Wednesday, June 2, 2010
অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে by জাকারিয়া স্বপন
বাংলাদেশ সরকার কেন ফেসবুক বন্ধ করেছে, সেটা এসএমএসে সে লেখেনি। কিন্তু আমার আই-ফোনের স্ক্রিনে তাকিয়ে আমি ঠিকই বুঝতে পারছিলাম, এর আসল কারণ কী। আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে লগইন করে স্ট্যাটাস আপডেট করলাম, ‘বাংলাদেশ কি ফেসবুক বন্ধ করে দিয়েছে?’
মাত্র পাঁচ মিনিটের ভেতর আমি পুরো চিত্রটি পেয়ে যাই। প্রথম আলোর রিপোর্টে কী লিখেছে, বাংলাদেশের টেলিভিশনের খবরে কী বলেছে, ঢাকায় কী নিয়ে গুজব হচ্ছে, সবকিছু। ফেসবুকে পোস্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কোলাজ ছবি নিয়ে কয়েক দিন ধরে আবহাওয়া একটু গরম হচ্ছিল। সেই অজুহাতে আজ দুপুরে ঢাকায় র্যাবের সদস্যরা একজনকে গ্রেপ্তার করেছে। এরপর সন্ধ্যায় পুরো ফেসবুকই বন্ধ করে দিয়েছে। যদিও এর সঙ্গে ধর্মীয় অনুভূতির একটা সুর লাগানোর চেষ্টা করা হয়েছে; কিন্তু সেটা যে শুধুই লোক দেখানো তা বুঝতে কোনো অসুবিধা হলো না। পুরো ফেসবুকজুড়ে মুহূর্তেই এর প্রতিবাদ শুরু হয়ে যায়। সরকারের এই সিদ্ধান্তের জন্য নিন্দা জানাতে থাকে। আমি যখন লিখছি, তখনো চলছে সেই নিন্দা-পর্ব। এটা চলবে আরও বেশ কিছুদিন।
এই একই সময়ে বাংলাদেশের জন্য একটি গর্ব করার মতো বিষয় ঘটেছে। সেটা হলো, আমাদের একটি ছেলে মুসা ইব্রাহীম এই প্রথমবারের মতো এভারেস্ট জয় করেছে। বাংলাদেশ থেকে এভারেস্টের দূরত্ব খুব বেশি নয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এভারেস্ট বিজয় করলেও বাংলাদেশ থেকে এর আগে কাজটি কেউ করেনি। এর অর্থ খুব সহজ। আমাদের সেই সাহস ছিল না। কিন্তু মুসার এই এভারেস্ট বিজয় আমাদের জন্য একটি ভিন্ন সংবাদ বহন করে। আমাদের সাহস বেড়েছে। আমরা যে এভারেস্ট জয় করতে পারি, এই সাহসটুকু আমাদের নতুন প্রজন্মের ভেতর তৈরি হয়েছে। আমি এটাকে মুসার একার বিজয় দেখি না; এটা এই সময়ের বিজয়। আমরা যেই কাজ শত বছরেও করতে পারিনি, তরুণ প্রজন্ম সেগুলোতে হাত দিয়েছে। পাশাপাশি মুসার এভারেস্টের দিকে রওনা দেওয়া থেকে শুরু করে, যখন চূড়ায় পৌঁছেছে, তারপর আবার নেমে এসেছে—তার প্রতিটি খবর এবং ছবি আমরা পেয়েছি ফেসবুক থেকে (মুসা নিজেও ফেসবুক ব্যবহার করেন)। বাংলাদেশের পতাকায় আর মুসার ছবিতে ভরে গেছে ফেসবুক।
কিছু দিন আগে জীবন বাঁচানোর জন্য তিন ব্যাগ রক্তের প্রয়োজন ছিল এক বন্ধুর। তাঁকে রক্ত দেওয়ার জন্য ২৩ জন লোক লাইনে ছিল। রক্তটা চাওয়া হয়েছিল ফেসবুকেই।
এটাই হলো, ফেসবুকের ক্ষমতা। ইন্টারনেট-বিজ্ঞানীরা বলে থাকেন, বর্তমান সময়ে একটি খবর পুরো পৃথিবীতে প্রদক্ষিণ করতে সময় লাগে মাত্র ছয় সেকেন্ড। সময় যেভাবে পাল্টাচ্ছে, তাতে কিছু দিনের ভেতর একটি খবর সেকেন্ডে ছয়বার প্রদক্ষিণ করবে পৃথিবী। সামাজিক যোগাযোগ(সোশ্যাল নেটওয়ার্কিং) এখন এতই ক্ষমতাশালী হয়ে পড়েছে যে বিশ্বের ৫০টির বেশি সেরা বিশ্ববিদ্যালয়ে এর ওপর গবেষণা চলছে এবং পিএইচডি ডিগ্রি প্রদান করছে। গণতন্ত্র, তৃণমূল মানুষের ক্ষমতায়ন, স্বচ্ছতা, দুর্নীতিবিরোধী আন্দোলন, মানবাধিকার প্রতিষ্ঠা, চাঁদা তুলে সাহায্য করা, রাজনৈতিক প্রচারণা, মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িয়ে গেছে সামাজিক গণমাধ্যমের সঙ্গে। এটা বুঝতে না পারার অর্থ হচ্ছে মূর্খতা। আর যাঁরা এটাকে বন্ধ করার কথা ভাবেন, তাঁদেরকে কুপমন্ডুক ছাড়া আর কিছুই বলা যায় না। যাঁরা এটাকে শুধু একটা আড্ডার জায়গা ভাবেন, কিংবা মনে করেন তরুণদের সময় কাটানোর একটা বাজে জায়গা, তাঁদের চিন্তার মৃত্যু হয়েছে। তাঁদের পক্ষে বোঝা সম্ভব নয়, এই পৃথিবীতে কী সামাজিক পরিবর্তন ঘটে গেছে এবং যাচ্ছে।
এই সরকার ক্ষমতায় আসার পরপরই কিছু দিনের জন্য ইউটিউব বন্ধ করে দিয়েছিল। এবং তখনো তাঁরা চরম ভর্ৎসনার মুখোমুখি হয়েছিল। আজকে এই কাজটি করে, সরকার তার নিজের গালে নিজেই আরেকটি চড় বসাল। আমি লিখতে লিখতেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনাম দেখছিলাম। বিবিসি, সিএনএন, এএফপি, এপি, রয়টার্স, ইয়াহু, গুগল, ডেইলি টাইমস, এনডিটিভি, টেলিগ্রাফ, পিটিআই ইত্যাদি। সবার শিরোনাম হলো, বাংলাদেশ ফেসবুক বন্ধ করে দিয়েছে। সবচেয়ে মারাত্মক শিরোনামটি হলো, ‘বাংলাদেশ পাকিন্তানকে অনুসরণ করল।’
এই কি একটি স্বাধীন দেশের অর্জন? যেসব দেশ ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক সাইটগুলো বন্ধ করে দেয়, সারা বিশ্বে তাদের দেখা হয় সবচেয়ে খারাপ জাতি হিসেবে। পাকিস্তান যখন ফেসবুক এবং ইউটিউব বন্ধ করল, তখন এখানকার মানুষকে দেখেছি, মুখ বাঁকিয়ে বলেছে, ‘ও, পাকিস্তান!’ এর অর্থ হলো, পাকিস্তানের মতো মৌলবাদী দেশ তো এটাই করবে। সেই দলে কি আমরাও যোগ দেব?
আজকে যখন মুসা এভারেস্ট জয় করল, তাতে আমরা যত খুশি হয়েছি, সেটা কি আন্তর্জাতিক অঙ্গনে তেমন কোনো প্রভাব ফেলেছে? মোটেও না। আমি তখনো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খেয়াল করেছি। কোনো শিরোনাম ছিল না। কিন্তু একটি ছেলে প্রধানমন্ত্রীর ছবির কোলাজ করে পোস্ট করায় ফেসবুক বন্ধ করে দেওয়াতে তার প্রভাব কত বিশাল কেউ কি একবার ভেবে দেখেছেন? আমাদের হাজারও ভালো অর্জন খেয়ে ফেলে একটি ভুল সিদ্ধান্ত। আমি নিশ্চিতভাবে জানি, বাংলাদেশের এই ঘটনাটি আগামী কয়েক দশকেও ঘুচাতে পারবে না। এই একটি ঘটনাই আমাদের টেনে পাকিস্তানের কাতারে শামিল করেছে। এরপর থেকে যখনই কোনো খারাপ উদাহরণের প্রয়োজন হবে, অন্য মৌলবাদী উগ্র দেশের সঙ্গে বাংলাদেশের নামটিও চলে আসবে। এটাই কি আমাদের ১৬ কোটি মানুষের প্রাপ্য? বাংলাদেশ কি এই গ্রহের বিচ্ছিন্ন কোনো দেশ? আমাদের ছেলেমেয়েরা কি বিদেশে যাবে না? আমাদের সাংবাদিকেরা, শ্রমিকেরা, পেশাজীবীরা যখনই বিদেশের মাটিতে পা রাখবেন, কিংবা যাঁরা এখন প্রবাসে আছেন, এ ঘটনাটির জন্য তাঁদের মাশুল দিতেই হবে। কর্মক্ষেত্রে, খেলার মাঠে, কফির আড্ডায় অন্যরা তাঁদের দিকে ভিন্নভাবে তাকাবেই এবং সেই তাকানোটা মোটেও সম্মানের নয়, শ্রদ্ধার নয়। সেই চাহনি করুণার, ভিক্ষার, দয়ার।
জাতি হিসেবে আমাদের কি এটাই প্রাপ্য ছিল? গুটিকয়েক অবিবেচক মানুষের জন্য পুরো জাতির ওপর এই কলঙ্ক লেপন কি অপরাধ নয়? প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একটি ছেলে যে অপরাধ করেছে, তার চেয়ে বড় অপরাধ করেছেন তাঁরা, যাঁরা ফেসবুক বন্ধ করে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে পৃথিবীর সামনে ছোট করেছেন। পুরো দেশকে এভাবে লজ্জায় ফেলে দিয়ে কারও সম্মান বাঁচানো যায় না। এর প্রভাব আগামী নির্বাচনেও যে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।
সিলিকন ভ্যালি, যুক্তরাষ্ট্র
জাকারিয়া স্বপন: তথ্যপ্রযুক্তিবিদ।
zakariaswapan@hotmail.com
ফেসবুক: http://www.facebook.com/zakaria.swapan
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কলম্বিয়ায় দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুন
এবার প্রেসিডেন্ট নির্বাচনে মোট দুই কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে প্রায় অর্ধেক লোকই ভোট দেননি। জনপ্রিয় প্রেসিডেন্ট আলভারো ইউরাইবের সমর্থিত প্রার্থী সান্তোস ২০ জুন দ্বিতীয় দফার নির্বাচনে পরাজিত কোনো কোনো প্রার্থীর সমর্থন নিয়ে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাওয়ার প্রত্যাশা করছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাপানের প্রধানমন্ত্রী হাতোয়ামার প্রতি সমর্থন সর্বনিম্ন পর্যায়ে
গত আগস্টে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর হাতোয়ামা ক্ষমতায় আসেন। এর পর থেকে তাঁর জনপ্রিয়তা কমছে। গত শনিবার ও রোববার পরিচালিত এই জনমত জরিপের ফল অনুযায়ী, তাঁর মন্ত্রিসভার প্রতি জনসমর্থন কমে এখন ১৭ শতাংশতে নেমে এসেছে। দুই সপ্তাহ আগে পরিচালিত জরিপের ফলাফলের চেয়ে আরও চার শতাংশ কমেছে। অপর দিকে হাতোয়ামার সরকারের প্রতি অসমর্থনের হার বেড়ে এখন ৭০ শতাংশে পৌঁছেছে।
অবস্থাদৃষ্টে হাতোয়ামার সরকার এখন বেশ রাজনৈতিক চাপের মুখে আছে। গত রোববার ওকিনাওয়ায় একটি মার্কিন সেনা ঘাঁটি নিয়ে বিরোধের জের ধরে ছোট দল সোস্যালিস্ট পার্টি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে আসে। এতে হাতোয়ামার সরকারের ওপর চাপ বেড়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হামলার জন্য আর্থিক সহায়তা চেয়েছে আল-কায়েদা
মধ্যপ্রাচ্যে অবস্থান করা ব্রিটিশ সেনাবাহিনী ও তাদের প্রতিষ্ঠানগুলোকে হামলার লক্ষ্যস্থল হিসেবে নির্ধারণ করেছে আল কায়েদা। সংগঠনটির নেতারা বলেছেন, তাঁরা শত্রুপক্ষের একেবারে ভেতরে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করেছেন। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রশান্ত মহাসাগর অঞ্চলে আগ্নেয়গিরির ছাই, ফ্লাইট বিপর্যয়ের আশঙ্কা
নিউজিল্যান্ডের আবহাওয়াবিদেরা বলেছেন, ইয়াসুর আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত ছাইয়ের কুণ্ডলি প্রায় ছয় হাজার ফুট ওপরে উঠে গেছে। ওই ছাই ও ধোঁয়ার মেঘ প্রায় ১৩২ বর্গমাইল এলাকা ঢেকে ফেলেছে। পার্শ্ববর্তী দ্বীপ নিউ ক্যালেডোনিয়ার কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। সরকারিভাবে পর্যটকদের তানা দ্বীপে আপাতত ভ্রমণ না করতে আহ্বান জানানো হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের বিশেষজ্ঞ পিটার কোরিসা অবস্থা পর্যবেক্ষণের জন্য বর্তমানে তানা দ্বীপে রয়েছেন। তিনি বলেছেন, আগ্নেয়গিরির ছাই বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে। আগ্নেয়গিরির আশপাশের গ্রামে প্রায় ছয় হাজার লোকের বাস। তাঁদের এলাকা ছাড়ার আহ্বান জানানো হলেও তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে এখনো বসতবাড়িতে অবস্থান করছেন।
নিউ ক্যালেডোনিয়ার বিমান সংস্থা এয়ারকল ইতিমধ্যে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঞ্জাবে জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চালানো হতে পারে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জয়েশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-ঝাংভি ও সিপাহ-ই-সাহাবার মতো পাঞ্জাবভিত্তিক জঙ্গি সংগঠনগুলো তালেবান ও আল-কায়েদার সঙ্গে জোট বেঁধেছে। তাদের বিরুদ্ধে সেনা অভিযান চালানো হতে পারে।
রেহমান মালিক বলেন, দক্ষিণাঞ্চলীয় পাঞ্জাবে যেসব সন্ত্রাসী এত দিন লুকিয়ে ছিল, তারা এখন প্রকাশ্যে এসেছে। তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী হবে। তাদের এই হত্যাকাণ্ড আমরা সহ্য করতে পারি না। উপজাতীয় এলাকায় পরিচালিত অভিযানের ধরনে এই অভিযান চালানো হবে।
পাকিস্তান সরকারের বিরুদ্ধে পাঞ্জাবে জঙ্গি দমনের ব্যাপারে সেনা অভিযানে অনীহার অভিযোগ রয়েছে। এ জন্য অনেকে সরকারের তীব্র সমালোচনাও করেছে। পাঞ্জাবে অনেক জঙ্গি সংগঠন জোটবদ্ধ অবস্থায় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব সংগঠনের সদস্যরা উপজাতীয় এলাকায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসেন। এত দিন তাঁরা গোপন আস্তানায় লুকিয়ে ছিলেন। এখন তাঁরা বেরিয়ে আসতে শুরু করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রক্তক্ষয়ী অভিযান চালানোয় তোপের মুখে আপিসিত
এদিকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার আইনজীবীরা জানান, ব্যাংককে সাম্প্রতিক সেনা অভিযানের ঘটনা তদন্তে তাঁরা একজন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ নিয়োগ করেছেন।
আপিসিতের সরকার দুই মাসের বেশি সময় ধরে সরকারবিরোধী ‘লাল শার্ট’ বিক্ষোভ মোকাবিলা করে টিকে আছে। পার্লামেন্টে সরকারের বিক্ষোভ মোকাবিলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। এতে ৮৮ জন নিহত হয়। আহত হয় প্রায় এক হাজার ৯০০ জন। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক লোক।
গতকাল বিরোধীদলীয় হুইপ উইত্তাইয়া বুরানাসিরি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনা অভিযানের নির্দেশ দিয়ে আপিসিত মানবাধিকার লঙ্ঘন করেছেন। বিক্ষোভকারীরা সংবিধান অনুযায়ী বিক্ষোভ করছিলেন। তিনি বলেন, এই সেনা অভিযান আন্তর্জাতিক মানদণ্ডের পর্যায়ে পড়ে না। এ ঘটনায় অনেকে হতাহত হয়। সরকার অর্থনৈতিক সংকট নিরসনেও ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বুরানাসিরি বলেন, সরকার যদি এ পরিস্থিতি ধরে রাখে, তাহলে দেশ এমন এক সংকটে পড়বে, যার সমাধান খুব কঠিন হবে।
থাকসিন সিনাওয়াত্রার আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, থাইল্যান্ডের বর্তমান সরকারকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একজন আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞকে ভাড়া করা হয়েছে। তিনি হচ্ছেন ওলন্দাজ অধ্যাপক জি আই আলেকজান্ডার নুপস। বিবৃতিতে থাই সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়, তা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য হয়েও প্রকাশ্যে বিধিনিষেধ লঙ্ঘন।
আইনজীবীদের অভিযোগ, সরকার কমপক্ষে ১৪০ জন লালশার্টধারীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আইনজীবীর কাছে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না তাদের।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সীমান্তে সামরিক মহড়া শুরু দ. কোরিয়ার
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মিয়ু-হওয়ান বলেন, ‘আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন, যাঁরা রণতরী চেওনানের ডুবে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদন নিয়ে ভিত্তিহীন অভিযোগ ও সন্দেহ ছড়ানোর চেষ্টা করছেন।’
গত ২০ মে একটি বহুজাতিক তদন্ত দল তাদের প্রতিবেদনে জানায়, তদন্তে তারা অকাট্য প্রমাণ পেয়েছে, উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে যুদ্ধজাহাজ চেওনান ডুবে যায়। এতে ৪৬ জন নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য স্থগিতসহ বেশ কিছু দমনমূলক পদক্ষেপ নেয় দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র ও জাপানের সমর্থনে তারা জাতিসংঘে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অবরোধ আরোপের প্রস্তাব তোলার কথা ঘোষণা করে। এর জবাবে ওই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া যুদ্ধ শুরু করার হুমকি দেয়।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, উত্তর কোরিয়ার দক্ষিণ সীমান্তঘেঁষা একটি নদীর কাছে কয়েক হাজার সেনা সদস্য ওই সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন।
মহড়ায় কয়েক ডজন সামরিক হেলিকপ্টার, ৫০টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যানও অংশ নিচ্ছে। তবে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, রণতরীডুবির জেরে উত্তর কোরিয়াবিরোধী প্রচারণা চালানোর জন্য বেলুনে করে প্রচারপত্র বিলির কর্মসূচি বাতিল করেছে সিউল। তবে সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেনি।
রণতরীডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে সরাসরি দোষারোপ করা থেকে বিরত রয়েছে চীন। উত্তর কোরিয়াকে তিরস্কার করার জন্য গতকাল টোকিওতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে আবার অনুরোধ জানান জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামা। চীন বলেছে, তারা তদন্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে রাশিয়া এই ঘটনা যাচাই করে দেখতে দক্ষিণ কোরিয়ায় তাদের একটি নৌবিশেষজ্ঞ দল পাঠিয়েছে। মস্কো বলেছে, জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়ার জড়িত থাকার শত ভাগ প্রমাণ দরকার তাদের। উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ব্যবস্থা নিতে চীন ও রাশিয়ার সমর্থন দরকার সিউলের।
এদিকে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের একটি অংশও রণতরীডুবির ঘটনায় পিয়ংইয়ংয়ের জড়িত থাকার বিষয়ে সংশয় জানিয়েছে। স্থানীয় পত্রিকা হ্যানকক ইলবো পরিচালিত একটি জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ শতাংশই ওই তদন্ত প্রতিবেদনের ব্যাপারে অনাস্থা জানিয়েছেন। তরুণ ইন্টারনেট ব্যবহারকারীরাও তদন্ত প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের সন্দেহ দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট টুইটার ব্যবহারকারীদের মধ্যে ২০ জন, প্রতিরক্ষাবিষয়ক ব্লগারদের মধ্যে ১০ জন ও কলেজপড়ুয়া ৩০ জন সংবাদকর্মীকে নির্বাচিত করে রণতরী চিওনানের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যাবে। একটি নৌঘাঁটিতে ওই ধ্বংসাবশেষ রাখা আছে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে ফেসবুকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকার প্রতিযোগিতার আয়োজন করায় ইসলামি আইনজীবী ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ মে আদালত ফেসবুকের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। এর এক দিন পরই ‘আপত্তিকর বিষয়বস্তু’ থাকার অভিযোগে ভিডিওচিত্র আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবও বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য কিছু পৃষ্ঠা বন্ধ করে ইউটিউব চালু করা হয়।
লাহোর হাইকোর্টের বিচারপতি ইজাজ আহমেদ চৌধুরী ফেসবুকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেন। তিনি বলেন, ‘ফেসবুক পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হলো। আমরা তথ্যপ্রবাহে বাধা দিতে চাই না।’ তিনি সৌদি আরবের মতো করে ইন্টারনেটে ধর্মীয় দিক থেকে আপত্তিকর বিষয়বস্তু নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দেন।
বিচারপতি ইজাজ চৌধুরী বলেন, জনগণের ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসা কিংবা ইন্টারনেটে ধর্মীয় দিক থেকে আপত্তিকর বিষয়বস্তু নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারকেই নিতে হবে।
পাকিস্তানে এর আগে ২০০৭ সালে একবার ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভোট গণনা কাল কলকাতায় বামদের পরাজয়ের ইঙ্গিত
ভোট গ্রহণ চলাকালে কলকাতার টিভি চ্যানেল স্টার আনন্দ ও এসি নেলসন ভোটারদের ওপর যৌথভাবে জরিপ চালায়। আরও জরিপ চালিয়েছে টিভি চ্যানেল ২৪ ঘণ্টা ও নিউজ টাইম।
স্টার আনন্দের জরিপ বলছে, কলকাতা পৌরসভার ১৪১টি ওয়ার্ডের মধ্যে এবার বামফ্রন্ট জিততে পারে ৫৪টিতে। অন্যদিকে তৃণমূল জিততে পারে ৭৮টি ওয়ার্ডে। আর কংগ্রেস সাতটি ও বিজেপি একটি ওয়ার্ডে জিততে পারে।
টিভি চ্যানেল ২৪ ঘণ্টার জরিপ বলছে, কলকাতা পৌরসভায় বামফ্রন্ট ৫৭টি, তৃণমূল ৭৩, কংগ্রেস ১০ ও বিজেপি একটি ওয়ার্ডে জিততে পারে। নিউজ টাইমের জরিপে বামফ্রন্ট ৪৮ ও তৃণমূল ৮১টি ওয়ার্ডে জয়ী হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালের কলকাতা পৌরসভা নির্বাচনে বামফ্রন্ট ৭৫, তৃণমূল কংগ্রেস ৪৫, কংগ্রেস ২১ ও বিজেপি তিনটি ওয়ার্ডে জয়লাভ করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেপালের প্রধানমন্ত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে
প্রধানমন্ত্রী মাধব কুমারের পদত্যাগ ও জাতীয় মতৈক্যের সরকার গঠনের শর্তে গত শুক্রবার দেশটির গণপরিষদের মেয়াদ এক বছর বাড়ানোর পক্ষে ভোট দেয় মাওবাদীরা। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসায় মাওবাদীরা গতকাল সোমবার ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়।
মাওবাদী দলের পলিটব্যুরোর সদস্য মোহন বৈদ্য কিরণ গতকাল সোমবার দলীয় মুখপাত্র বলে পরিচিত দৈনিক জনদিশায় বলেন, ‘প্রধানমন্ত্রী মাধব কুমারকে অবশ্যই তিন দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী পাঁচ দিনের মধ্যে পদত্যাগ করবেন—এ শর্তে রাজি হওয়ার পরই গত শুক্রবার আমরা গণপরিষদের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা চাই না এমন পরিস্থিতির সৃষ্টি হোক।’
পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়ে প্রধানমন্ত্রী মাধব কুমার বলেন, মাওবাদীদের নিজস্ব গেরিলা ও আধা সামরিক বাহিনী বিলুপ্ত করতে হবে। বিদ্রোহের সময় ১০ বছরে জনগণের যে সম্পদ তারা হস্তগত করেছে, তা-ও ফেরত দিতে হবে।
১০ বছর সশস্ত্র সংগ্রামের পর ২০০৬ সালে ক্ষমতাসীন দলগুলোর সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে মাওবাদীরা। ২০০৮ সালের ১০ এপ্রিল নেপালে সংবিধান রচনার লক্ষ্যে দুই বছরের মেয়াদের জন্য গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দুই বছরেও সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয় গণপরিষদ। মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে গত শুক্রবার গণপরিষদের মেয়াদ এক বছর বাড়ানো হয়।
নেপালের জনগণ ও গণমাধ্যমের অভিযোগ, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে রাখায় গত দুই বছরেও সংবিধানের খসড়া তৈরি করতে পারেনি।
এদিকে জাতীয় মতৈক্যের সরকার গঠনের ব্যাপারে গতকাল রাতে গণপরিষদের প্রধান তিনটি দলের আলোচনায় বসার কথা। গণপরিষদের মেয়াদ বাড়ানোর পর থেকেই নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন দল তিনটির নেতারা। গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ মাওবাদী দল ছাড়াও নেপালি কংগ্রেস ও মহাদেশি জনাধিকার ফোরাম সরকার পরিচালনার দাবি তুলেছে।
বর্তমান প্রধানমন্ত্রী মাধব কুমারের জোটের বড় শরিক দল নেপালি কংগ্রেস দাবি করেছে, গণপরিষদের মাওবাদীদের পর তারাই বড় দল। নতুন সরকার পরিচালনার দায়িত্ব তাদের পাওয়া উচিত। প্রধানমন্ত্রীর আরেক শরিক দল মহাদেশি জনাধিকার ফোরামের দাবি, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তাদের নেতা উপ-প্রধানমন্ত্রী বিজয় কুমারের প্রধানমন্ত্রী হওয়া উচিত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ড্রয়ের স্বপ্ন আর সত্যি হলো না by তারেক মাহমুদ
লর্ডসে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দেবে, এমন আশা কেউ করেনি। তবে চতুর্থ দিনে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিটা ড্রয়ের স্বপ্ন দেখিয়েছিল অনেককে। প্রবাসী বাংলাদেশিরা অঙ্ক কষতে কষতে বাড়ি ফিরেছেন, যদি শেষ দিনে বাংলাদেশ অন্তত চা-বিরতির কাছাকাছি নিয়ে যেতে পারে ইনিংসটা, এরপর যদি বোলাররা আটকে রাখতে পারে ইংলিশ ব্যাটসম্যানদের...! লর্ডসে কাল সেসব হিসাবের কোনোটাই মিলল না। আগের দিনের ৫ উইকেটে করা ৩২৮ রান নিয়ে খেলতে নেমে কাল মাত্র ২৫.২ ওভারেই বাংলাদেশ অলআউট ৩৮২ রানে। ১৬০ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ২ উইকেট হারালেও খেলা যখন শেষ হলো, তখনো আরও ৩৫ ওভারের মতো পড়ে আছে!
১৬০ রানের মধ্যে দুই ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউস আর অ্যালিস্টার কুক মিলেই তুলে ফেলেন ৬৭ রান। মাহমুদউল্লাহ ও সাকিব মিলে এই দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেও জোনাথন ট্রট আর কেভিন পিটারসেন আনুষ্ঠানিকতা শেষ করেই ফিরেছেন ড্রেসিংরুমে। তবে অপরাজিত ১০ রানের ইনিংসেই পিটারসেন আরও একবার প্রমাণ করলেন, বাংলাদেশি বাঁহাতি স্পিন খেলাটা তাঁর জন্য কতটা কঠিন। জয় থেকে যখন ইংল্যান্ড মাত্র এক রান দূরে দাঁড়িয়ে, পিটারসেন তখন পুরো একটা ওভার খেলেও কোনো রান নিতে পারলেন না। সাকিবের বলগুলো ঠেকাতে তাঁর কষ্ট দেখে প্রেসবক্সে বরং হাসির রোলই উঠছিল তখন। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর পরের ওভারে ট্রট শেষ করে দিলেন খেলা। প্রথম বলেই ফ্লিকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে তুলে নিলেন লর্ডস টেস্টের জয়।
বাংলাদেশের ড্রয়ের স্বপ্ন অবশ্য এর আগেই শেষ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক বা সাকিব আল হাসান, পরে আসা মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ—ড্রয়ের জন্য যে রকম ব্যাটিং দরকার ছিল, সেটা করতে ব্যর্থ সবাই। আগের দিনের ২ রানের সঙ্গে কাল মাত্র ১৪ রান যোগ করেই ফিনের বলে পয়েন্টে মরগানের ক্যাচ হয়ে ফিরেছেন সাকিব। ফিনের বলে ব্রেসনানকে সহজ ক্যাচ দিয়ে জুনায়েদও পারেননি লর্ডস টেস্টের দ্বিতীয় ফিফটিটাকে সেঞ্চুরিতে নিয়ে যেতে। বরং পরে মুশফিকুর রহিমের উইকেটটিও নিয়ে প্রথম ইনিংসের অতৃপ্তি দূর করতে পেরেছেন ফিনই। ৮৭ রানে ৫ উইকেট নিয়ে নাম উঠিয়েছেন অনার্স বোর্ডে, প্রথম ইনিংসে সম্ভাবনা জাগিয়েও যা পারেননি।
শেষ দিনে ব্যাটসম্যানরা আরেকটু প্রতিরোধ গড়তে না পারাতেই মূলত ড্রয়ের স্বপ্নটা ভেঙে গেছে বাংলাদেশের। তবে লর্ডস টেস্ট শেষে যদি ফেলে আসা পাঁচটা দিনের দিকে তাকান, উন্নতির লক্ষণ কি একটু দেখছেন না? তামিমের সেঞ্চুরি কিংবা শাহাদাতের ৫ উইকেট...ইংল্যান্ডকে ড্রয়ের শঙ্কায় ফেলে টেস্টটাকে পঞ্চম দিনে নিয়ে আসা—লর্ডস টেস্ট শুরুর আগে তো এসব প্রাপ্তিকেও সম্ভব বলে মনে হয়নি!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিডিয়ার ওপর চটেছেন মেলো
ব্রাজিলের পত্রিকার বরাতে এই ছবি আর খবর আবার ছাপা হয়েছে বেশ কয়েকটি ব্রাজিলিয়ান এবং ইতালিয়ান ওয়েবসাইটে। বিষয়টি খুব আহত করেছে জুভেন্টাস মিডফিল্ডার মেলোকে। মেলোর কথা, পত্রিকাটি রীতিমতো খলনায়ক বানিয়ে দিয়েছে তাঁকে, ‘আমি খারাপ লোক নই। তারা যেভাবে পুরো ব্যাপারটা উপস্থাপন করেছে তাতে মনে হচ্ছে আমি বড্ড খারাপ লোক। ট্যাকলটা যদি বাজে হয়েই থাকে, তাহলে বুঝতে হবে আমি এভাবেই খেলি। আমি বাজে লোক বলে এমন ট্যাকল করেছি, ব্যাপারটা এমন নয়। আমার পরিবার আছে, তারা খবরটা দেখেছে এবং আমাকে জিজ্ঞেস করেছে কেন আমি কাকাকে এমন ট্যাকল করলাম।’
মেলো আরও বলেছেন, কাকার সঙ্গে তাঁর মন-কষাকষি হয়নি। কাকার সঙ্গে তাঁর ভালো বন্ধুত্বও আছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফেলিপ মেলো মনে করছে, অন্যায্যভাবেই তাকে দোষারোপ করা হয়েছে।’ মেলো বলেছেন, ঘটনার পর ব্যাপারটি বুঝিয়ে বলেছেন কাকাকে। প্রত্যুত্তরে কাকা শুধু বলেন, ‘এটা অন্যায়।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেনকে মাঠ থেকে বের করে দিলেন গেইল
হাশিম আমলার সিরিজে দ্বিতীয় ও ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি (১১৫ বলে ১২৯), ক্যালিসের ৫১ ও ডি ভিলিয়ার্সের অপরাজিত ৫৭ রানে ওয়েস্ট ইন্ডিজের বেঁধে দেওয়া ৩০৩ রান পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজটাকে ৪-০ করে দিলেন ডি ভিলিয়ার্স।
সিরিজের উত্তেজনার শেষ আগেই। তবু পরশুর ম্যাচের শেষ ওভারের উত্তেজনার সঙ্গে উত্তেজনা যোগ হলো আরেকটি। যখন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল মাঠ থেকে বের করে দিলেন সুলিমান বেনকে। বেন নাকি তাঁর কথামতো বল করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ম্যাচের পর গেইল নিজেই খুলে বলেছেন ঘটনাটা, ‘আমি আসলেই ওকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছি। অধিনায়ক হিসেবে কোনো বোলারকে কিছু করতে বলা হলে সে যদি বলে, সে এটা কোনো দিন করেনি, তাহলে তো মুশকিল। এ কারণেই তো প্র্যাকটিস সেশনটা আছে। আমি স্রেফ ওকে ওভার দ্য উইকেট বল করতে বলেছিলাম। এটা কেন সমস্যা হবে, এটা তো আমি বুঝতেই পারছি না।’
অধিনায়কের কথামতো বল না করে মাঠ থেকে বহিষ্কৃত হওয়া নিঃসন্দেহে বড় ঘটনা। বেনের বিতর্কময় ক্যারিয়ারে প্রায় অনন্য একটা ঘটনাই যোগ হলো এতে। এর আগে মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন, অসদাচরণের কারণে ম্যাচ রেফারির শাস্তিও পেয়েছেন। গত ডিসেম্বরে পার্থ টেস্টে মিচেল জনসন ও ব্র্যাড হাডিনের সঙ্গে গন্ডগোল করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ক্লাব পর্যায়ে, ‘এ’ দলের হয়ে সফরেও একাধিকবার ঝামেলা পাকিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিক্স সিজনস দাবা
জাতীয় জুনিয়র দাবা: ৩ জুন থেকে দাবা ফেডারেশনে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ জাতীয় জুনিয়র দাবা। প্রতিযোগিতায় অংশ নিতে কোনো ফি লাগবে না। অংশগ্রহণে আগ্রহীদের আগামীকালের মধ্যে ফেডারেশন অফিসে নাম জমা দিতে বলা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হেনিনের বিদায়

‘রিয়াল’ মরিনহো
সান্তিয়াগো বার্নাব্যুতে সংবাদ সম্মেলনে গতকাল এভাবেই রিয়াল মাদ্রিদে নিজের উপস্থিতি জানান দিয়েছেন হোসে মারিও ডস সান্তোস ফেলিক্স মরিনহো।
ইন্টার মিলানকে ‘ট্রেবল’ জেতানো মরিনহোর সঙ্গে রিয়ালের চার বছর মেয়াদি চুক্তি হয়ে গেছে দিনকয়েক আগেই। গতকাল ইতালিয়ান ও ইংলিশ ফুটবল মাতানো মরিনহোকে ম্যানুয়েল পেলেগ্রিনির উত্তরসূরি হিসেবে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন রিয়ালের পরিচালক হোর্হে ভালদানো। অনুষ্ঠানে মরিনহোর হাতে তুলে দেওয়া হয় সান্তিয়াগো বার্নাব্যুর প্রতিকৃতি, একটি সোনার ঘড়ি এবং পেছনে ‘নাম্বার ওয়ান’ লেখা রিয়ালের জার্সি। এই অনুষ্ঠানে মরিনহো তাঁর লক্ষ্যটা পরিষ্কার করে দিলেন, ‘আমার জয়ের একটা অভ্যাস আছে। আমি আমার খেলোয়াড়দের আমার মতো জয়ের মানসিকতায় দেখতে চাই।’
স্বভাবসুলভ ভঙ্গিতেই বলে দিলেন, রিয়ালের কোচ হওয়ার জন্যই তাঁর জন্ম না হলেও, কোচ হওয়ার জন্যই জন্ম, ‘আমি জানি না রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার জন্য আমার জন্ম কি না। তবে নিশ্চিত, কোচ হওয়ার জন্যই জন্মেছি আমি।’
দলে নতুন খেলোয়াড় কাদের চান, রোনালদোর সঙ্গে সম্পর্ক কেমন হবে—সময়ই সব ঠিক করে দেবে বলেছেন। শুধু একটা সতর্কবাণী শুনিয়েছেন পর্তুগিজ কোচ, ‘রোনালদো শুধু রিয়ালের নয়, ফুটবল খেলাটারই খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে সব খেলোয়াড়কে পরিষ্কার বুঝতে হবে, খেলোয়াড় বা কোচ নয়, ক্লাবই একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার।’
ওদিকে সংবাদমাধ্যমে গুঞ্জন, মরিনহোর ছেড়ে আসা ইন্টারের দায়িত্ব নিচ্ছেন রিয়ালেরই বিদায়ী কোচ পেলেগ্রিনি। তা যিনিই নিন, তাঁর জন্য মরিনহোর বাণী, ‘ইন্টারের দায়িত্ব নিতে হলে তাঁকে একটু মেধাবী হতে হবে!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরামবাগকে হারাল শুকতারা

দাদার জন্য

এখনো সেই অনুজ্জ্বল ফ্রান্স
ফ্রান্স খেলতে গিয়েছিল তিউনিশিয়ায়, আর পরশু সবচেয়ে উপভোগ্য প্রস্তুতি ম্যাচটি হয়েছে ফ্রান্সেই। বিশ্বকাপের দুই দল আইভরিকোস্ট ও প্যারাগুয়ে ড্র করেছে ২-২ গোলে। ৫৪ মিনিটে অধিনায়ক দিদিয়ের দ্রগবার গোলের পর ২০ মিনিট পর ‘এলিফ্যান্টস’দের ২-০ গোলে এগিয়ে দেন বামবা সৌলেমান। পরের মিনিটেই একটি গোল ফিরিয়ে দেন আর্জেন্টিনা ছেড়ে প্যারাগুয়েতে নাম লেখানো লুকাস ব্যারিয়স, খেলা শেষের এক মিনিট আগে সমতা করেন অরেলিয়ানো তোরেস। ১-১ গোলে ড্র করেছে নাইজেরিয়া ও কলম্বিয়া।
জয়ের ধারা অব্যাহত রেখেছে মার্সেলো বিয়েলসার চিলি। পরশু নর্দার্ন আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারানো চিলি কাল ৩-০ গোলে জিতেছে ইসরায়েলের বিপক্ষে। হামবার্তো সুয়াজোর প্রথমার্ধের গোলের পর দ্বিতীয়ার্ধে গোল করেন অ্যালেক্সি সানচেজ ও রড্রিগো টেলো। অস্ট্রিয়ায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া বেলারুশ কিসলিয়াকের গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। পরশুর সবচেয়ে বড় জয়টি পেয়েছে মেক্সিকো, ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা জাম্বিয়াকে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্বকাপ হারানোর যন্ত্রণায় পুড়ছেন গম্ভীর
আইপিএল আসর থেকে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া ভারতীয় দলকে বিশ্বকাপের ফেবারিট হিসেবে দেখা হচ্ছিল। গ্রুপ পর্বে প্রত্যাশা মতোই খেলেছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি। তবে সুপার এইটে এসে যেন খেই হারিয়ে ফেলে মাহেন্দ্র সিং ধোনির দল। তিনটি ম্যাচের প্রতিটিতেই হেরে বিদায় নেয় তারা। ভারতই একমাত্র দল, যারা সুপার এইটে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। তবে লজ্জাজনক বিদায়ের পরও ভারতীয় দলের গায়ে যেন কোনো হাওয়া লাগেনি। নিজেদের হয়েই উল্টো সাফাই গাইতে দেখা গেছে ধোনিদের।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল সোমবার গম্ভীর বলেন, ‘আমরা আমাদের আবেগকে সবার সামনে প্রকাশ করিনি বলে এর অর্থ এই নয় যে এ হারে আমাদের কিছুই হয়নি। বিশ্বকাপ হারানো যেকোনো দলের জন্য কষ্টের। আমি এখনো সেই যন্ত্রণায় বিদ্ধ হচ্ছি।’
ভারতের বিশ্বকাপ ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে আইপিএল আসরকে। ঘরোয়া এ প্রতিযোগিতায় দীর্ঘদিন খেলার ফলে ক্রিকেটারেরা ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। তবে ভারতীয় দলের অন্য সবার মতো গম্ভীরেরও একই দাবি, আইপিএলের কোনো দোষ নেই। তিনি বলছেন, ‘আইপিএলের ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে আমরা প্রায় ১০ দিন সময় পেয়েছিলাম। বিশ্রামের জন্য এ সময় যথেষ্ট ছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
June
(772)
-
▼
Jun 02
(21)
- অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে by জাকারিয়া স্বপন
- কলম্বিয়ায় দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুন
- জাপানের প্রধানমন্ত্রী হাতোয়ামার প্রতি সমর্থন সর্বন...
- হামলার জন্য আর্থিক সহায়তা চেয়েছে আল-কায়েদা
- প্রশান্ত মহাসাগর অঞ্চলে আগ্নেয়গিরির ছাই, ফ্লাইট বি...
- পাঞ্জাবে জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চালানো হতে ...
- রক্তক্ষয়ী অভিযান চালানোয় তোপের মুখে আপিসিত
- সীমান্তে সামরিক মহড়া শুরু দ. কোরিয়ার
- পাকিস্তানে ফেসবুকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
- ভোট গণনা কাল কলকাতায় বামদের পরাজয়ের ইঙ্গিত
- নেপালের প্রধানমন্ত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ কর...
- ড্রয়ের স্বপ্ন আর সত্যি হলো না by তারেক মাহমুদ
- মিডিয়ার ওপর চটেছেন মেলো
- বেনকে মাঠ থেকে বের করে দিলেন গেইল
- সিক্স সিজনস দাবা
- হেনিনের বিদায়
- ‘রিয়াল’ মরিনহো
- আরামবাগকে হারাল শুকতারা
- দাদার জন্য
- এখনো সেই অনুজ্জ্বল ফ্রান্স
- বিশ্বকাপ হারানোর যন্ত্রণায় পুড়ছেন গম্ভীর
-
▼
Jun 02
(21)
-
▼
June
(772)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...