Showing posts with label ফরহাদ মাহমুদ. Show all posts
Showing posts with label ফরহাদ মাহমুদ. Show all posts

Sunday, January 27, 2013

শেকড়ের ডাক-এই নিষ্ঠুরতার শেষ কোথায় by ফরহাদ মাহমুদ

'হোনলাম লোকজন ছেলেধরা সন্দেহে এক মহিলারে মারধর করতাছে। আমার সন্দেহ অইলো, আমার বাসায় থাকা পাগলি না তো! গিয়া দেখলাম পাগলিটারেই মারতাছে। আমি বাধা দিয়া কইলাম, ওরে ছাইড়া দেন, ও পাগল।

Friday, January 11, 2013

শেকড়ের ডাক-সরকারের চার বছর ও রাজনীতির মেরুকরণ by ফরহাদ মাহমুদ

মহাজোট সরকারের চার বছর কেটে গেছে, এখন পঞ্চম বা শেষ বছর চলছে। ইতিমধ্যে এ সরকারের সাফল্য ও ব্যর্থতার হিসাব মেলানো শুরু হয়ে গেছে। পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। টিভি চ্যানেলগুলোর টক শোতেও প্রচুর আলোচনা হচ্ছে।

Friday, December 28, 2012

শেকড়ের ডাক-কালো টাকা ও বাংলাদেশের রাজনীতি by ফরহাদ মাহমুদ

বাংলাদেশের রাজনীতি কি সুস্থ আছে? অধিকাংশ মানুষই বলবেন, না, সুস্থ নেই। বাংলাদেশে এখন অসুস্থ রাজনীতিরই চর্চা চলছে। গণমাধ্যমে জনমতের যেটুকু প্রতিফলন দেখা যায়, তাতেও এই জবাবটাই স্পষ্ট হয়। এই অসুস্থতার লক্ষণগুলো কী কী? কালো টাকা এখন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে।

Friday, November 30, 2012

শেকড়ের ডাক-রাজনীতির বাণিজ্যিকীকরণ কমাতে হবে by ফরহাদ মাহমুদ

রাজনীতি এখন সবচেয়ে লাভজনক ব্যবসা- এ রকমটা ভাবার নানাবিধ কারণ রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এ ধারণাটি ক্রমেই দৃঢ়মূল হচ্ছে। বাস্তবেও তাই দেখা যায়। ব্যবসায়ীরাই এখন রাজনীতি করেন, রাজনীতিবিদরাও নানা রকম ব্যবসায়ের সঙ্গে জড়িত।

Friday, November 16, 2012

শেকড়ের ডাক-আহত বোধের সীমাহীন যন্ত্রণা by ফরহাদ মাহমুদ

কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, 'মাথার ভেতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে।' সেই বোধ তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছিল। যন্ত্রণা দিচ্ছিল। হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছিল। তিনি সেই বোধকে এড়াতে চাইতেন; কিন্তু পারতেন না।

Friday, September 14, 2012

শেকড়ের ডাক-রেলের চাকা, রেলের জমি by ফরহাদ মাহমুদ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউকে উচ্ছেদ করা নয়, রেলওয়ের জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর আগের রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, বেদখল হয়ে যাওয়া রেলওয়ের ভূমি উদ্ধার করে বিক্রি করা গেলে অন্তত আগামী তিনটি বাজেটের অর্থের জোগান দেওয়া যাবে।

Friday, August 31, 2012

শেকড়ের ডাক-মৃত্যুর ফাঁদ পাতা ভুবনে by ফরহাদ মাহমুদ

কবি দেখেছিলেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। আর এখন আমরা দেখছি যেন মৃত্যুরই ফাঁদ পাতা ভুবনে। জ্যৈষ্ঠ মাসে মিষ্টি ফল খেতে কার না ইচ্ছা করে? কিন্তু লিচু খেয়ে ১৩টি শিশু মারা যাওয়ার পর অনেকের মন থেকেই সম্ভবত ফল খাওয়ার সাহস উবে গেছে। বিশেষ করে নিজের সন্তানদের মুখে মৌসুমি ফল তুলে দিতে গিয়ে আতঙ্কিত হচ্ছেন তাঁরা।

Friday, August 10, 2012

শেকড়ের ডাক-মাৎস্যন্যায় গণতন্ত্র ও আলু-পটোলের জীবনমান by ফরহাদ মাহমুদ

অভিধানে মাৎস্যন্যায় শব্দটির অর্থ লেখা আছে, বড় মাছ যেমন ছোট মাছকে খায় তেমনই বলবান কর্তৃক দুর্বলের ওপর অত্যাচার। নৈরাজ্য, যথেচ্ছাচার। বর্তমান বাংলাদেশের অবস্থা ব্যাখ্যা করার জন্য এই একটি মাত্র শব্দই কি যথেষ্ট নয়? আর বলা হয়, সেই বাংলাদেশে এখন 'গণতন্ত্র' বিদ্যমান। কিন্তু সুশাসন বা আইনের শাসন যদি কোনো দেশে না থাকে,

Monday, August 6, 2012

শেকড়ের ডাক-উপকূলের জনজীবন ও আমাদের উন্নয়ন ভাবনা by ফরহাদ মাহমুদ

২০০৭ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর ও জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল। তছনছ করে দেয় উপকূলীয় জনজীবন। মারা গেছে তিন হাজারের বেশি মানুষ, আহত হয়েছিল তার চেয়েও বেশি। ২০০৯ সালে আঘাত হেনেছিল আইলা নামের আরেক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস।

Friday, July 13, 2012

শেকড়ের ডাক-জ্ঞানীরা আমাদের ধন্দে ফেলছেন কেন by ফরহাদ মাহমুদ

সময় থাকতে জ্ঞানার্জন করতে পারিনি। সে জন্য অসময়ে বা অবেলায় এসে মর্মপীড়ায় ভুগছি। সম্ভবত সেই পিপাসা থেকে আমার মতো আরো অনেকেই মধ্যরাতে টিভি চ্যানেলগুলো খুলে বসে থাকি। টক শো দেখি। মাঝেমধ্যে বক্তাদের পাণ্ডিত্য দেখে মুগ্ধ হই।

Thursday, July 5, 2012

শেকড়ের ডাক-কোথায় গেল দিনবদলের সনদ by ফরহাদ মাহমুদ

সরকার আসে সরকার যায়। কিন্তু একেকটি সরকার এমন কিছু বাজে 'সংস্কৃতি' তৈরি করে যায়, সরকারের পরিবর্তন হলেও সেগুলোর কোনো পরিবর্তন হয় না। পঁচাত্তর-পরবর্তীকালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম প্রতিরোধের মুখে পড়েন ছাত্র রাজনীতির কাছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁকে জুতা প্রদর্শন করেছিল।

Wednesday, July 4, 2012

শেকড়ের ডাক-কোথায় গেল দিনবদলের সনদ by ফরহাদ মাহমুদ

সরকার আসে সরকার যায়। কিন্তু একেকটি সরকার এমন কিছু বাজে 'সংস্কৃতি' তৈরি করে যায়, সরকারের পরিবর্তন হলেও সেগুলোর কোনো পরিবর্তন হয় না। পঁচাত্তর-পরবর্তীকালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম প্রতিরোধের মুখে পড়েন ছাত্র রাজনীতির কাছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁকে জুতা প্রদর্শন করেছিল।

Saturday, June 23, 2012

শেকড়ের ডাক-রোহিঙ্গা অনুপ্রবেশ, একটি বিবৃতি ও কিছু কথা by ফরহাদ মাহমুদ

চলতি মাসে মিয়ানমারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার কারণে শত শত রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ কারণে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাদের অনুপ্রবেশে বাধা দেয়। বাংলাদেশের এই পদক্ষেপে বিরক্ত হয় ইউএনএইচসিআরসহ পশ্চিমা কিছু দেশ।

Friday, June 22, 2012

শেকড়ের ডাক-উদ্বেগ-উৎকণ্ঠায় জনজীবন : সরকার উদাসীন by ফরহাদ মাহমুদ

সাধারণ মানুষের দুঃখকষ্ট, উদ্বেগ-উৎকণ্ঠার যেন শেষ নেই। বিদ্যুৎ-গ্যাসের পাশাপাশি নগরবাসীর জন্য সুপেয় পানির অভাবও তীব্র। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুধু দরিদ্র শ্রেণী নয়, মধ্যবিত্তের জীবনেও রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে। একে তো খাবার জোটে না; তার ওপর যেটুকু জোটে তাতেও ভেজাল।

Sunday, June 10, 2012

শেকড়ের ডাক-অন্ধ হলেও প্রলয় বন্ধ থাকে না by ফরহাদ মাহমুদ

না, কোনো জলোচ্ছ্বাস হয়নি। কোনো বিপদসংকেতও ছিল না। নিত্যদিনের মতোই ঘুমিয়েছিল ভোলার উপকূলীয় অঞ্চলের কৃষকরা। হঠাৎই তারা দেখল, ঘরের ভেতর থৈথৈ করছে পানি। জোয়ারের পানিতেই সেখানে প্লাবিত হয়েছে ১২টি গ্রামের শত শত ঘরবাড়ি। ভেঙে গেছে উপকূল রক্ষা বাঁধের অংশবিশেষ।

Friday, June 8, 2012

শেকড়ের ডাক-ঋণের টাকায় ঘি কারা খাবে? by ফরহাদ মাহমুদ

এক লাখ ৯২ হাজার কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আয়ের চেয়ে ব্যয় বেশি দেখানো হয়েছে ৪৬ হাজার ২৪ কোটি টাকা। এ ঘাটতির পুরোটাই মেটানো হবে ঋণ নিয়ে। ঋণের ৭৩ শতাংশ বা ৩৩ হাজার ৪৮৪ কোটি টাকা নেওয়া হবে অভ্যন্তরীণ উৎস থেকে এবং বাকি ২৭ শতাংশ বা ১২ হাজার ৫৪০ কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক উৎস থেকে।

Tuesday, May 29, 2012

শেকড়ের ডাক-জাপানে বিস্ফোরণ, আমাদের আতঙ্ক! by ফরহাদ মাহমুদ

জাপানে ভয়াবহতম ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামির কারণে জাপানের ফুকুশিমায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি চুলি্লতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পারমাণবিক চুলি্লতে বিস্ফোরণ ঘটলে স্বাভাবিকভাবেই তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। বাতাস ও বৃষ্টির মাধ্যমে সেগুলো ছড়িয়ে যায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে।

Friday, May 25, 2012

শেকড়ের ডাক-সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে by ফরহাদ মাহমুদ

সাংবাদিকদের বলা হয় সমাজের বিবেক। সংবাদপত্র বা গণমাধ্যমকে বলা হয় বিকল্প পার্লামেন্ট। রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই সাংবাদিকদের আরো সাহসী ও নির্ভীক হওয়ার তাগিদ দেন। কিন্তু বাস্তবতা কী? সাংবাদিকরা এখন খুনিদের সবচেয়ে সহজ টার্গেটে পরিণত হয়েছেন।

Tuesday, May 22, 2012

শেকড়ের ডাক-আমাদের পাটশিল্প ও দেশি-বিদেশি ষড়যন্ত্র by ফরহাদ মাহমুদ

পাটকে একসময় বলা হতো বাংলাদেশের সোনালি আঁশ। সেই সোনালি আঁশের গৌরব অনেক আগেই ম্লান হয়ে গেছে। অথবা বলা যায়, ম্লান করে দেওয়া হয়েছে। প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের সেই জৌলুশ নেই। পরিকল্পিত ষড়যন্ত্রের মুখে এ দেশের পাটশিল্প প্রায় ধ্বংসপ্রাপ্ত।

Saturday, May 12, 2012

শেকড়ের ডাক-বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ by ফরহাদ মাহমুদ

বাংলাদেশের জন্য সুসংবাদ দুয়েকটি থাকলেও দুঃসংবাদের অন্ত নেই। সুসংবাদ হলো_দুর্নীতির সূচকে বাংলাদেশের উন্নতি, গণতন্ত্রের সূচকে আট ধাপ অগ্রগতি, রপ্তানি আয় বৃদ্ধি ইত্যাদি। আর প্রতিদিনের কাগজে দুঃসংবাদের অন্ত নেই। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে বাংলাদেশ বিশ্বে প্রধানতম একটি দেশ।