Friday, July 20, 2012

ধর্ম-পবিত্র মাহে রমজানের প্রস্তুতি by মুহাম্মদ আবদুল মুনিম খান

হিজরি সালের শাবান মাসের সমাপ্তির পরই প্রতিবছর মানবজীবনের সব কালিমা দূর করার বিশেষত্ব নিয়ে কৃচ্ছ্রসাধনের মাস পবিত্র রমজানুল মোবারক আসে। এ গুরুত্ববহ তাৎপর্যময় মাস সারা বিশ্বের মুসলমানদের সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার জন্য বিশেষভাবে প্রস্তুত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে যায়।

শিক্ষাঙ্গন-ছাত্ররাজনীতির নির্মমতা by কুদরাত-ই-খুদা

দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে বই-খাতার পরিবর্তে অস্ত্র হাতে ছাত্র নামধারীদের মধ্যে সংঘর্ষ, সংঘাত, হানাহানি ও খুনোখুনির ঘটনায় কেবল শিক্ষার্থী নয়, সর্বস্তরের মানুষই উদ্বিগ্ন ও বিচলিত। ছাত্ররাজনীতির নেতিবাচক প্রবণতা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চিরতরে মুক্ত করার দাবি এ দেশের সচেতন জনগণ অনেক আগে থেকে জানিয়ে এলেও

শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন-নারীর ক্ষমতায়নে বড় বাধা by সালমা খান

সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশে আশির ওপর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। ১৯২১ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয় ‘সৌরভে-গৌরবে’ শতবর্ষ পূর্তির পথে এগিয়ে চলেছে। শুধু কালের নিরিখে নয়, বাংলাদেশের সৃষ্টি ও রূপান্তরের প্রাণকেন্দ্র রূপে ঢাকা

বিদেশি উপদ্রব আর স্বদেশি আপদ থেকে ইলিশ বাঁচান-হায় ইলিশ!

পদ্মায় ইলিশ নেই, মেঘনার মোহনায় ইলিশ নেই, কীর্তনখোলায়ও ইলিশ নেই। বঙ্গোপসাগরেও ইলিশ নিখোঁজ। নদীতে জেলেদের শূন্য জালের হাহাকার। সমুদ্র থেকে ফিরে আসছে শূন্য ট্রলার। অধরা ইলিশের দামও হয়ে উঠেছে অধরা। ইলিশের বাজারেও তাই ক্রেতাদের নীরব দীর্ঘশ্বাসের মধ্যে শোনা যায়, হায় ইলিশ, হায় ইলিশ!

ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াতে হবে-উচ্চমাধ্যমিকের পর

এ বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাগুলোর ফল আগের বছরের তুলনায় বেশ ভালো; উচ্চমাধ্যমিকে পাসের হার বেড়েছে গত বছরের তুলনায় ৪ শতাংশেরও বেশি। জিপিএ-৫ পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। উত্তীর্ণ শিক্ষার্থী, শিক্ষকমহল, অভিভাবকসহ সবাই আনন্দিত। আমরাও সানন্দে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

স্মরণ-হেনা দাসের জন্য ভালোবাসা by সুচিত্রা সরকার

রাশি রাশি ফুলে ঢাকা পড়ল বাক্সটা। কাঠের বাক্স। দৈর্ঘ্যে সাড়ে তিন হাত। চারপাশে দাঁড়িয়ে আছে তাঁর ভালোবাসার স্বজনেরা। সবারই চোখে জল। আনুষ্ঠানিকতা শেষ হলে বাক্সটা কাঁধে তুলে নিল আটজন। বাকিরা অনুসরণ করল। মুক্তিভবন থেকে শিক্ষক সমিতির অফিস। সেখান থেকে মহিলা পরিষদের অফিস হয়ে শহীদ মিনার।

ব্যাংকিং খাত-ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালা by ফারুক মঈনউদ্দীন

প্রতিটি নির্বাচনের আগে দেখা যায়, মনোনয়নপ্রার্থী ঋণখেলাপিরা ব্যাংকের খেলাপি খাতা থেকে নাম কাটানোর জন্য তড়িঘড়ি করে পুরোনো খেলাপি ঋণ শোধ করে দিচ্ছেন কিংবা ন্যূনতম অংশ পরিশোধ করে পুনঃ তফসিলীকরণ করিয়ে নিচ্ছেন। এ সময় নির্বাচন কমিশন থেকে ব্যাংকগুলোর উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করা হয়, যাতে কোনো প্রার্থী ব্যাংকের ঋণ

ওয়েবসাইটে কম্পিউটার বিজ্ঞানের পড়াশোনা by নুরুন্নবী চৌধুরী

বাংলা ভাষায় এখন বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে দারুন কিছু শেখা যায়। কম্পিউটার বিজ্ঞান শিক্ষার বিকাশ ও প্রসারের লক্ষ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে যন্ত্রগণক (www.jontrogonok.com) নামের একটি ওয়েবসাইট। অনলাইনে কম্পিউটার বিজ্ঞান শেখার দারুন এ সাইটটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব

উদ্ভাবনী আসরে by পল্লব মোহাইমেন

নামের মতোই সুন্দর সিডনির ডারলিং হারবার। শীতের সিডনির মৃদুমন্দ ঢেউয়ে পোতাশ্রয়ের নীল পানিতে সাঁতার কাটে নানা আকার-আকৃতির নৌযান। আশপাশে গাংচিলের ওড়াউড়ি। হারবারের একদিকে সিডনি অ্যাকুয়ারিয়াম, মাদাম তুসোর জাদুঘর, অপরদিকে মেরিটাইম মিউজিয়াম।

বাজারে নতুন

উদ্ধৃতি অভিধান
সম্পাদনা: ড. দিলীপ কুমার মিত্র
প্রকাশক: পারুল প্রকাশনী
দাম: ৬৫০ টাকা

যা নিয়ে আছি-রবীন্দ্রনাথের ‘গোরা

যতীন সরকার। প্রাবন্ধিক-গবেষক। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে চার দশক সরকারি কলেজে শিক্ষকতা শেষে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। প্রকাশিত গ্রন্থসংখ্যা ২৫। স্বাধীনতা পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ একাধিক পুরস্কার, পদক ও সম্মাননা পেয়েছেন।

নেলসন ম্যান্ডেলা তনয়ারা

নেলসন ম্যান্ডেলা-তনয়ারা জীবন গড়ে তুলতে তাঁর ছায়া থেকে বেরিয়ে আসছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের পরিবার তাঁর অর্জিত মুক্তির সুযোগ নিতে ডানা মেলে দিয়েছে। ‘তুমি জানো, বলতে গেলে জেলখানাতেই জন্ম হয়েছিল তোমার?

কৌতুক

 ছাত্র ও শিক্ষকের মধ্যে কথোপকথন স্যার: তোর হাতের লেখা এত খারাপ কেন? কী সব কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লিখেছিস? একটা শব্দও বোঝা যাচ্ছে না। ছাত্র: স্যার আমার হাতের লেখা যদি ভালো হতো, তাহলে আপনি ধরে ফেলতেন যে আমার বানানের অবস্থা আরও খারাপ।

বিষ্টির ছড়া by আবেদীন

বিষ্টি নামে শ্যামল গ্রামে
সকাল দুপুর জলের নূপুর বাজে—
গাছের পাতায় মাথার ছাতায়
সুর মেখে যায় মনের খাতায়

মাকে নিয়ে দুষ্টু একটা ছেলের নালিশ by লুৎফর রহমান রিটন

মাকে নিয়ে কী মুশকিল! মাকে নিয়ে জ্বালা
সকাল থেকেই শুরু হয় তাঁর অত্যাচারের পালা
বিরতিহীন বকবকানি প্রাণটা ঝালাপালা
মা কখনো লক্ষ্মী হয় না, লক্ষ্মী আন্টি খালা!

গোলটেবিল বৈঠক-শিশু সুরক্ষায় করণীয়

২৮ জুন ২০১২ প্রথম আলোর উদ্যোগে ‘শিশু সুরক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায়ছিল ‘সেভ দ্য চিলড্রেন’। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।

দুষু্ব ছাতি by দীপংকর চন্দ

এক দেশে ছিলেন এক রাজা। তিনি ছিলেন ভীষণ প্রজাদরদি। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, দুর্দিনে-দুঃসময়ে প্রজাদের পাশে দাঁড়াতেন। প্রজাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামাল দিতেন সব বিপদ-আপদ। সেই রাজা একদিন বনে গেলেন শিকার করতে।

ফুড়ুৎকার by নাহার মনিকা

গরর গরর আওয়াজ তোলে সসপ্যানে চায়ের পানি। আমার পায়ে ফ্লিপ-ফ্লপ, চুলার কাছে দাঁড়িয়ে হাতে বাষ্পের উষ্ণ ভাপ মাখি। আম্মা একে বলে—কুসুম কুসুম গরম। জানলার বাইরে আত্মমগ্ন তুষার ঝরে। সুখী, করুণ, শিশুতোষ, আচ্ছন্ন—যতক্ষণ না নিচে পড়ছে। পড়লেই প্রাপ্তবয়স্ক, পড়লেই নিষিদ্ধ, অচ্ছুৎ! কিন্তু দেখতে ভালোই লাগে,

অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারি-ছায়া ও আলো by মোবাশ্বির আলম মজুমদার

যেকোনো শিল্পকর্মের সৌন্দর্য তিনটি অবস্থান থেকে বিবেচনা করা যায়—আকৃতি, উপকরণ ও অভিব্যক্তি। শিল্পী ফকরুল ইসলামের আঁকা ছবি এ তিনের সমন্বয়ে শক্তি অর্জন করেছে। প্রকৃতির অন্তর্গত সৌন্দর্য প্রকাশের জন্য ফর্মগুলো অতি সাধারণভাবে ছবিতে উপস্থাপন করেছেন। নিভৃতচারী শিল্পী ফকরুল ইসলাম সদ্যপ্রয়াত (৬ এপ্রিল)।

প্রদর্শনী-হেভি মেটাল by জাফরিন গুলশান

শিল্প ও শিল্পীর স্বাধীনতা এখন উত্তুঙ্গে। শিল্প নির্মাণের কৌশল কিংবা ব্যবহূত বস্তুর বৈচিত্র্য এবং নিরীক্ষা একবিংশ শতকের দৃশ্যশিল্পের ভাষাকে আরও বেশি নান্দনিক এবং তাৎপর্যময় করে তুলেছে। শিল্পীর পর্যবেক্ষণ তাই ফেলে দেওয়া তরল পানীয়র ক্যান, পুরোনো কর্ক, ফেলে দেওয়া রঙের টিউব ইত্যাদির মধ্য দিয়ে ভাঙাড়ির পুরোনো

আত্মজা ও একটি করবী গাছ: ফিরে দেখা by হাসান ফেরদৌস

তখন সতেরো কি আঠারো বছর হবে, যখন প্রথম হাসান আজিজুল হকের ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি পড়ি। একই নামকের শীর্ণকায় একটি গ্রন্থের নাম-গল্প। সেটি এমন এক বয়স, যখন বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি, বিশেষত রবীন্দ্রনাথের প্রতি, আমাদের প্রবল উপেক্ষা। সদ্য চিনেছি কাফকা, কামু ও জিদকে। হাতে নিয়ে ঘুরি বেকেট।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৫৯ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোবারক হোসেন, বীর প্রতীক সাহসী এক যোদ্ধা ১৯৭১ সালের নভেম্বর মাসের শেষ দিক। মুক্তিবাহিনীর ৩ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা প্রস্তুত হতে থাকলেন চূড়ান্ত যুদ্ধের জন্য। একটি দলে আছেন মোবারক হোসেন।

পানামার গোলাপ রনডেলেশিয়া by মোকারম হোসেন

রমনা উদ্যানের অশোককুঞ্জের উত্তর পাশ লাগোয়া কয়েকটি রঙ্গনের পাশেই দেখা মিলবে এ গাছের। বিক্ষিপ্ত ডালপালার এ গাছ বেশ কয়েক বছর আগেই দেখেছি সেখানে। প্রথমে ভেবেছিলাম রঙ্গনের কোনো প্রজাতি। পরে ভুল ভাঙল। অধ্যাপক দ্বিজেন শর্মার ফুলগুলো যেন কথা গ্রন্থে গাছটির পরিচয় ‘রনডেলেশিয়া’ নামে।

বুয়েট সংকট কাটেনি-আমাকে বিব্রত করার জন্যই আন্দোলন স্থগিত: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তাঁকে বিব্রত করার জন্যই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনকারী শিক্ষকেরা তাঁর প্রতি সম্মান দেখানোর কথা বলে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন। শিক্ষামন্ত্রী মনে করেন, বিশ্রামের জন্য এটা আন্দোলনের বিরতি।

রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য-হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন মুজাহিদ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। সূচনা বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধকালে মুজাহিদ হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

কাঁদছে হুমায়ূনের কুতুবপুর গ্রাম

হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর জন্মস্থান নেত্রকোনোর কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। গ্রামের ছেলেমেয়েদের শিক্ষার কথা ভেবে এখানেই হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠা করেছিলেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। সেই বিদ্যাপীঠে এখন শোকের ছায়া। কাঁদছে শিক্ষার্থী-শিক্ষকসহ পুরো গ্রামের মানুষ।

অন্য ভুবনে হুমায়ূন আহমেদ

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ, কিংবদন্তিসম ব্যক্তিত্ব, জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে তিনি অন্তিম শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

উনি আসলে মহাপুরুষ by এজাজুল ইসলাম

১৯৭৮ থেকে ১৯৮৪ পর্যন্ত আমি রংপুর রেডিওতে কাজ করি। ১৯৮৫ সালে চাকরির সুবাদে ঢাকায় আসি। আমার মূল স্বপ্ন কিন্তু শুধু চাকরি ছিল না, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্নটাই ছিল সবচেয়ে বেশি। ১৯৮৯ সালে আমি বাংলাদেশ টেলিভিশনের অভিনয়শিল্পী হিসেবে তালিকাভুক্ত হই।

চাঁদহীন রাতে কেন চলে যাবেন, হুমায়ূন আহমেদ by আনিসুল হক

এমন তো কথা ছিল না, প্রিয় হুমায়ূন আহমেদ স্যার। আপনার না জোছনা রাতে মারা যাওয়ার কথা। চাঁদনি পসর রাতে। ‘জোছনা আমার অতি প্রিয় বিষয়। প্রতি পূর্ণিমাতেই নুহাশপল্লীতে যাই জোছনা দেখতে, সঙ্গে পুত্র নিষাদ, নিনিত এবং তাদের মমতাময়ী মা। প্রবল জোছনা আমার মধ্যে একধরনের হাহাকার তৈরি করে।

হুমায়ূনের মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে রোববার

হুমায়ূন আহমেদের মরদেহ নিউইয়র্কের জ্যামাইকার স্থানীয় একটি ইসলামিক ফিউনেরাল হোমে রাখা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর তাঁর জানাজা হবে বাঙালি অধ্যুষিত এই এলাকার একটি বাংলাদেশি মসজিদে। বুকিং নিশ্চিত হলে আজ শুক্রবার সন্ধ্যায় প্রয়াত লেখকের মরদেহ ঢাকার উদ্দেশে পাঠান হবে।

না নিষাদ by বেলাল চৌধুরী

বাপের বেটাই বলতে হবে। আমাদের সময়ের কিংবদন্তিকে অনেক দূর ছাড়িয়ে যাওয়া- দেখতে ছোট হলে হবে কী, আমাদের দুঃসাহসী এই লেখকটি, আমি হুমায়ূন আহমেদের কথাই বলছি; যিনি জীবৎকালেই হয়ে উঠেছিলেন প্রবলভাবে বিশ্বাসী এক স্রষ্টা, ইচ্ছামাফিক যা খুশি তাই করতে পারতেন। শুধু পারতেন বললে কমই বলা হবে,

ঘুম কেড়ে নেওয়া রাত

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই শোবিজ জগতে নেমে আসে শোকের ছায়া। বন্ধ হয়ে যায় নাটক-চলচ্চিত্রের নির্মাণ কাজ। অনেকেই ভেঙে পড়েন কান্নায়। তাঁরা কালের কণ্ঠের কাছে জানান তাঁদের অনুভূতি।

হুমায়ূন-স্মরণ

সমসাময়িক লেখকদের কাছে হুমায়ূন আহমেদ ছিলেন বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। তাঁর মৃত্যু তাঁদের মর্মমূলে হেনেছে তীব্র আঘাত। সেই শোক আর বেদনা নিয়ে হুমায়ূনের বর্ণময় সংস্পর্শের স্মৃতিতে কাতর হয়েছেন তাঁরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক,

ক্যান্সারের সঙ্গে ১০ মাসের লড়াই

দিনটি ছিল ১৩ সেপ্টেম্বর, ২০১১। ১৩ সংখ্যাটি 'অপয়া' হিসেবেই এসেছিল সে দিন। জনপ্রিয় লেখক ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বৃহদান্ত্রে ক্যান্সার সংক্রমণের বিষয়টি জনসমক্ষে আসে ওই ১৩ সেপ্টেম্বর। পরদিন তিনি উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে তাঁর আর ফেরা হলো না।

অশরীরী সুর by হুমায়ূন আহমেদ

দুই বছর আগের কথা (জানুয়ারি, ২০০৯)। লেখার টেবিলে বসেছি। টেবিলে A4 সাইজের কাগজ আছে, বলপয়েন্ট আছে, চায়ের কাপ এবং কাপের পাশে সিগারেটের প্যাকেট আছে। সবচেয়ে বড় কথা, মাথায় গল্প আছে। লিখতে বসে দেখি, কলম চলছে না। শরীরের যে মাসলগুলো আঙুল চালায়, তারা আড়ষ্ট।

চলে গেলেন সাহিত্যের রাজপুত্র by আজিজুল পারভেজ ও নওশাদ জামিল

বাংলা সাহিত্যের মহাকাশ থেকে খসে পড়ল হুমায়ূন আহমেদ নামের অত্যুজ্জ্বল নক্ষত্রটি। দীর্ঘ ১০ মাস ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে চলে গেলেন বাংলা সাহিত্যের নন্দিত এই রাজপুত্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গতকাল বৃহস্পতিবার বাংলদেশ সময় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

ইয়েমেনে ড্রোন হামলা-আওলাকির মৃত্যুতে প্যানেটাসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ইয়েমেনে ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় নিহত যুক্তরাষ্ট্রের তিন নাগরিকের স্বজনরা প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন। ওয়াশিংটনের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে গত বুধবার এ মামলা করা হয়।

জার্মানিতে শরণার্থী ভাতা বাড়ানোর নির্দেশ

জার্মানিতে বসবাসরত শরণার্থীদের কল্যাণ ভাতা বাড়িয়ে জার্মান নাগরিকদের বেকার ভাতার কাছাকাছি করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। গত বুধবার কেন্দ্রীয় সাংবিধানিক আদালত জার্মান সরকারের প্রতি এ নির্দেশ জারি করেন।

সিরিয়ায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে-* নিরাপত্তা পরিষদে ভোট * আসাদ দামেস্কে নেই

সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত বুধবার আত্মঘাতী হামলায় প্রতিরক্ষমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা নিহত হওয়ার পর ব্যাপকহারে সহিংসতা শুরু হয়েছে। যার কারণে শত শত মানুষ দামেস্ক ছেড়ে চলে যাচ্ছে। মানবাধিকারকর্মীরা দাবি করেছেন, বুধবারের সহিংসতায় দেশজুড়ে ১৫০ জন মারা গেছে।

বেন আলীর যাবজ্জীবন

২০১১ সালের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় ৪৩ বিক্ষোভকারীকে হত্যায় সহযোগিতার দায়ে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন এল আবিদিন বেন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বেন আলীর অনুপস্থিতিতেই গতকাল বৃহস্পতিবার তিউনিসিয়ার এক সামরিক আদালত এ রায় দেন।

'শিক্ষার উদ্দেশ্যে রুশ শিশুদের ব্রিটেনে পাঠানোর আগে সতর্ক হোন'

প্রতি গ্রীষ্মে স্বল্পমেয়াদি বিভিন্ন শিক্ষামূলক কোর্স করতে যুক্তরাজ্যে যায় রাশিয়ার শিশুরা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে মূলত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কয়েকটি ক্ষেত্রে 'ভালো পরিবেশ' না পাওয়াসহ সমকামী দম্পতির পরিবারে ছেলেমেয়েদের রাখার ব্যাপারে অভিযোগ পেয়েছে লন্ডনের রুশ দূতাবাস।

তানজানিয়ায় ফেরিডুবি নিহত ৩৮

তানজানিয়ায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে। দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল জানজিবারের উপকূলে গত বুধবার দুপুরে প্রায় ২৯০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এর মধ্যে অন্ততপক্ষে ৩১ জন শিশু ছিল।

মোস্ট ওয়ান্টেড নাৎসি যুদ্ধাপরাধী হাঙ্গেরিতে গ্রেপ্তার-১৬ হাজার ইহুদিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে

যুদ্ধাপরাধের অভিযোগে 'মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্ত লাসলো চিজিক চতারিকে গ্রেপ্তার করেছে হাঙ্গেরি। ৯৭ বছর বয়সী এই নাৎসি সদস্যের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে প্রায় ১৬ হাজার ইহুদিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার প্রায় সাত দশক পরে গত বুধবার গ্রেপ্তার হন তিনি।

স্বাস্থ্যবীমার ফায়দা নিতে সুস্থ নারীদের জরায়ুচ্ছেদ!

গরিব পরিবারগুলোকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ভারত সরকারের যে স্বাস্থ্যবীমা প্রকল্প চালু আছে, বিবেকহীন এক শ্রেণীর চিকিৎসক এর ফায়দা লুটছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অনেক ক্ষেত্রেই প্রয়োজন না থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট চিকিৎসকরা অনেক নারীর জরায়ু কেটে ফেলেছেন।

গুনাহমুক্ত জীবনের অঙ্গীকার by আবদুল্লাহ মুকাররম

সব ইবাদতই আল্লাহর জন্য করা হয়। তবে রোজাকে আল্লাহর জন্য বলার হেকমত হচ্ছে, সব ইবাদতে লোক দেখানোর প্রবণতা থাকতে পারে, কিন্তু রোজায় সেই সুযোগ থাকে না মোটেও। কাউকে দেখানোর জন্য নামাজ পড়া যেতে পারে। দান-খয়রাতও দানবীর হওয়ার জন্য হতে পারে।

শুধু উপবাস থাকা নয় by কাজী আবুল কালাম সিদ্দীক

রমজান মাসের আগমনে মুসলমানের হৃদয়ে স্পন্দন জাগ্রত হয়। তারা আনন্দিত হন এই ভেবে যে, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবার এসেছে মাহে রমজান। তারা রমজানকে স্বাগত জানান। সাধারণভাবে মনে করা হয়ে থাকে, রোজা অর্থ উপবাস থাকা। কাজেই অনেকের মনে প্রশ্ন সৃষ্টি হতে পারে,

এক মহিমান্বিত মাস by আলী হাসান তৈয়ব

কোরআন কারিমে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে_ সিয়াম সাধনার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। তাকওয়া মনের ওই অবস্থাকে বলে যার কারণে পাপের প্রতি প্রচণ্ড বিরাগ ও পুণ্যের প্রতি প্রবল অনুরাগ সৃষ্টি হয়। যেহেতু পশুসুলভ প্রবৃত্তির তাড়নায় মানুষ সাধারণত দুর্বল ও কমজোর হয়ে পড়ে, তাই রমজানের রোজার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে খোদাভীতির অবস্থা তৈরি হয়ে যায়।

রমজানে সবার কথা ভাবুন by মুফতি এনায়েতুল্লাহ

মসজিদভিত্তিক পাঠাগার কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের জনবল অনুমোদন ও বিগত এক বছরের বকেয়া বেতন প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মডেল মসজিদ পাঠাগার লাইব্রেরিয়ান খাদেম অ্যাসোসিয়েশন। গত বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

বাড়তি-কমতির নিয়ম by ফসিহ বণিক

ফড়িয়ারা কি সব ভেগে গেল? নাকি ঈশ্বর ভয়ে কাতর হয়ে তারা সবাই এখন বোচকায় মুড়িমুড়কি বেঁধে, লোটা-কম্বল নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছে? তা না হলে গত কিছুদিন থেকে কারওয়ানবাজারে আলু ছাড়া তরিতরকারির দরদামে নিত্য তেজিভাব উধাও হয়ে বৃষ্টিভেজা কাকের মতো জবুথবু দশা প্রাপ্তি আদৌ সম্ভব কিনা এ নিয়ে অনেকের মতো আপনিও

লবণাক্ততা-উপকূলীয় অঞ্চলে অশনিসংকেত by এম জি নিয়োগী

কয়েক বছর আগেও উপকূল অঞ্চলের কৃষকরা বেশিরভাগ জমিতে বোরো মৌসুমে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধান চাষ করত এবং এই বোরো মৌসুমে তারা কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারত। কিন্তু বর্তমান সময়ে জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না।

হৃদয়নন্দন বনে-হৃদয়নন্দন বন উদ্বেলিত আজ by আলী যাকের

এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্রেরই বদান্যতায় গড়ে ওঠা বিশ্বব্যাংক আমাদের দেশের একটি অতি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে বরাদ্দকৃত অর্থ তুলে নিয়ে যায়, তখন আমরা হা-হুতাশ করি। আজকে যদি কোনো দুর্নীতির কারণ ঘটে থাকে এই সেতু নির্মাণে, সেই দুর্নীতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবদান বিশ্বব্যাপী এবং আমাদের এই অঞ্চলেও, তা কি অস্বীকার

অবৈধ সমুদ্রযাত্রা-রোহিঙ্গাদের নতুন কৌশল!

কক্সবাজারের টেকনাফের একটি হোটেল থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ১৭ জন আটক হওয়ার যে খবর বৃহস্পতিবারের সমকালে ছাপা হয়েছে, সেটা 'নিমজ্জিত হিমশৈলীর দৃশ্যমান চূড়া' মাত্র। এমন অনেক দলই ওই উপকূল থেকে মালয়েশিয়া বা থাইল্যান্ডের উদ্দেশে পাড়ি জমায়। বেশিরভাগই ঘটে স্থানীয় প্রশাসনের অগোচরে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা-অনন্য সাফল্যে অভিনন্দন

সাফল্যের সিংহ দরজা অতিক্রম করে উচ্চশিক্ষার নতুন ভুবনে প্রবেশের ছাড়পত্র পাওয়া সাত লক্ষাধিক ছাত্রছাত্রীকে সমকাল পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষভাবে অভিনন্দন সর্বোচ্চ ফল জিপিএ ৫ পাওয়া ৬১ হাজার ১৬২ জন শিক্ষার্থীকে। তাদের অনন্য কৃতিত্ব পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানকে করেছে গর্বিত।

বুলগেরিয়ায় বাসে হামলা ৬ ইসরায়েলিসহ নিহত ৮-ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল

বুলগেরিয়ায় একটি পর্যটন বাসে আত্মঘাতী বোমা হামলায় ছয় ইসরায়েলিসহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৪ জন। গত বুধবার কৃষ্ণ সাগরের তীরবর্তী বারগাস শহরের বিমানবন্দরের বাইরে এ হামলা হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

অস্বাভাবিক বিদ্যুৎ বিল-উপেক্ষিত হচ্ছে গ্রাহকসেবা

বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের ভোগান্তির অন্ত নেই। বিদ্যুৎ-সংযোগ নেই। দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুতের সরবরাহ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। সরবরাহ যেখানে নিশ্চিত নয়, সেখানে লোডশেডিংয়ের ঝামেলা তো থাকবেই। এসবের পাশাপাশি বাংলাদেশের কর্মসংস্কৃতির সবচেয়ে বিরক্তিকর দিক, সংশ্লিষ্ট বিভাগের কিছু কর্মীর দৌরাত্ম্যও অস্বীকার করা

নব ঘোষিত মুদ্রানীতি-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা সহায়ক

গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০.৬২ শতাংশের ধারাবাহিকতা কাটিয়ে সুপরিবর্তন প্রত্যাশা করে বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত এই নীতিতে মূল্যস্ফীতি কমিয়ে এনে ৭.৫ শতাংশ করার কৌশল অবলম্বন করেছে।

চরাচর-বয়াতির হাট by স্বপন কুমার দাস

প্রতিদিন বিকেল হলেই নগরীর নানা প্রান্ত থেকে দু-চারজন করে এসে জড়ো হতে থাকেন। সন্ধ্যা ঘনিয়ে এলে তাঁদের সংখ্যা শত ছাড়িয়ে যায়। স্থান সংকুলানের অভাবে কেউ কেউ ফুটপাতের ওপরই দাঁড়িয়ে থাকেন। তাঁদের মধ্যে বহুসংখ্যক নারীও দেখা যায়। এভাবে তাঁরা পার্টির জন্য অপেক্ষা করেন।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৮৫)-স্বাধীনতার আর বেশি দেরি নেই by আলী যাকের

মুক্তিযুদ্ধের ছয় মাস পেরিয়ে যাওয়ার পর থেকেই কলকাতায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের ওপর নানা রকম বইপত্র ছাপতে শুরু করে দেয়। যেহেতু কাজের চাপে এসব বইপত্র অথবা প্রকাশনার খবরাখবর রাখা সব সময় সম্ভব হতো না, তবুও এর বেশ কিছুই নজরে পড়ত তখন। এসব বইপত্র বেশির ভাগই বাংলাদেশ থেকে আগত ভারতীয় বাঙালিদের দ্বারা লিখিত।

বৈদেশিক অর্থ নিয়ন্ত্রণ এবং প্রবাসীর সঞ্চয় by মেজর সুধীর সাহা (অব.)

ইতিপূর্বে অন্য একটি লেখায় ইমিগ্রেশনের কারণে বাংলাদেশ থেকে মেধা পাচারের বিষয়টি তুলে ধরেছিলাম। মেধা বাংলাদেশ থেকে স্থায়ীভাবে চলে যাচ্ছে বিভিন্ন উন্নত দেশে ইমিগ্রেশনের নামে। এটাই আমাদের বাস্তবতা। সঙ্গে সঙ্গে এ কথাও কিন্তু ঠিক যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশের সঙ্গেই বাংলাদেশের দ্বৈত

'হুল দিছে কো-নে...' by মোফাজ্জল করিম

পদ্মা সেতু বানাতে পারলে আওয়ামী লীগকে ভোটাররা আগামী নির্বাচনে নির্ঘাত প্রচুর ভোট দিত- একেবারে গামছা দিয়ে বেঁধে কাঁড়ি কাঁড়ি ভোট, ধামাভর্তি ঝুড়ি ঝুড়ি ভোট। অন্তত সেইসব এলাকার লোকজন, যাদের নাকের ডগায় ২০০৮ সালের নির্বাচনে পদ্মা সেতু নামক মুলা ঝোলানো হয়েছিল। কথাটি আমি বলছি আমার কৈশোরের একটি অভিজ্ঞতা থেকে। শুনুন তাহলে।

ট্যাকা চাইনি, তোমরা আমার স্বামীডারে ফিরি দাও

‘আমি ট্যাকা চাইনি, তোমরা আমার স্বামীডারে ফিরি দাও। আমার ছেলিডারে নিয়ে আমি কেমন কইরে বাঁইচব।’ বৃহস্পতিবার বিকেলে নিজবাড়িতে কান্নাজড়িত কণ্ঠে এমনি আহাজারি করছিলেন আকিজ বিড়ি কারখানায় আনসারের গুলিতে নিহত মিন্টুর স্ত্রী রোজি খাতুন। এ সময় তিনি তার ১০ মাসের একমাত্র ছেলে সন্তান খুশিকে বুকে ধরে বার বার কান্নায় ভেঙে পড়েন।

হুমায়ূন আহমেদ: বাংলা সাহিত্যের এক মহাজীবনের অবসান

উনিশশো আটচল্লিশ সালের তের নভেম্বর এক শীতের রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে জন্ম কাজল-এর। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান কাজলের আনুষ্ঠানিক নাম হুমায়ূন আহমেদ।

১০০০ বছর বাঁচার সাধ ছিল

২০১১ সালের ১৯ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকালে বলেছিলেন, তিনি এক হাজার বছর বাঁচতে চান। মানুষের স্বল্প আয়ু নিয়ে তার দুঃখবোধ ছিল। ওই সাক্ষাৎকারে তিনি আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলেন।

হুমায়ূন আহমেদ- কুতুবপুর থেকে নিউইয়র্কঃ জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ আর নেই

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ আর নেই। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি....রাজিউন।)