয়া আরজুলাকুম্ মিন্ খিলা-ফিন ছুম্মা লাউসালি্লবান্নাকুম আজমাঈ'ন।

যৌতুক নির্মূল করতে চাই আইনের যথাযথ প্রয়োগ by লুৎফর রহমান রনো

বাংলা কবিতার ইতিহাসে কবি সমর সেনের নাম উজ্জ্বল অক্ষরে লেখা আছে, তা অনেকেই জানেন। দশকওয়ারি হিসাবে তিনি চলি্লশের দশকের কবি। বিষ্ণু দে ও সুভাষ মুখোপাধ্যায় তাঁদের সমকালীন। এই লেখায় কবিতা নয়, ওই কবির একটি কথা মনে পড়ছে যৌতুক সম্পর্কে লিখতে গিয়ে। সমর সেন এমএ পাস করে তখন কাজ খুঁজছেন। একদিন তাঁর দাদু (পিতামহ) তাঁকে বললেন, বেকার সময় কাটাচ্ছ, বিলেতে চলে যাও, উচ্চতর শিক্ষার ডিগ্রিটা নিয়ে নাও।

চালচিত্র-যুদ্ধাপরাধীদের বিচারে আরো সতর্কতা জরুরি by শুভ রহমান

দেশে যুদ্ধাপরাধীদের বিচার এখন দ্রুত এগোচ্ছে। এখন প্রায় ডিসাইসিভ তথা চূড়ান্ত পর্যায়ে উপনীত এ বিচার কার্যক্রমকে বানচাল করার জন্য ঘরে-বাইরে এর বিরুদ্ধে অপপ্রচার তীব্র হয়ে উঠেছে। দেশের ভেতরে মরিয়া হয়ে উঠেছে বিএনপি-জামায়াত_এ বিচারকে ভণ্ডুল করতে সরাসরি আটক শীর্ষ যুদ্ধাপরাধীদের মুক্তিই দাবি করছে তারা। অন্যদিকে বিদেশে মিডিয়ায় জামায়াত-সংশ্লিষ্ট বিদেশি আইনজীবীরা নানা রকম বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে বিশ্ববাসীর

চরাচর-সূর্যদী গণহত্যা দিবস

স্বাধীনতাযুদ্ধের সময় এ গ্রামটি ছিল মুক্তিযোদ্ধাদের গোপন আস্তানা। মাঝেমধ্যেই তাঁরা বিচ্ছিন্ন অপারেশন শেষে এখানে আত্মগোপন করে থাকতেন। আর এটাই কাল হয়ে দাঁড়ায় এ গ্রামবাসীর জন্য। পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় দোসর আলবদর, রাজাকারদের মাধ্যমে খবর পেয়ে হানাদাররা মুক্তিযোদ্ধা ও আশ্রয়দাতা গ্রামবাসীকে শায়েস্তা করতে ছুটে যায় সেই গ্রামে। বলছিলাম শেরপুর সদর উপজেলার কৃষিসমৃদ্ধ গ্রাম সূর্যদীর কথা।

খুদে বার্তায় ‘অশ্লীল’ শব্দ বন্ধের সিদ্ধান্ত আপাতত নয়

‘অশ্লীল’ শব্দ ব্যবহার করা হলে খুদে বার্তা আটকে দেওয়া হবে—প্রতিবাদের মুখে এমন পদক্ষেপ থেকে পিছু হটেছে পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ)।
পিটিএর মুখপাত্র মোহাম্মদ ইউনুস খান গতকাল মঙ্গলবার বলেন, সুশীল সমাজ এবং মুঠোফোনের অপারেটরদের সঙ্গে বৈঠক করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১৪ নভেম্বর পাকিস্তানের মুঠোফোন অপারেটরগুলোর কাছে এক হাজার ৬৯৫টি ইংরেজি এবং উর্দু শব্দের তালিকাসহ একটি চিঠি ধরিয়ে দিয়েছিল পিটিএ। ‘জেসাস ক্রাইস্ট’, ‘লোশন, ‘অ্যাথলেটস ফুট’, ‘রোবার’, ‘ইডিয়ট’, ‘ফোর টোয়েন্টি’—এসব শব্দগুলোও রয়েছে ওই তালিকায়।
চিঠিতে বলা হয়, পাকিস্তান টেলিকমিউনিকেশনস অ্যাক্ট, ১৯৯৬ অনুযায়ী, মিথ্যা, জাল বা অশ্লীল বার্তা পাঠানো নিষিদ্ধ। সে অনুযায়ী অশ্লীল শব্দসমেত মুঠোফোনের খুদে বার্তা আটকে দেওয়া বৈধ। নির্দেশ বাস্তবায়নে কর্তৃপক্ষ অপারেটর-গুলোকে সাত দিন সময় দেয়।
পিটিএর মুখপাত্র ইউনুস খান গতকাল ঘোষণা দেন, পিটিএর একটি কমিটি দেশের সুশীল সমাজ ও মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের মতামত নিয়ে তার পরই আপত্তিকর শব্দের একটি সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করবে। তিনি বলেন, কমিটির মাধ্যমে চূড়ান্তভাবে তালিকা অনুমোদনের আগে কোনো শব্দ ব্লক করার পরিকল্পনা নেই।

সাইফকে আইসিসির হাতে দেবে না লিবিয়া

গ্রেপ্তার হওয়া সাইফ আল-ইসলামকে বিচারের জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করবে না লিবিয়া। গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী বিচারমন্ত্রী মোহাম্মদ আল-আলাগুই এ কথা বলেন। গত শনিবার সাইফকে জিনতানে গ্রেপ্তার করা হয়।
লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ ও গাদ্দাফির গোয়েন্দা সংস্থার প্রধান আবদুল্লাহ আল-সেনুসির বিচার নিয়ে আলোচনা করতে আইসিসির প্রধান কৌঁসুলি লুইস মরেনো ওকাম্পো গতকাল ত্রিপোলি পৌঁছান। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে উভয়ের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বিচারমন্ত্রী আলাগুই বলেন, ‘আমরা সাইফকে আইসিসির কাছে হস্তান্তর করছি না।’ তিনি বলেন, ‘সাইফের বিচার করার বিষয়টি লিবিয়ার আদালতের বিশেষ দায়িত্ব। এটি লিবিয়ার আদালতের বিশেষ অধিকার। এখানে আমাদের ভূখণ্ড ও নাগরিকদের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত।’
আলাগুই বলেন, বন্দী সাইফের ওপর কোনো নির্যাতন চালানো হচ্ছে কি না, প্রধান কৌঁসুলি তা যদি দেখতে চান, তাহলে তাঁকে স্বাগত জানাই। তবে তাঁর চলতি সফরে তা সম্ভব হবে না।

কুড়িয়ে পাওয়া সংলাপ-মানবেপাশবে পার্থক্য কতেক by রণজিৎ বিশ্বাস

শু ও মানুষ তো একই রকম প্রাণী, নাকি?: একই রকম, আবার একই রকম নয়; অন্য রকম।: ব্যাখ্যা দেন।
: আগে একই রকমের ব্যাখ্যা। পশু ও মানুষ উভয়েরই জন্ম হয়, উভয়েরই মৃত্যু হয়। উভয়েরই ক্ষুধাতৃষ্ণা আছে, উভয়ের সন্তান হয়। উভয়েই দিনে দিনে বাড়ে। দুঃখবেদনায় উভয়ই কান্নাকাটি করে। উভয়েরই হার্টের রোগ ও ডায়াবেটিস আছে।: এবার পার্থক্যের কথা বলুন।

নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি মিসরের সামরিক কাউন্সিল

বিক্ষোভের মুখে মিসরের সামরিক শাসকেরা একটি নতুন সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে এই নতুন সরকার গঠন করা হবে। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনে গণভোটের আয়োজন করা হবে। নতুন এই অন্তর্বর্তী সরকারের অধীনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাজধানী কায়রোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে ক্ষমতাসীন সামরিক সুপ্রিম কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়।
রাজনৈতিক সংকট নিরসন করে দেশে শান্তি ফেরানোর চেষ্টায় বিক্ষোভকারীদের দাবি মেনে এ পদক্ষেপ নিল সেনাবাহিনী।
বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সামরিক সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হোসেন তানতাবি বলেন, ‘আমরা আগামী বছরের জুলাই মাসের মধ্যে একজন বেসামরিক প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে একমত হয়েছি। আগামী বছরের জুন মাসের শেষ নাগাদ প্রেসিডেন্ট নির্বাচন হবে।’
তানতাবি আরও বলেন, সুপ্রিম কাউন্সিল প্রধানমন্ত্রী এসাম শরাফের মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেছে। তিনি বলেন, সুপ্রিম কাউন্সিলের ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা নেই। জনগণের ইচ্ছা অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
তানতাবি আরও জানান, তাঁর কাউন্সিল পূর্বনির্ধারিত তারিখ ২৮ নভেম্বরেই পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।
সামরিক কাউন্সিলের অপসারণ এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে কয়েক দিন ধরে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ করেছে বিরোধীরা। এ সময় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এই সংঘর্ষের মধ্যে গত সোমবার পদত্যাগ করেন মন্ত্রিসভার সদস্যরা।
গতকাল বিক্ষোভ দেখাতে আবার কয়েক হাজার মানুষ তাহরির স্কয়ারে জড়ো হয়। এ সময় তারা মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগকে স্বাগত জানায়। এ ছাড়া সামরিক শাসকদের অপসারণের দাবিতে বিক্ষোভ করে তারা।
কায়রো ছাড়াও গতকাল মিসরের আলেকজান্দ্রিয়া, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে বিক্ষোভ হয়েছে। ইসমাইলিয়া শহরের বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিসরে গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর সামরিক সুপ্রিম কাউন্সিল ক্ষমতা গ্রহণ করে।

ডিবিএইচের ১০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদিত

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) ২০১০-১১ অর্থবছরের জন্য লভ্যাংশ ১০০ শতাংশ বোনাস শেয়ার অর্থাৎ প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব সাধারণ শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন।
গতকাল প্রতিষ্ঠানের ১৫তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ প্রস্তাব অনুমোদন করেন।
রাজধানীর আর্মি গলফ ক্লাবে ডিবিএইচের চেয়ারম্যান ফারুক এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে সৈয়দ মোকাররম আলী, নাসির এ চৌধুরী, নুরুল হুদা, মোহাম্মদ সাইয়্যেদুল ইসলাম, ইশতিয়াক মহিউদ্দিন, এম মুহিবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক কিউ এম শরীফুল আলাসহ সাধারণ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিবেদনে বলা হয়, বিগত ২০১০-১১ অর্থবছরে কোম্পানির পরিচালনাগত মুনাফা ২৬ শতাংশ বেড়ে প্রায় ১০০ কোটি টাকা এবং ব্যবস্থাধীন তহবিলের পরিমাণ বেড়ে তিন হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে প্রতিটি শেয়ারের বিপরীতে প্রতিষ্ঠানের আয় ৬৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৮ টাকায়।
ফারুক এ চৌধুরী বলেন, উদ্ভাবনী বিনিয়োগ এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, তা কোম্পানির আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
ফারুক এ চৌধুরী আরও বলেন, বর্তমানে ডিবিএইচের গৃহঋণ পোর্টফলিও প্রায় দুই হাজার ১০০ কোটি টাকা, যা সাম্প্রতিক বছরগুলোতে ডিবিএইচকে গৃহঋণ বিতরণের ক্ষেত্রে শীর্ষ অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে।
ফারুক এ চৌধুরী বলেন, শহর এলাকায় আবাসন খাতের বিকাশ ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য আবাসন গড়ে তোলার ক্ষেত্রে বড় অন্তরায় জমির স্বল্পতা ও উচ্চমূল্য। এ কারণে কোনো গৃহনির্মাণ প্রতিষ্ঠানের পক্ষে মানুষের সামর্থ্য অনুযায়ী আবাসনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এই সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের তরফ থেকে স্বল্পমূল্যে জমির সরবরাহ নিশ্চিত করা হলে শহর এলাকায় আবাসন সমস্যা অনেকটাই নিরসন করা সম্ভব।

পদ্মা লাইফের আইপিও, রূপালী ইনস্যুরেন্সের রাইট অনুমোদন

শেয়ারবাজারে আসছে জীবন বিমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গতকাল মঙ্গলবারের নিয়মিত সভায় কোম্পানিটির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করা হয়।
এ নিয়ে পুনর্গঠিত এসইসি মোট ছয়টি কোম্পানির আইপিও অনুমোদন করল। অন্য পাঁচটি কোম্পানি হলো: বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), জিএসপি ফাইন্যান্স, রংপুর ডেইরি, জাহিনটেক্স এবং জিবিবি পাওয়ার লিমিটেড।
অন্যদিকে এসইসির সভায় রূপালী ইনস্যুরেন্স লিমিটেডের রাইট অনুমোদন করা হয় এবং প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ফান্ডের ক্ষেত্রে ‘মিউচুয়াল ফান্ড বিধিমালার’ শর্ত শিথিল করা হয়েছে।
সভাশেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এসব সিদ্ধান্তের কথা জানান।
এসইসি জানিয়েছে, পদ্মা লাইফ ইনস্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ২০ লাখ শেয়ার বাজারে ছাড়বে। এর মাধ্যমে এটি বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে, যা দিয়ে কোম্পানিটির ঋণ পরিশোধ করা হবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। কোম্পানিটির প্রতিটি মার্কেট লট বা বাজারগুচ্ছে থাকবে ৫০০ শেয়ার। ২০১০ সাল শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দেখানো হয়েছে ১৪ টাকা ৩৭ পয়সা। পদ্মা লাইফ ইনস্যুরেন্স বাজারে এলে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৫টিতে।
তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইনস্যুরেন্সকে রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে প্রায় ৩৯ কোটি টাকার সংগ্রহের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার (১:১) ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের আরও ১০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ২০ টাকা। এসইসি জানিয়েছে, বাজার থেকে সংগৃহীত টাকায় কোম্পানিটি পরিশোধিত মূলধনের চাহিদা পূরণ করবে। ২০১০ সাল শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে সাত টাকা ৩৯ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ছিল ৩৯ টাকা ২৯ পয়সা।
এ ছাড়া গতকালের কমিশন সভায় তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড প্রথম বিএসআরএসের মেয়াদ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বিধিমালার একটি শর্ত শিথিল করা হয়। বিধিমালা অনুযায়ী, বেমেয়াদি ফান্ড হিসেবে মিউচুয়াল ফান্ড ইউনিট বিক্রির মাধ্যমে ৬০ শতাংশ অর্থ সংগ্রহ না হওয়া পর্যন্ত ওই তা বাজারে বিনিয়োগ করা যায় না। কিন্তু বাংলাদেশ ফান্ডের বেলায় এই শর্ত শিথিল থাকবে বলে এসইসি জানিয়েছে। এর ফলে বাংলাদেশ ফান্ড ইউনিট বিক্রির মাধ্যমে যখন যত অর্থ সংগ্রহ করবে, তখনই তা বাজারে বিনিয়োগ করতে পারবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৬ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক ও প্রবর্তকদের বাজারমূল্যে অধিকতর শেয়ার কিনতে হবে। বর্তমানে এসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার নিয়েও কোম্পানি পরিচালনা করে আসছেন। ডিএসইর তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ইনটেক অনলাইন লিমিটেড ২ দশমিক ৫৬, বেক্সিমকো ফার্মা ৩ দশমিক ৪৮, ফু-ওয়াং ফুড ৫ দশমিক ০৪, এপেক্স এডেলকি ফুটওয়্যার ৫ দশমিক ১৯, কে অ্যান্ড কিউ ৫ দশমিক ২২, অগ্নি সিস্টেম লিমিটেড ৫ দশমিক ২৯, ইস্টার্ন ব্যাংক ৬ দশমিক ৭৩, দুলামিয়া কটন ৭ দশমিক ৬৮, উত্তরা ব্যাংক ৮ দশমিক ১৯, ফাইন ফুডস ৮ দশমিক ৪০, এপেক্স ট্যানারি ৮ দশমিক ৮৪, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ৯ দশমিক ৬১, আজিজ পাইপস ১০ দশমিক ৮৬, পূবালী ব্যাংক ১০ দশমিক ৯৮, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি ১২ দশমিক ১৮, ইউনাইটেড এয়ারওয়েজ ১২ দশমিক ৪৪, সিটি ব্যাংক ১২ দশমিক ৮৮, বেক্সিমকো ১৩ দশমিক ৪৫, এবি ব্যাংক ১৩ দশমিক ৯০, মুন্নু সিরামিক ১৫ দশমিক ৫২, বিজিআইসি ১৭ দশমিক ২৯, গ্রীনডেল্টা ইনস্যুরেন্স ১৭ দশমিক ৭৭, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৭ দশমিক ৮৫, বিডি থাই অ্যালুমিনিয়াম ১৭ দশমিক ৯২, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল ১৮ দশমিক ২৩, ফু-ওয়াং সিরামিক ১৯ দশমিক ২০, মুন্নু জুট স্টাফলারস ১৯ দশমিক ৩৯ এবং কর্ণফুলী ইনস্যুরেন্স ১৯ দশমিক ৫২ শতাংশ। এ ছাড়া ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড ১৯ দশমিক ৫৪ শতাংশ, মুন্নু জুটেক্স ২০ দশমিক ২৯, বিডিকম অনলাইন ২১ দশমিক ২৯, সালভো কেমিক্যাল ২২ দশমিক ৬৯, ন্যাশনাল পলিমার ২২ দশমিক ৭৩, সোস্যাল ইসলামী ব্যাংক ২২ দশমিক ৯৬, কনফিডেন্স সিমেন্ট ২৩ দশমিক ৪৭, আলহাজ্ব টেক্সটাইল ২৪ দশমিক ০২, মার্কেন্টাইল ইনস্যুরেন্স ২৪ দশমিক ৭৯, ফারইস্ট ইসলামী লাইফ ২৪ দশমিক ৯৮, দেশবন্ধু পলিমার ২৫, ম্যাকসন্স স্পিনিং ২৫ দশমিক ৪৪, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ২৫ দশমিক ৯৮, মেট্রো স্পিনিং ২৬ দশমিক ২১, সাউথইস্ট ব্যাংক ২৭ দশমিক ২২, বীকন ফার্মা ২৭ দশমিক ২৭, ন্যাশনাল ব্যাংক ২৯ দশমিক ২০ শতাংশ ও কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম শেয়ার ধারণ করছেন ইনটেক অনলাইন লিমিটেডের উদ্যোক্তা, পরিচালক ও প্রবর্তকেরা। তাঁদের হাতে আছে মাত্র ২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার। এসইসির নতুন আইনের শর্ত পূরণ করতে হলে কোম্পানিটির উদ্যোক্তা, পরিচালকদের আগামী ছয় মাসের মধ্যে বাজার থেকে ২৭ দশমিক ৪৪ শতাংশ শেয়ার কিনতে হবে। এত দিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে কী পরিমাণ শেয়ার থাকতে হবে সেই বিষয়ে কোনো নীতিমালা ছিল না। ফলে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা তাঁদের ইচ্ছানুযায়ী শেয়ার বিক্রি করেছেন। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্প্রতি বাজারে বিক্রির চাপ কমাতে এসইসি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে, যা এখনো বলবৎ রয়েছে। শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের পর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত এসইসি এ জন্য একটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়। গত সোমবার ডিএসইর পক্ষ থেকেও উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের সুপারিশ করা হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৬ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক ও প্রবর্তকদের বাজারমূল্যে অধিকতর শেয়ার কিনতে হবে। বর্তমানে এসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার নিয়েও কোম্পানি পরিচালনা করে আসছেন। ডিএসইর তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ইনটেক অনলাইন লিমিটেড ২ দশমিক ৫৬, বেক্সিমকো ফার্মা ৩ দশমিক ৪৮, ফু-ওয়াং ফুড ৫ দশমিক ০৪, এপেক্স এডেলকি ফুটওয়্যার ৫ দশমিক ১৯, কে অ্যান্ড কিউ ৫ দশমিক ২২, অগ্নি সিস্টেম লিমিটেড ৫ দশমিক ২৯, ইস্টার্ন ব্যাংক ৬ দশমিক ৭৩, দুলামিয়া কটন ৭ দশমিক ৬৮, উত্তরা ব্যাংক ৮ দশমিক ১৯, ফাইন ফুডস ৮ দশমিক ৪০, এপেক্স ট্যানারি ৮ দশমিক ৮৪, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ৯ দশমিক ৬১, আজিজ পাইপস ১০ দশমিক ৮৬, পূবালী ব্যাংক ১০ দশমিক ৯৮, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি ১২ দশমিক ১৮, ইউনাইটেড এয়ারওয়েজ ১২ দশমিক ৪৪, সিটি ব্যাংক ১২ দশমিক ৮৮, বেক্সিমকো ১৩ দশমিক ৪৫, এবি ব্যাংক ১৩ দশমিক ৯০, মুন্নু সিরামিক ১৫ দশমিক ৫২, বিজিআইসি ১৭ দশমিক ২৯, গ্রীনডেল্টা ইনস্যুরেন্স ১৭ দশমিক ৭৭, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৭ দশমিক ৮৫, বিডি থাই অ্যালুমিনিয়াম ১৭ দশমিক ৯২, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল ১৮ দশমিক ২৩, ফু-ওয়াং সিরামিক ১৯ দশমিক ২০, মুন্নু জুট স্টাফলারস ১৯ দশমিক ৩৯ এবং কর্ণফুলী ইনস্যুরেন্স ১৯ দশমিক ৫২ শতাংশ। এ ছাড়া ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড ১৯ দশমিক ৫৪ শতাংশ, মুন্নু জুটেক্স ২০ দশমিক ২৯, বিডিকম অনলাইন ২১ দশমিক ২৯, সালভো কেমিক্যাল ২২ দশমিক ৬৯, ন্যাশনাল পলিমার ২২ দশমিক ৭৩, সোস্যাল ইসলামী ব্যাংক ২২ দশমিক ৯৬, কনফিডেন্স সিমেন্ট ২৩ দশমিক ৪৭, আলহাজ্ব টেক্সটাইল ২৪ দশমিক ০২, মার্কেন্টাইল ইনস্যুরেন্স ২৪ দশমিক ৭৯, ফারইস্ট ইসলামী লাইফ ২৪ দশমিক ৯৮, দেশবন্ধু পলিমার ২৫, ম্যাকসন্স স্পিনিং ২৫ দশমিক ৪৪, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ২৫ দশমিক ৯৮, মেট্রো স্পিনিং ২৬ দশমিক ২১, সাউথইস্ট ব্যাংক ২৭ দশমিক ২২, বীকন ফার্মা ২৭ দশমিক ২৭, ন্যাশনাল ব্যাংক ২৯ দশমিক ২০ শতাংশ ও কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম শেয়ার ধারণ করছেন ইনটেক অনলাইন লিমিটেডের উদ্যোক্তা, পরিচালক ও প্রবর্তকেরা। তাঁদের হাতে আছে মাত্র ২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার। এসইসির নতুন আইনের শর্ত পূরণ করতে হলে কোম্পানিটির উদ্যোক্তা, পরিচালকদের আগামী ছয় মাসের মধ্যে বাজার থেকে ২৭ দশমিক ৪৪ শতাংশ শেয়ার কিনতে হবে। এত দিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে কী পরিমাণ শেয়ার থাকতে হবে সেই বিষয়ে কোনো নীতিমালা ছিল না। ফলে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা তাঁদের ইচ্ছানুযায়ী শেয়ার বিক্রি করেছেন। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্প্রতি বাজারে বিক্রির চাপ কমাতে এসইসি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে, যা এখনো বলবৎ রয়েছে। শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের পর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত এসইসি এ জন্য একটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়। গত সোমবার ডিএসইর পক্ষ থেকেও উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের সুপারিশ করা হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৬ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক ও প্রবর্তকদের বাজারমূল্যে অধিকতর শেয়ার কিনতে হবে। বর্তমানে এসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা সম্মিলিতভাবে ৩০ শতাংশের কম শেয়ার নিয়েও কোম্পানি পরিচালনা করে আসছেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ইনটেক অনলাইন লিমিটেড ২ দশমিক ৫৬, বেক্সিমকো ফার্মা ৩ দশমিক ৪৮, ফু-ওয়াং ফুড ৫ দশমিক ০৪, এপেক্স এডেলকি ফুটওয়্যার ৫ দশমিক ১৯, কে অ্যান্ড কিউ ৫ দশমিক ২২, অগ্নি সিস্টেম লিমিটেড ৫ দশমিক ২৯, ইস্টার্ন ব্যাংক ৬ দশমিক ৭৩, দুলামিয়া কটন ৭ দশমিক ৬৮, উত্তরা ব্যাংক ৮ দশমিক ১৯, ফাইন ফুডস ৮ দশমিক ৪০, এপেক্স ট্যানারি ৮ দশমিক ৮৪, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ৯ দশমিক ৬১, আজিজ পাইপস ১০ দশমিক ৮৬, পূবালী ব্যাংক ১০ দশমিক ৯৮, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি ১২ দশমিক ১৮, ইউনাইটেড এয়ারওয়েজ ১২ দশমিক ৪৪, সিটি ব্যাংক ১২ দশমিক ৮৮, বেক্সিমকো ১৩ দশমিক ৪৫, এবি ব্যাংক ১৩ দশমিক ৯০, মুন্নু সিরামিক ১৫ দশমিক ৫২, বিজিআইসি ১৭ দশমিক ২৯, গ্রীনডেল্টা ইনস্যুরেন্স ১৭ দশমিক ৭৭, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৭ দশমিক ৮৫, বিডি থাই অ্যালুমিনিয়াম ১৭ দশমিক ৯২, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল ১৮ দশমিক ২৩, ফু-ওয়াং সিরামিক ১৯ দশমিক ২০, মুন্নু জুট স্টাফলারস ১৯ দশমিক ৩৯ এবং কর্ণফুলী ইনস্যুরেন্স ১৯ দশমিক ৫২ শতাংশ।
এ ছাড়া ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড ১৯ দশমিক ৫৪ শতাংশ, মুন্নু জুটেক্স ২০ দশমিক ২৯, বিডিকম অনলাইন ২১ দশমিক ২৯, সালভো কেমিক্যাল ২২ দশমিক ৬৯, ন্যাশনাল পলিমার ২২ দশমিক ৭৩, সোস্যাল ইসলামী ব্যাংক ২২ দশমিক ৯৬, কনফিডেন্স সিমেন্ট ২৩ দশমিক ৪৭, আলহাজ্ব টেক্সটাইল ২৪ দশমিক ০২, মার্কেন্টাইল ইনস্যুরেন্স ২৪ দশমিক ৭৯, ফারইস্ট ইসলামী লাইফ ২৪ দশমিক ৯৮, দেশবন্ধু পলিমার ২৫, ম্যাকসন্স স্পিনিং ২৫ দশমিক ৪৪, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ২৫ দশমিক ৯৮, মেট্রো স্পিনিং ২৬ দশমিক ২১, সাউথইস্ট ব্যাংক ২৭ দশমিক ২২, বীকন ফার্মা ২৭ দশমিক ২৭, ন্যাশনাল ব্যাংক ২৯ দশমিক ২০ শতাংশ ও কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।
এর মধ্যে সবচেয়ে কম শেয়ার ধারণ করছেন ইনটেক অনলাইন লিমিটেডের উদ্যোক্তা, পরিচালক ও প্রবর্তকেরা। তাঁদের হাতে আছে মাত্র ২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার।
এসইসির নতুন আইনের শর্ত পূরণ করতে হলে কোম্পানিটির উদ্যোক্তা, পরিচালকদের আগামী ছয় মাসের মধ্যে বাজার থেকে ২৭ দশমিক ৪৪ শতাংশ শেয়ার কিনতে হবে।
এত দিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে কী পরিমাণ শেয়ার থাকতে হবে সেই বিষয়ে কোনো নীতিমালা ছিল না। ফলে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা তাঁদের ইচ্ছানুযায়ী শেয়ার বিক্রি করেছেন। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্প্রতি বাজারে বিক্রির চাপ কমাতে এসইসি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে, যা এখনো বলবৎ রয়েছে।
শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের পর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত এসইসি এ জন্য একটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়। গত সোমবার ডিএসইর পক্ষ থেকেও উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের সুপারিশ করা হয়।

ভুলবেন না ক্লার্ক

নবম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৮ রানটাই এখন বেশি চোখে ভাসছে। আরেকটু পেছনে ফিরে যান। জোহানেসবার্গে চতুর্থ দিনের খেলা যখন শুরু হলো, ৭ উইকেট হাতে নিয়ে ১৯৯ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার সিরিজ বাঁচানোর আশা সেখানেই শেষ বলে ভেবেছিলেন অনেকে। কিংবা পঞ্চম দিনে খেলার শুরুতেই ক্লার্ক-পন্টিং আউট হয়ে যাওয়ার পর একসময় ২১৫ রানেই ৬ উইকেট পড়ে যাওয়ার পর কজনই বা ভাবতে পেরেছিল, ৩১০ রান তাড়া করে এই টেস্টটা জিতবে অস্ট্রেলিয়া!
মুখে যতই বলা হোক, কেপটাউনের ওই ‘৪৭’-এর দুঃসহ স্মৃতি মন থেকে এত দ্রুত ঝেড়ে ফেলাও তো চাট্টিখানি কথা নয়। এতটা ভাবতে পারেননি হয়তো মাইকেল ক্লার্কও। অস্ট্রেলিয়ান অধিনায়ক তাই ভেসে যাচ্ছেন উচ্ছ্বাসে, ‘খুব বেশি রান করিনি এই টেস্টে, কিন্তু মনে হচ্ছে আমি অস্ট্রেলিয়ার হয়ে আমার প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে গেছি। এর চেয়ে বেশি খুশির আর কিছু হতে পারত না। কোনো সন্দেহ নেই, আমার ক্যারিয়ারের সেরা টেস্টগুলোর একটি। এর একটা বড় কারণ, কেপটাউনে আমরা যেভাবে হেরেছিলাম, সেখান থেকে ঘুরে দাঁড়ানো। এই টেস্টে উত্থান-পতন, আলোক স্বল্পতা, আবহাওয়া, রেকর্ড রান তাড়া—সব মিলিয়েই এই টেস্ট আমার কাছে বিশেষ কিছু। ম্যাচটাকে মনে রাখব অনেক দিন।’
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ পরাজয়ের দায় দিলেন দ্বিতীয় ইনিংসে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়াকে, ‘এবি ও হাশিমের জুটিতে চতুর্থ দিন সকালে আমরা খুব ভালো অবস্থায় ছিলাম। এরপর স্রেফ একটি-দুটি জুটির প্রয়োজন ছিল, তাহলেই ম্যাচটাকে আমরা ওদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা পারিনি।’
রান তাড়ার উত্তেজনা আর নার্ভাসনেস ভালোমতোই ছুঁয়ে গিয়েছিল ক্লার্ককে, ‘গতকাল (রোববার) যখন ১৯০ রান প্রয়োজন, তখন থেকেই আমি গুনতে শুরু করেছিলাম। এর পরই আমার ব্যাটিংয়ে নামার কথা ছিল। আমি এলোমেলো পায়চারি করছিলাম। একটা সিঙ্গেল হলেই বলছিলাম আর ১৮৯ রান হাস (হাসি), আর ১৮৮ হাস।’ ম্যাচের শেষ দিকের উত্তেজনা কেউ দেখে না থাকলে কিছু আন্দাজ করতে পারেন ক্লার্কের কথা থেকে, ‘শেষ দেড় ঘণ্টায় বাথরুমে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছিলাম, কিন্তু সামান্য নড়তে পর্যন্ত ভয় পাচ্ছিলাম।’

পাটের দামে ধস : কৃষকের ভোগান্তি by ড. জাহাঙ্গীর আলম

পাটের বাজার খুবই মন্দা যাচ্ছে। এবার পাট উৎপাদিত হয়েছে বেশি। বাজারে পাটের সরবরাহ বেশি, কিন্তু ক্রেতা কম। ব্যাপারীরা ময়ালে ঘুরছেন, বাজারেও আসছেন, পাটের দরদাম করছেন, কিন্তু খুব একটা কিনছেন না। তাঁরা গড়পড়তা হাজার টাকার ওপর খুব বেশি দর করছেন না প্রতি মণ পাটের। ফলে কৃষকরা হতাশ হচ্ছেন। গত বছরের তুলনায় মাত্র প্রায় অর্ধেক দামে পাট বিক্রি করতে চাইছেন না অনেকে। এতে তাঁদের উৎপাদন খরচও আসছে না।

জার্মানি বনাম ইংল্যান্ড

যুদ্ধ শুরু হয়ে গেছে জার্মানি-ইংল্যান্ডের। শত্রুতা তাদের অনেক পুরোনোই। ভাবছেন, খেলার পাতায় রাজনৈতিক ইতিহাস কেন? আজ যে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে জার্মানি-ইংল্যান্ড!
দেশ নয়; চ্যাম্পিয়নস লিগ ক্লাব ফুটবলের দ্বৈরথ। তার পরও আজ লড়াইটা বিভাজিত হচ্ছে দুই দেশের মানচিত্রে। জার্মানির দুই ক্লাব আজ মুখোমুখি ইংল্যান্ডের দুই ক্লাবের। নিজেদের মাঠে আর্সেনাল খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। বায়ার লেভারকুসেন আতিথ্য দেবে চেলসিকে।
আতিথ্য? কথাটা শোনায় ভালো। কিন্তু বাস্তবে হবে তীব্র লড়াই। পরশু পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মাত্র তিনটি দল—বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও এসি মিলান। ‘ই’ গ্রুপ থেকে চেলসি আর ‘এফ’ গ্রুপ থেকে আর্সেনালের পরবর্তী রাউন্ডে উত্তরণ নির্ভর করছে আজকের ম্যাচের ওপর।
লন্ডনের এই দুই ক্লাবের সামনে একই সমীকরণ। জিতলে নিশ্চিত হয়ে যাবে পরের রাউন্ড। আর ড্র হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকে। চেলসি যদি ড্র করে, সে ক্ষেত্রে তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হতে দুর্বল গেঙ্কের কাছে হারতে হবে ভ্যালেন্সিয়াকে। আর্সেনালের সমীকরণটা তুলনামূলক সহজ। ‘এফ’ গ্রুপের দুটি ম্যাচই ড্র হলে চলে যাবে তারা। এর পরও অবশ্য গ্রুপে সব দলেরই আরেকটি করে খেলা থাকবে।
আর্সেনাল-চেলসি দুই দলই অবশ্য চাইবে শেষ ম্যাচের জন্য ঝুলে না থাকতে। চেলসির চাওয়াটা আরও বেশি। লিগে গত চার ম্যাচের তিনটিতেই হার! সর্বশেষ পরাজয় লিভারপুলের বিপক্ষে। প্রথম মৌসুমেই বাস্তবতার খানাখন্দে পড়া রাস্তাটা চিনে নিয়েছেন আন্দ্রে ভিলাস-বোয়াস। আর্সেনালের ছবিটা অবশ্য অন্য রকম। নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের ১০টিতেই জয়।
লেভারকুসেনের এক মিডফিল্ডারের কাছে চেলসির বিপক্ষে ম্যাচটা একটু অন্য রকম। মাইকেল বালাক যে মুখোমুখি হচ্ছেন পুরোনো ক্লাবের। পেশাদার পৃথিবীতে হয়তো এসবের মূল্য নেই, তবে বাড়তি একটু আবেগ কি আর ছুঁয়ে যায় না!
এমনিতে আজ রাতের সবচেয়ে বড় লড়াইটা মিলানে। চ্যাম্পিয়ন বার্সাকে আতিথ্য দেবে এসি মিলান। কিন্তু এই দুই দল আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলায় অনেকটা নিয়ম রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে ম্যাচটি। তবে তার পরও একটা ‘ক্ল্যাসিক’ আশা করাই যায়। শুধু সম্মানের নয়, আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারও।
সব সাবেক চ্যাম্পিয়নেরই পরের রাউন্ড প্রায় নিশ্চিত, একমাত্র ব্যতিক্রম ২০০৪-এর চ্যাম্পিয়ন পোর্তো! প্রথম চার ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট পাওয়া পর্তুগিজ দলটি আজ তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে শাখতারের। ‘জি’ গ্রুপের হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়েছে আসলে অ্যাপোয়েল নিকোশিয়া। আজ জেনিতের সঙ্গে ড্র করলেও সাইপ্রাসের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার ইতিহাস গড়বে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাপোয়েল।

পাকিস্তানও উঠে গেল বিশ্বকাপে

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আগেই। কাল শ্রীলঙ্কার সঙ্গে মহিলা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলল পাকিস্তানও। ফতুল্লা স্টেডিয়ামে হল্যান্ডকে ১৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারে শেষ করা নিশ্চিত করেছে। প্লে-অফ ম্যাচে জিম্বাবুয়েকে ৬ রানে হারিয়ে টুর্নামেন্টে নবম হয়েছে জাপান।
পাকিস্তানের ৪ উইকেটে ২৭৭ রানের জবাবে ৩৭ ওভারে ৮৪ রানেই অলআউট হয়ে যায় হল্যান্ড। পাকিস্তানের জাভেরিয়া ৬৭, বিসমাহ অপরাজিত ৬৬ ও নিদা ৫৮ রান করেন। ৩ উইকেট করে নিয়ে বিসমাহ ও নিদা সফল বল হাতেও। হল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন টমলিনসন। প্লে-অফ ম্যাচে হল্যান্ড এখন মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চতুর্থ দল আয়ারল্যান্ডের।
বিকেএসপিতে জাপানের ১৫২ রানের জবাবে ৮ উইকেটে ১৪৬ রান করেছেন জিম্বাবুয়ের মেয়েরা। জাপানের অধিনায়ক কুরিবায়াসি ৪৭ ও জিম্বাবুয়ের মুপাচিকওয়া ৩২ রান করেছেন। কালকের পরাজয়ে দশ দলের মধ্যে দশম হলো জিম্বাবুয়ে।

হকির নতুন কমিটি নিয়েও আপত্তি

সাধারণ সম্পাদক এবং দুই যুগ্ম সম্পাদকের কক্ষের বাইরের নামফলক তুলে ফেলা হয়েছে। নতুন নাম বসবে সেখানে। চলছে ধোয়া-মোছাও। পরশু ঘোষিত নতুন কমিটিকে বরণ করে নেওয়ার অপেক্ষায় হকি ফেডারেশন। কিন্তু নতুন কমিটি কি পারবে মৃতপ্রায় বাংলাদেশের হকিকে জাগিয়ে তুলতে?
শুরুতেই সংশয় দেখা দিয়েছে। নতুন কমিটির সবাই কোথায় কাঁধে কাঁধ মিলিয়ে হকির সুদিন ফিরিয়ে আনার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, উল্টো শোনা যাচ্ছে অনৈক্যের সুর। হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী আগের নির্বাচিত কমিটিতে ছিলেন, আছেন ক্রীড়া পরিষদ মনোনীত নতুন কমিটিতেও। তিনিও কমিটি নিয়ে খুশি নন, ‘আগের কমিটির পদত্যাগের পর আলোচনার ভিত্তিতে শক্তিশালী কমিটির প্রত্যাশা ছিল। সেটি হয়নি। কমিটিতে সাদেক ভাইকে ৪ নম্বর সহসভাপতি হিসেবে রাখা হয়েছে। এটা কোনোভাবেই ঠিক হয়নি। ৫ নম্বর সহসভাপতি আহসান কবীরসহ আরও কয়েকজনকে তো চিনিই না। তাই নতুন কমিটির সাফল্য নিয়ে যথেষ্ট সংশয় আছে আমার।’
কমিটির পাঁচ সহসভাপতির ১ থেকে ৫ নম্বর পর্যন্ত ক্রম আছে। প্রথম চারজন হলেন খোন্দকার জামিলউদ্দিন, কে এম আর মঞ্জুর, সাজেদ আদেল ও আবদুস সাদেক। হকি অঙ্গনের প্রায় সবাই অভিন্ন সুরে বলছেন, ১ নম্বর সহসভাপতি করা উচিত ছিল বাংলাদেশের হকির বড় তারকা আবদুস সাদেককে।
হকি ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক আবদুস সাদেক অবশ্য কমিটিতে থাকতেই আগ্রহী নন, ‘২৫ বছর আগেই হকি ফেডারেশন ছেড়ে স্বেচ্ছায় চলে এসেছি। আর যেতে ইচ্ছুক নই। গেলেও অস্বস্তিতে থাকব। কমিটিটা আরও সুন্দর হতে পারত। তবে আমি চাই, খেলাটা মাঠে ফিরে আসুক।’
সাবেক সাধারণ সম্পাদক সাজেদ আদেলেরও আপত্তি আছে, ‘অন্তত প্রিমিয়ারের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে কমিটি করলে ভালো হতো। তা ছাড়া সাদেক ভাইয়ের মতো ব্যক্তিত্ব ৪ নম্বর সহসভাপতি হতে পারেন না। আগের কমিটি অযোগ্য হলে সেই কমিটির ১৪-১৫ জনকে কমিটিতে রাখা কেন? তাঁদের তো পুরস্কৃতই করা হলো। আশা করি, দ্রুত নির্বাচন দেওয়া হবে।’
তবে খোন্দকার জামিলউদ্দিন তাঁর কমিটির ১৪-১৫ জনকে নতুন কমিটিতে দেখে বলছেন, ‘আমরা যোগ্য ছিলাম এবং কাজ করেছি, এই কমিটিতে স্থান পাওয়ার মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে।’
সদ্য গঠিত কমিটির সদস্য আবদুর রশিদ বিস্মিত এই ভেবে, ‘হকির মূল সমস্যা অনৈক্য। তাই আলাপ-আলোচনার খুব দরকার ছিল। সেটি না হওয়া হতাশার। ঢাকার বাইরে হকি চর্চার অন্যতম পীঠস্থান রাজশাহীর কেউ নেই এই কমিটিতে। এটা কেমন কমিটি হলো?’
জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন চাকলাদার তবু আশায় থাকতে চান, ‘নতুন কমিটিকে অভিনন্দন জানাতে হয়। কিন্তু সহসভাপতির তালিকা দেখে ভালো লাগেনি। সাধারণ সম্পাদক হিসেবে রহমতউল্লার প্রতি শুভকামনা থাকবে। তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন কিছু করতে। তবে ক্লাবগুলোকে কতটা ম্যানেজ করতে পারবেন, জানি না। পাশাপাশি ঐক্যের অভাবও কমিটির সামনে বড় বাধা।’

বাংলাদেশ সফরে অনিশ্চিত রাজ্জাক

বাংলাদেশ সফরের দলে থাকলেও ২৬ নভেম্বর পাকিস্তান দলের সঙ্গে ঢাকায় আসাটা অনিশ্চিত হয়ে পড়েছে আবদুল রাজ্জাকের। কাঁধের চোটের কারণে দুবাই থেকে দেশে ফিরে যেতে হচ্ছে এই অলরাউন্ডারকে। ডান কাঁধে চোটটা রাজ্জাক পেয়েছেন গত ১৮ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে।
আজই দেশের বিমান ধরতে হচ্ছে বলে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে আর খেলা হচ্ছে না রাজ্জাকের। অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ সফরও। পাকিস্তান দলের ম্যানেজার নওশাদ আলী জানিয়েছেন, ‘চিকিৎসক তাঁকে ১০ দিনের বিশ্রাম দিয়েছেন। চিকিৎসা নিতে বুধবার (আজ) লাহোরে যাবেন রাজ্জাক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনি আর থাকছেন না। তবে বাংলাদেশ সফরে থাকবেন না কি না, সেটি এখনই বলতে পারছি না।

সাদাকালো-ইরানে ইসরায়েলি হামলা বুমেরাং হতে পারে by আহমদ রফিক

য়েক দিন ধরে সংবাদপত্রে আন্তর্জাতিক অঙ্গনের একটি খবর দুর্যোগের মতো পাঠকদের মনে ছায়া ফেলছে। তা হলো_ইসরায়েলের হুমকি ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার এবং তাতে ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী পরাশক্তির নীরব সমর্থন। চীন-রাশিয়া এর বিরুদ্ধে হলেও খুব জোরেশোরে প্রতিবাদ করছে না। আর সাম্রাজ্যবাদের সমর্থক মধ্যপ্রাচ্য তো চাইছেই_রাজতন্ত্রবিরোধী ইরান ধ্বংস না হোক, অন্তত দুর্বল হয়ে যাক। আরব লীগের প্রভাবশালী দেশগুলো তাই এ ব্যাপারে চুপচাপ।

তামিমের সমস্যা গুরুতর কিছু নয়

হাঁটুতে সামান্য একটু সমস্যা দেখা গেলেও বিসিবির চিকিৎসক মনিরুল আমিনের ভাষায় সেটা ‘গুরুতর কিছু নয়’। কাল এমআরআই রিপোর্ট দেখে তামিম ইকবালকে তাই সুসংবাদই শুনিয়েছেন চিকিৎসকেরা।
‘তামিমের হাঁটুতে তেমন কোনো সমস্যা নেই। পাকিস্তান সিরিজে তাঁর খেলা নিয়েও কোনো সংশয় নেই’—এমআরআই রিপোর্ট দেখার পর বলেছেন বিসিবির চিকিৎসক। তবে এই সামান্য সমস্যা নিয়েও তামিম কিছুটা অস্বস্তিতে আছেন। সে জন্য পেয়েছেন তিন-চার দিনের বিশ্রাম। সমস্যা সম্পর্কে নিশ্চিত হতে করানো হচ্ছে আরও কিছু পরীক্ষাও।
চট্টগ্রামে অনুশীলন শিবিরে ডান হাঁটুতে ব্যথা অনুভব করায় পরশু রাতে ঢাকায় চলে এসেছেন তামিম। চট্টগ্রামে ক্যাম্প শেষ করে দলের বাকিরাও চলে আসবেন আগামীকাল। তামিম তাই আর আপাতত চট্টগ্রাম যাচ্ছেন না। আশা করা হচ্ছে, ২৬ নভেম্বর থেকে ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

চার তরুণের ব্যাটে উইন্ডিজের দিন

শোনা যাচ্ছিল, হোয়াইটওয়াশ ঠেকাতে যেভাবেই হোক খেলানো হবে শিবনারায়ণ চন্দরপলকে। শেষ পর্যন্ত চোটের কাছে হার মেনেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ দলের অভিজ্ঞতা তাই নেমে এল অর্ধেকে!
১৩৭ টেস্টের চন্দরপল বাইরে। এই টেস্টের ওয়েস্ট ইন্ডিজ একাদশের সবাই মিলে যত টেস্ট (১৭৭) খেলেছেন, এক শচীন টেন্ডুলকারই খেলেছেন তার চেয়ে ছয়টি বেশি! টেস্ট শুরুর আগে উইন্ডিজ একাদশের সবার মিলিত রান ৫৭৬৭। টেন্ডুলকার-দ্রাবিড়-লক্ষ্মণরা তো বহুদূর, বীরেন্দর শেবাগের রানই এর চেয়ে দুই হাজার বেশি!
কাগজে-কলমে এতটাই পিছিয়ে, কিন্তু মুম্বাই টেস্টের প্রথম দিনটি শুধুই ওয়েস্ট ইন্ডিজের! টপ অর্ডারে ক্যারিবিয়ান তরুণেরা এমনই ব্যাটিং করলেন, চন্দরপল থাকলেও ব্যাটিংয়ে নামার প্রয়োজন হতো না। সারা দিনে উইকেটই পড়ল মাত্র দুটি! প্রথম আর শেষ সেশনে উইকেটই হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। চার ব্যাটসম্যানের বয়স আর অভিজ্ঞতা বিবেচনায় বলা যায়, অসাধারণ টেস্ট ব্যাটিং।
টস হেরে ফিল্ডিং পাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, এটা শাপেবর হতে পারে। সকালের উইকেটে আর্দ্রতা ছিল যথেষ্টই। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি ইশান্ত শর্মা ও অভিষিক্ত বরুণ অ্যারন। ভারতের দ্রুততম বোলার বলে আলোচিত অ্যারন সারা দিনই ১৪০ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন, তবে প্রথম দিনে তাঁকে এমন আহামরি কিছু মনে হয়নি।
দুই ওপেনার বারাথ ও ব্রাফেটের দৃঢ় প্রতিজ্ঞাও ছিল দেখার মতো। সামান্যতম ঝুঁকিও নেননি কেউ। চা-বিরতির কাছাকাছি গিয়ে যেন মনোযোগ একটু নড়ে গেল দুজনের। অশ্বিনের বাড়তি বাউন্সের শিকার দুজনই। ভারত প্রথম উইকেট পেয়েছে দিনের ৫৩তম ওভারে, ৫ ওভার পরই দ্বিতীয়টি। পরের ৪২ ওভার জুড়ে আবার ভারতকে হতাশ করেছেন ব্রাভো-এডওয়ার্ডস। ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন দুজন। ৪৭৮ টেস্টে এ নিয়ে মাত্র তৃতীয়বার ফিফটি ছুঁলেন প্রথম চার ক্যারিবিয়ান ব্যাটসম্যান, আগের দুবারের ঘটনা ১৯৪৮ ও ১৯৭৬ সালে।
লারা-ব্রাভো নিয়ে মনে কৌতূহল জাগছে? ১৩তম টেস্ট শেষেও রান ও গড়ে লারার পাশে থাকতে আজ আর ১১০ রান করতে হবে ব্রাভোকে, আর ব্যাট করতে হবে এই এক ইনিংসই।

যেন আরেক স্টেইন!

‘এলাম, দেখলাম, জয় করলাম’—এ কথাটাও যেন যথেষ্ট মনে হচ্ছে না প্যাট কামিন্সের সগৌরব আবির্ভাব বোঝাতে। এ বছরের শুরুতেও যে স্বীকৃত কোনো ক্রিকেটে পা পড়েনি তাঁর! মধ্য জানুয়ারিতে বিগ ব্যাশ টি-টোয়েন্টি দিয়ে অভিষেক। ওই টুর্নামেন্টে গতির ঝড় তুলে সর্বোচ্চ উইকেট। এরপর শুধুই স্বপ্নের সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়া। পরের মাসেই ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে অভিষেক, সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি, টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেকে নজর কাড়া, মাত্র তিনটি প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা নিয়ে টেস্ট অভিষেক, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট, জয়সূচক রান, ম্যাচ-সেরা—স্বপ্ন স্বপ্ন মনে হতেই পারে কামিন্সের!
‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ’ বলে স্বীকৃতি পেয়ে গেছেন। অস্ট্রেলিয়ার নতুন কোচ মিকি আর্থার তাঁর মাঝে দেখতে পাচ্ছেন সময়ের সেরা ফাস্ট বোলার ডেল স্টেইনের ছায়া! দক্ষিণ আফ্রিকার কোচ থাকার সময় স্টেইনের শুরু আর বেড়ে ওঠা খুব কাছ থেকেই দেখেছেন আর্থার। কামিন্সকে দেখে তাঁর মনে পড়ে যাচ্ছে সেই কথা, ‘দক্ষিণ আফ্রিকা দলে ঢোকার সময়কার ডেল স্টেইনের সঙ্গে কামিন্সের মিল খুঁজে পাচ্ছি। অবিশ্বাস্য মিল, ব্যতিক্রম শুধু কামিন্সের বয়স অনেক কম, যা ব্যাপারটিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।’
বয়স মাত্র ১৮, কামিন্সকে ঠিকভাবে ব্যবহার করাটাও তাই গুরুত্ব পাচ্ছে। অধিনায়ক মাইকেল ক্লার্ক এরই মধ্যে ভাবতে শুরু করেছেন এ নিয়ে, ‘আমার মনে হয় না প্যাডির (কামিন্স) পক্ষে এখনই অস্ট্রেলিয়ার সব ধরনের ক্রিকেটে খেলা সম্ভব। ওকে প্রতিটি ম্যাচ খেলানো হবে বোকামি। তবে এটা শুধু আমার মত। নির্বাচকদের সঙ্গে কথা বলে ওকে নিয়ে একটা পরিকল্পনা করতে হবে। অস্ট্রেলিয়ার জন্য অসাধারণ এক ক্রিকেটার হয়ে ওঠার সম্ভাবনা আছে, ওর যত্ন তাই নিতেই হবে।

অস্ট্রেলিয়ার নতুন কোচ আর্থার

অস্ট্রেলিয়ার সম্ভাব্য নতুন কোচ হিসেবে তাঁর নামই বেশি শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ঘোষিত হলো মিকি আর্থারের নামই। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম বিদেশি কোচ ৪৩ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান। আর্থারের সঙ্গে লড়াইয়ে ছিলেন দলের বর্তমান ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন, ব্যাটিং কোচ জাস্টিন ল্যাঙ্গার ও টম মুডি। ল্যাঙ্গার-রিক্সন আগের দায়িত্বে থাকবেন।
পদবি প্রধান কোচই, তবে আর বাকি সব কোচের চেয়ে কাজের পরিধি অনেক বেশি হবে আর্থারের। জন ইনভেরারিটি, রডনি মার্শ, অ্যান্ডি বিকেল ও মাইকেল ক্লার্কের সঙ্গে নির্বাচক কমিটির সদস্য হবেন আর্থারও। অ্যাশেজ বিপর্যয়ের পর গঠিত ডন আর্গাস পর্যালোচনা কমিটির সুপারিশ ছিল এটা। ভূমিকা রাখতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার উন্নয়ন পরিকল্পনায়। অস্ট্রেলিয়ার সব রাজ্যদলের কোচিংয়ে একই ধারা বজায় রাখার ব্যাপারটি সমন্বয় করার দায়িত্বও তাঁর। আর্থারের চুক্তির মেয়াদ ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাম্প্রতিক পালাবদল আপাতত শেষ হলো আর্থারের নিয়োগে। আর্গাস কমিটির সুপারিশ অনুযায়ী কোচের কাজের পরিধি বেড়ে যাওয়ার পর দায়িত্ব ছেড়েছেন টিম নিলসেন। সরে দাঁড়িয়েছিলেন প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ ও আরেক নির্বাচক গ্রেগ চ্যাপেলও। পূর্ণকালীন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনভেরারিটি। সাবেক রাগবি তারকা প্যাট হাওয়ার্ড নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রথম টিম পারফরম্যান্স মহাব্যবস্থাপক হিসেবে।
আর্থার আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১১০টি। ২০০১ সালে অবসর নেওয়ার পর গ্রিকুয়াসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু ২০০৩ সালে। ওই বছরই দায়িত্ব নেন ইস্টার্ন কেপের। ২০০৫ সালে সবাইকে চমকে দিয়েই দায়িত্ব পান দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের।
অস্ট্রেলিয়ার কাছেই ছয় টেস্টের পাঁচটি হেরে শুরুটা হয়েছিল জঘন্য। কিন্তু পরে দারুণ জুটি গড়ে তোলেন অধিনায়ক গ্রায়েম স্মিথের সঙ্গে। তাঁর সময়েই ২০০৮ সালে ১৫ বছরের মধ্যে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও ওঠে। কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের কোটা নিয়ে বোর্ডের সঙ্গে মনোমালিন্যে দায়িত্ব ছাড়েন গত বছরের জানুয়ারিতে। এপ্রিলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নিয়ে চলে আসেন অস্ট্রেলিয়ায়। এবার জাতীয় দলের দায়িত্ব পেলেন, শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেওয়ার ইচ্ছাও নাকি আছে।
আবারও একটি জাতীয় দলের কোচ হয়ে রোমাঞ্চিত আর্থার, ‘আরেকটি আন্তর্জাতিক দল, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো একটি দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি সম্মানিত ও গর্ববোধ করছি। অস্ট্রেলিয়ায় অনেক প্রতিভা এবং আমি আত্মবিশ্বাসী, অস্ট্রেলিয়াকে সফল করার মতো প্রতিভা এখানে আছে।’
অধিনায়কের সঙ্গে কোচের বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ। সেটি মনে করিয়ে দিয়েছেন আর্থার, ‘আমার মতে, অধিনায়ক-কোচ সম্পর্কটা এই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর একটি। এটা অনেকটা বিয়ের মতো। তার মানে এই নয়, অধিনায়ক কোচকে চ্যালেঞ্জ করতে পারবে না। এটা এই কাজেরই একটা অংশ, তবে এসব হবে বদ্ধ দুয়ারের ওপাশে। ক্লার্কের সঙ্গে কাজ করা নিয়ে আমি রোমাঞ্চিত।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-সবার ইচ্ছার প্রতিফলন ঘটুক

সীমানাবিষয়ক বিপত্তি কাটিয়ে অবশেষে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে আইনানুগভাবে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে। এটিই হবে বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত শেষ নির্বাচন। আর কুমিল্লা সিটি করপোরেশনের এটি হবে প্রথম নির্বাচন। আবার তাদের আমলে নেওয়া নতুন উদ্যোগ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনেরও (ইভিএম) হবে শতভাগ প্রয়োগ।

পরাজয়েও উজ্জ্বল সালমা

পুরস্কার বিতরণী মঞ্চে একটা করে উপহারের বাক্স তুলে দেওয়া হলো বাংলাদেশ দলের মেয়েদের হাতে। বাক্সের ভেতরে হীরার নাকফুল। অধিনায়ক সালমা খাতুন পেলেন আংটি। ১০০ রানে অলআউট হয়ে ৬ উইকেটে ম্যাচ হারার পর এ ধরনের উপহার সম্ভবত ক্রিকেট ইতিহাসেই প্রথম।
হীরার নাকফুল আসলে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচটার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে এটা নিতান্তই মহিলা ক্রিকেটারদের উৎসাহিত করার একটা চেষ্টা। আর মিরপুরে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে, এমন স্বপ্ন অতি আশাবাদীও করেছে কি না সন্দেহ। বাংলাদেশের আসল লক্ষ্যপূরণের খেলা তো কাল! বিকেএসপিতে প্লে-অফ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে মিলে যাবে আরাধ্য ওয়ানডে মর্যাদা। বিশ্বকাপ বাছাই থেকে বাংলাদেশের মেয়েদের জন্য সেটাই হবে বড় অর্জন। এমন ম্যাচ সামনে থাকলে উৎসাহ দেওয়াই উচিত।
সালমা আশাবাদী, লক্ষ্য পূরণ হবেই। কাল ম্যাচ শেষে বললেন, ‘আমাদের বিশ্বাস, আমরা পারব।’ প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। বাংলাদেশ হারলে সেটাই বরং হবে অঘটন। তাই বলে অতি আত্মবিশ্বাসীও হওয়া যাচ্ছে না। হতে দিচ্ছে না এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ব্যাটিং।
কালই যেমন্র৩২ রান করে ওই সালমাই যা একটু মান রাখলেন, নইলে বাকিদের কেউ ২০ রানও করতে পারেননি। ২৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছাতে শ্রীলঙ্কা দল যে ৪ উইকেট হারাল, সেখানেও সালমার ২ উইকেট। এত বড় ব্যবধানে হারার পরও সালমাই তাই ম্যাচ-সেরা।
সালমা অবশ্য এই প্রতিযোগিতা থেকে অর্জন দেখছেন আরও, ‘শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো বড় বড় দলের বিপক্ষে খেলে অনেক কিছুই শেখার আছে। তাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং দেখে আমরা অনেক কিছু শিখেছি।’ কিন্তু গত দেড় মাসে শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটি ম্যাচ খেলার পরও বিশ্বকাপ বাছাইয়ে এসে তাদের বিপক্ষে ১০০ রানে অল আউট হয়ে যাওয়াতে কি আদৌ প্রমাণিত হয়, বাংলাদেশ কিছু শিখছে? অধিনায়কের ব্যাখ্যা, শ্রীলঙ্কার বোলিং বেশি ভালো। তা ছাড়া শ্রীলঙ্কায় মেয়েদের ক্রিকেট হচ্ছে প্রায় ২০ বছর ধরে, বাংলাদেশের মেয়েরা খেলছে মাত্র বছর ছয়েক। অভিজ্ঞতায় পিছিয়ে থাকাটাকেও কালকের পরাজয়ের একটা কারণ মনে করেন অধিনায়ক।
দুই দলের ক্রিকেটের গুণগত পার্থক্য এতটাই বেশি যে, কাল বাংলাদেশ লক্ষ্যের চেয়ে করল ঠিক ১০০ রান কম। সালমাই বলেছেন, ২০০ রান করতে পারলে শ্রীলঙ্কাকে আটকানো সম্ভব ছিল। সকালের শিশিরভেজা উইকেটেও তাই টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন। পরিকল্পনামতো কাজ না হওয়াতেও অবশ্য তাঁর মনে হচ্ছে না সিদ্ধান্তটা ভুল ছিল, ‘এ রকম হতেই পারে। টপ অর্ডারে রান আসেনি, বড় জুটিও হয়নি। আমাদের দুর্ভাগ্য।’
বাংলাদেশের দুর্ভাগ্যের দিনটা শ্রীলঙ্কার জন্য হয়ে এল উৎসবের। হীরার নাকফুল পেয়ে পান্না-রুমানারা যতটা না আনন্দিত, তার চেয়ে বেশি উজ্জ্বল মনে হচ্ছিল পাশে দাঁড়িয়ে থাকা শ্রীলঙ্কার মেয়েদের হাসিই। খেলা শেষে দলের অধিনায়ক দিলানি মানোদারার মধ্যেও সেই খুশির ছটা, ‘এই টুর্নামেন্টের আগে আমরা অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে পাঁচবার হারিয়েছি। বাংলাদেশ এখানে অনেক ভালো খেললেও আমরা তাই আত্মবিশ্বাসী ছিলাম।’
বাংলাদেশ টুর্নামেন্টে ভালো খেলছে? হীরার নাকফুলের সঙ্গে একটু প্রশংসাও তাহলে পাওয়া গেল! ওয়ানডে মর্যাদা পাওয়ার ম্যাচে শ্রীলঙ্কান অধিনায়কের কথাটা প্রমাণ করতে পারলেই হয়।

বেগম জিয়ার বক্তব্য-এমন গঠনমূলক ভূমিকাই কাম্য

বশেষে টিপাইমুখ বাঁধ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার ধামরাইয়ের জনসভায় টিপাইমুখ বাঁধ নির্মাণ বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। অভিন্ন নদীগুলোতে বাংলাদেশের ন্যায্য অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সরকার এই কাজের প্রতিবাদ করলে বিরোধী দল পাশে থাকবে। এর পাশাপাশি গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে

নাদালকে উড়িয়ে দিলেন ফেদেরার

বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে রজার ফেদেরার চতুর্থ স্থানে নেমে গেছেন বটে কিন্তু খেলা ভুলে যাননি সুইস এই টেনিস তারকা। ১৬ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরার গতকাল বৃহষ্পতিবার চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে ৬-৩, ৬-০ তে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের সেমিফাইনালে উঠে গেছেন।
লন্ডনের ও-টু অ্যারেনায় অনুষ্ঠিত এই খেলায় নাদাল পাত্তাই পাননি ফেদেরারের কাছে। মাত্র এক ঘন্টায় খেলার নিষ্পত্তি হয়ে যায়।
ফেদেরার সর্বশেষ নাদালকে হারিয়েছিলেন গতবছরের এটিপি ফাইনালে; কিন্তু কালকের লড়াইয়ে নাদালকে ফেদেরারের সামনে খুব অসহায়ই মনে হয়েছে। খেলার পর, অনেকেই সাম্প্রতিক সময়ে একে ফেদেরারের সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করেছেন।
কালকের পরাজয়ের পর নাদালের জন্য এটিপি ট্যুর খানিকটা কঠিনই হয়ে গেল। বৃহস্পতিবার ফরাসি তারকা সোঙ্গাকে হারালেই কেবল নাদাল খেলতে পারবেন এই প্রতিযোগিতার সেমিফাইনালে।
সাম্প্রতিক লড়াইয়ে নাদাল ফেদেরারের চেয়ে এগিয়ে থাকতে পারেন, কিন্তু হার্ডকোর্টে ফেদেরারের সামনে নাদাল সবসময়ই একটু নড়বড়ে। কালও এর ব্যত্যয় ঘটেনি।
ফেদেরার এটিপি ট্যুর খেলতে এসেছেন সর্বশেষ ১৩টি ম্যাচে জিতে। এবারের এটিপি ট্যুর জিতলে ষষ্ঠবারের মতো কোনো ট্যুর প্রতিযোগিতা জিতবেন ফেদেরার।
ম্যাচে প্রথম থেকেই নাদালকে চেপে ধরেন ফেদেরার। বেশ কয়েকটি ক্রস কোর্ট শটে নাদালকে তিনি ঠেলে দেন ব্যাকফুটে। পুরো প্রথম সেটেই ফেদেরার নাদালকে পুরো কোর্টে নাচাতে থাকেন। এই সেটেই তিনি জিতে নেন তিনটি ব্রেক পয়েন্ট।
ও-টু অ্যারেনার দর্শকদের সবচেয়ে আনন্দ দিয়েছে ফেদেরারের গ্রাউন্ড স্ট্রোকগুলো। এগুলোর উত্তর সত্যিই জানা ছিল না নাদালের।

বিদ্রোহের আগেই নজরদারিতে ছিলেন সিপাহি সেলিম by সাহাদাত হোসেন পরশ

বিডিআর (বর্তমান বিজিবি) সদর দফতর পিলখানায় বিদ্রোহের চার দিন আগেই (২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি) উদ্ধার করা হয়েছিল একটি লিফলেট। লিফলেট উদ্ধারের পর ওই দিন থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল বিদ্রোহের অন্যতম নায়ক সিপাহী সেলিম রেজাকে। লিফলেট বিতরণের সঙ্গে জড়িত থাকায় তাকে নজরদারিতে রাখা হয়। লিফলেট উদ্ধারের পর বিডিআরের গোয়েন্দা ইউনিটের (রাইফেলস সিকিউরিটি ইউনিট, আরএসইউ) সেনা

সাফল্য-মিষ্টি জাতের আঙুরের জন্য সংগ্রাম by ফখরে আলম

গাছপাগল নুরুস সালাম। দেশ-বিদেশ থেকে তিনি সংগ্রহ করেছেন অসংখ্য ফলের গাছ। তাঁর সংগ্রহে রয়েছে পাঁচ কেজি ওজনের ফজলি ক্লক টাইম ম্যাংগো অর্থাৎ ঘড়ির কাটার মতো ১২ মাসের আম। এ ছাড়া রয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও ফিলিপাইনের বিভিন্ন জাতের আম। চীনের কমলা, তিউনিশিয়ার ছড়া খেজুর, থাইল্যান্ডের পেয়ারা, ৯ রকম জামরুলসহ ব্যতিক্রমধর্মী আরো কয়েক ধরনের ফলের গাছ।

দেশে চিকনগুনিয়া রোগ, চিকিৎসা হচ্ছে ডেঙ্গুর! by তৌফিক মারুফ

দেশে হঠাৎ বিস্তার ঘটছে চিকনগুনিয়া রোগের। ডেঙ্গুর মতো একই প্রজাতির এডিশ মশাবাহিত জীবাণু থেকে এ রোগের উৎপত্তি। তবে ডেঙ্গুর চেয়েও দ্রুত এর বিস্তার ঘটে। দেশের চিকিৎসকরা এ রোগ সম্পর্কে সচেতন না থাকার ফলে রোগটির জন্য যথাযথ চিকিৎসা হয় না বলে সন্দেহ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বে-নজীর আহম্মেদ বলেন, চলতি মাসের শুরুতে ঢাকার অদূরে দোহারে এ রোগের

স্বজনদের না চেনার ভান সুপ্তির! by রাব্বী রহমান

সেগুনবাগিচা থেকে উদ্ধার হওয়া আজমেরী সুপ্তি জেসি অবশেষে স্বজনের দেখা পেয়েছেন। তেজগাঁওয়ে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে গিয়ে গতকাল বুধবার সুপ্তির সঙ্গে দেখা করেছেন তাঁর মা, বোন ও ভাশুর। কিন্তু সুপ্তি বলেন, 'ওরা আমার পরিচিত কেউ না।'সংবাদমাধ্যমে প্রচারের সুবাদে সুপ্তির সর্বশেষ সংবাদ জানতে পারেন নিকট আত্মীয়রা। আর গতকাল সকালে সুপ্তির মা, বোন ও ভাশুর পুলিশ হেফাজতে থাকা সুপ্তির সঙ্গে দেখা

কুমিল্লা সিটি নির্বাচন-সমর্থনপ্রত্যাশী দুজনকে ডেকে পাঠিয়েছেন খালেদা জিয়া

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না সে সিদ্ধান্ত গতকাল বুধবার রাতেই জানিয়ে দেওয়ার কথা। এ জন্য দলের সমর্থনপ্রত্যাশী দুই সম্ভাব্য প্রার্থীকে ঢাকায় ডেকে নেওয়া হয়েছে। জাতীয় রাজনীতির অংশ হিসেবে বিএনপি নির্বাচন থেকে সরে যেতে চাইলেও কুমিল্লা সিটির ভোটারদের মধ্যে দলের অবস্থান ভালো বিবেচনা করে বিএনপির একটি অংশ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। এ অংশের নেতা কুমিল্লার সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু দলীয় সমর্থন না পেলেও নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন।

চাল আমদানিতে পাঁচ মাসে ১০ বছরের রেকর্ড ভঙ্গ by ভূঁইয়া নজরুল,

মাত্র পাঁচ মাসেই ১০ বছরের চাল আমদানির রেকর্ড ভেঙেছে সরকারের খাদ্য বিভাগ। চলতি বছর এ পর্যন্ত ১০ লাখ ৬৫ হাজার ৪৫১ টন চাল কেনা হয়েছে। আমদানির পাইপলাইনে রয়েছে আরো প্রায় আড়াই লাখ টন।বর্তমানে দেশের খাদ্যগুদামগুলোতে প্রায় ১৫ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল রয়েছে প্রায় পৌনে ১২ লাখ টন। গুদামে জায়গা না থাকলেও সরকার আরো চাল কিনছে।

চাল আমদানিতে পাঁচ মাসে ১০ বছরের রেকর্ড ভঙ্গ by ভূঁইয়া নজরুল,

মাত্র পাঁচ মাসেই ১০ বছরের চাল আমদানির রেকর্ড ভেঙেছে সরকারের খাদ্য বিভাগ। চলতি বছর এ পর্যন্ত ১০ লাখ ৬৫ হাজার ৪৫১ টন চাল কেনা হয়েছে। আমদানির পাইপলাইনে রয়েছে আরো প্রায় আড়াই লাখ টন।বর্তমানে দেশের খাদ্যগুদামগুলোতে প্রায় ১৫ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল রয়েছে প্রায় পৌনে ১২ লাখ টন। গুদামে জায়গা না থাকলেও সরকার আরো চাল কিনছে। বিপরীতে দেশের অভ্যন্তরীণ বাজার থেকেও গত বোরো মৌসুমে

প্রধানমন্ত্রী আজ যাচ্ছেন-রাজশাহী অঞ্চলের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা আসছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন। দিনের প্রথম ভাগে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রাজশাহীর জনসভা প্রস্তুতি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।রাজশাহী মহানগরী পুলিশের উপকমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খান জানান, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া

ব্রাভোর নেতৃত্বে ক্যারিবীয়দের রান-উৎসব

কোনো দলের ব্যাটিং অর্ডারের প্রথম ছয় ব্যাটসম্যানের ছয়জনই 'ফিফটি প্লাস' স্কোর করেছেন! টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসেই এমন ঘটনা ঘটেছে হাতে গোনা কয়েকবার। কাল সে রকমই এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। শচীন টেন্ডুলকারের হোমগ্রাউন্ড, যেখানে তাঁর 'সেঞ্চুরির সেঞ্চুরি' দেখার প্রতীক্ষা, সেখানেই কিনা টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের অসহায়ত্ব ফুটিয়ে তুললেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

মুখোমুখি প্রতিদিন-এখন আরো বুঝেশুনে টুর্নামেন্ট খেলতে হবে

টানা ছয়টি টুর্নামেন্ট খেলে সিদ্দিকুর রহমান দেশে ফিরেছেন গত পরশু। টুর্নামেন্টগুলোতে প্রত্যাশিত সাফল্য না পেলেও কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে দেশসেরা এ গলফার জানিয়েছেন তিনি অসন্তুষ্ট নন, দৃষ্টি রাখছেন সামনের দিকেই। নিজের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি কথা বলেছেন ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও।কালের কণ্ঠ স্পোর্টস : গত কয়েকটা টুর্নামেন্টে তো বেশ খারাপ করলেন...

অন্য ভুবন-বুফনের ডায়েরি আর ম্যান্ডেলাপ্রেম

তাঁরাও আর দশজন মানুষের মতো। আছে আবেগ, আছে ভালোবাসা। কিন্তু তাঁদের খেলোয়াড়ি জীবনের বাইরের অনেক কিছুই আমাদের অজানা। ক্রীড়াবিদদের অজানা জীবনটা কেমন, সেটা জানতেই নিয়মিত এ আয়োজন। জেনে নিন জিয়ানলুইজি বুফন-এর অন্য ভুবনটা কেমনডায়েরিটা তাঁকে উপহার দিয়েছিলেন মা। ১২তম জন্মদিনে ছেলের হাতে তুলে দিয়ে বলেছিলেন, এটাতে তুমি নিজেকে নিয়ে লিখবে। এটা তোমার যেমন ইচ্ছে লেখার খাতা!

অস্ট্রেলিয়াকে আবার শীর্ষে দেখতে চান আর্থার

দায়িত্বটা পেয়েছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কাজ শুরু করেননি। তবে শুরু করার জন্য যে মুখিয়ে আছেন তা বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ার নতুন কোচ মিকি আর্থার। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দল নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, শুনিয়েছেন আশার কথাও।ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে যেহেতু যাত্রা শুরু হচ্ছে প্রথম পরিকল্পনাটাও সেটা নিয়েই হওয়ার কথা।

পেলে থেকে বেকহাম by রাহেনুর ইসলাম

৬ বছর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে দিয়ে শুরু হয়েছিল ফুটবলকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তোলার চেষ্টা। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জন নিসকেন্স, কার্লোস আলবার্তো তরেস, জর্জ বেস্ট, ইয়োহান ক্রুইফের মতো ফুটবলারদের নিয়ে গিয়েও চেষ্টাটা চলেছে। এখনো চলছে সেই চেষ্টা। তবে পেলেকে দিয়ে শুরু হলেও যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দেওয়া সর্বশেষ সবচেয়ে বড় নাম সম্ভবত ডেভিড বেকহাম। ইংলিশ এ তারকা কদিন আগে লস অ্যাঞ্জেলেস গ্যালাঙ্রি সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ করেছেন শিরোপা জিতে! লিখেছেন রাহেনুর ইসলাম

মুক্তমঞ্চে মুক্তগদ্য by রণজিৎ বিশ্বাস

দন্তকারী কর্মকর্তা একজন 'মানবসন্তান' ছিলেন বলে সে মামলায় আমি রক্ষা পেয়েছিলাম। তবে শুধু কাগজপত্রে, ওদের অন্তর থেকে নয়। মুক্তি পাওয়ার পরও ওরা বারবার আমাকে প্রাপ্য থেকে 'মাহরুম' করেছে। ভাবটা এমন_ তোকে এভাবে না পারিসবচেয়ে গলদবিচারে আমি পড়েছিলাম 'জোটকদলী' লিখে। একটি গল্প। প্রথমে এটি ঢাকার একটি কাগজের সাহিত্যসংখ্যায় ছাপা হয়। পরে ১৯৯১ সালে প্রকাশিত আমার একটি গল্পের বইয়ে (চারকোণে চারজন) এটি ঢোকে। নাম ছিল তখন 'কদলীসমাচার'।

অকুপাই মুভমেন্ট-বিপ্লবের সংজ্ঞা হবে by তারেক শামসুর রেহমান

লতে দ্বিধা নেই, এই অকুপাই মুভমেন্টের জন্ম দিয়েছে তরুণ প্রজন্ম। সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে এরা আন্দোলন গড়ে তুলছে। যেমনটি হয়েছিল কায়রোতে। তাহরির স্কয়ারের ঘটনা নিঃসন্দেহে অকুপাই মুভমেন্টকে অনুপ্রাণিত করেছে। মার্কস বলেছিলেন, শোষিতশ্রেণী হচ্ছে বিপ্লবের অন্যতম হাতিয়ার। শ্রমিকশ্রেণী বিপ্লবকে সংগঠিত করবে ও রাষ্ট্রক্ষমতা দখল করবে। তৎকালীন সময়ে জার্মান ছিল শিল্পোন্নত দেশ। কিন্তু সেখানে বিপ্লব হয়নি।

চিঠিপত্র-ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

ণপরিবহনে ভাড়া বৃদ্ধি নতুন কিছু নয়। কিন্তু সমন্বয়হীন ভাড়া বৃদ্ধিতে যাত্রীসাধারণের এখন মরণ দশা। দেখা যায়, সরকার যদি প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা ভাড়া বাড়ায়, পরিবহন মালিকরা বাড়ান ২ থেকে ৩ টাকা। বৈষম্যের একটি দৃষ্টান্ত দেওয়া যাক_ গোড়ান বা সিপাইবাগ থেকে গুলিস্তান পর্যন্ত সিএনজিচালিত গণপরিবহনে বর্তমানে ভাড়া রাখা হচ্ছে জনপ্রতি ১৪ টাকা। খিলগাঁও রেলগেট থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১২ টাকা। খিলগাঁও রেলগেট থেকে

সৌভাগ্য-দুর্ভাগ্য by মারযিয়া তাসমিন

শ্বরিয়া রাই বচ্চন কন্যাসন্তানের মা হয়েছেন। বাংলাদেশের চ্যানেলগুলোয় তার জোর খবর। আমি এত উন্নাসিক নই যে, 'ভারতীয় একজন নায়িকার কন্যা হওয়ার খবর কেন বাংলাদেশের মিডিয়ায়'_ একে পুঁজি করে বিশাল জ্বালাও-পোড়াও কোনো লেখা লিখতে শুরু করব কিংবা 'ভারতীয় আগ্রাসন-ভারতীয় আগ্রসন' বলে গলা ফাটাব বা মুণ্ডুপাত করব বাংলাদেশের সুশীল সমাজের। আমি জানি, ঐশ্বরিয়া একজন সাধারণ ভারতীয় নায়িকা নন, তিনি

উপজেলা পরিষদ-স্থায়ী কমিটিগুলো সক্রিয় হোক by ফয়জুর রহমান ফকির

স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা হিসেবে উপজেলা পরিষদকে গড়ে তুলতে হলে সর্বাগ্রে প্রয়োজন উপজেলা পরিষদ আইনটিকে যথাযথভাবে অনুসরণ করা। আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অথবা সাংঘর্ষিক কোনো বিধিমালা বা পরিপত্র প্রেরণ মন্ত্রণালয় থেকে বন্ধ করতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ৩-৪টি কমিটিতে উপজেলা চেয়ারম্যানকে সভাপতি করা হয়েছে, সেগুলোর সভাও নিয়মিত হয় না।

সময়ের কথা-'শিক্ষক নিয়োগ ও ঢেউ গুনে রোজগার' by অজয় দাশগুপ্ত

কেন্দ্রীয় বা জেলা-উপজেলা কিংবা পাড়া-মহল্লা কোথাও কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেই পদপ্রার্থীর শেষ নেই। 'ত্যাগী-রাজপথের অক্লান্ত সৈনিক-বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী'_ কতই না তাদের বিশেষণ। স্কুলের শিক্ষার্থীদের জন্য বই বহন করা গাড়ি যখন হাজির হয় স্কুলে স্কুলে তখন এসব ত্যাগীর কেউ হাজির হন না বিতরণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। ছাত্রলীগ নেতৃত্ব কখনও এ সমস্যা নিয়ে আলোচনা করেছে বলেও মনে হয় না।

গৃহকর্মীর প্রতারণা-নৈরাজ্যই অপরাধের সূতিকাগার

দয়াস্ত নয়, আলো ফোটার অনেক আগে থেকে মধ্যরাত্রি পেরিয়েও যারা নিভৃত গৃহকোণে নীরবে কাজ করে, তারাও মাঝে মধ্যে সংবাদমাধ্যমের শিরোনাম হয়। তবে দুর্ভাগ্যবশত। নামমাত্র খাওয়া-পরা ও পারিশ্রমিকে অন্যের ঘরে কাজ করতে এসে হয়রানি ও নির্যাতনকে হয়তো গৃহকর্মীরা নিয়তি হিসেবেই ধরে নেয়। কিন্তু তাও কখনও কখনও সভ্যতা ও মানবতার সীমা ছাড়িয়ে যায়। মাঝে মধ্যেই দিনের আলোয় বেরিয়ে আসে শিশু গৃহকর্মী রোমেলার কর্তা-কর্ত্রীদের

বার্ষিক উন্নয়ন প্রকল্প-কাজের গতি কবে বাড়বে?

রাবরের রীতি অনুসারে অর্থবছরের শুরুতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি স্লথ থাকে। স্লথ বা শম্বুকগতি বললেও চলমানতার কিছু ইঙ্গিত থাকে। কিন্তু এবার অর্থবছরের ৪ মাস অতিক্রান্ত হওয়ার পরও অনেক প্রকল্প স্থবির অবস্থায় আছে। বিশেষত বিদ্যুৎ সংশ্লিষ্ট ১৩টি প্রকল্প এ সময়ে একটি টাকাও খরচ করতে পারেনি বলে খবর মিলেছে। বিদ্যুৎ সমস্যায় নাকাল মানুষ এ সংবাদে স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন হয়ে পড়বেন।

মেলায় বহনযোগ্য পণ্যে আগ্রহী ক্রেতারা

র্শক আগ্রহের পাশাপাশি বিকিকিনিতেও জমে উঠেছে তথ্যপ্রযুক্তি প্রদর্শনী 'বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১১'। গতকাল মেলার তৃতীয় দিনে বহনযোগ্য প্রযুক্তিপণ্যের দিকে দর্শকদের বেশি আগ্রহী হতে দেখা গেছে। ল্যাপটপ এবং ট্যাবলেট কম্পিউটার ছাড়াও এসব বহনযোগ্য পণ্যের মধ্যে রয়েছে মিডিয়া প্লেয়ার, পেনড্রাইভ, হার্ডডিস্ক প্রভৃতি। অংশগ্রহণকারী স্টলগুলোতে এসব পণ্যের প্রদর্শন ও বিক্রি ছিল বেশি। এছাড়া গেমিং জোন ও ইভেন্ট কর্নারে ভিড় লক্ষ্য করা গেছে।

পেতে চাইলে সফলতা by তারিক হাসান

বাংলাদেশ আয়তনে ছোট হলেও আবারিত প্রাকৃতিক সৌন্দর্যে ঐশ্বর্যমণ্ডিত একটি দেশ। পৃথিবীর বৃহত্তম সি-বিচ কক্সবাজার, বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, পার্বত্য চট্টগ্রাম, সিলেটসহ অনেক প্রাকৃতিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন প্রত্নতাত্তি্বক স্থান ছড়িয়ে আছে এ দেশের পরতে পরতে। পর্যটনে এ দেশের সম্ভাবনার সুযোগ শতভাগ। আর এ সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটন করপোরেশন ও সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

পড়ার বিষয়-অ্যারোনটিক্যাল সায়েন্স ও অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট by জাভেদ ইকবাল

চাকরি পেতে অ্যাভিয়েশন সেক্টরে রয়েছে অনেক চাহিদা এবং আকাশছোঁয়া বেতন। চাকরির বাজারে যে কয়টি পেশার অসম্ভব চাহিদা রয়েছে তার মধ্যে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এয়ার হোস্টেজ, কেবিন ক্রু, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, ট্রাভেল টুরিজম অ্যান্ড টিকিটিং অন্যতম। চাহিদার তুলনায় এসব পেশায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। যেসব বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে অপারেট করছে সেখানে বাংলাদেশি অফিসগুলোতে নিয়োগ দিচ্ছে

ভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা by রাশেদুল ইসলাম

সারাবিশ্বে অ্যাকাউন্টিং সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। ক্যারিয়ার হিসেবে বড় বড় কোম্পানি ও ব্যবসা-বাণিজ্যে এর উপযুক্ততা এবং পেশাদারিত্বের উচ্চ মূল্যায়ন করে থাকে। বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিকমানের অ্যাকাউন্টিং কোর্সটি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালু আছে। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে এসিসিএ প্রোগ্রামটি খুবই সমাদৃত হচ্ছে।

সমুদ্রসৈকতে আমরা ... by সাইফা আলম সঞ্চি ও লিজা

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবন। ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও সেমিনার উপস্থাপনার এক ব্যস্তময় মুহূর্ত। এগুলো শেষ করে আবার ব্যাগ কাঁধে ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে বাসা, আবাসিক হল অথবা মেসে যাওয়া। মাঝে মধ্যে এটি আবার একঘেয়েমিতে রূপ নেয়। সেই একঘেয়েমি জীবনে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের শীতের প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে ব্যতিক্রমী সব শিক্ষা সফর।

আশরাফুলের সেঞ্চুরি, রংপুরের প্রথম জয়

রানের জন্য হন্যে হয়ে ওঠা মোহাম্মদ আশরাফুল আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে নামছেন ১১৬ রানের আত্মবিশ্বাস নিয়ে। জাতীয় লিগের পঞ্চম ম্যাচে এসে এ তারকার সেঞ্চুরির দিনে গতকাল ইতিহাস গড়েছে রংপুর। নবাগতদের প্রথম জয় তো তাদের রেকর্ড হয়েই থাকবে! জাতীয় লিগে রংপুরের প্রথম জয়টা খুলনাকে ৫ উইকেটে হারিয়ে। আজ অভাবিত কিছু না ঘটলে নিষ্পত্তি হয়ে যাবে জাতীয় লিগের এ পর্বের বাকি দুটি ম্যাচও, কারণ রাজশাহী

রিয়ালের বড় জয়, ম্যানইউ-সিটির বড় হতাশা

য়টা অপরিহার্য ছিল না রিয়াল মাদ্রিদের। তাই নিজেদের মাঠে তারা খেলতে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদো-ইকার ক্যাসিয়াসদের বিশ্রাম দিয়ে। তাতে কিন্তু একটুও বদলায়নি স্প্যানিশ জায়ান্টদের চেহারা। পরশু রাতে নিজেদের মাঠে পেয়ে ডায়নামো জাগরেবকে তারা উড়িয়ে দিয়েছে ৬-২ গোলে। কিন্তু যাদের বেশি দরকার ছিল জয়, পায়নি তারাই! ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস

অদ্ভুত ফরম্যাটের এক আসর

গ্রুপ পর্ব শেষ। তার পরও রূপসী বাংলা হোটেলে অংশগ্রহণকারী ১০ দলই উপস্থিত। এমন নয় যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিমানের সূচি ভজঘট হয়ে গেছে। আসলে মহিলা বিশ্বকাপের বাছাই পর্বের সূচিটাই এমন যে, ফাইনালের দিনেও হোটেলে থাকবে আটটি দল।সচরাচর টুর্নামেন্ট যত এগিয়ে যায়, দলের সংখ্যা ততই কমতে থাকে। কিন্তু মহিলা বিশ্বকাপের বাছাই পর্বকে যেন কোনো সাধারণ টুর্নামেন্ট মনে করলে ভুলই করা হবে।

'শেষ স্বপ্ন' পূরণে দুই দলেরই অভিন্ন ভাবনা by সামীউর রহমান

শুরুতেই মিথ্যাবাদী রাখাল আর বাঘকে নিয়ে ঈশপের গল্পটা মনে করিয়ে দেওয়া যাক। সেই যে এক রাখাল, বারবার বাঘ এসেছে বাঘ এসেছে বলে গ্রামবাসীদের ধোঁকা দিত। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আর ওয়ানডে মর্যাদার লুকোচুরিতে সেই গল্পটাই বারবার মনে পড়ে যাচ্ছে। কর্মকর্তাদের দেওয়া ভুল তথ্য, দুর্বোধ্য সূচি অথবা আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে মানসিকভাবে চাঙ্গা রাখার কৌশল, কারণ ছিল অনেক।

যে কারণে সোহেলকে হত্যা করে পাঁচ বন্ধু

খুন হয়েছে রাজধানীর হাজারীবাগে সোহেল (২০) নামে এক যুবক। রোববার সন্ধ্যার পর কোনো এক সময়ে তার ঘনিষ্ঠ পাঁচ বন্ধু মিলে হাজারীবাগ বেড়িবাঁধে সোহেলকে গলা কেটে হত্যা করে। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত পাঁচজনকেই পুলিশ গ্রেফতার করেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের নির্মম ও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। নিহত সোহেলের বাসা হাজারীবাগের মনেশ্বর রোডে।

তালতলা মোল্লাপাড়া বউবাজার এলাকার রাস্তাগুলো বেহাল by সোহেল মামুন

রাজধানীর পশ্চিম কাফরুল, তালতলা, মোল্লাপাড়া, মুক্তি হাউজিং, বউবাজার ও দক্ষিণ পীরেরবাগ এলাকার রাস্তাগুলো খানাখন্দে ভরা। রাস্তাগুলোতে কার্পেটিং বা পিচ ঢালাইয়ের চিহ্ন পর্যন্ত নেই। এসব সড়কে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।সরেজমিন ঘুরে দেখা গেছে, রোকেয়া সরণি থেকে আগারগাঁও বাসস্ট্যান্ড হয়ে পশ্চিমদিকে একটি রাস্তা চলে গেছে তালতলা এলাকার দিকে।

নতুন বচ্চনকে নিয়ে উন্মাদনা by ফয়সাল আহমেদ

শ্বরিয়া রাই বচ্চন এখন একটি ফুটফুটে কন্যাসন্তানের মা। সন্তান নিয়ে তিনি এখন জলসা বাংলোতে। জলসার যে অংশে অভিষেক-অ্যাশ থাকেন তার নাম 'প্রতীক্ষা'। 'প্রতীক্ষা'য় বাস করে সবাইকে যে প্রতীক্ষায় রেখেছিলেন ঐশ্বরিয়া তার অবসান হয় ১৬ নভেম্বর। জন্মের আগেই দাদা-দাদি, মা-বাবা_ সবাইকে টপকে গিয়েছিল অ্যাশ-আভির মেয়ে। জল্পনা চলছিল কবে সে জন্মাবে, ছেলে না মেয়ে, যমজ সন্তান হবে কি-না? এই নিয়ে ভেবে ভেবে জুয়াড়িরা যত টাকার

আরও উঁচুতে 'গেরিলা' by নিথর মাহবুব

সৈয়দ শামসুল হক এবং নাসির উদ্দীন ইউসুফ, এই দুইয়ের সমন্বয়ে তৈরি চলচ্চিত্র_ এটা যে নিঃসন্দেহে অসাধারণ একটি কাজ হবে, তা প্রত্যাশা করা অস্বাভাবিক নয়। হলোও তা-ই, বাংলাদেশের মানুষের সে প্রত্যাশা পূরণে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। তার অসামান্য নির্মাণ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা' সম্প্রতি ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক [নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা] পুরস্কার

সুখ দুঃখের গল্প by সন্জীদা খাতুন

৯৬১ সালে রবীন্দ্র শততমবার্ষিকী অনুষ্ঠান করলাম আমরা। শতবার্ষিকী পালন করবার পরে ৩১নং র‌্যাঙ্কিন স্টিটের সিধু ভাই [মোখলেসুর রহমান], রোজ বু [শামসুন্নাহার রহমান], গোপীবাগের আহমেদুর রহমান ['ইত্তেফাকে'র ভীমরুল], ছানা [মীজানুর রহমান], মানিক [সাইফউদ্দীন আহমেদ], আরও অনেকে, অন্যান্য অঞ্চল থেকে সুফিয়া কামাল, সাইদুল হাসান ও ফরিদা হাসান, ওয়াহিদুল হক এবং আরও বহু কর্মী একত্র হয়ে বনভোজনে যাওয়া হলো

ছায়ানটের ৫০ বছর-আলোর মিছিলের এগিয়ে চলা

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে। শুরু থেকেই বাংলা সংস্কৃতির পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছে সংগঠনটি। চলতি নভেম্বরে ৫০ বছর পূর্তি হলো ছায়ানটের। এ পথপরিক্রমা নিয়েই নন্দনের বিশেষ আয়োজন। লিখেছেন ছায়ানটের সাধারণ সম্পাদক ও শিল্পী খায়রুল আনাম শাকিল'সংস্কৃতি জন্ম দেয় জাতীয়তা, দেশ, রাষ্ট্র, রাজনীতি এবং পরম গুরুত্বের সমাজ-সুনীতির।' এ কথাটি ছিল ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হকের।

ত থ্য বি চি ত্র-বানরের ঘিলু সুখ্যাদ্য!

এক সময় বিশ্বের বিভিন্ন বন-জঙ্গলে নানা প্রজাতির অসংখ্য বানর ছিল। এখন বানরের অনেক প্রজাতিই বিলুপ্ত হয়েছে। গবেষকদের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ২৬৪ প্রজাতির বানর পৃথিবী থেকে হারিয়ে গেছে চিরতরে।ষ বিলুপ্ত হবেই না কেন? দক্ষিণ এশিয়া, চীন এবং আফ্রিকার মানুষের কাছে বানরের ঘিলু যে অসম্ভব প্রিয়!ষ অথচ প্রাচীন এই প্রাণীটি নিয়ে জাপানে প্রচলিত আছে বেশ মজার লোককথা। জাপানে প্রাণীকে জ্ঞানী হিসেবেই দেখা হয় এবং যথেষ্ট সম্মানও করা হয়।

র ঙ বে র ঙ-বিস্ময়কর গুহাশিল্প

প্রাচীন গুহার হস্তচিত্রশিল্পের জন্ম কবে? দুনিয়ার শিল্প গবেষকরা এ প্রশ্নের উত্তর খুঁজছেন সবসময়। এরই ধারাবাহিকতায় নানা দেশে বিভিন্ন সময় আবিষ্কৃত হয়েছে হাজার হাজার বছরের পুরনো অসংখ্য চিত্রশিল্প, খোদাই শিল্প, পোড়ামাটির শিল্প ইত্যাদি। এসব শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো গুহাচিত্র।মানুষ যখন পাহাড়ের গুহায় বাস করত, চিত্রগুলো তখনকার। গুহার দেয়ালে পাথরের গায়ে আঁচড় কেটে কিংবা প্রাকৃতিক রঙ ব্যবহার করে তারা

পার্থ বড়ূয়ার সঙ্গে অভিনয় করলাম

জ কাজ নেই? না। আজ মাছরাঙা টিভির ধারাবাহিক নাটক 'সন্তরণ'-এর দৃশ্যধারণ ছিল। কিন্তু পরিচালক রুলিন রহমানের মায়ের অসুস্থতার কারণে এই ধাপের দৃশ্যধারণ পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ঘরেই সময় কাটাচ্ছি। আগামীকাল থেকে আলভী আহমেদের রচনা ও পরিচালনায় 'সমীকরণ' নামের একটি ধারাবাহিক নাটকের কাজ করব। নাটকটির প্রথম ১৩ পর্বের কাজ করেছিলাম কক্সবাজারে। এখন বাকি পর্বের কাজ হবে ঢাকায়। পারিবারিক জীবনের নানা সমস্যা নিয়েই এর গল্প।

সিএসইতে লেনদেন হয়েছে শতকোটি টাকার বেশি-প্যাকেজকে স্বাগত জানালেন সংশ্লিষ্ট ব্যক্তিরা by রাশেদুল তুষার,

পুঁজিবাজার নিয়ে সরকারি প্যাকেজকে সতর্কতার সঙ্গে স্বাগত জানান পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ঘোষিত প্যাকেজ বিনিয়োগকারীরা কিভাবে গ্রহণ করেছেন, তা আজকের (বৃহস্পতিবার) লেনদেন দেখে আঁচ করা যাবে বলে জানান তাঁরা।পুঁজিবাজার প্যাকেজকে স্বাগত জানিয়ে সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ গতকাল কালের কণ্ঠকে বলেন, 'গৃহীত পদক্ষেপগুলো বেশ ভালো।

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে

গস্ট মাসের পর গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়াল। তবে গতকাল সূচকের পতনও ছিল বেশ বড়। টানা কয়েক দিন চাঙ্গা থাকার পর সূচকের এ পড়ে যাওয়াকে বাজারের স্বাভাবিক আচরণ মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, গত কয়েক দিন দাম বাড়ার পর গতকাল শেয়ার বিক্রি করে লাভ উঠিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা।

গোয়ালন্দ টেক্সটাইল মিল চালু হচ্ছে আজ

প্রায় তিন বছর বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার পুনরায় চালু হচ্ছে শিল্পপ্রতিষ্ঠান গোয়ালন্দ টেঙ্টাইল মিল। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাজিরউদ্দিন আহম্মেদ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকেলে মিলের কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে আজ বেলা ৩টায় মিল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধন করবেন সংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের

চ্যালেঞ্জ মোকাবিলায় আসছে পাটনীতি by ফারজানা লাবনী

পাটনীতি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ১৩টি ধারায় ৬৩টি উপধারা নিয়ে প্রণীত খসড়া নীতিমালা গত ১৯ অক্টোবর পাট মন্ত্রণালয়ের বৈঠকে অনুমোদিত হয়েছে। পরবর্তী সময়ে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠক পাঠানো হয়। তবে মন্ত্রিসভার বৈঠক থেকে আরো কিছু বিষয় সংযোজন-বিয়োজনের জন্য বলা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন শেষে খসড়া নীতিমালাটি আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পাঠাবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

৯৫ শতাংশ সিআইবি রিপোর্ট অনলাইনেই পাওয়া যাচ্ছে

নলাইনে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে তিনটি সমস্যা চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। তা সত্ত্বেও ৯৫ শতাংশেরও বেশি ঋণগ্রহীতার সিআইবি রিপোর্ট অনলাইনেই সংগ্রহ করতে পারছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ব্যাংকগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনলাইনে সিআইবি রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে তিনটি সমস্যা চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক।

মিয়ানমারে গেছেন বাণিজ্যমন্ত্রী-বিদ্যুৎ আমদানি চুক্তির সম্ভাবনা by আবুল কাশেম

মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বেশ কিছু চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য দুই দেশের মধ্যে যোগাযোগ অবকাঠামো নির্মাণ, আর্থিক লেনদেনের জন্য ব্যাংকিং চ্যানেলে সম্পর্ক স্থাপনসহ দেশটি থেকে বিদ্যুৎ ও গ্যাস আমদানির চিন্তা করছে সরকার। এ জন্য শিগগিরই মিয়ানমার সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগে চুক্তির সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখে চূড়ান্ত করতে গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান মিয়ানমারের রাজধানী ইয়াংগুন গেছেন।

পাঁচ মাসেও পুরোপুরি চালু হয়নি পরিবেশক প্রথা-* দুর্বল মনিটরিং সেল -* অনেক বাজারে পরিবেশক নেই -* কাজ করছে না জেলা ও উপজেলা কমিটি by রাজীব আহমেদ

পুরনো ডিও (ডেলিভারি অর্ডার) প্রথা উঠিয়ে দিয়ে পরিবেশক প্রথা চালুর পর প্রায় পাঁচ মাস পার হলেও প্রথাটি পুরোপুরি কার্যকর হয়নি। এ জন্য তদারকির দুর্বলতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। পরিবেশক ছাড়াও পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। অনেক বাজারে পরিবেশক না থাকায় খুচরা বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক পণ্যের ক্ষেত্রেই সারা দেশে এক দাম কার্যকর করা যাচ্ছে না। আর খুচরা ক্রেতাদের জন্য ছোট মোড়কে পণ্য সরবরাহ করার শর্তও পালিত হচ্ছে না।

সিইসির সঙ্গে দেখা করলেন মহীউদ্দীন খান আলমগীর-আলোচনার বিষয় জানা যায়নি

. মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে_নির্বাচন কমিশনের এ ঘোষণার পরদিন গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন সরকারি দলের এই সংসদ সদস্য। তবে সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে, তা তিনি বলতে চাননি।
মহীউদ্দীন খান আলমগীর গতকাল দুপুরে কমিশন সচিবালয়ে হাজির হন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ২৩ দফা বাস্তবায়নের দাবি

প্রধানমন্ত্রীর কাছে ২৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার কার্যনির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিয়াকত আলী।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ২৩ দফার মধ্যে রয়েছে_ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে মুক্ত ও মরুকরণ-প্রক্রিয়ার হাত থেকে রক্ষার মাধ্যমে কৃষি ও কৃষককে বাঁচানোর স্বার্থে 'উত্তর

সিলেটে সেমিনার-দেশে ৯ বছরে মাতৃমৃত্যু কমেছে ৪০ ভাগ

বাংলাদেশে গত ৯ বছরে মাতৃমৃত্যু ৪০ ভাগ হ্রাস পেয়েছে। ২০০১ সালে প্রতি এক লাখ জীবিত জন্মগ্রহণ করা শিশুর বিপরীতে মাতৃমৃত্যুর হার ছিল ৩২২ জন, যা ২০১০ সালে ১৯৪ জনে নেমে এসেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০১৫ সালে এমডিজি ৫ লক্ষ্যমাত্রা অনুযায়ী মাতৃমৃত্যুর হার ১৪৩ জনে নামিয়ে আনা সম্ভব হবে।বাংলাদেশে মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ ২০১০ সিলেট বিভাগীয় অবহিতকরণ সেমিনারে গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো

সশস্ত্র বাহিনীতে যোগ হলেন ৬১২ বিমানসেনা

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগ হলো আরো ৬১২ জন বিমান সেনা। ৯ মাসের প্রশিক্ষণ শেষে গতকাল বুধবার মৌলভীবাজারের শমশেরনগরে রিক্রুটস ট্রেনিং স্কুলে (আরটিএস) শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ দলটির বিমান বাহিনীতে অন্তর্ভুক্তি চূড়ান্ত হয়।বিমান বাহিনীর এই ৩৯তম সেনাদলের মধ্যে এসি-২ মো. আলমগীর হোসেন শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং বিষয়ে সেরা নৈপুণ্যের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়েছেন। তিনি শিক্ষা

প্রবাসীকল্যাণ মন্ত্রীর হুমকি-লিবিয়ায় লোক পাঠানোর বিজ্ঞপ্তি দিলে ব্যবস্থা

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে কাউকে বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়নি সরকার। যদি কোনো সংস্থা বিজ্ঞাপন প্রচার করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে যখন লোক নেবে লিবিয়া, তখন দূতাবাসের মাধ্যমে ডিমান্ড আসবে। বাছাই করে অনুমতি দেওয়ার পর বিজ্ঞাপন দেওয়া যাবে। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

প্রাথমিক সমাপনী পরীক্ষা-প্রথম দিনে অনুপস্থিত পৌনে দুই লাখ

ণিত বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী পরীক্ষা। দেশব্যাপী একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা হচ্ছে। এ দুটি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল ২৬ লাখ ৩৭ হাজার ২৬৫ জন খুদে পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রথম দিনেই পৌনে দুই লাখ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।পরীক্ষা-সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, মোট এক লাখ ৭৫ হাজার ২৯ জন গতকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল।

তৃতীয় দফায় বাড়ছে বিদ্যুতের পাইকারি দাম, ঘোষণা আজ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির ঘোষণা দেবে আজ বৃহস্পতিবার। সূত্র জানায়, ঢাকার কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে চলতি বছরে তৃতীয় দফায় বাড়ছে বিদ্যুতের পাইকারি দাম।গতকাল বুধবার বিইআরসি সূত্র জানায়, গত ১৩ নভেম্বর বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো নিয়ে গণশুনানি হয়।

ডিসিসি বিভক্ত করতে সংসদে বিল উত্থাপন-স্বতন্ত্র সদস্যের বিরোধিতা

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) বিভক্ত করতে গতকাল বুধবার জাতীয় সংসদে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। বহুল আলোচিত 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১১' নামের এই বিলটি উত্থাপনের সময় বিরোধিতা করেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. ফজলুল আজিম। এ বিলটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে মেয়র ও কাউন্সিলরদের পদ শূন্য হবে। এরপর সরকার নতুন দুটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করবেন। বিলে ডিসিসি

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা-আপত্তি সত্ত্বেও ভিডিআইকে দায়িত্ব দিতে নির্দেশনা by আশরাফুল হক রাজীব

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের আপত্তি উপেক্ষা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব কানাডীয় কম্পানি ভিজ্যুয়াল ডিফেন্স ইনকরপোরেশনের (ভিডিআই) হাতেই তুলে দেওয়া হচ্ছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে পেঁৗছেছে।

১০০০ টাকার সোডিয়াম বাতি ৩৪০০ করে কিনছে ডিসিসি by অমিতোষ পাল

ক হাজার টাকার সোডিয়াম বাতি তিন হাজার ৪০০ টাকা দরে কেনার সব প্রক্রিয়া চূড়ান্ত করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। ব্রিটেনে তৈরি বলে চীনের তৈরি সাত হাজার নিম্নমানের বাতি গছিয়ে দেওয়া হচ্ছে। এসব বাতির কোনো গ্যারান্টি নেই। যেকোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। ডিসিসিকে তখন বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে। এসব বাতি কিনতে একটি চক্র উঠেপড়ে লেগেছে।

পরিবারে টানাপড়েন-কে হবেন মেয়র প্রার্থী-স্ত্রী বুবলী, না ভাই কামরুজ্জামান by পারভেজ খান ও সুমন বর্মণ

রসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর কেটেছে মাত্র ২৩ দিন। এখনো শোকার্ত নরসিংদীর মানুষ। হত্যা মামলার প্রধান আসামি বা নেপথ্য নায়করা এখনো ধরাছোঁয়ার বাইরে। এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র একজন। আতঙ্ক ছড়িয়ে আছে সর্বত্র। এ অবস্থায়ই শুরু হয়েছে আরেক নাটকীয়তা। আর সেটা খোদ লোকমানের পরিবারের মধ্যেই।

বিশ্লেষকদের ভাষ্য-স্থিতিশীলতা স্থায়ী হবে by নাজমুল আলম শিশির

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঘোষিত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলোর প্রভাবে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে ঘোষিত প্যাকেজ স্বল্প সময়ের চেয়ে দীর্ঘ মেয়াদের জন্যই বেশি কার্যকর হবে বলে মনে করছেন তাঁরা। তাঁদের মতে, বাজারে অর্থ সরবরাহ বাড়ানো, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, তদারকির দুর্বলতা দূর করে বাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের