Saturday, July 24, 2021
শ্রীলঙ্কার তামিল ইলম্: দক্ষিণ এশিয়ায় ‘জাতি-রাষ্ট্র’-এর সংকট

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই আসন্ন উত্থান-পতনের অনিবার্যতায় কাজ করছে তার বিবিধ জাতীয়তাবাদের বৈরিতা। আলতাফ পারভেজের ‘শ্রীলঙ্কার তামিল ইলম্ : দক্ষিণ এশিয়ায় জাতিরাষ্ট্রের সংকট’ সেই জাতীয়তাবাদী টানাপোড়েনের একটি বড় কেস স্টাডি। এখানে মূলত শ্রীলঙ্কার তামিল জাতীয়তাবাদের পূর্বাপর আলোচিত হলেও তা ঘটেছে দক্ষিণ এশিয়া জুড়ে জাতীয়তাবাদী দ্বন্দ্বের ঐতিহাসিক পটভূমিতে। লেখক ‘এথনো-পলিটিক্স’ বলে একটি নতুন ধারণা দিয়ে দক্ষিণ এশিয়ার মূল সংকটটি বুঝবার ওপর জোর দিচ্ছেন। ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী’ শীর্ষক সাড়া জাগানো গ্রন্থের পর এবার এই লেখক অনুসন্ধানী আলো ফেলেছেন নৃতাত্ত্বিক রাজনীতির উপর।
আমরা জানি, উপনিবেশিক শক্তি প্রায় ৭০ বছর আগে ভারত, পাকিস্তান, বর্মা, শ্রীলঙ্কাকে একই সময় ‘স্বাধীনতা’ দিয়ে যাওয়ার পাশাপাশি সেক্যুলার ‘জাতি-রাষ্ট্র’ গঠনের সুপারিশ ও চ্যালেঞ্জও দিয়ে গিয়েছিল। সেই চ্যালেঞ্জের পরিণতি এই হয়েছে যে, আরকান, পার্বত্য চট্টগ্রাম, মণিপুর, নাগাল্যান্ড, পাঞ্জাব, আসাম, কাশ্মীর, বালুচিস্থান, মধেস, জাফনাসহ অনেক জনপদ আজও জ্বলছে। দক্ষিণ এশিয়ায় ‘জাতি-রাষ্ট্র’ – এর মডেল কিভাবে এবং কেন ব্যর্থ হলো এবং তার সম্ভাব্য পরিণতি কি তারই গভীর অনুসন্ধান এই গ্রন্থ। লেখক কেবল যে, সিংহলি ও তামিলদের সংঘাতের ঐতিহাসিক পূর্বাপর নিয়ে তথ্য-উপাত্ত হাজির করেছেন তাই নয়, একই সঙ্গে ২৬ বছর স্থায়ী ঐ সংঘাতে ভারতের প্রায় তিন দশক পুরানো সর্বগ্রাসী হস্তক্ষেপেরও বিস্তারিত বিবরণ দিয়েছেন। এক্ষেত্রে অনুসন্ধানের উপসংহার হলো, এথনো পলিটিক্সে বহির্দেশীয় হস্তক্ষেপ সেই সংকটকে আরও জটিল ও বিপথগামী করে। লেখক এই বার্তা হাজির করেছেন পাকিস্তান, বর্মা, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ সকলের জন্য।
জাতীয়তাবাদী ভাবাবেগকে ব্যবহার করে শুরু হলেও এথনো-পলিটিক্স কীভাবে অস্ত্র ব্যবসা, সামরিক আমলাতন্ত্র, ন্যায়বিচারহীন মানবিক বিপর্যয় এবং ধর্মীয় ফ্যাসিবাদের পুষ্টি সাধন করে চলে তারও বিস্তর তথ্য দিচ্ছে এই গ্রন্থ। তামিল ইলম্- এর সংগ্রামে ভারতের ভূমিকা ছাড়াও শ্রীলঙ্কাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের উদীয়মান বিবাদের পর্যালোচনাও রয়েছে অনুসন্ধানে। আগামীতে দক্ষিণ এশিয়া নৃতাত্ত্বিক ঘৃণাকে উপজীব্য করে কীভাবে ভূ-রাজনীতির উত্তপ্ত কড়াই হতে চলেছে তার ইশারা-ইঙ্গিত গ্রন্থটির বিশাল অংশ জুড়ে রয়েছে। রয়েছে জাতীয়তাবাদী ঘৃণা-বিদ্বেষ থেকে নিষ্কৃতির মৃদু পথনির্দেশও। তবে লেখক বলেছেন, জাতি-রাষ্ট্র’র টানাপোড়েন থেকে দক্ষিণ এশিয়ার আপাত মুক্তি নেই এবং ঐরূপ রাষ্ট্র কায়েম সম্ভবও নয়। অর্থাৎ পাশ্চাত্যের রাষ্ট্র ধারণার মৃত্যু ঘটেছে দক্ষিণ এশিয়ায়। জাতীয়তাবাদী ভাবাবেগ থেকে বের হয়ে দক্ষিণ এশিয়াকে একক পলিটিক্যাল কমিউনিটি হওয়ার তাগিদ রয়েছে লেখকের ভাবনায়। তবে মূল আলোচনায় লেখক নৈর্ব্যক্তিক।
৩৩৫ পৃষ্ঠার গ্রন্থটিতে সাতটি অধ্যায়জুড়ে মূলত ৪-৫টি বিষয় আলোচিত হয়েছে। এগুলো হলো শ্রীলঙ্কায় সিংহলি বনাম তামিল বিবাদের ঐতিহাসিক আর্থ-সামাজিক বিবরণ, তামিল জাতীয়তাবাদের উত্থানের ভূ-রাজনৈতিক পটভূমি হিসেবে বিশেষভাবে তামিল নাড়ু, দিল্লি ও অন্যান্য দেশের রাজনৈতিক ও সামরিক ভূমিকা এবং সিংহলি শাসক এলিটদের কাছ থেকে ‘হোমল্যান্ড’ আদায়ে এলটিটিই ও প্রভাকরণের ভূমিকা। যদিও এলটিটিই’র সঙ্গে শ্রীলঙ্কার শাসকদের যুদ্ধ চলেছে ২৬ বছর, তবে এই গ্রন্থের শুরু আরও পূর্বে এবং শেষও হয়েছে অতিসাম্প্রতিক ঘটনাপ্রবাহে। বাংলাদেশে বাংলা ভাষায় শ্রীলঙ্কাচর্চা প্রায় নেই বললেই চলে। তাই এ গ্রন্থকে বলা যায় বাংলা ভাষায় শ্রীলঙ্কা বিষয়ক প্রথম গবেষণা গ্রন্থ। কৌতূহল উদ্দীপক দিক হলো লেখক শুরুতে দেখিয়েছেন, কীভাবে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে বাংলাদেশ বার বার আলোচিত এবং দেশটির ইতিহাসে বাংলাদেশ কীভাবে গুরুত্বপূর্ণ উপাদান।
এই গ্রন্থ বাংলা ভাষায় দক্ষিণ এশিয়ায় এথনো-পলিটিক্স-এর আলোচনার পরিসর বাড়াবে। বাংলাদেশেও যে আলোচনা জরুরি।
এটা এইরূপ সিরিজের প্রথম গ্রন্থ হিসেবে দাবি করা হয়েছে প্রকাশকের তরফ থেকে।
শ্রীলঙ্কার তামিল ইলম্: দক্ষিণ এশিয়ায় ‘জাতি-রাষ্ট্র’-এর সংকট আলতাফ পারভেজ
ঐতিহ্য, ২০১৭ পৃষ্ঠা সংখ্যা ৩৩৫ মূল্য : ৭২০ টাকা
>>সেলিম সারোয়ার
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হৃদপিন্ডের ক্ষতিগ্রস্ত পেশী সারিয়ে তুলবে যে প্যাচ
![]() |
| হার্ট প্যাচ - যা লক্ষ লক্ষ জীবন্ত দেহকোষ দিয়ে তৈরি |
বিজ্ঞানীরা একে বলছেন হার্ট প্যাচ - যা লক্ষ লক্ষ জীবন্ত দেহকোষ দিয়ে তৈরি ।
এই প্যাচ প্রায় তিন সেন্টিমিটার বা এক ইঞ্চি দীর্ঘ এবং এটি রোগীর নিজ দেহের কোষ থেকেই ল্যাবরেটরিতে তৈরি হবে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞরা ম্যানচেস্টারে এক সম্মেলনে তাদের এই গবেষণার ফল তুলে ধরেন।
বিজ্ঞানীরা বলছেন এটিকে একটি তালি বা পট্টির মতো করে ক্ষতিগ্রস্ত হৃদপিন্ডের ওপর সেলাই করে দেয়া হবে এবং তা ধীরে ধীরে সুস্থ পেশীতে পরিণত হয়ে হৃদপিন্ডের সাথে মিশে যাবে।
তারা বলছেন তারা খরগোশের দেহে এ পদ্ধতি পরীক্ষা করে দেখেছেন যে এটি নিরাপদ।
দু বছরের মধ্যেই মানবদেহের ওপর এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।
মানুষের দেহের কোন একটি ধমনী যখন সরু হয়ে যায় - তখন হৃদপিন্ডের পেশীতে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়, তার ফলে পেশীগুলোতে অক্সিজেন আর পুষ্টিকর উপাদানের অভাব ঘটে। এর ফলে হৃদপিন্ডের রক্ত পাম্প করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, শেষ পর্যন্ত দেখা দেয় হৃদরোগ।
![]() |
| এই প্যাচ প্রাণীর দেহে পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে, বলছেন বিজ্ঞানীরা |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ▼ 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

