Wednesday, July 13, 2011
অল্পতেই রক্ষা ম্যারাডোনার
দুঃসংবাদটি শেষ পর্যন্ত বড় হয়ে ধরা দেয়নি। অল্পতেই বেঁচে গেছেন আর্জেন্টিনার সাবেক কোচ। পরশু বুয়েনস এইরেসের নিকটবর্তী নিজের বাড়ির কাছে নিজেই গাড়ি চালাচ্ছিলেন ম্যারাডোনা। ঠিক এই সময়ে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাঁর বান্ধবী ভেরোনিকা ওজেদাও সঙ্গে ছিলেন। দুর্ঘটনার পর দ্রুতই তাঁদের হাসপাতালে নেওয়া হয়। বুয়েনস এইরেসের এজেইজা উপশহরের একটি হাসপাতালের পরিচালক অস্কার সিকো এবং ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক আলফ্রেডো কাহেই নিশ্চিত করেছেন, ‘গুরুতর কিছু নয়’, হালকা চোট পেয়েছেন ম্যারাডোনা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনে বাড়িও ফিরে গেছেন।
চোট হালকা হলেও সময়টা আসলে ভালো যাচ্ছে না ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহানায়কের। অনেক দিন ধরেই ম্যারাডোনার মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অসুস্থ মাকে দেখতে গত সপ্তাহেও হাসপাতালে গিয়েছিলেন তিনি। স্থানীয় গণমাধ্যমের খবর, গত পরশুও ম্যারাডোনা মাকে দেখতে হাসপাতালেই যাচ্ছিলেন। কিন্তু ভাগ্য তাঁকেই বানিয়ে দেয় রোগী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২০১৪ সাল পর্যন্ত টিকবে না কংগ্রেস নেতৃত্বাধীন সরকার
রোববার আদভানি শ্যামা প্রসাদ মুখার্জির ১১০তম জন্মজয়ন্তী উৎসবে যোগ দিতে কলকাতায় আসেন। শ্যামা প্রসাদ মুখার্জির বাসভবনেও যান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইউপিএ (সংযুক্ত প্রগতিশীল মোর্চা) সরকারের পুরো মন্ত্রিসভাই সংকটের মধ্যে আছে। এখন যে অবস্থা চলছে, এতে ২০১৪ সাল পর্যন্ত এই সরকারের পাশে মানুষ থাকবে না। ওই সময় পর্যন্ত এই সরকার টিকবে না।
আদভানি এমন একসময় এ মন্তব্য করলেন, যখন কেন্দ্রীয় ইউপিএ সরকারের কয়েকজন মন্ত্রী দুর্নীতির কেলেঙ্কারিতে ফেঁসে পদচ্যুত হয়েছেন। তিনি বলেন, দেশব্যাপী দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেও ক্ষমতাসীন কংগ্রেসর ওপর আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ।
২০০৯ সালের মে মাসে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় আসে। ২০১৪ সালের মে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মারডকের বিস্কাইবি কেনার বিষয়টি খতিয়ে দেখবে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী জেরেমি হান্ট ইতিমধ্যেই পত্রিকাটির মালিক রুপার্ট মারডকের সঙ্গে বিস্কাইবির চুক্তির বিষয় খতিয়ে দেখতে গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। হান্ট এ লক্ষ্যে গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকোম এবং অফিস অব ফেয়ার ট্রেডিংকে (ওএফটি) চিঠি দিয়েছেন। এতে ফোন কেলেঙ্কারির পরও মারডকের বিস্কাইবির মালিকানা কিনে নেওয়াটা গ্রহণযোগ্য হবে কি না, তা খতিয়ে দেখতে অফকোমকে অনুরোধ করা হয়েছে। টেলিফোনে আড়িপাতার কেলেঙ্কারিকে কেন্দ্র করে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে বিবিসি বলেছে, হান্ট এ বিষয়ে কম্পিটিশন কমিশনকেও একই চিঠি দেবেন বলে আভাস পাওয়া গেছে। ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ গতকাল সোমবার রুপার্ট মারডককে ফোন কেলেঙ্কারির পর বিস্কাইবি কিনে নেওয়ার বিষয়টি আবারও বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। নিহত যে স্কুলছাত্রীর ফোনে আড়িপাতার জন্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড অভিযুক্ত, সেই স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
এক হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে বিস্কাইবির ৬১ শতাংশ শেয়ার কিনে নেওয়ার কথা রয়েছে মারডকের কোম্পানি নিউজ করপোরেশনের। এ বিষয়ে প্রায় প্রাথমিক সিদ্ধান্ত হলেও এখনো তা চূড়ান্ত হয়নি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অ্যাসাঞ্জ আপিল করবেন আজ
৪০ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সাংবাদিক লন্ডনের হাইকোর্টে এ আবেদন করবেন। আবেদনের ওপর দুই দিন শুনানি অনুষ্ঠিত হবে। অ্যাসাঞ্জ আশা করছেন, আদালত তাঁর সিদ্ধান্ত বদলাবেন।
অ্যাসাঞ্জের আইনজীবীরা আশঙ্কা করছেন, সুইডেনে তাঁদের মক্কেলের বিচার করা হলে তিনি ন্যায়বিচার না-ও পেতে পারেন। সেখানে তিনি তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে একজন বিচারক এ আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
দুজন সুইডিশ নারীকে যৌন নির্যাতনের অভিযোগে গত ডিসেম্বরে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মনমোহন ও সোনিয়ার বৈঠক
কেন্দ্রীয় মন্ত্রিসভার মাঝামাঝি পর্যায়ে এ রদবদল হতে পারে। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস থেকে মন্ত্রিসভায় ঠাঁই নেওয়া ১০ থেকে ১২ জন এ পরিবর্তনের তালিকায় পড়তে পারেন।
একাধিক সূত্র জানায়, লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। আরও যাঁদের সম্পর্কে গুঞ্জন চলছে, তাঁদের মধ্যে অর্থ প্রতিমন্ত্রী এস এস পালানিমনিকামকে পদোন্নতি দেওয়া হতে পারে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাশিয়ায় নৌযানডুবি ১২ জনের প্রাণহানি
রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার পূর্বে তাতারস্তানের সাইয়ুকিয়েভো গ্রামের উপকূল থেকে তিন কিলোমিটার দূরে ভলগা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আশপাশের নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ৮০ জনের মতো যাত্রীকে উদ্ধার করে। কিন্তু শতাধিক যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ডুবুরিরা জানান, দুর্ঘটনাকবলিত নৌযানে তাঁরা অনেক লাশ দেখেছেন।
তদন্ত কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটি, খারাপ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কাজান থেকে যাত্রা শুরুর প্রাক্কালেই এ ত্রুটি ধরা পড়ে। কিন্তু তা মেরামত না করেই নৌযানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। তাঁরা বলেন, ১৪০ জন যাত্রীর ধারণ ক্ষমতাসম্পন্ন এ নৌযানে প্রায় ২০০ যাত্রী ওঠানো হয়েছিল।
বিমান দুর্ঘটনা: ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান গতকাল সোমবার নদীতে জরুরি অবতরণ করেছে। এতে পাঁচজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আসামে ট্রেনের ১৩ বগি লাইনচ্যুত, আহত শতাধিক
উত্তর প্রদেশে একই দিন দুপুরে একটি মেইল ট্রেন দুর্ঘটনায় পড়ার মাত্র আট ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে।
রোববার রাত আটটা ২০ মিনিটে আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৬০ কিলোমিটার দূরে রঙ্গিয়া ও ঘাঘড়পাড় রেলস্টেশনের মাঝে বাতাকুশি গ্রামে রেললাইনে বিস্ফোরণ ঘটে। এতে গুয়াহাটি থেকে পুরীগামী এক্সপ্রেস ট্রেনটির ১৩টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে চারটি বগি উল্টে যায়। এতে ১০০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। তাঁদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরূপের জেলা প্রশাসক এস কে রাই বলেন, রেললাইনে বিস্ফোরণের পর ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয় বলে তাঁর কাছে খবর আসে।
মৃতের সংখ্যা বেড়ে ৭০: উত্তর প্রদেশে মেইল ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৮৫ জন। এর মধ্যে রেল দপ্তর ২৪৯ জনের তালিকা প্রকাশ করেছে। তবে এখনো ২৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আহতের তালিকায় পশ্চিমবঙ্গের ৬৩ জন যাত্রীর নাম রয়েছে।
গতকাল রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল জানান, ব্রেক কষার কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। এ ব্যাপারে তদন্ত চলছে।
এ দুর্ঘটনায় দুইজন সুইডিশ নাগরিকের মৃত্যু হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাইপ্রাসে নৌঘাঁটিতে বিস্ফোরণে ১২ জন নিহত, আহত ৩০
সংবাদ সংস্থাটি জানায়, দেশটির দক্ষিণে জিগি এলাকায় ইভানজেলস ফ্লোরাকিস নৌঘাঁটিতে বিস্ফোরণটি ঘটে। এতে পাঁচজন অগ্নিনির্বাপক, গ্রিক সাইপ্রিয়ট ন্যাশনাল গার্ডের চার সদস্য, দুজন সেনাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়।
বেসরকারি একটি বেতারকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও বিস্ফোরণে হতাহতের কথা স্বীকার করেছেন। বেতারটি জানায়, ২০০৯ সালে বাজেয়াপ্ত করা কিছু ইরানি অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে বিদ্রোহীদের সঙ্গে নয়: সাইফ
সাক্ষাৎকারে গাদ্দাফির ছেলে দাবি করেন, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে লিবিয়ার দূতাবাসের যোগাযোগ হয়েছে। দূতাবাসকে সারকোজি বলেন, ‘আমরা লিবিয়ার অন্তর্বর্তী জাতীয় পরিষদ (এনটিসি) সৃষ্টি করেছি। ফ্রান্সের সমর্থন, অর্থ ও অস্ত্র ছাড়া এনটিসি টিকতে পারবে না।’
সাইফ আল-ইসলাম বলেন, ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ত্রিপোলিকে জানিয়েছে, লিবিয়ায় তাঁরা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে চায়।
সরাসরি ত্রিপোলির সঙ্গে যোগাযোগের এমন খবর উড়িয়ে দিয়ে গতকাল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই পক্ষের মধ্যে পরোক্ষ যোগাযোগ শুরু হয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারনার্দ ভ্যালেরো বলেন, ‘ফ্রান্স লিবিয়া সংকটের রাজনৈতিক সমাধান চায়। প্যারিস ও গাদ্দাফি সরকারের সঙ্গে প্রত্যক্ষ কোনো যোগাযোগ হয়নি। তবে আমরা এনটিসি ও আমাদের মিত্রদের মাধ্যমে গাদ্দাফির সরকারকে বার্তা পাঠিয়েছি।’ তিনি বলেন, ‘আমাদের বার্তায় কোনো অস্পষ্টতা নেই। গাদ্দাফির ক্ষমতা ত্যাগের বিষয়ে রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে।’
চার বিদ্রোহী নিহত: গাদ্দাফির বাহিনীর সঙ্গে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জিলিতেন শহরে গত রোববার রাতভর চলা সংঘর্ষে চার বিদ্রোহী নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছে। বিদ্রোহীরা গতকাল এই তথ্য জানিয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই লড়তে পারবে পাকিস্তান
যুক্তরাষ্ট্র গত রোববার ঘোষণা দেয়, পাকিস্তানের সেনাবাহিনীকে দেওয়া বার্ষিক সাহায্যের প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৮০ কোটি মার্কিন ডলার আটকে দেওয়া হবে।
এ ব্যাপারে মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, বাইরের কোনো সহযোগিতা ছাড়াই নিজেদের সম্পদ ব্যবহার করে অতীতের মতো বর্তমানেও অনেক সফল সামরিক অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী।
মুখপাত্র বলেন, ‘সহায়তা কাটছাঁট করার বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কী কারণে সহায়তা কমানো হবে, তা-ও আমরা জানি না।’
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ বিল ড্যালে গত রোববার বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব জটিল। এর সুরাহা না হওয়া পর্যন্ত মার্কিন করদাতাদের যে অর্থ পাকিস্তানকে দেওয়া হয়, এর কিছুটা আমাদের আটকে রাখতে হচ্ছে। পাকিস্তান এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যার ফলে আমরা এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দক্ষিণ সুদানের সঙ্গে সংঘাতের কারণ হতে পারে আবিয়েই
ওমর আল-বশির বলেন, আবিয়েই অঞ্চল এখনো সুদানের অংশ। অঞ্চলটি নিয়ন্ত্রণের ব্যাপারে অবশ্যই এ-সংক্রান্ত চুক্তির প্রতি সম্মান দেখাতে হবে। দেশের বিভক্তিতে নিজের বিষাদের কথা ব্যক্ত করে ওমর আল-বশির বলেন, শান্তির জন্য এই মূল্য দিতে হয়েছে।
কয়েক দশকের গৃহযুদ্ধের পর সুদানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দক্ষিণ সুদান। ওই গৃহযুদ্ধে ১৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়।
বিবিসির ‘হার্ড টক’ অনুষ্ঠানে ওমর আল-বশির বলেন, সুদানের ঐক্য রক্ষা করাকে তিনি শ্রেয় মনে করেন। তিনি বলেন, তবে সশস্ত্র সংঘাত ফিরে আসা ঠেকাতে দক্ষিণের জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে।
ভবিষ্যৎ বিরোধের সম্ভাব্য উৎস-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির আবিয়েইর কথা উল্লেখ করেন। সুদান ও দক্ষিণ সুদান—উভয় পক্ষই সীমান্তবর্তী অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে থাকে।
২১ মে সুদানের সেনারা আবিয়েই দখল করে। এ সময় হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। গত মাসে সম্পাদিত চুক্তি অনুযায়ী দুই পক্ষ নিজ নিজ সেনা প্রত্যাহার করে নিতে সম্মত হয়।
ওমর আল-বশির বলেন, আবিয়েইয়ের মতো বিতর্কিত এলাকা নিয়ে সম্পাদিত চুক্তির প্রতি সম্মান দেখানো না হলে আবারও বৈরিতা ফিরে আসতে পারে।
সুদানের প্রেসিডেন্ট বলেন, আবিয়েই শুধু তখনই দক্ষিণ সুদানের অংশ হবে, যদি ভবিষ্যৎ কোনো গণভোটে যাযাবর আরব গোষ্ঠীগুলো বিষয়টি অনুমোদন করে। তবে এই সম্ভাবনাকে অঘটনীয় দৃশ্যকল্প হিসেবে বর্ণনা করেন ওমর আল-বশির।
ওমর আল-বশির বলেন, তিনি চান, বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষীরা যেন চলে যায়।
সুদানের প্রেসিডেন্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আনা একটি প্রস্তাবকে স্বাগত জানান। ওই প্রস্তাবে ছয় মাসের জন্য আবিয়েইতে ইথিওপিয়ার চার হাজার ২০০ সেনা মোতায়েনের কথা বলা হয়। গত মাসে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়।
ওমর আল-বশির বলেন, ‘এ অঞ্চলে শান্তি রক্ষার ম্যান্ডেট রয়েছে ইথিওপীয়দের। তাই আমরা ইথিওপিয়ার সৈন্যদের স্বাগত জানাই।’ তিনি আরও বলেন, উভয় পক্ষই ইথিওপিয়ার সেনাদের স্বাগত জানাবে। কারণ ইথিওপিয়ার সৈন্যরা দায়িত্ব পালনে সক্ষম হবে। বর্তমানে মোতায়েন সেনারা শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র আছে, থাকবে
চীন সফররত মুলেন গতকাল সোমবার বেইজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশে ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তি হিসেবে আছে, আগামীতেও থাকবে। ঠিক যেমন চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একসঙ্গে কাজ করবে।
চীনা সেনাপ্রধান জেনারেল চেন বিংডের আমন্ত্রণে চার দিনের চীন সফরে গেছেন অ্যাডমিরাল মুলেন। গতকাল সোমবার তাঁরা বেইজিংয়ে বৈঠক করেন। বৈঠকের পর জেনারেল চেন বলেন, সম্পর্ক উন্নয়নে তাঁরা ‘বেশ কিছু অভিন্ন ক্ষেত্র’ খুঁজে পেয়েছেন। তবে কিছু ইস্যুতে এখনো মতপার্থক্য রয়ে গেছে।
জেনারেল চেন বলেন, তাঁদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে বিরোধের বিষয়টিও ছিল।
ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক মহড়ায় ক্ষুব্ধ বেইজিং। দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলে আসছে।
চীনা সেনাপ্রধান দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর মহড়ার সময়কে ‘যথাযথ নয়’ বলে বর্ণনা করেন।
মুলেনের সঙ্গে বৈঠকের পর চেন সাংবাদিকদের বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে ওয়াশিংটনের হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই—যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার তাদের এই মনোভাব ব্যক্ত করেছে।
কথায়-কাজে আরও সংযত ও দূরদর্শী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান চেন। দক্ষিণ চীন সাগরের জলসীমার ওপর ছয়টি দেশের দাবি রয়েছে। সাগরটিতে তেল ও গ্যাসের বিপুল মজুদ রয়েছে বলে ধারণা করা হয়।
গতকাল বেইজিংয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদের উদ্দেশে দেওয়া ভাষণে মুলেন আরও বলেন, ‘আমরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি হিসেবে আছি, আগামীতেও থাকব। যেমন চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শেষ আটে ফ্যালকাওয়ের কলম্বিয়া
প্রথম দুই ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা, স্বাগতিকদের পথে হেঁটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও। মেসি-রবিনহোদের তাই লড়তে হচ্ছে শেষ আটে জায়গা পাওয়া নিয়েই। যেখানে কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও সেমিফাইনাল নিয়েই ভাবতে শুরু করেছেন, ‘এগিয়ে যেতে হলে টুর্নামেন্টের যেকোনো দলকেই হারাতে হবে। আমরা নিজেদের সেভাবেই প্রস্তুত করছি।’ আবার সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন ফ্যালকাও, ‘কলম্বিয়ার সমর্থকদের শান্ত থাকতে হবে। আমরা এখনো ফাইনালে পা রাখিনি। মাত্র দ্বিতীয় রাউন্ডে উঠেছি।’
কোপা আমেরিকা আলো করার প্রতিশ্রুতি নিয়েই আর্জেন্টিনায় পা রেখেছেন ফ্যালকাও। প্রথম দুই ম্যাচে অবশ্য আলো ছড়াতে পারেননি। তবে পোর্তো তারকা জ্বলে উঠেছেন ঠিক সময়ে। প্রথমার্ধের ২৬ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন বলিভিয়াকে। যে বলিভিয়া উদ্বোধনী ম্যাচেই আর্জেন্টিনাকে রুখে দিয়ে চমক দেখিয়েছিল প্রথম।
১৪ মিনিটে প্রথম গোলটি করেন অসাধারণ ফিনিশিংয়ের প্রমাণ রেখে। ২৬ মিনিটে দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে। প্রথম দুই ম্যাচে গোল না পাওয়ায় একটু সমালোচনার মুখেই পড়ে গিয়েছিলেন। এই ২ গোল সর্বোচ্চ গোলদাতা হিসেবে পাওলো গুয়েরেরোর পাশে বসাল ফ্যালকাওকে। এখন নিশ্চয়ই স্বস্তি বোধ করছেন কলম্বিয়ার স্ট্রাইকার।
তবে ফ্যালকাও নাকি নিজের গোল নিয়ে ভাবেনই না, ‘কে গোল করল আর কে করল না, এসব নিয়ে ভাবি না। আমাদের লক্ষ্য, দলীয়ভাবে ভালো করা। আমাদের সবার গোলই কলম্বিয়ার জয়ের জন্য। দল ভালো করাতেই খুশি আমি।’ ফ্যালকাওয়ের কণ্ঠে যেন কোচ হার্নান দারিও গোমেজের কথারই প্রতিধ্বনি। ‘গোল কে করছে, সেটা ব্যাপার নয়। আমরা দল হিসেবেই পরিচিত হতে চাই’—বলেছেন কলম্বিয়ার কোচ।
কলম্বিয়ার জয়ে খুশি পেরু, চিলি ও ভেনেজুয়েলা। কলম্বিয়া বলিভিয়াকে হারিয়ে দেওয়ায় ‘এ’ গ্রুপের তৃতীয় দল এই তিন দলের একটিকেও ছাড়িয়ে যেতে পারবে না। কারণ ওই তিনটি দলেরই পয়েন্ট ৪ করে। আর ‘এ’ গ্রুপের তৃতীয় দল এখন সর্বোচ্চ ৩ পয়েন্ট পেতে পারে। আজ ভোরে আর্জেন্টিনা-কোস্টারিকা ম্যাচের আগে ২ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ছিল ২, সমান ম্যাচে কোস্টারিকার ৩।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
July
(546)
-
▼
Jul 13
(13)
- অল্পতেই রক্ষা ম্যারাডোনার
- ২০১৪ সাল পর্যন্ত টিকবে না কংগ্রেস নেতৃত্বাধীন সরকার
- মারডকের বিস্কাইবি কেনার বিষয়টি খতিয়ে দেখবে যুক্তরাজ্য
- অ্যাসাঞ্জ আপিল করবেন আজ
- মন্ত্রিসভায় রদবদল নিয়ে মনমোহন ও সোনিয়ার বৈঠক
- রাশিয়ায় নৌযানডুবি ১২ জনের প্রাণহানি
- আসামে ট্রেনের ১৩ বগি লাইনচ্যুত, আহত শতাধিক
- সাইপ্রাসে নৌঘাঁটিতে বিস্ফোরণে ১২ জন নিহত, আহত ৩০
- ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে বিদ্রোহীদের সঙ্গে নয়: ...
- যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই লড়তে পারবে পাকিস্তান
- দক্ষিণ সুদানের সঙ্গে সংঘাতের কারণ হতে পারে আবিয়েই
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি হিসেবে যুক্তরাষ্ট্...
- শেষ আটে ফ্যালকাওয়ের কলম্বিয়া
-
▼
Jul 13
(13)
-
▼
July
(546)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...