Thursday, July 5, 2012

খুন হয়েছিলেন পাক অভিনেত্রী লায়লা খান

প্রায় দেড় বছর ধরে নিখোঁজ পাক বংশোদ্ভুত অভিনেত্রী লায়লা খানকে খুন করা হয়েছে। তার সঙ্গে, গত বছর ৯ ফেব্রুয়ারি গুলি করে খুন করা হয় লায়লার মা, ভাই-বোন-সহ মোট ৬ জনকে। পুলিশি তদন্তে সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য।

বসবাসযোগ্য ঢাকা চাই by মোহাম্মাদ রিয়াজউদ্দিন

পৃৃথিবীর সব প্রধান শহরের ওপর আন্তর্জাতিক পর্যায়ের একটি সাম্প্রতিক জরিপে বের হয়ে এসেছে যে ঢাকা ক্রমান্বয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এবং বর্তমানে এর অবস্থান খারাপের দিক থেকে দ্বিতীয় শীর্ষে। একেবারে শীর্ষে রয়েছে জিম্বাবুয়ের রাজধানী শহর 'হারারে'। পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, পৃথিবীর দেড় শতাধিক শহর নিয়ে এ জরিপ পরিচালিত হয়েছে।

মিসরের গণ-আন্দোলন ও যুক্তরাষ্ট্রের অবস্থান by শহিদুল ইসলাম

মধ্যপ্রাচ্যের কোনো দেশেই গণতন্ত্র নেই। প্রতিটি দেশে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বছরের পর বছর অধিকারহারা সেই সব মানুষ যখন তাদের দেশের স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে নামে, তখন মানুষের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ তাদের সে আন্দোলন সমর্থন না করে পারে না। তেমনি এক পরিস্থিতির জন্ম হয়েছে মিসরে।

স্মরণ-সৈয়দ মুজতবা আলী সাহিত্যে বিরল প্রতিভা by পলাশ আহসান

যাঁরা 'রসগোল্লা' পড়েছেন তাঁরা তো বটেই, অন্য যাঁদের রম্য লেখার কথা মনে হয়, শুরুতেই তাঁদের মনে পড়বে সৈয়দ মুজতবা আলীর কথা। বিশেষ করে এই বাংলায়। যদিও বঙ্কিমচন্দ্র বা প্রমথ চৌধুরী তত দিনে বাংলা সাহিত্যে রম্য রচনাকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু 'রম্য সাহিত্য' নতুন বৈশিষ্ট্য পেয়েছে মুজতবা আলীর হাতে।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-১২)-খালার বাড়ির প্রিয় প্রাচীর by আলী যাকের

খুলনা ও কুষ্টিয়ায় বেড়ে ওঠা উন্মুক্ত পরিবেশের মানুষ আমরা। ঢাকায় আমরা যখনই হাঁপিয়ে উঠতাম, তখন শীতলক্ষ্যার সানি্নধ্যে আমাদের শ্বাস-প্রশ্বাস যেন স্বাভাবিক হয়ে আসত। অতএব মামার বাড়ি আমাদের টানত প্রতিমাসেই।

শেকড়ের ডাক-কোথায় গেল দিনবদলের সনদ by ফরহাদ মাহমুদ

সরকার আসে সরকার যায়। কিন্তু একেকটি সরকার এমন কিছু বাজে 'সংস্কৃতি' তৈরি করে যায়, সরকারের পরিবর্তন হলেও সেগুলোর কোনো পরিবর্তন হয় না। পঁচাত্তর-পরবর্তীকালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম প্রতিরোধের মুখে পড়েন ছাত্র রাজনীতির কাছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁকে জুতা প্রদর্শন করেছিল।

নুশু : কেবল মহিলাদের জন্য এক ভাষা by মুহাম্মদ হাবিবুর রহমান

আমরা মেয়েদের মায়ের জাত বলি। আবার তাদের পরনির্ভরতার কথা ভেবে বলি, মেয়েমানুষ পরের ভাগ্যে খায়। মেয়ে বুদ্ধি প্রলয়ঙ্করী। দশ কাপড়েও মেয়ে ন্যাংটা। আমরা পথি নারী বিবর্জিতা ভেবে সাবধানতা অবলম্বন করি। মেয়েদের জন্য নানা নিষেধ, নানান বিধি। বিধবার জন্য বিধি-নিষেধের আরো কড়াকড়ি।

রমজানে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

রমজান মাসে লোডশেডিং কমিয়ে আনার লক্ষ্যে সরকারি কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৬ জুন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সমস্যাগ্রস্ত সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর ব্যবস্থাপকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জ্বালানি সরবরাহ বাড়িয়ে কেন্দ্রওয়ারি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

গোমতী ও মেঘনা সেতুর মেরামত কাজ শুরু

দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ গোমতী ও মেঘনা সেতুর মেরামতকাজ গতকাল বুধবার শুরু হয়েছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এই কাজ করছে। মেরামতকাজ শেষ হতে তিন মাস সময় লাগবে। প্রথমে পিলারের কাজ হবে, পরে মূল সেতুর কাজ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অবশেষে ধরা দিল 'ঈশ্বর কণা by চৌধুরী আফতাবুল ইসলাম

মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বটা শেষ পর্যন্ত টিকে গেল। একই সঙ্গে প্রমাণিত হলো আইনস্টাইনই ঠিক। কারণ মহাবিশ্ব সৃষ্টি বিষয়ে প্রচলিত পদার্থবিজ্ঞানের 'স্ট্যান্ডার্ড মডেল'টি গড়েই উঠেছে এই মহাবিজ্ঞানীর দেওয়া তত্ত্ব ও তথ্যের ভিত্তিতে। কিন্তু সামান্য একটু কারণে প্রায় বাতিলের খাতায় চলে যাচ্ছিল এই মডেল।

সংসদে গৃহায়ণ প্রতিমন্ত্রী-বর্তমান মন্ত্রীরা একাধিক প্লট পেয়েছেন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমান সরকারের মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা রাজউক থেকে একাধিক প্লট পেয়েছেন। এ ধরনের বরাদ্দপ্রাপ্তরা যেকোনো একটি সমর্পণ না করলে তাঁদের প্লট বরাদ্দ বাতিল করা হবে।

দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র-ন্যাটোর রসদ সরবরাহের পথ খুলে দিচ্ছে পাকিস্তান

পাকিস্তান গতকাল বুধবার সে দেশের ভেতর দিয়ে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ খুলে দিতে রাজি হয়েছে। গত বছরের নভেম্বরে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশের পর এটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগাম নির্বাচনের হুঁশিয়ারি-ইউক্রেনে বিতর্কিত ভাষা আইনকে ঘিরে সংঘর্ষ

ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল বুধবার পুলিশের সঙ্গে শত শত বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়েছে। দেশটির পার্লামেন্টে ভাষাসংক্রান্ত নতুন এক আইনের খসড়া অনুমোদনের জের ধরে ওই সংঘর্ষ হয়। সংকট এড়াতে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ জরুরি বৈঠক আহ্বান করেছেন।

এশিয়ায় গৃহশিক্ষকের পেছনে শত শত কোটি ডলার খরচ!

এশিয়ার দেশগুলোতে সন্তানদের গৃহশিক্ষকের পেছনে শত শত কোটি ডলার ঢালছেন অভিভাবকেরা। যদিও এর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে, তার পরও এই প্রবণতা বেড়েই চলেছে। গতকাল বুধবার প্রকাশিত গবেষণামূলক এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ঘরে বসেই এইচআইভি পরীক্ষা!

এইচআইভিতে আক্রান্ত কি না—আর কিছুদিনের মধ্যে যে কেউ ঘরে বসে ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমেই তা জানতে পারবে। মুখের লালা পরীক্ষা করে মাত্র ২০ থেকে ৪০ মিনিটের মধ্যে রক্তে এইচআইভির উপস্থিতি আছে কি না, তা নিজে নিজেই শনাক্ত করা সম্ভব হবে।

৩০ পেরোলেই বুড়ি!

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অবিবাহিত কোনো নারীর বয়স ৩০ পেরোলে তাঁকে বুড়ি বিবেচনা করা হয়। বিয়ের বাজারে তাঁর কদর কমে যায়। সে দেশের কর্তৃপক্ষ বলছে, দেশটিতে ৩০ পেরোনো অবিবাহিত এই নারীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান অনুযায়ী, এ সংখ্যা ৬০ শতাংশ।

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত। পরম রহমত ও ফজিলতের রাত। আজকের রাতটি মুসলমানদের কাছে ইবাদতের রাত হিসেবে পরিচিত। এ রাতে ইবাদতের মধ্য দিয়ে বিশ্বের মুসলমানরা পরম করুণাময় আল্লাহর দরবারে তাঁদের আকুতি জানান। শবেবরাত অর্থ 'সৌভাগ্যের রজনী'।

র‌্যাব বলেছে প্রতিবেদন ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউ) কঠোর সমালোচনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নিউ ইয়র্ক-ভিত্তিক এই মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে সন্ত্রাস দমনে গঠিত এই বিশেষ বাহিনী।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন-বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত ও র‌্যাব ভেঙে দেওয়ার সুপারিশ

বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) বিদ্রোহের চলমান বিচারিক প্রক্রিয়াকে 'গণবিচার' আখ্যায়িত করে অবিলম্বে তা স্থগিত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থা গতকাল বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে 'ভয় কখনো আমাকে ছেড়ে যায় না : বাংলাদেশ

ঢাকায় যানবাহন ঢুকলেই টোল আদায়ের প্রস্তাব by অমিতোষ পাল

রাজধানীতে যানবাহন ঢুকলেই টোল আদায়ের প্রস্তাব করা হচ্ছে। আজ ঢাকার দুই সিটি করপোরেশনের বাজেট ঘোষণা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাজেট প্রস্তাবে টোল আদায়ের এ প্রস্তাব থাকছে। ঢাকার দুই সিটি করপোরেশনের ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হচ্ছে আজ বৃহস্পতিবার।

'অর কারণে অনেক ছেলে নষ্ট অইছে'-পুরান ঢাকায় স্বস্তি, সঙ্গে আতঙ্কও by এস এম আজাদ

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গের সামনে উৎসুক জনতার ভিড়। সময় গতকাল বুধবার দুপুর ১টা ৩৫ মিনিট। এক নারীর বিলাপে একপর্যায়ে থেমে গেল সব শোরগোল, 'অয় আমার দুইডা পোলারে শেষ করছে। আল্লাহর কাছে কইছি, অর যেন এমন মরণ অয়। অর লাশটা আমারে একটু দেখতে দেন।

যেভাবে 'মৃত্যুফাঁদে' ডাকাত শহীদ by রেজোয়ান বিশ্বাস

প্রায় দুই দশক ধরে পুরান ঢাকার অপরাধজগতের নিয়ন্ত্রণকারী দোর্দণ্ড প্রতাপশালী ডাকাত শহীদ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে তার শতাধিক ক্যাডার সন্ত্রাসী। এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে পাকড়াও করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ঘরে-বাইরে সমালোচনা, বিব্রত সরকারি দল by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সরকারের পক্ষ থেকে দুর্নীতি হয়নি বলে বারবার দাবি করা হলেও শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে প্রকল্প থেকে দুই সংস্থা সরে যাওয়ায় ঘরে-বাইরে সমালোচনার মুখে ক্ষমতাসীনরা।

সরকারের নানামুখী উদ্যোগ-বিশ্বব্যাংকে চিঠি, ৯ জুলাই বৈঠক উন্নয়ন সহযোগীদের সঙ্গে by আরিফুর রহমান

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করায় যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে বিশ্বব্যাংকের সদর দপ্তরে মঙ্গলবার একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

পদ্মা সেতু নির্মাণ-১৬ হাজার কোটি টাকা নিয়ে প্রস্তুত বীমা খাত by আবুল কাশেম

পদ্মা সেতু নির্মাণে ১৬ হাজার কোটি টাকার লাইফ ফান্ড থেকে সরকারকে অর্থ দিতে আগ্রহী বীমা খাত। সরকারের সম্মতি পেলেই এ তহবিল থেকে যেকোনো পরিমাণ অর্থ দিতে প্রস্তুত আছেন এই খাতের উদ্যোক্তারা। জীবন বীমা কম্পানিগুলোর লাইফ ফান্ডে থাকা অর্থের এই পরিমাণ পদ্মা সেতুর সম্ভাব্য ব্যয়ের প্রায় ৭০ শতাংশ, যেখানে বিশ্বব্যাংকের ঋণ দেওয়ার কথা ছিল ৫২ শতাংশ।

গাজীপুরে গরুচোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা

গাজীপুর সদর উপজেলার হাতিমারা গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে গরুচোর সন্দেহে আলমগীর হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আলমগীরের বাড়ি উপজেলার লোহাকৈর গ্রামে। এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, একদল চোর গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হাতিমারা গ্রামের শহীদুল ইসলামের গোয়ালঘর থেকে গরু বের করে।

দৌলতপুরের বিস্তীর্ণ ফসলি জমি-বসতভিটা নদীগর্ভে by আব্দুল মোমিন

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত ১৫ দিনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নে অন্তত পাঁচ বর্গকিলোমিটার এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বসতভিটা হারিয়েছে দেড় হাজারেরও বেশি পরিবার। তবে ভাঙনরোধে চোখে পড়ার মতো কোনো কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের।

ভয়ে লাশ নিতে আসছে না ডাকাত শহীদের স্বজনেরা by তানভীর হাসান

সংবাদপত্র ও টেলিভিশনে ডাকাত শহীদের নিহত হওয়ার খবর পেয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগরে তাঁর পরিবারের সদস্যরা। তবে র‌্যাবের গুলিতে নিহত ব্যক্তিই ডাকাত শহীদ কি না তারা নিশ্চিত হতে পারেনি। শহীদের বড় ভাই নুরুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ভয়ে লাশ শনাক্ত করতে যেতে পারছি না।

‘নির্বাচনী’ ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে রংপুর by আরিফুল হক

সিটি করপোরেশন ঘোষণার দিন থেকেই রংপুরে সম্ভাব্য একাধিক মেয়র প্রার্থী ‘নির্বাচনী’ প্রচারাভিযানে নেমে পড়েছেন। নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁরা দেয়ালে দেয়ালে সেঁটেছেন রঙিন পোস্টার, সড়কে টানিয়েছেন ব্যানার। প্রচার চলছে মাইকেও।

সংসদে প্রধানমন্ত্রী-বিশ্বব্যাংকের দুর্নীতির খবর নেবে কে?

প্রয়োজনে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়ে দেশবাসীর উদ্দেশে প্রশ্ন রেখে সংসদ নেতা বলেন, বিশ্বব্যাংক যেখানে একটি পয়সাও দেয়নি, সেখানে দুর্নীতি হলো কিভাবে?

সিভিল এভিয়েশনের ৭৪৪ কর্মীর চাকরি স্থায়ী হচ্ছে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দৈনিক ভিত্তিতে ৭৪৪ জন অস্থায়ী কর্মচারীকে সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে স্থায়ী করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সিভিল এভিয়েশন থেকে দেওয়া নতুন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।

সিলেটের বিশ্বনাথ উপজেলা-ছয় ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ পৃথক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

ইসলামের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা সহ্য করব না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে শান্তি, সম্প্রীতি ও পরমতসহিষ্ণুতার ধর্ম হিসেবে উল্লেখ করে এই পবিত্র ধর্মের নামে কোনো মহল যাতে সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে ওলামা-মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা কখনো সহ্য করব না।’

রেইনকোট পেলেন আরও ১৫৮ জন

প্রথম আলোর পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ অব্যাহত রয়েছে। গত দুই দিনে আরও অন্তত ১৫৮ জনকে রেইনকোট দেওয়া হয়েছে। এর মধ্যে জামালপুরে ৩৯ জন, মাদারীপুরে ২৬, নাটোরে ২৫ ও বাগেরহাটে ২৪ জন বিক্রয়কর্মী রেইনকোট পেয়েছেন।

বাজেটে বেশি বরাদ্দ বেতন-ভাতায়, কম শিক্ষা আনুষঙ্গিকে by সুজন ঘোষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ প্রতিবছর কমছে। কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। বাজেট বইয়ের তথ্যানুযায়ী, বাজেটে প্রতিবছর মোট ছয়টি খাতে বরাদ্দ দেওয়া হয়।

পাহাড় ধসে পড়া মাটি সরানো হলো না পাঁচ দিনেও

গত মঙ্গলবারের ভারী বর্ষণে নগরের চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তায় জেমস ফিনলের মালিকানাধীন পাহাড় থেকে একটি মাটির চাঁই ধসে পড়ে। ফলে ওয়ার সিমেট্রির পাশের সড়কে গাড়ি চলাচল করছে এক পাশ দিয়ে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই সড়কে চলাচলকারী লোকজন। অথচ পাঁচ দিনেও মাটি সরানো হয়নি।

বহদ্দারহাট উড়ালসড়ক-গার্ডারটি ভেঙে পড়ল কেন? by হামিদ উল্লাহ

ত্রুটিপূর্ণ নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ নিয়ম মেনে কাজ না করায় বহদ্দারহাট উড়ালসড়কের গার্ডারটি ভেঙে পড়েছে। গত ২৮ জুন গার্ডারটি ভেঙে পড়ায় এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উড়ালসড়কটির নির্মাণকাজ শুরু থেকেই বিশেষজ্ঞদের মতামত এবং তাঁদের সংশ্লিষ্ট থাকার

ঘটনার পরই কেবল দৌড়ঝাঁপ by প্রণব বল

প্রতি বর্ষায় পাহাড়ধসে প্রাণহানির পর দৌড়ঝাঁপ শুরু হয় প্রশাসনের। চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ বাস্তবায়ন ও বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে চলে তোড়জোড়। এবারও পাহাড়ধসে ২৩ জনের প্রাণহানির পর বিষয়টা নতুন মাত্রা পেয়েছে।

জলাবদ্ধতা

নগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা। বিশেষ করে বর্ষার সময় এক ঘণ্টা এমনকি এর চেয়ে কম সময়ের টানা বৃষ্টিতে নগরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় নগরবাসীর। এ সমস্যা থেকে উত্তরণের আশ্বাস রাজনীতিকেরা বারবার দিলেও কার্যকর কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়নি।

বিয়ার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় পাকিস্তান!

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পাকিস্তানে ১৮৬০ সালে প্রতিষ্ঠিত হয় বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান মুরি ব্রুয়ারি। সে সময় থেকে প্রতিষ্ঠানটি রমরমা ব্যবসা করে এলেও ১৯৭৭ সালে মুসলিম দেশ হিসেবে পাকিস্তানে অ্যালকোহলযুক্ত পানীয় পান নিষিদ্ধ করে সরকার। তার পর থেকেই কম্পানিটির দুরবস্থা শুরু হয়।

এলএইচসির সদর-অন্দর

বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল যন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডার (এলএইচসি)। এটি জেনেভা শহরের কাছে ফ্রান্স-সুইজারল্যান্ড সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১৭৫ মিটার গভীরে অবস্থিত একটি কংক্রিটে ঘেরা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গকে বেষ্টন করে রেখেছে চারটি বিশাল আকৃতির ল্যাব। সুড়ঙ্গটির দৈর্ঘ্য ২৭ কিলোমিটার।

মাটির নিচে শিকার ধরা উদ্ভিদের খোঁজ!

মাংসাশী উদ্ভিদের কথা নতুন কিছু নয়। অনেক আগেই বিজ্ঞানীরা এ প্রজাতির উদ্ভিদ খুঁজে পেয়েছেন। এদের পাতায় বা কাণ্ডে বিশেষ ধরনের তরলে ভরা থলে থাকে। এর মাধ্যমে কীট-পতঙ্গ ও ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে খায় তারা। তবে এবার আরো নতুন চমক নিয়ে হাজির হয়েছেন বিজ্ঞানীরা।

বিষ দিয়েই মারা হয়েছে আরাফাতকে!-* আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন * কবর থেকে দেহাবশেষ তুলে পরীক্ষার দাবি * আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের আহ্বান

আট বছরেও ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুরহস্য কাটেনি। তাঁর মৃত্যুর পর থেকেই সম্ভাব্য যে কয়টি কারণের কথা আলোচনায় আসে, এর মধ্যে অন্যতম বিষ প্রয়োগ। গত মঙ্গলবার কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার উপস্থাপন করা নতুন তথ্য-উপাত্ত সে ধারণার পালেই নতুন করে হাওয়া দিল।

আইএসজির ঘোষণা-সেপ্টেম্বরে পুরোপুরি সার্বভৌম হবে কসোভো-একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা দেওয়ার প্রায় পাঁচ বছর পর এ মর্যাদা দেওয়া হচ্ছে

অবশেষে পুরোপুরি সার্বভৌম ক্ষমতা পেতে যাচ্ছে কসোভো। আগামী সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে তারা। সার্বিয়া থেকে আলাদা হওয়ার প্রায় পাঁচ বছর পর তারা এ মর্যাদা পেতে যাচ্ছে। কসোভোর সার্বভৌমত্ব অর্জনের সক্ষমতার ওপর নজরদারি করা আন্তর্জাতিক নীতিনির্ধারণী গ্রুপ (আইএসজি) গত সোমবার এ ঘোষণা দিয়েছে।

অখিলেশের ইউ-টার্ন, বিধায়কদের গাড়ি প্রকল্প বাতিল

প্রবল সমালোচনার মুখে এক দিনের ব্যবধানেই সিদ্ধান্ত পাল্টালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। উন্নয়ন তহবিলের অর্থে বিধানসভার সদস্যদের (বিধায়ক) গাড়ি কিনে দেওয়ার সিদ্ধান্ত গতকাল বুধবার তিনি প্রত্যাহার করেন। আগের দিনই তিনি ২০ লাখ রুপির মধ্যে বিধায়কদের গাড়ি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ইরানের হয়ে গোয়েন্দাগিরি!-সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আজারবাইজানের

ইরানের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে এক সাংবাদিক ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে আজারবাইজান। সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানান। এ ঘটনা আজারবাইজান ও ইরানের মধ্যে সম্পর্কে আবারও উত্তেজনা ছড়িয়েছে।

বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের পশ্চিমি ঘাট

ভারতের পশ্চিমি ঘাট নামে পরিচিত পাহাড়ি এলাকাকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় ছয় রাজ্যজুড়ে এক হাজার ৬০০ কিলোমিটার দৈর্ঘ্যের এ ঘাটের অবস্থান। গত বরিবার এটি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়।

এশিয়ায় গৃহশিক্ষকের পেছনে ব্যয় শত কোটি ডলার

সন্তানদের পড়ালেখার জন্য গৃহশিক্ষকের (প্রাইভেট টিউটর) ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছেন এশিয়ার দেশগুলোর মা-বাবারা। এটা করতে গিয়ে প্রতিবছর প্রাইভেট টিউটরের পেছনে কয়েক শ কোটি ডলার খরচ হচ্ছে। গৃহশিক্ষার কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলেও এটা লাভজনক ব্যবসা হিসেবে ক্রমেই প্রসারিত হচ্ছে।

কায়রো সম্মেলনে আসাদবিরোধীদের মধ্যে বিভক্তি, হাতাহাতি-আসাদকে রাশিয়ায় নির্বাসনে পাঠানোর পরিকল্পনা!

সিরিয়ায় চলমান সংকট নিরসনে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে গত সোমবার মিসরের রাজধানী কায়রোতে দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে আরব লিগ। বিরোধী নেতারা আসাদবিহীন অন্তর্বর্তী সরকার এবং বিদ্রোহী সেনাদের সংগঠন 'ফ্রি সিরিয়ান আর্মি'কে সমর্থন দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন।

বলিউড টপচার্ট

১. গ্যংস অব ওয়াসিপুর—মনোজ বাজপেয়ী, রিমা সেন
২. তেরি মেরি কাহানি—প্রিয়াঙ্কা চোপড়া, শহীদ কাপুর

এমা স্টোনের সাক্ষাৎকার-আমি সাংবাদিক হতে চেয়েছিলাম

সদ্যই নতুন খোলসে মুক্তি পেয়েছে নতুন স্পাইডারম্যান। দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ছবিতে নায়িকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে হলিউডে নিজের আসন আরও একটু পাকা করেছেন এমা স্টোন। এই সাক্ষাৎকারে উঠে এসেছে আরও অনেক কিছু—

নিজেকে খুঁজে পাওয়ার মিশন by রুহিনা তাসকিন

কেক কেটে— মোমবাতিতে ফুঁ দিয়ে নয়, ৩ জুলাই ৫০তম জন্মদিনটা একাই পালন করতে হলো টম ক্রুজকে। বরং এখন তাঁকে ভাবতে হচ্ছে, একমাত্র মেয়ে সুরির দেখাশোনার অধিকার কীভাবে পাওয়া যায়। টমক্যাটের পাঁচ বছরের বিয়ের ইতি ঘটল কয়েক দিন আগে।

বলিউড ২০১২-ছয় মাসের পোস্টমর্টেম

তিন খান—শাহরুখ, সালমান ও আমির নেই। তাতে কি? ২০১২ সালের প্রথম ছয় মাস বিশ্লেষকদের ভাষায়, সুপারহিট! অবশ্য সবাই এখন হিট-সুপারহিট ভুলে ছুটছেন, কী করে ১০০ কোটির ওপরে ব্যবসা করা যায়! দুই বছর আগেও এ রকম ভাবনা ছিল, অলীক কল্পনা। আজ সেটা বাস্তব।

জীবন আর সংগীতে-হৃদয় মিক্স by কামরুজ্জামান

‘চাই না মেয়ে তুমি অন্য কারও হও’। হৃদয়ের কাছে জানতে চাইলাম, এ কথাটি শুধু গানের কথা ছিল, নাকি কারও জন্য হৃদয় গানটি গেয়েছিলেন? হৃদয় হাসেন। কিন্তু হাসিতে যেন কিছুটা বিষণ্নতার ছোঁয়া। ‘ওটা তো ছিল শুধুই গান। গানের লাইন ধরে যদি এর কারণ খোঁজা হয়, তবে গান গাওয়া কঠিন হবে যেকোনো শিল্পীর জন্যই।’

চারদিক-মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসবে by সুজাত শিমুল

ধোয়ামোছা আর চুনকাম করা দেখেই বোঝা গিয়েছিল, কিছু একটা হতে যাচ্ছে জাতীয় নাট্যশালায়। নাট্যশালার ভেতর-বাইরে বেশ ঝকঝকে, তকতকে হয়ে উঠেছে। পরিচিত অপরিচ্ছন্নতা কেটে গেল কেন, তা নিয়ে ভাবতে হলো না বেশি দিন। মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব হচ্ছে বলেই নতুন সাজে সেজেছে শিল্পকলার নাট্যশালা।

ধর্ম-পবিত্র শবে বরাত মুক্তির রজনী by মুহাম্মদ আবদুল মুনিম খান

পবিত্র শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ তাৎপর্যময় মুক্তির রজনী। মহান আল্লাহর রোষানল থেকে বান্দার তওবার মাধ্যমে মার্জনাপ্রাপ্ত হয়ে নিষ্কৃতি লাভের পরম সৌভাগ্যের রাত। ‘শব’ ফারসি শব্দ, এর অর্থ রজনী বা রাত। আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য বা সৌভাগ্য। শব্দটির অন্য অর্থও আছে।

ব্লগ থেকে...

নির্বাচিত মন্তব্য বাংলাদেশে ৫০টিরও বেশি হিন্দি চ্যানেল চলছে। এ অবস্থায় শিশুদের জন্য বাংলায় অনুষ্ঠান বানিয়েও কোনো লাভ নেই। যতদিন হিন্দি চ্যানেলগুলো বাংলাদেশে চলবে, ততদিন শিশুরা এগুলো দেখবেই। প্রয়োজন, সরকারের উদ্যোগে আইন করে সবগুলো হিন্দি চ্যানেল বন্ধ করে দেওয়া।

বদলে যাও বদলে দাও মিছিল-ইভ টিজিং: আমাদের ভাবনার অসাড়তা by গালিব মেহেদী খান

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও নির্বাচিত চারটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ ইভ টিজিংমুক্ত বাংলাদেশ গড়ে তোলার একটি বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও দুজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।

জীবন নিয়ে এই হেলাফেলার দায় কে নেবে?-ছানি কাটতে চোখ নষ্ট

ঘটনাটাকে কেবল হরিষে বিষাদ কিংবা মধুতে বিষ বললে কম বলা হয়, এটা সরাসরি জীবন নিয়ে হেলাফেলা। হবিগঞ্জের বানিয়াচংয়ে চোখের ছানি কাটার খেসারত হিসেবে চোখের সংক্রমণে খোদ দৃষ্টিশক্তিই হারাতে বসেছেন ১৮ জন। কারণ নিয়ে বিতর্ক চললেও পরিবেশটা যে অবহেলার ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

এই রাতের কল্যাণে সুন্দর হোক আগামী দিনগুলো-পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে বরকতময় ও মহিমান্বিত এক রাত, ভাগ্য নির্ধারণের রাত। আল্লাহ মানবজাতির জন্য তাঁর অসীম রহমতের দরজা খুলে দেন এই রাতে। ক্ষমাপ্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর অনুগ্রহ লাভ করার সুযোগ ঘটে এই পবিত্র রাতে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৪৬ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. বদরুজ্জামান মিয়া, বীর প্রতীক সাহসী যোদ্ধা কুড়িগ্রাম জেলার উত্তরে ভূরুঙ্গামারী। ভারত-বাংলাদেশ সীমান্তে। ভূরুঙ্গামারীর তিন দিকেই ভারত।

রোজার পণ্যের সরবরাহ বাড়ল by মাসুদ মিলাদ

গত বছর পবিত্র রমজানের আগের তিন মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানি হয় দুই লাখ ৭৬ হাজার টন। এবার একই সময়ে (এপ্রিল-জুন) আমদানি হয়েছে তিন লাখ ৭৬ হাজার টন। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় রোজায় সরবরাহ বেড়েছে প্রায় এক লাখ টন।

বাজারদর-শবে বরাতের আগে বাজার আবার চড়া

মাস খানেক আগেও রাজধানীর কাঁচাবাজারগুলোতে এক কেজি কাঁচা মরিচের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। গতকাল বুধবার তা বিক্রি হয়েছে বাজারভেদে ৭০ থেকে ১০০ টাকা কেজি। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তর বলছে, এক মাসে কাঁচা মরিচের দাম বেড়েছে ১৮৩ শতাংশ! অন্য সব সবজির দামও বেড়েছে।

যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন-নিষ্পত্তির জন্য দিতে হবে ৩০০ কোটি ডলার

ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) যুক্তরাষ্ট্রে ওষুধ বাজারজাতকরণ সংক্রান্ত বেশ কয়েকটি জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। এ সব মামলা নিষ্পত্তির জন্য ব্রিটেনভিত্তিক বহুজাতিক এ কম্পানিকে ৩০০ কোটি ডলার দিতে হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন কর্মকর্তারা গত সোমবার এই তথ্য জানিয়েছেন।

ন্যাটোর রসদ সরবরাহের পথ খুলে দিল পাকিস্তান

পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের পথ সচল করা নিয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সাত মাসের বৈরিতা অবশেষে সমঝোতার মধ্য দিয়ে শেষ হয়েছে। গত বছর ন্যাটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুঃখ প্রকাশ করার পরপরই পাকিস্তান কঠোর অবস্থান থেকে সরে আসে।

ভারতের সঙ্গে নৌ-প্রটোকল-দেশের স্বার্থরক্ষাই প্রধান বিবেচ্য

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা নৌ-প্রটোকলের মেয়াদ আরো দুই বছর বাড়ানোর ব্যাপারে সম্মতিপত্র সই হয়েছে। ঢাকায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যেই নবায়ন করা প্রটোকল সই হবে।

পবিত্র শবেবরাত-সহমর্মিতা ও সৌহার্দ্যের ভিত্তি সুদৃঢ় হোক

আজ পবিত্র শবেবরাত। মহিমান্বিত ভাগ্যরজনী, পরম সৌভাগ্যের রাত। আজকের রাতটি মুসলমানদের জীবনে সৌভাগ্যরজনী হিসেবে পরিচিত। এ রাতের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, পরবর্তী বছরের হায়াত, মউত, রিজিক, দৌলত, আমল ইত্যাদির আদেশ-নিষেধ এ রাতেই ফয়সালা করা হয়।

শবেবরাতে আমাদের করণীয় by মুফতি আইনুল ইসলাম কান্ধলবী

আল্লাহ তায়ালা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন, 'নিশ্চয়ই আমি এ মহান গ্রন্থ নাজিল করেছি এক বরকতময় রজনীতে।' পরম করুণাময়, অসীম দয়ালু, মহাপরাক্রমশালী আল্লাহপাক দয়া করে মানবজাতির সার্বিক কল্যাণার্থে মহাগ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন।

শবেবরাতের গুরুত্ব ও ফজিলত by মাওলানা সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম

সব দিবস ও রজনীই আল্লাহর সৃষ্টি। রাত ও দিনের মধ্যে কোনো কোনো রাত ও কোনো কোনো দিবস বিশেষ বিশেষ কারণে মহিমান্বিত ও মাহাত্ম্যপূর্ণ হয়ে উঠেছে। তেমনি একটি রজনী লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্য রজনী। পবিত্র শবেবরাতের গুরুত্ব অপরিসীম।

পবিত্র শবেবরাতের আমল by মাসুদা বেগম

বছরের একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে 'লাইলাতুম মিন নিসফি শাবান' তথা লাইলাতুল বরাত বা শবেবরাত। ১৪ শাবানের দিবাগত রাত লাইলাতুল বরাত বা শবেবরাত নামে অভিহিত। এই পবিত্র রাতে নিহিত রয়েছে মানবতার মুক্তি ও কল্যাণ। তেমনি রয়েছে বহু তাৎপর্য, ফজিলত ও বরকত।

লাইলাতুল বরাতের তাৎপর্য by মাওলানা এম এ করিম ইবনে মছব্বির

বছর পরিক্রমায় আবারও আমাদের মুসলিম উম্মাহর মাঝে উপনীত হয়েছে বরকতময় মাস শাবান। প্রিয়নবী (সা.) মুমিন বান্দাদের পবিত্র রমজানুল মোবারককে স্বাগত জানানো এবং চিত্তাকর্ষক মানসিকতা সৃষ্টি ও আসন্ন রমজান মাসে অবারিত নিয়ামতের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যা নবী করিম (সা.)

পদ্মা সেতু প্রকল্প-দায় নিতে হবে সরকারকেই by শওকত হোসেন

স্বপ্নের পদ্মা সেতু দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এ জন্য মূলত দায়ী মাত্র একজন ব্যক্তি। তিনি হলেন সাবেক যোগাযোগমন্ত্রী। তাঁর কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন প্রথমে স্থগিত করে রাখে, আর সর্বশেষ তা বাতিলই করে দিয়েছে দাতা সংস্থাটি।

পদ্মা সেতু প্রকল্প-অর্থায়নের তিন বিকল্প নিয়ে এগোচ্ছে সরকার by আনোয়ার হোসেন

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ বাতিলের পর সরকার এখন তিনটি বিকল্প নিয়ে এগোচ্ছে। এগুলো হচ্ছে: দেশীয় অর্থায়নে কাজ শুরু করা, জাপানি সংস্থা জাইকা ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ইতিবাচক অবস্থা ধরে রেখে তাদের কাছ থেকে আরও বেশি ঋণ পাওয়া এবং মালয়েশিয়ার প্রস্তাবটি খতিয়ে দেখা। তবে কোনো বিকল্পই চূড়ান্ত বা নিশ্চিত মনে করতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এক মাসের মধ্যে ফেরত না দিলে ব্যবস্থা-আইডিয়াল, ভিকারুননিসা ও মনিপুর অতিরিক্ত নয় কোটি টাকা নিয়েছে by মোশতাক আহমেদ

রাজধানীর তিনটি নামকরা স্কুল ভর্তির সময় অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত নয় কোটি ৩১ লাখ ২৮ হাজার ১০০ টাকা আদায় করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত একটি কমিটির সরেজমিন প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে।

অবশেষে ‘ঈশ্বর কণার’ সন্ধান মিলল!

মিলনায়তনে ঢুকতেই সারা রাত বাইরে কেটেছে হাজার খানেক বিজ্ঞানীর। ঠিক যেন তুমুল জনপ্রিয় শিল্পীর কনসার্টের বাইরের দৃশ্য। এমনই ছিল সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন গবেষণাগারের কার্যালয়ের বাইরের চিত্র। বিজ্ঞানীদের এমন অপেক্ষার কারণ একটিই, পদার্থবিজ্ঞানের সেই সোনার হরিণ—হিগস বোসনের অস্তিত্বের প্রমাণ মিলবে কি না,

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টও জাল by কামরুল হাসান

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টও (এমআরপি) জাল হচ্ছে। সুরক্ষিত নিরাপত্তাব্যবস্থা সত্ত্বেও এসব পাসপোর্ট জাল করছে একটি চক্র। বিশেষ শাখার অভিবাসন পুলিশ এ ধরনের চারটি জাল পাসপোর্ট জব্দ করেছে। এ নিয়ে দুটি মামলা হয়েছে।

পবিত্র লাইলাতুল বরাত-মহিমান্বিত রজনী by মাওলানা মোহাম্মদ নূরুল মোস্তফা

'শবেবরাত' বা 'লাইলাতুল বরাত' একটি বরকতময় ও পুণ্যময় রজনী। কোরআন-সুন্নাহ এবং ইসলামের মনীষী ও ফকিহদের মতামতের ভিত্তিতে শবেবরাত অকাট্যভাবে প্রমাণিত বরকতমণ্ডিত, সৌভাগ্যময় ও সমৃদ্ধিশালী রাত। এই রাতে ইবাদত-বন্দেগি, জিকির-আজকার ইত্যাদি অত্যন্ত পুণ্যময়।

পবিত্র কোরআনের আলো-আল্লাহর শাস্তি সময়মতোই আসবে এবং অপরাধীরা তা চিরকাল ভোগ করবে

৪৯. ক্বুল্ লা- আমলিকু লিনাফছী দ্বার্রান ওয়া লা নাফআ'ন ইল্লা- মা শা-আল্লা-হু; লিকুলি্ল উম্মাতিন আজাল; ইযা জা-আ আজালুহুম ফালা- ইয়াছ্তা'খিরূনা ছা-আ'তান ওয়া লা- ইয়াছ্তাক্বদিমূন। ৫০. ক্বুল আরাআইতুম ইন আতা-কুম আ'যা-বুহূ বাইয়া-তান আও নাহা-রাম্ মা-যা- ইয়াছ্তা'জিলু মিনহুল মুজরিমীন।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৮৪)-ঐতিহাসিক দলিল স্টপ জেনোসাইড by আলী যাকের

কলকাতায় দুপুরে সাধারণত ফুটপাতের ধারে শালপাতার ঠোঙায় কাবলি মোটরের তৈরি ঘুগনি, যার দাম ৩৫ পয়সা- এই ছিল আমাদের লাঞ্চ। বিকেলে খুব বেশি ক্ষিদে পেলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অদূরে যে চায়ের দোকান আছে, সেখানে গিয়ে একটা শিঙাড়া কিংবা একটি বনরুটি।

ব্যক্তির দায়দায়িত্ব প্রজাতন্ত্র নেবে কেন? by সৈয়দ মাহবুবুর রশিদ

পদ্মা সেতুর জন্য ঋণ প্রদানের নিমিত্তে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল, তা বিশ্বব্যাংক বাতিল করেছে। বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাতিল করার কারণ হিসেবে বিশ্বব্যাংক বাংলাদেশে এই সেতু প্রকল্পকে কেন্দ্র করে যেসব ব্যক্তি দুর্নীতি করছে তাদের ব্যাপারে বিশ্বব্যাংকের আহ্বান সত্ত্বেও বাংলাদেশ সরকার সন্তোষজনক ব্যবস্থা গ্রহণ করেনি।

সাদাকালো-ভালো-মন্দে কেমন চলছে জীবন by আহমদ রফিক

বিজয় দিবস নয়, স্বাধীনতা দিবস নয়, তবু জুন-জুলাইয়ের গরমে-গুমোটে দেশের পরিস্থিতি নিয়ে বিতর্ক বড় বেশি উত্তাপ ছড়াচ্ছে। ঘরে-বাইরে আলাপ-আলোচনায়, সংবাদপত্রের মুক্ত কলামে ও টিভি চ্যানেলের টক শোতে মহাবিতর্ক। নানা প্রসঙ্গে উচ্চারণ : 'ভালো নেই বাংলাদেশ।' বিপরীত বিবেচনায় : 'ভালো চলছে বর্তমান বাংলাদেশ।'

মাদকাসক্তির মরণ ছোবল চাই না by মোহাম্মদ আল মামুন

মাদক একটি অভিশাপ। সমগ্র বিশ্বের যুব সমাজ আজ এক ভয়াবহ হুমকির সম্মুখীন। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা সচেতন হওয়া প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। আমাদের দেশে মাদকাসক্ত লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের দারিদ্র্যপীড়িত বস্তি এলাকায় মাদকদ্রব্যের অবাধ বিচরণ দেখে বিস্ময়ে হতবাক হতে হয়।

অধীনতা নয়, চাই সহমর্মিতা by মেহেরুন নেছা রুমা

ঘরে-বাইরে নারী কোথাও নিরাপদে নেই। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কোনো না কোনো নারী স্বামীর হাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খুন হচ্ছে। বিংশ শতাব্দীতে এসেও যেন আমরা এক বর্বর সমাজে বসবাস করছি। বর্বর সমাজের সবকিছুই রয়েছে; নেই শুধু গোষ্ঠীবদ্ধভাবে জীবিকা অর্জনের পন্থাটি।

বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার by আজমাল হোসেন মামুন

২০১১-১২ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট কিছুদিন পরই ঘোষণা করা হবে। এবারের বাজেটকে প্রতিবন্ধীবান্ধব হিসেবে দেখার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, আমাদের দেশে প্রায় ১ কোটি ৬০ লাখ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে।

বোরো ধান :কৃষক যেন ন্যায্যমূল্য পায় by কৃষিবিদ শহীদুল ইসলাম

এ বছর এখনও পর্যন্ত যা অবস্থা তাতে ঝলকের মতো হাইব্রিড ধান চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বাদ দিলে কৃষকরা বোরো ধানের বাম্পার ফলন পাবে বলেই আশা করা যাচ্ছে। এটা নিঃসন্দেহে সরকার থেকে শুরু করে শহুরে ভোক্তাদের জন্য এবং দেশের খাদ্য নিরাপত্তার নিরিখে অত্যন্ত আশাব্যঞ্জক কথা।

যাত্রীবেশ by জাহিরুল ইসলাম

গণপরিবহনে যথেচ্ছ ভাড়া আদায় ঢাকা শহরের নিয়মিত চিত্র। ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বাসের হেলপার কিংবা কন্ডাক্টরদের হাতাহাতির দৃশ্যও পুরনো। শুধু কি হাতাহাতি? বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলার পর যাত্রীর করুণ মৃত্যু_ এমন ঘটনারও সাক্ষী এই নগরী।

আমার দেখা লিবিয়া by মোঃ সাহিদ হোসেন

১৯ ফেব্রুয়ারি ১৯৮০। ত্রিপোলি বিমানবন্দর থেকে যখন বেরিয়ে এলাম, বাইরে তখন ঝলমলে বিকেল। বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা কম। এত সুন্দর আর আধুনিক বিমানবন্দর আগে দেখিনি। বাংলাদেশ থেকে আমরা শিক্ষকের একটি দল এখানে এসেছি লিবীয় ছাত্রদের ইংরেজি শেখানোর ব্রত আর ডলার উপার্জনের আকাঙ্ক্ষা নিয়ে।

রম্য-আমার ভাষায় আমার অধিকার by রণজিৎ বিশ্বাস

অন্য ভাষায় বিশেষ করে ইংরেজিতে ভুল করলে আমরা যত লজ্জা পাই, বাংলার বেলায় ততটা পাই না। এটি আমাদের উদারতা ভাষা নিয়ে আজ সামান্য কথা বলব। এই দু'চারটে। আপত্তি নেই তো আপনার? : কী যে বলেন না বলেন। আপত্তি থাকবে কেন আমার। কথাই তো আমার জীবিকা।

কালের আয়নায়-পাকিস্তানের 'পরমাণু বোমার জনক' কাদির খানের অবাস্তব ও অসংলগ্ন কথাবার্তা by আবদুল গাফ্ফার চৌধুরী

কাদির খান নিজে একজন পাকিস্তানি হয়েও এ সত্যটা বুঝতে পারেননি যে, কেবল পরমাণু বোমা দ্বারাই কোনো দেশ তার স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে পারে না; যদি স্বাধীনতা রক্ষায় তার দুর্জয় সাহস, পেছনে ঐক্যবদ্ধ দেশবাসীর সমর্থন না থাকে

মধ্যপ্রাচ্য-যুক্তরাষ্ট্রের নীতি কি বদলাচ্ছে?

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় পরিবর্তনের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসব দেশে সত্যিকার গণতন্ত্রে উত্তরণে জনপ্রত্যাশার প্রতি খোলাখুলিই সমর্থন জানালেন তিনি। শুধু তাই নয়, যেসব একনায়কত্ববাদী শাসক এখনও ক্ষমতাকে আঁকড়ে থাকতে চাইছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি চরম সতর্কবাণী

হাতিয়া দ্বীপ-সন্ত্রাসের জনপদের অপবাদ ঘুচুক

হা তিয়া দ্বীপটি নোয়াখালী জেলায়। দ্বীপের দক্ষিণ ও পূর্বে রয়েছে বঙ্গোপসাগর। আর একেবারে গা ঘেঁষে রয়েছে মেঘনা। ঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলা করেই টিকে রয়েছে এ এলাকার সাহসী মানুষগুলো। এ দ্বীপের একটি অংশ নিঝুম দ্বীপ নামে পরিচিত।

বরকতময় রাত by মো. কামরুজ্জামান সোহাগ

শবেবরাত এক বরকতময় রাত, যা আল্লাহর নৈকট্য-সানি্নধ্য লাভের এক বিরাট উপায়। আল্লাহতায়ালা এ রাতকে লাইলাতুল মুবারাকাহ বা বরকতময় রাত বলে ঘোষণা করেছেন। মুফাসসিরিনে কেরামের অধিকাংশই এ রাতকে লাইলাতুল বরাত বলে উল্লেখ করেছেন।

পুণ্যময় রাতের আমল by শাহীন হাসনাত

হজরত আয়শা (রা.) থেকে বর্ণিত আছে, রজব মাসের শুরুতে হজরত রাসূলুল্লাহ (সা.) এই দোয়া করতেন_ 'আল্লাহুমা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, ওয়া বালি্লগনা রামাজান।' অর্থাৎ হে আল্লাহ, রজব ও শাবানকে আমাদের জন্য বরকতময় করো এবং আমাদের রমজানে পেঁৗছে দাও।

শাবান মাসের ফজিলত by মুফতি ইমরানুল বারী সিরাজী

শাবান মাস হিজরি ক্যালেন্ডারের অষ্টম মাস। হজরত মুহাম্মদ (সা.) এ মাসের সম্পর্ক নিজের দিকে করেছেন। এ বিষয়ে তিনি বলেন, 'শাবান আমার মাস।' -দায়লামি হজরত আনাস (রা.) বলেন, এ মাসের নাম শাবান এ জন্য রাখা হয়েছে যে, রোজাদারের নেকগুলো শাখার মতো বৃদ্ধি পায় এবং আরও বাড়তে থাকে।

শবেবরাত ও আমাদের সমাজ ব্যবস্থা by ফয়সল আহমদ জালালী

শবেবরাতের বিষয়টি একেবারে দলিলবহির্ভূত নয়। শবেবরাতের পক্ষে কিছু হাদিস রয়েছে। দিনেরবেলা রোজা ও রাতেরবেলা জাগ্রত থেকে ইবাদত করার কথা বর্ণিত হয়েছে। শবেবরাত সম্পর্কে যেসব হাদিস বর্ণিত রয়েছে এগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে। সঙ্গত কারণে এক দল আলিম শবেবরাতের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলে তা অস্বীকার

এখনও এলো না ফেরি by নাহিদ নলেজ

চিলমারী নদীবন্দরের গুরুত্বের কথা নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না। আব্বাসউদ্দিনের ভাওয়াইয়া গান যিনি শুনেছেন, তার কাছে চিলমারী স্বপ্নভূমি। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ থেকে ৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত, সুলতানি আমল, ব্রিটিশ পর্ব, পাকিস্তান আমলসহ ঐতিহাসিক মুক্তিযুদ্ধে চিলমারী বন্দরের ইতিহাস নির্ধারক ভূমিকা সকলের জানা।

সাক্ষাৎকার-আরাফাতের মৃত্যু স্বাভাবিক ছিল না by সুহা আরাফাত

আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাত আলজাজিরার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, তার স্বামীর মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি এটাকে ঘৃণ্য অপরাধ বলে আখ্যায়িত করেন। তিনি এবং তাদের একমাত্র মেয়ে সুইস একটি প্রতিষ্ঠিত পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলার সময় এর ফলাফল জানার জন্য কীভাবে ধৈর্য ধরে অপেক্ষা

আরেক আলোকে-পদ্মা সেতু ও বাংলাদেশ by ইনাম আহমেদ চৌধুরী

বস্তুতপক্ষে পদ্মা সেতু নির্মাণ শেষ করতে হলে বিশ্বব্যাংক ও তার সহযোগী সংস্থাগুলো অর্থায়ন ছাড়া আমাদের গ্রহণযোগ্য গতি নেই। নিজস্ব সম্পদে কিংবা বাণিজ্যিকভাবে এটার নির্মাণ জাতির জন্য শুধু কষ্টদায়কই হবে না বরং দুঃসাধ্যই হবে। তাছাড়া আজকে কলঙ্কের যে কালিমা লেপে দেওয়া হলো তা থেকে তো মুক্তি পেতে হবে।

উপকূলীয় বাঁধ-শক্ত ও সবুজ হয়ে উঠুক

প্লাবন থেকে উপকূলীয় অঞ্চল রক্ষায় ষাটের দশক থেকে বিভিন্ন পর্যায়ে গড়ে তোলা বাঁধ নেটওয়ার্কটি কতটা নাজুক হয়ে পড়েছে বুধবার সমকালে প্রকাশিত আলোকচিত্রেই তা স্পষ্ট। একই দিনে সমকালের বিশেষ আয়োজনে বৃহত্তর খুলনা ও বরিশাল এলাকার যেসব বাঁধ নিয়ে আলোকপাত করা হয়েছে, সেগুলোর অবস্থাও কক্সবাজারের মহেশখালীর ধলঘাট বেড়িবাঁধ থেকে ভিন্ন নয়।

পবিত্র লাইলাতুল বরাত-বয়ে আনুক সৌভাগ্যের বারতা

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত। প্রত্যেক মুসলিমের জীবনে এ রাতটি অত্যন্ত মর্যাদাশীল ও মহিমান্বিত রাত হিসেবে গণ্য। মুসলিম জাহানের সর্বত্রই বিশেষ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবেবরাত পালিত হয়। ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র এ রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করেন।