Showing posts with label মোশাররফ বাবলু. Show all posts
Showing posts with label মোশাররফ বাবলু. Show all posts

Monday, July 22, 2013

অধিকাংশ সংস্কারপন্থীই বিএনপিতে সক্রিয় by মোশাররফ বাবলু

বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত কয়েকজন ছাড়া অন্য সবাই মিশে গেছেন দলের সঙ্গে। অন্যদেরও দলে ভেড়ানোর কথা ভাবছে বিএনপি। আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে অবশিষ্ট 'সংস্কারপন্থীদের' সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন দলের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতা।

Sunday, July 7, 2013

আত্মবিশ্বাস বাড়ল বিএনপির by মোশাররফ বাবলু

চার সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর এবার গাজীপুরেও ১৮ দলীয় জোটের প্রার্থীর জয়ে বিএনপি এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। দলের নেতারা বলছেন, এবার জাতীয় নির্বাচন যদি নির্দলীয় সরকারের অধীনে হয়, তাহলে বিএনপির বিজয় সুনিশ্চিত।

Saturday, June 22, 2013

আত্মবিশ্বাসী বিএনপির নজর এখন গাজীপুরে by মোশাররফ বাবলু

চার সিটি নির্বাচনে বিজয়ের পর বিএনপির নজর এবার গাজীপুর সিটি করপোরেশনের দিকে। গাজীপুরের নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হলে ভবিষ্যতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও তা বড় ধরনের প্রভাব ফেলবে বলেই দলীয় নেতাদের বিশ্বাস।

Monday, June 10, 2013

চার সিটি করপোরেশন নির্বাচন-জয়-পরাজয় দুটিকেই ইস্যু করতে চায় বিএনপি by মোশাররফ বাবলু

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আন্দোলনের ইস্যু সৃষ্টি করতে পারে বিএনপি। নিজেদের প্রার্থীর জয়-পরাজয় দুটিকেই কাজে লাগাতে চায় তারা। ঈদের পর সম্ভাব্য ঢাকা সিটি করপোরেশন এবং চলতি মাসের ১৫ জুন খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিচ্ছে না দলটি।

Sunday, January 27, 2013

মাঠে নামছেন খালেদা জিয়া by মোশাররফ বাবলু

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। আর এর পুরোভাগে থাকছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সংলাপের পথ দলটি বন্ধ করছে না।

Thursday, January 10, 2013

সংলাপ চাই সংলাপ by মোশাররফ বাবলু ও পাভেল হায়দার চৌধুরী

রাজনৈতিক সংকট কাটাতে আলোচনার বিকল্প নেই। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আলোচনার তাগিদ দেওয়া হচ্ছে সব মহল থেকেই। বড় দুই দলের নেতারাও এর প্রয়োজনীয়তা অস্বীকার করছেন না।

Wednesday, December 19, 2012

অফিসেই জীবনযাপন by মোশাররফ বাবলু

এক সপ্তাহ ধরে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আবদ্ধ আছেন তাঁর পত্রিকার কার্যালয় কারওয়ান বাজারের বিএসইসি ভবনের ১১ তলায়। তাঁর থাকা-খাওয়া, ঘুম, লেখালেখি, পত্রিকা প্রকাশের সব কিছুই অফিসে বসে করতে হচ্ছে। বাইরে বের হওয়ার উপায় নেই।

Friday, November 30, 2012

এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি by মোশাররফ বাবলু

আটঘাট বেঁধেই মাঠে নামছে প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটছে দলটি। আওয়ামী লীগ ১৯৯৬ সালে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল, সেই রকম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

Sunday, November 11, 2012

রামুর সমাবেশে খালেদা জিয়া-জামায়াতকে নির্বাচনে টানার চেষ্টা চলছে by মোশাররফ বাবলু

সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধের নামে জামায়াত-শিবিরের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে বলেছেন, 'আগামী নির্বাচনে তাদের (জামায়াত) আনার জন্য আওয়ামী লীগ তলে তলে যে যোগাযোগ করছে না, তা কে জানে! তাদের সঙ্গে আপস করে একদলীয় নির্বাচনে আনতে চায়, সে জন্য তাদের ওপর জুলুম-নির্যাতন বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ।

Saturday, November 10, 2012

আজ সমাবেশ চকরিয়া ও রামুতে কাল উখিয়ায় by মোশাররফ বাবলু

পথে পথে বিপুল অভ্যর্থনায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন এবং সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দুই দিনের সফরে শুক্রবার রাতে চট্টগ্রামে পৌঁছেন। এখান থেকে দীর্ঘ আট বছর পর আজ শনিবার তিনি কক্সবাজারে যাবেন। তিনি আজ চকরিয়া ও রামুতে এবং কাল রবিবার উখিয়ায় বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

Saturday, October 27, 2012

খালেদা জিয়ার ভারত সফর-ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বিএনপির by মোশাররফ বাবলু

ভারত সরকারের আমন্ত্রণে আগামী রবিবার এক সপ্তাহের সফরে নয়াদিল্লি যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের নেতারা মনে করছেন, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে চীন সফরের পর তাঁর আসন্ন ভারত সফর বিএনপিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

Friday, October 26, 2012

সংকট কাটাতে ছুটছেন খালেদা জিয়া by মোশাররফ বাবলু

ভেতরে-বাইরে নানা সংকটে বিএনপি। নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতির দাবিসহ বিভিন্ন দাবিতে বারবার কঠোর কর্মসূচি দিয়েও আন্দোলন জমাতে পারছে না দলটি। কর্মসূচিতে মাঠে থাকছেন না সব পর্যায়ের

Tuesday, October 16, 2012

চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে তৎপর বিএনপি by মোশাররফ বাবলু

নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মাঠে নেমেছে প্রধান বিরোধী দল বিএনপি। বিশেষ করে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া দলটি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনই এখন দেশের বাইরে।

Sunday, October 7, 2012

বিশ্বচোর-বিশ্ববেহায়া এক হয়েছে-হবিগঞ্জে জনসভায় খালেদা জিয়া by মোশাররফ বাবলু

বিএনপির চেয়ারপারসন ও সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ভাঁওতাবাজ ও বিশ্বখ্যাত বিশ্বচোর। আর বিশ্বচোর ও বিশ্ববেহায়া এখন এক হয়েছে। এই সরকারকে উৎখাত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Monday, September 24, 2012

তত্ত্বাবধায়ক ছাড়া অন্য কোনো ফর্মুলা মানি না-দিনাজপুরে বিশাল জনসভায় খালেদা জিয়া by মোশাররফ বাবলু

সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবির মুখে এই আওয়ামী লীগ সরকারকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হবে। সরকার যতই বন্দুক, কামান, টিয়ার গ্যাস, গ্রেপ্তার, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন করুক না কেন, তাতে কোনো কাজ হবে না।

Sunday, September 23, 2012

ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়ে খালেদা জিয়া উত্তরাঞ্চলে by মোশাররফ বাবলু

পথে পথে ফুলেল সংবর্ধনার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শনিবার উত্তরাঞ্চল সফর শুরু করেছেন। আজ রবিবার বিকেল ৪টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-ই শহীদ ময়দানে (বড় মাঠ) ১৮ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া।

Sunday, September 9, 2012

অসংগঠিত বিএনপিতে রাজ্যের হতাশা by মোশাররফ বাবলু

নানা ইস্যুতে হতাশায় ভুগছে প্রধান বিরোধী দল বিএনপি ও এর নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সাংগঠনিক অবস্থা দুর্বল থাকায় আন্দোলন জোরদার করতে পারছে না তারা। ঈদুল ফিতরের পরপর দলটির সরকারবিরোধী কঠোর আন্দোলন শুরু করার ঘোষণা ছিল।

Saturday, September 1, 2012

বিএনপি কৌশলগত কারণেই কঠোর কর্মসূচি দেয়নি by মোশাররফ বাবলু

প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট কঠোর আন্দোলন কর্মসূচি না দেওয়ায় খোদ বিএনপির মধ্যেই নানা প্রশ্ন উঠেছে। যদিও দলের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলেছেন, এ ঘোষিত কর্মসূচিকে শিথিল কিংবা নরম বললে ভুল হবে।

Monday, July 23, 2012

রমজানে বিএনপির জেলা কমিটি গঠন শেষ করার তোড়জোড় by মোশাররফ বাবলু

সারা দেশে বিএনপির ৭৫ সাংগঠনিক জেলা কমিটির কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য রমজান মাসকে সাংগঠনিক মাস হিসেবে বেছে নিয়ে কার্যক্রম শুরু করেছে দলটি। ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে বিভিন্ন কৌশল।

Tuesday, July 10, 2012

খালেদা ও ফখরুলের নেতৃত্বে জোটের পৃথক কমিটি হচ্ছে! by মোশাররফ বাবলু

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। একই সঙ্গে নতুন করে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ১৮ দলীয় জোট। এ লক্ষ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জোট নেতাদের স্টিয়ারিং কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে মহাসচিবদের সমন্বয় কমিটি গঠনেরও।