Thursday, May 1, 2014
শিক্ষক কেন শিক্ষার্থীকে মারবেন? by সালমা আখতার
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জল্লাদের এই উল্লাসমঞ্চ আমার দেশ না by আনিসুল হক
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রধানমন্ত্রীর কাছে খুনিদের বিচার দাবি by শরিফুল হাসান @নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জেই বাড়ি বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান হোসেনের। জানাজা শেষে তিনি প্রথম আলোকে বলেন, 'নারায়ণগঞ্জে একের পর এক খুন, অপহরণ হচ্ছে। এভাবে তো চলতে পারে না। এই নোংরা খুনের রাজনীতি বন্ধ হোক। আর যারা সাতজনকে এভাবে মারল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই খুনিদের বের করা গেলেই সব বেরিয়ে আসবে।' ইমরানের পাশে থাকা সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী নূরুন্নবীও বলেন, 'এই সাতজনকে কারা হত্যা করল, তা আমরা জানতে চাই।'
জানাজার আগে নারায়ণগঞ্জের সাংসদ নজরুল ইসলাম বলেন, '২২ বছর ধরে নজরুল ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক। যারা তাঁকে খুন করেছে, তাঁদের বিচার করতেই হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তারা যত শক্তিশালীই হোক, বিচার হতেই হবে।' নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, 'নজরুল বেশ কিছুদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন। তিনি বলেছিলেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা দলীয় নেতা, পুলিশ, র্যাব—সবাইকে জানিয়েছিলাম। তারা যদি ব্যবস্থা নিত, এই খুন হতো না।'
নারায়ণগঞ্জ শহরে কথা হয় কলেজছাত্র আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, 'এত নৃশংসভাবে কোনো মানুষ কি মানুষকে খুন করতে পারে?' নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিমত দেন, কোনো সাধারণ খুনি কিংবা খুনির দল প্রকাশ্যে সাতজন লোক গুম করার সাহস করবে না। এর সঙ্গে প্রভাবশালী কোনো বাহিনী জড়িত। কাজেই রাষ্ট্রকেই এ ধরনের গুম-খুন বন্ধ করতে হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নারায়ণগঞ্জে সবই আওয়ামী লীগ! by সোহরাব হাসান
গত রোববার নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে গুম করা হয়। কোথায় কারা ও কেন গুম করেছে, জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি তাঁরা প্রথমে মামলাটিও নিতে চাননি। তাঁরা নাকি আশ্বাস দিয়েছিলেন, অপহূত ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা সর্বাত্মক চেষ্টার ফল দেখলাম নদীতে ছয়টি লাশ উদ্ধারের মধ্য দিয়ে। কেউ জীবিত ফিরে এলেন না। বুধবার শীতালক্ষ্যায় ছয়টি লাশ ভেসে উঠল। পরদিন মে দিবসে আরও একটি। এ যেন কোলাহলমুখর কোনো জনপদ নয়। নীরব-নিথর মৃত্যুপুরী। লাশের পাশে স্বজনদের আহাজারি ও বুকফাটা আর্তনাদে আকাশ ভারী হয়ে ওঠে। কিন্তু ঘাতকের সন্ধান মেলে না। তারা কি সরকারের চেয়েও ক্ষমতাবান?
নারায়ণগঞ্জে কারা লাশ হচ্ছেন, সেটি জানা গেলেও কারা লাশ করছেন, সেটি কখনো জানা যাবে কি না—আমরা জানি না। জানে না নারায়ণগঞ্জের মানুষও। এ পর্যন্ত এই বন্দরনগরে এ ধরনের খুনের বিচারের নজির নেই। আসামি ধরা পড়লেও জামিনে বেরিয়ে যায়। খুনির পক্ষে নানা তদবির চলে। দোষ স্বীকার করার পরও অভিযুক্ত উচ্চ আদালতে জামিন পেয়ে যায়। তাই প্রশাসনের আন্তরিকতা নিয়ে, সরকারের সদিচ্ছা নিয়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে—আদৌ সাত হত্যার বিচার হবে কি না? ঘাতকেরা শাস্তি পাবে কি না?
২.
দেশের অন্যান্য স্থান থেকে নারায়ণগঞ্জের রাজনীতির চালচিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে জামায়াতে ইসলামী বা অন্য কোনো মৌলবাদী দলের তেমন তত্পরতা নেই। প্রধান বিরোধী দল বিএনপি বহুদিন ধরেই নিষ্ক্রিয়। এমনকি অনেক সময় তাদের রুটিন কর্মসূচিও পালিত হয় না। তারা করতে সাহস পায় না। সে ক্ষেত্রে স্বাধীনতাবিরোধী শক্তি বা প্রধান বিরোধী দলের পক্ষে এখানে সাতটি মানুষকে 'নাই' করে দেওয়ার আশঙ্কা একেবারেই শূন্য। এমনকি সাত খুনের ঘটনার পর সে রকম অভিযোগ আওয়ামী লীগের পক্ষ থেকেও কেউ করেননি।
প্রকৃত প্রস্তাবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বাইরে কিছুই নেই। এখানকার প্রশাসন আওয়ামী লীগের অনুগত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের প্রভাবশালীদের কথায় উঠবস করে। অধিকাংশ ব্যবসায়ী আওয়ামী লীগের নেতাদের দিনে-রাতে সালাম দেন। এখানে পাঁচটি নির্বাচনী এলাকার তিনটিতে বিজয়ী আওয়ামী লীগ এবং দুটিতে এরশাদের জাতীয় পার্টি। এখানে উপজেলা চেয়ারম্যানেরা সব আওয়ামী লীগেরই।
তাহলে নারায়ণগঞ্জে এসব গুম-খুন কারা করছে? আওয়ামী লীগের ভেতরেরই কোনো শক্তি বা অপশক্তি? নিহত সিটি কাউন্সিলর নজরুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর। তিনি আওয়ামী লীগের নেতা। আবার তাঁর হত্যার দায়ে যাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, সেই নুর হোসেনও একজন কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতা। আবার এই কাউন্সিলরই সাংসদ শামীম ওসমানের শিষ্য। দুই শিষ্যের মধ্যে কে কতটা ভালো, কতটা খারাপ, সেটি তাঁদের রাজনৈতিক গুরুরই ভালো জানার কথা। শামীম ওসমান নজরুল ইসলামকে আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী ও অত্যন্ত আদরের মানুষ বলে অভিহিত করেছেন। তবে অভিযুক্ত নুর হোসেন আদরের কি না, সে কথা তিনি বলেননি।
শোনা যায়, নারায়ণগঞ্জে মাঝেমধ্যে গায়েবি আওয়াজ আসে আগামী অমুক তারিখ জঙ্গি হামলা হবে। অমুক তারিখ অমুকের ওপর হামলা হবে। বিরোধী দলের নেতা নারায়ণগঞ্জে এলে ২০০ লাশ পড়বে। কিন্তু বিরোধী দলের কোনো নেতা বা পাতি নেতা নারায়ণগঞ্জে না এলেও লাশ পড়া বন্ধ হয় না। নদীতে মানুষের লাশ ভেসে ওঠা থামে না। আরও উদ্বেগের বিষয় হলো, নারায়ণগঞ্জে যাঁরা লাশ হন, তাঁরা যেমন আওয়ামী লীগার, তেমনি যাঁদের বিরুদ্ধে মানুষ খুন ও গুম করার অভিযোগ রয়েছে, তাঁরাও আওয়ামী লীগার। এখানে সবই আওয়ামী লীগ। খাঁটি দেশপ্রেমিক।
সোহরাব হাসান: কবি ও সাংবাদিক
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ▼ 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...