Thursday, October 27, 2011

বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও কমেছে লেনদেন

আগের দিনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও দরপতন দিয়ে শুরু হয়ে শেষ পর্যন্ত অবশ্য দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটু ইতিবাচক খবর ভীষণভাবে আস্থাহীন বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করলেও তা স্থায়ী হচ্ছে না। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা আর সেভাবে কার্যকর হচ্ছে না। ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।
এ ধারাবাহিকতাতেই প্রথমে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং পরে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পুঁজিবাজারে বিনিয়োগের ঘোষণা বিনিয়োগকারীদের আশাবাদী করেছিল।
কিন্তু বাস্তবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে তেমন সক্রিয় হতে দেখা যায়নি। বিএবি পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দিয়ে পরে তা এক হাজার কোটি টাকা হবে বলেছে। ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
এ ব্যাপারে এসইসির সাবেক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলো যদি বাজারে বিনিয়োগ করতে চায়, তাহলে এত আওয়াজ দেওয়ার তো কিছু নেই। এ ধরনের ঘোষণা বা প্রতিশ্রুতি পুঁজিবাজারের সামগ্রিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক।’ তাঁর মতে, ব্যাংকগুলো শেয়ারবাজারে সক্রিয় রয়েছে কি না, তা লেনদেনের ধরন দেখেই বোঝা সম্ভব। অযথা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করা ঠিক নয়। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদারকির মধ্যে থাকা উচিত।
বাজার-পরিস্থিতি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটের মধ্যে মূল্যসূচক ৩৬ পয়েন্ট পড়ে যায়। এরপর সূচক সামান্য বাড়লেও আবার কমতে শুরু করে। অবশ্য দুপুর ১২টার পর বাজার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়। শেষ পর্যন্ত ডিএসই সূচক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৫৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৩২১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯৬ পয়েন্ট হয়েছে। এই স্টক এক্সচেঞ্জে গতকাল ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি।
বৈঠক: গতকাল বিকেলে এসইসির সঙ্গে বৈঠক করেছেন বিএবির নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, আগামী মাসের মধ্যে ‘পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল’ (এসএমএসএফ) থেকে বিনিয়োগ করা সম্ভব হবে। এটি হবে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড, যার প্রাথমিক আয়তন হবে এক হাজার কোটি টাকা। পর্যায়ক্রমে তা পাঁচ হাজার কোটি টাকা করা হবে।
মজুমদার আরও জানান, শিগগির তাঁরা একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন ও এই ফান্ড অনুমোদনের জন্য এসইসিতে আবেদন করবেন। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনসহ প্রাথমিক কাজ শেষ করতে চার সপ্তাহের মতো লাগবে। তবে নভেম্বরের মধ্যে ওই তহবিল থেকে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করা যাবে।
ব্যাংকগুলো তাদের দায়ের ১০ শতাংশ থেকে শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত রেখেছে বলেও দাবি করেন বিএবির চেয়ারম্যান। তিনি অবশ্য বলেন যে ধীরে ধীরে এটা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রায় ২০টির মতো ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক উপস্থিত ছিলেন।
পৃথক দুটি কমিটি: পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিনির্দেশিকা এবং ইনসাইডার লেনদেন বা সুবিধাভোগী ব্যবসাসংক্রান্ত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসইসির নিয়মিত এক সভায় গতকাল মঙ্গলবার এ ব্যাপারে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এ কমিটি বিদ্যমান আইনের ত্রুটি-দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধন বা প্রয়োজনে নতুন ধারা সংযোজনের সুপারিশ করবে। এর ভিত্তিতেই আইন দুটির সংশোধন-প্রক্রিয়া চূড়ান্ত করবে এসইসি। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিনির্দেশিকা সংশোধনসংক্রান্ত কমিটিতে থাকবেন এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, এ টি এম তারিকুজ্জামান ও পরিচালক মাহমুদুল হক। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ সংশোধন কমিটিতে ফরহাদ আহমেদ ও তারিকুজ্জামানের সঙ্গে থাকবেন আরেক নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম। উভয় কমিটির নেতৃত্বে থাকবেন ফরহাদ আহমেদ।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুশাসন নীতিনির্দেশিকা এবং ৩০ কার্যদিবসের মধ্যে সুবিধাভোগী ব্যবসাসংক্রান্ত কমিটির সুপারিশ
জমা দিতে হবে।

বড় দরপতনে বিক্ষোভ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও বড় ধরনের দরপতন হয়েছে। এর প্রতিবাদে বিনিয়োগকারীরা বেলা সোয়া দুইটার দিকে ডিএসইর সামনে বিক্ষোভ করছেন।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪৩.২৯ পয়েন্ট কমে ৫,৪১১.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৩৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া দুইটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৮ পয়েন্ট পড়ে গেলে বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে নেমে এসে ডিএসইর মূল ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে বিক্ষোভ চলাকালে ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন বিশ্বব্যাংক ও আইএমএফ দেশের অর্থনীতিতে অযাচিত হস্তক্ষেপ করছে। যার বিরূপ প্রভাব শেয়ারবাজারে পড়ছে।
সংগঠনটির সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। বাজারে স্থিতিশীলতা আনতে বিভিন্ন পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে। তবে বাস্তবে এর কোনো ফল দেখা যাচ্ছে না।’ তিনি শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আজ ডিএসইতে মোট ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৭টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৩টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, সোস্যাল ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, বেক্সিমকো, ইউসিবিএল, এনবিএল, মালেক স্পিনিং, সিটি ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক ও সামিট পাওয়ার।

পুঁজিবাদবিরোধী প্রতিবাদ: কিছু প্রাথমিক মন্তব্য by এম এম আকাশ

পৃথিবী বদলে যাচ্ছে—একদম নতুন ধরনের ঘটনা ঘটছে পৃথিবীতে। তিউনিসিয়ায় একজন শিক্ষিত যুবক তার মানবিক মর্যাদা রক্ষার জন্য নিজের শরীরে আগুন জ্বেলে আত্মহত্যার পর সেই আগুন পুরো আরব বিশ্বে একের পর এক ছড়িয়ে পড়ল। অবিশ্বাস্য দ্রুতবেগে তা ছড়াল। আবার একই সঙ্গে বিশ্বপুঁজিবাদের প্রাণভোমরা আমেরিকান ফিন্যান্স পুঁজির সিংহাসন দখলের জন্য শতাধিক নানা রকম আমেরিকান মানুষ (যাঁদের মধ্যে সাবেক বামপন্থী, কালো-সাদা, মানবাধিকারকর্মী, বেকার যুবকসহ গায়ক, বাদক—সবাই-ই আছেন!) স্লোগান তুললেন—‘ওয়াল স্ট্রিট দখল করো’, আর সেই ডাক ইন্টারনেটের মাধ্যমে অবিশ্বাস্য দ্রুতবেগে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। পৃথিবীর ৯৫১টি শহরে (এমনকি আমাদের ঢাকায়ও!) হাজার হাজার, লাখ লাখ মানুষ পথে নেমে ঘোষণা করলেন: পৃথিবীতে আজ যে ১ শতাংশ ক্ষমতাধর ধনী পুঁজিপতি রয়েছেন, তাঁদের ক্ষমতা ছাড়তে হবে। গণতন্ত্র হবে ৯৯ শতাংশের গণতন্ত্র! এর চেয়ে বিপ্লবী সহজ-সরল স্লোগান গত ১৫-২০ বছরে এই বিবর্ণ সংকটজর্জর পৃথিবীতে আর উঠে আসেনি! তাই চমকে ভাবতে বসেছি, একজন নিস্পৃহ সমাজবিজ্ঞানী এ সম্পর্কে প্রাথমিক কী কী পর্যবেক্ষণ পেশ করতে পারেন। সমাজবিজ্ঞানী হিসেবে আমার এ সম্পর্কে মোট ১৬টি প্রাথমিক পর্যবেক্ষণ রয়েছে। পাঠকের সঙ্গে ‘শেয়ার’ করার জন্য নিচে এগুলো তুলে ধরছি।

প্রাথমিক পর্যবেক্ষণগুলো
১. প্রতিবাদটি শুরু হয়েছিল বিশ্বপুঁজিবাদের কেন্দ্রবিন্দুতে। সেই কেন্দ্রবিন্দু হচ্ছে আমেরিকার ‘ওয়াল স্ট্রিট’। প্রধান স্লোগান ছিল—‘ওয়াল স্ট্রিট দখল করো’।
২. প্রধান ইস্যু ছিল তিনটি: বড় বড় বহুজাতিক কোম্পানির দুর্নীতি, বৈষম্য ও বেকারত্ব। হয়তো এর সঙ্গে যুক্ত হয়েছে ওবামা প্রশাসনের লজ্জাকর দ্বিচারিতা: অপরাধী বহুজাতিক কোম্পানিগুলোকে ‘বেইল আউট’ করে দরিদ্র নাগরিকদের সামাজিক ভোগ তহবিল সংকুচিত করার নীতিকৌশল।
৩. কোনো স্থায়ী সংগঠন বা বৃহৎ রাজনৈতিক দল এই আন্দোলনকে সংগঠিত করেনি। এটা ছিল স্বতঃস্ফূর্ত আত্মসংগঠিত একটি সামাজিক উদ্যোগ। এর জন্য ব্যবহূত হয়েছে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক নেটওয়ার্ক তৈরির কৌশল। এই সফল কৌশল এমন এক নতুন সামাজিক আন্দোলনের জন্ম দিয়েছে, যেখানে আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকেই অন্তর দিয়ে অনুভব করেছেন যে তিনিই এই আন্দোলনের কর্মী, তিনিই আবার এই আন্দোলনের জনক বা নেতা। এ যেন রবীন্দ্রনাথের সেই গানের মতো: ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’।
৪. এ আন্দোলনটি হচ্ছে আগের অন্য সব বিপ্লবী আন্দোলন থেকে সম্পূর্ণ পৃথক ধরনের ভিন্নধর্মী একটি গণবিপ্লবী আন্দোলন। আগের সব বিপ্লবী আন্দোলন তৈরি হয়েছে অনুন্নত পুঁজিবাদী দেশের বা প্রান্তিক পুঁজিবাদী দেশের ‘দুর্বল গ্রন্থিতে’ এবং তার নেতৃত্বে থেকেছে একটি ‘অগ্রগামী’ সংগঠিত রেজিমেন্টেড বাহিনী। এবার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। অগ্রগামী শ্রেণীর শ্রেণীসংগ্রাম নয়, নানা মানুষের মধ্যে যাঁরা ‘সমমতের অধিকারী’, তাঁদের একত্র বিদ্রোহই জন্ম দিয়েছে এই নতুন আন্দোলনের। আর আন্দোলনটি জন্ম নিয়েছে এবং ছড়িয়ে পড়েছে একই সঙ্গে প্রায় উন্নত পুঁজিবাদী গণতান্ত্রিক দেশের শহরগুলোতে। আক্ষরিক অর্থেই এই গণ-আন্দোলনের মূল চরিত্র হচ্ছে—জনগণের জন্য, জনগণের এবং জনগণের দ্বারা।
৫. এই আন্দোলন অসম্ভব হতো যদি ওয়েবসাইট, ফেসবুক, মাইক্রো ব্লগিং, টুইটার ইত্যাদি আধুনিক তথ্যপ্রযুক্তির সুযোগ-সুবিধার সমর্থন অনুপস্থিত থাকত।
৬. এ আন্দোলনের অন্যতম দুর্বলতা হচ্ছে এর ‘নেতিবাচক’ চরিত্র। নিঃসন্দেহে এই আন্দোলন হচ্ছে প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে একটি তীব্র প্রতিবাদ। বিভিন্ন ধরনের ব্যক্তি নানা দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে একটি প্রতিবাদ বিন্দুতে এসে একত্র হয়েছেন। সে জন্য তাঁদের কোনো দীর্ঘমেয়াদি নিজস্ব যৌথ কর্মসূচি ছিল না। তাঁরা জানতেন যে তাঁরা পুঁজিবাদকে প্রতিস্থাপিত করতে চান, কিন্তু কী দিয়ে—তা তাঁরা এখনো জানেন না। যেহেতু এই আন্দোলন এখনো স্বতঃস্ফূর্ত, অপরিকল্পিত, তাৎক্ষণিক প্রতিক্রিয়া-ক্রিয়ার মাধ্যমে অগ্রসরমাণ—সেহেতু এর ভবিষ্যৎও ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত। যেকোনো শক্ত সংগঠিত রাজনৈতিক শক্তি এই আন্দোলনের ভেতর নোঙর ফেলে এর হালটা নিয়ন্ত্রণে নিয়ে একে অনাকাঙ্ক্ষিত পথে অগ্রসর করে নিতে পারে। তাই এই আন্দোলনের পরিণতি শুভও হতে পারে, অশুভও হতে পারে। অথবা আরও পেছনেও সমাজকে নিয়ে যেতে পারে। এমনকি নিছক নৈরাজ্যেও পরিণত হতে পারে।
৭. প্রতিবাদটি ছিল আসলে আমেরিকান ফিন্যান্স পুঁজির প্রতীক ‘ওয়াল স্ট্রিটে’র বিরুদ্ধে। প্রতিবাদটি শুরু হয়েছিল প্রায় এক মাস আগে ১৭ সেপ্টেম্বর, যখন মাত্র ২০০ প্রতিবাদকারী ওয়াল স্ট্রিটের কাছে একটি পার্কে অবস্থান নিয়েছিলেন। তখন কর্তৃপক্ষ একে কোনো আমল দেয়নি। কিন্তু জেদি প্রতিবাদকারীরা দিনের পর দিন তাঁদের প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন। ধীরে ধীরে তাঁদের সমর্থন বাড়তে থাকে। একপর্যায়ে কর্তৃপক্ষ আদেশ জারি করে যে ১৪ অক্টোবরের মধ্যে তাঁদের সরে যেতে হবে। তাঁরা ভয় না পেয়ে থেকে যাওয়ার ঘোষণা দিলেন। নিপীড়ন ও গ্রেপ্তারের সম্ভাবনা মেনে নিয়ে নৈতিক মানসিক বল নিয়ে অটল রইলেন। তখন কর্তৃপক্ষ অগত্যা পিছু হটতে বাধ্য হলো। কারণ আইন অনুযায়ী, তাঁদের সরানোর কোনো অধিকার রাষ্ট্রের নেই। এই ক্ষুদ্র বিজয়টি ইলেকট্রিক বার্তার মতো সারা পৃথিবীতে যে উদ্দীপনার সৃষ্টি করল, তারই পরিণতিতে এই ২০০ নাগরিক পৃথিবীব্যাপী ইতিহাসের স্রষ্টায় পরিণত হলেন।
৮. যেহেতু মূল প্রাথমিক স্লোগানটি ছিল ‘ওয়াল স্ট্রিট দখল করো’, সেহেতু এটি কোনো সংকীর্ণ ইস্যুভিত্তিক সংগ্রাম ছিল না। এটি ছিল ক্ষমতাসীন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো একটি বৈপ্লবিক সংগ্রাম। তাই একই ধারায় বৈপ্লবিক স্লোগানগুলো উঠেছে একটার পর একটা—‘দখল করো রোম’, ‘দখল করো টোকিও’, ‘দখল করো মাদ্রিদ’ ইত্যাদি। জনগণের কণ্ঠে এমন একটি মৌলিক প্রতীকী স্লোগান এর আগে শোনা যায়নি।
৯. সব সুবিধাবঞ্চিত গোষ্ঠী—আদিবাসী, নারী, কালো বর্ণের মানুষ, সমকামী বা উভয় লিঙ্গ মানুষ, যুদ্ধফেরত সাবেক সৈনিক, শান্তি-সংগ্রামী, হরেক রকমের লোক এতে এসে যোগ দিয়েছেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা অন্তর দিয়ে এ আন্দোলন সমর্থন করেছেন। তদুপরি শাসকশ্রেণীর অপেক্ষাকৃত সৎ ও অসন্তুষ্ট প্রতিনিধিরাও এই আন্দোলনের পক্ষে কোথাও কোথাও অবস্থান নিয়েছেন। সিডনির আন্দোলনে সেখানকার ব্যবসায়ী ইউনিয়ন যোগ দিয়েছে। তাইওয়ানের সবচেয়ে ধনী ব্যবসায়ী ‘সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের’ সভাপতি স্বয়ং এই আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশ করেছিলেন। বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন অঙ্গনের জাতীয় তারকারা এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়েছেন।
১০. প্রথম এই আন্দোলনের ডাকটা এসেছিল ‘১৫ অক্টোবর নেট’ নামক ওয়েবসাইট থেকে। কিন্তু বিশ্ব যেন তার সব আবেগ ও কল্পনাশক্তি নিয়ে প্রস্তুত হয়ে বসেছিল এই ডাকে সাড়া দেওয়ার জন্য। এটি ছিল একটি সার্থক সময়োচিত আহ্বান। বাদক এবং বাদ্যযন্ত্র উভয়েই তৈরি ছিল পরস্পরকে সহযোগিতার জন্য। যদিও মনে রাখতে হবে, এখানে একই লোক একই সঙ্গে বাদক ও বাদ্যযন্ত্র উভয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন!
১১. এই সমগ্র আন্দোলনের একমাত্র ইতিবাচক সাধারণ স্লোগানটি হচ্ছে: জনগণের ক্ষমতায়ন চাই এবং চাই প্রকৃত গণতন্ত্র।
১২. আমরা জানি, সীমা অতিক্রম করলে পরম সহিষ্ণু গণতান্ত্রিক রাষ্ট্রও হিংস্র হয়ে ওঠে। এখানেও তাই হয়েছিল। আমেরিকার ‘বোস্টন দখল করো’ মিছিল যখন ‘রোজ কেনেডি গ্রিনওয়ে’তে পৌঁছায়, ঠিক তখন বেলা দেড়টায় শত শত পুলিশ তাদের ওপর নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়েছিল। মোবাইল ক্যামেরা এবং ইউটিউবের বদৌলতে সেই হিংস্রতার চিত্র তখন বাংলাদেশেই আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি এবং আমাদের মনেও ক্ষোভের আবেগ জমতে শুরু করেছে। দমন-পীড়ন তাই এই আন্দোলনের গতিবেগ স্তিমিত না করে আরও বাড়িয়ে এবং ছড়িয়ে দিচ্ছে।
১৩. এ ঘটনার পরই নিউইয়র্কের আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁরা একটি ‘মিলিয়নেয়ার মার্চ’ বা ‘কোটিপতিদের বিরুদ্ধে মার্চের’ আয়োজন করবেন। প্রধানত এখন ট্রেড ইউনিয়ন বা শ্রমিকশ্রেণীর পরিবারগুলো এই সংগ্রামে এগিয়ে এসেছে।
১৪. আজ এ কথা প্রমাণিত যে যাঁরা গত অর্থনৈতিক সংকট থেকে ফায়দা লুটেছে, সেসব বড় বিনিয়োগ কোম্পানি ও ব্যাংককে টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের সরকার তার কেন্দ্রীয় বাজেট থেকে অঢেল ভর্তুকি প্রদান করেছে। সে জন্যই বর্তমান রাষ্ট্রীয় বাজেট ঘাটতির মাত্রা দাঁড়িয়েছে ১৪ ট্রিলিয়ন ডলার। বেচারা প্রেসিডেন্ট ওবামা ঘোষণা করেছেন, যেকোনোভাবেই হোক, প্রতিবছর তিনি চার ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি কমাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে? ওবামা যেটা করছেন তা হচ্ছে, ব্যাপকভাবে তিনি সরকারের শিক্ষাব্যয়, স্বাস্থ্যব্যয়, সামাজিক বিমা সমর্থনব্যয় ইত্যাদি খাতে বাজেট কমাচ্ছেন। আর এসব ব্যয়-সংকোচন প্রধানত আঘাত করছে আমেরিকার নিম্নবিত্ত জনগণকে। এ জায়গাতেই ধীরে ধীরে জমা হচ্ছে বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ।
১৫. এই নতুন সামাজিক আন্দোলনটি দেশে দেশে এখন পর্যন্ত সরকার, দাতা সংস্থা বা করপোরেশনের আর্থিক সমর্থন থেকে মুক্ত রয়েছে। যদিও একে ঘুষ দিয়ে নষ্ট করার জন্য অনেক শক্তিই এখন তৎপর হবে। নিপীড়ন একে দমন করতে না পারলেও প্রলোভন তা পারতেও পারে।
১৬. সামগ্রিকভাবে মনে হচ্ছে, পৃথিবীতে হয়তো এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। হয়তো একেই ভবিষ্যতে বলা হবে ‘উত্তর-আধুনিক বিপ্লবের’ এক নতুন যুগ। যা-ই বা যে রকমই হোক না কেন, এ যুগের বিপ্লবের মর্মবাণী হবে সব ধরনের অগণতান্ত্রিক ক্ষমতার বিরোধিতা। গণতন্ত্রের অর্থ অবশ্য এখানে আরও ব্যাপক হবে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক—সব ক্ষেত্রেই গণতন্ত্রায়ণ হবে এ যুগের প্রধান লক্ষ্যবস্তু।
এম এম আকাশ: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

জিম্বাবুয়ের অবিশ্বাস্য রান তাড়া

ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জেতা পাঁচটি ম্যাচের তিনটিই জিতেছে নিউজিল্যান্ড। বড় রান তাড়া করে জেতার অনুভূতিটা ভালোই জানা তাদের। তবে ওই ম্যাচগুলোতে প্রতিপক্ষের মানসিক অবস্থাটা কেমন হয়েছিল, সেটা কাল ভালোই টের পেল দলটি। ৩২৮ রান করেও জিম্বাবুয়ের বিপক্ষে হারল তৃতীয় ওয়ানডেতে।
জিম্বাবুয়ে তাদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতল ১ বল ও ১ উইকেট হাতে রেখে। অন্যদিকে এই প্রথম এত বড় রান করেও হারল নিউজিল্যান্ড।
ম্যালকম ওয়ালার ও এল্টন চিগুম্বুরার ১১২ রানের ষষ্ঠ উইকেটজুটিরই মূল ভূমিকা জয়ে। মাত্র ১৪ ওভারেই আসে এই রান। ৩ চার ও ৩ ছয়ে চিগুম্বুরা ৪৩ বলে ৪৭ করে আউট হয়ে গেলেও ৭৪ বলে ৯৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ম্যাচসেরা ওয়ালার। ব্রেন্ডন টেলর (৭৫) ও টাটেন্ডা টাইবুও (৫৩) রেখেছেন বড় ভূমিকা।
এর আগে টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। অধিনায়ক রস টেলর (১১৯) ও কেন উইলিয়ামসনের (১০০*) জোড়া সেঞ্চুরিতেই তিন শ ছাড়ায় আগেই সিরিজ জিতে নেওয়া নিউজিল্যান্ড। পঞ্চম উইকেটে দলীয় রেকর্ড ১৯৫ রান তোলে এই জুটি।

হোয়াইটওয়াশই হলো ইংল্যান্ড

নিয়তিই যেন ঠিক করে রেখেছিল এই সিরিজে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড। মাত্রই কিছুদিন আগে ইংল্যান্ড সফরে যে লজ্জার বোঝা নিয়ে দেশে ফিরেছিল ভারত, তার কিছুটা ফিরিয়ে দেবে। কীভাবে?
৪৬ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২১৮। শেষ চার ওভারে কত রান হবে, এর চেয়েও তখন বড় প্রশ্ন, ভারত আগেই অলআউট হয়ে যাবে না তো? সেই ভারত ৫০ ওভার শেষে করল ৮ উইকেটে ২৭১ রান!
এদিক দিয়েও দেখুন: বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু ইংল্যান্ডের। মনে হচ্ছে, ধবলধোলাইয়ের লজ্জা তারা মাথায় নেবে না। তরতর করে বিনা উইকেটে উঠে গেল ১২৯ রানে। সেটিও ২০.২ ওভারে! ৩২ বল পর সেই ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৪১!
ইডেনে নিয়তির লিখে দেওয়া ফলটাই শেষে মানতে হলো ইংল্যান্ডকে। বিনা উইকেটে ১২৯ থেকে মাত্র ৪৭ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে অলআউট ১৭৬ রানে! হায়দরাবাদ, দিল্লি, মোহালি, মুম্বাইয়ের পর কলকাতায় ভারত জিতল ৯৫ রানে। সিরিজ ৫-০!
বোলাররা পরে দারুণভাবে ম্যাচে ফিরে আসাতেই এই জয়। তবে শেষ ৪ ওভারে ভারত যে ৫৩ রান তুলল, সেটি ধোনি ঝড় তুলেছিলেন বলেই। এর মধ্যে ৪৯তম ওভারে এসেছে ২১, শেষ ওভারে ১৮! শেষ পর্যন্ত ৬৯ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন ধোনি। এটি তাঁর টানা ষষ্ঠ অপরাজিত ইনিংস!
বিনা উইকেটে ১২৯ রান তুলে ফেলা ইংল্যান্ডকে এভাবে ধসিয়ে দেওয়ার মূলে রবীন্দ্র জাদেজা। ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার, অশ্বিন নিয়েছেন ২৮ রানে ৩ উইকেট।

গোপন নথি প্রকাশ বন্ধ করছে উইকিলিকস

তহবিল-সংকটের কারণে বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের গোপন নথি প্রকাশ আপাতত বন্ধ রাখা হচ্ছে। আর এ বছরের শেষের দিকে সাইটটি বন্ধ হয়ে যেতে পারে। গত সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ কথা জানিয়েছেন।
অ্যাসাঞ্জ বলেন, ‘উইকিলিকসের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তাদানকারী কোম্পানিগুলোর অর্থ গত ডিসেম্বরে বন্ধ করে দেওয়া হয়েছে। অযৌক্তিকভাবে এই সহায়তা বন্ধ করায় তাদের আয়ের পরিমাণ ৯৫ শতাংশ কমে গেছে। এ কারণে আপাতত উইকিলিকসের গোপন বার্তা প্রকাশ বন্ধ রাখা হচ্ছে।’
অ্যাসাঞ্জ আরও বলেন, ‘আগামী বছর প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার জন্য আমাদের ৩৫ লাখ ডলার প্রয়োজন হবে। এই অর্থ না পেলে বছরের শেষের দিকে সাইটটি বন্ধ হয়ে যেতে পারে।

ব্যাংককসহ ২০ প্রদেশে পাঁচ দিনের ছুটি ঘোষণা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্যাংককের পার্শ্ববর্তী চাও ফ্রায়া নদীর পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় থাই সরকার ব্যাংককসহ বন্যাকবলিত ২০টি প্রদেশে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। এদিকে ব্যাংককের দ্বিতীয় প্রধান বিমানবন্দর দন মুয়াংয়ে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে বিঘ্নিত হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল।
থাই মন্ত্রিপরিষদ দেশের বন্যার পরিস্থিতি নিয়ে গতকাল এক জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে বন্যার ত্রাণ কার্যক্রম কেন্দ্রের (এফআরওসি) প্রধান প্রাচা প্রোমনঙ্গ জানান, মন্ত্রিপরিষদ আগামীকাল ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। এ সময় বিদ্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের সব সরকারি দপ্তর বন্ধ থাকবে।
গত সোমবার ব্যাংককের চাও ফ্রায়া নদীর পানি ২ দশমিক ৩০ মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হলে গভর্নর শুকুমভান্দ পারিবাত্রা পূর্ণ সতর্কতা জারি করেন। এর পরপরই ছুটির ঘোষণা দেওয়া হয়।
এদিকে ব্যাংককের দন মুয়াঙ বিমানবন্দরে বন্যার পানি ঢুকে পড়ায় অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশের দুটি প্রধান বাণিজ্যিক বিমান সংস্থার বিমান চলাচলের জন্য এ বিমানবন্দরটি ব্যবহার করে থাকে।

ইসরায়েল ও মিসরের বন্দী বিনিময় চুক্তি সই

মিসরে বন্দী এক ইসরায়েলি গুপ্তচরকে মুক্তির বিনিময়ে ২৫ জন মিসরীয়কে মুক্তি দেওয়া হবে। দুই দেশের কর্তৃপক্ষ গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
মিসরের সরকারি টেলিভিশনের এক খবরে বলা হয়, ইসরায়েলি গুপ্তচর ইলান গ্রাপেলকে মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী তিন শিশুসহ ২৫ মিসরীয়কে মুক্তির বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সই করা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, গ্রাপেলকে মুক্তি দিতে রাজি হয়েছে মিসর। সেই সঙ্গে ইসরায়েলের কারাগারে বন্দী ২৫ মিসরীয়কে মুক্তির ব্যাপারে অনুরোধ জানিয়েছে তারা। ইসরায়েল এতে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্বের অধিকারী গ্রাপেল ১২ জুন থেকে মিসরের কারাগারে বন্দী। গত ফেব্রুয়ারিতে মিসরের গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের সময় ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগে তাঁকে বন্দী করা হয়।

সিরিয়ায় হাসপাতালগুলোতে রোগীদের ওপর নির্যাতন চলছে

সরকারবিরোধীদের দমন অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় সরকারি হাসপাতালগুলোয় এখন রোগীদের ওপর নির্যাতন ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। গত সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত একটি প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।
অ্যামনেস্টির ৩৯ পৃষ্ঠার ওই প্রতিবেদনে দাবি করা হয়, সিরিয়ায় অন্তত চারটি সরকারি হাসপাতালে রোগীদের ওপর নির্যাতন ও দুর্ব্যবহার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জড়িত। এ ছাড়া আহত বিক্ষোভকারী ও বিক্ষোভসংশ্লিষ্ট ঘটনায় আহত ব্যক্তিদের যেসব স্বাস্থ্যকর্মী চিকিৎসাসেবা দিচ্ছেন, তাঁরা গ্রেপ্তার ও নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। এতে স্বাস্থ্যকর্মীরা পড়েছেন উভয় সংকটে। প্রতিবেদনে আরও বলা হয়, আহত বেসামরিক লোকজন হাসপাতালে না যাওয়াটাই নিরাপদ মনে করছে।
তবে সিরিয়ার কর্তৃপক্ষ হাসপাতালে সরকারবিরোধী রোগীদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। গত মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বাশার সরকারের কঠোর দমন অভিযান সত্ত্বেও এ বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সিরিয়ার একজন মানবাধিকারকর্মী বলেছেন, গত মার্চে সরকারবিরোধীদের ওপর দমন অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষকে আটক করেছে সরকার।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক গবেষক সিলিনা নাসের বলেন, এটা গভীর উদ্বেগের বিষয় যে সিরিয়ার কর্তৃপক্ষ সম্ভবত হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীকে অবাধ প্রবেশাধিকার দিয়েছে এবং অনেক ঘটনায় দেখা গেছে, হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের যেসব রোগীর যত্ন নেওয়ার কথা, সেসব রোগীর ওপরই তারা নির্যাতন চালাচ্ছে ও দুর্ব্যবহার করছে।
প্রতিবেদনে বলা হয়, সরকারি হাসপাতালে ভীতিকর পরিস্থিতি চলছে। অনেকেই এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নির্যাতন এড়াতে তারা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে, এমন অস্থায়ী হাসপাতালগুলোতেও চিকিৎসা নিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মার্চে বিক্ষোভ শুরুর পর থেকে সিরিয়ায় তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
দামেস্ক সেন্টার ফর হিউম্যান রাইটসের সহপ্রতিষ্ঠাতা রাদওয়ান জিয়াদেহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ায় নিরাপত্তা বাহিনী কতজনকে আটক করেছে, কেউ তার সঠিক পরিসংখ্যান জানে না।

সির্তে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে শতাধিক নিহত

লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির জন্মশহর সির্তে গত সোমবার রাতে একটি জ্বালানি তেলের ট্যাংক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে। একজন সামরিক কমান্ডার গতকাল মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, দুর্ঘটনাবশত এটা ঘটেছে।
ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের কমান্ডার লেইথ মোহাম্মদ বলেন, সোমবার রাতে বিকট এক বিস্ফোরণের পর তেলের ট্যাংকে আগুন ধরে যায়। এতে শতাধিক মানুষ নিহত ও আরও অর্ধশত আহত হয়। বহু মানুষ ভিড় করে তাদের গাড়িতে জ্বালানি ভরার সময় এ বিস্ফোরণটি ঘটে। কমান্ডার আরও জানান, পাশের একটি বৈদ্যুতিক জেনারেটর থেকে একটি স্ফুলিঙ্গ এসে জ্বালানি ট্যাংকটিতে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, শহরটিতে গাদ্দাফির অনুগত বাহিনীর প্রতিরোধ থেমে যাওয়ার পর কিছু কিছু বাসিন্দা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। এনটিসির কমান্ডার জানান, সির্তের পতনের পর যুদ্ধে ক্ষতিগ্রস্ত শহরবাসী ঘুরে ঘুরে তাদের সহায়সম্বলের খোঁজ করছে।

জন্মসনদ না থাকায় স্বীকৃতি পেলেন না ফৌজা সিং

জন্মসনদ দেখাতে না পারায় শতবর্ষী ফৌজা সিংকে সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসেবে স্বীকৃতি দেয়নি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। কানাডার টরন্টোয় সম্প্রতি এক ম্যারাথন প্রতিযোগিতায় আট ঘণ্টার বেশি সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি।
ধারণা করা হয়েছিল, ভারতীয় বংশোদ্ভূত এই দৌড়বিদ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেবেন। কিন্তু কর্তৃপক্ষ ফৌজা সিংয়ের শতবর্ষের বিষয়ে নিশ্চিত হতে তাঁকে জন্মসনদ দেখাতে বলে। ফৌজার দাবি অনুযায়ী তাঁর জন্ম ১৯১১ সালে। কিন্তু তিনি কাঙ্ক্ষিত সনদ দেখাতে পারেননি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ‘আমরা সানন্দে এ কথা বলছি যে এটি সত্যিকারের এক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু সমস্যা হচ্ছে, তাঁর বয়সের ব্যাপারে কোনো তথ্যপ্রমাণ নেই। যে বছর তিনি জন্মগ্রহণ করেছেন, আমরা কেবল সে বছরেরই সনদ গ্রহণ করতে পারি।’
ফৌজা সিংয়ের যে পাসপোর্ট রয়েছে, এতে তাঁর জন্ম তারিখ উল্লেখ রয়েছে ১৯১১ সালের ১ এপ্রিল। একই সঙ্গে ১০০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্যের রানির লেখা একটি চিঠিও রয়েছে তাঁর কাছে। এসব তিনি গিনেস কর্তৃপক্ষকে দেখিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

লোকজন উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চলছে

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভন প্রদেশে ভূমিকম্পে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে জীবিত উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে কমে যাচ্ছে। অন্যদিকে বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৬৬।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরসিস শহরের একটি ভবন থেকে গতকাল উদ্ধারকর্মীরা বের করে আনেন পাঁচটি মৃতদেহ। এ সময় কান্নায় ভেঙে পড়ে বাইরে অপেক্ষমাণ লোকজন।
উদ্ধারকাজ দ্রুত শেষ করার জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। তবে মাঝেমধ্যে তাঁরা সব ধরনের যন্ত্রপাতি বন্ধ করে দিয়ে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনের আর্তচিৎকার শোনার চেষ্টা করছেন। পরক্ষণেই আবার পুরোদমে কাজ শুরু করা হচ্ছে।
এদিকে ভূমিকম্পে আশ্রয়হীন হয়ে পড়া প্রায় ১০ হাজার মানুষের দিন-রাত কাটছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে বা তাঁবুর মধ্যে।
আরসিস শহরের বাসিন্দা ৫৩ বছর বয়সী এমিন কায়রাম জানান, পাঁচ সদস্যের পরিবার নিয়ে তিনি রাত কাটিয়েছেন রাস্তার পাশে থাকা একটি ভ্যানের মধ্যে। তিনি বলেন, ‘জীবনে চরম দুর্যোগ নেমে এসেছে। বাড়িঘর ছেড়ে আমরা রাস্তায় আছি। আবহাওয়া চরম ঠান্ডা। কোনো তাঁবুও পাওয়া যাচ্ছে না।’
পেছনে একটি বিধ্বস্ত ভবন দেখিয়ে কায়রাম জানান, তাঁর এক ভাতিজা সেখানে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা রাতভর খোঁড়াখুঁড়ি করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। কায়রাম বলেন, ‘তার বয়স ১৮ বছর। সে ছাত্র। এখনো সে আটকা পড়ে আছে। তিন দিন চলে গেছে, কিন্তু আমরা এখনো আশা করছি, তাকে উদ্ধার করা যাবে। সে জন্যই আমরা এখানে অপেক্ষা করছি।’
শহরের অপর একটি বিধ্বস্ত ভবনের পাশে ভিড় জমিয়েছে লোকজন। তারা জানায়, সেখানে আটকে পড়া একটি ছেলে মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে উদ্ধারের জন্য আর্তি জানিয়েছে। এ খবর পেয়ে দ্রুত খোঁড়াখুঁড়ি শুরু করেন উদ্ধারকর্মীরা। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি চিৎকার করে উদ্ধারকর্মীদের উদ্দেশে বলেন, ‘গত রাতে আপনারা কোথায় ছিলেন? আমি আপনাদের তখনই বলেছিলাম, এখানে লোকজন আটকে আছে।’
কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত নিহত লোকজনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জন। আহত হয়েছে এক হাজার ৩০১ জন। নিহত লোকজনের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। বিধ্বস্ত হয়েছে মোট দুই হাজার ২৬২টি ভবন।
৩২ ঘণ্টা ধ্বংসাবশেষের নিচে আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে ৩২ বছর বয়সের মেসুত ওজান ইলমাজকে। ভূমিকম্পের আগে তিনি একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ভূমিকম্পে সেখানেই আটকে পড়েন। তবে উদ্ধার হয়েছেন অক্ষত অবস্থায়। তাঁর পরও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুখে ধুলাবালি মাখা ইলমাজ হাসপাতালের শয্যায় শুয়ে সিএনএন তুর্ক টেলিভিশনের কাছে বর্ণনা দেন, কীভাবে তিনি রক্ষা পেয়েছেন। তিনি বলেন, ‘আমি যেখানে ছিলাম, সে জায়গা ছিল খুবই সংকীর্ণ। একটু জায়গা পাওয়ার জন্য মানুষ ঠেলাঠেলি করছিল। একজন মৃত ব্যক্তির পায়ের ওপর আমি নিজের মাথাটা রাখলাম। আমি জানতাম, মানসিকভাবে ভেঙে পড়লে আমাকে মরতে হবে।’
গত রোববার ভন প্রদেশে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

কংগ্রেসকে পাশ কাটিয়েই আবাসন খাত চাঙা করার উদ্যোগ

ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসকে পাশ কাটিয়েই দেশের ভেঙে পড়া আবাসন খাতে প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছেন। চাকরির ক্ষেত্র তৈরিসংক্রান্ত প্রস্তাব রিপাবলিকানরা আটকে দেওয়ার পর তিনি অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন, যেগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিতে পারবেন।
প্রেসিডেন্ট ওবামা গত সোমবার লাস ভেগাস অঙ্গরাজ্য সফরকালে ঘোষণা দিয়েছেন, বন্ধকি ঋণে আটকে পড়া গৃহ-মালিকদের ঋণ পুনর্মূল্যায়ন সহজ করা হবে। অর্থনৈতিক দুরবস্থা মোকাবিলায় কংগ্রেসের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন তিনি।
ওবামা বলেন, এসব পদক্ষেপ দেশে চাকরির ক্ষেত্র তৈরি এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে যে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তার বিকল্প না হলেও এর ফলে কিছুটা পার্থক্য তৈরি হবে। রিপাবলিকানদের আচরণে বিরক্ত ওবামা বলেন, ‘এসব কাজের জন্য আমরা ক্রমবর্ধমানভাবে অকেজো হয়ে পড়া কংগ্রেসের সিদ্ধান্তের জন্য ধৈর্য নিয়ে আর বসে থাকতে পারি না। যেখানে তারা কিছুই করতে চায় না, সেখানে আমিই উদ্যোগী হব।’
চলমান অর্থনৈতিক মন্দায় প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা ক্রমেই নিম্নমুখী। দেশে বেকারত্বের হার এখন প্রায় ১০ শতাংশ। অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যের অন্যতম ক্ষেত্র আবাসন খাতে চলছে চরম সংকট। গত পাঁচ বছরে আবাসন খাতে রীতিমতো ধস নেমেছে। বাড়িঘরের বাজারমূল্য নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। গৃহ-মালিকদের বন্ধকের পরিমাণ ঘরবাড়ির বাজারমূল্যের চেয়ে বেশি। চড়া সুদের বন্ধকি ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় অনেক বাড়িঘর মালিকের হাতছাড়া হয়ে যাচ্ছে। বন্ধকদাতা ব্যাংকগুলোও বাড়িঘর বিক্রি করতে পারছে না বাজারমূল্য কমে যাওয়ার কারণে। ব্যাপক কর্মহীনতা এবং অর্থনৈতিক মন্দা থাকার কারণে ঘরবাড়ির ক্রেতার সংখ্যাও সর্বনিম্ন পর্যায়ে। প্রেসিডেন্ট ওবামা আবাসন খাতে চরম ধস নামা নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরকেই বেছে নিয়েছেন তাঁর পদক্ষেপ শুরুর জন্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় নেভাদায় বেকারত্বের হার বেশি। সেটা ১৩ দশমিক ৪ ভাগ। গত চার বছরে সেখানে বাড়ির মূল্য ১৭ ভাগ কমেছে। এর প্রভাব পড়ছে সরাসরি জাতীয় অর্থনীতিতে।
প্রেসিডেন্ট ওবামা তাঁর ঘোষণায় বলেন, বন্ধকি ঋণে আটকে পড়া বাড়ির মালিকেরা কম সুদে ঋণ পুনর্বিন্যাস করতে পারবেন। যেসব বাড়ির মালিকেরা নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছেন, তাঁরা ভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠান থেকে কম সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। গৃহঋণ এবং গৃহঋণ পুনর্মূল্যায়নে এর আগে আরোপিত কড়াকড়িও শিথিল করা হবে। যেসব বাড়িঘরের বাজারমূল্য ঋণের মূল্যমানের নিচে নেমে গেছে, সেসব বাড়ির মালিকেরাও নতুন করে ঋণসুবিধা গ্রহণ করতে পারবেন।
ওবামা আরও বলেন, দেশব্যাপী এক কোটির বেশি বাড়ির মালিক ডুবতে বসেছেন। তার মানে, তাঁদের বাড়ির বর্তমান মূল্যের চেয়ে তাঁদের ঋণের পরিমাণ বেশি। লাস ভেগাসের অবস্থা সবচেয়ে করুণ। সারা দেশেই এ খাতে দুর্দিন চলছে। ওবামা স্বীকার করেন, বেকারত্বের হার এবং গৃহ উপকরণের দাম না কমানো পর্যন্ত আবাসন খাতের সব সংকট দূর করা সম্ভব নয়।
দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে প্রেসিডেন্ট বারাক ওবামা আইন প্রণয়নের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে গত সপ্তাহে আইন প্রণয়নের উদ্যোগ আটকে দেন রিপাবলিকানরা। তাঁরা বলছেন, কর বাড়ানোর বিষয়সংবলিত ওই প্রস্তাবের ফলে ধনী কর্মসংস্থান সৃষ্টিকারীরা নাখোশ হবে। এতে বেকারত্বের পাল্লা আরও ভারী হবে।

সড়ক দুর্ঘটনা ও মিডিয়ার ভূমিকা by আরিফুর রহমান খাদেম

কয়েক দিন আগে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত 'দুই পুরুষ' নামে একটি বাংলা ছায়াছবি দেখছিলাম। ছবিটির একপর্যায়ে দেখলাম, নায়িকা গাড়ি চালিয়ে মহাসড়ক দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন এবং একই সময় নায়কের সঙ্গে পুরোদমে মোবাইলে কথা বলছেন। তাঁকে যতক্ষণই গাড়ি চালাতে দেখানো হয়েছে, তাঁর গাড়ি প্রায় সময়ই দুই লেনের মধ্যে ছিল। তা ছাড়া অপরপ্রান্ত থেকে আসা বাসও তাঁর গাড়ির পাশ ঘেঁষে অতিক্রম করে, যা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে পারত।

একীভূত হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের আমদানি ও রফতানি শাখা by সারোয়ার সুমন,

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ঢেলে সাজানো হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন অফিসকে। দীর্ঘদিন ধরে পৃথক থাকা চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি ও রফতানি শাখাকে একীভূত করা হচ্ছে। বাণিজ্যিক রাজধানীতে স্থাপন করা হয়েছে পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট অফিস। আবার চট্টগ্রামে নতুন দুটি করাঞ্চলেরও যাত্রা শুরু হয়েছে। নতুন এসব অফিসে কমিশনারসহ অন্তত দুই হাজার জনবল নিয়োগের কার্যক্রমও শুরু হয়ে গেছে। গত সপ্তাহে এসব অফিসে কমিশনার নিয়োগ দিয়েছে এনবিআর।

শ্রমিকদের নূ্যনতম মজুরি বাড়াল চীন

নূ্যনতম মজুরি প্রায় ২২ শতাংশের মতো বাড়িয়েছে চীন। বিশ্ব অর্থনীতিতে সংকট সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত সেপ্টেম্বরে ২১ দশমিক ৭ শতাংশ হারে নূ্যনতম মজুরি ঘোষণা করে বেইজিং। চীনে মজুরি বাড়ার ফলে বাংলাদেশসহ পোশাক খাতের অন্যান্য প্রতিযোগী দেশ লাভবান হবে বলে কেপিএমজিসহ আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো মন্তব্য করেছে।পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ আশা করছে, বর্ধিত চীনা মজুরি বাংলাদেশের পোশাক খাতের জন্য বড় সুখবর। তবে এক বছর আগে মজুরি বাড়ানো হলেও নতুন করে আর বাড়ানোর সুযোগ নেই বলে জানান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান।

প্রশিক্ষিত শ্রমিক বাড়ানো হচ্ছে-রেমিট্যান্স মেলায় অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত কর্মীরা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে এরই মধ্যে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর তারা ১০ থেকে ১১ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে সমৃদ্ধ করছে।গতকাল বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ ইউনিট (রামরু) ও ইসলামী ব্যাংক আয়োজিত সোনার মানুষ সম্মাননা ও রেমিট্যান্স উৎসব-২০১১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান লোকসানে চলছে by আবু হেনা মুহিব

বেশির ভাগ রাষ্টায়ত্ত শিল্প প্রতিষ্ঠান লোকসানে চলছে। বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা ৩৯ প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টিই লোকসানে চলছে। ১৩টি দীর্ঘদিন ধরে বন্ধ। এসব প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ ৪ হাজার কোটি টাকার মতো। দায়দেনার পরিমাণ সাড়ে ৬ হাজার কোটি টাকার ওপরে। সম্প্রতি প্রকাশিত প্রাইভেটাইজেশন কমিশনের সমীক্ষা প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের বর্তমান সার্বিক অবস্থা জানার জন্য প্রাইভেটাইজেশন কমিশন সরেজমিন একটি জরিপ পরিচালনা করে।

প্রথম দিন পাকিস্তানের-শ্রীলংকা ২৩৯/১০ -পাকিস্তান ৪২/০

টেস্ট ক্রিকেটের ইতিহাসে গতকালের দিনটা ছিল পাকিস্তানের জন্য একটু স্পেশাল। ৫৯ বছর আগে এ দিনে প্রথম টেস্ট জিতেছিল তারা। দিনটাকে স্মরণীয় করে রাখলেন পাকিস্তানি বোলাররা। আবুধাবি টেস্টের মতো কাল দুবাই টেস্টের প্রথম দিনেও তারা অলআউট করেছে শ্রীলংকাকে। দিলশানদের ২৩৯ রানের বেঁধে রাখার পর কোনো উইকেট না হারিয়ে ৪২ রানে দিন শেষ করেছে পাকিস্তান।

কষ্টের জয়ে শীর্ষে বার্সা

বার্সেলোনার স্ট্রাইকারদের সঙ্গে যেন গোলের শত্রুতা তৈরি হয়েছে। স্ট্রাইকারদের ব্যর্থতায় আগের ম্যাচে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। মঙ্গলবারও সেই ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারেনি। তাই গ্রানাডার বিপক্ষে জয় মাত্র এক গোলে। ফ্রি কিক থেকে জাভি হার্নান্দেজের করা গোলটিই ড্রর হাত থেকে রক্ষা করেছে বার্সেলোনাকে। এ জয়ে স্বল্প সময়ের জন্য হলেও তারা ফিরে এসেছে শীর্ষে। সেভিয়ার সঙ্গে ড্র বার্সেলোনাকে শীর্ষস্থান থেকে ছিটকে দিয়েছিল। তাদের টপকে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে এবং লেভ্যান্তে উঠে গিয়েছিল শীর্ষে। নিজ নিজ ম্যাচে জয় পেলে লেভ্যান্তে আবার শীর্ষে চলে আসবে।

ইরাকের সামনে বাংলাদেশ

ঠিক দেড়মাস আগে ইরাকের দুহক শহরে স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। ১২ সেপ্টেম্বর এএফসি যুব চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে ইরাক গুনে গুনে ৭ গোল দিয়েছিল বাংলাদেশকে। আজ আবার মধ্যপ্রাচ্যের ওই শক্তিশালী দেশটির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবার লড়াই দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলের। ইরাকে ছোটদের ওই বিধ্বস্ত হওয়ার কথা মনে রেখেই আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বড়রা।

রিয়াদ ফিরলেন টেস্ট দলে

সেই যে গায়ে জ্বর নিয়ে মায়ের সঙ্গে হোটেল ছেড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তারপর আর বন্ধুদের কাউকেই কাছ থেকে দেখা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। কখনও হাসপাতালের বেডে শুয়ে, কখনও সোফায় গা হেলান দিয়ে টেলিভিশনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সবাইকে খেলতে দেখেছেন। অধিনায়ক মুশফিকের এমন একটা অভিষেক টেলিভিশনে দেখতে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহর মোটেও ভালো লাগেনি। ম্যাচের প্রতিটি মুহূর্তেই তিনি মিস করেছেন সবাইকে। আক্ষেপ করেছেন এমন একটা সিরিজ ঘরে বসে কাটিয়ে দেওয়ার।

পুঁজিবাদবিরোধী আন্দোলন যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৮৫

আন্দোলন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের 'অকুপাই ওয়ালস্ট্রিট' নামে করপোরেট বিরোধীরা। তাদের ওপর পুলিশের বিভিন্ন দমন-পীড়নও অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাতে সানফ্রান্সিসকোর কাছে অকল্যান্ডে আন্দোলনকারীদের হটাতে পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর আগে সকালে সেখান থেকে ৮৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

চাপের মুখে এনটিসি

লিবিয়ায় ন্যাটো বাহিনী চলতি বছরের শেষ পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে। গাদ্দাফির অনুগতদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ঠেকাতে এটা দরকার বলে বুধবার কাতারে ন্যাটো জোটের সঙ্গে বৈঠক করতে আসা অন্তর্বর্তী পরিষদের নেতা মুস্তাফা আবদেল জলিল একথা জানিয়েছেন। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে নতুন লিবীয় শাসকরা চাপের মুখে রয়েছেন।

গাদ্দাফির জানাজার গোপন ভিডিও প্রচার

লিবিয়ার পূর্বাঞ্চলীয় মিসরাতা শহরের নিকটবর্তী তিউনিসিয়ান মার্কেট নামের কাঁচাবাজারে গত সোমবার গভীর রাতে অনুষ্ঠিত কর্নেল মুয়াম্মার গাদ্দাফি, তার ছেলে মুতাসিম এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবু বকর ইউনুসের জানাজার ভিডিওচিত্র প্রচার করা হয়েছে। দুবাইভিত্তিক টিভি চ্যানেল 'আল আলান' শৌখিন ভিডিওচিত্র গ্রাহকের গোপনে তোলা এ ছবি প্রচার করেছে। আল আলান টিভিতে প্রচারিত জানাজার ভিডিও ফুটেজে বাজারের স্বল্পালোকিত চত্বরে ৩টি খোলা কফিন দেখা যায়। ধারণা করা যায়, কফিনগুলো গাদ্দাফি, মুতাসিম এবং আবু বকরের। ধারণকৃত ভিডিও ফুটেজটি ছিল খুবই সংক্ষিপ্ত।

গাদ্দাফির মৃত্যু মুক্তির বার্তা :ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু সারা বিশ্বের একনায়কদের কাছে এ বার্তা পেঁৗছে দিয়েছে_ জনগণ একদিন মুক্তি পাবে। মঙ্গলবার রাতে এনবিসির 'টুনাইট শো উইথ জে লেনো' অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ওই অনুষ্ঠানে ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্পর্কে প্রশ্নের জবাব দেন। ২০১২ সালে তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আমেরিকার ওয়েস্ট কোস্ট বা পশ্চিমাঞ্চলে প্রচারণার অংশ হিসেবে ওই টিভি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

বন্ধু বার্লুসকোনিকে চিঠি দিয়ে সাহায্য চেয়েছিলেন গাদ্দাফি

মুয়াম্মার গাদ্দাফি ন্যাটোর হামলা বন্ধে সহায়তা চেয়ে আবেদন জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির কাছে। গত আগস্টের শুরুর দিকে চিঠি দিয়ে এ আবেদন জানান তিনি। ফরাসি সাপ্তাহিক প্যারিস ম্যাচ গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বার্লুসকোনি ও গাদ্দাফি পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।সাময়িকীর ওয়েবসাইটে ওই চিঠির অনুলিপি প্রকাশ করা হয়েছে। আরবিতে লেখা চিঠিতে তারিখ দেওয়া আছে ৫ আগস্ট। এতে দ্রুত হাতে লেখা কয়েকটি লাইন আছে। ধারণা করা হচ্ছে, এগুলো গাদ্দাফির নিজের লেখা। চিঠিতে আবদেল্লাহ মানসর নামে তাঁর এক সহকারীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, 'সংশোধনের পর এ নথিসহ বার্তাটি পাঠিয়ে দেবেন।

শেষ বি-৫৩ বোমা নিষ্ক্রিয় করল যুক্তরাষ্ট্র-স্নায়ুযুদ্ধের সময় বানানো হয়েছিল এ বোমা

যুক্তরাষ্ট্র তার সবচেয়ে পুরনো, বড় ও শক্তিশালী পরমাণু বোমাটি নিষ্ক্রিয় করেছে। কর্মকর্তারা বলছেন, ১৯৬২ সালে তৈরি এই বি-ফিফটি-থ্রি বোমাটি নিষ্ক্রিয় করার ফলে স্নায়ুযুদ্ধের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।যুক্তরাষ্ট্রের টেঙ্াস অঙ্গরাজ্যের আমারিলো শহরের প্যানটেঙ্ পরমাণু স্থাপনায় গত মঙ্গলবার শেষ বি-ফিফটি-থ্রি বোমাটি বিভিন্ন অংশে ভাগ করা হয়। যুক্তরাষ্ট্রে পরমাণু বোমা তৈরি, বোমার রক্ষণাবেক্ষণ ও বোমা নিষ্ক্রিয় করার কাজ এখন শুধু প্যানটেঙ্ স্থাপনাতেই হয়। বোমার ভেতরে ইউরেনিয়াম অংশ থেকে ১৩৬ কিলোগ্রাম বিস্ফোরক আলাদা করা হয়। ছোট একটি গাড়ির আকারের ধূসর রঙের এ বোমার ওজন প্রায় সাড়ে চার হাজার কিলোগ্রাম।

পাকিস্তানি পত্রিকার দাবি-পাকিস্তানে সামরিক ঘাঁটি বানাতে চায় চীন

পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় চীন। পাকিস্তান সীমান্ত লাগোয়া সিনচিয়াং প্রদেশের চরমপন্থীদের দমনে এ ঘাঁটি ব্যবহার করবে তারা। পাকিস্তানের উপজাতীয় এলাকায় এসব চরমপন্থী প্রশিক্ষণ নেয় বলে অভিযোগ রয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক কারণে ইসলামাদের পক্ষে এখনই প্রকাশ্যে বেইজিংকে এ ধরনের সুবিধা দেওয়া সম্ভব নয়।পাকিস্তানের দ্য নিউজ পত্রিকা কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার জানায়, চীন তাদের দেশে তৎপর আল-কায়েদা সংশ্লিষ্ট পূর্ব তুর্কমেনিস্তান ইসলামী আন্দোলনের বেড়ে চলা তৎপরতা প্রতিরোধে পাকিস্তানে সেনা ঘাঁটি স্থাপন করতে চাইছে। এ বিদ্রোহী দলটি চীনের একাংশে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

ফেনীতে আড়াই কোটি টাকার টেন্ডার ভাগাভাগি

ফেনীতে গতকাল বুধবার পানি উন্নয়ন বোর্ডের প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৪টি টেন্ডার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে সরকারি দলের লোকজন। এ ক্ষেত্রে টেন্ডার দাখিলের সময় অন্য কোনো ঠিকাদারকে সংশ্লিষ্ট অফিসে ঢুকতেই দেওয়া হয়নি।গত মঙ্গলবার ফেনী পানি উন্নয়ন বোর্ডের ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন ইরি প্রকল্পের পানি নদী থেকে প্রকল্পএলাকায় প্রবেশের ইরিগেশন ইন লেট, মাটিভরাট, মাটিকাটা ও আউটলেট ড্রেনেজের ৪টি কাজের দরপত্র কেনার শেষ তারিখ ছিল।

আদালতে হট্টগোল-'সিপাহি মাঈন আপনার সৃষ্টি'

পিলখানা হত্যা মামলায় সাক্ষীর জেরা চলাকালে গতকাল বুধবার আদালতে হট্টগোল হয়েছে। গোয়েন্দা সদস্য এক আসামির চিরকুট পড়েছেন_ এ বিষয়টিকে কেন্দ্র করে আদালতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীরাও হট্টগোলে জড়িয়ে পড়েন। কাঠগড়ায় উপস্থিতআসামিদের হট্টগোলের মুখে আদালত থেকে বের হয়ে যান এক গোয়েন্দা সদস্য।এদিকে জেরা করার সময় সাক্ষী কর্নেল শামসুল আলম চৌধুরীকে আসামি রাখাল চন্দ্র দাসের আইনজীবী এমদাদুল হক লাল বলেন, আপনি ও আপনার ব্যাটালিয়নের নেতৃত্বে বিডিআর বিদ্রোহ হয়েছে।

সংসদে প্রশ্নোত্তর-বিশ্বব্যাংকের অর্থায়নেই পদ্মা সেতু হবে :প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংকের অর্থায়নেই পদ্মা সেতু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদে বলেছেন, এ প্রকল্পে বিকল্প অর্থায়নের প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বিষয়ে সৃষ্ট বর্তমান জটিলতা সাময়িক। এটি নিরসনের উদ্যোগ চলমান রয়েছে। আশা করি, শিগগির এ প্রকল্পের কাজ শুরু হবে।দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করায় সরকারের বিভিন্ন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, সরকার এ প্রকল্পে বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে।

পুঁজিবাজারে বারবার দরপতন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা by আনোয়ার ইব্রাহীম

শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে আখ্যায়িত করে তা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ করার পক্ষে মত দিয়েছেন দেশের শেয়ারবাজার ও অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংশ্লিষ্ট সব পক্ষ থেকে গত ১১ মাসে নানা উদ্যোগ বাজারের স্থিতিশীলতা ফেরাতে পারেনি। ফলে একদিন শেয়ারদর বাড়লে পরের দিনই তা ব্যাপক হারে কমছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা দ্রুতই কমে যাচ্ছে_ এমন সতর্কবার্তা দিয়ে তারা বলেছেন, বিষয়টির এখানেই সুরাহা হওয়া প্রয়োজন।

মুখোমুখি প্রতিদিন-যত দিন আমাকে দরকার তত দিন খেলব

সারা দিনের কর্মব্যস্ততা শেষে এই বয়সে ঘরে গিয়ে বিশ্রাম নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঘরে নয়, ৪৯ বছর বয়সী নকীব পাশাকে এখনো দেখা যায় মাঠে। কিসের টানে, কোন অনুপ্রেরণায় এখনো খেলে যাচ্ছেন, কালের কণ্ঠ স্পোর্টসকে সেটাই জানিয়েছেন তিতাসের অধিনায়ক-কালের কণ্ঠ স্পোর্টস : ৪৯ বছর বয়সেও মাঠে দেখা যাচ্ছে আপনাকে। এ বয়সেও খেলে যাচ্ছেন কিসের অনুপ্রেরণায়?নকীব পাশা : ছোটবেলা থেকেই খেলাধুলা আমার ভালো লাগত। এখন এটা নেশা হয়ে গেছে। এ ছাড়া নিয়মিত খেলাধুলা করলে স্বাস্থ্যও ভালো থাকে। জীবনে বার্ধক্য হয়তো সবারই আসবে। কিন্তু নিয়মিত খেলাধুলা করলে বার্ধ্যকটা পেয়ে বসতে একটু হয়তো দেরি হবে।

মেসির মায়ের কাণ্ড

গল্পটা এ দেশের বাণিজ্যিক সিনেমাগুলোর মতো। নায়ক ভালোবাসেন এমন এক মেয়েকে যাঁকে মোটেও পছন্দ নয় নায়কের মায়ের। মাতৃমন রক্ষা করতেই দীর্ঘ প্রেমের পাট চুকিয়ে প্রেমিকাকে ছেড়ে দেন নায়ক। শুরু হয় বিরহকাল! এবার সেই নায়কের জায়গায় লিওনেল মেসির নামটা বসিয়ে দিন। বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি। মডেল কন্যা ম্যাকারিনা লেমোসকে পছন্দ করতেন মেসি। ২০০৬-০৭ এর দিকে বছর দেড়েক দুজন চুটিয়ে প্রেমও করেছেন। কিন্তু স্রেফ মায়ের পছন্দ নয় বলে একসময় মেয়েটাকে ছেড়ে যেতেও দ্বিধা করেননি মেসি!

মানচিনিকে আদালতে নিয়ে যাচ্ছেন তেভেজ

চুক্তি ভঙ্গের পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে তাঁর বিরুদ্ধে। ম্যানচেস্টার সিটি ক্লাব তাই কার্লোস তেভেজকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাস্তিটাও হচ্ছে তিন ধাপে-দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা, চার সপ্তাহের বেতন কেটে নেওয়া আর নিয়মিত দলের সঙ্গে অনুশীলন থেকে বিরত রাখা। এর মধ্যে প্রথমটি এরই মধ্যে ভোগ করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার, শেষটিও চলছে মাসখানেক ধরে, মিউনিখের সেই আলোচিত ঘটনার পর থেকেই। সেই অর্থে নতুন শাস্তি তাই তাঁর বেতন কেটে রাখা।

চট্টগ্রাম জিতল শেষ দিনে

ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের চার ম্যাচের একটিই কেবল শেষ দিনে গড়িয়েছে। আর কাল চতুর্থ দিনে অসাধারণ কিছু করলেই কেবল হার এড়াতে পারত সিলেট। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তারা বিকেএসপিতে ৬ উইকেটে হেরে গেছে চট্টগ্রামের কাছে। যাদের কাছে ইনিংস হার এড়ানোটা অবশ্য সিলেটের সান্ত্বনা হয়ে থাকছে। নাফিস ইকবালের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪২৫ রান তুলে চট্টগ্রাম প্রথম ইনিংস ঘোষণা করার পর সে সম্ভাবনাও কিন্তু জেগেছিল।

বোলারদের কল্যাণে পাকিস্তানের দিন

দুবাইয়ের উইকেটটা পড়তে ভুল করেছে দুই দলই। প্রথম ভুলটা পাকিস্তানের, আবুধাবির মতোই মরা পিচ ভেবে তারা ফাস্ট বোলার আইজাজ চিমাকে বাদ দিয়ে একাদশে রেখেছে বাঁহাতি স্পিনার আবদুল রেহমানকে। আর এরপর টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশান নিয়েছেন ব্যাটিং। নিয়েই পড়েছেন রীতিমতো তোপের মুখে! নতুন বল হাতে উমর গুল আর জুনায়েদ খানের সেই তোপের মুখে উড়ে গেছে তাদের টপঅর্ডার।

রেকর্ডের দিনে জয়েরও নায়ক জাভি

প্রত্যাশার পারদটা চড়া বলেই এমন হয়। নয়তো পুরো ম্যাচের তিন-চতুর্থাংশেরও বেশি সময় বল দখলে রেখে প্রতিপক্ষের গোলপোস্টে একের পর এক আক্রমণ, কিছু 'ম্যাজিকাল মুভ' আর শেষ পর্যন্ত দারুণ একটা ফ্রি-কিকে পাওয়া গোলে জয়_মন্দ কী?মন্দ নয়। আবার প্রত্যাশার পারদের দাগ স্পর্শ করার মতোও নয়। কারণ দলটার নাম বার্সেলোনা। শুধু সমর্থকরা নন, যাঁরা তাদের অপছন্দ করেন কিংবা যাঁরা পছন্দ না করে স্রেফ সুন্দর ফুটবলের জন্য তাদের খেলা দেখতে বসেন, তাঁরাও প্রত্যাশা করেন বার্সেলোনা প্রতি ম্যাচে অসাধারণ কিছু করবে। মেসি-ইনিয়েস্তা ফুটবলের অসামান্য সৌন্দর্য দেখিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেবেন।

এবার ঘরোয়া ক্রিকেটের সঙ্গেও ওয়ালটন

চলতি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাধ্যমেই ক্রিকেট স্পনসরশিপে তাদের হাতেখড়ি। সেটির রেশ থাকতে থাকতেই এবার ঘরোয়া ক্রিকেটের সঙ্গেও যুক্ত হলো ওয়ালটন। ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পনসর হয়েছে তারা। যদিও এরই মধ্যে শেষ হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড। একটু দেরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ লিপু এটাকে বড় প্রাপ্তিই ধরছেন। কারণ, 'গত বছর তো কোনো স্পনসরই ছিল না। কিছু অফার আমরা পেয়েছিলাম ঠিকই, কিন্তু এর কোনোটাই গ্রহণ করার মতো ছিল না। এবার একটু দেরিতে হলেও ওয়ালটনকে পেয়ে আমরা আনন্দিত।'

জুয়াড়ির সঙ্গে যোগাযোগ ছিল আমিরের!

'স্পট ফিঙ্ংি' কেলেঙ্কারির পরও মোহাম্মদ আমিরের সহমর্মীর অভাব নেই। বয়স মাত্র ১৯ বলেই এ সহমর্মিতা পেয়ে আসছেন পাকিস্তানের এ ফাস্ট বোলার। কিন্তু গতকাল লন্ডনের আদালতে আরেক অভিযুক্ত সালমান বাটের আইনজীবী যে নথি হাজির করেছেন, তাতে জুয়াড়ির সঙ্গে আমিরের যোগসাজশের প্রমাণ রয়েছে। গতকাল বিচারপতি কুকের আদালতে সালমান বাটের পক্ষে সওয়াল-জবাবকালে সাবেক এ পাকিস্তানি অধিনায়কের আইনজীবী আলী বাজওয়া বলেন, 'আমির কোনোভাবেই বোকা কিংবা নিষ্কলঙ্ক তরুণ নন।

হোয়াইটওয়াশের পরও ধোনির আক্ষেপ

মাঠ প্রস্তুত ছিল না বলে ২০১১ বিশ্বকাপের ভারত-ইংল্যান্ড ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনস থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বেঙ্গালুরুতে। তা নিয়ে কত হৈচৈ। অথচ আট মাস পর সেই ইডেনসেই যখন ইংল্যান্ডের মুখোমুখি ভারত, তখন গ্যালারিতে মাছি উড়ছে! ভেংচি কেটে হাসছে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি। তাই দেশের মাটিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার দিনে ইডেনসে দেখা গেল না তেরঙ্গার ঢেউ, শোনা গেল না দর্শকদের আকাশ-বাতাস কাঁপানো উল্লাস।

অপর্যাপ্ত পৃষ্ঠপোষকতায় আত্মপ্রেরণাই পাথেয় by শাহজাহান কবির

একসময় মেয়েরা ছিলেন পুরোপুরি অন্তঃপুরবাসিনী। সামাজিক প্রতিবন্ধকতাকে ধীরে ধীরে জয় করে লেখাপড়া, সংস্কৃতিচর্চা, চাকরি, খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত করেছেন সেটা বেশ দূরের অতীত। তাই বলে প্রতিবন্ধকতা কি একেবারেই নেই? থাকলে কতটুকু আছে? সেগুলো সঙ্গে নিয়ে কতটা এগিয়েছে বাংলাদেশে মহিলাদের ক্রীড়াঙ্গন? আরো এগোতে হলে কী কী করার আছে, করা হচ্ছে কতটুকু? এসব জানতে আর জানাতেই তিন পর্বের এই ধারাবাহিক। আজ শেষ পর্বে থাকছে বর্তমানের সম্ভাবনা ও আশা-নিরাশার কথা।আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপিত হয়েছে গত বছর।

বাংলাদেশ-ইরাক ম্যাচ আজ-'দুর্দান্ত ফুটবল প্রজন্মের' কঠিন চ্যালেঞ্জ

যুদ্ধবাজ' ইরাকিরা ফুটবল মাঠেও যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। ইলিয়েভস্কির জন্য এই যুদ্ধ কঠিন। সারাদিন অঙ্ক কষে তিনি দাঁড় করিয়েছেন মাসুদ রানাহীন বাংলাদেশ যুব দলকে! এরপর মালদ্বীপের বিপক্ষে দুই গোল করা মাসুদকে রিজার্ভ বেঞ্চে ঠেলে দেওয়ার খবর শুনলে যে কেউ ভ্যাবাচেকা খাবে। কিন্তু এটাই বাংলাদেশের মেসিডোনিয়ান কোচের নতুন 'জুয়া', ইরাকের বিপক্ষে যুদ্ধ জয়ের তরিকা।তাঁর প্রথম জুয়াটা ছিল মালদ্বীপের বিপক্ষে। দ্বিতীয় সারির দল নামিয়েও পরশু ঠিকই জিতে গেছেন ওই ম্যাচ। শুধু ৩-০ গোলের জয় নয়, সব বিভাগেই প্রতিপক্ষকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আসল পরীক্ষা তো মিরপুরের উইকেটে! by সাইদুজ্জামান

টেস্ট ম্যাচে বৃষ্টি বরাবরই আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ দলের জন্য। এবারই এর ব্যতিক্রম। সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দিন খেলা বন্ধ থাকা নিয়ে দীর্ঘশ্বাস ঢাকায়ও শোনা যাচ্ছে। আহা, যদি খেলা হতো, তাহলে...!জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়নি তো কী, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম আছে না! ঢাকা টেস্টকে ঘিরে ভালো কিছুর সম্ভাবনাই দেখছেন নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। তবে এখানকার কালো মাটির উইকেট কখন যে কী চরিত্র মেলে ধরবে, তা এ মাঠে অসংখ্য ম্যাচ খেলে ফেলা বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছেই এখনো স্পষ্ট নয়।

মেটাল গানে আত্মহত্যার প্রবণতা

সব মানুষের রুচিবোধ এক রকম নয়। তাই একেকজন মানুষের একেক রকম গানের প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। যেমন কারো পছন্দ খুব সফট ধাঁচের গান, আবার অনেকের পছন্দ হেভি মেটাল। আপাতদৃষ্টিতে এতে দোষের কিছু নেই। তবে এক গবেষণার পর এবার জানানো হয়েছে, হেভি মেটাল ধারার গানের অনুরাগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হতে পারে।অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মিউজিক থেরাপি বিষয়ের সিনিয়র লেকচারার ক্যাটরিনা ম্যাকফেরান সম্প্রতি এ বিষয়ে এক গবেষণা করেন।

সবিশেষ-লাউয়ের জুস পানে সাবধান

ভারতে ডায়াবেটিস রোগীদের কাছে চমৎকার এক পানীয় লাউয়ের শরবত বা জুস। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে-এমন ধারণা থেকে সেখানে এর ব্যাপক ব্যবহার রয়েছে। কিন্তু এ জুস খেয়ে সুস্থতার বদলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি গত বছর এ জুস খেয়ে এক বিজ্ঞানী মারাও গেছেন। এ প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার বোতলজাত লাউয়ের জুস তিতা হলে তা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

আজ ময়মনসিংহে খালেদার জনসভা-লাখো মানুষ জড়ো করতে ব্যস্ত বিএনপি

ময়মনসিংহ জেলা শহরে বিএনপির জনসভা আজ। শহরের সার্কিট হাউস মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চারদলীয় ঐক্যজোটের শরিক ও সমমনা দলের শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য দেবেন। সভা সফল করতে বিএনপি ও শরিক দলের নেতা-কর্মীরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের জনসভার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন।

চবিতে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ ভাঙচুর, গ্রেপ্তার ২৮

হলে বহিরাগত থাকাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ ও জামায়াতের সহযোগী সংগঠন ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ব্যাপক ভাঙচুর করা হয়। আগের দিন রাত ১২টা থেকে গতকাল বুধবার ভোর ৫টা পর্যন্ত হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।
ভোরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছাত্রশিবিরের কর্মীসহ ৩৮ জনকে আটক করা হয়। এঁদের মধ্যে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের গ্রেপ্তার দেখানো হয়েছে ছাত্রলীগের দায়ের করা মামলায়।

নাটোরে এডিবি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে যুবলীগকর্মীরা

চাঁদা না পেয়ে নাটোরে এডিবির অর্থায়নে একটি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন যুবলীগকর্মীরা। তাঁরা হাতুড়ি দিয়ে পিটিয়েছেন এ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে। বেধড়ক মারধর করেছেন প্রকল্পের শ্রমিকদেরও। গত মঙ্গলবার দুপুরের এ ঘটনায় থানায় মামলা হয়েছে।নাটোর শহরে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এডিবির অর্থায়নে লৌহ বিশুদ্ধকরণ প্লান্টের (আইআরপি) কাজ চলছে বেশ কিছুদিন ধরে। ইতিমধ্যে প্রকল্পের ৬০ শতাংশ কাজ শেষও হয়েছে।

'পালকি' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে জার্মানি থেকে দেশে ফিরেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ 'পালকি' উদ্বোধন করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছে বোয়িং-৭৭৭ মডেলের এই উড়োজাহাজের উদ্বোধন করেন তিনি। পরে তিনি কেবিনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।ওই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন,

শ্রদ্ধাঞ্জলি-রশীদ তালুকদার : ঐতিহাসিক ছবি তুলে নিজেই ইতিহাস

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় মিছিলে সবার সামনে মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগানরত এক টোকাইয়ের ছবিটির কথা এখনো অনেকের মনে আছে। ছবিটি তোলার চার-পাঁচ মিনিট পরই শিশুটি মারা যায় পুলিশের গুলিতে। সাদা পোশাকের নারী মুক্তিযোদ্ধাদের সারিবদ্ধ মার্চের দৃশ্য, ষড়যন্ত্রমূলক আগরতলা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবের হাজিরা দিতে যাওয়ার ছবি বা ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দৃশ্য_এসবই একেকটি অবিস্মরণীয় ছবি। এ ছবিগুলোসহ বহু ঐতিহাসিক ছবি তুলে যিনি নিজেই আজ ইতিহাস, তিনি হলেন নির্ভীক আলোকচিত্রী ক্যামেরাযোদ্ধা রশীদ তালুকদার।

ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ

ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ডাইনিং ম্যানেজারের নিয়োগকে কেন্দ্র করে গত মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ৪০ ছাত্র আহত হন। এ কারণে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।গতকাল প্রভোস্ট কাউন্সিলের জরুরি সভায় ছাত্রদের হল ছাড়তে বলাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রশাসনিক বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন তা অনুমোদন দেন। বিকেল সাড়ে ৪টায় কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।

সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী-জিয়ার মাজারের মাধ্যমে লুই কানের নকশা নষ্ট করা হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেট্রোরেল পথ রোকেয়া সরণি হয়ে সংসদ এলাকার পূর্ব পাশের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। বিমানবাহিনীর আপত্তিতে এর গতিপথ ঘুরছে না। বুয়েট, যোগাযোগ মন্ত্রণালয় এবং পরিবেশবিদসহ সংশ্লিষ্ট সবার আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পথটি সংসদ ভবনসংলগ্ন খেজুর বাগানের আড়ালে পড়বে বলে সংসদ ভবনের সৌন্দর্য ব্যাহত হবে না, লুই কানের মূল নকশারও কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, লুই কানের নকশাকৃত মূল স্থাপনার বড় ধরনের ক্ষতি আগেই করা হয়েছে সংসদ ভবন এলাকায় ক্রিসেন্ট লেকের ওপর দিয়ে ব্রিজ তৈরি এবং সেখানে মাজার নির্মাণ করে। এ ছাড়া নির্মাণ করা হয়েছে মসজিদ এবং মিউজিয়াম।

বিটিআরসির বিরুদ্ধে গ্রামীণফোনের রিট-৩৮৪ কোটি টাকা দাবির বৈধতা কী-জানতে চান হাইকোর্ট

তিন হাজার ৩৪ কোটি টাকা বকেয়া রাজস্ব দাবির বিরুদ্ধে মামলার পর তিন বছর আগের কেনা স্পেকট্রামের জন্য মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর বা এমসিএফ অনুযায়ী আরো ৩৮৪ কোটি টাকা দাবি এবং ভ্যাট-সংশ্লিষ্ট শর্তের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপোরেটর গ্রামীণফোন লিমিটেড। আদালত গতকাল বুধবার গ্রামীণফোনের এ-সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ধরনের দাবি ও শর্ত কেন অবৈধ হবে না জানতে চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সরকারের প্রতি রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত এসব বিষয় কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

চীনে ন্যূনতম মজুরি বেড়েছে-সুবিধা পাবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া

সস্তায় পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীনে ন্যূনতম মজুরি বেড়েছে। গতকাল বুধবার দেশটির মানবসম্পদ এবং সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় থেকে জানানো হয়, শ্রমিকদের ন্যূনতম মজুরি এক-পঞ্চমাংশ বেড়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশের বেশির ভাগ এলাকায় গড়ে নূ্যনতম মজুরি বেড়েছে ২১.৭ শতাংশ। পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজির মতে, এর সুবিধা পাবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। বাংলাদেশে মজুরি খরচ কম হওয়ায় স্বস্তায়পণ্যবাজারজাতকরণের দিক থেকে চীনের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ এগিয়ে যেতে পারে।

মন্দার বাজারেও ৩৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে জনতা ক্যাপিটাল by তৌহিদুল ইসলাম মিন্টু

জনতা ব্যাংকের মার্চেন্ট ইউনিট হিসেবে দুই বছর আগে কার্যক্রম শুরু করেছিল জনতা মার্চেন্ট ব্যাংক ইউনিট। সম্পূর্ণ আলাদাভাবে জনতা ব্যাংকের সাবসিডিয়ারি কম্পানি হিসেবে কার্যক্রম শুরু করে গত বছরের ২৬ সেপ্টেম্বর। তখন নাম দেওয়া হয় জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ মার্চেন্ট ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ ছিল ৩৩ কোটি টাকা। শেয়ারবাজারে বিপর্যয় শুরু হলে এ মার্চেন্ট ব্যাংকটি হাত গুটিয়ে রাখেনি। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত এই মন্দার বাজারে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪০ কোটি টাকা।

কমে গেল দাম সূচক লেনদেন সবই

এক দিন দর বাড়ে তো পরদিন পড়ে যায়। সপ্তাহজুড়েই এ চিত্র শেয়ারবাজারে। কেন দাম বাড়ে, আর কেনই বা কমে এর সুনির্দিষ্ট কারণ বলতে পারেন না শেয়ারবাজারের কর্তাব্যক্তিরাও। কোনো একটি সিদ্ধান্ত বা ঘোষণার সঙ্গে সূচকের ওঠানামাকে জুড়ে দিয়ে একটি ব্যাখ্যা তাঁরা দাঁড় করান। এসব ব্যাখ্যার গূঢ় রহস্য প্রাতিষ্ঠানিকবাবড়বিনিয়োগকারীদের কাছে বোধগম্য হলেও হতে পারে। তবে কিছুই বুঝে উঠতে পারেন না খুচরা লগি্নকারীরা, যাদের আশার আলো একবার জ্বলে উঠে পরক্ষণেই নিভে যাচ্ছে।

চাষ হচ্ছে ৮০০ বিঘা জমিতে-মেহেরপুরে ৫০ কোটি টাকার হলুদ উৎপাদনের সম্ভাবনা

লাভজনক হওয়ায় মেহেরপুরে হলুদ চাষ বাড়ছে। পরিত্যক্ত জমি, বাগান, ভিটেবাড়িসহ বিভিন্ন স্থান মিলে এবার জেলায় ৮০০ বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে হলুদ চাষ হয়েছে, যা থেকে উৎপাদন হবে কমপক্ষে ৫০ কোটি টাকার হলুদ।মেহেরপুর সব সময়ই হলুদ চাষের জন্য খ্যাত। রবিশস্যের সঙ্গে পাল্লা দিয়ে এখানে চাষ হয় হলুদও। হলুদ চাষ যিনি একবার করেছেন, তিনি আর তা বন্ধ করেরনি ভালো লাভ পাওয়ায়। কোনো কোনো কৃষক ১০ বিঘা পর্যন্ত জমিতে হলুদ চাষ করেন।

গভর্নরকে স্মারকলিপি প্রদান-বান্দরবানে প্রতি কেজি আদা বিক্রি ২২ টাকা, উৎপাদন ব্যয় ৩২ by মনু ইসলাম,

প্রতি কেজি আদা উৎপাদন করতে ৩২ টাকা ব্যয় করে ২২ টাকা দরে বিক্রি করতে বাধ্য হওয়ায় বান্দরবানের আদাচাষিরা বিপাকে পড়েছেন।হঠাৎ আদার বাজার দর পড়ে যাওয়ায় কারণ হিসেবে বিপুল আদা আমদানিকেই দায়ী করছেন আড়তদার ও উৎপাদকরা। এ অবস্থায় অবিলম্বে আদা আমদানি বন্ধ করার দাবি জানায় বান্দরবানের আদা ও হলুদচাষি সমিতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরে সম্প্রতি দেওয়া এক স্মারকলিপিতে বলা হয়, আমদানি করা আদা বাজার দখল করায় স্থানীয়ভাবে উৎপাদিত আদা বাজার হারাচ্ছে।

পুঁজিবাজারের সঙ্গে ভোটের হিসাব জড়িত নয় : লোটাস কামাল

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, পুঁজিবাজারের সঙ্গে দেশের অর্থনীতি জড়িত। এর সঙ্গে ভোটের হিসাব-নিকাশে না যাওয়াই ভালো। তিনি পুঁজিবাজার কেলেঙ্কারির জন্য রাজনৈতিক হিসাব-নিকাশে শাসক দলের বিপুল অঙ্কের ভোট কমতে পারে এমন আশঙ্কার কথা উড়িয়ে দেন। এদিকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

'সোনার মানুষ' সম্মাননা দিল রামরু-ভিসা পেতে ঘুষ দিতে হচ্ছে শ্রমিকদের : অর্থমন্ত্রী

উৎপাদনশীল খাতে প্রবাসী আয় বিনিয়োগের মাধ্যমে উন্নয়নে অবদান রাখায় ব্যক্তি ও সংগঠন পর্যায়ে সম্মাননা দিয়েছে রিফিউজি ও মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। গতকাল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে 'সোনার মানুষ' ও 'সেরা রেমিট্যান্স ব্যবহারকারী' নামে এ পুরস্কার দেওয়া হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এখনো শ্রমিকদের বিদেশে যেতে অনেক কষ্ট হচ্ছে। তাঁদের ভিসা পেতে দালালি ফি ও ঘুষ দিতে হচ্ছে।

'সম্পদকর' নিয়ে দ্বিধাদ্বন্দ্ব-অযৌক্তিক মনে করছেন কর আইনজীবীরা by শেখ শাফায়াত হোসেন

চলতি অর্থবছর থেকে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকদের আয়করের সঙ্গে সারজার্চ দেওয়ার বিধান করেছে সরকার। এই বিধান অনুযায়ী, যেসব করদাতার নিট সম্পদের (দায়-দেনা বাদে যে সম্পদ) পরিমাণ দুই কোটি টাকার বেশি; তাঁদের আয়করের সঙ্গে আরো ১০ শতাংশ হারে বাড়তি টাকা সারচার্জ হিসাবে দিতে হচ্ছে। আয়করের সঙ্গে সম্পদের মালিকানার ওপর সারচার্জ আদায়ের বিষয়টি নিয়ে করদাতাদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। বিষয়টিকে যৌক্তিক মনে করছেন না কর আইনজীবীরাও।

হাইকোর্টের 'ভুয়া' জামিন আদেশ কিভাবে হলো তদন্তের নির্দেশ

একটি হত্যা মামলায় ২১ আসামির আগাম জামিনের পক্ষে হাইকোর্টের একটি ভুয়া আদেশনামা দাখিল করা হয়েছে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এই ভুয়া জামিন আদেশের অনুলিপি তৈরির বিষয়টি কিভাবে ঘটল, তা তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, গাইবান্ধার জেলা প্রশাসক ও এসপিকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট ২১ ব্যক্তি যেন জামিন না পায় সে জন্য গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সতর্ক থাকতে বলা হয়েছে।

কারচুপি হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন : আমান

সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। গতকাল বুধবার নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় সংগঠনটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান এই হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার রিটার্নিং অফিসারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে গতকাল বুধবার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিএনপি নেতারা বলেন, জরুরি প্রয়োজনে এই সভা ডাকা হয়েছে। কারণ সমস্যাগুলো খুবই মারাত্মক।

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ-এ গ্রহ কি বাসযোগ্য থাকবে?

পরিবারের আকার ছোট হচ্ছে, কিন্তু সংখ্যা বাড়ছে। ফলে জনসংখ্যা বেড়েই চলেছে। এর কারণ শিশু মৃত্যুর হার কমছে, মানুষের গড় আয়ু বাড়ছে। কিন্তু এ সাফল্য আমাদের নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিচ্ছে। এত মানুষের খাবার জুটবে কোথা থেকে? প্রত্যেকের জন্য বাসস্থান ও শিক্ষার ব্যবস্থা হবে কিভাবে? বিশুদ্ধ বায়ু ও পানি কি পাবে সবাই? এ গ্রহ কি থাকবে বাসযোগ্য?গভীর উদ্বেগ নিয়ে এসব কথা বললেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি আর্থার এরকেন।

ব্রিটিশ প্রতিষ্ঠানের প্রতিবেদন-জলবায়ু পরিবর্তনে দুর্যোগের ঝুঁকির শীর্ষে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে মাদাগাস্কার। গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে (ক্লাইমেটচেঞ্জ ভালনার‌্যাবিলিটি ইনডেঙ্-সিসিভিআই) এ তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় বাস করা বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ইউরোপের উন্নত দেশগুলোর তুলনায় অনেক বেশি ঝুঁকির মধ্যে বসবাস করছে।

কিশোরগঞ্জ বিএনপিতে কোন্দল-করিমগঞ্জে ১৪৪ ধারা সাবেক শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়। এতে কোনো পক্ষেরই সমাবেশ অনুষ্ঠিত হয়নি। পরে গতকাল দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষের নেতা-কর্মীরা ভাঙচুরের এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।জেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরেই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। জেলা সদরসহ প্রতিটি উপজেলায়ই এসব নিয়ে বিএনপির একাধিক বিবদমান গ্রুপ ক্রিয়াশীল।

২১ জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরুর ছয় ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ দুর্ঘটনায় নিহত হওয়ার পর গ্রেপ্তার হওয়া বাসচালকের মুক্তির দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল বুধবার সকাল থেকে দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়।গতকাল রাতে ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান কালের কণ্ঠকে বলেন, দুপুরের মধ্যেই বেশির ভাগ জেলায় যোগাযোগ করা হয়েছে। রাতের মধ্যে ২১ জেলায় ধর্মঘট প্রত্যাহার করা হবে।

কী এমন হয়েছিল যে সেঁজুতি আত্মহননের পথ বেছে নিল! by রফিকুল ইসলাম,

বরিশালের বাকেরগঞ্জে স্কুলছাত্রী সেঁজুতি আক্তারকে ধর্ষণ ও আত্মহননের ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে এখনো ঘটনার রহস্য জানা যায়নি। পুলিশ বলেছে, তদন্তকাজ অনেক দূর এগিয়েছে। জানা গেছে, সেঁজুতির পরিবারের লোকজনের বিভ্রান্তিকর তথ্যে একেক সময় একেকজনকে সন্দেহ করা হচ্ছে।ময়নাতদন্তকারী কর্মকর্তা বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. আখতারুজ্জামান কালের কণ্ঠকে বলেন, 'সেঁজুতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

হাছনা বানু হত্যা মামলা-১২ বছর পর তদন্ত শুরু, দুজন গ্রেপ্তার

মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন সামসুল হুদার স্ত্রী হাছনা বানু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গতকাল বুধবার দুপুরে হাছনা বানুর কবরস্থান পরিদর্শন করে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম মনির জানান, প্রায় ১২ বছর আগে ঘটে যাওয়া হাছনা বানু হত্যার ঘটনায় সিরাজগঞ্জ থানার মামলা নং-২১, তাং-১৮/১২/২০১০ ইং-এর তদন্তকাজে তিনি পার্বতীপুরে এসেছেন। এ সময় তিনি নিহতের বাড়ি পার্বতীপুর উপজেলার হরিরামপুর পাটোয়ারীপাড়া গ্রামের কবরস্থান পরিদর্শন করে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু করেন।

কোরবানি আসন্ন-ট্যানারি মালিকরা ৬৫০ কোটি টাকা ঋণ চান by শিমুল নজরুল,

আসন্ন কোরবানির ঈদে বিভিন্ন জেলা থেকে প্রায় এক কোটি গবাদি পশুর চামড়া সংগ্রহের উদ্যোগ নিয়েছে ট্যানারি মালিক এবং কাঁচা চামড়া আড়তদার সমিতি। এ জন্য সরকারের কাছে সাড়ে ৬০০ কোটি টাকা ঋণ চেয়েছে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এঙ্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে প্রস্তুতকৃত চামড়ার মূল্য কমে যাওয়ায় এবার কাঁচা চামড়ার দামও কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা।

দাকোপ-কয়রায় আইলা-প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ বিতরণ মাঝপথে বন্ধ by গৌরাঙ্গ নন্দী,

খুলনা জেলার আইলা-দুর্গত দাকোপ ও কয়রার মানুষ প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের পুরো টাকা এখনো পায়নি। এক কিস্তি টাকা ছাড়ের পর বাকি টাকা সংগ্রহ করতে গিয়ে তাদের নানা ঝামেলায় পড়তে হচ্ছে। এমনকি উৎকোচ দিতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। গত বছরের ২৩ জুলাই আইলা-দুর্গত এলাকা সফরে এসে প্রধানমন্ত্রী দুর্গত মানুষের জন্য গৃহ-নির্মাণ সহায়তা হিসেবে এই অনুদানের ঘোষণা দেন। তিনি প্রতিটি পরিবারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার কথা বলেন।

বিরোধীদলীয় নেতাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে

যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে 'বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার' অপরাধে বিরোধীদলীয় নেতাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে জাতীয় সংসদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। একই সঙ্গে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করার এবং সংসদ অবমাননার জন্য ব্যবস্থা নেওয়ারও দাবি তোলা হয়। বুধবার জাতীয় সংসদে আড়াই ঘণ্টা এ বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

একান্ত সাক্ষাৎকারে সাদেক হোসেন খোকা-ডিসিসি বিভক্ত করলে নির্বাচন অনিশ্চিত হবে by লোটন একরাম

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দু'ভাগ না করে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জোর দাবি জানিয়েছেন মেয়র সাদেক হোসেন খোকা। তিনি বলেছেন, পৃথিবীর বড় বড় শহর একটি প্রশাসনের অধীনেই চলছে। ডিসিসির সাংগঠনিক ক্ষমতার সীমাবদ্ধতা থাকার কারণেনাগরিকদেরঅনেক সেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক খোকা বলেন, ঢাকা মহানগরীর আওয়ামী লীগ ও বিএনপির কোনো সাংসদ বা কাউন্সিলর, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সুশীল সমাজ_ কেউই বিভক্তের দাবি তোলেননি।

পলকের ফাইভ স্টার বাহিনী by সাবি্বর নেওয়াজ ও নবীউর রহমান পিপলু,

তারা পাঁচজন। ডন, শরিফ, সোহেল, আরিফ ও ফেরদৌস। নাটোর জেলার সিংড়া উপজেলায় তারা সন্ত্রাসী হিসেবে পরিচিত। পাঁচজনের সমন্বয়ে গড়ে উঠেছে 'ফাইভ স্টার বাহিনী'। সাধারণ মানুষের জমি, বাড়িঘর ও সরকারি জলমহাল দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজি নিয়ন্ত্রণ, পুলিশ ও সরকারি কর্মকর্তাকে মারধর, প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের ওপর হামলা ও এলাকাছাড়া করাসহ হেন অপরাধ নেই যার সঙ্গে এ বাহিনীর সম্পৃক্ততা নেই। এ বাহিনীর পাঁচজনই যেন হাতে আলাদিনের চেরাগ পেয়েছেন। রাতারাতি বনে গেছেন কোটিপতি। আর এ বাহিনীর ক্ষমতার উৎস হলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনাইদ আহমেদ পলক।

ভোটের অঙ্ক জটিল টাকার খেলা শুরু by রাশেদ মেহেদী,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের অঙ্ক জটিলথেকে জটিলতর হচ্ছে। অনেকের মতে, ভোটের মূল অঙ্ক
এখন নারায়ণগঞ্জ শহরের বাইরে সিদ্ধিরগঞ্জ-কদমরসুলকে ঘিরে। ১ লাখ ৬২ হাজার ৮৫২ ভোটারের মূল নারায়ণগঞ্জ শহরে ভোটের জোর হাওয়া অনেকটাই একজন মেয়র প্রার্থীর অনুকূলে থাকলেও নানা হিসাব-নিকাশ করে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে ব্যস্ত অন্য দুই হেভিওয়েট প্রার্থী। তবে স্থানীয়দের অভিমত, এবারের নির্বাচনের ফল নির্ধারণে শহরের চেয়েও বেশি ভূমিকা রাখতে পারে সিদ্ধিরগঞ্জ (১ লাখ ৪৪ হাজার ৮৫২ ভোটার) এবং বিএনপি অধ্যুষিত কদমরসুল এলাকা (প্রায় ৯৭ হাজার ভোটার)।

চিকিৎসা সহকারী বনেছেন ক্লিনিকের ডাক্তার-অপচিকিৎসা, কেটে ফেলতে হচ্ছে শিশু তাজবীরের হাত by রফিকুল ইসলাম,

হতদরিদ্র ভ্যানচালক আবদুল মালেকের একমাত্র ছেলে তাজবীর হোসেন। মাত্র পাঁচ বছর বয়স ওর। শৈশবের দুরন্তপনায় বাবার ভ্যানে চড়ে খেলতে খেলতেই অসাবধানতাবশত পড়ে গিয়ে বাম হাতটা কনুইয়ের কাছে ভেঙে যায়। একমাত্র শিশুর ভাঙা হাত ঠিক করাতে নওগাঁর মান্দা উপজেলা সদরের 'মা ক্লিনিকে' ছুটে যান মালেক। সেখানে ছেলের চিকিৎসা করানোর নামে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হলেও এক হাতুড়ের অপচিকিৎসায় তাজবীরের বাম হাত এখন কেটে ফেলার উপক্রম। বর্তমানে শিশুটির পচন ধরা হাতের চিকিৎসা চলছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

উত্তরা ৩ নম্বর সেক্টর-কল্যাণ সমিতির বিরুদ্ধে অকল্যাণের অভিযোগ by আপেল মাহমুদ

উত্তরা মডেল টাউনের প্রতিটি সেক্টরে এলাকাবাসীর কল্যাণের জন্য একটি করে কল্যাণ সমিতি আছে। তবে ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি এলাকাবাসীর অকল্যাণ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই সমিতি খালি জায়গা দখল, গাছ কেটে স্থাপনা নির্মাণ, পানি নিষ্কাশন ও পয়ঃপ্রণালি বন্ধ এবং পরিবেশ ধ্বংস করছে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য। ৩ নম্বর সেক্টরের নাগরিকরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং পরিবেশ অধিদপ্তরে লিখিতভাবে এসব অভিযোগ তুলে ধরে প্রতিকার দাবি করেছে। কিন্তু এ সমস্যা সমাধানের কোনো আশ্বাস পাচ্ছে না সেক্টরের সাধারণ মানুষ।

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চান মহাজোট এমপিরা

সম্প্রতি রোডমার্চে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে কথা বলা এবং বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বাতিল করতে খালেদা জিয়ার দাবিকে ক্রিমিনাল অপরাধ (ফৌজদারি) হিসেবে অভিহিত করেছেন মহাজোটের সংসদ সদস্যরা। এ অপরাধের দায়ে খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রতি আহবান জানানো হয়েছে।আইন প্রণেতারা বলছেন, জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস হওয়ার পর খালেদা জিয়া বাইরে এ নিয়ে কথা বলে সংসদের অবমাননা করেছেন।

নাসিক নির্বাচন-চুলচেরা বিশ্লেষণে ভোটাররা-আওয়ামী লীগের ভোট ভাগ হচ্ছে না by হায়দার আলী ও দিলীপ কুমার মণ্ডল,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠানের বাকি আর মাত্র দুই দিন। শেষ মুহূর্তে প্রচারণায় মুখর হয়ে উঠেছে নগরীর সর্বত্র। ঘরে ঘরে, পাড়া-মহল্লার চায়ের দোকান, রাস্তাঘাট, হাট-বাজারসহ সর্বত্র আলোচনার মূল বিষয় নির্বাচন। প্রার্থীরাও নাওয়া-খাওয়া ভুলে ছুটছেন নগরীর এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত। নারায়ণগঞ্জবাসীর একটাই প্রশ্ন-কে হচ্ছেন নগরীর অভিভাবক?বিজয়ী হওয়ার দৌড়ে শামীম ওসমান ও তৈমূর আলম সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন।

প্রথম আলোর খবরে শেয়ারের বড় পতন হলো : শাকিল রিজভী

আগের দিন ৮১.৬৭ পয়েন্ট বৃদ্ধির পর গতকাল বুধবার আবারও ১৪৩.২৯ পয়েন্ট কমে গেল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রভাবে সর্বশেষ গতকাল দরপতন ঘটেছে বলে শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মন্তব্য করেছেন।ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, প্রথম আলোয় শেয়ারবাজার নিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফের বরাত দিয়ে প্রকাশিত একটি খবরের নেতিবাচক প্রভাবে গতকাল শেয়ারবাজারে বড় দরপতন ঘটেছে। এর ফলে সরকারের নেওয়া নানা উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হয়েছেন বিনিয়োগকারীরা।

চট্টগ্রামে শিল্প-কারখানায় গ্যাস দেওয়া বন্ধ, ব্যবসায়ীরা ক্ষুব্ধ by রফিকুল বাহার ও রাশেদুল তুষার,

সরকারি সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) চালু করার জন্য এই অঞ্চলের ভারী ও মাঝারি মানের শতাধিক বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। গতকাল বুধবার এই নোটিশ জারির পর শিল্প-মালিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা বলেছেন, এতে রপ্তানি খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া কোরবানির ঈদের আগে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে শ্রম অসন্তোষও সৃষ্টি হতে পারে।

অনুসন্ধান-আদালতের মালখানায় মাদক বেচছে পুলিশ by পারভেজ খান

যে ভবনে বসে বিচারকরা মাদক বিক্রেতাদের সাজা দেন, যে ভবনে বসে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাদক উচ্ছেদের অভিযান পরিচালনা করেন, সেই ভবনের ভেতরে বসেই প্রায় প্রকাশ্যে মাদক বিক্রি করছে স্বয়ং পুলিশ। আর এই মাদক হলো সেই মাদক, যা তারা আটক করে নিজেদের হেফাজতে রেখেছিল আদালতের মালখানায়। আর যে পুলিশ এই মাদক বিক্রি করছে, তারা সেই মালখানারই রক্ষণাবেক্ষণকারী। কালের কণ্ঠের নিজস্ব অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর ঘটনার সচিত্র তথ্য।

১৭ পথে ট্রানজিট মাশুলের প্রস্তাব by জাহাঙ্গীর শাহ

সড়ক, রেল ও নৌপথে ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দিতে মাশুল নির্ধারণ করেছে সরকার গঠিত বিশেষ কমিটি। এই কমিটি ১৭টি পথের প্রতিটিতেই পৃথক মাশুল ঠিক করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবকাঠামো না থাকায় আগামী তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়া সম্ভব নয়। পূর্ণাঙ্গ টানজিট দেওয়া হলে বছরে এক কোটি ৭৩ লাখ টন পণ্য বহন করা সম্ভব হবে।

কালোটাকা উড়ছে নারায়ণগঞ্জে! by শরিফুল হাসান ও আসিফ হোসেন

আর মাত্র তিন দিন পরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। কিন্তু প্রচারণার শেষ মুহূর্তে এসে প্রার্থীদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কালোটাকা। প্রধান তিন মেয়র পদপ্রার্থীর মধ্যে দুজন ডা. সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার তাঁদের এই উদ্বেগের কথা গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন। আইভী প্রথম আলোকে বলেন, কালোটাকা ছড়িয়ে একটি মহল সব ভোট কিনে নিতে চাইছে। এ ব্যাপারে কমিশনকে ব্যবস্থা নিতে হবে। বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার কালোটাকার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিয়েও উদ্বিগ্ন।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনঃ আইভীর ছেঁড়া পোস্টার আর রাজনীতির ভবিষ্যৎ by শাহ্দীন মালিক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ৩০ অক্টোবর। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী তিনজন। একজন বিএনপির, একজন আওয়ামী লীগের আর তৃতীয় জন আইভী (ডা. সেলিনা হায়াৎ আইভী)। সচেতন পাঠক, সম্ভবত ইতিমধ্যেই মনে মনে গজ গজ করছেন—এটা তো আমরা সবাই জানি, মায়ের কাছে মামাবাড়ির গল্প বলার আর সময় পেলে না! তথাস্তু! সোজাসুজি আসল কথায় চলে আসি।

চট্টগ্রামে কারখানাগুলো সপ্তাহে তিন দিনের বেশি গ্যাস পাবে না

চট্টগ্রামে গ্যাসসংকট পরিস্থিতি সামাল দিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার থেকে নতুন ব্যবস্থা নিচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময়বিন্যাস করে (স্ট্যাগারিং) গ্যাস সরবরাহের এ ব্যবস্থায় একটি কারখানাকে সপ্তাহে সর্বোচ্চ তিন দিন গ্যাস দেওয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে এমন অনেক কারখানা আছে, যেগুলোর গ্যাস সরবরাহ পাওয়ার পর উৎপাদন শুরু করতেই লাগে আড়াই থেকে তিন দিন।

‘ভাগ্যবান জামির’ ২১ জেলা স্থবির

চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ আর শিক্ষক-সাংবাদিক মিশুক মুনীরদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে যে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, সেই বাসের চালক জামির হোসেনের মুক্তিসহ সারা দেশে অন্য চালকদের বিরুদ্ধে ৩০২ ধারায় করা মামলা বাতিলসহ কয়েকটি দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পরিবহন ধর্মঘট চলছে। গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় ওই ঘটনায় পাঁচজন নিহত হন।

এই শতাব্দীতে হাজার কোটিতে পৌঁছাবে বিশ্বের জনসংখ্যা

আগামী সপ্তাহেই বিশ্বের জনসংখ্যার পরিমাণ দাঁড়াবে ৭০০ কোটিতে। এখন এই পৃথিবীকে ৭০০ কোটি মানুষের সুস্থভাবে বসবাসের উপযোগী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ বুধবার জাতিসংঘের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে। জাতিসংঘ বলছে, জনসংখ্যা বৃদ্ধির এই হার একই রকম থাকলে এই শতকের শেষ দিকে তা এক হাজার কোটিতে পৌঁছতে পারে। তবে বৃদ্ধির এই হার আর একটু বেড়ে গেলেই তা এক হাজার ৫০০ কোটিতেও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।