Wednesday, November 21, 2012

ফুসফুস ক্যানসার প্রতিরোধ by পারভীন শাহিদা আখতার

অধ্যাপক, মেডিকেল অনকোলজি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা ফুসফুস ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফুসফুস ক্যানসার পুরুষদের এক নম্বর ক্যানসার হলেও নারীদের মধ্যে এ রোগীর সংখ্যা কম নয়। ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণও ফুসফুস ক্যানসার।

ক্ষমতায়ন

আর্থিক প্রতিষ্ঠানে নারীরা তাঁদের যোগ্যতা প্রমাণ করেছেন। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর বিশ্বের ক্ষমতাবান নারীর তালিকায় শীর্ষে থাকা তেমনই দুই নারীকে নিয়ে এই প্রতিবেদন। চন্দা কোচার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আইসিআইসিআই ব্যাংক

পদ্মাবতীর এগিয়ে চলা by মারুফ সামদানী

অক্টোবর মাসে হয়ে গেল অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আয়োজনে মালয়েশিয়াতে অনুষ্ঠিত এ খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় পদ্মাবতী সমাদ্দার। দশম শ্রেণীতে পড়ুয়া এই মিডফিল্ডার থাকে নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণকেন্দ্রে।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৭৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. ওসমান গনি, বীর প্রতীক সাহসী এক প্রতিরোধযোদ্ধা
মো. ওসমান গনি চাকরি করতেন ইপিআরে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দিনাজপুর ইপিআর সেক্টরের রংপুর (১৯ নম্বর) উইংয়ের অধীন চিলমারীতে।

টাঙ্গাইল থেকে বড় ধাক্কা খেল জাতীয় পার্টি by জাহাঙ্গীর আলম

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে জাতীয় পার্টি। বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে নিজেদের বিকল্প ভাবলেও জনগণ দলটিকে গ্রহণ করেনি। তবে এ উপনির্বাচন থেকে নতুন শিক্ষা পেয়েছে বলে মনে করে জাপা।

ইসলামী বিশ্ববিদ্যালয়- ১১২ পদ উপাচার্য সহ-উপাচার্য মন্ত্রী নেতাদের ভাগ-বাঁটোয়ারা by তৌহিদী হাসান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত সেপ্টেম্বরে ১১২ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো এসব কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সুপারিশকারীদের তালিকায় এর সত্যতা পাওয়া গেছে। ওই তালিকায় উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের স্বাক্ষর রয়েছে।

সাহসিকতা পুরস্কার পেল মালালা

মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচার চালাতে গিয়ে তালেবানের হামলায় আহত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই ওয়ার্ল্ড পিস অ্যান্ড প্রসপারিটি ফাউন্ডেশনের 'সাহসিকতা পুরস্কার' (ব্রেভারি অ্যাওয়ার্ড) লাভ করেছে। গত সোমবার রাতে লন্ডনে হাউস অব লর্ডসের কলমনডলি মিলনায়তনে এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স আলী খান এই পুরস্কার প্রদান করেন।

টিআইবির প্রতি তথ্যমন্ত্রী-তথ্যভিত্তিক প্রতিবেদন দিন

সংসদ সদস্যদের নিয়ে সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংসদে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, টিআইবি সংসদ সদস্যদের উদ্দেশ্যমূলক ও সচেতনভাবে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশ্বে পঞ্চম স্থানে বাংলাদেশ

বিশ্বে সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে অবস্থান করছে। তালিকায় চীন, ব্রাজিল, সিঙ্গাপুর ও তুরস্কের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

আলোকিত খুলনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ by মাসুদ পারভেজ

প্রতিদিন সন্ধ্যা নামতে না নামতেই খুলনায় জ্বলে উঠছে 'বিশ্বকাপের আলো'! বিশ্বকাপ ক্রিকেটের মতো বড় কিছু নয়, আবার এ শহরের জন্য কোনো অংশে কম কিছুও তো হচ্ছে না এখানে। ক্রিকেটেরই সবচেয়ে আদি সংস্করণ টেস্টের আসর যখন বসছে প্রথমবারের মতো, তখন ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের আলোকসজ্জায় ব্যবহৃত উপকরণ দিয়েই নতুন সাজে সেজে ওঠা নগরী এখন জমজমাট লড়াইয়ের অপেক্ষায়।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখার-টিআইবি কারো পক্ষে নয়, আমরা বস্তুনিষ্ঠ

দেশে টিআইবি বন্ধ করতে হবে- সংসদ সদস্যদের এমন বক্তব্য প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'এর আগেও টিআইবিকে বন্ধের দাবি জানানো হয়েছিল। তবে দুঃসংবাদের বার্তাবাহককে, নাকি দুঃসংবাদের কারণগুলো বন্ধ করবেন- সেটা আপনাদের বিবেচনা।

চিড়িয়াখানায় খাঁচা ভেঙে পাখি চুরি-সংখ্যা নিয়েও লুকোচুরি

অবাক কাণ্ড! মিরপুর চিড়িয়াখানার নিরাপত্তার ঘেরাটোপ ডিঙিয়ে খাঁচা ভেঙে ১১টি পাখি চুরি করেছে দুষ্কৃতকারীরা। চুরির ঘটনাটি ঘটেছে রবিবার রাতের যেকোনো সময়। আর রহস্য দানা বেঁধেছে এখানেই। কারণ ওই সময়টায় সেখানে অবস্থান করেন চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা।

সামাজিক মর্যাদার জন্যই প্রশাসনে পদোন্নতি! by আশরাফুল হক রাজীব

রাষ্ট্রের প্রয়োজনে নয়, সামাজিক মর্যাদা রক্ষার খাতিরে কর্মকর্তাদের আবারও পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অথচ এখনই পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা প্রায় দ্বিগুণ। প্রশাসন সূত্রই এ তথ্য নিশ্চিত করেছে। এমনিতেই বিভিন্ন স্তরে অনুমোদিত পদের তুলনায় কর্মকর্তা বেশি থাকায় প্রশাসনে কাজের গতি ও মান কমে গেছে।

সশস্ত্র বাহিনী দিবস আজ-দুই নেত্রীর দেখা হচ্ছে

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পরস্পর দেখা হচ্ছে। তিন বছর পর বিএনপির চেয়ারপারসন এবার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আমিরাত থেকে ফিরতে হচ্ছে লক্ষাধিক কর্মীকে by হায়দার আলী

অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাত আগামী ৪ ডিসেম্বর থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে। অবৈধ অভিবাসীরা এই সময়ের মধ্যে থাকার বৈধতা লাভের চেষ্টা করতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত জরিমানা দিয়ে ভিসা নবায়ন করা যাবে।

ড. কামাল-বি. চৌধুরীর মঞ্চে বড় নেতার ভিড় by পার্থ প্রতীম ভট্টাচার্য্য ও মোশতাক আহমেদ

বিপন্ন গণতন্ত্রকে উদ্ধার করে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেওয়া দুই নেতা ড. কামাল হোসেন ও অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী আরো অগ্রসর হয়েছেন। গত ২১ অক্টোবর জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পর থেকে তাঁদের তেমন কোনো তৎপরতা প্রকাশ্যে দেখা না গেলেও গোপনে তাঁরা মঞ্চ গোছানোর কাজ করে যাচ্ছেন।

বিহারে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনা শহরে গত সোমবার পদপিষ্ট হয়ে কমপক্ষে ২২ জন মারা গেছে। ষষ্ঠীপূজা শেষ করে পুণ্যার্থীরা গঙ্গার ঘাটে একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় তা ভেঙে পড়ে। এরপর আতঙ্কিত লোকজনের হুড়াহুড়ি শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে।

আফগানিস্তানে যুদ্ধাভিযান শেষ করল ফ্রান্স

আফগানিস্তানে যুদ্ধের ভূমিকা থেকে সরে এসেছে ফ্রান্স। গতকাল মঙ্গলবার কাবুলের উত্তর-পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের নিজরাব জেলা থেকে সর্বশেষ ৪০০ যুদ্ধসেনা প্রত্যাহার করে নিয়েছে তারা। এর মধ্য দিয়ে আফগানিস্তানে যুদ্ধাভিযান শেষ করল তারা।

ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১০ বছরের দণ্ড

ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আইভো সানাদারকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে ক্রোশিয়ার একটি আদালত গতকাল মঙ্গলবার তাঁকে এ দণ্ড দিয়েছেন। ক্রোয়েশিয়ায় সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সানাদারই প্রথম দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড়ালেন।

নেপালে এপ্রিল-মে মাসে সাংবিধানিক পরিষদ নির্বাচন

নেপালে আগামী এপ্রিল অথবা মে মাসে সাংবিধানিক পরিষদের নির্বাচন হবে। মাওবাদী নেতৃত্বাধীন সরকার গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেয়। এ নির্বাচন চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করবে বলে আশা করছে তারা।

প্রেস ফ্রিডম পুরস্কার পেলেন চার সাংবাদিক

ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছেন ব্রাজিল, চীন, কিরগিজস্তান ও লাইবেরিয়ার চার সাংবাদিক। নিজ নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কর্মরত নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেয়।

পাকিস্তানে খ্রিস্টান কিশোরীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ খারিজ

পাকিস্তানের হাইকোর্ট গতকাল মঙ্গলবার খ্রিস্টান কিশোরী রিমশা মাসিহ'র বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ বাতিলের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনের কয়েকটি পাতা পোড়ানোর অভিযোগে গত ১৬ আগস্ট রিমশাকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানকে নিরস্ত্রীকরণ বিল পার্লামেন্টে উপস্থাপন-সহিসংতা এড়াতে আমার নেওয়া পদক্ষেপ সফল : রেহমান মালিক

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারের শরিক ও প্রধান বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে নিরস্ত্রীকরণ সংক্রান্ত একটি বিল গতকাল মঙ্গলবার পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) বিলটি উপস্থাপন করেছে।

দাদার স্বপ্ন নির্মাণের ভূমি ঘুরে গেলেন ওবামা

মিয়ানমার সফর করে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর ছিল এটা। তবে ওবামা বংশের কোনো পুরুষের মিয়ানমারে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ওবামার কেনীয় দাদা হুসেইন ওনিয়াঙ্গো ওবামা এই দেশে দীর্ঘদিন কাটিয়ে গেছেন।

ইসরায়েল- ফিলিস্তিনি শিশুর অঙ্গার বনাম সভ্যতার করাল হাসি by ফারুক ওয়াসিফ

‘আমি একজন ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের কি চোখ নেই? নেই হাত, অঙ্গ, ভাব, অনুভূতি, বোধ ও ভালোবাসা? তুমি-আমি একই খাবার খাই, আহত হই একই অস্ত্রে। একই অসুখে আমরা ভুগি এবং সেরে উঠি একই ওষুধে। ইহুদিদের মতো একই গ্রীষ্ম ও শীত আমাদেরও ওম দেয় আর ঠান্ডায় কাঁপায়।

দুর্নীতির সঙ্গে তারেকের সংশ্লিষ্টতা ছিল না: খালেদা

দুর্নীতির সঙ্গে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, তারেক রহমানের চিন্তা বাস্তবায়ন করা গেলে বিএনপি ও দেশ উপকৃত হবে।

দুর্নীতির সঙ্গে তারেকের সংশ্লিষ্টতা ছিল না: খালেদা

দুর্নীতির সঙ্গে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, তারেক রহমানের চিন্তা বাস্তবায়ন করা গেলে বিএনপি ও দেশ উপকৃত হবে।

খুলনায় আজ শুরু উৎসবের টেস্ট by উৎপল শুভ্র

দুপুরবেলায় বিরাট এক মিছিল বেরোল। সামনে শ খানেক মোটরসাইকেল। পেছনে বেশ কয়েকটা গাড়ি, যার একটি থেকে হ্যান্ডমাইকে কী সব নির্দেশনা দেওয়া হচ্ছে। লাল-সবুজ উড়ছে অনেকের হাতে। ওই মিছিলে কিছুক্ষণের জন্য খুলনা হয়ে গেল ‘ঢাকা’! রাস্তায় যানজট।

চার পুলিশ কর্মকর্তাকে পরিচালক নিয়োগ- র‌্যাব থেকে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কমানো হচ্ছে by কামরুল হাসান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) সশস্ত্র বাহিনী থেকে আসা পদস্থ কর্মকর্তাদের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। এসব পদে এখন পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এ প্রক্রিয়ায় ১৮ নভেম্বর চার পুলিশ কর্মকর্তাকে র‌্যাবের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

জুলাই-সেপ্টেম্বর সময়ের হিসাব- ব্যাংকের মুনাফা কমেছে, লোকসানও হচ্ছে by মনজুর আহমেদ

বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে এসে হঠাৎ করেই ব্যাংকগুলোর মুনাফা থমকে গেছে। এ সময় লোকসানও গুনেছে অনেক ব্যাংক। আগের দুই প্রান্তিকে যে মুনাফা হয়েছিল, তা দিয়েই কোনো রকমে নয় মাসের মুনাফার হিসাব করেছে ব্যাংকগুলো।

সিরীয় বিদ্রোহীদের জোটকে ইসলামপন্থীদের প্রত্যাখ্যান-বিষয়টিকে বিদ্রোহীদের জন্য বড় ধাক্কা বলছেন বিশ্লেষকরা

আত্মপ্রকাশের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রথম বড় ধরনের বাধার মুখে পড়েছে সিরিয়ার সরকারবিরোধী পক্ষগুলোর নতুন জোট। 'ন্যাশনাল কোয়ালিশন অব ফোর্সেস অব দ্য সিরিয়ান রেভল্যুশন অ্যান্ড অপজিশন' (এনসি) নামের এ জোটকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে দেশটির ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপগুলো।

চিয়াবাও-ওবামা বৈঠক-দুই দেশের গঠনমূলক সম্পর্কের প্রশংসা

বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ককে 'সহযোগিতামূলক ও গঠনমূলক' অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান সম্মেলনের এক ফাঁকে চীনা প্রধানমন্ত্রী ওয়েন চিয়াবাওয়ের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি।

স্থল অভিযানের চিন্তা 'আপাতত' স্থগিত-* মিসরকে শেষ সুযোগ দিতে চায় ইসরায়েল -* ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

গাজায় স্থল অভিযান শুরুর পরিকল্পনা অপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চলমান প্রক্রিয়াকে শেষ সুযোগ দিতে অন্তত এক দিনের জন্য স্থল অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে যাওয়ার পর গত সোমবার রাতে ইসরায়েলি মন্ত্রীরা এ সিদ্ধান্ত নেন।

নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়-নিশ্চিত করা হোক শিক্ষার মান ও পরিবেশ

দেশের সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞ কিংবা সাধারণ মানুষ- কেউই সন্তুষ্ট নন। শিক্ষা এখন পণ্যে পরিণত হয়েছে। শিক্ষা বাণিজ্য একটি লাভজনক ব্যবসা। শিক্ষাকে পুঁজি করে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিংসহ উচ্চশিক্ষা গ্রহণকে কেন্দ্র করে গড়ে ওঠা কোচিং সেন্টারের পাশাপাশি শিশুদের ভর্তি নিয়েও কোচিং বাণিজ্য রমরমা।

রোহিঙ্গা প্রশ্নে ওবামা-বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার সোমবারের মিয়ানমার সফরটি ছিল বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলাদেশ অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে প্রেসিডেন্ট ওবামা রোহিঙ্গা সমস্যা নিয়ে কী ভূমিকা রাখেন সেদিকে।

অতিথিপরায়ণতা উত্তম গুণ by ড. আ ফ ম খালিদ হোসেন

অতিথিপরায়ণতাকে হজরত মোহাম্মদ (সা.) মুমিনের পরিচায়করূপে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ইমান রাখে, সে যেন অবশ্যই অতিথির প্রতি সম্মান প্রদর্শন করে। অতিথির জন্য উত্তম খাবার ও থাকার ব্যবস্থা করা চাই কমপক্ষে একদিন এক রাত।

হাজি সাহেবদের জন্য কিছু পরামর্শ by ড. কেএম আবদুর রাজ্জাক

হজ এমন একটি ইবাদত যা জীবনে মাত্র একবারই ফরজ। তাই এর প্রস্তুতি হওয়া দরকার দীর্ঘদিনের। অধিকাংশ মানুষের আজীবনের সঞ্চিত অর্থের বিনিময়ে এর মহাআয়োজন। তাই এ আয়োজনে বা হজ কার্য সম্পাদনে বড় ধরনের ত্রুটি-বিচ্যুতি হলে আজীবনের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়।

পোশাকে ইসলামী মূল্যবোধ by মুফতি এনায়েতুল্লাহ

মানুষের একটি সহজাত প্রবৃত্তি লজ্জাবোধ। আর সব ধর্মের অনুসারীই এ বিষয়ে একমত যে, মানুষ তার শরীরকে প্রকাশ্যে আবৃত রাখবে। ইসলামও তাই বলে। সৌন্দর্য বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা, লজ্জাস্থান ঢেকে রাখা ও নিজেকে বিশেষভাবে চিহ্নিত করার লক্ষ্যেই মানুষ পোশাক ব্যবহার করে থাকে।

পোড়া কপাল! by সুভাষ সাহা

খাদ্য মূল্যবৃদ্ধির জোয়ালটা শেষ পর্যন্ত কলুর বলদের মতো গরিবের ঘাড়েই চাপে। তখন বেচারা গরিবের কাছে একফালি চাঁদ সুকান্তের কবিতার মতো ঝলসানো রুটির মহিমা নিয়ে হাজির হয়। খাদ্যের বাড়তি অর্থ জোগাতে গিয়ে গরিব তার আদরের শিশুসন্তানকে স্কুলে না পাঠিয়ে ফুটফরমাশের কাজে লাগায়।

সিংহাসন আছে সিংহ নেই by অমিত বসু

লন্ডন থেকে একটু দূরে এসেক্সের রাস্তায় সিংহ দেখে পথচারীরা সংজ্ঞাহীন। পুলিশ এসে কিন্তু সিংহের সন্ধান পায়নি। সার্কাস পার্টিতে খোঁজ নিয়েছে। তারাও বলেছে, তাদের কোনো সিংহ ছুটে পালায়নি। অবশেষে সিদ্ধান্ত, ওটা সিংহ নয়, সিংহের ভূত। ভয়ে রজ্জুকে সাপ বলে ভ্রম হওয়ার মতো কুকুরজাতীয় প্রাণীকে সিংহ মনে হয়েছে।

জন্মদিন-বন্ধু, যদি তোর ডাক শুনে কেউ না আসে... by আফজাল হোসেন

ভালো লাগে, এখনও প্রায় সবাই বেঁচে আছি, এখনও পরস্পরের বন্ধু হয়ে আছি। মৃত বন্ধুর জন্য মনে হলেই শোক করি। যে কোনো বন্ধুর সাফল্যে গর্ববোধ হয়। এক ঢাকা শহরে সবারই বসবাস, কেউ দূরে, কেউ কাছে। ঘন ঘন দেখা-সাক্ষাৎ হয় না। যখন হয়, আমাদের সময় আমাদের কাছেই ফিরে আসে
হাতের পাঁচ আঙুল সমান হয় না।

সাম্প্রতিক প্রসঙ্গ-দয়া করে চুপ থাকবেন না by হাসান শাহরিয়ার

মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আপনি আর চুপ থাকবেন না। একজন র‌্যাব সদস্যকে বাঁচাতে গিয়ে একটি পরিবার ধ্বংস হবে তা নিশ্চয়ই আপনি চান না। র‌্যাব অনেক ভালো কাজ করেছে। তবে এই সংস্থার কিছুসংখ্যক অসৎ সদস্যের অবিমৃষ্যকারিতার ফলে যথেষ্ট বদনাম হয়েছে।

পুলিশি তদন্ত-এমন প্রহসন কেন?

গণমাধ্যমের দায়িত্বশীলতা ও তথ্যপ্রযুক্তির বিপুল অগ্রগতির কারণে তথ্য গোপন রাখা এখন সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কোনো ঘটনা গণমাধ্যমের চোখ এড়িয়ে গেলে ইন্টারনেট মাধ্যমে মুহূর্তেই প্রকাশিত হয়ে পড়ে। এ অবস্থায় সরকারসহ বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানকে সাধারণ কাজও সতর্কতার সঙ্গে করতে হয়।

ব্যবসায় সহায়ক পরিবেশ-সম্ভাবনার পথের কাঁটা তুলবে কে?

বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে_ এমনই ভবিষ্যদ্ব্বাণী গোল্ডম্যান সাচ বিনিয়োগ ব্যাংকের। এমন সিদ্ধান্তে আসার পেছনে তাদের প্রচুর গবেষণা কাজ এবং তথ্য-উপাত্ত থাকে। ইচ্ছা করলেই তারা কাউকে সার্টিফিকেট দিতে পারে না।

সাক্ষাৎকার-জলবায়ু যুদ্ধে মানুষই জয়ী হবে by ড. এ আতিক রহমান

সাক্ষাৎকার গ্রহণ :শেখ রোকন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক সংস্থা আইপিসিসির চতুর্থ মূল্যায়ন প্রতিবেদনের অন্যতম লিড অথর। পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ পরিবেশ সংস্থা (ইউএনইপি) তাকে ২০০৮ সালের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কারে ভূষিত করে।

স্নো ওয়ার্ডেন by মানিক রহমান

ছবিটা দেখুন। একজন স্নো ওয়ার্ডেন কাজ করছে। ছবিটা তার কাজ বলে দিচ্ছে। তবু ব্যাখ্যা দেওয়া যেতে পারে। স্নো ওয়ার্ডেন মানে তুষার প্রহরী। সাধারণ প্রহরী বলতে যা বোঝায় তা থেকে তুষার প্রহরী কিছুটা ভিন্ন। খবরটা বিবিসির। সম্প্রতি বিবিসি নিউজ একটি সংবাদে শব্দটি এনেছে।

সশস্ত্র বাহিনী দিবস by আনোয়ার হোসেন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবের পথচলার একচলি্লশ বছর আজ পূর্ণ হচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ২১ নভেম্বর বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী প্রথমবারের মতো পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণের সূচনা করে। এ আক্রমণের সাফল্য এবং স্বাধীনতা যুদ্ধের দ্রুত পরিসমাপ্তিতে তার প্রভাব ছিল সুদূরপ্রসারী।

সমাজ-নাম নিয়ে যত কথা by আলী কবীর

নামে কীবা আসে যায়? অনেকে বলেন এ কথা। কিন্তু তারাও সুন্দর নাম পছন্দ করেন, তা মানুষের হোক কিংবা কোনো প্রতিষ্ঠানের।
কিন্তু নামকরণের ক্ষেত্রে আমরা অনেক বিচিত্র ও দুর্বোধ্য, এমনকি ভুল ধারণাও পোষণ করি।

অতীত প্রসঙ্গ-বাঙালি-মুসলিম যুবকের সঙ্গে গান্ধী পৌত্রীর প্রেম এবং অতঃপর... by আবু সাঈদ খান

গান্ধীবাদী না হলেও মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবন ও সংগ্রামের প্রতি বরাবরই আমার কৌতূহল। কী করে ক্ষীণকায়, স্বল্পদৈর্ঘ্যের ধুতি পরা সাদামাটা মানুষটি অহিংসার বাণীকে ধারণ করে ভারতের মুক্তিসংগ্রামের দিকনির্দেশনা দিয়েছেন, কোন সম্মোহনী ক্ষমতায় দল-মত-নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যমণিতে পরিণত হয়েছেন_ তা আজও বিস্ময় জাগায়।

ওবামার মিয়ানমার সফর-গণতন্ত্রের যাত্রাপথে নতুন সম্ভাবনা

মিয়ানমারে যখন গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, তখন বিশ্বের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সে দেশ সফর করছেন। সর্বশেষ ১৯ নভেম্বর এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সেনাশাসিত ও বাদবাকি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন মিয়ানমারের সঙ্গে অর্ধ শতাব্দী ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।

পবিত্র কোরআনের আলো-ফিরআউন ও তার রাজন্যবর্গ মুসা (আ.)-এর মাধ্যমে প্রেরিত সত্য গ্রহণ করল না

৮০. ফালাম্মা- জা-আচ্ছাহারাতু ক্বা-লা লাহুম্ মূছা- আলক্বূ মা আনতুম্ মুলক্বূন। ৮১. ফালাম্মা আলক্বাও ক্বা-লা মূছা মা জি'তুম্ বিহিস সিহরি্; ইন্নাল্লা-হা সাইউবতি্বলুহূ; ইন্নাল্লা-হা লা-ইউসলিহু আ'মালাল মুফ্ছিদীন। ৮২. ওয়া ইউহিক্কুল্লা-হুল হাক্কা বিকালিমা-তিহি ওয়া লাও কারিহাল মুজরিমূন।

সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব by ড. মিল্টন বিশ্বাস

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। আশির দশকের মাঝামাঝি থেকে সম্মিলিতভাবে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মাদক : একজন শিক্ষার্থীর আর্তনাদ by ড. মুনীরউদ্দিন আহমদ

সম্প্রতি একজন অভিভাবক তাঁর বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানকে নিয়ে আমার অফিসকক্ষে এসেছিলেন। সমস্যার কথা জানতে চাওয়ার পর ভদ্রলোক বললেন, তাঁর সন্তান কয়েক মাস ধরে ভীষণ অসুস্থ। ছাত্রটির দিকে তাকিয়ে আমারও মনে হলো, সে সত্যিই অসুস্থ।

চরাচর-নকশিকাঁথা by সুস্মিতা সাহা

'নকশী কাঁথাটি বিছাইয়া সাজু সারা রাত আঁকে ছবি/ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি/অনেক সুখের-দুঃখের স্মৃতি ওরই বুকে আছে লেখা/তার জীবনের ইতিহাসখানি কহিছে রেখায় রেখা...' পল্লীকবি জসীমউদ্দীনের 'নকশী কাঁথার মাঠ' কবিতাটি সবারই জানা।

কুড়িয়ে পাওয়া সংলাপ-রবি যখন কল্পশিক্ষক।। রবি যখন ভাবশিক্ষক by রণজিৎ বিশ্বাস

: আপনাকে আমি আজ আমার এক ভাবশিক্ষকের কথা শোনাব। আপনার ভালো লাগতে পারে। : আগে তো শুনি। : শুনবেন তো অবশ্যই। বেশির ভাগই আমার সবচেয়ে বড় ভাবশিক্ষক ও কল্পশিক্ষক রবীন্দ্রনাথের কথা। যেমন- 'হাউই কহিল, আসি- কী সাহস ভাই!/তারকার মুখে আমি দিয়ে আসি ছাই।/কবি কহে- তার গায়ে লাগে নাকো কিছু/সেই চাই ফিরে আসে তোরই পিছু পিছু।'

ভারত-বাংলাদেশ সম্পর্ক এক ধাপ এগোল by আবু এন এম ওয়াহিদ

প্রাচীনকালে দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন হবে তা নির্ভর করত রাজায় রাজায় সম্পর্কটি কেমন তার ওপর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশের রাজপরিবারের মধ্যে বিয়েশাদিরও চল ছিল। রাজতন্ত্র যে আজকাল একেবারে উঠে গেছে তা নয়, তবে ওই ধরনের আন্তর্জাতিক বিয়েটিয়ে খুব একটা হয় বলে জানা যায় না।

বহে কাল নিরবধি-২০১৪ সালের নির্বাচনের জন্যই এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষা by এম আবদুল হাফিজ

দৈনন্দিন জীবনের অসংখ্য সমস্যা ও সার্বক্ষণিক উত্তেজনা-অস্থিরতার মধ্যেও জীবন থেমে থাকে না। তবু প্রশ্ন থেকেই যায় যে এটাই কি জীবন, এটাই কি বেঁচে থাকা? ব্যক্তি, সমাজ বা জাতীয় জীবনে কি এর চেয়ে ভালো পাওয়ার কিছু নেই? প্রত্যেহ সকালবেলা সংবাদপত্র নিয়ে বসলেই কি আমাদের শুধু জানতে হবে দুঃসংবাদ, দুর্ঘটনা, অনিয়ম-অশান্তির কথা? আমাদের এই দেশে, এই জীবনে কি মহৎ কিছু ঘটতে পারে না।

কেউ কথা রাখেনি ১২০ বছর বয়সের ফটিক লালের by রফিকুল আলম

ঘরে বসার মতো কোনো ঠাঁই নেই। ঝুর ঝুর করে ক্ষয়ে পড়ছে উঁইপোকা ধরা বোনের বেড়া। মাথার ওপর বাঁশের ঘুনে খাওয়া সিলিং। ভাঙাচোরা ঘরে ঢুকতে হয় কুঁজো হয়ে। ঘাড় টান করে দাঁড়াতে চাইলেই সতর্ক করে দেয় ঘরের আয়তন। এক কোনে জড়সড় বসা বৃদ্ধ ফটিক লাল। মুখে সকালের জলখাবার। বয়স যার ১২০ বছর। জলন্ত চিতার হাতছানি। এখন পরকালের সুখ প্রাপ্তির অভিলাসে প্রহর গুণে সময় কাটান। ছোটবেলা যখন তার বইখাতা বগলদা করে স্কুলের ঘণ্টা শুনে দৌড়ে যাওয়ার কথা, তখন তাকে বাবাহারা সংসারের হাল ধরতে হয়েছে। জীবিকার তাগিদে নরম কাঁধে তুলে নিতে হয়েছিল পালকি। বাপ-দাদার পেশা বেহারা হিসেবে সেদিন জীবনযুদ্ধে নামতে হয়েছিল তাকে। তার পালকিতে চড়ে জীবনের শুভ সূচনা করেছে অনেক দম্পতি। তারা এখন সুখের স্বপ্নচূড়ায় বাস করছে। কিন্তু দীর্ঘ কর্ম ইতিহাসে ফটিক লালের হিসেবের খাতায় জমা হয়েছে কায়ক্লেশী জীবন আর ভাজ হওয়া শরীর। তার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বার্ধক্য। চোখে তার কুয়াশার ভোর। যেন সব কিছুর রং ধুসর। জন্মের পর থেকে অভাবের সঙ্গে বুনন করেন বন্ধুত্ব। সেই সঙ্গে আমৃত্যু তাকে সঙ্গী করা এসব মানুষের একমাত্র স্বপ্ন বেঁচে থাকা ছাড়া আর কী-ই-বা হতে পারে। ফটিক লাল ছিল সেকালের পালকি বাহক। বগুড়ার ধুনট উপজেলার জোলাগাতি গ্রামের গংগা ধরের ছেলে। ফটিক লাল ৬ ছেলে ও ৪ মেয়ের জনক। বর্তমানে স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ ৪৬ জন তার বংশের প্রদীপ। ফটিক লালের ছোট ছেলে শুকা চন্দ্রের বয়স ৫ বছর। প্রায় ১৫ বছর আগে ফটিক লালের প্রথম স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর নিজের দেখভাল করার জন্য বুদ্ধি প্রতিবন্ধি এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ভিক্ষের আয় দিয়ে চলছে ফটিক লালের সংসার। অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটছে। সহায় সম্বল বলতে মাত্র এক শতক জমি। সেখানে ছুপড়ি ঘরে ওদের মাথা গোঁজার ঠাই হয়েছে। ফটিক লাল সরকারি সাহায্য সহযোগিতার জন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছে ঘুরেছেন। তারা বহুবার ফটিক লালকে কথা দিয়েছেন। কিন্তু আজও কেউ কথা রাখেননি।

ফটিক লালের ছেলে আন্দাইরা চন্দ্র জানায়, নিজের সংসারই চালাতে পারছেন না। তাই বাবার ভরন-পোষণ দেওয়া তার পক্ষে সম্ভব না। এলাকার মেম্বরের কাছে বাবার জন্য বয়স্ক ভাতার কার্ড চেয়েছেন। কিন্ু্ত বাবার কষ্টের দিকে কেউ একবারও ফিরে তাকায়নি। মথুরাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুর রহমান ফিরোজ বলেন, এমন লোকের কথা কেউ আমাকে অবগত করেনি। খোঁজ নিয়ে অবশ্যই তার নামে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হবে।