Wednesday, January 22, 2014
প্লেবয় ম্যাগাজিনের নগ্ন মডেল বাংলাদেশি শাহিরা!

জানা যায়, ২১ বছর বয়সী এ সুন্দরী প্রথমে স্বল্প বসনে মডেলিং করলেও প্লেবয়ের জন্য ক্যামেরার সামনে বিবস্ত্র হতে একেবারেই রাজি ছিলেন না। তার চেয়ে বড় কথা তার পরিবার তাতে সায় দেয়নি। তাই প্লেবয় কর্ণধার হিউ হেফনারের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়, তিনি রাজি হয়ে গেছেন।
শাহিরার বসবাস আয়ারল্যান্ডের গ্যালওয়েতে। তাকে প্লেবয়ের জন্য পোজ দিতে আমন্ত্রণ জানালে জোর গলায় বলেছিলেন, এমন পোজ দেয়াতে তার আগ্রহ নেই। জানা যায়, হিউ হেফনারের প্লেবয় ম্যাগাজিনের জন্য মডেল যারা নির্বাচন করেন তাদের প্রধান স্যাম রিমা প্রস্তাব পাঠান শাহিরাকে। এর পরপরই আয়ারল্যান্ডের একটি ম্যাগাজিনে খবর প্রকাশিত হয় যে, তিনি প্লেবয়ের প্রস্তাবে রাজি হয়েছেন। যদিও শেষ পর্যন্ত কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি যেখানে নিশ্চিতিভাবে বলা হয়েছে, এ বাংলাদেশি বংশোদ্ভূত মডেলের নগ্ন হওয়ার কথা।
শাহিরা গত বছর সফর করেছেন প্লেবয় ম্যানসনে। পার্টি করেছেন। শুরুতে প্রস্তাব ফিরিয়ে দিলেও এ বছরের শেষের দিকে তিনি লস এনজেলেস ঘুরতে যান। সেখানে গিয়েই প্লেবয় ম্যানসনে ঢুঁ মারতে ভুল করেননি তিনি। হিউ হেফনারকে দেখার পর তার মন্তব্য, আমি এত প্রেমময় মানুষ কখনো দেখিনি।
প্রসঙ্গত প্লেবয়ের পার্টি মানেই যে কেউ বুঝে নেন অন্যকিছু রগরগে পার্টি। দামী মদ আর সুন্দরীদের হাঁট। স্বল্পবসনা নারীর এলোমেলো চলাফেরা। উদ্দাম নাচ। সুইমিং পুলে ভালোবাসায় বিভোর থাকা। কিন্তু হিউ হেফনারের দেয়া নৈশভোজে তেমন রগরগে কোনো ঘটনা ছিল না। ওই রাতে গার্লফ্রেন্ডদের সঙ্গে মজা করতে হাজির ছিলেন তিনি নিজেও।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অগ্রাধিকার- নির্বাচন: তারপর কী by বদিউল আলম মজুমদার

নবগঠিত সরকারের সামনে বর্তমানে অনেকগুলো চ্যালেঞ্জ, যার অন্যতম হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অনতিবিলম্বে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন করা। যেহেতু উপজেলা নির্বাচন-প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই উপজেলা পরিষদকে কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনটির সংশোধন করাও এই মুহূর্তে জরুরি। আরও জরুরি দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এবং সংসদে এরশাদের জাতীয় পার্টির ভূমিকা নিয়ে জগাখিচুড়ি অবস্থা অবসানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ।
সাম্প্রতিক সময়ের সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং এগুলোর প্রতিকারও ভিন্ন ভিন্ন। একটি কারণ অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কিত। জামায়াত-শিবির যুদ্ধাপরাধের বিচার ভন্ডুল করতে বদ্ধপরিকর, তাই তাদের সহিংসতায় লিপ্ত হওয়া অস্বাভাবিক নয়। আর এরা রাষ্ট্রের প্রচলিত আইন ভঙ্গ করছে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দ্রুততার সঙ্গে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে হবে, যাতে এ নিয়ে আর ‘রাজনীতি’ না হতে পারে। এ ছাড়া তাদের অতীত কৃতকর্মের জন্য জামায়াতে ইসলামীকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরেকটি কারণ হলো, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার নির্বাচনকালীন সরকারসংক্রান্ত বিরোধ। এটি রাজনৈতিক বিরোধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার বা বলপ্রয়োগ করে এর সমাধান সম্ভবপর নয়। এই বিরোধের মীমাংসা করতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলাপ-আলোচনার মাধ্যমে। তাই নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সমঝোতার কোনো বিকল্প নেই। আর এই সমঝোতা না হলে আমাদের দেশে সত্যিকারের গণতান্ত্রিক শাসন কায়েম হবে না। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আরও প্রয়োজন বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ প্রদান করা এবং বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দেওয়া।
তবে সাম্প্রতিককালে যারাই সহিংসতায় লিপ্ত হয়েছে, বিশেষত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে—তাদেরই দলমত-নির্বিশেষে কঠোর শাস্তি দিতে হবে। এ জন্য অনতিবিলম্বে একটি নিরপেক্ষ কমিশন গঠন করা জরুরি। কমিশনের মাধ্যমে ২০০১ সালের নির্বাচনকে কেন্দ্র করে যারা সহিংসতায় লিপ্ত হয়েছিল এবং রামুর ঘটনায় যারা জড়িত হয়েছিল, তাদেরও যথাযথ শাস্তি দেওয়া আবশ্যক। অর্থাৎ ‘কালচার অব ইম্পিউনিটি’ বা অন্যায় করে পার পেয়ে যাওয়ার অতীতের সংস্কৃতির অবসান চিরতরে ঘটাতে হবে। সেই সঙ্গে আইনের শাসনের খাতিরে রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের অপসংস্কৃতির ইতি টানতে হবে।
গত কয়েক সপ্তাহের অভিজ্ঞতা থেকে এটি সুস্পষ্ট যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভবপর নয়। বস্তুত, আমাদের দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হলে এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলে, ভবিষ্যতেও খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মনে হয় না। একইভাবে খালেদা জিয়া প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত থাকলে, শেখ হাসিনাও নির্বাচনে অংশ না-ও নিতে পারেন। আর নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদল হওয়ার সুযোগ না থাকলে, অনিয়মতান্ত্রিক তথা বল প্রয়োগের মাধ্যমে তা ঘটার আশঙ্কা থেকে যায়। আর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের কারণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল বলতে গেলে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের গণতান্ত্রিকব্যবস্থাকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে।
আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ঝুঁকিমুক্ত করতে হলে আজ জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রধান দুই দলের মধ্যে সংলাপ ও সমঝোতা এবং এর ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি স্বল্প সময়ের মধ্যে আরেকটি নির্বাচনের কথা বলেছেন, যা নিঃসন্দেহে ইতিবাচক বক্তব্য। এ অবস্থায় অনতিবিলম্বে পরবর্তী সংসদ নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে একটি রোডম্যাপ প্রণয়ন করা এবং সেই রোডম্যাপের ভিত্তিতে অগ্রসর হওয়া হবে সর্বাধিক যুক্তিযুক্ত। আর বৃহত্তর পরিসরে সংলাপের আয়োজন করে সবগুলো সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ১৯৯০ সালের তিন জোটের রূপরেখার আদলে একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন ও স্বাক্ষর হবে সবচেয়ে কাঙ্ক্ষিত। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই।
নবগঠিত মন্ত্রিসভা থেকে অনেক বিতর্কিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে যাঁরা অতীতে দুর্নীতি-দুর্বৃত্তায়নের মাধ্যমে এবং ক্ষমতার অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন, মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও জরুরি। এ ছাড়া কিছু বিতর্কিত ব্যক্তি নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, যা কোনোভাবেই উৎসাহব্যঞ্জক নয়। নতুন মন্ত্রিসভায় অনেক ব্যবসায়ী আছেন, যাঁদের আয়ের প্রধান উৎস ব্যবসায়িক মুনাফা। সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার প্রমুখ ‘প্রজাতন্ত্রের লাভজনক পদে’ অধিষ্ঠিত নন। বিশেষজ্ঞদের মতে, তাঁদের মুনাফাজাতীয় আয় অর্জন হবে সংবিধানের লঙ্ঘন (প্রথম আলো, ২৫ ডিসেম্বর ২০১৩)। তাই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত ব্যবসায়ীদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নজর দেওয়া জরুরি।
আরও কয়েকটি প্রাসঙ্গিক বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়া জরুরি। প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্যসহ সব ক্ষমতাধরকে এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব প্রতিবছর প্রদান এবং তা জনসমক্ষে প্রকাশ করার উদ্যোগ নেওয়া আবশ্যক। এ ব্যাপারে মাননীয় ভূমি প্রতিমন্ত্রীর সাম্প্রতিক এবং মাননীয় অর্থমন্ত্রীর অতীতের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ক্ষমতাধরদের পরিচ্ছন্ন রাখতে হলে অন্যদের এ ধরনের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। একই সঙ্গে ক্ষমতাবান ব্যক্তিদের ট্যাক্স ফ্রি গাড়ি, আবাসিক এলাকায় প্লট প্রদানের মতো অন্যান্য নাগরিকের তুলনায় পক্ষপাতমূলক সুবিধা প্রদান থেকে বিরত থাকা আবশ্যক। এ প্রসঙ্গে মাননীয় পরিকল্পনামন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা উৎসাহব্যঞ্জক। এ ছাড়া আরও আবশ্যক, অনতিবিলম্বে সংসদ সদস্যদের জন্য একটি আচরণবিধি প্রণয়ন করা, যার ফলে তাঁরা তাঁদের ‘প্রাইভেট ইন্টারেস্ট’ বা সরকারি দায়িত্ব পালনের বাইরে যেসব কার্যক্রমের সঙ্গে তাঁরা জড়িত, তা প্রকাশ করতে বাধ্য হবেন।
উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর ধারণা করা যায় যে জেলা পরিষদ ও ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনও শিগগিরই অনুষ্ঠিত হবে। কিন্তু স্থানীয় সরকারের আইনগুলো, বিশেষত জেলা ও উপজেলা পরিষদ আইনে অনেকগুলো গুরুতর সীমাবদ্ধতা রয়েছে। আরও সুস্পষ্টভাবে বলতে গেলে, উপজেলা পরিষদের ওপর সংসদ সদস্যদের কর্তৃত্ব সম্পর্কিত আইনি বিধান পরিষদকে অকার্যকর করে ফেলেছে। তাই স্থানীয়
সরকার আইনগুলোর সংস্কার আজ জরুরি। আরও জরুরি একটি বলিষ্ঠ বিকেন্দ্রীকরণ কর্মসূচি প্রণয়ন।
১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হলেও, মূলত বিরোধী দলের অব্যাহত সংসদ বর্জনের কারণে প্রতিষ্ঠানটি অনেকটাই অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরশাদের জাতীয় পার্টিকে একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে রাখার সিদ্ধান্ত সংসদকে অকার্যকর করেই রাখবে। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থার মূল কথা হলো—ক্ষমতার ‘চেকস অ্যান্ড ব্যালেন্সেস’ বা ক্ষমতার কেন্দ্রে নজরদারিত্বের বিধান। যেমন, ‘প্রিন্সিপল অব সেপারেশন অব পাওয়ার’ বা ক্ষমতার বিভাজনের নীতির ভিত্তিতে প্রশাসন, আইনসভা ও বিচার বিভাগ একে অপরের ওপর নজরদারি করে, যাতে কোনো বিভাগই ক্ষমতার অপব্যবহার না করতে পারে। একইভাবে সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সরকারের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া সংসদীয় বিশেষ অধিকার সম্পর্কিত কমিটির মাধ্যমে সংসদ সদস্যদের দুর্নীতি-দুর্বৃত্তায়নের মতো অপকর্মে লিপ্ত
হওয়া থেকে বিরত করা যেতে পারে। কিন্তু এরশাদের জাতীয় পার্টির জগাখিচুড়ির ভূমিকা আমাদের সংসদ তথা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার ব্যাপারে নেতিবাচক ভূমিকাই পালন করবে। তাই এ ব্যাপারেও প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়া জরুরি।
ড. বদিউল আলম মজুমদার: সম্পাদক, সুজন-সুশাসনের জন্য নাগরিক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
MSPs call on Scottish Government to develop national strategy for tackling child sex exploitation

SCOTLAND needs a national strategy for tackling child sexual exploitation, according to a Holyrood committee.
An inquiry by the Public Petitions Committee found that at times there can be a "piecemeal approach" to the issue, with a lack of co-ordination among groups and organisations working in this area.
It also found that further research is needed to reveal the full extent of child sexual exploitation.
The committee's inquiry was launched following a petition from charity Barnardo's Scotland, calling for new research into the nature and scope of the problem in Scotland and new Scottish Government guidelines for dealing with it.
Further recommendations from the committee include establishing refuges for young victims across the country and establishing education programmes in schools.
It has also suggested mandatory training for frontline and specialist police officers on the legislative options available to them to disrupt the perpetrators of exploitation.
Committee convener David Stewart MSP said: "During the course of this inquiry our committee has heard some difficult, and at times challenging, evidence about child sexual exploitation in Scotland.
"We received powerful first-hand accounts which were anonymised and included in full in our report.
"The committee recognises that although there is a lot of positive work being done, it can be piecemeal. It lacks the clear leadership and co-ordination needed to tackle effectively the sexual exploitation of our children.
"There is also the very real danger that child sexual exploitation will continue to be a hidden problem in Scotland, which is why further research must be carried out to establish the scale of the problem and how best to shape services to address it."
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংরক্ষিত স্পিকার অসাংবিধানিক by শহীদুল্লাহ ফরায়জী

দেশের নবম সংসদে একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্যকে অসাংবিধানিকভাবে স্পিকার নির্বাচিত করা হয়েছে, দশম সংসদেও নাকি সংরক্ষিত আসন থেকে স্পিকার নির্বাচন করা হবে। আমাদের বিদ্যমান সংবিধানের আওতায় জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য ব্যতীত প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কোন সাংবিধানিক এখতিয়ার নেই। প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এসব পদসমূহ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের জন্য সাংবিধানিকভাবে নির্ধারিত এবং সুরক্ষিত। এসব রাষ্ট্রীয় পদ কেবলমাত্র প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের জন্য, সুতরাং এগুলো সংবিধানের অলঙ্ঘনীয় ও অপরিবর্তনীয় বিধান আইনগতভাবে লঙ্ঘনের কোন সুযোগ নেই। বাংলাদেশের সংবিধান প্রত্যক্ষ ভোটের সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা সংসদ-সদস্যের ক্ষমতা বিভাজন সুস্পষ্ট-সুনির্দিষ্ট ও নির্ধারিত করে দিয়েছে। সংবিধানের বেঁধে দেয়া ক্ষমতার বিভাজনকে লঙ্ঘন করার এখতিয়ার জাতীয় সংসদের নেই। সংবিধান যেখানে নির্বাচিত সংসদ সদস্যদের ক্ষমতা পৃথকীকৃত করে নির্দেশনা দিয়েছে, সেখানে অনির্বাচিত মহিলা সংসদ সদস্যদের একীভূত করা সংবিধানের চরম লঙ্ঘন। জনগণের ভোটে নির্বাচিতদের সুরক্ষিত পদ অনির্বাচিত দিয়ে প্রতিস্থাপন করা যায় না। জনগণের প্রত্যক্ষ ভোট-ই হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার নৈতিক ভিত্তি এবং সংবিধানের আদর্শিক নীতি। নির্বাচিত সংসদ সদস্যগণ প্রজাতন্ত্রের সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করেন।
সংরক্ষিত মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নয়। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হলেই নির্বাচিত প্রতিনিধি হয় না তা ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত মামলার রায়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন ‘রাষ্ট্রপতি সংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি বটে কিন্তু তিনি গণতান্ত্রিকভাবে প্রজাতন্ত্রের নির্বাচিত প্রতিনিধি নন’।
সংবিধানের ৭৪(১) মোতাবেক ৩০০ আসনের সংসদ থেকে স্পিকার নির্বাচন অপরিহার্য করেছে। ‘স্পিকার পদ’ নির্বাচিতদের জন্য সুরক্ষিত। সুতরাং এখানে সংরক্ষিত আসনের কোন সুযোগ নেই। ৩০০ আসনের কোন একটি আসন শূন্য হলে যেমন সংরক্ষিত দিয়ে প্রতিস্থাপন করা যায় না, তেমনি নির্বাচিতদের জন্য রাষ্ট্রীয় পদ অনির্বাচিত দিয়ে পূরণ করা যায় না। ‘নির্বাচিত’ এবং ‘সংরক্ষিত’ কখনও সমকক্ষ হতে পারে না।
আমাদের সংবিধানে ১৫২ অনুচ্ছেদে স্পিকার পদের ব্যাখ্যায় ‘স্পিকার’ অর্থ এই সংবিধানের ৭৪ অনুসারে সাময়িকভাবে স্পিকারের পদে অধিষ্ঠিত ব্যক্তি’ নির্ধারণ করেছে। শূন্য আসনে যে সময়েই যতবার নির্বাচন হোক তা হবে ৩০০ আসনের সংসদ সদস্য থেকে-এটা সংবিধানের অলঙ্ঘনীয় বিধান। যে বিধান লঙ্ঘন করা যায় না। স্পিকার পদের সঙ্গে সাধারণ নির্বাচন অবিচ্ছেদ্যভাবে ঘনিষ্ঠ। কারণ স্পিকার নির্বাচন করতে গেলেও সাধারণ নির্বাচন লাগে, আর স্পিকার পদ শূন্য করতে গেলেও সাধারণ নির্বাচন আবশ্যক। সংবিধানের ৭৪(১) অনুচ্ছেদটি কেবলমাত্র ৩০০ আসনের সংসদকে একমাত্র নির্ধারণ করেছে। এই অনুচ্ছেদে সাধারণ নির্বাচন ছাড়া অন্যকোন সংসদ সদস্য অন্তর্ভুক্ত হওয়ার কোন এখতিয়ার নেই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতি বহুবার সংগ্রাম করেছে, বহুবার আত্মত্যাগ করেছে। এখনও তা অব্যাহত রয়েছে।
৩০০ আসনের সংসদ ব্যতিরেকে যদি স্পিকার নির্বাচিত হয়, তাহলে সংরক্ষিত আসন থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ নির্ধারিত হতে পারবেন। তাতে জনগণের প্রত্যক্ষ ভোট ধ্বংসস্তূপে পরিণত হবে। এর মধ্য দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটের মর্যাদা হরণ, জনগণের সার্বভৌমত্ব এবং সংসদীয় চেতনাকেই হত্যা করা হবে। সাংবিধানিকভাবে নিরূপিত ৩০০ আসনের অধিক্ষেত্র ও ক্ষমতা আইন শাস্ত্রের অনেক পণ্ডিতরা বুঝতে অক্ষম বা উদাসীন। অনির্বাচিতকে স্পিকার নির্বাচন করায় জনগণকে অপমানিত করার ক্ষমতার দম্ভ প্রকাশিত হয়েছে। ৩০০ আসনের নির্বাচিত সংসদ নিজেদের সাংবিধানিক অধিকারই রক্ষা করতে পারে না। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত নিলেই তা সাংবিধানিক হয় না। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন আর স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে ‘বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ’। সুতরাং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার বা ক্ষমতা অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন যোগ্য নয়। জনগণের সার্বভৌমত্ব ক্ষমতায়ন, গণতন্ত্র ও প্রজাতান্ত্রিকতা এগুলো সংবিধানের মৌলিক কাঠামো যা সংসদ পরিবর্তন করতে পারে না।
আমাদের সংবিধান ১২২(১) মোতাবেক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদ নির্বাচন অনুষ্ঠান বাধ্যতামূলক করেছে। যা সংবিধানের ৬৫(২) একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত তিন শত সদস্য নিয়ে সংসদ গঠিত হইবে নিশ্চিত করেছে।
ফলে সংরক্ষিত নারী আসন ছাড়াই ৩০০ আসনের সংসদ গঠিত হয়ে যায়। সেই ৩০০ আসনের সংসদ থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা গঠন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রত্যক্ষ ভোটের সংসদ হচ্ছে মূল সংসদ। যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন প্রধানমন্ত্রী হবেন ৩০০ আসন থেকে। সেই সংসদের অভিভাবক হবেন প্রত্যক্ষ ভোটের সাংসদ ছাড়া- এ অমূলক চিন্তা গণতন্ত্রের বহুমাত্রিক গবেষণার জন্য গুরুত্ব পেতে পারে নিঃসন্দেহে কিন্তু বিদ্যমান সংবিধান তা সমর্থন করে না।
সংবিধানের ১২২(১) অনুচ্ছেদ মোতাবেক গঠিত সংসদই মূল ভিত্তি। সংবিধান নির্বাচিত সংসদের ক্ষমতা সুনির্দিষ্ট করে দিয়েছে। যেমন-
১. সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি, ৫৬(৩) অনুযায়ী যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রষ্ট্রিপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।
২. সাধারণ নির্বাচনের পর স্পিকার নির্বাচন নিয়ে সংবিধানের ৭৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, কোন সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ-সদস্যদের মধ্য হইতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন, এবং এই দুই পদের যে কোনটি শূন্য হইলে সাত দিনের মধ্যে কিংবা ঐ সময়ে সংসদ বৈঠকরত না থাকিলে পরবর্তী প্রথম বৈঠকে তাহা পূর্ণ করিবার জন্য সংসদ-সদস্যদের মধ্য হইতে একজনকে নির্বাচিত করিবেন। অর্থাৎ কোন সাধারণ নির্বাচনের পর (ধহু মবহবৎধষ বষবপঃরড়হ বষবপঃ ভৎড়স ধসড়হম রঃং সবসনবৎং) যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অর্থাৎ স্পিকার নির্বাচিত হবেন ৩০০ আসনের সংসদ-সদস্যদের মধ্য থেকে, এটা সংবিধানে প্রদত্ত বাধ্যবাধকতা। যিনি একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহের কোন না কোন একটি হতে নির্বাচিত সংসদ সদস্য নহেন, তিনি কোন ক্রমেই স্পিকার নির্বাচিত হতে পারবেন না।
৩. সংবিধানের ৭২(২) অনুযায়ী এই সংসদ সদস্যদের যে কোন সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার ত্রিশ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হইবে।
৪. ৭২(৩) রাষ্ট্রপতি পূর্বে ভাঙ্গিয়া না দিয়া থাকলে প্রথম বৈঠকের তারিখ হইতে পাঁচ বৎসর অতিবাহিত হইলে সংসদ ভাঙ্গিয়া যাইবে;
৫. ৭৩(২) সংসদ-সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনার রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন। এসব নির্দেশনা ৩০০ আসনের সংসদের ক্ষমতার অধিক্ষেত্র নির্ধারিত করেছে।
সংবিধানের ৯৪ অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশ সুপ্রিমকোর্টও একটি একক প্রতিষ্ঠান। যা আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে গঠিত। উভয় বিভাগের বিচারকগণকে বিচারপতি বলা হয়। তাই বলে কি হাইকোর্টের কোন বিচারপতি আপিল বিভাগের এখতিয়ার বা ক্ষমতা প্রতিস্থাপন করতে পারবে? নিঃসন্দেহে না। এমনি ভাবে সংসদ সদস্য হলেই কি নির্বাচিত সংসদের এখতিয়ার বা ক্ষমতা সংরক্ষিত আসন দিয়ে কি প্রতিস্থাপন করা যাবে? অবশ্যই না !
বাংলাদেশের জাতীয় সংসদের জন্য সংবিধান ‘নির্বাচিত’ ও ‘সংরক্ষিত’ দুই ধরনের সংসদ সদস্য নির্ধারণ করেছে। (যেমন ১৬২ কিশোরগঞ্জ-১ জনাব সৈয়দ আশরাফুল ইসলাম, বেগম তহুরা আলী, মহিলা আসন-১৯)। কেউ কেউ মনে করেন ৩০০ আসন এবং সংরক্ষিত আসনের সবাইকে সংসদ সদস্য হিসেবে অভিহিত করায়, প্রত্যক্ষ ভোটের সংসদ সদস্য আর সংরক্ষিত আসনের সংসদ সদস্য এক ও অভিন্ন হয়ে যায়! যা একেবারেই অমূলক এবং বিভ্রান্তিকর চিন্তা। সংসদ সদস্যদের আসন শূন্য হলে অনুচ্ছেদ ১২৩(৩) (ক, খ) এবং (৪) মোতাবেক যেভাবে নির্বাচিত সংসদ সদস্যের নির্বাচন হবে সংরক্ষিত আসনে কি সেভাবে প্রত্যক্ষ ভোটেই নির্বাচন হবে? তাহলে নির্বাচিত আসন আর সংরক্ষিত আসন একাকার হয়ে যাবে কিভাবে? সংবিধানের সকল নির্দেশনা ৩০০ আসন নিয়ে আর সংরক্ষিত আসন নিয়ে শুধু ৬৫(৩)-এ একবারই বলা হয়েছে। সংবিধানের কোথাও আর সংরক্ষিত আসন নিয়ে একটি নির্দেশনাও নেই।
সংরক্ষিত আসন থেকে যদি স্পিকার ক্ষেত্র মতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে ভবিষ্যতে কোন নারী আর ৩০০ আসনের সংসদের প্রার্থী হতে উৎসাহী হবেন না বা প্রেরণা হিসেবে কাজ করবে না। যা আনুপাতিক বা সংরক্ষিত আসনের চেতনাকে বিপন্ন করবে।
১৯৭২-এ প্রবর্তিত সংবিধানের অন্তরাত্মার গভীরতা অনুধাবন না করায় সংবিধান লঙ্ঘনকে লাগামহীন করে তুলছে। এর মধ্য দিয়ে সংসদীয় রাজনীতির ক্ষতি সাধনের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অতীতেও সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদীয় গণতান্ত্রিক ধারাকে বিপজ্জনক পথে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে জাতিকে অতি উচ্চ মূল্য দিতে হয়েছে।
স্পিকার নির্বাচন নিয়ে আবেগের আতিশয্যে সাংবিধানিক নির্দেশনা লঙ্ঘন করে ফেলেছি। সংসদীয় চেতনায় বড় ধরনের আত্মঘাতী কাজ আমরা করে ফেলেছি। স্পিকার নির্বাচনে যে ব্যত্যয় ঘটে গেছে তা সংশোধন করা জাতীয় প্রয়োজনে জরুরি। কারণ সংসদের অভিভাবক যদি সংবিধান লঙ্ঘন দায়ে অভিযুক্ত হন তা গণতান্ত্রিক চেতনার আত্মহননকে উৎসাহিত করবে।
আমাদেরকে যেমন ক্ষমতার প্রলোভন থেকে সংযত থাকতে হবে তেমনি সংবিধানের প্রাধান্য অব্যাহত রাখতে হবে, যা পবিত্র কর্তব্য হিসেবে বিবেচনার জন্য সংবিধানের প্রস্তাবনায় নির্দেশনা রয়েছে। সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখার যে পবিত্র দায়িত্ব তা আমরা পালন করতে গত ৪২ বছরে বহুবার ব্যর্থ হয়েছি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খন্দকার মোস্তাক সামরিক আইন জারি করে সামরিক ফরমানের মাধ্যমে সংবিধানকে সামরিক আইনের অধীনে আনা হয়। অনুরূপভাবে ১৯৮২ সালে এইচ এম এরশাদ সামরিক আইন জারি করে সংবিধানকে স্থগিত ঘোষণা করেছিল। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানকে বর্তমান সরকার তাদের প্রয়োজন এবং ইচ্ছার অধীন পরিচালিত করছে। আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিরাই স্বাধীনতার ঘোষণা ও সংবিধান প্রণয়ন করেছিল। আর আজ সেই আওয়ামী লীগই স্বাধীনতার ঘোষণা এবং সাংবিধানিক চেতনা থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রব্যবস্থা আইনগত ও নৈতিকভাবে ভেঙে পড়বে। অথচ সরকার সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দিতে শপথ দ্বারা বাধ্য। বাংলাদেশকে আমরা যেন ক্ষমতার উন্মত্ততায় ধ্বংসের আবর্তে ফেলে না দেই। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার স্বপ্ন পূরণের উপযোগী রাষ্ট্র বিনির্মাণ করা জরুরি।
লেখক: গীতিকার
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংরক্ষিত স্পিকার অসাংবিধানিক by শহীদুল্লাহ ফরায়জী
About: mid tip
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘সোহাগ মরেনি, মরেছে আমার স্বপ্ন’ by সিদ্দিক আলম দয়াল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র রাজবাড়ি গ্রামের বাসিন্দা কাজী সফিক। জমিজমা সামান্য। যা আছে তাতে ছোট সংসার মোটামুটি চলে যায়। চার ছেলের মধ্যে দ্বিতীয় সোহাগ। বাড়ির কাছে বলে পিতা কাজী সফিক তার ছেলেকে ভর্তি করিয়ে দেন খানাবাড়ি মাদরাসায়। সফলতার সঙ্গে মাদরাসা শিক্ষায় সোহাগ অষ্টম শ্রেণীতে পড়লেখা করছিল ।
মা জেলেখা বেগম বলেন, পরিবারের সবার আদরের বলে দাদা-দাদী নাম রাখেন সোহাগ। তখন থেকেই সোহাগ হয়ে যায় সবার কাছে সোহাগী। ছোটবেলা থেকেই নামাজ পড়তো এরং রোজা রাখতো। ধর্মেও যেমন কর্মেও তেমন ছিল সে। সেজন্য গ্রামের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। মাদরাসার সহপাঠীদের প্রিয় সোহাগ ভাই ।
সুন্দর মার্জিত চেহারার এক কিশোর সোহাগ কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তবে পিতার খবর তার জানা নেই। সে কারণে পিতা কাজী সফিক ও মা জেলেখা বেগমের চোখের মণি ছিল সে। মাদরাসার ক্লাসশেষে বাড়ি ফিরেই প্রতিদিন মায়ের বুকে মাথা রেখে আদর খুঁজতো। মা তাকে বুকে জড়িয়ে কপালে দিতেন চুমু। তারপর গোসল-খাওয়া সেরে ধর্মীয় ও সাধারণ শিক্ষায় মনোযোগ দেয়া। মায়ের স্বপ্ন ছিল সোহাগ বড় হয়ে তাদের সংসারের হাল ধরবেন। নিজের জীবনকে সৎ চরিত্রে গঠন করে সরকারি চাকরি করে সারাজীবন মানুষের সেবা করে যাবেন। মায়ের ইচ্ছা পূরণ করতে সোহাগের কোন কমতি ছিল না। তাই নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে স্থান করে নেবে মানুষের মনে। কিন্তু সে আশা আর পূরণ হলো না। একটি বুলেট পিতা সফিক ও মা জেলেখা বেগমের স্বপ্ন খান খান করে দিলো। সোহাগের মা তার ছেলের মরা মুখ দেখে হাউমাউ করে কেঁদে বলেন, আমার সোহাগ মরেনি। মরেছি আমি। মরেছে আমার স্বপ্ন। গুলিটা যেন আমার বুক ভেদ করে আমার প্রাণটা কেড়ে নিয়েছে। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির ব্যাপক তাণ্ডব চালায়। তারা ৪ পুলিশকে হত্যাসহ সংখ্যালঘুদের ঘবরাড়িতে হামলা ভাঙচুর চালায়। এজন্য সুন্দরগঞ্জ থানায় অন্তত ৩২টি মামলা দায়ের করা হয়। আভিযুক্ত করা হয় জামায়াত-শিবির ও বিএনপি কর্মীসহ প্রায় ৩০ হাজার মানুষের বিরুদ্ধে ।
সমপ্রতি ১০ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও সুন্দরগঞ্জে জামায়াত-শিবির তাণ্ডব চালায়। তারা বিভিন্নস্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। এ ঘটনার পর গত শনিবার আসামি গ্রেপ্তার করতে ও ইটপাটকেল নিক্ষেপ করে ।
অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনীও সেনাবাহিনীর সহায়তায় আবারও ওইসব গ্রামে যৌথবাহিনী অভিযান চালায়। রাতভর অভিযানের যৌথবাহিনী গুলিবর্ষণ করে। এ সময় জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে গেলেও ফাঁকে পড়ে গ্রামবাসী ও মহিলা-শিশুরা। আতঙ্কে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় খানাবাড়ি মাদরসার অষ্টম শ্রেণীর ছাত্র সোহানুর রহমান সোহাগ (১৪)। গ্রেপ্তার এড়াতে সোহাগকে আশঙ্কা জনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যায়। তার মৃত্যুর খবর পেয়ে গতকাল সকাল থেকেই ওই এলাকায় শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমায়। তার মা জেলেখা বেগম সাংবাদিকদের জানান, তার ছেলে সোহাগ একজন নিষ্পাপ সন্তান। এ কিশোর বয়সেই তার প্রাণ কেড়ে নিয়ে যারা আমার স্বপ্ন খান খান করে দিয়েছে তাদের বিচার আল্লার হাতে ছেড়ে দিলাম। গতকাল বিকাল সাড়ে ৫টায় সোহাগের লাশ এসে পৌঁছায় খানাবাড়ি মাদরাসা প্রাঙ্গণে। পরে মাদরাসার পাশের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার ভাই মাওলানা নজরুল ইসলাম জানাজা নামাজ পড়ান এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘সোহাগ মরেনি, মরেছে আমার স্বপ্ন’ by সিদ্দিক আলম দয়াল
About: mid tip
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সবটুকুই বিলিয়ে দিতে চাই... মম

সরল গরল- রেহমান সোবহানের নির্বাচনী ভাবনা by মিজানুর রহমান খান

তাঁর সঙ্গে দ্বিমত করার অবকাশ সামান্যই। তবে তিনি যেভাবে ‘আওয়ামী লীগের ৬৫ বছরের জীবনকে গণতন্ত্রের লড়াইয়ের ভ্যানগার্ড’ বলেছেন, তা পুরোপুরি মানা কঠিন। দলের ৬৫ বছরকে অন্তত তিনটি ভাগে ভাগ করতে হবে। পাকিস্তান আমল, বাংলাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আমল। তিনি যাদের ‘সেনানিবাসে জন্ম’ বলে খোঁটা দিয়েছেন তার একটি জাতীয় পার্টি, এখন ভ্যানগার্ডের ঘনিষ্ঠ সহযোগী।
বিগত নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার কারণে যদি তাঁর দাবি অনুযায়ী দেশের গণতন্ত্র হ্রাস পায়, তাহলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারসহ সব বিকল্প খতিয়ে দেখতে হবে। তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রতিটি বুথে নির্বাচনী এজেন্ট নিশ্চিত করা, ভোটারের হাতে মুঠোফোন থাকা, দুই থেকে তিন লাখ জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি এবং প্রতিটি ভোটকেন্দ্রে সমান্তরাল ভোট গণনাপদ্ধতি বজায় থাকাটাকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের রক্ষাকবচ মনে করেন বলে প্রতীয়মান হয়। অথচ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ঝাঁঝরা থাকা অবস্থায় এগুলো চূড়ান্ত অর্থে রক্ষাকবচ নয়। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী রেখে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না।
অধ্যাপক রেহমান আগামী ও মধ্যবর্তী নির্বাচন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অধীনেই কল্পনা করেছেন বা অন্যতম বিকল্প ভাবছেন কি না, তা খুবই স্পষ্ট নয়। তবে তিনি গণমাধ্যমের প্রতি ভরসা করে বলেছেন, ‘একটি অপেক্ষাকৃত স্বাধীন ও প্রতিযোগিতামূলক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া দেশে আছে। এমনকি তারা ৫ জানুয়ারিতেও সারা দেশে (বস্তুত, ১৪৭টি সংসদীয় আসনে) উপস্থিত থেকেছে। এবং তাৎক্ষণিক কিংবা পরদিন সকালে তারা কেবল ভোটারদের নিম্ন উপস্থিতি তুলে ধরেনি, ভোটকেন্দ্র দখল এবং অবৈধভাবে ব্যালট বাক্স ভর্তি করার বিষয়টিও উন্মোচিত করেছে।’ প্রশ্ন হলো, তাতে কি ফল হয়েছে? আমি মনে করি না যে অপেক্ষাকৃত স্বাধীন গণমাধ্যম সুপ্রিম কোর্টের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপারগতাকে অতিক্রম করতে পারে।
পূর্বশর্তহীন সংলাপ এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক একাদশ সংসদ নির্বাচনই তাঁর আকাঙ্ক্ষা। তিনি বলেছেন, ‘বিএনপি সহিংসতায় থাকলে ভবিষ্যতের যেকোনো নির্বাচনে সেটাই তার প্রধান দায় হয়ে থাকবে। খালেদা জিয়া ইতিমধ্যে সেটা বুঝেই কর্মসূচি বদলেছেন।’ কিন্তু প্রশ্ন হলো, এর আয়ুষ্কাল কতটুকু?
অধ্যাপক রেহমান বলেছেন গ্রেপ্তারকৃত বিরোধীদলীয় নেতা-কর্মীদের (প্রকৃত অভিযুক্ত ছাড়া) সদিচ্ছার নিদর্শন হিসেবে ছেড়ে দিতে। কে কাকে অনুকম্পা করছে? দমনের উদ্দেশ্যে নিরীহ নেতা-কর্মীদের ধরলে তো সরকারি দলের দুঃখ প্রকাশ করার কথা। অধ্যাপক রেহমান যখন ‘শর্তহীন সংলাপের’ কথা বলছেন, তখন তিনি আবার ‘বিদ্যমান সংবিধানের চৌহদ্দির’ মধ্যে থাকাটাকেও ‘অগ্রাধিকার’ দিয়েছেন। সামরিক সরকারের ফরমানের শর্তে সংবিধান এ দেশে কার্যকর থেকেছে। এখন বেসামরিক সরকারের ফরমানের শর্তাধীনে একটি সংবিধান বলবৎ রয়েছে। তা ছাড়া সংবিধানের মধ্যে থেকেও নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনী সরকার গঠন করা যায়। খালেদা জিয়া সম্প্রতি ক্ষমতায় গিয়ে স্থায়ী সরকারের রূপরেখা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। রেহমান সোবহানও স্থায়ী নির্বাচনকালীন সরকারের নির্দিষ্ট প্রস্তাবসমূহ দলীয় নির্বাচনী ইশতেহারভুক্ত করা এবং একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সেই প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে নির্বাচনী ম্যান্ডেট গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। তাঁর এই সুপারিশ পুনর্বিবেচনার দাবি রাখে। কারণ, কোনো দল দুই-তৃতীয়াংশ আসন না পেলে সংবিধান সংশোধন করা অসম্ভব হবে। সুতরাং সিপিডির মতো প্রতিষ্ঠানগুলো নির্বাচনকালীন সরকারের একাধিক পূর্ণাঙ্গ বিকল্প রূপরেখা সর্বসাধারণের জানা-বোঝার জন্য প্রকাশ করতে পারে।
তা ছাড়া আপিল বিভাগের রায় বাসি হয়নি। একাদশ সংসদ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার নির্দেশনা টিকে আছে। সরকারি দলের প্রচারণার কৌশল হচ্ছে যখন তাকে নির্বাচনী বৈধতার প্রশ্নে কেউ চেপে ধরবে, তখন তারা বলবে, আমরা তো বলেছি এটা নিয়মরক্ষার নির্বাচন। আর ভেতরে ভেতরে পুরো পাঁচ বছর ক্ষমতায় থাকা এবং তার পরও ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীকে রেখেই নির্বাচন অনুষ্ঠানের চাপ অব্যাহত রাখা।
অধ্যাপক রেহমান লিখেছেন, ‘এখন ক্ষমতাসীন জোট “সর্বদা” যুক্তি দিচ্ছে যে দশম সংসদ একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা। এবং একাদশ সংসদ নিয়ে আলোচনা হতে পারে।’ স্মরণ করতে পারি, ত্রয়োদশ সংশোধনী আদালতের কাঁধে বন্দুক রেখে শিকার করার পর তারা সংবিধান ছাপিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার রাখার সিদ্ধান্ত সংসদীয় কমিটিতে দুই মাসের কম সময়ের ব্যবধানে একটি নীরব অভ্যুত্থানে নাকচ হয়েছিল। ত্রয়োদশ সংশোধনী বাতিল করেই তারা বলেছিল, বিরোধী দলের সঙ্গে তারা আলোচনায় প্রস্তুত। সেই আলোচনাটা কী এবং তাতে যে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার বাসনা লুকানো ছিল, সেটা নির্দিষ্টভাবে জানার আগে তত দিনে কয়েক শ ব্যক্তির প্রাণহানি ঘটেছিল। এবারও ওই একই খেলার পুনরাবৃত্তি ঘটতে পারে।
তিনি যথার্থই লিখেছেন, ‘একটি সংলাপের জন্য বিপজ্জনক হুমকি হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী দল পরস্পরের দুর্বলতা সম্পর্কে সচেতন। ক্ষমতাসীন জোট এ সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে রাজপথে পর্যাপ্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার আগ পর্যন্ত তারা ক্ষমতায় টিকে থাকবে। বিরোধী দল রাজপথে সহিংস আন্দোলনের মাধ্যমে তার জবাব দেবে, যেটা করতে এখন তারা জামায়াতের ওপর নির্ভরশীল। আর জামায়াত সহিংসতার মাত্রা তীব্র করতে পারে।’
এই ভাষ্য নিশ্চিত করছে যে, বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া এখন স্তব্ধ। তাই গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চারিত ‘দ্রুত সংলাপ,
দ্রুত নির্বাচন’ দিল্লি হনুজ দূর অস্ত কথাটিই স্মরণ করিয়ে দেয়।
বিএনপির উদ্দেশে অধ্যাপক রেহমান বলেছেন, তারা যদি মনে করে যে তারা আবার ক্ষমতায় আসার জনসমর্থন জোগাড় করতে সক্ষম, তাহলে তাদের এ বাস্তবতা মানতে হবে যে তারা কেবল সেটা অর্জন করতে পারে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং সেটা সহিংস মিত্রদের দ্বারা পরিচালিত বিদ্রোহ কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের আশীর্বাদনির্ভর হতে পারে না। বিএনপিকে তার রাজনৈতিক এজেন্ডা নিশ্চিত করতে হলে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ভোটাররা যাতে জানতে পারেন, এই গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তাঁদের অবস্থান কী?
এর সঙ্গে আমরা পুরোপুরি একমত। বঙ্গবন্ধু, জয় বাংলা, বাঙালি জাতীয়তাবাদ—এসবের সঙ্গে আসলেই জাতীয়তাবাদী রাজনীতির সংঘাত নেই, বরং পরিপূরক—সেটা খালেদা জিয়াকে পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগও জামায়াতের ‘দোসর’ ছিল—এ কথা বলে নতুন প্রজন্মকে জয় করা যাবে না। নির্বাচন-পরবর্তী প্রথম জনসভাটি খালেদা অবশ্য গতকাল জামায়াতকে ছাড়াই করলেন। কিন্তু এসবে চিড়া ভিজবে না।
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নির্বাচনকালীন সরকার প্রশ্নে সমঝোতার ওপর বহুলাংশে নির্ভরশীল। শুধু অনির্বাচিত ব্যক্তির প্রতি অরুচির কারণেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন বলেই কি? কিংবা তথাকথিত নৈতিক ও আদর্শগত লড়াইটাই এখানে নিয়ামক? অন্য সব মেকি? অধ্যাপক সোবহানের লেখাকে কেন্দ্র করে এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর পেতে নাগরিক সংলাপ শুরু হওয়া দরকার।
অধ্যাপক রেহমান লিখেছেন, ‘যেকোনো সরকার যারা দুর্বল নির্বাচনী ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে, অব্যাহতভাবে তাদের কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং ক্রমবর্ধমান হারে আইন প্রয়োগকারী সংস্থার নিপীড়নমূলক সামর্থ্যের ওপর নির্ভরশীল হতে পারে। এবং একই সঙ্গে তারা ক্ষমতায় থাকতে নিজস্ব পেশিশক্তির ওপর নির্ভর হতে পারে। এর ফলে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র খর্ব হয়।’ আওয়ামী লীগ গত পাঁচ বছরে যুক্তির চেয়ে রাষ্ট্রীয় ও দলীয় পেশিশক্তির ওপরই প্রধানত নির্ভরশীল ছিল। এখন তিনি সম্ভবত এক্ষেত্রে আরো
এ সরকার বেআইনি কিংবা বৈধ সেই বিতর্কে না গিয়ে তিনি অসাধারণ মন্তব্য করেছেন, ‘এ পরিস্থিতির জন্য কে দায়ী—তা নিয়ে আমরা বিতর্ক করতে পারি। কিন্তু বস্তুনিষ্ঠ তথ্যের তাতে হেরফের ঘটে না।’ ২০০৮ সালের নির্বাচনে শতকরা ৮৭ ভাগ ভোটারের ম্যান্ডেটের বিপরীতে ৫ জানুয়ারিতে বিনা ভোটে ১৫৩ আসন ও বাকি ১৪৭ আসনে ১৮ ভাগ ভোটের ম্যান্ডেটপ্রাপ্ত হয়েছে তারা। এ তথ্য দিয়ে তিনি বলেন, ‘এ ধরনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের জন্য এটাই বাধ্যকর যে জরুরি ভিত্তিতে তার গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা পুনঃ প্রতিষ্ঠা করা।’ আমরা বলি, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র হরণের স্বীকৃতি ও অনুশোচনা আগে করা দরকার।
সত্যিকারের গণতন্ত্রের জন্য আপাতত ৫ জানুয়ারির আগের ধারায় ফিরতে হবে। সে জন্য নির্বাচনকালীন সরকারের স্থায়ী অবয়বটা কী হবে, তা নিয়ে সর্বাগ্রে সংলাপ শুরু করা দরকার। হাউস অব কমন্স ও ইইউ পার্লামেন্টের নির্বাচিত রাজনীতিকদের কেউ তত্ত্বাবধায়ক সরকারকে গণতন্ত্রবিরোধী বলেননি। তবে বিরোধী দলের নেতা গতকালও নিরপেক্ষ সরকারের নির্দিষ্ট রূপরেখা প্রকাশে অক্ষম থাকলেন। এর আগে তিনি মৃত ব্যক্তিদেরও যুক্ত করেছিলেন!
মিজানুর রহমান খান: সাংবাদিক।
mrkhanbd@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরল গরল- রেহমান সোবহানের নির্বাচনী ভাবনা by মিজানুর রহমান খান
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সপ্তাহের হালচাল- ব্যাকফুটে বিএনপি by আব্দুল কাইয়ুম

বিদেশি বন্ধুরা জামায়াত-হেফাজতের সঙ্গে সুস্পষ্ট দূরত্ব রাখা, সোজা কথায় তাদের সঙ্গ ছাড়ার জন্য পরামর্শ দেওয়ার পর বিএনপির পক্ষে আগের মতো করে চলা কঠিন। তাই অনেকটা ‘ব্যাকফুটে’ খেলার কৌশল নিতে হয়েছে। পাকা খেলোয়াড়েরা সব সময় পিটিয়ে খেলেন না। বিশেষত শতরান পূর্ণ করার বাস্তব সম্ভাবনা সৃষ্টি হলে কিছুটা ধীরে, দেখেশুনে খেলার কৌশল নিলে দলের হতাশ হওয়ার কিছু থাকে না। বরং সবাই উত্সাহিত হয়। বিএনপি ২৯ জানুয়ারি হরতাল না ডেকে কালো পতাকা মিছিলের কর্মসূচি নিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। আরও ভালো করেছে, অন্তত ছয় মাস শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে কিছু না করার সিদ্ধান্ত নিয়ে।
যদি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হয়, তাহলে জামায়াতকে সামনে রাখা বিপজ্জনক। যেমন সেদিন যদি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের দলীয়ভাবে যোগদানের সুযোগ থাকত, তাহলে মাঠের চিত্রটা একটু চিন্তা করুন। জামায়াতের টার্গেট হলো মঞ্চের সামনের পুরো জায়গাটা ব্যানার-মিছিল নিয়ে আগে থেকেই দখল করে রাখা। এটা সব সময় দেখা গেছে। বিএনপির সমাবেশে গেলে তো তাদের মহা সওয়াবের কাজ হয়। কারণ, কিছু একটা ছলছুতায় ককটেল ফুটিয়ে দোষটা সরকারের এজেন্সির ওপর চাপিয়ে দেওয়া যায়। এই মুহূর্তে, যখন বিদেশি বন্ধুরা জামায়াতের ব্যাপারে সন্দিহান, তখন তাদের ঢাকঢোল পিটিয়ে সমাবেশে আনা বুদ্ধিমানের কাজ নয়। বিএনপি সেই বাস্তব বুদ্ধির পরিচয় দিয়েছে।
বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছে বটে, কিন্তু সেটাই কি যথেষ্ট? বিএনপি কি তাদের আগের অনুসৃত রাজনৈতিক অবস্থানের পর্যালোচনা করবে না? যদি না করে, তাহলে আর লাভ কী হলো। চুলচেরা বিশ্লেষণ করে দেখতে হবে, তাদের দলের প্রতি মানুষের এত বড় সমর্থন থাকা সত্ত্বেও কেন এখন কপাল চাপড়াতে হচ্ছে? নির্বাচনের ১০-১২ দিন আগেও তাদের দলের মধ্যে এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে দিন সাতেকের মধ্যে সরকার পড়ে যাবে, নির্বাচন ভেসে যাবে। কে ভাসিয়ে দেবে নির্বাচন? সাধারণ মানুষ, নাকি কর্মীরা? নাকি জামায়াত-শিবিরই তাদের একমাত্র ভরসা ছিল? যেটাই হোক না কেন, তাদের হিসাব যে মেলেনি, বিরাট গরমিল ছিল, সেটা না বুঝতে চাইলে দলের আরও বড় ক্ষতি হতে পারে।
আওয়ামী লীগ নির্বাচন করে ফেলেছে ঠিকই, কিন্তু তাকে আদৌ নির্বাচন বলা যায় কি না সেটা বোধ হয় আওয়ামী লীগও বোঝে। একতরফা নির্বাচন এবং নির্বাচনের আগেই ১৫৩ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে পড়ায় আওয়ামী লীগের অনেক নেতার লজ্জায় মাথা কাটা গেছে, এটাও ঠিক। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আওয়ামী লীগ উড়িয়ে দেয়নি। যদিও শর্ত দিয়েছে, বিএনপিকে জামায়াত ছাড়তে হবে, তারপর আলোচনার মাধ্যমে নির্বাচনের বিষয়ে সমঝোতা! তার মানে এই নির্বাচন নির্বাচন না, আরও নির্বাচন আছে।
এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাভাবিক আন্তরাষ্ট্র সম্পর্ক অব্যাহত রাখা এবং আগের মতোই ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার কথা বলার পর বিএনপির পক্ষে সরকারের বৈধতার প্রশ্ন তুলে কঠোর লাইনে চলাও কঠিন। তাদের বিবেচনায় এটা আছে নিশ্চয়, না হলে কেন তারা বলবে যে জামায়াতের সঙ্গে তাদের ঐক্য স্থায়ী কিছু নয়, কৌশলগত। আবার আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কথাও তো তারা বলেছে।
এ অবস্থায় জোট-ছুট যেন না হতে হয়, সে জন্য জামায়াত বিএনপির ওপর চাপ সৃষ্টি করবে। ওরা না থাকলে যে বিএনপির আগামী দিনের আন্দোলনে বর্শাফলক হিসেবে কাজ করার কেউ থাকবে না, এ রকম একটা কিছু তারা দেখাতে চাইবে। এখন বিএনপিকে ঠিক করতে হবে, পেট্রলবোমা ও ককটেল মারার লোকের জন্য তারা জামায়াত-শিবিরের কাছে ধরনা দেবে কি না। পুলিশ ও সাধারণ নাগরিক হত্যার জন্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলের লোকজনকে তারা রাজনৈতিক ছাড়পত্র দেবে কি না। এসব সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করে।
জামায়াত-শিবিরকে দূরে ঠেলে দেওয়ার সুস্পষ্ট অবস্থান না নিয়ে বিএনপি যে সেই আগের সুরে আলোচনার মাধ্যমে ‘নির্দলীয় সরকারের অধীনে’ দ্রুত আরেকটি নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়ে চলেছে, তা তো কোনো ফল দেবে না। ‘ব্যাকফুটে’ খেলতে হলে কিছু কৌশল তো বদলাতে হবে। না হলে আবার হরতাল-অবরোধের পথে কি তারা যেতে চায়?
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্তত তিনটি দেশে এখন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংকট চলছে। শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দল নির্বাচন এমন নগ্নভাবে প্রভাবিত করে যে কল্পনাও করা যায় না। সেদিন বাংলাদেশের একজন প্রথিতযশা বিশেষজ্ঞ উত্তর প্রাদেশিক কাউন্সিল নির্বাচন পর্যবেক্ষণ করে এসে বললেন, ওরে সর্বনাশ, বল প্রয়োগ কাকে বলে, ভোট জালিয়াতি নিয়ে কারও টুঁ শব্দটি করার উপায় নেই! এ অবস্থার মধ্যে নির্বাচন হয়ে যাচ্ছে, বিদেশি পর্যবেক্ষকেরাও যাচ্ছেন।
থাইল্যান্ডে বিরোধী দলের আন্দোলনের মুখে সরকার ২ ফেব্রুয়ারি যে মধ্যবর্তী নির্বাচন দিয়েছে, বিরোধী দল তা বর্জন করে একটি অনির্বাচিত ‘পিপলস কাউন্সিল’-এর কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি করছে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা হাসিমুখে নির্বাচনের দিকে এগিয়ে চলেছেন। বিরোধী পক্ষের আন্দোলন-অবরোধ সত্ত্বেও তিনি অবিচল। বেশ কয়েকটি মন্ত্রণালয় বিরোধীরা দখল করে নিলে সরকার তাদের মন্ত্রণালয় অন্য ভবনে স্থানান্তর করে কাজ চালিয়ে যাচ্ছে। বিরোধীদের বিক্ষোভ দমনে কোনো রকম বল প্রয়োগ না করার জন্য প্রধানমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন। আন্দোলন-বর্জন নিয়ে তাঁর মাথাব্যথা নেই। গত রোববার থাই প্রধানমন্ত্রী ইংলাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
কম্বোডিয়ার অবস্থা আরও খারাপ। সেখানে ১৯৭৯ সাল থেকে প্রধানমন্ত্রী হুনসেন ক্ষমতায় রয়েছেন। গত বছর জুলাই মাসের নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে হুনসেনের বিরুদ্ধে। কিন্তু হুনসেন নির্বিকার। নির্বাচন হয়, কিন্তু বিরোধী দল সুবিধা করতে পারে না। কারণ, হুনসেনের সরকার ক্ষমতায় এসেছিল পূর্ববর্তী পলপটের খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করে। ১৯৭৫ থেকে ১৯৭৯ সালের মধ্যে পলপট সরকার অন্তত ২০ লাখ কম্বোডীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে। ‘সমাজতন্ত্রের’ নামে তারা ভিয়েতনামি, মুসলিম ও বিশেষভাবে ‘বুর্জোয়া বুদ্ধিজীবীদের’ নির্মূল করার অভিযান চালায়। যার চোখে চশমা, তাকেই বুদ্ধিজীবী বলে চিহ্নিত করে হত্যা করা হয়। একপর্যায়ে ভিয়েতনামের বাহিনী অভিযান চালিয়ে পলপট চক্রকে উত্খাত করে। হুনসেন সরকার ক্ষমতায় আসে। সেই থেকে ওই সরকার চলছে।
গত মাসে কম্বোডিয়ার বিরোধী দল আন্দোলন শুরু করলে বল প্রয়োগে দমন করা হয়। পোশাককর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলনকে সামনে রেখে বিরোধী দল আন্দোলন করছিল। পোশাককর্মীরা মজুরি দ্বিগুণ করে ১৬০ ডলার দাবি করছিল। এরপর আন্দোলন দমন করা হয়। তখন বিরোধীদলীয় শ্রমিক ইউনিয়নগুলো গার্মেন্টস শ্রমিকদের ধর্মঘট ও মিছিল বন্ধ করে কাজে যোগদানের আহ্বান জানায়। অবস্থা এখন ঠান্ডা।
আপাতত সেখানে বিরোধী দল ‘ব্যাকফুটে’ খেলছে। কারণ, বর্তমান সরকারের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকা সত্ত্বেও, তাদের একটা প্লাস পয়েন্ট। তারা পলপট আমলের বিভীষিকাময় অধ্যায়ের অবসানে সামনের সারিতে ছিল।
বাংলাদেশে বিরোধী দল বিএনপি এখন ‘ব্যাকফুটে’ খেলে কতটা সাফল্য ছিনিয়ে আনতে পারবে, তা নির্ভর করবে তাদের রাজনৈতিক প্রজ্ঞার ওপর। জামায়াত-শিবিরের সঙ্গে সংস্রব ত্যাগ এবং হরতাল-অবরোধ-সহিংসতা বন্ধ রেখে শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনই হবে তাদের উত্কৃষ্ট দাওয়াই। এর মধ্য দিয়ে আলোচনা ও আগামী নির্বাচনের পথ প্রশস্ত হতে পারে।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সপ্তাহের হালচাল- ব্যাকফুটে বিএনপি by আব্দুল কাইয়ুম
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্বাচন: তারপর কী
ড. বদিউল আলম মজুমদার: সম্পাদক, সুজন-সুশাসনের জন্য নাগরিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংঘাতের কেন্দ্রে এশিয়ার নতুন নেতারা
![]() |
| সংঘাতের কেন্দ্রে এশিয়ার নতুন নেতারা |
গালফ নিউজ থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ ফারুক ওয়াসিফ
পঙ্কজ মিশ্র: ভারতীয় লেখক ও ঔপন্যাসিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খালেদা জিয়ার মন্তব্য

এবার ‘বন্দুকযুদ্ধ’

প্লাস্টিক ও পলিথিন
সাধন সরকার
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সহিংসতার আগুন- ৫৬ দিন হাসপাতালে কাতরাচ্ছেন রুবেল by শর্মী চক্রবর্তী

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের সুপারিশ

দিল্লি-কেন্দ্রীয় সরকার মুখোমুখি

শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সুনন্দা
![]() |
| সুনন্দা পুশকার |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুনন্দার মৃত্যু আমাকে তাড়িয়ে বেড়াবে: মেহর
![]() |
| মেহর তারার |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিনা গোসলে ৬০ বছর!
![]() |
| আমু হাজি |

আন্দোলন দমনে জরুরি অবস্থা!
![]() |
| থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনের নেতা সুথেপ থাগসুবান গতকাল ব্যাংককের কেন্দ্রস্থলে বিক্ষোভে নেতৃত্ব দেন। রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৩৫০ কোটি মানুষের সমান সম্পদের মালিক ৮৫ ধনী
![]() |
| কার্লোস স্লিম, বিল গেটস |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
January
(1176)
-
▼
Jan 22
(36)
- প্লেবয় ম্যাগাজিনের নগ্ন মডেল বাংলাদেশি শাহিরা!
- অগ্রাধিকার- নির্বাচন: তারপর কী by বদিউল আলম মজুমদার
- অগ্রাধিকার- নির্বাচন: তারপর কী by বদিউল আলম মজুমদার
- MSPs call on Scottish Government to develop nation...
- সংরক্ষিত স্পিকার অসাংবিধানিক by শহীদুল্লাহ ফরায়জী
- সংরক্ষিত স্পিকার অসাংবিধানিক by শহীদুল্লাহ ফরায়জী
- ‘সোহাগ মরেনি, মরেছে আমার স্বপ্ন’ by সিদ্দিক আলম দয়াল
- ‘সোহাগ মরেনি, মরেছে আমার স্বপ্ন’ by সিদ্দিক আলম দয়াল
- সবটুকুই বিলিয়ে দিতে চাই... মম
- সরল গরল- রেহমান সোবহানের নির্বাচনী ভাবনা by মিজানু...
- সরল গরল- রেহমান সোবহানের নির্বাচনী ভাবনা by মিজানু...
- সপ্তাহের হালচাল- ব্যাকফুটে বিএনপি by আব্দুল কাইয়ুম
- সপ্তাহের হালচাল- ব্যাকফুটে বিএনপি by আব্দুল কাইয়ুম
- নির্বাচন: তারপর কী
- সংঘাতের কেন্দ্রে এশিয়ার নতুন নেতারা
- খালেদা জিয়ার মন্তব্য
- এবার ‘বন্দুকযুদ্ধ’
- প্লাস্টিক ও পলিথিন
- সহিংসতার আগুন- ৫৬ দিন হাসপাতালে কাতরাচ্ছেন রুবেল b...
- সহিংসতার আগুন- ৫৬ দিন হাসপাতালে কাতরাচ্ছেন রুবেল b...
- পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কা...
- পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কা...
- দিল্লি-কেন্দ্রীয় সরকার মুখোমুখি
- শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সুনন্দা
- সুনন্দার মৃত্যু আমাকে তাড়িয়ে বেড়াবে: মেহর
- বিনা গোসলে ৬০ বছর!
- আন্দোলন দমনে জরুরি অবস্থা!
- ৩৫০ কোটি মানুষের সমান সম্পদের মালিক ৮৫ ধনী
- থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি
- থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি
- তাদেরকে সংখ্যালঘু বলতে হবে কেন by মতিউর রহমান চৌধুরী
- তাদেরকে সংখ্যালঘু বলতে হবে কেন by মতিউর রহমান চৌধুরী
- বর্তমান সরকার ৫ নম্বর পেয়েও বিজয়ী: বি. চৌধুরী
- বর্তমান সরকার ৫ নম্বর পেয়েও বিজয়ী: বি. চৌধুরী
- টেন্ডারবাজি: বগুড়ায় ঠিকাদার খুন, লক্ষ্মীপুরে বাক্স...
- টেন্ডারবাজি: বগুড়ায় ঠিকাদার খুন, লক্ষ্মীপুরে বাক্স...
-
▼
Jan 22
(36)
-
▼
January
(1176)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...