Showing posts with label My Art. Show all posts
Showing posts with label My Art. Show all posts

Tuesday, September 11, 2012

করদাতাদের সরকার কিছু একটা ফেরত দিক! আসুন সবাই আয়কর দিইঃ লায়ন মীর আব্দুল আলীম

করদাতাদের আয়কর প্রদানে উৎসাহিত করতে প্রতিবছর “জাতীয় আয়কর দিবস” পালন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই দিবসটিতে দেশের সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসুচি করে থাকে। ১৫ সেপ্টেম্ব সারা বিশ্বে এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হলেও মাত্র ৪ বছর আগে থেকে (২০০৮ সালে) এদেশে দিবসটি পালিত হচ্ছে। এ দিবসটি পালনের লক্ষ্য হচ্ছে জনগণকে আয়করের প্রতি সচেতন করে তোলা।

Sunday, August 12, 2012

বাংলাদেশের উচ্চশিক্ষাঃ বিদেশী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার সুযোগ ও আমাদের লাভ-ক্ষতির হিসাব by মাহরুফ চৌধুরী

সাম্প্রতিক সরকার বাংলাদেশে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার আনুমতি দিতে ‘বিদেশী বিশ্ববিদ্যালয় পরিচালনা বিধিমালা প্রণয়ন কমিটি’ নামে একটি কমিটি গঠন করেছে। বাংলাদেশে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদানের ঊদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে যে দেশে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি ও উচ্চশিক্ষার মানবৃদ্ধির জন্য নাকি এটা জরুরী।

Tuesday, July 17, 2012

তটিনী By মুহাম্মাদ আমানুল্লাহ

তটিনী তেরসা নদী-
করে বার বার ভুল,
ভাঙ্গে কুল – রাখে খোলা আলুথালু চুল,
টিকালো নাকের ‌‌ভাঁজে জ্বেলেছে মুক্তোর দীপ–শ্বেত নাকফুল।

Monday, April 16, 2012

কানাই by মুহাম্মাদ আমানুল্লাহ

স্বপ্নের  ইথারে ভাসে প্রিয় মাছরাঙ্গা,
পাখায় পাখায়  হাসে সুদূর সোয়ারি:
বুকের সদরে বসায় সুঁচালো নখর,

Tuesday, November 2, 2010

খবর- 'মারা যাবে না একটি শিশুও' -বিলগেটসপত্নী, মেলিন্ডা গেটস

মেলিন্ডা গেটস, বিলগেটসপত্নী সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য ও দারিদ্রের বিরুদ্ধে নিজেদের সেবাকর্ম নিয়ে কথা বলেছেন স্মিথসোনিয়ান ম্যাগাজিনের সঙ্গে, তারই অংশবিশেষ...

১৫০ কোটি ডলারের টিকা কর্মসূচি
এই কর্মসূচি শুরু করে আমি নিশ্চিত হয়েছি যে পরিকল্পিত ভাবে দরিদ্র মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করলে ফল পাওয়া যাবেই। এ কর্মসূচি যদি ধারাবাহিকভাবে চালাতে পারি, তাহলে বিভিন্ন রোগের টিকা সরবরাহের মাধ্যমে বিশ্বে শিশু মৃত্যু হার অনেক কমে যাবে। এপর্যন্ত এই টিকা কর্মসূচির জন্য ৪৫০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছি। আমরা ঠিক করেছি এ তহবিল ১০০০কোটি ডলারে উন্নিত করার।