Thursday, May 31, 2012

এই দিনে-সাঁওতাল বিদ্রোহের ১৫৫ বছর by সৈয়দা আখতার জাহান

হ্যাঁ, এ যুগের মানুষের কাছে প্রশ্ন করলে তাদের অনেকেই বলতে পারবে না, কী ঘটেছিল ১৮৫৫ সালে। ঘটনাস্থল ভারতের চব্বিশ পরগনা। এখন যার নাম হয়েছে সাঁওতাল পরগনা। এক অসামান্য ঐতিহাসিক বিদ্রোহ সংঘটিত হয়েছিল এখানে। সে কথাই নতুন করে আবার বলছি।

কালের পুরাণ-বাড়াবাড়ির হরতাল, কাড়াকাড়ির রাজনীতি by সোহরাব হাসান

রোববারের হরতালে যে দুই পক্ষই বাড়াবাড়ি করেছে, সে ব্যাপারে সন্দেহ নেই। সাড়ে তিন বছরের মাথায় প্রথম হরতাল নিয়ে বিরোধী দল বিএনপি ছিল মহা উদ্বেগের মধ্যে। হরতাল সফল করতে তারা মরিয়া হয়ে উঠেছিল। যেকোনো মূল্যে হরতাল সফল করে তুলতেই হবে। এ কারণেই দলীয় নেতারা পাড়ায় পাড়ায় গণসংযোগ করেছেন।

অভিমত ভিন্নমত

তাহলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সম্পর্ক কী? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দারুণ কথা বলেছেন! ২৭ জুনের হরতালে ছাত্রলীগ বিশৃঙ্খলা করে থাকলে বা হরতাল-সমর্থকদের ওপর হামলা করে থাকলে তার দায় আওয়ামী লীগের নয়।

কমিউনিটি রেডিও-প্রান্তিক মানুষের গণমাধ্যম by আশ্রাফ আবির

দেশে অনেক টিভি চ্যানেল, এফএম রেডিও থাকতেও বর্তমান সরকার আরও ১৪টি কমিউনিটি রেডিও স্থাপন ও সম্প্রচারের অনুমতি দিয়েছে। প্রক্রিয়াটি শুরু হয়েছিল গত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই। দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই, এর পর এই অনুমতি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নে আরও একটি নতুন সংযোজন এই কমিউনিটি রেডিও।

সাধারণ মানুষের তাহলে কী হবে?-আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তাহীনতা

এবার গলাচিপার আওয়ামী লীগের নেতারা স্বয়ং নিজেদের জীবনের নিরাপত্তা চাইলেন! পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে পটুয়াখালী-৩ আসনের সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সাংসদের অনুসারীরাও অভিযোগকারীদের সন্ত্রাসী লালনের পাল্টা অভিযোগ করেছেন। হাঁড়ি নিয়ে কাড়াকাড়িরও একটা নিয়ম হলো, হাটে হাঁড়ি না ভাঙা।

দেশ ও জনগণের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিন-কয়লা উত্তোলন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের (এনএসটিসি) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়লা উত্তোলনে জাতীয় স্বার্থ রক্ষার ওপর যে গুরুত্ব আরোপ করেছেন, তার সঙ্গে কেউ দ্বিমত করবে না। রাষ্ট্রের হেফাজতকারী হিসেবে সরকারের দায়িত্ব জাতীয় সম্পদ রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালানো। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রত্যয়ের বাস্তবায়নই দেখতে চাইবে দেশবাসী।

চারদিক-ডলুরার সেই পবিত্রভূমি by মৃত্যুঞ্জয় রায়

মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি। দেশের একটা জায়গায় গিয়ে ছোটবেলার এ ছড়াটা বেশ মনে পড়ল। জায়গাটার নাম ডলুরা। সুনামগঞ্জের মেঘালয় সীমান্তঘেঁষা গারো আদিবাসী-অধ্যুষিত একটা গ্রাম। একাত্তরের দিনগুলো তো মেঘে-ঢাকা দিনের মতোই ছিল অন্ধকার, বিভীষিকাময়, বর্ষার বৃষ্টি ফোঁটার মতো লাখো-কোটি বাঙালির অশ্রুবিন্দুতে সিক্ত।

শিক্ষকতা-শিক্ষকদের একাল ও সেকাল by গোলাম মুরশিদ

‘বিশ্ববিদ্যা লয়’ নামে সম্প্রতি একটি ছোট্ট লেখা লিখেছিলাম। তার প্রতিক্রিয়া হয়েছে বড়। অনেকগুলো ই-মেইল পেয়েছি। দুটি আবার দুজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। তাঁরা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন খুব কম। তারই জন্য শিক্ষার মান নেমে গেছে। তা ছাড়া তারই জন্য তাঁরা বাড়তি আয়ের ধান্ধায় থাকেন।

হাওর-দ্রুত নদী খনন, বাঁধ উঁচুকরণ জরুরি

গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢলে সৃষ্ট হাওর অঞ্চলে অকালবন্যা-পরিস্থিতি, এর কারণ ও প্রতিক্রিয়া, প্রিয় পাঠক, বিভিন্ন গণমাধ্যমে আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন। সেসব প্রতিবেদন দেখে সম্প্রতি নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার ছাতিরচর, শিংপুর, কামারপাশা, দামপাড়া ইউনিয়ন,

বাঘা তেঁতুল-হরতাল, পুলিশ ও নারী by সৈয়দ আবুল মকসুদ

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপমহাদেশে প্রথম হরতাল পালিত হয় মহাত্মা গান্ধীর আহ্বানে। সেটা ১৯১৮ সালের কথা। তার আগে ‘হরতাল’ শব্দটি প্রচলিত ছিল না। হরতাল ডাকায় এবং তা পালনের প্রস্তুতি নেওয়ায় গান্ধীজি, মওলানা আজাদ সোবহানি, ডা. সাইফুদ্দিন কিচলুসহ বহু নেতার ওপর সেদিন সরকারি নির্যাতন নেমে এসেছিল। যেমন ২৭ জুন হয়েছে মির্জা আব্বাস, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ নেতার ওপর।

অরণ্যে রোদন-একটি নিষ্ঠুর কল্পকাহিনী এবং... by আনিসুল হক

শিপন, রিপন আর নিপন—তিন ভাই। তাদের বয়স যথাক্রমে ৩৫ ৩৩ আর ২৮। শিপন বড়। রিপন মেজ। ছোটটা জন্মায় রিপনের জন্মের পাঁচ বছর পর। তার নাম রাখা হলো আগের দুই ভাইয়ের সঙ্গে মিলিয়ে। নিপনের চেয়ে নিপুণ ভালো। শব্দটার একটা অর্থ হয়। কিন্তু মা-বাবার কাছে অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ মনে হলো অন্ত্যমিল।

পর্যটনের দিক উন্মোচন সময়ের প্রয়োজন-পর্যটনশিল্পের বিকাশে বিল পাস

বছরের পর বছর পর্যটনশিল্পের সম্ভাবনার কথা বিভিন্ন মহলে আলোচিত হলেও, কথাকে কাজে পরিণত করার উদ্যোগের অভাব ছিল। সম্প্রতি সংসদে পর্যটনশিল্পের বিকাশের লক্ষ্যে বিল পাস হওয়ার অর্থ, সরকার অবহেলিত এই খাতের প্রতি মনোযোগী হয়েছে।

মূল্য স্থিতিশীল রাখার বিশেষ উদ্যোগ দরকার-চাল ডাল তেলের দাম

বাজারে চাল, ডাল, তেল ও চিনির দাম বাড়তির দিকে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের চালের দাম মণপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে। এটা বড় উদ্বেগের বিষয়। কারণ, দেশের খেটে খাওয়া মানুষের প্রধান খাদ্য ভাত। আর গরিবের প্রোটিন (আমিষ) হলো ডাল।

চারদিক-‘আম-কাঠলি’ by আকমল হোসেন

ফল তো কমবেশি বারো মাসই পাওয়া যায়। কিন্তু কিছু ফল আছে মেঘ-বাদলার সঙ্গে যাদের ঘোরতর সম্পর্ক। এই ফলগুলো যেন মাস-মৌসুম ঠিক করে একসঙ্গে মিলেমিশে গাছে আসে। গ্রীষ্ম ও বর্ষায় রং বদলায়, একসঙ্গে পাক ধরে। আম, কাঁঠাল, আনারস, জাম, লিচু—আরও অনেক জাতের স্থানীয়-অস্থানীয় ফল আছে, যা এই মৌসুমে গাছে গাছে তার রূপ-লাবণ্য মেলে ধরে।

দূর দেশ-ভারতে হিটলার কেন জনপ্রিয় by আলী রীয়াজ

ভারতে হিটলারকে নিয়ে নির্মিতব্য একটি ছায়াছবি বিষয়ে যে বিতর্ক শুরু হয়েছে, সেটা হাজার হাজার মাইল দূরে বসেও টের পাওয়া যাচ্ছে। ভারত ও দক্ষিণ এশিয়ার বাইরে এ নিয়ে উৎসাহ ও বিতর্কের কারণ সহজেই অনুমেয়। হিটলারকে নিয়ে যেকোনো ছবি তৈরি হলেই তা বিশ্বের গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে—এ ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি।

গোধূলির ছায়াপথে-বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে.. by মুস্তাফা জামান আব্বাসী

তুমুল তর্ক বেধেছে, বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে। তর্কের শেষ নেই। বিশ্বাসীরা প্রায়ই হেরে যাচ্ছেন। চাক্ষুষ প্রমাণ দানে অসমর্থ তাঁরা। একজন অবিশ্বাসী এসে জানালেন, ‘দল পরিবর্তন করছি।’ কোটরে বাসা বেঁধেছে যে কর্কট (ক্যানসার) রোগ, চিকিৎসকেরা মুখ কালো করে রায় দিয়েছেন, এ অসুখ সারার নয়। পেটের অংশ ধীরে ধীরে শুকিয়ে যাবে, মৃত্যু এসে আলিঙ্গন করবে সহসাই।

কলকাতার চিঠি-পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরে পা by অমর সাহা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার ৩৩ বছর পার করে ২১ জুন পা দিয়েছে ৩৪ বছরে। একটানা ক্ষমতায় থাকার এই অনন্য নজির বামফ্রন্ট সৃষ্টি করলেও আজ আর একদণ্ড শান্তিতে নেই বামফ্রন্ট। অক্টোপাশের মতো চারদিক থেকে ঘিরে রেখেছে বিরোধীরা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া-হরতাল পালন, না ভীতি উদযাপন? by মশিউল আলম

গাবতলী থেকে গুলিস্তান যাবে বলে যাত্রী নিয়ে একটি বাস ফার্মগেটে এসে থেমে গেল। বাসটির চালক ও তাঁর সহযোগী যাত্রীদের উদ্দেশে সমস্বরে বলে উঠল, ‘নামেন নামেন, বাস আর যাইব না।’ যাত্রীদের মধ্য থেকে একজন রাগী স্বরে জানতে চাইল, ‘কেন যাবে না?’

সরল গরল-মাই লর্ড মেয়র মন্জুর আলম by মিজানুর রহমান খান

চট্টগ্রামের মেয়রকে ‘মাই লর্ড মেয়র’ হিসেবে সম্বোধন করতে চাই। কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি সামন্তসমাজের প্রতিচ্ছবি দেখি। দেখি তেমনই সমাজের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ফিউডালিজমের বাংলা হলো সামন্ততন্ত্র। ১৬১৪ সালে শব্দটির প্রয়োগ শুরু। আপনারা লক্ষ করেছেন, স্থানীয় সরকারের নির্বাচন দলের প্রতীকে হয় না।

বিকল্প ব্যবস্থা না রাখা অপরিণামদর্শিতা-ভিস্যাট বন্ধ

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সংযোগ চালু রাখার ব্যবস্থা ভিস্যাট বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিসিএল)। ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিযোগাযোগের জন্য একটিমাত্র সাবমেরিন কেব্ল সংযোগের বাইরে কোনো বিকল্প তাই আর খোলা রইল না।

সংসদই হোক রাজনীতির কেন্দ্রবিন্দু-হরতালে বাড়াবাড়ি

রোববারের হরতাল নিয়ে সরকার ও বিরোধী দল—দুই পক্ষই যে আচরণ করেছে, তাতে রাজনৈতিক সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কাকেই বাড়িয়ে তুলল। বিএনপি শান্তিপূর্ণ হরতাল পালনের ওয়াদা করলেও শনিবার মধ্যরাতে রাজধানীতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা জনমনে যে ভীতির সঞ্চার করেছে, তার জবাব কী? অন্যদিকে হরতালের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণের মধ্যেও ছিল বাড়াবাড়ি, যা সমর্থনযোগ্য নয়।

মানুষের মুখ-সুখেই আছে পলাশ by কিঙ্কর আহসান

রাজু চত্বরের পাশ দিয়ে হাঁটছি। রোদ্দুরে ঘেমে-নেয়ে একাকার। দু-একজন ফুলবালিকা ফুল নিয়ে আসছে বারবার। হাতের টুকরিতে বাসি ফুল। গোলাপের পাপড়িতে পড়েছে কাঁলচে দাগ। ধমক দিলেও শোনে না মেয়েগুলো। না কেনা পর্যন্ত নিস্তার নেই ওদের কাছ থেকে। পালিয়ে বাঁচার চেষ্টা করতেই চোখ পড়ে পলাশের ওপর।

স্বাস্থ্যসেবা-দেশের স্বাস্থ্যব্যবস্থা কি এতই খারাপ? by ফরিদা আখতার

খবরটি ছোট, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এর অর্থ বড়। পত্রিকায়ও ছাপা হয়েছে তৃতীয় পৃষ্ঠায় এক কলামে। ছবি না থাকলে হয়তো চোখেই পড়ত না। রাষ্ট্রপতি স্বাস্থ্যপরীক্ষার জন্য লন্ডনে গেছেন ১৯ জুন। লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে তাঁর মেডিকেল চেকআপ হবে।

কিরগিজস্তান-মধ্য এশিয়ায় অস্থিতিশীলতার শুরু এখান থেকেই? by আহসান হাবীব

চলতি মাসে কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা। নিহতদের বেশির ভাগই উজবেক। আর হাজার হাজার উজবেক পালিয়ে প্রতিবেশী রাষ্ট্র উজবেকিস্তানে চলে গেছে।

চট্টগ্রামের নির্বাচন-কে হারল—ব্যক্তি না দল? by বিশ্বজিৎ চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কে হারল—ব্যক্তি মহিউদ্দিন, না তাঁর দল আওয়ামী লীগ? এ প্রশ্নের উত্তর খোঁজাটা জরুরি হয়ে পড়েছে দলের নীতিনির্ধারকদের কাছে। কেননা ১৭ মাসের আওয়ামী লীগ সরকার, না ১৭ বছরের মেয়র মহিউদ্দিন, কার প্রতি অনাস্থা জানালেন চট্টগ্রামের মানুষ—এ তথ্যটা জানা না থাকলে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ তাঁদের জন্য দুরূহ হয়ে পড়বে।

বিশেষ সাক্ষাৎকার-পাটের সাফল্য কৃষির অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে দিতে হবে by মাহবুব হোসেন

মাহবুব হোসেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক। এর আগে তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একক কর্তৃত্ব নয়, ভারসাম্য থাকা জরুরি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন

দেশের উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নব্বইয়ের দশকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শুরুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে তেমন অভিযোগ ছিল না। কিন্তু রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেওয়ার পর এ খাতে নানা বিশৃঙ্খলা দেখা দেয়।

জনজীবনে শান্তিশৃঙ্খলা বজায় থাকুক-বিএনপির হরতাল

প্রায় সাড়ে তিন বছর হরতালমুক্ত থাকার পর বাংলাদেশ আজ আবার হরতালের মুখোমুখি। প্রধান বিরোধী দল বিএনপি এক মাসেরও বেশি সময় আগে এই হরতাল ঘোষণা করেছে বস্তুত কোনো জোরালো যুক্তি ছাড়াই। এই হরতাল থেকে বিএনপির কী রাজনৈতিক অর্জন সম্ভব, তা আমাদের বোধগম্য নয়।

শ্রদ্ধাঞ্জলি-আলোকদীপ্ত শহীদজননী জাহানারা ইমাম by সুস্মিতা সিকদার

ত্রিশ এবং চল্লিশের দশকের একটি রক্ষণশীল বাঙালি মুসলিম পরিবারে শহীদজননী জাহানারা ইমামের জন্ম হয়। সামাজিক নানা অনুশাসনের মধ্যে কেটেছে তাঁর ছেলেবেলা। বাবা ছিলেন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাবার উদার মনোভাবের কারণে তিনি একজন আধুনিক, রুচিশীল মানুষ হতে পেরেছিলেন।

সমাজ-ইভ টিজিং নাকি অ্যাডাম টেররাইজিং? by আইরিন খান

সম্প্রতি বিবিসির ওয়েবসাইটে দুটি খবর পাশাপাশি গেছে—আন্তর্জাতিক শান্তিরক্ষী কার্যক্রমে বাংলাদেশ নারী পুলিশ কর্মকর্তা নিযুক্ত করবে এবং সরকার ১৩ জুনকে ছাত্রীদের উত্যক্তকরণ প্রতিরোধ দিবস’ হিসেবে মনোনীত করেছে। একদিকে অগ্রগতি আর অন্যদিকে পেছন দিকে চলা। এ দুই খবর আজকের বাংলাদেশে নারীর জন্য যে ভগ্নমনস্ক অবস্থা বিরাজ করছে তার নজির।

শিক্ষা-শিক্ষক ও শিক্ষার্থী সমাচার by আতাউর রহমান

পত্রিকার পাতায় প্রতিদিন কত প্রতিবেদনই না বেরোয়! তন্মধ্যে কিছু প্রতিবেদন বেরোয় যেগুলো পাঠান্তে যুগপৎ বিস্মিত ও বিচলিত হতে হয়। তেমনই একটি প্রতিবেদন অতি সম্প্রতি বেরিয়েছে: রাজশাহী উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণে অংশ নেওয়া ৮৩ জন প্রধান শিক্ষকের মধ্যে ৫৬ জনই ভুয়া হিসেবে শনাক্ত হয়েছেন।

সুশাসন-চট্টগ্রামের নতুন মেয়রের জন্য কিছু পরামর্শ by মশিউল আলম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রাক্কালে তিনবারের নির্বাচিত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁর নির্বাচনী কার্যালয়ে সাক্ষাতের সময় প্রশ্ন করেছিলাম, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আপনি বিভিন্ন সময়ে একাধিক কাজের উদ্যোগ নিয়েছেন, যেগুলোর বিরুদ্ধে নগরবাসীর একাংশ প্রবল প্রতিবাদ করেছিল।

কালের পুরাণ-‘জনাব বিএনপি’, হরতালের পর কী? by সোহরাব হাসান

আগামীকালের হরতাল নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি। নেতারা বাগ্যুদ্ধে লিপ্ত। এক পক্ষ বলছে, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হাতে তা দমন করা হবে। অন্য পক্ষ আওয়াজ তুলেছে, হরতালে বাধা দিলে প্রতিহত করা হবে। দুই দশক ধরেই দেশে দমন আর প্রতিহত করার গণতন্ত্র চলছে।

সামাজিক প্রতিরোধ ও আইনের প্রয়োগই সমাধান-মাদকের বিস্তার

মাদক সমস্যা পুরোনো ব্যাধির মতো বেড়েই চলেছে। দেশে এখন মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখের মতো। এক লাখেরও বেশি মানুষ মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং বছরে প্রায় ৫০ হাজার মাদক-বিক্রেতা গ্রেপ্তার হয়। অথচ সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকবল মাত্র এক হাজার ২৭৭ জন।

মন্ত্রীরা জনস্বার্থের বিপক্ষে দাঁড়ালে কীভাবে হবে?-বিআরটিসিকে কোণঠাসা করা

বেসরকারি বাসমালিকেরা পরিবহন খাতে কার্যত একচেটিয়া ব্যবসা করছেন। এখন তা আরও জোরেশোরে প্রতিষ্ঠা করতে চান। আর তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসগুলো কোনোভাবেই রাস্তায় চলতে দিতে চান না। প্রথম আলোর এক সংবাদেই বিষয়টি প্রকাশ পেয়েছে।

চলতি পথে-পথ আর অন্ধকারের পাঁচালি by দীপংকর চন্দ

সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। অন্ধকার নেমেছে চরাচরে। শম্ভুগঞ্জ সেতুর ওপর দাঁড়িয়ে সম্ভাব্য গল্প রচনার বিষয়বস্তু নিয়ে ভাবছিলাম আমরা। না, ব্রহ্মপুত্র নদের করুণ পরিণতি নিয়ে নয়, আজ গল্প রচনা করব অন্ধকার নিয়ে। কিন্তু অন্ধকার নিয়ে কি কোনো গল্প রচনা সম্ভব আদৌ? চেষ্টা করতে দোষ কি! সেই চেষ্টার অংশ হিসেবেই দূরে তাকালাম আমরা।

বিচারের বাণী-আদিবাসী নাম-বিতর্ক by মোহাম্মদ গোলাম রাব্বানী

জুন মাসের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিনে সকালবেলা আদিবাসী নাম-বিতর্ক বিষয়ে লিখতে বসে প্রথমে মনে পড়ল কল্পনা চাকমাকে। ১৯৯৬ সালের এই মাসের ১২ তারিখে গভীর রাতে অপহূত এবং নিখোঁজ হওয়া হতভাগ্য এক পাহাড়ি মেয়ের নাম কল্পনা চাকমা।

ধর্ম-মাদকাসক্তি প্রতিরোধে গণসচেতনতা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের দৃষ্টিতে মাদকদ্রব্যের ব্যবহার শরিয়ত-গর্হিত একটি জঘন্য সামাজিক অপরাধ। মাদকদ্রব্যের অপকারিতা এবং এর ব্যবহারকারীর করুণ পরিণতির জন্য ইসলাম এগুলো দ্ব্যর্থহীন ভাষায় হারাম বা নিষিদ্ধ করেছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদকাসক্তি অপবিত্র, ক্ষতিকর ও শয়তানের নিকৃষ্ট কর্মকাণ্ড, যা মানুষকে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে নেয়।

বাজেট-বাস্তবায়নেই সাফল্য by মামুন রশীদ

বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ যদি আজ বেঁচে থাকতেন, তাহলে বাজেট নিয়ে বিভিন্ন মহলে যে ব্যাপক আলোচনা হচ্ছে, তা দেখে বেশ খুশি হতেন। তার চেয়েও বেশি খুশি হতেন, জাতির অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রশ্নে মূল ইস্যুগুলোতে ব্যাপক ঐকমত্য দেখে।

সময়চিত্র-কোটা (৫৫) বনাম মেধা (৪৫) by আসিফ নজরুল

কিছুদিন আগে ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এরপর মুখ চুন করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী আমার বাসায় এসেছেন। তাঁদের আপত্তি বা হতাশা সরকারি চাকরিতে কোটাব্যবস্থা নিয়ে। সরকারি কর্মকমিশন ২৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে ৬৫৭ জনকে।

সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নিন-সাংবাদিককে পেটানোর ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্র ও যুব সংগঠনের নেতারা প্রকাশ্যে সমাবেশ করে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়ালিদ সিকদারকে পেটানোর ঘোষণা দিয়েছেন। প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা এই হুমকি দেন।

যাত্রা তব শুরু হোক-মানবাধিকার কমিশন পুনর্গঠন

জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠনকে আমরা নীতিগতভাবে স্বাগত জানাই। যদিও আগের মতোই জনমত যাচাই করার সুযোগ সৃষ্টি না করেই একতরফাভাবে এই কমিশন পুনর্গঠিত হলো। কিন্তু আমরা আশাবাদী। কমিশনের কিছু মুখ আমাদের নিশ্চয় ভরসা দিচ্ছে। তবে অন্তত একজন বিতর্কিত ব্যক্তির নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

চারদিক-আমের রাজ্যে একদিন by শর্মিলা সিনড্রেলা

আকাশের রং কী? আকাশের নক্ষত্রদেরই বা কী রং? না, না, এটা স্রেফ কোনো প্রশ্ন নয়। জানা কথা, আকাশের রং নীল আর নক্ষত্ররা জ্বলন্ত লাল আগুন। কিন্তু বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের আকাশ এখন সবুজ! আর সেখানকার আকাশের নক্ষত্রগুলোও সবুজ। আপনি যদি নক্ষত্রদের সঙ্গে মোলাকাত করতে চান, তাও সম্ভব।

চট্টগ্রামের নির্বাচন-মাঠের বার্তা কি আওয়ামী লীগ শুনতে পায়? by মনজুরুল আহসান বুলবুল

সাম্প্রতিক সময়ে সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক ঘটনাটি ঘটল চট্টগ্রামে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল শেষে এই নির্বাচনের নানা সমীকরণ এখন চলছে। বলতে দ্বিধা নেই, এই নির্বাচনে বিজয়ী হয়েছে অনেকে, শিক্ষার অনেক উপাদানও উঠে এসেছে।

বাজেট-আরও দুর্দিনে দুগ্ধশিল্প by শাইখ সিরাজ

আবারও সেই চিত্র। রাস্তার কালো পিচ সাদা হয়ে যাচ্ছে দুধে। মণকে মণ দুধ ঢালা হচ্ছে রাস্তায়। ক্ষোভে-দুঃখে হাহাকার করে উঠছেন হাজারো দুগ্ধ খামারি। তাঁদের সামনে এগোনোর সমস্ত পথই রুদ্ধ হয়ে যাচ্ছে দিন দিন। গত বছর এপ্রিলে ঠিক একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন এলাকায়।

জনসংখ্যা-যমদূত সমাচার by সৈয়দ আব্দুল হাদী

প্রিয় পাঠক, বেশ কিছুদিন আগে একটি বিষয়ে কিছু লেখালেখি করার চেষ্টা করেছিলাম, ‘বলা বাহুল্য, বিষয়টি কোনো গুরুত্বই পায়নি। খুবই মনঃকষ্টে ভুগছিলাম। এরই মধ্যে হঠাৎ করেই একদিন একটি স্বপ্ন দেখলাম, বিধাতা স্বয়ং বলছেন, ‘ওরে মূর্খ, লেখালেখির কাজ তোর নয়, ওই কাজের জন্য আমি বুদ্ধিজীবীদের পাঠিয়েছি,

মত দ্বিমত-তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে by মাহবুব উল্লাহ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পর রাজনৈতিক মহলে যে আলোচনাটি সামনে এসেছে তা হলো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনও সম্ভব কিনা? তত্ত্বাবধায়ক সরকারের আদৌ প্রয়োজন আছে কিনা? এ বিষয়ে দুটি লেখা ছাপা হলো।

মত দ্বিমত-দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনও অসম্ভব নয় by হারুন অর রশীদ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পর রাজনৈতিক মহলে যে আলোচনাটি সামনে এসেছে তা হলো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনও সম্ভব কিনা? তত্ত্বাবধায়ক সরকারের আদৌ প্রয়োজন আছে কিনা? এ বিষয়ে দুটি লেখা ছাপা হলো।

ছাত্রসংগঠনগুলোর সহাবস্থানই কাম্য-অশান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

একটি মামলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত কয়েক দিনে যে সংঘর্ষ, মিছিল-পাল্টা মিছিল, হুমকি-পাল্টা হুমকির ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। সোমবার মধুর ক্যান্টিনে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ২৫ নেতা-কর্মী আহত হন।

রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য করতে হবে-ড্যাপ বাস্তবায়নে সক্রিয় উদ্যোগ

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার সার্বিক উন্নয়নের জন্য বিশদ উন্নয়ন পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বিপন্ন নগরবাসীর মনে আশার সঞ্চার করেছেন। পরদিনই ড্যাপ পর্যালোচনা কমিটির সুপারিশ অনুমোদন করে মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে।

গ্রামীণব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ড. ইউনূস

গ্রামীণব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এর প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংক বিষয়ে সুপারিশ দিতে সরকার যে কমিশন গঠন করেছে তাতে তার মন খারাপ হয়েছে। এ ঘটনাকে ‘ইতিহাস সৃষ্টি’ বলেও উল্লেখ করেছেন ড. ইউনূস।

কম্পিউটার প্রোগ্রামিং-বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৫ বাংলাদেশি by মোহাম্মদ কায়কোবাদ

বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞানের ছাত্ররা ১৫ বছর ধরে প্রোগ্রামিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাকর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ১৯৯৮ সালে ২২তম বিশ্ব চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের প্রায় ৫০তলা হোটেল ম্যারিয়ট মার্কিসে অনুষ্ঠিত ৫৪ দলের সেই প্রতিযোগিতায় সুমন, সৈকত, সুষমের দল তিনটি সমস্যার সমাধান করে ২৪তম স্থান দখল করেছিল।

মন্ত্রীর সফরের সঙ্গে বিদ্যালয় ছুটির সম্পর্কটা কী?-তিনি আসবেন বলে...

তিনি আসবেন বলে ৩২৩টি বিদ্যালয় ছুটি! তিনি আসবেন বলে এসব বিদ্যালয়ে কর্মরত এক হাজার ৪৬৩ জন শিক্ষককে দূরদূরান্ত থেকে গাঁটের টাকা খরচ করে আসতে হবে। বরগুনার তিনটি উপজেলায় তাই সাজ সাজ রব। কোনো উপজেলার শিক্ষকেরা চাঁদা দিয়ে লঞ্চ ভাড়া করছেন, কোনো উপজেলায় ‘অন্যভাবে’ ব্যবস্থা করা হচ্ছে।

যুদ্ধাপরাধীদের রক্ষাই কি এর উদ্দেশ্য?-জামায়াতের হরতাল

বাংলাদেশের অস্থির রাজনীতিতে হরতাল নতুন ঘটনা না হলেও মৌলবাদী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আহ্বানে একটি বিভাগীয় শহরে হরতাল পালন বিরল ঘটনা হিসেবেই চিহ্নিত হবে। জামায়াতের সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিল হওয়ায় দলটি বুধবার বন্দরনগর চট্টগ্রামে অর্ধদিবস হরতাল পালন করে।

চারদিক-একখণ্ড হীরা! by অধ্যাপক প্রাণ গোপাল দত্ত

শুক্রবার, ৪ মে। দিনটা এত ভালো যাবে ভাবিনি। নিত্যদিনের মতো পাঁচটায় ঘুম থেকে উঠে প্রত্যুষের প্রার্থনাসহ সব কাজ সেরে কিছুটা নৈতিক দায়িত্ব, কিছুটা রুজি-রোজগারের ধান্ধায় গ্রিন লাইফ হাসপাতালে আসি। মিতি আপাকে বলেছিলাম সকাল আটটায় অপারেশন থিয়েটারের সামনে আসতে।

ব্লগ থেকে...

নির্বাচিত প্রস্তাব বাসচালকদের ভালোবাসতে শুরু করুন। দেখবেন, তাঁদের মন ভালো থাকলে অনেক সমস্যা দূর হবে। আক্রমণাত্মক কথা ছুড়ে তাঁদের মনে রুক্ষতার জন্ম দিলে আরও দুর্ঘটনা বৃদ্ধি পাবে। তা ছাড়া বিআরটিএ কর্তৃপক্ষ সরকারের দোহাই দিয়ে ওডি লাইসেন্স রিনিউ হঠাৎ বন্ধ করে দেওয়ায় পথে-ঘাটে পুলিশের হয়রানির শিকার হচ্ছে তাঁরা।

ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-নিরাপদ সড়ক গড়া অবশ্যই সম্ভব by মীর আবদুল গণি

‘বদলে যাও বদলে দাও মিছিল’-এ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও নির্বাচিত চারটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ সড়ক দুর্ঘটনা বিষয়ে মীর আবদুল গণির নিরাপদ সড়ক তোলার বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও চারজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।

সাঙ্গু হতে পারে মা মাছের নতুন প্রজননক্ষেত্র

গত সোমবার বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শৈউসাই মার্মা সাঙ্গু নদীপথে তাঁর বাড়ি পানতলাপাড়া যাওয়ার পথে একটি মৃগেল মাছ কিনেন জেলেদের কাছ থেকে। প্রায় পাঁচ কেজি ওজনের মাছটির পেট থেকে তখন ডিম বের হচ্ছিল।

সদরঘাট কালীবাড়ি মোড়-পুরো সড়কই যেন বাজার by নিয়াজ তুহিন

‘বিকেল থেকে রাত নয়টার পর পর্যন্ত যানজট লেগেই থাকে। ফুটপাত থেকে শুরু করে মূল সড়কের প্রায় অর্ধেক দখল করে বসে মাছ-তরকারির বাজার। এমনকি মেমন মাতৃসদন হাসপাতালে রোগী আনা-নেওয়ার গাড়ি দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। এ ছাড়া সন্ধ্যা হলেই শুরু হয় মাদকসেবীদের উৎপাত।’

গোলটেবিল বৈঠকে বক্তারা-সবার উপযোগী ভিএএস নীতিমালা প্রয়োজন

বর্তমানে মোবাইল ফোনের ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) শিল্প কোনো লাইসেন্সের আওতায় নেই। তাই এ ব্যবসায় জড়িত উদ্যোক্তারা তাঁদের মেধার ও কাজের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। এ জন্য ভিএএসের জন্য সবার উপযোগী নীতিমালা প্রয়োজন।

সেপ্টেম্বরে উদ্বোধন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের by নিজাম সিদ্দিকী

দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্রের (ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে ২১ তলাবিশিষ্ট এ ভবনের ছাদে হেলিপ্যাড তৈরির কাজ চলছে। এ বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বলিউড-আবারও সোনাক্ষী

তাঁঁর ঝুলিতে এখন পর্যন্ত ১৪টি পুরস্কার। মুক্তির অপেক্ষায় ছয়টি ছবি। হাতে আছে আরও পাঁচটি। চারটি পণ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডার’ তিনি। তাঁর পারিশ্রমিক ছবিপিছু তিন কোটি রুপি ছুঁইছুঁই। দুই বছর আগে তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছে।

চলচ্চিত্র উৎসব-কান সুধা

ফ্রান্সের ৬৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল গত ২৭ মে। চলচ্চিত্র জগতের অন্যতম বৃহৎ এই আসরের নানা দিক নিয়ে এই আয়োজন কানে মঙ্গল কান উৎসব দেখা যাচ্ছে বরাবরই ভীষণ পয়া হয়ে এসেছে অস্ট্রীয় নির্মাতা মাইকেল হানেকের জন্য।

আজম খান স্মরণে-গুরু তোমায় সালাম by আইয়ুব বাচ্চু

আজম খানের (গুরু) সঙ্গে আমার প্রথম দেখা ১৯৭৬ সালে, চট্টগ্রাম মুসলিম হল মিলনায়তনে। এর আগে টিভিতে তাঁর অনুষ্ঠান দেখেছি। এবার তিনি আসছেন চট্টগ্রামে, আর আমি তাঁর অনুষ্ঠান দেখতে পারব না! যেভাবেই হোক দেখব। গুরুর দারুণ ভক্ত ছিলাম, এখনো আছি।

নারী নির্যাতন-রুমানা, আমাদের ক্ষমা করুন

রুমানার এই অপ্রত্যাশিত অন্ধত্বের জন্য আমরা কিংবা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা দায়ী নয় কি? আর কত রুমানাকে এমন নির্মম নির্যাতন সহ্য করতে হবে? রুমানা, আপনার এই করুণ পরিণতির জন্য আমরা ক্ষমাপ্রার্থ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুর স্বামী হাসান সাইদ কর্তৃক নির্মম,

ছাত্ররাজনীতি-কেমন ছাত্রলীগ চাই by মোঃ আল্লামা ইকবাল

গত ১১ বছরে কিছু পর্যবেক্ষণ তৈরি হয়েছে ছাত্রলীগকে নিয়ে। আমার মনে হয়েছে, একটি আদর্শিক সংগঠন হয়েও ছাত্রলীগ প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ছাত্রলীগের কর্মীসংখ্যা কত এটা কেউ জানে না। একটি হলের সভাপতি হয়েও আমি জানি না হলের মোট কর্মীর সংখ্যা কত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী-ভবিষ্যৎমুখী দলের বিনাশ নেই by হারুন-অর-রশিদ

আওয়ামী লীগ কেন ৬২ বছর পরও একটি শক্তিশালী গণভিত্তিক দল? এর মূল কারণ, এ দলে রয়েছে গতিশীলতা। পরিবর্তিত অবস্থার সঙ্গে তারা খাপ খাইয়ে চলতে পারে এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে। তারা সর্বদা হঠকারিতা পরিহার করে চলেছে।

জাপানি দেশপ্রেম by জাহিরুল ইসলাম

আমাদের বন্ধুদেশ জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল। অবাক করা বিষয় হলো সেই দেশটিই এখন আমেরিকা এবং চীনের পর বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক শক্তি। বাংলাদেশের মতো অনেক উন্নয়নশীল দেশের সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্যদাতা।

প্রতিষ্ঠাবার্ষিকী-আওয়ামী লীগকে এখন সামনে চোখ রাখতে হবে by ওবায়দুল কাদের

অবিশ্বাস-সন্দেহের দেয়াল ভেঙে সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যক্তিতে-ব্যক্তিতে, পরিবারে-সমাজে, দলাভ্যন্তরে, সরকার দল-বিরোধী দলে ব্রিজ স্থাপন করে সমন্বিতভাবে এগোতে হবে। আলোচনা বা ডায়ালগ ছাড়া কোনো সমস্যারই সমাধান হয় না। সরকার দল এবং বিরোধী দল যত দূরেই থাকবে ততই বিরোধ বাড়বে।

নারী পুলিশ ব্যাটালিয়ন-যাত্রা হোক শুভ ও সার্থক

দেশের প্রথম নারী পুলিশ ইউনিটকে আমরা স্বাগত জানাই। অধিনায়ক থেকে কনস্টেবল_ সব পর্যায়ে নারী নিয়ে গঠিত ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কেবল নারীর ক্ষমতায়ন নয়, বাহিনীটির আধুনিকায়নের পথেও নিঃসন্দেহে মাইলফলক হয়ে থাকবে।

স্বপ্নের পদ্মা সেতু-স্বার্থান্ধদের ঠেকাতে হবে

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে নির্মীয়মাণ পদ্মা সেতু স্বপ্নের সেতু হিসেবেই পরিচিতি পেয়েছে। দীর্ঘকালের অপেক্ষার পর অবশেষে এবার সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হবে বলে সবাই আশ্বস্ত হয়েছেন। নতুন আশায় বুক বেঁধেছেন। ইতিমধ্যে সেতু নির্মাণ, তদারকি ও অন্যান্য কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

নারী নির্যাতন-রুমানা, আপনার জন্য by শম্পা ইফতেখার

নির্যাতিত নারীর তালিকায় যুক্ত হওয়া নতুন নাম রুমানা মঞ্জুর। উজ্জ্বল তার পরিচিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক। ভদ্র ও মেধাবী অমিত সম্ভাবনাময়ী এ নারী অদূর ভবিষ্যতে হয়তো কাণ্ডারি হতেন নারী শিক্ষায় ও নেতৃত্বে পিছিয়ে পড়া এ দেশটির; তার মেধার বিচ্ছুরিত আলোয় আলোকিত হতো আরও কিছু মানুষ।

উন্নয়ন-দারিদ্র্যই আমাদের পুঁজি by এম আবদুল হাফিজ

চার দশক আগে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল বিশ্বের এক হতদরিদ্র দেশ হিসেবে। এতটাই দরিদ্র যে, এ দেশের টিকে থাকার সম্ভাবনা সম্পর্কেও সন্দিহান ছিল আন্তর্জাতিক সম্প্রদায়। এ দেশের দারিদ্র্যকে নিয়ে একটি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করেছিল দাতাগোষ্ঠীর মুরবি্বরা।

খেসারত by আনোয়ার হোসেন

কাউকে কষ্ট দিলে নিজের ওপরও তা নেমে আসতে পারে_ এমন কথা বলা হয়। এমন কথাও তো আমরা জানি যে_ 'যাদের করেছ অপমান, অপমান হতে হয় তাদের সবার সমান।' এটাও বহুকালের পুরনো প্রবাদ বাক্য যে_ 'পাপ ছাড়ে না বাপকেও।'

সমাজ-মধ্য আয়মুখী দেশে হতদরিদ্র দলিতরা by আলতাফ পারভেজ

বাংলাদেশে 'আদিবাসী' আছে কি নেই_ এ রকম একটি হাস্যকর এবং অপ্রাসঙ্গিক বিতর্ক হচ্ছে এখন একাডেমিক মহলে; যার ছাপ পড়েছে মিডিয়ায়ও। এই বিতর্কের সূচনা অবশ্য আমলাতন্ত্র থেকে। কে আদিবাসী এবং কে নয় সে নিয়ে ভিন্নমত থাকলেও বাংলাদেশে কেউ না কেউ তো আদিবাসী ছিল এবং আছে_ এ সত্য কি অবজ্ঞা করা যায়?

আলোর ইশারা-জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক আলোচনার হালহকিকত by আইনুন নিশাত

গত শুক্রবার শেষ হলো জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার সর্বশেষ সভা। ১৯৯২ সালে স্বাক্ষরিত জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক চুক্তি, যা ক্লাইমেট চেঞ্জ কনভেনশন নামে পরিচিত, তার সব সদস্যের অংশগ্রহণে প্রতিবছর ডিসেম্বর মাসে প্রধান সভাটি অনুষ্ঠিত হয়। এ সভাকে বলা হয় কনফারেন্স অব পার্টিজ।

রুমানা মঞ্জুর-এ দৃষ্টিহীনতা খুলুক অন্যদের দৃষ্টি

কবি বলেছিলেন, 'অন্ধজনে দেহো আলো/মৃতজনে দেহো প্রাণ'। এই সুমহান আকুতি সত্ত্বেও এ সত্য তো আমাদের জানা যে, বিজ্ঞানের অগ্রগতির ফলে চক্ষুদান করে অপরের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার সাধ্য থাকলেও অন্যের জীবনে আলো জ্বালাবার সাধ্য বহু মানুষের নেই। আর মৃতজনে প্রাণ দেওয়ার ক্ষমতা তো কারও নেই।

ভোটার তালিকা-হালনাগাদের কাজ হোক ত্রুটিমুক্ত

ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন এবং এর কাজ শুরু হবে আগস্টে। ২০০৮ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রণয়ন করেছিল তা দেশ-বিদেশে বহুলাংশে ত্রুটিমুক্ত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এতে ভুয়া ভোটারের অস্তিত্ব কার্যত ছিল না।

যুদ্ধাপরাধের দায়ে বিচার-লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট টেইলরের ৫০ বছরের জেল

লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের ৫০ বছরের জেল হয়েছে। সিয়েরা লিওনের বিদ্রোহীদের যুদ্ধাপরাধে সহযোগিতা করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দ্য হেগে প্রতিষ্ঠিত ও জাতিসংঘ সমর্থিত একটি যুদ্ধাপরাধ আদালত গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।

বাসের ধাক্কায় ঝরে গেল ১২ প্রাণ-গ্রামে যাওয়ার পথে শেষ চার পরিবার

গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিল ওরা। রাজধানী ঢাকায় বসবাসরত ঘনিষ্ঠ আত্মীয়রা একসঙ্গে মিলে ভোরেই রওনা হয়েছিল। কথা ছিল গ্রামের বাড়িতে পারিবারিক উৎসব আমেজে দুই দিন কাটিয়ে শুক্রবার রাজধানীতে ফিরে আসার। কিন্তু মর্মান্তিক একটি দুর্ঘটনা নিঃশেষ করে দিল চারটি পরিবার।

বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের প্রস্তাব মালয়েশিয়ার

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করতে চায় মালয়েশিয়া। এ বিষয়ে তারা লিখিতভাবে আগ্রহের কথা জানিয়েছে। বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিলে এ প্রকল্পে তারা পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন-পুলিশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে

দেশে পুলিশি নির্যাতন-নিপীড়ন বেড়ে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জোর গলায় দাবি করেছেন, পুলিশ আগের চেয়ে 'অনেক ভালো' হয়েছে। শুধু সাংবাদিক ও আইনজীবী নির্যাতন নয়, আদালত প্রাঙ্গণে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় পুলিশের বিরুদ্ধে সমালোচনা যখন তুঙ্গে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিলেন।

মুষড়ে পড়েছেন বিচারপ্রার্থী নারী-আট পুলিশ কর্তাকে তলব

স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে আদালত চত্বরে পুলিশের হাতে শ্লীলতাহানির শিকার হওয়ার পর এখন পদে পদে হয়রানিতে পড়ছেন সেই নারী। গণমাধ্যমে এ ঘটনা জেনে শত শত মানুষ ওই নারীর বাড়িতে ভিড় করায় তিনি মুষড়ে পড়েছেন। অন্যদিকে পুলিশের নির্যাতনে আহত সাংবাদিকরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নির্যাতিত সাংবাদিকরা অজানা আতঙ্কে by রাব্বী রহমান

ভালো নেই পুলিশের নির্যাতনের শিকার সাংবাদিকরা। তাঁরা চিকিৎসাধীন; বিছানায় শুয়ে যতটা না শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছেন, তার চেয়ে বেশি ভুগছেন মানসিক যন্ত্রণায়। বিক্ষোভ সমাবেশে বা কোনো মিছিলে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গণলাঠিপেটার শিকার হলেও না হয় নিজেদের সান্ত্বনা দিতে পারতেন এই বলে, তাঁরা পরিস্থিতির শিকার।

কৃষি মন্ত্রণালয়ের প্রতিবেদন-মিনিকেটের গুমর ফাঁস by আবুল কাশেম

মিনিকেট চাল নিয়ে সন্দেহ, বিতর্ক অনেক দিনের। ঢাকাসহ দেশের অসংখ্য সচ্ছল পরিবারে ভাত খাওয়া হয় মিনিকেট চালের। এত মিনিকেট চাল আসে কোত্থেকে? মিনিকেট নামে কোনো ধান আদৌ আছে কি? এমন সব প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। নানাজনে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন।

আগের মন্ত্রীর সব 'না' বর্তমান মন্ত্রীর 'হ্যাঁ by আশরাফুল হক রাজীব

একই সরকারের আমলে পর পর দুজন মন্ত্রীর অধীনে দুই রকম নীতিতে চলছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম। আগের মন্ত্রীর আমলের সব 'না' অর্থাৎ বাতিল হওয়া সিদ্ধান্তগুলো বর্তমান মন্ত্রীর সময়ে 'হ্যাঁ' হয়ে যাচ্ছে। একের পর এক সিদ্ধান্তের বদল হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪১১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মোহাম্মদ আবুল মঞ্জুর, বীর উত্তম দুঃসাহসী বীরযোদ্ধা মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টর ছিল যুদ্ধবহুল গুরুত্বপূর্ণ একটি সেক্টর। এর আওতাধীন এলাকা ছিল বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলা এবং ফরিদপুর ও খুলনা জেলার অংশবিশেষ।

রিপাবলিকান পার্টির প্রার্থিতা নিশ্চিত হলো রমনির

যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতা নিশ্চিত করলেন মিট রমনি। প্রার্থিতা পেতে প্রয়োজনীয়-সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন পেয়ে গেছেন তিনি। ফলে আগামী ৬ নভেম্বর রমনিই হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী।

ভিসা জালের অভিযোগ: আপাতত লোক না পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের-বাংলাদেশি কর্মীদের বিমানবন্দর থেকে ফেরত পাঠাচ্ছে লিবিয়া by শরিফুল হাসান

বাংলাদেশি কয়েক শ কর্মীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছে লিবিয়া। দেশটি বলছে, জাল ভিসায় আসায় তাঁদের ফেরত পাঠানো হচ্ছে। ঢাকার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশিদের ভিসা দেয় ঢাকার লিবীয় দূতাবাস।

পবিত্র কোরআনের আলো-কাফির ও মুনাফিকদের পরিহার করে নিজস্ব শক্তির ওপর দাঁড়ানোর ইঙ্গিত

৮১। ফারিহাল মুখাল্লাফূনা বিমাক্বআ'দিহিম খিলা-ফা রাসূলি ল্লা-হি ওয়াকারিহূ আইঁ ইয়্যুজা-হিদূ বিআমওয়া-লিহিম ওয়াআনফুছিহিম ফী ছাবীলি ল্লা-হি ওয়াক্বা-লূ লা-তানফিরূ ফিল হার্রি; ক্বুল না-রু জাহান্নামা আশাদ্দু হার্রা-; লাও কা-নূ ইয়াফ্ক্বাহূন।

শেয়ারবাজারে অস্থিরতা-এখনই সাবধানতা অবলম্বন জরুরি

টানা ছয় দিন এক টানা দরপতনের পর গতকাল দিনের প্রথম ভাগে সূচক কিছুটা বাড়লেও বাজারে একধরনের অস্থিরতা বিরাজ করছে। গত ছয় দিনে সূচক কমেছে ৩৯২ পয়েন্ট। আর গতকাল সকালে সূচক ৮৩ পয়েন্ট বেড়ে আবার কিছুটা কমে যায় এবং দিনের প্রথম ভাগে শেষ পর্যন্ত ৪৫ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় চার হাজার ৬৭৬ পয়েন্টে।

পুলিশের নিষ্ঠুরতা-এ আচরণ কাম্য নয়

সাংবাদিক নির্যাতনের এক দিন পরই নিষ্ঠুরতার নতুন উদাহরণ সৃষ্টি করল পুলিশ। রাজধানী ঢাকাসহ বরিশাল ও পাবনায় পুলিশের আচরণ দেশের মানুষকে বিস্মিত করেছে। প্রশ্ন দেখা দিয়েছে, পুলিশ হঠাৎ এমন আচরণ করছে কেন? পুলিশের কাছ থেকে কি এ আচরণই কাম্য?

মানবাধিকার-পুলিশও আইন এবং জবাবদিহির ঊর্ধ্বে নয় by সুলতানা কামাল

দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবশ্যই শৃঙ্খলা, আইন এবং পেশাগত নীতি-নৈতিকতা মেনে চলা উচিত। এখানে সদস্যদের ব্যক্তিগত আচরণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় এই বাহিনীর নৈতিকতা ও শৃঙ্খলাপরায়ণতা।

ঢাকা নগর-কার দৃষ্টি আকর্ষণ করব, প্রধানমন্ত্রীর? by এ কে এম জাকারিয়া

বিষয়, ঢাকা শহরের নাগরিক সমস্যার কিছু দিক। দেখার যেন কেউ নেই। মানে যাদের যেটা দায়িত্ব, সেই জায়গা থেকে তা পালন করা হচ্ছে না। এই অবস্থায় কার দৃষ্টি আকর্ষণ করব? উপায় থাকে একটাই—সবচেয়ে বড় পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা।

ভিসা জালের অভিযোগ: আপাতত লোক না পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের-বাংলাদেশি কর্মীদের বিমানবন্দর থেকে ফেরত পাঠাচ্ছে লিবিয়া by শরিফুল হাসান

বাংলাদেশি কয়েক শ কর্মীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়েছে লিবিয়া। দেশটি বলছে, জাল ভিসায় আসায় তাঁদের ফেরত পাঠানো হচ্ছে। ঢাকার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশিদের ভিসা দেয় ঢাকার লিবীয় দূতাবাস।

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ড. ইউনূস

গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি রাজনৈতিকভাবে যে দলেরই হোন, পেশাগতভাবে যে পেশারই হোন, যে বয়সীই হোন,

ব্যবসায়ীকে খুনিদের হাতে তুলে দিল পুলিশ! by মাসুদ রানা

গ্রেপ্তারের পর বালু ব্যবসায়ী মো. মামুন ভূঁইয়াকে পরানো হয় হাতকড়া। পথে পুলিশ তাঁকে তুলে দেয় সন্ত্রাসীদের হাতে। পুলিশের উপস্থিতিতেই মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে হাতকড়া খুলে লাশ সেখানেই ফেলে রাখে পুলিশ। নিষ্ঠুর এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকায়।

বিশ্ব তামাকমুক্ত দিবস-জেনেশুনে নয় বিষপান by আরাফাত শাহরিয়ার

ঘরে-বাইরে, অফিসে-আড্ডায় সিগারেট না হলে যেন চলেই না! নিশ্চিন্তে মনে সিগারেট ফুঁকছেন, কিন্তু মনে একটুও ভাবনা আসছে না, এতে কয়েক সেকেন্ডের মধ্যেই মস্তিষ্কে শুরু হয়ে যায় সিগারেট সেবনের প্রতিক্রিয়া। ধূমপানের কারণে হতে পারে ভয়াল সব ব্যাধি, জানার পরও নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতেই বুঝি সিগারেটে সুখটান।

সত্যের কণ্ঠরোধের অপচেষ্টা আত্মঘাতী by লুৎফর রহমান রনো

একটি গণতান্ত্রিক সরকার, যারা দাবি করে এ দেশের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার ব্রত তাদের। অথচ তারা সত্যকে সহ্য করতে পারছে না- এ কথা মেনে নিতে কষ্ট হয়। তাহলে কোন গোপন গোষ্ঠী সত্যকে অস্বীকার করতে চাইছে? সাংবাদিক সমাজের গলা চেপে ধরতে মরিয়া হয়ে উঠেছে?

অধিকার-গ্রাম পুলিশের অনশন আমাদের লজ্জিত করে by এসকে মজিদ মুকুল

গ্রাম পুলিশরাও মানুষ। তারাও দেশের নাগরিক। সে কারণে দেশের সংবিধান অনুসারে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা তথা মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তা বিধানে সাংবিধানিক দায়িত্ব সরকারের। অথচ গ্রাম পুলিশের সংখ্যা কম, দাবিও বেশি নয়

আন্তর্জাতিক-লাদেনের মৃত্যু ও আফগান যুদ্ধ by জগ্লুল আহ্মেদ চৌধূরী

আফগানিস্তানে বর্তমানে প্রায় দেড় লাখ বিদেশি সৈন্য রয়েছে এবং তাদের অধিকাংশই আমেরিকার। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে এবং ওসামা বিন লাদেনের মৃত্যুর আগেই ওবামা ঘোষণা করেছিলেন, 'তালেবানের' শক্তিশালী ঘাঁটি কান্দাহারসহ অন্যান্য স্থানে তারা যুদ্ধে বেশ সাফল্য পাচ্ছেন

সমকালীন প্রসঙ্গ-রুমানার জন্য দুঃখবোধ by তারেক শামসুর রেহমান

নারী নির্যাতন একটা অপরাধ। যারা অপরাধ করে, রাষ্ট্র যদি তাদের 'সুযোগ' করে দেয়, তাহলে অপরাধীর সংখ্যা এ দেশে বাড়বেই। আইন আছে। কিন্তু আইনের সঠিক প্রয়োগ হয় না। অনেক সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার সুযোগ নেয় অপরাধীরা।

বাবা কাহিনী by মুফতি এনায়েতুল্লাহ

ধর্মের দোহাই দিয়ে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা ও সর্বস্বান্ত করার সংবাদ ইদানীং প্রায়ই পত্রিকায় আসছে। এ অপকর্মের সঙ্গে জড়িতরা পুলিশের হাতে ধরাও পড়ছে। সর্বশেষ রাজধানীর কদমতলী থেকে ভণ্ড টাইগার বাবাকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুল্ক প্রস্তাব-দেশীয় মুদ্রণশিল্প কতটা সুফল পাবে? by আ ফ ম শাহ আলম

বাংলাদেশের মুদ্রণ দর অন্য সব দেশের তুলনায় কম থাকা সত্ত্বেও মুদ্রণ কাঁচামাল (কাগজ, কালি ও কেমিক্যাল) আমদানির ক্ষেত্রে মোট ৬১ শতাংশ শুল্ক দিতে হয়। অন্যদিকে বিদেশিরা সম্পূর্ণ শূন্য শুল্কে কাঁচামালপ্রাপ্ত হয় বিধায় বিদেশি পুস্তক রফতানিকারকের সঙ্গে আন্তর্জাতিক দরপত্রে এ দেশের মুদ্রণকারীরা এক অসম প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।

জাতীয় সম্পদ-লুণ্ঠনজীবী সাম্রাজ্যবাদীরা নিজেদের মুখোশ নিজেরাই ছিঁড়ে ফেলছে by বদরুদ্দীন উমর

লিবিয়ার তেল লুণ্ঠনের উদ্দেশ্যে সাম্রাজ্যবাদীদের সামরিক হস্তক্ষেপ ও আক্রমণ থেকে নিয়ে আমাদের দেশের গ্যাস-সম্পদ লুণ্ঠনের দিকে তাকালে প্রত্যেক ক্ষেত্রেই সাম্রাজ্যবাদের লুণ্ঠনজীবী চরিত্রই চোখের সামনে বড় হয়ে দেখা দেয়।

ইউপি নির্বাচনে সহিংসতা-শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার জেলায় সহিংসতায় গত রোববার চার ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিহতদের একজন মারা যায় ব্যালট পেপার ছিনতাই করতে গিয়ে পুলিশের গুলিতে। বাকি তিনজনই প্রতিপক্ষের হামলায় নিহত হয়।

আকাশে শান্তির নীড়-চাই মাটিতে অশান্তির নিরাময়

ভুক্তভোগী বিমানযাত্রী মাত্রই জানেন 'আকাশে শান্তির নীড়' স্লোগান সত্ত্বেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা প্রত্যাশিত শান্তিময় আকাশযাত্রা নিশ্চিত করতে পারে না। কেউ কেউ একে ঠাট্টা করে গুলিস্তান-মিরপুর বাস সার্ভিসের সঙ্গেও তুলনা করেন। যাত্রীসেবার বালাই নেই, সময় মানার রেওয়াজ নেই, আকাশ যানের অবস্থাও তথৈবচ।

সমকালীন প্রসঙ্গ-গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ :আমার শঙ্কা by মুহাম্মদ ইউনূস

তদন্ত কমিশন গঠন খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার মতো দেশের অনেকের, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের মালিক গরিব মহিলাদেরও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। অর্থ মন্ত্রণালয় ১৫ মে, ২০১২ প্রজ্ঞাপন জারি করে গ্রামীণ ব্যাংক বিষয়ক নানা বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য চার সদস্যের তদন্ত কমিশন (কমিশন অব ইনকোয়ারি) গঠন করে দিয়েছে। কমিশনকে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে প্রতিবেদন পেশের জন্য।

চিলমারী কত দূর! by নাহিদ নলেজ

চিলমারী নদীবন্দরের গুরুত্বের কথা নতুন করে বলার কিছু নেই। খ্রিস্টপূর্ব তিন অব্দ থেকে ৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ এশীয় ভূমিকা, সুলতানী আমল, ব্রিটিশ পর্ব, পাকিস্তান আমলসহ ঐতিহাসিক মুক্তিযুুদ্ধে চিলমারী নদীবন্দরের ভৌগোলিক, সামরিক, অর্থনৈতিক ভূমিকা ইতিহাসের ছাত্র মাত্রই অবগত।

বাজেটে সৃজনশীল বইয়ের জন্য বরাদ্দ চাই

দেশের বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায় সরকারের কাছে বাজেট-পূর্ববর্তী বিভিন্ন দাবি-দাওয়া পেশ করে থাকেন। পোশাক শিল্প-গার্মেন্ট শিল্প, চামড়া শিল্প, ইলেকট্রনিক্স, হস্তশিল্প, আমদানি-রফতানি বাণিজ্যসহ সব রকম ব্যবসায়ীর পক্ষ থেকে নিজেদের শিল্পকে আরও বিকাশমান করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

রাজনীতি-দু'জনেই বদলাতে পারেন দেশের ভাগ্য by মাসুদা ভাট্টি

এ মুহূর্তে দু'জন নেতা যদি চান তাহলে কতগুলো সমস্যার সমাধান হতে পারে। প্রথমত, বাংলাদেশের জনগণ মুক্ত হতে পারে যে কোনো রাজনৈতিক অস্থিরতা থেকে। গণতান্ত্রিক ভবিষ্যৎ হতে পারে ঝামেলামুক্ত। কোনো অরাজনৈতিক
শক্তির ক্ষমতা দখল থেকে দূরে থাকতে পারে দেশ।

প্রত্যাশা-মঙ্গল-আলোকে আলোকিত হোক জাতি by সৈয়দ আবুল মকসুদ

গণতন্ত্র ও সুশাসনের পথের কাঁটাগুলো অপসারণের দায়িত্ব রাজনৈতিক নেতাদের। পৃথিবীর বহু দেশেই বিভিন্ন সময় গণতন্ত্রের যাত্রাপথে বিচিত্র বাধা ছিল। গণতন্ত্রে নানা মত, নানা পথ থাকবেই। কোনো একটি মত কারও ওপর চাপিয়ে দেওয়া নয়, নানা মতাদর্শের সমন্বয়ের ভেতর দিয়েই গণতন্ত্র বিকশিত হয়।

হবিগঞ্জে দীঘি ভরাট-উপেক্ষিত পরিবেশ

পুকুর, জলাশয় ভরাট বন্ধের ব্যাপারে সরকারি প্রজ্ঞাপন জারি থাকা সত্ত্বেও হবিগঞ্জে দীঘি ভরাট করে নতুন আদালত ভবন নির্মাণের তোড়জোড় চলছে। বুধবার সমকালের লোকালয় পাতায় 'এত জায়গা থাকতে দীঘি ভরাট কেন' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দীঘির একাংশ ভরাট করে নতুন আদালত ভবন নির্মাণের জন্য দরপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে।

আদালত প্রাঙ্গণে নারী নির্যাতন-পুলিশ কি সংযত হবে না?

পুলিশ কি হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে? গত কয়েক দিনে রাজধানী ঢাকায় একের পর এক ঘটে যাওয়া কয়েকটি ঘটনা থেকে এমন ধারণা করা হলে তাকে অমূলক বলা যাবে না। ২৬ মে প্রথম আলোর তিনজন আলোকচিত্র সাংবাদিক পুলিশের হাতে নির্যাতিত হন আগারগাঁওয়ে।

জলবায়ু পরিবর্তন ও কৃষি গবেষণা by ড. মো. তোফাজ্জল ইসলাম

কোনো স্থানের দৈনিক বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও চাপ, সূর্যালোক প্রভৃতির সামগ্রিক অবস্থাকে ওই স্থানের নির্দিষ্ট দিনের আবহাওয়া বলে। বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি সর্বদাই পরিবর্তনশীল হওয়ায় কোনো কোনো স্থানের আবহাওয়াও পরিবর্তনশীল। কোনো এলাকার সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।

সাদাকালো-বাজারদর, সিন্ডিকেট ও সয়াবিন কথা by আহমদ রফিক

বেঁচে থাকার জন্য খাদ্যদ্রব্যের বিকল্প নেই। সে জন্যই বোধকরি এগুলোকে বলা হয় নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ,্য যা বাজার থেকে নিয়মিত কিনতে হয়। যেমন- চাল, ডাল, তেল, নুন, সবজি ইত্যাদি। হয়তো তাই নিত্যদরকারি পণ্যের বাজারদর নিয়ে ব্যবসায়ীদের এত কারসাজি। বাজারদরে ওঠানামা না বলে ওঠা বলাই সংগত।

Wednesday, May 30, 2012

শ্রদ্ধাঞ্জলি-পাঁচ বছর পরে একদিন by ফিরোজ জামান চৌধুরী

পাঁচ বছর আগে এমন এক বাদল দিনের ভোরে সূর্য উঠেছিল কান্নামাখা চোখে। বন্ধুর টেলিফোনে খবর পেলাম, সিতারা পারভীন নেই...। ‘পৃথিবীর সব রং মুছে’ দিয়ে ‘প্রিয়তম পাতাটি’ ঝরে গেল। ২০০৫ সালের ২৩ জুন ড. সিতারা পারভীন, আমাদের প্রিয় সিতারা আপা যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে ক্যানসাসে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সপ্তাহের হালচাল-‘ভূমিদস্যু’ ঠেকাতে দল ঠিক রাখুন by আব্দুল কাইয়ুম

মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বয়ং পূর্ত প্রতিমন্ত্রীকে সেদিন দেশের শীর্ষস্থানীয় আবাসন ব্যবসায়ীরা যেভাবে অপদস্থ করেছেন, তা এককথায় নজিরবিহীন। সেখানে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে নগর পরিকল্পনাবিদ ও আবাসনব্যবসার সঙ্গে সম্পর্কিত নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক ছিল।

অভিমত ভিন্নমত

সোনালি আঁশের দিনবদল হবে কি? সোনালি আঁশের দেশ বাংলাদেশ। অথচ সেই সোনালি আঁশ চলে গিয়েছিল বিলুপ্তির পথে—কিন্তু আমরা আবার স্বপ্ন দেখছি। বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জিন-নকশা উন্মোচন করে উন্মুক্ত করেছেন স্বপ্নের দুয়ার। অর্জন করেছেন বিরাট সাফল্য।

হজ-প্রস্তুতি নিতে হবে এখনই by ফেরদৌস ফয়সাল

বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় অর্ধ লাখ লোক হজ পালন করতে যান। এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর হজ অনুষ্ঠিত হতে পারে। এবারও ৭৫ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে যেতে পারবেন ৬০ হাজার।

যৌক্তিক ও মানবিক সমাধানের দায়িত্ব সরকারের-পোশাকশিল্পে মজুরি-বিবাদ

তৈরি পোশাক কারখানায় মজুরি বাড়ানোর দাবি শ্রমিকের। মালিকপক্ষের দিক থেকে কেবলই আশ্বাস। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই দাবি ও আশ্বাসের টানাটানি প্রায়শই বিক্ষোভ ও ভাঙচুরে পরিণত হয়। পুলিশ নামে, কারখানা কিছুদিন বন্ধ থাকে। এই গল্পের যেন শেষ নেই।

সরকারকে গুরুত্বসহকারে বিষয়টি ভাবতে হবে-দুর্নীতি রোধে বাজেটীয় নির্দেশনা

কথাটা তোলা হয়েছে ব্যবসায়ী ও গবেষকদের এক আলোচনায়। বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ঢাকায় মেট্রোপলিটান চেম্বার ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এই সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক একজন উপদেষ্টা এ বিষয়টি উল্লেখ

চারদিক-বাঁশের বাঁশিই অন্নদাতা by আঞ্জুমান আরা

যদি তুমি মানুষটিকে না দেখে
শুধু তার প্রতিবন্ধিতাকে দেখো
কে তবে দৃষ্টিপ্রতিবন্ধী?

বাজেট পর্যালোচনা-উন্নয়নদর্শন ও বরাদ্দের ফাঁকি by আনু মুহাম্মদ

বর্তমান অর্থমন্ত্রীর কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের, বাজেট প্রস্তাবনারও। তিনি প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরের এবং পরে ১৯৮৩-৮৪ সালের। তিনি তখন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সামরিক সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-দেশের ক্রীড়া উন্নয়নে চাই এমন উদ্দীপনা

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের উৎসাহ-উদ্দীপনা: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ গতকাল ছাপা হলো; বাকি অংশ ছাপা হলো আজ।

গদ্যকার্টুন-ফুটবল থেকে সাবধান by আনিসুল হক

ফুটবল খুব মহান খেলা হতে পারে, আর বিশ্বকাপ হতে পারে ভূগ্রহের সবচেয়ে বড় প্রদর্শনী, কিন্তু এটা থেকে আমরা যা শিখছি, তার সবই যে মহান, চিরকল্যাণকর, তা ফিফার প্রেসিডেন্টও দাবি করতে পারবেন না, দাবি করতে পারবেন না আলবেয়ার কামুও। কয়েকটা খেলা অতি আপনজনের টেলিভিশন পর্দায় অবলোকন করে আমার মনে হয়েছে, ফুটবল থেকে নিচের শিক্ষাগুলো গ্রহণ না করাই হবে শ্রেয়।

চিরকুট-ভরসা by শাহাদুজ্জামান

পর্তুগিজ লেখক জোসে সারামাগোর ব্লাইন্ডনেস উপন্যাসে দেখতে পাই, একটি শহরে অন্ধত্বের এক অভিনব মহামারি লেগেছে। একজন অন্ধ হওয়ার পর তার ছোঁয়ায় এক এক করে শহরের সবাই অন্ধ হয়ে যেতে থাকে। সারা শহরে কেবল অন্ধ মানুষ।

সহজিয়া কড়চা-দিস টাইম ফর বাংলা—হতে পারল না by সৈয়দ আবুল মকসুদ

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। প্রথম দিন থেকেই সবার মতো আমিও খেলা দেখছি। না দেখে পারা যায় না বলে দেখছি। যতবার দেখছি ততবার যেমন আনন্দ পাচ্ছি, তেমনি কষ্টও হচ্ছে। অন্যের বাড়িতে অচেনা মানুষদের আনন্দফুর্তি দেখে আনন্দ পাওয়া যায়, তাতে সুখ পাওয়া যায় না।

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই-সাংসদের আচরণ

দেশের ৩০০ সংসদীয় আসনে সমসংখ্যক নির্বাচিত প্রতিনিধি থাকলেও কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির মতো মন্দ কাজ করে বারবার পত্রিকার শিরোনাম হওয়ার ‘সৌভাগ্য’ সবার কপালে জোটে না। সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন নিজের পেশিশক্তির বদৌলতে।

রুল সময়োপযোগী, সরকারের আন্তরিকতা কাম্য-বিচারক নিয়োগ নীতিমালা

উচ্চ আদালতের বিচারক নিয়োগে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চের রুল জারি সময়োপযোগী। প্রধানত দুটি বিষয়ে ঘাটতির কারণেই বিচারক নিয়োগের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে; আর তা হলো, স্বচ্ছতা ও প্রতিযোগিতার অভাব। হাইকোর্ট এই দুটি বিষয় নিশ্চিত করতেই রুল জারি করেছেন। আমরা আদালতকেন্দ্রিক উদ্যোগকে স্বাগত জানাই।

চারদিক-বাবাকে নিয়ে কিছু কথাবার্তা by শারমিন নাহার

কাল ছিল বাবা দিবস। যান্ত্রিক এই জীবনে বাবার কথা কি মনে পড়ে? বাবা কি সত্যিই কোনো মানে তৈরি করে মনে? সত্যিই কি এই দিনটিতে বাবার প্রতি শ্রদ্ধায় নত হয় মুখ? কাল দিনটি ছিল যেকোনো সাধারণ দিনের মতোই একটি দিন। কিন্তু যখনই কোনো শিশুর হাত ধরে কোনো বাবাক যেতে দেখেছি, তখনই মনে হয়েছে দিনটি ভরে গেল অন্য রকম আলোয়।

সরল গরল-শেরাটনীয় বাজেট বিতর্কের আড়ালে by মিজানুর রহমান খান

আপনারা আমাদের অর্থমন্ত্রীদের হাতে কালো একটা ব্রিফকেস দেখেন। ১০ জুনেও দেখেছেন। এই কালো ব্রিফকেসের একটি গল্প আছে। গল্প নয় ইতিহাস। ব্রিফকেস বহনের ইতিহাস দেড় শ বছরের পুরোনো। এর রং লাল। ১৮৬৮ সালে ব্রিটেনের এক অর্থমন্ত্রী একবার বাজেট ভাষণ দিতে হাউস অব কমন্সে এলেন।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-যেকোনো খেলাই বিশুদ্ধ বিনোদন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের উৎসাহ-উদ্দীপনা: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো; বাকি অংশ আগামীকাল প্রকাশিত হবে।

বাজেট-পেনশনভোগীদের সঞ্চয়পত্র ও সামাজিক নিরাপত্তাবেষ্টনী by জামিল ওসমান

সম্প্রতি প্রথম আলোতে ‘সঞ্চয়পত্রের সুদ করের আওতায় এল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তা সংশ্লিষ্ট সব মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ইতিমধ্যে পেনশনার্স সঞ্চয়পত্রের মুনাফার হার হ্রাস এবং এ থেকে অর্জিত আয়কে করের আওতায় আনার বাজেট প্রস্তাবের ওপর পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যম ও বিভিন্ন ফোরামে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

যুক্তি তর্ক গল্প-কঠোর আইন ও শাস্তি কি ইভ টিজিং বন্ধ করতে পারে? by আবুল মোমেন

মেয়েদের, বিশেষত কিশোরীদের উত্ত্যক্ত করার ঘটনা এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে পরিণতিতে সাম্প্রতিককালে দেশে বহু কিশোরী আত্মহত্যার আশ্রয় নিয়েছে। ছেলেদের এই নিষ্ঠুরতা এবং মেয়েদের এই চরম আত্মনিগ্রহ নিশ্চয়ই সমাজ বা সমাজমানসের সুস্থতার লক্ষণ নয়। ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনাও মারাত্মকভাবে বেড়ে চলেছে।

কিন্তু দক্ষিণ আফ্রিকায় এমন উদাহরণ নেই-অতঃপর বুয়েট বন্ধ

বিশ্বকাপ ফুটবল-জ্বরে আক্রান্ত সারা বিশ্ব। বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু এরই মধ্যে ছন্দ পতন ঘটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়—বুয়েট। ঘটনা সামান্য। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য ক্লাস বন্ধ রাখার দাবি করছিলেন বুয়েটের একটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

ঘটনার পেছনের ছক ও দায় উদ্ঘাটিত হোক-মা-সন্তানদের করুণ মৃত্যু

ফারজানা ও তাঁর দুই সন্তানের করুণ মৃত্যু দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। সাধারণ মানুষ এই ঘটনার নেপথ্যের সব কারণ উদ্ঘাটনে পুলিশের তরফে যথেষ্ট প্রগতিশীল ভূমিকা আশা করে। তদন্ত সময়সাপেক্ষ হতে পারে। জিজ্ঞাসাবাদে নতুন তথ্য বের হওয়াও স্বাভাবিক।

একদিন অন্য জগতে by সুরাইয়া জাফর

টাঙ্গাইল নিষিদ্ধ পল্লীটা অনেকটা জায়গাজুড়ে গোলাকৃতি আকারে অনেক ছোট-বড় টিনের ঘর নিয়ে বিস্তৃত। গলির মুখে ঢোকার সময়ই হঠাৎ করে আমার চোখ আটকে গেল বেশ কয়েকটি অতিরিক্ত মেকআপ করা মেয়ের ওপর। এরা বিভিন্ন ভঙ্গিতে অনেকটা সিনেমার নায়িকাদের মতো ভাব নিয়ে কয়েকজন দাঁড়িয়ে এবং কয়েকজন বসেছিল।

নারী-সমঅধিকারই সমাধান by ইলিয়াস উদ্দীন বিশ্বাস

নারীর সমঅধিকার আন্দোলনকে কেবল নারীদের আন্দোলন ভাবলে চলবে না। এ আন্দোলন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নারী-পুরুষের আন্দোলন ভেবেই সবাইকে এগিয়ে আসতে হবে। নারীবিদ্বেষী ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

শ্রদ্ধাঞ্জলি-আলোকের ঝর্ণাধারায় by কাজী সুফিয়া আখ্তার

সুফিয়া কামাল সারা জীবন সমতাপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিশুর সার্বিক বিকাশের জন্য আনন্দময়-সহযোগী-পরিবেশ সৃষ্টি; বাঙালির সংস্কৃতি ও সাহিত্য কোনোভাবেই যাতে ক্ষুণ্ন না হয়, সে লক্ষ্যে সমাজ শক্তি জাগরণের বহুধা কর্মে নিয়োজিত ছিলেন।

উপলব্ধি! by আসিফ আহমদ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ (বাংলাদেশের হরতাল), অবরোধ, রাস্তা ও রেল রোখ_ এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন বছরের পর বছর। কেন্দ্রে যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় কোনো নীতির বিরুদ্ধে বিশাল ভারতের কোথাও আন্দোলন হলে তাকে সুনজরে দেখেননি।

পরিবেশ-সুন্দরবন বনাম রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প by পাভেল পার্থ

মাত্র ২৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প বড়, নাকি হাজার বছরের সুন্দরবন? ২১ মার্চ বিশ্ব বন দিবস, ২২ মে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসগুলোর এ বছরের প্রতিপাদ্য বনভূমি। ২০১১ সালকে বিশ্ব বনবর্ষ ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক প্রসঙ্গ-নেতিবাচক রাজনীতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? by আবু সাঈদ খান

রাজনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে হলে দরকার রাজনৈতিক নেতৃত্বের জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি। নেতৃত্বকে দলের চেয়ে জাতীয় স্বার্থ, সুবিধাপ্রাপ্তদের চেয়ে সুবিধাবঞ্চিতদের অধিকারের প্রতি নজর দিতে হবে। মনে রাখতে হবে, দেশের আইন প্রণয়ন, উন্নয়ন, জনকল্যাণ, সবকিছুরই মূলে রাজনীতি। রাজনীতি যদি ইতিবাচক না হয়, তবে দেশের অগ্রযাত্রা আশা করা যায় না।

আচরণবিধি লঙ্ঘন-শেরপুরে অ-বিচার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে এক সদস্য প্রার্থীকে প্রকাশ্যে কান ধরে ওঠবস ও লাঠিপেটা করেছেন জনৈক 'কর্তব্যরত' ম্যাজিস্ট্রেট। রোববারের সমকালে এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছে। সম্ভাব্য ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একাধিকবার ভোটকেন্দ্রে প্রবেশের মাধ্যমে 'আচরণবিধি লঙ্ঘন' করেছেন।

ঝুঁকিপূর্ণ পাহাড়-বাস-৪ বছর, ১৮ কারণ ও ৩৬ সুপারিশ

২০০৭ সালের ১১ জুনের ভয়াবহ পাহাড় ধসের স্মৃতি হয়তো অনেকের মন থেকে এখনও মুছে যায়নি। প্রচণ্ড বর্ষণের মধ্যে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে সেদিন এক মানবেতর পরিস্থিতি জন্ম নিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাটির নিচে চাপা পড়া আহত-নিহত মানুষকে উদ্ধার করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল।

কৃষি-ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি ও বিকল্প by রাজীব কামাল শ্রাবণ

এ দেশে জৈব সারের ব্যবহার বহু আগে থেকেই চলে আসছে। রাসায়নিক সারের চেয়ে জৈব সারের ব্যবহার অনেক বেশি নিরাপদ। রাসায়নিক সারের ব্যবহারে ফসলের মধ্যে বিষক্রিয়া ও পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থাকে, কিন্তু জৈব সারের মধ্যে এটির কোনো সম্ভাবনা নেই সরকার ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

আইন-তথ্য অধিকার ও দুর্নীতি দমন by সাদেকা হালিম

দুর্নীতি দমন কমিশন আইন পরিবর্তনের বিলে বলা হয়েছে, বিচারপতি, ম্যাজিস্ট্রেট এবং সরকারি আমলাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিলের আগে 'দুদক'কে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। তবে 'দুদক' মনে করে, আইনের এহেন পরিবর্তনে 'দুদক' অধিকতর দুর্বল এবং অকার্যকর হয়ে পড়বে এবং সেটা সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে দাঁড়াবে
বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে মানবেতর জীবনযাপন করে।

রাজনীতি-গণতন্ত্রের প্রহরী হোন! by মমতাজ লতিফ

এসব ঘটনার নেপথ্যের নায়ক, পরিকল্পক কালো দানবটিকে বের করা না গেলেও তার সঙ্গে বাঙালির জীবনের শুরুর শত্রুটির চরিত্র বৈশিষ্ট্য কি খাপে খাপে মিলে যায় না? এ শত্রু বাঙালি ও বাংলাদেশকে শান্তিপূর্ণ, জঙ্গিমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ উন্নত জাতি ও দেশ হতে বারবার বাধা দিয়েছে এবং দেবে_ এ বাধাকে, এ দানবকে,

জন্মদিন-অতুলনীয় সুফিয়া কামাল by কাজী সুফিয়া আখতার

‘মুসলিম সমাজ আজ এক কঠোর দায়িত্ব গ্রহণের সম্মুখীন। অর্জিত স্বাধীনতা, সম্মান ও গৌরব অক্ষুণ্ন রাখতে হলে কেবল পুরুষেরই নয়, মুসলিম নারীকেও এগিয়ে আসতে হবে নতুন সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে। তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ নারীসমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা সেই স্বাধীন সার্বভৌম আদর্শ রাষ্ট্রের সত্যিকার দাবিদার হতে পারে সগৌরবে।

নগর উন্নয়ন-ঢাকাকে বাঁচাতে ড্যাপ বাস্তবায়নের নৈতিক দায়

মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, ডিটেইল্ড এরিয়া প্ল্যানের রিভিউ কমিটির সদস্য, রাজউকের প্রতিনিধি এবং আবাসন ব্যবসায়ীদের প্রতিনিধিদের মধ্যে প্রচণ্ড বাগিবতণ্ডার খণ্ডচিত্র গণমাধ্যমের কল্যাণে এ দেশের জনগণ দেখল। এ জন্য গণমাধ্যমকে ধন্যবাদ।

বিলেতের স্ন্যাপশট-বিলেতে বিশ্ব-বাঙালির মিলনমেলা by শামীম আজাদ

গত বারো বছরে লন্ডনের বৈশাখী মেলা এত বড় হয়েছে যে জনসমাগমের দিক থেকে এখন নটিং হিল গেট ফেস্টিভ্যালের পরেই এর স্থান। বাংলাদেশ, ভারত, ইউরোপ ও ইংল্যান্ডের বাঙালি-অবাঙালিসহ বিভিন্ন জাতি-ধর্ম ও বর্ণের লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। শুরুটা হয়েছিল বারো বছর আগে।

বাজেট-দীর্ঘ বাজেট বত্তৃদ্ধতায় বলা হলো না অনেক কিছুই by শওকত হোসেন

‘অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি।/ তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি\’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতা পড়ে রবীন্দ্রনাথের গানের এই দুটি লাইন মনে পড়ল। তবে অর্থনীতির ছাত্র ও অর্থনৈতিক সাংবাদিক হিসেবে বাজেটের ভাষা বোঝার আশা জলাঞ্জলি দেওয়া গেল না।

বিশেষ সাক্ষাৎকার-ভূ-রাজনৈতিক কারণে চীনের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ by আশফাকুর রহমান

আশফাকুর রহমান। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। এর আগে জার্মানি ও সিঙ্গাপুরে যথাক্রমে রাষ্ট্রদূত ও হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গবেষণা সংস্থা সেন্টার ফর ফরেন অ্যাফেয়ার্স স্টাডিজের চেয়ারম্যান।

মরণফাঁদ নয়, বহুতল ভবন নগরবাসীর জীবনে স্বাচ্ছন্দ্য বয়ে আনুক-ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি

ভবন নির্মাণে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং জনগণের সচেতনতার অভাবে রাজধানী ঢাকার সিংহভাগ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের মারাত্মক ঝুঁকি রয়ে গেছে। দমকল বাহিনী কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, শুধু ২০০৯ সালে ঢাকা মহানগরে এক হাজার ৩৮৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে।

ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হোক-চট্টগ্রাম সিটি নির্বাচন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন মহল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের কথা বলা হয়েছিল। তবে বিরোধী দলের পক্ষ থেকে বরং অভিযোগ উঠতে শুরু করে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর অবশ্য সরকারি ও বিরোধী দল—দুই পক্ষই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ বলে মেনে নিয়েছে।

চারদিক-রানীরবন্দরে মৈত্রীর মিলনমেলা by এম আর আলম

কবিতা মানে না কাঁটাতার। যখন কোনো কবিতা লেখা হয় তখন তাকে আর দেশের গণ্ডির মধ্যে বেধে রাখা যায় না। হয়ে ওঠে সারা দুনিয়ার মানুষের। নানা দেশের কবিরা পরষ্পরের সখ্য। তাই তো বাংলাদেশ, ভারতের কবিরা একই মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করলেন শুদ্ধতার আবেশ তাড়িত স্বরচিত কবিতা।

বিশ্বকাপ-ফুটবল কি ‘সবচেয়ে’ গণতান্ত্রিক খেলা? by এ কে এম জাকারিয়া

ফ্যাশন হাউস লুই ভুইত্তোঁ-এর সাম্প্রতিক বিজ্ঞাপনটি অনেকেরই নজর কেড়েছে। আমাদের দেশে যাঁরা টাইম ম্যাগাজিন, দ্য ইকোনমিস্ট বা নিউজউইক পড়েন তাঁদের অনেকেই বিজ্ঞাপনটি দেখেছেন। বিজ্ঞাপন হিসেবে ছাপা হওয়ার আগে এ নিয়ে ছবিসহ খবরও হয়েছে পত্রপত্রিকায়। কারণ এটা খবরই, বড় খবর।

গোধূলির ছায়াপথে-ভৌগোলিক বিজয় ও আধ্যাত্মিক যাত্রা by মুস্তাফা জামান আব্বাসী

ফেসবুকের নাম দিয়েছি ‘চন্দ্রমুখ’। প্রোফাইলে সামান্য পরিচিতি। বন্ধুত্বকামীরা ‘চন্দ্রমুখ’-এ ভাসিয়ে চলেছেন কাগজের নৌকো। ‘চন্দ্রমুখ’ খুলে দেওয়া হলে ফেসবুক টিম জানিয়েছে, ইতিমধ্যে অপেক্ষমাণ ৭৮৭ বন্ধুত্বকামী। অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, জাপান, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকার বড় শহর, ভিয়েনা, মস্কো ও ভারতে আমার বন্ধুদের ঘর।

জনসংখ্যা নিয়ন্ত্রণ-অতিরিক্ত জনসংখ্যা কি বোঝা নয়? by শিশির মোড়ল

প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা ২ জুন জাতীয় সংসদে বলেছেন, ‘বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে আমি শক্তি মনে করি, বোঝা নয়। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণে কত দূর পর্যন্ত যাব, তা আমাদের ভাবতে হবে। বিশ্বের অনেক দেশে যে অস্বাভাবিক হারে জনসংখ্যা, বিশেষ করে যুব জনগোষ্ঠী কমে যাচ্ছে, তা কাজে লাগানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জনসংখ্যাকে কোনো সমস্যা মনে করি না।’

সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম-জনগণই রাজা by আবুল মোমেন

আদর্শ নির্বাচনের খেতাব পাওয়ার পর ফলাফল ঘোষণায় দেরি করে একটু হোঁচট খেল নির্বাচন কমিশন। কেউ কি তাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল? কিন্তু তার আগেই তো কেন্দ্র থেকে এজেন্টদের হাত ঘুরে ফলাফল জমা হয়েছে দুই প্রতিদ্বন্দ্বীর ক্যাম্পে।

কালের পুরাণ-জয়ী হয়েছে গণতন্ত্র, পরাস্ত অহমিকা by সোহরাব হাসান

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কে জয়ী হয়েছে? কে পরাস্ত হয়েছে? ভোটাররা যাঁদের প্রতিনিধি হিসেবে বাছাই করেছেন, তাঁরা জয়ী হয়েছেন। জয়ী হয়েছে নির্বাচন কমিশন, যার দায়িত্ব ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার। জয়ী হয়েছেন সুকান্তের ভাষায় বীর চট্টলার জনগণ, যারা পরিবর্তন চেয়েছিল। এসব ছাড়িয়ে যে জয়টি বড় হয়ে দেখা দিয়েছে, তা হলো গণতন্ত্রের জয়। জনশক্তির জয়।

আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না-গণপিটুনি দিয়ে মানুষ হত্যা

গত রোববার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুটি আলাদা ঘটনায় এলাকাবাসী ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে পিটুনি দিয়ে মেরে ফেলে। তাদের মধ্যে দুজন নৌযাত্রীদের টাকা ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। অপর ঘটনায় মাঝরাতে এক যুবককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী এমন পিটুনি দেয় যে শেষপর্যন্ত তার মৃত্যু হয়।

চট্টগ্রামের উন্নয়নে সবাই একযোগে কাজ করুন-মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন

নানা উদ্বেগ-উৎকণ্ঠা সত্ত্বেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, সে জন্য চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের অভিনন্দন। একই সঙ্গে অভিনন্দন জানাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদেরও। এর মাধ্যমে গণতন্ত্র জয়ী হয়েছে, প্রতিফলন ঘটেছে জনগণের রায়ের।

প্রস্তাবিত বাজেট-বাজেট ও ঋণ করে ঘি খাওয়ার গল্প by জাহিদুজ্জামান ফারুক

সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির সঙ্গে বাজেটের মূল লক্ষ্যের বিশেষ ভিন্নতা নেই। এই ভাবনা ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রেও প্রায় একইভাবে প্রযোজ্য। কিন্তু সমস্যা দাঁড়ায় সমাজের বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর সমস্যা ও আশা-আকাঙ্ক্ষাকে পৃথকভাবে না-দেখে একটি পাত্রে সব সমস্যা ঢেলে রাজনৈতিক মেরুকরণে সমস্যার সমাধানে প্রেসক্রিপশন তৈরি ।

শ্রদ্ধাঞ্জলি-মানুষকে ভালোবাসতেন তিনি by তৃপ্তি বালা

সময়ের বিচারে উত্তীর্ণ গৌরচন্দ্র বালা এই সমাজ-দেশের একজন মানুষ ছিলেন। সহজাত বিনম্র ছিল তাঁর জীবনাচরণ। মানুষের প্রতি ভালোবাসায় যে দরদি মনটি ছিল—তাতেই তিনি হয়ে উঠেছিলেন সাধারণের একজন। ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমার উল্লাবাড়ী গ্রামের মতো অজপাড়াগাঁয়ের এক অন্ধকার পরিবেশ থেকে উঠে এসে নিজ

ধর্ম-সন্তান প্রতিপালনে বাবা-মায়ের ভূমিকা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের দৃষ্টিতে পারিবারিক জীবনে সন্তান লালন-পালনে বাবা-মায়ের দায়িত্ব অপরিসীম। মাতা-পিতার কারণেই শিশু ইহজগতের মুখ দেখতে পেরেছে। সন্তান জন্মের পরই মা সর্বপ্রথম তাঁর প্রাণপ্রিয় শিশুটিকে মাতৃদুগ্ধপানে আগলে রাখেন। মমতাময়ী মায়ের কারণেই সন্তানের পৃথিবীর আলো দেখার সৌভাগ্য হয় ও তাঁর উষ্ণক্রোড়ে থেকে বাল্য অবস্থায় অসহায় শিশুটি নিরাপদে বেড়ে ওঠে।

শৈশব-কী করে পারলাম শিশুদের শৈশব কেড়ে নিতে? by মেহতাব খানম

আমার তখন পাঁচ কি ছয় বছর বয়স। রেডিওতে ‘মায়া বন বিহারিণী হরিণী’ এই গানটি কয়েকবার শোনার পর প্রায় মুখস্থ হয়ে যাওয়ায় আমি একদিন বেশ উঁচু স্বরে গাইছিলাম—‘দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহডোরে বাঁধিব’।

সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম-জয়ী হয়েছে গণতন্ত্র ও নির্বাচন কমিশন by আবুল মোমেন

পূর্বাভাস ও সবার আশঙ্কাকে ভুল প্রমাণ করে সারা দিন আবহাওয়া ছিল চমৎকার— রোদও নেই, বৃষ্টিও নেই। শুকনো মেঘলা দিনে ছুটির আমেজটা ভালোই উপভোগ করেছে নগরবাসী। সাধারণত সকাল আটটা থেকেই ভোটকেন্দ্রে লাইন ধরে ভোট দিতে অভ্যস্ত নগরবাসী এবারে ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে দুশ্চিন্তা করেননি।

সাদাসিধে কথা-পাট-জিনোমের স্বপ্নযাত্রা by মুহম্মদ জাফর ইকবাল

১. আমি যে টেলিফোন কলটির জন্যে অপেক্ষা করছিলাম, সেটি এল পড়ন্ত বিকেলে। ডাটাসফটের মাহবুব জামান আমাকে ফোন করে জানালেন, এইমাত্র প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পাট-জিনোমের তথ্যটি প্রকাশ করেছেন। অত্যন্ত সযত্নে গোপন করে রাখা তথ্যটি আমি এখন সবাইকে বলতে পারব!

বৈষম্যমূলক সিদ্ধান্তটি বাতিল করা জরুরি-সঞ্চয়পত্রের মুনাফায় করছাড় প্রত্যাহার

রাষ্ট্র পরিচালনার জন্য কর প্রয়োজন। তাই বলে নির্বিচারে করারোপ যুক্তিযুক্ত নয়, নয় বিচক্ষণ অর্থনৈতিক ব্যবস্থাপনার লক্ষণ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে এই অবিচক্ষণতার কিছু প্রকাশ দেখা গেছে।

আবিষ্কারটি কাজে লাগিয়ে পাটের সুদিন ফিরিয়ে আনুন-বাংলাদেশি বিজ্ঞানীর বিরল সাফল্য

বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জীবনরহস্য আবিষ্কার কেবল সম্ভাবনার আরেকটি দ্বারই খুলল না, বাংলাদেশিদের অসাধ্যসাধনের সামর্থ্যেরও প্রমাণ রাখল। জিনবিজ্ঞানী মাকসুদুল আলম ও তাঁর সহযোগীরা বিশ্বে প্রথমবারের মতো পাটের জিন নকশা উন্মোচন করে দেশ ও জনগণকেই সম্মানিত করেছেন।

স্মরণ-লালনগীতির মকছেদ আলী সাঁই by ম. মনিরউজ্জামান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মকছেদ আলী সাঁইয়ের অবদান যেমন শব্দসৈনিক হিসেবে স্মরণযোগ্য, তেমনি বাংলাদেশ স্বাধীনতা-উত্তরকালে নানা বাদ্যযন্ত্র সহযোগে লালনগীতি পরিবেশনার যে ধারা আন্তর্জাতিকভাবে প্রসারিত হয়েছে; তাতেও রয়েছে তাঁর পথিকৃৎ ভূমিকা।

পাটের জিন উন্মোচন-একটি স্বপ্নজয়ের পাদটীকা by নূহ-উল-আলম লেনিন

পাটের জিন প্রযুক্তি আবিষ্কারের খবরে বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের বিজ্ঞানী মহলে একটা চমক সৃষ্টি হবে নিঃসন্দেহে। সমপ্রতি বাংলাদেশের যুবক মুছা ইব্রাহীম এভারেস্ট জয় করে এসেছে। আজ সমগ্র বাঙালি জাতি একটি বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে এভারেস্ট স্পর্শ করল।

তেলকূপ দুর্ঘটনা-বিপন্ন উপকূল, বিক্ষুব্ধ ওবামা by বদরূল ইমাম

ব্রিটিশ পেট্রোলিয়াম—সংক্ষেপে বিপি—বিশ্বের অন্যতম সেরা তেল কোম্পানি। যে সাতটি তেল কোম্পানি (বিশ্বখ্যাত লেখক এন্থনি সিমসনের সেভেন সিসটার) গত শতাব্দীতে বিশ্বের বিশাল তেলভান্ডারগুলো আবিষ্কারের মাধ্যমে তেল বিপ্লবের সূচনা করেছিল, তাদেরই একটি এই ব্রিটিশ পেট্রোলিয়াম।

পাহাড়ধস-উদাসীনতার খেসারত by মেহেদি আহমেদ আনসারি

বহুদিনের অবহেলা, দায়িত্বহীনতা আর উদাসীনতার খেসারত হচ্ছে দলে দলে এভাবে মানুষের মর্মান্তিক মৃত্যু। তদরাকি ও নজরদারি না থাকায়ই বেগুনবাড়িতে খালের ধারে মাটি পুরে ভবন তৈরি হয়েছে এবং তা উপড়ে পড়েছে। পুরান ঢাকায় আগুনে পুড়ে মানুষ মারা গেছে। আর এখন ধস নামছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের ঢালে।

সময়ের প্রতিবিম্ব-অভাজনের বাজেট ভাবনা by এবিএম মূসা

জাতীয় সংসদে আমাদের বিজ্ঞ অর্থমন্ত্রীর বাজেট পেশের পর কতিপয় সংবাদপত্রের পাতায় শিরোনাম পড়লাম, ‘জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে’। মনে হলো পত্রিকার প্রতিবেদক একটি রসিকতা করেছেন। গত কয়েক বছর দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার মতো ছুটছে, কখনো থমকেও দাঁড়িয়েছে, কিন্তু পিছু হটেনি।

পাহাড়প্রমাণ গাফিলতির ফল পাহাড়প্রমাণ মৃত্যু-পাহাড়ধসের দায়

বাংলাদেশে এখনো মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়নি। ভবনধস আর আগুনে পুড়ে মৃত্যুর পর এবার পাহাড়ধসে ৫৩ জন মানুষের মৃত্য দেখতে ও সইতে হলো। দৃশ্যত দুর্যোগটা প্রাকৃতিক হলেও এত মানুষের প্রাণহানির জন্য মানুষের কার্যকলাপই দায়ী।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে হবে-চীনা ভাইস প্রেসিডেন্টের সফর

গণপ্রজাতন্ত্রী চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফর একাধিক কারণে গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি শুধু সেই দেশটির দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব নন, চীনের আগামী নেতৃত্বও তাঁর ওপরই অর্পিত হতে যাচ্ছে। তাঁর বর্তমান সফর কর্মসূচিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও লাওসের পাশে বাংলাদেশকে স্থান দেওয়াও কম তাৎপর্যপূর্ণ নয়।

চারদিক-এক সোনা ফলের দেশ by মৃত্যুঞ্জয় রায়

আষাঢ় এসেছে। ঘন কালো মেঘ ছেয়ে ফেলল নরসিংদীর আকাশ। আমরা চলেছি কাঁঠালের দেশে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নারায়ণপুর বাজারের মোড় ঘুরতেই রাস্তার দুই পাশে দেখতে পেলাম নানা কিসিমের কাঁঠালগাছ। ছোট-বড় নানা রকম কাঁঠাল ঝুলছে অগুনতি গাছে গাছে। একটি-দুটি নয়, শত কিংবা হাজার বা তারও বেশি।

সিসিসি নির্বাচন-প্রার্থীরা নিজেদের সম্পর্কে যে তথ্য দিয়েছেন by বদিউল আলম মজুমদার

আগামীকাল ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। সাংবিধানিক নির্দেশনা (অনুচ্ছেদ ৫৯) অনুযায়ী, রাষ্ট্রের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের তথা গণতান্ত্রিক শাসন সুপ্রতিষ্ঠিত করতে হলে এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।

অভিমত ভিন্নমত

সঞ্চয়পত্রনির্ভর নিম্নমধ্যবিত্তকে বাঁচতে দিন গত জানুয়ারিতে এই মর্মে পত্রিকায় লেখালেখি হয়েছিল যে, আইএমএফ বা বিদেশি কোনো সংস্থার পরামর্শে সঞ্চয়পত্রের ওপর সরকার চড়াও হচ্ছে। সঞ্চয়পত্র বাবদ প্রাপ্ত সুদের অর্থ কমিয়ে দেওয়া হবে, কতটা কীভাবে কমানো যায় তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য দুই মাস মেয়াদি একটি কমিটি গঠিত হয়েছে। আমি ও আমার স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে।

গণমাধ্যম-মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

বাংলাদেশে একটি বিশ্বমানের টেলিভিশন গড়ার স্বপ্ন নিয়ে বছরখানেক আগে আমরা পাঁচ শতাধিক সংবাদকর্মী বিভিন্ন টেলিভিশন ও পত্রিকা থেকে যমুনা টেলিভিশনে যোগদান করি। আমাদের সঙ্গে যোগ দেয় এ প্রজন্মের মেধাবী ও উদ্যমী একঝাঁক তরুণ।

মন্ত্রণালয়ের উচিত অভিযোগ আমলে নেওয়া-সমস্যা যখন চেয়ারম্যানের পুরুষালি ক্ষমতা

জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচন করলেও পুরুষ সহযোগীদের ক্ষমতার কাছে তিনি নাস্তানাবুদ হচ্ছেন। গত মঙ্গলবারের প্রথম আলোয় প্রকাশিত সংবাদে বান্দরবানের আলীকদম উপজেলার নারী ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘জনপ্রতিনিধি হয়েও আমি নির্যাতন-নিপীড়নের শিকার’।

ভোট হোক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

কাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা নিয়ে চট্টগ্রামবাসীর পাশাপাশি সারা দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকা অস্বাভাবিক নয়। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও জাতীয় অর্থনীতির প্রাণশক্তি হিসেবে বিবেচিত।

উত্তরের পথে by মিথুন দাশ

৮ মে, মঙ্গলবার। সকাল সাড়ে আটটায় সিলেট থেকে যাত্রা শুরু। প্রথম গন্তব্য নাটোর। গাড়ির ভেতর অনেক গল্প চলে। অংশ নেন পাপিয়া ভৌমিক, মীম ও অনাথবন্ধু এষ। গল্পের ফাঁকে দলনেতা নীরেশ চন্দ্র দাশ বলেন, ‘আমরা কিন্তু বাংলাদেশের তাজমহল দেখতে যাচ্ছি।’ তিনি উত্তরা গণভবনের কথা বললেন।

সোনা রঙের প্যাগোডা by আহমেদ হেলাল

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক একটি সম্মেলনের ব্যস্ততার মধ্যে এক বেলা নির্ধারিত ছিল শহর ঘুরে দেখবার। সেডোনা হোটেল থেকে ছেড়ে আসা টুরিস্ট বাসটি মিনিট তিরিশের মধ্যে এসে থামল শেওয়ে ডাগোন প্যাগোডার সামনে। ইংরেজিতে যার অর্থ গ্রেট গোল্ডেন প্যাগোডা। ইয়াঙ্গুনে এলে এটি দেখতেই হবে।

সফল আয়োজনের পেছনে যাঁরা by সাইফুল ইসলাম

‘ভাইয়া, বন্ধুসভার বন্ধুরা কীভাবে সব ধরনের কাজের দক্ষতা অর্জন করেন! আপনাদের কি কোনো প্রশিক্ষণ দেওয়া হয়? আপনাদের কাজের গতি অসাধারণ!’ কথাগুলো ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী তাহমিদ আহমেদের। পরীক্ষা শেষে কথা হচ্ছিল তার সঙ্গে। ফলাফলে জানা গেল, সে চারটি বিভাগে সম্মিলিতভাবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।

জন্ম হোক নতুন কাহিনির by ফিজার আহমেদ

বন্ধুসভার নিয়মিত আড্ডার সঙ্গী ওরা ১০ জন। অনেক দিন থেকেই পরিকল্পনা করছে এইচএসসি পরীক্ষার পর কোথাও বেড়াতে যাবে। কোথায় যাওয়া যায়? সাগর বলে, ‘চলো কুয়াকাটা যাই।’ সফিক বলে, ‘তোর নাম তো সাগর, তাই সাগর দেখার শখ বেশি। তার চেয়ে বরং সুন্দরবন যাই।’

চাকরি @ নেট

মোবাইলে চাকরির খবর জানতে এসএমএস করুন: SMS to 3333
ফেয়ার জিপার অ্যান্ড ইয়ার্ন ডায়িং মিলস লিমিটেড
মার্কেটিং ম্যানেজার: ডিপ্লোমা। শেষ তারিখ: ১০ জুন। সূত্র: www.prothom-alojobs.com
কাজী এন্টারপ্রাইজ লিমিটেড

স প্তা হে র বা ছা ই চা ক রি

সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সহকারী প্রোগ্রামার: কম্পিউটার বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অথবা স্নাতক (সম্মান)। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: মাস্টার্স অথবা স্নাতক (সম্মান)। শেষ তারিখ: ২০ জুন।

চাকরি খুঁজছেন?

রাজশাহী সুগার মিলস লিমিটেড সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান): স্নাতকসহ বিএড। সহকারী শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান): গণিতে স্নাতকসহ বিএড। সহকারী শিক্ষক (ইংরেজি): ইংরেজিতে স্নাতকসহ বিএড। শেষ তারিখ: ২০ জুন। ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী সুগার মিলস লিমিটেড, পো.: রাজশাহী সুগার মিলস, জেলা: রাজশাহী।

এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই-ব্যবসার শুরুতে সঠিক পরিকল্পনা দরকার

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২২ মে এসেছিলেন দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সোর্স এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত ঘোষ। কথা বলেছেন কথাবন্ধু ব্রতির সঙ্গে।

সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ হচ্ছে by জাহিদ হাসান

দেশের অর্থনীতিতে রাজস্ব আহরণের প্রক্রিয়া আরও আধুনিক, গতিশীল ও জোরদার করতে বিভিন্ন কার্যক্রম এখন চলছে। এরই একটি হলো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনবল বাড়ানো। সে লক্ষ্যেই এনবিআর ইতিমধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে মোট ৮০০ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সংবাদপত্রে।

স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত নয়তো

মুক্তিযুদ্ধে সহায়তাদানকারী বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানকে সম্মান জানাবে বাংলাদেশ। আমাদের কৃতজ্ঞ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস হিসেবে গণ্য করা যায় এ উদ্যোগকে। সুধীমহলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এর প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পর এ দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল না দীর্ঘদিন।

অনিয়মই কি নিয়ম!

'রক্ষক যখন ভক্ষক'_এমন একটা কথা চালু আছে বাংলায়। কিন্তু আইন করে সেই আইন নিজেরাই ভাঙলে তখন কী বলা যাবে? সংসদে বসে যাঁরা আইন পাস করেন, তাঁরা নিজেরা কি সেই আইনের ঊধর্ে্ব। আইন সবার জন্য সমান হওয়ার কথা। কিন্তু সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনটি কেবল তাঁদেরই জন্য।

চরাচর-জয়দেবপুর সশস্ত্র প্রতিরোধ দিবস by তাপস রায়

রাজধানী ঢাকার পাশেই শান্ত, ছোট্ট ছিমছাম শহর জয়দেবপুর। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় জয়দেবপুরের নাম লেখা হয় গৌরবের কালিতে। মুক্তির আকুলতা নিয়ে অকুতোভয়দের সেই মিছিলে জয়দেবপুরের মানুষও সেদিন শামিল হয়েছিল। শুধু তা-ই নয়, মিছিলের অগ্রভাগেই ছিল তাদের নাম।

পড়তে চাইলে সমাজকর্ম by সুচিত্রা সরকার

‘ভূপেন হাজারিকার “মানুষ মানুষের জন্য” গানটির ভক্ত ছিলাম শৈশব থেকেই। মানুষের জন্য কিছু করার জন্য সব সময়ই চেষ্টা করেছি। আর এ কারণে এই বিভাগে পড়তে এসেছি।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আবদুর রব।

কমনওয়েলথ স্কাউট সম্মেলন-লন্ডনে রানি-দর্শন by সিদ্ধার্থ মজুমদার

মাত্র ২৬ বছর বয়সে যুক্তরাজ্যের রানি হয়ে বসেছিলেন দ্বিতীয় এলিজাবেথ। আর এ বছরই তাঁর সিংহাসনে আরোহণের পূর্ণ হলো ৬০ বছর। বছরের শুরু থেকেই তাই যুক্তরাজ্য জুড়ে উৎসবের আমেজ। উৎসবের রং তারা ছড়িয়ে দিল প্রায় সারা পৃথিবীতে। তারা কেমন করে ছড়াল এই হীরকজয়ন্তীর আলো?

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম-স্বীকৃতির স্বীকৃতি পাওয়ার গল্প by নিজাম সিদ্দিকী

আমার কিন্তু আগে ইংরেজি ও কম্পিউটারের ওপর তেমন কোনো ধারণাই ছিল না। এখানে এসেই আমি এ সম্পর্কে সব জানার সুযোগ পেয়েছি। একই সঙ্গে জানতে পেরেছি নীতিবোধ, আদর্শ, দর্শন সম্পর্কেও। আমি বলতে পারি, এখানে আসার পর আমার চিন্তাচেতনায় একটা বিশাল পরিবর্তন হয়েছে।’

১ জুন ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-শেষ মুহূর্তের প্রস্তুতি

এই লেখা যখন আপনার হাতে পৌঁছাবে, তার ঠিক এক দিন পরেই তো প্রিলিমিনারি পরীক্ষা। মডেল টেস্টের যেসব বইপত্র সহজলভ্য, যেগুলো নিশ্চয়ই আপনারা এরই মধ্যেই সমাধান করেছেন। সেসব মডেল টেস্ট আরও একবার করে পড়ে নিন। বিসিএস ও পিএসসি নন-ক্যাডার পরীক্ষার বিগত বছরগুলোর প্রশ্নোত্তরগুলো একবার করে চোখ বুলিয়ে নিন।

এভারেস্ট: মুহিতের উত্তর দক্ষিণ বিজয় by তৌহিদা শিরোপা কাঠমান্ডু

পরপর দুবার এভারেস্ট জয়ের কৃতিত্ব দেখালেন বাংলাদেশি তরুণ এম এ মুহিত। তাঁর কাছে দুবারের অনুভূতিও দুই রকম। কেননা তিনি দুইবার দুই পথে এভারেস্ট অভিযানে গেছেন। প্রথমবার তিব্বত অংশে উত্তর দিক (নর্থ ফেস) দিয়ে ২০১১ সালের ২১ মে তিনি এভারেস্ট জয় করেছিলেন।

হেলথ টিপস-চিনাবাদামের গুণাগুণ

আড্ডায় বা পার্কের বেঞ্চের প্রিয় খাবারটি হলো বাদাম ভাজা। আমরা অনেকেই জানি না যে বাদাম ভাজা বা লবণ-মসলায় মাখানো বাদামের চেয়ে শুধু খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট পুষ্টিসমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, যা দেহ গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে।

পরোক্ষ ধূমপান by সিদ্ধার্থ মজুমদার

ধূমপানের ক্ষতিকারক দিকের তো অভাব নেই। যিনি ধূমপান করেন, তিনি নিজের যেমন ক্ষতি করেন, ঠিক তেমনি অন্যেরও ক্ষতি করে চলেন সমানে। একজন ধূমপায়ী কেমন করে একজন অধূমপায়ীর ক্ষতি করেন? খুব সহজ কথায়, অধূমপায়ী ব্যক্তিটি পরোক্ষ ধূমপানের শিকার হন।

গলায় চাকা মানেই ক্যানসার নয় by তানজিনা হোসেন

হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, বারডেম হাসপাতাল, ঢাকা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে একদিন হঠাৎ গলার ডান দিকের ফোলা অংশটা নজরে আসে শিপ্রার মায়ের। হাত দিয়েও জিনিসটা অনুভব করতে পারলেন তিনি। চিন্তিত হয়ে শিপ্রাকে ডেকে দেখালে সেও দুশ্চিন্তায় পড়ল বিষয়টি নিয়ে।

এক জীবনে দুই জীবন by আহমেদ হাসান

৩০ বছর একটানা ধূমপান করেছি। এর মধ্যে ২২ দিনের বিরতি ছিল, তাও আবার একটানা নয়, ভেঙে ভেঙে। এই ২২ দিনের চার দিন ছিল কানাডায় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে, সেখানে বাধ্য হয়েছিলাম ধূমপান না করতে। আর বাকি দিনগুলো টাইফয়েডজাতীয় রোগে অসুস্থ থাকার কারণে।

ছায়ানীড়ের জন্য by নাজিয়া জাবীন

বাগানের যত ফুল আজ এখানে ফুটে রয়েছে। পাখির কলকাকলিতে মুখর চারদিক। প্রজাপতিরা নেচে যাচ্ছে ছন্দ তুলে। রঙিন পাখা মেলে উড়ছে তারা হেলে-দুলে। লাফিয়ে উঠছে খরগোশছানা, লাফিয়ে উঠছে ফড়িং। এত সবুজ বাগান?

২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস-আয়েশা-সাহানাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি এখনো by তানজিনা হোসেন

দৃশ্যপট ১ ১৫ বছরের আয়েশাকে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিএনজি অটোরিকশা থেকে নামানোই কঠিন হয়ে পড়েছিল তার ফুলেফেঁপে ঢোল হওয়া শরীরটার কারণে। তার ফোলা হাত-পা, পেটের মাঝে কচি ছোট্ট মুখটা দেখা যায় কি যায় না। রক্তচাপ ২১০/১২০, সঙ্গে শ্বাসকষ্টে মনে হয় যেন পটকা মাছের মতো খাবি খাচ্ছে।

পবিত্র কোরআনের আলো-কে ক্ষমা পাবে আর কে শাস্তি পাবে, তা সত্য ও ন্যায়ের বিধানদাতা আল্লাহর হাতে

১২৬। ওয়ামা জা'আলাহুল্লাহু ইল্লা বুশ্রা লাকুম ওয়ালিতাত্বমায়িন্না ক্বুলূবুকুম বিহী; ওয়া মান নাস্রু ইল্লা মিন 'ইন্দিল্লাহিল 'আযীযিল হাকীম। ১২৭। লিইয়াক্ব্ত্বা'আ ত্বরাফাম মিনাল্লাযীনা কাফারূ আও ইয়াক্বিতাহুম ফা-ইয়ান্ক্বালিবূ খায়িবীন।
১২৮। লাইসা লাকা মিনাল আম্রি শাইয়্যুন আও ইয়াতূবা 'আলাইহিম আও ইউ'আয্যিবাহুম ফা-ইন্নাহুম জলিমূন।

ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন by রাহাত খান

গ্রামীণ ব্যাংক-সংক্রান্ত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মামলা এখন সুপ্রিম কোর্টে। ১৫ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য সুপ্রিম কোর্ট মামলার শুনানি মুলতবি করেছেন। বিচারাধীন কোনো মামলার বিষয়ে কথা বলার এখতিয়ার কারো নেই। আমারও নেই। এই নিবন্ধে আমি শুধু ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ তুলে ধরছি।

স্মরণ-এ কষ্ট ভুলি কী করে? by আছিয়া খান

মানুষের মৃত্যু চিরসত্য। মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জি এম ইয়াকুবকেও গত বছর ৩০ মে দুনিয়া ছেড়ে যেতে হয়েছিল ঘাতকব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে। হঠাৎ করেই অসুখটি ধরা পড়ে। যখন ডা. আজাদ খানের কাছে নিয়ে গেলাম, তিনি ইয়াকুবকে বারডেম হাসপাতালে ভর্তি করতে বললেন।

অভিমত-ঋণের জামানত হোক সততা ও নৈতিকতা by চৌধুরী মনজুর লিয়াকত

লতিফুর রহমানের ব্যবসার স্বীকৃতির বিষয়ে একটি প্রতিবেদন পড়ছিলাম প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’। নরওয়ের অসলোতে বিজনেস ফর পিস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) এই প্রতিষ্ঠানের অন্যতম সহযোগী অংশীদার।

জাতীয় বাজেট-পুলিশের বরাদ্দ কি বাড়ানো উচিত? by শেখ হাফিজুর রহমান ও ফারহানা হেলাল মেহতাব

কয়েক দিন আগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পুলিশের জন্য নির্ধারিত বাজেট: বাস্তবতা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা হয়ে গেল। এ আলোচনা সভায় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশের সাবেক আইজি, সাংবাদিক ও কর্মরত পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

এসব সন্ত্রাসী হামলার বিচার হবে কি?-সাংবাদিকই যখন আক্রমণের লক্ষ্য

কি সন্ত্রাসী, কি পুলিশ—সবারই যেন এখন সাধারণ টার্গেটে পরিণত হয়েছেন সাংবাদিকেরা। গত সোমবার রাতে হামলার শিকার হলেন অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সাংবাদিকেরা। সন্ত্রাসীরা অফিসে হামলা চালিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সাংবাদিকদের।

দুর্নীতির খেসারত কি ভোক্তারাই দেবে?-দুধের দাম বেড়েই চলেছে

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি প্যাকেটজাত দুধ মিল্ক ভিটার দাম লিটারপ্রতি দুই টাকা বাড়িয়ে ৫৮ টাকা করেছে, তা নতুন খবর নয়। ২০০৯ সাল থেকে মিল্ক ভিটা কর্তৃপক্ষ তাদের উৎপাদিত দুধের দাম ছয়-ছয়বার বাড়িয়েছে। তাদের এই দাম বাড়ানোর মাত্রাটি বেশ চমকপ্রদ।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪১০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন মনিরুল ইসলাম, বীর প্রতীক সাহসী এক যোদ্ধার কথা সীমান্ত এলাকা থেকে কিছুটা দূরে কালাছড়া চা-বাগান। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। ভারতে মুক্তিযোদ্ধা শিবিরে খবর এল, ওই চা-বাগানে একদল পাকিস্তানি সেনা অবস্থান নিয়েছে।

ইতিউতি-খোন্দকার দেলোয়ার হোসেনকে যেমন দেখেছি by আতাউস সামাদ

বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং দুঃসময়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরে। কিন্তু তিনি যেভাবে দলের জন্য কাজ করে যাচ্ছিলেন তা দেখতে দেখতে অনেকেরই বিশ্বাস জন্মেছিল যে তিনি আমাদের সঙ্গে আরো অনেক কাল থাকবেন।

দেশ তাঁকে স্মরণে রাখবে

যা কিছু মোর সঞ্চিত ধন/এত দিনের সব আয়োজন/চরম দিনে সাজিয়ে দিব উহারে_মরণ যেদিন আসবে আমার দুয়ারে। রবীন্দ্রনাথের এই পঙ্ক্তিমালা সত্যে পরিণত করে বুধবার পড়ন্ত বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

প্রশংসনীয় উদ্যোগ

দুই বছর পর হলেও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, 'প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্য এবং তাঁদের পরিবারের সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করা হবে।'

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-১৭)-'আমার সত্তায় রবীন্দ্রনাথের উপস্থিতি ঈশ্বরের মতো' by আলী যাকের

আমি বরাবরই ভোজনরসিক ছিলাম। তাই ঢাকায় এসে সেখানকার খাবারের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছি বৈকি। তখন ঢাকার আনুষ্ঠানিক খাবার ছিল মোরগ পোলাও, বিরিয়ানি নয়। বিরিয়ানি এসেছিল উত্তর ভারত থেকে কলকাতা হয়ে এই ঢাকায়। আমার পরিচিত অনেকে অবশ্য বলেন, সেটা ছিল পাক্কি বিরিয়ানি।

এমপি শামসুল কারাগারে-জামায়াত হরতাল ডেকেছে চট্টগ্রামে

চট্টগ্রামে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে করা দ্রুত বিচার আইনের মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন নিম্ন আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের শরিক জামায়াত চট্টগ্রাম জেলায় আজ বুধবার আধা বেলা হরতাল ডেকেছে।

ডেসটিনির এমডিসহ চার পরিচালককে জিজ্ঞাসাবাদ

গ্রাহকদের টাকা আত্মসাৎ ও কম্পানির টাকা ব্যাংক হিসাব থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করার অভিযোগে গতকাল মঙ্গলবার এমএলএম কম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস-সেই আনন্দ পেতে দ্বিধা কেন? by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।ত
নিজের অভিজ্ঞতা, নিজের ভেতর থেকে আসা অনুভূতি মিশিয়ে উচ্চারিত বাক্যগুলো প্রেরণার উৎস তো হতেই পারে। যখন সেটা হয় একদা প্রিয় কোনো অভ্যাস বর্জন, তা বেশ সত্য বটে।

এসএসসি ’১২ অদম্য মেধাবী-ওদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা

বার্ধক্যজনিত অসুস্থ বাবার সংসারে খাতা-কলম জোটানো কঠিন হয়ে পড়ে ইমান আলীর। বাবাহারা হাফছা আরজু দিনমজুর দুই ভাইয়ের সংসারে শত কষ্টেও হাল ছাড়েনি। বাকপ্রতিবন্ধী দিনমজুর বাবার স্বপ্ন পূরণ করতে চায় শামীমা আক্তার। বাবা মারা যাওয়ার পর থেকে মাকে সঙ্গে নিয়ে জীবনযুদ্ধ করে যাচ্ছে সাজেদুল।

মন্ত্রীর অনুষ্ঠান তাই ৩২৩ বিদ্যালয়ে ছুটি!

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে ‘অলিখিত নির্দেশ’ থাকায় বরগুনার তিনটি উপজেলার ৩২৩টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক হাজার ৪৬৩ জন শিক্ষক একযোগে আজ বুধবার সংরক্ষিত ছুটি নিয়েছেন। আর সংশ্লিষ্ট সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

মেয়ের শ্লীলতাহানি, মা-বাবাকে লাঠিপেটা-আদালত চত্বরে পুলিশি নিষ্ঠুরতা

আদালতে বিচারপ্রার্থী এক তরুণী ও তাঁর মা-বাবাকে প্রকাশ্যে নির্যাতন ও হয়রানি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের চত্বরে কয়েকজন পুলিশ সদস্য এ ঘটনা ঘটান। ওই তরুণী বলেন, পুলিশ লোকজনের সামনে থেকে তাঁকে জোর করে আদালত ভবনসংলগ্ন পুলিশ ক্লাবের ক্যানটিনে নিয়ে শ্লীলতাহানি করে। এ সময় পুলিশ তাঁকে ও তাঁর মা-বাবাকে মারধর করে এবং ধরে নিয়ে যায়।

পাল্লা দিয়ে কমছে সূচক, গতি নেই লেনদেনে

লেনদেনে গতি নেই, শেয়ার কেনাবেচায় নেই বিনিয়োগকারীদের প্রবল আগ্রহ। প্রতিদিনই কমছে শেয়ারের দাম। এর সঙ্গে পাল্লা দিয়ে নামছে বাজারের সূচক। কখনো বড় পতন, কখনো অল্প। সব মিলিয়ে শেয়ারবাজারে এখন যেন এক ঝিমিয়ে পড়া পরিবেশ।

সাগর-রুনি হত্যাকাণ্ড-ভিসেরা রিপোর্ট পেয়েছে র‌্যাব

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির দ্বিতীয় দফা ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদন গতকাল মঙ্গলবার র‌্যাবের হাতে পৌঁছেছে। আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানোর এক মাস তিন দিন পর এ প্রতিবেদন পাওয়া গেল।

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত-১৬ ঘণ্টা পর রেল চালু ঢাকা-চট্টগ্রাম রুটে

দীর্ঘ ১৬ ঘণ্টা পর ঢাকা ও সিলেটের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। সোমবার মধ্যরাতে কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর এই অচলাবস্থা নেমে আসে। বাতিল করা হয় ১২টি ট্রেনের শিডিউল। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েক হাজার যাত্রী।

তিন পুলিশ কর্তাকে হাইকোর্টে তলব-বিডিনিউজে হামলায় গ্রেপ্তার ৩

রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ৫ জুন তলব করেছেন হাইকোর্ট। তলব করা অন্য দুজন হলেন শেরে বাংলানগর থানার ওসি (তদন্ত) কবির ও একই থানার ওসি জাকির হোসেন।

আসছে বাজেট-সব খাতে কালো টাকা সাদা করার সুযোগ by আবুল কাশেম

আগামী ২০১২-২০১৩ অর্থবছরে সব খাতেই কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ব্যক্তিশ্রেণীর আয়করের হারের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা গুনতে হবে কালো টাকার মালিকদের। মূলত নতুন লাইসেন্স পাওয়া ব্যাংকের উদ্যোক্তাদের সুবিধা করে দেওয়া ও আবাসন ব্যবসায় মন্দাভাব দূর করতেই

ঝুলে গেছে সিভিল সার্ভিস অ্যাক্ট-প্রশাসনে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই নেপথ্য কারণ by আশরাফুল হক রাজীব

প্রশাসনে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রস্তাবিত সিভিল সার্ভিস অ্যাক্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে। খসড়া এ আইনের ওপর আবারও মতামত নেওয়া হবে। ফলে জনমুখী প্রশাসন গড়ার অন্যতম ভিত্তি সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়ন না করার ইঙ্গিত মিলছে।

সাংবাদিকদের 'পুলিশ থেকে নিরাপদ দূরত্বে' থাকার পরামর্শ টুকুর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে দায়িত্ব পালনের। গতকাল মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

আবারও সাংবাদিক পেটাল পুলিশ আইনজীবীসহ আহত ৫-এক নারীর শ্লীলতাহানির অভিযোগ শুনছিলেন তাঁরা

তিন দিন না যেতেই খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদের আবার পিটিয়েছে পুলিশ। তবে এবার রাস্তায় নয়, হামলা হয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতসংলগ্ন এলাকায়। সেখানে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের বিরুদ্ধে এক নারী তাঁর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ জানানোর সময় পুলিশ সাংবাদিকদের ওপর চড়াও হয়।

সাংবাদিকরা আক্রান্ত-সাড়ে তিন বছরে ১৩ খুন পাঁচ শতাধিক আহত by পারভেজ খান

হঠাৎ করেই সাংবাদিকদের ওপর মারমুখী হয়ে উঠেছে পুলিশ। সংবাদ বা ছবি সংগ্রহের পেশাগত কাজ করতে গিয়ে অযথাই মার খাচ্ছেন সাংবাদিকরা। অবস্থা এমনই দাঁড়িয়েছে, যেন কোনো ঘটনাস্থলে সাংবাদিক পেলেই পেটানোর জন্য হাত নিশপিশ করে পুলিশের। বসে নেই সন্ত্রাসীরাও।

কর্মক্ষেত্রেও সাংবাদিকরা নিরাপত্তাহীন-দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিন

কোথাও নিরাপত্তা নেই সাংবাদিকদের। নিজের বাসগৃহ, সেখানেও ঘাতকের হানা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজপথে পুলিশের বেধড়ক পিটুনির শিকার হতে হচ্ছে। কর্মক্ষেত্রে সন্ত্রাসী হামলা। কোথায় যাবে সাংবাদিক সমাজ? সর্বত্র নিরাপত্তাহীনতা। সাংবাদিকের নিরাপত্তা নিয়ে কারো কোনো ভাবনা আছে বলে মনেই হয় না।

নিজামী-কাদের মোল্লার বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের কলঙ্ক-দাগ মুছতেই হবে ১৯৭১ সাল বাঙালির ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায়। ১৯৭১ সালের মার্চ মাসে শুরু হওয়া মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ওই সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে। বাঙালির স্বাধীনতা অর্জন কিংবা বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে পুরো জাতির যে দৃঢ়তা,

পবিত্র কোরআনের আলো-যারা আন্তরিক সৎ লোক ও শ্রমজীবীদের বিদ্রূপ করে তারা ক্ষমা পাবে না

৭৮. আলাম ইয়া'লামূ আন্না ল্লা-হা ইয়া'লামু ছির্রাহুম ওয়ানাজওয়া-হুম ওয়া আন্নাল্লাহা আ'ল্লা-মুল গুইঊব।
৭৯. আল্লাযীনা ইয়াল্মিযূনাল মুত্ত্বাওয়্যীইনা মিনাল মু'মিনীনা ফি চ্ছা-দাক্বা-তি ওয়াল্লাযীনা লা-ইয়াজিদূনা ইল্লা- জুহদাহুম ফাইয়াছ্খারূনা মিনহুম; ছাখিরা ল্লা-হু মিনহুম; ওয়ালাহুম আ'যা-বুন আলীম।

নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে by নজরুল ইসলাম খান

আমরা দাবি জানিয়ে আসছি, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এ ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট। সাংগঠনিকভাবে আমাদের এ দাবি সারা দেশে প্রচারিত হয়েছে। আমরা কোনো অবস্থায়ই দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না। এ দাবি জনসমর্থন পেয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার : আমাদের সংবিধানের নির্দেশনা by আবদুল লতিফ সিদ্দিকী

স্পিকার মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে তাই কথা বলার জন্য পথ আরো প্রশস্ত হলো। এ ক্ষেত্রে সরকারের অবস্থানও স্পষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সব সময় ইতিবাচক চিন্তা করে। কারণ এই সরকার গণতান্ত্রিক। পরমতসহিষ্ণুতা এবং আলোচনার আগ্রহ থাকা গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য।

চরাচর-কিংবদন্তির নারী সুহাসিনী দাস by তামান্না ইসলাম অলি

মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাঁকে। আর বিধবা হয়েছিলেন ২০ বছর বয়সে। তখন তাঁর কন্যার বয়স মাত্র দেড় বছর। তিনি পেরিয়েছেন জীবনের অনেক চড়াই-উতরাই। একসময় সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছেন সক্রিয় কংগ্রেসকর্মী। সারা জীবন অভয়বাণী শুনিয়েছেন বঞ্চিতদের।

সাক্ষাৎকার আবদুল জলিল-সব দল মিলে অন্তর্বর্তী বা নিরপেক্ষ সরকার হতে পারে by শাহেদ চৌধুরী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল জলিল পাঁচ দফায় নওগাঁ-৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়াও দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা গভর্নর হিসেবে। তিনবার তিনি পৌর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান।

শুধু ভারতীয় সিনেমাই ১০০ পেরোল? by ইমরুল কায়েস

বিশ্বজুড়ে সিনেমার শতবর্ষ পালিত হয়েছে ১৯৯৪ সালে। ১৮৯৪ সালে অটোমার আনচুটজ চলমান ছবি প্রদর্শন যন্ত্র ইলেকট্রোটাসাইস্কোপ আবিষ্কার করেছিলেন বার্লিনে বসে, একই বছর আগস্তে ও লুই_ এই দুই লুমিয়ের ভাই ফ্রান্সে বসে আবিষ্কার করেন একই ধরনের যন্ত্র সিনেমাটোগ্রাফ।

পাকিস্তান শেষ কার্ডও খেলেছে by মোহাম্মদ তাকী

ন্যাটো সরবরাহে পাকিস্তানের অবরোধ আরোপ অনেকটা রাস্তায় শিশু-কিশোরদের ক্রিকেট খেলার মতো। সেখানে দেখা যায়, একজন ছেলে হয়তো বল বা ব্যাটের মালিক। খেলার ফলাফল ওর পছন্দ না হলে সে সেখান থেকে তার বল বা ব্যাট নিয়ে চলে যেতে পারে অবলীলায়।

স্মরণ-তিনিই পথ দেখাচ্ছেন by আবদুল্লাহ আল নোমান

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশ গড়ার ভূমিকায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে সামনে রেখেছিলেন জিয়া। তার উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। অল্প সময়ে দেশের ব্যাপক উন্নয়ন, একজন সফল রাষ্ট্রনায়কের আবির্ভাব অনেকেই ভালো চোখে দেখেনি।

অর্থনীতি-অর্থনীতিতে অব্যবস্থাপনা বনাম আশার চিত্র by মাহবুব হোসেন

অর্থনীতির এই যে চিত্র, সেটা উৎসাহব্যঞ্জক নয় এবং তাতে সার্বিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত মাত্রার বেশ নিচে থাকবে_ এমন শঙ্কা স্বাভাবিক। বাইরের দুনিয়ার সংকেতও আমাদের অনুকূল ছিল না। ইউরোপীয় দেশগুলো আমাদের রফতানি পণ্যের বড় বাজার। তাদের অর্থনীতি চাঙ্গা হতে পারে_ এমন প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তব চিত্র বিপরীত।

খোলা মাঠে ক্লাস-বিদ্যার্জনের বিপজ্জনক আয়োজন

ভোলার চরফ্যাশন উপজেলার সিকদারচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা দুর্ভোগের শিকার, তা মঙ্গলবারের সমকালে প্রকাশিত আলোকচিত্রটিতেই স্পষ্ট। চরের তপ্ত বালিতে মাদুর বিছিয়ে এভাবে পাঠগ্রহণ যে প্রতিদিন কাউকে না কাউকে অসুস্থ করে তুলবে, সে ধারণা পেতে প্রতিবেদনটি পড়া পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হয় না।

সংলাপে মধ্যস্থতা-স্পিকারের প্রস্তাবে সাড়া দিন

আগামী নির্বাচন ব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সংলাপে জাতীয় সংসদের স্পিকার মধ্যস্থতা করতে রাজি_ রোববার সংসদ অধিবেশনে এমন অবস্থান ব্যক্ত হয়েছে। চলমান সংকট এবং এটা নিয়ে দেশবাসীর উদ্বেগ নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

গণতন্ত্রের প্রাণপুরুষ ও আধুনিক বাংলাদেশের স্থপতি by লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান

আজ জিয়ার একত্রিংশ শাহাদাৎ বার্ষিকী। আজকের এই দিনটিতে একত্রিশ বছর আগে এক গভীর ষড়যন্ত্রের নির্মম শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয় জিয়াকে। ঘৃণ্য ঘাতকরা স্টেনগানের এক ঝাঁক বুলেটে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয় এক মহান রাষ্ট্রনায়ককে, এক নিয়তি নির্মাতা যুগ-স্রষ্টাকে।

জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী-জিয়াউর রহমান কৃষি ও শিল্পে প্রাণ এনেছিলেন by মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

জিয়াউর রহমানের কথা বলতে হলে একটু পিছিয়ে দেখার প্রয়োজন আছে। দীর্ঘকাল শাসনের পর ব্রিটিশরা এ উপমহাদেশ ত্যাগকালে পাকিস্তান নামক যে রাষ্ট্রটি সৃষ্টি হয়, সেখানে প্রথম থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানে একটি শোষণ প্রক্রিয়া শুরু করে।

Tuesday, May 29, 2012

চরাচর-বিলুপ্তির পথে শকুন by আজিজুর রহমান

দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে শকুন নামের বাংলাদেশের অতি পরিচিত বিশালাকার পাখিটি। বৈদিক মতে, শকুন হচ্ছে শুভফলসূচক পক্ষী। প্রচলিত ভাষায় এদের ঝাড়ুদার বা স্ক্যাভেঞ্জার (ঝপধাবহমবৎ) অর্থাৎ ময়লা-আবর্জনা পরিষ্কারক পাখি বলা হয়। বিভিন্ন প্রাণীর মৃতদেহ শকুনরা দলবেঁধে মুহূর্তেই খেয়ে সাবাড় করে ফেলে।

শেকড়ের ডাক-জাপানে বিস্ফোরণ, আমাদের আতঙ্ক! by ফরহাদ মাহমুদ

জাপানে ভয়াবহতম ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামির কারণে জাপানের ফুকুশিমায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি চুলি্লতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পারমাণবিক চুলি্লতে বিস্ফোরণ ঘটলে স্বাভাবিকভাবেই তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। বাতাস ও বৃষ্টির মাধ্যমে সেগুলো ছড়িয়ে যায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে।

চারদিক-অপারেশন খরচাখাতা by এম আর আলম

একরকম উচ্ছ্বাস মনের কোণে উঁকি দেয় রজনী সিংহানিয়ার। আবার তিনি মু্ক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন! কিন্তু তা আর হলো না। সবার মতো রজনীও এসেছিলেন সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে। পাকিস্তানি বাহিনী তাঁকে ট্রেনে উঠতে বারণ করে বরং তাঁকে তোলা হয় মিলিটারি জিপে। রজনীর বেঁচে যাওয়া ভাই আজও জানেন না, তাঁর আদরের সেই লক্ষ্মী বোনটি এখন কোথায়।

অরণ্যে রোদন-আমার মতন সুখী কে আছে by আনিসুল হক

সেদিন সকালবেলা বিবিসি বাংলা শুনছিলাম রেডিওতে। সেদিনের পত্রিকা নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচকেরা কথা বলছিলেন ব্রিটিশ কাউন্সিল পরিচালিত বাংলাদেশের তরুণ প্রজন্ম শীর্ষক জরিপ নিয়ে। ওই জরিপে বলা হয়েছে, ৮৮ ভাগ তরুণ নিজেদের মনে করে সুখী বা খুব সুখী। আবার ৪১ শতাংশ তরুণ বিদেশে যেতে চায়।

বাঘা তেঁতুল-নির্বাচন ও মহত্ত্ব by সৈয়দ আবুল মকসুদ

মানুষের মহত্ত্ব ও সুকুমার বৃত্তির প্রকাশ সব সময় ঘটে না। যখন-তখন তার হূদয় স্নেহ-মায়া-মমতা ও সৌজন্যে উদ্বেলিত হয় না। বিশেষ বিশেষ সময় তার অন্তর স্নেহ-ভালোবাসায় ভরে যায়। যখন কেউ কোনো নির্বাচনে প্রার্থী হন, তখন ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত তাঁর মধ্যে থাকে পূর্ণ মাত্রায় মহত্ত্ব, নম্রতা ও সৌজন্যবোধ।

মধ্যপ্রাচ্য-দাপটের ইসরায়েল, মুক্তির ফিলিস্তিন by ফারুক ওয়াসিফ

এক গ্রাম্য ইহুদি তরুণের যুদ্ধের ডাক এসেছে। বিদায় দেওয়ার সময় মা তাঁকে বলছে, ‘বাবা, বেশি পরিশ্রম করবি না। একটা করে তুর্কি মারবি আর জিরিয়ে নিবি।’ তখন ছেলেটা বলছে, ‘কিন্তু তুর্কিরা যদি আমাকে মারে?’ মা তো অবাক, ‘তোকে মারবে কেন, তুই তাদের কী ক্ষতি করেছিস?’ এই হলো সাধারণ ইসরায়েলি মনস্তত্ত্ব।

গাফিলতির দায়সরকারের by তানভিরুল হক

ঢাকার আবাসন ও নগরপরিকল্পনা নিয়ে সব সরকারের আমলেই অনেক বৈঠক হয়েছে। কিন্তু পূর্ত মন্ত্রণালয়ে সরকার, নগরবিশেষজ্ঞ ও রিহ্যাবের সদস্যদের সাম্প্রতিক বৈঠকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক। এমনটি আগে কখনো দেখিনি।

‘তারা’ কি আরেক ‘সরকার’? by ইকবাল হাবিব

গত রোববার আমরা আমন্ত্রিত হিসেবে গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে হাজির হয়েছিলাম। রাজউকের ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত পর্যায়ে আছে বলেই আমাদের ধারণা ছিল। আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত দুটি সংস্থা বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিএলডিএ) ও রিহ্যাবের যথাক্রমে মহাসচিব ও সভাপতির নাম দেখে আমরা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি একটা ধারণা করি।

হুমকির কাছে আপস নয় by সৈয়দা রিজওয়ানা হাসান

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে আবাসন ব্যবসায়ীদের হুমকিমূলক আচরণ অগ্রহণযোগ্য হলেও অপ্রত্যাশিত ছিল না। বছরের পর বছর আইনকানুন অমান্য করে সরকারি কর্মকর্তাদের হাত করে তাঁরা অনেক ছাড় নিয়েছেন। সেই ধারা বজায় রাখতেই এখন তাঁরা মরিয়া।

সুস্থ মা ও শিশুই সুস্থ জাতি গড়ে তুলতে পারে-মাতৃত্বকালীন ছুটির মেয়াদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার যে ঘোষণা দিয়েছেন, তাকে সবাই স্বাগত জানাবে। এ ঘোষণা নারীসমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ বলেই ধারণা করি। প্রথমে মাতৃত্বকালীন ছুটি ছিল তিন মাস। অনেক দেনদরবারের পর তা চার মাস করা হয়েছিল।

জলাশয় দখল চিরকালের জন্য অবৈধ-সচিবালয় বৈঠকে অপ্রীতিকর ঘটনা

রাজউকের ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে সমাজের সর্বস্তরের নাগরিক ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যাওয়া, জলাবদ্ধতা, অসহনীয় যানজট, সেই সঙ্গে নিমতলী ও বেগুনবাড়ির মতো ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সবাইকে সংকীর্ণ স্বার্থ পরিহার করতে হবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

চারদিক-মাগুরছড়ার আগুনকথা by আকমল হোসেন

প্রায় মধ্যরাত। নিঝুম পাহাড়। ঘুমরাজ্যে মানুষ। হঠাৎ পুরো বন-পাহাড় কাঁপিয়ে বিস্ফোরণের শব্দ। লাল আলোতে ভরে গেল রাতের আকাশ। মুহূর্তেই পাল্টে গেল একটি আরণ্যক বিন্যাস। দিনের মতো পরিষ্কার হয়ে ওঠে ঘন বন। আগুনের শিখা দাও দাও করে আকাশের দিকে লাফিয়ে উঠেছে।

দূরদেশ-একাত্তরের গণহত্যা নিয়ে সংশয় সৃষ্টির চেষ্টা by আলী রিয়াজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত গণহত্যার ব্যাপকতা ও ভয়াবহতা নিয়ে সংশয় সৃষ্টির একটা প্রচেষ্টা দেশের বাইরে সম্প্রতি বেশ জোরদার হয়েছে বলে মনে হয়। এই অনুমানের পেছনে ‘ষড়যন্ত্র তত্ত্ব’-এর কোনো ভূমিকা নেই।

সংস্কৃতি-ভারতীয় সিনেমা আমদানি ও প্রধানমন্ত্রীর পদক্ষেপ by মোহাম্মদ এ আরাফাত

সম্প্রতি ভারতীয় সিনেমা বাংলাদেশের হলগুলোতে উন্মুক্তভাবে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারিভাবে। যদিও বিদেশি সিনেমা হিসেবে শুধু ভারতীয় সিনেমা নয়, অন্য দেশের সিনেমাও উন্মুক্ত হতো, তবুও আমাদের ভয়টা বেশি ছিল ভারতীয় হিন্দি সিনেমা নিয়ে।

নতুন দোকান

সাতোরি ঘর সাজানোর পণ্য, জুতা, ব্যাগ ইত্যাদি নানা কিছু নিয়ে যাত্রা শুরু করল সাতোরি। কার গুলশান ২ নম্বরে হাওলাদার কমপ্লেক্সে ২৪ মে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এখানে পাবেন ম্যাগাজিন হোল্ডার, ট্রে, রকমারি ফুলদানি, ছবি, অর্কিড, ল্যাম্প, ওয়ালেট ও কার্ড হোল্ডার, ব্যাগ, জুতা ইত্যাদি।

ইয়েস বস! by ফারাহ শাম্মা

‘দূর! এবার চাকরিই ছেড়ে দেব’—দপ্তরে ঊর্ধ্বতনের মেজাজ খারাপ করা বকুনি খেয়ে এ কথা অন্তত একবার ভেবেছেন অনেকেই। আবার উল্টোদিকে তদারককারী কর্মকর্তার ব্যবহার নিয়ে সন্তুষ্ট অনেকেই বেশ দক্ষতার সঙ্গে চাকরি করে চলেছেন।

পথের ক্লান্তি ভুলে... by শারমিন নাহার

সকালে হয়তো সেজেগুজে বেরিয়েছেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পথের ধুলাবালি আর ঘামে সাজ হয়ে গেছে একাকার। ঘামেভেজা ক্লান্ত চেহারা আর এলোমেলো ভাব নিয়ে নিশ্চয়ই ক্লাসে কিংবা অফিসের কাজে মন সায় দিচ্ছে না। তাই গন্তব্যে পৌঁছে দেরি না করে ঝটপট আবার তৈরি হয়ে নিন। রাস্তার ধকল কাটিয়ে হয়ে উঠুন সতেজ আর সুন্দর।

নানা স্বাদে কাঁচা কাঁঠাল

কদিন পরই বাজারে উঠে যাবে পাকা কাঁঠাল। এ মৌসুমের কাঁচা কাঁঠাল খাওয়ার এই সময়। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান। কোপ্তা কারি উপকরণ: ক. কাঁঠালবাটা ২ কাপ, পাউরুটি ২ টুকরা, আদা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ডিম ১টা, জিরা গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ।

চারদিক-রসাল ফলের হাট by মুজিবুর রহমান

মৌলভীবাজার জেলা সদর থেকে ২০ কিলোমিটার পূর্বে শ্রীমঙ্গল থেকে ২১ কিলোমিটার উত্তর-পূর্বে কুলাউড়া থেকে ২৭ কিলোমিটার দক্ষিণে ও ভারতের উত্তর ত্রিপুরার জেলা কৈলাসহর থেকে মাত্র ১৩ কিলোমিটার পশ্চিমে শমশেরনগর বাজার। ব্রিটিশ শাসনামলে এটি ছিল, এশিয়ার বৃহত্তর গ্রাম্য বাজার।

বিশ্ব শান্তিরক্ষী দিবস-বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ by ওয়ালিউল্লাহ

বিশ্বব্যাপী শান্তিরক্ষী কার্যক্রমের অভাবনীয় সফলতাকে স্মরণ করিয়ে দিতে প্রতিবছর সাড়ম্বরে উদ্যাপিত হচ্ছে শান্তিরক্ষী দিবস। ২০১২ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৫৭/১২৯ প্রস্তাবনার আলোকে ২৯ মে বিশ্বব্যাপী শান্তিরক্ষী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।