Friday, November 14, 2014
ছোট খবর
চিকিৎসক গ্রেফতারভারতের মধ্যাঞ্চলে গণহারে বন্ধ্যাত্ব অপারেশনের দায়িত্ব পালন করা এক চিকিৎসককে পুলিশ আটক করেছে। বন্ধ্যাত্ব অপারেশনের পর ১৩ নারীর মৃত্যু ও অনেক নারী অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সিনিয়র এক কর্মকর্তা একথা জানান। ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর থেকে টেলিফোনে পুলিশ মহাপরিদর্শক পবন দেও এএফপিকে বলেন, ওই চিকিৎসককে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে হাজির করা হবে। এএফপিনাইপিদোঋণ সহায়তামিয়ানমারকে উন্নয়ন প্রকল্পে সহায়তার লক্ষ্যে জাপান ২৫.৮ বিলিয়ন ইয়েন (২৫৮ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ প্রদানের প্রস্তুাব দিয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি সূত্র এ কথা জানিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নাইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন। আসিয়ানে ২৫তম শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, জাপান সরকারের প্রদেয় এই ঋণের অর্থ মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় থাইলাওয়ার বিদ্যুৎ ও একটি বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে। এএফপিকায়রোবোমায় আহত ৭কায়রোর একটি মেট্রো ট্রেনের বগিতে বৃহস্পতিবার এক বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, মিসরে সম্প্রতি ব্যাপক সহিংস হামলা হয়েছে। সিনাইভিত্তিক জিহাদি সংগঠন আনসার বাইত আল-মাকদিস এই হামলাগুলোর বেশ কয়েকটির দায়িত্ব স্বীকার করে। খবর এএফপির। জিহাদি সংগঠনটি সোমবার ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। গত সপ্তাহে রাজধানীর উত্তরাঞ্চলের একটি ট্রেনে এক বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ চারজন প্রাণ হারায়।এএফপিব্যাংককবই নিষিদ্ধথাইল্যান্ডের রাজপরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য থাইল্যান্ডের রাজনীতি নিয়ে এক ব্রিটিশ সাংবাদিকের লেখা একটি বই পুলিশ নিষিদ্ধ করেছে। বৃহস্পবিার এক কর্মকর্তা একথা জানান। ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক অ্যান্ড্রিউ ম্যাকগ্রেগর মার্শালের লেখা এ কিংডম ইন ক্রাইসিস নামের বইটির বিক্রয় ও বিতরণ থাইল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশের এক মাস পর বইটি নিষিদ্ধ করা হলো। এএফপি
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইউক্রেনে আবার রুশ সৈন্য ঢুকেছে : ন্যাটো
তিনি বলেন, সমস্যার কোনো রদবদল হয়নি। কোন জায়গা থেকে এ সমস্যা তৈরি হচ্ছে, তার মূলে কে সেটা নিশ্চিত হওয়া গেছে। রাশিয়ার হস্তক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্ব ও অত্র অঞ্চলের স্থিতিশীলতায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন সংকট খাদের কিনারে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন জাতিসংঘের প্রতিনিধি সদস্যরা। ইউরোপের ন্যাটো কমান্ডার জেনারেল ফিলিপ ব্রেডলাব বলেন, রাশিয়ান সেনাদের সরঞ্জাম ইউক্রেনে প্রবেশ করা শুরু করেছে।তিনি বলেন, গত দুদিন ধরে আমরা যে বিষয়টি দেখছি তা হল- রাশিয়ার ট্যাংক, অস্ত্র, আর্টিলারি, বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এক এক করে ইউক্রেনে প্রবেশ করছে। এদিকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এপ্রিল মাস থেকে ইউক্রেনে যে অস্থিরতা শুরু হয়েছে তাতে রাশিয়ার কোনো ধরনের হস্তক্ষেপ নেই।অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী স্তেপান পোলতোরাক বলেছেন, রাশিয়াকে সমুচিত জবাব দেয়ার জন্য তারাও প্রস্তুত হচ্ছেন। গত সেপ্টেম্বর মাসে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা ভেস্তে যেতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন তিনি।তিনি বলেন, যে এলাকাগুলো ইউক্রেনের নিয়ন্ত্রণে নেই সেগুলো থেকে কোনো অপ্রত্যাশিত আচরণ এলে তার জবাব দেয়ার জন্য ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনর্বিন্যাস করা হচ্ছে।এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক এলাকার কাছে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। লড়াইয়ে ইউক্রেনের একজন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছে বলে জানানো হয়েছে।এদিকে অপর এক বিবৃতিতে ন্যাটো প্রধান বলেন, যে কোন ভাবে সেনা মোতায়েনের অর্থ হলো অস্ত্রবিরতিকে হুমকির মুখে ফেলা যা গত ৫ সেপ্টেম্বরে মিনস্তে স্বাক্ষরিত হয়েছিল।রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কোভ বলেন, ব্রিডলাভের দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। রাশিয়া অব্যাহতভাবে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সহায়তায় সেনা ও সরঞ্জাম পাঠানোর কথা অস্বীকার করে আসছে। কিন্তু বিদ্রোহীরা বলছে রাশিয়ার স্বেচ্ছাসেবকরা তাদের সাহায্য করছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিসিবিরোধী বিক্ষোভে গুলি নিহত ২
এদিকে মিসরীয় সেনাবাহিনীর সাবেক প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি সরকারের বিরুদ্ধে আজ শুক্রবার ‘ব্যারাকে ফিরে যাও’ স্লোগানে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ২০১৩ সালের জুলাইয়ে নাটকীয়ভাবে নির্বাচিত মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বোমা হামলা ও সশস্ত্র হামলা স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে।সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর নির্দয় আক্রমণের জন্য মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক চাপে রয়েছে মিসরের ক্ষমতাসীন সরকার।মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেনা অভ্যুত্থানের মাধ্যমে সিসি ক্ষমতায় আসার পর ১৪০০ মুরসি-সমর্থক নিহতসহ ২২ হাজার সমর্থককে আটক করা হয়েছে। এছাড়া ২০০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।মিসরীয় নৌজাহাজে হামলা : মিসরীয় সামরিক বাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগরে তাদের নৌবাহিনীর জাহাজে এক নজিরবিহীন ‘সন্ত্রাসী হামলায়’ নৌবাহিনীর ৫ সদস্য আহত এবং আটজন নিখোঁজ রয়েছে। নৌবাহিনীর পাল্টা আক্রমণে অন্তত চারজন আক্রমণকারী নিহত হয়েছেন।এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, আক্রমণকারীদের চারটি নৌকা ধ্বংস করে দেয়া হয়েছে এবং ৩২ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় দামিয়েতা প্রদেশের উপকূলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সামরিক বাহিনী। সুয়েজখালের অদূরেই এর অবস্থান। ভূমধ্যসাগরে চোরাকারবারিদের ঠেকাতে টহল দিয়ে থাকে মিসরীয় নৌবাহিনী। মাঝে মাঝে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।তবে মিসরের সামরিক বাহিনী ও পুলিশের বিরুদ্ধে লড়াই করছে ইসলামপন্থী জঙ্গিরা। এতে বহু সেনা এবং পুলিশ সদস্য মারা গেছে। বুধবারের ওই ঘটনা এমন সময় ঘটলো যখন ইসলামিক স্টেটের প্রতি সমর্থন জানিয়েছে সিনাইভিত্তিক সশস্ত্র সংগঠন আনসার বেইত আল-মাকদিস। দুর্ধর্ষ এই সংগঠনটি সবচেয়ে বড় আঞ্চলিক সশস্ত্র সংগঠন যেটি ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী আইএসের প্রতি সমর্থন ব্যক্ত করল। এএফপি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে হাসপাতালে রোগীকে গণধর্ষণ
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকিৎসককে দেখাতে নির্যাতিতা ওইদিন হাসপাতালে যান। এ সময় তাকে কোনো চিকিৎসক অবসর নেই বলে অপেক্ষা করতে বলা হয়। এরপর তাকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ইনজেকশন দিয়ে ধর্ষণ করে হাসপাতালটির পাঁচ কর্মচারী। নির্যাতিতার স্বামী হাসপাতালে এলে অভিযুক্ত ধর্ষণকারীরা পালিয়ে যায়।এ ঘটনায় বুরেওয়ালা মডেল টাউন পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।নির্যাতিতার স্বামী আবদুর রহমান জানান, তিনি তার সন্তানদের স্কুল থেকে আনতে স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যান। ফিরে এসে স্ত্রীর শরীরের অবস্থার অবনতি দেখে এ ঘটনা জানতে পারেন। ডন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে ৭ সেনার যাবজ্জীবন দণ্ড
তারা সবাই আর্মি-৪ রাজপতি রেজিমেন্টের সদস্য। চাকরির প্রলোভন দেখিয়ে ওই যুবকদের কাছ থেকে টাকা নেয়া হয়। ২০১০ সালে চাকরি দেয়ার কথা বলে ওই যুবকদের কাশ্মীরের ম্যাকহিলে আনা হয়। সেখানে ভুয়া বন্দুকযুদ্ধ সাজিয়ে তাদের হত্যা করা হয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোহিঙ্গাবৈষম্য বন্ধ করুন : মুন
বুধবার মিয়ানমারের রাজধানী নাইপিদোয় আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। দেশটির রাখাইনের পশ্চিম প্রদেশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার চরমভাবে লংঘনের পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন।জাতিসংঘ প্রধান আরও জানান, রাখাইন প্রদেশে যেখানে মুসলিম রোহিঙ্গা উপজাতি আক্রমণ ও নিপীড়নের শিকার হচ্ছে সেখানে জাতিসংঘের প্রবেশাধিকার আরও সহজ করার জন্য মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনকে তিনি চাপ সৃষ্টি করবেন।তিনি আরও উল্লেখ করেন, আমি বৈষম্য ও নিষ্ঠুরতার শিকার রোহিঙ্গা জনগণের জন্য উদ্বেগ প্রকাশ করছি। মানবাধিকার রক্ষায় আমি মিয়ানমারের প্রেসিডেন্ট ও নেতাদের উৎসাহিত করছি। নাজুক পরিস্থিতিতে রোহিঙ্গাদের মানবিক অধিকার নিশ্চিতকরণ ও উস্কানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। উল্লেখ্য, মিয়ানমারের ৬০ মিলিয়ন জনসংখ্যার মধ্যে রোহিঙ্গা মুসলমানদের সংখ্যা ধরা হয় প্রায় ৫ শতাংশ। জাতিসংঘের মতে, রোহিঙ্গারা হচ্ছে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জাতি। রোহিঙ্গা প্রতিরোধে ব্যর্থতার জন্য সবসময়ই মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা করে আসছে মিয়ানমার সরকার।ওবামার সতর্কবাণী : গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রগতি ও অর্থনীতির ব্যাপারে মিয়ানমারকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার নাইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। বেইজিংয়ে অ্যাপেক সম্মেলনে যোগদান শেষে বুধবার মিয়ানমার সফরে যান ওবামা। ওই দেশে এটি তার দ্বিতীয় সফর। ২০১২ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো মিয়ানমার সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলনে ওবামা মানবাধিকার লংঘনের জন্য মিয়ানমার সরকারের নিন্দা করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার উপজাতি অঞ্চলে নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি। রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনসহ আইনবহির্ভূত হত্যা, ধর্ষণ এবং জবরদস্তি শ্রমের বিষয়টিও উল্লেখ করেন ওবামা। সফর শুরু করার আগে বুধবার থাইভিত্তিক এক বার্মিজ ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে মিয়ানমার সরকারের কড়া সমালোচনা করেন ওবামা। প্রতিশ্র“ত সংস্কার কর্মসূচি থেকে সরে আসায় সরকারের প্রতি উদ্বেগ প্রকাশ করে তিনি। তিনি অভিযোগ করে বলেন, শ্লথ গতিতে চলছে মিয়ানমারের সংস্কার কর্মসূচি। এছাড়া কিছু কর্মসূচি থেকে তারা সরেও এসেছে। দ্য ইরাওয়াদ্দি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেছেন, মিয়ানমারের সংস্কার কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে তাদের আরও দীর্ঘপথ পাড়ি দিতে হবে। উদাহরণ হিসেবে তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়া, সংবিধান সংশোধন এবং মিয়ানমারের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করে আরও বলেন, দেশটিতে গণতন্ত্র বাস্তবায়নের কাজটি আশানুরূপ গতিতে এগোচ্ছে না। ওবামা জানান, উন্নয়ন, পুনর্গঠনের সুদীর্ঘ এবং কঠিন পথে মিয়ানমারে যাত্রা কেবল শুরু হয়েছে। ওবামা বলেন, রাজনৈতিক বন্দিদের মুক্তি, সংবিধানের সংশোধন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে বিরতির নেয়া পদক্ষেপগুলো ইতিবাচক।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সন্ত্রাসবাদ ও ধর্মকে আলাদা করে দেখতে হবে : মোদি
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিক্সনকন্যার সঙ্গে বুশের ডেটিং!

ইমরান-তাহিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মোরেলগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
অপর একটি সূত্রে জানা গেছে, নিহত মোটরসাইকেল চালক মাছুম সরদারের পেছনের দিক থেকে গুলি করা হয়েছে। মংলা থেকে মোড়েলগঞ্জ ফেরার পথে ওই মোটরসাইকেলের মাঝখানে বসা ছিলেন আওয়ামী লীগ নেতা বাদশা । তার পেছনে ছিল বাদশার দেহরক্ষী মিজান মোল্লা। রাস্তা খাদা-খন্দকে ভরা থাকায় বাদশার হাতে থাকা তার বন্দুক দিয়ে গুলি বের হয়ে মাসুম মারা যায় বলে এলাকার অপর একটি সূত্রে জানা গেছে । স্থানীয় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী গ্র“পকে ফাঁসাতে বাদশা মেম্বার পরিকল্পিতভাবে মোটরসাইকেল চালককে হত্যা করেছেন বলেও এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে।ঘটনাস্থলে থাকা বাগেরহাট পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদককে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিতে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে। পুলিশ আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন বাদশার লাইসেন্স করা অস্ত্রটি জব্ধ করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই জনকে থানায় এনে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, মোটরসাইকেল চালক মারা যাওয়ার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পর পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিলেটে ছাত্রলীগ জনতা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ আহত ২০
বুধবার রাতে নগরীর ঘাসিটুলায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তাজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ভাগ্নে হওয়ায় তার দাপটে লোকজন অতিষ্ঠ বলে অভিযোগ করেন এলাকাবাসী। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় ফের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ইউনাইটেড বাসার মালিক ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের ব্যানারে স্থানীয় বাসিন্দারা বেত বাজার সমিতির কার্যালয়ে এক সভায় মিলিত হন। সভায় এলাকাবাসী ঘাসিটুলা এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা তারেক উদ্দিন তাজ ও তার ভাই তায়েফের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদ জানান।এ সময় লোকজন ঘাসিটুলা বাজারে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের কার্যালয়ে গিয়ে তারেক উদ্দিন তাজ ও তার লোকজনকে উচ্চৈঃস্বরে অশ্লীল গান বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাজের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে এলাকাবাসী অভিযোগ করেন। হামলায় ব্যবসায়ী, স্কুলছাত্রসহ সাধারণ লোকজন আহত হন। এক পর্যায়ে এলাকার সাধারণ মানুষ জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট ১০নং ওয়ার্ড কার্যালয়ে অবস্থানরত তারেক উদ্দিন তাজ ও তার লোকজনের ওপর পাল্টা হামলা চালায়। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় গোটা বেত বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের অভিযোগ- পুলিশের উপস্থিতিতেই তাজের লোকজন ককটেল ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। ইউনাইটেড বাসা মালিক ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান জানান, তারেক উদ্দিন ও তার লোকজনের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। প্রশাসনে প্রভাব বিস্তার করে তারা নিরীহ লোকজনকে হয়রানি করে চলছে। তাদের কারণে এলাকায় অশ্লীলতা ও বেহায়াপনা বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ জানান, তারেক তায়েফের লোকজন দলীয় প্রভাবে এলাকায় যা ইচ্ছে তাই করছে। তাদের হামলা থেকে জেএসসি পরীক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না। তারা পরিকল্পিতভাবে একের পর এক তাণ্ডব চালালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। রাত সাড়ে ১২টায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। তারেক উদ্দিন তাজ জানান, তিনি ঘটনার সময় বাইরে ছিলেন। কাউন্সিলর সালেহ আহমদসহ বিএনপি-জামায়াতের লোকজন জড়ো হয়ে জয় বাংলা সাংস্কৃতিক জোটের কার্যালয়ে হামলা চালায়। এতে তার পক্ষের কয়েকজন আহত হন বলে তিনি দাবি করেন। ককটেল, গুলি ছোড়া ও হামলার ঘটনা তিনি অস্বীকার করেন। তিনি জানান, এলাকার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি পক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোহিতের বিশ্বরেকর্ড

চট্টগ্রামে শিপিং অফিসে ছাত্রলীগের তাণ্ডব
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা ওই অফিসে ঢুকে কর্মকর্তাদের গালিগালাজের পাশাপাশি হুমকি-ধমকি দেন এবং মারধরের চেষ্টা করেন। এছাড়া কর্মকর্তাদের জিম্মি করে একটি জাহাজের পরিত্যক্ত তেলের অর্ডারও আদায় করে নেন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আগ্রাবাদে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ভবনের নিচের সড়কে এক ঘণ্টা ধরে এ তাণ্ডব চললেও পুলিশ ছিল কার্যত দর্শকের ভূমিকায়। স্থানীয়রা জানান, সড়কে বন্দর থানা ছাত্রলীগের ব্যানারে প্রায় ২০০ বিভিন্ন বয়সের যুবক দাঁড়িয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেন। তাদের ডান হাতে লাল কাপড় বাঁধা ছিল। অধিকাংশ যুবকের হাতে ছিল হকিস্টিক, ক্রিকেট খেলার স্ট্যাম্প, লাঠি, বড় রামদা এবং কিরিচ। নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে প্রায় ৫০-৬০ নেতাকর্মী শিপিং অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছে বলে জানান স্থানীয়রা।পুলিশ ও শিপিং অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাজের পরিত্যক্ত তেল ও বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান সিদ্দিক এন্টারপ্রাইজের প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দেন ছাত্রলীগ নেতা জাকারিয়া দস্তগীর। বিভিন্ন সময় তিনি আগ্রাবাদে বিভিন্ন শিপিং অফিসে ঢুকে পরিত্যক্ত তেলের জন্য চাপ সৃষ্টি করেন। সম্প্রতি গ্লোব লিংক ছাত্রলীগের আরেক নেতা নওশাদ পিন্টুকে একটি জাহাজের পরিত্যক্ত তেল সংগ্রহের অর্ডার দেয়। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন জাকারিয়া। পরে দলবল নিয়ে জাকারিয়া ওই অফিসে যান ২ বছরের জন্য তাদের অধীনে আসা সব জাহাজের পরিত্যক্ত তেল সংগ্রহের আদেশ আদায় করতে। জাকারিয়া স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের চেষ্টা করেন। কিন্তু গ্লোব লিংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সোবাহান এ সময় জাকারিয়াকে জানান, বিষয়টি আইনবহির্ভূত হবে। যে জাহাজ বন্দরের সীমানায়ও আসেনি সেই জাহাজের পরিত্যক্ত তেল সংগ্রহের আদেশ তিনি দিতে পারেন না।বন্দর থানার এসআই এনাম আহমেদ জানান, জাহাজের তেল সংগ্রহ এবং বিভিন্ন কাজ নিয়ে ছাত্রলীগের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। তাদের একটি গ্রুপ শোডাউন দিয়েছে। আমরা আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় সেখানে গিয়েছিলাম। কিন্তু তেমন কিছু হয়নি।জানতে চাইলে নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, শিপিং অফিসে গিয়ে চাপ সৃষ্টির অভিযোগ মিথ্যা। আমরা ওই অফিসের সামনে সবসময় আড্ডা মারি। আমি সেখানে কোনো কাজের জন্য যাইনি। আপনাদের কেউ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের কর্মীরা কেন অবস্থান নিয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা মহিউদ্দিন ভাইয়ের আহ্বানে সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে মিছিল করেছিলাম। যেখান থেকে মিছিল বের করেছিলাম সেখানে সব শিবিরের মেস। তারা হামলা চালাতে পারে এজন্য লাঠিসোঠা নিয়েছিলাম।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওয়াশিংটনে জিএসপি নিয়ে ফের পর্যালোচনা ডিসেম্বরের মধ্যে
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কম বয়সী সিইও!

আত্মহত্যায় গ্লানিমুক্তি

সন্ত্রাস করলে পুলিশে দিন : বদনাম হয় এমন কাজ করবেন না

গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জয়ের সূচনা বক্তৃতার পর অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে ছাত্রলীগের প্রতিটি ইউনিটে প্রচার সেল গঠন, কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আলাদা ডাটাবেজ তৈরি এবং রাজনৈতিক ইস্যুতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদকে গণমাধ্যমের মুখোমুখি (সংবাদ সম্মেলন) হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। ১ থেকে ৭ ডিসেম্বর সারা দেশে ‘ক্লিন অ্যান্ড সেইফ ক্যাম্পাস’ কর্মসূচি পরিচালনার পরামর্শও দেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। বৈঠকের শুরুতে জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ছাত্রলীগ নেতাদের ধারণা দেন। এখান থেকে মানুষ কি কি সুযোগ-সুবিধা পাচ্ছে তা তুলে ধরেন। তিনি ছাত্রলীগ নেতাদের অনলাইনে সক্রিয়তা বাড়ানোর তাগিদ দেন। বলেন, সত্য ঘটনা তুলে ধরে বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে হবে। তৃণমূল পর্যন্ত এ বার্তা পৌঁছে দেয়ার আহ্বানও জানান তিনি। জয় বলেন, বিএনপি-জামায়াত যদি ৫টা অপপ্রচার চালায় তাহলে জবাবে ৫ হাজার অপপ্রচার চালাতে হবে। তাদের ছাড় দেয়া উচিত হবে না। সভায় শারমিন সুলতানা লিলি, ইমামুল হক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা দেয়া শুরু করলে এক পর্যায়ে জয় বিরক্তি প্রকাশ করে সভা শেষ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় আরও বলেন, যখন দল ক্ষমতায় থাকে, তখন সবাই ছাত্রলীগ আর আওয়ামী লীগার হয়ে যায়। নিজেদের দুর্নীতি ও লাভের জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে থাকে। আমাদের দেশে একশ্রেণীর মানুষ আছে, যারা পাকিস্তানের এজেন্ট। তারাও অপপ্রচার চালাতে থাকে। এই ধরনের প্রচারে কান দেয়ার দরকার নেই। তিনি বলেন, আমরা যদি সৎ থাকি, তবে চিন্তার কিছু নেই। কেউ সঠিক শিক্ষা নিলে তার দুর্নীতি, চাঁদাবাজি করার দরকার হয় না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফরিদপুরে র্যাব পরিচয়ে তুলে নেয়া দুই ভাইয়ের খোঁজ মেলেনি

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশ অ্যাকশন প্ল্যান চূড়ান্ত
এদিকে বাংলাদেশ অ্যাকশন প্ল্যান যখন প্রস্তুত ঠিক তখনই আন্তর্জাতিক শ্রমিক সংগঠন এএফএলসিআইও মার্কিন বাণিজ্য দফতরে ফের বাংলাদেশের শ্রমমান নিয়ে অভিযোগ তুলে প্রতিবেদন দাখিল করেছে। সংশ্লিষ্টরা এই প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে ষড়যন্ত্র মনে করছেন।এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুগান্তরকে বলেন, মার্কিন বাণিজ্য দফতর বাংলাদেশকে যেসব শর্ত জুড়ে দিয়েছিল বাংলাদেশ সব শর্ত পূরণ করেছে। এখন জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই। যদি এরপরও না দেয়া হয়, মনে করতে হবে ভিন্ন কোনো কারণে এই সুবিধা দিচ্ছে না।২০১৩ সালের জুন মাসে বাংলাদেশের শ্রমমানের বিষয়ে অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করেন। পাশাপাশি এই সুবিধা ফিরে পেতে বাংলাদেশের জন্য ওবামা প্রশাসন বাংলাদেশ অ্যাকশন প্ল্যান শিরোনামে ১৬টি শর্ত জুড়ে দেয়। এতে বলা হয়, শর্তগুলো পূরণ করলে বাংলাদেশ পুনরায় এ সুবিধা পাবে। এসব শর্ত পূরণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয় সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো। যুক্তরাষ্ট্রের দেয়া সব শর্তই সম্প্রতি পূরণ করা হয়েছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।১৬ শর্ত ও অগ্রগতি১৬৯৩টি পোশাক কারখানা পরীক্ষা-নিরীক্ষা : কারখানার নিরাপত্তার জন্য বাংলাদেশের পোশাক কারখানা যাচাই-বাছাই করার একটি শর্ত ছিল ইউএসটিআরের। এই শর্ত অনুযায়ী বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৩০টি জাতীয় টিম, বিদেশী বায়ারদের মাধ্যমে গড়ে তোলা সংগঠন অ্যালায়েন্স ও অ্যাকোর্ড এ পর্যন্ত ১ হাজার ৬৯৩টি পোশাক কারখানা পরির্দশন করেছে। এর মধ্যে আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ৫৮৭টি এবং অ্যাকোর্ড পরিদর্শন করেছে ১ হাজার ১০৬টি কারখানা। এসব পরিদর্শনের পর ১৬টি কারখানা ঝুঁকিপূর্ণ থাকায় বন্ধ করা হয়েছে।নতুন ২০৩টি ট্রেড ইউনিয়ন গঠন : এ পর্যন্ত পোশাক শিল্পে ৩৩৪টি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। এছাড়া ২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বিভিন্ন শিল্প-কারখানায় ২০৩টি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় ট্রেড ইউনিয়ন গঠন করার ব্যাপারে অন্যতম শর্ত হচ্ছে ইউএসটিআরের।ইপিজেডে শ্রম আইন অনুমোদন : বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) অতীতে কোনো শ্রম আইন বিদ্যমান ছিল না। কিন্তু মার্কিন বাণিজ্য দফতর ইপিজেডে শ্রম আইন বাস্তবায়নের শর্ত দিয়েছে। এই শর্ত মোতাবেক বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের (২০১৪) খসড়া ৭ জুলাই মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। অভ্যন্তরীণ আইন ও বিধান প্রক্রিয়া শেষ করে জাতীয় সংসদে বিলটি পাসের জন্য তোলা হবে।শ্রম আইন ও বিধি সংশোধন : শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রম আইন সংশোধনের শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই শর্ত অনুযায়ী আইনটি সংশোধন করে গত বছর ১৫ জুলাই জাতীয় সংসদে পাস করা হয়। এই আইনের বিধি প্রণয়নের কাজ চলছে।পরিদর্শক নিয়োগ : শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমের মান উন্নয়নের ব্যাপারে মার্কিন বাণিজ্য দফতর থেকে সরকারের চার দফতরে পর্যাপ্ত জনবল নিয়োগের শর্ত দেয়া হয়। এ শর্ত অনুযায়ী কলকারখানা পরিদর্শন অধিদফতরে ২০০ জন নিয়োগের মধ্যে ৬৮ জন প্রথম পর্যায়ে নিয়োগ দেয়া হয়। সম্প্রতি পিএসসি আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করে দেয়া হয়েছে বাকি নিয়োগ। রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ১৫০ জন পরিদর্শক পদে প্রার্থীদের পরীক্ষা নেয়া হয়েছে। খুব শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) নতুন ৩২টি পরিদর্শক পথ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। অর্থ বিভাগ অনুমোদনের জন্য কিছু তথ্য চেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। এটিও চূড়ান্ত হওয়ার পথে। আর সম্প্রতি ফায়ার সার্ভিসে লোক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এছাড়া ডিপার্টমেন্ট অব লেবারে বিদ্যমান ৭১২টি অনুমোদিত পদে শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।মামলা প্রত্যাহার : শর্ত অনুযায়ী পোশাক শ্রমিক বাবুল আকতার ও কল্পনা আকতারের বিরুদ্ধে করা ৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে।হটলাইন চালু : ইউএসটিআর থেকে হটলাইন চালুর শর্ত জুড়ে দেয়া হয়। এই হটলাইনে শ্রমিক ও সাধারণ মানুষ তাৎক্ষণিক যে কোনো সমস্যা হলে জানাতে পারেন। অবশ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর একটি হটলাইন স্থাপন করেছে। আরও ২টি হটলাইন ডিপার্টমেন্ট অব লেবার এবং কালকারখানা পরিদর্শন বিভাগ চালু করার কথা। এ ব্যাপারে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।ডাটাবেজ : তৈরি পোশাক কারখানার সংশ্লিষ্ট একটি ডাটাবেজ করার শর্ত ছিল। চলতি বছরের ৩০ মার্চ কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর এই ডাটাবেজ চালু করেছে।অনলাইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধন : অনলাইনে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের শর্তটি বাস্তবায়নের পথে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করতে আইএলও একটি ফার্মের সঙ্গে চুক্তি করেছে। ডিপার্টমেন্ট অব লেবারের আওতায় প্রমোটিং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অ্যান্ড রাইটস অ্যাট ওয়ার্ক নামে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।চিংড়ি খাতে শ্রম অধিকার : পোশাক শিল্পের সঙ্গে মার্কিন বাণিজ্য দফতর থেকে বাংলাদেশের চিংড়ি খাতের শ্রম অধিকার নিয়ে প্রশ্ন তুলে শর্ত দিয়েছে। এই শর্ত অনুযায়ী ওয়ার্ল্ড ফিশ সেন্টার, আইএলও ও বাংলাদেশ ফ্রোজেন ফুড অ্যান্ড লেবার প্র্যাকটিস তদন্ত করে ২৩টি বিরোধের মধ্যে ১৪টি নিষ্পত্তি করা হয়েছে। ২০১৩ সালে স্বাক্ষরিত এমওএ কার্যক্রম বাস্তবায়নের জন্য আইএলও ওয়ার্ল্ড ফিশ সেন্টারের অনুকূলে বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম থেকে অর্থ ছাড় করা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সালমা ইসলাম, সাধারণ সম্পাদিকা মৌসুমী

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার মহিলা পার্টির নতুন এ কমিটি গঠন করেন। পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী এরশাদ এ সিদ্ধান্ত নেন। জাতীয় মহিলা পার্টির পূর্ণাঙ্গ কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্যাচমেট মহিলা কর্মকর্তার হাতে মাথা ফাটল যার
সময়টা সকাল আনুমানিক ৯টা। ঘটনাস্থল জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃংখলা-২ শাখা (২নং ভবনের তৃতীয় তলা)। মহিলা ক্যাডার কর্মকর্তার কক্ষে প্রথমদিকে উচ্চস্বরে বাকবিতণ্ডার আওয়াজ পাওয়া গেলেও পরে দেখা গেল কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসছেন তারই ব্যাচমেট পুরুষ কর্মকর্তা। রুম থেকে তাকে বের করে দিচ্ছেন ক্রুব্ধ ব্যাচমেট মহিলা কর্মকর্তা। গলগল রক্ত ঝরতে দেখে পাশের শাখা থেকে একজন প্রশাসনিক কর্মকর্তা ছুটে এসে তাকে সচিবালয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাকে ভিন্ন পরিচয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত রাজধানীর একটি অত্যাধুনিক হাসপাতালে নেয়া হয়।খবর পেয়ে আশপাশের কর্মকর্তা- কর্মচারীরা ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ছুটে আসেন। কিন্তু ঘটনা ও পরিস্থিতি পর্যালোচনায় অনেকে বিব্রতবোধ করেন।ওই শাখার আশপাশে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী কর্মকর্তা-কর্মচারী যুগান্তরকে বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব ও আঘাতকারী মহিলা কর্মকর্তা দু’জনই প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। পুরুষ কর্মকর্তার পোস্টিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তিনি প্রায় সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার এই ব্যাচমেট কর্মকর্তার কক্ষে আসেন, গল্পগুজব করেন, আড্ডা দেন। কখনও অফিস সময় শুরু হওয়ার আগেই তারা আসতেন। তবে কিছুদিন থেকে তাদের মধ্যে প্রায় বাকবিতণ্ডার ঘটনা ঘটত। দুই কর্মকর্তার কথা কাটাকাটির শব্দ রুমের বাইরে থেকেও শোনা যেত। কিন্তু ক্যাডার কর্মকর্তাদের ব্যক্তিগত বিষয় হওয়ায় তারা এ নিয়ে উচ্চবাচ্য করতেন না। কিন্তু ঘটনার আকস্মিকতায় বৃহস্পতিবার সকালে বাকবিতণ্ডার মাত্রা ছাড়িয়ে যায়। পেপার ওয়েটের আঘাতে মাথা ফেটে রক্ত বের হওয়ায় গতকালের ঘটনাটি রুমের বাইরে চলে আসে।সূত্র বলছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এ দু’জন কর্মকর্তার পেশাগত কাজে ব্যাপক সুনাম রয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তারা সাহসের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। কিন্তু গতকালের এ বিষয়টি যেন তাদের সব অর্জনকে ম্লান করে দিয়েছে।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেন, ঘটনাটি তাদের যেমন বিব্রত করেছে, তেমনি প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ন করার খোরাক জুগিয়েছে। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আলীগ স্বাধীনতার চেতনা মুখে বলে বিশ্বাস করে না
বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল এ আলোচনার আয়োজন করে। ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের মার্চে দেশবাসীকে কোনো দিকনির্দেশনা না দিয়ে বিপদে ফেলে পাকিস্তানিদের হাতে বন্দি হয়ে পাকিস্তান চলে যান। তিনি স্বাধীনতার কোনো দিকনির্দেশনা দেননি। সে সময় জিয়াউর রহমান দেশবাসীর পাশে ছিলেন।ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি নিয়ে সরকারের উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্য উদ্ধৃত করে ফখরুল বলেন, এটা সরকারের দলীয়করণের চরম বহির্প্রকাশ। সুপারিশ না থাকলে, ছাত্রলীগ না করলে বিসিএসসহ সরকারি কোনো চাকরি পাওয়া যায় না। চাকরি হলে যাচাই-বাছাই করা হয়, প্রার্থীর গোষ্ঠীতে কেউ বিএনপি বা বিরোধী রাজনীতি করে কি না।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা প্রসঙ্গে ফখরুল বলেন, দেশে নতুন মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে, তিনি এরশাদ। তাকে নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না।স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী, মুনীর হোসেন, ইয়াছিন আলী, আলী রেজাউর রহমান রিপন, কেন্দ্রীয় নেতা আনু মোহাম্মদ শামীম, লিটন মাহমুদ, রফিক হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।এদিকে গ্রেফতারকৃত যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এক যৌথ বিবৃতিতে আলালের মুক্তি দাবি করেন।এদিকে বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৎকালীন সরকারকে বিপদে ফেলতেই ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল ।তিনি বলেন, ওয়ান ইলেভেনের মইনুদ্দিন-ফখরুদ্দীন সরকার, যারা বিএনপি ও তারেক রহমানকে ঘায়েল করার জন্য উঠেপড়ে লেগেছিল, তারেক রহমানের মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছিল, তারাও তদন্ত করে ওই মামলায় তারেক রহমানের জড়িত থাকার প্রমাণ পাননি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে ২১ আগস্টের মামলার চার্জশিট পাল্টে নতুন করে সম্পূরক চার্জশিট গঠন করার মাধ্যমে প্রকৃত আসামিদের আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানকে জড়িয়েছে। এটা বর্তমান সরকারের একটি বর্বর পরিকল্পনারই অংশ।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছয় অভিযোগে ফাঁসি, চারটিতে ৪০ বছর জেল
গত বছরের ৯ অক্টোবর বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে এক নম্বর অভিযোগটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। এ ছাড়া দুই নম্বর অভিযোগে ৫ বছর, তিন নম্বর অভিযোগে ১০ বছর, চার নম্বর অভিযোগে ২০ বছর এবং ১১ নম্বর অভিযোগে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।যেসব অপরাধে মৃত্যুদণ্ড : জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে পঞ্চম অভিযোগটি ছিল লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা, নিপীড়ন, জখম ও আটক করার বিষয়ে। এ অভিযোগে বলা হয়, একাত্তরের ৩০ মে সকাল ৮টার দিকে খোকন তার রাজাকার বাহিনী নিয়ে কোদালিয়া শহীদনগর গ্রামে প্রবেশ করেন। এ সময় পাকিস্তানি আর্মিরা গ্রামের অনেক বাড়িঘরে লুটপাট চালায়। ভেলুর ভিটা জঙ্গলে আত্মগোপন থাকা ৫০-৬০ জনকে সেখান থেকে ধরে আনে খোকন ও পাকিস্তানি সেনারা। পরে তাদের তিন ভাগে ভাগ করে লাইনে দাঁড় করায়। একপর্যায়ে খোকন রাজাকার ও তার সঙ্গীরা গুলি ও ব্রাশফায়ার করে। এতে ১৬ জন নারী ও শিশু নিহত হন। তাদের মধ্যে ছিলেন আকরামুন নেছা (৪৫), রোকসানা আক্তার (১৮), রাবেয়া বেগম (৫০), হেলেনা আক্তার (১৫) ও হামেদা বেগম (২৫)। এ ছাড়াও ওই দিন খোকন রাজাকার কোদালিয়া গ্রামের আফজাল হোসেনকে গুলি করে হত্যা করেন। এসব অপরাধের জন্য খোকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।তার বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগ ছিল- হত্যা, গণহত্যা, গুরুতর জখম, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের। একাত্তরের ৩০ মে দুপুরে সশস্ত্র রাজাকার বাহিনী তার নেতৃত্বে ঈশ্বরদী গ্রামে প্রবেশ করে। এ সময় তাদের সঙ্গে পাকিস্তানি সেনাও ছিল। তারা অনেক বাড়িঘড়ে আগুন ধরিয়ে দেয়। গ্রামের লোকজন প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকলে রাজাকার খোকন এবং পকিস্তানি আর্মিরা পলায়নরত সালাম মাতুব্বর, শ্রীমতি খাতুন, লাল মিয়া, আ. মাজেদ- এ চারজনকে উত্তর মাঠ নামক স্থানে নিয়ে গুলি করে হত্যা করেন। এ সময় তারা শিশু ফুলমতিকেও গুলি করে আহত করে। এ অভিযোগেও তাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড।সপ্তম অভিযোগ ছিল- হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের। একাত্তরের ৩১ মে সকাল অনুমান সাড়ে ৭টার দিকে খোকনের নেতৃত্বে সশস্ত্র রাজাকাররা পাকিস্তানি সৈন্যদের নিয়ে শহীদনগর কোদালিয়া গ্রামের পাশে দিঘলিয়া-ঘোড়ারনারা বিলে যায়। তারা ২৯ মে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে নিহত পাকিস্তানি আর্মিদের লাশের সন্ধান করে। তখন গ্রামের লোকজন ভয়ে এদিক-সেদিক পালিয়ে যায়। এ সময় রাজাকাররা অসুস্থ পিজির উদ্দিনের বসতঘর, তার ভাই আফাজ এবং তাদের বাড়ির পার্শ্ববর্তী সাদেকের বসতঘর পুড়িয়ে দেয়। পিজির, আফাজ ও ছাদেক আগুনে পুড়ে মারা যান। পরে খোকন রাজাকার আছির উদ্দিন মাতুব্বরকে গুলি করে হত্যা করেন। ইদ্রিস সদ্দারের পিতা সফিজউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগেও তাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড।রাষ্ট্রপক্ষের অষ্টম অভিযোগে বলা হয়- একাত্তরের ৩১ মে দুপুরে জাহিদ হোসেন খোকনের নেতৃত্বে রাজাকাররা একদল পাকিস্তানি সেনাকে নিয়ে গোয়ালদী গ্রামে প্রবেশ করে। এ সময় পলায়নরত বৃদ্ধ রাজেন্দ্রনাথ রায়কে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনা হান্নান মুন্সি তালগাছের আড়াল থেকে দেখতে পান। হান্নান মুন্সীর মায়ের কোলে থাকা তার দুই বছরের বোন বুলু খাতুন গুলিতে নিহত হয়। এ অভিযোগেও খোকনের মৃত্যুদণ্ড হয়েছে।নবম অভিযোগে বলা হয়- একাত্তরের ৩১ মে বিকাল সাড়ে ৩টার দিকে সশস্ত্র খোকনের নেতৃত্বে আতাহার, আয়নালসহ অন্য রাজাকাররা একদল পাকিস্তানি সেনা নিয়ে পুড়াপাড়া গ্রামে প্রবেশ করে। একপর্যায়ে তারা রতন শেখ, বারেক মোল্লা, ছোট খাতুন ও সফিজউদ্দিন শেখসহ ৬ জনকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে রতন শেখ ও ছোট খাতুনকে রাজাকার জাহিদ হোসেন নিজ হাতে গুলি করেন। এ ছাড়া বারেক মোল্লাকে সশস্ত্র রাজাকাররা ধরে এনে গুলি করে হত্যা করে। তারা গ্রামের অনেক বাড়ি জ্বালিয়ে দেয়। এ অভিযোগেও তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।তার বিরুদ্ধে দশম অভিযোগটিও ছিল- হত্যা, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের। এ অভিযোগে বলা হয়, একাত্তরের ১ জুন সকাল অনুমান ৬টার দিকে জাহিদ হোসেন খোকন বাগাট চুড়িয়ারচর গ্রামে প্রবেশ করেন। তারা ফজলুল হকের বাড়ি পুড়িয়ে দেন। অনেকের বাড়িতে লুটপাট চালান। এ সময় মালেক মাতুব্বর, ভাই মোশারফ মাতুব্বরসহ চারজনকে গুলি করে হত্যা করা হয়। আমজাদ মুন্সিকে রাজাকাররা ধরে এনে গুলি করে হত্যা করে। ওই সময় মিনি বেগম ও তার আম্মা লুকানো অবস্থায় খোকনকে চিনতে পারেন। এ ছাড়া গ্রামের পশ্চিমপাড়ার দক্ষিণ মাঠের মধ্যে পলায়নরত অবস্থায় রতন মাতুব্বর, আইয়ুব, মঞ্জু ও রানীসহ ১০-১৫ জনকে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগেও তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।তার বিরুদ্ধে আনা দুই নম্বর অভিযোগে বলা হয়- ১৯৭১ সালের ২৮ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত যেকোনো দিন খোকন ও তার বড় ভাই জাফরের নেতৃত্বে রাজাকাররা জংগুরুদী বাগুটিয়া গ্রামের কানাই লাল মণ্ডলসহ দুজনের ঘর পুড়িয়ে দেয়। এরপর সবাইকে হুমকি দেয় যে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে না হলে দেশ ছেড়ে চলে যেতে হবে বা মরতে হবে। ট্রাইব্যুনাল এ অভিযোগে তাকে ৫ বছরের কারাদণ্ড ঘোষণা করেন।তৃতীয় অভিযোগটিও ছিল- হিন্দুদের ধরে হত্যাসহ নানাবিধ ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্মান্তরিতকরণের। এ অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৬ মে থেকে ২৮ মে যেকোনো দিন সকালের দিকে সশস্ত্র রাজাকার খোকন ও তার ভাই জাফরের নেতৃত্বে রাজাকাররা জীবন দাশের বাড়িতে যায়। জীবন দাশ ও তার তিন ভাইকে জোরপূর্বক মুসলমান বানায়। এরপর তাদের স্ত্রীদের হাতের শাখা ভাঙিয়ে সিঁথির মুছে মৌলভী দিয়ে কলেমা পড়িয়ে ধর্মান্তরিত করে। জীবন দাশসহ তার ভাইয়েরা প্রাণভয়ে ভারতে চলে যান। পরে তারা আবার হিন্দু ধর্মে ফিরে আসেন। এটি প্রমাণিত হওয়ায় ১০ বছর দণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।রাষ্ট্রপক্ষের চতুর্থ অভিযোগে বলা হয়- ১৯৭১ সালের ২৭ মে খোকন ও জাফরের নেতৃত্বাধীন রাজাকাররা চাঁদহাট গ্রামের হিন্দু এলাকা বণিকপাড়ায় প্রবেশ করে। এ সময় পলায়নরত জগন্নাথ দত্তের বাবা ভুবন মোহন দত্ত, ভুবন মোহন দত্তের ভাইদেরসহ ১৬-১৭ জনকে ধরে। রাজাকাররা জগন্নাথ দত্তের কাকি সুচিত্রার কাছ থেকে ৪২ ভরি স্বর্ণালংকার, ৩২৮ ভরি রুপার অলংকার, রেডিও ও ঘড়ি ছিনিয়ে নেয়। জগন্নাথ দত্তের বসতঘর ও মন্দির লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। চাঁদহাট গ্রামের বণিকপাড়ায় আসামি খোকন রাজাকার ঠাকুর দাশের স্ত্রী রাধা রানীকে ধর্ষণ করেন। একইভাবে হলধরদের অবিবাহিত কন্যা খুকুমনিকেও ধর্ষণ করে খোকন। পরে ধর্ষিতারা তাদের পরিবারসহ ভারতে চলে যান। এটি প্রমাণীত হওয়ায় ট্রাইব্যুনাল তাকে ২০ বছরের দণ্ড দিয়েছেন।রাষ্ট্রপক্ষের ১১তম অভিযোগে বলা হয়- ১৯৭১ সালের ১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত খোকন রাজাকার ও তার দলবল নিয়ে জংগুরদী বাগুটিয়া গ্রামে যায়। ওই গ্রামের কানাই লাল মণ্ডলদের বাড়িতে প্রবেশ করে। সশস্ত্র রাজাকারদের দেখে কানাই লাল মণ্ডল তাদের বাড়ির উত্তর পাশের পাটখেতে পালান। রাজাকাররা তাদের খুঁজে ধরে ফেলে। সেখান থেকে কানাইকে আটক করে তার বাড়ির দক্ষিণ পাশে রাস্তার ওপর নিয়ে আসে। কানাই লাল মণ্ডল মুক্তিযোদ্ধার ট্রেনিং নিয়েছে, তাকে বাঁচিয়ে রাখা যাবে না- এ কথা বলে জাহিদ হোসেন খোকন নিজের হাতে থাকা রাইফেল দিয়ে কানাইকে হত্যা করার জন্য তার বুকের ওপর গুলি করেন। কানাই কাত হয়ে রাস্তার ওপর মাটিতে পড়ে যাওয়ার কারণে, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কানাইয়ের ডান হাতের কনুইর ওপর দিয়ে মাংস ভেদ করে নিচ দিয়ে বের হয়ে যায়। এ অভিযোগে পাঁচ বছরের দণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেনা স্থাপনার জন্য জমি অধিগ্রহণ না করার দাবি -টিআইবি
মানবাধিকার, সুশাসন ও উন্নয়ন নিয়ে কাজ করা এ সংগঠনগুলোর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ী স্থাপনা, কারখানা প্রতিষ্ঠা, নগরায়ণ, আবাসন প্রকল্প ও সেনানিবাস প্রতিষ্ঠার নামে একের পর এক বসতভিটা, কৃষিজমি, বনভূমি, জলাধার বেআইনিভাবে বেহাত হচ্ছে।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আদিবাসী ফোরাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), নিজেরা করি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

>>ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল জমি অধিগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল l ছবি: প্রথম আলো
সুলতানা কামাল বলেন, রাজধানীর একটা বড় অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাদের এই পরিধি ক্রমেই বাড়ছে। আর রাষ্ট্র তাদের এই মনোভাবকে সমর্থন জুগিয়ে চলেছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘যদি এসব অন্যায়ের কোনো প্রতিকার করতে না পারেন, তাহলে দেশের ভার নেওয়ার নৈতিক অধিকার আপনাদের নেই।’
সংবাদ সম্মেলনের শুরুতে আট সংস্থার পক্ষে দেশের পাঁচটি এলাকার ভূমি অধিগ্রহণ নিয়ে করা অনুসন্ধানের সারসংক্ষেপ তুলে ধরেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কক্সবাজারের রামুতে এক হাজার ৮০০ একর, বান্দরবানের রুমায় ৯৯৭ একর, পাবনার চাটমোহরে এক হাজার ৪০৮ একর এবং নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার চরাঞ্চলে প্রায় সাড়ে চার হাজার একর কৃষিজমি সেনাবাহিনীকে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। এর ফলে কৃষিজমি ও বাস্তুভিটা থেকে প্রায় সাত হাজার মানুষ উচ্ছেদ হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঘাটে ঘাটে ওসির মাসোয়ারা

খোকন রাজাকারের ফাঁসির আদেশ

খোকনকে গ্রেফতার বা তার আত্মসমর্পণের পর সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এক মাসের মধ্যে যদি তিনি আÍসমর্পণ করেন অথবা গ্রেফতার হন তাহলেই কেবল তিনি রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন।
১০৯ পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আমরা মৌখিক ও ডকুমেন্টারি সাক্ষ্যের ওপর ভিত্তি করে পুরোপুরি বিশ্বাস করি যে, জাহিদ হোসেন খোকন রাজাকার বাহিনীর একজন সক্রিয় ও প্রভাবশালী সদস্য ছিলেন। অন্যথায় তিনি অভিযানে নেতৃত্ব দেয়ার সময় সঙ্গে অস্ত্র নিয়ে আসতেন না। রাজাকার হিসেবে তিনি অপরাধ সংঘটন করেছেন। তিনি নগরকান্দা পৌরসভার মেয়র হওয়া সত্ত্বেও বিচার শুরু হওয়ার আগে থেকেই পলাতক রয়েছেন। এ থেকেই অনুমান করে নেয়া যায় যে, তিনি যদি অপরাধের সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে ট্রাইব্যুনালে এসে বিচারের মুখোমুখি হতেন।
১৯৭০ সালের জাতীয় নির্বাচনে জামায়াতের হয়ে কাজ করা খোকন স্বাধীনতার পর বিএনপির রাজনীতিতে জড়ান। বর্তমানে নগরকান্দা পৌর বিএনপির সহ-সভাপতি তিনি। ১০ বছর ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিন বছর আগে নির্বাচনে জিতে নগরকান্দা পৌরসভার মেয়র হিসেবে শপথ নেন ৬৬ বছর বয়সী খোকন। পলাতক খোকন এখন কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। তবে সুইডেনপ্রবাসী বাংলাদেশীদের তথ্য অনুযায়ী, সেখানে বড় ছেলে ও মেয়ের সঙ্গে রয়েছেন খোকন।
পলাতক খোকনের রায়টি ছিল ট্রাইব্যুনালে ঘোষিত ১২তম রায়। আর পলাতক আসামির দিক থেকে তৃতীয় মামলার রায় এটি। এর আগে দুটি মামলায় পলাতক তিনজনকে সর্বোচ্চ সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রথম রায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার এবং নবম রায়ে একাত্তরের দুই বদও নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের ফাঁসির আদেশ দেয়া হয়। পলাতক থাকায় তারা কেউ আপিলের সুযোগ পাননি।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, জাহিদ হোসেন খোকন নিজেকে রাজাকার বলতে গর্ববোধ করেন। একাত্তরে ফরিদপুরের নগরকান্দায় যেসব মানবতাবিরোধী অপরাধ করেছেন ট্রাইব্যুনালে আমরা সেগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। সে কারণেই ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
অন্যদিকে রায়ের পর আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবদুস শুকুর বলেন, আজকের রায়ে আমি খুশি নই। ১৯৭১ সালে আমার আসামি আনসার বাহিনীর কমান্ডার ছিলেন। তখন তিনি কেএম ওবায়দুর রহমানের দলে রাজনীতি করতেন। পরে তিনি কেএম ওবায়দুর রহমানের দল থেকে এমপি পদে নির্বাচন করেছিলেন। তিনি স্বাধীনতাবিরোধী ছিলেন না। আমার আসামি ন্যায়বিচার পাননি। এখন উচিত তার আত্মসমর্পণ করে আপিল করা।
তিনি বলেন, তার বিরুদ্ধে সাফাই সাক্ষ্য দিতে পারলে প্রমাণ হতো আমার আসামি এ অভিযোগগুলোর সঙ্গে জড়িত নন।
২০১২ সালের ১৬ এপ্রিল থেকে গত বছরের ২৮ মে পর্যন্ত জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেন প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায়। ওই বছরেরই ২৯ মে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। ২০১৩ সালের ১৮ জুলাই অভিযোগ আমলে নিয়ে বিএনপির এ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে ব্যর্থ হলে ট্রাইব্যুনালের নির্দেশে খোকনকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ১৪ আগস্ট জাহিদকে পলাতক ঘোষণা করে তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পলাতক থাকায় তার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী আবদুস শুকুর খানকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল।
গত বছরের ৯ অক্টোবর জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২১ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৪ জন। আসামিপক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেননি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ১৭ এপ্রিল চূড়ান্ত যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। গতকাল বেলা ১১টার দিকে রায় ঘোষণা করা হয়। রায় উপলক্ষে ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। মুক্তিযোদ্ধা, বিচারপ্রার্থীসহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছিল অন্যান্য রায়ের দিনের তুলনায় অনেক কম। ট্রাইব্যুনাল-১-এ আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ২ জুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মো. মোবারক হোসেনের মামলার কার্যক্রম শেষ হয়েছে। আর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার কার্যক্রম শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। এছাড়া ট্রাইব্যুনাল-২ এ রায়ের অপেক্ষায় রয়েছে একটি মামলা। ২০ আগস্ট এ ট্রাইব্যুনালে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের মামলার কার্যক্রম শেষ হয়। এ তিনটি মামলার রায় ঘোষণা করা হবে যে কোনো দিন।
সাজেদা চৌধুরীর সন্তোষ : খোকন রাজাকারের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, খোকনসহ এ এলাকার তিন রাজাকারের রায়ের মধ্য দিয়ে আমার নির্বাচনী এলাকা তথা নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর কলঙ্কমুক্ত হল।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হারিছ চৌধুরী বাবর আরিফ গউছসহ ৩৫ আসামি

এর আগে ২০১১ সালের ২০ জুন দ্বিতীয় দফায় তদন্ত শেষে সিআইডির সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলাম সম্পূরক চার্জশিট প্রদান করেন। প্রথম চার্জশিটের ১০ জন ছাড়াও এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান, চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই আলহাজ মাওলানা মো. তাজউদ্দিন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের হুজি নেতা মুফতি হান্নানের ভাই মুহিব উল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, চাঁদপুর জেলা সদরের মৈশাদি গ্রামের শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাহারপাড় গ্রামের হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে নিমু, হবিগঞ্জ জেলা শহরের চৌধুরীবাজার এলাকার মো. বদরুল আলম মিজান, বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান ওরফে মিঠু, একই উপজেলার কৃষ্ণপুর নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ আলী, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের বদরুল ওরফে মো. বদরুল, ভারতের কাশ্মীরের মো. আবদুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামের মুফতি শফিকুর রহমান, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নয়ানগর গ্রমের মুফতি আবদুল হাইকে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিয়ে ফেরার পথে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জনকে হত্যা করে। নিহত অন্যরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবুল হোসেন, সিদ্দিক আলী ও আবদুর রহিম। হামলায় আহত হন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বর্তমানে সভাপতি ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল, বর্তমানে অতিরিক্ত পিপি আবদুল আহাদ ফারুক, তৎকালীন সাংগঠনিক সম্পাদক (বর্তমানে ইংল্যান্ড প্রবাসী) রাজন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সরদারসহ অন্তত ৭০ জন আওয়ামী লীগ নেতাকর্মী।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক বর্তমানে সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। হত্যা মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা সিআইডির তৎকালীন এএসপি মুন্সী আতিকুর রহমান তদন্ত শেষে একই বছরের ২১ মার্চ আদালতে একটি চার্জশিট দাখিল করেন। একই আদলে ওই বছরের ২০ এপ্রিল সদর থানার তৎকালীন ওসি এমএস জামান বিস্ফোরক মামলাটির তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। উভয় চার্জশিটেই জেলা বিএনপির তৎকালীন সহসভাপতি একেএম আবদুল কাইয়ূম, বিএনপি কর্মী জয়নাল আবেদীন জালাল, জমির আলী, জয়নাল আবেদীন ওরফে মোমিন আলী, মো. তাজুল ইসলাম, মো. শাহেদ আলী, মো. সেলিম আহমেদ, আয়াত আলী, মহিবুর রহমান ও কাজল মিয়াকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে মহিবুর রহমান ও কাজল মিয়া ছাড়া বাকি ৮ জন বিভিন্ন সময়ে গ্রেফতার হন। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে তারা জামিনে রয়েছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জনকল্যাণ- এক প্রবাসীর অনন্য দৃষ্টান্ত by শরিফুজ্জামান
প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থে গ্রামের ছেলেমেয়েদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়া, পরিবেশ রক্ষা ও নানা ধরনের জনহিতকর কাজের মধ্য দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের মোশার্রফ হোসেন। একটি-দুটি নয়, এলাকায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন তিনি। দুটি কলেজ, একটি উচ্চবিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি কিন্ডারগার্টেন স্কুল।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যে যেনতেনভাবে চলছে তা নয়। পড়ালেখার মান যথেষ্ট ভালো। ২০১২ ও ১৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোশার্রফ হোসেনের নিজের নামে প্রতিষ্ঠিত কলেজটি কুমিল্লা জেলার শীর্ষ ২০টি কলেজের তালিকায় স্থান করে নিয়েছে। সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর নামে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন মোশার্রফ। ২০১৩ সালে এই কলেজটিও সেরা ২০-এর তালিকায় ছিল।

>>ব্রাহ্মণপাড়া উপজেলার শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণের এই শতবর্ষী বটগাছ বিক্রি করে দেওয়া হয়েছিল মন্দির সংস্কারের খরচ মেটানোর জন্য। মোশাররফ হোসেন খান চৌধুরী ক্রেতার কাছ থেকে গাছটি কিনে মন্দিরকে দান করায় এটি এখন বেঁচে আছে l ছবি: সংগৃহীত
শিক্ষক বাবার সংসারে অভাব-অনটন ছিল। বেশি লেখাপড়া করতে পারেননি মোশার্রফ। সেই আক্ষেপ থেকেই এলাকার শিক্ষা বিস্তারে তাঁর এই উদ্যোগ। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি । টাকার অভাবে আমার এলাকার কোনো শিক্ষার্থীর লেখাপড়া যেন ব্যাহত না হয়, সে জন্য কিছু করার চিন্তা ছিল সব সময়। আমার সীমিত সামর্থ্যের মধ্যে তাদের জন্য কিছু করতে পেরেছি, এটাই আমার বড় আনন্দ।’
ব্রাহ্মণপাড়া উপজেলায় মোশার্রফ হোসেনের প্রতিষ্ঠিত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা আড়াই হাজারের বেশি। এসব প্রতিষ্ঠানের জন্য প্রায় পাঁচ একর জমি দিয়েছেন তিনি।
দেড় দশক ধরে মোশার্রফ হোসেন নিউইয়র্কে আছেন৷ মাধ্যমিক পাস করে ১৯৮৩ সালে ২০ বছর বয়সে কাজের সন্ধানে কাতার যান তিনি৷ সেখান থেকে ১৯৮৯ সালে নিউইয়র্কে গিয়ে ট্যাক্সিক্যাব চালানো থেকে শুরু করে নানা ধরনের ছোটখাটো কাজ করতে থাকেন জীবিকার প্রয়োজনে৷ সম্প্রতি সেখানে একটি ফাস্টফুডের দোকান চালুও করেছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান দেশেই থাকেন৷
স্ত্রী-সন্তানদের বিদেশে নেননি কেন? মোশার্রফ হোসেনের জবাব, ‘আমি সেখানে একা কোনোরকমে থাকি। স্ত্রী-সন্তানদের নিয়ে গেলে খরচ বেড়ে যেত। তা ছাড়া গ্রামে যে কাজগুলো করছি, সেগুলো করা সম্ভব হতো না।’ এ জন্য তিনি স্ত্রীর প্রতি কৃতজ্ঞ বলে জানালেন।
কঠোর পরিশ্রম করে জমানো টাকা যে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই ব্যয় করছেন তা নয়। মোশার্রফ হোসেন এলাকায় নিজ খরচে দুটি গ্রন্থাগারও প্রতিষ্ঠা করেছেন৷ ঈদগাহ, কবরস্থান ও মসজিদের উন্নয়নেও ভূমিকা রেখেছেন; ডায়াবেটিস হাসপাতাল তৈরির জন্য জমি কিনে দিয়েছেন। আবার টাকার অভাবে গরিব ছেলেমেয়েরা যাতে শিক্ষাবঞ্চিত না হয়, সে জন্য নিজের নামে ফাউন্ডেশন গড়ে শিক্ষাবৃত্তি দিচ্ছেন।
সম্প্রতি মোশার্রফ হোসেনের একটি ভিন্ন ধরনের উদ্যোগ নাড়া দিয়েছে মানুষের মনে। জরাজীর্ণ হয়ে পড়েছিল ব্রাহ্মণপাড়া শ্রীশ্রী কালীমন্দির। উপাসনা ব্যাহত হচ্ছিল হিন্দুধর্মাবলম্বীদের৷ মন্দির প্রাঙ্গণে ছিল শতবর্ষী প্রাচীন বটগাছ। সেই গাছটি ৮০ হাজার টাকায় বিক্রি করে মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয় প্রাচীন বটগাছটি বিক্রির খবর। খবরটি কানে যায় মোশার্রফের। দেরি না করে তিনি মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করেন। বিক্রি হওয়া গাছটি এক লাখ টাকায় কিনে নিয়ে দান করেন মন্দিরকে।
মন্দির রক্ষা কমিটির সভাপতি তপন কান্তি দেব প্রথম আলোকে বলেন, এই গাছটি এখন বেঁচে থাকবে তার আয়ুষ্কাল অবধি। এলাকার হিন্দুধর্মাবলম্বীরা তো তাঁর এই বদান্যতার কথা সব সময় মনে রাখবেই, উপরন্তু এই গাছটির দিকে তাকালে এখন এলাকার হিন্দু-মুসলিম সবাই মোশার্রফ হোসেনের কথা মনে করেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা শিক্ষা বোর্ডে মোশার্রফ হোসেনের স্কুল-কলেজের কোনো কাজ নিয়ে গেলে আলাদা গুরুত্ব দেওয়া হয়। প্রায় সবাই জেনেছেন, প্রবাসে থেকে অনেক কষ্টের টাকায় নিঃস্বার্থভাবে তিনি এই প্রতিষ্ঠানগুলো করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, ‘এই মানুষটির অবদান শুনে অবাক হয়েছি। সবার উচিত এমন মানুষকে এগিয়ে যাওয়ার পথ সুগম করে দেওয়া।’
সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু জানান, প্রত্যেক এলাকায় এমন দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি থাকলে দেশের চেহারা পাল্টে যেত।
রাজনীতিতে আসছেন কি না, এমন প্রশ্নের জবাবে পঞ্চাশ পেরোনো মোশার্রফ হোসেন বলেন, ‘রাজনীতির প্রতি আমার কোনো আগ্রহ নেই। শিক্ষার মাধ্যমে মানুষের উপকার করতে চাই।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচ গুণ বেড়েছে সবজি উৎপাদন by ইফতেখার মাহমুদ

>>রংপুর সদরের কেল্লাবন্দ কাচারি গ্রামে লাউয়ের ব্যাপক ফলন হয়েছে এ বছর। খেত থেকে লাউ নিয়ে ফিরছেন কয়েক নারী। বিক্রির জন্য শহরে যাবে এ লাউ l ছবি: মঈনুল ইসলাম
কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে সবজির উৎপাদন যেমন বেড়েছে, ভোগও তেমনি বেড়েছে। গত এক যুগে দেশে মাথাপিছু সবজির ভোগ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। পাশাপাশি সবজি রপ্তানি করেও মিলছে বৈদেশিক মুদ্রা। গত এক বছরে শুধু সবজি রপ্তানি আয়ই বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।
সরকারি হিসাব তো আছেই, আন্তর্জাতিক তুলনায় গেলেও রীতিমতো গর্ব করার মতো তথ্য বেরিয়ে আসে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার স্ট্যাটিসটিক্যাল ইয়ারবুক-২০১৩ অনুযায়ী, ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে বিশ্বে সবচেয়ে বেশি হারে সবজির আবাদি জমির পরিমাণ বেড়েছে বাংলাদেশে, বৃদ্ধির হার ৫ শতাংশ। বাংলাদেশের পরেই রয়েছে নেপালে, ৪ দশমিক ৯ শতাংশ এবং সিরিয়ায়, ৪ দশমিক ৩ শতাংশ।
পাশাপাশি একই সময়ে সবজির মোট উৎপাদন বৃদ্ধির বার্ষিক হারের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এখানে উৎপাদন বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ হারে। শীর্ষ স্থানে থাকা উজবেকিস্তানে সবজি উৎপাদন বৃদ্ধির হার ৯ দশমিক ৩ শতাংশ এবং নেপালে এই হার ৭ দশমিক ৪ শতাংশ।
একসময় দেশের মধ্য ও উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোরেই কেবল সবজির চাষ হতো। এখন দেশের প্রায় সব এলাকায় সারা বছরই সবজির চাষ হচ্ছে। এখন দেশে ৬০ ধরনের ও ২০০টি জাতের সবজি উৎপাদিত হচ্ছে। এসব সবজির ৯০ শতাংশ বীজই দেশে উৎপাদিত হচ্ছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেশের সবজিবিপ্লব নিয়ে প্রথম আলোকে বলেন, ‘দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত উন্নত জাত এবং সরকারের বিভিন্ন সহায়তার সঙ্গে কৃষকের পরিশ্রম যুক্ত হয়েই এই সফলতা এসেছে। তবে আগামী দিনের পুষ্টিনিরাপত্তায় সবজি উৎপাদন আরও বাড়াতে হবে। এ জন্য আরও উন্নত জাত উদ্ভাবনের দিকে আমাদের যেতে হবে।’
ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা এবং অর্থনীতিবিদ মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশে সবজি উৎপাদনের ক্ষেত্রে যে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হয়েছে, তা সম্ভব হয়েছে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার কারণে। ফলে বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি খাতের উদ্যোক্তারা বীজ আমদানি এবং দেশে উৎপাদন করেছে। আর কৃষক সৃজনশীল উপায়ে এই সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন বাড়িয়েছেন।
পরিবারই ভরসা, বাড়ছে রপ্তানি: দেশের অন্যতম প্রধান সবজি আলুর ভোক্তা এত দিন ছিল দেশের মানুষই। গত বছর রাশিয়ায় প্রায় ২৫ হাজার টন আলু রপ্তানি হয়েছে। গত সপ্তাহে ভারত সরকার বাংলাদেশ থেকে আলু আমদানির আগ্রহ দেখিয়ে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। অথচ এর আগে বিশ্বের ২০টি দেশ থেকে বাংলাদেশকে আলু আমদানি করতে হতো।
কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে দেশে এক কোটি ৩৮ লাখ টন সবজি উৎপাদিত হয়েছে। আর আলু উৎপাদনের পরিমাণ ৯৬ লাখ টন। গত তিন বছরে সবজি উৎপাদন বৃদ্ধির হার ছিল ৬ শতাংশের বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ১৯৬০ সালে যেখানে কৃষি পরিবারের সংখ্যা ছিল ৫০ লাখ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৬২ লাখ। এই কৃষকদের প্রায় সবাই পারিবারিকভাবেই উৎপাদনের সঙ্গে জড়িত।
খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে ২০ বছর আগে অর্থাৎ ১৯৯৪ সালে দেশে মাথাপিছু দৈনিক সবজি খাওয়া বা ভোগের পরিমাণ ছিল ৪২ গ্রাম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) হিসাবে গেল বছর দেশে মাথাপিছু সবজি ভোগের পরিমাণ হয়েছে ৭০ গ্রাম। তবে এখনো বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। জাতিসংঘের এই সংস্থাটির হিসাবে একজন মানুষকে দৈনিক ২২৫ গ্রাম সবজি খেতে হবে।
কী করে এই সাফল্য: দেশে সবজি উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উন্নত বীজের ব্যবহার। দেশে টমেটো, লাউ, কপি, উচ্ছে, গাজরসহ বেশির ভাগ সবজি প্রায় সারা বছরই পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গ্রীষ্মকালীন টমেটো, পেঁয়াজ, লাউ, করলাসহ বেশ কয়েকটি নতুন জাত উদ্ভাবন করেছেন। বেসরকারি বেশ কয়েকটি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানও এ ক্ষেত্রে এগিয়ে এসেছে।
কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে বছরে বীজের চাহিদা সাড়ে চার হাজার টন, যার ৭০ শতাংশই বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাজারজাত করে। এই বীজের ৬০ শতাংশ হাইব্রিড জাতের এবং বাকি ৪০ শতাংশ বারির বিজ্ঞানীদের উদ্ভাবিত আধুনিক ও দেশি জাতের।
বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব আনাম প্রথম আলোকে বলেন, ২০ বছর ধরে দেশে বীজের চাহিদা সাড়ে চার হাজার টনই রয়েছে। তবে আগে বেশির ভাগ বীজ ছিল দেশি জাতের। এখন হাইব্রিড এবং আধুনিক জাতের বীজ আসায় উৎপাদন বেড়েছে।
রপ্তানিতেও এগিয়ে: রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে, গত ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৬৫ শতাংশ, আর কৃষিজাত পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর মধ্যে সবজির রপ্তানি বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের রপ্তানি বেড়েছে ৬০ শতাংশ। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সবজি যায় সৌদি আরবে। এর পরেই রয়েছে কাতার, ওমান, আরব আমিরাত, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।
বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মনসুর প্রথম আলোকে বলেন, ‘দেশে আগের চেয়ে উন্নত মানের সবজি উৎপাদিত হচ্ছে। তাই আমাদের পক্ষে রপ্তানি করা সহজ হয়েছে। তবে এখনো বাংলাদেশের সবজির প্রধান ক্রেতা প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রবাসীরা।’
মোহাম্মদ মনসুর আরও বলেন, ‘ইউরোপ ও আমেরিকার সুপারস্টোরগুলোতে আমরা এখনো প্রবেশ করতে পারিনি। সরকার যদি সবজির জন্য কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ হিমাগার ও শীতাতপনিয়ন্ত্রণ পরিবহনের ব্যাপারে সহযোগিতা করে, তাহলে বাংলাদেশ বিশ্বের সবজি বাজারে নেতৃত্ব দিতে পারবে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিনি নেই, তবু ছিলেন হুমায়ূন

>>হুমায়ূন আহমেদ রচনাবলি–৮–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই হাতে অতিথিরা l প্রথম আলো
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, জন্মদিনে লেখকের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী নানা কর্মসূচি পালন করেন।
গণগ্রন্থাগার চত্বরে বইমেলা: ‘ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময় চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়’—হুমায়ূন আহমেদের খুব পছন্দের গানটি পরিবেশনার মধ্য দিয়ে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের খোলা প্রাঙ্গণে ১৬টি প্রকাশনা প্রতিষ্ঠানের উদ্যোগে হুমায়ূন আহমেদের একক বইমেলার উদ্বোধন হয় বিকেলে। গানটি পরিবেশন করেন সেলিম চৌধুরী।
একগুচ্ছ বর্ণিল বেলুন উড়িয়ে পাঁচ দিনের হুমায়ূন আহমেদ বইমেলার উদ্বোধন করেন মেহের আফরোজ শাওন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। উপস্থিত ছিলেন লেখক-বন্ধু-সাংবাদিক সালেহ চৌধুরী, শাকুর মজিদ; প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর রহমান, মাজহারুল ইসলাম, মিলন নাথসহ অনেকে। মেলা উদ্বোধনের পর অন্যপ্রকাশ থেকে প্রকাশিত সালেহ চৌধুরী সম্পাদিত হুমায়ূন আহমেদ রচনাবলি-৮ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
পাঁচ দিনের এ বইমেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা। প্রতিদিন সন্ধ্যায় থাকছে কবিতাপাঠের আসরে হুমায়ূন আহমেদকে নিবেদিত কবিতাপাঠ, অণুগল্পপাঠ ও পথনাটক মঞ্চায়ন।
চ্যানেল আইতে হুমায়ূন মেলা: চ্যানেল আই প্রাঙ্গণে মুখরিত হুমায়ূন মেলায় ছিল তাঁর ভক্তদের চঞ্চল পদচারণ। সকালে জন্মদিনের বর্ণিল উৎসবের পরিবেশে ৬৬টি হলুদ বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। অতিথিদের স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মেলামঞ্চে ‘যদি মন কাঁদে তুমি চলে এসো বরষায়’, ‘চলো না বৃষ্টিতে ভিজি’, ‘আমি আজ ভেজাব চোখ সমুদ্রজলে’সহ হুমায়ূন আহমেদের প্রিয় বহু গান মঞ্চে পরিবেশিত হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হুমায়ূনের স্বপ্নের বিদ্যাপীঠ by মজিবুর রহমান

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জজবাড়ির অমর্ত্য সেন by রিপন আনসারী

পরিবারের সবাই অন্ধ by রফিকুল ইসলাম সাজু

কথোপকথন- ক্রিকেট নিয়ে আগ্রহ আগে থেকেই ছিল
এর আগে কখনো ক্রিকেট নিয়ে কোনো অনুষ্ঠান করেছেন কি?
ক্রিকেট নিয়ে এর আগে প্রথম অনুষ্ঠান করেছি টি-২০ ওয়ার্ল্ড কাপের সময়। ওই সময় গাজী টেলিভিশনে ‘ক্রিকেট ব্লাস্ট’ নামে একটি অনুষ্ঠান প্রচারিত হতো।
তাহলে ক্রিকেট নিয়ে অভিজ্ঞতা ছিল?
ক্রিকেট নিয়ে আগ্রহ আগে থেকেই ছিল। বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফি জিতল, তখন থেকেই ক্রিকেট নিয়ে মাতামাতিটা শুরু হয় আমার। মনে আছে আইসিসির ফাইনাল খেলার দিন বাসায় বিদ্যুৎ ছিল না। রেডিওতে ম্যাচটি শুনেছি।
ক্রিকেট এক্সট্রা অনুষ্ঠানটিতে বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলেন। ভয় পান না?
ভয় তো একটু করেই। বাংলাদেশে এসব বিশেষজ্ঞের হাত ধরেই ক্রিকেট এ পর্যায়ে এসেছে। তাঁদের সামনে বসে ক্রিকেট নিয়ে তাঁদেরকে প্রশ্ন করাটা অনেক কঠিন কাজ।
এখন বিভিন্ন চ্যানেলে আপনার একটি বিজ্ঞাপন প্রচার চলছে...
হ্যাঁ। এটি আমার প্রথম বিজ্ঞাপন। বিজ্ঞাপনের জিঙ্গেলটির পাশাপাশি ‘কস কি মমিন’, ‘মাইরালা’ সংলাপগুলো আলোচিত হয়েছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি আরবে এক এশিয়ানের মাথায় ছুরিকাঘাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দ্বন্দ্বের মূলে ‘সাধারণ সম্পাদক’ পদ by তাসনীম হাসান
বিবদমান দুটি পক্ষ হচ্ছে ‘ভিএক্স’ (ভার্সিটি এক্সপ্রেস) এবং ‘সিএফসি’ (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’। দুটি পক্ষই চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে এবার মহিউদ্দিনের অনুসারীরা সাধারণ সম্পাদক পদটি পাবেন। এ পদটি পেতে দুই পক্ষই নিজেদের শক্তি দেখাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ভিএক্স পক্ষের নেতা ও বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দ্বন্দ্বের মূল কারণটা অবশ্যই সাধারণ সম্পাদক পদ নিয়ে। ৫ জানুয়ারির আগে এটি ছিল না। আওয়ামী লীগ সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ক্যাম্পাসত্যাগীরা নতুন করে সাধারণ সম্পাদক পদটির জন্য আগ্রহী হয়ে উঠেছে। ফলে দ্বন্দ্বটা বেড়ে যায়। তবে আমাদের নেতা মহিউদ্দিন চৌধুরী যেটি বলেন সেটিই আমরা মেনে নেব।’
অন্যদিকে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা ও বিলুপ্ত কমিটির সহসভাপতি অমিত কুমার বসু বলেন, ‘আমরা রাজনীতি করি, তাই নেতৃত্বের প্রতিযোগিতাও থাকবে। কিন্তু তা চর দখলের মতো হতে পারে না। আমাদের চলমান আন্দোলন ২০০ বৈধ শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষাজীবন ফিরে পাওয়ার আন্দোলন। আর বৃহত্তর চট্টগ্রামের অভিভাবক হিসেবে মহিউদ্দিন চৌধুরী সাধারণ শিক্ষার্থীদের হয়েই কথা বলেছেন।’
নতুন কমিটিতে মহিউদ্দিনের অনুসারীদের মধ্যে কোন পক্ষ গুরুত্বপূর্ণ এই পদটি পাবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত বাড়ছে। তাদের এই দ্বন্দ্ব নিরসনে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হয়। গত বুধবার প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে গেলে ছাত্রলীগের এই দ্বন্দ্ব দ্রুত নিরসনে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন।
গত দুই দশকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন এমন পাঁচজন নেতা প্রথম আলোকে বলেছেন, বহু বছর যাবৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটি চট্টগ্রামের প্রভাবশালী দুই নেতার অনুসারীদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার রীতি চালু আছে। দুই নেতা হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী এবং নগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরেই মহিউদ্দিন ভাই ও নাছির ভাইয়ের সম্মতিক্রমেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি হয়ে আসছে। তারা কমিটির তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করেন এবং ভবিষ্যতেও করবেন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ভাগাভাগির বিষয়টি রুলস না ট্র্যাডিশন হিসেবেই হয়ে আসছে।’
সংগঠনের সাবেক নেতারা জানান, নব্বইয়ের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হন আ জ ম নাছির উদ্দিনের অনুসারী মঞ্জুরুল আলম আর সাধারণ সম্পাদক হন মহিউদ্দিন চৌধুরীর অনুসারী অনুপ খাস্তগীর। এর পর থেকে এই রীতি চালু আছে। গত পাঁচটি কমিটিতেই ভাগাভাগির এই রীতি মানা হয়েছে। সর্বশেষ কমিটিতে সভাপতি হন মহিউদ্দিন চৌধুরীর অনুসারী মামুনুল হক, সাধারণ সম্পাদক হন আ জ ম নাছির উদ্দিনের অনুসারী এম এ খালেদ চৌধুরী। এই কমিটি গত জুন মাসে বিলুপ্ত করা হয়। ওই ধারাবাহিকতায় আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদটি পাবে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেক দিনের রীতি অনুযায়ী আগামী কমিটিতে নাছির ভাইয়ের অনুসারীদের কেউ সভাপতি হিসেবে আসার কথা। বাকিটা নেতারা দেখবেন।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
November
(2026)
-
▼
Nov 14
(70)
- ছোট খবর
- ইউক্রেনে আবার রুশ সৈন্য ঢুকেছে : ন্যাটো
- সিসিবিরোধী বিক্ষোভে গুলি নিহত ২
- পাকিস্তানে হাসপাতালে রোগীকে গণধর্ষণ
- ভারতে ৭ সেনার যাবজ্জীবন দণ্ড
- রোহিঙ্গাবৈষম্য বন্ধ করুন : মুন
- সন্ত্রাসবাদ ও ধর্মকে আলাদা করে দেখতে হবে : মোদি
- নিক্সনকন্যার সঙ্গে বুশের ডেটিং!
- ইমরান-তাহিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- মোরেলগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
- সিলেটে ছাত্রলীগ জনতা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ আহত ২০
- রোহিতের বিশ্বরেকর্ড
- চট্টগ্রামে শিপিং অফিসে ছাত্রলীগের তাণ্ডব
- ওয়াশিংটনে জিএসপি নিয়ে ফের পর্যালোচনা ডিসেম্বরের মধ্যে
- কম বয়সী সিইও!
- আত্মহত্যায় গ্লানিমুক্তি
- সন্ত্রাস করলে পুলিশে দিন : বদনাম হয় এমন কাজ করবেন না
- ফরিদপুরে র্যাব পরিচয়ে তুলে নেয়া দুই ভাইয়ের খোঁজ ...
- বাংলাদেশ অ্যাকশন প্ল্যান চূড়ান্ত
- জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সালমা ইসলাম, সাধারণ ...
- ব্যাচমেট মহিলা কর্মকর্তার হাতে মাথা ফাটল যার
- আলীগ স্বাধীনতার চেতনা মুখে বলে বিশ্বাস করে না
- ছয় অভিযোগে ফাঁসি, চারটিতে ৪০ বছর জেল
- সেনা স্থাপনার জন্য জমি অধিগ্রহণ না করার দাবি -টিআইবি
- ঘাটে ঘাটে ওসির মাসোয়ারা
- খোকন রাজাকারের ফাঁসির আদেশ
- হারিছ চৌধুরী বাবর আরিফ গউছসহ ৩৫ আসামি
- জনকল্যাণ- এক প্রবাসীর অনন্য দৃষ্টান্ত by শরিফুজ্জামান
- পাঁচ গুণ বেড়েছে সবজি উৎপাদন by ইফতেখার মাহমুদ
- তিনি নেই, তবু ছিলেন হুমায়ূন
- হুমায়ূনের স্বপ্নের বিদ্যাপীঠ by মজিবুর রহমান
- জজবাড়ির অমর্ত্য সেন by রিপন আনসারী
- পরিবারের সবাই অন্ধ by রফিকুল ইসলাম সাজু
- কথোপকথন- ক্রিকেট নিয়ে আগ্রহ আগে থেকেই ছিল
- সৌদি আরবে এক এশিয়ানের মাথায় ছুরিকাঘাত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দ্বন্দ্বের মূল...
- ‘নির্বাচনী অনিয়ম খোলাসা’ করলেন এইচ টি ইমাম!- বক্ত...
- ‘তাবিজে পোলাপানের চিকিৎসা অয়’ by আবু জাফর খান
- জন্মদিনে হুমায়ূনের একক বইমেলা
- ফুটবলময় সিলেটে স্বপ্নের হাতছানি
- গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো হবে
- ঘড়ির দাম দুই কোটি ডলার!
- বিক্ষোভ অব্যাহত
- সিলেট সিটি করপোরেশনের ‘সর্বনাশা’ বক্স ড্রেন প্রকল্...
- ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ...
- হারিছ চৌধুরী, আরিফুল হক জিকে গউসসহ ১১ জনকে নতুন আসামি
- মেয়র জাহিদ হোসেন খোকনের মৃত্যুদণ্ড
- সমৃদ্ধি অর্জনে ঐক্যের আহ্বান
- চীনা ফার্স্টলেডিকে হাত করতে চান পুতিন!
- বিরল ব্যক্তিত্ব by ফজলুল হক সৈকত
- বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ by ইশতিয়াক পারভেজ
- সাবেক এমপি টিপু সুলতানের পুত্রবধূর রহস্যজনক মৃত্যু
- সন্ত্রাসীদের ছাড় নয় ছাত্রলীগকে জয়
- নেতাদের সতর্ক করলেন খালেদা
- মেয়র লুৎফুর বর্ণবাদী আক্রমণের শিকার -লন্ডনে প্রতিব...
- ব্রাজিলের জয়রথ চলছেই
- যাত্রা শুরু বাফুফের ফুটবল পাঠশালার by সামন হোসেন
- প্রথম ছক্কায় নায়ক রুবেল
- ‘লাদেনের শেষ নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছি’
- ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্ক জোরদারের তাগিদ
- শ্রদ্ধা, ভক্তি আর ভালবাসায় শিক্ষাবিদ জিল্লুর রহমান...
- জেএমবি চায় বাংলাদেশ হবে ইসলামি রাষ্ট্র -মোদি সরকার...
- সিলেটে শমসের মবিনকে প্রতিহতের ঘোষণা- মহানগর কমিটি ...
- উন্মাদ জাওয়াহিরির টার্গেট তরুণরা -বিচারপতি শামসুদ্দিন
- জিয়ার সঙ্গে বেইমানি করেছেন এরশাদ: ফখরুল
- সংসদ অধিবেশন শুরু চলবে ৩০শে নভেম্বর পর্যন্ত
- ‘কৃষিজমি সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান’ -ট্রান্সপার...
- ডায়াবেটিস বাংলাদেশে আক্রান্ত ৯০ লাখ
- গরিব রোগীর ভরসাস্থল- গোলাম-বানু হাসপাতাল by শাহ আলম
- জাহাজ কোম্পানি কার্যালয়ে ছাত্রলীগের হানা
-
▼
Nov 14
(70)
-
▼
November
(2026)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...