Friday, April 6, 2012

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহরঃ দাম মাত্র নয় লাখ ডলার!

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট্ট শহর বুফোর্ড বিক্রি হয়ে গেলো মাত্র নয় লাখ ডলারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়াইমিং অঙ্গরাজ্যে অবস্থিত এই শহরটি কিনে নেন হো চি মিন ভিত্তিক দুই ভিয়েতনামি ব্যবসায়ী। বৃহস্পতিবার এক নিলামে শহরটিকে কিনে নেন তারা।

বন্ধু পুলিশ by সাজিদুল হক সাজু

ছেলেটির নাম নির্মল। বয়স সাতের কাছাকাছি। বারবার খিঁচুনি দিচ্ছে আর বলছে, ‘কাকা একটু ঘুমাবো।’ যাত্রাবাড়ী থানার পাশে অসুস্থ এই শিশুটিকে খুঁজে পান উপ-পরিদর্শক কাওসার আলী। একটি অপমৃত্যুর বিষয়ে পুলিশ রিপোর্ট করতে তিনি এসেছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সঙ্গে নিয়ে এসেছেন নির্মলকে।

‘কোপা ওসি’ এবং মুলোর গল্প by মাহবুব মিঠু

কাদেরকে কোপানো ‘কোপা ওসি’ হেলাল উদ্দিনকে জেল হাজতে পাঠাতে দেখে অল্পেতুষ্ট অনেক বাংলাদেশি আনন্দে গদগদ। সাদা চোখে নিরীহ জনগণ ঘটনার আড়ালে লুকিয়ে থাকা মুলোর ঝাঁঝ একটুও টের পেল না। যে দেশে প্রতিদিন অগণিত অপরাধ সংঘটিত হয় আইন-শৃংখলা বাহিনী হাতে, সেখানে এক ওসিকে জেলে পুরলে আইনের শাসন প্রতিষ্ঠার কাজ কতোটুকু এগুবে কে জানে!

ধর্ম-ইসলামে স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসাসেবা by মুহাম্মদ আবদুল মুনিম খান

মানবস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় চিকিৎসাব্যবস্থা সম্পর্কে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। জনস্বাস্থ্য পরিচর্যা ও রোগ-প্রতিরোধের বিষয়ে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। সতর্কতা সত্ত্বেও কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলে এর চিকিৎসাসেবা সুনিশ্চিত করার প্রতি জোরালো তাগিদ দেওয়া হয়েছে।

গণমাধ্যম-নিরপেক্ষতার পক্ষপাত বনাম তালগাছ by ওয়াসি আহমেদ

একটি গাছ, ধরা যাক সেটি যদি হয় ঢ্যাঙা আবলুস তালগাছ, তাহলে নিরপেক্ষতার উদাহরণ হিসেবে এক পায়ে দাঁড়িয়ে বেশ পার পেয়ে যাবে। আকাশ ছোঁয়ার উচ্চাশা নিয়ে সে আশপাশে কী হচ্ছে না হচ্ছে, সেসবের সাত-পাঁচে নিজের ঝাঁকড়া মাথাটা ঘামাতে যাবে না। এমনকি তার মাথায় চিল না শকুন ঘর বাঁধছে,

ওয়াসা কত দিন মহামারির উৎস হয়ে থাকবে?ডায়রিয়া ও কলেরার প্রকোপ

পানির অপর নাম যেখানে জীবন, সেখানে পানিই অজস্র শিশুর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত, গ্রীষ্মের সময়টায় ঢাকার মতো মহানগরে ডায়রিয়া প্রায় মহামারির আকার ধারণ করে এবং এর শিকার বেশির ভাগই হয় শিশু। এবার ডায়রিয়া একা আসেনি, সঙ্গে নিয়ে এসেছে কলেরা বা তীব্র ডায়রিয়া।

দাম বাড়ানোর সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ায় হতে হবে-ভোজ্যতেলের অস্থির বাজার

ভোজ্যতেলের দাম শুধুই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিজনিত কারণে ঘটছে বলে ব্যবসায়ীরা যে দাবি করছেন, তা খতিয়ে দেখার দাবি রাখে। তাঁরা সাধারণত খণ্ডিত চিত্র হাজির করতেই উদ্গ্রীব, অসাধু ব্যবসায়ীদের হুজুগে দাম বাড়ানোর বিষয়ে তাঁরা নীরব থাকেন। সিন্ডিকেটের বিরুদ্ধে প্রচারণা আছে, পদক্ষেপ নেই।

চারদিক-মনু নদের বালুচরে by আকমল হোসেন

পানি কমে গেলে মনু নদে চর ভেসে ওঠে। সেই চরে শহর, শহরতলি ও নদীপারে গড়ে ওঠা বস্তির শিশুরা মাঝেমধ্যে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ঘুড়ি ওড়ায়, অকারণেই ছোটাছুটি করে। যারা নদীতীরে বাস করে, যারা নদীর পাড় ধরে আসা-যাওয়া করে, হয়তো এ রকম দৃশ্য তাদের চোখে কখনো পড়তেই পারে।

সারাইখানা-আউটসোর্সিং

অ্যাড ক্লিক-বিষয়ক কাজ সম্পর্কে জানতে চাই। শফিউল মানিক সাধারণত অ্যাড ক্লিক-বিষয়ক কাজ বলতে আমরা পিটিসি (পেইড টু ক্লিক) বুঝি। এটি একটি সম্পূর্ণ ভুয়া বিষয়। সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। এ রকম কোনো কাজ ফ্রিল্যান্সিংয়ের মধ্যে নেই। পারলে এসব থেকে দূরে থাকুন।

গেমস-ব্যাটম্যানের খেলা by সুমন পাটওয়ারী

ব্রাজিলের পুলিশ দেশটির এক অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালাতে গিয়ে ব্যাটম্যানের সহায়তা নিয়েছে। ব্রাজিলের পুলিশ দেশটির একটি অন্যতম অপরাধপ্রবণ এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে সাহায্য চেয়ে ব্যাটম্যানের শরণাপন্ন হয়েছে। ব্রাজিল পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ‘কেপড ক্রুসেডার’খ্যাত ব্যাটম্যানের অনুকরণে পোশাক

প্রযুক্তির নতুন ছোঁয়ায় স্যামসাং by সাইদুজ্জামান

ব্যাংকক বিমানবন্দরে নেমেই পাওয়া গেল অর্কিড শুভেচ্ছা। আমাদের হাতে তুলে দেওয়া হলো অর্কিড। হাতে বেমানান লাগছে। অতঃপর তা লাগিয়ে দেওয়া হলো বুকপকেটে। বিমানবন্দরে এসেছিলেন স্যামসাংয়ের দুজন কর্মী। তাঁদের হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘স্যামসং ফোরাম ২০১২’।

দেখ দেখ দেখ রে অফিসের বাহার by মাহফুজ রহমান

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের লন্ডন অফিসের একটা তলা নতুন করে সাজিয়েছে গেল বছরের ডিসেম্বরে। নবরূপ ধারণ করা ওই অফিস দেখে মনে জাগে সংশয়—অফিস নাকি বুড়োদের ‘ডে-কেয়ার সেন্টার’ এটা? ‘এল-ফোর’ নামের ওই ফ্লোরে একদম আলাদা পরিবেশে কাজ করছেন ৩৫০ জন কর্মী।

বাজারে নতুন

আগামী দিনের বাংলাদেশ সম্পাদনা: নজরুল ইসলাম প্রকাশনা: প্রথমা প্রকাশন দাম: ৫৩০ টাকা স্বাধীনতা-পরবর্তী ৪০ বছরে বাংলাদেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ন্যায় ও সাম্যভিত্তিক সমাজের যে প্রত্যাশা গড়ে উঠেছিল, তা বহুলাংশে অপূর্ণ থেকে গেছে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সংকটের সৃষ্টি হয়েছে।

মৃত্যুর খাতায় লেখালেখি by আবুল কালাম মুহম্মদ আজাদ

খাতায় যাঁদের নাম লেখা রয়েছে, তাঁরা কেউ আর এ পৃথিবীতে নেই। যাঁরা খাতায় নাম লেখেন, তাঁরা জীবিত হলেও সারা দিন তাঁদের মুখ থাকে মলিন, শোকার্ত মানুষের মতো। ভুলেও সারা দিন তাঁদের মুখে হাসির রেখা দেখা যায় না। মনে হয় হাসলে পাপ হবে। কথা বলতে হয় ভেজা গলায়। মানুষের সামাজিক অভ্যাস হচ্ছে অন্যকে হাসিমুখে গ্রহণ করা।

যা নিয়ে আছি-বারবার সেখানে যেতে ইচ্ছা করে

রামেন্দু মজুমদার, অভিনেতা, নির্দেশক, সংগঠক ও লেখক। থিয়েটার নাট্যদলের অন্যতম প্রতিষ্ঠাতা। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বর্তমান বিশ্বসভাপতি। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৯। নাটকে বিশেষ অবদানের জন্য পেয়েছেন একুশে পদকসহ উল্লেখযোগ্য অনেক পুরস্কার।

সময় কি ওষুধকে প্রভাবিত করে? by শেখআবদুল হাকিম

গবেষকরা বলছেন, সংক্রমিত হবার ঝুঁকির প্রশ্নে সময় বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠতে পারে। তাঁরা দেখিয়েছেন, সারাদিনে মানুষের শরীরের রসায়ন পরিবর্তিত হওয়ার দ্বারা রোগপ্রতিরোধ পদ্ধতিতে [ ইমিউন সিস্টেম ] কীভাবে একটা প্রোটিন প্রভাবিত হয়। এ সংক্রান্ত নতুন পাওয়া তথ্য জার্নাল ইমিউনিটি-তে ছাপা হয়েছে,

মানুষের স্মৃতি—মানুষের জন্য মূল্যবান উপাদান

ডেইলি স্টার-এর আয়োজনে অদম্য চট্টগ্রাম উৎসবের ‘চিরায়ত চট্টগ্রাম’ প্রদর্শনীটির মূল পরিকল্পনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন। তিনি গবেষণা করেছেন চট্টগ্রামের মুসলিম স্থাপত্য, চট্টগ্রামের ঔপনিবেশিক স্থাপত্য প্রভৃতি বিষয়ে

অভিমানী মেঘ by হাসান শরীফ

মেঘের কোলে রোদ হাসে না
হাসি গেছে টুটে
সারা বেলা মেঘমালা
হায়নার খোঁজে ছুটে

ঝগড়াঝাঁটি by আশিক মুস্তাফা

ঘর পালানো মেঘ
ঝগড়া করে দেখ
একটা বলে ওরে

১০ লাখে একটি!

সাত বছরের শিশু ওরা। একজনের গায়ের রং কালো। মাথায় কোঁকড়ানো কালো চুল। চোখ দুটিও কালো। এক কথায় সে কৃষ্ণাঙ্গ। আরেক জন ধবধবে ফর্সা। মাথায় কোঁকড়ানো সোনালি চুল। চোখ দুটি বাদামি। মানে শ্বেতাঙ্গ। অথচ ওরা যমজ বোন। দুজনের এক রকম চেহারাই এর প্রমাণ।

চর্যাদের আব্বু আম্মুরা by ধ্রুব এষ

এই আর্টিস্ট ঘুম থেকে ওঠেন সকালে। সকালে বলতে খুবই সকালে। কাকপক্ষীও তখন ওঠে না। আর্টিস্ট উঠে সকাল দেখেন কিছুক্ষণ। তারপর পত্রপত্রিকা পড়েন কিছুক্ষণ। তারপর ছবি আঁকেন অনেকক্ষণ ধরে। এই আর্টিস্ট চর্যার বাবা। তাসমিয়াহ্ চর্যা। বয়স, আজকের হিসাব ধরলে ঠিক চার বছর আট মাস তেরো দিন।

শুরু: ৭—১৭ এপ্রিল ২০১২গ্যালারি: কায়া, উত্তরা-জল ও ছায়ার মোহনায় by মোবাশ্বির আলম মজুমদার

শিল্পী সৃষ্টিকর্মের পথ নির্ধারণে আশ্রয় নেন সুর, ছন্দ ও প্রকৃতির। আশির দশক-পরবর্তী সময়ে তেলরং ও জলরং ছেড়ে বাংলাদেশের শিল্পান্দোলনে এক তরুণ ছাপচিত্রী নিরীক্ষাধর্মী কাজ নিয়ে হাজির হলেন দর্শকের সামনে। রতন মজুমদার ১৯৮৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে তৃতীয় একক প্রদর্শনীর আয়োজন করেন,

চারুশিল্প-প্রকৃতির সুর by সিলভিয়া নাজনীন

অসুর এবং সুরের দ্বন্দ্বের ভেতরেই লুকিয়ে থাকে সভ্যতার এগিয়ে চলার মন্ত্র। অবশ্য কালের বিবর্তনে তৈরি হয় অসুরের সুর আর সুরের অসুরে রূপান্তরিত হওয়ার আখ্যান। সময় হিসেবি বৃদ্ধের মতো সবকিছুকেই তার সঠিক পাওনা বুঝিয়ে দেয়। শিল্পকলার সুদীর্ঘ ইতিহাসে সময়ের এই প্রবণতা ধারাবাহিকভাবেই পাঠ করা যায়।

জিম্বাবুয়েতে দিনযাপন-প্রপাতে পাণ্ডুলিপি পাচার by মঈনুস সুলতান

বুলাওয়ের রেলওয়ে স্টেশন থেকে বিস্তর বাষ্প ছড়িয়ে আগুনের গনগনে আঁচে ফুলকির ফুলঝুরি উড়িয়ে স্টিম ইঞ্জিনখানা অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্ম কাঁপিয়ে ঝিকঝিক করে। তারপর দীর্ঘ ভেঁপু বাজালে রেলগাড়ির গার্ড, টিকিট চেকার, লাইন্সম্যান গয়রহ কাঁধে করে নিয়ে আসেন ড্রাইভারের কফিন।

সংগ্রহের কালপঞ্জি

পাবলো পিকাসোর বিখ্যাত শিল্পকর্ম ‘গোয়ের্নিকা’ উপজীব্য করে চেকোস্লোভাকিয়া ডাকটিকিট প্রকাশ করে ১৯৬৬ সালের ৫ জুলাই ১৯৪৩-৪৪ ‘আমেরিকান সৈনিকদের ব্যবহূত জিনিসপত্র ফেলত পুরান ঢাকার নয়াবাজারে, সেখানে স্ট্যাম্প কুড়াতে যেতাম। তা ছাড়া পাটুয়াটুলীতে “হাউস অব টাইম” বলে একটি ঘড়ির দোকান ছিল।

অন্য মুর্তজা বশীর

তিনি দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের একজন। তিনি লেখক-কবি। তিনি সংশ্লিষ্ট ছিলেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে। জড়িত ছিলেন বাম রাজনীতিতে। কিন্তু এর বাইরেও তিনি অন্য আরেকজন। সেই অজানা মুর্তজা বশীরকে নিয়ে লিখেছেন নিজাম বিশ্বাস

একটি সুন্নত আমল by আবদুল্লাহ মুকাররম

একজন পরিপাটি মানুষের যেমন সুন্দর পোশাকের প্রয়োজন, তেমনি প্রয়োজন দাঁত-মুখ পরিষ্কার রাখা। হাদিসে আছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হজরত রাসূলুল্লাহর (সা.) জীবনে মানুষের প্রয়োজনীয় সবকিছুর সর্বোত্তম নমুনা বিদ্যমান। তার নির্দেশিত পথ উভয় জীবনের সফলতার পাশাপাশি সুফলদায়কও বটে।

বৃদ্ধ মা-বাবার স্থান বাড়িতেই হোক by শাহীন হাসনাত

সম্প্রতি বয়স্ক মা-বাবার ভরণপোষণ সন্তানরা যেন দেয়, সে বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব ও সমাজকল্যাণ সচিবকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মাল্টিলেভেল মার্কেটিং ও শরিয়াহ by মুফতি এনায়েতুল্লাহ

বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সারাদেশে চলছে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা। এমএলএম পদ্ধতির ব্যবসা মূলত পরিবেশকদের নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রি করার একটি প্রক্রিয়া। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমাদের দেশের দরিদ্র ও বেকারদের অনেকেই জড়িয়েছে এমএলএম ব্যবসায়।

এ্যাপোলো হাসপাতালের বাণিজ্য-এ নৈরাজ্যকর পরিস্থিতির অবসান চাই

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলো সংরক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রের। রাষ্ট্রক্ষমতায় থাকা সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কতটুকু আন্তরিক, তার ওপর নির্ভর করে দেশের মানুষের ভালো থাকা, না থাকা। দুঃখজনক যে, দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি অত্যন্ত হতাশাব্যঞ্জক।

গার্মেন্ট মালিকদের অন্যায় দাবি-শ্রম আইন মানতে বাধ্য করা হোক

লোভের কোনো সীমা নেই, থাকেও না। কবিগুরুর ভাষায়, 'রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।' আমাদের দেশের গার্মেন্ট মালিকদের অনেকেই দেশ-বিদেশে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। আরো বিত্তবৈভবের মালিক যে হবেন না, তাও নয়। কিন্তু তাঁদের এত বিত্তবৈভবের মূলে যে শ্রমিকরা,

চরাচর-নদ-নদীর অস্তিত্ব সংকট by আজিজুর রহমান

পানি উন্নয়ন বোর্ডের পরিবেশিত তথ্য থেকে জানা যায়, বাংলাদেশে নদী, উপনদী ও শাখা নদী মিলিয়ে মোট নদ-নদীর সংখ্যা ২৩০টি। তবে নদ-নদীর প্রকৃত সংখ্যা নিয়ে রয়েছে ব্যাপক মতপার্থক্য। স্থানীয়ভাবে মোট ৪২০টি নদ-নদীর হিসাব পাওয়া গেলেও প্রকৃত সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি বলে প্রমাণ পেয়েছেন নদী গবেষকরা।

কার্যতালিকার এক নম্বর কাজ by রণজিৎ বিশ্বাস

মুক্তিযুদ্ধের শত্রুদের আমি দুশমন বলি। জাতির দুশমন, দেশের দুশমন। শুনে এক সহকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের লোক হওয়ার পরও আমার সঙ্গে কড়ারে মাতলেন। আপনি তো ওদের মানবতার শত্রু কিংবা মুক্তিযুদ্ধের শত্রুও বলতে পারতেন। কিন্তু তা না বলে 'মুক্তিযুদ্ধের দুশমন' বললেন কেন?

রম্যকথা-'দৌদ্দে, গা-বাঁচা' by আসিফ ইফতেখার পিয়াস

সৌভাগ্য আমাদের, যারা নিজ চোখে স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, নিজ হাতে যুদ্ধ করেছেন, তারা আজও আমাদের মাঝে আছেন। কিন্তু তারা যখন একসময় থাকবেন না, তখন ইতিহাসের সঠিক তথ্যের জন্য আমরা কার কাছে যাব? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই-বা আমরা কতটুকু জানাতে পারব, যখন আমাদের প্রজন্মই ইতিহাস নিয়ে বিচলিত?

ধর নির্ভয় গান-সময় এসেছে একটু ভাবার by আলী যাকের

এখন প্রশ্ন করতে ইচ্ছা করে, আজকে কেন এত অসহনীয় মনে হয় সবকিছু? এর কারণ কি এই যে, জীবন আমাদের আজ অনেক বেশি অসহনীয় হয়ে পড়েছে অপরিকল্পিত নগরায়নের জন্য, যা আমাদের বিদ্যুৎহীনতা, গ্যাস এবং পানির স্বল্পতার জন্য দায়ী। আমরা সুরম্য ভবন তৈরি করছি, হনন করছি আমাদের সবুজ নিসর্গকে।

শিক্ষার্থী নির্যাতন-হিতোপদেশে সুফল মিলছে না

পরপর দু'দিন সমকালের লোকালয় পাতায় শিক্ষার্থী নির্যাতনের দুটি পৃথক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা স্কুলে এক শ্রেণীর শিক্ষকের স্বেচ্ছাচারিতার সাক্ষ্য বহন করে। দুটি ঘটনাতেই শিক্ষকের নির্যাতনে শিক্ষার্থী আহত হয়েছে। শেরপুরের খন্দকারটোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের মারের ফলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জান্নাতী খাতুনের হাত

বিমান বাংলাদেশ-ভাঙা ডানা নিয়ে ওড়া যায় না

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি আদায়ের আন্দোলনে নতুন গতি আনতে 'বিমান বাঁচাও ঐক্য পরিষদ' ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। বিমানের 'পাইলট থেকে সর্বস্তরের কর্মীদের' দাবি কতটা যৌক্তিক কিংবা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঠিক কি-না, সে প্রশ্ন করাই যায়।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৭০)-স্বতন্ত্র, পবিত্র সুর by আলী যাকের

শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়েই বড় যে রাজপথ তার নাম লোয়ার সার্কুলার রোড। এই লোয়ার সার্কুলার রোড সোজা চলে গেছে উত্তর কলকাতার দিকে। কিছু দূরে গিয়ে নাম বদলে হয়েছে আপার সার্কুলার রোড। অন্তে গিয়ে মিশে গেছে শ্যামবাজারে পাঁচ মাথায়।

শেকড়ের ডাক-একটি লেখা, একটি বই এবং কিছু প্রশ্ন by ফরহাদ মাহমুদ

দার্শনিক ভলতেয়ার এক ব্রাহ্মণের গল্প বলেছেন। সেই ব্রাহ্মণ আক্ষেপ করছিলেন যে তাঁর গত ৪০ বছরের অধ্যয়ন কেবলই ছিল সময়ের অপচয়। কারণ তিনি জানেন না, পদার্থের তৈরি মানুষের মধ্যে কিভাবে চিন্তার উদয় হয়, বোধশক্তিটা হাঁটাচলার মতো কোনো সহজ প্রক্রিয়া কি না। এসব ভেবে তাঁর মনের শান্তি বিনষ্ট হয়েছিল।

চৈতন্যের মুক্ত বাতায়ন-কারাবাসকালে আমার শ্রবণ ও চিন্তন by যতীন সরকার

১৯৭৬-এর মার্চের ৩ তারিখ রাতে গ্রেপ্তার হই, আর এর দুদিন পর ৫ তারিখে নিয়ে যাওয়া হয় জেলখানায়। ময়মনসিংহে জেলের ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পাই বন্ধুবর আলোকময় নাহাকে। সে আমার মাস তিনেক আগে থেকেই 'রাজ অতিথি'। তারই পেছনে এসে দাঁড়ান আরো সব পরিচিত-অপরিচিত রাজ অতিথিবৃন্দ।

সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, নয়জন নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আমবাড়িয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নয়জন যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহত যাত্রীদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মা ও মেয়ে এসিডদগ্ধ

বরগুনা শহরের উপকণ্ঠে লাকুরতলা এলাকায় বুধবার রাতে রিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূ ও তাঁর আড়াই বছরের মেয়ে তামান্না এসিডদগ্ধ হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
রিমার পরিবারের অভিযোগ, রিমার আগের ঘরের মেয়েকে (তামান্না) প্রথম স্বামীর কাছে দিয়ে আসতে রাজি না হওয়ায়

হাসিনা-শারমেন আলোচনা-নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মার্কিন অঙ্গীকার পুনর্ব্যক্ত

সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওবামা প্রশাসনের এ অবস্থান তুলে ধরেছেন।

রবীন্দ্র স্মরণ-দিল্লিতে সার্ধশততম জন্মোৎসব শুরু by আশীষ-উর-রহমান

শাপমোচন নৃত্যনাট্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ আয়োজনে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষের অনুষ্ঠান শুরু হয়েছে। সন্ধ্যায় দিল্লির কামানি মিলনায়তনে বাংলাদেশের পল্লবী ড্যান্স সেন্টারের নৃত্যশিল্পীরা পরিবেশন করেন কবিগুরুর নৃত্যনাট্য শাপমোচন।

মোটরসাইকেলটি চুরি হলো যেভাবে

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার গাড়ি রাখার জায়গায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন টি-শার্ট পরা লোকটি। ভাবভঙ্গিতে মনে হচ্ছিল, তিনি খুবই ব্যস্ত। লোকটিকে পাশ কাটিয়ে একজন মোটরসাইকেল রাখলেন সেখানে। কিছুক্ষণ পরই ব্যস্ত লোকটি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। আসলে লোকটি ছিল চোর।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৬২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আনিস মোল্লা, বীর বিক্রম জানা হয় নাই তাঁর বীরত্বগাথা বীর মুক্তিযোদ্ধা আনিস মোল্লা ১৯৭১ সালে চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে।

’ভারতের সেনাপ্রধান বললেন-অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন

ভারতে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। একে তিনি সরকার ও সেনাবাহিনীর ‘গায়ে কালিমা লেপনের’ চেষ্টা বলে উল্লেখ করেন।
নেপাল সফররত ভি কে সিং গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গোলটেবিল বৈঠক: সবার জন্য সুপেয় পানি-পানি ব্যবহারে সচেতনতা চাই

সুপেয় পানির জন্য প্রতিটি গ্রামে অন্তত একটি পুকুর সংরক্ষণ করতে হবে। অনেক এলাকায় পানিতে আর্সেনিকের প্রকোপ, দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। এ অবস্থায় ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। এ জন্য নদীদূষণ রোধ, পানির অপচয় বন্ধ, বৃষ্টির পানি সংরক্ষণসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ জরুরি।

ইসরায়েলি হামলা-ইরানের সম্ভাব্য জবাব by মাহফুজার রহমান

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল দেশটিতে হামলা চালিয়ে বসতে পারে বলে আশঙ্কা কোনো কোনো বিশ্লেষকের। ইরানও সে কথা জানে। হামলার শিকার হলে তারাও বসে থাকবে না। নিজেকে রক্ষা ও পাল্টা হামলার চেষ্টা করবে। ইসরায়েলের সামর্থ্য ও সম্ভাব্য হামলার কৌশলের পাশাপাশি তাই আলোচনা হচ্ছে ইরানের সম্ভাব্য জবাবের ধরন নিয়েও।

ইতিহাসের পথ ধরে-হরিকেল থেকে চট্টগ্রাম

কত পুরনো আজকের চট্টগ্রাম? অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ইতিহাস বলছে, চৌদ্দ শ বছরের প্রাচীন শহরের নাম চট্টগ্রাম। ‘অদম্য চট্টগ্রাম উৎসব’ শিরোনামে ডেইলি স্টার আয়োজিত প্রদর্শনী আলোকে এই রচনা। লিখেছেন বিশ্বজিৎ চৌধুরী অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ইতিহাস বলছে, চৌদ্দ শ বছরের এক প্রাচীন শহরের নাম চট্টগ্রাম।

রাজধানীজুড়ে নেতা-কর্মীদের আত্মপ্রচারের মহোৎসব by সেলিম জাহিদ

পোস্টার-ব্যানার দিয়ে প্রচারমূলক কার্যক্রমের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা কোনো রকম নিয়মশৃঙ্খলা মানছেন না। কেন্দ্রীয় পর্যায়ের নেতা থেকে শুরু করে একেবারে পেছনের সারির নেতা, এমনকি কোনো কোনো কর্মী পর্যন্ত ইচ্ছেমতো পোস্টার-ব্যানার-ফেস্টুন দিয়ে মূলত আত্মপ্রচার করছেন।

ফ্রিল্যান্স আউটসোর্সিং-জেনে বুঝে তবেই... by নুরুন্নবী চৌধুরী

স্বাধীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করার বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয়। ইন্টারনেটে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেওয়ার মাধ্যমে অর্জন করা যায় বৈদেশিক মুদ্রা। বেশ কয়েক বছর ধরে আউটসোর্সিং নামের এ কাজের সঙ্গে আমাদের দেশের তরুণ প্রজন্ম জড়িত এবং সফলভাবে কাজ করে যাচ্ছেন তাঁরা।

পাকিস্তান-আদালতের কাঠগড়ায় সেনাবাহিনী ও আইএসআই by মশিউল আলম

পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যে প্রায় তিন বছর ধরে জাতীয়তাবাদী আন্দোলন ও জাতি-গোষ্ঠীগত সহিংসতায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে অনেক মানুষ। সর্বশেষ কয়েক মাসে রাজ্যটিতে টার্গেটেড কিলিং, মুক্তিপণের দাবিতে অপহরণ, গুম ইত্যাদি বেড়ে গেছে উদ্বেগজনক মাত্রায়।

অপরাধ দমন-বিচারবহির্ভূত হত্যা একটি গুরুতর রাষ্ট্রীয় সংকট by মোহীত উল আলম

নরসিংদীতে মাইক্রোবাস-আরোহী ছয়জন কথিত ‘সন্ত্রাসী’ র‌্যাবের সঙ্গে সম্মুখযুদ্ধে মারা যাওয়ার পর নিহত ব্যক্তিদের পরিবার থেকে বলা হচ্ছে, ওরা সন্ত্রাসী ছিল না। র‌্যাবের ভাষ্যমতে, ওরা সন্ত্রাসী ছিল। নিহত লোকগুলো সন্ত্রাসী ছিল কি ছিল না—এ প্রশ্নটার নিরসন করা চেয়ার-টেবিলে বসে কলাম লিখতে থাকা একজন লেখকের পক্ষে সম্ভব নয়।

হোটেল থেকে বিমানবাহিনীর কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রামের আবাসিক হোটেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমানবাহিনীর এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন বুধবার রাত সোয়া আটটার দিকে তিনি এই হোটেলে ওঠেন। আনোয়ারার তালসরা দরবার শরিফে র‌্যাবের একটি দলের ডাকাতির ঘটনায় বিমানবাহিনীর এক কর্মকর্তার সম্পৃক্ত থাকার বিষয়টি তদন্ত করতে তিনি গত

মিজানুর রহমানের প্রশ্ন-গুলিটা এমন জায়গায় কেন লাগে, যাতে আহত হয় না

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘র‌্যাবের প্রশিক্ষণে কোথাও ত্রুটি রয়েছে। নয়তো তারা কাউকে যখন ধরতে যায়, তখন অভিযুক্ত অপরাধী মারা যায় কেন? গুলিটা এমন জায়গায় কেন লাগে, যাতে সে আহত হয় না?’

ব্যাংকে তারল্যসংকট: ১-বিশ্বাস ভঙ্গ, তিন মাসের ঋণ গড়িয়েছে পাঁচ বছরে by মনজুর আহমেদ

বিভিন্ন ব্যাংকের ঋণগুলো ব্যবসায়ীরা নিয়েছিলেন আমদানি করা নিত্যপণ্য বাজারজাত করতে সর্বোচ্চ তিন মাসের জন্য। কিন্তু বিশ্বাস ভঙ্গ করেছেন তাঁরা। এই হাজার হাজার কোটি টাকা এখন মেয়াদি ঋণ হয়ে আটকে গেছে। আর ব্যাংকগুলোও যাচাই-বাছাই বা ভবিষ্যৎ বিশ্লেষণ ছাড়াই এই বিপুল অর্থায়ন করে এখন ফেঁসে গেছে।

অবরোধে অচল রাজধানী, যানজট গরমে নাভিশ্বাস

আবারও রাজধানীর মূল সড়কের গুরুত্বপূর্ণ দুটি জায়গায় অবরোধ করা হলো। আবারও দিনভর ভোগান্তি পোহাল রাজধানীবাসী। তবে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ ছিল চরমে। উচ্ছেদের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মহাখালীতে বিমানবন্দর সড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখে করাইল বস্তির বাসিন্দারা।

এমনই চলছে, চলবে .... by সাজিদুল হক সাজু

বারান্দায় শুয়ে রয়েছে সারি সারি অসুস্থ মানুষ। নারী-পুরুষ-শিশুসহ সব বয়সের। কারো মাথায় ব্যান্ডেজ। কারো নাকে পাইপ লাগানো, কারোবা ক্যাথিটার লাগানো। পাশে পড়ে রয়েছে রক্তমাখা স্যালাইনের পাইপ। ধূলা-বালির মধ্যেই স্বজনরা জেগে থেকে সেবা করছেন রোগীর।

প্রাণের সখা ‘তালপাখা’ by শামীম হাসান মিলন

‘তালের পাখা/প্রাণের সখা/গরম কালে দিও দেখা’ গ্রাম বাংলার মানুষের কাছেই এটা খুব পরিচিত একটি পংক্তি। অন্যদিকে ‘তোমার হাতপাখার বাতাসে.. মন জুড়িয়ে আসে... এমন গানের কথায় হাতপাখা হয়ে উঠেছে রোমান্টিসিজমের অনুষঙ্গ’।

হলুদ সাংবাদিকতার অভিযোগে প্রথম আলোকে ডেসটিনির লিগ্যাল নোটিশ!!

হলুদ সাংবাদিকতার অভিযোগে প্রথম আলোসহ চার দৈনিক পত্রিকাকে লিগ্যাল নোটিশ দিয়েছে ডেসটিনি গ্রুপ। ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিনের পক্ষে ‘ল ম্যাট্রিক্স’ নামক এক আইন প্রতিষ্ঠানের ব্যারিস্টার মিজান সায়ীদ প্রথম আলোর সম্পাদক ও প্রকাশ মতিউর রহমান, মুদ্রক ট্রান্সক্রাফট লিমিটেড ও প্রতিবেদক ফখরুল ইসলাম বরাবর এ নোটিশ দেন।

হোমল্যান্ড সিকিউরিটির দৃষ্টিতে বাংলাদেশের ৩টি দল সন্ত্রাসীদের সহায়ক by লাভলু আনসার

বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে সন্ত্রাসীদের সহায়ক শক্তি হিসেবে চিহ্নিত করে রেখেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এর ফলে এ ৩ দলের সমর্থক হিসেবে গত ৬/৭ বছরে যাদের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর হয়েছে তারা এখনও গ্রিনকার্ড পান নি।