Tuesday, March 20, 2012

আরব গণবিপ্লব-আমাদের শিক্ষণীয় কিছুই কি নেই? by সুভাষ সাহা

আমাদের দেশের ক্ষেত্রে বিরাট এক ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছিল এই আরব বিপ্লব। কিন্তু আমাদের রাজনৈতিক দল, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী, এমনকি মধ্যবিত্তদের একাংশ এর তাৎপর্যকে অনুধাবন
করতে পারেনি

'প্রাইড অব বাংলাদেশ' by শেখ রোকন

আমাদের অনেকের 'বিবি আপা'কে নিয়ে একটি ফেসবুক গ্রুপ আছে_ 'বিবি রাসেল : প্রাইড অব বাংলাদেশ'। নিউইয়র্ক প্রবাসী এক বাঙালি তরুণী এর উদ্যোক্তা। বিশ্বে বিবির প্রভাব ও খ্যাতি কতটা বিস্তৃত, গ্রুপটির ওয়াল এর খণ্ডচিত্র। নানা প্রান্ত থেকে তাকে নিয়ে সেখানে থাকে চমৎকার সব কমেন্ট! ওয়ালে ভাষার বৈচিত্র্যও দেখার মতো।

ধর নির্ভয় গান-শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধ্বনিয়া তুলিতে হবে আশা by আলী যাকের

যে রাজনীতিবিদ গণমানুষের বিরুদ্ধে গিয়ে নিজের স্বার্থসংশ্লিষ্ট কাজ করছেন, তাকে সামাজিকভাবে বর্জন করতে হবে। যে প্রশাসনিক কর্মকর্তা জনবিরোধী কাজ করছেন তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই জাতিই কিন্তু ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে একাট্টা হয়ে পাকিস্তানের মতো এমন এক দুর্বিনীত উপনিবেশবাদীকে উচ্ছেদ করেছিল আমাদের এই প্রিয় জন্মভূমি থেকে

কাটাখালী খাল-পানিপ্রবাহে জীবন হয় ছন্দময়

টাঙ্গাইলে করটিয়ার ওপর দিয়ে একসময় কুলকুল ধ্বনিতে বয়ে যাওয়া শত ফুট চওড়া কাটাখালী খালটির এখন শীর্ণ কায়া দেখে কবিমনের দীর্ঘশ্বাস হয়তো সবার অলক্ষ্যেই বাতাসে মিলায়। যারা খালটির দুই পারের বংশপরম্পরায় বাসিন্দা তারা এবং ব্যবসায়িক ও নানা কাজে যে হাজার হাজার পরিবার এই খাল ব্যবহার করে জীবন-জীবিকা সচল রেখেছিল এক

সুন্দলপুর গ্যাসক্ষেত্র-একটি আনন্দের সংবাদ

গ্যাস-কয়লাসহ বিভিন্ন খনিজ সম্পদ নিয়ে বাংলাদেশের গর্বের অন্ত নেই। পরিমাণে কম হোক কি বেশি, মাটির গভীরে মূল্যবান খনিজ সম্পদের অস্তিত্ব দেশের মানুষকে নতুন আশায় উজ্জীবিত করে। এমনকি যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ তারাও আশার আলো দেখতে পান নতুন কোনো আবিষ্কারের সংবাদে।

টুকিটাকি by শরিফুল ইসলাম ভূঁইয়া

তাগড়া জওয়ান টিটু। তাকে নিয়ে নানা কথা। মা বলেন, ‘পোলাডা এক্কেরে সিধা।’ পড়শিরা বলে, ‘তলি ছাড়া বেক্কল।’ এ নিয়ে টিটুর অবশ্য মাথাব্যথা নেই। সে আছে তার মতন। তার বন্ধুরা অনেকেই বিয়ে করেছে। তারা এক পাক করে শ্বশুরবাড়ি ঘুরে আসে, আর গপ্পের ছালা ঝাড়ে টিটুর সামনে। সেই গপ্পের চোটে টিটু বেচারা দিশেহারা।

ভাব আছে by মাকিদ হায়দার

ভাব আছে মাথাতে
লিখি নাই খাতাতে
যদি লিখি অদ্য
হয়ে যাবে পদ্য।

রস মলাট-ওরে বাবা! by আদনান মুকিত

পার্কে বসে বাদাম চিবাচ্ছি। নিজেকে একটি বিশেষ গোত্রের প্রাণী মনে হলেও কিছু করার নেই। প্রেমে পড়লে প্রেমিকার সঙ্গে পার্কে বসে বাদাম চিবানো মোটামুটি ঐতিহ্যের পর্যায়ে পড়ে। প্রেমিকা রিয়া অত্যন্ত ঐতিহ্য-সচেতন। আজকে অবশ্য তার মুড খারাপ; ঠিক এই বাদামগুলোর মতো।

বাবাদের নিয়ে কয়েকটি কৌতুক

 —ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে —পিতাদের এত ঘুমানোর কী প্রয়োজন?  বাবা: স্কুলে তোমার কেমন চলছে, খোকা? লেখাপড়া কেমন হচ্ছে? ছেলে: আচ্ছা বাবা, মাঝেমধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি, অফিস তোমার কেমন হচ্ছে?

স্মরণ-তোমায় নতুন করে পাব বলে by বিপ্লব বালা

আমাদের সব লেখা ও বলা দিনে দিনেই হয়ে উঠেছে কেবল যেন কথার কথা। তা সে যা কিছু আর যাকে নিয়েই হোক না কেন। তাই কি কেউ কারও কথা ঠিক আমলে নিই না। ধরেই নিই, যা কিছু লিখেছে, তা লিখতে হয় বলেই লিখেছে। লেখার জন্যই লেখা।

জনজীবন-‘বাজেট আসে কষ্ট বাড়াইতে’ by মশিউল আল

রাজধানীর আদাবরে বায়তুল আমান হাউজিং সোসাইটিতে ঢোকার মুখে ওষুধের একটি ছোট্ট দোকান: নাদিয়া মেডিকেল স্টোর। এর মালিক সানাউল্লা নওশাদকে (৪০) জিজ্ঞেস করা হলো: ‘আপনার সংসারের মাসিক বাজেট কত?’ অদোকানদারসুলভ সলজ্জ হাসি: ‘তা তো বলতে পারি না!’ এর মানে এটা নয় যে স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর ছোট্ট

বিশ্ব শরণার্থী দিবস-৬০ বছর ধরেই চলছে যে সমস্যা by ক্রেইগ স্যান্ডারস

এবার ২০ জুন যখন আমরা বিশ্ব শরণার্থী দিবস পালন করছি, তখন সারা বিশ্বে প্রায় চার কোটি ৩৭ লাখ মানুষ রয়েছে, যারা নিপীড়ন ও সহিংসতার কারণে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এদের মধ্যে রয়েছে এক কোটি পাঁচ লাখ শরণার্থী এবং এক কোটি ৪৭ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি, যারা জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বা

অবৈধ আবাসন প্রকল্প-সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন by সৈয়দা রিজওয়ানা হাসান

অবৈধ ও অননুমোদিত আবাসন প্রকল্প নিয়ে বিতর্ক বেশ কিছুদিনের। এই বিতর্ক ভিন্ন মাত্রা পায় যখন বছর দেড়েক আগে প্রতাপশালী এক আবাসন ব্যবসায়ী সচিবালয়ে বসে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে রীতিমতো অপমান করেন। তাঁর আবদার, আইন বা মাস্টারপ্ল্যানে যা-ই থাকুক না কেন, ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে যাওয়া বা বাস্তবায়নাধীন সব প্রকল্পকে

সরল গরল-দুই নেত্রীর ‘তত্ত্বাবধায়ক বাতিল’ ভাবনা by মিজানুর রহমান খান

তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সরকার ও বিরোধী দলের অবস্থান কতটা কাছাকাছি বা দূরে, তার চুলচেরা বিশ্লেষণ আপাতত অগ্রাধিকার পাওয়ার নয়। কারণ, এক অর্থে এখানে রাজনীতিই মুখ্য নয়। আইনগত ও সাংবিধানিক বিষয় জড়িত। দেশের রাজনৈতিক সংকটে এটা এক অভিনব অবস্থা।

কলেজে ভর্তির অতিরিক্ত ফি আদায় বন্ধ হোক-বেশি দামে লেখাপড়া

শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে। এর অন্যতম হলো একাদশ শ্রেণীতে ভর্তির ফি পাঁচ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, এ মর্মে নির্দেশনা জারি। কিন্তু রাজধানীর অনেক কলেজে ১৭-১৮ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তি ফির নির্দিষ্ট সীমা আরোপ করা হয়েছিল।

ড্যাপ বাস্তবায়নের বিকল্প নেই-বৃষ্টি মানেই জলাবদ্ধতা

টানা বৃষ্টি মানেই ঢাকা শহরের অনেক জায়গা পানিতে তলিয়ে যাওয়া। গত শনিবার সকালে ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা মাত্রার দিক দিয়ে দেখলে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বর্ষার এই স্বাভাবিক বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন রাস্তা যেন খালে পরিণত হয়েছিল। পানি নামার আগ পর্যন্ত অনেক রাস্তায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারেনি।

এই দিনে-বাবার জন্য ভালোবাসা by শারমিন নাহার

ক্যালেন্ডারের পাতায় চোখ পড়তেই মনটা আবার খারাপ হয়ে যায় বন্যার। আর মাত্র কদিন বাদেই সে চলে যাবে দূরে। কথাগুলো মনে হলেই চোখটা ভরে ওঠে জলে। নিছক বেড়ানোর উদ্দেশ্যে নয়, পড়াশোনার জন্য মা-বাবাকে ছেড়ে চলে যেতে হচ্ছে সুদূরে। ঝুলবারান্দার রেলিংয়ে ভর দিয়ে স্মৃতি রোমন্থন করছিল বন্যা।

ন্যায়বিচার-ইংরেজের আইন ও রবীন্দ্রনাথ by মুহাম্মদ হাবিবুর রহমান

সমাজ রক্ষা করতে কিছু রীতিনীতি মানতে হয়। রাজ্য বা রাষ্ট্রের জন্য আইনের প্রয়োজন রয়েছে। সমাজের রীতিনীতি, বিধিবিধান ও মনুষ্যপ্রণীত আইন হচ্ছে দেশের আইনের উৎস। বাংলাদেশের আইনে অনার্য, আর্য, তুর্কি, ইংরেজ নানা জাতির আইনি পলি পড়েছে। ‘বাংলায় সংবিধান’ বক্তৃতায় আমি বলি, ‘আইন’,

সনজিতার আত্মহনন-কী ঘটেছিল প্রধান শিক্ষকের কক্ষে? by মানিক আনিসুজ্জামান

কী ঘটেছিল ডা. আবুবকর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে? জানার উপায় নেই। আমরা শুধু এটুকু জেনেছি, সনজিতা খাতুন আর নেই। সনজিতা চলে যাওয়ার সময় কাউকে কিছু বলে যায়নি। আমাদের উদ্দেশে কিছু লিখেও যায়নি। সনজিতার মা বাড়িতে ছিলেন না। ছোট ভাই ছিল ঘরের বাইরে। বাড়ি বলতে সনজিতাদের একটি ঘর।

দিল্লির চিঠি-দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতার কঠিন সময় by কুলদীপ নায়ার

স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটলে ভোগান্তিতে পড়তে হতে পারে—এই চিন্তা যেকোনো সাংবাদিকের জন্য আতঙ্কজনক। অথচ, দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশে এই আতঙ্কে থেকেই কাজ করতে হয় সাংবাদিকদের। কেননা, এখানকার শাসকেরা সন্ত্রাসীদের মতোই স্পর্শকাতর। তবু সাংবাদিকেরা তাঁদের পেশাগত দাবি থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেন।

বিশেষ সাক্ষাৎকার-দুই নয়, এক মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার থাকুক by সৈয়দ আমিরুল ইসলাম

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জন্ম ১৯৪০ সালের ১৩ জানুয়ারি, কুমিল্লায়। কুমিল্লা জিলা স্কুল ও ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উতরিয়ে ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬২-তে এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৬৫-তে যোগ দেন ঢাকা বারে।

দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান-অরক্ষিত উপকূলীয় জনপদ

উপকূলীয় জনপদের মানুষ অরক্ষিত। অনেক জায়গাতেই আগ্রাসী সমুদ্র আর মানুষের বসতির মাঝখানে কোনো বাধা নেই। তার ওপর আইলা ও সিডরে উদ্বাস্তু হওয়া লাখো মানুষ এখনো বাঁধ বা সড়কের ওপর বসবাস করছে। তাদের এই বিপন্নতা আরও ভয়াবহ হয়ে ওঠে মৌসুমি নিম্নচাপ ও ঝড়-প্লাবনে।

ক্রেতাদের সতর্কতাই চূড়ান্ত রক্ষাকবচ-অননুমোদিত আবাসন মেলা!

মাত্র ২৮টি অনুমোদিত আর ২৩৫টি অননুমোদিত প্রকল্প নিয়ে যে আবাসন মেলা, আসলে তা কিসের মেলা? অনুমোদনহীন প্রকল্পের মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান আবাসন মেলাটি সম্পর্কে এটাই হলো সবচেয়ে বড় বিশেষণ। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মেলাটি, যা আজ শেষ হওয়ার কথা।

স্মরণ-আমাদের মা-মণি by মুহ. আব্দুর রহীম খান

আমাদের মা-মণি ড. নীলিমা ইব্রাহিম ২০০২ সালের ১৮ জুন সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। সময়ের হিসাবে আজ তাঁর নবম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ ৮১ বছরের জীবনবৃত্তে তাঁর সব কর্মের মুখ্য চালিকাশক্তি ছিল মানবকল্যাণকামী দর্শন। বরিশালের মতো মফস্বল শহরের গৃহবধূ নীলিমা ইব্রাহিম মূলত ড. মুহম্মদ শহীদুল্লাহ ও প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর আহ্বানে ১৯৫৬

নগর দর্পণ: চট্টগ্রাম-ইতিহাসের নিশানা রক্ষায় দায় কার? by বিশ্বজিৎ চৌধুরী

প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী তাঁর বাড়িটি বিক্রি করে দিয়েছেন—স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত এ রকম একটি সংবাদ চট্টগ্রামের সুধীসমাজে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শতবর্ষী এই বিপ্লবী ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিধন্য তাঁর বাড়িটি (বিপ্লব কুটির নামে পরিচিত) বিক্রি করে দিয়ে প্রকারান্তরে ইতিহাসের নিশানা মুছে দিয়েছেন বলে আবেগময় মন্তব্যও করেছেন অনেকে।

নারী নির্যাতন-রুমানার ঘটনা কি ‘চাঞ্চল্যকর’? by নাসরিন খন্দকার

নিপীড়ক সাইদকে গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে আনা হলো। টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে বারবার দেখানো হলো তাঁর আত্মপক্ষ সমর্থন। মিডিয়ার সামনে তদন্ত কর্মকর্তা ‘চাঞ্চল্যকর’ মামলা হিসেবে ঘোষণা দিলেন পারিবারিক নির্যাতনের নৃশংস উদাহরণ ‘স্বামী’ সাইদ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনা। তদন্ত কর্মকর্তা এখন এই মামলার সবদিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

প্রতিক্রিয়া-পাকিস্তানের ব্যাপারে আমাদের দায়দায়িত্ব আছে by শান্তনু মজুমদার

গত ১৭ মে আনিসুল হকের ‘হাজার শোকর, আমরা পাকিস্তানি নই’ এবং ২১ মে সোহরাব হাসানের ‘বাংলাদেশ-বিদ্বেষী কাদির খান ও পাকিস্তানের পরবর্তী অভ্যুত্থান’ শীর্ষক লেখা দুটিতে পাকিস্তানের পাক থেকে আমরা মুক্ত হতে পারায় যথার্থভাবেই শোকর প্রকাশ করা হয়েছে। ১৯৭১-এ ওরা, শামসুর রাহমানের ভাষায়, ‘আমাদের বুকের ভেতর ভয়ানক

নজরদারি প্রতিষ্ঠানগুলো কি অবশ, না উদাসীন?-টিলার চূড়ায় পুকুর কাটার কেরামতি

সাধুর চেয়ে চোরের বুদ্ধিই বেশি। প্রমাণ, গত বৃহস্পতিবারের প্রথম আলোর ‘টিলার চূড়ায় “পুকুর”’ শিরোনামের সংবাদ। টিলার মাটি দিয়ে পুকুর ভরাট করা ভূমিব্যবসায়ীদের প্রতারণার এক আদর্শ নমুনা সিলেটের খাদিমপাড়ার মলাইটিলা। প্রথমে টিলার নিচের মাটি কাটার চেষ্টা হলে পরিবেশ অধিদপ্তর বাধা দেয় ও মামলা করে।

কালের পুরাণ-জিয়া ও এরশাদের সঙ্গে আওয়ামী লীগের আপসরফা! by সোহরাব হাসান

গত সপ্তাহে এক কৌতূহলী পাঠক নিজেকে আইনের শিক্ষার্থী পরিচয় দিয়ে সংবিধানের প্রথম তিনটি সংশোধনীতে কী আছে, জানতে চেয়ে ই-মেইল করেছিলেন। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত ১৪টি সংশোধনী হয়েছে। এর মধ্যে চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, দ্বাদশ ও ত্রয়োদশ সংশোধনী নিয়েই বেশি আলোচনা হয়েছে এবং হচ্ছে।

কথাগুলো সংসদে গিয়ে বলাই ভালো-খালেদা জিয়ার পূর্বশর্ত

সংবিধান সংশোধন সম্পর্কে উচ্চ আদালতের সাম্প্রতিক রায়ের আলোকে সরকার যখন বলছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অব্যাহত রাখার কোনো সুযোগ নেই এবং তার বিপরীতে বিরোধী দলের অনড় প্রতিবাদী অবস্থানের ফলে যখন রাজনীতির সামনের দিনগুলো সম্পর্কে বেশ অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তখন এ প্রসঙ্গে মোটা দাগে নির্দিষ্টভাবে তিনটি বিষয়ে

স্মরণ-আমরা তাঁকে মনে রাখব by সৈয়দা শামসে আরা হোসেন

আমাদের সমাজে কিছু ব্যক্তি আছেন, যাঁরা ব্যক্তিজীবনের চাওয়া-পাওয়া নিয়ে চিন্তাক্লিষ্ট না হয়ে অন্যের বিষয় নিয়ে ভাবেন। এই ব্যতিক্রমী চিন্তা-চেতনাসম্পন্ন ব্যক্তিরা জীবনের মহত্তম উদ্দেশ্য সাধনের জন্য নিবেদিত থাকেন। দেশ, জনগণ, সমাজের প্রয়োজনে এগিয়ে আসেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ, সমাজ হিতৈষী ব্যক্তিদের কর্মপ্রয়াস, সচেতন মানসিকতা

ঝিলমিল প্রকল্প-রাজউক নীতিমালা অনৈতিক ও বৈষম্যমূলক by তোফায়েল আহমেদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঝিলমিল নামের একটি আবাসিক প্রকল্পের অধীনে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আড়াই, তিন ও পাঁচ কাঠা আয়তনের আবাসিক প্লট বরাদ্দের জন্য দরখাস্ত আহ্বান করেছে। যদিও উন্মুক্তভাবে দরখাস্ত গ্রহণ করে লটারির মাধ্যমে সবাইকে সমান সুযোগ দিয়ে বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে

ধর্ম-শিশুশ্রম নিরসনে গণসচেতনতা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের বিধান অনুযায়ী, প্রত্যেক শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশুশ্রম নিষিদ্ধ। অথচ সমাজজীবনে এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে অল্পবয়স্ক শিশুদের কাজ করতে দেখা যাবে না। হতদরিদ্র পিতা-মাতা সংসারে শিশুরা অর্থ উপার্জনে অগ্রসর হয়। সরকার শিশু অধিকার রক্ষা ও শিশুশ্রম নিরসনে অঙ্গীকারবদ্ধ।

প্রস্তাবিত পানি আইন-জনগণের অধিকার কেড়ে নিয়ে বাণিজ্যিকীকরণ? by ম. ইনামুল হক

বাংলাদেশ পানিতে ভাসা দেশ। সাগর থেকে জাগা দেশ। অবিরাম বৃষ্টিপাতের দেশ। উজান থেকে বয়ে আসা পলিমাটির দেশ। উত্তরের সুউচ্চ হিমালয় পর্বতমালা থেকে দক্ষিণের সাগরপারের বনভূমি পর্যন্ত বিস্তৃত পৃথিবীর উর্বরতম দেশ। এখানে সারা বছর ফসল হয়, মাছ হয়। জমিতে ধান, গাছে ফল। সুজলা-সুফলা এই বাংলা তাই পৃথিবীর ঘনবসতিতম দেশ।

খোলা চোখে-সৈয়দ সেলিম শাহজাদের সাহসিকতা by হাসান ফেরদৌস

মৃত্যুর সম্ভাবনার কথা জেনেও যখন কেউ সামনে পা বাড়ায়, তেমন লোককে আমরা হয় ভাবি বোকা, নয়তো দারুণ সাহসী। কিন্তু এমন যদি হয়—লোকটা বীরও নয়, বোকাও নয়, কেবল নিজের দায়িত্ব পালন করছিল, তা হলে?
সৈয়দ সেলিম শাহজাদ সেই রকম একজন মানুষ।

দূষণ ও দখল রোধে চাই সজাগ কর্তৃপক্ষ-কাঠের বিড়াল ইঁদুর ধরে না

ওপরে বসে আছে পরিবেশ ও বন মন্ত্রণালয়, নিচে পরিবেশ অধিদপ্তর আর তার নিচে আছে থানা-পুলিশ। এর ওপরে আছেন আদালত, যেখান থেকে প্রায়ই দখল উচ্ছেদ ও দূষণ বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কাজ হচ্ছে কি? তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী ফল পাওয়া যায় না।

এই অপচয় বন্ধ হওয়া প্রয়োজন-উন্নয়ন, না বেহুদা টাকা খরচ?

বিভিন্ন উন্নয়নকাজে জুন মাসের মধ্যে খরচ করতে হবে ১০ হাজার কোটি টাকারও বেশি। এত অল্প সময়ে এই বিপুল অঙ্কের টাকা হয়তো খরচ করে ফেলা যাবে যেকোনোভাবে, তবে তা ‘উন্নয়নকাজ’ হবে কি না, সেটাই হচ্ছে বড় প্রশ্ন।
শুরুতে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ করা হয়েছিল, তা সংশোধিত হয়েছে দুবার।

চারদিক-মরুকরণের পদধ্বনি শুনি by শিখ্তী সানী

রুক্ষ ভূমি—শুষ্ক ও প্রাণহীন, হারিয়ে গেছে মাটির উর্বরতার স্তর। সেখানে যেন রাজ্য গড়ে তুলেছে পাথরশক্ত মাটির আস্তর। সেই রাজ্যকে জয় করে সবুজ উদ্ভিদের আলোতে দৃষ্টি মেলা দুষ্কর। খরা ও মরুকরণের প্রভাবে মাটি হারিয়ে ফেলে তার উৎপাদন বৈশিষ্ট্য। উদ্ভিদ ও জীববৈচিত্র্য পড়ে যায় অস্তিত্বের সংকটে।

শেয়ারবাজার-উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে by ফারুক মঈনউদ্দীন

পত্রিকার প্রথম পাতায় একটা ছবি দেখে এই লেখাটা শুরু করার একটা প্রসঙ্গ মিলে যায়। ছবিতে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা একটা ব্যানার হাতে দাঁড়ানো, ব্যানারের আংশিক ছবি দেখে অনুমান করা যায় যে তাঁরা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করছেন।

বিলেতের স্ন্যাপশট-মূলধারার স্কুল, ক্লাসরুমেই বাংলা by শামীম আজাদ

আমার ছেলে সজীব অনেক ছোট বয়সে এ দেশে আসে। মেয়ে ঈশিতার বয়স তখন ১৪ বছর। গোপনে গোপনে বাংলা কবিতা, গল্প লেখে। সে যে বাংলা ভুলবে না, জানতাম। সমস্যায় পড়লাম সজীবকে নিয়ে। সে তো আর কবিতা লেখে না।
বিলেতে তখন মাধ্যমিক স্কুলে ঠিক এখনকার মতোই একটি দ্বিতীয় ভাষা নিতে হতো।

পাকিস্তান-রাষ্ট্রের ভেতরকার রাষ্ট্রের দাপট by কামরান শফি

আমার বয়স ৬৬ বছর। নিকটজনদের মৃত্যুতেও আমি কাঁদিনি। ছোট ভাইটি পাহাড়ে উঠতে গিয়ে দুর্ঘটনায় মারা গেল ২১ বছর বয়সে। আমার প্রিয়তম দাদিমা; যিনি আমাকে বড় করেছেন, আমার ভালোবাসার খালা ও চাচা, বাবা-মা, এমনকি প্রিয় বন্ধুদেরও মৃত্যু হয়েছে। আমি কাঁদিনি। কিন্তু যেভাবে তরুণ সরফরাজ খানকে একেবারে গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে মৃত্যুর জন্য ফেলে রাখা হলো, তা দেখে আমি কেঁদেছি।

রাজনীতি-হরতাল নয়, সমস্যার সমাধান সমঝোতায় by আবদুল মান্নান

বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্র জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টার একটি অর্থহীন এবং চরম জনদুর্ভোগ সৃষ্টিকারী হরতাল শেষ হলো গত সোমবার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে তারা ৭২ ঘণ্টা বা এক সপ্তাহরও হরতাল দিতে পারেন।

এ দায় বাংলাদেশ আর কত দিন বইবে?-রোহিঙ্গা শরণার্থী সমস্যা

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সফররত মার্কিন সহকারী মন্ত্রী এরিক পি শুয়ার্টজ রোহিঙ্গাদের মানবিকভাবে দেখার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ গোড়া থেকেই মানবিকতা দেখিয়ে তাদের আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের ভূমি ও অর্থনীতির সুবিধাও তারা

শুদ্ধ তালিকা ও নিরপেক্ষতা নিশ্চিত করুন-জাল মুক্তিযোদ্ধা, আসল সুবিধা

হাজার হাজার জাল মুক্তিযোদ্ধার খবরটি উদ্বেগজনক। সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অনেকেই কার্যত মুক্তিযোদ্ধা নন। এই জাল সনদধারীরা কেবল মুক্তিযুদ্ধের সঙ্গেই প্রতারণা করেন না, বঞ্চিত করেন আরেকজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে, প্রতারণা করেন সরকারের সঙ্গে।

গন্তব্য ঢাকা-হাহাকার শুধু গ্রামে ফেরার জন্য by শর্মিলা সিনড্রেলা

মনুষ্যত্বের অনেক দাম মানুষের জীবনে। মনুষ্যত্ব না থাকলে জীবনটা যেন ঠিক উপভোগ করা যায় না। রংচঙে এই ঢাকা শহরে মনুষ্যত্বেরই বড় অভাব। কেউ যদি চরম দুরবস্থায় পড়ে, তখন আমরা যেমন তার পাশে দাঁড়াই না; তেমনি যদি দেখি চোখের সামনেই ঘটে চলেছে কোনো অন্যায়, তবু অনেক সময় প্রতিবাদ করি না।

সপ্তাহের হালচাল-তত্ত্বাবধায়কের ফসল কে ঘরে তুলবে by আব্দুল কাইয়ুম

এক রোববার ২৪ ঘণ্টা আর পরের রবি-সোমবার টানা ৩৬ ঘণ্টার হরতাল শেষে বিএনপি বলছে, দরকার হলে আবারও হরতাল দেবে। কিন্তু তাদের হরতাল কেমন হলো? মোটামুটি শান্তিপূর্ণ। কারণ, মাঠে নামার মতো মারমুখী কর্মীর অভাব ছিল। এ রকম হতে পারে ভেবে বিএনপির চেয়ারপারসন আগেই মহানগর কমিটির নেতৃত্বের ব্যাপারে ক্ষোভ প্রকাশ

পারিবারিক নির্যাতন-রুমানা, আপনার যন্ত্রণা আমাদেরও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর হাসপাতালে জীবন নিয়ে লড়ছেন। লড়ছেন পৃথিবীর আলো নতুন করে দেখার জন্য। আমরা ঘৃণা জানাই সেই নিপীড়কের প্রতি, যে ক্ষতবিক্ষত করেছে আমাদের সহকর্মীকে, যে অমানবিকতায় মুচড়ে গেছে আমাদের হূদয়। আমরা গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ।

প্রতিক্রিয়া-গোয়েন্দা বিভাগের কাছে প্রত্যাশা ও প্রাপ্তি by ওয়ালিউল্লাহ

স্বাধীনতার ৪০ বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও অনেক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রত্যক্ষ করা গেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের স্বাধীনতা অর্জিত হলেও সংখ্যাগরিষ্ঠ মানুষদের দোরগোড়ায় অর্থনৈতিক সচ্ছলতা পৌঁছায়নি। জনপ্রতিনিধিরা সমস্যাগুলোর সমাধান না দিয়ে অতীতমুখী সমস্যা নিয়ে মাঝেমধ্যে দেশকে সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে

মত দ্বিমত-হরতাল যৌক্তিকতা হারাচ্ছে by সুলতানা কামাল

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি। ইতিমধ্যে বিরোধী দল দুই দফায় ৪৮ ঘণ্টা হরতাল পালন করেছে। সরকারি দল বলছে, সমস্যার সমাধান চাইলে আলোচনায় বসতে হবে। এই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের দুই সাবেক উপদেষ্টার লেখা প্রকাশ করা হলো।

মত দ্বিমত-সরকারি দলই প্রস্তাব দিক by এম হাফিজউদ্দিন খান

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি। ইতিমধ্যে বিরোধী দল দুই দফায় ৪৮ ঘণ্টা হরতাল পালন করেছে। সরকারি দল বলছে, সমস্যার সমাধান চাইলে আলোচনায় বসতে হবে। এই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের দুই সাবেক উপদেষ্টার লেখা প্রকাশ করা হলো।

পরিস্থিতি সামাল দেওয়া কঠিন নয়-শিশুদের অপুষ্টি

শিশুদের পুষ্টির বিষয়টি যে সরকার ও নীতিনির্ধারকদের কাছে একটি উপেক্ষিত দিক, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা আফ্রিকার অনেক দেশের চেয়েও নাজুক। বিষয়টি এমন নয় যে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয় বা সেই ক্ষমতা বাংলাদেশের নেই।

আবু বকর হত্যা মামলাটি দুর্বল করা যাবে না-অভিযোগপত্র নিয়ে অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর মারা গেলেন ২০১০ সালের ফেব্রুয়ারিতে, পুলিশ এই হত্যা মামলার অভিযোগপত্র দিল এ বছরের এপ্রিলে। এক বছরেরও বেশি সময় পর দেওয়া পুলিশের এই অভিযোগপত্র নিয়েও এখন তৈরি হয়েছে বিভ্রান্তি।

চারদিক-এই ভোট সেই ভোট by আকমল হোসেন

ভোট শুনলেই একটা উৎসবের মেজাজ চলে আসে বাঙালির আঙিনায়। উৎসব মানে তো আনন্দ-হইচই হবে, মজা হবে। জীবনজুড়েই উৎসব থাকার কথা। যদিও নানা জটিলতার কারণে অনেকের জীবনেই উৎসবের স্বাদটা মেলে না। কিন্তু ভোট মনে হয় এর ব্যতিক্রম।

মিডিয়া ভাবনা-মিডিয়া নিয়ে মতামত জরিপ by মুহাম্মদ জাহাঙ্গীর

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল। ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের জরিপ থেকে তথ্যমন্ত্রী এ তথ্য দিয়েছেন। (সূত্র: প্রথম আলো, ৮ জুন, ২০১১)

বৃক্ষরোপণ-বিদেশি বৃক্ষ বনাম আমাদের দেশপ্রেম by মোকারম হোসেন

বন বিভাগের কর্তাব্যক্তিদের বলছি, বিদেশি বৃক্ষের প্রতি কেন আপনাদের এত পক্ষপাত? কেন সারা দেশে বিদেশি গাছের এত ছড়াছড়ি? আমরা বরাবর বলতে চেয়েছি, এখানকার বন-পাহাড়ে ইউক্যালিপটাস, একাশিয়া কিংবা মেহগনির চেয়ে অনেক মূল্যবান বৃক্ষ পাওয়া যায়।

জাতীয় নিরাপত্তা-সামরিক বিশ্বায়ন নতুন ঘটনা নয় by তারাক বারকাবি

বিশ্বায়নে যাঁদের বিশ্বাস অকৃত্রিম, তাঁদের কাছে এটা শান্তির শক্তি। এটা যোগাযোগপ্রযুক্তির বিশ্বায়ন। নানা রকমের মানুষকে কাছাকাছি নিয়ে আসে বহু-সাংস্কৃতিক ইউটোপিয়ার ভেতরে, যেখানে টুইট আর পোস্ট গদি থেকে নামিয়ে আনে কর্তৃত্বপরায়ণ শাসকদের।

বাঘা তেঁতুল-হরতালের গায়েহলুদ by সৈয়দ আবুল মকসুদ

হরতালের দিনটি বা দিনগুলো এখন আর গুরুত্বপূর্ণ বা ভীতিকর নয়। গুরুত্বপূর্ণ ও ভয়াবহ হলো হরতালের আগের দিনের অপরাহ্ন ও সন্ধ্যাটি। হরতালকে এখন দুই ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ হরতালের আগের দিনের সাঁঝবেলাটি। দ্বিতীয় ভাগ হরতালের আসল দিনটি। আরও একটি পর্ব আছে, সেটি হরতালের সন্ধ্যাবেলা।

অরণ্যে রোদন-নেত্রীগণ, দয়া করুন... by আনিসুল হক

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা হরতাল চাই না। রাত ১২টায় ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষার হলে বসছে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। মধ্যরাতে পরীক্ষার হলে বসে শেষ রাতে হল থেকে বেরিয়ে কখন তারা বাড়ি ফিরবে, আর কখনই বা ঘুমুতে যাবে? বিমানবন্দরে এসে নেমেছেন যে যাত্রীরা, যাঁদের মধ্যে আছেন আমাদের প্রবাসী কর্মজীবী মানুষেরা, যাঁদের কষ্টার্জিত

আচরণবিধি লঙ্ঘনকারীরা যেন পার না পায়-ইউপি নির্বাচনে সহিংসতা

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফা মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দফায় প্রতিদিনই সহিংসতা ও অঘটনের খবর আসছে। ধারাবাহিক ও টেকসই সুশাসন প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে

রাস্তায় ফয়সালার চেষ্টা বাদ দিন-আলোচনায়ই সমাধান

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘হরতালে লাভ হবে না, সমস্যার সমাধান চাইলে আলোচনা করতে হবে।’ তাঁর এ বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশের অবকাশ নেই।

গত সংখ্যায় বাবার কাছে একজন ‘গরিব’ সন্তানের একান্ত ব্যক্তিগত বাজেট পেশের পর-আব্বার বিকল্প বাজেট ২০১১-১২ by আলিম আল রাজি

প্রিয় পুত্র, আগামী অর্থবছর সামনে রেখে তুমি ‘রস+আলো’র গত সংখ্যা মারফত আমার কাছে একটি বাজেট পেশ করেছ। কিন্তু তুমি বাজেটে যা বলবে সেটাই আমি মেনে নেব, এমনটা ভাবার দিন শেষ। তাই আমি ও তোমার আম্মা মিলে অনেক চিন্তা-ভাবনা করে একটি বিকল্প বাজেট পেশ করছি।

গণশার চিঠি by লীলা মজুমদার

ভাই সন্দেশ, অনেক দিন পর তোমায় চিঠি লিখছি। এর মধ্যে কত কী যে ঘটে গেল যদি জানতে, তোমার গায়ের লোম ভাই খাড়া হয়ে গেঞ্জিটা উঁচু হয়ে যেত, চোখ ঠিকরে বেরিয়ে আসত, হাঁটুতে হাঁটুতে ঠকাঠক হয়ে কড়া পড়ে যেত!
আজকাল আমি মামাবাড়ি থাকি। আমার মনে হয়, ওঁরা কেউ ভালো লোক নন।

নিজেকে নিজে সুড়সুড়ি দিতে পারি না কেন? by আব্দুল কাইয়ুম

বকুলতলায় প্রেমিকার ঘন কালো চুলে হাত বুলিয়ে দিচ্ছে এক তরুণ, আর সেই সুখানুভূতির সাগরে ভাসছে তরুণী। কিন্তু তার বদলে যদি সে নিজেই নিজের চুলে বিলি কাটত, তাহলে কি আনন্দের শিহরণ পেত? না, অসম্ভব। অবশ্য এখানে প্রেমের একটা ব্যাপার আছে। তা যদি নাও থাকে, প্রায় একই ফল পাওয়া যাবে।

শিশুদের প্রতি চরম অবহেলা-বাজেট-পরবর্তী বিতর্ক

যেকোনো ঘোষণার পরই তা নিয়ে বিতর্ক শুরু হওয়াটা খুবই স্বাভাবিক। সেটা স্বাধীনতার ঘোষণা হোক, জাতীয় ক্রিকেট দল ঘোষণা হোক আর বাজেট ঘোষণাই হোক—বিতর্ক চলবেই। অর্থমন্ত্রী বাজেট ঘোষণার পরও বিতর্ক চলছে। চলবে না কেন? সাধারণত বাজেটের পর শোনা যায়, এটি গরিবমারা বাজেট। কিন্তু এবার হয়েছে শিশুমারা বাজেট।

বাজেট-রোমান্টিকতা ও বাস্তবতার সংঘর্ষ by মোহীত উল আলম

বাজেট ২০১১-১২ সংসদে পেশ করা হলো ৯ জুন। আয় দেখানো হয়েছে ১১৮ হাজার কোটি টাকা। ব্যয় ১৬৩ হাজার কোটি টাকা। ঘাটতি মেলাতে হবে ৪৫ হাজার কোটি টাকার। এই সামান্য উপরি-দেখার ওপর ভর করে বাজেট সম্পর্কে নিতান্ত কিছু ব্যক্তিগত অভিমত পেশ করতে চাই।

জার্মানি-পারমাণবিক শক্তিভীতি ও পরিবেশ by মুশফিকুর রহমান

জার্মান সরকার এ বছরের ৩০ মে সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালের মধ্যে জার্মানিতে অবস্থিত ১৭টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে। জার্মানির পরিবেশবাদী সংগঠন ও গ্রুপগুলো স্পষ্টই এ সিদ্ধান্তে সন্তুষ্ট। জার্মান পার্লামেন্টের অনুমোদনের পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে জার্মান পরিবেশমন্ত্রী এ সিদ্ধান্ত পাল্টাবেন না বলে দাবি করেছেন।

সরল গরল-জ্যৈষ্ঠের অপ্রকাশিত দলিলগুলো by মিজানুর রহমান খান

সরকার ও বিরোধী দল যে ইস্যুতে এখন মুখোমুখি, সেখানে তাদের অবস্থান কাছাকাছিও বটে। এর প্রমাণ দিতেই এই লেখা। প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংস্কারের যে রূপকল্প দিয়েছিলেন, তা বিশেষ কমিটি শেষ মুহূর্ত পর্যন্ত ধারণ করেছিল বলে আমরা বিশ্বাস করি। খবরের পেছনে খবর থাকে।

সংসদেই রাজনৈতিক বিতর্কের সমাধান হওয়া উচিত-হরতালে সহিংসতা, জনদুর্ভোগ

রোববার খুব ভোরে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাসগুলো রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এরপর ফকিরাপুল মোড়ে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। অবশ্য কেউ হতাহত হয়নি। বাসে আগুন দেওয়া শুরু হয়েছে এর আগের দিন থেকেই। শনিবার দুপুর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ঢাকায় নয়টি বাসসহ মোট ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়।

সংঘাত-তাল-বেতালের হরতাল by ফারুক ওয়াসিফ

বেশ ঈদের দিনের মতো চলছে হরতাল। রাস্তাঘাটে যান ও মানুষ কম। ঘরে ঘরে ছুটির আমেজ, চাকরিজীবীদের জন্য ‘অঘোষিত’ ছুটির মওকা। ব্যবসায়ীদেরও যাঁরা পারছেন, দারা-পুত্র-পরিবার নিয়ে গৃহেই সময় কাটাচ্ছেন। ৩৬ ঘণ্টার হরতালের সুবাদে অনেকে ঢাকার বাইরে হরতালমুক্ত নিরিবিলি রিসোর্টে অবকাশ উপভোগ করতে গেছেন।

বার ট্রাইব্যুনালে দ্রুত বিচার হোক-জামিন জালিয়াতি

আদালতে জামিন জালিয়াতির ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে এবং এতে প্রমাণিত হয় যে বার ও বেঞ্চের নজরদারি-ব্যবস্থায় বড় ধরনের চিড় ধরেছে। এর আগে এ ধরনের ঘটনায় আমরা বার কাউন্সিলকে যথেষ্ট সক্রিয় বা উদ্বিগ্ন হতে দেখিনি। অথচ আইনজীবীদের পেশাগত অসদাচরণ বন্ধ তথা শৃঙ্খলাবিধানের সংবিধিবদ্ধ দায়িত্ব তাঁদেরই। এমনকি বার অ্যাসোসিয়েশনগুলোরও এ বিষয়ে বিশেষ দায় রয়েছে।

মাছে ভাতে বাঙালি

মাছ-ভাত আর সঙ্গে একটু লেবু বা আচার। বাঙালির রসনা তৃপ্তিতে আর কি চাই! মাছের কয়েক রকম রেসিপি দিয়েছেন কল্পনা রহমান লেবুপাতার পুঁটির ঝোল উপকরণ: পুঁটি মাছ ২৫০ গ্রাম, লেবুপাতা ৪-৫টি, কাঁচা তেঁতুল ১ ছড়া, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সয়াবিন তেল আধা কাপ।

গরমে আরামের পোশাক by তৌহিদা শিরোপা

গরমের দিনে শিশুর পোশাক হতে হবে আরামদায়ক। ভারী কোনো কাজ নয়, তবে পোশাকের কাটে থাকতে পারে বৈচিত্র্য। এভাবেই ফ্যাশন হাউসগুলো তৈরি করছে শিশুর পোশাক। শৈশবের প্রধান নির্বাহী ফারহানা ফারুক মনে করেন, সুতির পোশাকই শিশুর জন্য সবচেয়ে আরামদায়ক।

দেশের শাড়ি

সুন্দর নকশা, আরাম, ঐতিহ্যকে ধারণ—সবই পাওয়া যায় দেশি শাড়িতে। তাই তো দেশি শাড়ির চাহিদা দিনে দিনে বেড়েছেই। ঢাকাই জামদানি, টাঙ্গাইল শাড়ি, রাজশাহীর সিল্ক, মণিপুরি তাঁতের শাড়ি আর পাবনা-সিরাজগঞ্জের গামছা শাড়ি—সবই তো পছন্দের, অহংকারের।

যত্নে রাখুন যন্ত্রপাতি by নাঈমা আমিন

শুধু চুলা আর হাঁড়ি-পাতিল নিয়ে তো এখন আর চলে না রান্নাঘর। ব্লেন্ডার, টোস্টার, ওভেন, রেফ্রিজারেটর—কত কী লাগে! কিন্তু এসব যন্ত্র ব্যবহারের পাশাপাশি তা পরিষ্কার রাখাও খুব গুরুত্বপূর্ণ। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন রান্নাবিদ রাহিমা সুলতানা।

চারদিক-জুরাইনের পাগলপ্রাণ ছেলেমেয়েরা by ফারুক ওয়াসিফ

বক্তা থতমত, অধ্যাপক বিব্রত; বাচ্চাকাচ্চার দল মহা খুশি। মঞ্চের লোকদের তারা আচ্ছা ফাঁপরেই ফেলেছে। তাদের কিচিরমিচির আর ফিচেল হাসির ধারকে ভয় না পেয়ে উপায় কী! শিশুবাহিনীর ভাবটা এমন: বলো দেখি, শোনাও দেখি, বোঝাও দেখি কেমন পারো! এমনই সহজ আনন্দের কাহিনিতে ভরে গেল জুরাইন বইমেলার একটা বিকেল।

রাজনীতি-ডার্টি পিকচার ও আমাদের গণতন্ত্র by মো. জাকির হোসেন

বলিউডের আলোড়ন সৃষ্টিকারী হিন্দি ছবি ডার্টি পিকচার। দুই প্রজন্মের দুই তারকা অভিনেতা-অভিনেত্রী নাসিরুদ্দিন শাহ ও বিদ্যা বালান ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি আমার দেখা হয়নি। আকাশ টিভির সৌজন্যে ছবিটির কিছু দৃশ্য এবং দুটো গানের ভিডিওচিত্র দেখেছি।

কালাকানুন’ ধরনের আইন গ্রহণযোগ্য নয়-এনজিও আইনের খসড়া

সরকার এনজিও আইনের নতুন একটি খসড়া করেছে। এই খসড়ার কিছু ধারায় যেসব বিধান রাখা হয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে ও বিভ্রান্তি দেখা দিয়েছে। খসড়াটি এনজিও আইনসংক্রান্ত হলেও দেখা যাচ্ছে ব্যক্তিসংক্রান্ত বিষয়ও রয়েছে। এনজিও কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এই আইনের খসড়ার ব্যাপারে যেসব প্রশ্ন তুলেছেন, সেগুলো উপেক্ষা করার সুযোগ নেই।

মাননীয় স্পিকার, শৃঙ্খলামূলক ব্যবস্থা নিন-সংসদে বল্গাহীন অশালীন বক্তব্য

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার অবাধ স্বাধীনতাকে যথেচ্ছভাবে ব্যবহারের সুযোগ সংসদীয় গণতন্ত্রে নেই। ষোড়শ শতাব্দীর ইংল্যান্ডে সিদ্ধান্ত হয়েছিল যে, সংসদে যা কিছু বলা হবে, তার জবাবদিহি বাইরের কোনো কর্তৃপক্ষ নয়, শুধু সংসদকেই তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সংবিধানেও তা স্বীকৃত। সংসদের কার্যধারার বৈধতা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।

জন্মদিন-নাটকে ভিন্নধারার স্রষ্টা by বোরহান উদ্দিন আহমেদ

সেলিম আল দীন বলেছিলেন, বাংলাদেশের সাহিত্য ও নাটকের ঐতিহ্য হাজার বছরের পুরনো। পরিবর্তনের ধারায় বাংলা নাটকের বৈশিষ্ট্য হাজার বছর ধরে বিবর্তিত হয়ে আজকের বিংশ শতাব্দীতে এসে যে জায়গায় পেঁৗছানোর কথা ছিল সেখানে পেঁৗছায়নি। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এবং বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত নাট্যচর্চা চলছিল ইউরোপীয় ধাঁচের।

সহজ কথার মানুষের কথা by বাবু মলিল্গক

সাতচলিল্গশের ১ জানুয়ারি রাজবাড়ী জেলার অজপাড়াগাঁ মূলঘরের কৃষক পল্লী ছাইবাড়িয়া গ্রামের এক আধা সামন্ত পরিবারে জন্মেছিলেন কমল গুহ। রাজবাড়ী কলেজ থেকে আইএ, ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক কমল গুহ ছেষট্টিতে হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা,

দ্য হিন্দুর সম্পাদকীয়-নাগরিকের মতপ্রকাশে বাধা দেওয়া যায় না

একটি দুর্নীতিগ্রস্ত সরকারের নৈতিক কর্তৃত্ব থাকে না বলে জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভ যুক্তিসঙ্গতভাবে প্রশমিত করার ক্ষেত্রে তাদের সামর্থ্যও লোপ পায়। লোকপাল বিলে দুর্নীতিবিরোধী কতিপয় বিধি সংযোজনের মাধ্যমে একে আরও শক্তিশালী করার সমর্থনে অনশন শুরু করার পূর্বমুহূর্তে আন্না হাজারেকে অন্যায়ভাবে আটক করা এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক-পার্লামেন্টের অধিকার ক্ষুণ্নম্ন করা যায় না by মনমোহন সিং

আমাদের সরকার নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করে। বস্তুত এ ধরনের কয়েকটি প্রতিবাদ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রত্যেক ক্ষেত্রেই যথাযথ শর্তারোপ করা থাকে এবং এসব শর্ত পূরণের অঙ্গীকার সংবলিত মুচলেকা দেওয়ার প্রয়োজন পড়ে সংগঠকদের।

বিবেকের ফেরিওয়ালা by স্বপন ধর

যতীন সরকার একজন মার্কসবাদী চিন্তক। একজন মুক্তবুদ্ধির মানুষ হিসেবে তার খ্যাতিও কম নয়। এই যে তার খ্যাতি তা তাকে পঁচাত্তর বছর বয়সে তিলে তিলে অর্জন করতে হয়েছে। 'বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র'_ সেই ছাত্রত্ব তার আজও ঘোচেনি। অন্যের প্রতি তার দায় কতটুকু তা তিনি জানেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী by মোহাম্মদ আশিকুল ইসলাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম আমি যাই ১৯৯৭ বা ১৯৯৮ সালে। প্রথম দর্শনেই ভালো লেগে গেল বিশ্ববিদ্যালয়টি, এর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ক্যাম্পাস। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাকৃবি এ ব্যাপারে খুব বেশি যে পিছিয়ে আছে তা বলব না।

স্থানীয় সরকার-উপজেলা পরিষদের ক্ষমতায়ন সবার আগে by ফয়জুর রহমান ফকির

দুই বছর পাঁচ মাস হলো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থা হিসেবে উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ গঠনের ভিত্তি আইনটি অধ্যাদেশ আকারে রচিত হয়েছিল ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে।

সমসময়-ভারতের দুর্নীতিগ্রস্ত বর্তমান শাসকদের সঙ্গে কোনো চুক্তি করা ঠিক হবে কি? by আতাউস সামাদ

আসমুদ্রহিমাচল। দক্ষিণে কন্যাকুমারিকা থেকে উত্তরে কাশ্মীর। বিশাল এই ভূখণ্ডজুড়ে আমাদের প্রতিবেশী ভারত। বিশালত্ব ভারতের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বে জ্ঞানেগুণে ভারতের অবস্থান সুউচ্চে। পাশ্চাত্যের রাজনৈতিক দর্শনের ধারায় প্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে ভারতের অর্জন সবচেয়ে বেশি।

মঙ্গা বিমোচন-যেতে হবে বহুদূর

মঙ্গা বলে পরিচিত বৃহত্তর রংপুর অঞ্চলের মৌসুমি দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকার যে দায়িত্ব গ্রহণের প্রথম থেকেই বিশেষ মনোযোগ দিয়েছিল, তা অস্বীকার করার অবকাশ নেই। ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও মঙ্গা দূর করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল।

বেহাল সড়কপথ-টনক নড়ল ঠিকই ...

কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার প্রেক্ষাপটে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় জরুরি ভিত্তিতে রাস্তাঘাট সংস্কারের সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগেই দ্রুততম সময়ে সড়কপথ যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন।

ছারপোকা, পঙ্গপাল এবং যানবাহন by মিনার মাহমুদ

যুদ্ধের প্রয়োজনে আবিষ্কৃত হয় নানাবিধ বিজ্ঞান, নতুন নতুন প্রযুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 'পারমাণবিক' বোমা ছিল আমেরিকার সব থেকে 'অমানবিক' আবিষ্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অযথা যুদ্ধে জড়িয়ে পড়ে পূর্ব ভিয়েতনামের মতো ক্ষুদ্র একটি দেশের সঙ্গে মহাসমর শক্তির আমেরিকা ওরফে প্রেসিডেন্ট- পেন্টাগন।

কূটনীতিক হত্যা-ডালপালা মেলার আগেই সুরাহা হোক by শেখ আবদুস সালাম

দেশে যে কোনো দুর্ঘটনা ঘটলে তা সুনির্দিষ্টভাবে উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত মানুষ তার নিজ নিজ দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যা-বিশেল্গষণ দাঁড় করাবে এটাই স্বাভাবিক। সম্প্রতি ঘটে যাওয়া সাগর-রুনি সাংবাদিক দম্পতির খুনের ঘটনার বিশেল্গষণও এখন বিভিন্নভাবে ডালপালা মেলতে শুরু করেছে।

সমকালীন প্রসঙ্গ-জাতীয় সংসদ সমাচার by বদরুদ্দীন উমর

জাতীয় সংসদ কোনো ফালতু সভাকক্ষ নয়। এটা হলো জাতির গুরুতর ও গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা এবং সেসব বিষয় সিদ্ধান্ত নেওয়া। আইন প্রণয়ন করার জায়গা। কিন্তু দেখা যায় আইনের পর আইন নিজেদের স্বার্থ অনুযায়ী তিন মিনিটে পাস করলেও কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে সংসদে আলোচনা হয় না।

হরিচাঁদ ঠাকুরের দ্বিশত জন্মবার্ষিকী by রবীন্দ্রনাথ অধিকারী

আজ মঙ্গলবার পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০০তম জন্মবার্ষিকী। প্রতি বছরের মতো এবারও তার লীলাভূমি কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দিতে অনুষ্ঠিত হবে স্নান উৎসব ও মহাবারুণীর মেলা। হবে লাখ লাখ মতুয়া ভক্তের সমাবেশ। উনিশ শতকের গোড়ার দিকের কথা_ ব্রিটিশ শাসনের সূর্য তখন মধ্যগগনে।

জাতিগত দাম্ভিকতা ও মুক্তিযুদ্ধের প্রত্যাশা by স্বাধীন সেন

মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালিত প্রত্নতাত্তি্বক প্রকল্পগুলোতে বাঙালি জাতীয়তাবাদী ঐতিহ্য খোঁজার বাসনা ছিল অনেকটাই প্রচ্ছন্ন। তবে হাজার বছরের বাঙালি জাতির ঐতিহ্যের শিকড় অনুসন্ধানের বাসনা ও আহ্বান দিন দিন প্রবল হয়ে উঠেছে।

বেআইনি পোস্টার-ব্যানার-আদালতকেই হস্তক্ষেপ করতে হলো

ডি সিসি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বেআইনি পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াল লিখনসহ প্রচারের অন্যান্য উপকরণ অপসারণের আদেশ শেষ পর্যন্ত আদালতকেই দিতে হয়েছে। অথচ এহেন বেআইনি কর্ম যাদের আটকানো উচিত ছিল সেই নির্বাচন কমিশন ও প্রশাসন কিন্তু এতদিন নির্বিকার থেকেছে।

সংসদে বিরোধী দল-মন্দ ট্রাডিশনই চলবে?

দীর্ঘ এক বছর পর বিরোধী দলের সংসদে ফিরে যাওয়াকে আমরা স্বাগত জানাই। তারা সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার শঙ্কা থেকে রোববার থেকে অধিবেশন কক্ষে হাজির হয়েছেন, নাকি জনজীবনের বিভিন্ন সমস্যা এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি তুলে ধরার জন্য এ গুরুত্বপূর্ণ প্লাটফর্ম ব্যবহার করতে চেয়েছেন সেটা স্পষ্ট হতে হয়তোবা দু'চারদিন অপেক্ষা করতে হবে।

লুণ্ঠিত গহনা জিম্মায় পেলেন তাঁদের একজন-সাক্ষ্য দিলেন দুই নারী কর্মকর্তা

পিলখানা হত্যা মামলায় গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন বিডিআরের দুই নারী কর্মকর্তা। তাঁরা হলেন চিকিৎসক মেজর ফারজানা কালাম ও লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন আক্তার। জবানবন্দিতে তাঁরা বিদ্রোহের সময় পিলখানায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির বিবরণ দেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৪৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। কাজী আকমল আলী, বীর প্রতীক কৌশলী এক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা অতর্কিতে আক্রমণ চালালেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পে। তাঁদের নেতৃত্বে কাজী আকমল আলী।

মানবতাবিরোধী অপরাধের বিচার-কামারুজ্জামানের পরিকল্পনায় সোহাগপুর গ্রামে গণহত্যা

একাত্তরের ২৫ জুলাই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে আলবদরের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা ও নারীদের ধর্ষণ করে। গ্রামটিতে গণহত্যা করা হয়েছিল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের পরিকল্পনা ও পরামর্শে।

বিদ্যুতের দাম বাড়ছে ১ এপ্রিল থেকে

পাইকারি ও খুচরা গ্রাহক উভয় পর্যায়েই আগামী ১ এপ্রিল থেকে বিদ্যুতের দাম বাড়ছে। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ৩১ পয়সা ও খুচরা গ্রাহক পর্যায়ে অন্তর্বর্তী আদেশে পাঁচ শতাংশ দাম বাড়াতে পারে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ঢাকায় ফুটেছে চেরি ফুল by মোকারম হোসেন

এই বসন্তে চেরি ফুল ফুটেছে ঢাকায়! বছর খানেক আগে সরাসরি জাপান থেকে নিয়ে আসা গাছ থেকে কয়েক দিন আগে নজরকাড়া ফুল ফুটেছে বৃক্ষপ্রেমী হাবিবা জাভেদের বাসায়। তাঁর উত্তরার বাসায় গিয়ে চেরি ফুলের রাজসিক সৌন্দর্য দেখে মুগ্ধ হই।

জনপ্রতিক্রিয়া-১২ ও ১৪ মার্চ—দুটোই তো দেখল জনগণ! by এ কে এম জাকারিয়া

বিরোধীদলীয় জোটের ১২ মার্চের সমাবেশ নিয়ে সরকার কী করেছে, সেই আলোচনা থাক। দিন তিনেক ধরে জনগণের ভোগান্তির কথা বাদ দিলে স্বস্তির বিষয় হচ্ছে, শেষ পর্যন্ত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এরপর ১৪ মার্চ ছিল সরকারি দল ও জোটের মহাসমাবেশ।

সহজিয়া কড়চা-জনসভা ওরফে মহাসমাবেশের উপকথা by সৈয়দ আবুল মকসুদ

হোসেন শাহি বাংলায় জনসভা হতো না, মহাসমাবেশ তো নয়ই। তবে ধর্মসভাগুলোতে বহু মানুষের সমাগম হতো বলে ধারণা করি। আলিবর্দীর শাসনামলে বাংলা, বিহার, উড়িষ্যায় মহাসমাবেশের রেওয়াজ ছিল বলে কোনো বইয়ে পাইনি। হোসেন শাহি রাজত্বে ও নবাবি আমলের বাংলায় গণতন্ত্র ছিল না।

গদ্যকার্টুন-দয়া করে অপ্রাপ্তবয়স্করা এই লেখা পড়বেন না by আনিসুল হক

রোববার আমি গিয়েছিলাম টাঙ্গাইলে। ফেরার পথে গাড়িতে খেলার ধারাবিবরণী শোনার জন্য রেডিও অন করলাম। বাংলাদেশ বেতার কিছুক্ষণ ভারত-পাকিস্তানের খেলা প্রচার করে চলে গেল মহান জাতীয় সংসদের কার্যক্রমের সরাসরি প্রচারে। হাইওয়েতে গাড়ি চলছে।

শিশুর চোখে আঘাত, মা-ছেলেকে মারধর, কান ধরে ওঠবস, শিশুর পায়ে শিকল

শিক্ষকের বেত্রাঘাতে আহত শিশু পাথরঘাটা থেকে ঢাকায় এসেছে ক্ষতিগ্রস্ত চোখের চিকিৎসা করাতে। শৈলকুপায় চার ছাত্রী কান ধরে ওঠবস করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছে। সাটুরিয়ার দুই শিক্ষককে ডেকে পাঠিয়েছেন হাইকোর্ট। দেবহাটায় নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রের মা।

দরবারের দুই কোটি টাকা লুট-ছয়-সাত মাস আগে থেকে লুটের প্রস্তুতি by একরামুল হক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরগাহ থেকে টাকা লুটের প্রস্তুতি ছয়-সাত মাস আগে থেকে শুরু হয়। দরবারে ‘চার-পাঁচ কোটি টাকা’ আছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের সোর্স দিদার-উল ইসলাম চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জানবন্দিতে এই তথ্য দেন।

‘লজ্জাকর’

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সাংসদদের অশালীন বক্তব্য সরকারি দল, বিরোধী দল, সংসদ ও জাতির জন্য লজ্জাকর। গতকাল সোমবার সংসদে বিএনপির সাংসদ আসিফা আশরাফির বক্তব্যের পর সাংসদদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনাল by তারেক মাহমুদ

জিতলেই ফাইনাল! এমন দিন এর আগে একবারই এসেছিল বাংলাদেশের ক্রিকেটে। প্রতিপক্ষ সেবারও শ্রীলঙ্কা। ২০০৯ সালে তিন জাতি সিরিজের ওই ম্যাচ জিতে ঠিকই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এশিয়া কাপে আজ ঠিক সে রকমই এক জায়গায় দাঁড়িয়ে মুশফিকুর রহিমের দল।

হাতুড়ি পিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্পিকার আবদুল হামিদ-অশালীন বক্তব্যে সংসদ আবারও উত্তপ্ত

বিরোধীদলীয় সাংসদেরা আবারও অশালীন বক্তব্য দিয়ে সংসদে উত্তেজনা ছড়িয়েছেন। গতকাল সোমবার তাঁদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনার সৃষ্টি হলে স্পিকার আবদুল হামিদ হাতুড়ি পিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত আলোচনার সময় এ ঘটনা ঘটে।