Friday, October 19, 2012

দুর্বল নেতৃত্ব রাষ্ট্রে বিপর্যয় ডেকে আনে by এলাহী নেওয়াজ খান

বহু জাতির গৌরবময় ইতিহাস ও বীরত্বগাঁথা ম্লান হয়ে গেছে দুর্বল নেতৃত্বের কারণে। আমাদের কাছের ইতিহাস লক্ষ্য করলে দেখতে পাবেন, কিভাবে বাহাদুর শাহ জাফরের মতো দুর্বল নেতৃত্বের কারণে মোঘল সাম্রাজ্যের পতন দ্রুত তরান্বিত হয়েছিল।

সাহসের জয়পতাকা উড়িয়েই ফিরে ফিরে আসেন মালালা-রা

ব্রিটেনের বার্মিংহাম কুইন এলিজাবেথ হাসপাতাল থেকে কাবুলের চহ্রাই-এ-মাইওয়ান্দ-এর দূরত্ব হয়তো খুব বেশি নয়। ‘মালালা’ নামটা এই দুস্তর ব্যবধান ঘুচিয়ে দিয়েছে।

পল্লী বিদ্যুতের দাম ফের বাড়ানোর প্রস্তাব by আরিফুজ্জামান তুহিন

মাস দেড়েকের মধ্যেই পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৯ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে। যদি প্রস্তাব অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ে তাহলে নিম্ন আয়ের মানুষ ও কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টদের বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে।

রাসেলের জন্মবার্ষিকী পালিত-মালালার ওপর হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

পাকিস্তানে মেয়েদের শিক্ষার বিপক্ষে তালেবানি প্রচার-প্রচারণার প্রতিবাদকারী স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 'আমরা শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণের চেষ্টা করছি, যেন তারা নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে।'

অমোঘ দাওয়াই by মো ইয়ান

সেদিন বিকেলে সশস্ত্র কর্মী বাহিনীর লোকেরা মা কুইশানের সাদা চুনকাম করা বাড়ির দেয়ালে একটা নোটিশ টানিয়ে দিল, বাড়িটার মুখ রাস্তার দিকে; নোটিশে লেখা আগামীকাল সকালের মৃত্যুদণ্ডগুলো ওই একই জায়গায় হবে: জিয়াও নদীর ব্রিজের দক্ষিণ মাথায়।

বেদনার্ত সময়- by মোবাশ্বির আলম মজুমদার

‘শিল্পীর সৃষ্টিকর্মের বিষয় নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ না থাকা। সময়ের সঙ্গে যেমন চিন্তার পরিবর্তন হয়, জীবনের পরিবর্তন হয়, তেমনি ছবির বিষয়েও পরিবর্তন আসে। ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট) পড়ার সময়ই ছবির বিষয় নিয়ে নিরীক্ষায় মনোযোগী হন আশরাফুল হাসান।

চারুশিল্প- কারওয়ান বাজার: নির্মাণ-বিনির্মাণ

শিল্পীদের মধ্যে সব সময়ই নানা মত ও পথ থাকে। কেউ নিজেকে সামাজিকভাবে দায়বদ্ধ ভাবতে পছন্দ করেন, কেউ আবার শুধু শিল্পের সঙ্গেই নিজের দায়বদ্ধতা স্বীকার করেন। তবে একজন শিল্পীর মত-পথ আসলে শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠে শিল্পীর নিজস্ব কর্মকাণ্ড ও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই।

মো ইয়ান- টুকরো স্মৃতি

মো ইয়ানের দুটো টুকরো স্মৃতিতে তাঁর লেখক হয়ে ওঠার বিষয়টিই উঠে এসেছে মো ইয়ান—ডোন্ট স্পিক—কথা বোলো না যাঁরা লেখক হয়েছেন, তাঁদের প্রত্যেকেরই লেখক হওয়ার একটা কারণ রয়েছে, আমিও এর ব্যতিক্রম নই। কিন্তু আমি যে ধরনের লেখা লিখি, তা হেমিংওয়ে কিংবা ফকনারের মতো নয়।

২০১২ সালের নোবেল বিজয়ী চীনা লেখক মো ইয়ানকে নিয়ে বিশেষ আয়োজনলোক ঐতিহ্য ও সমকালীন ইতিহাসই যাঁর উপন্যাসের বিষয়-আশয় -প্রাচ্যকথাবিদ মো ইয়ান by মাসুদুজ্জামান

মো ইয়ান। কোনো সন্দেহ নেই, আমাদের কাছে খুবই অপরিচিত এক ঔপন্যাসিক। এই বঙ্গদেশে হাল আমলের আন্তর্জাতিক কিংবা বিশ্বসাহিত্য যাঁদের নখদর্পণে, তাঁদের কেউ কেউ হয়তো তাঁর নাম শুনে থাকবেন। কিন্তু অন্যদের কাছে এই নাম একেবারেই অপরিচিত, লেখা পাঠ করা তো দূরের কথা।

সাগর-রুনি হত্যাকাণ্ড-ওরা আমাকে মাইক্রোতে তুলে নিয়ে যায় : কালা মিয়া by লিটন শরীফ

২০ দিন নিখোঁজ থাকার পর গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফিরলেন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন হুমায়ুন কবির ওরফে এনামুলের বাবা মকবুল হোসেন ওরফে কালা মিয়া (৬০)। তাঁর ভাষ্য,

সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ-যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ গ্রেপ্তার

নিউ ইয়র্কের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি এক তরুণকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। অভিযুক্ত যুবকের নাম কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান (২১)। ডাকনাম নাফিস।

তিন দলের তিন হোতা by তোফায়েল আহমদ

বৌদ্ধ জনপদে হামলার তদন্তে জড়িত হিসেবে শনাক্ত হওয়া দুই শতাধিক ব্যক্তির মধ্যে সবার ওপরে উঠে এসেছে ভয়ংকর আট খুনের মামলার আসামি জামায়াত নেতা তোফাইল আহমেদের নাম। অভিযোগ করা হয়েছে বিএনপি দলীয় এমপি লুৎফুর রহমান কাজল এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সাদ্দাম হোসেনের বিরুদ্ধেও।

রোহিঙ্গা জামায়াত বিএনপির সঙ্গে আ. লীগও জড়িত by পারভেজ খান

রামুর বৌদ্ধ জনপদে হামলায় জোরালো ও মূল ভূমিকা রাখে জামায়াতে ইসলামী। তারা কৌশলে ব্যবহার করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের। আর ওই তাণ্ডব চালাতে টাকাপয়সার জোগান দেয় রোহিঙ্গাদের সংগঠন আরএসওসহ কয়েকটি এনজিও।

ছাপা বন্ধ হচ্ছে, মিলবে অনলাইনে

নিউজউইকের মুদ্রিত সংস্করণ বন্ধ হতে যাচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর কাগজে শেষবার মুদ্রিত হবে ৮০ বছরের জনপ্রিয় এ সাময়িকী। বিজ্ঞাপন কমার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে সাময়িকীটি প্রকাশের ৮০ বছর চলছে।

ধরেও ছেড়ে দেওয়া হয়েছিল মালালার হামলাকারীকে

মালালা ইউসুফজাইয়ের ওপর হামলায় জড়িত দুজনের মধ্যে একজনকে ২০০৯ সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আটক করেছিল। তবে উপযুক্ত প্রমাণের অভাবে তিন মাস পর তাকে ছেড়ে দেওয়া হয়। তার নাম আতাউল্লাহ, বয়স ত্রিশের কোঠায়।

গাদ্দাফি সমর্থকদের ওপর হামলা, সংঘর্ষে নিহত ১১

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বনি ওয়ালিদ নগরীতে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জন। গত বুধবার সেনাবাহিনী সমর্থিত সাবেক বিদ্রোহীদের সংগঠন লিবিয়া শিল্ড ব্রিগেড মিসরাতা জেলার বনি ওয়ালিদে সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির সমর্থকদের ওপর হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ বেধে যায়।

২৮ হাজার সিরীয় 'নিখোঁজ'-'সিরিয়ার সংঘাতে জ্বলবে পুরো মধ্যপ্রাচ্য'

সিরিয়ায় দেড় বছর ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে অন্তত ২৮ হাজার লোক গুম হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর আশঙ্কা, নিখোঁজ ব্যক্তিরা সরকারি বাহিনী বা মিলিশিয়া গোষ্ঠীগুলোর হাতে অপহৃত হয়েছে। সরকারের সন্ত্রাসী তৎপরতা থেকে কেউই নিরাপদ নয় বলেও হুঁশিয়ারি করেছে তারা।

নারী ভোটারদের মন জয়ের চেষ্টায় কৌশলী ওবামা-রমনি

দ্বিতীয় পর্বের জমজমাট প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর যথারীতি আবার প্রচারণার মাঠে ফিরে গেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিতর্ক শেষে পরের দিন বুধবারই 'দোদুল্যমান' অঙ্গরাজ্যগুলোয় জনসমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করেন দুই প্রার্থী।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৪৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শামসুল হক, বীর প্রতীক সফল এক যোদ্ধা ১৯৭১ সালে নোয়াগাঁও গ্রামে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত এক ঘাঁটি। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত।

বাছাই কমিটি থেকে নাম প্রত্যাহার তাহসিনার

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে চেয়ারম্যানের প্রস্তাবিত সিলেকশন (বাছাই) কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে নিজের নাম প্রত্যাহার করেছেন পরিচালনা পর্ষদ সদস্য তাহসিনা খাতুন। গতকাল বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক বরাবর তিনি এ-সংক্রান্ত চিঠি দিয়েছেন।

পদ্মা সেতু- বিশ্বব্যাংকের দ্বিতীয় দল আসছে নভেম্বরে

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দ্বিতীয় প্রতিনিধিদলটি আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসবে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ। তিনি জানান, এবারের দলটি আসবে মূলত পদ্মা সেতুর বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করতে।

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব- বিশ্বকে জয় করার প্রত্যয়

‘বিশ্বকে হাতের মুঠোয় এনে জয় করার প্রত্যয় হোক আমাদের সবার। আমরা সুস্থধারার চিন্তাকে কাজে লাগিয়ে ইন্টারনেটকে ব্যবহার করব। ভালোকে বেছে নেব। খারাপকে বয়কট করব।’ গতকাল বৃহস্পতিবার

সীমান্তে গরু ব্যবসায়ীদের নির্মম কৌশল- ভারত থেকে গড়িয়ে পড়ছে গরু! by উজ্জ্বল মেহেদী

প্রায় ২০০ ফুট উঁচু পাহাড়। এর ওপর থেকে ছেড়ে দেওয়া হয় গরু। এত উঁচু থেকে নামতে গিয়ে কোনোটি গড়িয়ে পড়ে, কোনোটি বা পড়ে হোঁচট খেয়ে। পাহাড়ের ও-পার থেকে উঠে এসে এ-পারে গড়িয়ে নেমে আর দাঁড়াতে পারে না। নিরীহ প্রাণীর এই করুণ অবস্থার দিকে বুদ্ধিমান মানুষের নেই কোনোই ভ্রুক্ষেপ।

মৃত্যুর ৬৭ বছর পর সমাহিত করা হলো তাঁদের

মৃত্যুর ৬৭ বছর পর ব্রিটিশ বিমানবাহিনীর আট সদস্যকে নতুন করে সমাহিত করা হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মালয়েশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত হন তাঁরা। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের বাইরে এক সামরিক সমাধিক্ষেত্রে তাঁদের সমাহিত করা হয়।

কেপিকে মুক্তি দিল শ্রীলঙ্কা সরকার

শ্রীলঙ্কা কর্তৃপক্ষ সাবেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) নেতা সেলভারাসা পাথমানাথানকে (৫৮) মুক্তি দিয়েছে। গত বুধবার সেনাবাহিনীর হেফাজত থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তামিল এ নেতা 'কেপি' নামেও পরিচিত।

অসলোয় ফার্কের সঙ্গে আলোচনা শুরু কলম্বিয়া সরকারের

প্রায় ৫০ বছর ধরে চলমান সংঘাতের সমাপ্তি টানতে কলম্বিয়ার সরকার ও বিদ্রোহী সংগঠন ফার্কের (রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া) মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। নরওয়ের রাজধানী অসলোতে গতকাল বৃহস্পতিবার এ আলোচনা শুরু হয়েছে। এর মাধ্যমে ফার্কের সঙ্গে সমঝোতা চুক্তির আশা করছে কলম্বিয়া সরকার।

এশিয়ার বুকারে আর স্পন্সর করবে না ম্যান

এশিয়ার বুকার হিসেবে বিবেচিত ম্যান এশিয়ান সাহিত্য পুরস্কারে আর অর্থ সংস্থান করবে না ম্যান গ্রুপ। ২০১২ সালের ম্যান বুকার পুরস্কারজয়ীর নাম ঘোষণার একদিন পরে গত বুধবার এ সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি।

সরকারি প্রতিবেদন-যুক্তরাজ্যে মানবপাচার বাড়ছে

যুক্তরাজ্যে মানবপাচারের সংখ্যা বাড়ছে। দেশটির মানবপাচার-বিষয়ক আন্তমন্ত্রণালয় দলের তথ্য অনুযায়ী, গত বছর পাচার হয়ে ৯৪৬ জন যুক্তরাজ্যে ঢুকেছে। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৭১০। আন্তমন্ত্রণালয় দলের প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বিবিসি এ খবর দিয়েছে।

হাসতে মানা!

হাসতে মানা। তবে তা বাস্তবে নয়, ছবিতে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গাড়িচালকদের লাইসেন্সে ব্যবহূত ছবিতে হাসিমুখ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। কিন্তু নিউ জার্সির অনেক বাসিন্দা এ সিদ্ধান্তে নাখোশ।

সাইফ-কারিনার প্রকাশ্যে চুম্বন!

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ‘রয়্যাল কিস’ বা রাজকীয় চুম্বনের সাক্ষী হয়েছিলেন সবাই। গত বছরের ২৯ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে পরস্পর চুম্বন করেছিলেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ।

বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন- রাজনৈতিক কর্মীসহ ২০৫ জন শনাক্ত by একরামুল হক

কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধপল্লি ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে জামায়াতে ইসলামী, বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীসহ ২০৫ জনকে শনাক্ত করেছে সরকারি তদন্ত কমিটি। শনাক্ত রাজনৈতিক নেতা-কর্মীদের বেশির ভাগই জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট।

ডেসটিনির অর্থ কেলেঙ্কারি-গ্রাহকদের অর্থ দ্রুত ফিরিয়ে দেওয়া হোক

ডেসটিনি ও হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনা বেশ কিছু দিন থেকে বহুল আলোচিত এবং গণমাধ্যমের শীর্ষ সংবাদ। দুটি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা এখন কারাগারে। এর মধ্যে ডেসটিনির অঙ্গপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রকল্পে কয়েক লাখ গ্রাহক কয়েক হাজার কোটি টাকা লগ্নি করে চরম হতাশা ও অনিশ্চয়তায় রয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় ইসলাম by ড. আ ফ ম খালিদ হোসেন

কোরীয় যুদ্ধ-পরবর্র্তী বিগত ৫০ বছরে দক্ষিণ কোরিয়ায় মুসলিম জনসংখ্যা দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৪০ হাজার স্থায়ী এবং ১ লাখ বিদেশি কর্মজীবী মুসলমান নিজেদের ঐতিহ্য সংরক্ষণ, ধর্মচর্চা ও ধর্ম প্রচারে ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন। ৫ কোটি জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণ কোরিয়ার আয়তন ৯৯,৩৯২ বর্গ কিলোমিটার।

প্রভুপ্রেমিকদের মিলনমেলা by জহির উদ্দিন বাবর

পবিত্র নগরী মক্কা ও বায়তুল্লাহ শরিফকে কেন্দ্র করে প্রতি বছর আল্লাহপ্রেমের মেলা বসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খোদার প্রেমে বিভোর বান্দারা ভিড় জমান। প্রতিটি মুমিনের হৃদয়কোণে সঞ্চিত আশা_ জীবনে একবার হলেও আল্লাহর ঘরে গিয়ে হাজির হওয়া। আল্লাহর ঘরের মেহমানদের মিছিলে নিজেকে যুক্ত করা।

নৈতিকতার প্রভাব ও মূল্যবোধ সৃষ্টি by মুফতি এনায়েতুল্লাহ

চাঁদপুরের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ শিক্ষককে ছেলের ঋণের দায়ে রশি দিয়ে বেঁধে গ্রামে ঘোরানোসহ শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। অমানবিকতার কাছে হেরে যাওয়া শিক্ষক মহোদয় লাজ-লজ্জায় এখন নিরুদ্দেশ। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সোনার মানুষ by মোস্তফা কামাল

১৯৯৫ সালের ১৯ অক্টোবর আমরা হারিয়েছি ক্ষণজন্মা 'সোনার মানুষ' জহুরুল ইসলামকে। মহত্ত্ব, কৃতিত্ব, পরিশ্রম, সততা, একনিষ্ঠতা এবং আত্মবিশ্বাস তাকে 'সোনার মানুষ'-এ পরিণত করেছিল। বাঙালির ব্যবসা-বাণিজ্যের পথিকৃৎ তিনিই।

সংস্কৃতি অঙ্গনের আপসহীন যোদ্ধা by গোলাম কুদ্দুছ

সংস্কৃতিযোদ্ধা কাজী আবু জাফর সিদ্দিকী আর নেই। সোমবার দুপুরে খবর পেয়েই ছুটে গেলাম ধানমণ্ডি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার পরিবারের সঙ্গে ইতিমধ্যে হাজির হয়েছেন আমাদের সহকর্মী হাসান আরিফ, রফিকুল ইসলাম ও শাহাদাৎ হোসেন নিপু।

কৃষি-কম খরচে, কম সময়ে আউশ ধান by ড. এম. জি. নিয়োগী

এক সময় আমাদের দেশে বিশাল এলাকাজুড়ে বৃষ্টিনির্ভর আউশ ধানের চাষ হতো। কিন্তু ক্রমেই সেচের এলাকা বেড়ে যাওয়ায় কৃষক সেচনির্ভর বোরো ধান চাষাবাদের দিকে ঝুঁকে পড়েন এবং বৃষ্টিনির্ভর আউশ চাষাবাদ উঠে যাচ্ছে।

হৃদয়নন্দন বনে-আজ এই শারদ প্রাতে...! by আলী যাকের

পশ্চিমবঙ্গের প্রয়াত কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি বহুল আলোচিত কবিতার লাইন এরকম, 'ফুল ফুটুক, না ফুটুক, আজ বসন্ত।' অসাধারণ একটি পঙ্ক্তি! পহেলা ফাল্গুন এলেই যখন দখিনা বাতাস বইতে শুরু করে, শীতের শেষে, তখনও দু'চারটি পাতা ঝরে পড়ে বড় বড় বৃক্ষ থেকে। আমাদের মনটা কেমন যেন হুহু করে ওঠে।

ফুটপাতে চাঁদাবাজি-ভুক্তভোগী তো আমজনতাই

প্রতি মাসে রাজধানীর ফুটপাতের ক্ষুদে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা চাঁদা ওঠে। টাকার এ পরিমাণই বলে দেয়, ফুটপাতের চাঁদাবাজি কতটা ভয়াবহ পর্যায়ে পেঁৗছেছে। চাঁদার টাকার ব্যবস্থা করতে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে।

স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক-উভয় পক্ষের সমান সহযোগিতা কাম্য

সম্প্রতি ঢাকায় শেষ হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এ বৈঠক দুই দেশের মধ্যে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। বহুকাল ধরেই বাংলাদেশের জনগণ এবং সরকারের কাছে সীমান্তে গুলি ও বাংলাদেশিদের হত্যার ঘটনা উদ্বেগের কারণ হয়ে আছে।

চরাচর-বঙ্গবন্ধুর ৭ মার্চের রঙিন ম্যুরাল চিত্র by ফখরে আলম

যশোরে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ম্যুরাল চিত্র। এটিই দেশের সবচেয়ে বড় ম্যুরাল চিত্র। ১৬ ফুট লম্বা ও ১৪ ফুট চওড়া ২২৪ বর্গফুটের এই ম্যুরাল চিত্রে বঙ্গবন্ধু তর্জনী তুলে ভাষণ দিচ্ছেন। রেসকোর্স ময়দান ঠাসা মুক্তিকামী জনতা তাঁর সেই ভাষণ শুনছে।

বিপদ নদীর নয়, বিপদ মানুষের by ডক্টর তুহিন মালিক

একসময় নদীমাতৃকার প্রাণবন্ত ছোঁয়া ছিল এই রাজধানী ঢাকায়। বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদীর সঙ্গে সংযোগকারী প্রায় অর্ধশত খাল প্রবাহিত ছিল রাজধানী ঢাকার অভ্যন্তরে। এগুলোর একটির সঙ্গে আরেকটির ছিল চমৎকার সংযোগ।

চৈতন্যের মুক্ত বাতায়ন-প্রাকৃতজনের সাংস্কৃতিক আন্দোলন ও কাঙ্ক্ষিত রাজনীতি by যতীন সরকার

যে ধরনের সাংস্কৃতিক আন্দোলনের অনুষঙ্গীরূপে সুস্থ রাজনীতির উদ্ভব ঘটতে পারত, স্বাধীন বাংলাদেশে তেমন সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে আমরা ব্যর্থ হলাম কেন? এই 'কেন'র উত্তর পেতে হলে আমাদের দেশের মধ্যবিত্তের ভূমিকার স্বরূপ সন্ধান করতে হবে।

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়-সমালোচনা আমলে নিলে সবারই মঙ্গল

গণতন্ত্র সুসংহত করায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য_ এ নিয়ে দ্বিমত করার অবকাশ নেই। বুধবার সংবাদপত্র সম্পাদকদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতবিনিময়ে এ প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।