Sunday, April 8, 2012

এই দিনে-সেদিন মুজিবনগরে by দীপংকর চন্দ

নিষ্প্রভ বর্তমানে দাঁড়িয়ে ১৯৭১ সালের বেশির ভাগ ঘটনার বর্ণোজ্জ্বল বুননকে গল্পই তো বলব আমরা! বাস্তবের নির্ধারিত বিস্তারকে হার মানিয়ে গড়ে ওঠা অসংখ্য গল্প নিয়েই রচিত হয়েছে আমাদের মহাকাব্যিক সময়। সেই মহাকাব্যিক সময়ের কিছু কিছু অধ্যায়ের কথা সংক্ষিপ্ত পরিসরে তুলে আনতে ইচ্ছে হয় আমাদের।

বিশ্বায়ন-সংস্কৃতির মিশ্রণ: সংঘাত ও বিকল্প by মোহীত উল আলম

এবারের পয়লা বৈশাখ খুব জাঁকজমক ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে পালিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, বৈশাখী খাওয়া, মিছিল-উৎসব, উৎসবে ব্যবহূত বিচিত্র-রঙা পোস্টার, ব্যানার, মুখোশ, ভেঁপু, শব্দিত যন্ত্র এবং জন্তু-জানোয়ার ও পাখির বড় বড় চলমান বাঁশের তৈরি কাগজে মোড়ানো মূর্তি ছিল উৎসবের উপকরণ। সারা দিনই ঢাকা,

সামাজিক যোগাযোগ-ব্যক্তি, বিচ্ছিন্নতা ও ফেসবুক by জুনান নাশিত

সেদিন আমার এক আত্মীয় ভদ্রলোক বেশ ক্ষোভের সঙ্গেই বললেন, ‘টিভি, মোবাইলের অত্যাচারেই বাঁচা দায়, তার ওপর ফেসবুক! ছেলেমেয়ে দুটো যে ওতে কী পায় বুঝি না! কেবল ফেসবুক নিয়ে সময় কাটায়।’ আমি ওনার কথায় একটু বিব্রত হলাম। কারণ, আমি নিজেও একজন ফেসবুক ব্যবহারকারী।

গণমাধ্যম-উইকিলিকস—জনগণের গোয়েন্দা সংস্থা by জুলিয়ান অ্যাসাঞ্জ

যে কালে বড় মাপের গণ-অভ্যুত্থান ঘটে চলেছে, তখন বিপরীত রাজনৈতিক ভাবাদর্শের অনুসারী অভিজাতেরা প্রতিপক্ষকে যতটা না ভয় পেত তারও চেয়ে বেশি ভয় পেত সাধারণ জনগণকে। সে কালে উদীয়মান বণিক শ্রেণী হয়তো অধিকতর ঐতিহ্যবাহী, অভিজাত বংশের বিরোধিতা করেছে।

বিশেষ সাক্ষাৎকার-দোষীদের বার্তা দিতে হবে, অন্যায় করলে পার পাওয়া যাবে না by এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন। এরপর তিনি অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন এবং পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

দেশে ফিরিয়ে আনার গড়িমসির তদন্ত হওয়া প্রয়োজন-পশ্চিমবঙ্গে বাংলাদেশি বন্দীরা

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন কারাগারে বহুসংখ্যক বাংলাদেশি বন্দী আছেন। মূলত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁদের আটক করা হয় এবং ভারতীয় আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে শাস্তিও দেন। কিন্তু প্রায়ই দেখা যায়, বন্দীদের একটি অংশের শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁরা আটক থাকছেন।

অনুচ্ছেদভিত্তিক সুপারিশগুলো প্রকাশ করুন-সংবিধান সংশোধনী

সংবিধান সংশোধনে এলোপাতাড়ি আলোচনা কম হয়নি। এখন সংসদীয় বিশেষ কমিটির উচিত হবে অনতিবিলম্বে অনুচ্ছেদভিত্তিক প্রস্তাবিত সংশোধনীগুলো প্রকাশ করা। এটা খসড়া বিল বা প্রতিবেদন আকারে হতে পারে। দেশের প্রধান বিরোধী দল বিএনপিকেও একইভাবে দফাওয়ারি সুনির্দিষ্ট আলোচনায় অংশ নিতে হবে।

চারদিক-শহীদ তারকেশ্বর ও তাঁর গৈলা গ্রাম by আলফ্রেড খোকন

অবিভক্ত ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা শহীদ তারকেশ্বর সেনগুপ্তর কথা বলতে গেলে তাঁর জন্মস্থান বরিশালের গৈলা গ্রামের কথা বলে নিতে হয়। যে গ্রামে জন্মেছিলেন ক্যামব্র্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ খণ্ডে প্রকাশিত ভারতীয় দর্শনের ইতিহাস গ্রন্থের প্রণেতা ড. সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, তাঁর কন্যা বিশিষ্ট সাহিত্যিক মৈত্রেয়ী দেবী,

যুক্তি তর্ক গল্প-সুনামির সূত্রে ‘উন্নয়ন’ নিয়ে উদ্বেগ by আবুল মোমেন

ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল, তাহলে প্রকৃতির শক্তির কাছে মানুষের সব উদ্ভাবনা ও নির্মাণ তথা বুদ্ধি ও কুশলতা নিতান্তই তুচ্ছ। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বাংলাদেশের জনগণ পরিচিত। এ কারণে নিতান্ত কম ভোগান্তি পোহাতে হয় না আমাদের।

সমাজ-নারীনীতি, হুংকার এবং বাউলদের ওপর আক্রমণ by জোবাইদা নাসরীন

গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে ৭ মার্চ মন্ত্রিপরিষদে নারীনীতির খসড়া অর্থাৎ জাতীয় নারী উন্নয়ন নীতি, ২০১১ অনুমোদন করা হয়। সেই নারীনীতির বিপক্ষে ফজলুল হক আমিনী ৪ এপ্রিল হরতাল ঘোষণা করেন। বিএনপি ও তার শরিক দলের নৈতিক সমর্থন ছিল এই হরতালের প্রতি।

ইউরোপের চিঠি-জাপানে পারমাণবিক সংকট, বিপর্যয়ের সূচনা by পিটার কাস্টার্স

মানুষ হিসেবে এটা মেনে নেওয়া কঠিন। পারমাণবিক শক্তি ব্যবহারের বিরোধীরা বছরের পর বছর ভয়ানক বিপর্যয়ের যে আশঙ্কা করছিলেন, তা সত্য হতে চলেছে জাপান বিপর্যয়ের মধ্য দিয়ে। গত ১১ মার্চ ফুকুশিমা-দাইচি সংকট শুরুর পর তিন সপ্তাহ পেরিয়ে গেল। বিপর্যয়ের শুরু থেকেই স্পষ্ট হয়ে উঠেছিল যে জাপান পারমাণবিক বিকিরণের বিরাট

কালের পুরাণ-আওয়ামী লীগ ও বিএনপির মিল-অমিল by সোহরাব হাসান

জন্ম-প্রক্রিয়া, গঠনতন্ত্রে ঘোষিত নীতি-আদর্শ এবং ইতিহাস-ঐতিহ্যে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিস্তর ফারাক থাকলেও ইদানীং তাদের আচার-আচরণে তা অনেকাংশে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক দল বলে দাবি করে, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের আড়ালে সাম্প্রদায়িকতাকে লালন করে।

সমাজে গভীর, গভীরতর অসুখের আলামত-রাজশাহীতে নিষ্ঠুরতা

যেকোনো হত্যাই নিষ্ঠুরতা। কিন্তু রাজশাহীতে ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা এবং তারপর ঘটনাটি চাপা দিতে ‘জিম্মি’কে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করার ঘটনাকে শুধু নিষ্ঠুরতা বললে কম বলা হয়। বলার আসলে ভাষা নেই। আমরা স্তম্ভিত, আমরা ভাষাহীন।

সুসাংবাদিকতা ও পেশাদারি সাফল্যের ২০ বছর-অভিবাদন ডেইলি স্টার

প্রকাশনার তৃতীয় দশকে পা রাখল দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। গত ২০ বছরে সাংবাদিকতার উৎকর্ষ সাধনে, পেশাদারির অনুশীলনে এবং দেশ ও জনগণের মঙ্গলার্থে সংবাদপত্রটি যে অবদান রেখে এসেছে, তারই স্বীকৃতি হিসেবে আজ সেটি বাংলাদেশের এক নম্বর ইংরেজি দৈনিক—কি প্রচারসংখ্যায়, কি গ্রহণযোগ্যতায়, কি মর্যাদায়।

চারদিক-বৈশাখ এসে গেছে by শারমিন নাহার

বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ। আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ \’—রবীন্দ্রনাথ ঠাকুর
বৈশাখের প্রথম প্রভাতে পূর্ব দিগন্তে উঁকি দিয়েছে সূর্য। প্রতিটি বাঙালির মনে লেগেছে উৎসবের রঙিন দোলা। নব জীবনের দ্যোতনা আর স্নিগ্ধতায় ছুঁয়ে যাচ্ছে ভোরের বাতাস। হ্যাঁ, আজ সেই বিশেষ দিন।

ভোগান্তি-এ কোন দেশে আমরা আছি! by আতাউর রহমান

সরকারি চাকরিতে প্রবিষ্ট হওয়ার পর সুদীর্ঘ চার দশক দেশে ও বিদেশে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা করেছি। আর এটা করতে গিয়ে পৈতৃক ভিটেবাড়ি সংরক্ষণের প্রতি তেমন নজর দেওয়া হয়নি, যদিও একজন কেয়ারটেকারের মাধ্যমে যোগাযোগ ও যাতায়াত অব্যাহত ছিল।

মিডিয়া ভাবনা-বাণিজ্যমন্ত্রী ১০০ ভাগ অসত্য বলেননি by মুহাম্মদ জাহাঙ্গীর

বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান সাংবাদিকদের সম্পর্কে ঢালাও অভিযোগ করে একটি অন্যায় কাজ করেছেন। সাংবাদিক সমাজ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই কলামের মাধ্যমে আমিও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের সাংবাদিকরা আল্লাহর বিশেষ সৃষ্টি। আমাদের দেশে সাংবাদিকরা সত্য কথা লেখেন না।

পর্যটন-বিশ্বকাপ ক্রিকেট থেকে এই শিল্প কী পেল by তৌফিক রহমান

বিশ্বকাপ ক্রিকেট আয়োজন শেষ। ২ এপ্রিল ফাইনাল খেলা হলেও ২৫ মার্চ কোয়ার্টার ফাইনাল খেলার মধ্য দিয়ে প্রায় দুই মাসের এ আয়োজন সফলভাবে শেষ করল বাংলাদেশ। বহু বিদেশি মিডিয়া, যারা সব সময়ই বাংলাদেশের নেতিবাচক খবরে উৎসাহী ছিল, তারাও ওই উদ্বোধনী অনুষ্ঠান এবং অন্য সব আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসায়

রাজনীতি-মিছিলে ধর্মগ্রন্থ ও শিশুদের ব্যবহার কেন? by মশিউল আলম

কাফনের কাপড় গায়ে জড়িয়ে বা মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করা এ দেশে নতুন নয়। রাজনীতির ময়দানে যাঁরা এই কৌশলটি প্রয়োগ করেন, তাঁরা দেখাতে চান যে দাবি আদায়ের সংগ্রামে তাঁরা প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। প্রাণ দিয়ে হলেও দাবি আদায় করে ছাড়ব—এই তাঁদের বার্তা।

খোলা হাওয়া-হে নূতন, নিষ্ঠুর নূতন, সহজপ্রবল by সৈয়দ মনজুরুল ইসলাম

১৩০৫ সালের ৩০ চৈত্রের ঝড়ের দিনে শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘বর্ষশেষ’ কবিতাটি, যার সঙ্গে আশ্চর্য মিল রয়েছে আরও ৮০ বছর আগের এক ঝড়ের দিনে পার্সি বাইশি শেলির লেখা ‘ঔড টু দ্য ওয়েস্ট উইন্ড’ কবিতার। দুই কবি ঝড়কে মেনেছেন পরিবর্তনের শক্তি হিসেবে, ‘বিবর্ণ বিশীর্ণ জীর্ণ পাতা’ উড়িয়ে দিয়ে নতুনকে

ইস্টার সানডে-পুনরুত্থান রোববার ও একটি আক্ষেপ by ফাদার প্যাট্রিক গমেজ

আজ ৮ এপ্রিল, রোববার। সারা পৃথিবীতে খ্রিষ্টবিশ্বাসীরা আজ মহাসমারোহে পালন করছে প্রভু যিশুর গৌরবময় পুনরুত্থান মহোৎসব পাস্কা বা ইস্টার। সবাই উচ্চকণ্ঠে গেয়ে উঠছে: জয় জয় প্রভুর জয়। ৬ এপ্রিল ছিল গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার—স্মরণ করা হয়েছে যিশুর পরিত্রাণদায়ী মৃত্যু।

বস্তি উচ্ছেদ-‘জীবন আমাদের নয়?’ by ফারুক ওয়াসিফ

বছরের প্রথম কালবৈশাখীর আগে আরেকটা ঝড় এসেছিল করাইল বস্তির তিন লাখ মানুষের জীবনে। অথচ উচ্ছেদ নয়, রাস্তার অবরোধই ছিল শুক্রবারের প্রায় সব দৈনিক পত্রিকার প্রধান খবর। করাইল বস্তির অধিবাসীরা অবরোধ না করলে এ খবর পিছলে কততম পাতার কততম কলামে কত ইঞ্চি জায়গা পেত, তা অনুমেয়।

বিশেষ সাক্ষাৎকার-সাশ্রয়ী খরচে বিদ্যুৎ উৎপাদনে কয়লাই বিকল্প by ম. তামিম

অধ্যাপক ম. তামিমের জন্ম ১৯৫৯ সালে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্বের শিক্ষা শেষ করে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্র প্রকৌশল বিভাগ থেকে ডিগ্রি পান। পরে তিনি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে মাস্টার্স অব টেকনোলজি এবং কানাডার

এই আত্মদান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক নড়াক-ছিনতাইকারীদের হাতে প্রতিবাদীর মৃত্যু

সাম্প্রতিক সময়ে রাজধানীতে যে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে, আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্বীকার না করলেও একজন প্রতিবাদকারী জীবন দিয়ে তা প্রমাণ করলেন। শুক্রবার সকালে মিরপুরের চিড়িয়াখানা সড়কের পাশে রাইনখোলা এলাকায় প্রাতর্ভ্রমণে বের হওয়া কয়েকজন নারীর মোবাইল ও ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে

প্রথমে অনানুষ্ঠানিক আলোচনাই হোক-নির্বাচনকালীন সরকার

যুক্তরাষ্ট্রের সফররত রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেনের সঙ্গে আলোচনায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাজনৈতিক সংলাপের বিষয়ে একটি আশাব্যঞ্জক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছে, তার সমাধান খুঁজতে তিনি আলোচনার জন্য প্রস্তুত।’

শিক্ষাঙ্গন-বিশ্ববিদ্যালয় সর্বজনের প্রতিষ্ঠান, দলীয় সম্পত্তি নয় by আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের যে আন্দোলন চলছে, তা অভূতপূর্ব নয়। এর আগে ২০০২ সালেও অনির্বাচিত উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে প্রায় সব শিক্ষকের সমন্বয়ে আন্দোলন গড়ে উঠেছিল। তখন নতুন জোট সরকার ক্ষমতায় এসে তৎকালীন নির্বাচিত উপাচার্যকে অপসারণ করে তাদের দলীয়

চারদিক-‘সেই যে আমার নানা রঙের দিনগুলি’ by ড. কাশফিয়া আহমেদ

‘মুসলিম বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ’ স্থাপিত হয় ১৯১১ সালে। ময়মনসিংহের শিক্ষানুরাগী, সমাজসেবী মরহুম আলীমুদ্দিন খাঁন সাহেব তৎকালীন অনগ্রসর মুসলিম নারীদের শিক্ষা প্রসারের লক্ষ্যে নিজস্ব ভূ-সম্পত্তির ওপর এই স্কুলটি প্রতিষ্ঠা করেন, যা শতবর্ষ ধরে জ্ঞানের মশাল জ্বালিয়ে রেখেছে।

ফরিদগঞ্জে গণিত উৎসব

মজার বিষয় গণিত আর গণিতের ভয় দূর করে গণিতকে ভালোবাসতে হবে। তাই স্লোগান ছিল ‘গণিতের ভয়, করব জয়’। এ স্লোগান সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো হয়ে গেল গণিত উৎসব। ফরিদগঞ্জ সদরের একদল শিক্ষার্থীর সংগঠন ড্রিম টেন্ডস টু রিয়েলিটির উদ্যোগে এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির

এ সপ্তাহের বিজ্ঞানী-অ্যান্টনি লাভোসিয়ে

প্যারিসের ধনী আইনজীবী বাবার সন্তান হিসেবে সবাই ভেবেছিল ছেলেটি আইন ব্যবসায় নাম লেখাবে। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে ছেলেটি নাম লেখাল বিজ্ঞানের ইতিহাসে ‘আধুনিক রসায়নবিজ্ঞানের জনক’ হিসেবে। ১৭৪৩ সালে জন্ম নেওয়া রসায়নবিজ্ঞানের এ পুরোধার নাম অ্যান্টনি লাভোসিয়ে।

এক লাফে একবার শ্বাস

ঘোড়া, কুকুর, ক্যাঙারুসহ যেসব প্রাণী লাফিয়ে দৌড়ায় বা গ্যালপ দিয়ে দৌড়ায়, তারা প্রতি লাফে বা গ্যালপে একবার মাত্র শ্বাস নেয়। ব্যাপারটি নেহাত প্রকৃতির খেয়াল নয়! চলুন দেখা যাক, এর কারণ কী। সব প্রাণীই চেষ্টা করে যেকোনো কাজ করার সময় যতটা সম্ভব কম শক্তি ব্যয় করতে। দৌড়ানোর সময়ও প্রাণীরা তাই চেষ্টা করে।

টিকার আদি কথা

উনিশ শতকের আগে জলবসন্ত একটি প্রাণঘাতী রোগ হিসেবে সবার কাছে পরিচিত ছিল এবং এ রোগ দ্বারা আক্রান্ত প্রায় ৩৩ শতাংশ রোগীই মৃত্যুবরণ করত। কিন্তু বর্তমান সময়ে এ রোগের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এটি সম্ভব হয়েছে জলবসন্তের টিকা আবিষ্কারের কারণে।

সত্যের বসু বিজ্ঞান ক্যাম্প ২০১২-আনন্দের সঙ্গে বিজ্ঞানশিক্ষার ক্যাম্প

দেশে বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে উল্লেখযোগ্য হারে। বিষয়ভীতি এর অন্যতম কারণ বলে গবেষণায় জানা গেছে। কিন্তু সাধারণ শিক্ষা উপকরণ ব্যবহার করেই আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক বিজ্ঞানশিক্ষাকে আনন্দময় করে তোলা সম্ভব বলে জানা গেছে সম্প্রতি হয়ে যাওয়া বিজ্ঞানের শিক্ষকদের একটি ক্যাম্পে।

কবুতরের হাটবাজার by শিহাব জিশান

খোলা ছাদে দাঁড়িয়ে আছেন একজন। চোখ আকাশের দিকে। সেদিকে তাকিয়ে তালি দিতেই ডিগবাজি খেয়ে নেমে এল কয়েকটি কবতুর। একটু গোত্তা খেয়ে আবার উড়ে গেল আকাশে। কবুতর নিয়ে এমন খেলায় সারা দিন পার করে দেন অনেকে। কবুতর পোষাটা তাঁদের কাছে নেশার মতোই।

বিদ্যুতের অভাবে কমেছে ওয়াসার পানি সরবরাহ by হামিদ উল্লাহ

গ্রীষ্ম আসার আগেই চট্টগ্রামে বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। এ কারণে কমে গেছে ওয়াসার পানি উৎপাদন ও সরবরাহ। গত ১৫ দিনে বিদ্যুতের কারণে পানির উৎপাদন কমেছে প্রায় এক-চতুর্থাংশ। চট্টগ্রাম ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘনিয়ে এল ঝড়ের কাল by প্রণব বল

তীব্র গরম ও নিম্নচাপের সময় ঘনিয়ে এসেছে। কাঠফাটা রোদ এবং তাপপ্রবাহে এর মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এপ্রিল ও মে মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। সেই সঙ্গে এই দুই মাসে বঙ্গোপসাগরে অন্তত তিনটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে।

সাক্ষাৎকার-‘ক্যানসারের ঝুঁকি বাড়ছে’

খাদ্যদ্রব্যে বিষাক্ত রাসায়নিকের প্রয়োগ বাড়ছে। এর ফলে জনস্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব পড়ছে তা নিয়ে কথা বলেছেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুলতান উল আলম। সাক্ষাৎকার নিয়েছেন মেখ্যাইউ মারমা।

খাদ্যে বিষাক্ত রাসায়নিক পরীক্ষার উদ্যোগ নেই by মেখ্যাইউ মারমা

‘দুই নম্বর গেইট এলাকার একটি বাজার থেকে গরুর মাংস কিনেছিলাম। রান্না করতে গিয়ে দেখা গেছে মাংস থেকে ওষুধের তীব্র কটু গন্ধ বের হচ্ছে। সেদ্ধ করে পানি ফেলে রান্নার পরও সে গন্ধ যায়নি। পরে ওই বাজারের কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’

ফেসবুক পেজ থেকে-আইনি জিজ্ঞাসা

ফেসবুকেআইনঅধিকারপেজেযোগদিয়েমতামতওআইনিজিজ্ঞাসাকরতেপারেনwww.facebook.com/AINADHIKAR
প্রশ্ন: কিছু জমি আমাদের কাছে বিক্রি করেছেন একজন। এখন ওই লোকের ছেলেদের কাছ থেকে আমার এক প্রতিপক্ষ দলিল করে নামজারি করে ফেলছে কিছুদিন আগে।

দারিদ্র্যের কাছে পরাজিত মা by প্রশান্ত কর্মকার

ক্ষুধা ও দারিদ্র্যের কাছে হার মানলেন এক মা। মা মালেকা বেগম মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে নবজাতক আমেনাকে দিয়ে দেন। নিঃসন্তান প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী নার্গিস মেয়েটিকে দত্তক নেন। ২৮ দিনের শিশুসন্তানকে নার্গিসের কাছে দিয়ে দেন মা মালেকা।

আমলি-ক্ষমতা ট্রাইব্যুনালকে ফিরিয়ে দেওয়া জরুরি-নারী নির্যাতন মামলায় ফরিয়াদির ভোগান্তি by সোহেল রানা

‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর অধীনে দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলো গঠিত হয়েছে, যেখানে কমবেশি ১২ ধরনের অপরাধের বিচার হয়। দ্রুত বিচারের প্রয়াস হিসেবে আইনটি প্রণীত হলেও বাস্তবে ট্রাইব্যুনালে মামলার সফলতা অর্থাৎ প্রমাণের হার আশানুরূপ নয়।

শাকিরার ফুটবল-প্রেম

পপ সংগীতশিল্পী— জগৎজুড়ে এটাই পরিচয় শাকিরার। ফিফাডটকমের এই সাক্ষাৎকারে শিল্পীসত্তা ছাপিয়েও তিনি ফুটবলের বড় ভক্ত শাকিরা, ফুটবলের সঙ্গে আপনি কীভাবে জড়ালেন? শাকিরা: ২০০৬ জার্মানি বিশ্বকাপে আমাকে গান গাইতে বলা হলো। আমার সৌভাগ্য, ২০১০ সালেও আমাকে ডাকা হলো।

কথামালা

আমি অতটা পাগল নই যে মেসির সঙ্গে নিজেকে তুলনা করব!
গোলের পর গোল করেও মহা বিনয়ী জার্মান স্ট্রাইকার
মারিও গোমেজ

১ থেকে ২০ লাখ

বেশির ভাগ দর্শকের কাছে ওটা ছিল আর দশটা শটের মতোই। তবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড কলম্বো টেস্টের প্রথম দিনে মাহেলা জয়াবর্ধনের তৃতীয় চারটি কিন্তু বাড়তি রোমাঞ্চ বয়ে এনেছিল ক্রিকেট পরিসংখ্যানবিদদের জন্য। ১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের দ্বিতীয় বলে রানের যে চাকা ঘুরতে শুরু করেছিল চার্লস ব্যানারম্যানের ব্যাটে, জয়াবর্ধনের ওই শটে সেই চাকা ছুঁয়ে ফেলল ২০ লাখ রানের মাইলফলক!

বার্সার অন্য প্রতিপক্ষ by সিয়াম রহমান

মেসি, জাভি, ইনিয়েস্তাদের পায়ে বল পড়লেই সূর্যোদয়। আলোর বিচ্ছুরণ। মুগ্ধ হয়ে বিপক্ষ দলেরও কুর্নিশ জানানো। কিন্তু কুর্নিশই জানাতে হলে আর ফুটবল খেলা কেন, দর্শক হলেই হয়! তাই বার্সেলেনার মসৃণ গতি থামাতে বাঁকা পথের বন্দোবস্ত করা ছাড়া উপায় কী? পথে কয়েকটা ‘স্পিড ব্রেকার’ বসিয়ে দাও, সঙ্গে বিছিয়ে দাও কাঁটা আর লোহালক্কড়

ক্লাব ক্রিকেট নাকি রাজনীতি? by তারেক মাহমুদ

জেমি সিডন্সের বিস্মিত কণ্ঠটা এখনো কানে বাজে। বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর ঢাকার দুই বড় ক্লাব আবাহনী-মোহামেডানের অনুশীলন দেখতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ। দেখলেন এবং যারপরনাই হতাশ হলেন। এও কি সম্ভব? টেস্ট খেলুড়ে একটা দেশের সেরা ক্লাবগুলোর নিজস্ব অনুশীলনসুবিধা নেই! নেই জিমনেসিয়াম,

জেএসসিতে বৃত্তি পাচ্ছে ৩০,৮০০

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সারা দেশে ৩০ হাজার ৮০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে ৯ হাজার ৮০০ জন পাচ্ছে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ২১ হাজার শিক্ষার্থী পাচ্ছে সাধারণ বৃত্তি। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংখ্যা নির্ধারণ করে দিয়েছে।

অতিরিক্ত ভর্তি ফি ফেরত দেয়নি কেউ by অভিজিৎ ভট্টাচার্য্য

ভর্তির জন্য নেওয়া বাড়তি টাকা ফেরত দেয়নি স্কুলগুলো। উল্টো টাকা ফেরত না দেওয়ার 'আবদার' করেছেন স্কুলগুলোর কর্তারা। শিক্ষা মন্ত্রণালয় তাঁদের আবদার নাকচ করে দিয়ে বলেছে, টাকা ফেরত দিতে হবে নতুবা বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে। এ ব্যাপারে মন্ত্রণালয় অনড়।

সরেজমিন : মিরপুর ও শাহ আলী থানা-'মাইন্ড করলে পুলিশে চাকরি করা যায় না' by রাব্বী রহমান ও মাসুদ রানা

শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিট। মিরপুর থানার ফটকে পায়চারি করছিলেন এক পুলিশ কনস্টেবল। মূল ভবনের ডান পাশে অভ্যর্থনা কক্ষ। সেখানে পাঁচজন লোক বসে আছেন। সবাই বহিরাগত। ডিউটি অফিসারের কক্ষটি ব্যাংকের ক্যাশ কাউন্টারের মতো কাচ দিয়ে ঘেরা।

জুনিয়র, নাকি সিনিয়র ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ছড়াচ্ছে উত্তেজনা by শফিক সাফি

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। কমিটি নিয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্যের পর চলছে নানা আলোচনা। জুনিয়র, নাকি সিনিয়রদের নিয়ে নতুন কমিটি দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

রাজনীতি-পদ না ছেড়েই সরকারি চাকরিতে ছাত্রলীগের ১২ কেন্দ্রীয় নেতা by পাভেল হায়দার চৌধুরী

পদ না ছেড়েই ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১২ নেতা সরকারি চাকরিতে যোগদান করেছেন। তবে ওয়েবসাইটে ছাত্রলীগের এসব নেতার নাম, পদবি ও ছবি এখনো রয়ে গেছে। শূন্যপদগুলো পূরণে কেন্দ্রীয় কমিটির কোনো তোড়জোড়ও নেই।

বেশি দর দিয়ে বিদ্যুৎ সংযোগ পাবে নতুন শিল্প-কারখানা-সারা দেশে ১৮ লাখ গ্রাহককে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত by আবুল কাশেম

দামি জমিতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করে মূল্যবান যন্ত্রপাতি আমদানির পর তা ফেলে রাখা হয়েছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের শিল্পনগরীগুলোতে এ ধরনের কারখানার সংখ্যা প্রায় ৩০০। উৎপাদনে যাওয়ার সব কিছু প্রস্তুত থাকলেও কারখানাগুলো অচল হয়ে আছে কেবল বিদ্যুৎ সংযোগের অভাবে।

সমুদ্রজয়-ধন্যবাদ ফিরিয়ে নিল বিএনপি

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলায় আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো ধন্যবাদ ফিরিয়ে নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়ে বলেছেন, ১৪ মার্চ সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর সঠিক তথ্য-উপাত্ত না

বাজেট-রপ্তানিকারকরা ১৪৭টি সুবিধা চেয়েছেন

আগামী বাজেটে তৈরি পোশাকসহ রপ্তানি খাতগুলোর জন্য ১৪৭ ধরনের সুবিধা দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠানো সংগঠনটির দাবিনামার সারমর্ম হলো- রপ্তানিকারকদের কাছ থেকে আমদানি শুল্ক নেওয়া যাবে না, ভ্যাটও না।

সংকটেও যেখানে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা!

গ্যাস সংকটের কারণে যখন গাজীপুরের বিভিন্ন এলাকায় শত শত কলকারখানা বন্ধের উপক্রম, তখন সরকারি আদেশ উপেক্ষা করে ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে জেলার বেশির ভাগ সিএনজি ফিলিং স্টেশন। অব্যাহত বিদ্যুৎ উৎপাদন ও শিল্পোৎপাদন স্বাভাবিক রাখতে সম্প্রতি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার

চট্টগ্রামে হুমকিতে শিল্প উৎপাদন by রাশেদুল তুষার

চট্টগ্রামে বর্তমানে গ্যাসের চাহিদা ৩৮৫ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট। পাওয়া যাচ্ছে ২০৫ থেকে সর্বোচ্চ ২১০ মিলিয়ন ঘনফুট। এ ঘাটতি সামাল দিতে গিয়ে এ মুহূর্তে সরকারি সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) বন্ধ করে সেই গ্যাসের কিছু অংশ দেওয়া হচ্ছে বিদ্যুৎকেন্দ্রে।

স্মৃতি অমলিন by কাজী আসিফ ইমরান

আমার বাবা কাজী আরেফ আহমেদ প্রায়ই বলতেন- 'হাউ ডু ইউ ডু মাই সন? হোয়াট আর ইউ ডুয়িং?' আজ তার জন্মবার্ষিকী উপলক্ষে অনেক স্মৃতির ভিড়ে এ কথাটাই বারবার আমার মাসনপটে ভেসে উঠছে। আমি যেন মাঝেমধ্যেই তার কণ্ঠস্বর শুনতে পাই।

সমুদ্রজয়-হামবুর্গ এবং নতুন দিগন্ত by মামুন রশীদ

সাফল্য নতুন সাফল্যের জন্ম দেয়। অন্ততপক্ষে আশাবাদ সৃষ্টি করে। আমরা এখন আশা করতেই পারি যে দি হেগে জাতিসংঘের স্থায়ী কোর্ট অব আরবিট্রেশনে সমুদ্রসীমা বিরোধ নিয়ে ভারতের সঙ্গে যে মামলা তাতে জয়ী হওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং বিশেষভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় একই উদ্যমে ঝাঁপিয়ে পড়বে।

অবশ্যই যা বলতে হবে by গুন্টার গ্রাস

নোবেল বিজয়ী ঔপন্যাসিক ও সাহিত্যিক গুন্টার গ্রাসের 'হোয়াট মাস্ট বি সেইড' কবিতাটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রস্তুতির বিপক্ষে সবচেয়ে কার্যকর প্রতিবাদ হিসেবে এ কবিতার কথাই উচ্চারিত হচ্ছে। এটা বিশ্বজুড়ে এতটাই প্রতিক্রিয়া তৈরি করতে পেরেছে যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

সাম্প্রতিক প্রসঙ্গ-কেন এই অবক্ষয়? by হাসান শাহরিয়ার

মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষকতা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত আছে। ভালো শিক্ষকই কেবল সত্যিকার ছাত্র গড়ার কারিগর হতে পারেন। এখন সময় এসেছে ভাইস চ্যান্সেলর ও প্রক্টর সাহেবদের বলতে হবে_ কেন এই অবক্ষয় দেখা দিয়েছে এবং প্রকৃতপক্ষে কী শিক্ষা আপনারা

গাজীপুরে স্থবির কলকারখানা by শরীফ আহ্‌মেদ শামীম

গাজীপুর সদরের মালেকের বাড়ি শিল্প এলাকার রপ্তানিমুখী স্ট্যান্ডার্ড সিরামিক কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৩ টন। গ্যাসের অভাবে মেশিন চালাতে না পারায় বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদন কমে গেছে ২৫ ভাগ। কারখানার জেনারেল ম্যানেজার মো. ফরিদ উদ্দিন জানান, আট পিএসআই চাপের মধ্যে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাসের

গ্যাস সংকটে ধুঁকছে শিল্প by আরিফুজ্জামান তুহিন

উৎপাদন ঘাটতির কারণে বাসাবাড়িসহ শিল্পাঞ্চলে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও সংকট সামাল দিতে ব্যর্থ হয়েছে সরকার। যেসব শিল্প-কারখানায় আগে থেকেই গ্যাসের সংযোগ রয়েছে, এখন সেখানেও গ্যাস দিতে পারছে না সরকার। পাইপলাইনে গ্যাসের চাপ না থাকায় শিল্প-কারখানা চালু করা যাচ্ছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি-কঠোর ব্যবস্থা নিতে হবে দ্রুত

আইনশৃঙ্খলা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় যেতে শুরু করেছে। প্রতিদিনই পত্রিকা এবং অন্যান্য সংবাদমাধ্যমে ছিনতাই ও সন্ত্রাসের মতো ঘটনা দৃষ্টিগোচর হচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারীদেরও কাউকে কাউকে এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হতে দেখা যাচ্ছে।

সংলাপে বিএনপির আগ্রহ-গণতন্ত্রের অগ্রযাত্রার স্বার্থে ঐকমত্য জরুরি

দেশের চলমান রাজনৈতিক সংকট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি সংলাপে বসতে প্রস্তুত বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন দলটির চেয়ারপারসন এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। একই সঙ্গে তিনি এও বলেছেন, গণতন্ত্র শক্তিশালী করতে এ সংলাপ আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকও হতে পারে।

পবিত্র কোরআনের আলো-সত্যের পথে জিহাদ করতে যাওয়া এবং বিমুখ হয়ে থাকা লোকদের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল

৮৫. ওয়ালা- তু'জিব্কা আমওয়া-লুহুম ওয়াআওলা-দুহুম; ইন্নামা- ইউরীদু ল্লা-হু আঁই ইয়্যুআ'য্যিবাহুম বিহা- ফিদ্ দুনইয়া- ওয়াতায্হাক্বা আনফুছুহুম ওয়াহুম কা-ফিরূন। ৮৬. ওয়াইযা- উনযিলাত ছূরাতুন আন আ-মিনূ বিল্লা-হি ওয়াজা-হিদূ মাআ' রাছূলিহিছ্ তা'যানাকা ঊলুত্ ত্বাওলি মিনহুম ওয়াক্বা-লূ যারনা- নাকুম্ মাআ'ল ক্বা-য়ি'দীন।

দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো

সমকালের সরেজমিন অনুসন্ধানে পিরোজপুর-৩ আসনের সরকারদলীয় সাংসদ ডা. আনোয়ার হোসেনের নির্বাচনী এলাকার চিত্র উঠে এসেছে। 'সাংসদ ডা. আনোয়ারের যত কীর্তি-কাহিনী' শিরোনামে সমকালে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে টেলিফোনে নাগরিক মন্তব্য গ্রহণ করা হয়েছে।

অটোরিকশার আয়ু-কথা ও কাজে মিল থাকুক

রাজধানী ঢাকায় সিএনজি গ্যাসচালিত অটোরিকশা চালুর সময় প্রধান যুক্তি ছিল_ পরিবেশ দূষণ রোধ। প্রথম দফায় যে ১৬ হাজার অটোরিকশা রাস্তায় নেমেছিল, সেগুলোর রঙ ছিল সবুজ। পরে আরও কয়েক হাজার সবুজ যান পথে নামে। এর ফলে রাজপথে কখনও কখনও দেখা যেত সবুজের সমারোহ।

রাজপথে কর্মসূচি-জনদুর্ভোগ বিবেচনায় রাখুন

দুটি ন্যায্য দাবি নিয়ে বৃহস্পতিবার রাজধানীর রাস্তায় নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কড়াইল বস্তির অধিবাসীরা। কর্মসূচি ছিল ভিন্ন। সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরুদ্ধ করেছিলেন শাহবাগ মোড়ের রাস্তাগুলো। আর কড়াইল বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাখালী মোড়কে কেন্দ্র করে

ইস্টার সানডের তাৎপর্য by চার্লস স্বাধীন বিশ্বাস

প্রতিবারের মতো এবারও ইস্টার সানডের ভোরবেলায় জাতীয় সংসদ ভবনের সামনে সবচেয়ে বড় উপাসনা হবে। গত বছর সংসদ ভবনের সামনে প্রায় ২০ হাজার খ্রিস্টবিশ্বাসী ভোরের স্নিগ্ধ আলোয় উপাসনায় উপস্থিত হয়েছিলেন। এবারও হাজার হাজার খ্রিস্টভক্ত উপাসনায় উপস্থিত হবেন।

ভয়ংকর বিদ্যুৎ পরিস্থিতি by শাহজাহান মিয়া

অবস্থা ভয়াবহ। ভয়ংকর। রাজধানী ঢাকাসহ সারা দেশে লোডশেডিং অসহনীয় হয়ে উঠেছে। মানুষের জীবন বিপর্যস্ত। দিনে-রাতে পাঁচ থেকে ছয়বার লোডশেডিং। এলাকাভেদে কোনো কোনো জায়গায় আরো বেশি। জনজীবন একেবারে পর্যুদস্ত। বিদ্যুতের তাণ্ডবের সঙ্গে পানি ও গ্যাস সংকট রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরের অধিবাসী ও সারা দেশের

চরাচর-'ভাওয়াইয়া ভবন' by এ কে এম মোস্তাফিজুর রহমান

আমরা ভাওয়াইয়া ভবন নির্মাণ করব- চমকপ্রদ বিষয়টি গত ৩০ ডিসেম্বর ২০০৫ ত্রৈমাসিক সাময়িকী, ভাওয়াইয়ার প্রথম সংখ্যার মোড়ক উন্মোচনের দিন থেকে বেশি বেশি আলোচিত হচ্ছে। এ কথা ভাওয়াইয়া জগতের সবাই অবগত, ১৯৯২ খ্রিস্টাব্দ থেকে আমি ভাওয়াইয়া ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম।

রঙ্গব্যঙ্গ-আক্কেল আলী ঘোর বিপদে by মোস্তফা কামাল

উচ্চ মাধ্যমিকে পাস জোটেনি আক্কেল আলীর কপালে। সেই লজ্জায় মুখ দেখাতে না পেরে গ্রাম ছাড়ে সে। খালি হাতে চলে আসে ঢাকা শহরে। কাজ নেয় মুদি দোকানে। অনেক দিন কাজ করার পর সে ভাবে, 'পরের দোকানে আর কত গতর খাটব। নিজেই যদি কিছু একটা করতে পারতাম! কী করব! দোকানদারি ছাড়া তো কিছুই জানি না।

বৃত্তের ভেতরে বৃত্ত-মামলার তদন্ত ও জট : বিস্ময়, প্রশ্ন আর হতাশা by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

'জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড'- ইংরেজি এই বাক্যটি বহু পুরনো এবং অতি সত্যও বটে। এর বাংলা দাঁড়ায়, বিচারকাজ যত বিলম্ব হবে, ন্যায়বিচার ততটাই ব্যাহত হবে। এর সপক্ষে ভূরি ভূরি প্রমাণও আছে। এ দেশে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং উদ্বেগজনক এমন নজিরও আছে, মামলায় লড়তে লড়তে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও অন্যান্য প্রশ্ন by এ এম এম শওকত আলী

বিশ্ব খাদ্য সংস্থার মহাপরিচালক সম্প্রতি বাংলাদেশ সফরকালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে বলে মন্তব্য করেছেন। জনসংখ্যার ভিত্তিতে অঙ্ক কষে মাথাপিছু খাদ্যের উৎপাদন ও সরবরাহ করে অবশ্যই এ ধরনের মন্তব্য করা স্বাভাবিক। কিন্তু এর পরও অনেক প্রশ্ন থেকে যায়।

আদালতের নির্দেশনা-কেমিক্যাল মেশানো ফল বিক্রি বন্ধ হোক

বাজারে ফলের বাহার দেখে যে কারো জিহ্বায় পানি আসতে পারে। কিন্তু বাহারি এসব ফলের মধ্যেও যে জীবননাশক বিষ লুকিয়ে আছে, তা জানে কয়জন? আর জানলেই বা কী করার আছে তাদের? দেশের মৌসুমি ফল দু-একটা যদি ছেলেমেয়েদের হাতে তুলে না দেওয়া যায়, তাহলে যে মনও মানে না।

বিসিএসের প্রশ্নপত্র -পিএসসি ভুলের বৃত্তবন্দি কেন?

'ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায় যা লেখা'_বিখ্যাত এই হৃদয়গ্রাহী আধুনিক গানের পঙ্ক্তির সঙ্গে অনেকেরই পরিচয় আছে। গানটির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতার অমিল খুঁজে পাওয়া ভার। সর্বত্রই যেন ভুলের ছড়াছড়ি। সরকারের নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি অপারগ হন, কিংবা ব্যর্থতা ও দায়িত্বহীনতার

মনস্কামনা পূরণ হয়েছিল? by আসিফ আহমদ

খনিতে স্বর্ণ, হীরা বা এ ধরনের সম্পদ থাকলে তা উত্তোলন করে মানুষ ব্যবহার করে। কোথাও খনিজসম্পদের সন্ধান মিললে প্রথমে অবশ্যই দেখা হয় তা উত্তোলনযোগ্য কি-না। বিশেষ করে দেখা হয় কস্ট-বেনিফিট। অর্থাৎ কতটা অর্থ ও শ্রম ব্যয় করে কী পরিমাণ সম্পদ মিলবে।

মাদকাসক্তি-বাড়ন্ত চারাগাছের কথাও ভাবুন by মোঃ মাসুদ পারভেজ রানা

মড়কে ধরা বৃক্ষের যত্ন নেওয়ার পাশাপাশি আগামী প্রজন্মের বাড়ন্ত চারাকে কীভাবে মড়কমুক্ত রাখব তার চেষ্টা করাও জরুরি। মাদকাসক্তদের নিরাময় জরুরি, তার চেয়েও জরুরি হলো মাদকাসক্ত হওয়ার প্রক্রিয়া বন্ধ করা জরুরি। সংক্ষেপে আবারও বলতে চাই, এই মহৎ কর্মের জন্য আমাদের শিক্ষক সমাজ ও মা-বাবাই যথেষ্ট।

সংবিধান-বাহাত্তরের কাঠামোতে কতটুকু ফিরল? by আবু সাঈদ খান

জনমনে প্রত্যাশা ছিল, সাংসদদের গণতন্ত্র চর্চার ক্ষেত্র বিকশিত করতে ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংশোধন আনা হবে। কিন্তু যে সংশোধনী আনা হয়েছে এর সঙ্গে আগের বিধানের মৌলিক কোনো পার্থক্য নেই। সরকার গঠন বা সরকারের প্রতি আস্থা-অনাস্থার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে ভোটদানের বাধা দূর করলে সেটি হতো অধিকতর

পবিত্র কোরআনের আলো-রাসুলের দায়িত্ব সত্যের বাণী কেবল মানুষের কাছে পেঁৗছে দেওয়া

৭৮. আইনা মা-তাকূনূ ইউদ্রিক্কুমুল মাওতু ওয়ালাও কুনতুম ফী বুরূজিম্ মুশাইয়্যাদাহ; ওয়া ইন তুসিবহুম হাছানাতুন ইয়াক্বূলূ হা-যিহী মিন ই'নদিল্লাহি; ওয়া ইন তুসিবহুম ছায়্যিআতুন ইয়াক্বূলূ হা-যিহি মিন ই'নদিক; ক্বুল কুল্লুম্ মিন্ ই'নদিল্লাহি; ফামা-লি হা-উলা-য়িল ক্বাওমি লা-ইয়াকা-দূনা ইয়াফক্বাহূনা হাদীছা।

একুশ আগস্টের গ্রেনেড হামলার অধিকতর তদন্তচিত্র by মমতাজউদ্দীন পাটোয়ারী

আগের দিন সন্ধ্যায় বিভিন্ন টিভি চ্যানেলে খবরটি প্রথম প্রচারিত হতে শোনা গেল। পরদিন সোমবার ২৩ মে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার ষড়যন্ত্র এবং পরিকল্পনায় হারিছ চৌধুরী জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি। এ মুহূর্তে হারিছ চৌধুরীর নাম তেমন কোথাও উচ্চারিত হচ্ছিল না।

চরাচর-ইলিশের পুষ্টিগুণ by আজিজুর রহমান

ইলিশ মাছ শুধু আমাদের জাতীয় গৌরবের প্রতীক ও অর্থনীতির সহায়ক শক্তিই নয়, আমাদের পুষ্টিদাতাও বটে। প্রচুর পুষ্টিগুণসমৃদ্ধ প্রতি ১০০ গ্রাম ইলিশে রয়েছে ২১ দশমিক ৮ গ্রাম প্রোটিন, ২৪ মিলিগ্রাম ভিটামিন সি, ১৮০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৩ দশমিক ৩৯ গ্রাম শর্করা, ২ দশমিক ২ গ্রাম খনিজ ও ১৯ দশমিক ৪ গ্রাম চর্বি।

রঙ্গব্যঙ্গ-একটি কাল্পনিক ভবিষ্যদ্বাণী by মোস্তফা কামাল

বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা। আগামী কয়েক মাসের মধ্যে ঝঞ্ঝাবিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনীতি। নানা অঘটনেরও আভাস পাওয়া যাচ্ছে। জঙ্গিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের নেতা-কর্মীরাও ছদ্মবেশে বেপরোয়া হয়ে উঠতে পারে।

বৃত্তের ভেতর বৃত্ত-গণপরিবহন খাত কার নিয়ন্ত্রণে? by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

সম্প্রতি সরকার সিএনজির মূল্যবৃদ্ধি করার পরদিন থেকেই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গণপরিবহন খাতে সৃষ্ট নৈরাজ্য এবং যাত্রীসাধারণের ভোগান্তি নিয়ে প্রতিদিনই প্রতিবেদন প্রকাশিত-প্রচারিত হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গণপরিবহন খাত সরকারের নিয়ন্ত্রণে নেই। এই খাতের সংশ্লিষ্টরা সরকার-নির্ধারিত যাত্রীভাড়া মানছে না।

সমাজ-খনার জিভ কিংবা রুমানার চোখ by সায়েমা খাতুন

খনার জ্ঞান ও প্রজ্ঞাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তার জিভ কেটে নেওয়া হয়েছিল। আর এ যুগের রুমানা মঞ্জুরের দুই চোখ আঙুল দিয়ে অন্ধ করে দেওয়া হলো সেই একই মতাদর্শিক জায়গা থেকে। এ ভায়োলেন্স যে সিস্টেমের ভেতর বারবার সৃষ্টি হতে থাকবে, রুমানার দৃষ্টিহীন দুই চোখ আমাদের সবার সেই চোখ খুলে দিক

অগি্নঝরা একাত্তরের শব্দসংগ্রামী by ফকির আলমগীর

বাংলাদেশের অকৃত্রিম বল্পুব্দ স্বর্ণকণ্ঠ দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আর নেই। ৭৬ বছর বয়সে গত ২ জুন দক্ষিণ কলকাতায় নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতার লেক সার্কাস রোডের কালীবাড়ী এলাকার বাড়িতে চার বছর ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।

আন্দোলন-বিএনপির অনেক লক্ষ্য by ফ. র. আল-সিদ্দিক

তাই তো জামায়াত ও বিএনপি মুখে যা-ই বলুক, মনে মনে চেয়েছিল, আওয়ামী লীগ এ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধান থেকে তুলে দিক। মহাজোট সরকারের উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তুলে না দিয়ে এমন একটি উপায় বের করা,

জমি থেকে পাথর উত্তোলন-অতি লোভে তাঁতি নষ্ট

লোভে পড়ে সোনার ডিম পাড়া হাঁস জবাইয়ের গল্প আমরা জানি। এক ব্যক্তির একটি বিশেষ হাঁস প্রতিদিন সোনার ডিম দিত। ওই ডিম বেচে তার স্বাচ্ছন্দেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু প্রতিদিন একটি করে ডিমের বদলে একসঙ্গে সব পাওয়ার লোভ পেয়ে বসেছিল সে ও তার স্ত্রীকে।

চলচ্চিত্র শিল্প-ফিরে আসুক হারানো গৌরব

চলচ্চিত্র একই সঙ্গে আর্ট ও ইন্ডাস্ট্রি। বাংলা ভাষায় দুটি শব্দই শিল্প বলে আখ্যায়িত হয়। কিন্তু পরিহাস হলো, বাংলাদেশে নির্মিত অধিকাংশ চলচ্চিত্রই আর্ট হিসেবে মানোত্তীর্ণ হতে পারে না, আবার ইন্ডাস্ট্রি হিসেবেও অর্থনীতিতে চলচ্চিত্র বিশেষ অবদান রাখতে পারে না।

ইনসাফ বনাম সাফ by এ এম এম শওকত আলী

সম্প্রতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক সভায় বিদায়ী প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী পরস্পরকে আক্রমণ করে তীক্ষ্ন বাক্যবিনিময় করেন। প্রসঙ্গটি ছিল মামলাজট। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে নিম্ন-আদালতে অনিষ্পন্ন ২০ লাখ মামলার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এসব মামলা দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন।

৮০ লাখ টাকার দোকান এক লাখ টাকায়! by হামিদ উল্লাহ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলায় ২২০ বর্গফুট আয়তনের দুটি দোকান বিক্রি করা হয়েছে মাত্র এক লাখ টাকায়। এতে প্রতি বর্গফুট জায়গার দাম পড়েছে মাত্র ২২৭ টাকা। অথচ, গত জানুয়ারি মাসে ওই দোকানের পাশেই চারটি দোকান বিক্রি হয়েছে প্রতি বর্গফুট সর্বোচ্চ ১৮ হাজার ৫০ টাকায়।

স্ত্রীর আত্মহত্যা ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

পারিবারিক কলহের জেরে স্ত্রী চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাঁকে বাঁচাতে গিয়ে বাসচাপায় প্রাণ হারান স্বামীও। গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রানীশংকৈল থানা সূত্রের বিবরণ অনুযায়ী, নেকমরদ বাজার এলাকার বাসিন্দা একরামুল হক শুক্রবার

বিএনপির নেতৃত্বাধীন বৃহত্তর জোটের ঘোষণা ২০ এপ্রিলের মধ্যে by সেলিম জাহিদ

চলতি মাসের শেষ দিকে বিএনপির নেতৃত্বাধীন চার দল সম্প্রসারিত হয়ে ১৬ দলের নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন বর্জন—এ ধরনের অঙ্গীকার রেখে জোটের ঘোষণাপত্র ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

ঝড়-বজ্রপাতে ১০ জনের মৃত্যু

রাঙামাটি, নীলফামারী, বরিশাল, পঞ্চগড়, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জের তাহিরপুর ও ঢাকার নবাবগঞ্জে শুক্রবার ও গতকাল শনিবার ঝড়-বজ্রপাতে কৃষক, শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে সাতজন ও ঝড়ের সময় নৌকা ডুবে মারা গেছে দুজন। ঘরচাপায় মারা গেছেন এক গৃহবধূ।

ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ-যশোরে হাইব্রিড ধানের বীজে ক্ষতিগ্রস্ত কৃষক!

হাইব্রিড ধানের বীজ ব্যবহার করে যশোরের তিন শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিপূরণের দাবিতে কৃষকেরা গতকাল শনিবার অবরোধ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কৃষকেরা যশোর সদর উপজেলার বারীনগর বাজারে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৬৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শফিকুর রহমান, বীর প্রতীক যুদ্ধক্ষেত্রে বাঁ হাত উড়ে গেল তাঁর গোলাগুলির শব্দে গোটা এলাকা প্রকম্পিত। বৃষ্টির মতো শত শত গুলি ধেয়ে আসছে পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান থেকে। গোলাও এসে পড়ছে।

বাড়ি বানানোর চুক্তি করে হামলা, মামলায় দিশেহারা জমির মালিক by কাজী আনিছ

স্বাধীনতা দিবসের এক দিন আগে গত ২৪ মার্চ রাজধানীর পল্লবী আবাসিক এলাকায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। ওই মুক্তিযোদ্ধার নাম খলিলুর রহমান। বহুতল ভবন করার জন্য চুক্তিবদ্ধ আবাসন প্রতিষ্ঠানের লোকজন এ হামলা করে।

পদ্মা সেতু-এমওইউ সই করতে প্রতিনিধিদল আজ মালয়েশিয়া যাচ্ছে

পদ্মা সেতু প্রকল্প নিয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের লক্ষ্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল আজ রোববার রাতে মালয়েশিয়া যাচ্ছে। আগামী মঙ্গলবার মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

বগুড়ায় মিজানুর রহমান-ফৌজদারি অপরাধ কখনো মানবাধিকার লঙ্ঘন নয়

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সমাজ বা রাষ্ট্রে একটি অপরাধ ঘটলেই তা মানবাধিকার লঙ্ঘন নয়। রাষ্ট্র যদি অপরাধীদের লেলিয়ে দিয়ে কারও অধিকার লঙ্ঘন করে, তাই মানবাধিকার লঙ্ঘন। যদি কোথাও এমন অপরাধ সংঘটিত হয়, তাহলে রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে মানবাধিকার কমিশন।

শিক্ষাঙ্গন-বিশ্ববিদ্যালয় সর্বজনের প্রতিষ্ঠান, দলীয় সম্পত্তি নয় by আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের যে আন্দোলন চলছে, তা অভূতপূর্ব নয়। এর আগে ২০০২ সালেও অনির্বাচিত উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে প্রায় সব শিক্ষকের সমন্বয়ে আন্দোলন গড়ে উঠেছিল। তখন নতুন জোট সরকার ক্ষমতায় এসে তৎকালীন নির্বাচিত উপাচার্যকে অপসারণ করে তাদের দলীয়

বস্তি উচ্ছেদ-‘জীবন আমাদের নয়?’ by ফারুক ওয়াসিফ

বছরের প্রথম কালবৈশাখীর আগে আরেকটা ঝড় এসেছিল করাইল বস্তির তিন লাখ মানুষের জীবনে। অথচ উচ্ছেদ নয়, রাস্তার অবরোধই ছিল শুক্রবারের প্রায় সব দৈনিক পত্রিকার প্রধান খবর। করাইল বস্তির অধিবাসীরা অবরোধ না করলে এ খবর পিছলে কততম পাতার কততম কলামে কত ইঞ্চি জায়গা পেত, তা অনুমেয়।

বিশেষ সাক্ষাৎকার-সাশ্রয়ী খরচে বিদ্যুৎ উৎপাদনে কয়লাই বিকল্প by ম. তামিম

অধ্যাপক ম. তামিমের জন্ম ১৯৫৯ সালে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্বের শিক্ষা শেষ করে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্র প্রকৌশল বিভাগ থেকে ডিগ্রি পান। পরে তিনি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে মাস্টার্স অব টেকনোলজি এবং কানাডার

পাখি-সাদায়-কালোয় পাহাড়ি মুনিয়া by আ ন ম আমিনুর রহমান

গত বছরের ডিসেম্বরের এক বিকেলে সিলেটের টিলাগড় ইকোপার্কের পাশ দিয়ে হাঁটছিলাম। সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সদরুল ইসলাম। গত দুই দিন এখানে গেছো চড়ুই, নীল রাজা, নীলকণ্ঠ, ধূসরমাথা ক্যানারি চটক, তাইগা চটক, সিপাহি বুলবুল, শ্বেতাক্ষী, গোলাপি সহেলি ও কয়েক প্রজাতির ফুটকি পাখি দেখেছি।

ব্যাংকে তারল্যসংকট: ৩-আমদানি অর্থায়নের টাকা শেয়ারবাজারেও গেছে by মনজুর আহমেদ

৯০ দিনের আস্থার বিপরীতে ঋণের (এলটিআর) একটা অংশ ব্যাংকে ফিরে না এসে সরাসরি শেয়ারের বেনিফিশিয়ারি হিসাবে (বিও) ঢুকে পড়েছে। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তাঁর শাখার তথ্য দিয়ে এটা নিশ্চিত করেন।

ছিনতাই করতে গিয়ে ধরা পড়লেন সেনাসদস্য

ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক সেনাসদস্য। ইকবাল হোসেন (৩৫) নামের এই ব্যক্তি মিরপুর সেনানিবাসে ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত। গত শুক্রবার রাতে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় এ ঘটনা ঘটে।

যানজটের শহরেও ছিনতাই by নজরুল ইসলাম

মিরপুরের চিড়িয়াখানা সড়কে শুক্রবার ভোরে ছিনতাইকারীর গুলিতে নিহত হন হযরত আলী নামের এক ব্যক্তি। আগের দিন ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
রাজধানী শহরে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা প্রতিদিনই ঘটছে।

ডেসটিনি নিয়ে কমিশন গঠন করবে সরকার

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে একটি কমিশন গঠন করবে সরকার। অবৈধ ব্যাংকিংয়ের দায়ে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য যেভাবে কমিশন গঠন করা হয়েছিল, ডেসটিনির ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এ আসক্তি এমনই যে...

ইন্টারনেট ক্যাফেতে অনলাইন গেমে মগ্ন ছিলেন অন্তঃসত্ত্বা এক নারী (২৬)। খেলার সময় সবকিছুই ভুলে গিয়েছিলেন তিনি। খেলার প্রতি তাঁর সেই আসক্তি এতই তীব্র যে নিজের শরীরের ভেতরে ঘটে যাওয়া পরিবর্তনও টের পাননি। বোধ করেননি কোনো অস্বস্তি। এমনকি সন্তান জন্ম দেওয়ার আগে বুঝতে পারেননি কিছুই।