Thursday, January 5, 2012

ইচ্ছা পূরণের প্রস্তুতি by শাহ আহমদ রেজা

চারদিনের সফর শেষে ৯ নভেম্বর ভুটান থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী। তার এই সফরকালে বাংলাদেশের সঙ্গে স্থলপথে যোগাযোগ স্থাপন করতে ‘সম্মত’ হয়েছে ভুটান। সুখবরটি জানিয়ে দু’দেশের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর ফলে বাংলাদেশ ও ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্য ও জনগণের পর্যায়ে যোগাযোগ অনেক বাড়বে।

মন্ত্রীদের আলগা কথা বিভ্রান্তি ছড়াচ্ছেঃ অনিশ্চয়তা ও আশঙ্কা বাড়ছে

বেশি খাওয়া আর বেশি কথা বলা যে কী বিপদ ডেকে আনতে পারে, সেটা অনেকে বুঝতে চান না। বেশি খাওয়ার ফলে শেষকালে জীবন সংশয় হয়ে ওঠে। তখন নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি হাসপাতালেও যেতে হয়। আর বেশি কথা বলার পরিণতি সাধারণের ক্ষেত্রে তেমন না হলেও দায়িত্ববানদের ক্ষেত্রে বিপদের কারণ হতে পারে— এটা অস্বীকার করা যাবে না। তবে মহাজোট সরকারের মন্ত্রীরা কথাটা মনে রেখেছেন বলে মনে হয় না।

ভয়াবহ আকার নিচ্ছে গ্যাস সঙ্কটঃ বিকল্প না খুঁজে কূপ খননের ব্যবস্থা নিন

কাগজে পরিকল্পনা থাকলেও বাস্তব পদক্ষেপ না নেয়ায় দেশে গ্যাস সঙ্কট ভয়াবহ আকার নিচ্ছে। সঙ্কট মোকাবিলায় গৃহীত রূপকল্পের বাস্তবায়ন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। গ্যাসক্ষেত্রগুলোতে নতুন কোনো কূপ খনন করা হয়নি গত তিন বছরে। স্বভাবতই এর ক্ষতিকর প্রভাব পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে। শিল্প, বাণিজ্য ও বিদ্যুৎ খাতকে দিতে হচ্ছে খেসারত। উপায়ান্তর না পেয়ে কর্তৃপক্ষ গ্যাস সরবরাহের ক্ষেত্রে একের পর এক সঙ্কোচনমুখী সিদ্ধান্ত নিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না।

পিছিয়ে নেই সিএনজিচালিত বাসও-নির্ধারিত হার না মেনে বাড়তি বাসভাড়া আদায় by অনিকা ফারজানা

ড়কপথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২৪২ কিলোমিটার। সর্বশেষ হার অনুযায়ী এ পথে বাসভাড়া বৃদ্ধি হওয়ার কথা ৩৬ টাকা ৩০ পয়সা। কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে ৫০ টাকা। এভাবে দূরত্বভেদে দূরপাল্লার বাসভাড়া ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। কেবল ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হলেও স্বল্প দূরত্বের সিএনজিচালিত বাস-মিনিবাসও ভাড়া বাড়িয়েছে। তবে মালিক সমিতি উত্তরাঞ্চলের

মজার প্রাণী শজারু by শরীফ খান

জারু। শরীরে কাঁটাওয়ালা এ এক অদ্ভুত-দর্শন প্রাণী। স্বাধীনতার আগপর্যন্ত বাংলাদেশের অনেক গ্রামেই এরা টিকে ছিল। এখন আর আছে বলে মনে হয় না। দেশের শালবনগুলোর কোনো কোনোটিতে টিকে আছে বলে জানা যায়। গারো পাহাড়শ্রেণীসহ বৃহত্তর সিলেট-চট্টগ্রামের টিলা-পাহাড়ি বন তথা প্রাকৃতিক বনে টিকে আছে। গর্তজীবী ও নিশাচর এ প্রাণীটিকে দেখার আগে আমি ওদের শরীরের ঝরে পড়া কাঁটা দেখেছিলাম আমাদের বাগানটিতে। কুড়িয়ে বাড়িতে নি

পরিসংখ্যান ব্যুরো সংস্কার-বিলম্বিত উদ্যোগও স্বাগত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার খবর এমন সময় এলো যখন সংস্থাটির তথ্য ও সেবার মান নিয়ে হতাশা চরমে উঠেছে। আমাদের মনে আছে, গত বছর বোরো উৎপাদন সংক্রান্ত 'মনগড়া তথ্য' দিয়ে খোদ কৃষিমন্ত্রীর তোপের মুখে পড়েছিলেন বিবিএস কর্মকর্তারা। ব্যুরোর তত্ত্বাবধানে পরিচালিত আদমশুমারি নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। সরকারি প্রতিষ্ঠান তো বটেই, পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালী ও কার্যকর করে তোলার দাবি বিভিন্ন

উপজেলা পরিষদ-বাড়তি কর্তৃত্বের প্রতিশ্রুতি

শির দশকে এইচএম এরশাদের সামরিক শাসনের জমানায় উপজেলা পরিষদের সৃষ্টি। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তর হিসেবে অভিহিত হলেও উপজেলা পরিষদ তখন প্রধান রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে সামরিক জান্তার শাসন দীর্ঘস্থায়ী করার কৌশল হিসেবে গণ্য হয়। কিন্তু সময় বদলে গেছে। ২০০৯ সালের জানুয়ারিতে গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সব দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জনসাধারণও নির্বাচিত এ পরিষদকে

মুর্শিদাবাদ নিছকই একটি শহর by মোহাম্মদ সাদউদ্দিন

কাল সে রাজাধিরাজ, আজ সে পথের ভিক্ষা চায়/কাহারও সমান নাহি যায়।' কবির কথা আজ চরম বাস্তবতায় এসেছে একদা বঙ্গ-বিহার ওড়িষার রাজধানী ইতিহাসখ্যাত মুর্শিদাবাদ শহর। নবাবী মুর্শিদাবাদ আজ নিছকই একটি জেলা অথবা নিছকই একটি শহর। পলাশী যুদ্ধের পর যে নগরীর রূপ দেখে লন্ডন শহরকেও দূরে ফেলেছিলেন ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ, সেই শহর যেন আজ সবই মিথ্যায় পর্যবসিত। 'গঙ্গার তীর সি্নগ্ধ সমীর জীবন জুড়ালে যেন'_ মুর্শিদাবাদ ছিল

দক্ষিণ এশিয়ার যৌথ সমৃদ্ধি অঞ্চল-আঞ্চলিক সহযোগিতা by ফ র আল-সিদ্দিক

মরা যদি আমাদের অঞ্চলের সমৃদ্ধি চাই তাহলে শুধু ভারত-বাংলাদেশ নয়, আমাদের সমগ্র উপমহাদেশটি এবং সে সঙ্গে গান্ধার (আফগানিস্তান), পারস্য (ইরান) এবং ব্রহ্মদেশকে (মিয়ানমার) নিয়ে বর্তমান ইউরোপিয়ান বাণিজ্য সংস্থা ইইসির মতো একটি দক্ষিণ এশিয়া কো-প্রস্পারিটি স্ফেয়ার গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে উজ্জীবিত হয়ে আমরা যদি ইউরোপের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা কী দেখতে পারব? এক সময় সেখানে ধর্মভিত্তিক রাষ্ট্রের অবস্থান

সে আগুন ছড়িয়ে গেল by মাহবুব মোর্শেদ

টাইম ম্যাগাজিন সাধারণত তাদের প্রকাশিতব্য সংখ্যাটি ছাপা কাগজে প্রকাশের আগেই ইন্টারনেটে প্রকাশ করে। ইন্টারনেটের সুবিধা হলো সেখানে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ এবং সাউথ প্যাসিফিকের চারটি সংস্করণই পরপর দেওয়া থাকে। চাইলে যে কেউ যে কোনো সংস্করণ পড়তে পারেন। ছাপা কাগজে যারা টাইম ম্যাগাজিন পড়েন তাদের সে সুযোগ থাকে না। এশিয়ার দেশগুলোর পাঠকরা এশীয় সংস্করণই সাধারণত বাজারে কিনতে পারেন। ইন্টারনেটের সুবিধা হলো,

বাংলাদেশের ইতিহাসের হৃদয়ে -শিখা চিরন্তন ও জাতীয় স্মৃতিস্তম্ভ by শেখর দত্ত

প্রাতঃভ্রমণে রমনা পার্কে প্রতিদিন যাই, সোহরাওয়ার্দী উদ্যানও আকর্ষণ করে। এ উদ্যানে ৭ মার্চ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 'ক্রিয়েশন আনলিমিটেড' ও 'গৌরবের প্রান্তর'-এর যৌথ উদ্যোগে 'বাংলাদেশের হৃদয় হতে' লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানের প্রান্তস্থিত একজন সংগঠক ও দর্শক হিসেবে সেখানে যাওয়ার ফলে আকর্ষণ বেড়ে গিয়েছিল। সর্বোপরি সুদীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনের মূল্যবান সব স্মৃতি রয়েছে ওই পার্ককে ঘিরে। বাংলাদেশের

বিষোদ্গার ও পশ্চাদ্মুখী রাজনীতি-সমকালীন প্রসঙ্গ by আবু সাঈদ খান

কদিনের ব্যবধানে আয়োজিত দুই নেত্রীর দুই জনসভা নিয়ে রাজনীতি এখন সরগরম। আমাদের দেশে রাজনৈতিক উত্তাপের অনেকখানি জুড়ে থাকে সরকার ও বিরোধী দলের নেতা-নেত্রীদের মধ্যে কটাক্ষ, বিষোদ্গার ও পরস্পরকে হেয় করার প্রতিযোগিতা। তর্ক-বিতর্ক, বাক্যবাণ, যুক্তি-পাল্টা যুক্তি, এমনকি ক্ষেত্রবিশেষে কৌতুকও গণতন্ত্রের সৌন্দর্য বলে বিবেচিত হয়। প্রতিপক্ষকে ঘায়েল করতে আক্রমণাত্মক ভাষাও ব্যবহৃত হয়। তবে যাই ঘটুক, সবই হতে হবে

মনের অজান্তে মাকে মেরেছি

‘টাকা না দিলে মাথা খারাপ হয়ে যায়। তবে ইচ্ছে করে মায়ের গায়ে হাত তুলিনি। মনের অজান্তে মাকে মেরেছি।’ মায়ের উপর নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের প্রশ্নের জবাবে এমন স্বীকারোক্তি দিয়েছেন মাদকাসক্ত এক ছেলে।

বক্ষব্যাধি হাসপাতাল-অনিয়ম ও অব্যবস্থা কাম্য নয়

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীরা প্রত্যাশিত উন্নত সেবা পাচ্ছে না মর্মে গত শনিবার সমকালে রিপোর্ট প্রকাশ পেয়েছে। রিপোর্টে দেখা যায়, বেড সংকট, অপ্রতুল জনবল, বিদ্যুৎ সংকট, হাসপাতালের স্টাফ ও দালালদের উপরি আদায় ইত্যাদি কারণে দেশের যক্ষ্মা চিকিৎসার একমাত্র বিশেষায়িত হাসপাতালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। অথচ বিদেশি অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহ, এনজিওর বিশেষ কার্যক্রম, এমনকি

নকল টাকা-অপরাধী চক্র নির্মূল হোক

রাজধানী ঢাকার একটি বাসায় শুক্রবার নকল টাকা তৈরি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ও পাঁচশ' টাকার নকল নোট তৈরির সরঞ্জামও পুলিশ উদ্ধার করে। এর আগের দিন পুলিশ কমলাপুরের একটি হোটেলে অভিযান চালিয়ে ২১ হাজার টাকার নকল নোটসহ তিনজনকে গ্রেফতার করে। এ দুটি ঘটনা থেকে স্পষ্ট যে, জাল বা নকল নোট তৈরিতে যেমন একটি চক্র তৎপর, তেমনি তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর

প্রাণের ফকির লালন by সিরাজ প্রামাণিক

কুষ্টিয়া শহরের অদূরে একটি ছায়াঘেরা নিবিড় গ্রাম ছেঁউড়িয়া। এক পাশে শান্ত নদী গড়াই, অন্য পাশে কালীগঙ্গা নদী। এখানেই বাউলসম্রাট লালন শাহের সমাধি। এই মাজারকে ঘিরে প্রতি বছর বসে লালন মেলা। ফকিরদের কণ্ঠে সুরের মূর্ছনা তৈরি করে লালনের গান। লাখো ভক্তের হৃদয়নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয় লালন আখড়া।প্রায় ২১৭ বছর আগে একদিন ভোরবেলায় ষোলো-সতেরো বছর বয়সের অচেতন অবস্থায় কিশোর লালন ভাসতে ভাসতে কালীগঙ্গা নদীর তীরে

নতুন মন্ত্রিপরিষদ সচিব এবং এসএসবির ভাগ্য-প্রশাসন by বদিউর রহমান

নপ্রশাসনের একটা মান-মানিতা আছে এবং আমলাদের মধ্যে জ্যেষ্ঠতারও একটা আলাদা গুরুত্ব রয়েছে। যতক্ষণ পর্যন্ত না সরকার আইন অথবা বিধির মাধ্যমে পদোন্নতি প্রদানের মূল ভিত্তি পিএসসির মাধ্যমে পরিচালিতব্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করছে, ততক্ষণ পর্যন্ত বর্তমান রেওয়াজে এসএসবির ভূমিকা গুরুত্বপূর্ণই থেকে যাচ্ছে। উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদ সোপানেই এসএসবির অর্থাৎ সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর

বাংলার দ্রোহী আবুল হুসেন by শামস শামীম

বিশ শতকের গোড়ার দিকের মনীষী ও সংস্কারক আবুল হুসেন। বাংলার মুসলমানদের বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষকের ৭৩তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। যশোরের পানিসারা গ্রামের মাতুলালয়ে ১৮৯৭ সালের ৬ জানুয়ারি তার জন্ম। মৃত্যু ১৫ অক্টোবর ১৯৩৮। তার পিতা মুহম্মদ মুসা এবং মাতা আসিরুন নেসা খাতুন। আবুল হুসেন ব্রিটিশদের দোসর জমিদারদের উদ্দেশ করে উপরোক্ত কথা তার 'বাংলার বলশী' গ্রন্থে উলেল্গখ করলেও পশ্চিমের গণতন্ত্র

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ সরকারের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিরোধীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, দেশ পরিচালনায় গত তিন বছরে তাঁরা বিরোধীদলের কোনো ধরণের সহায়তা পাননি। বরং সরকারের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিরোধীরা। বর্তমান মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন।

ভাত না থাকে তো পোলাও খাও-বিশ্ব খাদ্য দিবস by উমর ফারুক

পৃথিবীর একশ' কোটি মানুষ প্রতিদিন একবেলা বাধ্যতামূলক অনাহারে থেকে স্বাস্থ্য সচেতনতা দেখান। বাংলাদেশে গত এক দশকে অতিরিক্ত স্বাস্থ্য সচেতনতায় বিনা আহারে কেউ পরলোকবাসী হননি_ এ কথা যেমন সত্য, তেমনি এ কথাও সত্য; অন্তত ত্রিশ লাখ লোককে একবেলা না খেয়ে থাকার অভ্যাসটা ধরে রাখতে হয়েছে। এবং সেই সঙ্গে এ কথাও সত্য যে, প্রতিদিনের সূর্যোদয়ে এক প্রচলিত অনিশ্চয়তা ভর করে প্রায় কোটি গৃহে। ইরাক যুদ্ধে যে অর্থ ব্যয় হয়েছে তা দিয়ে

'ক্ষুধার্থ ও নির্বোধ থাক'-সমসময় by অজয় দাশগুপ্ত

'ক্ষুধার্থ থাক, নির্বোধ থাক'_ এক মনীষীর বাণী এটা। প্রথমটি না হয় মানা যায়, কিন্তু দ্বিতীয়টি? ক্ষুধার্থ থাকাই যায় এবং তা দূর করার তাড়নাও থাকে। আপনি এ ক্ষুধাকে পেটের ক্ষুধা বলতে পারেন, জ্ঞানের জন্য অতৃপ্তিও ধরতে পারেন। 'নির্বোধ' থাকার বিষয়টিও কি এভাবে দেখা যায়? আপনি নিজেকে যদি সবজান্তা ভাবেন, তাহলে নতুনকে জানা ও আয়ত্ত করার তাড়না থাকে না। বাঙালি নাকি নিজেকে সবজান্তা ভাবে, এমন অভিমত কোনো কোনো বিশিষ্টজন করেছেন।

সেন্সরবোর্ডে জমা পড়ল ‘ঘেঁটুপুত্র কমলা’ by প্রীতি ওয়ারেছা

যুক্তরাষ্ট্রে ক্যান্সার চিকিৎসাধীন জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ ছবি ‘ঘেঁটুপুত্র কমলা’ অনেক চড়াই উৎড়াই পেরিয়ে অবশেষে সেন্সর বোর্ডে জমা পড়েছে। হুমায়ূন আহমেদ নিজেই ছবির শুভ মহরতে ঘোষনা দিয়েছিলেন এটিই হবে তার পরিচালিত শেষ ছবি।

বলিউড ২০১২-অনেক ছবি এবং সানাই বাজার অপেক্ষা by ফয়সাল আহমেদ

গামী বছর বলিউড পা রাখছে ১০০ বছরে। তাই সবাই এখন ব্যস্ত ১০০ বছর কীভাবে উদযাপন করা যায় তা নিয়ে। বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও ছক কষছে কী ধরনের ছবি আগামী বছর মুক্তি দেবে। তবে এ বছর বলিউডে কী হবে? সেটা মোটামুটিভাবে এখনই বলে দেওয়া যায়। ২০১২ সালকে অনেকে বিয়ের বছর হিসেবেই ধরে নিচ্ছেন। তবে সেটা পর্দার বাইরে। আর রূপালি পর্দায় নতুন বছরে সিক্যুয়েল ছবির বন্যা বইবে। এ বছর যেসব ছবি মুক্তির তালিকায় আছে সেগুলোর

পর্দায় আসার আগেই মাহী ৫ ছবিতে



স্টাফ রিপোর্টার: স্কুলের গণ্ডি পেরিয়ে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছেন মাহী। মডেলিং আর অভিনয়ে খুব শখ। বিজ্ঞাপনী সংস্থাসহ মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় ছবি জমা দিয়েছেন। এরই মধ্যে নতুন মুখ খুঁজছেন পরিচালক শাহীন সুমন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবি নির্মাণ করবেন এ যুগল। উত্তরা সিটি কলেজের ছাত্রী মাহী এখানেও ছবি জমা দেন। সাক্ষাতে পছন্দ হয়ে যায় প্রযোজক শিষ মনোয়ার ও পরিচালকদ্বয়ের। কিন্তু সমস্যা দেখা দেয় অন্য জায়গায়। মাহী এর আগে ক্যামেরার সামনে কখনও অভিনয় করেননি। অতএব, গ্রুমিং করতে হবে। অভিনয়, নাচ, ফাইট শেখানো নিয়ে টানা এক মাস চলে গ্রুমিং। তারপরই শুরু হয় ‘ভালোবাসার রং’ ছবির শুটিং। নারায়ণগঞ্জে ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। প্রথম ছবিতে অভিনয় ও ক্যামেরার সামনে প্রথমবার দাঁড়ানো প্রসঙ্গে মাহী বলেন, গ্রুমিং করেছি তাই মনে সাহস ছিল
পারবো। কিন্তু ছবির শুটিংয়ে অংশ নিয়েই ঘাবড়ে গেলাম। আমার কো-আর্টিস্ট নায়করাজ রাজ্জাক, অমিত হাসান, আসিফ ইকবালের মতো চলচ্চিত্রের সব অভিনয় শিল্পীরা। তবে সবাই আমাকে বেশ সহযোগিতা করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ‘ভালোবাসার রং’ ছবি মুক্তির আগেই একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হতে শুরু করেছেন মাহী। এরই মধ্যে তিনি শুটিং শুরু করেছেন মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ছোট্ট একটা ভালবাসা’ ছবির। বর্তমানে ঢাকা ও আশপাশের বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং চলছে। এ ছবিটিও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণ হচ্ছে। একই প্রযোজনা সংস্থার ব্যানারে ‘ভালোবাসা আজকাল’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন মাহী। ছবিটি পরিচালনা করছেন পিএ কাজল। উপরের তিনটি ছবিতে চুক্তি হওয়া চলচ্চিত্রের চরিত্র প্রসঙ্গে মাহী বলেন, ‘ভালোবাসার রং’ ছবিতে আমার চরিত্র দুষ্ট ধরনের মেয়ের। ‘এবারের সংগ্রাম’ ছবিতে আমি সোহেল রানার মেয়ে। উচ্ছল ধরনের। যতটুকু গল্প শুনেছি, ‘ভালোবাসা আজকাল’ ছবিতে আমার চরিত্র ওপরের ছবি দুটির তুলনায় একদম ভিন্ন ধরনের। ছেলেটি বেশ চতুর আর আমার অসহ্য। আট দশটা সাধারণ মেয়ের মতোই আমার চরিত্র। তবে অনেক চেঞ্জ রয়েছে চরিত্রে। এ তিনটি ছবিতে অভিনয় ছাড়াও আব্বাস উদ্দিন ও সুমনের প্রযোজনায় শাহীন সুমনের যুগল পরিচালনায় আরও দুটি ছবিতে মাহী অভিনয়ে রয়েছেন বলে জানিয়েছেন ছবির নির্মাতাসূত্র। সব মিলিয়ে বলা যায়, পর্দায় আসার আগেই পাঁচ ছবিতে মাহী অভিনয় করছেন।

হাসিনের নতুন দুই

স্টাফ রিপোর্টার: প্রথম ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হাসিন। টপ মডেল বিজয়ী হলেও মিডিয়ায় পথচলা তার শুরু হয় অভিনয় দিয়ে। নাটকে কাজ করতে করতেই হাসিন জানিয়ে ছিলেন, অভিনয় করলেও মডেলিংয়েই তিনি ব্যস্ত হতে চান বেশি। কিন্তু তা আর হয়ে ওঠেনি। বিজ্ঞাপনচিত্রে কাজের চেয়ে অভিনয় নিয়ে এখন তার ব্যস্ততা বাড়ছে দিন দিন। এর মধ্যে কয়েকটি নাটকে কাজ করে হাসিন অভিনয় রপ্ত করা শুরু করেছেন। এখন নতুন দুটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। এ দুটি ধারাবাহিকের মধ্যে একটি হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ব্যাচেলর দ্যা ফ্যামিলি’, অন্যটি মাসুদ রহমানের ‘পুতুল মানুষ’। দুটি নাটকেই আলাদা চরিত্রে কাজ করছেন তিনি। ‘ব্যাচেলর দ্যা ফ্যামিলি’ নাটকে তিনি একটি অফিসের রিসিপশনিস্ট। আর ‘পুতুল মানুষ’ নাটকের চরিত্রটি একটু ব্যতিক্রমী। এ নাটকে হাসিনের বিপরীতে রয়েছেন অপূর্ব। নাটকটিতে কাজ করা প্রসঙ্গে হাসিন বলেন, এরই মধ্যে আমার যেটুকু শুটিং হয়েছে, তাতে আমি ও অপূর্ব শুধু ফোনে কথা বলছি। দীর্ঘ ধারাবাহিক তো, কয়েক পর্বের কাজ না করলে ঠিক বোঝা যায় না চরিত্রটি কোনদিকে যাচ্ছে।

শেষ পর্যন্ত কি রানা’র গলাতেই!

বিনোদন ডেস্ক: শেষ পর্যন্ত কি রানা ডগগুবাতির গলাতেই মালা দেবেন বিপাশা বসু? এমন প্রশ্ন এখন বেশ জোরালো হয়েই দেখা দিয়েছে বলিউডে। জন আবরাহামের সঙ্গে প্রেম অধ্যায়ের ইতি ঘটার পর অনেকের সঙ্গে জড়িয়ে বিপাশা বসুর নতুন প্রেমের খবর ডালপালা ছড়িয়েছে। কিন্তু সব খবরকেই বিপাশা অস্বীকার করেছেন খুব জোরেশোরে। প্রতিটি নতুন সম্পর্ককেই তিনি বলেছেন ‘স্রেফ বন্ধুত্ব’। এমন কি রানা ডগগুবাতির সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশাকেও তিনি বন্ধুত্ব বলেই আখ্যায়িত করেছিলেন সম্পর্কের শুরু দিকে। সমপ্রতি এ বিষয়ে বিপাশার সুর পাল্টেছে। এখন রানাকে নিয়ে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন, আমি ওকে খুব পছন্দ করি। দু’দিন আগে এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবেও এমনটাই উত্তর দিয়েছেন বিপাশা। তবে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে মুচকি হেসে বিস্ময়মাখা কণ্ঠে বলেছেন, বিয়ে! তেমন ছেলে কোথায়? এ উত্তরে রানার নামটি বলা হলে শুধুই হেসেছেন বিপাশা। কোন কথাই বলেননি। আর এমনটা দেখেই জোর বলাবলি হচ্ছে- তাহলে শেষ পর্যন্ত রানার গলাতেই কি বিয়ের মালাটি পরাবেন বিপাশা।

বাপ-ছেলের নায়িকা সারিকা

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা একটি টেলিফিল্মে একইসঙ্গে বাবা নাদের চৌধুরী ও  ছেলে নাকিব হৃদ চৌধুরীর  নায়িকা হয়েছেন। টেলিফিল্মটির কাহিনী আবর্তিত হয়েছে একজোড়া  প্রেমিক যুগলকে কেন্দ্র করে। ‘আকাশের উপর আকাশ’ নামের এই টেলিফিল্মটি প্রচার হবে আসছে ভালবাসা দিবসে চ্যানেল আইতে। এতে দেখা যাবে নাকিব ও সারিকা একে অপরকে খুব ভালবাসে। কিন্তু তাদের মধ্যে কারণে-অকারণে ঝগড়াঝাটি, মান-অভিমান লেগেই থাকে। এরই রেশ ধরে সারিকা নাকিবকে একটা শিক্ষা দেয়ার জন্য ঝোঁকের বসে বিয়ে করে ফেলে তার গানের শিক্ষক নাদের চৌধুরীকে। বাসর ঘরে গিয়ে সারিকা বুঝতে পারে সে কি ভুল করেছে। এই গানের শিক্ষক হলেন নাকিবের বাবা। ‘আকাশের উপর আকাশ’ টেলিফিল্মটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাদের বেবী, মহসিন আলম, শান্তনা প্রমুখ। এটি রচনা করেছেন প্রণোজিৎ বড়ুয়া ইমন আর পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

ব্যাডমিন্টনে যৌন হয়রানির তদন্ত শুরু

স্পোর্টস রিপোর্টার: এখনও কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি শাটলাররা। ফেডারেশন কর্মকর্তাদের আশাবাদ- দু-এক দিনের মধ্যেই জবাব আসবে। এদিকে গতকাল শুরু হয়েছে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক কচির বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখার তদন্ত কাজ শুরু করে দিয়েছে তদন্ত কমিটি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করতে গতকাল বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে ফেডারেশনের তরফ থেকে। সব মিলিয়ে এখনও লেজেগোবরে অবস্থা থেকে বেরুতে পারেনি ব্যাডমিন্টন ফেডারেশন। বিভিন্ন দাবির প্রেক্ষিতে ‘বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ’ বয়কট করেন জাতীয় দলের একটি অংশ। যে কারণে ব্যাডমিন্টনের এশিয়ান সংস্থা (বিএসি) আয়োজিত আসরটিতে এক ডজনের বেশি ম্যাচে ওয়াকওভার দিতে হয়েছে স্বাগতিকদের। ১০ই ডিসেম্বর আসরটি শেষে খেলোয়াড়দের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে শাস্তি অবধারিত- হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ফেডারেশন সভাপতি রুবাবা দৌলা। জবাব দেয়ার সময় শেষ হয়েছে গত মাসেই। এ সম্পর্কে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দা মরিয়ম তারেক জানান, ‘এখনও জবাব পাইনি। তবে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ হয়েছে। দু’এক দিনের মধ্যে তারা জবাব দিচ্ছে।’
বহিষ্কৃত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক কচির বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে এনএসসি পরিচালক হাইয়ুল কাইয়ুমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা গতকাল প্রথম আলোচনায় বসেছিলেন। সভাশেষে কমিটির প্রধান জানান, ‘আমরা আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা ঠিক করেছি। খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব প্রতিবেদন তৈরি করা হবে।’ নির্বাচন আয়োজন সম্পর্কিত এনএসসি’র চিঠিতে ব্যাডমিন্টন সংগঠকরা নড়েচড়ে বসেছেন। ভোটার তালিকা হালনাগাদ করতে ফেডারেশন অধীনস্থ সংস্থা-ক্লাবগুলোতে গতকাল চিঠি দেয়া হয়েছে। নির্বাচনী তোড়জোড় এখনও শুরু হয়নি। তবে বহিষ্কৃত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক কচি নির্বাচনী ময়দানে থাকছেন বলে জানান।

ভাগ্যগুণে বেঁচে গেল ব্রাদার্স রহমতগঞ্জ ও ফরাশগঞ্জের ম্যাচও ড্র

স্পোর্টস রিপোর্টার: বিদেশীদের ‘হাট’ বসিযে সাত আফ্রিকান ফুটবলারকে দলে ভিড়ায় গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। মওসুম শুরুর আগে এ সব বিদেশীকে নিয়ে অনেক উচ্চাশাও শোনা গিয়েছিল ম্যানেজর আমের খানের কণ্ঠে। কিন্তু গতকাল ফেডারেশন কাপে দেখা গেল তার বিপরীত চিত্র। চার বিদেশী নিয়েও সেকেন্ড টায়ের দল ওয়ারীর সঙ্গে ভাগ্যগুণে বেঁচে গিয়ে মওসুম শুরু করতে হলো তাদের। ব্রাদার্সকে রুখে দিয়ে ওয়ারী ক্লাব যখন আনন্দ-উৎসবে মত্ত, তখন ব্রাদার্স ইউনিয়নের ভারতীয় কোচ নাঈমুদ্দিন মাঠের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ফুটবলাররাও ‘অপরাধীদের’ মতো মাঠ ছাড়লেন। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। ফেডারেশন কাপের গত আসরের সেমিফাইনালিস্ট ব্রাদার্স ইউনিয়ন ম্যাচে একটি সুযোগও পায়নি। বরং একাধিক গোলের সুযোগ পেয়েও ভাগ্যদোষে গোলবঞ্চিত হয়েছে ওয়ারী। একই দিনে ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জ এমএফএস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হওয়া এ ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে।
‘ডি’ গ্রুপে গতকাল অনুষ্ঠিত হওয়া দু’টি ম্যাচই ড্র হওয়াতে কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা জেগে রইলো চার দলেরই।

নাফিজার স্বপ্নের চরিত্র by মীর সামী

নাফিজা যেখানেই যান নিজের হাসির প্রশংসা কানে ভেসে আসে। নাফিজার সবচেয়ে বড়গুণ হলো_ তিনি সবসময় হাসতে পারেন। তার সামনে কেউ গোমরা মুখে থাকতে পারে না। মজার বিষয় হলো, ইদানীং তাকে হাস্যরসাত্মক গল্পের নাটকেই বেশি দেখা যায়। এ কথা মেনে নিয়ে তিনি বললেন, 'অন্য আটদশজন শিল্পীর মতো আমারও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার ইচ্ছে হয়। প্রশ্ন হলো, এখন নাটক বা টেলিছবিতে তেমন চরিত্র ক'টিইবা থাকে। নির্মাতারাই আমার কাছে

বিপিএলে খেলবেন আফ্রিদী ও রাজ্জাক

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল) টি-২০তে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি এবং আবদুর রাজ্জাক। খুব শিগগিরিই পাকিস্তানের এ দুই তারকা ক্রিকেটার ঢাকা আসবেন বলে জানা গেছে।
এদিকে বিপিএলের নিলাম প্রথমে বিদেশেই হবারই কথা থাকলেও সময় স্বল্পতার কারণে সেটি কক্সবাজারে স্থানারিত করা হয়েছিল। শেষ পর্যন্ত কক্সবাজারে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে না বলে গতকাল বিকালে জানিয়েছেন বিপিএলের কার্যকরি পরিষদের সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মাদ আলমগীর। আগামী ১৯শে জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএলর নিলাম। গতকাল বিকালে মিরপুরে বিপিএল নিয়ে একাধিক প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে বিপিএলের মতো এতো বড় একটা আসর আয়োজনের জন্য আমরা পর্যাপ্ত সময় হাতে পাচ্ছি না। তারপরও এ টুর্নামেন্ট বর্ণাঢ্য করতে আমাদের কোন কার্পণ্য থাকবে না। বিদেশী ক্রিকেটার প্রসঙ্গে আলমগীর বলেন, ‘সময় স্বল্পতার কারণে বিদেশী ক্রিকেটারদের সঙ্গে ঠিকমতো আলোচনা করতে সমস্যা হচ্ছে। তারপরও আজ (কাল) ৬ ক্রিকেটার বিপিএলে খেলতে রাজি হয়েছেন। পাকিস্তানের শহীদ আফ্রিদি, আবদুর রাজ্জাক, অস্ট্রেলিয়ার অ্যারোন ফ্লিরিঞ্চ, ইংল্যান্ডের জেমস্‌ হিল্ডার্ট, ডেরেন স্টিভেনসন ও পিটার ডেডিভ ট্রেগো।

দু’দিন না যেতেই বিপরীত চিত্র

স্পোর্টস ডেস্ক: দু’টি ভিন্ন ম্যাচে শেষ সময়ের গোলে বিপরীত ফল ও অনুভূতি নিয়ে মাঠ ছাড়লো চেলসি ও আর্সেনাল। সোমবার ইংলিশ প্রিমিয়ার লীগের খেলায় উলভার হ্যাম্পটনের বিপক্ষে এতে ২-১ গোলে জয়ের সঙ্গে স্বস্তি পায় লন্ডন জায়ান্টরা। আর শেষ সময়ের গোলে ফুলহ্যামের কাছে একই ব্যবধানে হার মেনে হতাশা সঙ্গী হয় গানারদের। বিপরীত এ ঘটনায় পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটাও অদলবদল হয়েছে জনপ্রিয় ক্লাব দু’টির। এই জয়ে পাঁচ নম্বর থেকে চার-এ উন্নীত হলো চেলসি। আর চার থেকে পাঁচে নেমে গেল আর্সেনাল এ পরাজয়ে। উলভারের মাঠে খেলার ৮৯ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে সমতায় ছিল। শেষ মিনিটে দলের জয়ে মহা গুরুত্বপূর্ণ গোলটি করেন চেলসির বর্ষীয়ান তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর নিজ মাঠে শেষ মিনিটের গোলে আর্সেনালের ভোগান্তির কারণ হন ফুলহ্যাম তারকা ববি জামোরা। ৪৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষস্থান দু’টি দখলে  রেখেছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৯ পয়েন্টের টটেনহ্যাম তৃতীয়। লিভারপুল রয়েছে ছয় নম্বর স্থানটিতে। গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লীগের এ খেলায় তোরেসকে পাওয়া যায় অনেকটাই চেনা চেহারায়। উলভার হ্যাম্পটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লীগের এই ম্যাচে গোল না পেলেও ম্যাচজুড়ে ছন্দে দেখা গেছে তোরেসকে।
সোমবারের ফল
অ্যাস্টন ভিলা ০-২ সোয়ানসি
ব্ল্যাকবার্ন ১-২ স্টোক সিটি
ফুলহ্যাম ২-১ আর্সেনাল
কুইন্স পার্ক ১-০ নরউইচ
উলভার ১-২ চেলসি
(স্বাগতিক দল আগে)

প্রথম দিনে অস্ট্রেলিয়াই এগিয়ে

স্পোর্টস ডেস্ক: বোলারদের দাপটের মধ্য দিয়ে শুরু হলো বছরের প্রথম টেস্টটি। সিডনিতে পেসারদের গতি আর চাতুর্যপূর্ণ বোলিংয়ের ফলে প্রথম দিনেই জমে উঠেছে সিডনি টেস্ট। ব্যাটিং সহায়ক পিচ মনে করে  কোটি কোটি ক্রিকেট ভক্ত উপমহাদেশের কাকডাকা ভোরে টিভি সেটের সামনে বসেছিলেন লিটল মাস্টারের ব্যাটিং দেখতে। জোর প্রত্যাশা ছিল তার শততম শতকের সাক্ষী হতে পারার। কিন্তু সে আশায় গুড়েবালি। আগে আঁচ করতে পারলে হয়তো টসে জিতে ফিল্ডিংই বেছে নিতেন ভারত কাপ্তান ধোনি। ৬০ ওভার পুরো হওয়ার আগেই শেষ তাদের ইনিংস। সংগ্রহ সাকল্যে ১৯১। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১৬ রানে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। অসিরা পিছিয়ে আছে ৭৫ রানে। স্বাগতিক পেসাররা সুবিধা পেলেও সফরকারীদের জহির খান ছাড়া অন্য দু’জন উমেষ ও ইশান্ত কোন সমীহই আদায় করতে পারেননি। এ দু’জন এমনকি স্পিনার অশ্বিনও রান দিয়েছেন ওভার প্রতি ৫ এর বেশি। অনেক আশা করে দলে নেয়া শন মার্শ তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছেন নিজেকে প্রমাণ করতে। প্রথম টেস্টে ০ ও ৩ এর পর ফের ০ তার দলে থাকাটাকেই প্রশ্নবিদ্ধ করেছে। অনেক প্রশংসা নিয়ে শুরু করা কাওয়ান এবং ওয়ার্নারও ব্যর্থতার বৃত্তে ঢুকে পড়লে আশঙ্কা চেপে বসে স্বাগতিকদের শিবিরে। কিন্তু হাল ধরেন সেই অভিজ্ঞ পন্টিং, সঙ্গে ক্লার্ক। শুরুর ধাক্কা সামলে সাবেক ও বর্তমান অধিনায়ক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ৪৪ ও ৪৭ রানে। আজ সকালে ভারতীয় বোলাররা কড়া আঘাত হানতে ব্যর্থ হলে ম্যাচে ফেরা কঠিন হবে তাদের।
ভারতের ব্যাটিংয়ে ত্রাস হয়ে পুরো দশ উইকেটই তোলে অসি পেস ত্রয়ী প্যাটিনসন, হিলফেনহস ও সিডল। প্যাটিনসন ৪টি ও বাকিরা ৩টি করে। ভারতের ইনিংসে অধিনায়ক সবচেয়ে বেশি ৫৭ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সেরা শচীনের ৪১। চার জন আউট শূন্য রানে। আর রক্ষণাত্মক ব্যাটিংয়ে পটু দ্রাবিড়ের সংগ্রহ ৫ রান আর লক্ষণের ২। প্রথম টেস্টে ৩ ও ১৩ রানের পর শূন্য রানে আউট ওপেনার গৌতম গম্ভীর। তার বিদায়ের পর ঠেকানোর অনেক চেষ্টা করেছিলেন ‘প্রাচীর’খ্যাত দ্রাবিড়। কিন্তু ৩৩ বলে ৫ রান করেও শেষ রক্ষা হয়নি তার। এরপর সেওয়াগ ও শচীন বিপর্যয় সামাল দেয়ার চেষ্টায় থাকেন। কিন্তু প্যাটিনসন আর সিডলের আঘাতে দলীয় শতরানের আগেই বিদায় নেন সেওয়াগ, লক্ষণ ও কোহলি। ষষ্ঠ উইকেটে শচীন আর ধোনি শেষ স্বীকৃত জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। সিডনি যার বাড়ির মাঠের মতন সেই শচীন ৪১ রানে নবীন প্যাটিনসনের বলে বোল্ড হন। মেলবোর্নে শচীন দু’বারই আউট হয়েছিলেন সিডলের বলে। এবার স্বপ্নের উইকেট পেলেন ৪র্থ টেস্ট খেলতে নামা এ যুবক। ভিক্টোরিয়ার ২২ বছর বয়সী এ বোলার সিডনিতে এই প্রথম কোন প্রথম শ্রেণীর ম্যাচ খেলছেন। ঘরের মাঠে তিনিই ম্যাচসেরা হয়েছিলেন চৌকস নৈপুণ্যে। এবারও খানিকটা এগিয়ে গেলেন সেরা হওয়ার দৌড়ে। সপ্তম উইকেটে ধোনি ও অশ্বিনের ৫৪ রানের জুটি ভারতের স্কোর দেড় শ’ পার করে। স্পিনার অশ্বিন তার ব্যাটিং দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। ভারতের শেষ উইকেটটি নিয়ে ২৯তম টেস্টে ১০০ উইকেট পূর্ণ করেন ভিক্টোরিয়ার আরেক পেসার পিটার সিডল।

আশরাফুলের সঙ্গে বাকযুদ্ধ এক ম্যাচ নিষিদ্ধ তামিম

স্পোর্টস রিপোর্টার: আশরাফুল আর তামিম-বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল দুই তারকা। নক্ষত্র বললেও বাড়িয়ে বলা হবে না। রেকর্ড বুকে অনেকবার পাওয়া যাবে তাদের নাম। কিন্তু সামপ্রতিক সময়ে দু’জনই রানখরায় ভুগছেন। বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোর আশরাফুলের। কনিষ্ঠ সেঞ্চুরিয়ানও তিনি। সাবেক অধিনায়কও। তামিম ইকবাল সাবেক অধিনায়ক। লর্ডসে সেঞ্চুরিয়ান। উইজেডেন ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত। এ বছর ঢাকা প্রিমিয়ার লীগে ঢাকার আশরাফুল খেলছেন ওল্ড ডিওইচএস দলে আর তামিম খেলছেন ভিক্টোরিয়ায়। গতকাল মাঠে মুখোমুখি হয়েছিলেন তারা। খেলাটি ছিল সোমবারের কিন্তু বৃষ্টির বাগড়ায় গতকাল হয় বাকি অংশ। খেলার একপর্যায়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন এই দু’জন। কথা চালাচালি থেকে হাতাহাতি হওয়ার উপক্রম হয়। তামিমের রাগ এতটাই চড়ে গিয়েছিল যে, আরেকটু হলে তিনি হয়তো আশরাফুলের গলা টিপে ধরতেন! কপাল ভাল, আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আনিসুর রহমান আশরাফুলকে সরিয়ে দিয়েছিলেন।
তুচ্ছ একটি ঘটনা ঘিরে এমন লঙ্কাকাণ্ড বেধে যাবে- ভাবাও যায়নি। ঘটনার সূত্রপাত মাঠের বাইরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল হোসেন ডিকেন্সের এলবিডব্লিউ আউট নিয়ে ওল্ড ডিওএইচএস’র ক্রিকেটাররা আপত্তি করলে ভিক্টোরিয়ার তাঁবু থেকে তাদের ক্রিকেট কমিটির সভাপতি লুৎফর রহমান বাদল উত্তেজিত হয়ে বাজে মন্তব্য করেন। আশরাফুল ওই দৃশ্য আম্পায়ারকে দেখালে ক্ষুব্ধ হন ভিক্টোরিয়ার ব্যাটসম্যান তামিম। এককথায়, দু’কথায় তামিম ইকবাল আশরাফুলের দিকে তেড়ে যান।
খেলার মাঠে অসংযত আচরণের দায়ে তামিমকে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। ভিক্টোরিয়ার ক্রিকেট কমিটির সভাপতি লুৎফর রহমান বাদলকেও একম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পরে ভুল বুঝতে পেরেছেন তামিম। উপলব্ধি হয়েছে তার বড় ভাইয়ের সমতুল্য আশরাফুলের মতো সিনিয়র ক্রিকেটারের ওপর ওভাবে চড়াও হওয়া ঠিক হয়নি। বলেন- ‘এটা ঠিক আমি অনেক আক্রমণাত্মক ছিলাম, যা হয়েছে তা খেলার মাঠেই থাকবে। খেলা শেষে আমি আশরাফুল ভাইয়ের কাছে দুঃখ (সরি!) প্রকাশ করেছি। আমার সঙ্গে যে ক’জন ক্রিকেটারের সুসম্পর্ক আছে আশরাফুল ভাই তাদের একজন। আমিও নিশ্চিত আশরাফুল ভাই ওই ঘটনা মনে রাখবেন না।’
তামিমের দাবি- আশরাফুলই আগে অশালীন হয়েছে, ‘আমি উনাকে বলেছি, ভাই মাঠের বাইরে যা হয় হোক আমরা ক্রিকেট খেলি। জবাবে তিনি আমাকে খারাপ কথা বলেন। এরপরই না আমি রেগেছি। একজন সিনিয়র ক্রিকেটারের তো কথাবার্তায় দায়িত্বশীল হওয়া উচিত- তাই না।’
আশরাফুলের বক্তব্য অবশ্য ভিন্ন- ডিকেন্স ভাই আউট হয়ে চলে যাওয়ার সময় ভিক্টোরিয়ার ড্রেসিংরুম থেকে  বেরিয়ে বাদল ভাই গালাগাল দিচ্ছিল। আমি এটা আম্পায়ারকে দেখাতে গেলে তামিম এতে আপত্তি তোলে। এরপর কথা কাটাকাটি হয়। সাকিব তখনই আমার কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সরি বলেছে। অথচ তামিম বলে, সরি বলার কিছু নাই। যদিও খেলা শেষে সরি বলেছে।
অপ্রীতিকর ওই ঘটনা আশরাফুলও মাঠের ভেতরেই রাখতে চান। আমি ওটা ভুলে গেছি। খেলার মাঠে অনেক কিছুই হতে পারে, সব মনে রাখতে নেই।

১২৯ বছরের রেকর্ড ভঙ্গ

স্পোর্টস ডেস্ক: সিডনির মাঠে প্রথম টেস্ট খেলা হয়েছিল ১২৯ বছর আগে। এতদিনে সময়ের সঙ্গে বদলেছে ক্রিকেট ও ক্রিকেট খেলার মাঠ। সিডনি মাঠও আয়তনে কমে এসেছে। কুয়াশা ও শিশিরমুক্ত রাখতে পিচ ঢেকে রাখাটা এখন বাধ্যতামূলক। মাথা বাঁচাতে প্রবর্তন হেলমেটের ব্যবহার। এখনকার ব্যাটসম্যানদের রান তোলা সহজ করতে অনুকূল নানা ব্যবস্থা নেয়া হয়েছে। বিপরীতে বোলারদের জন্য এসেছে সীমাবদ্ধতা। তবে এর মধ্যেও টেস্ট ক্রিকেটে ফাস্ট বোলারদের ভূমিকা আরেকবার স্পষ্ট হলো কাল- সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এক দিনেই ‘ব্যাটিংয়ের মাঠ’খ্যাত এসসিজিতে দু’দলের উইকেট পতন হয়েছে ১৩টি। এতে ভেঙে গেছে সিডনি মাঠের ১২৯ বছরের রেকর্ড। ১৮৮২ সালে সিডনি টেস্টের প্রথম দিনে ১১ উইকেটের পতন হয়েছিল। পরের সোয়াশ’ বছর এখানে প্রথম দিনটি উপভোগই করেছেন ব্যাটসম্যানরা। কালকের ১৩ উইকেটের সবই গেছে পেসারদের ঝুলিতে। আগে ব্যাটিং করে ১৯১ রানে গুটিয়ে যাওয়া ভারতের উইকেটগুলো পান পেসার প্যাটিনসন, হিলফেনহস ও সিডল। জবাবে নামা অস্ট্রেলিয়ার ৩ উইকেটও তুলে নেন ভারতীয় পেসার জহির খান।  বিশেষজ্ঞ মতে সিডনির পিচ অনেকটা উপমহাদেশের মতো। অতিতে এখানে স্পিনাররা সহায়তাও পেয়ে থাকেন অনেক। ভারতের শচীন-লক্ষণের অতীত পারফরমেন্সও বেশ ভাল। কিন্তু ভারতের ব্যাটিংয়ে মেলবোর্নের সেই ভঙ্গুর দশায় পরিবর্তন হয়নি। আরেকবার ভারতের ব্যাটিং লাইন ধসে পড়লো অসি গতির ঝড়ে। গতকাল শুরু হওয়া সিরিজের দ্বিতীয় আর মাঠের শততম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারতের অধিনায়ক এমএস ধোনি।

শচীনের ৫ বছরের রেকর্ড ব্যাহত

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরি দিয়ে বছর বরণ করতে দেখা গেছে শচীনকে গত পাঁচ বছর। অথচ সবচেয়ে কাঙ্ক্ষিত সময়ে ২০১২-এর শুরুটা তেমন হলো না শচীনের।  ভারতের এ ব্যাটিং জিনিয়াসের শততম সেঞ্চুরির প্রতীক্ষাটাও বড় হলো আরও। সিডনির মাঠে দারুণ পরিসংখ্যান ছিল শচীনের। আর গত পাঁচ বছরের রেকর্ডটিও। কিন্তু ৪১ রান করে অসি পেস তারকা জেমস প্যাটিনসনের বলে পরিষ্কার বোল্ড হয়ে শচীন নিজের ও ভক্তদের হতাশা বাড়ালেন আরেকবার।
বছরের প্রথম ইনিংসে শচীনের সেঞ্চুরিগুলো
তারিখ     রান     প্রতিপক্ষ     ভেন্যু     ফল
৪ঠা জানুয়ারি ২০১১    ১৪৬     দঃ আফ্রিকা     নিউল্যান্ড     ড্র
১৮ই জানুয়ারি ২০১০     ১০৫*     বাংলাদেশ     চট্টগ্রাম     জয়
২০শে মার্চ ২০০৯     ১৬০     নিউজিল্যান্ড     সিডন পার্ক     জয়
৪ঠা জানুয়ারি ২০০৮     ১৫৪*     অস্ট্রেলিয়া     সিডনি     হার
১৯শে মে ২০০৭     ১০১     বাংলাদেশ     চট্টগ্রাম     জয়

অপ্রতিদ্বন্দ্বী ধর্মদাসা

স্পোর্টস ডেস্ক: গত ৭ বছরে কোন নির্বাচন হয়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি)। এবার হলো। তবে তা নির্বাচন না বলে এর শুধুমাত্র আনুষ্ঠানিকতাও বলা যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসএলসি’র সভাপতি নির্বাচিত হয়েছেন উপলি ধর্মদাসা। বিনা বাধায় নির্বাচিত হয়েছে ধর্মদাসার নিজ পরিষদও। শেষ মুহূর্তে এ নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন সব প্রার্থী। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ করতেই বাকিরা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে মুখ খুলেন সরে দাঁড়ানো প্রার্থী মোহন ডি সিলভা। লঙ্কান এ ক্রিকেট সংগঠক বলেন, বোর্ডের নির্বাচন রাজনৈতিক ভোটাভুটি নয়। এতে সরকারি হস্তক্ষেপ মানা যায় না। লঙ্কান বোর্ড একটি স্বাধীন সংস্থা। আর ক্রিকেট ভদ্রলোকের খেলা। লঙ্কান বোর্ডে সরকারি খবরদারির প্রশ্ন ছিল আগেও। কিন্তু এবার নির্বাচনে সে প্রশ্ন আরও বড় হলো- মনে করে  শ্রীলঙ্কার গণমাধ্যম। ২০০৪ সালে অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব নেয় এসএলসি’র। এর পর থেকে নির্বাচনের নাম নেয়নি লঙ্কান বোর্ড। ৯ সদস্যের এ কমিটির পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে। যদিও ২০১২ সালের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নির্দেশ রয়েছে আইসিসি’র নতুন আইনে। ১৯৯৬-৯৮ পর্যন্ত এসএলসি’র সভাপতির দায়িত্বে ছিলেন ধর্মদাসা। পরে ভেঙে দেয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী কমিটির  শীর্ষ পদ ধরে রেখেছিলেন তিনি।

পাকিস্তানকে নিয়ে ভাবনাহীন স্ট্রস

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে আগের সিরিজে প্রশ্নের মুখে পড়লেও পাকিস্তানের এবারের স্কোয়াড নিয়ে তেমন চিন্তা করছেন না ইংলিশ দলপতি অ্যান্ড্রু স্ট্রস। ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর ওই ঘটনায় নাম জড়ানো ওয়াহাব রিয়াজ, ইমরান ফরহাত ও উমর আকমল রয়েছেন এ সিরিজে পাক দলে। ওই মামলায় তিন পাক তারকা সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে জেলে যেতে হলেও রিয়াজ-আকমলদের এ অভিযোগে মামলার মুখে পড়তে হয়নি শেষ পর্যন্ত। পাকিস্তানের হোম সিরিজে খেলতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়ার আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মিডিয়ার কাছে এ বিষয়ে তার মনোভাব প্রকাশ করেন ইংল্যান্ড দলপতি। প্রশ্নবিদ্ধ রিয়াজ-আকমলদের পাক স্কোয়াডে অন্তর্ভুক্তি প্রসঙ্গে স্ট্রস বলেন, সেরা দল গঠন করাটাই তাদের দায়িত্ব। ওই ক্রিকেটারদের দলে রাখা দরকার মনে করে থাকবেন তারা। স্পট ফিক্সিং ঘটনাটি এমন বিষয়ে নতুন করে ভাববার অবকাশ এনেছে সত্যি। তবে আমরা এই মুহূর্তে শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চাই। খেলতে চাই যে কোন একাদশের সঙ্গে। গত ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে জুয়াড়িদের যোগসাজশে ইচ্ছাকৃত নো-বল করেন মোহাম্মদ আমির। আর এতে প্রচ্ছন্ন মদদ দেন তখনকার পাক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। লন্ডনের এক আদালতে অভিযোগ প্রমাণিত হলে বর্তমানে কারবাসে রয়েছেন ওই তিন পাক ক্রিকেটার।স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে আগের সিরিজে প্রশ্নের মুখে পড়লেও পাকিস্তানের এবারের স্কোয়াড নিয়ে তেমন চিন্তা করছেন না ইংলিশ দলপতি অ্যান্ড্রু স্ট্রস। ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর ওই ঘটনায় নাম জড়ানো ওয়াহাব রিয়াজ, ইমরান ফরহাত ও উমর আকমল রয়েছেন এ সিরিজে পাক দলে। ওই মামলায় তিন পাক তারকা সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে জেলে যেতে হলেও রিয়াজ-আকমলদের এ অভিযোগে মামলার মুখে পড়তে হয়নি শেষ পর্যন্ত। পাকিস্তানের হোম সিরিজে খেলতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়ার আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মিডিয়ার কাছে এ বিষয়ে তার মনোভাব প্রকাশ করেন ইংল্যান্ড দলপতি। প্রশ্নবিদ্ধ রিয়াজ-আকমলদের পাক স্কোয়াডে অন্তর্ভুক্তি প্রসঙ্গে স্ট্রস বলেন, সেরা দল গঠন করাটাই তাদের দায়িত্ব। ওই ক্রিকেটারদের দলে রাখা দরকার মনে করে থাকবেন তারা। স্পট ফিক্সিং ঘটনাটি এমন বিষয়ে নতুন করে ভাববার অবকাশ এনেছে সত্যি। তবে আমরা এই মুহূর্তে শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চাই। খেলতে চাই যে কোন একাদশের সঙ্গে। গত ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে জুয়াড়িদের যোগসাজশে ইচ্ছাকৃত নো-বল করেন মোহাম্মদ আমির। আর এতে প্রচ্ছন্ন মদদ দেন তখনকার পাক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। লন্ডনের এক আদালতে অভিযোগ প্রমাণিত হলে বর্তমানে কারবাসে রয়েছেন ওই তিন পাক ক্রিকেটার।

ম্যাচের বিশেষ

* গত ১২ ম্যাচে এ নিয়ে ৩০০ রানের নিচে ভারতের ইনিংস শেষ হলো ১৬ বার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
আগের ১১ টেস্টে ভারত হেরেছে ৬টি। আর জয় ২টি ম্যাচে।
* গত বছর বিদেশের মাটিতে ভারতের উইকেট প্রতি রান গড় ছিল ২৭.২৯। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এ গড় সর্বনিম্ন।
* ক্যারিয়ারের ৪ টেস্টে প্যাটিনসনের উইকেট ২৪টি। এর ১৭টিই প্রতিপক্ষ দলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের। আর এদের ৪ জন প্যাটিনসনের বলে ‘শূন্য’ রানে মাঠ ছাড়েন।
* ভারতের ১৯১ রান  ১৯৯০ সালের পর সিডনির মাঠে প্রথম ইনিংসে তাদের চতুর্থ সর্বনিম্ন।
স্কোর কার্ড
টস : ভারত
ভারত ১ম ইনিংস     রান     বল     ৪     ৬
গম্ভীর ক ক্লার্ক ব প্যাটিনসন     ০     ৩     ০     ০
সেওয়াগ ক হ্যাডিন ব প্যাটিনসন     ৩০     ৫১     ৪     ০
দ্রাবিড় ক কাওয়ান ব সিডল     ৫     ৩৩     ১     ০
শচীন ব প্যাটিনসন     ৪১     ৮৯     ৮     ০
লক্ষণ ক মার্শ ব প্যাটিনসন     ২     ৯     ০     ০
কোহলি ক হ্যাডিন ব সিডল     ২৩     ৪১     ৩     ০
ধোনি অপরাজিত     ৫৭     ৭৭     ৮     ০
অশ্বিন ক ক্লার্ক ব হিলফেনহস     ২০     ৩৯     ১     ০
জহির ক কাওয়ান হিলফেনহস     ০     ১     ০     ০
যাদব ক হ্যাডিন ব সিডল     ০     ১০     ০     ০
অতিরিক্ত (ব ৩, লে ৬, ও ২, নো ২)     ১৩
মোট (অলআউট ৫৯.৩ ওভার)        ১৯১ (৩.২১)
উইকেট পতন: ১/০ (গম্ভীর, ০.৩ ওভার), ২/৩০ (দ্রাবিড়, ১০.৩), ৩/৫৫ (সেওয়াগ, ১৮.২), ৪/৫৯ (লক্ষণ, ২০.৫), ৫/৯৬ (কোহলি, ৩২.৬), ৬/১২৪ (শচীন, ৪০.৫), ৭/১৭৮ (অশ্বিন, ৫৪.২), ৮/১৭৮ ( জহির, ৫৪.৩), ৯/১৮৬ (শর্মা, ৫৬.৩), ১০/১৯১ (যাদব, ৫৯.৩)
বোলিং: প্যাটিনসন ১৪-৩-৪৩-৪, হিলফেনহস ২২-৯-৫১-৩, সিডল ১৩.৩-৩-৫৫-৩, হাসি ২-০-৮-০, লায়ন ৮-০-২৫-০।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস     রান     বল     ৪     ৬
ওয়ার্নার ক শচীন ব জহির     ৮     ৬     ১     ০
কাওয়ান এলবি জহির     ১৬     ২৮     ২     ০
মার্শ ক লক্ষণ ব জহির     ০     ১     ০     ০
পন্টিং অপরাজিত     ৪৪     ৬২     ৫     ০
ক্লার্ক অপরাজিত     ৪৭     ৫৯     ৭     ০
অতিরিক্ত (লেগবাই ১)    ১
মোট (২৬ ওভার ৩ উইকেট)    ১১৬  
উইকেট পতন: ১/৮ (ওয়ার্নার, ০.৬), ২/৮ (মার্শ ২.১), ৩/৩৭ (কাওয়ান, ৮.৫)
বোলিং: জহির ৯-২-২৬-৩, যাদব ৮-১-৪২-০, শর্মা ৬-০-৩০-০, অশ্বিন ২-০-১১-০, সেওয়াগ ১-০-৬-০।

সিলেটে বিসিএস ডিজিটাল এক্সপো শুরু

অর্থনৈতিক রিপোর্টার: সিলেটে সিটিসেল বিসিএস ডিজিটাল এক্সপো শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করছে মোবাইল কোম্পানি  সিটিসেল। আজ থেকে এ প্রদর্শনী আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত সিলেটের রিকাবী বাজারে অবস্থিত মোহাম্মদ আলী জিমন্যাসিয়ামে আইসিটি পণ্যের এ বৃহৎ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষার প্রয়োজনীয়তা’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট শাখার কম্পিউটার সমিতির উদ্যোগে এ প্রদর্শনী আয়োজিত হচ্ছে। সিটিসেল ইন্টারনেট পার্টনার হিসেবে এখানে অংশগ্রহণ করছে। বিসিএস ডিজিটাল এক্সপো সিলেট ২০১২তে সিটিসেলের প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য জুমআলট্রার বিশেষ অফার রয়েছে। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী জুমআলট্রার বিভিন্ন ইন্টারনেট প্ল্যান রয়েছে।

ডিএসই’তে ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার: একদিন নিম্নমুখী থাকার পর দেশের পুঁজিবাজার আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। দিন শেষে দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্টে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে সূচক বেড়েছে ১৩৯ পয়েন্ট। এদিকে ডিএসই’তে আর্থিক লেনদেন হয়েছে ৭১০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি টাকা বেশি। লেনদেন বাড়ার এই পরিমাণ গত প্রায় ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৩শে নভেম্বর ডিএসই’তে ১,০৫১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এক টানা বেশ কয়েক দিন দর বৃদ্ধির পর গত সোমবার ডিএসই’তে সূচক ও লেনদেন হ্রাস পায়। তবে বাজারের এ আচারণকে সংশ্লিষ্টরা মূল্য সংশোধন বলেই মনে করছেন। একটানা দর বাড়ার কারণে অনেকেই তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করনে ওইদিন। এর পর একদিন পরেই আবার বাজার ঊর্ধ্বমুখী হওয়াকে ইতিবাচক লক্ষণ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টদের মতে, এসইসি সমপ্রতি গ্রহণ করা বেশ কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন হতে শুরু হয়েছে। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী অনেকে শেয়ার কেনা শুরু করেছেন। এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে বলে মনে করছেন তারা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসই’তে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনশেষে ডিএসই’র সাধারণ মূল্যসূচক ৬৭.৬০ পয়েন্ট বেড়ে ৫৪০১.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’তে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টিরই দাম বেড়েছে। কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৭১০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি টাকা বেশি। ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার কোটি টাকায়। অন্যদিকে, সিএসই’র সার্বিক মূল্যসূচক ১৭৪.৫৪ পয়েন্ট বেড়ে ১৫২৪৯.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই’তে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টিরই দাম বেড়েছে। কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসই’তে ৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। দিন শেষে ডিএসই’তে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- ফু-ওয়াং সিরামিকস, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, আরএন স্পিনিং, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, আফতাব অটো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, মার্কেন্টাইল ব্যাংক ও ফুওয়াং ফুড। দর বৃদ্ধির শীর্ষে ১০টি কোমপানি হলো- ডিবিএইচ, রূপালী ইন্স্যুঃ, এনএইচএফআইএল, সায়হাম টেক্সটাইল, মাইডাস ফাইন্যান্স, ডেল্টা স্পিনিং, আরডি ফুড, উত্তরা ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন ও সোনারগাঁও টেক্সটাইল। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো এপেক্স স্পিনিং, ডেল্টা লাইফ, ৩য় আইসিবি, আইসিবি ১ম এনআরবি, জুট স্পিনার্স, মুন্নু স্টাফলার, এমবিএল ১ম মিউঃ ফান্ড, আইসিবি এএমসিএল ২য় ও প্রিমিয়ার ব্যাংক।
দুই পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুই জন উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষিত নিজ নিজ কোম্পানির শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দু’টি হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং পিপলস্‌ লিজিং। ওয়েবসাইট থেকে আরও জানা যায়, আল আরাফাহ ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ আবদুল মালেক মোল্লা পূর্বঘোষিত ৬ লাখ এবং পিপলস লিজিংয়ের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলী হোসেন পূর্বঘোষিত ৭ লাখ ১৫ হাজার ৯৫৪টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বর্তমান বাজার মূল্যে ডিএসই’র মাধ্যমে তারা এ শেয়ার ক্রয় করেছেন।

বিশেষ কমিটির বৈঠক আগামীকাল

অর্থনৈতিক রিপোর্টার: ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের চিহ্নিত করণে চূড়ান্ত তালিকা প্রণয়নের শেষ দিন আজ। সব ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের তৈরিকৃত তালিকা এসইসি’তে জমা দেয়ার কথা রয়েছে। তবে কয়েকটি মার্চেন্ট ব্যাংক তালিকা করলেও বেশির ভাগ প্রতিষ্ঠান চূড়ান্ত করতে পারেনি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র পাঁচদিনে সকল বিও ধারীদের
লেনদেনের তথ্য দেয়া অসম্ভব। ফলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের চুড়ান্ত তালিকা প্রণয়ন জটিলতা দেখা দিয়েছে। এদিকে ক্ষতিপূরণের করণীয় ঠিক করতে আগামীকাল বৈঠক ডেকেছে সংশ্লিষ্ট কমিটি। গত ২৮শে ডিসেম্বর এসইসি সব মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তথ্য জানাতের নির্দেশ দেয়। ওই নির্দেশের শেষ দিন আজ।
কয়েকটি মার্চেন্ট ব্যাংক যাদের গ্রাহক কম রয়েছে তারা ইতিমধ্যে তা করেছে। তবে বেশির ভাগ প্রতিষ্ঠান তা করতে পারেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, একটি প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ৫০ লাখের বেশি রয়েছে। তাদের ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ৩০শে নভেম্বর পর্যন্ত লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। এর জন্য সময় দেয়া হয়েছে মাত্র পাঁচদিন। এ বিষয়ে সাউথইস্ট ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এসইসির নির্দেশে সব প্রতিষ্ঠান যে তালিকা জমা দেবে তা অসম্পূর্ণ থাকবে। কোনভাবেই এত কম সময়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা সম্ভব নয়। বিশেষ স্কিম কমিটির সদস্য ও এসইসি’র নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে চিঠিতে নন মার্জিন হিসাবধারীদের কয়েকটি ধাপে বিভক্ত করে পৃথক ছকে তথ্য চাওয়া হয়েছে। ধাপগুলো হলো- ১ লাখ পর্যন্ত, ১ লাখ টাকা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা, ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা, ৫ লাখ থেকে ১০ লাখ টাকাএবং ১০ লাখ টাকার ঊর্ধ্বে। ১০ পৃষ্ঠার ছকে বিস্তারিত তথ্য উল্লেখ করে আগামী ৪ঠা জানুয়ারির মধ্যে সিডিসহ এক্সেল ফরমেটে সংশ্লিষ্ট তথ্য স্কিম কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

ডেপুটি গভর্নর নিয়োগে সাক্ষাৎকার সম্পন্ন

অর্থনৈতিক রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগে দ্বিতীয় দফার সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। ডিজি নিয়োগে গঠিত সার্চ কমিটির পক্ষ থেকে এ সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করা হয়। বাংলাদেশ ব্যাংকে সার্চ কমিটির চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান এ সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন। গতকাল সাক্ষাৎকারে ১০ জনের অংশগ্রহণ করার কথা থাকলেও ৯ জন অংশ নিয়েছে। এর আগে গত ২৮শে ডিসেম্বর প্রথম পর্যায়ের সাক্ষাৎকারে ১৫ জন অংশ নিয়েছিল। সব মিলে ২৪ জন ডেপুটি গভর্নরের ৩ পদের জন্য এ পরীক্ষা দিলেন। জানা গেছে, গত ১৩ই নভেম্বর অর্থমন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকের তিন জন ডেপুটি গভর্নর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ সুবিধার জন্য সরকার সার্চ কমিটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরি, কমিটির সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব গোকুল চাঁদ দাস। তিনটি ডিজি পদে মোট ৪৮ জন দরখাস্ত করে। তাদের মধ্যে ২৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করে সাক্ষাৎকারে আহ্বান করা হয়। এতে মোট ২৪ জনের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এ পদের প্রার্থী সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় নয় জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, মো. নজরুল হুদা, মো. জিয়াউল হাসান সিদ্দিকী এবং মুর্শিদ কুলি খান বিগত ৪ বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে নজরুল হুদা ও জিয়াউল হাসান সিদ্দিকীর চাকরির মেয়াদ শেষ হয়েছে গত ৪ নভেম্বর। আর মুর্শিদ কুলি খানের ১৪ই নভেম্বর। কিন্তু তাদের তিনজনের চাকরির মেয়াদ ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ তিন ডেপুটি গভর্নরের স্থলে নতুন তিনজন ডেপুটি গভর্নর নিয়োগ দেয়া হচ্ছে।

মে মাসে তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্যমেলা

অর্থনৈতিক রিপোর্টার: চলতি বছরের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্যমেলা-২০১২। মেলা চলবে ৩১শে মে থেকে ২রা জুন পর্যন্ত। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বাণিজ্যমেলার আয়োজন করছে ইন্ডিয়া বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)। বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানসমূহ মেলায় অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। মেলার ইভেন্ট ব্যবস্থাপনা করবে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. (টিমস)। সমপ্রতি আইবিসিসিআই এবং টিমস’র মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইবিসিসিআই সহসভাপতি ও মেলা উপ-কমিটির চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ এবং টিমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্ত্তজা চৌধুরী এবং আইবিসিসিআই সেক্রেটারি জাহাঙ্গীর বিন আলম উপস্থিত ছিলেন।

ইলিয়াস আলীসহ ৬৬ বিএনপি নেতাকর্মীর জামিন

স্টাফ রিপোর্টার: ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ ৬৬ নেতাকর্মীকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ জামিন মঞ্জুর করে। গত ১৮ই ডিসেম্বর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে সিলেটে পাঁচটি এবং সিরাজগঞ্জে একটি মামলা করা হয়। এর মধ্যে চারটি মামলায় জামিন চান এম ইলিয়াস আলী। এছাড়া, বাকি মামলাগুলোতে ৬৫ জন জামিন চান। সোমবার এসব আবেদনের ওপর শুনানি হয়। জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং এডভোকেট খন্দকার আহসান হাবিব। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, রাজনৈতিক উদ্দেশে এসব মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে আদালত এখনও চার্জশিট গ্রহণ করেনি।

স্কুলে শিক্ষার্থী ভর্তিতে অরাজকতা

সোলায়মান তুষার: দেশব্যাপী স্কুলে শিক্ষার্থী ভর্তিতে এক প্রকার অরাজকতা শুরু হয়েছে। অভিভাবকদের জিম্মি করে আদায় করা হচ্ছে অর্থ। নামে-বেনামে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা। রাজধানীর নামীদামি স্কুলগুলোতেই এ অরাজকতা বেশি। সরকারের জারি করা নীতিমালাকে কোন তোয়াক্কাই করা হচ্ছে না। অভিভাবকদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা হলেও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত থাকায় অভিভাবকরা অসহায়। সরকার একটি কমিটি গঠন করা হলেও এটি এক প্রকার অকার্যকর। বাড়তি ফি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন নীতিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তার এ ঘোষণা কতটা কার্যকর হবে সেটাও এখন দেখার বিষয়। তবে স্কুলপ্রধানরা বলেছেন, সরকার যে টাকা ধার্য করেছে তা দিয়ে ব্যয় মেটানো সম্ভব নয়। তাই বাড়তি টাকা নেয়া হচ্ছে। গত কয়েক বছর ধরে নামীদামি স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির নামে গলাকাটা ফি নেয়া হচ্ছে। সরকারি কোন নীতিমালা না থাকায় তেমন কিছু বলারও ছিল না। অভিভাবকদের দাবির প্রেক্ষিতে ১৪ই ডিসেম্বর একটি নীতিমালা জারি করে সরকার। রাজধানীর নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় গত ১৪ই ডিসেম্বর নীতিমালা জারি করে। নীতিমালায় উল্লেখ করা হয়, ভর্তির আবেদনের ফরমের জন্য সর্বোচ্চ ১০০  টাকা নেয়া যাবে। সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় ৫০০ টাকা, উপজেলা সদর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর এলাকায় ২ হাজার টাকা, ঢাকা মেট্রোপলিটন ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ২হাজার টাকা এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫ হাজার টাকার বেশি নেয়া যাবে না। ভর্তি ফি ও ভর্তি ফরম বাবদ সরকার কর্তৃক নির্ধারিত টাকার চেয়ে বেশি আদায় করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এ নীতিমালার তোয়াক্কাই করা হচ্ছে না। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণীতে ১৪৯৩ জনের লটারি হয়েছে ভর্তির জন্য।  মোট ১৫০০’র বেশি ভর্তি করা হবে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আদায় করা হচ্ছে ১২ হাজার ২০০ টাকা। এছাড়া ইংরেজি ভার্সনে আদায় করা হচ্ছে ১৪ হাজার ১০০’ টাকা। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি বাবদ ৬৭ হাজার পর্যন্ত আদায় করা হচ্ছে। আইডিয়াল স্কুলের মূল শাখায় বাংলা মাধ্যমে ১৩ হাজার ৭০০ টাকা, কলোনি শাখায় ৬ হাজার ৭০০ টাকা এবং মুগদা শাখায় ৩৪ হাজার টাকা আদায় করা হচ্ছে। এছাড়া আজিমপুর স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে জানান অভিভাবকরা। গাজীপুরের অভিভাবক সাহাবউদ্দিন জানান, আমি কয়েকটি স্কুলে খবর নিয়ে দেখেছি কোথাও ১০ হাজার আবার কোথাও ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তাহলে সরকারি নীতিমালা করার মানে কি ? ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম বলেন, আমার প্রতিষ্ঠানে ৬৫০ জন শিক্ষক কর্মকর্তা আছে। এর মধ্যে এমপিওভুক্ত ১১০ জন। সামনে আরও ৫০-৬০ শিক্ষক নিয়োগ দিতে হবে। বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তার বেতন দিতে হয় স্কুল থেকে। তিনি বলেন, ভিকারুননিসায় শুধুমাত্র প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়। এখানে প্রথম শ্রেণীতে ভর্তিতে ১২ হাজার ২০০ টাকা নেয়া হচ্ছে। তিনি বলেন, আমরা মেয়েদের আধুনিক সুযোগ-সুবিধা দিই। সরকার যে টাকা ধার্য করেছে তা দিয়ে ভর্তি করালে প্রতিষ্ঠান চালানো সম্ভব হবে না।  মঞ্জুয়ারা আরও বলেন, টাকার অভাবে একটি ভবন করতে পারছি না। বাড়তি টাকা নেয়ার কারণ ও সার্বিক পরিস্থিতি জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি চিঠি লিখবেন বলে জানান। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত ভর্তি ফি আদায়কারী স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রাজধানীর নামীদামি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তিতে সরকারি নীতিমালা মানা হচ্ছে না। এ নিয়ে গত কয়েক দিন ধরে ক্ষোভ প্রকাশ করেছেন অবিভাবকরা। মণিপুর উচ্চবিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরটিভির সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় ওই স্কুলে একটি তদন্ত দল পাঠানো হবে। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রভর্তি নিয়ে উত্থাপিত অভিযোগ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা খতিয়ে দেখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান-উর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক) সহিদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শফিকুর রহমান। এ কমিটিকে আগামী ২ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ছাড়াও মঙ্গলবার সকালে বেসরকারি টেলিভিশন আরটিভির রিপোর্টার অপর্ণা সিংহ ও তার ইউনিটকে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক বা শিক্ষকদের মধ্যে কেউ জড়িত কিনা দেখা হবে তা-ও। এ স্কুলে প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী ভর্তির জন্য অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান  ও সরকার গঠিত কমিটির সদস্য অধ্যাপক ফাহিমা খাতুন বলেছেন, রাজধানীর স্কুলগুলোতে বাড়তি টাকা নেয়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, কয়েকটি স্কুল পরিদর্শন করে আমরা দেখেছি নীতিমালার চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেয়া হচ্ছে। তিনি বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করবো ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

গত বছর পুঁজিবাজারে নতুন কোম্পানি এসেছে ১৩টি

অর্থনৈতিক রিপোর্টার: বিদায়ী বছরে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হয়েছে ১৩টি। এর মধ্যে ৬টি মিউচুয়াল ফান্ড। জানা গেছে, ২০১০ সালে নতুন ইস্যুর সংখ্যা ছিল ২২টি। এর মধ্যে মিউচুয়াল ফান্ড ছিল ১২টি। গত বছর এ সংখ্যা কমে দাঁড়ায় ১৩টিতে। গত বছর বাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি হলো- দেশবন্ধু পলিমার, সলভো কেমিক্যালস, বরকতউল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস, এমআই সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, রংপুর ডেইরি ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ। মিউচুয়াল ফান্ডগুলো হলো- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ও এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড। জানা যায়, দর বৃদ্ধিতে এগিয়ে ছিল তালিকাভুক্ত নতুন এ ইস্যুগুলো। পুঁজিবাজারে মন্দার মাঝেও এ কোম্পানিগুলো অনেক ভাল করেছে। এর মধ্যে বেশির ভাগ কোম্পানি তালিকাভুক্তির পর দর বেড়েছে। এর মধ্যে শেয়ারের প্রস্তাবিত দরের (অফার প্রাইস) তুলনায় দেশবন্ধু পলিমার ৩৪১ দশমিক ৬ শতাংশ, সলভো কেমিক্যালস ২৫৩ দশমিক ৮ শতাংশ বেশি দর বেড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের গত ১৭ই জানুয়ারি লেনদেন শুরু হয়। বছর শেষে এর বাজার মূলধন হয় ১৭৬ কোটি ৬৪ লাখ টাকা ও শেয়ার দর হয় ৩৮ টাকা ৪০ পয়সা। লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রতিষ্ঠানের দর বেড়েছে ৩৪১ দশমিক ৬ শতাংশ। সলভো কেমিক্যালস গত বছরের ১২ এপ্রিল লেনদেন শুরু করে। বছর শেষে এসে কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪১ কোটি ৮৯ লাখ টাকা ও শেয়ার দর ৩৩ টাকা ৭০ পয়সা। লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রতিষ্ঠানের দর বেড়েছে ২৫৩ দশমিক ৮ শতাংশ। বরকতউল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকসের লেনদেন শুরু হয় গত ১৯শে মে। বছর শেষে এ প্রতিষ্ঠানটি দর হারিয়েছে ৪ দশমিক ৮ শতাংশ। এমআই সিমেন্ট গত ২২শে মে লেনদেন শুরু করে। বছরের শেষে এসে বাজার মূলধন দাঁড়ায় ১ হাজার ৪৯১ কোটি ৭৫ লাখ টাকা ও শেয়ার দর ১১০ টাকা ৫০ পয়সা। লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রতিষ্ঠানের দর বেড়েছে ৩৩ দশমিক ৭ শতাংশ। এমজেএল বাংলাদেশের লেনদেন শুরু হয় গত ২৬শে জানুয়ারি। বছর শেষে এসে এর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৭১ কোটি ৬১ লাখ টাকায় ও শেয়ার দর ৯৯ টাকা ৯০ পয়সায়। লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত এর দর ০ দশমিক ১ শতাংশ হারিয়েছে। রংপুর ডেইরির লেনদেন শুরু হয় গত ২৮শে নভেম্বর। বছর শেষে এর দর বেড়েছে ৯৬ দশমিক ৭ শতাংশ। একই দিনে জাহিনটেক্সের লেনদেন শুরু হয়ে বছর শেষে দর বেড়েছে ৮৩ দশমিক ২ শতাংশ। দর বাড়ায় কোম্পানিগুলো এগিয়ে থাকলেও মিউচুয়াল ফান্ডগুলো খুব বেশি সুবিধা করতে পারেনি। পড়তি বাজারকে সাপোর্ট দেয়ার কথা থাকলেও তারা নিজেরাই লোকসানে পড়ে। ফলে বাজারকে চাঙা করতে এবং ক্রেতা সঙ্কট কাটাতে ভূমিকা রাখতে পারেনি নতুন অনুমোদিত এ ফান্ডগুলো। জানা গেছে, এআইবিএলর লেনদেন শুরু হয় ১০ই জানুয়ারি। বছর শেষে এসে এর দর দাঁড়ায় ৮ টাকা ৪০ পয়সায়। লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত দর হারিয়েছে  ১৬ শতাংশ। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৮ই ফেব্রুয়ারি থেকে লেনদেন শুরু করে। বছর শেষে এসে এর দর দাঁড়ায় ৯ টাকা ২০ পয়সা। লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত এর দর ৮ শতাংশ হারিয়েছে। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ২৩শে মে থেকে লেনদেন শুরু করে বছর শেষে এসে দর বাড়ে ৫ শতাংশ। সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন ২৩শে মে শুরু হয়ে বছর শেষে দর হারায় ১১ শতাংশ। রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ৭ই জুলাই লেনদেন শুরু করে বছর শেষে এসে দর বাড়ে ১ শতাংশ। এলআর গ্লোবাল বাংলাদেশ ১৯শেষ সেপ্টেম্বর থেকে লেনদেন শুরু করে। বছর শেষে এর দর হয় ১০ টাকা ৬০ পয়সা। লেনদেন শুরু থেকে শেষ পর্যন্ত এর দর বেড়েছে ৬ শতাংশ। বাজার সংশ্লিষ্টদের মতে, গত বছরজুড়েই শেয়ার দরে পতন থাকায় লোকসান কাটাতে নতুন কোম্পানি বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠে বিনিয়োগকারীরা। ফলে লেনদেনকারীর সংশ্লিষ্টতা বেড়ে যাওয়ায় এসব কোম্পানির দর বেড়েছে।

জিএসপি ফাইন্যান্সের আবেদন ৮ই জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার: জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ  লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ই জানুয়ারি থেকে। স্থানীয় অধিবাসীদের কাছ থেকে আগামী ৮ই জানুয়ারি থেকে এর আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হবে ১২ই জানুয়ারি এবং প্রবাসীদের জন্য এ সুযোগ থাকবে ওই দিন থেকে আগামী ২১শে জানুয়ারি পর্যন্ত। ১০ টাকা ফেস ভ্যালুর এ কোম্পানির মার্কেট লট ৫০০টি শেয়ারে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা এবং আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ৪৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। এ ক্ষেত্রে ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দর ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লটের জন্য বিনিয়োগকারীদের ১২,৫০০ টাকা দিতে হবে। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া কোম্পানিটি সর্বশেষ ৩১শে ডিসেম্বর ২০১০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা এবং
শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ২৫.৬১ টাকা। কোম্পানিটি বাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে তারল্য বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ সক্ষমতা বাড়ানো হবে। জানা যায়, কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি গত ১লা নভেম্বর এর আইপিও’র অনুমোদন দেয়।

সায়হাম টেক্সটাইলের রাইট ইস্যু ফেব্রুয়ারিতে

অর্থনৈতিক  রিপোর্টার: সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর তারিখ ঘোষণা করা হয়েছে। ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ রাইট শেয়ার ইস্যু করা যাবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০শে ডিসেম্বর কোম্পানিটির রাইট শেয়ার অনুমোদন করেছে এসইসি। সভায় ২ঃ১ অনুপাতে অর্থাৎ বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার দেয়ার সিদ্ধান্ত হয়। এই রাইট শেয়ারের মাধ্যমে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডকে কমিশন ৫ কোটি সাধারণ শেয়ার ছাড়ার অনুমোদন দেয়া হয়। যার অভিহিত মূল্য ১০ টাকা এবং প্রিমিয়াম ১৫ টাকাসহ মোট ২৫ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ১২৫ কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে ৩০ হাজার ৯৬০ স্পিন্ডালের একটি নতুন ইউনিট স্থাপন করবে। ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লি.।

নেপালের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী- বাংলাদেশ চায় প্রতিবেশীরা নৌবন্দর ব্যবহার করুক

কূটনৈতিক রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, বাংলাদেশ চায় তার ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল ও ভুটান দেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করুক। দু’দেশ কবে বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন করবে- তা দেখতে সবাই উদগ্রীব। গতকাল ঢাকায় নব নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ঢাকায় প্রথম আসা এ রাষ্ট্রদূত। সন্ধ্যায় মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নেপাল যাতে তাদের আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারে এজন্য বিরল থেকে রাধিকাপুর পর্যন্ত রেললাইন মাল্টিগেজে রূপান্তর করা হচ্ছে। দ্রুততার সঙ্গে প্রকল্পটি এগিয়ে চলছে। এ বছরের মধ্যেই কাজ শেষ হবে বলে রাষ্ট্রদূতকে মন্ত্রী আশ্বস্ত করেছেন। রেললাইন পুরোদমে চালু হলে নেপাল বাংলাদেশের মধ্য দিয়েই সহজে কার্গো পরিবহন করতে পারবে। মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, নেপালের রেল ট্রানজিটের জন্য জরুরি চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর টু ভারতের সিঙ্গাবাদ রেল সড়ক ব্যবহারে দেশ দু’টির মধ্যে এমওইউ সম্পাদিত হয়েছে। ওই রুট ব্যবহার করে আমদানি করা ৫০ হাজার টন সার নেপাল গেছে। মন্ত্রী বাংলাবান্ধা জিরো পয়েন্টে কাস্টম সুবিধা বাড়ানোর বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন। একই সঙ্গে দেশটির সপ্তকুশি নদীতে নির্মিতব্য জলবিদ্যুৎ প্রকল্প থেকে ১০০০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আগ্রহের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। দীপুমনি রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে দেশটির চলমান শান্তি প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে বিষয়টি তার সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান। তিনি আশা করেন, নেপালের গণতান্ত্রিক অভিযাত্রা এবং সংবিধান প্রণয়নে দেশটির জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

এ মাসেই রাজশাহীতে গ্যাস সংযোগ

স্টাফ রিপোর্টার: চলতি মাসেই রাজশাহী অঞ্চলে গ্যাস সংযোগ দয়া হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। গ্যাস খাতে বিগত তিন বছরের অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় পেট্রো সেন্টারে। গ্যাস সঙ্কটের কারণে ২০০৯ সালের জুলাই থেকে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকা অবস্থায় পেট্রোবাংলা রাজশাহীতে গ্যাস সংযোগ দেয়ার এই ঘোষণা দিলো।  পেট্রোবাংলার চেয়ারম্যান বলেছেন, গত তিন বছরে উৎপাদন  দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট বেড়েছে। তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে এ সরকার দায়িত্ব নেয়ার সময় দৈনিক গড় উৎপাদন ছিল ১৭৪৪ এমএমসিএফ, এখন তা ২০৬৪ এমএমসিএফ-এ উন্নীত হয়েছে। বর্তমানে দৈনিক গ্যাসের উৎপাদন ক্ষমতা ২২৪৯ এমএমসিএফ। তিনি জানান, বর্তমানে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় ৫০০ এমএমসিএফ। তবে আগামী তিন থেকে চার মাসের মধ্যে দৈনিক ১৮৫ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। সাতটি গ্যাসক্ষেত্র থেকে এ গ্যাস পাওয়া যাবে। ড. হোসেন মনসুর জানান, বর্তমানে মোট গ্যাসের প্রাথমিক মজুত (প্রমাণিত ও সম্ভাব্য) ২০ দশমিক ৬১ ট্রিলিয়ন ঘনফুট। গত বছরের ডিসেম্বর পর্যন্ত মোট গ্যাস উৎপাদন হয়েছে ১০ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। সে হিসাবে বর্তমানে প্রাক্কলিত গ্যাসের মজুত (প্রমাণিত ও সম্ভাব্য) রয়েছে ৯ দশমিক ৮৭ ট্রিলিয়ন ঘনফুট। চলতি বছর এবং আগামী বছরের চাহিদা মেটাতে আরও প্রায় ২০টি কূপ খনন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এসব কূপ  থেকে প্রায় ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদন হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসেন মনসুর বলেন, নতুন গ্যাস সংযোগ দেয়া হবে কি না তা সরকার সিদ্ধান্ত  নেবে। তবে এ মাসের মধ্যে রাজশাহী অঞ্চলে গ্যাস সংযোগ  দেয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যদের বাংলাদেশ  পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক,  পেট্রোবাংলার পরিচালক (প্ল্যানিং) মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, পরিচালক (পিএসসি) মো. ইমাদুদ্দীন উপস্থিত ছিলেন।

সমবায় অধিদপ্তরের ৪৬ কর্মকর্তা-কর্মচারীর বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: সমবায় অধিদপ্তর আয়োজিত অবসরপ্রাপ্ত ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে গত সোমবার। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শোয়েব, যুগ্ম নিবন্ধক, (প্রশাসন) বিদায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য রাখেন- প্রধান অতিথি মুশফেকা ইকফাৎ, নিবন্ধক, (অতিরিক্ত সচিব) সমবায় অধিদপ্তর ঢাকা এবং বিশেষ অতিথি ছিলেন অমীয় কুমার চট্টোপাধ্যায়, অতিরিক্ত নিবন্ধক, (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স)। বক্তব্য রাখেন- মো. সাইদুজ্জামান, অতিরিক্ত নিবন্ধক, (অডিট ও আইন) মো. আশরাফুল কাফি, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারী প্রতিনিধির পক্ষে থেকে মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক, সমবায় অধিদপ্তর চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, সমবায় অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানটি পরিচালনা করেন- মো. আসাদুজ্জামান, উপ-নিবন্ধক, সমবায় অধিদপ্তর, ঢাকা।

নারী উন্নয়ন বিষয়ক মার্কিন প্রতিনিধিরা আসছেন আজ

কূটনৈতিক রিপোর্টার: মিনেসোটা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য বেটি ম্যাককোলাম (ডেমোক্র্যাট) এবং নারীবিষয়ক মার্কিন দূত মেলান ভেরভিয়ার আজ ঢাকা আসছেন। গতকাল ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নারীদের অধিকার ও তাদের উন্নয়নে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা, কম্যুনিটি-পর্যায় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং নারী স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিমালা প্রসারের উদ্দেশে তাদের এ সফর। সফরকালে কংগ্রেস সদস্য ম্যাককোলাম এবং রাষ্ট্রদূত ভেরভিয়ার মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য, শিক্ষায় তরুণীদের অংশগ্রহণের উন্নয়ন, বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক সহিংসতা, মানবপাচার এবং জলবায়ুর পবিবর্তনে নারীদের ভূমিকার মতো বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কংগ্রেস সদস্য ম্যাককোলাম একজন ডেমোক্র্যাট এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ষষ্ঠবারের মতো প্রতিনিধিত্ব করছেন। সমপ্রতি তিনি কংগ্রেসে একটি আইন উপস্থাপন করেছেন যা বাল্যবিয়েকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। তিনি দেশটির পররাষ্ট্রনীতির অংশ হিসেবে বাল্যবিয়ে বিলোপের জন্য প্রচারণা শুরু করেছেন। রাষ্ট্রদূত ভেরভিয়ার পররাষ্ট্র দপ্তরের বিশ্ব নারীবিষয়ক পরিচালক হিসেবে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত পররাষ্ট্র নীতিমালা এবং কর্মসূচির সমন্বয় করে থাকেন। তিনি নারীর অধিকার, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূিচ পরিকল্পনার মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নারী ও তরুণীদের অংশগ্রহণ বৃদ্ধি, নারী ও তরুণীদের ওপর সব ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং দেশটির নীতিনির্ধারণে মানবাধিকারের সঙ্গে পরিপূর্ণভাবে নারীর অধিকার সমন্বিত করার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে  থাকেন। রাষ্ট্রদূত ভেরভিয়ার আগামী ৬ই জানুয়ারি নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন আর কংগ্রেস সদস্য ম্যাককোলাম ১০ই জানুয়ারি পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখবেন।

বিদ্যাকে চায় রজনী

‘ডার্টি পিকচার’ ছবির ‘ডার্টি গার্ল’র চাহিদা এখন বাজারে সবচেয়ে বেশি। তবে, সাউথ সুপারস্টার রজনীকান্তের কাছে তার কদর ছিল সব সময়ই। বিদ্যা বালান ‘ডার্টি’ হওয়ার আগে থেকেই রজনী তাকে ‘রানা’র নায়িকা বানাতে চেয়েছিলেন। কিন্তু সেই বার রজনীকে নিরাশ করেছিলেন বিদ্যা।

পাঠ্যপুস্তক পরিবহন খরচ ৪০০ টাকায় সীমাবদ্ধ না রাখার সুপারিশ

সংসদ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক পরিবহন খরচ চার শ’ টাকায় সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। তারা জানিয়েছে, উপজেলা থেকে বিদ্যালয়ের দূরত্ব বিবেচনা করে খরচ দেয়া সবচেয়ে যৌক্তিক। গতকাল সংসদ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। এ সময় কমিটির সদস্যরা শিক্ষার্থীদের চাহিদানুযায়ী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে নারী শিক্ষকদের নিরাপদে শিক্ষাদান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যানুপাতে শিক্ষক পদায়ন নিশ্চিত করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়। এছাড়া, বৈঠকে বিদ্যালয়বিহীন গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন কার্যক্রম দ্রুত করার সুপারিশ করে কমিটি। মমতাজ  বেগমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন, মো. আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, আবদুল মান্নান, তালুকদার মো. ইউনুস, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী ও জোবেদা খাতুন বৈঠকে অংশ নেন।

টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি: টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে গতকাল মৌলভীবাজারে লতিফিয়া ইসলামি সমাজ সেবা পরিষদ শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সমাজসেবামূলক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ২০টি সংগঠন অংশ নেয়। বক্তারা টিপাইমুখ বাঁধ বন্ধের জন্য জাতিসংঘ বরাবরে আবেদন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি শফিকুল আলম সুহেল, ব্যবসায়ী মাহমুদুর রহমান, সংগঠক নুরুল ইসলাম, সমাজ সেবা পরিষদের সভাপতি দেলওয়ার হাসান সুমন, সেক্রেটারি মুসলেহ উদ্দিন, আবদুর রাজ্জাক, শফিউল আলম জুবেল, মিসবাহ আহমদ, ফুয়াদ আলম প্রমুখ।

মিরসরাইয়ে ডাকাতের গুলিতে নিহত ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলায় গতকাল ভোরে ডাকাতিকালে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজন নিহত  হয়েছেন। এলাকাবাসী জানায়, উপজেলার কাজিরতালুক গ্রামের সুলতান মিস্ত্রি বাড়ির প্রবাসফেরত শেখ ফরিদ (৩৫) ছুটি কাটিয়ে আবু ধাবি যাবার কথা গতকাল মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে। সেই উদ্দেশে একটি সিএনজি নিয়ে গতকাল রাত ৩টায় বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। মায়ানী সৈদালী এলাকায় একটি খড়ের বোঝা বানিয়ে ডাকাত দল সিএনজি’র গতি রোধ করে। এসময় টহল পুলিশের পিএসআই কুতুব উদ্দিন ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ডাকাত দল তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এসময় প্রবাস যাত্রী শেখ ফরিদ (৩৫) ও তাকে এগিয়ে দিতে যাওয়া ভগ্নিপতি ছলিম উদ্দিন (৩৭) এবং জেঠাতো ভাই নুরুন নবী (৪০) গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থলে ছলিম উদ্দিন মারা যান। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদীতে বিএনপি নেতার ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার বিএনপি নেতা মো. মোশারেফ হোসেন (৬০)-এর ওপর স্থানীয় ছাত্রলীগের নেতা দুই সহোদর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে। গতকাল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এ হামলার শিকার হন। আহত বিএনপি নেতা মোশারেফ বাটাজোর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও মোবাইল ফোন ব্যবসায়ী। আহত বিএনপি নেতা বর্তমানে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বিএনপি নেতা মোশারেফ হোসেন অভিযোগ করেন, গতকাল সকাল ১০টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান সরদার টেলিকমে বসে ছিলেন। এসময় বাটাজোর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ডিজেল ব্যবসায়ী কাওসার হোসেন ও তার ভাই ছাত্রলীগ কর্মী কাইয়ূম হোসেন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা কাওসার হোসেন বলেন, ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছে।

খুন

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে ৩ সন্তানের জননী সেলিনা আক্তার (৩৫)কে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী নেছার আহম্মদ। গতকাল সকালে সদর উপজেলার শহর কসবা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাটোরে যুবক-
নাটোর প্রতিনিধি: সিংড়ার বিনগ্রামে শফিকুল ইসলাম সবুজ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে রুহুল আমিন নামের আরও এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার রাতে সিংড়া উপজেলার বিনগ্রাম সড়কের দোপুকুরিয়া এলাকায় দুর্বৃত্তরা শফিকুল ইসলাম সবুজকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় সবুজ হত্যার সঙ্গে জড়িত বিনগ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমীন এবং দেউগাছাড়া গ্রামের মৃত মহবত প্রামাণিকের ছেলে বাবুল হোসেনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
সাতক্ষীরায় গৃহবধূ
সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়ায় যৌতুকলোভী স্বামীর নির্যাতনে এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাকুড়া গ্রামে। নিহতের বড় চাচা নাছিরউদ্দিন জানান, ঝিকরগাছা উপজেলার বাকুড়া গ্রামের লিটনের সঙ্গে সাতক্ষীরার কলারোয়া উপজেলার উলুডাঙ্গা গ্রামের কৃষক আমজাদ আলীর কন্যা খুকুমণি (১৮)-এর প্রায় দুই বছর আগে  বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ১টি গরু, ২টি ছাগল, ১টি বাইসাইকেল, ১টি হাত ঘড়িসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল দেয়া হয়। বিয়ের পর থেকে লিটন খুকুমণির উপর নির্যাতন চালিয়ে আসছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইসরাত জাহান রিয়া নামে ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির বাবা-মায়ের অভিযোগ- তাকে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে হাসপাতালের আয়ারা জড়িত থাকতে পারে। গতকাল সকালে শিশু রিয়ার মা গাইনি সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন। বহির্বিভাগের আবাসিক সার্জন মুক্তি সাহার কাছে দেখাতে গেলে উপস্থিত আয়ারা বাচ্চা নিয়ে যেতে নিষেধ করে। তিনি রিয়াকে বাইরে একটি চেয়ারে বসিয়ে ডাক্তার দেখাতে কক্ষের ভেতরে প্রবেশ করেন। কিন্তু ফিরে এসে দেখেন, রিয়া সেখানে নেই। আশেপাশের লোকজনকে প্রথমে বিষয়টি জানান। তারা কিছু জানে না বললে তার স্বামী নুরুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। এর পরপরই বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়। পরিচালক মাইকে শিশু হারানোর বিষয়টি ঘোষণা দেন। শিশু খোঁজাখুঁজি করতে করতে দুপুর আড়াইটার দিকে মর্গের কাছে যান মা-বাবা। এসময় একটি ছেলে এসে খবর দেয় নিউক্লিয়ার ভবনের ৩য় তলায় একটি মেয়ে পড়ে আছে। তারা ওই ভবনে গিয়ে মেয়েকে সিঁড়ির পাশে পড়ে থাকতে দেখেন। দ্রুত জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মা রোজিনার অভিযোগ, যারা তার মেয়েকে নিয়ে ডাক্তারের কক্ষে প্রবেশ করতে দেয়নি, তারাই ফুসলিয়ে রিয়াকে হত্যা করেছে। রিয়ার বাবা নুরুল ইসলাম বলেন, মেয়ের বুকের বাম পাশে আঘাতের কালচে দাগ রয়েছে। নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। লাশ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিকের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুটিকে না পেয়ে মাইকিং করা হয়েছিল। কিন্তু পরে তার মৃতদেহ পাওয়া গেছে। এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। শাহবাগ থানার এসআই নুরুল হক বলেন, শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হতে পারে। তার বুকে ও পেটে নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। ভবনের সিসিটিভি ক্যামেরা থেকে ঘাতকদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। রিয়ার বাবার বাসা হাজারীবাগে। তিনি পুরাতন প্লাস্টিক সামগ্রীর ব্যবসা করেন। ২ বোনের মধ্যে রিয়া ছিল ছোট।

পিরোজপুরে কলেজ অধ্যক্ষ আটক

পিরোজপুর প্রতিনিধি: লেখিকা তসলিমা নাসরিনের নিষিদ্ধ ‘লজ্জা’ বইটি কলেজ লাইব্রেরিতে রাখার অভিযোগে জিয়ানগর উপজেলার কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম ইউনুস আলীকে আটক করেছে পুলিশ। জিয়ানগর থানা পুলিশ সোমবার রাতে কলেজের লাইব্রেরি থেকে বইটি উদ্ধার এবং অধ্যক্ষকে আটক করে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক আবদুল মালেক জানান, অধ্যক্ষ এস এম ইউনুস আলী তসলিমা নাসরিনের লেখা ‘লজ্জা’ বইটি প্রচারণার জন্য নিজ দখলে রেখেছিলেন। এ জন্য তাকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অফিস সহকারী আবদুল বারেককেও আসামি করা হয়েছে। আবদুল বারেক বর্তমানে পলাতক। অধ্যক্ষ এস এম ইউনুস আলী সোমবার রাতে জিয়ানগর থানায় বসে সাংবাদিকদের জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। কলেজের লাইব্রেরিতে থাকা বইয়ের তালিকায় তসলিমা নাসরিনের ‘লজ্জা’ বইটি নেই বলেও তিনি দাবি করেন।

সাভারে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার থেকে: সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের জাবি’র প্রান্তিক গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহাতুল ইসলাম নয়ন (১৮) সাভারের রোয়ালিয়া এলাকার জাকির হোসেন মর্তুজার ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আহত অপর দুজন তার সহপাঠী। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, বেলা আনুমানিক ১১টার দিকে মোটরসাইকেল যোগে তিন বন্ধু সাভারের উদ্দেশে আসার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জাবি’র প্রান্তিক গেইটের সামনে অপেক্ষমাণ একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলসহ তিন আরোহী ছিটকে সড়কের উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা

ঝিনাইদহ প্রতিনিধি: টিআর কাবিখার বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগে শৈলকুপায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যানরা। এ সময় চেয়ারম্যানরা বিক্ষোভ প্রদর্শন করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত বছর ১৪টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির ১৪৩ টন গম ও কাজের বিনিময়ে খাদ্যর ২৫৩ টন গম বরাদ্দ আসে। এসব বিতরণ হওয়ার কথা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে। কিন্তু উপজেলা চেয়ারম্যান এই পরিষদের সভাপতি হওয়ায় প্রত্যেক ইউনিয়ন থেকে ৩ টন টিআর ও কাবিখার বরাদ্দ দাবি করে বরাদ্দে স্বাক্ষর করেনি। ফলে গত ৩ মাসেও এসব বরাদ্দ ছাড়েনি পিআইও অফিস।
এসব কারণে শৈলকুপা ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের ১১ জন চেয়ারম্যান উপজেলা পরিষদে এসে বিক্ষোভ প্রদর্শন এবং উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে তালা ঝুলিনোসহ আন্দোলনে নেমেছেন। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ রেজা মুন্নু জানান, গ্রাম উন্নয়ন অবকাঠামোর জন্য প্রতি বছর সরকারি বরাদ্দ আসে; এখানে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব কোন বরাদ্দ থাকে না। বরাদ্দে নায়েব আলী জোয়ার্দ্দার অবৈধ হস্তক্ষেপ করছেন।
শৈলকুপা ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সভাপতি সাবদার হোসেন মোল্যা জানান, যতক্ষণ বিনা শর্তে বরাদ্দ ছাড় দেয়া না হয় ততক্ষণ অফিসগুলোয় তালা ঝুলানো থাকবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমুল হক বলেন, গত ২৭শে ডিসেম্বর মাসিক সমন্বয় সভায় টিআর সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয়। সে মিটিংয়ে চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন। পরবর্তীকালে ফাইলে কেন স্বাক্ষর করেননি, তিনিই তা ভাল বলতে পারবেন। তবে উপজেলা জেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার জানিয়েছে ইউপি চেয়ারম্যানরা বরাদ্দ লুটপাট করার পাঁয়তারা করছে যা তিনি মেনে নেননি।

সুখের রহস্য by শারমীনা ইসলাম

মারা ছোট্ট জীবনে সুখের খোঁজ করি, সুখি হতে যা করতে পারিঃ
এনজয় ইচ আদারঃ
পরিবারকে সুখি, অর্থবহ এবং স্বার্থক করতে সঙ্গির সঙ্গে কাটানো মুহূর্তগুলো আনন্দ নিয়ে উপভোগ করুন।যখন সঙ্গি বাড়িতে আসে, তাকে হাসি মুখে ঘরে স্বাগত জানানো, বাইরে যাওয়ার সময় দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া, এই ছোট বিষয়গুলোই পরিবারে সুখের আবেশ নিয়ে আসে।

নবীগঞ্জে যুবদলের মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে: নবীগঞ্জে থানা ও পৌর যুবদল মিছিল ও সমাবেশ করেছে। সোমবার বিকালে মিছিলটি শহর প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এক সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম। সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন ও পৌর সম্পাদক কামরুজ্জামান চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিদুর করিম মজিদ, আবদুল আলীম ইয়াছিন, পৌর যুবদল সভাপতি মনর উদ্দিন, যুবনেতা আল-হেলাল, আবদুর রকিব, আবদুল বাছিত রাসেল, আবদুল আহাদ, আখলাকুল হক, মাহী চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী, আবদুল মুকিত, কামাল আহমদ, বেলায়েত হোসেন বেলাল, রুহুল আমীন টিটু, দিলাল আহমদ, আক্তার উদ্দিন, আনকার, আবদুল জলিল, নুরুল আমীন, মোস্তাক আহমদ, আবু বক্কর সিদ্দিকী, ফজলুল হক, ডা. বাবুল দেব, রুপন আহমদ, মো. আলমগীর মিয়া, জিয়াউর রহমান, এমদাদুর রহমান রানা, আঙ্গুর মিয়া, আল আমীন, আবদুর রহমান, আজমল, গুরুপদ দাশ ময়না, শাহ জামিল, মাহবুব আলম কছরু, আবুল কাশেম, শাহ জসিম, আকিকুর রেজা, জাকির হোসেন, আবদুল মুকিত, জহুরুল জোনাক, আকতার আলী, আফতাব উদ্দিন, ফুল মিয়া, বিলু মিয়া, মীর বাচ্চু, শিপন, জগলু, কালাম, নিজাম, সদর মিয়া, আবুল কালাম, সালামত, শামছুল ইসলাম, হাফিজুর রহমান, ইসমত আলী, খেলুমিয়া, ইসলাম, হামদু, আসাদুজ্জান, হারুন মিয়া, খলিলুর রহমাদ, মুহিত মিয়া, আবদুল হাই ময়না, নুর আলী, আজিম উদ্দিন, রাসেল আহমদ, দুলাল মিয়া, আকবর আলী, মোশাহিদ, আলকাছ, আহমদ, জোবেদ, আলী নুর, শাহ হোসাইন, হিফজুর রহমান, পিন্টু পুরকাস্থ, উসমান আলী, কুদ্দুছ মিয়া, জালাল চৌধুরী, নুরুল আমীন, সমরাজ, জুলফিকার আলী ভুট্টো, মিরাস মিয়া, হারুন, মোফাজ্জুল, রিপন, কাজল, লিটন মিয়া, গোপাল দাশ, জিতু মিয়া, হানিফ, লিপন, খোকন, ছেরাগ আলী, চুনু মিয়া, সুদিন, কবির, আবু, রাজু, ছাত্রনেতা জাকিরুল ইসলাম, আহমদ রাজ, শিহাব, বেলাল প্রমুখ।

একজন বন্যা by জনি হক

তিন দিনের 'রবীন্দ্র উৎসব :সুরের ধারা'। এত বড় একটি আয়োজন, কিন্তু সবই সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আর অন্য দিনের মতোই সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে উৎসবের প্রতিটি অনুষ্ঠানেই অনেক হাসিখুশি দেখেছি। যেন কোনো ক্লান্তি নেই! ক্লান্তিকে ভুলিয়ে রাখার কোনো মানসিক প্রস্তুতি তার ছিল কি-না এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তার এই স্পৃহার উৎস কি রবীন্দ্রনাথ ঠাকুর? 'তা তো অবশ্যই। তবে এটা আলাদা প্রস্তুতির ব্যাপার

কুয়েটে শিক্ষক সমিতির সভাপতিসহ ৪০ প্রতিবাদী ছাত্রের নামে মামলা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও সাধারণ ছাত্র সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আরিফসহ সাড়ে তিন শ’ শিক্ষক ও ছাত্রের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এসএম জুবায়ের সিরাজ বাদী হয়ে শিক্ষকসহ ৪০ জন প্রতিবাদী ছাত্রের নাম উল্লেখপূর্বক এবং পুলিশ আহত হওয়ার ঘটনায় এসআই আবদুল হাই বাদী হয়ে খানজাহান আলী থানায় এ মামলা দায়ের করে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের নেতা সাইফুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি, ইসলামী ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। ছাত্রলীগের গুণ্ডা বাহিনীর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে  শাস্তির দাবি করেছেন। অপরদিকে শিক্ষক সমিতি ভিসিকে আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়ে হামলার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ তিন দফা দাবি জানিয়েছেন। পরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠকে ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রতিবছরের ন্যায় গত ৩১শে ডিসেম্বর ও ১লা জানুয়ারি অমর একুশে হলে বার্ষিক প্রীতি ভোজের আয়োজন করা হয়। এ হলের বিভিন্ন বিভাগের প্রায় ছয় ছাত্র অংশ নেয়। তার জন্য বরাদ্দ ছিল সাড়ে ৮ লাখ টাকা। আর এর দায়িত্ব পায় ছাত্রলীগ নেতা আবিদ, অরিন, মুন্না, কাজল, হিমু, জুবায়ের, সুমন, মুকুল, নিহার, নয়ন ও সোহান। এরা ছাত্রদের মাঝে নিম্নমানের খাবার সরবরাহ করে টাকা আত্মসাৎ করার ঘটনায় সোমবার ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের মাঝে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় বহিরাগত যুবলীগ, ছাত্রলীগ রাম দা, চাপাতি, লোহার রড ও হকিস্টিক নিয়ে প্রতিবাদকারী ছাত্রদের ওপর হামলা চালায়। এতে পুলিশ, শিক্ষক ও ছাত্রসহ ২৫ জন আহত হন। ভাঙচুর করা হয় ভিসি’র বাসভবন, গার্ড রুম, প্রশাসনিক ভবন, যন্ত্র কৌশল ভবনসহ দু’টি গাড়ি। এ ঘটনায় সোমবার রাতে খানজাহান আলী থানার এসআই আবদুল হাই বাদী হয়ে পুলিশ আহত হওয়ার ঘটনায় আড়াই শ’ থেকে তিন শ’ ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার নং-০১ তারিখ ০২-০১-১২। একই রাতে ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের তড়িৎ পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এসএম জুবায়ের সিরাজ বাদী হয়ে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেন, সমিতির সহ-সভাপতি যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো. মাসুদ, প্রফেসর ড. এএনএম মিজানুর রহমান ও প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেনসহ ৪০ ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-০২ তারিখ ০২/০১/১২। রাতে পুলিশ ছাত্র ইউনিয়নের নেতা ও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে। তাকে সোমবার সারা রাত জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৮ই জানুয়ারির মধ্যে গত সোমবার সংঘর্ষের সময় ক্যাম্পাসের বাইরে সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেনের ওপর হামলার সঙ্গে ও অমর একুশে হলে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং শিক্ষকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানান। তাদের দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলমগীর হোসেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ ও সকল হলের প্রভোস্টদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে ছাত্র সংঘর্ষের ঘটনার বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে শিক্ষকরা দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়াসহ ঘটনা তদন্ত করার জন্য কমিটি করার দাবি জানান। কুয়েটের ভিসি প্রফেসর ড. মো. আলমগীর হোসেন বলেন, সোমবারের ঘটনা নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনাটি তদন্ত করার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে যাতে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া যায় সে ব্যাপারেও উদ্যোগ নেয়া হচ্ছে।

জেনারেল মাহবুব হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে.(অব.) মাহবুবুর রহমানকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা  হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা বলেছেন, আজই তাকে এনজিওগ্রাম করা হবে। জেনারেল মাহবুবের অসুস্থতার খবর পেয়ে সকালে ছুটে যান বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহবুবের শ্যালক।

শাবি উত্তপ্ত, ভিসি’র সরে যাওয়ার ঘোষণায় তোলপাড়

সিলেট অফিস: ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর সফরের পর থেকে ভেতরে ভেতরে আগুন জ্বলছে    পৃষ্ঠা ৫ কলাম ১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভিসি প্রফেসর ড. সালেহ উদ্দিন আহমদ এখন নিজ দায়িত্ব থেকে ইচ্ছা করেই সরে যেতে চাইছেন। সরে যাওয়ার ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসসহ সিলেটে তোলপাড় চলছে। বিশ্ববিদ্যালয়ে সিনিয়র শিক্ষকদের অনেকে ইতিমধ্যে হুমকি দিয়েছেন, ভিসি পদত্যাগ করলে তারাও পদত্যাগ করবেন। এতসব ঘটনার মূল কারণ রোববার বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ভিসিকে ইউজিসি চেয়ারম্যানের ‘মিথ্যাবাদী’ বলা। ওই সময় দু’জনের মধ্যে বাগবিতণ্ডা ঘটে। এরপর থেকে মানসিকভাবে ভিসি নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ ও বাম ঘরানার শিক্ষকদের বড় অংশটি তাকে যে কোন মূল্যে ক্যাম্পাসে রাখতে চাইছে। ওদিকে দৃশ্যমান ঘটনা ইউজিসি চেয়ারম্যান ও ভিসি দ্বন্দ্ব হলেও এর ভেতরে রহস্য অনেক। আর এ কারণেই এখন ভেতরে ভেতরে আগুন জ্বলছে ক্যাম্পাসে। রোববার বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আয়োজক ছিলেন পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইয়াসমীন হক। ইউজিসি চেয়ারম্যান আজাদ চৌধুরী ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। কিন্তু ভিসি প্রফেসর ড. সালেহ উদ্দিনকে অনুষ্ঠানে অতিথিই করা হয়নি। এমনকি আমন্ত্রণপত্রে ভিসির নাম রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠান হওয়ায় অতিথি না করা সত্ত্বে ভিসি সেখানে যান। অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক ছাত্র মঞ্চে উঠে ‘মুক্তিযুদ্ধে চেতনায় উদ্বুদ্ধ শিক্ষার্থী’র নামে ইউজিসির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়। তাতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করে। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানের আগে বক্তব্য রাখেন ভিসি ড. সালেহ উদ্দিন আহমদ। এ সময় তিনি ইউজিসি চেয়ারম্যানকে বলছেন, বিগত দুই বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ব্যাপারে অর্ধডজন চিঠি দেয়া হয়। কিন্তু তাতে আপনি সাড়া দেননি। ইউজিসি চেয়ারম্যান তার বক্তব্যে ভিসিকে আক্রমণ করেন। এক পর্যায়ে তিনি ভিসিকে মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদ হয়। এ ঘটনার পর ভিসি ইউজিসি চেয়ারম্যানকে চা খাওয়ার দাওয়াত দিলেও কথা না বলে তিনি ক্যাম্পাস ছেড়ে চলে যান। এরপর থেকে গুঞ্জন ওঠে অভিমান করে ভিসি ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার। এ সময় ভিসি কয়েক জন সিনিয়র শিক্ষককেও জানান পদত্যাগ করবেন। এ নিয়ে সোমবার সকাল থেকে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন মুক্তিযুদ্বের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। তারা ভিসিকে পদত্যাগ না করার অনুরোধ জানান। অবস্থান ধর্মঘট চলার সময় ভিসি তার কার্যালয় থেকে নিচে নেমে শিক্ষকদের সান্ত্বনা দেন। এ সময় শিক্ষকদের একটি অংশ ভিসিকে পদত্যাগ না করার দাবি এবং ইউজিসি চেয়ারম্যান ভিসিকে মিথ্যাবাদী বলার প্রতিবাদে মানববন্ধন করে। দুপুরে ভিসির কার্যালয়ের সামনেই তারা মানববন্ধন করেন। এ সময় পদার্থ বিজ্ঞানের প্রফেসর ড. সুশান্ত কুমার দাস ওখানে আসেন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. হাসানুজ্জামানকে মানববন্ধন করতে নিষেধ করেন। পরে ড. সুশান্ত সবার সামনেই ড. শ্যামলকে মারধর করতে এগিয়ে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরে অবস্থান ধর্মঘট চলাকালে সিনিয়র শিক্ষক হাসানুজ্জামান শ্যামল বলেন, ইউজিসি চেয়ারম্যানের আচরণে ভাল ভিসি আমরা হারাতে চাই না। তিনি হুমকি দেন ভিসি পদত্যাগ করলে ক্যাম্পাস থেকে শিক্ষকরাও চলে যেতে পারেন। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে ক্যম্পাসে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. সালেহ উদ্দিন আহমদ বলেন, আমি ক্যাম্পাস ছেড়ে চলে যাবোই। তবে এখনই নয়। শিক্ষকদের মুখের দিকে তাকিয়ে এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কিছুদিন পরে চলে যাবো। তিনি বলেন, কিছু সংখ্যক শিক্ষকের ইন্ধনে ক্যম্পাসে আমাকে হেনস্তা করা হয়েছে। ভবিষ্যতে হয়তো আমার গায়েও হাত তোলা হতে পারে। এদিকে, সোমবারের ঘটনার পর রাতে ড. সাইফুল ও ড. ইউনূসসহ ৩ শিক্ষক ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠক নিয়ে ক্যাম্পাসে তোলপাড় চলছে। এদিকে পুরো ঘটনাকে সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নারাজ প্রফেসর ড. ইউনূস। তবে শিক্ষকরা জানিয়েছেন, এসব ঘটনার হোতা প্রফেসর ড. ইউনূস। বিগত তিন বছর তিনি ভিসির কাছের লোক ছিলেন। প্রো-ভিসির দৌড়ে পিছিয়ে পড়ায় তিনি কয়েক জন শিক্ষক নিয়ে এখন ভিসির বিরুদ্ধে ওঠেপড়ে লেগেছেন। অথচ ড. ইউনূসের কারণেই ভিসির ধারেকাছে যান না আওয়ামী লীগপন্থি শিক্ষকরা। এদিকে ভিসির পদত্যাগের ঘোষণার পর থেকে ক্যাম্পাসে বৈঠকের পর বৈঠক হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এ দ্বন্দ্ব সংঘাতে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১০১ বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সাহিত্য ও সংস্কৃতিকর্মীর নিন্দা
সিলেটবাসীর বহুদিনের আশা-আকাঙ্ক্ষা ও আন্দোলনের ফসল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে সারা দেশবাসীর অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। অথচ বেশ কিছুদিন ধরে কিছু কুচক্রী মহল নানা কৌশলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অশান্ত ও অস্থিতিশীল করার অব্যাহত পায়তারা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১লা জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বানচালসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. সালেহ উদ্দিনকে অপমানিত ও হেয় করার অপচেষ্টা চালানো হয়- যাতে সৎ ও ব্যক্তিত্ববান উপাচার্য অপমানিত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এটাই ছিল কুচক্রীদের গোপন বাসনা, যা দেশবাসীর কাছে আজ দিবালোকের মতো স্পষ্ট। এ দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন ও শঙ্কিত। শাবিপ্রবির ভিসির উদ্দেশে নিবেদন, সারা দেশের মানুষের মতো আমরাও আপনার পাশে আছি। আমরা চাই আপনার নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয় একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠুক এবং বরাবরের মতো সেশনজটহীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত কুচক্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সঙ্গে সঙ্গে চক্রান্তকারীদের মুখোশ উন্মোচনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। বিবৃতিদাতারা হচ্ছেন- প্রবীণ গণসংগীতশিল্পী চন্দ্রাবতী রায় বর্মন, উদীচী সিলেটের সাবেক সভাপতি ব্যরিস্টার মো. আরশ আলী, লেখক-অনুবাদক ডক্টর সুরেশরঞ্জন বসাক, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কবি-শিশু সাহিত্যিক তুষার কর, সম্মিলিত নাট্যপরিষদের পরিচালক ভবতোষ রায়বর্মন, খেলাঘর সিলেটের সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, সচেতন নাগরিক কমিটি-সনাক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, অধ্যাপক সামসুল আলম, বিশিষ্ট আবৃত্তিকার অম্বরীষ দত্ত, আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, জাসদ সিলেট মহানগরের সভাপতি আইনজীবী জাকির আহমদ, আইনজীবী তাপস ভট্টাচার্য, আইনজীবী ইশফাক বখত চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম সমিউল আলম, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক আইনজীবী সমরবিজয় সী শেখর, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি আইনজীবী সৈয়দ মনির হেলাল, শাহ আবদুল করিম পরিষদের সভাপতি গীতিকার শাহ নূরজালাল, কবি ডক্টর জফির সেতু, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ কবি ডক্টর মোস্তাক আহমাদ দীন, যুব ইউনিয়নের সিলেট জেলা সংসদের সভাপতি আইনজীবী রমেন্দ্রকুমার চন্দ, সাধারণ সম্পাদক বিএইচবি আবির, বাউল আবদুর রহমান, বাউল বশিরউদ্দিন সরকার, সোনার তরী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রবীর দেবনাথ, প্রারম্ভিকা প্রকাশের প্রধান ধ্রুব গৌতম, কবি সঞ্জয় নাথ সঞ্জু, চিত্রশিল্পী সুভাষ চন্দ্র নাথ, কবি কাজী সাইফুল আসফিয়া, ছড়ার ছোটকাগজ ছন্দালাপ সম্পাদক বশির আহমদ জুয়েল, চিত্রশিল্পী সুভাষ চন্দ্র নাথ, কবি কাজী সাইফুল আসফিয়া, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি প্রশান্ত চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক ছামির মাহমুদ, আইনজীবী মনির উদ্দিন, নৃত্যাশ্রমের সহযোগী পরিচালক শ্রাবণী দাস, কবি নজরুল ইসলাম রানা প্রমুখ।
সুনামগঞ্জ: মহিলা পরিষদ সুনামগঞ্জের সভানেত্রী শিলা রায়, বরুণ রায় স্মৃতি সংসদের আহ্বায়ক নিরঞ্জন চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ ধূর্যটি কুমার বসু, জাসদ সভাপতি আ ত ম সালেহ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুর মজিদ চৌধুরী খসরু, সাবেক সভাপতি হুমায়ুন কবীর জাহানূর, সিপিবি সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন আচার্য, সাধারণ সম্পাদক রহমান মিজান, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সুনামগঞ্জের সাধারণ সভাপতি আইনজীবী রুহুল তুহিন, সম্মিলিত সামাজিক জোটের সভাপতি শাহ আবু নাসের, তেল-গ্যাস রক্ষা কমিটির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক বোরহান উদ্দিন দোলন, উদীচী সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক মুনিম, সাধারণ সম্পাদক এনাম আহমদ, ছাত্র ইউনিয়নের সভাপতি নরেন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রুহুল হুদা কনক প্রমুখ।

আকাশভরা সূর্য তারা by ওয়ালিউল মুক্তা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবর্ষ উপলক্ষে গত ২৯ থেকে ৩১ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় তিন দিনের 'রবীন্দ্র উৎসব : সুরের ধারা'। এই মহাআয়োজন পরিণত হয়েছিল রবীন্দ্র অনুরাগীদের মিলনমেলায়। উৎসবের নানা দিক নিয়ে নন্দনের এবারের প্রচ্ছদ রচনা রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা ১৯৯২ সালে প্রতিষ্ঠা পাওয়ার পর একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। তখন রঙিন শাড়িতে মেয়েরা গেয়েছিলেন কবিশ্রেষ্ঠর গান।

কুমিল্লায় ‘হাইটেক’ নির্বাচন

হাসান শাফিঈ: ভোট গ্রহণে আধুনিক পদ্ধতি (ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম) ব্যবহারের পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তায়ও সর্বাধুনিক পদ্ধতির প্রয়োগ হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে। দেশের নির্বাচনী ইতিহাসে এ প্রথম কোন একটি নির্বাচনের ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে ব্যবহার হচ্ছে ইভিএম। একই সঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় রাখা হচ্ছে ‘ওয়েবক্যাম’। কমিশন সচিবালয়ের নির্বাচন শাখা জানিয়েছে, একই   পৃষ্ঠা ২০ কলাম ১
নির্বাচনে দু’-দু’টি অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার হওয়ায় কুসিক নির্বাচনকে অবলীলায় ‘হাইটেক’ নির্বাচন বলে অভিহিত করা যায়। কমিশন সচিবালয়ের এ শাখা আরও জানায়, কুসিক নির্বাচনকে অতীতের যে কোন নির্বাচনের চেয়ে অবাধ ও সুষ্ঠু করতেই কমিশন ওইসব ব্যবস্থা নিয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ওয়েবক্যাম থাকায় নির্বাচন চলাকালে অরাজকতা সৃষ্টির চেষ্টাসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে। ওয়েবক্যাম ব্যবহার করে ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষা কাজ সম্পাদনের জন্য এরই মধ্যে ১৩০ জন টেকনিক্যাল এক্সপার্ট নিয়োগ দিয়েছে কমিশন। গতকাল তাদের একদিনের প্রশিক্ষণও দেয়া হয়েছে। এর আগে গত রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়। কমিশন পাঠানো এ সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়েছে,  কুসিক নির্বাচন চলাকালে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া ওয়েবক্যামের মাধ্যমে ধারণ করা হবে। এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ১৩০ জন টেকনিক্যাল এক্সপার্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ৩রা জানুয়ারি (গতকাল) তাদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সূত্র জানায়, কুসিক নির্বাচনের আগের দিন (আজ), ভোট গ্রহণের দিন এবং নির্বাচনের পরের দিন- এ তিনদিন নিরাপত্তার তিন স্তরবিশিষ্ট চাদরে ঢেকে ফেলা হবে। নিরাপত্তা রক্ষায় বাড়তি পদক্ষেপ হিসেবে এবারই প্রথম এ নির্বাচনে কেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর বাইরেও কেন্দ্র প্রতি ৫ জন করে অ্যাকশন ফোর্স রাখা হচ্ছে। প্রতি কেন্দ্রের আশপাশে ৮ জনের একটি র‌্যাব টিম টহল দেবে। এছাড়া ওয়ার্ড প্রতি থাকছে একজন করে নিজস্ব পর্যবেক্ষক। প্রতি ওয়ার্ডে গোপন পর্যবেক্ষক রাখার ঘটনাও এ প্রথম। কুসিক নির্বাচনের নিরাপত্তা বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা পদক্ষেপ নেয়া প্রয়োজন সবই নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দেয়া হয়েছে। কারও বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি, অবহেলা বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। কোন প্রার্থী নির্বাচনী বিধিবিধান অমান্য করলে তাকে গ্রেপ্তার এবং প্রার্থিতা বাতিলের নির্দেশ দেয়া হয়েছে। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি নির্বাচনের প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। এছাড়া কেন্দ্রের বাইরের পরিস্থিতি দেখভালে প্রতিটি কেন্দ্রে একজন এসআই’র নেতৃত্বে থাকছে ৫ জনের অ্যাকশন ফোর্স। প্রতি তিনটি কেন্দ্রের জন্য পুলিশের একটি মোবাইল টিম সক্রিয় থাকবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক শাস্তি প্রয়োগে দায়িত্ব পালন করবেন। সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। কুসিক নির্বাচনে ৬৫টি ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ৪২১টি। ২৭ ওয়ার্ডে এক জন করে ২৭ জন গোপন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির নিজস্ব কর্মকর্তারা। কমিশনকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় রিপোর্ট দেবেন তারা। কোথাও অনিয়ম দেখলে গোপন পর্যবেক্ষক দল তাৎক্ষণিকভাবে তা রিটার্নিং অফিসারকে জানাবেন। কোথাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তা বন্ধে র‌্যাব-পুলিশের ৫০ জন রিজার্ভ ফোর্স রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত থাকবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দের কর্মকাণ্ড দেখভালে কমিশনের দু’জন পর্যবেক্ষক সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে থাকবেন। কুসিক নির্বাচনের ১২ নম্বর পরিপত্রে ফলাফল সংগ্রহ ও প্রকাশ সম্পর্কে বলা হয়েছে, ভোট গ্রহণের দিন নির্বাচিত প্রার্থীদের বেসরকারি ফলাফল ও অন্যান্য তথ্য সংগ্রহের জন্য কমিশন সচিবালয়ে ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হবে। সব কেন্দ্রের বেসরকারি ফলাফল না পাওয়া পর্যন্ত বিরতিহীনভাবে এ দু’টি বুথ খোলা থাকবে। রিটার্নিং অফিসার বেসরকারি ফলাফল ঘোষণা করবেন। প্রিজাইডিং অফিসারের কাছ হতে ভোট গণনার বিবরণী প্রাপ্তির পর প্রার্থীর এজেন্টদের সম্মুখে শুধুমাত্র মেয়র পদের ফলাফল পড়ে শোনাবেন। নির্বাচন কমিশন এসব ফলাফল টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে সংগ্রহ করবে। এজন্য নির্ধারিত ফরম রয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা ২০১০-এর ৪১ বিধি অনুসারে ফলাফল একত্রীকরণের জন্য অবশ্যই একটি নোটিশ দিতে হবে। বিধি ৪২ অনুসারে ফলাফল একত্রীকরণ করে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। সত্যায়িত কপি উপস্থিত প্রার্থী বা নির্বাচনী এজেন্টকে দিতে হবে। এছাড়া মেয়র প্রার্থীর জন্য বিশেষ ফরমে সব প্রার্থীর তালিকা প্রস্তুত করে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

মানবজমিন কার্যালয়ে কাজী ফিরোজ রশিদ

স্টাফ রিপোর্টার: সাবেক মন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী এডভোকেট কাজী ফিরোজ রশিদ মানবজমিন কার্যালয় পরিদর্শন করেছেন। গতকাল রাতে তিনি মানবজমিন কার্যালয়ে এলে যুগ্ম সম্পাদক সাযযাদ কাদির, বার্তা সম্পাদক শামীমুল হক   পৃষ্ঠা ২০ কলাম ৬ চিফ রিপোর্টার কাজল ঘোষসহ সংবাদকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি পত্রিকার বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। বার্তা বিভাগের কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি বিভক্ত ডিসিসির নির্বাচনসহ জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, ডিসিসি নির্বাচনে আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কাজ শুরু করেছি। এ জন্য সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। পানি, বিদ্যুৎ, গ্যাস সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করবো। তিনি ঘুষ, ধর্ষণ, চাঁদাবাজি, গুপ্তহত্যা এবং শেয়ার কেলেঙ্কারি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ সময় জাতীয় পার্টি মহানগর নেতা জাহিদ হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

দুর্নীতির কারণে বন্ধ রাখা অর্থ ছাড় করতে যাচ্ছে এডিবি

স্টাফ রিপোর্টার: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সড়ক নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প ১-এ স্থগিত রাখা ঋণ আবার চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। ব্যাংকের আগামী বোর্ড সভায় তা তোলা হবে। জোট সরকারের সময় ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগে সড়ক নেটওয়ার্কে এডিবি অর্থ ছাড় বন্ধ রাখে। গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগমন্ত্রী     পৃষ্ঠা ৫ কলাম ৩
, সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এডিবি’র বাংলাদেশ প্রতিনিধি থিভ কুমার কেন্ডারিয়া বৈঠকে মিলিত হন। এতে সড়ক, মহাসড়ক উন্নয়নে এডিবি’র অর্থায়ন নিয়ে আলোচনা হয়। দুর্নীতি, অনিয়ম রোধে মন্ত্রণালয়ের কঠোর অবস্থান ও বিভিন্ন কর্মপন্থার কথাও অবহিত করা হয়। এডিবি’র প্রতিনিধি সড়ক খাতে উন্নয়নে তাদের নমনীয় দৃষ্টিভঙ্গির কথা জানিয়ে বলেন, এডিবি ২৫ কোটি ডলার শিগগিরই বাংলাদেশকে দেবে। বাংলাদেশ সরকার যে চারটি মহাসড়ক চার লেনে উন্নীত করার সম্ভাব্যতা জরিপ চালিয়েছে তার যে কোন একটিতে এ অর্থ ব্যবহার করতে পারবে। সরকারের তরফে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-হাটিকুমরুল সড়ক ডিভাইডারসহ চার লেনে উন্নীত করার কথা জানানো হয়। ১১০ কিলোমিটার দীর্ঘ এ সড়ক উন্নয়নের কাজ চলতি অর্থবছরেই শুরু হবে।
বৈঠক শেষে সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে কার পার্কিং, সিটি বাস টার্মিনাল, বিআরটিসি’র ডিজিটাল ওয়ার্কশপ ব্যবহার উপযোগী করা এবং এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত মাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়নে এডিবি’র সহায়তা কামনা করা হয়। প্রকল্প বাস্তবায়নে ডিপোর জন্য জমির অভাবই বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। জয়দেবপুর ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে ২ হেক্টর জমি চাওয়া হয়েছিল। তারা এ জমি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এখন বিটিসিএল-এর কাছ থেকে এ জমি নেয়া হচ্ছে। এ সমস্যার সুরাহা হলে এ বছরই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রকল্পের সদরঘাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশের অর্থায়ন করবে বিশ্বব্যাংক।

রোড মার্চে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণভাবে রোড মার্চ করতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চট্টগ্রাম অভিমুখে এ রোড মার্চ ব্যাহত  পৃষ্ঠা ৫ কলাম ৫
করতে সরকার ষড়যন্ত্র করছে। তবে শান্তিপূর্ণভাবে রোড মার্চ সফল করতে সরকারের সহযোগিতা চাই। গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা আলমগীর বলেন, ইতিমধ্যে সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগের রোড মার্চ ব্যাপক সফল হয়েছে। আশা করছি- আগামী ৮ ও ৯ই জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে রোড মার্চও সফল হবে। এ মার্চ হবে এ যাবৎকালের সবচেয়ে বড় রোড মার্চ। বিএনপি মহাসচিব বলেন, রোড মার্চ ব্যাহত করতে ক্ষমতাসীনরা এখন থেকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা ইতিমধ্যে চট্টগ্রাম শহরে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার পাশাপাশি কিছু তোরণ পুড়িয়ে দিয়েছে। মির্জা আলমগীর জানান, ৮ই জানুয়ারি ঢাকা থেকে সকাল ১০টায় রোড মার্চ শুরু করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পথে চান্দিনা ও কুমিল্লায় পথসভার পর বিকালে ফেনীতে জনসভা হবে। পরদিন দুপুরে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার তিন বছরে জনগণের কাছে দেয়া কোন প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য কমানো আওয়ামী লীগের প্রথম অগ্রাধিকার প্রতিশ্রুতি থাকলেও তিন বছরে এই দ্রব্যমূল্যে জনগণের নাভিশ্বাস উঠেছে। মূল্যস্ফীতির হাওয়া জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এছাড়া, রেন্টাল পাওয়ার প্ল্যান্টের দুর্নীতির জন্য বিশাল অঙ্কের ভর্তুকির কারণে সরকার দফায় দফায়  জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে।  সরকারের ভেতরে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, উচ্চ আদালতের জামিনের আদেশ থাকা সত্ত্বেও নিম্ন আদালত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এ থেকে  বোঝা যায়, সরকারের ভেতরে কোন সমন্বয় নেই। বিচার বিভাগ নির্বাহী বিভাগের মাধ্যমে প্রভাবিত হচ্ছে। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কিছু কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ১৯শে জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে যৌথসভায়। ওই দিন ভোরে দলের সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, নয়া পল্টনে সকাল ৯টায় ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের ক্যাম্প স্থাপন, সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ ও বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। এর আগে মির্জা আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় অন্যান্যের মধ্যে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, মৎস্যজীবী দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, জাসাস সভাপতি এমএ মালেক, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।