Sunday, October 6, 2024
‘মহিপালে গুলি চালাতে ৮ জনকে অস্ত্র দেয় যুবলীগ সভাপতি-সেক্রেটারি’
আইনজীবী মেসবাহ উদ্দিন ভূঞা জানান, শহীদ মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মুরাদ। শহীদ ওয়াকিল আহম্মদ শিহাব হত্যা মামলায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট সাইয়েদ মো. শাফায়াতের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি ওসমান।
আদালত ও মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জবানবন্দিতে ওসমান আদালতকে জানিয়েছে- ৪ঠা আগস্ট সকালে সে সহ ৮জন পৌরসভায় যায়। সেখানে আরও ৩শ’ থেকে ৪শ’ মানুষ উপস্থিত ছিল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ওইস্থানে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্যে রাখেন। তার বক্তব্যে যেকোনো মূল্যে ছাত্র-জনতাকে প্রতিহত করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের নির্দেশ দেন। এ সময় তার পাশে ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এরপর মাস্টারপাড়া নিজাম হাজারীর বাড়ির এলাকা থেকে সাদা প্রাইভেটকারের মাধ্যমে ব্যাডমিন্টন ব্যাগে করে শর্টগান আনা হয়। পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের নিচতলায় কৃষকলীগের অফিস কক্ষে ওসমানসহ ৮জনকে ডেকে নিয়ে ৮টি শর্টগান ও ১০ রাউন্ড করে কার্তুজ (গুলি) দেয় পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঞা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু। সূত্র আরও জানায়, মহিপালে হামলার সময় জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুল হক রিপন ও ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক হারুন মজুমদারকে অনুসরণ করতে অস্ত্রধারীদের নির্দেশ দেয়া হয়। হামলায় অংশ নিতে ৪০-৫০জন বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ১শ’ থেকে ২শ’ জন দেশীয় অস্ত্র নিয়ে মহিপালের দিকে যায়। ৫ ঘণ্টাব্যাপী জবানবন্দিতে অস্ত্রধারী ও অস্ত্র ছিল না এমন বেশ কয়েকজন ব্যক্তির নাম আদালতকে জানায় লিটন। মহিপালে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করার সময় চৌধুরীবাড়ীর মুখে অবস্থান করায় উপরের দিকে ৮ রাউন্ড গুলি ছোড়ে লিটন। সংঘর্ষ শেষে সন্ধ্যা ৭টার দিকে কৃষকলীগের অফিসে গিয়ে যুবলীগ নেতা রফিক-বাবলুর কাছে অস্ত্র জমা দেয় তারা। এ সময় ব্যবহার না হওয়া ২ রাউন্ড গুলিও ফেরত দেয় লিটন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহের হোসেন জানান, গত ১লা অক্টোবর সন্ধ্যায় রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে র?্যাব’র একটি দল লিটনকে গ্রেপ্তার করে। জবানবন্দিতে লিটনের দেয়া তথ্য অনুযায়ী তদন্ত চলছে।
এদিকে ৪ঠা আগস্ট ফেনীর মহিপালে গণহত্যায় জড়িত বালিগাঁও ইউনিয়ন যুবলীগের অর্থ-বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন বাবু ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি। এর আগে ৩রা অক্টোবর বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মিয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। বাবু বালিগাঁও ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক ও ওই এলাকার রসুল আমিনের ছেলে। মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

Friday, October 25, 2019
বুয়েট ছাত্র আবরার হত্যা: ছাত্রলীগ ও যুবলীগে ‘টর্চার সেল’ নিয়ে যে উদ্বেগ by আবুল কালাম আজাদ
![]() |
| টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো এমন অভিযোগে সম্প্রতি বুয়েটের ছাত্রাবাসের একাধিক কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে। |
![]() |
| শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলে টর্চার সেল নিয়ে সম্প্রতি বাংলাদেশের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। |
![]() |
| বুয়েটের হলে থাকা এক ছাত্র বিবিসিকে জানিয়েছেন, তাকেও শিবির সন্দেহে রাতভর দফায় দফায় পেটানো হয়েছিল। কিন্তু ভয়ে আতঙ্কে বিষয়টি গোপন করেছেন |
![]() |
| র্যাবের অভিযানে যুবলীগ নেতাদের অফিসে ইলেকট্রিক শক দেয়ার মেশিন পর্যন্ত উদ্ধার হয়েছে। |
![]() |
| বুয়েটে নির্যাতনের কারণে নিহত আবরারের বিচার দাবিতে গ্রাফিতি |
![]() |
| শিপা হাফিজ |
Wednesday, October 23, 2019
কীভাবে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতেন সম্রাট? by আল-আমিন

রিমান্ড জিজ্ঞাসাবাদে সম্রাট নিজেই এমন তথ্য দিয়েছেন। বিমানবন্দর সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্র সম্রাটের বিদেশ যাওয়ার তথ্য সরবরাহ করেছে। মানবজমিন এর হাতে আসা এ তথ্য অনুযায়ী সম্রাট প্রতি মাসের শেষের দিকে সিঙ্গাপুর যেতেন।
তদন্ত সূত্র জানায়, ভিআইপি লাউঞ্জের কর্মকর্তারারা তাকে লাউঞ্জে আসতে নিষেধ করলে তাদেরই তিনি ধমকাতেন। দেখে নেয়ার হুমকি দিতেন। চাকুরীচ্যুত করার কথা বলতেন। উপরের মহলের সঙ্গে মোবাইল ফোন দিয়ে লাউড স্পিকারে ওই কর্মকর্তার নাম জানাতেন। তার ওই কর্মকাণ্ডে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা ত্যক্ত-বিরক্ত হলেও তাদের করার কিছু ছিল না। ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সময় তার দেহ ও ল্যাগেজ তল্লাশী করার কেউ সাহস পেতো না। সম্রাট সর্বশেষ সিঙ্গাপুরে গেছেন চলতি বছরের ২৬শে আগষ্ট। সেপ্টেম্বর মাসে অভিযান শুরু হলে তিনি গ্রেপ্তার আতঙ্কে সিঙ্গাপুরে যেতে পারেননি। চলতি বছর এ পর্যন্ত ৮ বার সিঙ্গাপুরে গেছেন। আসা যাওয়ার ক্ষেত্রে তিনি সবসময় বেসরকারি এয়ারলাইন্স ব্যবহার করতেন।
তাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের দুইজন নেতা মদত দিতেন বলে জানা গেছে। তাদের নামও জানতে পেরেছে র্যাবের গোয়েন্দা বিভাগের একটি দল। বিষয়টি তারা তদন্ত করছেন। গত ১৫ই অক্টোবর অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই মামলার তদন্তভার পড়েছে র্যাবের হাতে। গতকাল তার রিমান্ডের সপ্তমদিন অতিবাহিত হয়েছে।
সম্রাটের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের বিষয়টি জানতে চাইলে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও মিডিয়া) মো. আলমগীর হোসেন গতকাল মানবজমিনকে জানান, ‘রাষ্ট্রের ভিআইপিরাই মূলত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারেন। অন্য কেউ ব্যবহার করার এখতিয়ার নেই। তিনি আরও জানান, শাহাজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ মূলত ৪ টি। সেগুলো হলো, রজনীগন্ধা, বকুল, দোলনচাপা ও চ্যামেলী। রজনীগন্ধা রাষ্ট্রের সর্ব্বোচ্চ ভিআইপিরা ব্যবহার করে থাকেন। বকুল ব্যবহার করেন এডিশানাল সেক্রেটারি পদদারি ও সমমর্যাদার ব্যক্তিরা। দোলনচাপা ব্যবহার করেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা। চ্যামেলী ব্যবহার করেন একুশে পদক পাওয়া ব্যক্তি, সংবাদপত্রের এডিটর ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে বিদেশ ভ্রমণরত বেসরকারি কর্মকর্তাগণ। এর বাইরে কারও ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি নেই। কেউ যদি করে থাকে তাহলে সেটি অবৈধ।
গতকাল আইন-শৃঙ্খলা বাহিনীর একটি নথি পর্যালোচনা করে দেখা যায়, সম্রাট সর্বশেষ আগষ্ট মাসের ২৬ তারিখে সকাল সাড়ে ১১ টায় শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে গেছেন। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে গত ২৫শে জুলাই রাত সাড়ে ১০টায় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে গেছেন। এছাড়াও তিনি সিঙ্গাপুরে গেছেন ২৯শে জুন রাত সাড়ে ১১ টার রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।
সূত্র জানায়, গত ২৯শে মে ভোর সাড়ে ৪ টার ইউএসবাংলার একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান। ২৪শে এপ্রিল রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান। ২৮শে মার্চ সকাল সাড়ে ১১ টায় রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, ২৬শে ফেব্রুয়ারি রাত ১০ টা ৩০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান। এছাড়াও ২৯শে জানুয়ারি রাত সাড়ে ১১ টায় সিঙ্গাপুরে এয়ারলাইন্সের একটি বিমানে সিঙ্গাপুর যান সম্রাট। প্রতিবারই তিনি ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন। র্যাবের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা গতকাল মানবজমিনকে জানান, সম্রাট তার দলবল নিয়ে শাহজালাল বিমানবন্দরের চ্যামেলী ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতেন। তিনি যখন সিঙ্গাপুরে ক্যাসিনো খেলতে যেতেন তখন তাকে বিমানবন্দরে পৌঁছে দেয়ার জন্য তার সঙ্গে আরও দুইটি গাড়ি যেতো। সেই গাড়িতে অন্তত ১০জন যেতেন। সম্রাটের দাপটে তারা বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের পাত্তা দিতেন না। গত জুন মাসে সম্রাট সিঙ্গাপুরে যাওয়ার সময় এক নিরাপত্তা কর্মীকে লাঞ্ছিত করেন। ওই নিরাপত্তা কর্মী তার পরিচয় জানতে চাওয়ার কারণে ওই ঘটনা ঘটে। পরে সেখানে ঊর্ধতন কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেন। সূত্র জানায়, ভিআইপি হলে বিমানবন্দরে লাগেজ তল্লাশীর ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়। অনেক জনের দেহ তল্লাশী করা হয় না। সম্রাট তার লাগেজে করে ডলারসহ অন্যান্য জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যেতেন।
Tuesday, October 22, 2019
প্রেস কর্মচারী থেকে ক্যাসিনো মালিক by মরিয়ম চম্পা

ক্যাসিনো কাণ্ডে কাউন্সিলর সাঈদ এলাকাছাড়া হলে তার সম্রাজ্য দেখভালের দায়িত্ব নিয়েছেন জামাল। তিনি এখন এ ওয়ার্ডে সভাপতি হওয়ার দৌঁড়ে আছেন। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সিঙ্গাপুরে থাকা যুবলীগের বহিষ্কৃত নেতা ও কাউন্সিলর সাঈদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় তার। হাসান উদ্দিন জামালের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার পক্ষিয়া ইউনিয়নে। তার বাবার নাম হাবিবুল্লাহ।
তিন ভাই দুই বোনের মধ্যে সে দ্বিতীয়। তিন ছেলে ও স্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে ভোলায় থাকেন। সেখানে প্রায় ৭০ লাখ টাকা খরচ করে বিলাশবহুল বাড়ি তৈরি করেছেন। রয়েছে ভোলা শহরে আলিশান বাড়ি। সূত্র জানায়, নানা অবৈধ কাজের সঙ্গে জড়িত জামাল অবৈধ উপায়ে অর্থ কামিয়েছেন। আরামবাগ ক্লাবে কাউন্সিলর সাঈদ যে ক্যাসিনো চালাতেন তার দেখভালের দায়িত্ব ছিল জামালের ওপর। মূলত জামালই সেখান থেকে টাকা সংগ্রহ করে সাঈদকে দিতেন। নিজে একটি বড় অংশ পেতেন। অনেকে জামালকেই এই ক্যাসিনোর মালিক বলে জানতেন। জামালের আরেকজন অন্যতম সহযোগী হচ্ছেন, মতিঝিল থানা ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্টু। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার কাজটি জামালের হয়ে করেন মন্টু। ভবন নির্মান থেকে শুরু করে যাবতীয় নির্মাণ কাজের জন্য তাদেরকে চাঁদা দিতে হয়। তাদের নির্যাতনের ভয়ে স্থানীয় লোকজন মুখ খুলতে ভয় পান। ফকিরাপুল ক্লাবের পাশে আজাদ বয়েস ক্লাব। সেখান থেকে প্রতি মাসে জোর পূর্বক লাখ টাকা চাঁদা তোলেন। টাকা দিতে না চাইলে মারধর করেন। ঢাকার শনির আখড়া ও রায়েরবাগে রয়েছে জামালের নিজস্ব বাড়ি ও ফ্ল্যাট। সোনারগাঁয়ে তার নিজস্ব জমি আছে। ভোলায় তার কয়েক কোটি টাকার ইলিশের ব্যবসা আছে। ৪০ থেকে ৫০টি ট্রলারের মালিক তিনি। ৮ থেকে ৯ টি ড্রেজার মেশিন রয়েছে তার। রয়েছে নামে বেনামে অনেক টাকা ও সম্পদ।
স্থানীয় সূত্র জানায়, জামাল এবং মতিঝিল থানা ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান কাউন্সিলর সাঈদের অবর্তমানে তার কাজ করছেন। মাহমুদুল হাসান কাউন্সিলর সাঈদের ভাগিনা। ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার আগে সাঈদের বাসা থেকে ক্যাসিনোর যাবতীয় সরঞ্জামাদি সরিয়ে ফেলেন জামাল ও হাসান। কাউন্সিলর সাঈদের বাসার চাবি থেকে শুরু করে কাউন্সিলর কার্যালয়ের যাবতীয় দায়িত্ব পালন করেন জামাল। এখনো তিনি আরামবাগ হাজির বিল্ডিং, মতিঝিল মার্কেটসহ একাধীক স্থানের ভাড়া তোলেন। ভুক্তভোগী যুবলীগের একজন নেতা বলেন, প্রতিনিয়ত হুমকি ধামকির মধ্যে আছি। একেক সময় একেক নাম্বার দিয়ে ফোন করে হুমকি দেয়। কখনো বলা হয় দুই দিন কখনো তিন দিন কখনোবা সাত দিনের মধ্যে খুন করা হবে বলে হুমকি দেয়। ভুক্তভোগী আরেক নেতা বলেন, জামালের অন্যায়ের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করলে সে আমাকে হুমকি দিত। বলতেন, ‘আপনি এলাকায় আমাকে সময় দেন না! রাজনীতিতে সময় দেন না।
বিষয়টি ভালো হচ্ছে না। আমার বিষয়ে কোথাও মুখ খুললে ভালো হবে না। চুপচাপ থাকেন। দলের আরেক নেতা ও মতিঝিলের বাসিন্দা বলেন, আমার পুরোনো ব্যবসা আছে। মিছিল মিটিং এ যেতে না চাইলে বাধ্য করে। দলীয় কিছু ছেলেদের দিয়ে লাঞ্চিত করে। তিনি বলেন, আমরা দুর্দীনের কর্মী। কিন্তু কোনো মূল্যায়ন আমরা পাইনা। সবকিছুই নিয়ন্ত্রণ করছে তারা। জামালকে ক্যাসিনোর মালিক বানানো হয়েছে। বাফুফের পিছনে ভ্যানগাড়ির স্ট্যান্ড, পুরো ৯ নং ওয়ার্ডের সিকিউরিটি নিয়ন্ত্রণের নামে বড় একটি অংকের টাকা যেত জামালের পকেটে। জামাল ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। গত ফেব্রুয়ারিতে নেতাকর্মীদের নিয়ে নৌ বিহারে যান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। নৌবিহারেই সম্রাট জামালকে ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতির ঘোষণা দেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। সম্রাটের সান্নিধ্যে আসার পর থেকেই মুলত জামাল চাঁদাবাজিতে নামেন। অভিযোগের বিষয়ে যোগাযোগ করতে জামালকে এলাকায় পাওয়া যায়নি। তার ব্যবহৃত তিনটি ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।
ক্যাসিনোকাণ্ড: সরকারের একাধিক টিম সিঙ্গাপুরে by মিজানুর রহমান

এ ছাড়া জানিয়েছেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তার বিলাসবহুল ফ্ল্যাট বাড়ি থাকার কথা। কিন্তু ওই বাড়ি কার নামে, কোথায় এবং কার জিম্মায় রয়েছে সেটি এখনো প্রকাশিত হয়নি।
সরকারি সূত্রগুলো বলছে, সিঙ্গাপুরে সম্রাটের নামে বাড়ি থাকার সম্ভাবনা জিরো। তবে স্ত্রী এবং এখানকার পিআর বা স্থায়ী নাগরিকত্ব অর্জনকারী তার সহযোগীদের নামে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট থাকা অমূলক নয়। তাছাড়া সম্রাট বিপাকে পড়ার আগে অনেকের প্রিয়ভাজন ছিলেন। তাদের সিঙ্গাপুরে থাকা অর্থকড়ি, সহায় সম্পত্তি নিরাপদ রাখতে তার হাত লেগেছিল। সব মিলে এখানে সম্রাট ছিলেন সম্রাটের মতোই। তার সাম্রাজ্য কতটা বিস্তৃত ছিল এখন সেটাই অনুসন্ধান করছে বাংলাদেশ সরকারের বিভিন্ন উইং। সূত্র মতে, জিজ্ঞাসাবাদে সম্রাটের দেশে-বিদেশে কত অর্থ রয়েছে তার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার চেষ্টা ছিল। কিন্তু পাওয়া যায়নি। নানা চমকপ্রদ কথা বলে সম্রাট বিষয়গুলো এড়িয়ে গেছেন। দেশের ব্যাংকে অর্থ নেই এমন দাবিও তিনি করছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশ জার্মানির একটি ব্যাংকে ও সুইজারল্যান্ডের একটি কো-অপারেটিভ সোসাইটিতে অর্থ জমা থাকার কথা শেষ পর্যন্ত স্বীকার করেছেন তিনি। তা-ও ওই অর্থ জমা করার বিষয়ে বিস্তারিত বলেননি।
অবৈধ ক্যাসিনো পরিচালনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি যে বিপুল অর্থ আয় করতেন তা কোথায় কীভাবে ডলারে কনভার্ট করেছেন সে বিষয়েও তার বয়ান নাকি অস্পষ্ট! স্থানীয়রা এটা নিশ্চিত করেছেন যে, সিঙ্গাপুরের ক্যাসিনোতে কাঁড়ি কাঁড়ি অর্থ উড়িয়েই তিনি পাইজা কার্ড পেয়েছেন। তদবির করে এটি অর্জন সম্ভব নয়। প্রাচ্যে পশ্চিমা ফ্লেভার দেয়া আমেরিকান ক্যাসিনো সিঙ্গাপুরের মেরিনা বে সেন্ডস’-এ সম্রাটের অন্যরকম কদর ছিল। এখানে তার বিলাসী জীবনের কিছু অংশ মানবজমিনসহ দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। একমাত্র বাংলাদেশি পাইজা চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ যুবলীগের কর্মী প্রিয় তবে বিতর্কিত নেতা সম্রাট। প্রকাশিত রিপোর্ট মতে, সুইজারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠানে তার ৪৪ কোটি টাকা জমা রয়েছে। সুইজারল্যান্ডে সম্রাটের সমুদয় বিষয় দেখভাল করেন পল্টনের এক সময়ের যুবলীগের নেতা সুইজারল্যান্ড প্রবাসী আশরাফুল ইসলাম। আশরাফ পল্টনের ওয়ার্ড কমিশনার মোস্তফা জামানের এক সময়ের ব্যক্তিগত সহকারী ছিলেন।
সম্রাটের সঙ্গে মোস্তফার সম্পর্কের সূত্র ধরেই এখন তিনি ওই দায়িত্বে। তবে জার্মানির ব্যাংকে রাখা ৩৬ কোটি টাকা কার মাধ্যমে গেছে তা অজানা এখনো। আর যে দুটি দেশে তার লেনদেন সবচেয়ে বেশি, বিশেষত সিঙ্গাপুরে তার অর্থকড়ি কারা আগলে রাখতেন, তিনি জেলে যাওয়ার পর তারা কে কোথায় কীভাবে রয়েছে তা খোলাসা হয়নি। তবে মালয়েশিয়ার পূত্রাজায়ায় ‘কুইক রোডে’ তার বাড়ি থাকার তথ্যটি সঠিক বলে খবরে প্রকাশ। দেশটিতে তার ছেলে পড়াশোনা করছেন বলেও জানা গেছে। ক্যাসিনো কাণ্ডে সম্রাটের ভাবশিষ্য খালেদ মাহমুদ ভূঁইয়া ও আরমান গ্রেপ্তার হয়েছেন। লোকমান হোসেন ভূঁইয়াসহ বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী গ্যাং মাস্টাররাও ধরা পড়ছে। সূত্র জানায়, এদের সঙ্গে জয়েন্ট ইন্টারোগেশন সেলে রিমান্ডে থাকা সম্রাট ও আরমানকে মুখোমুখি করা এরই মধ্য সম্পন্ন হয়েছে, যা জরুরি ছিল। তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য একে অপরকে দোষারোপও করেছে।
যে কারণে নিরাপত্তারক্ষীর নামেও অ্যাকাউন্ট by মারুফ কিবরিয়া

দেশের বাইরেও পাচার করেছেন বিপুল অঙ্কের টাকা। শামীমের এসব অবৈধ অর্থ তার নামে বা কোনো নিকটতম স্বজনের কাছে নেই। টাকাগুলো লুকাতে তিনি নিরাপত্তারক্ষী, বাড়ির কেয়ারটেকার ও দুরম্পর্কের আত্মীয়দের নামের ব্যাংক হিসাব খুলে তাতে জমা রাখতেন। জানা যায়, শামীমের সঙ্গে থাকা দেহরক্ষীদের নামেও তার অবৈধ অর্থ রাখার জন্য ব্যাংক হিসাব খোলা হয়েছিল। দুদকের অনুসন্ধানে সেসব অর্থের খোঁজ পাওয়া গেছে।
জি কে শামীমের ৩৫টি হিসাব যাচাই-বাছাই করেছে সংস্থাটি। নামে-বেনামের অ্যাকাউন্ট থেকে কমপক্ষে দশ হাজার মার্কিন ডলার পাচারের তথ্যও মিলেছে প্রাথমিক অনুসন্ধানে। নাম প্রকাশ না করা শর্তে দুদকের এক কর্মকর্তা জানান, ক্যাসিনোর সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে চমকপ্রদ সব তথ্য মিলছে। অবৈধভাবে একেকজন বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। তাদের ব্যাংক হিসাবের হদিস করতে গিয়েও মিলছে নানা তথ্য। তিনি আরো জানান, টেন্ডার মোগল খ্যাত জিকে শামীমের অবৈধ টাকার তথ্যই নতুন নতুন করে পাওয়া যাচ্ছে। তার নিকট আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে এত টাকা জমা নেই যা রয়েছে নিরাপত্তারক্ষী ও দুরসম্পর্কের আত্মীয়ের অ্যাকাউন্টে। যাচাই বাছাই শেষে গতকাল শামীমের বিরুদ্ধে অবৈধভাবে ২৯৭ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলাও করেছে দুদক।
এ মামলায় আসামি করা হয়েছে শামীমের মাকেও। দুদকের তথ্যমতে ক্যাসিনোর সঙ্গে জড়িতের এখন পর্যন্ত ৪৩ জনের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। এর মধ্যে প্রাথমিক অনুসন্ধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, ঢাকার দুই সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরসহ ১৩ জনের অবৈধ অর্থের প্রমাণ পেয়েছে দুদক। খালেদ ও শামীমের বিরুদ্ধে গতকাল মামলাও করেছে সংস্থাটি। চলতি সপ্তাহে আরো ১১ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি রয়েছে দুদকের। সূত্র জানায়, গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষক লীগের নেতা শফিকুল ইসলাম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া ও অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হতে পারে। দুদক জানায়, র্যাবের কাছে গ্রেপ্তার ইসমাইল চৌধুরী সম্রাটের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুই কোটিরও বেশি টাকার পরিমাণ সম্পদ পাওয়া যায় প্রাথমিক পর্যায়ে। এদিকে গতকাল মামলা হওয়া খালেদ মাহমুদ ভূঁইয়ার অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ অর্থের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে যাচাই বাছাই করে দুদক সাড়ে ৫ কোটি টাকার অবৈধ অর্থের তথ্য পায়।
তা প্রমাণ হওয়ায় গতকাল ঢাকা দক্ষিণ যুবলীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক এনু ও তার ভাই যুগ্ম সাধারণ সম্পাদক রূপণ ভূঁইয়ার অবৈধ সম্পদের তথ্যও। এই দুই ভাইয়ের ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি। সূত্র জানায়, এনু ও রূপনের ঢাকা-চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট, বিভিন্ন ব্যাংকের লেনদেন, উদ্ধারকৃত টাকা ও স্বর্নালংকার মিলিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে। তবে বিদেশে ফ্ল্যাট বা বাড়ি ক্রয়ের বিষয়ে খবর মিললেও এখনই তা মামলায় অন্তর্ভূক্ত করা যাবে না। এ বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া বেশ সময় সাপেক্ষ ও সংশ্লিষ্ট দেশের ওপর নির্ভর করছে। অবশ্য অনুসন্ধান চলাকালীন তাদের আয়কর নথি, ব্যাংক হিসাব, রাজউক, ভূমি অফিসসহ বিভিন্ন গোয়েন্দাসংস্থা থেকে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করা হয়েছে। চলতি সপ্তাহে ধারাবাহিকভাবে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদকের অনুসন্ধান টিম। দুদকের আরেক কর্মকর্তা জানান, ক্যাসিনোকাণ্ডে জড়িতদের বেশিরভাগই নিজ নামে অর্থ সম্পদ না গড়ে বাড়ির কেয়ারটেকার ও দূরের আত্মীদের নামে গড়েন।
এজন্য এত হিসাব নিকাশ করতে গিয়ে বেশ সময় লেগে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন তাদের একটি তালিকা করেছে সংস্থাটি। এর মধ্যে প্রাথমিকভাবে ৪৩ জনের তালিক সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দলের দুই এমপি, যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতা ও গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী এবং তাদের স্বজনদের নাম রয়েছে। এছাড়া আরো যারা তালিকায় রয়েছেন তারা হলেন- ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এমপি সামশুল হক চৌধুরী, জি কে শামীম পরিবার, সম্রাটের পরিবার, গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামসহ চার প্রকৌশলী, ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বহিষ্কৃত যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমান, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোল্লা আবু কাওছার, ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ ও হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিক আহমেদসহ বিভিন্ন নেতার আত্মীয় স্বজনরা। অন্যদিকে, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক।
প্রসঙ্গত, গত ১৮ই সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। এদিন ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে অনেকের নাম অনুসন্ধানে চলে আসে। ৩০শে সেপ্টেম্বর থেকে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম অনুসন্ধানের দায়িত্ব পান।
Monday, October 21, 2019
সম্রাটের অস্ত্র ভাণ্ডারের খোঁজ মিলেছে by আল-আমিন

সম্রাট ছিলেন প্রধান সমন্বয়ক। সম্রাট তার আস্থাভাজন ও প্রধান সহযোগীদের কাছে ওই অস্ত্রগুলো বিতরণ করেছেন।
এসব অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে তিনি এবং তার সহযোগিরা ক্যাসিনো পরিচালনা, সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণ, নতুন নির্মাণাধীন ভবনে চাঁদা আদায়, ফুটপাতে চাঁদাবাজী, সস্ত্রাসী কর্মকাণ্ড ও টেন্ডারবাজি করতেন। অনেক ভুক্তভোগী অস্ত্রের ভয় পেয়ে তাদের চাঁদা দিতে বাধ্য হয়েছেন বলে র্যাবের জিজ্ঞাসাবাদে সম্রাট স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ভান্ডারে অবৈধ অস্ত্রের কথা স্বীকার করেছেন। ১৪ টি একে-২২, কাটা রাইফেল ৫ টি, ছোট ও বড় রিভলবার ৩০ টি এবং ১টি অত্যাধুনিক একে-৪৭ রয়েছে সম্রাটের শিষ্যদের হাতে। সম্রাট ঢাকার বাইরে গেলে তিনি একে-৪৭ গাড়িতে করে নিয়ে যেতেন। যুবলীগের ঢাকার গুরুত্বপূর্ণ একটি জোনের নেতা হওয়ার কারণে তার গাড়ি তল্লাশির সাহস পেতেন না আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। ওইসব অস্ত্র তিনি যশোরের বেনাপোল ও সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করেছেন। সম্রাটের সঙ্গে একাধিক অস্ত্র চোরাকারবারীর সখ্য গড়ে উঠেছিল। তাদেরও নাম সম্রাট র্যাবকে জানিয়েছেন। সম্রাট ওই অবৈধ অস্ত্রগুলো তার সহযোগিদের কাছে বিতরণ করেছেন। তাদেরও নামের তালিকা এখন মাঠ পর্যায়ের গোয়েন্দাদের হাতে। তাদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাবের গোয়েন্দারা। র্যাবের ধারণা, ওইসব অবৈধ অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করা না গেলে আন্ডারওয়ার্ল্ডের অন্য সদস্যদের কাছে চলে যেতে পারে।
গত ১৫ই অক্টোবর অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ১০ দিন ও তার অন্যতম সহযোগী এনামুল হক আরমানকে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। পরে পুলিশ মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করেন। তাদের দুইজনকে র্যাবের ঊর্ধতন কর্মকর্তাদের নিয়ে গঠিত জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল তাদের জিজ্ঞাসাবাদের পঞ্চম দিন পার হয়েছে। জিজ্ঞাসাবাদের বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক লে.কর্নেল সারোয়ার বিন কাসেম জানান, সম্রাটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার তথ্যের সূত্র ধরে তদন্ত চলছে।
র্যাবের গোয়েন্দা বিভাগের একজন উর্দ্ধতন কর্মকর্তা গতকাল মানবজমিনকে জানান, সম্রাট ঢাকায় যুবলীগের রাজনীতিতে প্রবেশ করার পরই আন্ডারওয়ার্ল্ডের একাধিক শীর্ষ সস্ত্রাসীদের সঙ্গে সখ্য গড়ে উঠে। তার মধ্যে জিসান ছিল অন্যতম। জিসান মালিবাগ ও রমনা এলাকায় তার সাম্রাজ্য ধরে রাখার জন্য অবৈধ বিশাল অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছিলেন। জিসানের কাছ থেকে অবৈধ অস্ত্র সংগ্রহের পরামর্শ পান সম্রাট তা তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন।
সূত্র জানায়, সম্রাট ২০১২ সালের জুলাই মাসে যশোরের শমসের আলী নামে এক অস্ত্র চোরাচালানির কাছ থেকে ২টি রিভলবার সংগ্রহ করেন। ওই সময় থেকেই তার অবৈধ অস্ত্র সংগ্রহ শুরু হয়েছে। ২ টি রিভলবার সংগ্রহের সমন্বয়কারী ছিলেন সম্রাটের পরিচিত পল্টনের বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের এক বৈধ অস্ত্র ব্যবসায়ী। সম্রাট গ্রেপ্তার হওয়ার পর তিনি আত্মগোপনে গেছেন। র্যাব তাকে খুঁজছে। আরও জানা যায়, যশোরের বেনাপোলের অস্ত্র চোরাচালানী শমসের ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে উঠতি সস্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করে থাকে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি কারণে ওই রুট দিয়ে অস্ত্র চোরাচালান অনেকটা কমে গেছে।
সূত্র জানায়, ২০১৭ সালের ২৪শে নভেম্বর সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে সম্রাট অত্যাধুনিক একে-৪৭ অস্ত্রটি সংগ্রহ করেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। সেই অস্ত্রটি সংগ্রহে তাকে সহযোগিতা করেছে তার অন্যতম সহযোগী খালেদ হোসেন ভুঁইয়া। ওই অস্ত্রটি নিয়ে তিনি সহযোগীদের কাছে গর্ব করতেন। ঢাকার বাইরে গেলে তিনি তার গাড়িতে করে একে-৪৭টি নিয়ে যেতেন।
র্যাবের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, সম্রাট ও তার সহযোগীরা ওইসব অস্ত্র গণপূর্ত ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, রেল ভবন, ক্রীড়া পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, যুব ভবন, কৃষি ভবন, ওয়াসাসহ বিভিন্নস্থানে যেখানে টেন্ডার হতো সেখানে বহন করে নিয়ে যেতেন। চাঁদা দিতে রাজি না হলে অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতেন।
সূত্র জানায়, সম্রাট ওইসব অস্ত্র তার সহযোগীদের কাছে বিতরণ করেছেন যারা মাঠ পর্যায়ে তার হুকুম অনুযায়ী চাঁদা আদায় করে। তাদের নামও তিনি র্যাবকে জানিয়েছেন। তারা হলেন, পল্টনের যুবলীগের নেতা আজাদ, মতিঝিলের সেচ্ছাসেবক লীগের নেতা সুমন ওরফে গলাকাটা সুমন, গোপীবাগের হাতকাটা মোতালেব, খিঁলগাওয়ের ছাত্রলীগের নেতা রাসেল, গুলিস্থানের এলাম উদ্দিন, লালবাগের হান্নান, ও সূত্রাপুরের ছোট লালচাঁন। সম্রাট গ্রেপ্তার হওয়ার পরই তারা গাঢাকা দিয়েছেন।
সিঙ্গাপুরে রাজার হালে ক্যাসিনো ডন সাঈদ by মিজানুর রহমান

ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন সম্রাটের আলোচিত ওই ভাবশিষ্য বিচলিত নানা কারণে। এক সময় যেসব জুনিয়র এবং সহযোগী বেনিফিশিয়ারি তাদের ঘিরে থাকতেন দিনের পর দিন, যে সব নেতাদের তুষ্ট করতেন দেশ-বিদেশে, আজ তাদের দুর্দিনে ওই সব ব্যক্তিরা মুখ ফিরিয়ে নিয়েছেন।
বিশেষ করে কমিশনার পদ ঠেকাতে ব্যর্থতা সাঈদকে মানসিকভাবে কাবু করে ফেলেছে- ঘনিষ্ঠজনদের তা-ই বলেছেন তিনি। সাঈদ এক সময় নিয়মিত আড্ডা দিতেন মোস্তাফা সেন্টার এলাকায়। সিটি স্কয়ার আবাসিক কন্ডো আর মোস্তাফা সেন্টারের মাঝামাঝিতে হান্ডি নামে একটি ইন্ডিয়ান (ফুড) রেস্টুরেন্টে বসতেন। যার একক আশীর্বাদে সাঈদের এত দূর আসা সেই গুরু ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন সম্রাটের গ্রেপ্তারের দিনেও হান্ডিতে ছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে আড্ডারত অবস্থায়ই সাঈদের কাছে তার ‘গুরু’র গ্রেপ্তারের খবর আসে। ঘনিষ্ঠরা জানান, সেদিন থেকে সাঈদ কিছুটা চিন্তিত-বিচলিত! তবে সম্রাটের সহযোগী-সাপ্লাইয়ারসহ তার সুদিনের বন্ধুরা গাঢাকা বা স্থান বদল করে অনেকটা আত্মগোপনে থাকলেও বিশ্বস্ত অনুচর সাঈদ সে পথে যাননি। যদিও সাঈদ এখন অনেকটাই নিঃসঙ্গ, বন্ধুহীন। কমিশনার পদ থেকে বরখাস্ত হওয়ার পর তার বন্ধু সার্কেল আরো ছোট হয়ে এসেছে।
একটি সূত্রের দাবি, সাঈদ সিঙ্গাপুরে এলে বরাবরই থাকতেন অরচার্ডে। সম্রাটের সিঙ্গাপুরে থাকা স্ত্রী এক সময় ওই এলাকায় থাকতেন, সম্রাট সেখানে সময় কাটাতেন। পরবর্তীতে সম্রাট-সাঈদরা নিজেদের মতো ক্যাসিনোতে যেতেন। কিন্তু এই কিছুদিন ধরে ফেরার পার্ক এলাকায় আছেন তার ছেলের চিকিৎসার জন্য।
ফেরার পার্কের ২২০ বেডের নবপ্রতিষ্ঠিত অত্যাধুনিক হাসপাতালে ছেলের চিকিৎসার ফলোআপের জন্য তিনি হাসপাতালের কাছাকাছি ওই অ্যাপার্টমেন্টটা নিয়েছেন। তবে এটা কেনা না ভাড়া তা নিশ্চিত হওয়া যায়নি। সিটি স্কয়ার কন্ডোতে হাজারের উপরে ফ্ল্যাট। ওই এলাকায় ৬-৭ জন বাংলাদেশি থাকেন জানিয়ে এক ব্যবসায়ী বলেন, ব্যবসা করে কোনোভাবে চলা যায়। কারণ দেশেও পয়সা পাঠাতে হয়। কিন্তু দুঃখজনক হলো এখান থেকে শ্রম দিয়ে আমরা কষ্ট করে অর্থ দেশে পাঠাই, আর সম্রাট-সাঈদদের মতো প্রভাবশালীরা বিদেশে নিয়ে এসে সেটি উড়ায় ক্যাসিনোতে, লটারিতে। দেশের টাকা বিদেশে পাচারের পথ রুদ্ধ হলে একজন লোকেরও সিঙ্গাপুর তথা বিদেশে কাজ করতে হবে না বলে মনে করেন সাঈদের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার ওই ব্যবসায়ী।
সিটি স্কয়ারের পাশেই একটি রেস্টুরেন্টে আড্ডা দিতেন স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা। ক’দিন আগ পর্যন্ত তাদের ৩টি টেবিল রিজার্ভ থাকতো। সাঈদও ঘরের কাছের ওই রেস্টুরেন্টে যেতেন। সেখানে ঢাকা থেকে বিশেষ কেউ এলে তার পদধূলি দেয়ার আয়োজন হতো। কিন্তু এই ক’দিনে রহস্যজনক কারণে পুরনো সেই চিত্র বদলে গেছে। বাঙালিদের বদলে এখন ইন্ডিয়ানসহ অন্যরা সেখানে আড্ডা দিচ্ছেন- এমনটা দেখা যায় গত শনিবার রাতে। ম্যানেজার অবশ্য ভিন্ন কথা বলছেন। তার মতে কাস্টমারই লক্ষ্মী, সে যেই হোক। পাশেই ইন্ডিয়ান অন্য এক রেস্টুরেন্টে কাজ করেন ঢাকায় এক সময় রাজনীতি করা পলাশ। বিরোধী মতের তিনি। তার ভাষ্য এমন- রাতে মাঝে মধ্যে সাঈদ মোস্তাফা সেন্টারের ৪ নম্বর গেটের কাছে দাঁড়ান। চুপচাপই থাকেন। নিজের মতো সময় কাটান তিনি।
সিঙ্গাপুরে পলাতক যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির যুগ্ম সম্পাদক কমিশনার মুমিনুল হক সাঈদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেও তিনি বোর্ড সভায় নিয়মিত যেতেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জুয়া-ক্যাসিনোর নেশায় সিঙ্গাপুরে পড়ে থাকতেন মাসের পর মাস। অবশ্য এ জন্য তাকে ওই পদ থেকে সদ্য অপসারণ করা হয়েছে। সাঈদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ পুরনো। ঢাকার ক্যাসিনো বাণিজ্যের হোতাদের অন্যতম তিনি। ফকিরাপুলে ওয়ান্ডারার্স ক্লাবটি চালাতেন তিনি। সাঈদের ক্লাবে নিয়মিত ক্যাসিনো, জুয়া, মাদকের আসর বসতো।
সেপ্টেম্বরে র্যাবের অভিযান আঁচ করতে পেরে পালিয়ে সিঙ্গাপুরে চলে আসেন তিনি। সিঙ্গাপুর ও থাইল্যান্ডে নানা কারবারের সঙ্গে যুক্ত তিনি। এটা তার পুরনো কানেকশন। ক্যাসিনো তো আছেই। আগে মাসে দু’তিনবারও তিনি সিঙ্গাপুরে আসতেন। এখন টানা সময় ধরে থাকছেন। ব্যতিক্রম খুব একটা নয়। ফকিরাপুল ও আরামবাগের মতো এখানেও তাকে বাংলাদেশিরা ‘ক্যাসিনো সাঈদ’ নামেই চেনেন।
সাঈদের উত্থান মূলত মতিঝিলে। বঙ্গভবন কলোনিতে বেড়ে ওঠা সাঈদ ২০১৫ সালে ওই এলাকার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি। ওই সময়েই ওয়ান্ডারার্স ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালু করেন। কাঁচা টাকা। এই ক্লাব পরিচালনায় তার পার্টনার ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার। স্বেচ্ছাসেবক দলের অন্য নেতারাও ভাগ পেতেন। এ ছাড়া আরো চারটি ক্লাবের ক্যাসিনোর ব্যবসা ছিল সাঈদের নিয়ন্ত্রণে। কিন্তু সাঈদ তার ঘনিষ্ঠ মহলে যেটা বলার চেষ্টা করেন তা হলো- ফকিরাপুল ও আরামবাগে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি এবং ক্যাসিনো ব্যবসার যে অভিযোগ তার বিরুদ্ধে ওঠেছে তার সবটুকু তার বেলায় প্রযোজ্য নয়। সাঈদ এ-ও বলেন, ওয়ান্ডারার্স ক্লাব নাকি এককভাবে পরিচালনা করতেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার এবং তার সহযোগী স্থানীয় স্বেচ্ছাসেবক নেতারা। তিনি কিছু টাকা পেতেন মাত্র!
সাঈদের বিরুদ্ধে যত অভিযোগ: ফকিরাপুল, আরামবাগ এলাকা নিয়ে ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের প্রতিটি গলির মাথায় লোহার গেট লাগিয়েছেন কাউন্সিলর সাঈদ। শান্তিনগরসহ পাশের ওয়ার্ডগুলোতেও এমনটা করা হয়েছে। পাহারা দেয়ার জন্য নিরাপত্তাকর্মীও নিয়োগ দেয়া হয়েছে। সাঈদ বাড়তি যেটা করেছেন তা হলো পুরো এলাকায় সিসি ক্যামেরা লাগিয়েছেন। বিনিময়ে তিন বছরের বেশি সময় ধরে এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাসওয়ারি চাঁদা তুলছেন। তার এলাকায় দোকান বা প্রতিষ্ঠানের আয়তন অনুযায়ী চাঁদা নির্ধারণ করে দিয়েছেন। চাঁদা না দিলে হুমকি-ধমকি ও ব্যবসা পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতেন লোক দিয়ে।
প্রভাব খাটিয়ে কমলাপুর স্টেডিয়াম ও গোপীবাগ বালুর মাঠে দুটি কোরবানির পশুর হাট বসাতেন। মতিঝিল ও আশেপাশের এলাকার ফুটপাথে চাঁদাবাজি করাতেন। এলাকার উন্নয়নকাজ তদারকির নামে চাঁদার জন্য ঠিকাদারকে জিম্মি করে ফেলতেন। এ নিয়ে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সঙ্গে বাকবিতণ্ডায়ও পিছপা হতেন না তিনি। বোর্ড সভায় উত্তেজনা ছড়ানোর দায়েও অভিযুক্ত সাঈদ। উল্লেখ্য, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Sunday, October 20, 2019
হুন্ডি, স্বর্ণ আর মোবাইল ডিলাররা ডলার পৌঁছে দিতো ক্যাসিনোতে by মিজানুর রহমান

বিমানবন্দর টু বিমানবন্দর কন্ট্রাক্টে তাদের ব্যবহার করা হয়। এর ব্যত্যয় ঘটলে অর্থাৎ মাফিয়া সিন্ডিকেটের নির্দেশনা মতো কাজ না করলে বাহককে দেশে এবং সিঙ্গাপুরে নির্যাতনসহ চড়া মূল্য দিতে হয়। এমনও ঘটনা আছে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাল ডেলিভারি না করে এক পল্টিবাজ বাহক ড্রেস পাল্টে ডমেস্টিক টার্মিনাল হয়ে ফ্লাইটে যশোর চলে গিয়েছিল।
সিঙ্গাপুরে বসে এক সিন্ডিকেট তাকে যশোর বিমানবন্দর থেকে আটক এবং প্রশাসনের সহায়তায় পণ্য উদ্ধারে সক্ষম হয়। তারা এতটাই যোগাযোগ রক্ষা করে চলে। চাঙ্গি বিমানবন্দরের নব প্রতিষ্ঠিত টার্মিনাল-৪ এ চোরাকারবারি সিন্ডিকেটের বাংলাদেশি এজেন্টরা রীতিমতো অফিস খোলে ফেলেছে। সেখান থেকে তারা অন্য টার্মিনাল নিয়ন্ত্রণ করে। সরজমিন দেখা যায়, ব্যাগ-লাগেজ নিয়ে বিমানবন্দরে যারাই প্রবেশ করেছেন তাদেরই টার্গেট করছে একাধিক এজেন্ট। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার লোকজনের চেহারায় সাযুজ্যতা থাকায় অনেক ইন্ডিয়ানকেও তারা প্রস্তাব করে বসে চোরাই পণ্য বহনে, যা ওই নাগরিকের জন্য বিব্রতকর আর বাংলাদেশের জন্য চরম লজ্জার। সরজমিন বাহনে রাজি হওয়া যাত্রীকে অতিরিক্ত মালামাল বহনে এজেন্টের চাপাচাপি এবং এ নিয়ে দরকষাকষির নির্লজ্জ চিত্র পাওয়া যায়। এ-ও জানা যায় ঢাকায় ক্যাসিনো বিরোধী সাঁড়াশি অভিযানের কাছাকাছি সময়ে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর পুলিশের ঝটিকা অভিযানে ৪২ জন আটক হন। এর মধ্যে ১২ জন ছিলেন নির্দোষ। তারা তাদের বন্ধু-স্বজনকে বিদায় জানাতে গিয়ে অভিযানের মুখে পড়ে যান। আইনের শাসনের কঠোর প্রয়োগে বিশ্বাসী সিঙ্গাপুর পুলিশ তাদের তাৎক্ষণিক মুক্ত করে দেয়। বাকি ৩০ জনকে থানায় নিয়ে যাওয়া হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় আরও ২০ জনকে। কিন্তু কে জানতো এটা যে ফাঁদ! ছেড়ে দেয়া বাংলাদেশিরা কার সঙ্গে মিশছে, কোথায় লেনদেন করছে সেটি ফলো করে পরের দিনই অভিযান হয়।
তাতে আরও বেশ ক’জন ধরা পড়েন। বলাবলি আছে পরবর্তীতে ধরা পড়া লোকজনের ফাইল এখন দেশটির মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার সার্ভিস সেন্টারে (এমওএম)। তাদের দেশে ফেরত এখন সময়ের অপেক্ষা মাত্র। চাঙ্গি বিমানবন্দরে সরজমিন দেখা যায়, ময়মনসিংহের একজন ভ্রমণকারী (নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন) বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ফিরছিলেন। তেমন বাজার সদাই করেননি তিনি। সম্ভবত কোনো রোগীর সঙ্গে এসেছেন, (ভ্রমণের উদ্দেশ্যের বিস্তারিত বলতে রাজি হননি) বিমানবন্দরে পৌঁছার পর মোহাম্মদ জাহাঙ্গীর নামের এক চোরাকারবারি-এজেন্ট তাকে ৩টি মোবাইল বহনের প্রস্তাব করে। অনুনয়বিনয় করে সে তার পরিবার-স্বজনদের জন্য মোবাইলগুলো পাঠানোর কথা বলে তাকে রাজি করায়। প্রাথমিক সম্মতি পাওয়ার পর শুরু হয় জোরাজুরি। এজেন্ট তার পরিবারের জন্য কিছু স্বর্ণও পাঠাতে চায়। কিন্তু ওই যাত্রী তা বহনে কোনো অবস্থাতেই রাজি হচ্ছেন না। শুরুতেই তাকে অফার করা হয় ১০ হাজার টাকা। চাপাচাপির এক পর্যায়ে ১২ হাজার এবং সর্বশেষ ১৫ হাজার টাকার প্রস্তাবেও যখন তিনি রাজি হচ্ছেন না তখন শুরু হয় হুমকি-ধমকি। মাল না নিলে অসুবিধা হবে, কীভাবে ঢাকায় যাবেন দেখে নোবো, বাড়ি পৌঁছাতে পারবেন না- ইত্যাদি, আরও কত কী। উভয়ের গলার আওয়াজে উত্তাপ ছিল। কেউ কাউকে কথা বলতে একটুও ছাড়ছিলেন না। কথা বাড়ছিলো। আচমকা সোহেল নামে একজন এলেন। সম্ভবত এজেন্ট জাহাঙ্গীরের ফোন পেয়ে এসেছেন তিনি। তার আচরণে বিনয়-ভদ্রতার কোনো কমতি নেই। সোহেল পোশাক-আশাকেও বেশ মার্জিত, স্মার্ট। কথাবার্তার সূচনা থেকেই তিনি ইতিবাচক। মনে হয় অনেকটা যাত্রীর পক্ষেই কথা বলছেন। টার্গেট কোনোভাবে মালটা বহনে রাজি করানো। তা-ই হলো। মধ্যস্থতাকারী ভদ্রলোকের কথা ফেলতে পারলেন না যাত্রী। বিদায় বেলা তা-ই বলে গেলেন। অবশ্য এজন্য ঢাকায় পৌঁছে, মাল হস্তান্তরের সঙ্গে ২০ হাজার টাকা পাবেন তিনি। বিমানবন্দরেই মাল হস্তান্তর হবে। সূত্র মতে, সিঙ্গাপুর থেকে ঢাকায় যায় স্বর্ণ আর দামি মোবাইল সেট। এখানে আসে ডলার। সূত্র এটি নিশ্চিত করেছে যে, ঢাকার বেশ ক’জন স্বর্ণ কারবারি সিঙ্গাপুরেই পড়ে থাকেন। তাদের দলনেতা ঢাকা মহানগরীর শাসক দলের এক নেতা। মূলত তিনিই সবকিছু ম্যানেজ করেন। বলাবলি আছে ছাত্র জমানায় তিনি না-কী খন্দকার মোশ্তাকের জনসভায় সাপ ছেড়ে দিয়ে সভা ভণ্ডুল করে সেই সময়ের রাজনীতিতে নাম ডাক অর্জন করেছিলেন।
তাঁতীবাজারসহ ঢাকাজুড়ে থাকা ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে এখানকার হুন্ডি-কারবারিদের লিংক। স্বর্ণ পৌঁছে যায় নির্ধারিত স্থানে। প্রতিদিন সিভিল কন্ট্রাক্টে অর্থাৎ যাত্রী মারফত যায় গড়ে প্রায় ৫০০ কেজি। একজন যাত্রী নিজের জন্য সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণ বহন করতে পারে। বাংলাদেশের আইনে এই সুযোগ রয়েছে। খুচরা চোরাকারবারিরা বা এজেন্টরা এ সুযোগ নিয়ে থাকে। সূত্র মতে, প্যানিসোলা প্লাজায় এমন বড় সিন্ডিকেটও আছে যাদের যাত্রী বা এজেন্ট নিয়োগের প্রয়োজন পড়ে না। তারা সরাসরি বিমানবন্দর টু বিমানবন্দর কন্ট্রাক্টে যায়। সিঙ্গাপুরের আইনে স্বর্ণ বিক্রির কোনো লিমিট নেই, এমনটাই জানা গেছে। সমস্যা হয় বাংলাদেশে ঢুকতে। কাস্টমসের ঘাট পার হতে। কিন্তু সেটাও সহজ হয়ে যায় রাজনৈতিক প্রভাব এবং বখরা দিলে। বিমানবন্দরে তথা কথিত ভিআইপিদের স্ত্রীদের ব্যাগেও কেজি কজি স্বর্ণ যায় এমটাও জানিয়েছেন এক কারবারি। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বৃহত্তর কুমিল্লার একজন, বৃহত্তর বরিশালের ২ জন এবং বৃহত্তর ময়মনসিংহের একজন এমপি আছেন যাদের সিঙ্গাপুরে বাড়িঘর। ক্যাসিনো সম্রাট এবং তার জুনিয়র সহযোগীরা তো আছেনই। তারা এখানে যা করেন তার পেট্রোন হচ্ছেন নানা রকম কারবারি। এমপি-প্রভাবশালীরা মাঠ প্রশাসনকে ম্যানেজ করেন, রুটটা নিরাপদ করেন। বাকিটা কারবারিদের দায়িত্ব। যথাস্থানে, যথা সময়ে তারা বখরা- হয় টাকায় না হয় ডলারে পৌঁছে দেন।
জেলা-বিভাগ ধরে হুন্ডি বুকিং, ডায়েরিই বড় প্রমাণ: প্রতি শনি ও রোববার হুন্ডি-কারবারি এজেন্টদের হাট বসে মোস্তাফা সেন্টার সংলগ্ন বাঙালি পাড়ায়। ওই এলকায় জেলা-বিভাগ ধরে হুন্ডির টাকা বুকিং হয়। প্রত্যেক এজেন্টের হাতে ডায়েরি থাকে। এতে নোট করা মানে বুকিং হয়ে গেল। অনেকটা ফ্লেক্সিলোড পয়েন্টের মতো। তবে হুন্ডি বুকিং পয়েন্টগুলোর নামকরণ হয়েছে গাছ এবং হোটেলের নামে। যেমন তেঁতুলতলা, আমতলা, শাপলা হোটেল, ম্যাশ ক্যাফে ইত্যাদি। ওপেন সিক্রেট ওই অবৈধ লেনদেনে নানা ঘটনা ঘটে। যা পুলিশের নোটিশেও রয়েছে। হুন্ডি-কারবারিদের কাণ্ডকারখানায় এলাকাটা এমনভাবে চিহ্নিত যে, সময়ে-অসময়ে বাঙালিপাড়ার মাঠে সিঙ্গাপুর পুলিশ রীতিমতো চেকপোস্ট বসিয়ে চেক করে। প্রথমদিন ওই মাঠে অপেক্ষায় থেকে প্রতিবেদক নিজেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। অবশ্য তাদের বক্তব্য বসবাসরত এবং ভিজিট ভিসায় আসা বাংলাদশিদের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, দুষ্টরা চতুর। তবে বেশির ভাগ বাংলাদেশি সরল।
অভিযানে কাউন্সিলর রাজীবের বাসায় যা মিললো

র্যাব সূত্র জানায়, রাজীবের মোহাম্মদপুরের বাসা থেকে ৫ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করেছে র্যাব। একইসঙ্গে জমিজমার বিভিন্ন কাগজপত্রও জব্দ করা হয়েছে। একই সময় আলামত ধ্বংস এবং কাজে অসহযোগিতার কারণে রাজীবের সহযোগী (পিও) সাদেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কাউন্সিলর রাজীবকে নিয়ে মোহাম্মদপুরে তার নিজ বাসায় অভিযান শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভোর চারটার দিকে বাসায় মোটামুটি অভিযান শেষ করে রাজীবকে নিয়ে তার অফিসে অভিযান চালানো হয়। অভিযানে র্যাব-২ ছাড়াও র্যাব-১ এবং র্যাব সদর দফতরের একাধিক টিম কাজ করছে। রাত সাড়ে ৯টার দিকে অন্যদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাজীবকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ, একটি পাসপোর্ট ও ৩৩ হাজার নগদ টাকা জব্দ করা হয়।
তারেকুজ্জামান রাজিব ২০১৫ সালে কাউন্সিলর হওয়ার পরপরই সম্পূর্ণ বদলে যায় জীবন। চালচলনে আসে ব্যাপক পরিবর্তন। হঠাৎ কেউ দেখলে মনে হবে মধ্যপ্রাচ্যে কোনো রাজা, বাদশাহ বা সুলতান। কোথাও গেলে সঙ্গে থাকে গাড়ি আর মোটরবাইকের বহর। রাস্তা বন্ধ করে চলে এসব গাড়ি। রোদে গেলে আশেপাশের কেউ ধরে রাখে ছাতা। সঙ্গে ক্যাডার বাহিনী তো আছেই। মাত্র চার বছরে মালিক বনে গেছেন অঢেল সম্পত্তি, গাড়ি আর বাড়ির।
ইচ্ছে হলেই বদলান গাড়ি। রয়েছে মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স। পরিবারের অন্য সদস্যদেরও দিয়েছেন বাড়ি-গাড়ি। এই কাউন্সিলর নিজের এলাকায় গড়ে তুলেছিলেন রাজত্ব। চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ আর মাদকসেবীদের আখড়ায় পরিণত করেছেন তার সাম্রাজ্য । মোহাম্মদপুরের বসিলা, ওয়াশপুর, কাটাসুর, গ্রাফিক্স আর্টস ও শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এবং বাঁশবাড়ী এলাকায় তৈরি করেছেন একক আধিপত্য। ২০১৫ সালের কাউন্সিলর নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী । বিভিন্ন কারসাজি করে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমানকে হারান। অভিযোগ রয়েছে এরপর থেকেই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন করছেন না তিনি।
মোহাম্মদপুর এলাকায় যুবলীগের রাজনীতি দিয়েই শুরু হয় রাজীবের রাজনৈতিক জীবন। চালাক চতুর রাজীব অল্পদিনেই নেতাদের সান্নিধ্যে এসে মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদ বাগিয়ে নেন। এই পদ পেয়েই থানা আওয়ামী লীগের এক নেতা বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতা পিটাসহ লাঞ্ছিত করেন। সে সময় যুবলীগ থেকে তাকে বহিষ্কারও করা হয়। অভিযোগ রয়েছে, তারেকুজ্জামান রাজীব মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বহিষ্কারাদেশ বাতিল করে উল্টো ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বনে যান। কেন্দ্রীয় যুবলীগের আলোচিত দপ্তর সম্পাদক আনিসুর রহমানকে ১ কোটি ২০ লাখ টাকা দিয়ে এ পদ কেনেন রাজীব। যুবলীগের সাইনবোর্ড আর কাউন্সিলরের পদটি ব্যবহার করে এলাকায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, ডিশ ব্যবসাসহ নানা মাধ্যমে হয়ে উঠেন আরো দুধর্ষ ও বেপরোয়া।

বিদেশের দুই ব্যাংকে সম্রাটের ৮০ কোটি টাকা by আল-আমিন
এছাড়া সিঙ্গাপুরের ক্যাসিনোতে তিনি কাঁড়ি কাঁড়ি অর্থ উড়িয়েছেন।
সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস’র ক্যাসিনো স্বর্গে একমাত্র বাংলাদেশি পাইজা চেয়ারম্যান ছিলেন সম্রাট। হুন্ডিসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ আয়ের অর্থ সম্রাট বিদেশে পাচার করতেন। তদন্ত সূত্রের দাবি জিজ্ঞাসাবাদে সম্রাট বিদেশে অর্থ থাকার বিষয়টি জানিয়েছেন। তিনি কিভাবে সেই অর্থ বিদেশে পাচার করতেন। কারা তা দেখভাল করতো এসবও স্বীকার করেছেন। তদন্ত সূত্র জানায়, সুইজারল্যান্ডে ওই টাকার দেখভাল করেন পল্টনের একসময়ের যুবলীগের নেতা সুইজারল্যান্ড প্রবাসী আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি। আশরাফুল পল্টনের ওয়ার্ড কমিশনার মোস্তফা জামানের একসময়ের ব্যক্তিগত সহকারী ছিলেন। সম্রাটের সঙ্গে মোস্তফার সম্পর্কের সূত্র ধরেই আশরাফুল ওই টাকার দেখভাল করতেন। জিজ্ঞাসাবাদে ব্যাংক এশিয়াসহ দেশের মোট ৫ টি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বলে সম্রাট জানান। ওই অ্যাকাউন্টগুলো তিনি তার স্ত্রী ও মায়ের নামে খুলেছিলেন। জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত ওই ৫ টি অ্যাকাউন্টে তার উল্লেখযোগ্য টাকা নেই বলে তিনি দাবি করেছেন। গোয়েন্দারাও কোন বড় অর্থের সন্ধান পাননি। সব অ্যাকাউন্টগুলোর লেনদেনের নথিগুলো পর্যালোচনা করছেন র্যাবের মাঠ পর্যায়ের তদন্তকারী কর্মকর্তারা।
এর আগে ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার খালেদ মাহমুদ ভূইয়া, আরমান, লোকমান হোসেন ভূইয়াও বিদেশে কোটি কোটি টাকা পাচারের কথা স্বীকার করেন। সূত্র জানায়, র্যাবের জয়েন্ট ইন্টারোগেশন সেলে রিমান্ডে থাকা সম্রাট ও আরমানকে মুখোমুখি করা হয়। এসময় তারা নিজেদের অবৈধ কর্মকাণ্ডের জন্য একে অপরকে দোষারোপ করেছেন।
গত ১৫ই অক্টোবর অস্ত্র ও মাদকদব্য নিয়ন্ত্রণ মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ১০ দিন ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আরেক ক্যাসিনো কিং এনামুল হক আরমানকে ৫ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন আদালত। পরে মামলার তদন্তভার র্যাবে হস্তান্তর হলে তাদের র্যাব হেফাজতে নেয়া হয়। তাদের দুইজনকে র্যাবের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত ওই সেলের কর্মকর্তারা পালাক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করছেন। সম্রাটের জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে র্যাব-১ এর অধিনায়ক এবং র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম গতকাল দুপুরে মানবজমিনকে জানান, সম্রাটকে তার অতীতের সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তার তথ্যের সূত্র ধরেই তদন্ত অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদে সম্রাট স্বাভাবিক রয়েছেন বলে তিনি জানান।
র্যাবের গোয়েন্দা বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সম্রাটকে র্যাব-১ এর হেফাজতে নেয়ার পর গোয়েন্দারা তার আর্থিক বিষয়টি খোঁজ নেয়ার জন্য মাঠে কাজ করা শুরু করেন। বাংলাদেশের ব্যাংক এশিয়াসহ তার ৫ টি ব্যাংকে আক্যাউন্টের সন্ধান পাওয়া যায়। কিন্তু, এখন পর্যন্ত সেই ব্যাংকে উল্লেখযোগ্য টাকা লেনদেনের কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি দৃষ্টিগোচর হয় গোয়েন্দাদের। এ বিষয়টি সম্রাটকে জিজ্ঞাসা করেন তদন্তকারী কর্মকর্তারা। তিনি একাধিকবার টাকা রাখার বিষয়টি এড়িয়ে গেলেও একপর্যায়ে বিদেশের দুইটি ব্যাংকে তার টাকা রয়েছে বলে স্বীকার করেন।
সূত্র জানায়, জার্মানির একটি ব্যাংকে ৩৬ কোটি টাকা রেখেছেন সম্রাট। আর সুইজারল্যান্ডের একটি আর্থিক প্রতিষ্ঠানে রেখেছেন ৪৪ কোটি টাকা। সুইস প্রতিষ্ঠানে রাখা অর্থ দেখভালের দায়িত্বে থাকা আশরাফুলের নামে পল্টন, মতিঝিল ও রমনা এলাকায় তার নামে হত্যাসহ ১২ টি মামলা রয়েছে। পুলিশি হয়রানি ও মামলার ভয়ে তিনি ২০১২ সালের জুলাই মাসে দেশ ছেড়ে লিবিয়ায় শ্রমিক ভিসায় চলে যান। সেখান থেকে সাগরপথে ইতালি হয়ে সুইজারল্যান্ডে বসবাস করছেন। তিনি ওই দেশের নাগরিকত্বও পেয়েছেন বলে র্যাব নিশ্চিত হয়েছে। র্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর শুদ্ধি অভিযান শুরু হওয়ার পরই পল্টনের কাউন্সিলর মোস্তফা জামান গাঢাকা দিয়েছেন।
সূত্র জানায়, সম্রাট বিদেশের ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে হুন্ডি ও ওয়েস্টা ইউনিয়নের আশ্রয় নিয়েছেন। সম্রাটের টাকা হুন্ডির মাধ্যমে বেশী পাঠাতেন আরকে মিশন রোডের গোপীবাগের আকবর হোসেন। তিনি মতিঝিল থানার সেচ্ছাসেবক লীগের নেতা। মতিঝিলের ক্যাসিনো হাটে তার আনাগোনা ছিল। আকবরসহ মতিঝিল পাড়ায় অবৈধ একাধিক হুন্ডি ব্যবসায়ীর চক্র গড়ে উঠেছিল। তাদেরও আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে র্যাব।
র্যাবের গোয়েন্দা বিভাগের সূত্রে জানায়, সম্রাটকে জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তারা জানতে পারেন যে, ক্যাসিনো টাকার ভাগবাটোয়ারা নিয়ে আরমান ও খালেদের মধ্যে ২০১৮ সালের মাঝামাঝিতে দ্বন্দ্ব শুরু হয়। দুইজনই সম্রাটের আস্থাভাজন হওয়ার কারণে তিনি কোন পক্ষই নেননি।
সূত্র জানায়, প্রত্যেক মাসে একবার করে সিঙ্গাপুরে ক্যাসিনো খেলতে যেতেন সম্রাট। র্যাবকে তিনি জানিয়েছেন এটা তার নেশা ছিল। সিঙ্গাপুর শহরে তার একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও মালেশিয়ার পূত্রাজায়ায় ‘কুইক রোডে’ তার একটি ফ্ল্যাট রয়েছে। সিঙ্গাপুরে বেশি যাওয়া আসা করায় প্রায় তিন কোটি টাকা মূল্যের মালয়েশিয়ার ফ্ল্যাটটি বিক্রি করে দেয়ার চিন্তা করছিলেন সম্রাট।
এদিকে সম্রাট ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ পথে যে অর্থ আয় করতেন তা থেকে আওয়ামী লীগ, যুবলীগসহ অনেকে ভাগ পেতেন। সম্রাট কাদের অর্থ দিতেন এ তথ্য তিনি প্রকাশ করছেন। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদে তিনি কিছু নামও বলেছেন। এর মধ্য ঢাকার একজন সংসদ সদস্যকে মাসে চার লাখ টাকা করে দিতেন বলে জানিয়েছেন। এছাড়া নির্ধারিত এ অর্থ ছাড়াও বিভিন্ন সময়ে মোটা অংকের অর্থ নিতেন এ সংসদ সদস্য।

Saturday, October 19, 2019
আন্ডার ওয়ার্ল্ডের চাঞ্চল্যকর তথ্য সম্রাটের মুখে by রুদ্র মিজান

নিজেও গড়ে তোলেন সশস্ত্র ক্যাডার বাহিনী। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হওয়ার পর পুরো ঢাকার অপরাধ জগতে আধিপত্য বিস্তার করেন সম্রাট। তার আধিপত্য মেনে নিতে যারাই অস্বীকার করেছেন তাদের ওপর নেমে আসে নির্যাতন। সরকারি দলের প্রভাব খাটিয়ে, সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে সহজেই আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রনে নেন তিনি। রিমান্ডে থাকা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে এসব নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আন্ডারওয়ার্ল্ডের চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সম্রাট।
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে র্যাব। র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। সূত্রে জানা গেছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এড়িয়ে যাচ্ছেন সম্রাট। মাঝে মাঝে ভুলে যাওয়ার ভান করছেন। তার উপার্জিত অর্থ, অস্ত্র ও শীর্ষ সন্ত্রাসীদের সম্পর্কে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রমতে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তার দেয়া তথ্য নোট করা হচ্ছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম মানবজমিনকে বলেন, আন্ডারওয়ার্ল্ড, অস্ত্র, মাদক, অবৈধ অর্থ, জবর-দখলসহ সকল অপকর্ম নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্রাট ও আরমানের দেয়া তথ্য যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সূত্রমতে, একসময় ঢাকার আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রন করতেন শীর্ষ সন্ত্রাসী জিসান। ২০০৩ সালে মালিবাগের একটি হোটেলে ডিবি পুলিশের দুই সদস্যকে হত্যা করে জিসান বাহিনী। তারপর দেশের বাইরে আত্মগোপনে যান জিসান। ক্লিন হার্ট অপারেশনসহ বিভিন্ন কারণে ওই সময় থেকেই একে-একে দেশ ছাড়েন ঢাকার অনেক শীর্ষ সন্ত্রাসী। ২০১২ সাল থেকেই আন্ডার ওয়ার্ল্ডের সন্ত্রাসীদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ২০১৩ সালে ২৯শে জুলাই রাতে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে হত্যা করা হয়। গুলশানের ১২৩ নম্বর সড়কের বিপনী বিতান শপার্স ওয়ার্ল্ডের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। যুবলীগের একটি পক্ষ এই হত্যাকাণ্ডে জড়িত ছিলো। এই হত্যাকাণ্ডের পর থমথমে ছিলো আন্ডাওয়ার্ল্ড। মিল্কি হত্যার পর আসামিরা ছিলো আত্মগোপনে। এরমধ্যেই আন্ডারওয়ার্ল্ডের পুরো নিয়ন্ত্রন চলে যায় যুবলীগের দক্ষিণের সভাপতি সম্রাটের নিয়ন্ত্রনে। শুরু থেকেই সম্রাটের পাশে ছিলেন অস্ত্রের রাজনীতিতে প্রভাবশালী যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূইঁয়া। শীর্ষ সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খালেদ মাহমুদ ভূইঁয়ার নাম শুনলেই কেঁপে উঠে খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিল এলাকার মানুষ।
দীর্ঘদিন থেকেই সম্রাট ও খালেদ মিলে পুরো ঢাকায় গড়ে তোলেন শক্তিশালী এক ক্যাডার বাহিনী। প্রতিটি ওয়ার্ডে ছিলো তাদের অনুসারীরা। তাদের চাঁদাবাজি, জবর-দখলে কেউ বাধা দিলেই জানানো হতো সম্রাটের দরবারে। কাকরাইলের ভূইঁয়া টাওয়ারে সম্রাটের অফিসেই সকল অপকর্মের পরিকল্পনা করা হতো। যারা বাধা হতো তাদের ডেকে আনা হতো সেখানেই। কোনো কোনো ক্ষেত্রে জোর করে তোলে আনা হতো। তারপর ক্যাডার বাহিনীর সদস্যরা নির্যাতন করতো নির্বিঘ্নে। নির্যাতনের ক্ষেত্রে ইলেকট্রিকের শকও দেয়া হতো। শীর্ষ সন্ত্রাসী জিসানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রিমান্ডে থাকা সম্রাটকে।
সরকারি বিভিন্ন কাজের টেন্ডার, ক্যাসিনো, অবৈধ মার্কেট ও চাঁদাবাজি থেকেই বেশি টাকা উপার্জন হতো সম্রাটের। এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে র্যাব। আন্ডার ওয়ার্ল্ডে সম্রাটের হয়ে প্রভাব বিস্তার করতেন খালেদ। ক্যাসিনো ব্যবসাও দেখাশোনা করতেন তিনি। খালেদের মাধ্যমে যোগাযোগ হয় জিসানের সঙ্গে। জিসানকে নিয়মিত মোটা অঙ্কের টাকা দিতেন সম্রাট। একাধিকবার সিঙ্গাপুরে শীর্ষ সন্ত্রাসী জিসানের সঙ্গে সম্রাট, খালেদের বৈঠক হয়।
সম্রাটের দেয়া তথ্যানুসারে, অবৈধভাবে উপার্জিত অর্থের ভাগ পেয়েছেন অনেকে। গত জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১১ জন সংসদ সদস্য সম্রাটের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়েছেন। ভোলার একজন এমপি নিয়মিত টাকার ভাগ নেন। নির্বাচনের প্রচারণা চালাতে সম্রাটের ক্যাডার বাহিনী নিয়ে এলাকায় গিয়েছিলেন তিনি। ক্যাডার বাহিনীর সদস্যদের নাম, ঠিকানা রয়েছে গোয়েন্দাদের কাছে। তবে জিজ্ঞাসাবাদে সম্রাট জানিয়েছেন, গ্রেপ্তারের বেশ আগে থেকেই খালেদের সঙ্গে দুরত্ব সৃষ্টি হয় তার। টাকার ভাগাভাগি নিয়ে এই দুরত্বের সূত্রপাত। একইভাবে দুরত্ব সৃষ্টি হয় জিসানের সঙ্গে। এজন্য আতঙ্কে ছিলেন। ধারণা ছিলো জিসানের নির্দেশে তাকে হত্যা করা হতে পারে। এজন্য দুবাই থেকে সন্ত্রাসী ও একে-২২ রাইফেলসহ বিদেশি আগ্নেয়াস্ত্র পাঠান জিসান। গত ২৬শে জুলাই খিলগাঁওয়ের সিপাহীবাগের বায়তুল হুদা মসজিদ সংলগ্ন ফাইভ স্টার নিবাসের সামনে থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ওই সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমান রিপন বলেছিলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার সন্ত্রাসী। তারা বিদেশে অবস্থান করা একজন শীর্ষ সন্ত্রাসীর হয়ে কাজ করে। এই ঘটনার পর থেকে সম্রাট নিজে সন্ত্রাসীদের বহর নিয়ে চলাফেরা করতেন। খালেদের সঙ্গে দুরত্ব সৃষ্টির পর থেকে বিশ্বস্ত হিসেবে যুবলীগ নেতা এনামুল হক আরমান ছিলেন তার সার্বক্ষণিক সঙ্গী। একইভাবে অবৈধভাবে উপার্জিত অর্থের হিসাব রাখতেন যুবলীগের ঢাকা দক্ষিণের দপ্তর সম্পাদক এমদাদুল হক। একই বিষয়ে সম্রাট ও আরমানকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। সম্রাটের এই ক্যাডার বাহিনী, অস্ত্র, অবৈধ অর্থ বিষয়ে তথ্য সংগ্রহ করছে র্যাব। সম্রাট প্রায়ই অসুস্থতার অজুহাতে প্রশ্ন এড়িয়ে যেতে চেষ্টা করছেন। সূত্রমতে, আলাদভাবে জিজ্ঞাসাবাদের পর দু’জনকে মুখোমুখি করা হবে।
উল্লেখ্য, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ১৫ই অক্টোবর ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। একইভাবে সম্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকেও পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। গত ১৮ই সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের প্রথম দিনই গ্রেপ্তার করা হয় সম্রাটের সহযোগী যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে। গত ৬ই অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র্যাব। ওই দিন দুপুরে তাকে নিয়ে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে কাকরাইল অফিসে তল্লাশি অভিযান করে র্যাব। এসময় পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল, ক্রেংক্রারুর চামড়া, এক হাজার ১৬০ পিস ইয়াবাসহ বিপুল মাদক জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় দুটি মামলা দায়ের করা হয়। সেইসঙ্গে বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে সম্রাটকে ছয় মাস ও গ্রেপ্তারের সময় মদ্যপ অবস্থায় থাকায় আরমানকে ছয় মাসের কারাদন্ড দেয় র্যাবের ভ্রাম্যমান আদালত।
যুবলীগের নেতৃত্ব নিয়ে নানা আলোচনা by কাজী সোহাগ

সংগঠন গোছানোর। আমূল পরিবর্তন ছাড়া যুবলীগের অতীত উজ্জল ভাবমূর্তি ফিরবে না বলে তাদের ধারণা। যুবলীগের চেয়ারম্যানসহ শীর্ষ কয়েক নেতার বিতর্কিত কর্মকান্ডে হতাশ ও আশাহত তৃণমুল যুবলীগের নেতা-কর্মীরা। তাই শীর্ষ নেতৃত্বেই আমূল পরিবর্তন চান তারা। ক্লিন ইমেজ আর যুবকদের হাতেই যুবলীগকে ছেড়ে দেয়া হবে বলে তাদের বিশ্বাস।
এজন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে চেয়ে আছেন তারা। নেতা-কর্মীরা জানিয়েছেন, যুবলীগের ভাবমূর্তি উদ্ধার করতে শেখ হাসিনাই যথেষ্ট। তিনি সঠিক নেতৃত্ব নির্বাচন করবেন বলে আমরা মনে করি। এদিকে রোববার বিকেলে কাউন্সিলের দিক-নির্দেশনা নিতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে প্রেসিডিয়ামের সদস্যরা। বৈঠকে যাবেন না সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। কাউন্সিলের আগে বৈঠকটিকে বিশেষ গুরুত্বপুর্ন বলে মনে করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। বৈঠক থেকে নেতৃত্ব নিয়ে একটা বার্তা পাবেন বলে তাদের ধারণা। ক্লিন ইমেজের পাশাপাশি মূল নেতৃত্ব যুবকদের হাতে দেয়ার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। প্রতিষ্ঠাকালীন সময়ে ৪০ বছর বয়সীরা যুবলীগের নেতৃত্ব দিতে পারবেন এমন বিধান ছিল গঠনতন্ত্রে। কিন্তু ১৯৭৮ সালের দ্বিতীয় কংগ্রেসের পর এই বিধানটি বিলুপ্ত করা হয়। ৬ষ্ঠ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ৬৪ বছর বয়সী ওমর ফারুক চৌধুরী, বর্তমানে তার বয়স ৭১। এছাড়াও সংগঠনটির সিনিয়র নেতাদের বেশীর ভাগেরই বয়স ৬০ পার হয়েছে। এই অবস্থান যুবনেতাদের বয়স কত হবে তা নিয়ে আলোচনা চলছে।
এদিকে যুবলীগের পদ প্রত্যাশীরা এরইমধ্যে নীরবে তাদের তৎপরতা শুরু করেছেন। দিনের বেলায় আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের অফিস থেকে তারা ছুটছেন ধানমন্ডির কার্যালয়ে। আর রাতে ছুটছেন নেতাদের বাসায় বাসায়। দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে নিজেদের নামটা পৌঁছে দেয়া তাদের লক্ষ্য। আবার অনেকে চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সামনের সারিতে থাকার। আবার কোন কোন নেতা এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দৌঁড়ঝাপ শুরু করেছেন। পাঁচ তারকা হোটেলসহ রাজধানীর বিভিন্ন অভিজাত ক্লাবে শুভাকাঙ্খীদের নিয়ে পার্টি দিচ্ছেন। যুবলীগের কমিটি নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে অনেকটা মিশ্র অভিপ্রায়ের কথা জানা গেছে। যুবলীগের সাবেক নেতাদের চাওয়া- তরুণ, যুববান্ধব ও সৎ নেতৃত্ব। আর বর্তমানরা চান, ছাত্র ও যুবরাজনীতির অভিজ্ঞতাসমৃদ্ধ কর্মিবান্ধব, গতিশীল ও সহজপ্রাপ্য কাউকে। দলের বেশিরভাগ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বরাবরের চেয়ে এবার সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হবে। তারা বলছেন, এবার সরাসরি নেতৃত্ব নির্বাচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তিনি নিজেই বিভিন্ন মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। এবার সংগঠনে স্থান পাবেন পরিচ্ছন্ন ইমেজ, দক্ষ সংগঠক, ত্যাগী নেতারা। এ ছাড়া ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড আছে এরকম দেখে নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই খোঁজ-খবর নেয়া শুরু করেছে। যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে অনেকেই আলোচনায় আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য শেখ ফজলে নুর তাপস, শেখ মারুফ, বতর্মান কমিটির ১ নং সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন ও শেখ ফজলে ফাহিম, যিনি এফবিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও আছেন শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসেন, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
এদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন, মহিউদ্দিন আহমেদ মহি, মাহবুবুর রহমান হিরন, সুব্রত পাল, আবুল বাশার, ফারুক হাসান তুহিন, মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলনের জন্য মুখিয়ে থাকেন সহস্রাধিক সাবেক ছাত্রনেতা। সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে এবার আলোচনায় আছেন- ইসাহাক আলী খান পান্না, বাহাদুর বেপারি, লিয়াকত শিকদার, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। আওয়ামী লীগের এ সহযোগী সংগঠনের নেতা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, এখানে কেউ প্রার্থী হন না। অনেকে আলোচনায় থাকার চেষ্টা করেন বা নেতাদের কাছে নিজেকে তুলে ধরেন। আর প্রতিষ্ঠার পর থেকে যুবলীগের কংগ্রেসে কখনো ভোট হয়নি। স্বভাবত, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন নেতাদের নাম ঘোষণা করেন। দলীয় সূত্র বলছে, ইতিমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নেতৃত্ব খুঁজছেন। অনেক নেতার প্রোফাইল তার হাতে।
তিনি বিভিন্ন সংস্থার মাধ্যমে তথ্য অনুসন্ধান করছেন। এর মধ্য থেকে বাছাই করে স্বচ্ছ ইমেজের ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন দুইজনকে এ বৃহৎ সংগঠনের দায়িত্ব দেয়া হবে। যুবলীগের একাধিক সূত্র জানিয়েছে, ইতিপূর্বে প্রতিটি কংগ্রেসেই যুবলীগের ভেতর থেকেই সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে এবার ব্যতিক্রম হতে পারে বলে আভাস পাওয়া গেছে। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলছেন, যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যদের বেশির ভাগই ষাটোর্ধ্ব। যুবলীগের মোট প্রেসিডিয়ামের পদ ২৭।
পদাধিকারবলে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মোট ২৯ জন। এর মধ্যে একজন মারা গেছেন। ২৮ জন প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে মাত্র পাঁচজনের বয়স ৬০ বছরের নিচে। বাকি ২৩ জনের বয়সই ষাটের বেশি। পাঁচজন যুগ্ম সম্পাদকের প্রত্যেকের বয়সই ৫৫ বছরের অধিক। নয় সাংগঠনিক সম্পাদকের মধ্যে শুধু একজনের বয়স ৫০-এর কম। বাকি আটজনের বয়সই পঞ্চাশোর্ধ্ব। সম্পাদকমন্ডলীর ৬০ জনের মধ্যে ৪৫ জনই পঞ্চাশোর্ধ্ব। সহসম্পাদক ২০ জনের মধ্যে ১৫ জনেরই বয়স ৫০-এর বেশি। সদস্য ২৬ জনের মধ্যে ১৫ জন ৫০ পার করেছেন। তবে এবার বয়সের এই বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই তৃনমূল যুবলীগের নেতা-কর্মীরা মনে করছেন, অপেক্ষাকৃত যুবকদের হাতেই এবার দেয়া হবে নেতৃত্বের ভার।
Friday, October 18, 2019
সিঙ্গাপুরের ক্যাসিনোতে অন্য এক সম্রাট: একমাত্র বাংলাদেশি পাইজা চেয়ারম্যান by মিজানুর রহমান

তবে একজন পাইজা মেম্বার নারী বা পুরুষ দু’জন সহযোগীকে স্পন্সর করতে পারেন।
ওই অঙ্গনে চীনা বংশোদ্ভূত এক পাইজা প্লাটিনাম মেম্বারের সহযোগী হিসেবে যাতায়াতকারী সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশের যশোর অঞ্চলের এক বাসিন্দা মানবজমিনকে বলেন, যেকোনো ক্যাসিনোর জন্য পাইজা মেম্বার হীরার টুকরার মতো, মূল্যবান। মিলিয়ন ডলার খেলে ধাপে ধাপে এটি অর্জন করতে হয়। পাইজা মেম্বারদের আবার অনেকগুলো স্তর আছে। পয়েন্ট রেট সুযোগ-সুবিধায় ফারাক অনেক। এটি অর্জনে একেক দেশে একেক নিয়ম। দুনিয়াসেরা লাসভেগাস বা মিশিগানের এমজিএম ক্যাসিনো কিংবা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মেকাও সর্বত্রই সমাদৃত পাইজা মেম্বাররা। তবে তাদের সুবিধাদি ভিন্ন। দেশভেদে তারতম্য হয়।
ক্যাসিনো-জুয়াড়ি ইসমাঈল হোসেন সম্রাট সত্যিই এক বিস্ময়। তিনিই একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী যিনি পাইজা প্রিমিয়াম, পাইজা প্লাটিনাম এই দুই ধাপ উতরিয়েছেন। এরপর অর্জন করেছেন পাইজা চেয়ারম্যানের খেতাব। সিঙ্গাপুরে পৌঁছেই টের পাই, সম্রাটকে চেনেন না এমন প্রবাসী বাংলাদেশি কম। জুয়া যেহেতু বৈধ, তাই এ নিয়ে জুয়াড়িদের সঙ্গে কথাবার্তা চালাতে বেগ পেতে হলো না। সম্রাটের নাইট লাইফের নানান চাঞ্চল্যকর কাহিনী সিঙ্গাপুরের বসবাসরত বাংলাদেশি জুয়াড়িদের মুখে মুখে। তিনি হয়ে উঠেছিলেন এক মুকুটহীন সম্রাট। পাইজা চেয়ারম্যান হিসেবে তার আগমন হতো বাদশাহী স্টাইলে। আগেই চুঙ্গি এয়ারপোর্টে অপেক্ষমাণ থাকতো মেরিনা বে সুপরিচিত ব্ল্যাক লিমুজিন হাই সুপার কার। সম্রাট নামতেন সম্রাটের মতোই। ইমিগ্রেশনের বাইরে থাকতো প্রটোকল। ক্যাসিনো কাম লাক্সারি হোটেল মেরিনা বে সেন্ডস-এর একজন ম্যানেজার ফুলেল শুভেচ্ছায় তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাতেন এবং এস্কট করে নিয়ে যেতেন। সম্রাটের ঘনিষ্ঠরাও ওই এস্কট বা প্রটোকলের বেষ্টনীতে ঢুকতে পারতেন না। সিঙ্গাপুরের আইনে বরাবরই বড় বিনিয়োগকারীদের উৎসাহিত করার অপশন এবং প্রমোশন রয়েছে।
কত ডলার নিয়ে ঢুকছেন? এমন প্রশ্নে ইমিগ্রেশনে জেরবার হন অনেকে। বিশেষ করে বাঙালিরা। কিন্তু ‘সম্রাট বাঙালি’ সম্পূর্ণ ব্যতিক্রম, অন্য রকম উচ্চতায়। বলাবলি আছে জুয়াড়ি হিসেবে সম্রাটের ট্র্যাক রেকর্ডে ক্রম উন্নতির দ্বিতীয় ধাপেই ঢাকায় সরজমিন লোক পাঠিয়ে আমেরিকান কোম্পানি মেরিন বে সেন্ডস ক্যাসিনো তার অর্থকড়ি এবং পারিবারিক বন্ধনের তথ্য নিয়েছে। ইতিবাচক রিপোর্টই এসেছিল। ক্যাসিনো গেমলারদের ‘গোম্বল রেসপনসিবিলিটি’র অংশ হিসেবে প্রত্যেক বড় জুয়াড়ির পারিবারিক বন্ধনের তথ্য সংগ্রহে সিঙ্গাপুরের আইনে বাধ্যবাধকতা রয়েছে। স্থানীয় পুলিশ এবং ক্যাসিনো প্রশাসনের লোকজনের ব্রিফ তাই বলছে। ক্যাসিনোর কঠোর নীতি-বিধান মানলে সম্রাটের সংসারে এমন হাল হতো না- ছবি দেখে এমনটাই বললেন চীনা বংশোদ্ভূত এক জুয়াড়ি। তার মতে, সম্রাটের বিপদ কাটেনি। তার দ্বিতীয় স্ত্রীর স্টেটম্যান্ট আমলে নিলে অন্তত এক বছরের জন্য সিঙ্গাপুরের ক্যাসিনোতে নিষিদ্ধ হবেন তিনি। শুধু তাই নয়, সিঙ্গাপুরের ন্যাশনাল কাউন্সিল অব প্রবলেম গাম্বলিং (এনসিপিজি)-এর কাউন্সেলিংয়ের মুখোমুখি হতে হবে তাকে। এমনটাই বলছেন ক্যাসিনো আইন বিশারদরা।
বিমানবন্দরে সম্রাট যে প্রটোকল পেতেন এটা পাইজা প্লাটিনাম থেকে শুরু করে ডায়মন্ড এবং সর্বোচ্চ চেয়ারম্যান পর্যন্ত ইন্টারন্যাশনাল জুয়াড়িরা পেয়ে থাকেন। তাদের ৩টি বিশেষ প্রাপ্যতার প্রধান প্রাপ্য এটি। সম্রাট তা পেতেন। এটা বড় কিছু নয়। একজন পাইজা চেয়ারম্যানের জন্য এটা ডাল-ভাতই বলা যায়। তবে বাড়তি বিষয় ছিল তার জন্য আগে থেকেই মেরিনা বে সেন্ডস-এর লাক্সারি স্যুট বুকিং। মেম্বার বা চেয়ারম্যানশিপ কার্ডের সঙ্গে হোটেল স্যুটের বিলের সম্পৃক্ততা রয়েছে কয়েক হাজার ডলার। খেলায় জয়ী হলে পয়েন্ট দিয়ে বিল পরিশোধের সুযোগ থাকে। অন্যথায় ক্রেডিট কার্ড বা নগদে পরিশোধ করতে হয়। স্যুট বরাবরই এনজয় করতেন সম্রাট। তিনি বাইরে থেকেছেন এমন আলামত পাওয়া যায়নি। ওই স্যুটে সম্রাটের মতো বড় জুয়াড়িদের সুযোগ-সুবিধা অনেক। হোটেল কর্তৃপক্ষের ঘোষণা মতে, এটাই ভিআইপি গেস্টরা বেশি এনজয় করেন। স্যুটে থাকা গেস্টদের বড় সুবিধা হচ্ছে আরলি চেক ইন অ্যান্ড লেট চেক আউট। সম্রাটের খেলার এক চাইনিজ পার্টনার বলছিলেন- সম্রাট আসতেন দেরিতে। ওই রুমে এসে নাস্তা করতেন। পাইজা রুমের সান্ধ্যকালীন স্পেশাল এক্সক্লুসিভ অফার স্পাগু ডিশ তার পছন্দের ছিল।
‘ক্যাসিনো সম্রাট’ ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেশা ও ‘পেশা’ ছিল জুয়া খেলা। তিনি একজন পেশাদার জুয়াড়ি। আলোচিত এই সম্রাট টাকার বস্তা নিয়ে জুয়া খেলতে সিঙ্গাপুরে যেতেন- ঢাকায় এমনটা বলাবলি আছে তার আত্মগোপন এবং আটকের পর থেকেই। মাসে অন্তত ১০ দিন তিনি সিঙ্গাপুরে জুয়া খেলেন- এমন কথাও চালু আছে ঢাকায়। কিন্তু না, সিঙ্গাপুরের ব্যাংকার-প্রফেশনাল থেকে শুরু করে সাধারণ বাংলাদেশি ওয়ার্কার, যারা দিন দুনিয়ার খবর রাখেন তারা এ বক্তব্যের সঙ্গে দৃঢ়তার সঙ্গে ভিন্নমত পোষণ করেন। তাদের মতে, সম্রাট তো নয়ই, খুচরা জুয়াড়িদেরও ঢাকা থেকে টাকা বা ডলার এনে সিঙ্গাপুরে খেলতে হয় না। এখানে কাঁড়ি কাঁড়ি ডলার নিয়ে বসে আছেন দেশি-বিদেশি হুন্ডি ব্যবসায়ীরা। তারা শুধু আশীর্বাদ আর নিরাপদ লেনদেনের নিশ্চয়তার কাঙ্গাল। অন্য কিছু নয়।
উল্লেখ্য, সিঙ্গাপুরের সবচেয়ে বড় জুয়ার আস্তানা মেরিনা বে সেন্ডস ক্যাসিনোতে পূর্ব-পশ্চিম, কাছের-দূরের বিভিন্ন দেশ থেকে জুয়াড়িরা আসেন। তাদের কাণ্ডকারখানা সরজমিন দেখেছেন এই প্রতিবেদক। তাদের সঙ্গে তার কেটেছে দুটি নির্ঘুম রাত। বাংলাদেশি জোয়ান-বুড়ো নানা বয়সী অনেকের সঙ্গে দেখা হয়েছে। পেশাগত প্রয়োজনে ওই ক্যাসিনোর প্রাথমিক (প্রিমিয়াম) সদস্যপদ পূরণ করা এবং তার সুবাদে সহযোগী হিসেবে এক গোল্ডকার্ডধারীর সঙ্গে দ্বিতীয়তলার এক্সক্লুসিভ রুমে খেলা দেখা, কমপ্লিমেন্টারি খাওয়া, আড্ডায় পরিচিত অনেকের নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জুয়াড়ি কেবল সম্রাট বা তার নিয়মিত সঙ্গী যুবলীগ দক্ষিণের নেতা আরমানুল হক আরমান, মোমিনুল হক সাঈদ ওরফে সাঈদ কমিশনার, বাবুল আর নাম জানা এই ক’জন নয়। সিঙ্গাপুরের ক্যাসিনোতে পা পড়েছে এমন হাই ক্লাস বাংলাদেশির সংখ্যা নিতান্তই কম নয়। তালিকা অনেক দীর্ঘ। শখের বশে হলেও অনেকে এখানে খেলেছেন, খেলছেন। জুনিয়র সাবেক ও বর্তমান মন্ত্রী, এমপি, আমলাদের নিয়মিত দেখা মিলে সেখানে। নারী জুয়াড়ি এবং মিডিয়া মুঘলরাও যান, তবে অনিয়মিত।
সম্রাটের মুখে কুশীলবদের নাম by রুদ্র মিজান

গতকাল ডিবির হেফাজতে থাকা সম্রাট ও আরমানকে র্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। ক্যাসিনো কারবারীদের জিজ্ঞাসাবাদ করতে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে আবেদন করে র্যাব। র?্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান মানবজমিনকে জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমানকে র্যাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা দুটি তদন্ত করবে র্যাব। বুধবার রাতে র্যাবকে মামলা দুটি তদন্তের নির্দেশ দেয়া হয়। সূত্রমতে, শুরু থেকেই সম্রাট ও আরমানের রিমান্ডের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। রিমান্ডের প্রথম দিনই ডিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম সম্রাট ও আরমানকে জিজ্ঞাসাবাদ করেছে। শিগগিরই তাদের জয়েন্ট ইন্টারগেশন সেলে মুুখোমুখি (জেআইসি) নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি ছিলো ডিবি পুলিশের। এরমধ্যেই মামলা হস্তান্তর করা হয়েছে র্যাবে। তবে ডিবি পুলিশ ও র্যাবের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন সম্রাট। সূত্রে জানা গেছে, সম্রাট আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ স্থানীয় একডজনেরও বেশি নেতার নাম প্রকাশ করেছেন। যারা নিয়মিত তার কাছ থেকে টাকার ভাগ নিয়েছেন। সম্রাটের কাছ থেকে সুবিধা নিয়েছেন এরকম কয়েক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। জিজ্ঞাসাবাদে সম্রাট বলেছেন, ক্যাসিনোর টাকার ভাগতো অনেকেই পেয়েছেন।
এ জন্য শুধু আমাকে দায়ী করা হচ্ছে কেন? কাকরাইল, ফকিরাপুল, কমলাপুর, মতিঝিল এলাকায় ভবন নির্মাণ করতে গেলেই চাঁদা দিতো হতো সম্রাটকে। চাঁদার জন্য হুমকি-ধমকি দিতো তার লোকজন। একইভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি মার্কেট থেকে আসতো কোটি কোটি টাকা। সিটি করপোরেশনের মার্কেটগুলোতে অবৈধভাবে দোকান তৈরি করে বিপুল অর্থের বিনিময়ে হস্তান্তর করতো সম্রাটের অনুসারীরা। গোয়েন্দা তথ্যানুসারে গুলিস্তানের বঙ্গবাজারের সিটি প্লাজা, জাকের মার্কেট, নগর প্লাজা, মহানগর কমপ্লেক্স, আদর্শ মার্কেট, সুন্দরবন স্কয়ারসহ বিভিন্ন মার্কেট থেকে এসব টাকা আসতো সম্রাটের কাছে। সিটি প্লাজা, জাকের মার্কেট ও নগরপ্লাজায় সহস্রাধিক অবৈধ দোকান তৈরি করে প্রতি দোকান থেকে ১৫ থেকে ৩০ লাখ টাকা নিয়েছে এই চক্র। টাকা না পেলে দোকানে তালা দিয়ে দিতো চক্রের সদস্যরা। এমনকি সিটি করপোরেশন থেকে বৈধ কাগজ করে দেয়ার নামে দ্বিতীয় দফা গত ফেব্রুয়ারতিে আরও ১০ থেকে ১৫ লাখ করে টাকা নেয়। সবই হতো সম্রাটের প্রশ্রয়ে। সম্রাটকে গ্রেপ্তারের পরপর এসব মার্কেট চক্রের হোতা দেলোয়ার হোসেন দিলুসহ অনেকেই আত্মগোপনে চলে গেছেন। এসব মার্কেট থেকে কত টাকা আসতো, এই চক্রে কারা জড়িত? কোন কোন ভবন নির্মাণে চাঁদাবাজি করেছেন? এসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সম্রাটকে। জানা গেছে, বিভিন্ন অবৈধ খাত থেকে উপার্জিত টাকার ভাগ যারা নিতেন তাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ কয়েক নেতার নাম প্রকাশ করেছেন সম্রাট।
ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওছার, যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী শাওন এমপিসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতার বিষয়ে তদন্ত শুরু করেছে। সম্রাটের কাছ থেকে টাকার ভাগ নিয়েছেন এমন তালিকায় রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা ছাড়াও সরকারি কর্মকর্তা ও সমাজিক বিভিন্ন সংগঠনের নেতাও রয়েছেন। জিজ্ঞাসাবাদে সম্রাট জানিয়েছেন, উপাজির্ত অর্থ দিয়ে দলের বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতেন তিনি। এমনকি দলের কর্মীদের সহযোগিতা করতেন। নিজের ব্যক্তিগত কাজে তেমন টাকা ব্যয় করেননি বলে জানান তিনি। ঘনঘন বিদেশে গিয়ে মূলত জুয়া খেলতেন।
মালয়েশিয়া ও সিঙ্গাপুরে তার বাড়ি রয়েছে। অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে কোথায় কোন ব্যাংকে তার টাকা রয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে বারবার জানতে চাইলেও কৌশলে তা এড়িয়ে যান সম্রাট। কখনও কখনও রহস্যময় নিরবতা পালন করেছেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থবোধ করছেন বলে জানান। এসময় সচেতনতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ১৫ই অক্টোবর ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। একইভাবে সম্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকেও পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। গত ১৮ই সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের প্রথম দিনই গ্রেপ্তার করা হয় সম্রাটের সহযোগী যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে। তারপর থেকেই আতঙ্কে ছিলেন সম্রাট। গ্রেপ্তার এড়াতে কর্মি বেষ্টিত অবস্থায় কয়েক দিন নিজের কাকরাইলের অফিসে থাকলেও পরে আত্মগোপনে চলে যান। গত ৬ই অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র্যাব।
Wednesday, October 16, 2019
৪৩ জনের তালিকা শ’ শ’ কোটি টাকা পাচারের তথ্য by মারুফ কিবরিয়া

ক্যাসিনো বন্ধে অভিযান শুরু হওয়ার পর নাম আসতে থাকে যুবলীগসহ সরকারদলীয় অনেক নেতার। গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ বেশ কয়েকজনকে। অভিযানকালে ক্যাসিনোয় জড়িতদের বাসায় পাওয়া যায় বড় অংকের টাকাও।
এ ছাড়াও তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও সম্পদ থাকার তথ্যও উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে।
প্রাথমিক তথ্যের সূত্র ধরে গত ৩০শে সেপ্টেম্বর থেকে ক্যাসিনো হোতাদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। যুবলীগ সভাপতি (বহিষ্কৃত) সম্রাট ছাড়াও মোট ৪২ জনের নাম সংস্থাটির অনুসন্ধান টেবিলে রয়েছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম চলছে। গতকাল দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত জানান, ক্যাসিনোর মাধ্যমে যারা অবৈধ সম্পদের মালিক হয়েছেন এখন পর্যন্ত ৪৩ জনের নাম পাওয়া গেছে। তাদের সম্পদের বিবরণী নেয়া হচ্ছে। তিনি আরো জানান, সম্পদের আয়ের উৎস যদি সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা এবং মানি লন্ডারিংয়ের মামলা হতে পারে। দুদকের অনুসন্ধানে জানা যায়, মালয়েশিয়ার আমপাং তেয়ারাকুন্ডে ইসমাইল চৌধুরী সম্রাটের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া কয়েকটি ব্যাংকে সম্রাট যে লেনদেন করেছেন সে তথ্যও পেয়েছে সংস্থাটি। দুদকের অনুসন্ধানের সময় পুলিশের ইমিগ্রেশন বিভাগ, বিএফআইইউ, পাসপোর্ট ও ভিসা অফিস, সেকেন্ড হোমের এজেন্ট, মালয়েশিয়ান হাইকমিশন অনুমোদিত বিভিন্ন ভিসা এজেন্ট থেকে পাওয়া তথ্য, পাসপোর্টের কপি, সেকেন্ড হোম প্রকল্পে অনুমোদনপ্রাপ্তদের অনুমোদনপত্রের কপি ও ব্যাংক হিসাব বিবরণী যাচাই-বাছাইয়ে সম্রাটের মালয়েশিয়ায় অর্থ পাচার ও ফ্ল্যাট থাকার তথ্য বেরিয়ে এসেছে। এর আগে ১৮ই সেপ্টেম্বর রাজধানীর গুলশানের একটি ভবন থেকে নগদ অর্থ, অস্ত্রসহ গ্রেপ্তার হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। গ্রেপ্তারের পরপরই বেরিয়ে আসে তাদের যত অবৈধ সম্পদের তথ্য।
সূত্র জানায়, ক্যাসিনো থেকে আয় করা যত অর্থ তার বেশিরভাগই যুবলীগ সাংগঠনিক সম্পাদক খালেদ পাচার করতেন বিদেশে। গত ১০ বছরে অঢেল সম্পদের মালিক হন তিনি। এছাড়া পিডব্লিউডি, রাজউক, খামারবাড়ি, বিদ্যুৎ ও রেলভবনে টেন্ডারবাজির মাধ্যমে অন্তত দেড় হাজার কোটি টাকা আয় করেছেন খালেদ। এসব টাকারও একটি বড় অংশ তিনি বিদেশে পাচার করেন। খালেদ মূলতঃ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বড় অংকের অর্থ নিয়ে যান। ব্যাংককে খালেদ একটি দুই তারকা মানের হোটেল কেনেন। এছাড়া থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় ৫টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। মালয়েশিয়াতেও ১১ কোটি টাকায় ফ্ল্যাট কিনে সেকেন্ড হোম করেছেন খালেদ। গত ২০শে সেপ্টেম্বর রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার হন যুবলীগের আরেক নেতা জি কে শামীম। এদিন তার কার্যালয় থেকে নগদ টাকাসহ ১৬৫ কোটি টাকা মূল্যের এফডিআর নথি উদ্ধার করে র্যাব। সে সঙ্গে অস্ত্রও পাওয়া যায় সেখানে। গ্রেপ্তারের পর এই প্রভাবশালী নেতারও সম্পদের নানা তথ্য বেরিয়ে আসে। সূত্র জানায়, টেন্ডারবাজির মাধ্যমে জি কে শামীম বিপুল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকার নিকেতন ও বাসাবো এলাকায় ৫টি করে ১০টি বহুতল বাড়ি, বাসাবোতে ১ বিঘার একটি বাণিজ্যিক প্লট, পর্যটন শহর বান্দরবানে একটি ৩ তারকা মানের রিসোর্ট রয়েছে তার। এছাড়া বিদেশেও পাচার করেছেন বিপুল পরিমাণ অর্থ।
এদিকে, ক্যাসিনোর মাধ্যমে বিপুল পরিমান অবৈধ সম্পদের মালিকদের অর্থ পাচার করার গোয়েন্দা তথ্যও এখন দুদকের হাতে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পক্ষ থেকে ক্যাসিনো হোতাদের অর্থ পাচার ও মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধের তথ্য-উপাত্ত দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়। গত সপ্তাহেই চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও বিএফআইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসানের মধ্যকার এক বৈঠকে অর্থ পাচারসহ অবৈধ ব্যাংকিং নিয়ে আলোচনা হয় । বিএফআইইউ প্রধান চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে মানলিন্ডারিং সংক্রান্ত গোয়েন্দা তথ্য দুদক চেয়ারম্যানের কাছে সরবরাহ করেন। এছাড়া ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানিলন্ডারিংয়ের আর্থিক গোয়েন্দা তথ্যও অবহিত করেছেন বলে জানিয়েছে দুদকের একটি সূত্র।
অর্থ পাচারের মাধ্যমে সেকেন্ড হোম প্রকল্পে বিনিয়োগের একটি অভিযোগ ২০১৫ সাল থেকে অনুসন্ধান শুরু করে দুদক। প্রথম পর্যায়ে স্বল্প কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান হলেও পরে এ অভিযোগের সঙ্গে অনেকের নাম পাওয়া যায়। ২০১৭ সালের মাঝামাঝিতে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও বিএফআইইউ থেকে ১০ হাজার ৯১৭ জনের তালিকা পাওয়া যায়। এর মধ্যে এসবির তালিকায় ১০ হাজার ৯০৪ জন ও কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় ১৩ জনের নাম ছিল। দুদককে দেয়া এসবির নথিতে বলা হয়, বিভিন্ন সময়ে ওই ১০ হাজার ৯০৪ জন মালয়েশিয়ায় যাতায়াত করেছেন। তাদের গতিবিধি সন্দেহজনক। অর্থ পাচারের তথ্য-প্রমাণসহ ১৩ জনের তালিকা দিয়েছিল বিএফআইইউ। তিন বছরের বেশি সময়ে দুদকের একাধিক টিম অনুসন্ধান করে অভিযুক্তদের বিরুদ্ধে নানা তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। সর্বশেষ, পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বাধীন টিম অনুসন্ধান করে ১০ হাজার ৯১৭ জনের তালিকা থেকে ২৩ জনকে চিহ্নিত করে। ওই ২৩ জনের মধ্যে ১২ জনের নাম চিহ্নিত করা হয়েছে এসবির নথিপত্র যাচাই করে। বিফআইইউর নথি যাচাই করে চিহ্নিত করা হয় ১১ জনের নাম। ওই ২৩ জনের তালিকায়ও সম্রাটের নাম ছিল। অনুসন্ধান দল তাদের প্রতিবেদনে সম্রাটসহ ওই ২৩ জনের অবৈধ সম্পদের বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দিয়েছিল।
গত ১৮ই সেপ্টেম্বর র্যাবের অভিযানে একের পর এক প্রভাবশালী নেতাদের ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠে। সেই ধারাবাহিকতায় দুদকের পক্ষ থেকেও সেসব প্রভাবশালীদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করা হয়। ৩০শে সেপ্টেম্বর দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ বিষয়ে কার্যক্রম শুরু করেন। খালেদ-সম্রাট-শামীম ছাড়াও ক্যাসিনো কাণ্ডে যাদের নাম ফলাও করে প্রকাশ্যে এসেছে তারা হলেন- কৃষক লীগ নেতা শফিকুল আলম, মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু, রুপম ভুঁইয়া, অনলাইন ক্যাসিনো এর মূল হোতা সেলিম প্রধান এবং কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান।
গ্রেপ্তারের সময় কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজ কলাবাগান স্পোর্টিং ক্লাবের আড়ালে ক্যাসিনো চালাতেন বলে অভিযোগ রয়েছে। ক্যাসিনোর মাধ্যমে শ শ কোটি টাকার মালিকও হয়েছেন তিনি। এর বড় একটা অংশ দেশের বাইরে পাচার করতেন শফিকুল আলম ফিরোজ। মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকেও ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। র্যাবের অভিযান ও জিজ্ঞাসাবাদ শেষে প্রাথমিক তদন্তের ভিত্তিতে র্যাব জানায় ক্যাসিনো ব্যবসা থেকেই লোকমান বিপুল পরিমাণ অর্থের অধিকারী হয়েছেন। শুধু তাই নয়, ক্যাসিনো থেকে অর্জিত ৪১ কোটি টাকা তিনি অস্ট্রেলিয়ায় পাচারও করেছেন।
এদিকে গত ২৩শে সেপ্টেম্বর অভিযানের সময় র্যাব গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপম ভুঁইয়া এবং তাদের সহযোগীদের বাসার পাঁচটি ভল্ট ভেঙে নগদ পাঁচ কোটি চার লাখ ৯০ হাজার টাকা, ৭২০ ভরি স্বর্ণালঙ্কার, বিভিন্ন ধরনের ছয়টি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। পরে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় তাদের ১৫টি বাড়ির সন্ধান মিলেছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। জানা যায়, ক্যাসিনোর মাধ্যমে আয় করা টাকা বিদেশে পাচার করেছেন এই দুই ভাই। অনলাইন ক্যাসিনোর মাধ্যমে বিপুল পরিমান অর্থ বিদেশে পাচারের অভিযোগেই মূলত সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছেন। র্যাব জানায়, দেশে বিদেশে শ্রীলঙ্কার একটি ব্যাংকসহ মোট তিনটি ব্যাংকে বাংলাদেশের অনলাইন ক্যাসিনোর লেনদেন করে সেলিম। ব্যাংক তিনটি হলো, বিদেশী ব্যাংক কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং দেশের বেসরকারী বাণিজ্যিক ব্যাংক দ্য সিটি ব্যাংক ও যমুনা ব্যাংক। অনলাইন গেটওয়ে দিয়ে এই তিন ব্যাংকে টাকা আসতো। লেনদেন করত সেলিম প্রধানের সহকারী আক্তারুজ্জামান। সেলিম প্রধানের সঙ্গে সমান অংশীদারিত্বে উত্তর কোরিয়ার নাগরিক মিস্টার তু অনলাইন ক্যাসিনোর ব্যবসা করত। এই অর্থ হুন্ডির মাধ্যমে পাচার হতো অথবা কোরিয়ান নাগরিক নিজে এসেও টাকা নিতেন।
সবশেষ, ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হন কাউন্সিলর হাবিবুর রহমান মিজান। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ আয়ের অর্থেই টেক্সাসের বাড়ি কিনেছেন বলে স্বীকার করেছেন তিনি। ঢাকার মোহাম্মদপুর এলাকায় পাঁচ ও ছয়তলার দুটি বাড়ি এবং একটি ফ্ল্যাটও রয়েছে। এছাড়া দেশে-বিদেশে নিজের ও আত্মীয়স্বজনের নামে বিপুল পরিমাণ সম্পদ করেছেন। গত শুক্রবার মিজানকে গ্রেপ্তারের পর তার ঢাকার বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র এবং ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক। এছাড়া বিদেশে অর্থ পাচারের অনেক তথ্য পাওয়া গেছে মিজানের বিরুদ্ধে।
১০ দিনের রিমান্ডে ক্যাসিনো সম্রাট

কড়া নিরাপত্তায় একটি প্রিজন ভ্যানে করে ইসমাইল চৌধুরী সম্রাটকে আনা হয় ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গনে। কোর্টের সামনে মোতায়েন ছিল বিপুল পরিমান পুলিশ। দুপুর ১২ টা ৩৭ মিনিটে গারদ খানা থেকে সম্রাটকে আদালতে হাজির করার জন্য বের করা হয়। এসময় পুলিশ ও ডিবির শতাধিক কর্মকর্তা নিরাপত্তা বেষ্টনি দিয়ে সিএমএম ভবনে নেয়ার চেষ্টা করেন। তখন সম্রাটের অনুসারীরা স্লোগান দিতে থাকেন। সম্রাটকে একটু দেখার জন্য উৎসুক জনতাও ভিড় করেন। সবার ভিড় ঠেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যান সিএমএম ভবনের ২৭ নম্বর কোর্টে। এই কোর্টে বিচারকের আসনে ছিলেন মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। দুপুর ১২ টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়। অস্ত্র ও মাদক মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাজ্জাদুল হক শিহাব, তাপস পাল ও আজাদ রহমান। আর সম্রাটের পক্ষে শুনানি করেন আফরোজা শাহনাজ পারভীন হীরা, গাজী জিল্লুর রহমান, মো. খায়রুল ইসলাম, আকতার হোসেন ও সাইদুর রহমান। কাঠগড়ার ভেতরে সম্রাটের গাঁ থেকে ঘাম ঝরতে দেখা যায়। তার মুখ ছিল মলিন। মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শুরু করার অনুমতি দিলে সম্রাটের এক আইনজীবি আদালতের উদ্দেশ্য বলেন, হুজুর আপনার কাস্টডিতে দাড়িয়ে আছেন সম্রাট। তিনি খুব অসুস্থ তাই শারীরিক অবস্থা বিবেচনা করে তার হ্যান্ডকাপটি খুলে দেবার অনুমতি দিন। তখন হাকিম বিষয়টি পরে দেখা যাবে বলে শুনানি শুরু করতে বলেন।
রমনা থানার দায়ের করা অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের শুনানিতে আব্দুল্লাহ আবু আদালতকে বলেন, ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সম্রাট জানান মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্রসহ কাকরাইল অফিসে তার সহযোগিরা অবস্থান করছেন। পরে উর্ধ্বতনদের অবহিত করে নির্বাহি ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে সম্রাটকে নিয়ে তার কাকরাইল অফিসে অভিযান চালানো হয়। পরে সম্রাটের বেডরুমের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই পিস্তলটির কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। তাই ধারনা করা হচ্ছে তার কাছে আরও অস্ত্র থাকতে পারে। তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসময় তিনি ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মাদক মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সম্রাটের অফিস থেকে ১৯ বোতল বিদেশি মদ ও ১১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাই তার কাছে আর কোনো মাদক আছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
এসব মামলার শুনানিতে সম্রাটের পক্ষের আইনজীবী বলেন, সম্রাট যুবলীগ দক্ষিণের একজন নেতা। হাজার হাজার নেতাকর্মী তাকে মন থেকে ভালবাসে। কিন্তু একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার কাছে কোনো অস্ত্র- মাদক পাওয়া যায়নি। অথচ তার কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার দেখানো হয়েছে। আর এখন এসব মামলায় পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়।
শুনানি শেষে মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সম্রাটের সহযোগী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকেও ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
গত ৬ই অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়। পরে তাকে নিয়ে র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বেলা একটার দিকে তার কাকরাইল অফিসে তল্লাশি অভিযান শুরু করেন। সম্রাটের দেখানো মতে তার বেডরুমের জাজিমের ওপরে তোষকের নিচ থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। রুম থেকে ২টি ইলেকট্রিক শক মেশিন ও ২টি লাঠি উদ্ধার করা হয়। মাদক মামলার রিমান্ড আবেদনে বলা হয়, কাকরাইলে সম্রাটকে নিয়ে অভিযানে ১৯ বোতল বিদেশি মদ, ৪ প্যাকেট তাস ও ১ হাজার ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(1756)
-
▼
August
(303)
-
▼
Aug 27
(10)
- দৈনন্দিন খাবারে সিসার ঝুঁকি থেকে কীভাবে মুক্ত হবেন...
- ফিলিস্তিনে কার্যক্রম চালিয়ে যাবে ইউএনআরডব্লিউএ
- ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ ...
- ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
- মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহ...
- ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল ...
- ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জা...
- ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ই...
- ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি ...
- পুরুষের সমস্যা ভেরিকোসিল কেন হয়, চিকিৎসা কী? by অধ...
-
▼
Aug 27
(10)
-
▼
August
(303)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...





